Tuesday, October 20, 2026
বৃন্দাবনের জন্মদিনে খুশির আবেগঘন পোস্ট
আবেগঘন পোস্টে খুশি লিখেছেন, ‘শুভ জন্মদিন বৃন্দাবন। যে মানুষ, একটা লাল চায়ে একটা টোস্ট বিস্কুট পেলেই খুশি হয়ে যায়, অন্যের খারাপ সংবাদে চুপ হয়ে যায়, দেশের গান শুনলে যে অঝোরে কেঁদে ফেলে, শরীরের সুস্থতা ছাড়া যে ভবিষ্যতে কোনো সঞ্চয়ের চিন্তা করে না, যে কখনো কারও অমঙ্গলের কথা ভুলেও ভাবে না, এমন প্রাণের মানুষের অনেক অনেক কাল বেঁচে থাকা উচিত। তুমি সুস্থ থাকো।’
এর আগে আরেক পোস্টে খুশি লিখেছেন, ‘জীবনের সব অবজ্ঞা, অপবাদ এবং বঞ্চিত হবার গল্প পেছনে ফেলে, এখনও হাসো তুমি, হাসি আমি। এমন করেই যেন সামনের দিনগুলো পার করতে পারি। সুস্থ থেকো দিব্য, সৌম্যর জন্য। সুস্থ থেকো বাংলা নাটকের জন্য। আরও অনেক দিন বেঁচে থাকো। হাজারো বৈরিতায় তুমি, আমি কোনো স্বপনের হাত ধরে থিতু হয়ে বসতে পারিনি।’
খুশি লিখেছেন, ‘সামনের দিনগুলোতে পানের বাটা সামনের রেখে যেন থিতু হয়ে বসে দুদণ্ড নিদানকালের গল্প করতে পারি। হিসাব করে দেখতে পারি, কাদের, কোন শঠতা আমাদের একটুও শান্তি করে বসতে দেয়নি। তুমি নাই, কিন্তু তোমার জন্মতারিখটা বারবার ফিরে আসছে—এমন দিন যেন আমার দেখতে না হয়। ভালোবাসা।’
বৃন্দাবন দাসের জন্ম পাবনায়, ঢাকায় আসেন ১৯৯৫ সালে। যুক্ত হন মঞ্চনাটকে। আরণ্যক নাট্যদলে অভিনয়ের পাশাপাশি নাটক লিখতে শুরু করেন বৃন্দাবন। ১৯৯৭ সালে লেখেন প্রথম নাটক ‘বন্ধুবরেষু’। নির্মাতা ছিলেন সাইদুল আনাম টুটুল। নাটকটি দেখা গিয়েছিল একুশে টিভিতে। আড়াই দশক ধরে নাটক লিখছেন বৃন্দাবন দাস।
মূলত গ্রামকেন্দ্রিক নাটক লিখে জনপ্রিয় হয়েছেন এই নাট্যকার। ‘সাকিন সারিসুরি’, ‘আলতা সুন্দরী’, ‘ঘরকুটুম’, ‘গরু চোর’, ‘ঢোলের বাদ্য’, ‘পত্র মিতালী’, ‘কবুলিয়তনামা’—এমন জনপ্রিয় নাটকের নাট্যকার বৃন্দাবন। অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি।
![]() |
| দুই পুত্র সৌম্য ও দিব্যর সঙ্গে বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি দম্পতি। খুশির ফেসবুক থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2279)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
