Monday, November 5, 2012

মতিঝিলে জামায়াত-পুলিশ সংঘর্ষ

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল রণক্ষেত্রে পরিণত হয়। বিকেলে সাড়ে চারটায় পূর্ব ঘোষিত ৯ দিনের কর্মসূচি পা্লনের প্রথম দিনেই বেকায়দায় পড়ে সংগঠনটির নেতাকর্মীরা।

খালেদার সফরে আ’লীগের পরিকল্পনা ধূলিস্যাৎ

খালেদা জিয়ার ভারত সফরের মধ্য দিয়ে আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিশ্বব্যাংকের অভিযোগ ভিত্তিহীন নয়ঃ দুদক চেয়ারম্যান

পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিয়ে নয় শুধু কাজ!

আমেরিকায় গিয়েছিলেন একটি স্টেজ শো করতে। সেখান থেকে শো শেষ করে নাফিজা জাহান থেকে যান তার চাচার বাসায়। চাচার বাসা থেকেই আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ঘুরে বেড়ানোর শখ হয় তার। তাই করেন তিনি।

অ্যাকশনধর্মী ছবিতে আগ্রহ এশার

জান্ন‍াত-২ এর সাফল্যের পর সদ্য মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার `রাজ-৩` এবং `চক্রব্যূহ`। তবে এশা এখন তার যৌনাবেদনময়ী রুপ ছেড়ে `চক্রব্যূহ` ছবির মত অ্যাকশন চরিত্রে কাজ করতে চান। এ ছবিতে তিনি একজন নারী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।

জামায়াত-পুলিশ সংঘর্ষে মতিঝিল রণক্ষেত্র

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে আজ সোমবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল এলাকা। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি বাস, তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। কিছু যানবাহনও ভাঙচুর করা হয়।

জামায়াত-পুলিশ সংঘর্ষে দৈনিক বাংলা মোড় রণক্ষেত্র

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

জামায়াত-পুলিশ সংঘর্ষঃ আগুন

রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এলাকাজুড়ে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার পর সংঘর্ষ চলতে থাকে। পুরো এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। এ সময় পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। জামায়াতকর্মীরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর বুষ্টির মতো ইট-পাটকেল ছুড়তে থাকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দৈনিক বাংলা থেকে মতিঝিল পর্যন্ত কয়েকটি পয়েন্টে জামায়াতকর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল, বাসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
এদিকে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ জানান, তাদের সংগঠনের ২০/২৫ কর্মীকে পুলিশ আটক করেছে।
ভাঙচুর থামাতে গিয়ে পুলিশের কনস্টেবল আরিফসহ ৫/৬ জন পুলিশ সদস্য আহত হন।এছাড়া বিভিন্ন জেলা থেকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তাজমহল by বনফুল

প্রথম যখন আগ্রা গিয়েছিলাম, তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের সে বিস্ময়টা এখনো মনে আছে। ট্রেন তখনো আগ্রা স্টেশনে পেঁৗছায়নি। একজন সহযাত্রী বলে উঠলেন_ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়ালাম।

জাপানে পারমাণবিক চুল্লি বন্ধের পরিকল্পনার আংশিক অনুমোদন

জাপান পর্যায়ক্রমে দেশের সব কটি পারমাণবিক চুল্লি বন্ধের পরিকল্পনা আংশিকভাবে অনুমোদন করেছে। তবে কবে নাগাদ তা বন্ধ করা হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এ ছাড়া সরকার একটি নতুন পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার উদ্বোধন করেছে। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

বিশ্লেষণ- তৃণমূল সরলে ছোট দলই ভরসা ইউপিএ জোটের

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে তৃণমূল কংগ্রেস বের হয়ে গেলে সরকার বাঁচাতে এখন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অপেক্ষাকৃত ছোট দলের ওপর নির্ভর করতে হবে।

ঘুরে দাঁড়াতে পারবেন রমনি?

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি বেফাঁস মন্তব্য করে দলের মধ্যেই সমালোচিত হচ্ছেন। একে কাজে লাগিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার শিবির এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

পুলিশের আগ্নেয়াস্ত্র থাকা না থাকা নিয়ে বিতর্ক

যুক্তরাজ্যের বিভিন্ন রাস্তায় টহলরত পুলিশ কর্মকর্তাদের কোমরে কোনো আগ্নেয়াস্ত্র থাকে না। তাঁরা নিরস্ত্র ঘোরাফেরা করেন। এই দৃশ্য দেখে পর্যটকেরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। তবে উত্তর আয়ারল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের অন্য বাসিন্দাদের কাছে এটি একটি মামুলি ব্যাপার।

রমনির ভিডিওর সমালোচনায় ওবামা- প্রেসিডেন্ট হতে হবে সবার

মার্কিন ভোটারদের নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির বিতর্কিত মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত মঙ্গলবার তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি একটি বিষয় শিখেছি, তা হলো—আমাকে পুরো দেশের প্রতিনিধিত্ব করতে হবে।

বজলুলের মনোনয়নপত্র গ্রহণের আদেশ স্থগিত

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণের আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এ আদেশ দেন।

গাজীপুর-৪ উপনির্বাচন- রিমির পক্ষে ভোট চাইলেন মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমিকে সমর্থন দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফরিদপুর পৌরসভার সব সড়কই বেহাল

‘প্রত্যেক বছরই রাস্তাগুলা ঠিক করা হয়। কিন্তু দুই দিনও টিকে না। এই রাস্তা দিয়া রিকশা চালানোই কঠিন।’
ক্ষুব্ধ কণ্ঠে কথাগুলো বলছিলেন ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার রিকশাচালক হামিদ মিয়া।

আ.লীগ নেতার সৌজন্যে থানার ফটক

রাজবাড়ীর কালুখালী উপজেলার নতুন অস্থায়ী থানার প্রধান ফটক নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগ নেতার সৌজন্যে। আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার থানার কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

প্রথম হাসি by ফরিদুর রেজা সাগর

আরিফ ভাই বয়সে সবচেয়ে বড় বলে এই মুহূর্তে তাকে কমান্ডার বলে মানতে হচ্ছে। কিন্তু আমরা মেনেছি বলে তিনি সত্যি সত্যি নিজেকে পুরো কমান্ডার বলে ভেবে বসবেন এটা বুঝতে পারিনি। গত তিন মাসে আমাদের কমান্ডার আমাকে এতটা বকেননি যতটা আরিফ ভাই গত দুই ঘণ্টায় আমাকে বকেছেন।

টাঙ্গাইলে ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে গতকাল বুধবার বিকেলে এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল বাজারের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)।

ছত্রাকের জীবনরহস্য কী ও কেন?

জেনোম হচ্ছে জীবনের সেই নকশা, যা কোনো জীবের সমস্ত কর্মকাণ্ড ও আচার নিয়ন্ত্রণ করে থাকে। এই নকশার মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের ব্যাপ্তি ও প্রকাশ। জেনোম জানা মানেই জীবনরহস্য জানা।

পদ্মা সেতু প্রসঙ্গে দুদক চেয়ারম্যান- কানাডা সরকার দুদককে সাহায্য করছে না

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি অনুসন্ধানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কানাডা সরকার যথাযথ সাহায্য করছে না। কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এ দাবি করে বলেছেন, কানাডা সরকারের অসহযোগিতার কারণে দুদকের তদন্ত দলের সে দেশে যেতে দেরি হচ্ছে।

‘আলোর মুখ দেখলাম’

‘আগে মুঠোফোনে শুধু ফেসবুক ব্যবহার করতাম এবং গেমস খেলতাম। মাঝেমধ্যে ডাউনলোড দিয়ে গান শুনতাম। কিন্তু এ উৎসবে এসে মনে হচ্ছে আমরা কিছুই জানি না। আজ অন্ধকার থেকে আলোর মুখ দেখলাম।’

তেলেনাপোতা আবিষ্কার by প্রেমেন্দ্র মিত্র

শনি ও মঙ্গলের_মঙ্গলই হবে বোধ হয়_যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজেকর্মে মানুষের ভিড়ে হাঁফিয়ে ওঠার পর যদি হঠাৎ দু-দিনের জন্য ছুটি পাওয়া যায়_আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে_পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের

সাতঘরিয়া by প্রফুল্ল রায়

মনপত্থল গাঁয়ের সামনের দিকে সরকারি পাকা সড়ক; এখানে যাকে বলে পাক্কি। পেছনে দক্ষিণ কোয়েলের মরা খাত। কোয়েল এখন নামেই নদী। এই জেঠ মাহিনা অর্থাৎ জষ্ঠি মাসে বাদামি বালির পাহাড়ের তলায় যে জলটুকু রয়েছে তাতে হাঁটুও ডোবে না।

ব্লগ থেকে...

নির্বাচিত প্রস্তাব সাধারণ মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাড়িভাড়া আইন হওয়া জরুরি হয়ে পড়েছে। ঢাকা সিটি করপোরেশনের ওয়েবসাইটে মহানগরকে ১০টি অঞ্চলে ভাগ করে বাড়িভাড়ার একটা তালিকা দেওয়া আছে, যা কেউ দেখে না।

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল- বাড়িভাড়া: চট্টগ্রামে ভাড়াটেদের স্বার্থ রক্ষায় উদ্যোগ by সৈয়দ মামুনূর রশীদ

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত নয়টি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই’ ইস্যুতে একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

দুই দু’গুণে পাঁচ- মিথ্যা তুমি দশ পিঁপড়া by আতাউর রহমান

ইংরেজি লেফটেন্যান্ট শব্দটির বানান স্মরণ রাখার প্রয়াসে ছোটবেলায় আমরা আবিষ্কার করেছিলাম ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’—মিথ্যা (লি), তুমি (ইউ), দশ (টেন), পিঁপড়া (অ্যান্ট)। এখন মনে হচ্ছে, মিথ্যাবাদীকে ১০টা লাল পিঁপড়া দিয়ে কামড়ানোটাই বোধকরি সমুচিত শাস্তি হতো।

প্রয়োজনীয় শিক্ষক ছাড়া স্নাতক সম্মান কোর্স চালু নয়- সরকারি কলেজে শিক্ষক-সংকট

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে প্রয়োজনীয় শিক্ষক ছাড়াই স্নাতক সম্মান কোর্স চালু করায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বিপদে আছেন সন্দেহ নেই। এই সংকট কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, দেশের প্রায় সব সরকারি কলেজেই।

অদক্ষ ব্যবস্থাপনা-কাঠামো ঢেলে সাজাতে হবে- বিমানের বিপর্যস্ত সময়সূচি

প্রতিবছর হজের মৌসুম আসা মানেই বাংলাদেশ বিমানের শিডিউল তছনছ, উড়োজাহাজ-সংকট। এবারও এর ব্যতিক্রম হয়নি। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে ভাড়া করা একটি উড়োজাহাজের আকস্মিক চলে যাওয়া।

চারদিক- ‘আমার কাজ বন্ধ তো দুনিয়া বন্ধ’ by সুচিত্রা সরকার

পাথরের চাকতি বনবন ঘুরছে। কাঁচিটা সেখানে লাগাতেই ফুলকি বেরোচ্ছে। আগুনের ফুলকি। দুবার, পাঁচবার, আটবার...। ব্যস, হয়ে গেল। মিনিট খানেক আগের ভোঁতা কাঁচিটায় ধার ফিরে এল। কাঁচিটা একটা কাপড়ে বেঁধে রেখে দিলেন।

‘প্রবৃদ্ধি বাড়াতে কাজ করবে মন্ত্রিসভা’

প্রশাসনিক রদবদলের পর মন্ত্রীদের প্রধান কাজ হবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পুনরুজ্জীবিত করা। এ ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোকে প্রাধান্য দিতে হবে। ভারতের প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে এবং রপ্তানিও কমে গেছে। পাশাপাশি রাজস্ব ঘাটতিও বেড়ে চলছে।

কমিউনিস্ট পার্টির সম্মেলন ৮ নভেম্বর- পরিবর্তন আসছে চীনের নেতৃত্বে

চীনে কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় সম্মেলন (কংগ্রেস) ৮ নভেম্বর শুরু হচ্ছে। এই সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করা হবে। সম্মেলন সামনে রেখে শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন আনার লক্ষ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির রুদ্ধদ্বার বৈঠক গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।

আলোচনায় পেনসিলভানিয়া মিশিগান ও মিনেসোটা

মার্কিন নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে নতুন করে আলোচনায় এসেছে পেনসিলভানিয়া, মিশিগান ও মিনেসোটা। ওই তিন অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

নতুন জীবনের সন্ধানে চীনারা

চীনের অনেকের আজন্ম স্বপ্ন—একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট থাকা। চেন কুর সেই স্বপ্ন পূরণ হয়েছে। বহুজাতিক একটি প্রতিষ্ঠানে ভালো বেতনে তিনি চাকরিও করেন। কিন্তু এর কোনো কিছুই তাঁকে টানল না।

যুক্তরাষ্ট্রে স্যান্ডির আঘাত- বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চল ঘুরে দাঁড়াচ্ছে by ইব্রাহীম চৌধুরী

ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নগর-জনপদ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউজার্সি রাজ্যের দক্ষিণাঞ্চল সফর করেছেন।

নয়টি ইস্যুতেদুই প্রার্থীর অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এবার বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে অন্তত নয়টি বিষয় উল্লেখযোগ্য। এগুলো হলো: অর্থনীতি, করনীতি, ইরান ও আফগানিস্তাননীতি,

অনেক কিছু করতে রাজি থাকলেও...

হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি সিনেমার চরিত্রের জন্য অনেক কিছু করতে রাজি থাকলেও ওজন বাড়াতে নারাজ। কন্টাক্টমিউজিকের বরাতে জানা যায়, নিজের সুস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ড্রোন হামলা- যুক্তরাষ্ট্রকে চুক্তি করার পরামর্শ

পাকিস্তানের অভ্যন্তরে চালকবিহীন বিমান (ড্রোন) হামলার আগে যুক্তরাষ্ট্রের উচিত দেশটির সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি সম্পাদন করা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট গত শুক্রবার প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে এই মন্তব্য করেছে।

ওবামার পক্ষে কেটি পেরি, স্কারলেট জোহানসন রমনির সমর্থনে জেনা জেমসন

আর বাকি আজকের দিন। এরপরেই আগামীকাল  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে গতকালই বারাক ওবামা ও মিট রমনির প্রচারণায় ইতি টানার কথা। সময় যতই ঘনিয়ে আসছে ততই ওবামার ডেমোক্রেট শিবির এবং মিট রমনির রিপাবলিকান শিবিরে টান টান উত্তেজনা বিরাজ করছে।

ভাগ্য নির্ধারক ১১ অঙ্গরাজ্য

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূলত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে জয়-পরাজয়েই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দোদুল্যমান হিসেবে অন্তত ১১টি অঙ্গরাজ্যের নাম উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- দুই শিবিরই স্নায়ুচাপে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাল মঙ্গলবার। বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্রনায়ক নির্বাচনের দিকে তাকিয়ে আছে কোটি কোটি মানুষ। তবে নির্বাচনে জয়ের ব্যাপারে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—কোনো শিবিরই নিশ্চিত হতে পারছে না।

পুনমের ‘নেশা’ হবে প্রাপ্ত বয়স্কদের

বেশ ঢাকঢোল পিটিয়ে নিজের বলিউড অভিষেকের কথা জানিয়ে ছিলেন ভারতের আলোচিত মডেল পুনম পাণ্ডে। নিজের এই প্রথম ছবির মাধ্যমে নগ্নতার দিক দিয়ে ‘দ্য ডার্টি পিকচার’-এর বিদ্যা বালানকেও ছাড়িয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলিভর্তি পিস্তল, ইয়াবা ও এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যা ব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি মীর হোসেন মীরু ও তাঁর সহযোগী ইকবাল হোসেন।

স্ত্রী-সন্তানের সঙ্গে প্রতারণা যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ডাক্তারের জেল

গোপনে বাড়ি বিক্রি করে দিয়ে এবং জমানো সব অর্থ তুলে নিয়েছেন বাংলাদেশের ডা. রায়হান চৌধুরী (৫১)। এর পর স্ত্রী ও সন্তানদের অসহায় অবস্থায় যুক্তরাষ্ট্রে ফেলে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। দেশে ফিরে তিনি বাস করতে থাকেন বিলাসবহুল এপার্টমেন্টে।

ফতুল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত শনিবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি পান্না মোল্লাকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

সাভারে নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

ঢাকার সাভারের জয়নাবাড়ী এলাকার লতা বেগম (২৫) নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, বছর দশেক আগে জয়নাবাড়ীর আসাদের সঙ্গে লতার বিয়ে হয়।

বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো- সামাজিক আন্দোলনের নাম প্রথম আলো

প্রথম আলোর চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিভাগীয় শহর, জেলা কেন্দ্রসহ ঢাকার বাইরে ৩১টি স্থানে পাঠক-সুধীজনেরা মিলিত হন সাংস্কৃতিক সম্মিলনী অনুষ্ঠানে। এবারের প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এসব অনুষ্ঠানে যোগ দেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাঁদের সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

খালেদার ভারত সফরকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছেঃ ফখরুল

খালেদা জিয়ার ভারত সফরকে ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি চেয়ারপারসন চীন ও ভারত সফর করে বাংলাদেশের সমস্যার কথা তুলে ধরেছেন।

খালেদার ভারত সফর ভিন্ন খাতে নিতে চায় কুচক্রীরা: ফখরুল

খালেদা জিয়া ভারত সফরে পানি সমস্যা, টিপাইমুখ বাঁধ, সীমান্ত হত্যাসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন। কিন্তু এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে।

উখিয়া থেকে আরেকটি বুদ্ধ মূর্তি উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব দরগাহবিল হাতিমুরা এলাকা থেকে গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় আরও একটি বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) চট্টগ্রাম-৭-এর কক্সবাজার অঞ্চলের সদস্যরা এই মূর্তি উদ্ধার করেন।

প্রথম আলো কার্যালয়ে প্রীতি সম্মিলন- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে প্রথম আলো

পৃথিবীর যেখানেই বাংলাভাষী মানুষ, সেখানেই প্রথম আলো। বর্তমানে পৃথিবীর ১৯০টি দেশে বাংলাভাষী মানুষ প্রথম আলো পড়ছে। দেশ আর দেশের বাইরে থাকা সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে প্রথম আলো।

নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা ও হ্যানয়

বাংলাদেশ ও ভিয়েতনাম অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, তথ্য-যোগাযোগ এবং কৃষি খাতের পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। খবর বাসসের। ভিয়েতনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ঐতিহাসিক সফর শেষে গতকাল রোববার হ্যানয়ে এক যৌথ ইশতেহারে বলা হয়,

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- বাংলাদেশ আরও মনোযোগ দাবি করে

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের।

দূরদেশ- কোন দিকে যাবে ওহাইও অঙ্গরাজ্য? by আলী রীয়াজ

যুক্তরাষ্ট্র এবং তার বাইরে যাঁরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর রাখেন, তাঁদের কাছে ওহাইও অঙ্গরাজ্যের ১৮টি ইলেকটোরাল কলেজ ভোট কেন গুরুত্বপূর্ণ, এটা এখন স্পষ্ট। এখন পর্যন্ত জনমত জরিপগুলোতে প্রেসিডেন্ট ওবামা এবং রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে,

‘আমরাই বা কম কিসে?’- যুবদল নেতার অস্ত্রবাজি

বৃক্ষের পরিচয় ফলে, আর একশ্রেণীর রাজনৈতিক নেতার পরিচয় ক্ষমতায়। সরকারি ক্ষমতা না থাকলেও তাঁদের খাসলতের বিশেষ বদল হয় না। নারায়ণগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে বিরোধীদলীয় রাজনৈতিক ক্ষমতার ‘পরিচয়’ পাওয়া গেল।

ন্যায়বিচার নিশ্চিত করাই অগ্রাধিকার হোক- চাঞ্চল্যকর মামলার তদন্ত

চাঞ্চল্যকর ৩২টি হত্যা মামলার তদন্তকাজ ত্বরান্বিত করে এক মাসের মধ্যে অগ্রগতি জানাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে—এই সংবাদ থেকে মনে হয় গুরুতর অপরাধের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে সরকার তাগিদ বোধ করছে।

শ্রদ্ধাঞ্জলি- মৃত্যুঞ্জয়ী স্বপ্না রায় by গাজীউল হক

শ্রেণীকক্ষে তিনি যখন প্রবেশ করতেন, সব মুগ্ধতা তাঁকে ঘিরেই থাকত আমাদের। তিনি কক্ষে ঢোকার পর যেন আলো এসে পড়ত আমাদের চোখে। তাঁর আলোর বিচ্ছুরণে আমরা হতাম আলোকিত।

রেস্টুরেন্টে একদিন

এক লোক একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখলেন তিনটা দরজা। ১ম দরজায় লেখা: বাঙালি খাবার, ২য় দরজায় লেখা : ইংরেজি খাবার, ৩য় দরজায় লেখা: চায়নিজ খাবার। লোকটি তাঁর পছন্দ অনুযায়ী চায়নিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।

গাইতে গিয়ে গান

রিকশায় আমরা পাশাপাশি বসে। সে আমার হাত ধরে আছে, আমার একান্ত প্রিয়জন, যাকে নিয়ে আর কিছুদিন পর আমি সুখের ঘর বাঁধব। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ। জীবনটাকে বড় সুখের মনে হচ্ছিল।

দৈবদুর্বিপাক

রায়হান কোনো সমস্যায় পড়লে আমার শরণাপন্ন হয়। ওর ধারণা, আমার পরামর্শটা অন্য সবার চেয়ে উৎকৃষ্ট। এবারও নতুন একটা সমস্যা নিয়ে আমার কাছে হাজির হলো। রায়হানের মামার বিয়ে।

রসকারণ- এক কাপ কফি কি আপনার মাথাব্যথা সারাতে পারে? by আব্দুল কাইয়ুম

অনেক ক্ষেত্রে মাথাব্যথা সারানোর জন্য আপনি এক কাপ কফি খেলে উপকার পাবেন। এর কৃতিত্ব ক্যাফেইনের, যা কফির মধ্যে থাকে। এক পরীক্ষায় দেখা গেছে, কফির সঙ্গে অ্যাসপিরিন মিশিয়ে খেলে খুব দ্রুত কাজ হয়।

সবকিছুই ভুলে যাচ্ছে মানুষ- পদক্ষেপ নেওয়ার এখনই সময়

মানুষ খুব দ্রুত ভুলে যায়। এটা একটা আন্তর্জাতিক মানের সমস্যা। আমাদের দেশের মানুষের কথাই ধরুন। আমরাও খুব সহজেই সহজ বিষয়গুলো ভুলে যাই। মোট ইলিশের একটা বিরাট অংশ যেমন নদীতে এসে জালে আটকা পড়ে, তেমনি এ দেশের মোট জনসংখ্যার একটা বিরাট অংশ ঢাকা শহরে এসে আটকা পড়েন নানা ঝামেলায়।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৫৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মীর শওকত আলী, বীর উত্তম সাহসী এক সেক্টর অধিনায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মীর শওকত আলী প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে পুনঃসংগঠিত হওয়ার পর আগস্ট মাস থেকে ৫ নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিক্রিয়া- ‘আকাশে আলো নেই, আছে প্রথম আলো’

আকাশে মেঘ দেখেও যেমন দর্শকেরা ঘর থেকে বের হয়েছিলেন, তেমনি বিশিষ্টজনেরাও এসেছিলেন ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় প্রথম আলোর চতুর্দশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিলনমেলা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শেষ হয়নি বৃষ্টির বিড়ম্বনায়।

প্রথম আলোর বর্ষপূর্তির মিলনমেলা- শুরু হলো, হলো না শেষ

উৎসব উদ্যাপনের জন্য যা যা প্রয়োজন, তার সবই আয়োজনে ছিল। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চ দৃষ্টিনন্দন সজ্জায় সাজানো। সমাজের নানা ক্ষেত্রের জ্ঞানী-গুণীজন ও সংস্কৃতি অঙ্গনের তারকারা এসেছিলেন আমন্ত্রিত অতিথি হয়ে।

প্রাণের জুস উৎপাদন ও বিপণন বিষয়ে হাইকোর্টের রুল

প্রাণ কোম্পানির আম, কমলাসহ বিভিন্ন ফলের নামে জুস উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসব পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

নির্মাণযজ্ঞ চলছে কাতারে, কর্মী পাঠানোর বড় সুযোগ by শরিফুল হাসান

২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা দেশ হতে চায় কাতার। এটি তাদের জাতীয় লক্ষ্য। আর ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজকও তারা। এই দুই অবস্থা মিলিয়ে আধুনিক সব স্টেডিয়ামসহ বিশাল নির্মাণযজ্ঞ চলছে কাতারে।

কালের পুরাণ- দিল্লিতে ‘জাতীয় ঐক্য’, ঢাকায় বিভেদ! by সোহরাব হাসান

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতাদের মধ্যে যে বাহাস চলছে, তাকে এককথায় বলা যায় মূর্খতা।

সফরসঙ্গী স্ত্রী বা স্বামীও একই ভাতা পাবেন- মন্ত্রী-সাংসদদের ভ্রমণ ভাতা ৪০% বাড়ল by ফখরুল ইসলাম

জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, সাংসদ, সচিবসহ শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রতিদিনের ভাতা শ্রেণীভেদে সর্বোচ্চ ১৬ হাজার (১৯৬ ডলার) থেকে সর্বনিম্ন সাত হাজার (৮১ ডলার) টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃদ্ধির হার ৪০ শতাংশ।

২০১২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাল- আগাম ভোটের প্রবণতা বাড়ছে by মিজানুর রহমান খান

মেরিল্যান্ডের দেয়ালগুলো নিরাপদে আছে। কোথাও নির্বাচনী প্রচারণার চিহ্নমাত্র নেই। নির্বাচন নিয়ে তথাকথিত ‘উৎসবমুখর’ পরিবেশ যে শান্তি বা অন্তত সৌন্দর্যের জন্য হুমকি, তার দৃষ্টান্ত হতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া।

সীমানা পুনর্নির্ধারণ ও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ- ৩৮টি দলের সঙ্গে এক দিনে সংলাপ করবে ইসি! by তানভীর সোহেল

নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে এক দিনে সংলাপ করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কোনো বিরতি ছাড়া বৈঠক চললে প্রতিটি দল সর্বোচ্চ ১২ মিনিট করে সময় পাবে।

বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতার কোনো ব্যত্যয় হয়নি: ইআরডি- দীর্ঘ ছুটিতে যেতে রাজি মসিউর

প্রধানমন্ত্রীর অর্থ-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। তিনি গতকাল রোববার ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন বলে আবারও জানালেন। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অর্থমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে, বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের সমঝোতার কোনো ব্যত্যয় হয়নি।

সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ করে, ফ্রান্সে পত্রিকায় ব্যঙ্গচিত্র ও কার্টুন ছাপিয়ে ইসলাম ও রাসুল (সা.)-কে অবমাননা করার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্প্রতি বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে কোনো শত্রুচক্র উখিয়া-

পবিত্র কোরআনের আলো-ন্যায় ও শান্তির জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে

২১৫। ইয়াছআলূনাকা মা-যা- ইউনফিক্বূন; ক্বুল মা- আনফাক্বতুম মিন খাইরিন ফালিলওয়া-লিদাইনি ওয়ালআক্বরাবীনা ওয়ালইয়াতা-মা- ওয়ালমাছা-কীনা ওয়াবনিছ্ ছাবীল; ওয়ামা- তাফআ'লূ মিন খাইরিন ফাইন্নাল্লা-হা বিহী আ'লিম।

ইইউর নোবেল শান্তি পুরস্কার ২০১২ প্রাপ্তির যৌক্তিকতা কতটুকু? by ড. এ কে এম রিয়াজুল হাসান

এক. গত ১২ অক্টোবর ২০১২ নরওয়ের রাজধানী অসলোতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ছয় দশক ধরে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

চালচিত্র-ক্ষমতার রাজনীতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নেওয়ার দায় by শুভ রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্যসমাপ্ত ও বহুল আলোচিত ভারত সফর দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটা বড় দায় পরবর্তী সরকারের ওপর বর্তাবে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশ্নে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাসীন পক্ষকে অপরিহার্যভাবেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নীতিমালা গ্রহণ করতে হবে।

চরাচর-চা শ্রমিকের বিয়ে by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

কত জাতির বাস রে ভাই কত জাতির বাস/শত বছর গত হইল, তবু রইলাম খাস। আক্ষেপের কথাগুলো এ দেশেরই কিছু মানুষের। প্রায় ১৫০ বছর ধরে তারা এই ভূখণ্ডে বাস করেও নিজেদের ভাবে পরবাসীর মতো।

পরিকল্পিতভাবেই জনদুর্ভোগ দূর করতে হবে by এ কে এম শাহনাওয়াজ

একটি জনকল্যাণকামী সরকারের প্রধান কাজ সুশাসন প্রতিষ্ঠা করা। সামাজিক ও অর্থনৈতিকভাবে জনগণের আশ্রয় হয়ে পাশে দাঁড়ানো। গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করা। জনজীবনে দুভাবে দুর্ভোগ দেখা দিতে পারে।

সুখী মানুষের দেশে অসুখী মানুষ by জিতেন্দ্র লাল বড়ুয়া

বিগত ৩ অক্টোবর যুক্তরাজ্যের বেসরকারি সংস্থা নিউ ইকোনমিকস ফাউন্ডেশন তাদের হ্যাপি প্লানেট ইনডেক্স শীর্ষক তালিকায় বাংলাদেশকে বিশ্বের ১১তম সুখী দেশ বলে উল্লেখ করে। ২০১২ সালে ১৬১টি দেশের তালিকায় বাংলাদেশ ৫৬ দশমিক ৩ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে।

ধ্বংস ছাড়া সৃষ্টি কিংবা এগিয়ে যাওয়া সম্ভব নয় by ড. শামসুল আলম

ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে গঠিত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে- এই মর্মে পত্রিকায় সংবাদ পড়েছি। তারা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করেছে সব কিছু বিবেচনায় নিয়ে। সঠিক অর্থনৈতিক বিবেচনা থেকেই কমিটি এ পরামর্শ রেখেছে বলে পড়েছি।

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই

বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি সপ্তাহব্যাপী ভারত সফর শেষে দেশে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০০৬ সালে ভারত সফরে যান। সেবার গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে।

মানবতার কণ্ঠস্বর ভূপেন হাজারিকা by ফকির আলমগীর

গেল বছরের ৫ নভেম্বর ৮৬ বছর বয়সে চিরবিদায় নিলেন গানের যাযাবর ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা এক কিংবদন্তির নাম। এই শিল্পীই মানুষ ও মানবতার কথা বলার জন্য জেল খেটেছেন; কিন্তু পিছপা হননি।

এখনও গেল না বর্ণবৈষম্য! by মানিক সরেন

আদিবাসীরা এখনও যেসব বৈষম্যের শিকার, তার একটি হলো সমাজের কারও কারও কাছে 'অস্পৃশ্য' বিবেচিত হওয়া। তাদের সঙ্গে এক কাপে বা এক প্লেটে খাবার খেতে চায় না অনেকে।

মার্কিন নির্বাচনে চরমপন্থার ঠাঁই নেই by টমাস এল ফ্রিডম্যান

মঙ্গলবারের নির্বাচন নিয়ে আগাম মন্তব্য করার জন্য দুটি বিষয়ের অবতারণা করা যায়। এর একটি হচ্ছে, আমেরিকার বৃহত্তম ভোটব্লক_ মধ্যডান অথবা মধ্যবাম বিজয়ী হবে; অন্যটি হচ্ছে, নির্র্বাচনের ফল ঘোষণার পর থেকে রিপাবলিকান পার্টির মধ্যে বড়সড় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর ডেমোক্রেটিক পার্টিও ছোটখাটো গৃহবিবাদের সম্মুখীন হবে।

সাম্প্রতিক প্রসঙ্গ-রামু ও উখিয়া থেকে ফিরে by মো. আনোয়ার হোসেন

রামু-উখিয়ায় ২৯ সেপ্টেম্বর মধ্যরাতের বিপর্যয়ের পর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলের আয়োজন করি। সেমিনার ও মুক্ত আলোচনা হয়। সেখানে ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ।

মিলন ও সুমাইয়া-একটি বিয়োগান্ত নাটক

বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের কথা সবার জানা। শত শত বছর ধরে এই বিরহ নাটক বিশ্বজুড়ে বহু মানুষের চোখের পানির কারণ হয়েছে। বহু প্রেমিক-প্রেমিকাকে আত্মদানে উৎসাহিত করেছে। দুই বিবদমান গোষ্ঠীর পুত্র ও কন্যা রোমিও ও জুলিয়েট।

উপজেলা পরিষদ-দুর্নীতির অভিযোগ গুরুতর

উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ_ রোববার সমকালে এমন শিরোনামের প্রতিবেদনটি যথেষ্ট অনুসন্ধানভিত্তিক। একই সঙ্গে তাতে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা পড়া অনেক অভিযোগের উদাহরণ।