Tuesday, March 1, 2011
বিবিসির স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ
রেডিওতে স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলেও বিবিসির স্প্যানিশ ভাষার ওয়েবসাইট বিবিসি মুনদোর কার্যক্রম চলবে।
সংবাদ মাধ্যমটির ব্যবস্থাপকেরা জানান, বিভিন্ন ভাষার অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের মতো কঠোর কিছু সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে। ব্রিটিশ সরকার বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের জন্য মোট বরাদ্দের ১৬ শতাংশ কমিয়ে দেওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁদের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ১৯৩৮ সালের ১৪ মার্চ বিবিসি স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার শুরু করে। সে সময় নাৎসি জার্মানি ও ফ্যাসিবাদি ইতালির অপপ্রচারের জবাব দেওয়ার উদ্দেশ্যে স্প্যানিশ ভাষার কার্যক্রম চালু করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্নীতিই পাকিস্তানের গণতন্ত্রের বড় শত্রু
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তান সপ্তাহের অংশ হিসেবে লন্ডন স্কুল অব ইকোনমিকসে ওই বক্তৃতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পাকিস্তান সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিষয় ছিল ‘পাকিস্তান কি জঙ্গিবাদকে হারাতে পারবে?’
হামিদ মীর বলেন, পাকিস্তান এখন আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ নেই। কারণ পাকিস্তানে সন্ত্রাসী ঘটনা ও আত্মঘাতী বোমা হামলা হ্রাস পাচ্ছে। তবে সন্ত্রাসের চেয়ে দুর্নীতি ও অপশাসন দেশটির সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠছে।
২০০২ সালের ৩০ মে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে অভিহিত করা হয়েছিল।
হামিদ মীর বলেন, রাজনৈতিক সরকার সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে অনিচ্ছুক। তাদের এই দায়িত্বহীন আচরণ গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের উদ্যোগ
চীন তাদের নাগরিকদের লিবিয়া থেকে পাশের দ্বীপ মাল্টায় সরিয়ে নিচ্ছে। এ জন্য তারা চারটি জাহাজ ও সাতটি বিমান ভাড়া করেছে।এ ছাড়া আরও তিনটি জাহাজ গত শুক্রবার লিবিয়ার উদ্দেশে যাত্রা করে। সাতটি বিমানও চীনা নাগরিকদের লিবিয়া থেকে উদ্ধার করে মাল্টায় নিয়ে আসছে।
ভিয়েতনামও বিমানে করে তাদের নাগরিকদের দেশে ফিরেয়ে আনতে শুরু করেছে। তুরস্কের দুটি জাহাজ প্রায় এক হাজার ৮০০ জনকে নিয়ে গতকাল বেনগাজি ত্যাগ করেছে।
যুক্তরাষ্ট্রের একটি বিমান গত শুক্রবার রাতে নিজেদের এবং অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করে।ধনী ও উন্নত দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে আনার ব্যবস্থা করতে পারলেও বিপদে পড়েছে বাংলাদেশ ও ফিলিপাইনের মতো দরিদ্র দেশগুলো। ফিলিপাইনের প্রায় ৩০ হাজার মানুষ আটকা পড়েছেন লিবিয়ায়।এ ছাড়া একটি মার্কিন ফেরি প্রায় সাড়ে তিন শ লোক নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাল্টায় পৌঁছায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিসরে বিক্ষোভকারীদের ওপর সেনাদের শক্তি প্রয়োগ
প্রত্যক্ষদর্শী ও একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের দুই সপ্তাহপূর্তি উদ্যাপন ও তাঁর আমলের মন্ত্রীদের বাদ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের দাবিতে কয়েক শ বিক্ষোভকারী গত শুক্রবার তাহরির স্কয়ারে জড়ো হন। মধ্যরাতের পর সেনারা কোনো পূর্বঘোষণা ছাড়াই তাহরির স্কয়ারের সড়কবাতি নিভিয়ে দেয়। এরপর তারা তাহরির স্কয়ার ছাড়তে বিক্ষোভকারীদের চাপ দেয়। কিন্তু স্কয়ার ছাড়তে অস্বীকৃতি জানানোয় সেনারা বিক্ষোভকারীদের বেধড়ক লাঠিপেটা শুরু করে। এ সময় বিক্ষোভকারীরা স্কয়ার ছেড়ে পার্শ্ববর্তী সড়কগুলোতে অবস্থান নেন। বার্তাসংস্থা রয়টার্স জানায়, তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগের সময় পরিচয় গোপন করতে সেনা কর্মকর্তারা মুখে মুখোশ পরে ছিলেন।
আহমেদ বাহগাত নামের এক বিক্ষোভকারী বলেন, ‘সামরিক পুলিশ আমাদের বেদম প্রহার ও লাঠিপেটা করেছে। আমাদের ছত্রভঙ্গ করতে তারা ফাঁকাগুলিও ছুড়েছে।’ আশরাফ ওমর নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমরা এ সরকারকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, তাদের ওপর কোনো আস্থা রাখা যাচ্ছে না। তাই আমরা রাজপথে ফিরে আসছি। হয় সম্মানের সঙ্গে বেঁচে থাকব, নয় এখানেই মারা যাব।’
বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আহমেদ শফিকসহ মোবারক আমলের সব মন্ত্রীকে বাদ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সাধারণ ক্ষমা ঘোষণা করা।
এদিকে সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল জানায়, সামরিক পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে যা ঘটেছে তা অনিচ্ছাকৃত ঘটনা। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে সেনাবাহিনীর শক্তি প্রয়োগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে ফের মার্কিন নাগরিক গ্রেপ্তার
কর্মকর্তারা জানান, পেশোয়ারের ইউনিভার্সিটি টাউন এলাকা থেকে গত শুক্রবার অ্যারনকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামাবাদে ক্যাটালিস্ট নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। তবে তাঁর পেশোয়ারে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। গত বছরের অক্টোবরে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, অ্যারনকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মার্চ তাঁকে আবার আদালতে হাজির করার কথা। পাকিস্তানে বিদেশিদের অবৈধভাবে বসবাসের জন্য তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশিষ্টজনদের মনোনয়ন দিচ্ছেন মমতা
দলীয় সূত্রে জানা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যাঁদের উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে, তাঁদের মনোনয়ন দিতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি এমন ব্যক্তিদের মনোনয়ন দেবেন না, অতীতে যাঁদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১০ সালের পৌরসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর তা ধরে রাখতে মমতা প্রার্থী নির্বাচনে সতর্ক রয়েছেন।
জানা গেছে, এবার তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক, নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ব্রাত্য বসু, সংগীতশিল্পী নচিকেতা, অভিনেত্রী দেবশ্রী রায়, বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সাবেক আইএএস আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমিকনেতা পূর্ণেন্দু বসু।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বুশেহরের চুল্লি থেকে জ্বালানি বের করে নেওয়া হচ্ছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইভরি কোস্টে বাগবোকে উৎখাতে লড়ছে গেরিলারা
জাতিসংঘের মহাসচিব বান কি মুন হুঁশিয়ার করেছেন, সেনা ও গেরিলাদের এই সংঘর্ষ দেশটিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বাগবোর অনুগত পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ তুলেছে।
আইভরি কোস্টের উত্তরাঞ্চল এখন ওয়াতারার সমর্থক গেরিলাদের নিয়ন্ত্রণে। গত বুধবার রাতভর সংঘর্ষের পর তারা জাউয়ান-হাউনিয়েন শহর দখল করে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ ক্রমে রাজধানী ইয়ামুসুকরোর দিকে ছড়িয়ে পড়ছে। বাগবোর শক্ত ঘাঁটি বলে পরিচিত আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে এখন সেনা ও গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। পাশের শহর আবোবোয় তা ছড়িয়ে পড়েছে। আবোবোর শত শত আতঙ্কিত মানুষ ওই শহর ছেড়ে পালিয়েছে। ২০০৩ সালের গৃহযুদ্ধের পর আইভরি কোস্ট উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত হয়।
আবিদজানের উত্তর-পশ্চিমে অবস্থিত ইয়ামুসুকরোর এক বাসিন্দা বলেন, রাজধানীর রাস্তাগুলোতে রাতভর গুলিবর্ষণ চলেছে। বাগবোর সেনা ও ওয়াতারার সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে খবরের সত্যতা কেউ নিশ্চিত করেনি।
গত শুক্রবার এক বিবৃতিতে বান কি মুন বলেন, আইভরি কোস্টে বিশৃঙ্খলা যেভাবে দিন দিন বাড়ছে, এতে দেশটি আবার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
গতকাল আইভরি কোস্টের সরকারি টেলিভিশনে পড়ে শোনানো এক বিবৃতিতে বলা হয়, দালোয়া শহরে গতকাল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুকুরের মালিকানা নিয়ে মামলা!
মামলা সূত্রে জানা গেছে, রাজীব মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি ওই কুকুরটিকে নিয়ে কলকাতার চারু মার্কেট এলাকার সঞ্জয় মুখোপাধ্যায়ের বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন। গত বছরের অক্টোবরে রাজীব দুই মাসের জন্য চাকরির কাজে দুর্গাপুর যান। এ সময় তিনি সঞ্জয়ের কাছে কুকুরটি রেখে যান। ফিরে এসে তিনি জ্যাককে ফেরত চাইলে সঞ্জয় কুকুরটি তাঁর বলে দাবি করেন। তিনি দাবি করেন, রাজীব তাঁর কাছে কুকুরটি বিক্রি করেছেন। সঞ্জয় এরই মধ্যে কলকাতা পৌরসভায় প্রয়োজনীয় ফি জমা দিয়ে কুকুরটির নামে লাইসেন্সও বের করেন।
এরপর রাজীব কুকুরের মালিকানা নিয়ে আলীপুর নিম্ন আদালতে মামলা করেন। মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মামলার রায় যায় সঞ্জয়ের পক্ষে। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি রাজীব কলকাতা হাইকোর্টে আপিল করেছেন। বিচারক অসীম বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার প্রাথমিক শুনানি শেষে কুকুরটির সর্বশেষ অবস্থা জানার জন্য তিন আইনজীবীকে নিয়ে কমিটি গড়ার নির্দেশ দিয়ে আগামী বুধবার চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পেচ উপত্যকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারে উদ্বিগ্ন আফগানিস্তান
এ ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, আফগান যুদ্ধের একটি কৌশল হিসেবে তারা এই সেনা প্রত্যাহার করছে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, তালেবান ও আল-কায়েদার জঙ্গিদের মোকাবিলায় কুলাতে না পেরে পিছু হটছে মার্কিন সেনারা।
এলাকাটি হচ্ছে আফগানিস্তানের কুনার প্রদেশের পেচ উপত্যকা। ১৫ ফেব্রুয়ারি ওই উপত্যকা থেকে আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়। মার্কিন কর্তৃপক্ষ বলছে, প্রদেশটির অধিকতর জনবহুল এলাকায় পশ্চিমা সেনা মোতায়েনের অংশ হিসেবে এই সেনা প্রত্যাহার কার্যক্রম চলছে। টানা দুই মাস চলবে এই কার্যক্রম। সেখানে থেকে যাবে আফগান সেনারা। শত্রু মোকাবিলায় তাদের প্রস্তুতি পরখ করা হবে তখন।
আফগান কর্মকর্তাদের মতে, ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার মতো অবস্থায় পৌঁছায়নি আফগান বাহিনী। ওই এলাকায় বেশ কয়েকটি জঙ্গিদল সক্রিয় রয়েছে। এ পরিস্থিতিতে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইতিবাচক কোনো ফল দেবে না।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর অধিনায়ক মেজর জেনারেল জন এফ ক্যাম্পবেল বলেন, ‘আমরা যে পেচ উপত্যকা ছেড়ে যাচ্ছি—তা মনে করি না। বরং আফগান সেনা দিয়ে আফগান জনগণের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলে মনে করছি।’
ক্যাম্পবেল বলেন, ‘পেচ উপত্যকায় এখনো মার্কিন সেনা মোতায়েন রাখলে পরিস্থিতির উন্নতি আর কী হলো? আমি মনে করি, কিছু এলাকায় উন্নয়ন ঘটানো ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের অবস্থান প্রয়োজন হবে। কিছু এলাকায় এর প্রয়োজন নেই।’
কোরানগাল, ওয়েগাল ও সুরাক উপত্যকা এবং নুরিস্তান নদীর কাছে একটি গুরুত্বপূর্ণ এলাকার পর এবার পেচ উপত্যকা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া শুরু হলো। আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধের আগের কৌশল ছিল, জঙ্গিদের কোনোভাবেই গুরুত্বপূর্ণ এলাকায় ঢুকতে না দেওয়া, পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশের জন্য জঙ্গিদের ব্যবহার করা পথগুলো বন্ধ করে দেওয়া। একই সঙ্গে জনবহুল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে না জড়ানো। তবে বিভিন্ন উপত্যকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটা স্পষ্ট যে, যুদ্ধের সেই কৌশল বদলে ফেলেছে তারা। দুই বছর আগে আফগানিস্তানের যে ৮০টি এলাকাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছিল মার্কিন বাহিনী, সেই এলাকাগুলোর মধ্যে পেচ উপত্যকার নাম নেই।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরুর পর এখন দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। নিউইয়র্ক টাইমস-এর হিসাব অনুযায়ী, পেচ উপত্যকা ও এর আশপাশের এলাকায় যুদ্ধে এ পর্যন্ত ১০৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অ্যাসাঞ্জকে আমন্ত্রণ করায় বুশ যাননি
বুশের মুখপাত্র ডেভিড শেরজার গত শুক্রবার এক বিবৃতিতে জানান, ‘যে ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মার্কিন স্বার্থের ক্ষতি করেছে, তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কোনো ইচ্ছা বুশের নেই।’
শেরজার বলেন, ‘সম্প্রতি অ্যাসাঞ্জকে ওই সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাই বুশ ওই সম্মেলনে যাওয়া বাতিল করেছেন।’
ইয়াং প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশন (ওয়াইপিও) আয়োজিত ‘গ্লোবাল লিডারশিপ সামিট’ শীর্ষক ওই সম্মেলনে গতকাল শনিবার বুশের সমাপনী বক্তৃতা দেওয়ার কথা ছিল। ছয় মাস আগে তিনি এ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেন।
অ্যাসাঞ্জের আইনজীবী জিওফ্রে রবার্টসন জানান, ডেনভারে ব্যবসায়ীদের ওই সম্মেলনে অ্যাসাঞ্জও অংশ নিতে পারেননি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইংল্যান্ডের সঙ্গে আজ ভারতের শক্তি পরীক্ষা
প্রশ্নগুলো কী কী, সেটার মীমাংসা পরে হবে। প্রথম প্রশ্ন হলো, আজ ভারতে বিশ্বকাপ শুরু হয় কী করে? বিশ্বকাপের আট দিন পেরিয়ে গেছে। ভারতও খেলেছে প্রথম ম্যাচ। ভারতের মাটিতেও এরই মধ্যে গোটা পাঁচেক ম্যাচও হয়েছে। তার পরও বিশ্বকাপ শুরু হয়নি!
হয়নি। কারণ ভারত যে এই প্রথম খেলতে নামছে নিজেদের মাটিতে। এই প্রথম যে শুরু হয়েছে ভারতীয় উন্মাদনা। টিকিটের জন্য হইহুল্লোড়। জনতাকে ঠেকাতে পুলিশের ‘মৃদু’ লাঠিপেটা। এ নিয়ে আইসিসি পর্যন্ত ঘটনা গড়িয়ে যাওয়া। খাঁ খাঁ গ্যালারিও এই প্রথম আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচ দিয়েও ভরে উঠবে।
বিশ্বকাপের প্রথম ‘বড় ম্যাচ’ ছিল কালকের শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। এ ছাড়া সূচিতে বাকি ম্যাচগুলোই ছিল দুই অসমশক্তির লড়াই। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোই শেষ পর্যন্ত একপেশে লড়াই-ই দেখেছে। সেই দিক দিয়ে দেখলে বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ এটাই।
কিন্তু মনোযোগ পুরোপুরি ক্রিকেটে থাকছে না। এমনিতে দুই দলে তারকার অভাব নেই। শেবাগ-পিটারসেনদের কাছ থেকে মনোযোগের আলো কেড়ে নিচ্ছে মাঠের বাইরের ঘটনা। অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। সবচেয়ে জোরালো কণ্ঠে সেই প্রশ্নটি তুলছে কলকাতার সংবাদমাধ্যমগুলোই। ম্যাচটি যে কলকাতার কাছ থেকে ‘ষড়যন্ত্র’ করে কেড়ে নেওয়া হয়েছে। এ ম্যাচটি যে হওয়ার কথা ছিল ইডেনে।
টিকিট নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ, কোটা বাদ দিয়ে সাধারণ মানুষের জন্য নাকি মাত্র সাত হাজার টিকিট বরাদ্দ ছিল। ভারতের সাধারণ মানুষ ক্ষিপ্ত তো হবেই। ম্যাচটির ওপর কালো মেঘও জমেছে। আক্ষরিক অর্থেই। বেঙ্গালুরুতে বৃষ্টিও হতে পারে। ওদিকে অনুশীলনে আবার হালকা চোট পেয়েছেন দুই দিন বিশ্রাম শেষে ফেরা বীরেন্দর শেবাগ।
এত সব খবর থেকে দৃষ্টি সরিয়ে ক্রিকেটপ্রেমীদের পক্ষে ক্রিকেটে মন দেওয়া আসলেই কঠিন। তার পরও তো শেষ পর্যন্ত ব্যাট আর বলেরই লড়াই। ভারত যেমন আজ স্পিনে ইংলিশ-বধের ছক কেটে রেখেছে। যদিও এই সময়ের সেরা স্পিনার ভারতে নয়, ইংল্যান্ড দলেই। গ্রায়েম সোয়ান আর হরভজন সিংয়ের লড়াইটা তাই জমতে পারে ভালো। জমে উঠতে পারে পিটারসেন বনাম টেন্ডুলকারের লড়াইও।
অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য এসব তুলনায় যাওয়ার পক্ষে নন। ইংলিশ অধিনায়কের কথায় যুক্তিও আছে, ‘একটা ম্যাচে এ রকম কিছু খণ্ড যুদ্ধের ছবি বের করে আনাই যায়। যদিও শেষ পর্যন্ত ম্যাচটায় সেই দলই জয়ী হয় যাদের বেশির ভাগ ক্রিকেটার ভালো খেলে; শুধু এক-দুজন নয়।’
তা তো অবশ্যই। তবে ম্যাচের প্রভাবক হয়ে দাঁড়াতে পারে যেকোনো একজন। বেঙ্গালুরুতে আজ যেমন প্রভাবক হয়ে যেতে পারেন স্পিনাররা। এ মাঠেই ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচটি হয়েছে, যেখানে ২১৪ রানে অলআউট হয়ে যাওয়া ভারতকে ৩৮ রানের জয় এনে দিয়েছিলেন স্পিনাররাই। দুই দলই আজ দুজন করে স্পেশালিস্ট স্পিনার খেলাতে পারে।
মহেন্দ্র সিং ধোনি অবশ্য পরিকল্পনা-টরিকল্পনা নিয়ে কথা বলেছেন সামান্যই। এক বীরেন্দর শেবাগ তাঁর মতো খেললে এসব পরিকল্পনা যে শেষ পর্যন্ত হাওয়ায় মিলিয়ে যায়, সেটা ভারতীয় অধিনায়কের চেয়ে ভালো আর কে জানে। কিন্তু শেবাগ ৫০ ওভার ব্যাটিং করে যাওয়ার পরিকল্পনায় অটুট থাকলে বাকিদের যে ব্যাটিং করার সুযোগই মিলবে না! এটা কি মধুর সমস্যাও নয়? ধোনির উত্তর, ‘ও যদি ৫০ ওভার ব্যাটিং করে তাতে আমার কোনো সমস্যা নেই, এটা প্রতিপক্ষের সমস্যা।’
সেই ‘সমস্যা’ হয়ে শেবাগ আজও দেখা দিতে পারেন। এমনিতে পরিসংখ্যানের বিবেচনায়ও এই ম্যাচে ইংল্যান্ডের আশা খুব একটা নেই। সর্বশেষ ভারতের বিপক্ষে ৫-০-তে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছিল তারা। ২০০৬ সালের পর ভারতে ১২ ওয়ানডে খেলে ইংল্যান্ড জিতেছে মাত্র একটি!
তবে পরিসংখ্যান তো আর ম্যাচ জেতায় না। তা ছাড়া ২০০৮-এর চেয়ে দৃশ্যপট এখন ভিন্ন বলেই দাবি স্ট্রাউসের, ‘গত দু-এক বছরে আমরা খুবই ভালো খেলছি। আমাদের কাল (আজ) ভালো এবং চৌকস ক্রিকেট খেলতে হবে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রাভোর জন্য তামিমের দুঃখ
এটা বড় এক আঘাত ওয়েস্ট ইন্ডিজের জন্য। তবে তাদের প্রতিপক্ষ দলের জন্য নিশ্চয়ই নয়। ত্রিনিদাদের এই অলরাউন্ডার ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন, এ কারণেই তাঁকে হারানো দলটির জন্য বড় ক্ষতিও। ব্রাভো চোট পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে, দক্ষিণ আফ্রিকা ম্যাচে।
ওই ম্যাচেও জ্বলে উঠেছিল ব্রাভোর ব্যাট। তিন ছক্কা ও এক চারে ৩৭ বলে করেছিলেন ৪০। বল করতে গিয়েই বাধল বিপত্তি। তৃতীয় ওভারে এবি ডি ভিলিয়ার্সের শট আটকাতে গিয়ে হাঁটুতে আঘাত পান।
ফিজিও-ট্রেনারদের কাঁধে হাত রেখে মাঠের বাইরে চলে যাওয়া ব্রাভো আর মাঠে ফিরতে পারেননি। এমআরআই স্ক্যান জানাচ্ছে, বিশ্বকাপই শেষ তাঁর। মাঠের বাইরে কাটাতে হবে অন্তত চার সপ্তাহ। স্বাভাবিকভাবেই দলের সেরা অলরাউন্ডারকে হারিয়ে উইন্ডিজ শিবিরে হতাশার ছায়া।
কোচ ওটিস গিবসন বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় আঘাত। ডোয়াইন আমাদের সহ-অধিনায়ক এবং দলের মূল খেলোয়াড়দের একজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ব্যাটিংয়ে ভালো করেছে। সে আমাদের ফিল্ডিংয়ের প্রাণ এবং বোলিংয়েও নির্ভরযোগ্য। আমরা আশা করি, সে দ্রুতই সেরে উঠবে এবং শিগগির মাঠে ফিরবে।’
ব্রাভোবিহীন ওয়েস্ট ইন্ডিজকে সবার আগে পাচ্ছে হল্যান্ড। আগামীকাল দিল্লিতে মুখোমুখি এই দুই দল। এর পরই ৪ মার্চ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে পাচ্ছে বাংলাদেশ। ব্রাভোর না থাকাটা বাংলাদেশ দলের জন্য বিশেষ সুবিধাই বলতে হবে। বাংলাদেশের সহ-অধিনায়ক তামিম ইকবালও মানছেন তা, ‘আমাদের জন্য এটা ভালোই হয়েছে। ভালো বোলিং করে ও। ১০ ওভার বলও করত, মিডল অর্ডারে ভালো ব্যাটসম্যানও ব্রাভো।’ তবে একজন ক্রিকেটার হিসেবে ব্রাভোর জন্য সমবেদনাই ঝরে পড়ল তামিমের, ‘এটা যেকোনো ক্রিকেটারের জন্য খুব দুঃখের ব্যাপার। আমি চাইব, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমনটা আর কারও না হোক।’
এদিকে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে পড়া ডগ বলিঞ্জারের বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, অস্ট্রেলিয়া ভাবছে তা নিয়ে। অনেকেই মনে করছে, চোট থেকে সেরে ওঠা মাইক হাসি ফিরে আসতে পারেন দলে। কিন্তু অধিনায়ক রিকি পন্টিং বোলারের পরিবর্তে বোলারই চান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইউনুস-মিসবাহর যুগলবন্দী
কিন্তু সময় দুজনকে টেনে আনল একই কাতারে। মিসবাহর মতো পাকিস্তান দলেও ব্রাত্য হয়ে পড়লেন ইউনুস। দুজনের বিপক্ষেই একই যুক্তি, ‘সময় শেষ।’ মিসবাহ তো জাতীয় দলে যতটুকু খেলার ‘বুড়ো’ বয়সেই খেলেছেন। ইউনুসও দলকে যা দেওয়ার দিয়ে ফেলেছেন। দুজনই আজীবন লড়াকু। ঠিকই জাতীয় দলে ফিরলেন, সেটাও প্রবল বিক্রমে। জবাব দিলেন ব্যাট হাতেই।
এই বিশ্বকাপ শুরুর আগেও দুজনকে নিয়ে কথা হয়েছে অনেক। দুজনের ব্যাটিং একই রকম। শুরুতে দেখেশুনে খেলবেন, সময় নেবেন থিতু হতে। মাঝেমধ্যে সে সময়টুকু হয়ে যায় ওয়ানডের বর্তমান গতির সঙ্গে বেমানান। বড় ইনিংস খেলতে পারলে পুষিয়ে দেন, কিন্তু থিতু হওয়ার পরপরই আউট হয়ে গেলে হয় বিপদ। রান-বলের ব্যবধানটা অনেকের কাছেই বড় দৃষ্টিকটু ঠেকে। তাই সংশয়, মিডল-অর্ডারে এই দুজনকে একসঙ্গে জায়গা দেওয়ার মতো বিলাসিতা কি পাকিস্তান করতে পারে?
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুই ম্যাচ এই জবাবও দিয়ে দিয়েছে। কাল দুজন জুটি বেঁধেছিলেন বড় কঠিন সময়ে। মোটামুটি ভালো শুরুটাকে নিজেদের হাতে তুলে পানিতে ফেলে এসেছেন মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল। রানের চাকাও সচল রাখতে হবে, আবার উইকেট হারানোও চলবে না। পরিস্থিতির দাবি দুজনেই মেটালেন দারুণভাবে। ভালো বলে এক, দুই—বাজে বলকে সীমানা ছাড়া। দুজনের বয়স নিয়ে যাদের মাথাব্যথা, উইকেটের মাঝে দুজনের ক্ষিপ্রতা দেখে তাদের জবাব পেয়ে যাওয়ার কথা। ১০৮ রানের জুটিতে চার-ছয়ের ফুলঝুরি ছিল না, তবুও রানরেট ৫.২৬!
টানা দ্বিতীয় ফিফটি করে ইউনুস যখন বিদায় নিলেন, আফ্রিদি-আকমল-রাজ্জাকদের জন্য প্রস্তুত আদর্শক্ষেত্র। কিন্তু আফ্রিদিরা কাল ব্যর্থ। ইনিংস শেষ পর্যন্ত তাই টানতে হলো মিসবাহকেই। ইনিংস শেষে নামের পাশে অপরাজিত ৮৩, সর্বশেষ ছয় ইনিংসের চতুর্থ ফিফটি!
এবার পাকিস্তানের প্রথম ম্যাচটার কথা একটু মনে করুন। কেনিয়ার বোলারদের বিশ্বমানের বানিয়ে দিয়েছিলেন দুই ওপেনার। প্রায় ৬ ওভার রানের জন্য হাঁসফাঁস করতে করতে ওপেনার শেহজাদ বিদায় নিলেন ২৮ রানে। ইউনুস আসতেই অসংখ্য ছিদ্র বের হলো মাঠে, বলে বলে এক-দুই। ভরসা পেয়ে কামরান আকমলের পাল্টা-আক্রমণ। কামরান-মিসবাহর জুটিতে বিপর্যয় কাটল। আর ইনিংসটা গতি পেল ইউনুস-মিসবাহর জুটিতে। ফিফটির পরপরই ইউনুসের বিদায়, এবারও এক পাশ আগলে রাখার ভূমিকায় মিসবাহ। আফ্রিদি-উমররা পেলেন ইচ্ছেমতো খেলার সার্টিফিকেট। শেষ পর্যন্ত মিসবাহ করেছিলেন ৬৫, ওই এক পাশ আগলে রাখা ব্যাটিংয়েও পরও কিন্তু স্ট্রাইক রেট ৯৪!
সংশয়বাদীদের বুড়ো আঙুল দেখেছেন। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের পর তো বলতে হবে, পাকিস্তানের ব্যাটিংটা দাঁড়িয়েই আছে আসলে এই দুই স্তম্ভের ওপর! দুজনের ব্যক্তিগত সম্পর্কের উন্নতি কতটা হয়েছে বলা মুশকিল। তবে ব্যাট যখন কথা বলছে, মুখে কথা না বললেই বা কী!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শফিউলের পরিবারে এখন অনেক হাসি
বগুড়ার জয়পুরপাড়া বাল্ব ফ্যাক্টরির গলিতেই শফিউলদের বাড়িটা। ম্যাচের দিন বলে বাড়িটায় পরশু একটু বেশিই ভিড়। কিন্তু বাড়িতে ছিলেন না বাবা জাহেদুল ইসলাম ও মা সাজেদা বেগম। ছেলের খেলা মাঠে বসে দেখবেন বলে বগুড়া থেকে গত সপ্তাহেই ঢাকায় চলে এসেছেন তাঁরা। কিন্তু পর্যাপ্ত টিকিট পাননি বলে মিরপুরে শফিউলের ফুফুর বাড়িতেই মা খেলা দেখলেন। শফিউলের খেলা নিয়ে নিজে সংশয়ে ছিলেন। দুপুরে টেলিভিশনে ছেলের নাম দেখে তাই একটু অবাকই হয়েছিলেন, ‘আমি তো ভেবেছিলাম ও খেলতেই পারবে না। ম্যাচের আগে কথা হয়নি। আগের রাতে ও ফোন করে বলেছিল, “মা, হাতের ব্যথাটা কমেছে। সকালে বল করে দেখি। মনে হয়, খেলতে পারব”।’
কেমন দেখলেন ছেলের খেলা? শফিউলের মায়ের ছোট্ট উত্তর, ‘খুবই টেনশনে ছিলাম।’ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বীরেন্দর শেবাগের হাতে পিটুনি খাওয়ার পর শফিউলকে নিয়ে একটু বাড়তি টেনশনে থাকাই স্বাভাবিক। মুহূর্তে মুহূর্তে রং বদলানো ম্যাচে আসলে বাংলাদেশের জয় নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছিলেন না সাজেদা বেগম, ‘মাত্র ২০৫ রান নিয়ে কি জেতা যায়?’ কিন্তু বাংলাদেশ জিতে গেল। আর ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন কে? শফিউল। তৃতীয় স্পেলে টানা ৬ ওভার বল করে ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন এই ডানহাতি পেসার। সাজেদা বেগম ভীষণ খুশি, ছেলের গর্বে বুক ভরে যাচ্ছে তাঁর। শফিউলের বোলিং নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন বাবা জাহেদুল ইসলামও। তিনি খেলা দেখতে গিয়েছিলেন স্টেডিয়ামে। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে দেখতে উসখুস করছিলেন, ‘যখন প্রথম ওভারে ও ৬ রান দিয়ে ফেলল, তখন একটু দুশ্চিন্তা হচ্ছিল। তবে আমি চাইছিলাম যে-ই বল করুক না কেন, বাংলাদেশ যেন ভালো খেলে, জেতে।’ জাহেদুল ভেবেছিলেন ম্যান অব দ্য ম্যাচও হবে ছেলে, ‘গ্যালারিতে সবাই বলাবলি করছিল শফিউল কেন ম্যান অব দ্য ম্যাচ হলো না! আমারও মনে হচ্ছিল ওই হতে পারে। তবে হয়নি বলে কোনো আক্ষেপ নেই। দল তো জিতেছে।’
ঢাকায় রাত তিনটা পর্যন্ত আনন্দ করেছেন শফিউলের বাবা-মা-আত্মীয় স্বজন। রাজধানীতে যখন চলছিল আনন্দের বন্যা, তখন জয়পুরপাড়াতেও লেগেছিল সেই উৎসবের ঢেউ। শফিউলের বোন জাফরিনা ইসলাম ইমার কণ্ঠেও ধরা পড়ল খুশির রেশ, ‘ভীষণ আনন্দ হয়েছে এখানে। সকালে সুহাসের (শফিউল) সঙ্গে কথা বলতে পারিনি। খেলা শুরুর সময় ছিলাম বাইরে। সবাই টিভিতে সুহাসের নাম দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে এসে আমার চাচাতো ভাই বলল, “সুহাস ভাইয়া দলে আছে।” এখানকার ছেলেরা ওকে এত আদর করে, এত ভালোবাসে, সেটা ভাবলেই গর্ব হয়।’
শফিউলকে নিয়ে গর্ব গোটা এলাকাবাসীর। তাই তো খেলা শেষে শহরের ওই গলিতে সবাই মেতে ওঠে বিপুল আনন্দে। চলে মিষ্টি বিতরণ, আতশবাজি আর আনন্দ মিছিল। তাদের বিশ্বাস, শফিউল আরও আনন্দের উপকরণ জমিয়ে রেখেছেন সামনের ম্যাচগুলোতে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান
বিশ্বকাপ শুরুর একেবারে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এলোমেলো অবস্থা। ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেও অধিনায়ক নির্বাচন করতে গিয়ে লম্বা সময়ের রশি-টানাটানি চলেছে পিসিবিতে। নিয়মিত ওয়ানডে অধিনায়ক আফ্রিদি, নাকি দুর্দান্ত ফর্মে থাকা মিসবাহ—কার হাতে তুলে দেওয়া হবে বিশ্বকাপ মিশনের নেতৃত্বের ভার? এই প্রশ্নে দীর্ঘদিন নানা রকম দোদুল্যমানতায় দোলার পর অবশেষে আফ্রিদিকেই দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। এই আস্থার প্রতিদান দিতে গিয়েই বোধহয় বিধ্বংসী চেহারা ধারণ করেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও দুটি ম্যাচেই বল হাতে বাজিমাত করেছেন পাকিস্তান অধিনায়ক। কেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট। গতকালও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।
ওদিকে সহ-অধিনায়ক মিসবাহ উল হকও প্রমাণ করে চলেছেন নিজের যোগ্যতা। প্রথম ম্যাচে ৬৯ বলে ৬৫ রানের ইনিংস খেলার পর গতকালও খেলেছেন হার না মানা ৮৩ রানের এক অসাধারণ ইনিংস। পাকিস্তানের জয়ের ভিত্তি তৈরিতে সেই ইনিংসটাও ছিল একটা শক্ত খুঁটি। অধিনায়কের দায়িত্বটা তাঁর কাঁধে দিলেও যে খুব একটা ভুল হতো না, এটা তিনি প্রমাণ করে দিচ্ছেন প্রতি ম্যাচেই।
সব মিলিয়ে অধিনায়ক আর সহ-অধিনায়কের এই দুর্দান্ত সমন্বয়ে পাকিস্তান দলটা ভীতি সঞ্চার করতে শুরু করেছে সবার মধ্যে। দলের অন্য তরুণ ক্রিকেটাররাও যে এতে অনুপ্রাণিত হবেন, তাতেও কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত পাকিস্তান যে তার ঝুলি থেকে আরও কত বিস্ময়কর জিনিস বের করবে, সেটাই দেখার বিষয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেন নতুন শেবাগ’
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে শেবাগ প্রায় ছুঁয়েই ফেলেছিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যটা। ব্যাট করেছেন প্রায় গোটা ইনিংসই। সাজঘরে ফিরেছিলেন ৪৮তম ওভারে। তবে এর আগে তিনি খেলে ফেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। শেবাগের এই নতুন চেহারার পরিচয় বেশ ভালোমতোই পেয়েছে বাংলাদেশ। ভারতের ৩৭০ রানের পাহাড়ের নিচে চাপা পড়ে টাইগাররা হেরে গিয়েছিল ৮৭ রানে। আজ শেবাগের ব্যাট আবার কথা বলে উঠলে ফেভারিট ইংল্যান্ডও বেশ বিপদে পড়ে যাবে বলে হুমকি দিয়ে রেখেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত আর অ্যাশেজ সাফল্যে উজ্জীবিত ইংল্যান্ড। আগের ম্যাচের মতো আজও ব্যাটিং অর্ডারে ভারতের প্রধান ভরসা হিসেবে মাঠে নামবেন বীরেন্দর শেবাগ। ধোনির অবশ্য শেবাগের কাছ থেকে শুধু একটা দুর্দান্ত সূচনাই মূল প্রত্যাশা। তবে শেবাগ যদি আবার উইকেটে জেঁকে বসেন, তাহলে ইংলিশ বোলারদের অনেক ঘাম ঝরাতে হবে বলে মনে করছেন ধোনি। তিনি বলেছেন, ‘শেবাগ যদি ৫০ ওভার ব্যাট করে, তাহলে আমার কোনোই সমস্যা নেই। কিন্তু নিশ্চিতভাবেই প্রতিপক্ষ দল অনেক ঝামেলায় পড়বে। কিন্তু তার কাছে আমাদের মূল প্রত্যাশা আগ্রাসী ব্যাটিং। তার ব্যাটের কল্যাণে আমরা যেন একটা ভালো সূচনা করতে পারি এবং মিডল অর্ডার যেন সেটার ফায়দা ওঠাতে পারে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
March
(707)
-
▼
Mar 01
(17)
- বিবিসির স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ
- দুর্নীতিই পাকিস্তানের গণতন্ত্রের বড় শত্রু
- আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের উদ্যোগ
- মিসরে বিক্ষোভকারীদের ওপর সেনাদের শক্তি প্রয়োগ
- পাকিস্তানে ফের মার্কিন নাগরিক গ্রেপ্তার
- বিশিষ্টজনদের মনোনয়ন দিচ্ছেন মমতা
- বুশেহরের চুল্লি থেকে জ্বালানি বের করে নেওয়া হচ্ছে
- আইভরি কোস্টে বাগবোকে উৎখাতে লড়ছে গেরিলারা
- কুকুরের মালিকানা নিয়ে মামলা!
- পেচ উপত্যকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারে উদ্বিগ্ন...
- অ্যাসাঞ্জকে আমন্ত্রণ করায় বুশ যাননি
- ইংল্যান্ডের সঙ্গে আজ ভারতের শক্তি পরীক্ষা
- ব্রাভোর জন্য তামিমের দুঃখ
- ইউনুস-মিসবাহর যুগলবন্দী
- শফিউলের পরিবারে এখন অনেক হাসি
- বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান
- ‘ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেন নতুন শেবাগ’
-
▼
Mar 01
(17)
-
▼
March
(707)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...