Wednesday, December 5, 2012

গবেষণা তথ্য- সন্ত্রাসবাদ স্থিতিশীল অবস্থায় আছে

টানা এক দশক গবেষণা করে একটি আন্তর্জাতিক সংগঠন বলেছে, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্বে ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। তবে ২০০৭ থেকে এখন পর্যন্ত হামলার ব্যাপকতার হার স্থিতিশীল রয়েছে।

ইসরায়েল বসতি স্থাপন করবেই!

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যে আপত্তি তুলেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

সিরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি- রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিণাম হবে ভয়াবহ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সতর্ক করে বলেছেন, তিনি সিরিয়ার জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তাঁকে ভয়াবহ ‘পরিণতি’ ভোগ করতে হবে। ওবামার এই বক্তব্যের এক দিন পর গতকাল মঙ্গলবার জার্মানিও একই রকম মন্তব্য করেছে।

মিসরের গণভোট তত্ত্বাবধান করবে বিচারিক পরিষদ

মিসরের সর্বোচ্চ বিচারিক পরিষদ জানিয়েছে, তারা দেশটির নতুন খসড়া সংবিধানের ওপর গণভোটের তত্ত্বাবধান করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা গত সোমবার এই তথ্য জানায়। তবে মেনার এ খবরের বিষয়ে এখনো বিচারিক পরিষদ কোনো মন্তব্য করেনি। এর আগে ওই গণভোট বর্জনের ঘোষণা দেয় মিসরের বিচারকদের বেসরকারি সংগঠন দ্য জাজেস ক্লাব।

এ কোন কার্বন!

মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে সংগ্রহ করা মাটি-বালু পরীক্ষা করে কার্বনের অস্তিত্ব পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান কিউরিওসিটি।
কার্বন প্রাণী বা উদ্ভিদের দেহ গঠনের অন্যতম উপাদান।

মৃত্যুর ১১ ঘণ্টা পর পেট কেটে জীবিত শিশু!

অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর প্রায় ১১ ঘণ্টা পর তাঁর পেট কেটে জীবিত শিশু বের করা হয়েছে। তবে শিশুটি জন্মের ১০-১২ মিনিটের মধ্যেই মারা গেছে। গতকাল মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ধলইতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিভিন্ন স্থানে দুজন খুন, একটি লাশ উদ্ধার

বরিশালের উজিরপুরে একজন ছাত্র ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক ব্যক্তি খুন হয়েছেন। চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গৌরনদী (বরিশাল): উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের আশোয়ার গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে ও চাখার

জোর করে বাড়ি দখল করলেন আ.লীগ নেতা

মাগুরার মহমঞ্চদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী প্রয়াত এক শিক্ষকের বসতবাড়ির জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের ছেলে সঞ্জয় দত্ত থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

এক্স
যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরে ঢোকার মূল পথে রেল সড়ক সংস্কারকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পিচের আস্তরণ না তুলেই অধিকাংশ জায়গায় ইট-বালু ফেলা হচ্ছে। এ জন্য সড়কটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জোড় ইজতেমা শেষ বিশ্ব ইজতেমা ১১ জানুয়ারি

টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ইজতেমায় দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি অংশ নেন।

ইসিতে সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে জামায়াত

গঠনতন্ত্র থেকে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী ধারা বাদ দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনে (ইসি) সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে দলটি। এতে ইসলামি শাসনের পরিবর্তে ‘সুবিচারপূর্ণ শাসন’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তিন কর্মকর্তা- অব্যবস্থাপনা ও অবহেলা অগ্নিকাণ্ডের কারণ

তাজরীন ফ্যাশনসে আগুনের ঘটনায় গ্রেপ্তার তিন কর্মকর্তা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, কারখানার ব্যবস্থাপনাগত ত্রুটি ও অবহেলার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তাঁদের কাছ থেকে নাশকতার কোনো তথ্য পায়নি বলেও পুলিশ জানিয়েছে।

অগ্নিকাণ্ডে প্ররোচনাকারীদের খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৈরি পোশাক কারখানার অগ্নিকাণ্ডে প্ররোচনাকারীদের খুঁজে বের করতে হবে। এ ধরনের ধ্বংসাত্মক খেলা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, যারা টাকার বিনিময়ে পোশাক কারখানায় আগুন দিতে শ্রমিকদের প্ররোচিত করছে, তাদের খুঁজে বের করতে হবে।

জনশক্তি রপ্তানি- মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে নতুন স্বপ্ন by হাসান আহমেদ চৌধুরী

এ বছর বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত নিয়ে অনেক হতাশার মধ্যে বছরের শেষলগ্নে মালয়েশিয়ার শ্রমবাজারে আমাদের পুনঃপ্রবেশের সংবাদটি আনন্দ দায়ক। কয়েক দিন ধরে গণমাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে যেসব সংবাদ প্রচারিত হয়েছে তাতে আমাদের বেকার তারুণ-যুবসমাজ বড় আশায় বুক বেঁধেছে।

খাবারে ভেজাল- বাজারে মাছি, ক্রেতা খুশি by জাহিদ হায়দার

‘ঘরে হাঁড়ি ঠনঠনান্তি / মশা মাছি ভনভনান্তি’, ‘রেতে মশা দিনে মাছি / এই নিয়ে কলকাতায় আছি’ (কলকাতার জায়গায় ঢাকা পড়ুন) লিখেছিলেন বাংলা কবিতায় স্যাটারের গুরু কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। সময়ের নিয়মে অনেক সময় চলে গেছে।

নকশাবহির্ভূত কোনো স্থাপনা নয়- সংসদ এলাকায় পদচারী-সেতু

বাংলাদেশ একটি খেয়ালখুশির দেশ, কোনো বিচার-বিবেচনা না করেই কাজ করার দেশ। তা না হলে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি স্থাপনার সামনে কিছু করতে হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা বা পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিত।

বাজারে কতটা প্রভাব ফেলবে, তা-ই দেখার বিষয় চাল সংগ্রহ অভিযান

প্রতিবছরের মতো সরকার এবারও আমন ধানের চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে; কৃষকদের কাছ থেকে কেনা হবে। মোট তিন লাখ টন চাল। কেজিপ্রতি উৎপাদন খরচ ২৪ টাকা ৭৬ পয়সা ধরে সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি সেদ্ধ চাল ২৬ টাকা ও আতপ চাল ২৫ টাকা।

চারদিক- নিরঞ্জনের নাও by মৃত্যুঞ্জয় রায়

ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা। নৌকাগুলো যেমন অন্য রকম, নদীটাও অন্য রকম। এ নৌকার নাম প্যাসেঞ্জারি নাও। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এই নামে সবাই এ নৌকা চেনে। আর নদীর নাম সাঙ্গু। দুই পাশে উঁচু উঁচু পাহাড়ের মধ্য দিয়ে এঁকেবেঁকে নদীটি বয়ে চলেছে। নদীর দুই পাড়ে বিস্তীর্ণ বালুর চর।

পঞ্চগড় সভার নতুন কমিটি by আসিফ ইকবাল

সম্প্রতি পঞ্চগড় বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। পঞ্চগড় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বন্ধু সম্মেলন শেষে এই নতুন কমিটি গঠন করা হয়। বন্ধুসভার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন পঞ্চগড় এম আর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. এহতেশামুল হক।

কুষ্টিয়ার বন্ধু হোসাইনের- অর্জন by ইমাম মেহেদী

কুষ্টিয়া বন্ধুসভার সদস্য মোহাম্মাদ হোসাইন পর পর দুই বছর মীনা অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১১ সালে শিশু সাংবাদিকতায় ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রথম স্থান অর্জন করে। এ বছর দ্বিতীয় স্থান অধিকার করেছে।

চবিতে আনন্দ উৎসব by আদনান মান্নান

চারদিকে কৃত্রিম বরফের ফোয়ারা, রং-বেরঙের বেলুনের সমাহার আর রঙিন শাড়ি পরা বন্ধুদের আনাগোনা। এরই মধ্যে হঠাৎ মঞ্চে ভেসে উঠল ‘নাও ছাড়িয়া দে’ গানের সমবেত ধ্বনি, মাতোয়ারা হয়েউঠল দর্শক।

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- দুই চাকায় স্বদেশভ্রমণ

প্রতিদিন ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পৌঁছানো হবে মুক্তিযুদ্ধের বিজয়বার্তা। উৎসাহিত করা হবে বৃক্ষরোপণের মাধ্যমে আনন্দময় ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে। এমন সব উদ্দেশ্য নিয়ে সারা দেশ ঘুরতে বের হয়েছেন ২০ জন সাইকেল অভিযাত্রী।

বড়দের ধূমপান ছোটদের প্রভাবিত করে

১৩ নভেম্বর বিকেল পাঁচটায় ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে পরামর্শ সহায়তা ৩২-এর আসর বসে। আসরে উপস্থিত ছিলেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, আহমেদ হেলাল, মেখলা সরকার, সিফাত ই সাইদ, শেখর ব্যানার্জি ও ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।

একনজরে- শৌচাগার পার্ক



শৌচাগার নিয়ে তৈরি থিমপার্ক।অবস্থান: দক্ষিণ কোরিয়ার সুওয়ান শহরে অবস্থিত এই পার্ক। বাড়ির মালিক: ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিম জেই-ডাকের বাড়ি এটি।

পেশা-পরামর্শ- প্রশিক্ষণ ও উন্নয়ন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

বৃত্তিসহ কারিগরি প্রশিক্ষণের সুযোগ by সাখওয়াত হোসেন

অভাব-অনটনের কারণে পড়াশোনা শেষ করতে না পেরে অনেক শিক্ষার্থীই মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ে। জীবিকার তাগিদে তাদের খুঁজতে হয় আয়ের পথ। কিন্তু পড়াশোনা শেষ না হওয়ায় ভালো কাজ পাওয়া কঠিন।

নতুন পেশা বিয়ের সার্বিক ব্যবস্থাপনা by আল-আমিন হক

নাগরিক জীবনের ব্যস্ততায় সবাই কাজ নিয়ে একটু চিন্তামুক্ত থাকতে চায়। কারণ, কাজের দায়িত্ব নেওয়া মানেই তো আরেক প্রস্থ চিন্তার জন্ম। আর সেটা যদি হয় বিয়ের অনুষ্ঠান সামলানো, তবে তো কথাই নেই, একবারে হাজার দায়িত্ব আর হাজার চিন্তার আনাগোনা।

মৎস্য খাতে কর্মজীবন by জিয়াউর রহমান চৌধুরী

একসময় মানুষের খাদ্যের জোগান আসত প্রকৃতি থেকে। মাছ, মাংস আর শাকসবজি সবই মিলত প্রকৃতিতেই। দৃশ্যটা এখন বদলে গেছে। নানা কারণে কৃষিজমি, নদী-নালা, খাল-বিল, হাওড়-জলাশয় কমে যাওয়ায় আর জনসংখ্যা বাড়ায় চাষাবাদের মাধ্যমেই জোগাতে হচ্ছে অতিরিক্ত চাহিদার খাদ্য।

ক্যাম্পাসের প্রিয় মুখ- সুর আর তালের সঙ্গী by নিজাম সিদ্দিকী

ছোটবেলা থেকেই গান, নাচ, বিতর্কের সঙ্গে পরিচয় উর্মি অতন্দ্রিলার। নিয়মিত অনুশীলন করেই নিজেকে প্রস্তুত করেছেন এসব কিছুতে। ফলে তাঁর দক্ষতার ঝুড়িটাও বেশ ভারী হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে বেগ পেতে হয়নি কোথাও।

মেধাবী মুখ- প্রতিকূলের যাত্রী by মারুফ ইসলাম

যে পারে সে পারে, পারে সে পাথরে ফুল ফোটাতে। কথাটা হয়তো হরহামেশাই শুনি আমরা, কিন্তু দৃষ্টান্ত? নৈবচ নৈবচ। তবে আশার কথা, হাজারো প্রতিকূলতা ডিঙিয়ে কেউ কেউ হয়ে ওঠেন দৃষ্টান্ত। শ্রমে-ঘামে-সাধনায় নিরন্তর সংগ্রাম করে তবু প্রমাণ করেই ছাড়েন, ‘যে পারে, সে পারে...।

এফএম রেডিও- হতে চাও কথাবন্ধু by সুচিত্রা সরকার

এক নিমেষেই আপনি পৌঁছে যেতে পারেন অনেক মানুষের কাছে! কানে কানে বলতে পারেন, বন্ধু, কী খবর বলো! শুনিয়ে দিতে পারেন তাদের কোনো প্রিয় কবিতা বা গান। তাদের উপহার দিতে পারেন কল্পনার রংধনু। অথবা জানাতে পারেন দুনিয়ার হালচাল।

সফলদের স্বপ্নগাথা- যোগাযোগ আনে সাফল্য by শেরিল

ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গের জন্ম যুক্তরাষ্ট্রে ১৯৬৯ সালের ২৮ আগস্ট। ফেসবুকের আগে তিনি গুগলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১২ সালের ২৫ মে হার্ভার্ড বিজনেস স্কুলে তিনি বক্তব্যটি দেন।

এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সম্মেলন, ঢাকা সেবায় সদাপ্রস্তুত by সিদ্ধার্থ মজুমদার

স্কাউটের টান বড় টান। এ এক অন্য রকম বন্ধুত্ব। এবারও তার প্রমাণ মিলল ২৫ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সম্মেলনে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহু দূরের দেশ থেকে উড়ে এসেছিলেন তরুণ স্কাউট প্রতিনিধিরা।

বিশেষজ্ঞের চেম্বার থেকে- শ্বেতিরোগ সমস্যা- পরামর্শ দিয়েছেন: সৈয়দ আফজালুল করিম

সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সমস্যা: আমার বয়স ২১ বছর। দুই থেকে আড়াই বছর ধরে আমার হাত ও ঠোঁটের কিছু অংশে শ্বেতিরোগ হয়েছে। এ কারণে হাতের আঙুল ও ঠোঁটের কিছু অংশ ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে।

নিঃসঙ্গতার মূল্য অনেক, জানি by অধ্যাপক শুভাগত চৌধুরী

নিঃসঙ্গতা হতে পারে যেকোনো বয়সে। কিন্তু বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা নিয়ে আসতে পারে গুরুতর স্বাস্থ্য-পরিণতি। আগাম মৃত্যুর ঝুঁকি যেমন তেমনি রুগ্ণ স্বাস্থ্যও হতে পারে; সম্প্রতি এক গবেষণায় তা দেখা গেছে।

কসমেটিক ডেন্টাল চিকিৎসা by মো. আসাফুজ্জোহা

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সবাই এখন সচেষ্ট। আর তাই বিউটি পারলারে মেয়েদের পাশাপাশি ছেলেরাও ভিড় জমায়। সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রকাশে সুন্দর ঝকঝকে দাঁতের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। সুন্দর হাসির মাধ্যমে মানুষ ঈর্ষণীয় হয়ে ওঠে।

পুষ্টিকথা- জলপাই

জলপাইয়ের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার, যা পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, কোলনের ক্যানসার প্রতিরোধ করে (এইসবই পেটের বা পাকস্থলীর অংশ)। খাবার সঠিকভাবে হজমে আঁশ সাহায্য করে।দেহের রক্ত চলাচল ঠিক রাখতে অবদান রাখে।

শ্রুতিবান্ধব ফোন by মিরাজ আহমেদ

মেডিকেল অফিসার, নাক-কান-গলা বিভাগ, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা স্বাস্থ্যের ওপর মুঠোফোনের প্রভাব শুভ না অশুভ, এই নিয়ে দেশে দেশে গবেষণার অন্ত নেই। ব্রেন টিউমার এবং ইউভিয়ার ক্যানসারের জন্য অধিকতর ঝুঁকি সৃষ্টি হয়—এমন একটি ধারণা থাকলেও শক্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

অপরাধী যেন ছাড়া না পায় by সালমা আলী

পরাগের ঘটনার পর সত্যিই অভিভাবকেরা নিরাপত্তাহীনতা বোধ করছেন। এই শঙ্কা কাটানোর জন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। শিশুর সব ধরনের সুরক্ষা সরকারকেই নিশ্চিত করতে হবে। যারা শিশু অপরাধের সঙ্গে যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

উদ্বিগ্ন মায়েরা by সাবিনা ইয়াসমিন

ছেলেকে ঠিকমতো স্কুলে পৌঁছানোর দায়িত্ব এত দিন গাড়িচালকের ছিল। কিন্তু এখন আর তা করেন না মা সালমা ফরিদি। চতুর্থ শ্রেণীতে পড়া অর্ক রহমান যতক্ষণ বিদ্যালয়ের ফটকে না পৌঁছায়, ততক্ষণ তিনি হাত ধরে রাখেন।

তিন প্রজন্ম- পথের পিঠা পথের পসার by রয়া মুনতাসীর

দ্রুত, খুব দ্রুত হাতে সবকিছু গুছিয়ে নিচ্ছেন আয়েশা। পাশে বসে মাকে সাহায্য করছেন শাহানা। শীতের বিকেল বলে কথা। গরম গরম পিঠা দেওয়ার জন্য ফরমাশ আসতে শুরু করেছে ইতিমধ্যেই। চোখের পলকে বেড়ে গেল ব্যস্ততা। এরই মধ্যে জেনে নিলাম তাঁদের প্রতিদিনকার দুঃখ, হাসি, কান্নার গল্প।

কিছুই দেননি তাজরীনের মালিক-আজ বেতন হতে পারে

'আমি এখনো কোনো অর্থ সহায়তা দিইনি। আর আহত ও নিহত শ্রমিকদের আমার বা কারখানার পক্ষ থেকে কী সহায়তা দেব, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। বিজিএমইএ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে'- প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তায় আপনার কী অংশগ্রহণ জানতে চাইলে তাজরীন ফ্যাশনসের মালিক মো. দেলোয়ার হোসেন এভাবেই উত্তর দেন।

হরতালকারীদের গণধোলাই

বিকেল ৩টা। মিরপুর ১১ নম্বর সেকশনের পূরবী সিনেমা হলের আশপাশের বেশির ভাগ দোকানপাট খোলা। লোকজনের স্বাভাবিক চলাচল। হঠাৎ জামায়াত-শিবিরের কর্মীরা এসে গাড়ি ভাঙচুর ও ইট-পাথর ছুড়তে থাকে। বাধা দিতে এলে পুলিশ সদস্যদের মারধর করে তারা।

আরেকটি সোনালি দিনের আশায় by সাইদুজ্জামান

'সবাই জানতে চাচ্ছে কেন রান পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা একটা ঘটনা মাত্র, কোনো ব্যক্তি নয়। জন্মেছি জেতার জন্য', সোমবার ঢাকায় ফিরে করা ক্রিস গেইলের টুইটের প্রতিটি শব্দ থেকে যেন ঠিকরে বের হচ্ছে জেদ।

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই-দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন-ভ্যানের চাকা যে আর ঘোরে না ওয়াদুদের by নাসরুল আনোয়ার

বছর দশেক আগে ঝড়ে একমাত্র বসতঘরটি পড়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদের। বাঁশ-খুঁটি জোগাড় করতে না পারায় মাটিতে উবু হয়ে পড়ে থাকা দুটি চালার নিচেই স্ত্রী-সন্তান নিয়ে তাঁকে প্রায় তিন মাস বসবাস করতে হয়। পরে অবশ্য তাঁর ছোট ভাই ঘরটি দাঁড় করানোর জন্য দুটি বাঁশ কিনে দেন।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৮৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বিক্রমী মুক্তিযোদ্ধা
১৯৭১ সালে তৌফিক-ই-ইলাহী চৌধুরী মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

বিশ্বজুড়ে বাংলা বিশ্বজুড়ে প্রথম আলো- বিদেশের সাংবাদিকতায়ও প্রথম আলো প্রথম by মনজুরুল হক

প্রথম আলোর সঙ্গে আমার সম্পর্ক এর সূচনালগ্ন থেকে। মনে পড়ে, নতুন একটি পত্রিকার প্রথম সংখ্যা থেকে লেখা পাঠানোর অনুরোধ জানিয়ে পত্রিকার সম্পাদক, আমাদের খুবই কাছের মানুষ, মতি ভাইয়ের কাছ থেকে একটি চিঠি আমি পেয়েছিলাম।

আযাদের বিরুদ্ধে মামলা বোনকে ধরে নিয়ে যাওয়ার বর্ণনা দিলেন এক সাক্ষী

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী। জবানবন্দিতে তাঁদের একজন বলেন, একাত্তরে আযাদ তাঁর বোনকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখেন।

কালিয়াকৈরে জাল দলিল নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন- ৫০০ একর জমির দলিল জাল, ২৩ জন চিহ্নিত by রোজিনা ইসলাম

গাজীপুরের কালিয়াকৈরে ৫০০ একর জমি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সরকারি তদন্ত কমিটি। কমিটি এ জন্য দলিল গ্রহীতা টিপু সুলতান ও ওয়াহিদুর রহমান এবং স্থানীয় ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, দালালসহ ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

সমর্থন দিলেও মাঠে ছিল না বিএনপি

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নৈতিক সমর্থন দিলেও মাঠে নামেনি প্রধান বিরোধী দল বিএনপির নেতা-কর্মীরা। তবে হরতাল মোটামুটি সফল হয়েছে বলে দাবি করেছে দলটি।

মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা জামায়াতের-যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

হরতালের সময় রাজধানীর খিলক্ষেত এলাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে পুলিশের তদন্তে সহযোগিতার জন্য জামায়াতের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

শিথিল হরতালে মারমুখী জামায়াত-শিবির-ঢাকাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগ

রাজধানীসহ সারা দেশে গতকালের শিথিল হরতালে জামায়াত-শিবিরকর্মীরা মাঠে তাদের অবস্থান ধরে রাখতে মরিয়া ছিল। পুলিশ ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে বিভিন্ন সময় তারা মারমুখী হয়ে ওঠে।

খালেদা যুদ্ধাপরাধীদের মুক্তি চান, অভিযোগ হাসিনার-'বোমাবাজি, ভাঙচুর করে ওদের বাঁচানো যাবে না'

বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না বলেই জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে- এ মন্তব্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, বিএনপির নেত্রী নৈতিকভাবে যুদ্ধাপরাধীদের মুক্তি চান এবং হরতালে নৈতিক সমর্থন

অনুদানের চেক দিলেন প্রধানমন্ত্রী-আগুনের এই ধ্বংসাত্মক খেলা দুর্ভাগ্যজনক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গার্মেন্টে অগ্নিকাণ্ডে প্ররোচনাকারীদের খুঁজে বের করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের ধ্বংসাত্মক খেলা দুর্ভাগ্যজনক।

আজই সিরিজ জয়ের উৎসব! by তারেক মাহমুদ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পা দিয়েই একটা হাহাকার শোনা গেল। বাংলাদেশ দল সিরিজ জয়ের দ্বারপ্রান্তে, অথচ সবাই যেন ছুটছে কোন এক অনিশ্চিত গন্তব্যে। চোখেমুখে কী হয় কী হয় অনিশ্চয়তা! অন্য দিনের তুলনায় স্টেডিয়ামের চত্বর আর বিসিবির কার্যালয়ের করিডরে লোকজনের আনাগোনা বেশি।

বিজয়ের মাস- গোপন তৎপরতায় জড়ান ইরানের শাহ by মিজানুর রহমান খান

গোপন সংলাপে নিক্সন-কিসিঞ্জারের আরেকজন সহযোগী জুটেছিল। এত দিন জানা ছিল, কলকাতার মার্কিন মিশনই কেবল ইয়াহিয়ার সঙ্গে আওয়ামী লীগারদের একটি অংশের আপস করানোর উদ্যোক্তা ছিল।

মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা- দায় স্বীকার করে ক্ষতিপূরণ দিতে চায় জামায়াত

রাজধানীর প্রগতি সরণিতে গতকাল সকাল পৌনে নয়টার দিকে একদল হরতাল-সমর্থক মার্কিন দূতাবাসের একটি গাড়িতে হামলা চালায়। তাদের ছোড়া ঢিলের আঘাতে গাড়িটির কাচ ভেঙে যায়। এতে গাড়িচালকসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

আবারও আবুল হোসেন- আটকে যেতে পারে পদ্মা সেতু

সৈয়দ আবুল হোসেনের কারণে আবারও আটকে যাচ্ছে পদ্মা সেতু। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর নামটি বাদ দিয়ে অভিযোগ দায়ের করতে চাইছে। তবে তাতে সম্মত হয়নি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। তারা বলেছে, মূল নাম বাদ দিলে তা বিশ্বব্যাংকের কাছে গ্রহণযোগ্য হবে না।

পদ্মা সেতু প্রকল্প- এসএনসি-লাভালিনকে কাজ দিতে বারবার কমিটি পরিবর্তন

এসএনসি-লাভালিনকে কাজ পাইয়ে দিতেই বারবার দরপত্র মূল্যায়ন কমিটি পরিবর্তন করা হয়েছে। আর এই কাজ পেতে ১০ শতাংশ ঘুষ লেনদেনেরও আলোচনা হয়েছিল।

বিশ্বব্যাংক-সরকার দূরত্ব কমেছে, নতুন আশা by আরিফুর রহমান

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করায় সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের দূরত্ব কমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আবুলসহ ৮ জনের নামে মামলার সুপারিশ by হায়দার আলী

শেষরক্ষা হচ্ছে না মহাজোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে- এমন অভিযোগে এ দুজনসহ দুদকের মামলায় আসামি হতে যাচ্ছেন আট প্রভাবশালী ব্যক্তি।

ইসরায়েলকে জাতিসংঘ-এনপিটিতে যোগ দেওয়ার আহবান

পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

মুরসি সরকারের দাবি-গণভোট তত্ত্বাবধান করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বরের গণভোট তত্ত্বাবধান করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আইনবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ গাদাল্লাহ গত সোমবার দাবি করেন, 'বিচারকদের সর্বোচ্চ পরিষদ গণভোট তত্ত্বাবধানে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ড্রোন নামানোর দাবি ইরানের-অস্বীকার ওয়াশিংটনের

যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমান (ড্রোন) নামানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, স্ক্যান ঈগল নামের যুক্তরাষ্ট্রের একটি ড্রোন আটক করেছে তারা। তবে যুক্তরাষ্ট্র এ কথা অস্বীকার করেছে।

নারীদের নিয়োগে দুর্নীতি কমে!

রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান_সব ক্ষেত্রেই নারীর বেশি অংশগ্রহণ চান সবাই। কারণ প্রচলিত ধারণা অনুযায়ী, নারীদের মধ্যে ঘুষ নেওয়া বা দুর্নীতি করার প্রবণতা কম। কিন্তু আসলেই সেটা কতটা সত্যি? প্রচলিত এ মতের পক্ষে-বিপক্ষে আছে নানা যুক্তি-তর্ক।

ডেনমার্কে নাগরিকত্বের পরীক্ষায় পরিবর্তন

ডেনমার্কের নাগরিকত্ব পেতে যাঁরা আবেদন করবেন, তাঁদের জন্য নতুন ধরনের পরীক্ষা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পরীক্ষায় আধুনিক দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকসহ ডেনমার্কের সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গত সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বাড়ি নির্মাণের ঘোষণা-আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও অনড় ইসরায়েল

পশ্চিম তীরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত আছে। ইউরোপের পাঁচটি দেশ ও অস্ট্রেলিয়া এ পরিকল্পনার নিন্দা জানাতে তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে সব চাপ উপেক্ষা করে পরিকল্পনা বাস্তবায়নে অটল ইসরায়েল।

ফিলিপাইনে 'বোফা'র আঘাত ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড় 'বোফা' আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৩২ জন। এদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ।

নারী উন্নয়ন-সমতা ও অধিকার প্রতিষ্ঠিত হবেই by শেখ হাফিজুর রহমান কার্জন

বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা অতিক্রম করে সামনে এগিয়ে যাবেনই। বর্ণচোরা রাজনীতির কূটচাল ও ধর্মান্ধতার বিভ্রান্তি কেটে গিয়ে নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়নের মাধ্যমে আমাদের সমাজে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে_ এমন প্রত্যাশা সবসময়ই করি

রাজনীতি-ইতিহাসের নব-দর্জি by হিলাল ফয়েজী

আমরা জানি ইতিহাসের অনেক সমুদ্রের অনেক ঢেউ অনেক স্রোতের মধ্য দিয়ে আমরা পুনরায় আমাদের ক্ষতবিক্ষত-ধর্ষিত সংবিধানটিকে কিছুটা সুস্থ করে তোলার সুযোগ পেয়েছি। এটি যেন না হতে পারে, সেজন্য নানামুখী গভীর থেকে গভীরতর, হিংস্র থেকে হিংস্রতর ঘিরিঙ্গি চলছে।

মুক্তিযোদ্ধা শিক্ষক যোগমায়া by কাজী সুফিয়া আখতার

 মুজিবনগর সরকারের অধীনে হাসনাবাদ ক্যাম্প স্কুলের শিক্ষক ছিলেন যোগমায়া সাহা রায়। বাবা নিত্যানন্দ সাহা রায়। আট বোন, এক ভাই। রায়ের পূর্বপুরুষ রাজৈরের সাহা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে তার পড়ালেখার হাতেখড়ি। গোপালগঞ্জ কে. জে. এস. ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন।

আইন-অপরাধী হওয়ার মতো বয়স কি হয়েছে? by জাহাঙ্গীর আলম সরকার

শিশু আইন অনুযায়ী কিশোরদের কারাদণ্ডের বদলে নিজেকে সংশোধন করার সুযোগ দেওয়া দরকার। কিশোর অপরাধীদের ক্ষেত্রে অনানুষ্ঠানিক বিচার ব্যবস্থা প্রয়োগ করা শিশু অধিকার সনদের সুনির্দিষ্ট আহ্বান ছাড়া সম্ভব নয়।

নির্বাচন-যে সমর্থন ভুল বার্তা দিতে পারে by পার্থ চট্টোপাধ্যায়

তসলিমা কোনো দিন ভারতের রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামাননি। তাহলে এত বছর পর হঠাৎ তিনি পশ্চিমবঙ্গে নির্বাচনের ঠিক আগের দিন এমন এক রাজনৈতিক বিতর্কে মাথা ঘামালেন কেন? এটা কি নিছকই একজন নারীবাদীর অন্য এক নারী নেত্রীর প্রতি সম্মাননা, না অন্য কিছু?

কর্মসৃজন কর্মসূচি-কাঙালের ধন চুরি...

সরকারের কর্মসৃজন কর্মসূচি কেবলই দরিদ্র জনগোষ্ঠীর জন্য। কিন্তু বরিশালের বাবুগঞ্জে তাতে ভাগ বসিয়েছে সরকারি কয়েকজন কর্মকর্তা। একেই বলে রক্ষক হয়ে ভক্ষক।

মিরপুরের সাতকাহন-অনন্ত সমস্যা থেকে উত্তরণের উপায় কী?

 দৈনিক সমকালের একটি বিশেষ ধারাবাহিক প্রতিবেদনে ঢাকার অন্যতম বৃহৎ জনপদ মিরপুরের সমস্যাবলি প্রকাশিত হয়েছে সাত পর্বে। সংক্ষেপে যদি প্রকাশ করতে হয় তবে এ প্রতিবেদনগুলোকে বলতে হবে 'মিরপুর সমগ্র'।

সব সত্য মিথ্যা হয়ে যাবে! by সৌমিত চন্দ জয়দ্বীপ

কী আশ্চর্য! কী নির্মম পরিহাস! ১০ মাসের মধ্যে কত কিছু উলটপালট হয়ে গেল। জুবায়েরকে যারা খুন করেছিল, 'ভিসি লীগে'র সেই ক্যাডাররা বীরদর্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে (১৮ নভেম্বর ২০১২, সমকাল)। এ খবর জাহাঙ্গীরনগরের জন্য বেশ বেদনার।

সাম্প্রতিক প্রসঙ্গ- যুদ্ধাপরাধীদের বিচার এবং অপপ্রচার by অনিরুদ্ধ আহমেদ

সম্প্রতি একটি অভিনব ই-মেইল পেলাম, যেখানে সুদানে ইসলামী নেতাদের এক সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশে ইসলামপন্থি নেতাদের ওপর কথিত নির্যাতন ও অবিচার বন্ধের নাকি দাবি জানানো হয়েছে। পরে ওই একই রকম খবর পড়েছি ঢাকার একটি জামায়াতপন্থি পত্রিকায়ও।

পার্বত্য চট্টগ্রাম-শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাধা কোথায়? by আবু সাঈদ খান

পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি এক অনন্য ঘটনা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত এই চুক্তি পার্বত্য চট্টগ্রামের সুদীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়েছিল।

দাউদকান্দিতে এসিড সন্ত্রাস-ফারজানার ঘাতকদের কঠোর শাস্তি হোক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামের নারী-পুরুষ কাঁদছে তাদের প্রিয় সন্তান ফারজানা আক্তারের জন্য। গতকাল মঙ্গলবার মাত্র ১৫ বছর বয়সী এ কিশোরীর জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে।

শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি-অনিয়ম-অবক্ষয় থেকে বাঁচাতে হবে

সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অস্থির ও অশান্ত হয়ে উঠেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিরতা শিক্ষা-পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। এসব প্রতিষ্ঠান নিয়ে নাগরিকরা রীতিমতো উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। লক্ষণীয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের ক্ষোভ-বিক্ষোভ নেই।

প্যাট্রিয়ট- ইতিবৃত্ত

সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা 'প্যাট্রিয়টের' জুড়ি নেই। শক্রর ক্ষেপণাস্ত্র আর যুদ্ধবিমান ধ্বংস করতেই এর জন্ম। বর্তমানে বিশ্বের গুটিকয়েক দেশের হাতে এ ব্যবস্থা রয়েছে।

তুরস্কে 'প্যাট্রিয়ট' মোতায়েন করবে ন্যাটো

তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা 'প্যাট্রিয়ট' মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল মঙ্গলবার জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বে সন্ত্রাসী হামলা চার গুণ বেড়েছে

২০০১ সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে ইরাক যুদ্ধের পর গত প্রায় এক দশকে বিশ্বে হামলার ঘটনা প্রায় চারগুণেরও বেশি হারে বেড়েছে।

জামায়াতের হরতাল-নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে

গতকাল মঙ্গলবার জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সময় এবং আগের দিন জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের গাড়ি, যাত্রীবাহী বাস ও তেল বহনকারী গাড়িসহ অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

সংলাপ অপরিহার্য-তৈরি করতে হবে উপযুক্ত পরিবেশ

বাংলাদেশের রাজনীতিতে এখন একটি সংকটাবস্থা বিরাজ করছে। লাগসই একটি সমীকরণ খুঁজে বের করতে না পারলে এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো পথ পাওয়া যাবে না। সংকট যে সংঘাতে রূপ নিতে পারে, তার কিছু ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

একাত্তরের এই দিনে

* যুদ্ধের দ্বিতীয় দিন পশ্চিম সেক্টর থেকে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সব কলাম পূর্ব দিকে এগিয়ে যায়। কোথাও তারা সোজাসুজি পাকিস্তানি ঘাঁটিগুলোর দিকে এগোয় না। মূল বাহিনী সব সময়ই ঘাঁটিগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে থাকে।

পবিত্র কোরআনের আলো-সত্য থেকে আংশিক বিচ্যুত হয়ে আমল না করার নির্দেশ

৯। ওয়া লায়িন আযাক্ব্নাল ইনছা-না মিন্না রাহ্মাতান ছুম্মা নাযা'না-হা- মিনহু; ইন্নাহূ লাইয়াঊছুন কাফূর। ১০। ওয়া লায়িন আযাক্ব্না-হু না'মা-আ বা'দা দ্বার্রা-আ মাচ্ছাত্হু লাইয়াক্বূলান্না যাহাবাচ্ছায়্যিআ-তু 'আন্নী; ইন্নাহূ লাফা-রিহুন ফাখূর।

ড. ইউনূস ইস্যু আর কত দিন চলবে? by ডক্টর তুহিন মালিক

সরকার হলো এমন একটি শাসনযন্ত্র, যার মাধ্যমে কোনো একটি রাজনৈতিক এককের শাসন কর্তৃত্ব নির্বাহ হয়। একটি দেশের সরকার ওই এককটির নিয়ন্ত্রণ, পরিচালনা ও তার প্রজাদের শাসন ও পরিচালনার ক্ষমতাসম্পন্ন।

বহে কাল নিরবধি-দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওবামার সফর : উদ্দেশ্য ও অর্জন by এম আবদুল হাফিজ

সম্প্রতি ছয় ঘণ্টারও কম সময়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফর করেন। দীর্ঘ সামরিক শাসনের কারণে অচ্ছুৎ বলে পরিগণিত মিয়ানমারে প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে এটিই ছিল ওবামার প্রথম গন্তব্য। স্বল্প সময়ের সফর হলেও এর তাৎপর্য ছিল গভীর।

স্মরণ-গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী by শরাফত হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাঁর পথ অনুসরণ করে রাজনীতিতে পদচারণ করেন, যিনি গণতন্ত্রের মানসপুত্র হিসেবে আখ্যায়িত হন, শেখ মুজিবের স্বপ্নের বাংলা, আজকের স্বাধীন বাংলাদেশে তাঁর কদর কই? বলছিলাম ভারত ভাগের আগে ভারত ও পাকিস্তানের পাশাপাশি অখণ্ড স্বাধীন বাংলা নামে একটি

যন্ত্রের নাম 'ষড়যন্ত্র'! by শাহনেওয়াজ বিপ্লব

আমেরিকা, ইউরোপ আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধনী ও উন্নত দেশগুলো যখন প্রযুক্তিগত উন্নতির শিখরে পৌঁছার জন্য নানা রকমের যন্ত্র আবিষ্কার করে চলেছে, তাতে প্রভাবিত হয়েই হয়তো আমাদের বাংলাদেশের ক্ষমতাসীন সরকারও সাম্প্রতিক সময়ে এক যন্ত্রের পেছনে তাদের পুরো সরকারি মনোযোগ নিবিষ্ট করেছে। যন্ত্রটির নাম 'ষড়যন্ত্র'।

আবার সোনালি আলো! by সাহাদাত হোসেন সিদ্দিকী ও মাহবুবুর রহমান ভূঁইয়া

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাটের হালকা আঁশ; যা পাটকাঠির ডগায় বা গোড়ায় লেগে থাকে সেটাকে আঞ্চলিক ভাষায় ফেত্তুয়া বলে। ফেত্তুয়াকে মূল আঁশের উচ্ছিষ্ট বলা যেতে পারে, যা সাধারণত কৃষকরা কাজে লাগাতে পারেন না।