Tuesday, November 15, 2011

সিভিএফ সম্মেলন ও জলবায়ু পরিবর্তন by মুহাম্মদ আবদুস সোবহান

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দু'দিনের সম্মেলন আগামী ১৩ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। ৭০০ কোটি মানুষের পৃথিবীতে দু'দিনব্যাপী সিভিএফ সম্মেলন কী রূপ ভূমিকা রাখে_ সেটাও দেখার বিষয়। এ ছাড়া ২৯ নভেম্বর আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলন (কোপ-১৭) অনুষ্ঠিত হবে। সিভিএফের দুটি সম্মেলনের মধ্যে প্রথমটি মালে এবং দ্বিতীয়টি কিরবাতিতে অনুষ্ঠিত হয়।

গৌরনদীর মোহন সাহার বাড়ি by নৃপেন্দ্রনাথ চক্রবর্তী

রিশাল জেলার গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে জমিদার মোহনলাল সাহার স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ১৬০ বছরের পুরনো সিংহমূর্তিখচিত দুর্গা মন্দির ও ভবন। ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার পরও ঝুঁকি নিয়ে বসবাস করেছে জমিদার বাড়ির উত্ররসূরিরা।

বেঁচে থাকাই কষ্টের by গৌরব জি পাথাং

টর ডেম কলেজে পড়ার সময় ড. সফিউদ্দিন আহমদের কাছ থেকে একটি গল্প শুনেছিলাম। গল্পটি এমন_ 'এক মেয়ে বনের মধ্যে বনের রাজা টারজানের মতো লালিত-পালিত হয়েছিল। জীবজন্তু, পশুপাখি সবই তার কথা শুনত। কারণ বনের পশুদের সঙ্গে তার খুব গভীর সম্পর্ক ছিল। কোনো পশুই তার কোনো ক্ষতি করত না। একদিন সেই মেয়েটির ইচ্ছা হলো মানুষের মাঝে থাকার। তাই সে বন ছেড়ে গ্রামে প্রবেশ করল।

বিবেক কি নাড়া দেবে? by মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

মরা প্রতিনিয়তই শুনছি, কোথাও না কোথাও প্রাণ হারাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। আর কত এ রকম সংবাদ প্রকাশ হলে থামবে ওই মানুষ নামক ঘাতকদের কালো থাবা? সচেতন হওয়ার সময় কি এখনও হয়নি? দেশের দুই স্থানে দু'জন মেধাবী হারানোর কথাই আজ লিখছি। মানুষ হিসেবে তাদেরও ছিল স্বপ্ন আমাদের সবার মতো। মনের মাধুরী মেশানো হাজারো রঙ দিয়ে নানা রঙের স্বপ্ন আঁকত। আর এসব নানা স্বপ্নের সিঁড়ি বেয়ে বড় হতে চেয়েছিল।

ইয়াবা’র অর্থনৈতিক ছোবলঃ কিয়াটের কাছে মার খাচ্ছে টাকা by ফজলুল কাদের চৌধুরী

প্রতিবেশী দেশ মিয়ানমারের মুদ্রা কিয়াটের কাছে মার খাচ্ছে বাংলাদেশের টাকা। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে স্রোতের মতো মাদক ট্যাবলেট ইয়াবা পাচার হওয়ার পরোক্ষ প্রভাবেই টাকার মূল্যমান ক্রমশঃ নিম্নগামী হচ্ছে। কারণ, ইয়াবার বিনিময়ে কোটি টাকার বাংলাদেশি মুদ্রা হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে মিয়ানমারে।

সুস্বাদু ভাতের সন্ধানে by মুস্তাফা জামান আব্বাসী

রোজ একই ভাত। তাও সবাই গলাধঃকরণ করে চলেছি। রোজ কী নিয়ে লেখা যায়_ এটি সমস্যা বটে। মাছের অ্যাকুয়ারিয়ামে লাল-বাদামি-হলুদ-সাদা-কালো নানান মাছ। প্রতি সকালে খাবার দিতে গেলে ওরা কথা বলে ওঠে। রোজ এক খাবার আর ভালো লাগে না, নতুন কিছু ভাবতে পার না? বলি, এই খাবার কোত্থেকে সংগ্রহ হয় জানো? সেই জাপান থেকে প্যাকেটের মাধ্যমে, পাঁচ টাকার খাবার কিনছি ৫০ টাকা দিয়ে।

কিঁউ কি সাস ভি কাভি বহু থি by ইমরুল কায়েস

'কিঁউ কি সাস ভি কাভি বহু থি'_ এই হিন্দি বাক্যটির অর্থ 'কেননা শাশুড়িও কোনো এক সময় বউ ছিলেন।' হিন্দি এই বাক্যটি রীতিমতো একটি বাগ্ধারায় পরিণত হয়েছে একটি টিভি সিরিয়ালের কল্যাণে। সিরিয়ালের নাম 'কিঁউ কি সাস ভি কাভি বহু থি'। স্টার প্লাসে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সর্বকালের সেরা দশটি অনুষ্ঠানের প্রথমটি এই সিরিয়াল। শুধু তাই নয়, এশিয়ার সবচেয়ে বেশি দেখা ও সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া সোপ অপেরাও এটি।

গাজার মানুষের সমস্যার সমাধান কোন পথে-মধ্যপ্রাচ্য by ফারহাদ হুসাইন

মুদ্রতীরে একটি জাল পাতা, এতে একটি পাখি আটকে রয়েছে। দুটি অবুঝ শিশু পাখিটির দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। এই শিকার করা পাখি বিক্রি করেই শিশু দুটির বাবা তাদের মুখে আহার তুলে দেবেন। ওরা কি জানে ওদের জীবনও এই পাখিটির মতো বন্দিত্ববরণ করে আছে? ফিলিস্তিনের এক বঞ্চিত জনপদ গাজার একটি খণ্ডচিত্র এটি। অর্থনৈতিক দুর্দশার বিপর্যস্ত এই মানুষগুলোর দোষ, তারা ফিলিস্তিনি এবং হামাস নিয়ন্ত্রিত এলাকার মানুষ।

তিস্তার বিনিময়মূল্য ট্রানজিট নয়! by মনোয়ার রুবেল

তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের দৌড়ঝাঁপ যথেষ্ট বিব্রতকর।  প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সর্বশেষ দুটি বিদেশ সফরের পর মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনেও বাংলাদেশের লবিং চোখে পড়ার মতো দৃষ্টিকটু। তার চাইতেও লজ্জাকর মমতা ব্যানার্জির কাছে তিস্তা চুক্তির জন্য লবিং করা। মমতার মন গলাতে যৌথভাবে ভারত সরকার ও বাংলাদেশের সরকার কসরত করছে।

আমরা স্তাবক নই, ষড়যন্ত্রকারীও নই-প্রতিক্রিয়া by নূরে আলম সিদ্দিকী

ম্প্রতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আমার সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় দৈনিক সমকালে আবদুল গাফ্ফার চৌধুরীর একটি লেখা আমি গভীর মনোযোগের সঙ্গে পাঠ করেছি। আমি মর্মাহত হলেও বিস্মিত বা আশ্চর্যান্বিত হইনি এই কারণে যে, ১৯৬২ সাল থেকে রাজনীতির পথপরিক্রমণকালে চরম ডানপন্থি এবং বিভ্রান্ত বামপন্থিদের পক্ষ থেকে অনেক কটাক্ষ ও তীক্ষষ্ট মন্তব্য আমাকে সহ্য করতে হয়েছে।

‘হ্যাঁ, আমিই দ্বেষ পত্রিকার সম্পাদক!’ by আহ্সান কবীর

শ্চিমবঙ্গের সাময়িকী `দেশ` পত্রিকার তৎকালীন সম্পাদক সাগরময় ঘোষকে নিয়ে করা একটি কার্টুন ছিল এরকম: ফিনফিনে পাঞ্জাবি-ধুতিতে ধোপদুরস্ত একজন বাবুসাহেব তার অফিসে টেলিফোনের রিসিভার হাতে উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছেন। অপর প্রান্তের প্রশ্নের জবাবে তিনি বলছেন: ‘হ্যাঁ, আমিই দ্বেষ পত্রিকার সম্পাদক!’

সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডে তরিকুল জড়িত কিনা’ প্রমাণের সুযোগ by ফজলুল বারী

তুন প্রজন্মের সাংবাদিক সেঁজুতিকে নিয়ে আমরা লেখালেখি করলাম বেশকিছু দিন। সেঁজুতির বাবা সাংবাদিক শামছুর রহমান খুন হবার পর অসহায় পরিবারটির পাশে অনেকেই দাঁড়ান বিশেষ করে সেঁজুতি-প্রণতি দু’বোনের পড়াশুনার ব্যয় নিষ্কন্টক রাখতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশেষ হাত বাড়িয়েছিলেন। নেপথ্যে থেকে নিরবে সেটি করাটা বিশাল অর্জনের কাজ।

শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান-সামাজিক জাগরণ সৃষ্টি হোক

স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও কারিগরিসহ যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিলে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না এবং এ অনুদানের ওপর দাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর দিতে হবে না। 'শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহায়তা প্রদান নীতিমালা-২০১১'-এর খসড়ায় এ ধরনের বিধান রাখা হচ্ছে। শুক্রবার সমকালে 'শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান নিয়ে প্রশ্ন তোলা হবে না' শিরোনামের প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রণীত এ খসড়া মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে।

ফের মূল্যবৃদ্ধি-জ্বালানির জ্বালা চলবেই!

র্থমন্ত্রী সিএনজির দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বুধবার এবং এমন ধারণাও মিলেছিল যে, যানবাহনের অপরিহার্য জ্বালানি হয়ে ওঠা এ গ্যাসের দাম ক্রমে ডিজেলের কাছাকাছি নির্ধারণ করতে সরকার আগ্রহী। সাংবাদিকদের সঙ্গে তার আলোচনায় জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো আভাস ছিল না। কিন্তু একদিন যেতে না যেতেই নির্বাহী আদেশে কেরোসিন, ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়।

কৃষকের দুর্ভোগ-অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে

কৃষকের বেহাল দশা। পাটের দাম কম, উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়েই শঙ্কিত কৃষকরা। পাট বিক্রি করে কৃষক পয়সার মুখ দেখেছে বছর দুই আগে। সেই আশায় আশায় পাট বুনেছেন নজর দিয়ে তাঁরা। এদিকে পাটকলগুলো পাট কেনা কমিয়ে দিয়েছে। রপ্তানির মাত্রা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত। রপ্তানিকারকরা পাট কিনতে চাইছে না আগের মতো। কমে গেছে বিশ্ববাজারেও পাটের চাহিদা।

জ্বালানি তেলের দাম বাড়ল-অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে

জ্বালানি তেলের দাম আবারও লিটারপ্রতি পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে। এদিকে গ্যাসের তথা সিএনজির দামও বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। এর আগে আইএমএমসহ বিভিন্ন দাতা সংস্থা জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারের বিশাল ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছিল। আর জ্বালানি তেলের দাম বাড়লে তার সঙ্গে সংগতি রেখে গ্যাসের দামও বাড়ানো হবে_এমন একটা সিদ্ধান্ত আগেই নেওয়া আছে।

পবিত্র কোরআনের আলো-সামুদ জাতির নেতারা তাদের নবীর প্রতি শাস্তি নিয়ে আসার চ্যালেঞ্জ জানিয়েছিল

৪. ওয়ায্কুরূ ইয্ জাআ'লাকুম খুলাফা-আ মিম্ বা'দি আ'-দিন ওয়া বাওয়্যা-কুম ফিল আরদ্বি তাত্তাখিযূনা মিন ছুহূলিহা ক্বুসূরান ওয়া তানহিতূনাল জিবা-লা বুইঊতান ফায্কুরূ আ-লা-আল্লাহি ওয়ালা তা'ছাও ফিল আরদ্বি মুফছিদীন।৭৫. ক্বা-লাল মালাউল্লাযীনাছ্তাকবারূ মিন ক্বাওমিহী লিল্লাযীনা ছ্তুদ্বয়ি'ফূ লিমান আ-মানা মিনহুম আতা'লামূনা আন্না সা-লিহাম্ মুরছালুম্ মির্ রাবি্বহী; ক্বা-লূ ইন্না বিমা উরছিলা বিহী মু'মিনূন

কেন তিনি এলেন না? by শর্মিষ্ঠা সাহা

জীবন-জীবিকা ও প্রয়োজনের তাগিদে শেকড়ের বন্ধন ছেড়ে প্রবাসে চলে যায় মানুষ। পেছনে ফেলে যায় আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব, ভাষা-সংস্কৃতি আর সবচেয়ে বড় জন্মভূমির মায়া। সময়ের ব্যবধানে প্রবাসীরা অভিযোজিত হয়ে যান নতুন ভূখণ্ডের জীবনধারায়। অনেক কিছুই বদলায়, তবে শেকড়ের টান থেকে যায় আমৃত্যু। সহজাত প্রবৃত্তির টানে প্রবাসীরা চান নিজের ভাষা-সংস্কৃতি ও ঐত্যিহ্যের ধারাবাহিকতা প্রবাহিত হোক পরবর্র্তী প্রজন্মের মধ্যে।

প্রাইভেট কোচিং সঠিক জ্ঞানার্জনের পথে অন্তরায় by মুহম্মদ মাছুম বিল্লাহ

দেশের আনাচে-কানাচে গজিয়ে ওঠা বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আনুষ্ঠানিক শিক্ষাকে ধ্বংস করতে বসেছে। শুধু আনুষ্ঠানিক শিক্ষার বিকল্প নয়, বরং আনুষ্ঠানিক শিক্ষার প্রতিদ্বন্দ্বীরূপে আবির্ভূত হয়েছে এই শিক্ষাদানরূপী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কেন এ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে? নিশ্চয়ই সময়ের দাবিতে ও প্রয়োজনে। আমাদের আনুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে পারেনি এবং তাদের স্কুল ও কলেজের প্রতি আগ্রহী করতে পারেনি।

সিপিডির হুঁশিয়ারি : বাংলাদেশ সাবধান by শহিদুল ইসলাম

ক. বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুরে সুর মিলিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে, সামনে খারাপ দিন আসছে। ভালোই করেছে। ঝড় এলে বালির মধ্যে মুখ গুঁজে পড়ে থাকলে ঝড়কে অস্বীকার করা যায় না। বাংলাদেশের অর্থনীতির এক হতাশাজনক ছবি ফুটে উঠেছে ৩ নভেম্বর সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সংবাদ সম্মেলনে।

সিপিডির হুঁশিয়ারি : বাংলাদেশ সাবধান by শহিদুল ইসলাম

ক. বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুরে সুর মিলিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে, সামনে খারাপ দিন আসছে। ভালোই করেছে। ঝড় এলে বালির মধ্যে মুখ গুঁজে পড়ে থাকলে ঝড়কে অস্বীকার করা যায় না। বাংলাদেশের অর্থনীতির এক হতাশাজনক ছবি ফুটে উঠেছে ৩ নভেম্বর সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সংবাদ সম্মেলনে।

জাতীয় নিরাপত্তার কী হবে?-টেরেস্ট্রিয়াল লাইসেন্স by জাকারিয়া স্বপন

বাংলাদেশ সরকার অতি সম্প্রতি ছয়টি প্রতিষ্ঠানকে টেরেস্ট্রিয়াল পদ্ধতিতে বাংলাদেশকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার লাইসেন্স দিচ্ছে। প্রাথমিকভাবে যদিও পরিকল্পনা ছিল তিনটি প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেওয়ার। কিন্তু যতদূর জানা গেছে, রাজনৈতিক চাপের কারণে মোট ছয়টিকে এই লাইসেন্স দিতে হচ্ছে।

ঈদের আগে মাওয়া ঘাটের চিত্র

ত ৪ নভেম্বর ভোরে ঢাকা থেকে রওনা হয়ে ১ ঘণ্টার মধ্যে মাওয়া চৌরাস্তায় ট্রাফিক পয়েন্টে ১০ কিলোমিটার আগ থেকে সারিবদ্ধভাবে কয়েকশ' ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখি। কয়েকজন পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়। চৌরাস্তায় ট্রাফিক পয়েন্ট থেকে ঘাট পর্যন্ত কয়েকশ' পুলিশের উপস্থিতি ও যাত্রীদের সুবিধার্থে লোকাল গাড়িগুলোকে চৌরাস্তায় যাত্রী নামিয়ে দিয়ে দূরে গিয়ে অবস্থান করতে দেখা যায়।

সৃজনে ও মননে ঋদ্ধ by মাসুদ করিম

জ ১৫ নভেম্বর কবি-লোকসাহিত্য গবেষক প্রফেসর মযহারুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। ১৯২৮ সালের ১০ সেপ্টেম্বর বর্তমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের চর নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এই বিশিষ্ট শিক্ষাবিদ ছাত্রজীবন থেকেই সমাজ, সংস্কৃতি ও রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

মমতার মাথাব্যথা রাজ্য নিয়ে-উপমহাদেশ by এম শফিকুল করিম

ছর দুয়েক আগে যখন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি হিসেবে ভারতের রাজধানী নয়াদিলি্ল যাই তখন মনে মনে ভেবেছিলাম, সেখানে অন্তত দু'জন বাঙালি মন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ সম্পর্কে তাদের অভিমত নেব। তারা হচ্ছেন ক্ষমতাসীন ইউপিএর প্রভাবশালী মন্ত্রী প্রণব মুখার্জি এবং শরিক দল তৃণমূলের সভানেত্রী মমতা ব্যানার্জি। মমতা তখন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

সিরিয়ায় সাম্রাজ্যবাদের নতুন চক্রান্ত-সমকালীন প্রসঙ্গ by বদরুদ্দীন উমর

তিউনিসিয়া ও মিসরে আরব বসন্ত বা অৎধন ঝঢ়ৎরহম নামে যে অভ্যুত্থানকে আখ্যায়িত করা হয়েছে লিবিয়া ও সিরিয়ায় যা ঘটেছে ও ঘটছে সেটা সে ধরনের কোনো অভ্যুত্থান যে নয়, তা এই দুই দেশের সাম্প্রতিক ও চলমান ঘটনাবলি থেকেই দেখা যাচ্ছে। তিউনিসিয়া ও মিসরে জনগণ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে অভ্যুত্থান ঘটিয়েছিল এবং সেই অভ্যুত্থানের শক্তির জোরে অল্প কিছুদিনের মধ্যে এ দুই দেশে দীর্ঘদিন স্থায়ী স্বৈরশাসনের অবসান হয়েছিল।

সংসদীয় কমিটির সুপারিশ-দুদক আইন যুগোপযোগী হোক

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১১ পর্যালোচনায় সংসদীয় স্থায়ী কমিটি কয়েকটি বিষয়ে সঠিক পর্যবেক্ষণ দিয়েছে। এর আগে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান ও অভিযোগ তদন্তে সরকারের আগাম অনুমতি লাগবে বলে মন্ত্রিপরিষদ এই বিলের অনুমোদন দিলেও সংসদীয় কমিটি এ ব্যাপারে ভিন্ন অবস্থান নিয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক তদন্তের জন্য সরকারের পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন নেই মর্মে একমত হয়েছেন।

পরিবহন খাতে নৈরাজ্য-ভাড়া বাড়ানোর অযৌক্তিক দাবি

ভাড়া নির্ধারণ কমিটির সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়বে না_ যোগাযোগমন্ত্রীর এমন ঘোষণায় এমনকি সাময়িক স্বস্তিরও অবকাশ নেই। যানবাহনের নিত্যদিনের যাত্রীদের কাছে এ ঘোষণা পরিহাসতুল্য। ভাড়া বাড়ালে মন্ত্রীর তরফে এমনকি কঠোর শাস্তিরও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিবহন মালিকরা বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন এবং তা কার্যকরকরণে কোথাও কোথাও জোরজবরদস্তির খবর রয়েছে।

ভর্তি ফরম বিতরণ শুরু ভিকারুননিসায় ভোর থেকেই ভিড় অন্যান্য স্কুলেও প্রস্তুতি চলছে

ছাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হলো ২০১২ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন ফরম বিক্রি। সকাল ৮টা থেকে প্রভাতী শাখার ফরম বিতরণের কথা থাকলেও সোমবার প্রথম দিন কাকডাকা ভোর থেকেই হাজারো অভিভাবক জড়ো হন স্কুলের চারটি ক্যাম্পাসের সামনে।

পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরিত হচ্ছে বর্ধমান হাউস by এসএম মুন্না

ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী বর্ধমান হাউসে ভাষা আন্দোলন এবং জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর স্থাপন করার পর এবার পুরো ভবনটিকে রূপান্তর করা হচ্ছে পূর্ণাঙ্গ জাদুঘরে। বাংলা একাডেমীর কার্যক্রম বর্তমানে এ বর্ধমান হাউস থেকে পরিচালিত হলেও আগামী ডিসেম্বরে নতুন ভবনে তা স্থানান্তরের পরপরই ভবনটি জাদুঘরের মর্যাদা পাবে।
বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান সমকালকে বলেন, ঐতিহ্যবাহী ভবনটিকে জাদুঘরে রূপান্তরের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুরে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র হত্যা

চার লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পাওয়ায় রংপুরের সাতগাড়ার মর্নিং গ্লোরি চিলড্রেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মেরাজ আহমেদ হিমেলকে (৯) অপহরণের পর হত্যা করে তাদেরই ভাড়াটিয়া মানিক মিয়া (২২)। গত শুক্রবার তাকে অপহরণ করা হয়। এর দুই দিন পর রবিবার নগরীর সাতগাড়ার খলিফাটারী গ্রামে মানিকের ঘরের পাশের বালুর ডিবিতে তার লাশ পাওয়া যায়।

১৪ দফা ঢাকা ঘোষণায় সিভিএফ সম্মেলন শেষ

লবায়ু পরিবর্তনের প্রভাবে থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) তৃতীয় সম্মেলন ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে। মন্ত্রীপর্যায়ের সম্মেলন শেষে গতকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে ঢাকা ঘোষণাসহ সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে জানানো হয়। বাংলাদেশ ফোরামের পরবর্তী সময়ের সভাপতি দেশ মনোনীত হয়েছে। এ ফোরামের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে কোস্টারিকায়।

সমর্থন বাড়ছে ইসরায়েলঘেঁষা রমনির

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনীত হওয়ার ব্যাপারে মিট রমনির সমর্থন ক্রমে বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে বার্তা সংস্থা রয়টার্স ও ফরাসি গবেষণা প্রতিষ্ঠান ইপসোস এই তথ্য জানিয়েছে। রিপাবলিকান নির্বাচকমণ্ডলীর অর্ধেকই রমনিকে প্রার্থী হিসেবে চাইতে পারে বলে জানায় তারা।২০১২ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

ভুয়া সাংবাদিক ও সংবাদের বিরুদ্ধে অভিযানে বেইজিং

ভুয়া সাংবাদিক ও সংবাদ এবং অবৈধ সংবাদমাধ্যমের বিরুদ্ধে গতকাল সোমবার থেকে অভিযান শুরু করেছে চীন। ভুয়া সাংবাদিকতার দৌরাত্ম্য বন্ধ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আনার জন্য বেইজিং এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।চীনের মুদ্রণ ও প্রকাশনা দপ্তর এক বিবৃতিতে জানায়, 'ভুয়া সংবাদপত্র, সাময়িকপত্র, সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদ' এ দেশে ভরে গেছে।

ইকোনমিক ফোরামের সম্মেলনে অভিমত-দুর্নীতির কারণে আস্থার সংকটে ভারতের রাজনীতি

দুর্নীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে অচলাবস্থা ভারতের অর্থনীতিকে পর্যুদস্ত করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডবি্লউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সমাজকর্মী ও রাজনীতিবিদরা এই মত ব্যক্ত করেছেন। ভারত সরকারকে অবিলম্বে এই প্রতিবন্ধকতাগুলো দূর করার আহ্বান জানিয়েছেন তাঁরা।মুম্বাইয়ে গতকাল সোমবার ডবি্লউইএফের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়।

আবারও বৈঠকে বসছে আরব লীগ-সদস্যপদ স্থগিত করা নিয়ে সিরিয়ার তীব্র প্রতিক্রিয়া

সিরিয়ার সদস্যপদ স্থগিত করার আরব লীগের সিদ্ধান্তের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তকে 'ভয়ংকর পদক্ষেপ' হিসেবে অভিহিত করে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই সিদ্ধান্ত নিয়ে আরব লীগের মধ্যেও বিভক্তি রয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে ওই দিন আবারও বৈঠকে বসতে যাচ্ছে আরব লীগ।

ইরানের বিরুদ্ধে এক হতে পারছে না পশ্চিমারা-হামলায় নারাজ জার্মানি পক্ষে ব্রিটেন

রানের 'সন্দেহজনক' পরমাণু কার্যক্রম ঠেকানোর পথ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও ইরানে সামরিক হস্তক্ষেপের আশঙ্কাকে নাকচ করে দিয়েছে জার্মানি। তবে এর বিপরীত অবস্থান নিয়েছে ব্রিটেন। তারা সংকট নিরসনে ইরানে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিকে বাতিল করে দিতে রাজি নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানও অভিন্ন। এদিকে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে অটল রয়েছে রাশিয়া ও চীন।

প্রকৃতি-ছাতিমের মাতাল গন্ধে শীতের বারতা by ফখরে আলম,

প্তপর্ণী, সপ্তপর্ণ, সপ্তচ্ছদ, ছাতিয়ান, ছাতিবন_অনেক নামেই পরিচিত ছাতিম। সুঘ্রাণ আর রোগ প্রতিরোধে সম্ভবত ছাতিমের শক্তিই সবচেয়ে বেশি। ঋতুচক্রের ডানায় চড়ে ছাতিম এখন এসে পেঁৗছেছে এর বিশেষ এক মৌসুমে। এখনকার সন্ধ্যা মানে ছাতিমের মাতালতার সন্ধ্যা। আঁধার যত নামে, ছাতিম হয়ে ওঠে মাতাল। রাত যত দীর্ঘ হয়, ততই বাড়ে এর মাতালতা। ফুলের ঘ্রাণ ছড়িয়ে দেয় কয়েক শ গজ পর্যন্ত। আর সে ফুলের ঘ্রাণ সবাইকে বলে দেয়, শীত আসছে।

ভয়াল ১৫ নভেম্বর-'মেঘ দেখলেই বুহের মধ্যে কাঁপ শুরু অয় বুজি সিডর আইল' by তৌফিক মারুফ

জ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দিয়েছিল দেশের উপকূলীয় এলাকার কমপক্ষে ১২টি জেলা। সিডরের তাণ্ডবে লাখ লাখ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মৃত্যু হয়েছিল তিন হাজার ৩৪৭ জনের। সর্বাধিক এক হাজার ৩৪৫ জনের প্রাণহানি ঘটেছিল বরগুনা জেলায়।সিডর-বিধ্বস্ত এলাকায় এখনো নিখোঁজ প্রায় এক হাজার মানুষ। আহত মানুষের সংখ্যাও প্রায় ১০ হাজার।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-দুদলেই সংকটের আভাস by আবুল কাশেম হৃদয়,

ইনি জটিলতার শঙ্কা মাথায় রেখেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। এমন শঙ্কা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কমিশনের পাশাপাশি ভোটাররাও যথেষ্ট আশাবাদী। তাঁরা বরং খুঁজে ফিরছেন সৎ ও বলিষ্ঠ নেতৃত্ব, যিনি সিটি করপোরেশনকে সাজাবেন পরিকল্পিতভাবে। নেতৃত্ব দেবেন সততার সঙ্গে।

চারুকলায় নবান্ন উৎসব আজ-এল ঘ্রাণময় অগ্রহায়ণ by নওশাদ জামিল

ধুনিক বাংলা কবিতার পথপ্রদর্শক কবি জীবনানন্দ দাশ হেমন্তকে কেন এত ভালোবেসেছিলেন কে জানে!তাঁর কাছে হেমন্ত ছিল 'ঋতুর রাজা', বসন্ত নয় কিংবা বর্ষাও নয়। জীবনানন্দের সত্তাজুড়ে ছিল কার্তিক-অগ্রহায়ণের ইন্দ্রিয়াতুর রূপ, গন্ধ ও স্পর্শময় অনুভূতি। বোধ হয়, জীবনানন্দের আগে আর কোনো বাঙালি কবি হেমন্ত ঋতুর গুপ্ত সৌন্দর্য ও ঐশ্বর্যকে এমন সূক্ষ্মভাবে কবিতায় তুলে আনেননি।

বিষণ্নতা পাশে নিয়ে থাকবে শচীনের শততম

বাই তাঁর শততম সেঞ্চুরির অপেক্ষায়। ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও শচীন টেন্ডুলকার অচিরেই হয়তো পাবেন সেই সেঞ্চুরির দেখা। পুরস্কার আর প্রশংসায় ভাসবেন তখন। কিন্তু একটা 'পুরস্কার' আর পাওয়া হবে না টেন্ডুলকারের। তাঁর ওই ইনিংস নিয়ে পিটার রোবাকের লেখা। 'ক্রিকেট লিখিয়েদের টেন্ডুলকার' যে পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন শনিবার! আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য-এর এ লেখা পিটার রোবাককে নিয়েই...

পরিবারের প্রতিরোধ by অনন্যা রেজা করিম

নির্মাণকাজ শুরু হওয়ার আগ থেকেই 'দ্য ডার্টি পিকচার' ছবিটি ঘিরে বিতর্ক আর আলোচনার ঝড় চলছে। দক্ষিণী সিনেমার সেনসেশন সিল্ক স্মিতার জীবনের নানা ঘটনা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে; যা মুক্তি পাবে ২ ডিসেম্বর সিল্ক স্মিতার জন্মদিনে। একতা কাপুর প্রযোজিত মিলন লুথারিয়া পরিচালিত 'দ্য ডার্টি পিকচার' ছবিতে সিল্ক স্মিতার চরিত্রটি রূপায়ণ করেছেন বিদ্যা বালান। এরই মধ্যে ছবিটির প্রমো দেখানো শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।

পোশাক দিতে হবে

লিউডে যখন কোনো ছবির শুটিং শুরু হয় সে ছবির প্রত্যেক অভিনয়শিল্পীর পোশাক কেমন হবে, তা ঠিক করার জন্য পেশাদার ডিজাইনার নিয়োগ করা হয়। আর যদি সেই ছবিটি ঐতিহাসিক পটভূমির হয়ে থাকে, তবে তো কথাই নেই। রীতিমতো গবেষণা করেই ছবির পোশাক তৈরি হয়। গত মাসের শেষে মুক্তি পাওয়া 'থ্রি মাস্কেটিয়ার্স' ছবিটিও এর ব্যতিক্রম নয়।

কবিরপুর ফিল্ম সিটি নিয়ে নতুন উদ্যোগ by সুদীপ কুমার দীপ

৯৮১ সালে সরকারিভাবে বাংলাদেশ ফিল্ম সিটি তৈরির লক্ষ্যে কবিরপুরে ১০৫ একর জায়গা ক্রয় করা হয়েছিল। কিন্তু এরপর কেটে গেছে ৩০টি বছর। এত দিনে শুধু সীমানা নির্ধারণ ছাড়া ওই জায়গায় আর কোনো সংস্কারের চিহ্নই চোখে পড়েনি। ফলে ঘুরেফিরে প্রতিটি ছবিই এফডিসির গৎবাঁধা সেই একই লোকেশনে চিত্রায়ণ করতে হচ্ছে। মাঝখান থেকে লোকেশন ভিন্নতার অভাব ও গতানুগতিক সেটের কারণে দিন দিন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক।

গল্প অন্তরালঃ বাসায় যেতাম ছেলেকে দেখতে-রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে রয়েছে মঞ্জু সরকারের 'অবগুণ্ঠন' উপন্যাস অবলম্বনে গিয়াস উদ্দিন সেলিমের ধারাবাহিক নাটক 'অবগুণ্ঠন'। আজ অন্তরালের গল্প বলেছেন এ নাটকের অভিনেত্রী শাহানা সুমি

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে কাজ করা হয়েছে। ফলে তাঁর কাজ সম্পর্কে একটা ধারণা আছে আমার। আমাকে ফোন করে জানালেন মঞ্জু সরকারের 'অবগুণ্ঠন' উপন্যাস অবলম্বনে তিনি একটি ধারাবাহিক নির্মাণ করবেন। সেখানে আমাকে মাসুদা চরিত্রে অভিনয় করতে হবে। আমার শিডিউল মিলে গেল। উপন্যাসটি জোগাড় করে প্রথমে পড়া শুরু করলাম।

ইন্নামা’ল আমাল বিন্‌ নিয়্যত by আবিদ রহমান

দ্বিতীয় বারের মতো আমাকে ‘মুরতাদ’ ঘোষণা করা হলো। প্রথমবার করেছিলেন জমির আল ঠেলা ‘কাঠমোল্লারা’ সাতাশ বছর আগে। কারণ গ্রাম্য রাজনীতি। অভিভাবকহীন পরিবারের সম্পত্তির অংশ বিশেষ দখলের অপচেষ্টায়। সেই ‘কাঠমোল্লার’ বেতন হতো আমাদের জমির ধানবেচা টাকায়। ফতোয়ার  দফারফা হয়ে ছিলো মাসে পারিবারিক মসজিদে অন্য হুজুর নিয়োগের ‘হুমকিতে’। সেই ‘হুজুরের’ গ্রাম্য বিয়েতে গিয়েছিলাম।

অনুবাদ-বুদ্ধিজীবীদের দায়বদ্ধতা by নোয়াম চমস্কি

নোয়াম চমস্কি এ সময়ের একজন বিখ্যাত লেখক, দার্শনিক ও ভাষাতত্ত্ববিদ। সম্প্রতি তিনি 'বোস্টন রিভিউ'য়ে বুদ্ধিজীবীদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। তাঁর ওই প্রবন্ধের ভাষান্তর করেছেন অনিন্দ্য আরিফ। আজ ধারাবাহিক ওই প্রবন্ধটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হলোপূর্ব প্রকাশের পররাষ্ট্রের ওপর যে বিশেষ স্বার্থের বোঝা রয়েছে তা লাঘব করার জন্য ত্রিপাক্ষিকবাদীরা গণতন্ত্রের সংযতকরণের আহ্বান করেন, অর্থাৎ কম উপযুক্ত অসাড় সময়ে ফিরে পাওয়া এমনকি সেই সুখী দিনে ফিরে যাওয়া,

লংমার্চের ডায়েরি-'রক্ত দেব জীবন দেব দেশের সম্পদ দেব না'

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে ২৮ থেকে ৩১ অক্টোবর ঢাকা থেকে সুনামগঞ্জের বাদশাগঞ্জ পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির অন্যতম দাবিগুলো ছিল বাপেঙ্ কর্তৃক সম্প্রতি আবিষ্কৃত সুনামগঞ্জ ও নেত্রকোনায় অবস্থিত সুনেত্র গ্যাসক্ষেত্র এবং সিলেটের রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে জাতীয় সংস্থার মাধ্যমে অবিলম্বে গ্যাস উত্তোলন করতে হবে।

সাম্প্রতিক-সরকারি দলের অস্তিত্বের লড়াই বনাম বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার লড়াই! by শাকিল ফারুক

দেশের অর্থনীতির অবস্থা খারাপ। অর্থনীতিবিদরা এ নিয়ে কথা বলতে গেলে তাঁদের কপালে গভীর দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। সামনে তাহলে ভয়ংকর কোনো সময় অপেক্ষা করছে নাকি! মাননীয় অর্থমন্ত্রী অবশ্য এসব নিয়ে বিচলিত নন। অর্থনীতি নিয়ে মাথা ঘামানোর সময় কোথায় তাঁর? তিনি ব্যস্ত সিএনজির দাম আরেক দফা বাড়ানোর পরিকল্পনা নিয়ে।

আন্তর্জাতিক : নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ইস্যু-নৈতিক জয়-পরাজয়ের লড়াই! by শ্রাবণ সরকার

পৃথিবী নামক এই গ্রহের প্রধান মাতব্বর যুক্তরাষ্ট্র যখন সদম্ভে ও প্রকাশ্যে বিরোধিতার ঘোষণা দেয়, তখন এ কথা বুঝতে কারো অসুবিধা থাকে না যে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রশ্নে ফিলিস্তিনের আবেদনের ভবিষ্যৎ কী হতে পারে! তবু এই 'নিশ্চিত' অনিশ্চয়তা ও মার্কিন হুমকি-ধমকি উপেক্ষা করেই জাতিসংঘের দরবারে হাজির হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ন্যায়বিচারের আশায়, অধিকার ও মর্যাদা পাওয়ার দাবিতে।

কমিটিগুলো পুনর্গঠন করা দরকার by আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক,সংসদীয় কমিটির ক্ষমতা নির্ধারণের জন্য সংবিধানে আইন প্রণয়নের কথা বলা থাকলেও ৪০ বছরেও আইনটি হয়নি। মন্ত্রী-আমলাদের অনিচ্ছার কারণেই এটি হয়নি। সংসদীয় কমিটির সম্প্রতি নেওয়া এ-সংক্রান্ত উদ্যোগ ভেস্তে গেছে। এ কারণে বাংলাদেশের সংসদে কমিটির কোনো ক্ষমতা নেই। অন্যদিকে বিরোধী দলের হেরে যাওয়া প্রার্থীরা দলীয় প্রধানকে সংসদে না যাওয়ার ব্যাপারে প্রভাবিত করেন। এটিই সংসদ বর্জনের অন্যতম কারণ।

স্বার্থসংশ্লিষ্ট কমিটিতে সদস্য হওয়া যাবে না, এ ধরনের আইনও আমার জানা ছিল না by ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান

যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ার জন্য আমি কোনো তদবির করিনি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের পরামর্শক্রমে আমাকে ওই কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি দায়িত্ব নিয়েছি।

এটা মোটেই কাম্য নয়! এ তথ্য বেরিয়ে আসার আগেই তাঁদের পদত্যাগ করা উচিত ছিল by ড. শাহ্দীন মালিক

সংবিধান বিশেষজ্ঞ, ব্র্যাক স্কুল অব ল'র পরিচালকসংসদের কার্যপ্রণালি বিধি সংবিধানের একটি অংশ। সংবিধানের ৭৫(১)ক অনুচ্ছেদে বলা আছে, 'সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হইবে।' অন্যদিকে সংবিধানের ৭৬(১) গ-তে বলা হয়েছে, 'সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট সংসদ সদস্যদের মধ্য থেকে অন্যান্য স্থায়ী কমিটি গঠিত হইবে।'

স্বার্থসংশ্লিষ্ট কাজে সংসদীয় কমিটির সভাপতি হিসেবেঅর্থ মন্ত্রণালয়ে কোনো হস্তক্ষেপ করি না by আ হ ম মোস্তফা কামাল

সিবি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিআমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী হলেও নিজের স্বার্থসংশ্লিষ্ট কাজে সংসদীয় কমিটির সভাপতি হিসেবে অর্থ মন্ত্রণালয়ে কোনো হস্তক্ষেপ করি_এ ধরনের অভিযোগ সত্য নয়। অর্থ মন্ত্রণালয়ের কাছে যেসব সুপারিশ করা হয় সেগুলো দেশের স্বার্থেই করা হয়। আমার নিজ প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিস্বার্থে নয়। যাঁরা এ ধরনের অভিযোগ করেন তাঁরা অপপ্রচার চালাচ্ছেন।

স্বার্থসংশ্লিষ্ট কাজে সংসদীয় কমিটির সভাপতি হিসেবেঅর্থ মন্ত্রণালয়ে কোনো হস্তক্ষেপ করি না by আ হ ম মোস্তফা কামাল

মি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী হলেও নিজের স্বার্থসংশ্লিষ্ট কাজে সংসদীয় কমিটির সভাপতি হিসেবে অর্থ মন্ত্রণালয়ে কোনো হস্তক্ষেপ করি_এ ধরনের অভিযোগ সত্য নয়। অর্থ মন্ত্রণালয়ের কাছে যেসব সুপারিশ করা হয় সেগুলো দেশের স্বার্থেই করা হয়। আমার নিজ প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিস্বার্থে নয়। যাঁরা এ ধরনের অভিযোগ করেন তাঁরা অপপ্রচার চালাচ্ছেন। আমার সংসদীয় কমিটির সুপারিশগুলো পর্যবেক্ষণ করলেও তা বোঝা যাবে।

প্রচ্ছদ রচনা-কে ধরিবে গণতন্ত্রের হাল!-সংসদীয় কমিটিতে অবৈধ সদস্য

সংসদ সদস্যদের নিয়ে গঠিত বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে জবাবদিহিতা নিশ্চিত করে। জনকল্যাণে সরকারের কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সে বিষয়ে সুপারিশও করে সংসদীয় কমিটি। এ ছাড়া দুর্নীতিসংক্রান্ত কোনো অভিযোগ কিংবা কারো নৈতিক স্খলন সম্পর্কিত অভিযোগ পেলেও সংসদীয় উপকমিটি গঠন করে তদন্তের অধিকার রাখে। এ কারণে সংসদীয় কমিটিগুলোকে মিনি পার্লামেন্টও বলা হয়।

হুবহু-রাষ্ট্রগুলোর সম্পর্কের টানাপড়েনের ফলে সার্ক এগোতে পারেনি

রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মালদ্বীপের আদ্দু দ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক)-এর ১৭তম শীর্ষ সম্মেলন প্রসঙ্গে তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) এই আঞ্চলিক সংস্থাটির প্রাপ্তি, সফলতা বা অসফলতা সম্পর্কে আপনার মতামত কী? ১৭তম সম্মেলন সফল হবে বলে কি আপনি মনে করেন?

বিশেষ শ্রেণীর লুণ্ঠন ব্যবস্থাই এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি!

ইএমএফের শর্ত পূরণ করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। ফলে সরকার সাময়িক সুবিধা ভোগ করবে ঠিকই, কিন্তু দেশের বিপুলসংখ্যক সাধারণ মানুষের পর্যায়ক্রমিক হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এরই মধ্যে নাভিশ্বাস উঠে গেছে। তাদের কী হবে? তাদের দিকে কে তাকাবে? জনবিচ্ছিন্ন এই সরকারি নীতি কি শুভ ফল বয়ে আনবে?আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

পবিত্র কোরআনের আলো-কওমের সরদাররা নবী শোয়ায়েব ও তাঁর সঙ্গীদের তাড়িয়ে দেওয়ার সংকল্প করেছিল

৬. ওয়ালা- তাক্বউ'দূ বিকুলি্ল সিরাতি্বন তূয়ি'দূনা ওয়া তাসুদ্দূনা আ'ন ছাবীলিল্লাহি মান আ-মানা বিহী ওয়া তাবগূনাহা ই'ওয়া-জা-; ওয়ায্কুরূ ইয্ কুনতুম ক্বালীলান ফাকাছ্ছারাকুম; ওয়ানযুরূ কাইফা কা-না আ'কি্ববাতুল মুফছিদীন।৮৭. ওয়া ইন কা-না ত্বায়িফাতুম্ মিনকুম আমানূ বিল্লাযী উরছিলতু বিহী ওয়া ত্বাইফাতুল্লাম ইউমিনূ ফাসবিরূ হাত্তা- ইয়াহ্কুমাল্লাহু বাইনানা-; ওয়া হুওয়া খাইরুল হাকিমীন।

পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব by শাহরিয়ার সালাম

হেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব। অনেকেই হয়তো বলবেন, পহেলা অগ্রহায়ণ কত 'তারিখ'? তারপর ঘরের দেয়ালের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অথবা খবরের কাগজের উপরাংশে খুঁজবেন। প্রথমত, আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব তারিখ, সাল তথা আমাদের সংস্কৃতি থেকে আমরা কতটা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তার কিছুটা নজির এ থেকে অনুধাবন করা যায়। পাঠক, ক্ষমা করবেন, এই অবক্ষয় কমবেশি আমাদের প্রত্যেকেরই ঘটেছে।

রাজি সৈয়দ-টেক্সটাইল ইউনিট বাংলাদেশের দিকে ধাবমান

মূলত দুটি কারণ। ১. শিল্প খাতে বিদ্যুৎ ও আয়করের প্রভাব, ২. বাজারে প্রবেশের সুবিধা।পাকিস্তানের বেশ কয়েকটি টেঙ্টাইল প্রোডাক্ট ইউনিট তাদের ব্যবসা বাংলাদেশে স্থানান্তরের চিন্তাভাবনা করছে। এর কারণ হলো_বাংলাদেশ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রথম ১০ বছর আয়করমুক্ত সুবিধা এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে ট্যারিফমুক্ত প্রবেশের সুবিধাসহ বেশ কিছু ইনসেনটিভ দিচ্ছে।

ভিন্নমত-জনগণকে বেশি ওষুধ খাওয়ানো হচ্ছে by আবু আহমেদ

মার কাছে মনে হয়, দেশে হাসপাতাল, ডাক্তারি প্র্যাকটিস, ক্লিনিক্যালসেবা ইত্যাদি মোটেই রেগুলেট হচ্ছে না। স্বাস্থ্য ও ওষুধ খাতে হযবরল অবস্থা। জনগণ কোন হাসপাতাল, কোন ডাক্তারের কাছে এবং কোন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল পরীক্ষা করার জন্য যাবে, সেসব ক্ষেত্রে সব সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে। একজন ভালো ডাক্তার পাওয়ার জন্য তাদের যে ব্যাকুলতা, তা ভুক্তভোগীদের সঙ্গে কথা বললেই বোঝা যায়।

পরিবহন ভাড়া-যৌক্তিক করা অপরিহার্য

জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া হয়েছে বাজারে। লঞ্চ, বাস, ট্রাক মালিকদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, পরিবহন ভাড়া বাড়াতে হবে। সরকার বাড়িয়েছে জ্বালানির দাম, মালিকরা বাড়াচ্ছেন পরিবহন ভাড়া, সাধারণ মানুষের উপায় হবে কী? কেউ ভাবছে না সাধারণ মানুষের দিকটা। এমনই প্রতিক্রিয়া সাধারণ মানুষের।

কৃষিবিজ্ঞানীদের পেশা ত্যাগ-দেশের জন্য অশনি সংকেত

বরটি খুবই হতাশাব্যঞ্জক। দেশের কৃষিবিজ্ঞানীরা পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন। অনেকেই চাকরি ছেড়ে চলে যাচ্ছেন বিদেশে। কেউ কেউ বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। এটা কৃষিপ্রধান একটি দেশের জন্য কল্যাণকর খবর নয়। খাদ্যঘাটতি থাকলেও বাংলাদেশ আজ খাদ্যপণ্য উৎপাদনে যে সাফল্য দেখিয়েছে, তার পেছনে রয়েছে দেশের কৃষিবিজ্ঞানীদের অবদান।

চরাচর-সেই ১৫ নভেম্বর

০০৭ সালের ১৫ নভেম্বর প্রাক-শীতে সিডর নামের সুপার সাইক্লোন বা মহাঘূর্ণিঝড় বাংলাদেশের ওপর স্মরণকালের ভয়াবহ আঘাত হানে। ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার। সঙ্গে ছিল ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস। একটি ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২২১ কিলোমিটার ছাড়িয়ে গেলে তা সুপার সাইক্লোনে পরিণত হয়। এ পর্যন্ত সিডরই হচ্ছে বাংলাদেশে রেকর্ড করা সাইক্লোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ গতিবেগসম্পন্ন।

সহজ-সরল-দরিদ্র মহেষের খোলা চিঠি কে আর পোস্ট করবে? by কনকচাঁপা

. ভূপেন হাজারিকা। একটি প্রতিবাদী মানুষ, যিনি তাঁর সংগীত, কবিতা ও পরিপূর্ণ জীবন দিয়ে এই অসমতায় ভরা পৃথিবীতে জীবনভর প্রতিবাদ করেছেন। কিন্তু তাঁর প্রতিবাদের হাতিয়ার ছিল ভালোবাসা। সারাজীবন কথা বলেছেন কোনায় কোনায় পড়ে থাকা অসহায় মানুষের অসহায়ত্ব নিয়ে। তাঁর প্রতিবাদী ঋজুতার কারণে তাঁকে জেলেও যেতে হয়েছে। কিন্তু তাতে তিনি দমে যাননি এক মুহূর্তের জন্যও।

কল্পকথার গল্প-পুরনো গল্পের নতুন সংস্করণ by আলী হাবিব

ইংরেজিতে রি-টোল্ড বলে একটা কথা আছে। নতুন করে বলা। কিন্তু নতুন কী আর বলা যেতে পারে! আমাদের জীবনে তো সেই 'থোড়-বড়ি-খাড়া, আর খাড়া-বড়ি-থোড়।' এর বাইরে তো কিছু নেই। বড্ড ঝামেলা চারদিকে। অনেকেরই মনে হতে পারে, কোথাও শান্তি নেই। ঘরের শান্তি কেড়ে নিয়েছে বাজার। বাজারের শান্তি কেড়ে নিয়েছে জিনিসপত্রের দাম। বাইরে কোথাও বেড়াতে যাবেন? উপায় নেই। বাসভাড়া বেড়ে গেছে।

কালান্তরের কড়চা-রাজনীতিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ভালো, কিন্তু পন্থাটা কী? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

মাত্র গতকালই (সোমবার, ১৩ নভেম্বর) ঢাকার একটি দৈনিকে আমার 'নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনের একটি পোস্টমর্টেম' শীর্ষক লেখাটি বেরিয়েছে। সোমবার সকালেই (লন্ডন সময়) ঢাকা থেকে একাধিক টেলিফোন কল পেয়েছি। এর মধ্যে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী একজন প্রবীণ শিক্ষাবিদ রয়েছেন। তিনি ঢাকায় পরিচিত ব্যক্তিত্ব। নাম উল্লেখ করার অনুমতি না পাওয়ায় করলাম না।

লভ্যাংশ ঘোষণার পরও দাম কমছে শেয়ারের by নাজমুল আলম শিশির

দের ছুটিতে ৯ দিন বন্ধ থাকার পর গত রবিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য রবিবার পাঁচটি কম্পানি লভ্যাংশ ঘোষণা করে। তবে এর পরও গতকাল সোমবার এই পাঁচ কম্পানির চারটিরই শেয়ারের দাম কমেছে। বাকি একটির লেনদেন হয়নি। পুঁজিবাজারের সাম্প্রতিক ধসের ফলে লভ্যাংশ ঘোষণায়ও দাম বাড়ছে না শেয়ারের। কোনোভাবেই আস্থায় ফিরছেন না বিনিয়োগকারীরা।

দামের আশায় ব্যবসায়ীরা-রাজবাড়ীর আড়তে জমে আছে ৭০ লাখ টাকার চামড়া by জাহাঙ্গীর হোসেন,

ক্রয়মূল্য ও প্রক্রিয়াজাত ব্যয় বাড়ায় এবং বাজারমূল্য কম থাকায় রাজবাড়ীর বিভিন্ন আড়তে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের চামড়া মজুদ আছে। সন্তোষজনক দামে কবে নাগাদ চামড়া বিক্রি করতে পারবেন_এ নিয়ে উৎকণ্ঠায় আছেন ব্যবসায়ীরা।রাজবাড়ী বাজারের চামড়া ব্যবসায়ী ফুল মোহম্মদ জানান, বাজারে চামড়ার আড়ত রয়েছে ছয়টি। আড়তগুলোর সঙ্গে ২০ জন ব্যবসায়ী জড়িত।

চট্টগ্রাম বন্দরে অটোমেশন বাস্তবায়ন-'সময় পেছানোর কৌশল' বিজিএমইএর by আসিফ সিদ্দিকী,

ট্টগ্রাম বন্দরের অটোমেশন বাস্তবায়নে বারবার 'সময় পেছানোর কৌশল' নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের মতে, এভাবে সময় পিছিয়ে যত দিন সুবিধা আদায় করা যায় ততই লাভ। বিজিএমইএ আবেদনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত তিনবার অটোমেশন বা সিটিএমএস চালুর সময় পেছানো হয়েছিল। শেষ পর্যন্ত তাদের বাদ দিয়েই গত ১০ অক্টোবর বহুল আলোচিত এই পদ্ধতি চালু হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে বিপিসির দায় ৫ হাজার ৭৩২ কোটি টাকা by আবুল কাশেম

তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পুঞ্জীভূত দায়ের পরিমাণ পাঁচ হাজার ৭৩২ কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত সোনালী ব্যাংক ওভার ড্রাফট (ওডি) ও পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) বাবদ বিপিসিকে দুই হাজার ২১৪ কোটি টাকা, জনতা ব্যাংক এক হাজার ৮১৩ কোটি টাকা ও অগ্রণী ব্যাংক এক হাজার ৭০৪ কোটি টাকা পাওনা রয়েছে।

তেলের দাম বাড়ানোর পরও বিপিসির লোকসান হবে ১০ হাজার কোটি টাকা by শিমুল নজরুল,

মাত্র ৫২ দিনের ব্যবধানে সরকার জ্বালানি তেলের দাম আবারও বাড়াল। এর পরও জ্বালানি তেলের পেছনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা লোকসান দিতে হবে। গত বৃহস্পতিবার রাতে জ্বালানি মন্ত্রণালয় ডিজেল, ফার্নেস অয়েল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে বাড়ানোর আগে এই লোকসানের পরিমাণ ১৪ হাজার কোটি টাকা ছিল।

ভারতে রড রপ্তানির বিরাট সম্ভাবনা-ব্যবসায়িরা বলছেন, অশুল্ক বাধা দূর করা না হলে শুল্কমুক্ত সুবিধার পরও রড রপ্তানি করা যাবে না by রাজীব আহমেদ

শুল্কমুক্ত সুবিধার কারণে ভারতে রড ও রড-জাতীয় পণ্য রপ্তানির বিরাট সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের সাতটি রাজ্যে বছরে প্রায় ৩০ লাখ টন রডের চাহিদা রয়েছে। ওইসব রাজ্যে ভারতের অন্য রাজ্য থেকে রড নিয়ে আসতে বিপুল খরচ হয়। তুলনামূলক কম খরচে রড রপ্তানি করে এই চাহিদা বাংলাদেশ মেটাতে পারে। তবে শুল্কমুক্ত সুবিধার পর ব্যবসায়ীরা এখন চিন্তিত অশুল্ক বাধা নিয়ে। তাঁরা বলছেন, অশুল্ক বাধা দূর করা না হলে শুল্কমুক্ত সুবিধার পরও রড রপ্তানি করা যাবে না।

মুখোমুখি প্রতিদিন-পারফরম্যান্সের পাশাপাশি মোটিভেশনও দরকার

শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে মাঠের কাজ শুরু করে দিয়েছেন মারুফুল হক। বিকেএসপিতে গতকাল থেকে শুরু করেছেন আবাসিক ক্যাম্প। শিরোপার লক্ষ্য নিয়ে দল তৈরির এ নতুন চ্যালেঞ্জ নিয়ে শেখ রাসেল কোচ নিজের ভাবনা-চিন্তা বিস্তারিত জানিয়েছেন কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়েকালের কণ্ঠ স্পোর্টস : শেখ রাসেলের প্র্যাকটিস তো কেবল শুরু হয়েছে...মারুফুল হক : হ্যাঁ, প্রথম দিন ১২ জনকে পেয়েছি প্র্যাকটিসে।

বড় হার তবু সন্তুষ্টি by সামীউর রহমান

রাচির আঞ্চলিক দলে খেললেও জাতীয় দলে শেষ পর্যন্ত জায়গা হয়নি রশিদ হাসানের। সেই আক্ষেপটা ঘুচিয়েছেন মেয়ে নিদা রশিদ দার। তাঁর ঘূর্ণি জাদুতেই মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে নাকাল বাংলাদেশ মহিলা দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তান মহিলা দল ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশের মহিলা দলকে। 'ঐতিহাসিক' টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের খেলায় বেরিয়ে পড়েছে বাংলাদেশের মলিন চেহারাটা।

ঝলমলে চুলের জন্য

লমলে চুল সবাই চায়। এর জন্য প্রয়োজন বিশেষ যত্ন। প্রিয় চুলগুলো কীভাবে করে তুলবেন আরেকটু সুন্দর তা-ই জেনে নিন এই লেখায় ... লিখেছেন বীথিস হারবালের বীথি চৌধুরীনিজেকে সুন্দর দেখাতে কে না চায়! কোনো অনুষ্ঠানকে সামনে রেখে নিজেকে সুন্দর দেখানোর ইচ্ছাটা হয়ে যায় দ্বিগুণ। বিভিন্ন মানুষের চুলের বিভিন্ন সমস্যা। সঠিক যত্ন নিলে এই সমস্যা অতিক্রম করে পাওয়া যায় ঝলমলে সুন্দর চুল। তাই চুলের বিভিন্ন সমস্যা অনুযায়ী সমাধান দেওয়া হলো, যা থেকে নিজের সমস্যা চিহ্নিত করে যত্ন নিয়ে হয়ে উঠুন সুকেশী।

ওয়েডিং ডায়েরি

ত ১১ নভেম্বর, শুক্রবার, ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে বিকেল ৩টার দিকে হঠাৎ করেই শোনা গেল ঢাকঢোলের আওয়াজ। ঠিক যেমনটি বিয়ের অনুষ্ঠানে শোনা যায়। আশপাশের মানুষগুলো একটু অবাক হলেও ভাবল, যেহেতু শুক্রবার বিয়ে হতেও পারে! তবে কার বিয়ে? কোথায় হচ্ছে? বর-কনে কে কে? কিন্তু সেই ব্যান্ড দলটি ঢাকঢোল বাজাতে বাজাতে ঢুকে পড়ল দৃক গ্যালারিতে। এবার তো সবাই অবাক, এখানে বিয়ে!

শিশুর মৌসুমজনিত ঠাণ্ডাজ্বর

বহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারিপাশর্ি্বক উষ্ণতার হ্রাস-বৃদ্ধি ঘটে। আর এর প্রভাব পড়ে শিশুদের ওপর। প্রকৃতিতে এখন যদিও হেমন্ত, তবে উষ্ণতা হ্রাস পেয়ে শীতের আমেজ বইতে শুরু করেছে। এই সময় শিশুদের ব্যাপকভাবে সর্দিজ্বর, ঠাণ্ডা লাগা, গলাব্যথা ইত্যাদি রোগে আক্রান্ত হতে দেখা যায়। আর মৌসুম বদলের ফলে সৃষ্ট এসব রোগ সাধারণত একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই এই সময়টায় শিশুদের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে। এসব সাধারণ সমস্যা সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

শীতের বারতা

ড়ঋতুর এ দেশে একেকটি ঋতু যেন একেকটি উৎসব। হেমন্তের নবান্ন উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল শীত উৎসব! জীবনযাত্রার অনেক ক্ষেত্রেই পরিবর্তন নিয়ে আসছে শীতের এইবারতা।লিখেছেনসুরবিপ্রত্যয়ীসকালবেলা অফিসে যাওয়ার পথে বের হয়ে ফয়সাল তো অবাক! কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাট সবই যেন অচেনা। কুয়াশা ঢেকে দিয়েছে চারদিক।

শীতের পুষ্টিকর সবজি

তুবৈচিত্র্যের ধারাবাহিকতায় আমাদের দেশে গ্রীষ্মের পরই আসে শীত। এ সময় প্রকৃতি সাজে নতুন করে। ভূমিতে ফলতে থাকে নতুন নতুন সবজি। শীতের শিশিরসিক্ত টাটকা সবজি যেমন মজাদার, তেমনি পুষ্টিকরও। শীতে বাজারে গেলে নানা ধরনের সবজির সঙ্গে দেখা যায় আমাদের অতি পরিচিত আমিষ জাতীয় সবজি কপি। তবে বাংলাদেশে নানা প্রজাতির কপির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি বেশি জনপ্রিয়।

কাল থেকে কাজ শুরু করব

দ কেমন উদযাপন করলেন?দারুণ। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে ঘুম দিয়েছি। মাঝে ভক্ত আর পরিচিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। আর বাকিটা সময় কিছুটা টিভিতে ঈদের আয়োজন দেখেছি।আবার কবে থেকে কাজ শুরু করবেন?ঈদের আগে টানা নাটক ও টেলিছবির কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সে জন্য এতদিন কোনো নাটকের কাজ করিনি।

এবার স্বাক্ষর জাল করে শেয়ার বিক্রির অভিযোগ

বার হ্যাক সিকিউরিটিজের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে শেয়ার বিক্রির অভিযোগ এনেছেন ডিএসইর এই ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, ফোর্স সেলের অভিযোগ আড়াল করতেই শেয়ার বিক্রির আদেশে গ্রাহকের স্বাক্ষর জাল করা হচ্ছে। এভাবে মার্জিন ঋণে শেয়ার ক্রয়কারী অন্তত ৬২৫ জন বিনিয়োগকারীর সমুদয় শেয়ার বিক্রির পাঁয়তারা করছে ব্রোকারেজ হাউসটি।

অক্টোবরে রফতানি আয় বেড়েছে

ফতানিকারক ব্যবসায়ীদের শঙ্কা সত্ত্বেও গত অক্টোবরে দেশে রফতানি আয় বেড়েছে। রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৫ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ডলার, যা লক্ষ্যমাত্রা থেকে ৪ শতাংশ বেশি। এ মাসের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ শতাংশেরও বেশি। তবে চলতি অর্থবছরের গত চার মাসের রফতানি আয়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ সময়ে রফতানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

ব্যাংকের হিসাব সংরক্ষণ নীতিমালা তৈরির উদ্যোগ by ওবায়দুল্লাহ রনি

ব্যাংকগুলোর হিসাব সংরক্ষণ বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নীতিমালার মাধ্যমে ব্যাংকিং আইন, বিধিবিধান, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং হিসাবায়ন স্ট্যান্ডার্ডের মধ্যে সামঞ্জস্য আনা হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠণ করা হয়েছে। গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগিরই নীতিমালাটি প্রণয়ন করা হবে।

মধ্যমেয়াদি বাজেট কাঠামো সংশোধনের কাজ শুরু by কিসমত খোন্দকার

রকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যমেয়াদি বাজেট কাঠামো সংশোধন ও হালনাগাদ করার কাজ শুরু হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে বাজেট কাঠামো সংশোধন ও হালনাগাদ করে অর্থ বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগ এবং পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ ও সংশ্লিষ্ট সেক্টর ডিভিশনে পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে পরিপত্র জারি করেছে।

নির্বাচন পেছানোর আলামত by রফিকুল ইসলাম

বাফুফের ভোটাধিকার হারাচ্ছে অনেক ডিএফএ হ কাউন্সিলর নিয়ে জটিলতাগঠনতন্ত্র সংশোধনে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ৩ কর্মকর্তা হ ফিফা-এএফসিতে দৌড়ঝাঁপের প্রস্তুতি হ দায়িত্বকাল বাড়ানোর কৌশল!নির্ধারিত সময় অনুযায়ী আসছে ২৭ এপ্রিল শেষ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির মেয়াদ। গঠনতন্ত্র অনুসারে এ সময়ের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন। বাকি সাড়ে পাঁচ মাস।

সেন্ট লুসিয়ায় লিড নিয়েছে 'এ' দল

শুরুই হয় খেলা রাত ৯টা বাজিয়ে। এরপর ক্যারিবিয়ান দ্বীপের সেন্ট লুসিয়ার খবর অনেকেই রাখতে পারেন না। সকালে উঠেই তাই বাসি খবরটাও টাটকা মনে হয়। অনেকেই জানতে পারেন, আগের রাতে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলকে কতটা নাকানি-চুবানি খাইয়েছিলেন নাসির হোসেনরা। চার দিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশিরা। ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসেই ২৬ রানের লিড নিয়েছে জহুরুল ইসলাম অমির বাংলাদেশ 'এ' দল।

হারে শুরু বাংলাদেশের মিশন by নাজমুল হক

বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের। গুয়াংজুর প্রতিশোধ নিতে নেমে উল্টো ৭৩ রানে হেরে গেছে তারা। ওয়ানডে স্ট্যাটাসধারী পাকিস্তান যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে প্রাথমিক বিপর্যয়ের পরও ১৯৭ রান তুলে নেয় পাকিস্তান। আর এতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় তাদের। কারণ ইদানীং বাংলাদেশ দলের স্কোর ১২০ থেকে ১৩০ ঘরে ঘোরাফেরা করছে।

প্রতিবেদনের বিশ্বস্ততা বাড়াতে গার্ডিয়ানের পদক্ষেপ

ত্রিকায় পাঠকদের মতামত প্রকাশের সুযোগ করে দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান। পাঠকরা আগেই জানতে পারবেন, পত্রিকাটির সাংবাদিকরা কি বিষয়ে লিখছেন। এ ছাড়া প্রকাশিতব্য অনুসন্ধানী প্রতিবেদনের একটা লিস্টও প্রকাশ করা হবে আগেই। প্রতিবেদন লেখার কাজে সাংবাদিকের সহায়তা দিতে পারবেন পাঠকরা। পেশাদারিত্বের উৎকর্ষের এ যুগে অনেকে এ উদ্যোগকে পাগলামি বলে মনে করছেন।

ইরানের বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধ :ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে বিরত রাখতে বিশ্ব একতাবদ্ধ রয়েছে। এপেক সম্মেলনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার হনলুলুতে তিনি এ কথা বলেন। এদিকে ইসরায়েল বলেছে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এ বিষয়ে দেশটির অগ্রগতির মাত্রা ধারণার চেয়ে বেশি। অন্যদিকে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সামরিক হামলা চালানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না ব্রিটেন। খবর এএফপি ও জিনিউজ অনলাইনের।

ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ মহাসড়ক অবরোধ :সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিগত পৌর নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক ভঁূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে শহরের কোর্ট রোডের গোলাপ রেস্ট হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।এদিকে মাহমুদকে গ্রেফতারের জের ধরে গতকাল সোমবার পুলিশের সঙ্গে তার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বান কি মুনের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ নির্বাচন ও যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘের ভূমিকা চায় বিএনপি

ব দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন এবং প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে জাতিসংঘের ভূমিকা দেখতে চায় বিএনপি। সোমবার রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশসফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রত্যাশা তুলে ধরেন। দলটি যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু ত্রুটি লিখিতভাবে জাতিসংঘ মহাসচিবকে দেন। সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী এসব কথা জানান।

মহিলা বিশ্বকাপ বাছাই-ছেলেদের মতোই ভুল করল মেয়েরা

বাড়ি থেকে হাতে লিখে নিয়ে আসা 'বাংলার নারী জেগে ওঠো...' মোটা কাগজের বোর্ডটা তখনও ড্রেসিংরুমের পাশে জ্বলজ্বল করছিল_ দূরের স্কোর বোর্ড যতই চোখ পাকিয়ে বলুক বাংলাদেশ হেরেছে ৭৩ রানে। পাকিস্তানিদের ১৯৮ রান তাড়া করতে নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে ঘরের মেয়েরা। কাগজের ওই বোর্ড মালিকের মুখে তখনও বাংলার নারীর জয়গান।

চার বছরেও শুকায়নি সিডরের ক্ষত-আজ ভয়াল ১৫ নভেম্বর by আলতাব হোসেন ও পুলক চ্যাটার্জি

চার বছরেও কান্না থামেনি প্রলয়ঙ্করী সিডর তাণ্ডবে বিধ্বস্ত উপকূলবাসীর। আজ সেই ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালের এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দিয়েছিল দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। স্মরণকালের সবচেয়ে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়গুলোর অন্যতম সিডরের তাণ্ডবে লাখ লাখ ঘরবাড়ি ধংসস্তূপে পরিণত হয়। প্রাণহানি ঘটে তিন হাজার ৩৪৭ জনের। সর্বাধিক এক হাজার ৩৪৫ জনের প্রাণহানি ঘটে বরগুনা জেলায়।

শিক্ষক এমপিও বন্ধ থাকবে অনির্দিষ্টকাল প্রজ্ঞাপন জারি by অভিজিৎ ভট্টাচার্য্য

নির্দিষ্টকালের জন্য নতুন শিক্ষক এমপিওভুক্তি বন্ধ করে দিয়েছে সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শাখা চালু করে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাঁরা সরকার থেকে কোনো বেতন-ভাতা (এমপিও সুবিধা) পাবেন না। অথচ বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে সারা দেশের প্রায় ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন শাখা চালুর আবেদন করে রেখেছে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলোর নেতারা।

জলবায়ু পরিবর্তন-ধেয়ে আসছে বিপদ by আশরাফ-উল-আলম

শিল্পোন্নত দেশগুলোর অতিমাত্রায় কার্বন ডাই-অঙ্াইড নির্গমন আর বিলাসী জীবনযাপনের কারণে পৃথিবীর জলবায়ুতে যে পরিবর্তন ঘটছে, তাতে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান 'ম্যাপলক্রফট' বিশ্বের ১৭০টি দেশের ওপর জরিপ চালিয়ে ১৬টি দেশকে 'চরম ঝুঁকিপূর্ণ' হিসেবে তালিকাভুক্ত করেছে। এ তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। গত বছর অক্টোবরে ম্যাপলক্রফট এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

শেয়ারবাজারে টানা দরপতন এসইসির সামনে বিক্ষোভ-৫ হাজারের নিচে নামল সূচক

টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। গত দু'দিনের দরপতনে শেয়ারবাজার সূচক নেমে এসেছে ৪৮৭৭ পয়েন্টে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ১৭ জানুয়ারি সূচক ৪৮৭৬ পয়েন্ট ছিল। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল সোমবারও রাজধানীতে ডিএসই ও এসইসি কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন।

জলবায়ু সহায়তায় শর্ত গ্রহণযোগ্য নয়-সিভিএফ সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দ্রুত ও শর্তহীন সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, জলবায়ু সহায়তায় শর্ত গ্রহণযোগ্য নয়। সক্ষম দেশগুলোর কাছ থেকে সহজে ও সরাসরি অর্থ এবং প্রযুক্তি সহায়তা পাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। এ প্রসঙ্গে শেখ হাসিনা জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় তহবিল ছাড়ে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন।

দেশে দেশে শিক্ষার্থীদের প্রতিবাদ by জোবাইদা নাসরীন

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চিলি এখন আন্দোলনের দেশ—ভৌগোলিকতার ব্যবধান কমে এখন মতাদর্শিক লড়াইয়ে অবস্থান করছে এক জায়গায়। এ তিনটি ভূখণ্ডেই লড়ছেন হাজার হাজার শিক্ষার্থী। সবারই অভিন্ন আহ্বান—শিক্ষা সবার জন্য হোক, শুধু ধনীর জন্য নয়। শিক্ষা বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তাঁদের এ লড়াই। রাজনৈতিক দুনিয়ার ভূগোল পরিবর্তন হচ্ছে রাতারাতিই।
এ বছরের মে মাসে ২০১১-১২ বাজেট অ্যাক্টের বিরুদ্ধে চিলির শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ৯ নভেম্বর চিলিয়ান পোর্ট অব ভ্যালপারাইসোতে হাজার হাজার শিক্ষার্থী একত্র হন। সেদিন শিক্ষার্থীদের প্রতিনিধিদল কংগ্রেস নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে যায়। সেদিন প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পাঁচ হাজার পুলিশ মোতায়েন করে। আন্দোলনরত ২০ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে।
‘উই আর অকুপাই হার্ভার্ড। উই ওয়ান্ট এ ইউনিভার্সিটি ফর দ্য নাইনটি নাইন পারসেন্ট, নট এ করপোরেশন ফর দি ওয়ান পারসেন্ট’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মানের দিক থেকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম স্থান পাওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যা সাতটায় হার্ভার্ড ইয়ার্ডে শোভাযাত্রা বের করেন। যদিও ২ নভেম্বর অকল্যান্ডে গণবিস্ফোরণের পর হার্ভার্ডের ৭০ জন শিক্ষার্থী প্রচলিত অর্থশাস্ত্রের ব্যাখ্যা ও শিক্ষা মেনে না নেওয়া এবং সবার জন্য শিক্ষার দাবিতে বিশ্বখ্যাত অর্থনীতির অধ্যাপকদের ক্লাস বর্জনের মধ্য দিয়ে প্রতিবাদ শুরু করেন। ৯ নভেম্বরের শোভাযাত্রায় প্রতিবাদী শিক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ শতাধিক। দ্রোহের আগুন ছড়াচ্ছে সব জায়গায়। একই দাবিতে এর আগেই গত সেপ্টেম্বর মাসেই উত্তাল হয়েছিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এই অকুপাই এডুকেশনের দাবিতে একই বিশ্ববিদ্যালয়ের সান্তা ক্রুজ ক্যাম্পাসে ছোট্ট ছোট্ট স্কুলশিক্ষার্থীদের সঙ্গে প্রবীণেরাও নেমে এসেছেন। তাঁদের হাতে লিফলেট, ব্যানার—যাতে লেখা, ‘মানি ফর স্কুলস’, ‘উই ওয়ান্ট ইউনিভার্সিটি ফর দ্য নাইনটি পার্সেন্ট’।
ঠিক একই দিন একই দাবিতেই লল্ডনেও তৈরি হয় সাড়াজাগানো ছাত্রবিক্ষোভ। ইংল্যান্ডের টিভি চ্যানেল, পত্রিকা এবং বাসের আলাপচারিতায়ও স্থান পাচ্ছে একই বিষয়। শুধু শিক্ষার্থীরা নন, অভিভাবকেরাও যাঁর যাঁর অবস্থান থেকে কথা বলছেন। দূরে অবস্থানের কারণে যাঁরা আন্দোলনে যোগ দিতে পারছেন না, তাঁরাও সংহতি প্রকাশ করছেন। যদিও লন্ডনের বাইরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন শ্রেণীকক্ষে পাঠদানের সময় অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষকেরাও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় নিয়ে আসছেন বিষয়টিকে। গত ৯ নভেম্বর মধ্য লন্ডনের ট্রাফালগার স্কয়ারে যে ছাত্র আন্দোলন হয়, তা অনেকের মধ্যেই বোধের এক নতুন মাত্রা তৈরি করে। টেলিভিশনে সেদিনের আন্দোলনের চিত্র না দেখলে, লন্ডনের পাশের অঞ্চলগুলো থেকে সেই আন্দোলনের তীব্রতা বোঝা কঠিন ছিল। ছোট ছোট বাচ্চাদের হাতে প্ল্যাকার্ড, পোস্টার। তারা সেগুলো নিয়েই নির্ভয়ে ঘুরছে। এ মাসের প্রথম থেকেই দফায় দফায় বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত হচ্ছিল। বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট কমানো অর্থাৎ শিক্ষা খাতে বাজেট কমে যাওয়াই এই প্রতিবাদের সূচনা করে। গত বছরের ঠিক এ সময়ই লন্ডনেই শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে। গত জুনে সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতে বেসরকারি উদ্যোক্তার আহ্বান, বিশ্ববিদ্যালয়ে বাজেট কমানো এবং ফি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তাঁরা ‘ন্যাশনাল ক্যাম্পেইন অ্যাগেনস্ট ফিস অ্যান্ড কাট’ ব্যানারে যে মোর্চা তৈরি হয়, এর প্রথম উদ্যোগ নেয় অ্যাবেরিস্টুয়াথ বিশ্ববিদ্যালয়। এই মোর্চা তৈরির প্রাক্কালে শিক্ষার্থীরা প্রথমেই বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানবিষয়ক মন্ত্রী ডেভিড উইলেটসের প্রতি তাঁদের অনাস্থা ঘোষণা করেন। এ বিষয়ে তাঁদের স্মারকলিপিতে স্পষ্টই লেখা ছিল, ‘ইউ আর রং অন টিউশন ফিস, ইউ আর রং অন ফান্ডিং ফিস, ইউ আর রং অন মার্জারস’।
সেই মোর্চারই সফল আয়োজন ছিল ৯ নভেম্বরের বিক্ষোভ। সরকারি সূত্র জানিয়েছে, মিছিলে প্রায় দুই হাজার ৫০০ থেকে তিন হাজার শিক্ষার্থী ছিলেন। কিন্তু আন্দোলনকারীদের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। সকাল থেকেই ছোটখাটো জমায়েত দুপুর নাগাদ বিক্ষোভে পরিণত হয়। লক্ষ্য ছিল, সেই বিক্ষোভ ওয়াল স্ট্রিটে গিয়ে শেষ হবে। কিন্তু পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘ তর্কাতর্কি এবং ২৪ জন শিক্ষার্থীর গ্রেপ্তারের মধ্য দিয়ে সেটি ট্রাফালগার স্কয়ারেই শেষ হয়। সরকার এই আন্দোলন ঠেকাতে চার শতাধিক পুলিশ মোতায়েন করেছিল। তবে বিক্ষোভকারীরা জোর কণ্ঠে ঘোষণা দিয়েছেন, তাঁরা টিউশন ফি কমাতে এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট কাটছাঁট করা থেকে সরকারকে বিরত থাকতে বাধ্য করবে এবং তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, তাঁরা আগামী ৩০ নভেম্বর একই দাবিতে ট্রেড ইউনিয়ন এবং স্থানীয় বাজেট কর্তনবিরোধী গ্রুপগুলোর ডাকা বিক্ষোভে একাত্মতা ঘোষণা করবে। এ আন্দোলনের পাশাপাশি ‘ন্যাশনাল ক্যাম্পেইন অ্যাগেনস্ট ফিস অ্যান্ড কাট’-এর নারী শাখা ২৫ নভেম্বর নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বিলোপ দিবসে ‘নো টু ফিস, নো টু প্রাইভেটাইজেশন অব এডুকেশন, নো টু সেক্সইজম টু এডুকেশন’—এ দাবিতে সবাইকে শিক্ষার্থীদের বিক্ষোভে নামার জন্য অনুরোধ করেছে। তারা বলেছে, সরকারের এই বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত নারী স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে। এই নীতির কারণে একক অভিভাবক যেসব নারী আছেন, তাঁরা তাঁদের মোট আয়ের ১৮ শতাংশ হারাবেন। নার্সারি ও নার্সিং হোম প্রভিশনে কাটছাঁট হওয়ায় পরিবারের বৃদ্ধ সদস্যদের দায়দায়িত্ব নারীদের ওপরই বর্তাবে। এই কর্তনপ্রক্রিয়ায় পড়েছে হিউম্যানিজ টিচিং, যা মূলত নারীরাই পড়াত। এটি ১০০ শতাংশই বাদ হয়েছে।
একই বিষয় নিয়ে বিভিন্ন দেশজুড়ে এত বড় ছাত্রবিক্ষোভ আর কখনো হয়েছে কি না জানি না; তবে আদর্শিক বিশ্বের ধারণা পাল্টে যাচ্ছে তাড়াতাড়ি—এটা বোঝা যাচ্ছে। সারা বিশ্বেই মানুষ সমতার জন্য লড়ছে। বিশ্বজুড়ে অকুপাই এডুকেশন আন্দোলন আমাদের সেই ইঙ্গিতই দিচ্ছে। চিলি, আমেরিকা ও ইংল্যান্ডজুড়ে এই আন্দোলনের ইঙ্গিত দুনিয়া দখল করা পুঁজিবাদের বিরুদ্ধে এক বড়সড় প্রতিবাদী নড়াচড়া। তবে কি এই শিক্ষার্থীরাই রচনা করতে যাচ্ছেন দুনিয়া পাল্টানোর নতুন ইতিহাস?
জোবাইদা নাসরীন: সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পিএইচডি গবেষক, ডারহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।
zoaidanasreen@gmail.com

অস্ট্রেলিয়ায় ক্লার্কদের মুণ্ডপাত

সমালোচনার ঝড় বইছে অস্ট্রেলিয়াজুড়ে। দাবি উঠেছে, ব্যর্থ ক্রিকেটারদের সরিয়ে দেওয়ার। দক্ষিণ আফ্রিকায় কেপটাউন-লজ্জার পর অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও একই সুর। বলা হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বাঁচাতে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। দল থেকে ছেঁটে ফেলতে হবে বয়সী খেলোয়াড়দের। নতুন খেলোয়াড়দের নিয়েই এগিয়ে যেতে হবে সামনের দিকে।
প্রথম ইনিংসে ১৮৮ রানে পিছিয়ে পড়েও জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় হিসেবে দেখা হচ্ছে এটিকে। দক্ষিণ আফ্রিকা এখনো ভাসছে উপভোগের আনন্দে। ঠিক এই সময়ে অস্ট্রেলিয়ায় চলছে ক্রিকেটারদের মুণ্ডপাত। পন্টিং, জনসনদের বাদ দেওয়ার কথা উঠেছে। অস্ট্রেলিয়ার বহুল প্রচারিত দ্য অস্ট্রেলিয়ান লিখেছে, ‘অপমানটা পুরো হয়েছে। এখন সময় দায়ীদের উচিত শাস্তি দেওয়ার। প্রথম টেস্টের এই শোচনীয় হারের পর কারও না-কারও বাদ পড়াটা একদমই নিশ্চিত। এখন দেখার বিষয় নিউল্যান্ডসের হারের পরও মিচেল জনসন অথবা রিকি পন্টিং পরের টেস্টের দলে থাকেন কি না।’
রিকি পন্টিংকে বাদ দেওয়ার দাবি তুলে দ্য ডেইলি টেলিগ্রাফ-এ কলামিস্ট ম্যালকম কন লিখেছেন, ‘সময় হয়ে গেছে। রিকি পন্টিংয়ের সময় ঘনিয়ে এসেছে। ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানের অনেক সতীর্থই ঠিক বলেছিলেন, বছরের শুরুতে অধিনায়কত্ব ছাড়ার সময়ই তাঁর খেলাটা ছেড়ে দেওয়া উচিত ছিল। তাঁর পতনটা খুবই দ্রুত হচ্ছে, অবশ্য ৪৭ রানের ওই বিপর্যয়ে তিনি শুধু একাই ব্যর্থ হননি।’
ক্রিকেট অস্ট্রেলিয়া ও অধিনায়ক মাইকেল ক্লার্ককে করণীয়ও বাতলে দিয়েছেন কন, ‘অস্ট্রেলিয়ার ভবিষ্যতের দিকে তাকিয়েই অধিনায়ক ও নতুন নির্বাচক মাইকেল ক্লার্ককে কিছু নির্মম সিদ্ধান্ত নিতে হবে। ব্যর্থতার ধারা যদি চলতেই থাকে তবে সেটা চলুক তরুণ খেলোয়াড়দের সঙ্গে নিয়েই, নিজেদের সেরা সময় পেছনে ফেলে আসা খেলোয়াড়দের নিয়ে নয়।’
সিডনি মর্নিং হেরাল্ড-এ পিটার রোবাক লিখেছেন, ‘ম্যাচ হারা ও ছুড়ে দেওয়াটা এক জিনিস নয়।

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাতজন নিহত

মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেক মোরাসহ সাতজন নিহত হয়েছেন। গত শুক্রবার মেক্সিকো সিটির কাছে এ ঘটনা ঘটে।
মেক্সিকো সরকারের মুখপাত্র আলেজান্দ্রা সোতা বলেন, দুঃখজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর সহযোগী ও হেলিকপ্টার ক্রুকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বর্তমান প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের আমলে এ নিয়ে বিমান দুর্ঘটনায় ব্লেকসহ (৪৫) দুজন স্বরাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন। তিন বছর আগে মেক্সিকো সিটির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে মারা যান হুয়ান কামিলো মরিনো।
সরকারি কৌঁসুলিদের একটি বৈঠকে যোগ দিতে মেক্সিকো সিটি থেকে মোরেলস রাজ্যের কুয়েরনাভাকা শহরে যাচ্ছিলেন ব্লেক।
মেক্সিকোয় মাদক চক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্লেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
শুক্রবার উড্ডয়নের পর একপর্যায়ে হেলিকপ্টারটি গমনপথ থেকে অদৃশ্য হয়ে গেলে তল্লাশি শুরু হয়। পরে টেলিভিশনে একটি পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখানো হয়।
ব্লেকের মৃত্যুর পর প্রেসিডেন্ট ক্যালডেরন হাওয়াইতে এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যাওয়া বাতিল করেছেন। তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি খুব সম্ভবত দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দ্রুত অর্থ ছাড়সহ ১৪ দফা ঢাকা ঘোষণা

লবায়ু পরিবর্তনের প্রভাবে থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) তৃতীয় সম্মেলন ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে। জলবায়ু তহবিলের অর্থ দ্রুত ছাড়, কার্বন নিঃসরণ কমাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে জোরালো ও ঐকবদ্ধ কণ্ঠে প্রতিবাদ এবং গ্রিন ক্লাইমেট ফান্ডে উন্নত দেশগুলোর দেওয়া বার্ষিক অনুদান বাড়ানোর দাবি জানানো হয়েছে ঢাকা ঘোষণায়।

ল্যাম্পার্ডের হেডে ইংল্যান্ডের জয়

জন টেরি নেই। তাঁর অনুপস্থিতিতে অধিনায়ত্বের আর্মব্যান্ড পরেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ইংল্যান্ডকে আক্ষরিক অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁরই দুর্দান্ত এক হেডে গতকাল শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতিম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
খেলার প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টে যায় দৃশ্যপট। ৪৯ মিনিটে অধিনায়ক ল্যাম্পার্ডের হেড থেকে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কছে হার মেনেই মাঠ ছাড়তে হয় স্পেনকে।

ভারত থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক করতে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে ১২টি ভারতীয় পণ্য আমদানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিরোধ, বিশেষ করে, কাশ্মীর নিয়ে বিরোধিতার কারণে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্যের প্রসার ঘটানোয় আগ্রহ দেখা যায়নি।
কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে থাকায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে উভয় দেশই।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ দুটি দেশের বন্ধুভাবাপন্ন সম্পর্ককে গুরুত্বের সঙ্গেই দেখা হয়ে থাকে। সম্প্রতি পাকিস্তান ভারতকে বাণিজ্যে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেয়।

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাতজন নিহত

মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেক মোরাসহ সাতজন নিহত হয়েছেন। গত শুক্রবার মেক্সিকো সিটির কাছে এ ঘটনা ঘটে।
মেক্সিকো সরকারের মুখপাত্র আলেজান্দ্রা সোতা বলেন, দুঃখজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর সহযোগী ও হেলিকপ্টার ক্রুকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বর্তমান প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের আমলে এ নিয়ে বিমান দুর্ঘটনায় ব্লেকসহ (৪৫) দুজন স্বরাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন। তিন বছর আগে মেক্সিকো সিটির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে মারা যান হুয়ান কামিলো মরিনো।
সরকারি কৌঁসুলিদের একটি বৈঠকে যোগ দিতে মেক্সিকো সিটি থেকে মোরেলস রাজ্যের কুয়েরনাভাকা শহরে যাচ্ছিলেন ব্লেক।
মেক্সিকোয় মাদক চক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্লেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
শুক্রবার উড্ডয়নের পর একপর্যায়ে হেলিকপ্টারটি গমনপথ থেকে অদৃশ্য হয়ে গেলে তল্লাশি শুরু হয়। পরে টেলিভিশনে একটি পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখানো হয়।
ব্লেকের মৃত্যুর পর প্রেসিডেন্ট ক্যালডেরন হাওয়াইতে এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যাওয়া বাতিল করেছেন। তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি খুব সম্ভবত দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ নেতার সিমকার্ড ঘিরে রহস্য-টিপ্পন-সেলিম জড়িত জিজ্ঞাসাবাদ চলছে by শাহেদ চৌধুরী,পিনাকি দাসগুপ্ত ও প্রীতিরঞ্জন সাহা

রসিংদী পৌরসভার জনপ্রিয় মেয়র, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যারহস্যের জট একটু একটু করে খুলতে শুরু করেছে। গ্রেফতারকৃত দুই আসামি কাজী মাসুদ ওরফে টিপ্পন কাজী ওরফে পংকা ও হাজি মোহাম্মদ সেলিম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকা ের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হত্যার আগের-পরের নানান বর্ণনা দিলেও উভয়েই অবশ্য সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন।

হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, একে-৪৭ রাইফেল উদ্ধার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের পার্শ্ববর্তী কনস্টিটিউশন এভিনিউয়ের কাছে গত শুক্রবার রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দ্য নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
মার্কিন গোয়েন্দারা প্রাথমিকভাবে জানান, স্থানীয় সময় রাত নয়টার দিকে একটি গাড়ির ভেতর থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই ওই এলাকা থেকে গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। পুলিশ গুলির খোসা অনুসন্ধান ও ঘটনার তদন্ত শুরু করেছে।
গুলির ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশের সড়কগুলোতে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এ ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কে ছিলেন।

ক্যালিফোর্নিয়ায় ওষুধের দোকানে গাঁজা বিক্রির ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশ কিছু ওষুধের দোকানে চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহূত গাঁজা বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
ওষুধের দোকান থেকে ৪৫ দিনের মধ্যে যাবতীয় গাঁজার মজুদ সরিয়ে ফেলার জন্য গত সেপ্টেম্বরে নির্দেশ দেওয়া হয়। ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকজন ব্যবসায়ী ওই আদেশটি শিথিল করার জন্য চলতি মাসের শুরুতে আবেদন করেন।
চিকিৎসায় ব্যবহূত গাঁজা বিক্রিকে ১৯৯৬ সালে বৈধতা দেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার। তবে মার্কিন কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী, সেখানে অন্য মাদকদ্রব্যের ব্যবসা বৈধ নয়। প্রচণ্ড ব্যথা উপশমের জন্য কোনো কোনো রোগীকে চিকিৎসকেরা গাঁজা সেবনের পরামর্শ দিয়ে থাকেন।
সরকারি আইনজীবীরা বলেছেন, ব্যক্তি পর্যায়ে নয়, বরং গাঁজার বড় বড় ব্যবসায়ী ও সরবরাহকারীদের নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওষুধের দোকানে লাভের উদ্দেশ্যে গাঁজার ব্যবসা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনের পরিপন্থী।
আইনজীবী ম্যাথু কামিন বলেন, এ ব্যাপারে মার্কিন সরকারের নীতি সংগতিপূর্ণ নয়। সরকার বলেছে, তারা রোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু তারা গাঁজার সরবরাহ বন্ধ করে দিতে চায়।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ও আরও ১৫টি অঙ্গরাজ্যে রোগীরা চিকিৎসকের পরামর্শক্রমে সীমিত পরিমাণে গাঁজা সেবন করতে পারেন। তবে চিকিৎসকের ব্যবস্থাপত্রের অপব্যবহারের মাধ্যমে মাদক সেবন বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকেই।

আফগানিস্তানে পাথর ছুড়ে ও গুলি করে মা-মেয়েকে হত্যা

আফগানিস্তানের গজনি প্রদেশে মা ও মেয়েকে পাথর ছুড়ে এবং গুলি করে হত্যা করেছে একদল অস্ত্রধারী। সরকারি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত খাজা হাকিম এলাকায় গত বৃহস্পতিবার ওই হামলার ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তারা এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছেন। ‘নৈতিক স্খলন ও ব্যভিচারের’ অপরাধে ওই নারীকে অভিযুক্ত করেছিল তালেবান।
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, একদল অস্ত্রধারী ওই বিধবা নারীর বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর মেয়েকে টেনে উঠানে নিয়ে যায়। এরপর তাঁদের পাথর ছুড়ে ও গুলি করে হত্যা করা হয়। প্রতিবেশীরা এ সময় তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি বা কর্তৃপক্ষকে সময়মতো খবর দেয়নি।
ওই শহরে বসবাসকারী বেশ কয়েকজন ধর্মীয় নেতা ‘ব্যভিচারে জড়িত’ ব্যক্তিদের বিরুদ্ধে ফতোয়া জারি করেন। গত বছরের অক্টোবরে শাশুড়িকে হত্যার অভিযোগে গজনিতে এক নারীকে হত্যা করে তালেবান।
সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় সহিংসতার ঘটনা বেড়েছে।

সাদি গাদ্দাফিকে আশ্রয় দিয়েছে নাইজার

লিবিয়ার সাবেক নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে আশ্রয় দিয়েছে নাইজার। সে দেশের প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফু গত শুক্রবার বলেছেন, তিনি মানবিক কারণে সাদির আশ্রয় আবেদন অনুমোদন করেছেন। সাদিকে লিবিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।
গাদ্দাফির অপর পলাতক ছেলে সাইফ আল ইসলাম নাইজারে আত্মগোপন করে থাকার খবর উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট মাহমাদু বলেন, সাইফ কোথায় আছেন, এ ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তবে তিনি নাইজারে নেই।
দক্ষিণ আফ্রিকায় দুই দিনের সফর শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাহমাদু এসব কথা বলেন।
সাউথ আফ্রিকান প্রেস অ্যাসোসিয়েশন (এসএপিএ) নাইজারের প্রেসিডেন্টের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে।
বিশ্লেষকেরা বলছেন, গাদ্দাফির ছেলে সাদিকে আশ্রয় দেওয়ার বিষয়ে নাইজারের এ ঘোষণা দেশটির সঙ্গে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে তিক্ততা সৃষ্টি করবে।
গত আগস্টে ত্রিপোলির পতনের পর ব্যবসায়ী ও সাবেক ফুটবলার সাদি নাইজারে পালিয়ে যান। তাঁকে দেশটির রাজধানী নিয়ামিতে রাষ্ট্রীয় অতিথি ভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে।
লিবিয়ার অন্তর্বর্তী সরকারের অভিযোগ, লিবিয়ার ফুটবল ফেডারেশনের প্রধানের দায়িত্ব পালনকালে সাদি সম্পদের অপব্যবহার করেছেন। এ ছাড়া অস্ত্রের ভীতি প্রদর্শন করেছেন তিনি। গাদ্দাফিবিরোধী আন্দোলনের শুরুর দিকে বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণের জন্য তাঁর অনুগত মিলিশিয়া বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সাদি।
এসব অপরাধের বিচার করতে সাদিকে ত্রিপোলির কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়ে আসছে নতুন সরকার। এদিকে সাদিকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে এর প্রতি জরুরি সতর্কতা জারি করেছে ইন্টারপোল।
প্রেসিডেন্ট মাহমাদু বলেন, ‘সাদির সঙ্গে আসা তিনজন জেনারেল ও তিনজন লিবীয় নাগরিককে শরণার্থীর মর্যাদা দেওয়া হয়েছে। মানবিক কারণে আমরা তাঁদের আশ্রয় দিতে সম্মত হয়েছি। তবে তাঁরা এখানে থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। লিবিয়া থেকে এ দেশে আশ্রয় নেওয়া অন্য শরণার্থীদের মতোই সাদিকে আমরা স্বাগত জানিয়েছি।’
লিবিয়ার অন্তর্বর্তীকালীন বিচার মন্ত্রণালয় নাইজারের এ সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যারা নিজ দেশে রাজনৈতিক হয়রানির শিকার হয়, এ ধরনের আশ্রয় সাধারণত তাদেরই দেওয়া হয়। কিন্তু সাদি নিজেই মানুষকে নিপীড়ন করতেন।
প্রেসিডেন্ট মাহমাদু আরও বলেন, গাদ্দাফির অপর ছেলে সাইফের অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে এটা নিশ্চিত, সাইফ নাইজারে নেই। প্রেসিডেন্ট বলেন, নাইজার একটি গণতান্ত্রিক দেশ। সাইফ কখনো এ দেশে এলে আইন, গণতন্ত্র ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তেহরানে সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে বিস্ফোরণ, নিহত ১৫

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে গতকাল শনিবার বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে ১৫ জন সেনা নিহত হয়েছেন।
তেহরানের গভর্নরের কার্যালয়ের মুখপাত্র আলিরেজা জেনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, গতকাল স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে ওই বিস্ফোরণ ঘটে। সামরিকঘাঁটিটি রাজধানীর কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এর পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। আকাশে হেলিকপ্টার চক্কর দেয়।
স্থানীয় সাংসদ হোসেইন গারৌসি বলেছেন, অস্ত্রভাণ্ডারের একটা অংশে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই অস্ত্রভান্ডারটি সে দেশের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের।
গত বছর ইরানের খোরামাবাদ শহরে রেভল্যুশনারি গার্ডসের অপর একটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ১৮ সেনাসদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

ওসামাকে সমাহিত করতে ব্যবহূত রণতরীতে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস কার্ল ভিনসনে বসে তাঁর সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই রণতরীতে করেই আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মরদেহ সাগরে সমাহিত করা হয়। ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করা হয় কার্ল ভিনসন।
প্রেসিডেন্ট ওবামা এশীয় প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে কার্ল ভিনসনে করে হাওয়াই যাওয়ার সময় তিনি সরকারি ও সেনা কর্মকর্তাদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন। এ সময় মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ওবামা।
বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ইউএসএস কার্ল ভিনসনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। ওবামা বলেন, এটা সেই রণতরী, যেখান থেকে ইরাক যুদ্ধের শুরুতে বেশ কিছু হামলা পরিচালনা করা হয়। আফগানিস্তান যুদ্ধেও এই রণতরী সহায়কের ভূমিকা পালন করে। গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদ এলাকার একটি বাড়িতে মার্কিন অভিযানে নিহত হন লাদেন। তাঁকে সাগরে সমাহিত করার ক্ষেত্রে কার্ল ভিনসন রণতরী ব্যবহার করা হয়।
কার্ল ভিনসনে প্রায় সাত হাজার দর্শকসহ বাস্কেটবল খেলাও উপভোগ করেন ওবামা।

তেহরানে সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে বিস্ফোরণ, নিহত ১৫

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে গতকাল শনিবার বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে ১৫ জন সেনা নিহত হয়েছেন।
তেহরানের গভর্নরের কার্যালয়ের মুখপাত্র আলিরেজা জেনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, গতকাল স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে ওই বিস্ফোরণ ঘটে। সামরিকঘাঁটিটি রাজধানীর কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এর পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। আকাশে হেলিকপ্টার চক্কর দেয়।
স্থানীয় সাংসদ হোসেইন গারৌসি বলেছেন, অস্ত্রভাণ্ডারের একটা অংশে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই অস্ত্রভান্ডারটি সে দেশের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের।
গত বছর ইরানের খোরামাবাদ শহরে রেভল্যুশনারি গার্ডসের অপর একটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ১৮ সেনাসদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

মাওবাদীদের প্রতি মমতার হুঁশিয়ারি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এখনো সময় আছে জীবনের মূল স্রোতে ফিরে আসুন। সরকার আপনাদের দায়িত্ব নেবে। নইলে গ্রামের মানুষের তাড়া খেয়ে আপনাদের পালিয়ে বেড়াতে হবে।’
পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত জঙ্গলমহলের ঝাড়গ্রামের পর গত শুক্রবার পুরুলিয়ার বলরামপুরের কলেজ মাঠে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে জঙ্গলমহলের বাসিন্দাদের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা মাওবাদীদের আশ্রয় দেবেন না। একজোট হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজেরা শান্তি কমিটি গড়ে তুলুন। ওদের বন্দুক গুটিয়ে দিতে হবে। ওরা সংখ্যায় মাত্র কয়েকজন।’
মমতা আরও বলেন, ‘মাওবাদীদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা অযোধ্যা পাহাড়কে আর রক্তাক্ত হতে দেব না। ওরা যা চায় সরকার তা দেবে। তবে তাদের অস্ত্র ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে আসতে হবে।’

উপনির্বাচনে প্রার্থী হতে পারেন সু চি

মিয়ানমারের আসন্ন উপনির্বাচনে দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী অং সান সু চি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাঁর রাজনৈতিক দল দি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন গতকাল শনিবার এ তথ্য জানান।
সু চি কোন এলাকা থেকে প্রার্থী হবেন সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি উইন। তবে দলীয় সূত্রগুলো জানায়, তিনি ইয়াঙ্গুন শহর থেকেই নির্বাচন করবেন। এ ছাড়া কবে নাগাদ ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়। পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে বর্তমানে ৪০টিরও বেশি আসন শূন্য রয়েছে।
নির্বাচন বর্জনের কারণে গত বছর এনএলডির নিবন্ধন বাতিল হয়ে যায়। পুনরায় নিবন্ধনের বিষয়ে আগামী শুক্রবার দলটি সিদ্ধান্ত নেবে। এতে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অঙ্গনে প্রত্যাবর্তনের পথ সুগম হবে সু চির। ইয়াঙ্গুনে গত শুক্রবার এনএলডির ১০০ জন জ্যেষ্ঠ সদস্যের বৈঠক অনুষ্ঠিত হয়।
এনএলডি ১৯৯০ সালের নির্বাচনে জয়লাভ করলেও দলটিকে কখনো সরকার গঠন করতে দেওয়া হয়নি। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করেছিল দলটি। নেত্রী সু চিকে তখন গৃহবন্দী করে রাখা হয়েছিল। নির্বাচনের কিছুদিন পর তাঁকে মুক্তি দেওয়া হয়। প্রহসনের অভিযোগ এনে পশ্চিমা বিশ্ব ওই নির্বাচনের ব্যাপক সমালোচনা করে।
মিয়ানমারে সেনা সমর্থিত বর্তমান বেসামরিক সরকার সংস্কারমূলক বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছে। রাজনৈতিক দল সম্পর্কিত আইন সংশোধনবিষয়ক সাম্প্রতিক একটি পদক্ষেপ এমনই একটি উদাহরণ। প্রেসিডেন্ট থেইন সেইন এটি অনুমোদন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন এই আইন অনুসারে ২০০৮ সালের সংবিধান সংরক্ষণের জন্য প্রতিটি দলের ওপর আরোপিত বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
মিয়ানমারে বর্তমানে ক্ষমতায় রয়েছে একটি নামমাত্র বেসামরিক সরকার। সাবেক সামরিক কর্মকর্তারাই এ সরকারের পেছনে রয়েছেন।
মিয়ানমারের সংবিধানের কঠোর সমালোচনাকারী অং সান সু চি আগামী মঙ্গলবার নিজের মুক্তির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

আরব লিগ থেকে সিরিয়াকে সাময়িক বহিষ্কার

আরব লিগ গতকাল শনিবার সিরিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরব লিগের প্রস্তাব বাস্তবায়ন না করা পর্যন্ত সিরিয়া এই জোটের কার্যক্রমে অংশ নিতে পারবে না। এ ছাড়া দেশটির ওপর অবরোধ আরোপেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানিয়ে আসছে আরব লিগ।
তবে সিরিয়ার কূটনীতিক ইউসেফ আহমেদ এ পদক্ষেপকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, দামেস্ক এরই মধ্যে ওই প্রস্তাব বাস্তবায়ন করেছে। যুক্তরাষ্ট্রের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব লিগ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পরিকল্পনা বাস্তবায়ন করছে দাবি করে ইউসেফ আহমেদ বলেন, তারা লিবিয়ার মতো সিরিয়ায় বিদেশি আগ্রাসন চালানোর উৎসাহ দিচ্ছে।
মিসরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেন, আরব লিগের বৈঠকে সিরীয় প্রতিনিধিদের কর্মকাণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দামেস্কের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। গত ২ নভেম্বর দামেস্ক যে আরব শান্তি পরিকল্পনা গ্রহণ করেছিল, এর পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
সিরিয়াকে বহিষ্কার করা ছাড়াও বিবৃতিতে দামেস্ক থেকে আরব দেশগুলোর রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। তবে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট সদস্যদেশগুলোর ওপরে ছেড়ে দেওয়া হয়েছে।
শেখ হামাদ বলেন, আগামী বুধবার থেকে এসব পদক্ষেপ কার্যকর হবে। এ ছাড়া সুনির্দিষ্ট বিষয়ে অবরোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরব দেশগুলোর মন্ত্রীরা আবার বৈঠকে বসবেন।
বিবৃতিতে সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানানো হয় এবং সেখানে রক্তপাত অব্যাহত থাকলে আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করবে বলেও জানানো হয়েছে।
কয়েক দিন ধরেই সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা সিরিয়ার সদস্যপদ স্থগিত করতে আরব লিগের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। গতকালের বৈঠকে সিরিয়াকে বহিষ্কারসংক্রান্ত ওই প্রস্তাবের পক্ষে আরব লিগের ১৮ সদস্যদেশ ভোট দেয়। আর বিপক্ষে পড়ে তিন ভোট। এ ছাড়া এক সদস্যদেশ ভোট প্রদান থেকে বিরত থাকে।
গত ২ নভেম্বরের শান্তি প্রস্তাবের আওতায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করা, মোতায়েনকৃত ট্যাংকগুলো সরিয়ে নেওয়া, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং সংঘাত বন্ধের উপায় নিয়ে বিরোধীদের সঙ্গে রাজনৈতিক সংলাপের বিষয়ে একমত হয় সিরিয়ার সরকার।
এদিকে গত শুক্রবার সিরিয়ায় সহিংসতায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সর্বশেষ সহিংসতায় হোমসে ১৫ জন মানুষ নিহত হয়েছে।

লিবিয়ায় হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে অপমান: পুতিন

লিবিয়ায় পশ্চিমা হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। দেশটিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ‘কেলেঙ্কারি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অপমান’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
গত শুক্রবার মস্কোর বাইরে একটি রেস্তোরাঁয় রাশিয়ার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ভালদাই গ্রুপের নৈশভোজে এ কথা বলেন পুতিন। রুশ প্রধানমন্ত্রী বলেন, ‘ওই দেশগুলো জাতিসংঘের প্রস্তাব নির্মমভাবে লঙ্ঘন করেছে।’
সিরিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন পুতিন।
প্রধানমন্ত্রী পুতিন ইতিপূর্বে বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা যদি লিবিয়ার মতোই ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করে, তা হবে ‘একেবারেই অগ্রহণযোগ্য’।
পুতিনের শুক্রবারের ঝাঁজালো মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে আগামী মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি আন্তর্জাতিকভাবে আগের মতোই সংগ্রামী প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন।
পুতিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে উত্তেজনার বিষয়টিও উল্লেখ করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা এবং দেশটির অবকাঠামো উন্নয়নে রাশিয়ার সহায়তার প্রস্তুতি ওই উত্তেজনা কিছুটা শিথিল করেছে।
ক্রেমলিনের সঙ্গে পশ্চিমা সম্পর্ক যখন একেবারে শিথিল ছিল, তখন ভালদাই গ্রুপ গঠন করা হয়।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভ্লাদিমির পুতিনের নাম ঘোষণার ছয় সপ্তাহ পর ভালদাই গ্রুপের সঙ্গে তাঁর এই বৈঠক হলো। পুতিনের গ্রহণযোগ্যতায় মনে হচ্ছে, আবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। চার বছর আগে টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর ক্ষমতা ছেড়ে দেন তিনি। দেশটির সংবিধান অনুযায়ী টানা দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।
সংশোধিত সংবিধান অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। তাই পুতিন আগামী মার্চে এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলে আবারও টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। তার মানে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন।

যেভাবে পারমাণবিক বোমার অতীত ঝেড়ে ফেলছে কাজাখস্তান

অধুনাবিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের মূল পারমাণবিক পরীক্ষাকেন্দ্র ছিল সেমিপালাতিনক্স পলিগন। এর অবস্থান মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের পূর্বাঞ্চলে। সেমিপালাতিনক্স পলিগনের আশপাশের জনপদের মানুষ অভ্যস্ত হয়ে উঠেছিল পারমাণবিক পরীক্ষার প্রচণ্ড শব্দ আর ধুলাবালির মেঘে ঢেকে যাওয়া আকাশ দেখে দেখে। সময়ের প্রবাহে সেই কাজাখস্তান আজ শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহারের অগ্রপথিক।
৮১ বছর বয়সী খাফিজ মাতায়েভের আজও স্পষ্ট মনে পড়ে পারমাণবিক বিস্ফোরণের শব্দ শুনে মাটিতে ঝাঁপ দিয়ে পড়ার কথা। পারমাণবিক পরীক্ষাজনিত তেজস্ক্রিয়ার শিকার হয়ে ক্যানসারে মারা গেছেন তাঁর মা, বাবা ও ভাই।
১৯৪৯ সালে ওই এলাকায় প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়। প্রথম পরীক্ষার সেই ভয়াবহ শব্দের কথা উল্লেখ করে মাতায়েভ বলেন, ‘ওই দিন আমরা যেন পৃথিবীর আর্তনাদ শুনেছি।’
সেমিপালাতিনক্স পলিগনে ১৯৪৯ থেকে শুরু করে ১৯৮৯ সাল পর্যন্ত ৪০ বছরে ৪৫৬টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। স্নায়ুযুদ্ধের সময় এসব পরীক্ষা পুরো বিশ্বকে আতঙ্কগ্রস্ত করত। এখন সেখানেই পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য গবেষণা চলছে।
কাজাখ নেতা নুরসুলতান নজরবায়েভ ১৯৯১ সালের ২৯ আগস্ট পারমাণবিক পরীক্ষা বন্ধসংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এর কয়েক মাস পরই স্বাধীনতা পায় প্রজাতন্ত্রটি। উত্তরাধিকারসূত্রে সোভিয়েত ইউনিয়ন থেকে পাওয়া পরমাণু অস্ত্রের বিশাল ভান্ডার স্বেচ্ছায় ধ্বংস করেন নজরবায়েভ। এ জন্য আন্তর্জাতিক সহায়তাও নেওয়া হয়।
সম্প্রতি এক বক্তৃতায় নজরবায়েভ বলেন, ‘আমাদের নতুন রাষ্ট্রের শক্তিমত্তা পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে পারমাণবিক অস্ত্রের সর্বৈব প্রত্যাখ্যানের ওপরই।’ দুই দশক পর আজও প্রেসিডেন্ট রয়েছেন তিনি।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ও যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্র ধ্বংস করে কাজাখস্তান। এখন দেশটি আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণে শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক শক্তির গবেষণা চালিয়ে যাচ্ছে।
জ্বালানিবিষয়ক মার্কিন উপমন্ত্রী ড্যানিয়েল পোনেম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাজাখস্তান গত মাসেই ৩৩ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়াম শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য গবেষণাকেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুত করেছে। এ ছাড়া বন্দরনগর আকতাইয়ে অবস্থিত সোভিয়েত আমলের একটি বাতিল পরমাণু চুল্লি থেকে ব্যবহূত জ্বালানি নিরাপদে পলিগন এলাকায় সরিয়ে নিয়েছে। মার্কিন উপমন্ত্রী পোনেম্যান বলেন, ‘এর অর্থ হচ্ছে, ৭৭৫টি পরমাণু অস্ত্র তৈরির মতো উপাদান ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সবাই যদি কাজাখস্তানের এই উদাহরণ অনুসরণ করে, তাহলে এই বিশ্ব অনেক বেশি শান্তিপূর্ণ হবে।’
পারমাণবিক পরীক্ষা বন্ধের ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির সাবেক নেতা নজরবায়েভ বলেছিলেন, পারমাণবিক পরীক্ষার কারণে তেজস্ক্রিয়া তিন লাখ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বিশ্বের অনেক দেশের পুরো আয়তনের চেয়েও তা বেশি।
অশীতিপর খাফিজ মাতায়েভ বলেন, ১৯৪৯ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর সময় কর্তৃপক্ষ তাঁর বাবা-মাকে বলে, ‘এটা বিপজ্জনক কিছু নয়।’ কিন্তু ১৯৫৩ সালে স্থানীয় বাসিন্দাদের তিন মাসের জন্য সরিয়ে নেওয়া হয়। পরে আবার তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। অসুস্থ হলেও সেখানেই থেকে যান। পারমাণবিক পরীক্ষার কারণে বিকিরিত তেজস্ক্রিয়ায় এই বাসিন্দারা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন—এ বিষয়টি ফাঁস হলে স্থানীয় চিকিৎসকদের রোগনির্ণয়ের অনুমতি বাতিল করা হয়।
ওই এলাকায় আত্মহত্যার হার পুরো দেশের হারের প্রায় দ্বিগুণ। ৭৪ বছর বয়সী স্থানীয় বাসিন্দা মাকসুত কোসঝানভ বলেন, ‘আমরা জানি বিপজ্জনক অবস্থায় আছি। কিন্তু কোথায় যাব?’ তিনি তাঁর দুই বোনের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য এই এলাকায় পারমাণবিক পরীক্ষা চালানোকে দায়ী করেন।

গ্রামীণ জনপদে নবান্নের আয়োজন by সুমনকুমার দাশ

গ্রহায়ণ মাস মানেই মধ্যবিত্ত গ্রামীণ কৃষিজীবনে উৎসবের আমেজ। বর্ষায় রোপণ করা ‘আমন’ ধান কাটা হয় এ মাসেই। আর ধান কাটা শেষে গ্রামীণ জনজীবনের আনন্দ বয়ে আনে ‘নবান্ন উৎসব’। তবে অঞ্চলভেদে পৌষ মাসের শেষ নাগাদ পর্যন্ত এ-বাড়ি ও-বাড়ি চলে নবান্নের আনুষ্ঠানিকতা।

শুল্ক বাবদ সরকার প্রায় ৭,৫০০ কোটি টাকা রাজস্ব পাবে, জ্বালানি তেল আমদানির ব্যয় তিন গুণ হচ্ছে by মামুন আবদুল্লাহ

তিন বছরের ব্যবধানে দেশে জ্বালানি তেল আমদানির ব্যয় বেড়ে তিন গুণ হতে চলেছে। দেশে নতুন স্থাপিত সরকারি-বেসরকারি ২৭টি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ডিজেল ও ফার্নেস অয়েলের ব্যবহার বৃদ্ধির কারণে এখন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বাড়তি জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। এতে আমদানিব্যয় বৃদ্ধি পায় বলে জানা গেছে।

লেনদেন বন্ধ রাখার দাবি, ডিএসইর সূচক পাঁচ হাজারের নিচে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। ঈদের ছুটির পর দ্বিতীয় লেনদেন দিবসে গতকাল সোমবার ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় চার হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শেয়ারবাজারে দ্বিতীয় দফায় দরপতন শুরু হলেও এত দিন সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নামেনি। গতকাল দিনশেষে সেটিও ঘটেছে। এতে মূল্যসূচক গত প্রায় ২২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।

‘জামিন দেওয়া হলে খারাপ নজির সৃষ্টি হবে’ মন্ত্রীর ভাইসহ তিন আসামি হাইকোর্টে, জামিন হয়নি

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামির জামিনের আবেদন হাইকোর্ট গতকাল সোমবার ফিরিয়ে দিয়েছেন। আদালত বলেছেন, ‘জামিন দেওয়া হলে খারাপ নজির সৃষ্টি হবে। আমরা বিবেকের কাছে বন্দী।’ পুলিশের খাতায় পলাতক এই তিন আসামি হলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ, মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মাসুদুর রহমান ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজউদ্দিন ভূঁইয়া।

কারাগারে ৩২ শতাংশ বন্দী মাদক মামলার আসামি! by একরামুল হক ও প্রণব বল

ট্টগ্রাম কারাগারে আটক বন্দীদের প্রায় ৩২ শতাংশই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি। কারাগারটিতে বর্তমানে প্রায় চার হাজার ৭০০ বন্দী আছে। এর মধ্যে প্রায় দেড় হাজারই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি। কারাগার সূত্র জানায়, হত্যা, ছিনতাই ও চুরির মতো অপরাধের অভিযোগে করা মামলার অনেক আসামি আছে, যারা মাদকের টাকা জোগাড়ের জন্য এসব অপরাধ করেছে। এরা ওই ৩২ শতাংশের হিসাবের বাইরেই থেকে যাচ্ছে।