Tuesday, June 19, 2012

এই দিনে-টেস্টিমনি অব সিক্সটি

২১ অক্টোবর একটি বিশেষ দিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটির অন্য রকম অর্থ আছে। যাঁরা ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, তাঁরা জানেন, এই দিনটিতে মাদার তেরেসা, সিনেটর এডোয়ার্ড কেনেডিসহ বিশ্বখ্যাত ৬০ জন মানুষের লেখা নিয়ে বাংলাদেশে গণহত্যা বন্ধের আবেদন জানিয়ে টেস্টিমনি অব সিক্সটি নামে একটি সংকলন প্রকাশ

প্রতিক্রিয়া-পোশাক নয়, কৌপীনটাই আসল by অসীম সাহা

কবি-সাংবাদিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ ‘কৌপীন নয়, পোশাকটাই আসল’ শিরোনামে একটি চমৎকার ভারসাম্যপূর্ণ উপসম্পাদকীয় লিখেছেন। তিনি তাঁর লেখাটি শুরু করেছেন একজন সিদ্ধপুরুষের প্রতারণার কাহিনি দিয়ে এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ের রাজনীতি, সরকার, সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও বিরোধী দলের নেত্রী ও তাঁদের ভূমিকা সম্পর্কেও কিছু কথা বলেছেন।

মৎস্যসম্পদ-মা-ইলিশকে ডিম ছাড়তে দিন by শেখ মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের অনেক গর্বের মধ্যে অন্যতম জাতীয় মাছ ইলিশ। আমাদের চিরায়ত ঐতিহ্যের ধারক ও বাহক। অনাদিকাল থেকেই ইলিশ আমাদের সংস্কৃতি, অর্থনীতি, কর্মসংস্থান, দরিদ্রজনের আমিষ সরবরাহ, বৈদেশিক মুদ্রা অর্জন ইত্যাদিতে অনন্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের ১২ শতাংশ এবং মোট দেশজ আয়ের

অর্থনীতি-ব্যাংক খাতের চ্যালেঞ্জ by মামুন রশীদ

বাংলাদেশের ব্যাংক খাতে বর্তমানে শতকরা দুই অঙ্কের বেশি মুনাফা অর্জিত হচ্ছে। বহু বছরের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বিকশিত হওয়ার সুবাদে দেশের ব্যাংক খাত বর্তমান পর্যায়ে উন্নীত হয়েছে। তীব্র প্রতিযোগিতা এবং শেয়ারহোল্ডারদের আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করে দেশের ব্যাংক খাত এখন অনেকটা টেকসই প্রবৃদ্ধির প্রবণতায় রয়েছে।

সমাজ-বিত্তবানের ভোগসংকোচন আর ঋণগ্রস্তের ভোগবিলাস by মোহাম্মদ কায়কোবাদ

আমার এক বন্ধুবর চলমান ক্ষুদ্র-বৃহৎ নানা ঘটনার মাধ্যমে আমাদের ও সমাজের বৈষম্য আর অসুস্থ উন্নয়ন প্রতিকূল সংস্কৃতির নানা দিক নিয়ে আমার সঙ্গে দূরালাপনিতে দীর্ঘক্ষণ ধরে মাঝেমধ্যেই হূদয়গ্রাহী আলাপ করেন। একসময় লিখতেনও ভালো।

ধন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-আমি আর আমরা!

পারিবারিক ব্যবসা প্রচলিত, পারিবারিক রাজনীতিও কম প্রচলিত নয়। তাই একটি সরকারি বিশ্ববিদ্যালয়কে পারিবারিক নিয়ন্ত্রণে নিয়ে আসার ঘটনাও বিচিত্র কিছু নয়। সব সম্ভবের দেশে এটাও সম্ভব যে একজন উপাচার্য তাঁর ভাই, ভায়রা, কন্যা, ভাগনি, দূরসম্পর্কের শ্যালক আর ভাইঝির দেবরসহ কাছে-দূরের আত্মীয়স্বজন নিয়ে বিশ্ববিদ্যালয়

জনপ্রশাসনে গতিসঞ্চার ঘটুক-সচিব পদে রদবদল

জনপ্রশাসনের ২১ সচিব পদের রদবদল এবং চারজনের ওএসডি হওয়ার খবর সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এ সরকারের ২২ মাসের শাসনামলে জনপ্রশাসনে একসঙ্গে এত বড় রদবদল আর ঘটেনি। সাধারণভাবে মনে করা হয়, এ ধরনের রদবদলের পেছনে সরকারের দলীয় রাজনৈতিক বিবেচনা কাজ করে থাকে।

সাগরতলের দুনিয়া by মারুফ ইসলাম

সাগরে ডুব দিতে হয়নি, তবু সাগরতলের সেই অপূর্ব জগৎ দেখার সুযোগ মিলেছে রাজধানীর দৃক গ্যালারিতে। আলোকচিত্রী শরীফ সারওয়ারের ক্যামেরায় তোলা বঙ্গোপসাগরের তলদেশের ৪৩টি ছবি নিয়ে ১৫ থেকে ১৮ জুন এই গ্যালারিতে হয়ে গেল এক প্রদর্শনী। এরই সুবাদে সুযোগ মিলল এমন দুর্লভ জগৎ দেখার।

আত্মবিশ্বাসী নারীর জন্য by শর্মিলা সিনড্রেলা

খাবার পরিবেশন ও সংরক্ষণের নানা সামগ্রী তৈরিতে টাপারওয়্যারের নামটা আন্তর্জাতিকভাবে পরিচিত। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে গত বছর। ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি খাবার সংরক্ষণের বাক্স, জগ, গ্লাস, পানির বোতল ইত্যাদি সবই আছে তাদের। তবে কোনো শোরুমে তারা তাদের পণ্য বিক্রি করে না।

এখনো কাঁচা আম!

কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কয়েক দিন। এখনই বানিয়ে ফেলুন কাঁচা আমের এমন কয়েক পদ, যা খেতে পারবেন সারা বছর। দেখুন জোবাইদা আশরাফের দেওয়া রেসিপিগুলো। সাত মসলায় আম উপকরণ: কাঁচা আম এক কেজি, সিরকা আধা কাপ, সরিষার তেল এক কাপ, রসুনবাটা দুই চা-চামচ, আদাবাটা দুই চা-চামচ, হলুদগুঁড়া দুই চা-চামচ, চিনি তিন টেবিল-চামচ, লবণ পরিমাণমতো।

টাইডাই ফ্যাশন by তৌহিদা শিরোপা

আবার চল এসেছে টাইডাই, বাটিক পোশাকের। নানা নকশায় রংবেরঙের পোশাকগুলো গরমে বেশ আরামদায়ক। সালোয়ার-কামিজ, কুর্তা, টপস, স্কার্ট, শাড়িতে তো আছেই;এমনকি ব্যাগ, স্যান্ডেলের কাপড়েও দেখা যাচ্ছে টাইডাই নকশা।যাত্রার ডিজাইনার মাধুরী সঞ্চিতা বলেন, একরঙের হারেম প্যান্ট,

স্মরণ-সত্য যে কঠিন by বিপ্লব বালা

মনে পড়ে, কলকাতায় পড়াশোনাকালে, সত্তরের দশকের শেষ দিকে ‘বহুরূপী’র নাটক ইবসেনের দশচক্র দেখেছিলাম; নাটকে সংশপ্তক ডাক্তারের ভূমিকায় মহানট শম্ভু মিত্র শেষ দিকে তাঁর স্ত্রীকে বলেন, ‘আমার সন্তানেরা তার বাবার পরিচয় দিতে যেন লজ্জা না পায়—এইটুকু তো করতেই হবে আমাকে।’

বিচারপতির মন্তব্যে স্পিকারের রুলিং

জাতীয় সংসদের স্পিকারকে উদ্দেশ করে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সম্প্রতি কিছু মন্তব্য করেছিলেন। একই দিন সংসদে কয়েকজন সাংসদ এর তীব্র প্রতিবাদ করেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ওই বিচারপতিকে অপসারণের দাবি জানান।

উন্নয়ন-রংপুর সিটি করপোরেশন কত দূর?

রংপুর সিটি করপোরেশন নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। রংপুর সিটি করপোরেশন হবে কি না, এ ব্যাপারে কেউই নিশ্চিত করে বলতে পারেন না। অথবা হলে কত বছর পরে হবে, তা নিয়েও চলে তর্ক-বিতর্ক। চায়ের দোকানের একটি আড্ডার কথা বলি। একজন বলছেন, রংপুর সিটি করপোরেশন অবশ্যই হবে।

রাজনীতি-সংস্কৃতি-রাজনীতি এবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিক... by শেখ হাফিজুর রহমান

সম্প্রতি সরকার ও বিরোধী দল নিজ নিজ কঠোর অবস্থান থেকে সরে এসে আগের চেয়ে নমনীয় এবং একে অপরের প্রতি সহনশীল হয়ে উঠেছে। এতে দীর্ঘদিনের গুমোট ভাব কেটে গিয়ে রাজনীতির জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে। আমার সব সময়ই মনে হয়েছে যে সমাজের যেকোনো কাঙ্ক্ষিত,

আইনের প্রয়োগ নিশ্চিত করাটাই সবচেয়ে দরকারি-সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ভাবনা

সড়ক দুর্ঘটনা এ মুহূর্তের সবচেয়ে বড় দুর্ভাবনা বলে মেনে নিয়েছেন যোগাযোগমন্ত্রী। সরকারের নীতিনির্ধারক পর্যায়ে এমন বোধোদয় গুরুত্বপূর্ণ, তাতে সন্দেহ নেই। তবে পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে বিষয়টি এখন আর ভাবনা বা দুর্ভাবনার মধ্যে ফেলে রাখার নেই। কিছু বাস্তব পদক্ষেপ দরকারি হয়ে পড়েছে।

সরকার কি নির্বাচনী অঙ্গীকার ভুলে গেছে?-দুর্নীতির ব্যাপকতা

গত শনিবার ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্যদের বার্ষিক সভা শেষে প্রকাশিত ঘোষণাপত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অথচ ২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে, তাতে দলটির ঘোষিত প্রথম পাঁচ অগ্রাধিকারের অন্যতম ছিল দুর্নীতি দমন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪২৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. আবদুস শুকুর, বীর বিক্রম দক্ষ এক মুক্তিযোদ্ধা কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাত আর প্রচণ্ড শীত। তার মধ্যে মো. আবদুস শুকুরসহ একদল মুক্তিযোদ্ধা নিঃশব্দে অবস্থান নিলেন শত্রু পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের কাছে।

সংবর্ধনা-পড়াশোনায় আরও মনোযোগী হও

যোগ্যতা অর্জন করেই ধাপে ধাপে সামনে এগিয়ে যেতে হবে। ইচ্ছা, পরিশ্রম ও সততা থাকলে শত প্রতিকূলতার মাঝেও সাফল্য অর্জন করা সম্ভব। প্রতিকূল পরিস্থিতিতে সাহসের সঙ্গে দায়িত্ব পালনের মানসিকতা এখন থেকেই গড়ে তুলতে হবে—কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে গুণীজনেরা এসব কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার-মীর কাসেমের জামিনের আবেদন আদেশ আজ

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর জামিনের আবেদনের আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।

অনিশ্চয়তায় রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র by অরুণ কর্মকার

বাগেরহাট জেলার রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বর্তমান সরকারের মেয়াদে কেন্দ্রটি চালু হওয়া তো দূরের কথা, স্থাপনের কাজ শুরু হবে কি না সে বিষয়েও সন্দেহ দেখা দিয়েছে।

'খাজনার চেয়ে বাজনা বেশি'

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হলো। ঢাকার আগারগাঁওয়ে যে স্থানে দীর্ঘদিন থেকেই মেলা হয়ে আসছিল, এখানে আর বাণিজ্য মেলা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীসহ মেলার কর্তারা। বাণিজ্য মেলার মাঠ হিসেবে পরিচিত জায়গাটিতে শুরু হতে যাচ্ছে নতুন সচিবালয় নির্মাণের কাজ।

আড়িয়াল বিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা

প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের বিরোধিতার নামে মুন্সীগঞ্জের শ্রীনগরে যা ঘটে গেল, তা নিতান্তই অনাকাঙ্ক্ষিত ও চরম দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছুই নয়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আরো দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পবিত্র কোরআনের আলো-বন্ধকি ঋণের জামানত সুরক্ষিত হওয়া বাঞ্ছনীয়

২৮৩. ওয়াইন কুনতুম আ'লা- ছাফারিন ওয়া লামতাজিদূ কা-তিবান ফারিহা-নুম্ মাক্ব্বূদ্বাহ্; ফাইন আমিনা বা'দ্বুকুম বা'দ্বান ফালইউওয়াদ্দিল্লাযী উ'তুমিনা আমা-নাতাহূ ওয়ালইয়াত্তাকি্বল্লা-হা রাব্বাহূ; ওয়ালা- তাকতুমুশ্শাহা-দাতা; ওয়া মাইঁয়্যাকতুমহা- ফাইন্নাহূ আছিমুন ক্বালবুহূ; ওয়াল্লা-হু বিমা- তা'মালূনা আ'লীম।

বারাদির সঙ্গে আলাপ : যে মানুষটি প্রেসিডেন্ট হতে পারেন by রবার্ট ফিস্ক

এখনকার মানুষ কে? অবশ্যই মোহাম্মদ এল বারাদি। কিন্তু তিনি জনগণের মানুষ কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তিনি নিজেও তেমন দাবি করেন না। তাঁর বাড়িতে একটি ছোট কিন্তু গাঢ় নীল রঙের সুইমিং পুলের পাশে ইজিচেয়ারে এসে বসলেন। এখানেই তাঁকে মাঝেমধ্যে দেখা যায়। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ মানুষটি।

ভাষা চর্চা কেন্দ্রের গুরুত্ব by মিল্টন বিশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় শিক্ষা গ্রহণ করি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে। সে সময় ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা সবার কাছে স্পষ্ট হলেও স্প্যানিশ ভাষা শেখার উদ্দেশ্য অনেকেই জানতে চেয়েছিলেন।

শিশুদের পাঠ্যসূচির ভার কমানো হোক by করুণাময় গোস্বামী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত একাধিক অনুষ্ঠানে বলেছেন, শিশুদের পাঠ্যসূচির ভার কমানো উচিত। তিনি এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

স্মরণ-লাল-সবুজের শিল্পী পটুয়া কামরুল হাসান by সাদিয়া মাহ্জাবীন ইমাম

স্বাধীনতার আহ্বান রক্তে বহন না করলে এমন করে পারে না কেউ। স্বাধীনতাকে শুধু নীরবে সমর্থন নয়, শত্রুর ঘৃণিত মুখের অবয়ব দিয়ে জাগিয়ে তুলেছিলেন প্রতিরোধের জোয়ার। ভালোবাসা থেকে যেমন তৈরি করেছেন সদ্য জন্মানো দেশের পতাকা, তেমনি হিংস্র ইয়াহিয়া খানের ভয়ানক মুখচ্ছবির পোস্টারেরও সৃষ্টি পটুয়া কামরুল হাসান।

ড. মুহাম্মদ আশকার ইবনে শাইখ-শেখ হাসিনার ব্রিটেন সফরের ইতিবাচক দিক

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটেন সফর করে গেলেন। লেখাটি যখন প্রকাশিত হবে ততক্ষণে শেখ হাসিনা বাংলাদেশ পেঁৗছে যাবেন। তাঁর এ সফর প্রবাসী বাংলাদেশিদের স্বার্থরক্ষায়ই কেবল নয়, উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নসহ অনেক দিকে গুরুত্বপূর্ণ কিংবা ইতিবাচক প্রভাব পড়বে, তা আশা করা যাচ্ছে।

নতুন বিমানবন্দরের কতটা প্রয়োজন? by আলমগীর সাত্তার

কয়েক দিন আগে বিমানের কয়েকজন অবসরপ্রাপ্ত পাইলট একসঙ্গে বসেছিলাম। আমরা প্রায়ই একসঙ্গে বসি। পিআইএ এবং বিমানের চাকরি মিলিয়ে আমাদের একেকজনের অভিজ্ঞতা সময়ের হিসাবে প্রায় ৪০ বছর। ফ্লাইং অভিজ্ঞতা ঘণ্টা হিসাবে ২০ থেকে ২৫ হাজার। পৃথিবীর প্রায় সব বিখ্যাত বিমানবন্দর আমাদের দেখার সুযোগ হয়েছে।

সালাম ভালোবাসার সেতুবন্ধ by এমদাদুল হক তাসনিম

সালামের আভিধানিক অর্থ সম্ভাষণ, অভিবাদন। এটি একটি দোয়াও, যাতে একে অপরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। ইসলামের নীতি হলো, কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়া। আর তার উত্তর দেওয়াও ওয়াজিব। সালামের সূচনা হয়েছে সৃষ্টির আদি থেকেই।

সুষ্ঠু ও সুন্দর সমাজের জন্য তাকওয়া by জহির উদ্দিন বাবর

গভীর রাতে নির্জন ঘরে কেউ অবৈধ কোনো কাজ করলে কারও দেখে ফেলার আশঙ্কা হয়তো নেই। তবুও অধিকাংশ মুসলমান এ অবৈধ কাজ থেকে বিরত থাকে। রমজান মাসে দিনের বেলায় ঘরের দরজা-জানালা বন্ধ করে কিছু খেয়ে ফেললে হয়তো কেউ দেখবে না। তবুও সাধারণত মুসলমানরা কাজটি করে না।

পাঠাগার হোক জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু by মুফতি এনায়েতুল্লাহ

দেশে সুশিক্ষার রাজত্ব গড়ে উঠলে অবক্ষয় ও বিপথগামিতা থেকে তরুণ-তরুণীরা রক্ষা পাবে। পড়াশোনা ও জ্ঞানচর্চার দিকে ছাত্রসমাজকে ধাবিত করে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে। জ্ঞানচর্চা ও চরিত্র গঠনের পাঠশালা হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে মসজিদভিত্তিক পাঠাগার গড়ে তুলতে হবে।

মুক্তিযোদ্ধা হায়দার আলী by মোঃ মিজানুল ইসলাম মিজু

আজ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। হায়দার আলীকে নিয়ে লেখার মেধা, জ্ঞান, প্রজ্ঞা ও ধৃষ্টতা কোনোটাই সৃষ্টিকর্তা আমাকে দেননি। এরপরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সর্বোচ্চ ডিগ্রিধারী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর বেঁচে থাকার আকুতি এবং আর্তনাদ আজও ভোলা সম্ভব হয়নি।

সোনার ডিম পাড়া হাঁস মারা কেন? by তারিক আলী

প্রতিশোধ আকাঙ্ক্ষাতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র তাদের আর এক শত্রুকে নিশানা করে হত্যা করেছে। তাদের নাগরিকরা এখন এই মিশনের সাফল্য উদযাপন করছে। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশের আমলের কর্মকর্তারা বলছেন, এতেই প্রমাণিত হয় যে, শেষ পর্যন্ত গুয়ানতানামো বের নির্যাতন কাজ দিয়েছে।

শিক্ষা-বাংলাদেশের পাঠ্যপুস্তকে জেন্ডার সচেতনতা by হান্নানা বেগম

নতুন শিক্ষানীতি অনুসারে খুব শিগগিরই নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের সম্ভাবনা রয়েছে। এ সময়ে আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমঅধিকারের কথা আছে। নারী-পুরুষের সমতার কথা আছে। আমরা ক্রমান্বয়ে আমাদের ভবিষ্যৎ শিশুদের সে বিশ্বাসে বিশ্বাসী করে তুলতে চাই

ধর নির্ভয় গান-সব শেষ হয়ে যায়নি by আলী যাকের

আমি অবশ্য আশাহত নই কোনোকালেই। চরম অত্যাচারের বিরুদ্ধে যখন একটা যুদ্ধ করতে হয়েছে, যখন এত রক্ত ঝরিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, একটি স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে আমাদের, তখন হতাশ হওয়ার কিছু নেই। আমরা পারি না এমন কোনো কাজ নেই। আমাদের সাধারণ মানুষই ঘুরে দাঁড়াবে আবার।

শিকলবন্দি সালেহা-নির্যাতকদের শাস্তি হোক

সম্পত্তির লোভ বড় ভয়ানক। কিন্তু এ লোভ চরিতার্থ করতে মানুষ কতটা নির্মম হতে পারে? মানুষের লোভের যেমন সীমা-পরিসীমা নেই, তেমনি হয়তো নির্মমতারও অবধি নেই। সম্পত্তি দখলের জন্য নিকটাত্মীয়দের নির্মমতা কত দূর বিস্তৃত হতে পারে তার একটি উদাহরণ বরিশালের সালেহা বেগম।

এমপিওভুক্তির জট-শিক্ষকদের দাবি মিটুক

দেশের প্রায় পাঁচ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্তির অপেক্ষায়; কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের হাতে এ বাবদ অর্থ রয়েছে নামমাত্র পরিমাণ। বৃহস্পতিবার সমকালে 'নতুন এমপিওভুক্তির জন্য মাত্র ১৫ কোটি টাকা :অর্থ সংকটে শিক্ষা মন্ত্রণালয়' শিরোনামের প্রতিবেদনে বলা হয়,

নতুন বিমানবন্দরের কতটা প্রয়োজন? by আলমগীর সাত্তার

কয়েক দিন আগে বিমানের কয়েকজন অবসরপ্রাপ্ত পাইলট একসঙ্গে বসেছিলাম। আমরা প্রায়ই একসঙ্গে বসি। পিআইএ এবং বিমানের চাকরি মিলিয়ে আমাদের একেকজনের অভিজ্ঞতা সময়ের হিসাবে প্রায় ৪০ বছর। ফ্লাইং অভিজ্ঞতা ঘণ্টা হিসাবে ২০ থেকে ২৫ হাজার। পৃথিবীর প্রায় সব বিখ্যাত বিমানবন্দর আমাদের দেখার সুযোগ হয়েছে।

সময়ের প্রতিধ্বনি-আশার ছলনে ভোলানো যাবে না by মোস্তফা কামাল

যদি প্রশ্ন করা হয়, এ মুহূর্তে দেশে প্রধান সমস্যা কী? সবাই এক কথায় বলবেন, দ্রব্যমূল্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এ ঊর্ধ্বমুখী গতিকে কিছুতেই নিম্নমুখী করা যাচ্ছে না। শুরুতে আমরা বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে অনেক দৌড়ঝাঁপ দিতে দেখেছি। বাজারে বাজারে ঘুরে সস্তা প্রচার নিতে দেখেছি।

সড়ক ভবনে গুলি-দুই কর্মচারী বরখাস্ত

সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিস সহকারী ও শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন খন্দকার এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ফজলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার সড়ক ভবনে গুলিবর্ষণের ঘটনার প্রাথমিক তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

প্রকল্পগুলোর অবস্থা জানতে চাইলেন যোগাযোগমন্ত্রী-কালের কণ্ঠের প্রতিবেদনের পর তৎপরতা বেড়েছে

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সওজের প্রধান প্রকৌশলীর কাছে বিভিন্ন প্রকল্পের অবস্থা জানতে চেয়েছেন। তিনি পুরোদমে বৃষ্টিপাত শুরুর আগেই যত দ্রুত সম্ভব সড়ক ও মহাসড়ক সংস্কারের চলমান কাজ শেষ করার তাগিদ দিয়েছেন।

একজন বিচারপতির অসৌজন্যমূলক মন্তব্য এটি-স্পিকারের রুলিং

বাংলাদেশে বিচার বিভাগ, পার্লামেন্ট ও শাসন বিভাগ পাকিস্তানের মতো মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না- এ আশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। হাইকোর্টের বিচারক এ এইচ এম শামসুদ্দিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি যে উত্তেজনা দেখা দেয়, তার প্রেক্ষাপটে গতকাল সোমবার সংসদে দেওয়া রুলিংয়ে এ কথা বলেন

মীর কাসেমের জামিন বিষয়ে আদেশ আজ-গোলাম আযমের ২ আবেদন খারিজ

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মীর কাসেম আলীর জামিন আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষ হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাসেম আলীকে কারাবন্দি রাখার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

অবশেষে বিষ পান করলেন তাঁরা by ফখরে আলম ও বাবুল আকতার

এই বিলই তাঁদের জীবন, তাঁদের জীবিকার উৎস। বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই বিলে যখন আঘাত আসে, তখন জীবনকেও যে তুচ্ছ মনে হয়। তাই হাতে বিষ, মুখে 'জান দেব, তবু বিল দেব না' স্লোগান নিয়ে তাঁরা আত্মহনন কর্মসূচি পালন করলেন। এ সময় তিনজন কিছু পরিমাণ বিষ পানও করেন।

ইলিয়াসের মেয়ের জন্মদিনের চিঠি

নিজের জন্মদিনে বাবার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে 'খোলা চিঠি' লিখেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। ঢাকার মানারাত স্কুলের ছাত্রী (ইংরেজি মাধ্যম) সাইয়ারা প্রধানমন্ত্রীর কাছে ইংরেজিতে লেখা চিঠিতে লিখেছে, Mrs. Sheikh Hasina, 18 June is my birthday. You have

পোশাক শিল্পে অস্থিরতা পরিকল্পিত : প্রধানমন্ত্রী-বিদেশি ইন্ধন খতিয়ে দেখার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পোশাক শিল্প সেক্টরে পরিকল্পিতভাবে অস্থিরতা ছড়ানো হচ্ছে। বিরাজমান অস্থিতিশীলতার পেছনে কোনো বিদেশি চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে ফেয়ার প্রাইস কার্ড বিতরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন-সরে দাঁড়ালেন কালাম প্রণব অপ্রতিদ্বন্দ্বী

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে রাজি নন সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম। গতকাল সোমবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়ে দেন। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করায় কালাম বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

বাঘা তেঁতুল-কাঁদো কবি কাঁদো by সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ ওয়ালীউল্লাহর অতুলনীয় উপন্যাসটির নাম কাঁদো নদী কাঁদো। বাংলার মানুষের চেতনাপ্রবাহ রীতিতে উপন্যাস লেখার ক্ষমতা থাকলে তারা লিখত ‘কাঁদো কবি কাঁদো’। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে ছোটখাটো কবি ছিলেন না। সুখ-দুঃখের বহু রকমের কবিতাই লিখেছেন। চোখের সামনে একের পর এক প্রিয়জন চলে গেছে।

অরণ্যে রোদন-কুড়ি বছর পরের বাংলাদেশ by আনিসুল হক

আজ থেকে কুড়ি বছর পরে, ২০৩২ সালে, কেমন হবে বাংলাদেশ? আজকের সংবাদপত্র খুলে কোথাও কোনো আশা দেখতে পাই না। আশুলিয়ায় পোশাক তৈরির কারখানাগুলো বন্ধ, শ্রমিকেরা রাস্তায়, প্রাণপণ লড়াই করছে পুলিশের সঙ্গে। সংবাদপত্রের শিরোনাম, আশুলিয়া-কাঁচপুর রণক্ষেত্র।

কারখানা বন্ধ বেতনও বন্ধ by জাহাঙ্গীর শাহ

রাজধানীর অদূরে আশুলিয়া এলাকায় বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেবেন না মালিকেরা। শ্রম আইনের ১৩(১) ধারায় এসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করায় তাঁরা বেতন-ভাতা দিতে রাজি নন। ফলে যত দিন এসব শিল্পকারখানা বন্ধ থাকবে, তত দিন শ্রমিকেরা বেতন পাবেন না।

পোশাক কারখানা নিয়ে শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদন-নিম্নতম মজুরি সবাই দেয় না by রোজিনা ইসলাম

বেতন-ভাতাসহ নানা ধরনের সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য কোনো শ্রমিক ইউনিয়ন গঠন করা যায় না পোশাকশিল্পে। এর পরিবর্তে প্রতিটি কারখানায় সব পক্ষকে নিয়ে একটি ‘পার্টিসিপেশন কমিটি’ করার কথা। পোশাকশিল্পের মালিকদের দাবি, নিয়মটি পুরোপুরি মানা হচ্ছে।

বাড়িভাড়া বাড়ছেই, চিড়েচ্যাপ্টা মানুষ by শরিফুল হাসান

সংবিধানের ১৫ অনুচ্ছেদে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ জীবনযাপনের মৌলিক প্রতিটি অধিকার নিয়েই প্রচণ্ড চাপের মধ্যে থাকে দেশের মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে বাসস্থানের সমস্যা। বাড়িভাড়া এখন যন্ত্রণার আরেক নাম।

নিজ নিজ অবস্থানে থেকে সংবিধান সমুন্নত রাখব :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট বিচার বিভাগ ও সংসদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সোমবার জাতীয় সংসদে যে রুলিং প্রদান করেন তার পূর্ণ বিবরণ এখানে দেওয়া হলো :আমাদের সকলকে মনে রাখতে হবে বর্তমানে এদেশ পাকিস্তান নয়_ বাংলাদেশ।

চিরস্থায়ী জরুরি অবস্থা? by জামান সরদার

যদিও অপ্রীতিকর, রাষ্ট্র পরিচালনায় জরুরি অবস্থা যেন অনিবার্যই। এমন দেশ খুঁজে পাওয়া কঠিন, যেখানে কোনো না কোনো সময় জরুরি অবস্থা জারি হয়নি। বলাবাহুল্য, বাংলাদেশেও বিভিন্ন সময় এমন বিশেষ পরিস্থিতি ঘোষণা করতে হয়েছে। আবার তুলেও নিতে হয়েছে। স্বেচ্ছায় কিংবা চাপের মুখে।

জীবন যেমন-কালো হরফে বন্দি একটি কাল, একটি সত্য by মুস্তাফা জামান আব্বাসী

তাহলে সত্যজিৎ রায় কীভাবে গুরুত্বপূর্ণ? এই জন্য যে, 'পথের পাঁচালী' অর্থাৎ পথের গানেই আছে জীবনের কথা, যার অপর নাম দীন। ওই যে রেলগাড়িটি মাঠের মধ্যে 'ঝিক' 'ঝিক' শব্দ করে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে, চিরায়ত বাংলার পটভূমিতে অপুর জীবনের ট্রিলজি, মুহূর্তে যা চিনিয়ে দিল না বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্র নির্মাতাকে, এর সঙ্গে চিরায়ত মানুষকে।

সমকালীন প্রসঙ্গ-দেশ টিভির বাজেট আলোচনা by বদরুদ্দীন উমর

দেশে আমলা, পুলিশ, রাজনীতিবিদ প্রমুখ যারা শত শত, হাজার হাজার কোটি টাকার মালিক পর্যন্ত হয়েছেন এবং যাদের এই টাকার বিপুল অংশ কালো টাকা তাকে কি এই ধরনের অপ্রদর্শিত আয় বলা চলে? তাকে কি কোনোভাবে 'আয়ে'র পর্যায়ে ফেলা যায়? চুরি, ঘুষ, লুটপাট ইত্যাদি মাধ্যমে অর্জিত ধনসম্পদ কি প্রদর্শিত অথবা অপ্রদর্শিত কোনো

অসুস্থ মুক্তিযোদ্ধা-চিকিৎসা ভাতার ব্যবস্থা হোক

উজিরপুরে গুটিয়া বানকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে কায়িক শ্রমেই পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করতে হয়েছে।

বাজার সিন্ডিকেট-কারসাজি থামাতেই হবে

ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য বহুল অভিযুক্ত 'সিন্ডিকেট' নিয়ন্ত্রণে সরকার বিলম্বে হলেও যে উদ্যোগী হয়েছে, সংসদে এই সংক্রান্ত বিল পাসে তার সাক্ষ্য মেলে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে 'মজুদদারি ও মুনাফাখোরী সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে' বলে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে গত সাড়ে তিন বছরের শাসনামলে এ ব্যাপারে ব্যাখ্যাহীন নির্লিপ্ততাই দেখা গেছে।

রুয়েটে তৈরি হলো গোয়েন্দা রোবট by রফিকুল ইসলাম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র রুবেল আহাম্মেদ ও রাকিবুল ইসলাম একটি গোয়েন্দা রোবট তৈরি করেছেন। নির্মাতারা জানান, রোবটটি চালানোর জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। যেকোনো জায়গা থেকেই একে নিয়ন্ত্রণ করা যাবে।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে আইন-একটি সময়োপযোগী পদক্ষেপ

বাজারে অস্থিরতা বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। বাজার ওঠানামা করবে- এটাই বাজারের সাধারণ নিয়ম। কিন্তু বাংলাদেশে বাজারের চিত্র ভিন্ন। এখানে জিনিসপত্রের দাম কেবলই বাড়ে। কখনো কমে না। নিত্যপণ্যের দাম বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থির হলে বাংলাদেশের বাজার সূত্র অনুযায়ী সেটাই হচ্ছে স্থিতিশীল অবস্থা।

বর্ষায় সড়ক বিপর্যয়ের আশঙ্কা-ব্যবস্থা গ্রহণের সময় আছে এখনো

'আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে/আসে বৃষ্টি সুবাস বাতাস বেয়ে/এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি/নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে' রবীন্দ্রনাথের বৃষ্টি যেমন সুবাস বাতাস বেয়ে আসত, তেমনি এখনো গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের পর আষাঢ়ের গগন ছেয়ে গভীর গরজনে নামে বৃষ্টি।

পবিত্র কোরআনের আলো-দায়িত্বনিষ্ঠরাই আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা ও গবেষণা করে

৬. ইন্না ফীখ্ তিলা-ফি ল্লাইলি ওয়ান্নাহা-রি ওয়ামা- খালাক্বা ল্লা-হু ফি চ্ছামা-ওয়া-তি ওয়ালআরদ্বি লাআ-ইয়া-তি লি্লক্বাওমি ইঁয়্যাত্তাক্বূন। ৭. ইন্না ল্লাযীনা লা-ইয়ারজূনা লিক্বা-আনা- ওয়ারাদ্বূ বিলহাইয়া-তি দ্দুনইয়া- ওয়াত্বমাআন্নূ বিহা- ওয়াল্লাযীনা হুম আ'ন আ-ইয়া-তিনা- গা-ফিলূন। ৮. উলা-য়িকা মা'ওয়া-হুমু ন্না-রু বিমা- কা-নূ ইয়াক্ছিবূন।

কারখানা বন্ধ রাখলে মালিক-শ্রমিক উভয়েরই ক্ষতি by ডা. ওয়াজেদুল ইসলাম খান

আশুলিয়ায় গার্মেন্টগুলো বন্ধ ঘোষণা দুঃখজনক। কারখানা বন্ধ করে দিলে কোনো পক্ষেরই উপকার হয় না, বরং মালিক-শ্রমিক উভয়েরই ক্ষতি। তাহলে ক্ষতিকর কাজটির মাধ্যমে কোনো সমস্যার সমাধান কি সম্ভব? কারখানা বন্ধ করে দিলে সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

সরকার নিরাপত্তার গ্যারান্টি দিলে বন্ধ রাখার যুক্তি নেই by সফিউল ইসলাম মহিউদ্দীন

আমরা আশুলিয়া এলাকার গার্মেন্টগুলো বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমাদের ওরা ঘিরে ধরে পেটাবে, তা তো হয় না। সরকার আমাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলে বন্ধ করে রাখার কোনো যুক্তি নেই। এতে আর্থিক ক্ষতির কথা তো এখন মূল ভাবনা নয়। জানমালের নিরাপত্তাই প্রধান বিষয়।

চরাচর-জয়তু ব্লগিং by সাদেক সামি

সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক কিংবা ব্লগিংয়ের নাম শুনলে সবাই বলবেন, এ হচ্ছে তারুণ্যের প্রতীক। আরব বসন্তের জন্ম দিয়ে এই প্রযুক্তির ফসল এখন প্রতিবাদের বাহন হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছে। আর আমাদের দেশে? তরুণ-তরুণীর যোগসূত্র হিসেবেই কি রয়ে গেছে এই মাধ্যম? এমন যাঁরা ভাবেন, তাঁদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশের একটি উদাহরণ।

কথা সামান্যই-মামুলিতত্ত্ব ও ফালতু যুগ by ফজলুল আলম

বর্তমান যুগকে কী নামে অভিহিত করা যায়? উন্নয়নের যুগ, বিশ্বায়নের যুগ, উত্তর-আধুনিক যুগ ইত্যাদি। এত সব নামকরণের পেছনে অনেক বা কিছু যুক্তি ও তত্ত্বও আছে। কিন্তু আমার ধারণায় তাদের দেওয়া কোনো তত্ত্বই সঠিক নয়। বছর পাঁচেক আগে অরুন্ধতী রায়ের লেখা পড়ে আমি একমত হয়ে এই যুগের নাম দিয়েছিলাম 'বিপথগমনের

আইনের শাসন ও বাংলাদেশ by শাহনেওয়াজ বিপ্লব

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে কি না, শেয়ারবাজার আদৌ স্থিতিশীল হয়ে উঠবে কি না, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ সরকার মেনে নেবে কি নেবে না- এ রকম বহু প্রশ্ন আছে। কিন্তু এসব প্রশ্ন ছাড়িয়ে আপাতত যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশে আইনের শাসন কোথায়? রাজধানী ঢাকার বুকে দিনদুপুরে সড়ক

কল্পকথার গল্প-'এ রোগেরও ওষুধ আছে' by আলী হাবিব

বাঙালি মধ্যবিত্তের অনেক সমস্যা। সমস্যা না থাকলে সমস্যা তৈরি করে নিতে বাঙালি মধ্যবিত্তের জুড়ি নেই। সমস্যা থাকলে সেটা কচলাতে ভালো লাগে। এটা মধ্যবিত্তের গুণ। অন্যের ত্রুটি খুঁজে বেড়ানো যাদের অভ্যাস, তাদের মতে এটাই নাকি মধ্যবিত্তের দোষ। অনেক কিছু নিয়েই মধ্যবিত্তের কোনো মাথাব্যথা নেই। কিন্তু ত্রুটি একটা পেলেই হলো।

কালান্তরের কড়চা-একটি স্পর্শকাতর অনভিপ্রেত ঘটনা by আবদুল গাফ্‌ফার চৌধুরী

কালের কণ্ঠের কিছু সহৃদয় পাঠক, যাঁরা আমার কলামটি নিয়মিত পাঠ করেন, তাঁরা জানতে চেয়েছেন, সম্প্রতি জাতীয় সংসদের মাননীয় স্পিকার আবদুল হামিদ এবং উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শামসুদ্দীন চৌধুরীর (মানিক) পরস্পরবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে যে বিতণ্ডা হয়ে গেল, তা নিয়ে আমি কিছু লিখিনি বা এখনো কিছু লিখছি না

প্রিয়াঙ্কার পারফেক্ট ম্যান

পরের জন্মে কিশোরকুমারের নায়িকা হতে চান প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কার কাছে পারফেক্ট ম্যানের সংজ্ঞাটা বেশ সহজ। যে পুরুষ মহিলাদের সবসময় সম্মান করেন এবং কখনও মিথ্যের আশ্রয় নেন না, সেই পারফেক্ট। তবে তিনি এও মনে করেন যে, পৃথিবীতে পারফেক্ট ম্যান খুঁজে পাওয়াটা বেশ কঠিন!