Sunday, May 26, 2013
বিদেশের ৩০ ব্যাংকে সুদীপ্ত সেনের হিসাব!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবশেষে জানা গেল শরীর চুলকায় কেন!

বিজেপিতে নেতৃত্বের লড়াই

শান্তি সম্মেলনের ব্যাপারে ইতিবাচক বিদ্রোহীরাও
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ত্র চুক্তির ব্যাপারে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় রাখুন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘দলের ওপর নিয়ন্ত্রণ আছেমুখ্যমন্ত্রীর’

স্টকহোমের দাঙ্গা ছড়িয়ে পড়েছে

সৌদি থেকে ফিরছে ৭৫ হাজার ভারতীয়

অভিযুক্তকে কাজের প্রস্তাব দিয়েছিল এমআই-ফাইভ!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে স্কুলবাসে আগুন, ১৭ শিশুর মৃত্যু
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চার সিটি করপোরেশন নির্বাচন
যদিও খাতা-কলমে সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় ও স্থানীয় সংস্থার নির্বাচন, তা-ও এর ওপর দেশের রাজনীতির প্রভাব থাকে। দলীয় প্রতীক থাকে না, কিন্তু প্রার্থীদের দলীয় পরিচিতি প্রধান হয়ে ওঠে। রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে মেয়র পদে সরকারি ১৪-দলীয় ও বিরোধী ১৮-দলীয় জোটের সমর্থকেরা মূলত একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নির্বাচনের প্রায় পূর্বক্ষণে এই চারটি নির্বাচন তাই বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করে। এই নির্বাচনগুলো যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়, যদি ভোটদাতারা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন, যদি ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তাহলে নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা সৃষ্টি হবে। প্রশাসন যদি নির্বাচন কমিশনের অধীনে ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করে এবং সরকার যদি নির্বাচন ও তার ফলাফল প্রভাবিত করার কোনো চেষ্টা না করে, তাহলে সরকার প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে।
ক্ষমতাসীন সরকারের অধীনে এর আগে চট্টগ্রামে ও কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে প্রশ্ন ওঠেনি। সরকার-সমর্থিত মেয়র পদপ্রার্থী পরাজিত হলেও সরকারি হস্তক্ষেপ না থাকায় সরকার তার বাহবা নিতে চেষ্টা করেছে এবং মানুষ তা দিতে কার্পণ্য করেনি। কিন্তু এবারের চারটি সিটি করপোরেশন নির্বাচন একটু ভিন্ন এ কারণে যে, সামনে জাতীয় নির্বাচন। যদি এ নির্বাচনে সরকার-সমর্থক প্রার্থীদের পক্ষে সরকার বা প্রশাসন হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে জাতীয় নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। আর যদি ফলাফলের চিন্তা না করে সরকার ও প্রশাসন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা দেয়, তাহলে আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠার সম্ভাবনা উজ্জ্বল হবে।
চারটি সিটি করপোরেশনেই শান্তিপূর্ণ নির্বাচন সম্পর্কে মানুষ আশাবাদী। তবে সিলেটে মানুষের একটু সন্দেহ। কারণ, এমসি কলেজের ছাত্রাবাসে যে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল এবং অতি সম্প্রতি সেই চিহ্নিত দুর্বৃত্তরা যে আবার অস্ত্র হাতে সন্ত্রাসে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি অথবা নিতে পারেনি। এরা সরকার-সমর্থক ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সন্ত্রাসী বলে পরিচিত। এদের যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে সিলেটে নির্বাচনের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে, যার দায়দায়িত্ব এসে পড়বে সরকারের ওপর। তাই সিলেটসহ সব সিটি করপোরেশনে চিহ্নিত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে সরকারকে সদিচ্ছার প্রমাণ দিতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবারের বাজেট হবে রাজনৈতিক ওউচ্চাভিলাষী by এ বি মির্জ্জা আজিজুল ইসলাম
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেগম পাড়ার সাহেব ও দেশ বিক্রিরকচ্ছপেরা by ফারুকওয়াসিফ
চীনের ৩৮ বছর বয়সী লিউ লিংচাও খুবই গরিব। একে তো নিজস্ব ঘর নেই, তার ওপর ঘুরে বেড়ানোর খুব শখ। এক জবর বুদ্ধি বের করলেন তিনি। বাঁশ আর প্লাস্টিক দিয়ে ছোট্ট একটা বহনযোগ্য ঘর বানালেন। এর ওজন ৬০ কেজি এবং এর সুবিধা হলো, এটা ঘাড়ে নিয়ে হাঁটাচলা করা যায়। সেই থেকে লিংচাও ভ্রাম্যমাণ আছেন। তবে গৃহ কাঁধে চলতে গিয়ে তাঁর গতি হয়েছে একদম শামুকের মতোই। তিন মাসে মাত্র ২০ কিলোমিটার অগ্রসর হতে পেরেছেন। গতি নেই তো কী হয়েছে, নিজের একটা ঘর তো আছে তাঁর।
বাংলাদেশি বড়লোকদের গল্পটাই বেশি দারুণ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম এই গল্পটা বলেছেন ব্রিটেনের ইনডিপেনডেন্ট পত্রিকায়। কানাডার টরন্টোর একটি এলাকাকে স্থানীয় বাংলাদেশিরা ‘বেগম পাড়া’ ডাকে। এই বেগম পাড়ার বেগমদের সাহেবরা তাঁদের সঙ্গে থাকেন না। তাঁরা বাংলাদেশে থেকে কষ্ট করে টাকা বানান; টাকা বানাতে ক্লান্তি লাগলে পরে এসে সেখানে পরিবারের সঙ্গে ‘আরামের’ সময় কাটান। এই বাংলাদেশি ‘বেগম’দের আরাম-আয়েশ দেখলে মোগল বেগমরাও হিংসায় জ্বলতেন। তাঁদের অ্যাপার্টমেন্টগুলো বিলাসসামগ্রীতে ভরা। তাঁদের সন্তানেরা সে দেশের ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে। ‘বেগম’দের একমাত্র কাজ হলো ছেলেমেয়েদের দেখাশোনা করা আর ‘আরাম’ করা। সারা কানাডায় এ রকম অনেকগুলো ‘বেগম পাড়া’ আছে।
বেগমদের সাহেবরা তো ধনীই হবেন; উপরন্তু বিদেশে তাঁরা ‘সেকেন্ড হোম’ বানিয়েছেন বিনিয়োগকারী কোটায়। খরচ বেশি নয়; মাত্র দেড় লাখ কানাডীয় ডলার অর্থাৎ এক কোটি ১০ লাখ টাকা জমা দিলেই কানাডা আপনাকে নাগরিকত্ব দেবে। বেগমদেরও এই পরিমাণ টাকা দিতে হয়েছে। বিনিময়ে তাঁরা পেয়েছেন প্রবাসে নিরাপদ ঘর। এই ঘর কচ্ছপের বহন করা ঘরের থেকেও শক্তিশালী, চীনা লিংচাওয়ের ঘরের থেকেও হালকা। যখন আরাম চাইবেন, যখন বিপদের দিনে দেশ থেকে পালাতে চাইবেন; তখন সব সুবিধা আর নিরাপত্তা নিয়ে এই ঘর ‘বেগম সাহেবা’সহ অপেক্ষা করবে। এটা বয়ে বেড়াতে হয় না, বয়ে বেড়াতে হয় কেবল দেড় লাখ ডলার দিয়ে কেনা নাগরিকত্বের কার্ডটা। এই কার্ডটাই আপনাকে আপনার মাতৃভূমির বালা-মুসিবত থেকে রক্ষা করবে। সঙ্গে থাকতে হবে আরেকটি কার্ড, যা দিয়ে আপনি ব্যাংক থেকে খুশিমতো টাকা তুলবেন। একেবারে মোবাইল ব্যবস্থা।
দুদিকেই লাভ। উন্নত বিশ্বের সব নাগরিক সুবিধাও পাচ্ছেন, রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগময় বাংলাদেশ থেকে সুরক্ষাও মিলছে। সুতরাং যে টাকা বিনিয়োগ করছেন, তা কোনো না-কোনোভাবে সুবিধা আকারে ফেরত পাবেন। আপনার খাতিরে নয়, এই ব্যবস্থা চালু করার পেছনে কানাডার নিজস্ব স্বার্থ আছে। কানাডীয় বাংলাদেশি সমাজে চালু একটা কৌতুক এমন যে, কানাডা ইউরোপ-আমেরিকার মতো অর্থনৈতিক ধসের স্বীকার হয়নি কেন? উত্তর হলো বাংলাদেশিদের ‘রেমিট্যান্স’। সত্যিই বাংলাদেশি সাহেবরা কত শত-হাজার কোটি টাকা কানাডায় পাচার করছেন, তা জানা দরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক জানাচ্ছে, ১৯৭৬ থেকে ২০১০ সালের মধ্যে এক লাখ ৯৭ হাজার ৬০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে (প্রথম আলো)। ইউএনডিপি জানাচ্ছে, অবৈধ পুঁজি পাচারে বাংলাদেশ বিশ্বের শীর্ষে। তারা আরও বলছে, কালোটাকাই এ দেশের অর্থনীতির ৩৫ দশমিক ২৯ শতাংশের চালক।
ঠিক কতজন বাংলাদেশি কত শত-হাজার কোটি টাকায় এভাবে নাগরিকত্ব কিনছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান জানা যায়নি। অবৈধ পথে ব্যয়িত অর্থও অবৈধভাবেই অর্জিত বলেই টাকাটা তাঁরা দেশে রাখা নিরাপদ মনে করেননি। রাজনীতিবিদেরা হরহামেশাই পরস্পরের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ করেন। দেশের অর্থনীতিকে লুট করে বিদেশের নাগরিকত্ব কেনার এই ব্যবসাই হলো ‘দেশ বিক্রির’ আসল ব্যবসা। সম্প্রতি একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গত ৪০ বছরের আদমশুমারির গোপনীয় ‘র-ডাটা’ বিদেশিদের কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তাঁর মতো অনেকেই আছেন। শেয়ার মার্কেট, হল-মার্ক, ডেসটিনি, সোনালী ব্যাংকের টাকা আর কোথায় যাবে? এভাবে স্বদেশে ঘুষ-দুর্নীতি-দখলবাজি করে অনেকেই বনে যাচ্ছেন বিদেশের ‘সম্মানিত’ নাগরিক।
তাঁদের জন্যই মালয়েশীয় সরকার ২০০২ সাল থেকে ‘সেকেন্ড হোম’ কর্মসূচি চালু করেছে। ২০০২ থেকে ২০১০ সাল অবধি কমপক্ষে এক হাজার ৮৬২ জন বাংলাদেশি মালয়েশিয়ায় নাগরিকত্ব কিনেছেন (ডেইলি স্টার, ২৭ এপ্রিল, ২০১২)। গত বছরের হিসাবে তাঁরা প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা মালয়েশিয়ায় নিয়ে গেছেন। বর্তমানে এসব ‘দেশ বিক্রেতা’র সংখ্যা এবং তাঁদের দেশ বিক্রির টাকার পরিমাণ আরও অনেক বেশিই হবে। এভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুরসহ ধনী বিশ্বের অংশ হয়ে যাচ্ছেন বাংলাদেশের অনেক ধনী পরিবার। বিশেষত, বিগত জরুরি অবস্থার সময়ে চলা দুর্নীতিবিরোধী অভিযানের পর দুর্নীতিবাজ ও লুটেরা ধনিকশ্রেণীর অনেকে একটা শিক্ষা নিয়েছেন: টাকা আর পরিবার দেশে রাখা যাবে না। বিশ্বের বহু দেশেই এভাবে ছড়িয়ে আছে তাঁদের সেকেন্ড হোম। বিশেষ করে, রাজনৈতিক অস্থিরতার সময়ই টাকা পাচার বেড়ে যায় বলে ইউএনডিপির পূর্বোক্ত সমীক্ষায় দেখা গেছে।
‘সেকেন্ড হোম’ সন্ধানীরা যখন অর্থনীতিকে রানা প্লাজা বানিয়ে ফেলছেন, তখন ওই সব রানা প্লাজার তলে চাপা পড়া পোশাকশ্রমিক আর প্রবাসী শ্রমিকেরা বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিট্যান্স আর রপ্তানি-আয় জোগাতে জীবন-যৌবন উৎসর্গ করে চলেছেন। তাঁরাই আশির দশক থেকে বাংলাদেশকে গঠন করছেন, তাঁরাই জাতি গঠন প্রকল্পের প্রধান কারিগর। যখন গ্রাম থেকে সম্পদ ও টাকা শহরে চলে আসার হিড়িক লেগেছে, তখন এই দুই পেশার শ্রমিকেরাই গ্রামে বিপুল পরিমাণ পুঁজির জোগান দিয়ে চলেছেন। পোশাকশ্রমিক বা প্রবাসী শ্রমিক যেখানেই যান নিজের আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর কর্মসংস্থানের চেষ্টা করেন। আর একজন ‘দেশ বিক্রেতা’ যেখানেই যান, দেশের সম্পদ ও সম্ভাবনার সর্বনাশ ঘটান।
বাংলাদেশের স্বাধীনতাপ্রাপ্তির সবচেয়ে দৃষ্টিগোচর অবদান হলো বাঙালি শাসক ও বাঙালি পুঁজিপতি ধনিকশ্রেণীর উত্থান। কিন্তু এই শাসক পুঁজিপতি শ্রেণীর বড় অংশের আচরণ ঔপনিবেশিক শাসকদের মতোই। ইংরেজরা থাকত এখানে, কিন্তু সম্পদ যেত ব্রিটেনে। পাঞ্জাবি শাসকেরাও সেই ধারা অব্যাহত রেখেছিল। মধ্যকালে যেসব দেশীয় জমিদার ইংরেজের সুবাদে বাংলার যাবতীয় ভূমির মালিক হয়েছিলেন, তাঁরাও তাঁদের ঘরবিলাস, সন্তান-সঞ্চয় পাঠাতেন ঔপনিবেশিক নগর কলকাতায়। শাসক বাঙালি হলেও এখনো এই ধারা অব্যাহতই আছে। এখনো আমাদের সম্পদে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, ব্রিটেন থেকে কানাডা লাভবান হয়। কেবল নিঃস্ব ও নিহত হন বাংলার কৃষক আর তাঁদের বংশধর পোশাকশ্রমিকেরা।
সাভার ট্র্যাজেডির মাসপূর্তিতে সেখানকার কাঁটাতারের বেড়ায় ফুল গুঁজে কাঁদছিল নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা। তারা দেশে থেকেও দেশহীন। এরা অনেকেই ভূমিহীন, অনেকেই চীনা লিংচাওয়ের মতো ঘরহীন। এসব মায়েরা-বাবারা তাঁদের সন্তানদের কবরে শোয়ানোর জন্য লাশ চান, গোরের মাটি চান। তাঁদের বিশ্বাস, যেখানে জন্ম সেখানেই কবর হওয়া উচিত। জন্মমৃত্যুর সেই ভূমিই তাঁদের দেশ। ফুলবাড়ীর কৃষকদেরও খনির জন্য জমি ছাড়তে না চাওয়ার বড় যুক্তি ছিল, এই মাটিতেই বাপ-দাদার কবর আর শ্মশান; ‘এই মাটি হামরা ছাড়বেক লয়’। কিন্তু সেকেন্ড হোমওয়ালাদের মাটির দরকার নাই, তাঁদের দরকার দেশ ও মানুষকে লুটে বড়লোক হওয়ার সুযোগ। বেগম পাড়ার সাহেবরা তাই বছরের বেশির ভাগটা সাবেক ব্রিটিশদের মতো, সাবেক জমিদারদের মতো, সাবেক পাঞ্জাবি শাসকদের মতো দেশেই কাটান। টাকা বানাবার মেশিন চালু রাখেন। তাহলেও এই দেশ এখন আর তাঁদের শেষ ঠিকানা নয়, প্রয়োজন ফুরোলে তাঁরাও চলে যাবেন, যেমন চলে গেছে ব্রিটিশ আর পাকিস্তানিরা।
কিন্তু এই দেশ যাঁদের প্রথম ও শেষ ঠিকানা, দ্বিতীয়ঠিকানাধারীদের কবল থেকে দেশ বাঁচানো তাঁদের জন্যফরজ। সরকার ও বিরোধীদল উভয়ই যখন বিরাট জাতীয়তাবাদী, তখন শক্ত খোলের মধ্যে থাকা সুবিধাবাদী কচ্ছপেরা লাই পাচ্ছে কেন?
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ওলেখক।
farukwasif@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইইউরহুমকি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আসন্ন ব্রাসেলস সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। বাংলাদেশকে মনে রাখতে হবে ইউরোপীয় কমিশন তার পার্লামেন্টের ম্যান্ডেটের ভিত্তিতে শিগগিরই তৈরি পোশাকশিল্পের বিভিন্ন ক্ষেত্রে সরেজমিন অনুসন্ধান ও তদন্তে আসবে। তাদের এটা ভালোই জানা আছে যে বাংলাদেশের পোশাকমালিক ও সরকারগুলো সংকটে পড়লে দ্রুত অঙ্গীকার উচ্চারণ করে, এরপর তারা দ্রুত বিস্মৃত হয়। অগ্নিনির্বাপণব্যবস্থা, ভবনের নিরাপত্তা, সন্তোষজনক মজুরি ও মানসম্পন্ন কাজের পরিবেশ নিশ্চিতকারী পোশাকশিল্প কারখানার সংখ্যা এখনো উল্লেখযোগ্য নয়। আর এ বিষয়টি প্রধানত নিশ্চিত করার দায়িত্ব বিজিএমইএ ও বিকেএমইএর। কিন্তু আমরা লক্ষ করি যে এই দুই সংগঠনের প্রভাবশালী সদস্যরা নানাভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে সক্ষম। বেশির ভাগ ক্ষেত্রে ঠেকায় পড়ে নিতান্ত দায়সারাভাবে তাঁরা কার্যত পরের ইচ্ছা মেনে নেওয়ার প্রবণতা দেখান। তাঁদের এই মনোভঙ্গি বদলাতে হবে।
শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দীর্ঘদিনের। অথচ বাংলাদেশের জাতীয় সংসদ রানা প্লাজা ধসের এক মাস অতিক্রান্ত হওয়ার পরও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণে ব্যর্থ থাকছে। তবে ধারণা করা যায়, আগে বাংলাদেশ যত সহজে পার পেয়েছে, এবার ততটা ঢিলেঢালাভাবে পার না-ও হতে পারে। গত বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের প্লেনারি অধিবেশনের প্রস্তাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এখন আর পোশাকশিল্পে নবীন বা উঠতি কোনো দেশ নয়। তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারী রাষ্ট্র। চীনের পরই তার স্থান। পাঁচ হাজারের বেশি কারখানায় প্রায় ৪০ লাখ লোক কর্মরত। উপরন্তু বাংলাদেশের রপ্তানির ৭৫ ভাগই পোশাকশিল্পসংক্রান্ত। তারা আরও স্মরণ করেছে যে, রানা প্লাজার বিয়োগান্ত ঘটনার আগে ২০০৫ সাল থেকে প্রায় ৬০০ পোশাকশিল্পকর্মী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।
এটা লক্ষণীয়, ইইউ পার্লামেন্টের প্রস্তাবে নির্দিষ্টভাবে শ্রম অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, তারা কেবল রানা প্লাজাই নয়, প্রাণহানির অন্য পর্বগুলোকেও নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ। এটা যে তারা শ্রম অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের সঙ্গে একসূত্রে দেখছে, তাতে আর সন্দেহ কী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বর্ষা মানেই জলাবদ্ধ ঢাকা
গত কয়েক দিনের বৃষ্টি-বাদলে শহরের যে স্থানগুলো তালিয়ে গিয়েছিল, সেই স্থানগুলো শুধু এবারের এই আগাম বর্ষণেই তলিয়ে গিয়েছে, এমন নয়। প্রতিবছরই বর্ষায় এ স্থানগুলো তলিয়ে যায়। পুরান ঢাকা, নতুন ঢাকা অথবা শহরের উত্তর-দক্ষিণ বা পূর্ব-পশ্চিম যেভাবেই শহরের বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করা হোক না কেন, জলাবদ্ধতার কবল থেকে কোনো অঞ্চলই বাদ যাচ্ছে না।
আমরা দেখে আসছি, বৃষ্টি মানেই শান্তিনগর বা বেইলি রোড এলাকা তলিয়ে যাবে পানিতে, যা সহজে নামবেও না। এর কি আসলেই কোনো প্রতিকার নেই? পুরো ঢাকা শহরের পানিনিষ্কাশন-ব্যবস্থাকে একটি কার্যকর ব্যবস্থায় পরিণত করা নিশ্চয়ই একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ। কিন্তু কোনো অঞ্চল বা এলাকা ধরেও তো পরিস্থিতি উন্নতির জন্য কোনো পরিকল্পনা, উদ্যোগ বা লক্ষণ দৃশ্যমান হয়ে ওঠেনি, যা পর্যায়ক্রমে সমন্বিত পরিকল্পনা অংশে পরিণত হতে পারে। এটা স্পষ্ট যে বর্তমানে নগরের যে ড্রেনেজ ও নিষ্কাশনব্যবস্থা রয়েছে, তা বর্ষার সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। পানিনিষ্কাশনের একটি ব্যাপক ও সমন্বিত মহাপরিকল্পনা ছাড়া ঢাকা শহরকে বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্ত রাখা যাবে না। সরকার ও নীতিনির্ধারকদের বিষয়টি বিবেচনায় নিয়েই এগোতে হবে।
দীর্ঘ মেয়াদে এ ধরনের পরিকল্পনার পাশাপাশি সাময়িক উদ্যোগগুলোর ব্যাপারে আরও সক্রিয় হলে পরিস্থিতি সহনীয় রাখা সম্ভব। প্রতিবছর বর্ষার আগে নগরের ড্রেনগুলো পরিষ্কার করার উদ্যোগ দেখা যায়, কিন্তু এ ক্ষেত্রে গাফিলতি ও খামখেয়ালির বিষয়টি দৃশ্যমান। ড্রেন পরিষ্কার করতে গিয়ে যেসব ময়লা ওঠানো হয়, তা কখনো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয় না। বর্ষা শুরুর আগেই ড্রেনগুলো যথাযথভাবে পরিষ্কার করে বাধামুক্ত করা গেলে জলাবদ্ধতা এতটা শোচনীয় হোত না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চি ঠি পত্র
বাংলাদেশে যেসব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মধ্যে ভোকেশনাল উল্লেখযোগ্য। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাক্রমে গত ৫২ বছরে তেমন কোনো উন্নতি হয়নি। শিক্ষকদের পাঠদানে অমনোযোগ, প্র্যাকটিক্যালে অদক্ষ শিক্ষক নিয়োগ ও সরকারের নজরদারির অভাবে এ প্রতিষ্ঠান থেকে দক্ষ কারিগরের বিপরীতে শুধু সনদধারী কারিগর বের হচ্ছেন। সেসব কারিগর বেকারত্ব দূর করার পরিবর্তে সমস্যা সৃষ্টি করছেন। দেশের উন্নতির জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, কিন্তু সেই শিক্ষা হতে হবে প্রকৃত কারিগর তৈরির শিক্ষা। এ প্রতিষ্ঠানের দিকে লক্ষ করলে আরও অনেক ধরনের ত্রুটি দেখা যায়। যেমন: উচ্চমাধ্যমিক পর্যায়ে বইয়ের সংকট, প্রায় ৪০ শতাংশ শিক্ষকের পদ শূন্য, যন্ত্রপাতির অভাব, যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো সেকেলের ইত্যাদি। সবকিছু বিবেচনা করলে এ প্রতিষ্ঠান সেকেলেরই মনে হয়। কিন্তু একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার প্রয়োজন অপরিসীম। এ শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নসহ শূন্য পদগুলোয় খুব দ্রুত দক্ষ শিক্ষক নিয়োগদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই কর্তৃপক্ষের কাছে।
মো. জাকারিয়া রাফি, মেছড়া, সিরাজগঞ্জ।
ভূত এফএম
মানুষকে বিনোদন দেওয়া মানে এই নয় যে, তার জীবনটাকে একটা অন্ধবিশ্বাসের জায়গায় দাঁড় করানো। ইট, কাঠ, পাথর, বিদ্যুৎ আর বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ভূত নামক কিছু আছে, এটা মেনে নেওয়া যতটা কঠিন একটা কোমলমতি হূদয়ে ভয় ও ভূত নামক একটা একটা বস্তুর অবস্থান তৈরি করা ততটা সহজ। আজ ভূত এফএম নামের যে অনুষ্ঠান রেডিওতে প্রচার করা হয়, তা দেশের অগণিত মানুষ শোনে, যার বেশির ভাগই শিশু-কিশোর। শুধু শুনলেই চলত, কিন্তু এর প্রতি অন্ধবিশ্বাস বাস্তব জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। ভূত এফএম শুনে অনেকে তা বিশ্বাস করছে অন্ধভাবে।
ভূত এফএমে যেস ঘটনা শোনানো হয় তা আমাদের দৈনন্দিন জীবনে কোনো সুফল বয়ে আনবে না। বরং শিশু-কিশোরদের মধ্যে একধরনের ভয় ঢুকিয়ে দিচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
কাজী আসিফ মোস্তফা, ঢাকা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অ্যাভন-তীরেতিনি
শেক্সপিয়ারের দেশে থাকি বলেই সেখানে যাওয়ার নানান ছুতো খুঁজি। কিন্তু যাওয়া এত সোজা নয়। ট্রেনে লন্ডনের মার্লিবোন স্টেশন থেকে ব্রিটিশ রেলে উঠলে লাগে কেবল জার্নি টাইমই আড়াই ঘণ্টা। শেক্সপিয়ারের জন্মস্থান দেখতে গিয়েছি তিনবার। কিন্তু এখনো ঘোর কাটল না।
১৯৭৬ সালে প্রথমবার। সেবারই প্রথম বিলেতে বেড়াতে এসে বুশ হাউসে বিবিসি রেডিওর বাংলা বিভাগে কদিন ফ্রিল্যান্স কাজ করছিলাম, শ্যামল লোধের সঙ্গে। কঠিন কঠিন সব ঐতিহাসিক জিনিস অনুবাদ করে পড়তাম। সেবারই উইন্ডসর প্রাসাদের রাজকীয় খুনাবলি পড়তে পড়তে মন চলে যাচ্ছিল শেক্সপিয়ারের সময়ে! আর হাতের কাছেই অ্যাভন। আমরা দুই বোন তাদের স্বামী ও বাচ্চাদের পথে সড়কপথে চলে গেলাম শেক্সপিয়ারের জন্মগ্রামে। নদীর পাড় এমনভাবে বাঁধানো হয়েছে, যেন ঘাটলা। নিচু নিচু ছাদের চুনকাম করা কালো কাঠের বিমে আটকানো সাদা সাদা বাড়িগুলো দেখলাম, গা কাঁটা দিল। দূর থেকে মনে হচ্ছিল, সাদা সনেটগুচ্ছ। ওপর আর নিচতলা—আট আর ছয়ে ঠিক বসে আছে। ভাবাবেগের চূড়ান্ত আর কি!
তখন টিকিটের দাম বেশি ছিল না। ভিড়ও ছিল না ভয়ানক। দর্শনীয় সবকিছুরই খুব কাছে যাওয়া যেত। দেখা যেত শেক্সপিয়ারের আঁশ ও আঁচড়। এক জায়গায় দেখি, গুটি কয়েক পাগল দর্শনার্থী গার্ডের চোখ এড়িয়ে কাচের জানালায় চুলের কাঁটা ও ক্লিপ দিয়ে স্ক্র্যাচ করে নিজের নাম লিখে যাওয়ার চেষ্টা করেছে। সেখানে অনেক আঁকিবুঁকি। কত বছর ধরে এ দুষ্টুমি চলছে, কে তা জানে!
দ্বিতীয়বার গিয়ে আর কাছে যেতে পারি না। কিন্তু যখন কাঠের বিছানার পাশ দিয়ে যাচ্ছি—যেটার নিচে টানা এক ট্রের মতো দড়ির খাটে তাঁর সঙ্গে অন্যান্য বাচ্চাকে বেঁধে শোয়ানো হতো—আমি আবার লুকিয়ে একটু ছুঁয়ে নিলাম। হে কবি, একবার শুধু একবার আমার মগজে ভর করো। একটি সনেট কবি শুধু একটি কালজয়ী কবিতা...। তবু গার্ড ছুটে এল। অচিরে এখানেও ব্যারিকেড দেওয়া হবে। এবার গেলাম মাত্র কদিন আগে, গত মাসে আবার শেক্সপিয়ার বার্থ প্লেস ট্রাস্ট আয়োজিত রবীন্দ্রনাথের নোবেল বিজয়ার্জনের শতবর্ষ উদ্যাপনে। সেই শতবর্ষ আগে ১৯১৩ সালে তিনি পেয়েছিলেন নোবেল। তিনি ছিলেন প্রথম এশিয়ান, যিনি এই বিরল সম্মান পান। তার মাত্র এক বছর আগে ১৯১২-তে গীতাঞ্জলিসহ আরও কিছু কবিতার নিজস্ব অনুবাদে ‘সং অফারিংস’ নামকরণ করে সে পাণ্ডুলিপি হাতে জোব্বা পরে কবি ঘুরেছেন লন্ডনের এ-মাথা থেকে ও-মাথা। একপর্যায়ে তো চ্যারিংক্রস স্টেশনে তা ট্রেনে হারিয়েও ফেলেন। ভাগ্যিস, তখনো বিলেতের ‘লস্ট লাগেজ’ ব্যবস্থাপনা ছিল! তাই তা আবার পাওয়া গেল। সেবারই কবি উইলিয়াম বার্টলার ইয়েটসের সঙ্গে তাঁর আলাপ-আলোচনা আর ইয়েটসের এ ভিনদেশি কবির প্রতি মুগ্ধতা গজায়। বোধ করি, সেবারই ম্যাকমিলান থেকে তাঁর কবিতা সংকলন বেরোয়। নোবেল পাওয়ার পর তাঁর পরিচিতি, খ্যাতি ও বিদেশভ্রমণ সব বিশ্বমাত্রা স্পর্শ করে। তাঁর সৃষ্টিকর্মে বিদেশি বিজ্ঞানী, লেখক, চিন্তাবিদ, কবি এবং বিশ্বসাহিত্যের প্রণোদনা লক্ষণীয় হয়ে ওঠে। গীতাঞ্জলি বিভিন্ন সম্পাদনায় সারা বিশ্বে পৌঁছে যায়।
আমরা বসে ছিলাম বাগানে কাঠের বেঞ্চে জ্যোতি বসুর দেওয়া রবীন্দ্রনাথের আবক্ষ স্থাপত্যের বাঁয়ে। বাতাসে চেরি ব্লসমের গোলাপি পাপড়িগুলো উড়ে উড়ে আমার চুল বেয়ে শাড়িতে পড়ছিল, আমি চোখ বুজে বাতাসে দুজনেরই দাগ দেখতে পাচ্ছিলাম।
রবীন্দ্রনাথ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যের এক অপূর্ব সংশ্লেষ। কথাটা ২০১১ সালে লিখেছিলেন ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান-এর সাহিত্য সম্পাদক ইয়ান জ্যাক (রবীন্দ্রনাথ জানুয়ারি ২০১৩, সম্পাদক পূর্ণেন্দু মিত্র)। মনে হলো, বিশ্বকবি যেভাবে বৈশ্বিক চেতনা ধারণ করে তাঁর মর্মবাণী প্রতিনিয়ত বাংলায় প্রতিফলন করেছেন, তাতে একমাত্র শেক্সপিয়ারের কথাই মাথায় আসে। আবার রচনা ও ব্যক্তিত্বের বহুমাত্রিকতার কথা ভাবতে গেলে তখন তিনিই অনন্য হয়ে দাঁড়ান। তাঁর কর্ম ও সৃষ্টি ছিল সারা পৃথিবীর সমস্ত সংস্কৃতির এক বিরল প্রমাণ, যা কিনা দেড় শ বছরেও এতটুকু ক্ষয় হলো না।
ভারতের হাইকমিশনার, বাংলাদেশের হাইকমিশনার এবং স্থানীয় মেয়র মিলেই তাঁর শুরুটা হলো বাগানে। ভারতের হাইকমিশনার উদ্বোধন করলেন অনুষ্ঠানের আর পরে ভেতরে উলফসন হলে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস মোড়ক উন্মোচন করলেন চ্যানেল আই ও সুরের ধারার গীতবিতানের দুই হাজার ২২২টি গানের সিডির। বাগানে অভি ও কাবেরী চ্যাটার্জির ধারাবর্ণনার সঙ্গে সে সময়ের পোশাকে সজ্জিত শেক্সপিয়ার বার্থ প্লেস ট্রাস্টের শিল্পীরা পাঠ করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ইংরেজি অনুবাদ। তাঁদের পোশাক, চুল আটকানোর স্টাইল, পায়ের জুতা—সবই যেন সেই শতাব্দীর। তিনি জন্মেছিলেন ১৫৬৪ আর মারা যান ১৬১৬-তে কিন্তু একই দিনে ২৩ এপ্রিলে।
আজ যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ স্থাপত্য ফুলে ফুলে ভরে উঠেছে, সেখানে তিনিও কি দাঁড়িয়েছেন হাতে জোড়াতালি দেওয়া নতুন নাটক নিয়ে! কিন্তু তিনি কি কখনো ভেবেছেন, কয়েক বছর নয়, কয়েক শতাব্দী পর এখানেই আরেক মহাকবির কবিতা পঠিত হবে! তাঁরই বাগানে, তাঁর কথা স্মরণ করে উদ্যাপিত হবে আরেক বিশ্বকবির নোবেল বিজয়ের শতবর্ষ অনুষ্ঠান!
আন্তর্জাতিক এ মোড়ক উন্মোচনের আগে সাহিত্যবোদ্ধা ও শিল্পরসিক বাংলাদেশের হাইকমিশনার রবীন্দ্রনাথ ও শেক্সপিয়ারের সৃষ্টি নিয়ে যে বক্তব্য দিলেন, তাতে হেনলি স্ট্রিটের সব অতিথি মুগ্ধতার আবেশে কিছুক্ষণ নিঃশব্দ হয়ে রইলেন। তিনি ট্রাস্টকে আরও উপহার দিলেন বাংলাদেশের চিত্রশিল্পীদের আঁকা অ্যাচিংয়ের এক শয়ের একটি।
কবিগুরুর সূত্র ধরে শেক্সপিয়ারের গ্রামে আঁকা হলো বাংলাদেশের নাম।
শামীম আজাদ: কবি ও কলাম লেখক।
shetuli@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
May
(446)
-
▼
May 26
(17)
- বিদেশের ৩০ ব্যাংকে সুদীপ্ত সেনের হিসাব!
- অবশেষে জানা গেল শরীর চুলকায় কেন!
- বিজেপিতে নেতৃত্বের লড়াই
- শান্তি সম্মেলনের ব্যাপারে ইতিবাচক বিদ্রোহীরাও
- অস্ত্র চুক্তির ব্যাপারে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায...
- ‘দলের ওপর নিয়ন্ত্রণ আছেমুখ্যমন্ত্রীর’
- স্টকহোমের দাঙ্গা ছড়িয়ে পড়েছে
- সৌদি থেকে ফিরছে ৭৫ হাজার ভারতীয়
- অভিযুক্তকে কাজের প্রস্তাব দিয়েছিল এমআই-ফাইভ!
- পাকিস্তানে স্কুলবাসে আগুন, ১৭ শিশুর মৃত্যু
- চার সিটি করপোরেশন নির্বাচন
- এবারের বাজেট হবে রাজনৈতিক ওউচ্চাভিলাষী by এ বি মির...
- বেগম পাড়ার সাহেব ও দেশ বিক্রিরকচ্ছপেরা by ফারুকওয...
- ইইউরহুমকি
- বর্ষা মানেই জলাবদ্ধ ঢাকা
- চি ঠি পত্র
- অ্যাভন-তীরেতিনি
-
▼
May 26
(17)
-
▼
May
(446)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...