Showing posts with label পাভেল পার্থ. Show all posts
Showing posts with label পাভেল পার্থ. Show all posts
Friday, July 31, 2015
তেলের যন্ত্রণা কত সইবে কর্ণফুলী? by পাভেল পার্থ
Friday, July 31, 2015
Anonymous
আলোচনা,
উপ-সম্পাদকীয়,
চট্টগ্রাম,
নদী দূষণ,
পাভেল পার্থ,
মতামত,
মানবকণ্ঠ
![]() |
| পাভেল পার্থ |
তেলে
আর জলে মিশ খায় না। তার পরও দেশের মুমূর্ষু নদীগুলোকে বারবার তেলে
যন্ত্রণা সামাল দিতে হয়। কোনো বিচার নেই। কোনো ব্যবস্থাপনা নেই। যেন গায়ের
জোরে, রাজনৈতিক দরবার দিয়ে তেলের সঙ্গে জলকে মিশিয়ে দেয়া যাবে। যেন কিছুই
হবে না। মরুক মাছ, মরুক কাঁকড়া, মরুক শামুক, মরুক শ্যাওলা, মরুক মাটি, মরুক
প্রবাহ। একটিবার এটিও ভাবা জরুরি মাছ না থাকলে মানুষও বেশিদিন বাঁচবে না।
শামুক কি কাঁকড়া না থাকলে মানুষের সংসারও ওলটপালট হয়ে যাবে। শ্যাওলা কি
মাটি মরে গেলে মানুষও মরে যাবে একদিন। মাটি, জল, শামুক, শ্যাওলা প্রকৃতির
এই মালা এমনভাবে গাঁথা আছে গায়ের জোরে কি একতরফা বাণিজ্যিক বাহাদুরিতে এই
মালা তছনছ করে ফেলা যায়। কিন্তু এতে সকলেই টিকে থাকবার শর্ত ও রসদ হারিয়ে
ফেলে। বারবার কর্ণফুলী নদীর ওপর এলোপাতাড়ি আক্রমণ চলছে। কখনো বাঁধ, কখনো
বন্দর, কখনো পণ্য পরিবহন, কখনো তেল-দূষণ।
ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে জন্ম নেয়া বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনন্য এক নদী কর্ণফুলী। পাহাড় ও সমতলের ভেতর বয়ে যাওয়া ৩২০ কি.মি. দীর্ঘ এ নদীটিকে মারমা আদিবাসীরা ডাকেন কানসা খিয়ং। ১৯৬০ সনে ‘কাপ্তাই জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের’ নামে বাঁধ দিয়ে এ নদীর গলা টিপে ধরা হয়। তারপর প্রতিনিয়ত নগরায়ন, কলকারখানা সম্প্রসারণ, দখল ও দূষণে এ নদী কাতর আর রক্তাক্ত। তার ওপর আবার চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইন ভেঙে তেলবাহী ওয়াগন থেকে ফার্নেস তেলের যন্ত্রণা ছড়িয়ে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ এ নদীটির বুকে। কিন্তু রাষ্ট্র নদীটিকে আগলে ধরেনি। এর আগেও ২০১৩ সালের ৩১ জুলাই চট্টগ্রামের দোহাজারীর কালুরঘাটে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে কর্ণফুলীসহ আশপাশে ছড়িয়ে পড়ে ফার্নেস তেল। ওই তেল দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেয়া হচ্ছিল, এমনকি বোয়ালখালীর ওয়াগন ভেঙে পড়া এই তেলও চন্দনাইশ উপজেলার দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের জন্যই নেয়া হচ্ছিল। ২০১৪ সালের সুন্দরবনের তেল-বিপর্যয় ঘটনারও নেপথ্য কারণ বিদ্যুৎ কেন্দ্র, সেটিও গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর জন্য নেয়া হচ্ছিল। দেখা যাচ্ছে বারবার বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য তেল-পরিবহন থেকেই বড় তেল-বিপর্যয়ের ঘটনাগুলো ঘটছে। কী নদীপথে, কী রেলপথে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি, জরুরি জবাবহিদিমূলক তেল-পরিবহন ব্যবস্থাপনা। আশা করি বোয়ালখালী তেল-বিপর্যয় থেকে কর্ণফুলী নদীসহ সামগ্রিক বাস্তু সংস্থান সুরক্ষায় রাষ্ট্র ন্যায়পরায়ণতার পরিচয় দিতে সাহসী হবে।
১৯ জুন ২০১৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকায় শাইরাপুলে এ বিপর্যয় ঘটে। বোয়ালখালীর বেঙ্গুরা ও পটিয়ার ধলঘাট এলাকার মাঝামাঝি রেলপথের ২৪ নং সেতু ভেঙে ইঞ্জিনসহ তিনটি তেলবাহী ওয়াগন হারগেজি খালে পড়ে যায়। হারগেজি খালকে বোয়ালখালী খালও বলেন অনেকে। তেলবাহী ওয়াগন থেকে হাজার হাজার লিটার (গণমাধ্যম সূত্রগুলো ৫২ থেকে ৮০ হাজার লিটার লিখছে) ফার্নেস তেল ছড়িয়ে পড়ে এই খালে। বোয়ালখালী খালের সঙ্গে কর্ণফুলী নদীর সংযোগ। কর্ণফুলী নদী থেকে দূরত্ব মাত্র ১০ কি.মি.। তাই জোয়ার-ভাটার স্রোতে এ তেল ছড়িয়ে পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলীর পানির স্রোতে এবং আশপাশের আবাদি জমিগুলোতেও। এ পর্যন্ত প্রায় ত্রিশ কি.মি.-এর বেশি তেলের বিস্তার ও দূষণ ঘটেছে। হারগেজি খাল থেকে তেলের বিস্তার পানির ধাক্কায় আশপাশের পাড়ের মাটিতে আছড়ে কালো আস্তরণ তৈরি করছে। পাশাপাশি মিলিটারি পুল এলাকা দিয়ে কর্ণফুলী নদীতে মিশছে এই ফার্নেস তেল। রেল কর্তৃপক্ষ ও পানিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে প্রথম থেকেই নিশ্চুপ থাকায় এ বিস্তার কর্ণফুলী পর্যন্ত পৌঁছেছে। পরিবেশ অধিদফতর নিজ থেকে এ তেল অপসারণে স্থানীয়দের নিয়ে স্থানীয় পদ্ধতিতে কাজ শুরু করেছে। তেল-বিপর্যয় থেকে বোয়ালখালী খাল ও কর্ণফুলী নদীর সুরক্ষায় এখনো কোনো রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি।
সুন্দরবনের সর্বশেষ তেল-বিপর্যয়কে স্থানীয় জনগণ যেভাবে জান দিয়ে সামাল দিয়েছিল সেই অভিজ্ঞতা কাজে লাগতে পারে বোয়ালখালী খালের তেল-বিপর্যয় ঘটনায়। তেল সংগ্রহ থেকে শুরু করে স্থানীয় পদ্ধতিতে তেলের বিস্তার রোধ সবকিছুই। তবে স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি। যদিও স্থানীয় মানুষ জীবনবাজি রেখে পাটের দড়ি, রশি, কাপড়, কলাগাছ দিয়ে বোয়ালখালী খাল থেকে তেল অপসারণ শুরু করেছে। কিন্তু পায়ের চাপে বা অন্য কোনোভাবে তেল মাটির নিচে দেবে না যায় বিষয়টি খেয়াল রাখা জরুরি। বোয়ালখালীতে সাম্প্রতিক এই তেল-বিপর্যয়ের দীর্ঘ ক্ষতি তৈরি হবে কর্ণফুলী অববাহিকায়। ইতোমধ্যেই হারগেজি খাল থেকে তেলের আবরণ আশপাশের আবাদি জমিতে বিস্তার লাভ করেছে। খিতাপচর ও খালপাড়ে লাগানো কচু, ঢেঁড়স ও সবজি ক্ষেতগুলো তেলের কালো আবরণে ঢেকে গেছে। নদীতীরের ঘাস-গুল্মতৃণলতা সব তেলে আক্রান্ত। নদীর কাদায় তেলের আবরণ পড়ায় শামুক ও ছোট কাঁকড়া কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। স্থানীয় জেলেদের ভাষ্য, তেলের বিস্তারের পর মাছের বিচরণও হঠাৎ করেই উধাও হয়ে গেছে। খালপাড়ের বাসিন্দা যাদের এই তেল-মিশ্রিত পানি গায়ে লাগছে তাদের চুলকানি ও পেটের সমস্যা তৈরি হচ্ছে। সুন্দরবনের সর্বশেষ তেল-বিপর্যয়েও এই ঘটনা ঘটেছিল। কিন্তু তার পরও রাষ্ট্র সুন্দরবেনর ভেতর দিয়ে সর্বনাশা নৌপথ অব্যাহত রেখেছে, গায়ের জোরে। আবারো ডুবেছে সিমেন্টভর্তি জাহাজ। বোয়ালখালীর তেল-বিপর্যয়ে দুটি তদন্ত কমিটি হয়েছে। যদিও এসব তদন্ত প্রতিবেদন কখনোই প্রকাশিত হবে না, আর হলেও নিজেদের যাবতীয় দায় দায়িত্ব ঢাকতে এক মন্ত্রণালয় আরেক মন্ত্রলায়ের বিরুদ্ধে দাঁড়াবে। ২০০৪ সালে পতেঙ্গা মোহনায় ‘বাংলার সৌরভ’ নামের এক জাহাজ থেকে কর্ণফুলী নদীতে তেল-দূষণ ঘটে। তখন মোবাইল কোর্টের মাধ্যমে দায়ীদের শাস্তিও দেয়া হয়, কিন্তু জোয়ার-ভাটায় তেলের দূষণ তিন মাস তীব্র হয়েছিল। তখনো স্থানীয় জেলেরাই স্থানীয় পদ্ধতিতে জীবন দিয়ে কর্ণফুলীর বুক থেকে টেনে তুলেছে তেল। একই সনে এক বিদেশি জাহাজ কুতুবদিয়া উপকূলে নোঙর করে গভীর রাতে বর্জ্য তেল ফেলে রেখে যায়, যদিও তাদের ধরা যায়নি। তখনো তেলের যন্ত্রণায় কাতর হয় কর্ণফুলী। ২০১১ সালের ৪ জুন চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি-৫ এ ১৮০ মেট্রিক টন তেল নিয়ে ‘ওটি মুন’ নামের একটি তেলের বার্জ ডুবে গিয়েছিল। ওটি মুনকে জব্দ করে পরিবেশ অধিদফতর ১০ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে। যদিও নদীদূষণের ক্ষতিপূরণ কোনোভাবেই কোনো মুদ্রার মান দিয়ে যাচাই বা পরিশোধযোগ্য নয়। তার পরও দেশের বিদ্যমান পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দ্রুত বোয়ালখালী ঘটনার তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করুক রাষ্ট্র।
পানির শরীর ও জল-দুনিয়ায় বসবাসরত প্রাণের জন্য এই তেলের বিস্তার দুঃসহ। কারণ এতে পানির দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পরিবর্তিত হয়ে যায়। পানির ভেতরে বসবাসরত মাছ, শামুক, কাঁকড়া, কুমির, ঘড়িয়াল, ডলফিন, শুশুক এরা শ্বাস নিতে পারে না। তেল পানিতে মিশে না বলে পানির উপরিভাগে একটি দীর্ঘস্থায়ী আস্তর তৈরি করে। এই আর সূর্যের আলো পানিতে প্রবেশে বাঁধা দেয়। ফলে পানিতে বসবাসকারী শৈবাল ও অণুজীবের খাদ্য তৈরির প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। শৈবাল আর অণুজীব হলো কোনো জলজ বাস্তু সংস্থানের প্রাথমিক স্তরের খাদ্য উৎপাদক। যখন কোনো এলাকার প্রাথমিক খাদ্য উৎপাদক সমস্যায় পড়ে তখন এর জ্বালা পোহাতে হয় সকল স্তরের প্রাণসত্তাকেই। এভাবেই এক এক স্তরে খাদ্যাভাব দেখা দেয়, অসুখ-বিসুখ বাড়ে। মড়ক লাগে এবং প্রাণ নিশ্চিহ্ন হতে থাকে। ভেঙে পড়ে খাদ্যশৃঙ্খল আর জীবনের টিকে থাকবার সূত্র। এই ভোগান্তি জল থেকে ক্রমান্বয়ে মাটিতে বসবাসকারী মানুষসহ সকল প্রাণের ওপরও চড়াও হয়। মাছ কমে যাওয়া মানে মাছের ওপর নির্ভরশীল মানুষের খাদ্যতালিকা ওলটপালট হয়ে যাওয়া। পানির এই দুর্বিষহ আকাল সরাসরি প্রভাবিত করে জলের ওপর নির্ভরশীল পেশাজীবীদের। জেলে, মাঝি, বেদে, পাটনি সম্প্রদায়কে। পানির দেশে পানিতে তেলের সব প্রশ্নহীন দূষণ ও যখন তখন ছড়িয়ে পড়া সমূলে বন্ধ হওয়া জরুরি। এক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে একটি নজরদারি ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা দরকার। বারবার তেলে-আক্রান্ত কর্ণফুলী নদীটির পাশে একবার কলিজা মেলে দাঁড়াক রাষ্ট্র। তেলের যন্ত্রণা সহ্য করার একটা মাত্রা নদীরও আছে। কর্ণফুলীও তার বাইরে নয়। আসুন আমরা আমাদের প্রিয় নদীটিকে তেলের যন্ত্রণা থেকে বাঁচাতে আগলে দাঁড়াই।
লেখক : গবেষক ও লেখক

Wednesday, February 4, 2015
দগ্ধতার অন্য সমীকরণ by পাভেল পার্থ

রাজনৈতিক
সহিংসতায় নিদারুণ দগ্ধ দেশ। জীবন যেখানে হয়ে উঠছে এক অনিবার্য মরণসংখ্যা।
সব দরবার আর আহাজারি এখন চলমান এই দগ্ধতা ঘিরেই। চলতি আলাপখানি সব দগ্ধতার
ন্যায়বিচার চায়। কিন্তু দগ্ধতার এক অন্য সমীকরণ ঘিরে। যে সমীকরণের মূলে
কোনো ৫ জানুয়ারি নেই, নৌকা-ধানের শীষের সংঘাত নেই। সহিংসতার এই বাহাদুরি
নির্বাচন-মসনদ ঘিরে উসকায় না। কিন্তু এই দগ্ধতা টিকে আছে দীর্ঘ সময়জুড়ে।
পেট্রোল বোমা বা বারুদ নয়, বাঙালি-বাহাদুরির প্রশ্নহীন সহিংসতায় বছরের
প্রথম মাসেই আবারও দগ্ধ হলো নানা ক্ষুদ্র নৃগোষ্ঠী। রাজনৈতিক সহিংসতার
বিচূর্ণ ছাইয়ের তলায় এসব দগ্ধ আহাজারি অনুচ্চারিত হয়েই থাকল। সরকার বা
বিরোধী দল, গণমাধ্যম কি গণতন্ত্র কেউ এসব জখম ও দগ্ধতার বিরুদ্ধে তেমন রা
করেনি। অন্যদিকে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রশাসন সাহস নিয়ে
দাঁড়িয়েছে। দগ্ধতার বিরুদ্ধে রাষ্ট্র জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান
জানিয়েছে। পেট্রোল বোমা হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার পর্যন্ত
ঘোষণা করা হয়েছে। পেট্রোল বোমা হামলার সঙ্গে হয়তো কোনো না কোনোভাবে জড়িয়ে
আছে গণতন্ত্র উদ্ধার কি গণতন্ত্র রক্ষার রাজনীতি।
সাঁওতাল বা বাগদী জনপদে প্রশ্নহীন হামলার সঙ্গে কিন্তু এই 'গণতন্ত্র রক্ষা কি হত্যার' কোনো হদিস নেই। তাহলে কেন সেখানে হামলা ও দগ্ধতা থামছে না? সেখানে জিইয়ে থাকা এই দগ্ধতার সমীকরণ অন্য। রাষ্ট্রের অধিপতি মনস্তত্ত্বের 'গণতন্ত্র ডিসকোর্স' দিয়ে এই দগ্ধতার সমীকরণ টিকে থাকছে না। নির্দয়ভাবে সেখানকার জনগণের ভূমি, সম্পদ, জানমাল কি জমানা ছিনতাই এই দগ্ধতার মর্মমূলে। আর এটি ঘটে চলেছে বাঙালির প্রবল জাত্যভিমানের কারণেই। প্রশ্ন হলো, এই প্রবল জাত্যভিমান কে টিকিয়ে রাখছে? কে উসকে দিচ্ছে? রাষ্ট্রই বৈধতা দিয়ে চলেছে এই প্রশ্নহীন জাতদেমাগের। নয়াউদারবাদী চলমান করপোরেট ব্যবস্থা জোরদার রাখছে বৈষম্যের এই মনস্তত্ত্ব। রাষ্ট্র তাই দেশের বাঙালি বাদে অপরাপর সব জাতিকে কখনও নাম দিয়েছে 'উপজাতি'।
কাউকে 'উপ' হিসেবে চিহ্নিত করে রাষ্ট্র তাহলে কোন ধরনের গণতন্ত্র রক্ষা বা বিপর্যয়ের জন্য মায়াকান্না ছড়ায়? তার মানে কি এমনই হবে যে, সব 'উপ' পিষ্ট হবে, ক্ষতবিক্ষত হবে। কারণ গণতন্ত্র কেবল বৃহতের, প্রবলের। তাই হয়তো বোমা মেরে বা বোমার কবল থেকে একে বাঁচাতে হয়। 'গণতন্ত্র উদ্ধার কী বিপর্যয়' নিয়ে বাহাস আছে, কিন্তু সহিংসতার বিরুদ্ধে সবাই সোচ্চার। এমনকি রাষ্ট্রও। আর বিচারহীনতার নিশ্চুপ দগ্ধতা নিয়ে লড়ে যায় তাদের আত্মপরিচয়ের রক্তাক্ত ভূগোল, যাদের আমরা 'উপ' করে রাখতে চাই।
৭ জানুয়ারি ২০১৫ তারিখে রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙা গ্রামের এক বাগদী পরিবারের মা ও মেয়ে ধর্ষিত হয়। এ ঘটনায় পাংশা থানায় ১০ জানুয়ারি একটি মামলা হয়েছে (সূত্র :মামলা নং-৩, ধারা-৭/৯(৩)/৩০)। পুলিশ কেবল ধর্ষক সাফিন শেখকে গ্রেফতার করেছে। ৮ জানুয়ারি রাজশাহীর তানোরের ময়েনপুর গ্রামে সন্ত্রাসীরা সাঁওতাল শিক্ষার্থী বাবলু হেমব্রমকে খুন করে। ৯ জানুয়ারি নওগাঁ সদরের আলঘোষ পাড়ার অজয় রবিদাসের বাড়িতে হামলা চালায় রাজনৈতিক দুর্বৃত্তরা। ১২ জানুয়ারি দিনাজপুরের ঘোড়াঘাটের শ্যামপুর মৌজার ওসমানপুর গ্রামের সাঁওতাল নারী মনি টুডুকে জন্মমাটি থেকে উচ্ছেদের হুমকি দেয় রাজনৈতিক দুর্বৃত্তরা। নওগাঁর মহাদেবপুরের রাইগা ইউনিয়নের শুকু পাহানের পরিবারও জন্মভূমি থেকে উচ্ছেদের আক্রমণ সামাল দিচ্ছে। ২৪ জানুয়ারি দিনাজপুরের পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের চিড়াকুটা (হাবিবপুর) সাঁওতাল গ্রাম দগ্ধ-ভস্ম হয় বাঙালি জাত্যভিমানের পেট্রোলে। বরাবরের মতোই বাঙালি পুরুষরা আদিবাসী বসতজমিন দখল করতে আসে, আদিবাসীরা জানবাজি রেখে দাঁড়ায়। সংঘাতে নিহত হন হামলাকারী বাঙালি শফিউল ইসলাম সোহাগ। এ ঘটনায় 'জাতীয় আদিবাসী পরিষদ' ৫৮ সাঁওতাল পরিবারের বস্তুগত ক্ষয়ক্ষতির বিবরণী তৈরি করেছে। ৮ সদস্যের পরিদর্শন দলের মাধ্যমে তৈরি করা এই প্রতিবেদন ২৮ জানুয়ারি তারা সাংগঠনিকভাবে প্রকাশ করেছে। পাশাপাশি রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘাত উসকে দেওয়া হয়েছে। পেট্রোল বোমা সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র সাহসী হুঁশিয়ারি ঘোষণা করলেও নিজভূমে পরবাসী জনগণের ওপর সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবলয় বরাবরের মতো প্রশ্নহীন কায়দায় নিশ্চুপ।
এর আগেও এক দমবন্ধ সহিংস রক্তপাতের ভেতর দিয়ে বাংলাদেশ পাড়ি দিয়েছে ২০১৩ কি ২০১৪। যুদ্ধাপরাধীদের বিচার, সব দলের অংশগ্রহণ বিতর্ক থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন সব জুলুমকেই সামাল দিতে হলো দেশের নিম্নবর্গকে। উচ্চবর্গের এতে কোনো একবিন্দু কাটাছেঁড়াও হলো না। গরিব বাঙালি মুসলিম পুরুষের চেয়ে দেশের বাঙালি হিন্দু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত নারী-পুরুষকেই রাজনৈতিক সহিংসতার জের বেশি টানতে হয়েছে। তখনও বিস্ময়করভাবে আমরা খেয়াল করেছি, রাজনৈতিক সহিংসতার বিবরণ দিতে গিয়ে আবারও সেই অধিপতি বাঙালি বয়ানের কায়দাই স্পষ্ট হয়ে উঠেছিল সবখানে। গণতন্ত্রের কারবারি থেকে গণমাধ্যম সর্বত্র। ধরে নিচ্ছি, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার অংশ হিসেবে তাদের জনপদও বাদ থাকেনি। কিন্তু ১৬ জানুয়ারি ২০১৪ ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের ভালেন মার্ডির ঘর ও খড়ের পালাও পুড়ে যায় একই আগুনের প্রশ্নহীন তীব্রতায়। নির্বাচন পেরিয়ে যাওয়ার অনেক দিন পর ২০১৪ সালের ২২ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়নের ছাতনিপাড়ায় আবারও সহিংস হামলা হয়। সহিংসতার আগুনে পুড়ে যায় লক্ষ্মী ওঁরাওয়ের গোয়ালঘর ও বসতবাড়ি। নিশ্চয়ই এসব ঘটনার সঙ্গে ৫ জানুয়ারি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নৌকা কি ধানের শীষের রাজনীতি নেই। গণতন্ত্র রক্ষা বা ধ্বংসের কোনো চক্রান্ত নেই। তারপরও তো এসব নিপীড়িত জনগোষ্ঠীর জগৎ নির্দয়ভাবে দগ্ধ হয়ে চলেছে। নিরুদ্দেশ হয়ে যাচ্ছে আত্মপরিচয় ও সম্পর্কের সীমানা।
মাটির তলায় হাজার বছর ধরে প্রাণসত্তার শরীর ক্ষয়ে তৈরি হয় জীবাশ্ম জ্বালানি পেট্রোল। জীবাশ্ম জ্বালানিনির্ভর এই সভ্যতা হয়তো আজ এসব পেট্রোল-টেট্রল ছাড়া অচল। কিন্তু দুম করে কি সব হিংসা আর সহিংসতা পেট্রোল বোমার বোতলে বন্দি হয়ে গেল? দগ্ধতার এই সমীকরণ কি কেবল নির্বাচন-বিতর্ক আর গণতন্ত্র উদ্ধার বা ধ্বংস এমন বাহাসের তল থেকেই আমরা দেখতে থাকব? দগ্ধতা আর হিংসা কি কেবল টিকে আছে এসব কারণেই? যদি তাই থাকে তবে কেন জুম-জমিন পুড়ে? তবে কেন কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পের নামে এক লাখ স্থানীয় অধিবাসীকে উচ্ছেদ হতে হয়? কেন ইকোপার্ক, বনায়ন, বাঁধ বা খনির নামে তারা নিরুদ্দেশ হয়? জঙ্গল ও জমিন সুরক্ষায় জান দিতে হয়? হিংসা আর বৈষম্যের এই মনস্তত্ত্ব যদি ছিন্নভিন্ন করে না দাঁড়ায় রাষ্ট্র, তবে কি কোনোদিন পেট্রোল বোমা থামবে?
গবেষক ও লেখক

Saturday, January 11, 2014
বাংলাদেশ কি থিনিড হবে? by পাভেল পার্থ
থিনিডভিল শহরের কোথাও কোনো জীবিত গাছ নেই।
সব প্লাস্টিক, সব মেশিনে চলে। রিমোট কন্ট্রোলের বোতাম চাপলেই গাছ নাচে,
দোল খায়, রঙ বদলায়। রাতে আলোও জ্বালায়। মাঝে মধ্যে ব্যাটারি ফুরিয়ে গেলে
আবার নতুন ব্যাটারি ভরে গাছকে চাঙ্গা করতে হয়। ও'হেয়ার নামের একটি কোম্পানি
মূলত থিনিড শহরটি চালায়। যেহেতু শহরে কোনো গাছ নেই, ও'হেয়ার কোম্পানিটিই
বোতলে ভরে অক্সিজেন বিক্রি করে। শহরের এ অবস্থাটি মূলত তৈরি হয়েছে
ওয়ান্স-লারের জন্য। গরিব ওয়ান্স-লার একদিন খুঁজে পায় হরেক রকম গাছ আর
প্রাণবৈচিত্র্যে ভরপুর এক অনিন্দ্যসুন্দর অঞ্চল। গাছ কেটে সেখানেই থিনিড
শহর বানানোর পরিকল্পনা করে সে। অরণ্য ও প্রকৃতির রক্ষক লোরাক্স
ওয়ান্স-লারকে বৃক্ষহত্যা থেকে বিরত থাকতে অনুরোধ জানায়। বনের
পশুপাখি-মাছেরা মিলে ওয়ান্স-লারের কাছে গাছের প্রাণভিক্ষা চায়। কিন্তু
ওয়ান্স-লার সেসব কানে নেয় না। উন্মত্ত হয়ে ওঠে, শেষ জীবিত গাছটিও কেটে
ফেলে। তৈরি হয় গাছবিহীন এক নতুন শহুর থিনিডভিল। ততদিনে ওয়ান্স-লার থেকে
শহরের মালিকানা দখল করে ও'হেয়ার ও তার পোষা মাস্তান বাহিনী। থিনিড শহরের এক
ছোট্ট ছেলে টেড উইগিনস ও ছোট্ট মেয়ে অদ্রি। অদ্রি সত্যিকারের গাছেদের ছবি
আঁকে, টেড অদ্রিকে একটি সত্যিকারের গাছ উপহার দিতে চায়। কিন্তু কোথাও কোনো
গাছ নেই আর। টেডের দিদিমা তাকে ওয়ান্স-লারের সন্ধান দেয়। জীবনের ঝুঁকি
নিয়ে, ও'হেয়ারের কড়া নিরাপত্তাবলয় মাড়িয়ে টেড ওয়ান্স-লারের কাছে পেঁৗছে।
ততদিনে প্রবীণ ওয়ান্স-লার নিজের সর্বনাশা কাজের জন্য অনুতপ্ত। বুঝতে পেরেছে
গাছহত্যার কী করুণ নির্মম পরিণতি হতে পারে। ওয়ান্স-লারের কাছে ট্রাফুলা
গাছের একটিমাত্র বীজ ছিল। টেডকে উপহার দেয় সে, বলে থিনিড শহরের
কেন্দ্রস্থলে একে রোপণ করতে হবে। হয়তো এভাবে আবারও মানুষের কাছে সত্যিকারের
গাছের গুরুত্ব তৈরি হবে। কাজটি সহজ হয় না। ও'হেয়ার কোনোভাবেই শহরে কোনো
সত্যিকারের গাছ লাগাতে দিতে নারাজ। কারণ গাছ বিনামূল্যে অক্সিজেন জোগায়, আর
সে অক্সিজেন ব্যবসা করে। প্লাস্টিক জীবনে অভ্যস্ত মানুষও প্রথম সত্যিকারের
গাছ লাগানোর বিপক্ষে যায়। তারপর শহরের অতিষ্ঠ জনতাই ও'হেয়ারের বিরুদ্ধে
রুখে দাঁড়ায় এবং সবাই মিলে থিনিডে আবারও ফিরিয়ে আনে সত্যিকারের বৃক্ষপ্রাণ।
ওপরের এ কাহিনীটি সত্যি নয়, ২০১২ সালে ইউনিভার্সাল স্টুডিও থেকে নির্মিত
'দ্য লোরাক্স' নামের একটি কার্টুন অ্যানিমেশন ছবির সংক্ষিপ্ত বিবরণ। ড.
সিউসের কাহিনী থেকে ক্রিস রিনাউড এটি নির্মাণ করেছেন।
২০১৩ সালে জামায়াতে ইসলামী ও বিএনপিসহ ১৮ দল এবং হেফাজতে ইসলামের রাজনৈতিক কর্মসূচির নামে নির্বিচার বৃক্ষহত্যা কর্মসূচি দেখে 'দ্য লোরাক্স' ছবির কথা মনে হয়েছে। এভাবে চলতে থাকলে, রাজনৈতিক কর্মসূচি হিসেবে গাছ কাটা একটি কর্মসূচিতে পরিণত হলে বাংলাদেশের অবস্থাও লোরাক্স ছবির থিনিডের মতোই হবে। হয়তো তখন আর কোনো গরিব মানুষ থাকবে না, লুটেরা ধনী দুর্বৃত্ত টাকার মালিকরাই বোতলজাত অক্সিজেন বিক্রি ও ব্যবহার করবে। গাছ বাঁচিয়ে রাখলে গরিবের উপকার হয়। গরিব বিনা পয়সায় জীবনের দম পায়, জ্বালানির জন্য লাকড়ি ও ঝরা পাতা, জীবনের জন্য খাবার, বেঁচে থাকার জন্য ওষুধপথ্য, মাথার ওপরের ছাউনি ও শরীর ঢাকার কাপড়। ধনী ও দুর্বৃত্ত রাজনীতিবিদদের হয়তো গাছের কোনোই দরকার নেই। গাছ না থাকলেও তাদের কিছুই যায়-আসবে না হয়তো। টাকা দিয়ে কিছুদিন চলতে-ফিরতে পারার মতো অক্সিজেন, খাবার, পানি সবই কৃত্রিমভাবে তৈরি করে একটা জীবন তারা পাড়ি দিতে পারবেন বা দেশকে জ্বালিয়ে-মাড়িয়ে কেটে টুকরো টুকরো করে অন্য কোনো দেশে পাড়ি জমাবেন। নির্বিচার গাছ হত্যার বিরুদ্ধে কেউই জোরদারভাবে রুখে দাঁড়াননি। রাজনৈতিক সহিংসতায় ১০ এপ্রিল ২০১৩ তারিখে খুন হয় কক্সবাজারের টেকনাফ-বাহারছড়া সড়কে শিলখালী অরণ্যের শত বছরের গর্জন মাতৃবৃক্ষ। ৫ মে ২০১৩ ঢাকায় হেফাজতে ইসলাম নির্বিচারে রক্তাক্ত করে পাবলিক বৃক্ষগুলো। বছরজুড়ে চলে এ নির্মম হত্যাকাণ্ড। অথচ পবিত্র কোরআনে বর্ণিত আছে, 'আমি ভূমিকে বিস্তৃত করেছি ও তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে নয়নাভিরাম সর্বপ্রকার উদ্ভিদ উদ্গত করেছি। আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টিবর্ষণ করি এবং এর দ্বারা উদ্যান ও পরিপকস্ফ শস্যরাজি উদ্গত করি (সুরা কাফ, আয়াত : ৭ ও ৯)। অনর্থক বৃক্ষনিধন ও বন উজাড়কে ইসলামে গর্হিত কাজ হিসেবে বিবেচনা করা হয়। মুসলিম সেনাবাহিনী যুদ্ধে রওনা হওয়ার সময় রাসূলে করিম (সা.) সৈন্যদের কঠোরভাবে নির্দেশ দিতেন, যাতে কেউ কোনো গাছপালা ও শস্যক্ষেত ধ্বংস না করে। মহানবী (সা.) বলেছেন, যে বরই গাছ কেটেছে তাকে আল্লাহ মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবেন (আবু দাউদ)। কিন্তু ২০১৩ সালে বাংলাদেশে বৃক্ষহত্যাকালে রাজনৈতিক সহিংসতাগুলো কোনো ধর্ম, দর্শন, প্রথা, রীতি, নিষেধাজ্ঞা, আইন, নীতি কি জনসংস্কৃতির তোয়াক্কা করেনি। এ সময়টাতে জামায়াতে ইসলামী, বিএনপিসহ ১৮ দলের হরতাল-অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচি পালনে নৃশংস কায়দায় খুন হয়েছে দেশের অগণিত পাবলিক বৃক্ষ। বট, আম, শিশু, অর্জুন, একাশিয়া, ইউক্যালিপটাস, মেহগনি, কড়ই, বৃষ্টিগাছ, সেগুন, কাঁঠাল গাছ নিহত হয়েছে সবচেয়ে বেশি। এমনকি চুনাতি অভয়ারণ্যের দুইশ' বছরের এক গর্জন মাতৃবৃক্ষও রেহাই পায়নি এ নৃশংস রাজনৈতিক সহিংসতা থেকে।
গাছ সব সমাজে, সব ধর্মে ও সংস্কৃতিতে কেন্দ্রীয় আরাধনার বিষয়। আদিবাসী মান্দি পুরাণ মতে, দেবতা বাগবা-বরম্বির তলপেট থেকে জন্ম নিয়েছে গাছ। সাঁওতাল কাহিনীমতে, দুনিয়ার প্রথম মানুষ পিলচু হরম ও পিলচু বুড়ির সঙ্গে পয়লা সখ্য হয় আদি বৃক্ষপ্রাণের। ত্রিপুরা আদিবাসীদের জন্মকাহিনীর সঙ্গে জড়িয়ে আছে ছাতিয়ান গাছ, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরের কাছে এ গাছ লাগানো হয়। অনেক জাতির গোত্রপ্রতীক গাছ, যা তারা কখনও কাটে না। সাঁওতালদের হেমব্রম গোত্রের প্রতীক সুপারি গাছ ও মারাণ্ডীদের দূর্বা। আদি ধর্ম পালনকারী জেন্টিল খাসি ও জৈন্তিয়াদের সুরং গোত্র রম্বুই গাছ কখনও কাটে না, এটি তাদের সামাজিক নিষেধাজ্ঞা। হিন্দু পৌরাণিক শাস্ত্রে নবরত্নের অন্যতম রূপ কল্পবৃক্ষ, বৃক্ষ পূজিত হয় সর্বব্যাপী সত্তা হিসেবে। বৌদ্ধ ধর্মেও বোধিবৃক্ষ জ্ঞান ও প্রজ্ঞার এক অনন্য ব্যঞ্জনা। এমনকি মান্দিদের ভেতর স্বপ্নে গাছ কাটা দেখাও অশুভ লক্ষণ। বৃক্ষের প্রতি এই জনপদে এ রকম শতসহস্র দরদি নির্দেশনা ও পবিত্র বিশ্বাস থাকা সত্ত্বেও তাহলে রাজনৈতিক কর্মসূচির নামে একের পর এক নির্বিচারে কারা কোন বিশ্বাসে গাছগুলো খুন করল? উল্টেপাল্টে দিল স্থানীয় প্রতিবেশীয় বাস্তুসংস্থান?
গাছকে ঘিরেই আমাদের জীবন-মরণের সংসার। গাছকে নিয়ে, গাছকে ঘিরে অবশ্যই রাজনীতি হবে। প্রাকৃতিক শালবন উপড়ে এশীয় উন্নয়ন ব্যাংক যখন রাবার গাছ বা আগ্রাসী বৃক্ষের বাগান চাপিয়ে দেবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই গাছেদের সপক্ষে সত্যিকারের রাজনীতি। দেশীয় বেগুনে বিটি জিন ঢুকিয়ে সর্বনাশা বিটিবেগুন মারদাঙ্গার বিরুদ্ধে দাঁড়ানো গাছ নিয়ে রাজনীতি। গর্জন মাতৃবৃক্ষকে পুরুষতান্ত্রিক রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচানোই সত্যিকারের রাজনীতি। কিন্তু রাজনৈতিক কর্মসূচি পালনের নামে একটির পর একটি গাছ খুন হবে, এটি অন্যায়, এটি কোনোভাবেই কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়। একে থামাতে হবে। এটি নিশ্চয়ই কোনোভাবে জয়বাংলা কি জিন্দাবাদের সঙ্গে জড়িত কোনো বিষয় নয়। এর সঙ্গে নিশ্চয়ই ভারত-পাকিস্তান বা কোনো মার্কিন দালালি নেই। জন কেরি, তারানকো, পংকজ শরণ বা ইমরান খান কেউ নিশ্চয়ই অন্তত গাছ কাটার পক্ষে দূতিয়ালি করবেন না। বাংলাদেশ বেগুন, বাঁশ, গভীর পানির ধান, কচু ও হরেক রকম লতাগুল্মের আদি জন্মভূমি। গাছেদের জিনলিপিতে আঁকা আছে আমাদের মেলা ও না-মেলা সব রাজনৈতিক প্রশ্নের উত্তর। আসুন গাছের পাশে দাঁড়াই, রাজনৈতিক সহিংসতা থেকে বৃক্ষপ্রাণ রক্ষায় দেশজুড়ে গড়ে তুলি ন্যায়বিচারের বলয়। থিনিড নয়, আমাদের দেশ বাংলাদেশ। গাছ কেটে ধ্বংস করে বাংলাদেশকে কোনোভাবেই করপোরেট কোম্পানির দাসত্বে পরিণত করা যাবে না। কারণ এ দেশের নিম্নবর্গ গাছের জন্য প্রাণ দিয়েছে। গাছের সুরক্ষায় নিজের রক্ত ঝরিয়ে চলেছে অবিরাম। আমরা বহন করে চলেছি বৃক্ষ-মানুষ-প্রকৃতির এক জটিল সম্পর্কের বিজ্ঞান। আমরাই দুনিয়ায় প্রথম প্রমাণ করেছি 'গাছের প্রাণ আছে'। রাজনৈতিক সহিংসতা থেকে গাছের প্রাণ সুরক্ষায় আবারও প্রমাণ করি, আসুন এক সত্যিকারের বৃক্ষরাজনীতি।
গবেষক, প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ
animistbnagla@gmail.com

Thursday, January 2, 2014
পরিবেশ- গাছ কাটা আন্দোলন by পাভেল পার্থ
পৃথিবীর মূল সম্পদগুলো হলো ভূমি, জল ও প্রতিবেশগত বৈচিত্র্য। গরিব নিম্নবর্গের প্রাকৃতিক মূলধনও তাই। প্রতিবেশবৈচিত্র্যের অন্যতম কারিগর উদ্ভিদ। উদ্ভিদের বৈশিষ্ট্য শ্রেণীকরণে বৃক্ষ, বিরুৎ, গুল্ম ও তৃণর ভেতর বৃক্ষরূপটি চারধারের বাস্তুসংস্থানের সঙ্গে অভিযোজনের প্রক্রিয়ায় বিকশিত হয়েছে,
যা সমান্তরাল বিবর্তনের এক গুরুত্বপূর্ণ চিহ্ন। দুনিয়ার মোট উদ্ভিদ প্রজাতির ভেতর প্রায় ২৫ ভাগই বৃক্ষ। বাংলাদেশের প্রাকৃতিক বনে এখন পর্যন্ত প্রায় ৭০০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয় উদ্যানে প্রায় ৯৫২ প্রজাতির উদ্ভিদ রয়েছে।

গাছবিহীন একমুহূর্তও আমরা কল্পনা করতে পারি না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ধর্ম, বিশ্বাস, রীতি, শাস্ত্র-পুরাণ, নীতিকথা, প্রথা, বাণিজ্য, দর্শন, মনস্তত্ত্ব, উৎসব, পার্বণ, শিল্প-সংস্কৃতি, আশ্রয়, প্রশান্তি যাপিত জীবনের সবকিছুই গাছকে ঘিরে, গাছ নিয়ে। এমনকি এ জনপদের রাজনৈতিক ঐতিহাসিকতার সঙ্গেও গাছ জড়িত আছে ওতপ্রোতভাবে। গাছ নিয়ে, গাছ ঘিরে রাজনৈতিক দরবার ও সংগ্রামেরও কমতি নেই। ব্রিটিশ জুলুমের বিরুদ্ধে সংগঠিত নীল বিদ্রোহ জড়িয়ে আছে নীলগাছের স্মৃতি নিয়ে। তেভাগা, নানকা, টঙ্কসহ ঐতিহাসিক কৃষক আন্দোলনগুলো মূলত ধানগাছকে ঘিরেই। উন্নয়ন বলপ্রয়োগ আর বিনাশী তাণ্ডব থেকে এ দেশের নিম্নবর্গ গাছদের জান বাঁচাতে রুখে দাঁড়িয়েছে বারবার।

দক্ষিণ এশিয়ায় গাছ রাজনীতি ও সংগ্রামের অংশ হলেও সম্প্রতি বাংলাদেশে প্রশ্নহীনভাবে ‘রাজনৈতিক সহিংসতায়’ নিহত হয়েছে অগণিত বৃক্ষ-প্রাণ। ২০১৩ সালে জামায়াতে ইসলামী, বিএনপিসহ ১৮ দলের হরতাল-অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচি পালনে নৃশংস কায়দায় খুন হয়েছে দেশের অগণিত পাবলিক বৃক্ষ। মূলত হেফাজতে ইসলামের কর্মসূচির মাধ্যমে ‘নির্বিচার গাছ কাটা’ এক ‘রাজনৈতিক কর্মসূচি’ হিসেবে রূপ নিয়েছে। এ খুনখারাবির বিরোধিতা না করে ১৮ দলও একে ‘রাজনৈতিক কর্মসূচি’ হিসেবে মেনে নিয়েছে। বট, আম, শিশু, অর্জুন, একাশিয়া, ইউক্যালিপটাস, মেহগনি, কড়ই, বৃষ্টিগাছ কাটা পড়েছে সবচেয়ে বেশি। মূলত সড়কের পাশের এসব গাছের মালিক বন বিভাগ, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ। বন বিভাগসহ কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষই বৃক্ষগুলোর নিরাপত্তা দিতে পারেনি।
গাছ নিহত হলে গাছ শুধু একাই মরে না, মানুষসহ সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। গাছ তাই সব সমাজে, সব ধর্মে ও সংস্কৃতিতে কেন্দ্রীয় আরাধনার বিষয়। সুন্দরবন অঞ্চলে বাগদীদের ভেতর প্রচলিত ‘নাপিতের ছেলে-রাজার ছেলে ও রাজকন্যা’ কাহিনিতে দেখা যায়, বিষফল নামের এক গাছের ফল ফিরিয়ে দেয় মৃতের জীবন।

একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টি এম দাস ১৯৭৯ সালে পূর্ণবয়স্ক একটি বৃক্ষের অবদানকে আর্থিক মূল্যে বিবেচনা করে দেখান, ৫০ বছর বয়সী একটি বৃক্ষের অর্থনৈতিক মূল্য প্রায় এক লাখ ৮৮ হাজার মার্কিন ডলার (সূত্র: ইন্ডিয়ান বায়োলজিস্ট, ভলিউম-১১, সংখ্যা ১-২)। টি এম দাসের হিসাবে, ৫০ বছর বয়সী একটি বৃক্ষ বছরে প্রায় ২১ লাখ টাকার অক্সিজেন সরবরাহ করে। বছরে প্রাণীসম্পদের জন্য প্রোটিন জোগায় এক লাখ ৪০ হাজার টাকার, মাটি ক্ষয়রোধ ও মাটির উর্বরতা বাড়ায় ২১ লাখ টাকার, পানি পরিশোধন ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ২১ লাখ টাকার এবং বায়ুদূষণ রোধ করে প্রায় ৪২ লাখ টাকার। রাজনৈতিক সহিংসতার ভেতর দিয়ে গাছ হত্যার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হয়েছে, বিশৃঙ্খল হয়েছে স্থানীয় খাদ্যচক্র। কেবল মানুষই খাদ্য-জ্বালানি-বিশ্রামস্থল হারায়নি, অগণিত পাখি-সরীসৃপ-পতঙ্গ-পরগাছা-পরাশ্রয়ী লতাগুল্ম হারিয়েছে জীবনধারণের উৎস ও আশ্রয়স্থল। নিহত বৃক্ষগুলো অক্সিজেন সরবরাহ ও কার্বন শোষণ করে বায়ুচক্রে যে বিন্যাস তৈরি করেছিল, তা-ও ধ্বংস হয়েছে। এর করুণ পরিণতি আবহাওয়াচক্র এবং সর্বোপরি জলবায়ু পঞ্জিকার ওপর পড়বে। রাজনৈতিক কর্মসূচির নামে এভাবে বৃক্ষনিধন চলতে থাকলে বাংলাদেশকেও একসময় ‘বৈশ্বিক জলবায়ু বিপর্যয়ের’ দায় কিছুটা হলেও ঘাড়ে তুলতে হবে।

বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট আয়তনের একটি দেশ হয়েও প্রাণবৈচিত্র্য এবং রকমভিন্ন প্রতিবেশ ও জটিল বাস্তুসংস্থানে ভরপুর এক অনন্য পরিসর। কিন্তু দিনে দিনে দেশের এই বৈচিত্র্যময় প্রাণ ও পরিসর নিশ্চিহ্ন হয়ে এক সংকটময় পরিস্থিতি তৈরি করছে। একটি গাছ নিশ্চিহ্ন হলে তা প্রভাবিত করে আমাদের ভাষাকাঠামোর বিন্যাসকেও। ১৯৯৭ সালে করপোরেট অক্সিডেন্টালের মাধ্যমে মৌলভীবাজারের লাউয়াছড়া ও মাগুরছড়া বনভূমি ঝলসে গেলে সেখানকার আদিবাসী ত্রিপুরি, খাসি ও চা-বাগানিদের ভাষা থেকে হারিয়ে যেতে থাকে অনেক গাছের নাম। কিন্তু শত বলপ্রয়োগ আর বাহাদুরি ঠেলে এখনো এ জনপদ গাছকে বিশ্বাস করে, আগলে রাখে, মানত করে, গাছের সঙ্গেই বন্ধক রাখে জীবনের বিজ্ঞান। এখনো আদিবাসী ওঁরাও গ্রামে কারাম পরবের জন্য সংরক্ষিত হয় কারাম বৃক্ষ। সোহরাই পরবে লাগবে বলে সুন্দরবনের মুন্ডারা বাদাবনের সুন্দরীগাছকে সুরক্ষা দেন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে তুলসী, বেল, ফণীমনসা, দূর্বা ঘাস পবিত্র উদ্ভিদ হিসেবে হাজার হাজার বছর ধরে পূজিত। বাঙালি মুসলিম সমাজে খেজুর ও বরইগাছের এক লোকায়ত পবিত্র মাত্রা আছে। এখনো চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সুড়লা মৌজায় তেভাগা আন্দোলনের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে দেশের প্রবীণতম তেঁতুল বৃক্ষ। পলাশীর আম্রকানন, মেহেরপুর আমবাগান, খুলনার প্রেমকানন, রমনার বটমূল বৃক্ষময়তার ভেতর দিয়েই তুলে ধরেছে আমাদের সভ্যতা ও ইতিহাসের নির্যাস। হাইকোর্ট ২২ ফেব্রুয়ারি ২০১০ তারিখে শ্রীমঙ্গলের নাহার পুঞ্জির চার হাজার গাছ কাটার অনুমোদন দিলে এর বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু করেন খাসি আদিবাসীরা। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এক পবিত্র বটবৃক্ষ ‘কালাচাঁদ ঠাকুরের গাছ’ কাটার বিরুদ্ধে স্থানীয় জনগণ সংগঠিত করেন আন্দোলন (সূত্র: প্রথম আলো, ২৮ মার্চ ২০১২)। কেবল নিম্নবর্গ নয়, বৃক্ষের জীবন বাঁচাতে বন বিভাগও নানা সময় রুখে দাঁড়ানোর সাহস করেছে। কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফ উপজেলার জাহাজপুরা সংরক্ষিত বনের ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণের জন্য প্রায় ৩৬টি প্রবীণ গর্জন বৃক্ষের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। এলজিইডিকে বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণ না করার অনুরোধ জানিয়েছিল বন বিভাগ (সূত্র: প্রথম আলো, ২৫-২-২০১০)।

যে জনপদ বৃক্ষের আহাজারি বুকে নিয়ে বিকশিত করে চলেছে এক টগবগে সভ্যতার বনিয়াদ, সে জনপদ কোনোভাবেই বৃক্ষ হত্যাকারী হিসেবে উদ্যত হতে পারে না। আমরা এটি বিশ্বাস করতে চাই না। গাছ হত্যা কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। বিদ্যমান ঔপনিবেশিক বন আইন, বন্য প্রাণী আইন ও পরিবেশ আইনের মাধ্যমে এ অন্যায়ের সুরাহা সম্ভব নয়। রাজনৈতিক কর্মসূচি হিসেবে বৃক্ষনিধন ও পরিবেশ বিপর্যয়ের সব ঘটনাকে দৃষ্টান্তমূলক অপরাধ ও বিচারের আওতায় আনা জরুরি। ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত গাছের রাষ্ট্রীয় পরিসংখ্যান, সুষ্ঠু তদন্ত প্রকাশ ও ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করি। আসুন, বৃক্ষ-মানুষসহ প্রাণসত্তার সংসারকে অবিরত রাখার ঐতিহাসিক জনদর্শনকে বিকশিত করি। রাজনৈতিক কর্মসূচির নামে প্রাণ ও প্রকৃতির ওপর সব অন্যায় আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
পাভেল পার্থ। গবেষক, প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ।
animistbnagla@gmail.com
পরিবেশ- গাছ কাটা আন্দোলন by পাভেল পার্থ
পৃথিবীর মূল সম্পদগুলো হলো ভূমি, জল ও
প্রতিবেশগত বৈচিত্র্য। গরিব নিম্নবর্গের প্রাকৃতিক মূলধনও তাই।
প্রতিবেশবৈচিত্র্যের অন্যতম কারিগর উদ্ভিদ। উদ্ভিদের বৈশিষ্ট্য শ্রেণীকরণে
বৃক্ষ, বিরুৎ, গুল্ম ও তৃণর ভেতর বৃক্ষরূপটি চারধারের বাস্তুসংস্থানের
সঙ্গে অভিযোজনের প্রক্রিয়ায় বিকশিত হয়েছে,
Saturday, February 2, 2013
আদমশুমারি-জনমিতির কার্বন-কপি মনস্তত্ত্ব by পাভেল পার্থ
সেই একই মুখস্থ অধিপতি চেহারা ও কার্বন-কপি মনস্তত্ত্ব নিয়ে পঞ্চমবারের মতো প্রশ্নহীনভাবে ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় 'আদমশুমারি ও গৃহগণনা জরিপ'।
Tuesday, November 27, 2012
পরিবেশ-হাওরের নিরুদ্দেশ পরিসংখ্যান by পাভেল পার্থ
চার বছর ধরে চেষ্টা করছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরপাড়ের হাজং গ্রামগুলোতে কার্তিক মাসে চরমাগা গান শুনব। কিন্তু কয়েক বছর ধরে এ সময়টাতে সীমান্তবর্তী হাজং গ্রামের পুরুষদের অনেককেই পাচ্ছি না।
Thursday, September 13, 2012
সমাজ-রাষ্ট্র, পুলিশ ও 'দুধভাত আদিবাসী' by পাভেল পার্থ
নিদারুণভাবে আমরা দেখতে পাই, রাষ্ট্রের মনোজগৎ ও নিপীড়নের বারুদ বারবার ঝলসে দেয় আদিবাসী ভুবন। এক আদিবাসী আত্মপরিচয়কে ঘিরেই রাষ্ট্র যা শুরু করেছে, বুঝে হোক না বুঝে হোক রাষ্ট্র তার ঝুরঝুরে রাজনৈতিক অনভিজ্ঞতাই প্রকাশ করে দিচ্ছে বারবার
Saturday, September 1, 2012
কৃষি-মনস্যান্টো কি 'প্রজাতির' সংজ্ঞা বদলে দেবে? by পাভেল পার্থ
জুম জমিনের এসব ভুট্টাই আদিবাসীদের খাদ্যের চাহিদা মেটাত। মনস্যান্টো যে হাইব্রিড ভুট্টা আমদানি করেছে তা মানুষ নয়, পোলট্রি খাদ্য। হয়তো সেজন্যই মনস্যান্টো তাদের হাইব্রিড ভুট্টা জাতকে 'প্রজাতি' বলছে। মানুষের খাদ্য থেকে ফসলকে বাণিজ্যিকভাবে পোলট্রি খাদ্যে রূপান্তরের এই কৌশলকেই হয়তো তারা 'নতুন চিন্তাধারা' বলতে চাইছে
Thursday, August 30, 2012
পরিবেশ-জঙ্গল তুমি কার? by পাভেল পার্থ
জনদ্রোহের কারণে সবেমাত্র আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার সাফারি পার্কের জন্য কীভাবে স্থানীয় জনগণের ৩৬৩ একর শাইল ধানের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে? আমরা কি তাহলে গরিব মানুষের ভূমি অধিগ্রহণ প্রশ্নে সরকারের এ ভূমিকাকে তার রাজনৈতিক দার্শনিক অবস্থান হিসেবে পাঠ করব?
Thursday, July 19, 2012
কৃষি অর্থনীতি-বীজ-মাফিয়ার কবলে বোরো মৌসুম by পাভেল পার্থ
বোরো মৌসুমের মতো গুরুত্বপূর্ণ ধান মৌসুমকে কোনোভাবেই কোম্পানিনির্ভর হাইব্রিড ধানবীজের ওপর ছেড়ে দেওয়া যাবে না। সরকারকে অবশ্যই সরকারি কৃষি প্রতিষ্ঠান ও বিএডিসিকে শক্তিশালীকরণের ভেতর দিয়ে কৃষকের বীজের ওপর কৃষকের নিয়ন্ত্রণ ও মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে
Saturday, July 7, 2012
বন প্রাণবৈচিত্র্য সভ্যতার নাভিবিন্দু by পাভেল পার্থ
জাজাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদ ১৯৯২ অনুযায়ী বন প্রাণবৈচিত্র্যের সংজ্ঞায় বলা হয়েছে, ব্যাপক অর্থে বন প্রাণবৈচিত্র্য বলতে একটি বনভূমির অন্তর্গত সব বৃক্ষ-প্রাণী-অণুজীবের সমাহার ও সম্পর্ক এবং এদের প্রতিবেশীয় ধারা ও ক্রিয়াশীলতাকে বোঝায়। একটি বনের সব জীববৈচিত্র্যই বনের প্রাণবৈচিত্র্য।
Wednesday, July 4, 2012
পরিবেশ-চা বাগান সম্প্রসারণ = খাসিপুঞ্জি উচ্ছেদ by পাভেল পার্থ
এক একটি পানগাছ থেকে বছরে কমপক্ষে ৩০ হাজার টাকার পান বিক্রি হয়। কিন্তু খাসি পানজুম এবং যাপিত জীবনের কোনো ধরনের বিবেচনা ছাড়া এভাবে হাজার হাজার গাছ কেটে ফেলার সিদ্ধান্ত যেন ফসল রেখে ফসলের জমি কেড়ে নেওয়ার মতো ঘটনা।
Saturday, June 30, 2012
দুর্যোগ-পাহাড় কাটা না থামালে মৃত্যুর মিছিল থামবে না by পাভেল পার্থ
আবারও চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে টানা ভারী বর্ষণের ফলে কাটা পাহাড় ধসে শতাধিক মানুষের করুণ মৃত্যু ঘটেছে। গত পাঁচ বছরে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ। প্রতিটি পাহাড়ধসের ঘটনাই ঘটছে মূলত জুন মাসে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে।
সাঁওতাল বিদ্রোহ-৩০ জুন :১৮৫৫ বনাম ২০১১ by পাভেল পার্থ
বারবার আদিবাসীরা নিজ ভূমিতে পরবাসী হয়ে যাচ্ছে। আদিবাসী নারীরা চরম নিপীড়ন ও নিরাপত্তাহীনতায় দিন পাড়ি দিচ্ছে। মহান সাঁওতাল বিদ্রোহের ১৫৭ বছরে তাই আমরা প্রশ্ন করছি_ এ রাষ্ট্র কি সবার? রাষ্ট্র যদি সবার হয়, তবে রাষ্ট্র সব নাগরিকের মর্যাদা, স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য
Thursday, June 28, 2012
কৃষি-বরেন্দ্রভূমির কৃষকের বীজবিদ্রোহ by পাভেল পার্থ
আবারও বাংলাদেশে করপোরেট বীজ-প্রতারণার ঘটনা ঘটেছে। করপোরেট সিনজেন্টা কোম্পানির হাইব্রিড টমেটো বীজ চাষ করে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত রাজশাহীর কৃষকেরা সিনজেন্টার বিরুদ্ধে সংগঠিত করছেন জন-আন্দোলন। বরেন্দ্রভূমির কৃষকদের অভিনন্দন, যাঁরা সিনজেন্টার মতো এক ডাকসাইটে করপোরেটের বিরুদ্ধে বীজের ন্যায্য হিস্যা আদায়ে রুখে দাঁড়িয়েছেন।
Thursday, June 14, 2012
জয় জুঁই যূথী ফিরে যাক বাদাবনে by পাভেল পার্থ
সবকিছু ছাপিয়ে সুন্দরবনের তিনটি মাসুম বাঘ ছানাই হয়ে উঠল আমাদের নগরের গল্প। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর এলাকার পশুশিকারিরা বাচ্চাগুলো ধরেছিল। র্যাব-২ আবদুল কাদেরের বাসায় অভিযান চালিয়ে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করে।
Monday, June 11, 2012
প্রতিবেশ-অ্যানথ্রাক্স, শকুন ও প্রকৃতির আহাজারি by পাভেল পার্থ
নানা বঞ্চনা ও নিপীড়ন সত্ত্বেও সিরাজগঞ্জ ও পাবনার চলনবিল অংশের কৃষিনির্ভর ওরাঁও আদিবাসীরা এখনো টিকিয়ে রেখেছেন নিজস্ব গোতার বা গোত্রব্যবস্থা। একেক গোত্রের একেক প্রতীক। এরকমই এক গিদহী গোত্রের গোত্র-প্রতীক হচ্ছে শকুনপাখি। নিজস্ব গোত্র-প্রতীক হিসেবে শকুনের রয়েছে ওরাঁও সমাজে এক বৈশিষ্ট্যময় সামাজিক মর্যাদা।
Sunday, June 3, 2012
প্রতিক্রিয়া-৫০ বছর পর আবার কেন গোল্ডেন রাইস? by পাভেল পার্থ
বাংলাদেশসহ দুনিয়ার নানা প্রান্তে চরম ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি, খাদ্যহীনতা আর খাদ্যসংকটের ভেতর আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইরি) নির্লজ্জভাবে পাড়ি দিচ্ছে ‘সাফল্যময় ৫০ বছর’। আর এই সময়টাতে ক্ষুধার বিরুদ্ধে তথাকথিত ‘সবুজ বিপ্লব’ আর সন্ত্রাসের বিরুদ্ধে তথাকথিত ‘শান্তির যুদ্ধ’ দেখতে দেখতে দুনিয়া কাহিল।
Friday, June 1, 2012
পরিবেশ-১৫ হাজার গাছের প্রাণভিক্ষা চাই by পাভেল পার্থ
বনবিভাগ, গণমাধ্যম ও পরিবেশকর্মীদের তীব্র আপত্তি সত্ত্বেও কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফ উপজেলার জাহাজপুরা সংরক্ষিত বনের ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণের জন্য প্রায় ৩৬টি প্রবীণ গর্জন বৃক্ষের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর।
Subscribe to:
Posts (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2659)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
বিনোদন
শেষের পাতা
মধ্যপ্রাচ্য
যুক্তরাষ্ট্র
ক্রিকেট খেলা
দেশে দেশে
নির্বাচন
স্পেশাল প্রতিবেদন
আমার দেশ
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
Lead
ফিলিস্তিন
স্বাস্থ্য ও চিকিৎসা
রাজধানী
আন্দোলন
অপরাধ
ইরান
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
কালবেলা
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
চট্টগ্রাম
বিশাল বাংলা
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
চীন
শিল্প বাণিজ্য
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
মুসলিম
হত্যা
নতুন বার্তা
ধর্ম
যুক্তরাজ্য
স্মরণ
গল্প
রাশিয়া
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
জাতিসংঘ
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
ইউরোপ
সৌদি আরব
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ইতিহাস
ছাত্রলীগ
প্রতিবেদন
জামায়াতে ইসলামী
সোহরাব হাসান
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
জাতীয় সংসদ
নারী ধর্ষণ
বিজ্ঞান ও গবেষণা
আনন্দ
আফ্রিকা
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
সংখ্যালঘু
আনিসুল হক
যৌন আবেদনময়ী
তুরস্ক
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সৈয়দ আবুল মকসুদ
নকশা
Exclusive
আফগানিস্তান
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
ছবি
ইউক্রেন
প্রতারণা
তরুণ প্রজন্ম
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
স্বাস্থ্য
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
ইয়েমেন
ফূটবল খেলা
রোহিঙ্গা
হিন্দু
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
খুলনা
মানবকণ্ঠ
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
নেপাল
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
জীবনযাপন
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
শিল্প ও সাহিত্য
টেকনাফ থেকে তেঁতুলিয়া
বৃষ্টি ও বন্যা
নতুনের জানালা
মোস্তফা কামাল
কক্সবাজার
মিসর
এ এম এম শওকত আলী
ঢাকা
বন্ধুসভা
মিয়ানমার
সংবিধান ও রাষ্ট্র
ফ্রান্স
বগুড়া
গবেষণা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
বিদ্যুৎ ও জ্বালানি
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
শোক
এম আবদুল হাফিজ
পরিবেশ
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
কিশোরগঞ্জ
লেবানন
আবদুল মান্নান
জাপান
কুমিল্লা
রঙের মেলা
ঐতিহ্য
শিল্প
মুক্তমত
পার্বত্য চট্টগ্রাম
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
সংবাদ২৪.নেট
সীমান্ত সন্ত্রাস
ইরাক
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
চিকিৎসা
তথ্য প্রযুক্তি
মুহাম্মদ জাহাঙ্গীর
সৌম্য বন্দ্যোপাধ্যায়
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
কলকাতা
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
মমতা বন্দ্যোপাধ্যায়
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
ব্রাজিল
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
সারাবেলা
অস্ট্রেলিয়া
মসজিদ
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
প্রকৃতি ও পরিবেশ
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
বরিশাল
আতাউর রহমান
আসাম
কামাল আহমেদ
পিয়াস সরকার
প্রকৃতি ও বিজ্ঞান
রংবেরং
রাহীদ এজাজ
রোকনুজ্জামান পিয়াস
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
উত্তর কোরিয়া
ফেনী
রণজিৎ বিশ্বাস
জলবায়ু ও পরিবেশ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
কালি ও কলম
তুহিন ওয়াদুদ
ইন্দোনেশিয়া
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
জনস্বাস্থ্য
প্রণব বল
রাজীব আহমেদ
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
নিবন্ধ
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
জাতীয় নাগরিক পার্টি
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
উচ্চশিক্ষা
কাতার
তানভীর সোহেল
বিজ্ঞান
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
চারু শিল্প
দিল্লি
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
প্রযুক্তি
আদিবাসী
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
কালের খেয়া
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
কানাডা
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
লাতিন আমেরিকা
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আরব আমিরাত বা দুবাই
আলম শাইন
জার্মানি
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
হুমায়ূন আহমেদ
আবুল হাসনাত
আল আমিন
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
অমিত বসু
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
সুদান
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
কাজী হাফিজ
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
ইসলাম
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
ব্যবসা
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
দক্ষিণ কোরিয়া
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
লিবিয়া
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
কাক ছোট গল্প
ছিনতাই
জলবায়ু
জোহরান মামদানি
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
মহাকাশচারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
উইঘুর মুসলিম
এম শাহজাহান
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ভুটান
Fantastic
ইহুদি
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ইতালি
নিয়ন আলোয়
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
গ্রিনল্যান্ড
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
প্রতিবাদ
বান্দরবান
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রবাসী বাঙালি
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
ডিডাব্লিউ
নরসিংদী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নাইজেরিয়া
বায়ুদূষণ
বৌদ্ধ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
দৈনিক সংগ্রাম
স্পেন
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
চুয়াডাঙ্গা
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
গণমাধ্যম
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
খ্রিষ্টধর্ম
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
আবদুল এল-সাইয়েদ
গদ্যকার্টুন
পিরোজপুর
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
কৃত্রিম বুদ্ধিমত্তা
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
জন্মদিন
ডেনমার্ক
নাগরিক সংবাদ
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
কুয়েত
গোপালগঞ্জ
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
মরক্কো
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
কলম্বিয়া
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
তিউনিসিয়া
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
প্রবাসী শ্রমিক
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
শিশুমৃত্যু
সুশাসনের জন্য নাগরিক
সোমালিয়া
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
ওমান
চাঁপাইনবাবগঞ্জ
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বন্য প্রাণী
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুজন সুপান্থ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
জঙ্গি
জর্দান
জাদুঘর
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
নরওয়ে
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সিঙ্গাপুর
সুইডেন
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
অ্যান্টার্কটিকা
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পানিসম্পদ
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বলিভিয়া
বাহরাইন
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারাগুয়ে
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
মোহাম্মদ কামরুজ্জামান
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আব্বাস আরাগচি
আলজেরিয়া
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইলহান ওমর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রিস
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাত্রদল
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নীহারুল ইসলাম
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলগেরিয়া
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রকিব হাসান
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট