Sunday, April 7, 2013

‘গুগল ফিলিস্তিন’ শান্তির জন্য ক্ষতিকর

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তার ট্যাগলাইনে ‘ফিলিস্তিন ভূখণ্ড’ এর বদলে শুধু ‘ফিলিস্তিন’ লেখা শুরু করে ফিলিস্তিনের রাষ্ট্র পরিচয়ের যে স্বীকৃতি দিয়েছে, তা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ক্ষতিকর। এতে শান্তি প্রতিষ্ঠার আশা সুদূরপরাহত হচ্ছে বলে মনে করছে ইসরায়েল। ফিলিস্তিন থেকে ঢোকা ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের দেশভিত্তিক হোমপেজে গুগল লোগোর নিচে আরবি ও ইংরেজিতে ‘ফিলিস্তিন’ লেখা দেখতে পাচ্ছেন। দেশটির জন্য বরাদ্দ করা টপ লেভেল ডোমেইন গুগল ডট পিএসে গেলে ‘ফিলিস্তিন’ নামটি দেখা যাচ্ছে। এ বিষয়টিকে গুগলের বাড়াবাড়ি বলে মনে করছে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে অস্বীকার করা ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর আস্থাভাজন উপপররাষ্ট্রমন্ত্রী জিভ এলকিন বলেছেন, গুগলের এ সিদ্ধান্তকে তিনি খুব সমস্যাসংকুল বলে মনে করছেন। ২০১২ সালের নভেম্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেই জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায় ফিলিস্তিন। এরই পথ ধরে গত শুক্রবার গুগলের মুখপাত্র নেথান টাইলারের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তারা জাতিসংঘ, আইক্যান (ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস), আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পরামর্শ নিয়েই এ পরিবর্তন করেছেন। গুগলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে ইসরায়েলের সেনা বেতারে জিভ এলকিন বলেছেন, গুগলের মতো একটি কোম্পানি এ পরিবর্তনে সাড়া দেওয়ার মানে শান্তিকে দূরে ঠেলে দেওয়া, আলোচনাকে দূরে ঠেলে  দেওয়া। গুগলের সাম্প্রতিক মানচিত্রে নাবলুস ও রামাল্লাহর মতো ফিলিস্তিনের বড় শহরগুলো সংক্ষিপ্ত আকারে তুলেধরা হয়েছে অথবা কোনোটার বিস্তারিত কিছুই প্রকাশকরা হয়নি।

আবির্ভাব ঘটেছে নতুন শক্তির by সাযযাদ কাদির

দেশে আবির্ভাব ঘটেছে এক নতুন শক্তির। বিরোধে বিবাদে দ্বন্দ্বে সংঘাতে সহিংসতায় সংক্ষুব্ধ রাজনীতির আকাশে উদিত, উত্থিত হয়ে এ শক্তি এখন দেদীপ্যমান। এ উদয় আকস্মিক, অভাবনীয়।

হেফাজতে ইসলামের বক্তব্য খুব দুর্বল by খোমেনী ইহসান

হেফাজতের লংমার্চ পরবর্তী সমাবেশ দেখে আসলাম। সত্যি কথা বলতে কি আমার পছন্দ হয়নি। ১৬ কোটি মানুষের দেশে সক্ষমতা থাকলে আদম সন্তানের যোগান পাওয়াটা কঠিন কী?

ফের বিতর্কে সানি লিওন

ফের বিতর্কে জড়ালেন ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। সঞ্জয় গুপ্তার ‘শর্টকাট ওয়ালাদা’ ছবির আইটেম গানে কাজ করেন সানি। আইটেম গানের নগ্নতা এতোটাই আপত্তিকর ছিল যে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিবস্ত্র অবস্থার সেক্স ভিডিও আমার নয়

সেক্সচুয়াল স্কান্ডালের সঙ্গে জড়িয়ে গেলেন ইনডিয়ান টেলিভিশন সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ, মোনা সিংয়ের নাম। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। তবে মোনার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। ওই সেক্সচুয়াল ভিডিওটি তার নয়।

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার দুই ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া দু’টি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রকে পূর্ব উপকূলে সরিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ বার্তা সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। এদিকে পিয়ং ইয়ংয়ের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।

‘বিশ্ব নেতা’ হতে চান মালালা

বিশ্বের নারী ও জনগণের অধিকার আদায়ের লড়াই সংহত করতে ‘বিশ্ব নেতা’ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাই।

শত কিলোমিটার হেঁটে সমাবেশে

হেফাজতে ইসলামের গতকালের লংমার্চ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে দেয়া হয় একদিন আগেই। বন্ধ করে দেয়া হয় মাওয়া ও আরিচাঘাটের ফেরি চলাচলও।

সাঈদীর মুক্তি দাবি- জামায়াতের ভাষায় স্লোগান দিয়ে সমাবেশ ছাড়ল হেফাজত

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে চলে যাওয়ার পথে নেতাকর্মীরা একাত্তরে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা  দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে স্লোগান দিয়েছেন। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানও দেন।