Monday, September 6, 2010
নেদারল্যান্ডে জোট সরকার গঠনে আলোচনা ব্যর্থ
গত জুনে দেশটির সাধারণ নির্বাচনে লিবারেল পার্টি (ভিভিডি) জয়লাভ করে। কিন্তু সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন তারা পায়নি। গত ৯ আগস্ট থেকে ডানপন্থী পিভিভি ও ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিএ) পার্টির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করে ভিভিডি। কিন্তু গতকাল শনিবার হেগে ভিভিডি পার্টির নেতা মার্ক রুট সংবাদ সম্মেলনে বলেন, সমঝোতার আলোচনা ব্যর্থ হয়েছে।
পিভিভির নেতা গ্রিট ওয়াইল্ডারস সাংবাদিকদের বলেন, ‘নেদারল্যান্ডে একটি স্থিতিশীল সরকার দরকার। আমরা তা-ই চাই। কিন্তু সিডিএর কিছু নেতার প্রতি আমাদের আস্থা নেই। আমরা মনে করি, সিডিএর সঙ্গে জোটে থাকা সম্ভব নয়। যদিও আমরা সত্যিই বিরোধী দলে থাকার চেয়ে বরং স্থিতিশীল জোট সরকার গঠনেই বেশি আস্থা রাখি।’
এদিকে সিডিএর কিছু নেতা মন্তব্য করেছেন, ওয়াইল্ডারের কট্টর ইসলাম-বিরোধিতা ও অভিবাসনবিরোধী অবস্থানকে তাঁরা সমর্থন করেন না। অতএব তাঁর সঙ্গে সমঝোতা চলে না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সমর্থন হারাচ্ছে ক্ষমতাসীন দল
দক্ষিণ পাঞ্জাবের মেহমুদ কোটের দিনমজুর মোহাম্মদ রমজান বলেন, তিনি তাঁর এলাকার সাংসদকে আর ভোট দেবেন না। তিনি বলেন, ‘বন্যায় বিধ্বস্ত হয়ে যাওয়া আমার গ্রামের জন্য তিনি কিছুই করেননি। আমার এলাকার প্রতিনিধি হিনা রব্বানী খের অর্থপ্রতিমন্ত্রী। বন্যার পর তিনি গাড়ি চালিয়ে গ্রামে এসেছিলেন। কিন্তু থামেননি। ভেবেছিলাম, আমাদের খোঁজখবর রাখবেন। কিন্তু তা করেননি। তাঁরা কেবল প্রচারণার সময় অনেক অঙ্গীকার করেন, কিন্তু বাস্তবে কোনো কাজে আসেন না।’
পাকিস্তানের ভয়াবহ বন্যা আসিফ আলী জারদারি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান জারদারি ইতিমধ্যে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।
অভিযোগের জবাবে পিপিপির সাংসদ খের রয়টার্সকে বলেন, বন্যাকবলিত হওয়ার পর ওই গ্রামে তিনি তিনবার গিয়েছেন। তিনি জিজ্ঞেস করেন, ‘এত বড় দুর্যোগ মোকাবিলায় কার প্রস্তুতি ছিল?’ দিনমজুর রমজান বলেন, ‘পবিত্র রমজান মাসে তাঁর এই ব্যাখ্যার কোনো মানে নেই। দুই শিশুসন্তানকে হারিয়েছি। দুই বছরের রুকসানা ও পাঁচ মাসের আবদুল করিম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত মাসে মারা গেছে।’ তিনি বলেন, ‘আমরা ধ্বংস হয়ে গেছি। আমাদের আর কিছুই নেই।’
এদিকে বন্যা-উপদ্রুত এলাকায় বিভিন্ন অপরাধ ও একশ্রেণীর অসাধু কর্মকর্তার ত্রাণসামগ্রী বিক্রির কারণে ত্রাণ বিতরণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। খাইবার-পাখতুনওয়ার রাজধানী পেশোয়ারে বিশ্বখাদ্য সংস্থা ও ইউএসএইডের মতো অন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর লোগো-সংবলিত ময়দার বস্তা ও তেলের টিন প্রকাশ্য বিক্রি করা হচ্ছে। পেশোয়ারের গুর মান্দিতে একটি দোকান আছে আবদুল গফুরের।
ওবামার তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্য ঘোষণা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যার্থে তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলারের একটি স্মারকে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী সহায়তা তহবিল থেকে পাকিস্তানকে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ওবামা এই সাহায্য স্মারকে স্বাক্ষরের পর পাকিস্তানের ভয়াবহ বন্যায় ত্রাণ ও পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার পরিমাণ ২৩ কোটি ডলার ছাড়িয়ে গেল।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানে তালেবানের সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন
জঙ্গিদের পুনর্মিত্রতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট করার একটি পরিকল্পনা আদিবাসী নেতারা গত জুনে অনুমোদন করার পর সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো।
আফগানিস্তানে মার্কিনসমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে বিদেশি সেনাদের বিতাড়িত করতে গত নয় বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান জঙ্গিরা। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই শান্তি পরিষদ গঠনকে ‘শান্তি আলোচনার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়।
প্রেসিডেন্টের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী সপ্তাহে এই পরিষদের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পরিষদে সাবেক জঙ্গিদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আর্ল এখন কানাডার দিকে যাচ্ছে

যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলার হুমকি পাকিস্তানি তালেবানের
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) আত্মঘাতী বাহিনীর কমান্ডার কারি হুসেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাঁদের সংগঠনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করায় তিনি গর্বিত। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের শুরুতে টাইমস স্কয়ারে বোমা হামলার পরিকল্পনার মতো আরও নতুন নতুন হামলার পরিকল্পনা করছেন তাঁরা।
পাকিস্তানের কোয়েটায় গত শুক্রবার শিয়াদের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় ৫৩ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেন কারি হুসেইন। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই হামলার দায় স্বীকার করছি। আমেরিকা এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধেই আমাদের লড়াই। তবে শিয়ারাও আমাদের হামলার লক্ষ্য, কেননা তারাও আমাদের শত্রু।’
এর আগে টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলা চেষ্টার দায় স্বীকার করেছিল টিটিপি। ওই ঘটনার পরপরও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়েছিল সংগঠনটি, যদিও তেমন কোনো ঘটনা ঘটেনি।
পাকিস্তানে দুই দিনের মধ্যে বড় বড় দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটল। ভয়াবহ বন্যার মধ্যে জঙ্গিদের এই তৎপরতায় শঙ্কিত হয়ে পড়ছে লোকজন। গত বুধবারেও লাহোরে শিয়াদের একটি অনুষ্ঠানে তিনটি আত্মঘাতী বোমা হামলা হয়। ওই ঘটনারও দায় স্বীকার করে টিটিপি।
শিয়া নেতা আল্লামা আব্বাস কুমাইলি লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘাত বাধিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।’
আল কুদস দিবস উপলক্ষে শুক্রবারের ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। জেরুজালেমের ওপর ইসায়েলের নিয়ন্ত্রণের প্রতিবাদ এবং ফিলিস্তিনি মুসলিমদের প্রতি একাত্মতা প্রকাশের উদ্দেশ্যেই দিবসটি পালিত হয়।
সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজভি মনে করেন, দেশের ভয়াবহ দুর্যোগের সুযোগ কাজে লাগাতে চাইছে জঙ্গিরা।
তিনি বলেন, ‘সরকার এবং সেনাবাহিনী বন্যার্তদের সাহায্য-সহযোগিতা নিয়ে ব্যস্ত আছে। তাঁরা (জঙ্গি) মনে করছে শহরগুলোতে হামলার এটাই সুযোগ।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্ব এখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে: কাস্ত্রো
হাভানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও অন্যদের অংশগ্রহণে এক শোভাযাত্রায় স্বতন্ত্র বৈশিষ্ট্যসূচক জলপাই সবুজ রঙের সামরিক পোশাক পরিধান করেন কাস্ত্রো। শোভাযাত্রায় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উত্তেজনা ছড়ানোর কারণে গোটা বিশ্ব এখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে। দীর্ঘদিন নিঃসঙ্গ জীবনযাপন শেষে জুলাই মাসে জনসমক্ষে আসার পর থেকে প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমের শিরোনামে আসছেন কাস্ত্রো। অসুস্থতার কারণে ২০০৬ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন ফিদেল কাস্ত্রো। হাভানা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই শোভাযাত্রা দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। কাস্ত্রো বলেন, চল্লিশের দশকে আইন বিষয়ে পড়াশোনা করার সময় তিনি সময় ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া শুরু করেন। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পুরোধা ব্যক্তিত্ব কাস্ত্রো বলেন, ‘ওই সময় আমি আমার জীবনের সত্যিকার গন্তব্য আবিষ্কার করি।’
এদিকে, ষাট ও সত্তরের দশকে নিজের শাসনামলে সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার কথা স্বীকার করেছেন কাস্ত্রো। গত মঙ্গলবার মেক্সিকোর লা জর্দানা সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাঁদের অধিকারের বিরুদ্ধে কথা বলে তাঁদের প্রতি চরম অবিচার করেছি।’ তিনি বলেন, ‘তখন আমি এ বিষয়টি জানতাম না।’ তিনি বলেন, ‘সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দায়ী নয়। বরং আমি ওদের প্রতি সেভাবে মনোযোগ দিইনি। তাই এ জন্য আমিই দায়ী।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নৈতিক কারণে চাকরি ছাড়বেন মুসলিম মার্কিন সেনা
টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিম বাবা ও খ্রিষ্টান মায়ের ঘরে নাসের আবদুর জন্ম। এক বছর আগে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। গত জুন মাসে নৈতিকতার কারণ দেখিয়ে সেনাবাহিনী থেকে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন। কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেল সেনাছাউনি থেকে শিগরিরই তাঁর আফগান রণাঙ্গনে যোগ দেওয়ার কথা ছিল। আবেদনের কারণে তা পিছিয়ে গেছে। ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে তরুণ সেনা নাসের তাঁর আবেদনপত্রে উল্লেখ করে বলেন, ইসলাম কোনো জঙ্গিবাদ বা যুদ্ধবাজের ধর্ম নয়। একজন মুসলমান হিসেবে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমার নৈতিক দায়িত্ব। বিশ্বাসের এ অবস্থান থেকে মার্কিন সেনাবাহিনীর কোনো যুদ্ধাভিযানে তিনি যোগ দিতে সক্ষম নন।
মার্কিন সেনা আইন অনুযায়ী, নৈতিক কারণে অব্যাহতি চেয়ে আবেদন করলে ওই সেনাকে শুনানিতে অংশ নিতে হয়। ধর্মীয় ও নৈতিক বিশ্বাসের গভীর সংঘাত দেখিয়ে মার্কিন সেনাবাহিনী থেকে অব্যাহতি নেওয়ার বিধান রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পন্টিংয়ের শঙ্কা

নেপালে এমপিদের কিনতে চীনা অর্থ?
শুক্রবার রাতে নেপালি ভাষার ভারতীয় টেলিভিশন চ্যানেল নেপাল ১-এ একটি অডিও টেপ প্রচারিত হওয়ার পর ব্যাপক হইচই পড়ে যায়। প্রায় ২০ মিনিটের ওই অডিও টেপে সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা অজ্ঞাত পরিচয় এক পুরুষের সঙ্গে কথা বলেছেন। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি চীনা মধ্যস্থতাকারী বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নেপাল নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ঐক্যবদ্ধ সিপিএন (মাওবাদী) দলের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান কৃষ্ণ বাহাদুর মাহারা অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র।
কথোপকথনের শুরুতে ফোনদাতা ব্যক্তি বলেন, মি. মাহারা, নেপালে নির্বাচনের ‘প্রবণতা’ কী?
জবাবে যাঁকে মাহারা হিসেবে সম্বোধন করা হয়েছে, তিনি বলেন, যদিও রোববারের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তাঁর দল ১০-১৫ জন অতিরিক্ত এমপির সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী পদে জেতার জন্য আরও ৫০টির বেশি ভোটের প্রয়োজন।
এরপর ফোনদাতা বলেন, মি. মাহারা, কোন ধরনের সাহায্য অতিরিক্ত আসন পেতে সাহায্য করবে?
তখন কথিত মাহারা বলেন, এটা খুবই কঠিন কাজ। কারণ, একদল এমপি অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছেন।
এই একদল এমপি বলতে কথিত মাহারা তেরাই ব্লকের এমপিদের বুঝিয়েছেন বলে স্পষ্টতই মনে হয়েছে, যাঁরা আগের পাঁচ দফা ভোটাভুটিতে নিরপেক্ষ অবস্থান নেন। এ কারণে মাওবাদী চেয়ারম্যান পুষ্প কমল দহল প্রচণ্ড কিংবা তাঁর চ্যালেঞ্জার নেপালি কংগ্রেস নেতা রাম চন্দ্র পুয়োডেল কেউ নির্বাচিত হতে পারেননি।
মাওবাদীদের অভিযোগ—ভারতীয় সরকার তেরাই দলগুলোকে নিয়ন্ত্রণ করছে।
কথোপকথনের একপর্যায়ে ফোনদাতা বলেন, তাঁর একজন ‘বন্ধু’ আছেন, যিনি ‘সহায়তা’ করতে চান। যদিও ওই বন্ধু নেপালে যেতে পারবেন না। তাই অন্য কোনো জায়গায় তাঁর, মাহারা ও ‘চেয়াম্যান’-এর বৈঠকের স্থান নির্ধারণ করতে হবে।
এরপর বৈঠকের জায়গা হিসেবে হংকংয়ের নাম প্রস্তাব করেন ফোনদাতা। তিনি বলেন, তাঁর বন্ধুর হংকংয়ের ভিসার দরকার নেই। ফোনদাতার কথায় ইঙ্গিত পাওয়া যায়, ওই ব্যক্তি একজন চীনা। তিনি সম্ভবত একজন কূটনীতিক কিংবা একজন সরকারি কর্মকর্তা। ফোনদাতা বলেন, অন্য কোনো দেশে যাওয়ার জন্য তাঁর বিশেষ ভিসার দরকার হবে, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিন্তু তিনি হংকং যেতে পারবেন এবং কেউ এটা জানবে না।
তবে ফোনদাতা তাঁর বন্ধুর নাম উল্লেখ করেননি। কথোপকথনে হংকংয়ের ব্যাপারে অস্বস্তি প্রকাশ করেন মাহারা। তিনি বলেন, সেখানে অনেক নেপালি বাস করেন এবং সফরের বিষয়টি গোপন না-ও থাকতে পারে। কথিত মাহারা বলেন, তিনি হংকংয়ে গেলে বিষয়টি ব্যাপক প্রচার পাবে। কারণ তিনি (প্রচণ্ড) প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী পদের প্রার্থী।
কথিত মাহারার এ বক্তব্যে ইঙ্গিত মিলছে, সাবেক প্রধানমন্ত্রী বলতে তিনি প্রচণ্ডকে বোঝাচ্ছেন।
হংকংয়ের পরিবর্তে চীনের চেংদুর নাম প্রস্তাব করেন কথিত। চেংদুকে সর্বোত্তম জায়গা হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিষয়টি কেউ জানবে না।
কিন্তু ফোনদাতা বিষয়টি নাকচ করে দেন। পরে কথিত মাহারা বৈঠকের জন্য সিঙ্গাপুরের নাম প্রস্তাব করেন। এরপর তিনি অর্থের প্রকৃত অঙ্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রত্যেকজনের জন্য কমপক্ষে এক কোটি নেপালি রুপি করে লাগবে।
এদিকে ছোট একটি কমিউনিস্ট দলের নেতা চন্দ্র প্রকাশ মেইনালি গত মঙ্গলবার অভিযোগ করেন, রোববারের নির্বাচনে মাওবাদীদের পক্ষে ভোট দেওয়ার জন্য তাঁকে পাঁচ কোটি নেপালি রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
মাওবাদীরা মেইনালির অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে দিয়েছে। টেলিভিশনে প্রচারিত অডিও টেপকে ভুয়া হিসেবে অভিহিত করেছে তারা। চীনা দূতাবাসও অডিও টেপকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাকিবের দল হেরেছে

ঈদের আগেই ফুটবল কোচ
বাফুফে থেকে কাল আনুষ্ঠানিকভাবে তাঁর ঢাকায় আসার দিনক্ষণ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচের জীবনবৃত্তান্তও জুড়ে দিয়েছে বাফুফে। তাতে দেখা যায়, উয়েফা প্রো-লাইসেন্সধারী রুবচিচ ক্রোয়েশিয়ার ঘরোয়া ফুটবলে কোচিং করাচ্ছেন ২০০০ সাল থেকে। ২০০৫ সাল থেকে গত বছর পর্যন্ত যুক্ত ছিলেন স্থানীয় দল এফসি রিজেকার সঙ্গে। একই দলের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছেন রুবচিচ। যুগোস্লাভিয়ার যুব দলে খেলেছেন, এ ছাড়া ওয়ার্ল্ড স্টার টিমের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নতুন পথে হাঁটছে আর্জেন্টিনা
সেই পরিকল্পনার অংশ হিসেবেই আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ২টা) রিভার প্লেটের স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আগামী বছর কোপা আমেরিকা শুরুর আগে জুনে ইতালিও আর্জেন্টিনায় গিয়ে খেলবে। আরও কিছু দেশের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন গিলার্মো তোফোনি, আর্জেন্টিনার প্রীতি ম্যাচগুলোর সূচি নির্ধারণের দায়িত্ব এই ফিফা মুখপাত্রের ওপর। শুধু আর্জেন্টিনা নয়, ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলেও যেন শীর্ষ দেশগুলো আগের তুলনায় অনেক নিয়মিত সফর করে, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তোফোনি।
আর্জেন্টিনায় নিয়মিত বিরতিতে শীর্ষ দলগুলো সর্বশেষ সফর করেছে ১৯৭৮ সালে। সেবার বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে প্রস্তুতি নিতেই ইংল্যান্ড, পশ্চিম জার্মানির মতো দলকে আতিথ্য দিয়েছিল আর্জেন্টিনা। এরপর সেই ১৯৮৭ সালে আরেকবার আর্জেন্টিনায় গিয়েছিল জার্মানি। এর পর থেকে শীর্ষ দলগুলোর সফরের উদাহরণ গুনে ফেলা যাবে কনে আঙুলেই। ১৯৯৩ সালে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক গিয়েছিল, আর ১৯৯৬ সালে গিয়েছিল সাবেক যুগোস্লাভিয়া।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্পেন হল্যান্ড ইংল্যান্ডের বড় জয়
ছেলেবেলায় অন্ধভক্ত ছিলেন ইয়ান রাইটের। ওয়েস্টহামের যুবদলে খেলার সময় জার্মেইন ডিফোর কাছ থেকে দেখার সুযোগ মেলে ক্লাবের মূল দলে খেলা রাইটকে। আস্তে আস্তে বাড়ে ঘনিষ্ঠতা। বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে রাইট বললেন, ‘তুমি হ্যাটট্রিক করবে।’ ডিফো সত্যি হ্যাটট্রিক করে ফেললেন!
টটেনহাম হটস্পার স্ট্রাইকারের হ্যাটট্রিকে বিশ্বকাপ-ব্যর্থতার সমালোচনা আপাতত চাপা দিয়েছে ইংল্যান্ড। ইউরো বাছাইপর্ব শুরু করল তারা বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে। ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপের সঙ্গে দুটি ইউরো অর্থাৎ ট্রেবল জয়ের অভিযানে দুর্দান্ত সূচনা করেছে স্পেন। লিকটেনস্টেইনকে ৪-০ গোলে হারিয়েছে তারা। কষ্টার্জিত হলেও বিশ্বকাপ-ব্যর্থতা ভুলে জয় পেয়েছে ইতালি। কষ্টার্জিত জয় পেয়েছে জার্মানিও। সান মারিনোকে ৫-০ গোলে উড়িয়ে দিনের সবচেয়ে বড় জয়টা অবশ্য পেয়েছে বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ড। আর অতলযাত্রা অব্যাহত আছে ফ্রান্সের, এবার হেরেছে তারা বেলারুশের কাছে।
এস্তোনিয়া-ফারো আইল্যান্ডের ম্যাচ দিয়ে ২০১২ ইউরোর বাছাইপর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ১১ আগস্ট। বৃহস্পতিবার হয়েছে ইসরায়েল-মাল্টা ম্যাচটিও। তবে ইউক্রেন ও পোল্যান্ডের টিকিট পাওয়ার মহারণটা শুরু হয়েছে আসলে পরশু। ইউরোপের নানা প্রান্তে ৪৪টি দল মাঠে নেমেছিল এদিন, ম্যাচ হয়েছে ২২টি। এর মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে মাত্র তিনটি ম্যাচে। এই তিন ম্যাচের একটিই আবার ছিল পরশু রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। রোনালদোবিহীন পর্তুগালের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে সাইপ্রাস।
ওয়েম্বলিতে ৩ গোল করেছেন ডিফো, তবে আলোচনায় কম ছিলেন না ওয়েন রুনিও। বিশ্বকাপ-ব্যর্থতা ভুলে এদিনই সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। নিজে গোল করতে পারেননি, তবে ডিফোর তিনটি গোলই হয়েছে রুনির পাসে। অ্যাডাম জনসনের করা ইংল্যান্ডের বাকি গোলটিতেও ছিল রুনির অবদান। এদিন অবশ্য রুনির ভূমিকাই ছিল গোল করানো। ডিফোকে মূল স্ট্রাইকার হিসেবে খেলিয়ে ফ্যাবিও ক্যাপেলো রুনিকে খেলিয়েছেন একটু নিচে। বাজিটা কাজে লেগে গেছে দারুণভাবে।
রুনি ফেরার ইঙ্গিত দিয়েছেন, আর ফার্নান্দো তোরেস ফিরেছেন দারুণ দাপটে। বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করা লিভারপুল স্ট্রাইকারের ২ গোলে স্পেন ৪-০ গোলে হারিয়েছে লিকটেনস্টেইনকে। বরাবরের মতো গোল পেয়েছেন ডেভিড ভিয়াও, তবে বার্সেলোনা স্ট্রাইকারের ম্যাচটা শেষ হয়েছে হতাশায়। স্পেনের হয়ে সর্বোচ্চ ৪৪ গোল করা রাউল গঞ্জালেসকে অল্পের জন্য ছোঁয়া হয়নি। ২৬ মিনিটেই ৪৩ নম্বর গোলটি পেয়ে গিয়েছিলেন ভিয়া, কিন্তু ৬৭ মিনিটে তাঁকে বঞ্চিত করেছেন প্রতিপক্ষের গোলরক্ষক, আর ইনজুরি সময়ে ক্রসবার। স্পেনের বাকি গোলটি তোরেসের বদলি হিসেবে নামা ডেভিড সিলভার।
ইংল্যান্ডে যেমন ডিফো, হল্যান্ডেও তেমনি হ্যাটট্রিক করেও একক নায়কের মর্যাদা পাচ্ছেন না ইয়ান-ক্লাস হান্টেলার। একটি গোল করেই যেন হান্টেলারকে ছাপিয়ে গেছেন রুড ফন নিস্টলরয়, গোলটি যে করেছেন দুই বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই! সান মারিনোর বিপক্ষে হল্যান্ড ১৬ মিনিটে এগিয়ে গিয়েছিল ডার্ক কিউটের পেনাল্টি গোলে। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হান্টেলার, এ মৌসুমেই মিলান ছেড়ে সালকেতে যোগ দেওয়া স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে করেন আরও ২ গোল। নিস্টলরয় গোলটি করেছেন ৯১ মিনিটে।
ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল, প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে তবুও খেলা দেখতে এসেছিল ৭৮ হাজার দর্শক। কিন্তু ফ্রান্সকে দুঃসময়ের বলয় ছিঁড়ে বের করতে পারেননি লরাঁ ব্লাঁও। সের্গেই কিসলিয়াকের ৮৬ মিনিটের গোলে সাবেক ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে র্যাঙ্কিংয়ের ৭৮ নম্বর দল বেলারুশ। ‘চিরযুবা’ মিরোস্লাভ ক্লোসার ৫১ মিনিটের গোলে ব্রাসেলসে বেলজিয়ামকে হারিয়েছে জার্মানি। এস্তোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও আন্তনিও কাসানো ও লিওনার্দো বনুচ্চির দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে সিজারে প্রান্দেল্লির ইতালি। গত আগস্টে প্রীতি ম্যাচে রোমানিয়াকে হারানোর পর তুরস্কের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছেন গাস হিডিঙ্ক। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়া তুরস্ক ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়াসির হামিদের অস্বীকার
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াসির হামিদ বলেন, ‘আমি কখনোই নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সঙ্গে কথা বলিনি। এ খবর আমাকে ক্ষুব্ধ করেছে। কারণ, আমি শুধু আমার খেলা নিয়েই ভাবছি।’ পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ বলেন, ‘আমি ইয়াসিরের সঙ্গে কথা বলেছি। সে এ খবর অস্বীকার করেছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তুমি কিছু না বললে পত্রিকাটি কেন এ খবর প্রকাশ করেছে? জবাবে ইয়াসির আবারও জানায়, সে এসব কথা বলেনি।’
এদিকে আইসিসির একটি ঘনিষ্ঠ সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, তারা এখনো বিষয়টি সম্পর্ক কিছু জানে না। তবে হামিদের বক্তব্যের সত্যতা পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হওয়ার অপরাধে এই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগ আনা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
September
(567)
-
▼
Sep 06
(14)
- নেদারল্যান্ডে জোট সরকার গঠনে আলোচনা ব্যর্থ
- পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সমর্থন হারাচ্ছে ক...
- আফগানিস্তানে তালেবানের সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন
- আর্ল এখন কানাডার দিকে যাচ্ছে
- যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলার হুমকি পাকিস্তানি তালে...
- বিশ্ব এখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে: কাস্ত্রো
- নৈতিক কারণে চাকরি ছাড়বেন মুসলিম মার্কিন সেনা
- পন্টিংয়ের শঙ্কা
- নেপালে এমপিদের কিনতে চীনা অর্থ?
- সাকিবের দল হেরেছে
- ঈদের আগেই ফুটবল কোচ
- নতুন পথে হাঁটছে আর্জেন্টিনা
- স্পেন হল্যান্ড ইংল্যান্ডের বড় জয়
- ইয়াসির হামিদের অস্বীকার
-
▼
Sep 06
(14)
-
▼
September
(567)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...