Sunday, January 12, 2025
এখন সময় এসেছে টিউলিপকে বরখাস্ত করার: কেমি ব্যাডেনোচ
এক্সের পোস্টে কনজারভেটিভ পার্টির ওই নেতা বলেছেন, এখন সময় এসেছে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার। তিনি আরও লিখেছেন যে, প্রধানমন্ত্রী তার এমন বন্ধুকে দুর্নীতি দমনের দায়িত্ব দিলেন যিনি নিজেই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।
সম্প্রতি সানডে টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রধানমন্ত্রী স্টারমারের কাছে টিউলিপের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। কেননা টিউলিপের সঙ্গে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক রয়েছে। যাকে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে হাসিনা বাংলাদেশে দুর্নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ড. ইউনূসের এসব মন্তব্যের পরই টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন টোরি নেতা কেমি।
টিউলিপ বৃটেনের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানিয়েছেন। সেখানে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি কোনো ভুল করেননি। নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী স্যার লরি ম্যাগনাসের কাছে লেখা চিঠিতে টিউলিপ বলেন, আমি স্পষ্ট যে কোনো ভুল করিনি।
ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে টিউলিপের ওই আহ্বানের পর তার বিরুদ্ধে অনুসন্ধান চালাবে স্যার লরি। তিনি তদন্ত সহ আরও কোনো পদক্ষেপ নেয়া যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখবেন।
এক্সের পোস্টে কনজারভেটিভ ওই নেতা বলেছেন, এখন টিউলিপকে স্যার কিয়ের স্টারমারের বরখাস্ত করার সময় এসেছে। তিনি জোর দিয়েছেন যে প্রধানমন্ত্রী এমন একজনকে দুর্নীতি বন্ধ করতে দিলেন যিনিই এখন দুর্নীর অভিযোগে জর্জরিত।
ব্যাডেনোচ বলেন, টিউলিপ এখন একটি বিভ্রান্তিকর বিষয় হয়ে উঠেছেন। এখন সরকারের উচিত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলায় মনোনিবেশ করা। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারও শেখ হাসিনার শাসনামলে টিউলিপের যোগসূত্র নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহৃত সম্পত্তি তদন্ত করে সে সম্পদ বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া, যদি ওই সম্পদ ‘মন ভোলানো ডাকাতির’ মাধ্যমে হয়ে থাকে।
বর্তমানে বৃটেনের অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকা টিউলিপ আর্থিক অপরাধ, অর্থ পাচার এবং অবৈধ অর্থায়নের দায়ে অভিযুক্ত। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধেও এসব অভিযোগ তদন্ত করছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন। সাবেক এই প্রধানমন্ত্রী ২০ বছরের বেশি সময় বাংলাদেশ শাসন করেছেন। তিনি একজন স্বৈরাচারী শাসক ছিলেন। ভিন্নমত দমনে তিনি ছিলেন নির্মম।
গত আগস্টে দেশ ছেড়ে পালানোর পর থেকে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার একাধিক অপরাধের অভিযোগ এনেছে। অভিযোগের প্রেক্ষিতে স্যার লরি ম্যাগনাসের কাছে লেখা চিঠিতে টিউলিপ বলেন, সাম্প্রতিক আমি আমার আর্থিক বিষয় এবং বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে পরিবারের যোগসূত্রের জন্য মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি, যার বেশিরভাগই ভুল।
ওই চিঠিতে তিনি আরও বলেন, আমি স্পষ্ট যে, কোনো ভুল করিনি। তবে সন্দেহ এড়াতে আমি চাই আপনি (লরি ম্যাগনাস) স্বাধীনভাবে এ বিষয়গুলো তদন্ত করুন।
এদিকে স্যার কিয়ের স্টারমার সাংবাদিকদের বলেছেন, তার মন্ত্রীর ওপর তার আস্থা রয়েছে। টিউলিপ নিজেকে তদন্তের জন্য ছেড়ে দিয়ে সম্পূর্ণ সঠিক কাজ করেছে বলে মনে করেন স্টারমার।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আন্দোলনের ‘রাজধানী’ শাহবাগ
গণজাগরণ মঞ্চ থেকে কোটাবিরোধী আন্দোলন দু’টিতেই চরম ভোগান্তি পোহাতে হয়েছে জনগণকে। বিশেষ করে শাহবাগকে ঘিরে দেশের অন্যতম শ্রেষ্ঠ তিনটি হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিদিন সারা দেশ থেকে এই তিন হাসপাতালে আসেন শত শত রোগী। এসব রোগীকে হাসপাতালে যেতে বেগ পেতে হয়েছে অনেক। আবার কেউ কেউ হাসপাতালে যেতে না পেরে অন্য কোনো হাসপাতালে যেতে হয়েছে। কেউ বা রাস্তায় দাঁড়িয়ে থাকা এম্বুলেন্সেই মারা গেছেন। এই দু’টি সফল আন্দোলনের পর শাহবাগ হয়ে উঠে দেশের আন্দোলনের রাজধানী। পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে শাহবাগ হয়ে উঠে যেন আন্দোলনের তীর্থস্থান। বলা নেই, কওয়া নেই হঠাৎ এসে বিভিন্ন দাবি নিয়ে শাহবাগে বসে পড়ছেন কোনো দপ্তর, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীরা। এতে করে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর রেশ গিয়ে পড়ে রাজধানী ঢাকার অন্য সড়কে। এতে গোটা রাজধানীই হয়ে উঠে যানজটে কাবু। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রী সাধারণকে। এ ছাড়া শাহবাগের আশপাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। শাহবাগের আশপাশে রয়েছে রাজধানীর অন্যতম বেশক’টি মার্কেট। ওইসব মার্কেটের ব্যবসায়ীরা আন্দোলন এলেই দোকান বন্ধ করে দিতে হয়। কারণ কাস্টমার আসবে না। তাছাড়া নিজেদের নিরাপত্তার কথাও চিন্তা করে তারা। অন্তর্বর্তী সরকারে পাঁচ মাসে প্রায় দিনই শাহবাগ ছিল অবরুদ্ধ। রিকশাচালক থেকে শুরু করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আনসার বাহিনী, সর্বশেষ বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত পরিবারের সদস্যরা তাদের দাবি নিয়ে হাজির হন শাহবাগে। যেন শাহবাগে গেলেই সবার দাবি আদায় হবে- এমনটা ধারণা অনেকের।
দেশ স্বাধীনের পর যত আন্দোলন হতো তার জন্য নির্ধারিত ছিল পল্টন ময়দান। এরপর একসময় বড় দলগুলোর অফিসের সামনেও সমাবেশ হতো। এরপর ফের পল্টন ময়দান উন্মুক্ত করে দেয়া হয়। সেখানেই হতে থাকে সভা সমাবেশ, আন্দোলন সংগ্রাম। একসময় পুরানা পল্টন ক্রীড়া পরিষদ তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেলে সভা-সমাবেশ ও আন্দোলনের জন্য বরাদ্দ দেয়া হয় মুক্তাঙ্গনকে। বেশ কয়েক বছর মুক্তাঙ্গনে সভা-সমাবেশ হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে মুক্তাঙ্গন থেকে এই সভা সমাবেশ নেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে। যা এখনো বলবৎ আছে। যদিও মাঝখানে জাতীয় সংসদের সামনের রাস্তাকে সমাবেশের জন্য ঘোষণা করা হয়েছিল। দুয়েকটি সমাবেশ সেখানে হয়েছিলও। কিন্তু শেষপর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানই টিকে রয়েছে সভা-সমাবেশের জন্য। রাজনৈতিক দলগুলো যদিও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছোটখাট প্রোগাম করে। আবার কেউ প্রেস ক্লাবের সামনে লাইন ধরে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। মাঝখানে কিছু দিন হাইকোর্টের সামনে দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মসূচি পালন করেছে। কিন্তু গত প্রায় পনেরো বছর বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলোকে বেশির ভাগ সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। কোনো কোনোটির অনুমতি দেয়া হলেও সকালে প্রোগ্রাম আগের রাতে অনুমতি দেয়া হয়েছে নানা শর্তসাপেক্ষে। তখনই প্রশ্ন উঠেছে গণজাগরণ মঞ্চ দিনের পর দিন শাহবাগকে অবরুদ্ধ করে আন্দোলন করলেও সেখানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি। কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগ যেভাবে হামলা করেছে, পুলিশ যেভাবে গণপিটুনি দিয়েছে, গুলি করেছে তা ছিল দেশের ইতিহাসে এক রেকর্ড। রাজধানীর শাহবাগকে এখন বঞ্চিত দাবি করা সকলেই আন্দোলনের রাজধানী হিসেবে গণ্য করছে।
শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর হামলার অভিযোগ এনে ১২ই আগস্ট শাহবাগ মোড় অবরোধ করে হিন্দু সম্প্রদায়। দ্রুত বিচারের দাবি জানায় তারা। একই প্রেক্ষাপটে ১৩ই সেপ্টেম্বর দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়। হিন্দু সমপ্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। ১৪ই আগস্ট চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচির আয়োজন করা হয়।
৭ই সেপ্টেম্বর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা। এরপর দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। অবরোধ থেকে তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রতিনিধিদল এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বেশকিছু দিন তারা এই আন্দোলন চালিয়ে যান। পরে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়।
ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে ২২শে ডিসেম্বর থেকে শাহবাগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। প্রথম পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে গত ৩০শে ডিসেম্বর আন্দোলন প্রত্যাহার করে নেন চিকিৎসকরা।
সম্প্রতি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে ৮ই জানুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করে পরিবারের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সাক্ষাত পেতে যমুনায় যায়। একই দাবিতে দুইদিন ধরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করলেও দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা।
২০১৩ সালের ৫ই ফেব্রুয়ারি কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণা করে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। রায়ের প্রতিক্রিয়া হিসেবে অনলাইন এক্টিভিস্টদের একটি গ্রুপ এই আন্দোলনের সূচনা করে। পরে বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে এই আন্দোলনে। গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। আন্দোলনের মুখে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আইন সংশোধনের ঘোষণা করে এবং পরে সেটি কার্যকর হয়। আইন সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপক্ষের আপিল করার ব্যবস্থা রাখে। বিতর্ক থাকলেও এই আইনের ফলে কাদের মোল্লাসহ আরও কয়েকজনের ফাঁসি কার্যকর হয়। তবে মে মাসে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে কর্মসূচির ফলে শাহবাগ আন্দোলনের সমাপ্তি ঘটে।
২০১৮ সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে দ্বিতীয় কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। কোটা সংস্কারের ৫ দফা দাবি সরকার না মানায় শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে ৪ঠা মার্চ অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ১৪ই মার্চ লাঠিপেটা করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হন। চাকরিপ্রত্যাশী ৫০ জনকে আটক করা হয়। প্রতিবাদে সেদিনই শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। নানা কর্মসূচির ডাক দেয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের জুন মাসে বাংলাদেশ হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে। ফলে পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথমদিকে ৪ দফা ও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা আসে এই রাজধানীর এই শাহবাগ থেকেই। যার পরিণতি সরকার পতনের একদফায় গিয়ে ঠেকে। ৫ই আগস্ট প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর শাহবাগ হয়ে উঠে আন্দোলনকারীদের রাজধানী।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২৫ সালের ভেতরেই নির্বাচন দিতে হবে: মানবজমিনকে ডা. তাহের by কিরণ শেখ
দ্রুত নির্বাচন নিয়ে বিএনপি’র সঙ্গে জামায়াতের মতবিরোধ নেই বলে জানিয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বিএনপি কখনো বলে নাই যে, সংস্কার প্রয়োজন নেই। আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচন দিয়ে দেন। আর আমরাও কখনো বলি নাই, সব সংস্কার শেষে নির্বাচন দেন। তারা বলছে, সংস্কার করেন জরুরিগুলো। আমাদের কথা হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেন। আগে সংস্কার না কী নির্বাচন প্রয়োজন, এ নিয়ে কিছুটা প্রার্থক্য রয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তাদের তো ক্ষমতায় থাকার কোনো এজেন্ডা থাকা উচিত না। আমরা খুব পরিষ্কার বলেছি, ২০২৫ সালের ভেতরেই নির্বাচন দিতে হবে।
জামায়াতও আগে জাতীয় সংসদ নির্বাচন এরপরে স্থানীয় সর্কার নির্বাচন চায় বলে জানিয়েছেন তিনি। বলেন, নির্বাচন কমিশন বলেছে, তারা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন, তারা জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। কোনটা আগে, কোনটা পরে- এটা তারা স্পষ্ট করেন নাই। আমি মনে করি, জাতীয় সংসদ নির্বাচনটাই অধিকতর গুরুত্বপূর্ণ। আমার মত হচ্ছে, যতদ্রুত সম্ভব আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। তারপরে স্থানীয় নির্বাচন।
বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব তৈরী হয়নি বলে দাবি করেন মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগে আমরা (বিএনপি-জামায়াত) জোটবদ্ধ ছিলাম। সে কারণে যেকোনো ইস্যুতে জোট থেকে একই ধরনের বক্তব্য দেয়া হয়েছে। কিন্তু এখন আর জোট নাই। না থাকার কারণে প্রত্যেকে বিভিন্ন ইস্যুতে নিজস্ব কথা বলছে। এক্ষেত্রে কিছুটা মতানৈক্য থাকতেই পারে। এটা স্বাভাবিক। আমি মনে করি, এটা মতবিরোধে পরিণত হয় নাই। মতবিরোধ হবে বলেও আমি মনে করি না।
বিএনপি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে একথা জামায়াত বলেনি বলে দাবি করেন তিনি। বলেন, জামায়াত কখনই বলে নাই যে, বিএনপি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আমরা যেটা বলেছি, এখনো চাঁদাবাজি ও জুলুম চলছে। মানুষ যদি বলে চাঁদাবাজি ও জুলুম নাই তাহলে আমরা খুশি। আমরা তো এমনই একটি দেশ চাই। আর যদি চাঁদাবাজি চলে তাহলে তো এ ব্যাপারে কথা হওয়া উচিত এবং তা বন্ধ হওয়া উচিত।
একাত্তরের জামায়াতের ভূমিকার বিষয়ে বিএনপি’র দুই-একজন নেতার বক্তব্যকে তাদের ব্যক্তিগত বলে মনে করছেন মোহাম্মদ তাহের। বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন এদেশের রাজনীতিতে পরস্পর সম্পর্ক বজায় রেখে কাজ করেছে। ৫ই আগস্টের পরবর্তী সময় দেশে একটি গুণগত পরবির্তনের যে সুযোগ এসেছে, এটা সমস্ত রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গেই ভূমিকা পালন করতে হবে। সেজন্য প্রয়োজন কতিপয় বিষয়ে একটি জাতীয় ঐক্য। যেমন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি স্থায়ী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং একটি সুষ্ঠু নির্বাচন। এসব বিষয়ে সকলকেই ঐকমত্য পোষণ করা উচিত। ঐক্যবদ্ধতা এদেশকে রক্ষা করতে পারবে। সে কারণে কারও এমন কোনো বক্তব্যে ও মন্তব্য করা উচিত নয়, যেটা জাতীয় ঐক্য তৈরীর ক্ষেত্রে সংশয় ও বাধা হতে পারে। বিএনপির দুই-একজন নেতা যে সমস্ত কথা বলছেন, আমি মনে করি, এটা তাদের দলীয় সিদ্ধান্ত নয়। এটা তাদের ব্যক্তিগত মন্তব্য। এজন্য আমরা বিএনপি’র সঙ্গে কোনো তর্ক-বিতর্কে জড়িত হতে চাই না।
৭১ এখন জামায়াতের নেতাকর্মীদের কাছে খুব প্রাসঙ্গিক না বলে জানান তিনি। বলেন, আমরা এখন যারা জামায়াতে ইসলামীর নেতৃত্বে আছি এবং যারা জামায়াতে ইসলামী করছি, এরা প্রায় সকলেই বাংলাদেশের প্রোডাক্ট। সুতরাং একাত্তর সালটা এখন আমাদের দলীয় লোকদের কাছে খুব প্রাসঙ্গিক না। যেহেতু আমরা বাংলাদেশ দিয়েই শুরু করেছি। আমার ছেলে ব্যারিস্টার, ও জন্মগ্রহণ করেছে ১৯৯৩ সালে। সে তো বাংলাদেশি। সুতরাং তার কাছে তো পাকিস্তান ঠিক সৌদি আরবের মতো। সেই কারণে বলছি, আমরা এখন পুরোপুরি বাংলাদেশর প্রোডাক্ট। বাংলাদেশ আমার দেশ, দেশকে স্বাধীন রাখাই এখন আমার কর্তব্য এবং বাংলাদেশের ওপর যদি কোনো স্বাধীনতা-সার্বভৌমত্বের আঘাত হানে, সেটা মোকাবিলা করার জন্য সবচেয়ে প্রথম যে দলটি এগিয়ে আসবে, সেটা জামায়াতে ইসলামী। কারণ দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটি আমাদের বিশ্বাসের একটি অংশ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টিউলিপের সম্পত্তির কর হিসাব তদন্তের আহ্বান: স্টারমারকে চিঠি দিলেন টোরি নেতা বার্গহার্ট by আরিফ মাহফুজ
স্টারমারকে লেখা চিঠিতে লন্ডনে টিউলিপের সম্পত্তির ওপর আরোপিত সকল কর পরিশোধ করা হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে উল্লেখ করেছেন বার্গহার্ট। চিঠিতে তিনি লিখেছেন, ‘লেবার সরকার কি এটা নিশ্চিত করবে যে- এইচএমআরসি কোনো ব্যক্তির সম্পত্তি হস্তান্তর এবং বিক্রয়ের ওপর কর নির্ধারণ করছে। বিশেষ করে স্ট্যাম্প শুল্ক, মূলধন কর এবং উপহার পাওয়া সুবিধা বা বিদেশি কর্মকাণ্ডে অর্থ প্রদান কি আয়করের অন্তর্ভুক্ত হবে না?’
সম্প্রতি টিউলিপ সিদ্দিকের দু’টি ফ্ল্যাট বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তার খালা বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিরা ফ্ল্যাট দু’টি উপহার দিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরমধ্যে একটি ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রসে অবস্থিত। যেটির মূল্য প্রায় ৭ লাখ পাউন্ড। এটি আব্দুল মোতালিফ নামের এক আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তি টিউলিপকে উপহার দিয়েছিলেন। টিউলিপ আরেকটি ফ্ল্যাটে বসবাস করেছেন। যেটি শেখ হাসিনার আরেক ঘনিষ্ঠ টিউলিপের বোনের নামে উপহার দিয়েছেন। এই ফ্ল্যাটের খবর প্রকাশিত হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়েছেন টিউলিপ। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া এসব সম্পত্তি তার দলের সঙ্গে জড়ানো স্পষ্টতই ভুল বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, টিউলিপ বৃটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য এবং সিটি ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
বর্তমানে টিউলিপ পূর্ব ফিঞ্চলেতে ২ দশমিক ১ মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিচ্ছেন যা আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন নির্বাহী সদস্যের মালিকানাধীন।
চিঠিতে বার্গহার্ট লিখেছেন, ‘টিউলিপের সকল সম্পত্তি তদন্ত করা হোক এবং এর কর পরিশোধ করা হয়েছে কিনা খতিয়ে দেখা হোক। স্যার কিয়ের স্টারমারসহ মন্ত্রীদের কি রাজস্ব বিভাগকে তদন্ত করার নির্দেশ দেয়ার অনুমতি নেই?’
টিউলিপ সিদ্দিক নিজেকে ১০নং ডাউনিং স্টিটের নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে আত্মসমর্পণ করেছেন, যার কর সংক্রান্ত বিষয়গুলো দেখার ক্ষমতা রয়েছে। টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্রতা এবং দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে তার মন্ত্রীত্বের ভূমিকার গুরুত্ব বিবেচনা করে, তদন্ত চলাকালীন টিউলিপ কি সরে দাঁড়াবেন না- এমন প্রশ্নও জুড়ে দেয়া হয়েছে চিঠিতে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাঈদীর পর সিলেটে আজহারীর বাজিমাত by ওয়েছ খছরু

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তারুণ্যের ঝলকানি মুহূর্তেই উধাও by মেহনাজ শাহরিন অর্থি
সূত্র মতে, একজন মেয়ে তার প্রেমের সম্পর্ক স্বেচ্ছায় বিচ্ছেদ করেছে। কারণ তার পার্টনার তার ওপর আধিপত্য বিস্তার করে। ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত একে অন্যকে দিয়ে রাখে, তবুও তার পার্টনার তাকে বিশ্বাস করে না। এ ছাড়া সে কোনো ছেলে বন্ধুর সঙ্গে মিশতে পারবে না। কোথাও গেলে তাকে সব বলে যেতে হবে। এই ধরনের সমস্যার মুখোমুখি হয়ে সে যখন সম্পর্কের ইতি টানে, তখন তার সেই এক্স পার্টনার তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। এমনকি তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। এভাবে সে সবসময় এক রকম ভয় নিয়ে চলতে চলতে ডিপ্রেশনে পড়ে যায়। সেইসঙ্গে তার এই সমস্যাগুলো বাবা-মায়ের সঙ্গে শেয়ার পর্যন্ত করে না। একপর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
আবার একজন ছেলে বলেছে, সে নিজেই তার প্রেমের সম্পর্ক ভেঙেছে। সম্পর্ক ভাঙার সময়ে তার মনে হয়েছিল সে মুভ অন করতে পারবে। কিন্তু সে মুভ অন করতে পারে না। আবার সম্পর্কটাতে ব্যাক করতেও পারে না। একটা পর্যায়ে যন্ত্রণা ভুলতে বেছে নেয় মাদক। নিয়মিত সে মাদক সেবন করতে থাকে।
একজন মেয়ে বলেছে, স্কুলে পড়া অবস্থায় তার প্রেম। আর এই প্রেম গড়ায় প্রায় ছয় বছর। অবশেষে ভাঙন। কিন্তু বিচ্ছেদ হওয়াটাকে মেনে নিতে পারে না সে। বাবা-মা তাকে বোঝায়, যে জিনিসের শুরু আছে, তার শেষও আছে। সেই সম্পর্কের বিভিন্ন ভালো খারাপ মুহূর্তের কথা মনে করে একপর্যায়ে বিষণ্নতায় পেয়ে বসে। এভাবে চলতে চলতে একদিন নিজের হাত নিজেই কাটে। তার মতে, সে শারীরিক ব্যথা দিয়ে মানসিক ব্যথার উপসম করতে চায়। এক দম্পত্তি জানায় তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। দু’জনের আগে থেকে পরিচয় ছিল না। পরবর্তীতে দেখা যায়, দু’জনের সঙ্গে দু’জনের মতের কোনো মিল নেই। একটা পর্যায়ে গিয়ে স্বামী তার কর্মস্থল থেকে দেরিতে ফিরে। স্ত্রী তখন তাকে সন্দেহ করতে থাকে। একপর্যায়ে স্ত্রীর সন্দেহই সত্যি হয়। দেখা যায়, স্বামী তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। বিবাহ বিচ্ছেদ না হলেও সম্পর্ক সুন্দরভাবে না চলায় স্ত্রী একটা সময়ে গিয়ে হতাশায় পড়ে যায়।
কথা হয় মানহা ইসলাম নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, মানসিক সমস্যা আমার আগে ছিল না। এটা শুরু হয়েছে ২০২০ সালের করোনাকালীন সময় থেকে। যখন সারা দেশে লকডাউন দেয় আর আমরা সবাই একরকম গৃহবন্দি হয়ে গেলাম। তখন আমি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। হুট করে কলেজ বন্ধ হয়ে গেল। সারাদিন বাসায় বোরিং হয়ে বসে থাকতাম। মা ফোন দেখা পছন্দ করেন না। ফলে ফোন নিয়েও খুব একটা সময় কাটাতে পারতাম না। সারাদিন বাসায় শুয়ে বসে থাকতাম বিধায় রাতে ঘুম হতো না। এভাবে চলতে চলতে একপর্যায়ে চরম হতাশায় পড়লাম। একটা পর্যায়ে আম্মা বিষয়টা লক্ষ্য করলেন আর উনি আমাকে মানসিক সাপোর্ট দিতে লাগলেন। এমতাবস্থায় আমার বাবাও পাশে ছিলেন আমার। আমি মনে করি, বাবা-মা যদি ছেলেমেয়েদের বন্ধু হয়, তাহলে তারা যেকোনো সমস্যা থেকেই উঠে আসতে পারে।
লামিয়া রহমান নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থী বলেন, আমি যেকোনো বিষয় নিয়ে অনেক বেশি ওভারথিংক করি। ছোটবেলা থেকেই এটা আমার একধরনের সমস্যা। পরিবারের সবাই এ বিষয়টা জানতো। কিন্তু এটা একটা সময়ে গিয়ে বেড়ে যায়। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর পড়াশোনার চাপ বেড়ে যাওয়ায় রাতে ঘুমোতেও বেশ দেরি হয়। রাত জেগে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা করার মাত্রাও বেশ বেড়ে যায়। একপর্যায়ে হতাশা, দুশ্চিন্তা আমাকে চরমভাবে গ্রাস করে ফেলে। পরবর্তীতে আব্বু-আম্মু আমাকে ডা. কর্নেল এএসএম কাওসারের কাছে নিয়ে যান। উনি আমাকে কাউন্সিল করার জন্য একজন সাইকোলজিস্টের কাছে পাঠান এবং কিছু ওষুধ দেন। তবে আমার এই সমস্যা নিরাময় হতে অনেক সময় লেগে যায়। অপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েল এক শিক্ষার্থী জানান, আমার এলাকার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কের যখন দেড় বছরের মতো বয়স, তখন আমি আমার এক কাজিনের ফোনে আমার বয়ফ্রেন্ডের ছবি দেখে তাকে জিজ্ঞেস করলে সে বলে এটা নাকি তার বয়ফ্রেন্ডের ছবি। তাদের মধ্যে নাকি সাত মাস ধরে সম্পর্ক চলছে। তখন বুঝলাম আমি তার জীবনে থাকা অবস্থায় সে আমার কাজিনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এরপর আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তখন সে আমার কাছে ক্ষমা চেয়ে আবার সবকিছু ঠিক করার কথা বলে। কিন্তু আমি এগুলো মেনে নিতে পারি না। সব যোগাযোগ বন্ধ করে দেই তার সঙ্গে। তখন সে আমার বিভিন্ন ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। একপর্যায়ে আমার পরিবারের কাছে চলে যায় বিষয়গুলো। তারাও আমাকে দূরে ঠেলে দেয় তখন। একপর্যায়ে আমি তার নামে থানায় জিডি করি। কিন্তু এত এত ঘটনা মেনে নিতে না পেরে একটা সময়ে গিয়ে চরমভাবে হতাশায় পড়ে যাই। এখন আগের থেকে অনেকটা ভালো থাকলেও মাঝে মাঝে সেই দুঃসময়ের কথাগুলো চোখে ভেসে ওঠে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...