Thursday, May 26, 2016

চীনবিরোধী ‘চাপার জোর’ ঝাড়বেন নেতারা

জাপানে শিল্পোন্নত ধনী দেশগুলোর জোট গ্রুপ অব সেভেন (জি-৭) সম্মেলন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। দু’দিনব্যাপী এই সম্মেলনের মোটা অংশজুড়ে থাকবে চীনের বিরুদ্ধে বাগাড়ম্বর। এশিয়া ও বিশ্বব্যবস্থায় বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব-প্রতিপত্তি রুখতে এদিন চীনবিরোধী ‘চাপার জোর’ ঝাড়বেন তারা। যুক্তি-স্বার্থের গুরুগম্ভীর বক্তব্যে চীনবিরোধী আঞ্চলিক বিষ আর তেতো করে তুলবেন বক্তারা। দ. চীন সাগরে ‘চীনা-আগ্রাসন’ই তাদের একমাত্র মাথাব্যথা। এ কারণেই দ. চীন জলসীমায় বেইজিংয়ের ‘উপদ্রব’ ঠেকাতে নতুন ‘সমুদ্রনীতি’ও ঘোষণা হতে পারে এদিন। ধনী দেশগুলোকে নিয়ে এই জোট প্রতিষ্ঠা হলেও এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ চীনকে গ্র“পের বাইরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় পরাশক্তি রাশিয়াকে এই নিয়ে গ্র“প একসময় জি-৮ হিসেবে পরিচিত ছিল। রুশ ভ­াদিমির পুতিনের পশ্চিমাবিরোধী একরোখা ভাব ও ইউক্রেনের ক্রিমিয়া সংকটের জেরে রাশিয়াকে বহিষ্কার করে জোটকে জি-৭ রূপ দেয়া হয়েছে। বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, এরই মধ্যে জাপানে বিশ্ব নেতারা জড়ো হয়েছেন।
সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো ও ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকারও উপস্থিত থাকছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলংকা ও শাদ’র রাষ্ট্রপ্রধানকে সম্মেলনের আউটরিচ মিটিংয়ে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। টোকিও’র ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য ও জনবসতিপূর্ণ এলাকা লি শিমায় যাবেন বিশ্বনেতারা। এ উপলক্ষে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে ৭০ হাজার পুলিশ। এছাড়া বিভিন্ন ট্রেন স্টেশন ও ফেরি টার্মিনালে কয়েক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’দিনের সম্মেলন চলাকালে সাধারণত শান্ত থাকা বিভিন্ন সড়কে সরাসরি যান চলাচল করবে। জাপানের রাজধানী ও সম্মেলন স্থলের আশপাশের এলাকাগুলোতে ট্রেন ও পাতাল ট্রেনের স্টেশনগুলোতে ময়লার ডাস্টবিন সরিয়ে নেয়া হয়েছে কিংবা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া এসব এলাকায় মুদ্রা দিয়ে ব্যবহৃত লকারগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, থিয়েটার ও স্টেডিয়ামের মতো স্থানগুলোতে তীক্ষè দৃষ্টি রাখা হবে। স্বাগত দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওয়াল স্ট্রিট জার্নালে এক সম্পাদকীয় কলামে জানিয়েছেন, এবারের সম্মেলনে আন্তর্জাতিক সমুদ্র আইন, সন্ত্রাসবাদ ও বিশ্বস্বাস্থ্য নিয়ে আলোচনা হবে। এছাড়া নিস্তেজ বৈশ্বিক অর্থনীতির বিষয় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হবে চীন। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের একক আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হুশিয়ারি জানাতে চায় যুক্তরাষ্ট্র। জাপান টাইমস জানিয়েছে, শিনজো আবের ফর্মুলায় তিনটি ‘সমুদ্রনীতি’ ঘোষণা করা হবে।
পূর্ব চীন সাগর নিয়ে জাপানের সঙ্গে ও দক্ষিণ চীন সাগর দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি রাষ্ট্রের সঙ্গে বিরোধ রয়েছে বেইজিংয়ের। এ অবস্থায় জাপানসহ চীনের প্রতিবেশী সব দেশকে উসকানি ও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। জি-৭ সম্মেলনে শিল্পোন্নত ধনী দেশগুলোকে সঙ্গে নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে পরোক্ষ হুশিয়ারি জানানোর উদ্দেশ্য রয়েছে। চীন এ বিষয় আঁচ করে কয়েকদিন আগেই বেইজিংয়ে জি-৭ দেশগুলোর রাষ্ট্রদূতকে তলব করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাবধান করা হয়, সম্মেলনে দক্ষিণ চীন সাগর বিরোধ বা চীনের ‘একান্ত বিষয়’ নিয়ে যেন উচ্চবাচ্য করা না হয়। জাপানের টেম্পল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক রবার্ট দুজারিক বলেন, মূলত চীনের অ্যাকশনের বিরুদ্ধে ইউরোপীয় শক্তিকে তুলে ধরতে চায় জাপান ও যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় সফরে ‘প্রেমের ছুটি’ নিলেন কানাডার প্রধানমন্ত্রী বিশ্বরাজনীতির ঘোরপ্যাঁচ, বিনিয়োগ-বাণিজ্যের সমীকরণের মধ্যেও প্রেমময় জীবন কাটাতে সচেতন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৪৪)। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে এখন তিনি জাপানে আছেন। এর মধ্যেই হাজির হয়েছে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্র–ডোর ১১তম বিবাহবার্ষিকী। আর তাই এ দিনটি স্ত্রীর সঙ্গে একান্তে কাটাতে ছুটি নিয়েছেন তিনি। বিবাহবার্ষিকী পালনে জাপানি ঐতিহ্যবাহী পান্থশালায় ৪১ বছর বয়সী স্ত্রীর সঙ্গে রাত কাটাবেন তিনি। তবে এ উপলক্ষে সরকারি কোষাগারের কোনো অর্থ খরচ করবেন না ট্রুডো। জাস্টিন ট্রুডো বলেছেন, ‘কর্মময় জীবনে ভারসাম্য আনার জন্য এমন ছুটি নেয়া অত্যাবশ্যক। এই ছুটিতে আমি আমার ব্যক্তিগত অর্থ খরচ করব।’ উল্লেখ্য, ২০০৫ সালের ২৮ মে সোফি গ্রেগরিকে বিয়ে করেন ট্রুডো।

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ মেশানো কার্যকর হয়নি

সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে ভোক্তা পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করতে পারেনি রিফাইনাররা। বুধবার এ বিষয়ে শিল্পমন্ত্রীর হুশিয়ারিসংক্রান্ত আলটিমেটাম শেষ হয়। তবে কঠোর অবস্থান সত্ত্বেও রিফাইনার ও আমদানিকারকসংশ্লিষ্ট কেউই সরকারের এ হুশিয়ারিতে খুব একটা নড়েচড়ে বসেছেন- ক্রেতা-বিক্রেতা, পাইকার ও পরিবেশক কিংবা বাজার পর্যায়ের চিত্র সেটির প্রমাণ করে না। এখনও গুটিকয়েক ব্যবসায়ী এ প্রতিবিধানটি মান্য করতে গড়িমসি করছেন। তারা অধিক মুনাফার লোভে নিুমানের ভোজ্যতেল সরবরাহ করছে- যা ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভোজ্যতেল উৎপাদক ও আমদানিকারকসংশ্লিষ্টদের অনেকেই এখন পর্যন্ত তাদের সরবরাহ করা সয়াবিনে ভিটামিন ‘এ’-এর সংমিশ্রণ ঘটাতে পারেননি। অজুহাত হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ভোজ্যতেলে যে ভিটামিন সংশ্রিণের প্রয়োজন হয় সেটি আন্তর্জাতিক বাজারে সংকট চলছে। আবার যারাওবা পাচ্ছেন তারা পরিবহনসংক্রান্ত জটিলতায় এই ভিটামিন সময়মতো দেশে আনতে পারছেন না। ফলে লাইসেন্সবিহীন রিফাইনাররা তাদের সরবরাহ করা তেলে ভিটামিন ‘এ’ প্রয়োগ করতে পারছেন না।
অন্যদিকে লাইসেন্স থাকা সত্ত্বেও ভিটামিন সংকটের অজুহাত তুলে দেশের ব্যান্ডনির্ভর অনেক কোম্পানিও সব সময় ‘এ’ প্রয়োগ করতে পারেন না। জানা গেছে, দেশে ছোট-বড় মিলে ভোজ্যতেলের ৬০টির অধিক রিফাইনার, উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ভোজ্যতেলে ‘এ’ ভিটামিন সংমিশ্রণের সক্ষমতার কথা বলে ১১ কোম্পানি বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছে। বাকিরা এখনও অধরা থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিল্পমন্ত্রীর আলটিমেটাম শেষ হলেও ভোক্তার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পুষ্টিযুক্ত ভোজ্যতেলের সরবরাহ সংকট থেকেই গেল। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. ইকরামুল হক যুগান্তরকে জানান, রিফাইনার কিংবা অন্যদের অবস্থান যা-ই থাকুক না কেন, প্রত্যেককেই ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে হবে। যারা পারবে না, তাদের লাইসেন্স বাতিল হবে। পণ্য বাজারজাত বন্ধ থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি কোম্পানি ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সংযুক্তকরণ লাইসেন্স পেয়েছে। আরও ৮টির আবেদন পাওয়া গেছে। কিন্তু লাইসেন্স দেয়ার ক্রাইটোরিয়া পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাকি চারটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

ফের শীর্ষে মোহামেডান

আগের দিন হারের শংকা নিয়ে থামতে হয়েছিল মোহামেডানকে। অনেকেই ধারণা করেছিলেন, বৃষ্টিই মোহামেডানের হার পিছিয়ে দিল। একদিনের জন্য পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেও নেমে গিয়েছিল তারা। নতুন দিনের আলোয় মুশফিকুর রহিমরা ফিরে পেলেন নিজেদের। প্রাইম ব্যাংককে ২২৫ রানের লক্ষ্য দিয়েও ৮২ রানের বড় ব্যবধানে জিতেছে মুশফিকের মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বরকে টপকে আবারও তারা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২২৪ রানে অলআউট হয় মোহামেডান। জবাবে এক উইকেট হারিয়ে ৬.২ ওভারে ৪২ রান তুলেছিল প্রাইম ব্যাংক। বৃষ্টি ওখানেই খেলা থামিয়ে দেয়। কাল রিজার্ভ ডে’তে প্রাইম ব্যাংক সেখান থেকেই শুরু করে। ওই এক উইকেট হারিয়েই ১১৩ রান তুলে ফেলে তারা। এরপরই চিত্রটা পাল্টে দেন পেসার শুভাশীষ রায় ও স্পিনার নাঈম ইসলাম জুনিয়র। মেহেদী মারুফ ও সাব্বির রহমান দারুণ ব্যাটিং করছিলেন। পাঁচ রানের ব্যবধানে মেহেদী ৪৮ এবং সাব্বির ৪১ রান করে আউট হন। ১১৩/১ থেকে ১০ ওভারের ব্যবধানে হয়ে যায় ১৪২/১০!
২৯ রানের ব্যবধানে নয় উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। আট ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি করা উইকেটকিপার-ব্যাটসম্যান নূরুল হাসান সোহান আউট হন ৫ রান করে, শ্রীলংকান ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া আউট হন ৪ করে। বাকিদের অবস্থাও অভিন্ন। প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন মোহামেডানের দুই বোলার। মাত্র ৪.৪ ওভারে ২১ রান দিয়ে নাঈম ইসলাম জুনিয়র নিয়েছেন চার উইকেট। শুভাশীষ ১০ ওভারে ৪৯ রানে নিয়েছেন তিন উইকেট। দুটি উইকেট নেন আরিফুল হক, একটি নাঈম ইসলাম। এ নিয়ে তিনবার ম্যাচসেরা হলেন নাঈম ইসলাম জুনিয়র। তবে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছেন। আগের দিন ৪১ রানে পাঁচ উইকেট হারানোর পরও নাজমুল হোসেন মিলন ও হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরিতে ২২৪ রান করে মোহামেডান। তিনটি উইকেট নেন মোহাম্মদ আজিম। এ নিয়ে আট ম্যাচে সমান আটটি করে জয় ও হার প্রাইম ব্যাংকের।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী ২৭৬/৬, ৫০ ওভারে (তামিম ইকবাল ৫৫, লিটন ৩৭, শান্ত ২২, রজত ভাটিয়া ৯০*, মোসাদ্দেক ৪৭। মেহেদী ২/৩২, ফারুক ১/১২)। গাজী গ্রুপ ২৪৪, ৪৮.১ ওভারে (শামসুর রহমান ১৩৬, অলক কাপালী ১৫, ফারুক ২৯, শরীফ ২৫। তাসকিন ৪/৩২, ভাটিয়া ২/৪৬)। ফল : আবাহনী ৩২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : তাসকিন আহমেদ (আবাহনী)।
মোহামেডান ২২৪, ৪৯.২ ওভারে (নাঈম ইসলাম ২৫, মিঠুন মানহাস ৩৫, মিলন ৬৪, হাবিবুর ৫০, নাঈম ইসলাম জুনিয়ার ১১, এনামুল জুনিয়র ১২। আজিম ৩/৪০, রুবেল ২/৪০, মনির ২/৩৩)। প্রাইম ব্যাংক ১৪২, ৩২.৪ ওভারে (মারুফ ৪৮, শানাজ ১৬, সাব্বির ৪১। শুভাশীষ ৩/৪৯, নাঈম ইসলাম জুনিয়র ৪/২১, আরিফুল ২/২৭)। ফল : মোহামেডান ৮২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান)।

লুলিয়াতেই ধরাশায়ী সালমান!

তারকাদের প্রতিটা মুহূর্তই যেন ভক্তমহলের কাছে বিশেষ খবর। সেটা যদি বলিউড তারকা সালমান খান হন তাহলে তো বলার অবকাশ রাখে না। বলিউডের অবিবাহিত তারকা-অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাক্সিক্ষত ব্যাচেলর হচ্ছেন ‘দাবাং’ তারকা সালমান খান। কাজের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তমহলে আগ্রহ তুঙ্গে থাকে সবসময়। বয়সের কোটা ৫০ পেরুলেও মুম্বাই সিনেপাড়ার সুযোগ্য পাত্রের মুকুট যেন মাথায় ধারণ করে আছেন এখনও। দীর্ঘ ক্যারিয়ারে সোমি, সঙ্গীতা, ঐশ্বরিয়া, ক্যাটরিনাদের মতো বহু নায়িকার সঙ্গে প্রেম করেছেন। এ জন্য অবশ্য ‘বিগহার্ট লাভারবয়’ তকমাও বসেছিল তার নামের পাশে। তবে, ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গভীরতাটা যেন একটু বেশিই ছিল। রাগ, অভিমান, বিচ্ছেদ- সবকিছু মিলিয়ে মিডিয়াতেও কম জল ঘোলা হয়নি।
কিন্তু কোনো সম্পর্কই বিয়ে অবধি পৌঁছায়নি। এমনকি বিয়ে নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর দিতেই যেন নারাজ ছিলেন প্রভাবশালী এ তারকা। প্রতিবার বিয়ের বিষয় সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। সে কারণেই সালমানভক্তদের তার বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই। তবে এবার সালমানভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন। কারণ সম্প্রতি সালমান জানিয়েছেন, নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ তারকা। সম্প্রতি মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের বিয়ের কথা ঘোষণা দেন সালমান। তবে কাকে বিয়ে করছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। সে বিষয়ে প্রকাশ্যে কিছু না বলেলও কর্মকাণ্ডের গুণে স্বাভাবিকভাবেই একজনের নাম উঠে আসে। তিনি হচ্ছেন, রোমানীয় টিভি তারকা ইউলিয়া লুলিয়া ভেঞ্চার। ২০১১ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ে সালমানের সঙ্গে পরিচয় হয়েছিল লুলিয়ার। সেখান থেকেই সম্পর্কের সূচনা হয় তাদের। গত নভেম্বরে ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন লুলিয়া। সেখানে তাকে গার্লফ্রেন্ড হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সালমান। এরপর থেকে সালমান খানের পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তার। পরবর্তী সময় এ রোমান মডেলের সঙ্গে সালমান খানের প্রেমের খবরটি যেন ক্রমেই ডালপালা ছড়াতে থাকে। কিছুদিন আগে লুলিয়া ও সালমান আংটিবদল করেছেন- এমন গুঞ্জন উঠেছে মিডিয়াপাড়ায়। তবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি দাবাং তারকা। সম্প্রতি নিজে নিজের বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন সাল্লু। তা ছিল খানিকটা বিরক্তের সুরেই। আইফা অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্সে হাজির হয়ে তিনি বলেন, আমার যখন বিয়ে করা দরকার মনে হবে আমি তখন বিয়ে করব। সে খবর আগেই সংবাদ মাধ্যমে জানানোর কোনো কারণ নেই। ভক্তদের জন্য আমি নিজেই টুইটারে জানিয়ে দেব।
মূলত ভক্তদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করলেও সব গুঞ্জন সত্যি হলে এটি তার প্রথম বিয়ে। কিন্তু বলিউডের এ সুপারস্টারের সঙ্গে প্রেমে জড়ানোর আগে রোমানিয়ান সঙ্গীত পরিচালক মারিয়াস মোগার সঙ্গে বিয়ে হয়েছিল লুলিয়ার। সম্প্রতি সাবেক স্বামীর সঙ্গে তোলা কিছু স্থিরচিত্রও প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। লুলিয়া ও মারিয়াস দু’জনই রোমানিয়ান। দীর্ঘদিন প্রেম করার পর ২০০৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু সেটি বেশিদিন স্থায়ী হয়নি। ২০১১ সালে চার বছরের সংসারের ইতি টানেন এ রোমান দম্পতি। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবারও নতুন নারী এসেছে সালমানের জীবনে। তাই পূর্বের ঘটনার জেরে কিছু প্রশ্ন থেকেই যায় সম্পর্কের শেষ পরিণতি বিয়ে পর্যন্ত গড়াবে তো? সালমানভক্তরা যেন এ প্রশ্নের উত্তরেরই অপেক্ষায়। যদিও সালমানের বাবা সেলিম খান বলেছেন, সালমানের বিয়ে ৪০ বছর আগেই হয়ে গেছে। কিছুটা দ্বিধা থাকলেও পরে বিষয়টি পরিস্কার হয়ে যায় সবার কাছে। মুলত ছেলের উপর বিরক্ত হয়েই তিনি এমনটি বলেছেন। কারণ গত ৪০ বছর ধরেই ছেলেকে বিয়ে করানোর জন্য পরিকল্পনা করে আসছেন তিনি। কিন্তু সবকিছুই বিফলে গেছে তার। তাই শেষতক লুলিয়াতে ধরাশায়ী সালমানের প্রেমের অস্তিত্ব বিয়েতে প্রকাশ হবে কী না সেটাই এখন দেখার বিষয়।