Sunday, June 3, 2012

এই দিনে-সোহাগপুরের বিধবারা by আবদুল মান্নান

ছোট্ট একটি গ্রাম সোহাগপুর। সবুজ-শ্যামলিমা, পাখির কলকাকলি ভরা এই গ্রামের উত্তর-পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলেছে বয়সের ভারে নুইয়ে পড়া নদী বুড়ি ভোগাই। দক্ষিণে গ্রামটিকে লতার মতো জড়িয়ে আছে আরেকটি নদী সুতিয়া। পশ্চিমে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে দুটি গ্রাম বেনুপাড়া ও রসাইতলা।

কালের পুরাণ-কালো আইনের পক্ষে বিএনপির সাফাই! by সোহরাব হাসান

সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিএনপি। এর মাধ্যমে বাংলাদেশে সর্বাধিক সময় ক্ষমতাভোগকারী দলটি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করল। সংবিধান অপরিবর্তনীয় কোনো কেতাব নয়। মানুষের প্রয়োজনে সংবিধান প্রণীত হয়, মানুষের প্রয়োজনেই সংযোজন-বিয়োজন ঘটতে থাকে,

ঐতিহ্য-কবি জয়দেবের বসতভিটা সংরক্ষণ জরুরি by সাইফুদ্দীন চৌধুরী

‘গীত গোবিন্দ’ খ্যাত সংস্কৃত কবি জয়দেবের বসতভিটা সংরক্ষণ করার কথা উঠেছে। সেনরাজ লক্ষ্মণ সেনের রাজসভার প্রধান কবি জয়দেবের জন্মস্থান যে বর্তমান জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের কেন্দুলি (স্থানীয় লোকেরা বলে কেন্দুল) গ্রাম, তা সাহিত্যের ইতিহাসকারগণ স্বীকার করে নিয়েছেন।

দিল্লির চিঠি-সহিষ্ণুতা ছাপিয়ে হিংসার বিস্তার by কুলদীপ নায়ার

ভারতে সহিংসতার ছড়াছড়িতে আমি ভীত। ক্রমশ এগুলো যে আকার নিচ্ছে, তা আরও ভয়ংকর। সহিংসতা হচ্ছে সাম্প্রদায়িক কারণে, আঞ্চলিক কারণে এবং আদর্শিক কারণেও। আইনের শাসনের ক্ষয় হচ্ছে এবং নিছক বলপ্রয়োগের প্রবণতা বাড়ছে। ভেবেছিলাম, রাজনৈতিক দলগুলো আগুন জ্বালানো নয়, আগুন নেভানোর উপায় খুঁজে পাবে।

বিশেষ সাক্ষাৎকার-রাজউক ঘুমিয়ে নেই by মো. নূরুল হুদা

মো. নূরুল হুদার জন্ম ১৯৪৯ সালে। ১৯৬৫ সালে মাধ্যমিক ও ১৯৬৭ সালে উচ্চমাধ্যমিক পাসের পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে তিনি সড়ক ও জনপথ বিভাগে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন এবং ২০০৬ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী

সুষ্ঠু পরিকল্পনা ও নিয়মিত তদারকি জরুরি-গণপরিবহনে নৈরাজ্য

রাজধানী ঢাকার গণপরিবহনে নৈরাজ্য কমানোর জন্য এ খাতে সংস্কার দীর্ঘ প্রত্যাশিত। কিন্তু অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গণপরিবহন খাতে নৈরাজ্যের মতোই নৈরাজ্য রয়েছে এ ব্যাপারে সরকারের ভাবনাচিন্তায়ও। গত ১৫ জুলাই থেকে রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক নিষিদ্ধ করে

অমানবিক কর্মপরিবেশ বদলাতে হবে-পোশাকশ্রমিকের জীবন ও মৃত্যু

ঢাকার মিরপুরে কর্মরত অবস্থায় কারখানার ভেতরে এক নারী পোশাকশ্রমিকের অপমৃত্যু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, বিউটি নামের ওই শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনা পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি-বঞ্চনার পাশাপাশি তাঁদের ওপর চলা নিপীড়ন-নির্যাতনের ভয়াবহতাকেই তুলে ধরেছে।

চারদিক-একজন মুক্তিযোদ্ধার প্রশ্ন by মাহফুজ রহমান

মহাখালীর মুক্তিযোদ্ধা কলোনির সামনে ব্যাপক হট্টগোল! ওদিকে চায়ের দোকানে ধুমসে বাংলা সিনেমার গান বাজছে। মাথার ওপর মধ্যদুপুরের গনগনে সূর্যের চনমনে রোদ। হট্টগোল উপলক্ষে চায়ের দোকানের বিক্রিবাট্টাও হঠাৎ করে বেড়ে গেছে। আর চেঁচামেচির সঙ্গে সঙ্গে চায়ের কাপের টুংটাং শব্দও বেড়ে চলেছে সমানতালে।

যুক্তি তর্ক গল্প-শিক্ষায় বৈষম্য রেখে পরীক্ষায় সাম্য? by আবুল মোমেন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীদের আনন্দোজ্জ্বল ছবি ছাপানো হয় সব কাগজে। পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদকেরা যথেষ্ট পরিশ্রম করে বিত্তহীন পরিবারের জপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীদের নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে থাকেন। এদের নামকরণ হয়েছে অদম্য প্রতিভা বা অদম্য মেধাবী।

প্রতিক্রিয়া-৫০ বছর পর আবার কেন গোল্ডেন রাইস? by পাভেল পার্থ

বাংলাদেশসহ দুনিয়ার নানা প্রান্তে চরম ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি, খাদ্যহীনতা আর খাদ্যসংকটের ভেতর আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইরি) নির্লজ্জভাবে পাড়ি দিচ্ছে ‘সাফল্যময় ৫০ বছর’। আর এই সময়টাতে ক্ষুধার বিরুদ্ধে তথাকথিত ‘সবুজ বিপ্লব’ আর সন্ত্রাসের বিরুদ্ধে তথাকথিত ‘শান্তির যুদ্ধ’ দেখতে দেখতে দুনিয়া কাহিল।

ভারত-উপেক্ষিত কাশ্মীর by তারিক আলি

এক কাশ্মীরি উকিল সেদিন উত্তেজিত হয়ে আমাকে ফোন করে বললেন, কাশ্মীরের সাম্প্রতিক দুঃখজনক ঘটনাগুলো আমি জানি কি না। আমি জানতাম না। তিনি হতবাক হয়ে গেলেন। ব্রিটিশ গণমাধ্যমে গত তিন সপ্তাহে এ নিয়ে কিছুই বলা হয়নি। একমাত্র খবরটি প্রকাশ করেছে গার্ডিয়ান।

সংবিধান সংশোধন-১৯৭২-এর মূল সংবিধানে ফিরে যাওয়া কেন প্রয়োজন? by সৈয়দ বদরুল আহ্সান

বাংলাদেশের মানুষের যথেষ্ট নৈতিক ও রাজনৈতিক কারণ রয়েছে ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরে যাওয়ার জন্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং জাতিকে আশ্বাস দিয়েছে যে রাষ্ট্র কীভাবে আবার মূল সংবিধান দ্বারা পরিচালিত হতে পারে এবং সে ব্যাপারে কাজ চলছে।

সবার কাছে সংযত আচরণই কাম্য-রাজনৈতিক কর্মসূচি

সরকার ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে আস্থার অভাবটি সাম্প্রতিক কালে আরও প্রকট হয়ে উঠেছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। প্রায় সব বিষয়ে উভয় পক্ষের অবস্থান বিপরীতমুখী। সরকারের যেকোনো উদ্যোগকে সন্দেহের চোখে দেখে বিরোধী দল, আবার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিও বাধাগ্রস্ত করছে সরকার।

সরবরাহের দিকে সরকারের মনোযোগ জরুরি-মূল্যস্ফীতি প্রশমনে মুদ্রানীতি

বাজারে অর্থের জোগান কমিয়ে মূল্যস্ফীতিতে লাগাম টেনে ধরতে হবে—মোটা দাগে অর্থনীতির পরিভাষায় এটাই মুদ্রানীতির করণীয়। বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে যে ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতেও এই করণীয় দিকটি গুরুত্ব পেয়েছে।

চারদিক-চারদিকে আনন্দ, আনন্দ আর আনন্দ by রয়া মুনতাসীর

আরে! গণকের ভূমিকায় দেখি শোভন! একেবারে মাটিতে বসে পড়েছে! সামনে সাজিয়ে রেখেছে বন্ধুদের কাছ থেকে নেওয়া নিমন্ত্রণপত্রগুলো। তারপর ‘তোতা পাখি, কই আমার তোতা পাখি’ বলে অনবরত ডেকে চলেছে। তোতা পাখি আর আসে না। অবশেষে শোভনই হলো পাখি!

সময়চিত্র-ডায়েরি: কলাম লেখকের রাত by আসিফ নজরুল

সন্ধ্যা থেকে বসে আছি বিরক্ত হয়ে। কী নিয়ে লিখব ঠিক করতে পারছি না। সংসদে সংবিধান সংশোধনী কমিটি হয়েছে। সংবিধান আমার প্রিয় বিষয়। কাজেই আমার ঝাঁপিয়ে পড়ে লেখার কথা এ নিয়ে। কিন্তু আমি বুঝতেই পারছি না এখনই কেন এই কমিটি। বলা হয়েছে, আদালতের রায় বাস্তবায়নের জন্য কমিটি গঠিত হয়েছে।

ধর্ম-রোজার প্রস্তুতি ও শাবান মাসের ফজিলত by মুহাম্মদ আবদুল মুনিম খান

হিজরি সালের আরবি চান্দ্রমাসের মধ্যে শাবান মাস মূলত পবিত্র মাহে রমজানের প্রস্তুতির মাস। এ মাসে রয়েছে লাইলাতুল বরাতের মতো অত্যন্ত বরকতময় রজনী, যাকে বলা হয় পবিত্র মাহে রমজানের আগমনীবার্তা। কেননা শাবান মাস মুসলমানদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত রমজান মাসের সওগাত নিয়ে আসে।

স্মরণ-তাজউদ্দীন আহমদ ও জনগণের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা by সোহরাব হাসান

পাকিস্তান প্রতিষ্ঠার আগেই যে তরুণ পাকিস্তানি ধ্যানধারণার বিপরীতে শক্ত অবস্থান নিয়েছিলেন, তিনি তাজউদ্দীন আহমদ। ১৯৪৭ সালের জুলাই মাসে কামরুদ্দীন আহমদ, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ প্রমুখকে নিয়ে পিপলস ফ্রিডম লীগ বা গণআজাদী লীগ গঠনের উদ্যোগ নিয়েছিলেন।

সহজিয়া কড়চা-শুধু সংবিধান সংশোধন নয়, প্রয়োজন রাজনীতিকদের সংশোধন by সৈয়দ আবুল মকসুদ

সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ বা মৌলিক আইন। কোনো কোনো দেশের কনস্টিটিউশনকেই বলা হয় ‘মৌলিক আইন’। যেমন জার্মানির সংবিধানের নাম Basic Law। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসনের অবসানের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

নদী দখলমুক্ত রাখতে অব্যাহত নজরদারি দরকার-তুরাগ-বুড়িগঙ্গায় নৌ-পুলিশ ফাঁড়ি

এ পর্যন্ত কতবার যে টঙ্গীর তুরাগ, ঢাকার বুড়িগঙ্গা ও বালু নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তার কোনো লেখাজোখা নেই। কিন্তু কয়েক দিন না-যেতেই অবৈধ দখলদারদের সদর্পে প্রত্যাবর্তন দেখা গেছে। নদীর তীর একদিকে পরিষ্কার করা, আর অন্যদিকে পুনর্দখল হয়ে যাওয়ার এই খেলা আর কত দিন চলবে? একবার ঢাকার

ব্যাপকভিত্তিক সংস্কারের বিষয়টি বিবেচনায় নিতে হবে-সংবিধান সংশোধন

পঞ্চম সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায়ের আলোকে সংবিধান সংশোধন এবং বিদ্যমান সংবিধানের ত্রুটি-বিচ্যুতি দূর কিংবা একে অধিকতর কার্যকর করা—দুটো আলাদা বিষয়। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বাংলাদেশ সংবিধানের ব্যাপকভিত্তিক সংস্কার দরকার। একটি উপযুক্ত সংবিধান সংস্কার কমিশন বা কমিটির মাধ্যমেই কাজটি করা সম্ভব।

চারদিক-এক বংশীবাদকের গল্প by শারমিন নাহার

ঝড়-বৃষ্টি শেষে আকাশ তখন পরিষ্কার। আকাশে মিটিমিটি তারাগুলো জানান দেয় কালো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে রাতের আকাশ। হঠাৎ ঘুম ভেঙে যায়। রাত তখন দুইটা। অর্ধচেতন অবস্থায় শুয়ে আছি বিছানায়। ঠিক সে সময় কানে এসে পৌঁছাল সুরেলা ধ্বনি।

দেখে শুনে লেখা-গোপনীয়তা-প্রবণ একটি হাসপাতাল by মশিউল আলম

অর্থোপেডিক বিভাগের একটি ওয়ার্ডে রোগীরা কাতরাচ্ছে। সব সিস্টার সার ধরে ডেস্কে বসে গল্পগুজবে মশগুল। ইলেকট্রিকের তারে যেন সারি বেঁধে বসে কলকাকলি করছে পাঁচ-সাতটি পাখি। ব্যাগ থেকে ক্যামেরা বের করে ছবি তুলতে লাগলাম।

বিদেশি পত্রিকা থেকে-গাড়ি দুর্ঘটনার দায় স্বীকার by মিজানুর রহমান খান

এটি একটি গাড়ি দুর্ঘটনার গল্প। সে গল্প পুরোনো। কিন্তু এই গল্পের একটি নতুনত্ব আছে। মহত্ত্ব আছে। সেটাই শিক্ষণীয়। গতকাল ব্রিটিশ পত্রিকা হেরাল্ড প্রেস-এ ঘটনাটি পড়লাম। দুর্ঘটনাটি ঘটে গত বছরের জুনে ইংল্যান্ডের দক্ষিণ ডেভোনে। নাম তাঁর হাশেম ভূঁইয়া। বাংলাদেশি।

বিদ্যুৎ-সৌরবিদ্যুৎ কি আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই? by আসাদউল্লাহ খান

শিল্প বিপ্লবোত্তরকালের প্রধান ঘটনা বিশ্বব্যাপী প্রযুক্তির বিকাশ, কলকারখানা স্থাপন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং নগর-বন্দর গড়ে ওঠা। ফলে মানুষের আরাম-আয়েশ বাড়লেও আরেকটি ক্ষতিকর দিক মানুষের কাছে প্রকট হয়ে উঠেছে।

সময়ের প্রতিবিম্ব-অতি পুরাতন ভাব নব আবিষ্কার by এবিএম মূসা

‘একটি বিশেষ ঘোষণা। মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকা থেকে একটি বালক নিখোঁজ হয়েছে, কেউ খোঁজ পেলে এই ঠিকানায় জানাবেন।’ রিকশায় মাইক লাগিয়ে ঘোষণাটি পাড়াময় প্রচার করা হচ্ছে। ঘোষণাটিতে হারানো ছেলে বা মেয়ে কিংবা কোনো ব্যক্তির পারিবারিক পরিচয়, শারীরিক গঠন, পরিধেয় বস্ত্র ও আনুষঙ্গিক বিশেষত্ব ঘোষিত হচ্ছে।

ন্যায্য মজুরি না দিলে শিল্প ও বাজার উভয়ই অনিশ্চিত হবে-পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি

সরকারিভাবে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণই হলো বর্তমান সময়ের অন্যতম জ্বলন্ত প্রশ্ন। শ্রমিকদের বাঁচার মতো মজুরি দেওয়ার পক্ষে দেশব্যাপী জনমতও তৈরি হয়েছে। ২৮ জুলাইয়ের মধ্যে এই মজুরি ঠিক করা নিয়ে ইতিমধ্যে সরকারিভাবে গঠিত মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় কমিটি নবমবারের মতো সভায় বসেছে।

ঘটনার দ্রুত তদন্ত করুন-পুলিশ কেন এভাবে মারা যাবে

পাবনার বেড়া উপজেলার দুর্গম ঢালারচরে পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্য এবং তাঁদের এক সোর্সের খুন হওয়ার ঘটনাটি উদ্বেগজনক। এটি সম্ভবত সাধারণ অপরাধীদের কাজ নয়, বরং ধারণা করা হচ্ছে, কথিত ‘সর্বহারা’ চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সদস্যদের হত্যা করেছে।

স্মরণ-বিদেশি বন্ধুর চোখে কর্নেল তাহের by ইফতেখার মাহমুদ

কর্নেল তাহেরের মৃত্যুদিন আজ। ১৯৭৬ সালের এই দিনে প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাঁকে ফাঁসি দেওয়া হয়।
নেদারল্যান্ডের সাংবাদিক পিটার কাস্টার্স সদ্যস্বাধীন বাংলাদেশে এসেছিলেন। পেশাগত কারণেই তাহেরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। ৭ই নভেম্বরের ঘটনা নিয়ে দেশে-বিদেশে অনেকেই লিখেছেন।

সপ্তাহের হালচাল-সংবিধান সংশোধন: কে কত কাজের কাজি by আব্দুল কাইয়ুম

সংবিধান সংশোধনীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন, তা খুব তাৎপর্যপূর্ণ। কারণ, এ পর্যন্ত যত সংশোধনী এসেছে, সেগুলো একতরফাভাবে ক্ষমতাসীন দলই করেছে। বিরোধী দলের পরামর্শ নেওয়ার কথা কেউ ভাবেনি। ব্যতিক্রম ছিল শুধু একাদশ ও দ্বাদশ সংশোধনী।

অভিমত ভিন্নমত

ভূমিপুত্রদের ভূমি ফিরিয়েদেওয়াই ভূমি কমিশনের কাজ পার্বত্য চট্টগ্রামে ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ভূমি কমিশন নিয়ে অচলাবস্থা বিষয়ে গত সপ্তাহে প্রথম আলোয় প্রকাশিত সর্বশেষ খবর পাওয়া গেল। পার্বত্য চুক্তির আওতায় ভূমি বিরোধ মেটানোর লক্ষ্যে গঠিত এই কমিশনের কাজ যে সঠিক পথে চলছিল না, তা কয়েক মাস আগে

শিক্ষার লক্ষ্য-শেখালেই কি উন্নত মানুষহবে? by রুখসানা তাজীন

শিশুরা পরিবেশ থেকে শিখে। এ প্রক্রিয়ায় পরিবার, সমাজের পাশাপাশি যে প্রতিষ্ঠানটির গুরুত্ব খুব বেশি, তা হলো বিদ্যালয়। শিশুরা বিদ্যালয়ে কী শিখবে, কেন শিখবে এবং কীভাবে শিখবে—এ নিয়ে গবেষণার অন্ত নেই। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষার উদ্দেশ্য কি শুধু জ্ঞানের বিকাশ? নাকি শিশুর মানসিক, নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক—সব

অবৈধ ভবনগুলো নিয়ে কী করা হবে?-রাজউকের দায়দায়িত্ব

পাহাড়প্রমাণ অনিয়ম যা, ঢাকা শহরে আকাশছোঁয়া ইমারত অনেক ক্ষেত্রে তা-ই হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবারের প্রথম আলোয় এ রকমই এক অনুমোদনহীন ২০ তলা ভবনের ছবি প্রকাশিত হয়েছে। আপাদমস্তকে ভবনটি অনিয়ম, ফাঁকি ও দায়িত্বহীনতার আদর্শ উদাহরণ। ঢাকা শহরে এ রকম অজস্র ভবন রাজউক, ডেভেলপার ও ফ্ল্যাটের মালিকদের নিয়ম না-মানার কীর্তি হয়ে নির্লজ্জভাবে দাঁড়িয়ে আছে।

সরকারের অনেক কিছু করার আছে-আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

রমজান মাস শুরু হতে এখনো প্রায় তিন সপ্তাহ বাকি, তবু এখনই কিছু কিছু খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। বৃষ্টির কারণে শাকসবজির দাম বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু পেঁয়াজ, রসুন, আদা বা চিনির দাম কেন বাড়ছে, সে সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা নেই।

চারদিক-ঘোড়ার গাড়ির কথা by কিঙ্কর আহ্সান

বকশীবাজার মোড়। নোংরা, স্যাঁতসেঁতে পথ। হাজারো রিকশার আনাগোনা এখানে। পথ ধরে একটু এগোলেই টংমতো দোকান। দিনমান এ জায়গায় চা, বিড়ি, পান দেদার বিক্রি হয়। পাশেই সার বেঁধে দাঁড় করানো রিকশার ওপর শুয়েবসে জিরিয়ে নিচ্ছেন রিকশাওয়ালারা।

মামলার অনুমতি-ছাত্রলীগ নেতা কি ‘সম্মানিত’ ব্যক্তি নন? by এ কে এম জাকারিয়া

এক ট্রাফিক সার্জেন্টকে মারধর করেছিলেন আওয়ামী লীগ দলীয় সাংসদ ইলিয়াস মোল্লাহ। এ নিয়ে থানায় মামলা করেছিলেন নাজেহাল হওয়া সার্জেন্ট। এরপর পুরো পুলিশ বিভাগেরই নাজেহাল হওয়ার দশা। কেন ট্রাফিক সার্জেন্ট মামলা করলেন, থানা কেন মামলা নিল—এসব প্রশ্নে জর্জরিত হলো পুলিশ বিভাগ।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সুফল পেতে হলেবিকল্পও দিতে হবে

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার পুরোনো যানবাহন তুলে দেওয়ার উদ্যোগ: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর বাকি অংশ আজ ছাপা হলো।

গদ্যকার্টুন-একদা একটা শহর ছিল ঢাকা নামে by আনিসুল হক

একদা একটা শহর ছিল ঢাকা নামে। সেই শহরে বাস করত দেড় কোটি মানুষ। সেই শহরটা এখন একটা পরিত্যক্ত মৃত নগর। নগরটা কীভাবে পরিত্যক্ত হলো, পরিণত হলো পোড়ো এলাকায়, সেই কাহিনি পৃথিবীর মানুষের জানা। সারা পৃথিবীর স্কুল কলেজেই একটি শহরের মৃত্যুকাহিনি নামের প্রবন্ধ পড়ানো হয়ে থাকে।

চিরকুট-সারমেয় সমাচার by শাহাদুজ্জামান

‘কুকুরের কাজ কুকুর করেছে...’ বিখ্যাত সেই কবিতাটি পড়েছিলাম ছোটবেলায়। মর্মার্থ এই যে, কুকুর ইতর প্রাণী, সে মানুষকে কামড়াতে পারে, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় না ইত্যাদি। নিজের করুণ জীবনের কথা বলতে গিয়ে বাস্তব এবং সাহিত্যের চরিত্রকে বলতে শুনেছি ‘কুকুরের মতো বেঁচে আছি’।

সহজিয়া কড়চা-গণতন্ত্রের জন্য সংবাদপত্র, কোনো গোত্রের জন্য নয় by সৈয়দ আবুল মকসুদ

যাঁদের ধূমপানের নেশা আছে, তাঁরা সকালে ঘুম থেকে উঠেই হুক্কা বা সিগারেটে টান না দিলে অস্বস্তি বোধ করেন। ধূমপান না করলে অনেকের কোষ্ঠ পরিষ্কার হয় না। সিগারেট ধরিয়ে পায়খানায় ঢোকেন। এমন অনেক পাঠকও আছেন, যাঁরা সকালে খবরের কাগজে চোখ না বোলালে অস্বস্তি বোধ করেন।

আর কত ঘটবে, সরকারের টনক আর কবে নড়বে?-বিএম কলেজে শিক্ষক প্রহার

ছাত্রের হাতে শিক্ষক প্রহার অসভ্যতার এক চরম আচরণ। বরিশালের বিএম কলেজে সেই কাজটি যারা করেছে, অভিযোগ উঠেছে যে তারা ছাত্রলীগের সদস্য। তাদের সহিংসতায় বাধা দেওয়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা তিন শিক্ষককে প্রহারের যত কায়দা আছে, তা প্রয়োগ করে তবেই শান্ত হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই নজর দিতে হবে-সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গত রোববার সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এমন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যা আলোচনার দাবি রাখে। তিনি যথার্থভাবেই জনপ্রশাসনের সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং অনেক বিষয়ে কেন্দ্রের দিকে না তাকিয়ে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দিয়েছেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বড় বাধা রাজনৈতিক, সন্দেহ নেই।

জন্মদিন-তিতাশ চৌধুরী: জন্মদিনের শুভেচ্ছা by জিল্লুর রহমান সিদ্দিকী

সাহিত্যের অঙ্গনে তিতাশ চৌধুরীর পদচারণ বহু বছরের। দীর্ঘ অধ্যাপনা-জীবনের শেষে তাঁর এক পরিচয়, তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। পেশাজীবনের বড় অংশ কাটিয়েছেন কুমিল্লা শহরে। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। কুমিল্লার সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক।

পোশাকশ্রমিক-বাঁচার মতো মজুরি এবং রাহেলাদের প্রাণীজীবন by ফারুক ওয়াসিফ

বাংলাদেশে পোশাকশিল্পের মালিকদের নিয়ে পরিহাস হলো, তাঁরা নিজেদের তৈরি সমস্যার জন্য নিজেদের ছাড়া বাকি সবাইকে দায়ী করতে ভালোবাসেন। চলমান শ্রমিক অসন্তোষের জন্য তাঁরা শ্রমিকদের ক্ষুধার্ত পেট নয়, তাকান তাঁদের মনের দিকে। ভাবেন, সেখানে কিলবিল করছে ষড়যন্ত্র।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-জনদুর্ভোগ যেন না বাড়ে

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার পুরোনো যানবাহন তুলে দেওয়ার উদ্যোগ: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে।

দিল্লির চিঠি-পাকিস্তান-ভারত বৈরিতা অবসানের জন্য by কুলদীপ নায়ার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল সব সময় বলতেন, পাকিস্তান ও ভারতের বৈরিতাপূর্ণ সম্পর্কের সমাধান স্বাভাবিকভাবে বিকশিত হতে হবে; একজন জাদুকর যেমন করে থলের ভেতর থেকে খরগোশ বের করে এনে দর্শককে তাক লাগিয়ে দেন, তেমনভাবে জনগণের সামনে সমাধান হাজির করলে হবে না। তার এ কথায় যুক্তি আছে।

মত দ্বিমত-অনিয়মই বহাল রইল by আবুল কাসেম ফজলুল হক

সম্প্রতি জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। এ নিয়ে দুজন শিক্ষাবিদের মতামত ছাপা হলোজাতীয় শিক্ষানীতির খসড়া কিছু দিন আগে চূড়ান্ত করা হয়েছে। তার সঙ্গে সংগতি রেখেই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন ও পাস করা হয়েছে। শিক্ষা এখন বাণিজ্যিকীকৃত হয়ে গেছে।

মত দ্বিমত সম্প্রতি জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। এ নিয়ে দুজন শিক্ষাবিদের মতামত ছাপা হলো।-পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ by মোহাম্মদ ফরাসউদ্দিন

সম্প্রতি জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ নামে যে বিলটি পাস হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল। কেননা ১৯৯২ সালে যে আইনটি পাস করা হয়েছিল তাতে অনেক দুর্বলতা, অসংগতি ও অসম্পূর্ণতা ছিল। একই সঙ্গে এটি একটি ভারসাম্যপূর্ণ আইন বলেও আমি মনে করি।

করো, দেখো

খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন সূত্র, বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি পরীক্ষা করে দেখা সম্ভব। আশপাশের ফেলনা জিনিস দিয়েই সেটি করা যায়।দরকার একটু সদিচ্ছা এবংউদ্যোগ। তোমার প্রচেষ্টা সফলহোক। ঝুলন্ত বই একটা ভারী বই একটা দড়ি দিয়ে বেঁধে ছবির মতো করে ঝুলিয়ে নাও।

টুকিটাকি-এবার জৈবিক প্রযুক্তির মেমোরি

মার্কিন গবেষকেরা জীবিত কোষে ডিএনএর ক্ষুদ্র অংশকে পুনরায় লেখার উপযোগী তথ্য বা বিট হিসেবে ব্যবহার করার উপায় প্রতিপাদন করেছেন। এ গবেষণায় তাঁরা ডিএনএ বিটকে উল্টে দেওয়ার জন্য ভাইরাস থেকে অভিযোজিত দুটি প্রোটিনকে ব্যবহার করেছেন।

এ সপ্তাহের বিজ্ঞানী-ক্যারোলাস লিনিয়াস

গত ২৩ মে ছিল তাঁর জন্মদিন। ভুলে যাওয়ারই কথা। তিনি তো নিউটন বা ডারউইনের সমতুল্য কেউ নন, আঠারো শতকের এক প্রকৃতি বিজ্ঞানী মাত্র। জীববিদ্যার ছাত্ররা অবশ্য মাঝেমধ্যে তাঁকে স্মরণ করে ‘স্বাভাবিক শ্রেণীবিন্যাস তত্ত্ব’র জন্য। সুইডিশ ক্যারোলাস লিনিয়াসই প্রথম জীবজগৎকে উদ্ভিদ ও প্রাণিকুলে শ্রেণীভাগ করেন।

৫৩তম আইএমওতে বাংলাদেশ গণিত দল

আগামী ৪ থেকে ১৬ জুলাই আর্জেন্টিনার মারডেল প্লাটা শহরে বসবে প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় আসর ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)-২০১২। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাবে পাঁচজন কৃতী শিক্ষার্থী। তাদের নিয়ে লিখেছেন বায়েজিদ ভূঁইয়া

৬ জুন সূর্যের সামনে শুক্র গ্রহ by সৈয়দ আশরাফ উদ্দিন

৬ জুন শুক্র গ্রহকে আমরা দেখব সূর্যের চাকতির ওপর দিয়ে অতিক্রম করতে। জ্যোতির্বিজ্ঞানে এ ঘটনাকে বলা হয় ট্রানজিট (অতিক্রমণ)। কক্ষপথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে করতে কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয়; যখন অন্তগ্রহগুলো (বুধ ও শুক্র) পৃথিবী ও সূর্যের ঠিক মাঝে এসে পড়ে—অনেকটা চন্দ্রগ্রহণের মতো।

খালি কনটেইনারের স্তূপ জমেছে বন্দর ইয়ার্ডে

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে খালি কনটেইনারের স্তূপ জমেছে। এ কারণে বন্দর ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ নেওয়ার পর কনটেইনার খালি হলেও সেগুলো রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এতে কনটেইনার পরিচালন কর্মকাণ্ড ব্যাঘাত হচ্ছে।

সিটি করপোরেশন-জ্যেষ্ঠ প্রকৌশলী পেটালেন সহকর্মীকে

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হকের বিরুদ্ধে সহকারী প্রকৌশলী জামাল উদ্দিনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। হাতের ওয়াকিটকি দিয়ে আঘাত করার পর উল্টো জামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও উদ্যোগ নিয়েছেন তিনি।

মৃত্যুর আগে হিমাদ্রীর শেষ কথা... by প্রণব বল

‘আমাকে ওরা ডেকে নিয়ে গেল। রাস্তায় আমার মোবাইলটি ভেঙে ফেলল। তারপর ছাদে নিয়ে গেল। সেখানে কয়েকটি কুত্তা (কুকুর) লাগিয়ে দিল। হাতে মেরেছে আমাকে। সেখানে ডেনি ভাই, শাওন ভাই ছিল। আর ছিল টিপু আঙ্কেলের পোলা (জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ)। তিনি আমাকে বলেন, তুই কার সাথে বেয়াদবি করছিস জানিস।

১৭ বালতি ডিম সংগ্রহ করেছেন বিতান বড়ুয়া

রাউজান উপজেলার পশ্চিম গহিরার অংকুরিঘোনা এলাকার মাছচাষি বিতান বড়ুয়া (৩৫) বাবা সাধন বড়ুয়ার (৬৫) পথ ধরে হালদার রুইজাতীয় মাছের ডিম সংগ্রহ ও পোনা উৎপাদনের পেশায় জড়িয়ে পড়েছেন। তফাত শুধু একটি—তাঁর বাবা সনাতন পদ্ধতিতে কুয়ায় ডিমের রেণু ফোটাতেন আর বিতান আধুনিক বোতল হ্যাচারি পদ্ধতি ব্যবহার করে

হালদাপারে মাছের উৎসব by হামিদ উল্লাহ

গরদুয়ারার বাঁকে বাঁকে শত শত নৌকা দাঁড়িয়ে। জাল ফেলার জায়গা নেই কোথাও। কিন্তু তাতে ডিম সংগ্রহে কারও সমস্যা হচ্ছে না। যেটুকু জায়গায় জাল ফেলা হচ্ছে তা-ই ভরে যাচ্ছে ডিমে। একেকটি নৌকায় তিন-চারজন লোক জাল ফেলে ডিম সংগ্রহে ব্যস্ত।

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ

২০ মে আইন অধিকার পাতায় প্রকাশিত ‘এক শিক্ষক পরিবারকে হয়রানি’ শিরোনামের প্রতিবেদনটিতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন নজরুল ইসলাম ভূঁইয়া। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের প্রভাবশালী মহলের বিরুদ্ধে শিক্ষক

অদ্ভুত আইন-উঁচু হিল পরা নিষেধ by শর্মিলা সিনড্রেলা

পোশাকের সঙ্গে মানানসই স্যান্ডেল না হলে কি আর সৌন্দর্য সম্পূর্ণ হয়! আর এখন তো বাহারি স্যান্ডেলের যুগ। ফ্যাশন সচেতন মেয়েদের কাছে ফ্যাশন মানেই সবার থেকে আলাদা করে নিজেকে উপস্থাপন করার প্রতিনিয়ত পরীক্ষণ। তাই পছন্দের তালিকায় কখনো নিচু হিল তো আবার কখনো উঁচু।

ফেসবুক পেজ থেকে-আইনি জিজ্ঞাসা

ফেসবুকে আইন অধিকার পেজে যোগ দিয়ে মতামত ও আইনি জিজ্ঞাসা করতে পারেন। ছাপা হবে আইন অধিকার পাতায়। www.facebook.com/AINADHIKAR প্রশ্ন: আমার বাবা ছয় বছর আগে মারা যান। তার আগে একবার আমার বাবা খুব অসুস্থ হলে আমার চাচারা একটি সাদা কাগজে তাঁর সই নিয়ে রাখেন এবং এর নিচে সইটি সত্যায়িত

বিশেষজ্ঞ মতামত

এনামুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক একজন সাধারণ ব্যক্তির অপরাধের যেমন বিচার হবে তেমনি করে দায়ী পুলিশসদস্যের বিরুদ্ধে একইভাবে বিচার হবে। পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সাধারণ আইনেই বিচার চাওয়ার পথ খোলা আছে।

পুলিশি নির্যাতনের প্রতিকার কী? by তানজিম আল ইসলাম

সম্প্রতি সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশি নির্যাতন এবং নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটলেও পুলিশের দ্বারা অযথাই সাধারণ মানুষের নির্যাতনের ঘটনা খুব বিরল নয়। এমনকি পুলিশের হেফাজতেও নির্যাতনের ঘটনাও ঘটছে। রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় তখন সত্যিই অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না।

রং বে র ং

প্লাতিনি-আলো ইউরো চ্যাম্পিয়নশিপ (মূূল পর্ব) এ পর্যন্ত দেখেছে সাত হ্যাটট্রিকম্যানকে। তবে সবার মধ্যে আলাদা হয়ে আছেন বর্তমান উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। ১৯৮৪ সালের টুর্নামেন্টে বেলজিয়াম ও যুগোস্লাভিয়ার বিপক্ষে করেন দুটি হ্যাটট্রিক—সেই দুই হ্যাটট্রিকেও আবার খুব মিল। দুটি হ্যাটট্রিকেই দুটি গোল ছিল পায়ে, অন্যটি হেডে।

হল্যান্ড-উৎসবের রং কমলা? by সোলায়মান

চার বছর আগেও তকমাটা ছিল স্পেনের গায়ে। দল হিসেবে খুব ভালো, খেলা দেখাটাও চোখের জন্য আরামদায়ক, কিন্তু অর্জনের পাতাটা ছিল প্রায় সাদা। গত চার বছরে অবস্থাটা পাল্টেছে। স্পেন এখন একাধারে ইউরো ও বিশ্বচ্যাম্পিয়ন। তবে তাদের জায়গাটা ফাঁকা পড়ে নেই। ফুটবল বিশ্বে সবচয়ে বড় ‘চোকার’ এখন ওলন্দাজরাই।

জার্মানি-সাফল্য বুভুক্ষু by পবিত্র কুন্ডু

জার্মানি হলো বিশ্ব ফুটবলের সেই মোড়ল, যাদের বাদ দিয়ে আপনি শ্রেষ্ঠত্বের বিচারে বসতে পারেন না। তাদের ধারাবাহিকতা এমনই, যখন কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সম্ভাব্য বিজয়ীর কথা বলতে যাবেন, জার্মানির নাম মুখে নিতেই হবে।

স্পেন-ইতিহাসের হাতছানি by রাজীব হাসান

গোধূলির আকাশের মতো লাজরাঙা সারা কার্বোনেরোকে দেখার জন্য আবারও প্রস্তুত হন। প্রস্তুতি নিন সেই রোমান্টিক দৃশ্যের জন্যও: কার্বোনেরোর গোলাপি সিক্ত ঠোঁটে ইকার ক্যাসিয়াসের প্রগাঢ় চুম্বন! ১ জুলাই ২০১২। কিয়েভের অলিম্পিক স্টেডিয়াম। অধরা ইউরোপ সেরার ট্রফিটি জেতার ইংলিশদের ব্যাকুল স্বপ্নকে গুঁড়িয়ে দিল স্পেন।

চারদিক-বড় হয়ে পুলিশ হব! by ফারুখ আহমেদ

জাতীয় উদ্ভিদ উদ্যান। এখানে প্রায় সময়ই আসি। কিছু মনোরম ছবি চোখ আর ক্যামেরায় বন্দী করে বাড়ি ফিরি। এখানকার গোলাপ বাগান দুটি অসাধারণ। সবুজ গোলাপ এখানেই প্রথম দেখেছি। এখানে আছে চমৎকার একটি পদ্মপুকুর, আছে শাপলাপুকুর আর উদ্যান আলো করা গাছগাছালি।

কলকাতার চিঠি-লন্ডনের ছোঁয়া কলকাতায় by অমর সাহা

২০১০ সাল। কলকাতার পৌর করপোরেশনসহ পশ্চিমবঙ্গের পৌরসভার নির্বাচনের প্রচার চলছে। তখনো কলকাতা পৌর করপোরেশনের ক্ষমতায় বামফ্রন্ট। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে পৌর নির্বাচনের প্রচারে। মমতাও রাজনৈতিক ময়দানে।

তথ্যপ্রযুক্তি-শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও আমাদের উদ্ভাবন by মো. নজরুল ইসলাম খান

শিক্ষাব্যবস্থায় বিশ্বব্যাপী আরেক বিপ্লবের নাম ই-লার্নিং। বিশ্বব্যাপী ই-লার্নিংয়ের বর্তমান বাজার এখন ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের ওপর। উন্নত দেশগুলোতে অনেক আগেই মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল কনটেন্ট ও টেক্সটবুক ডিজিটাল করা হয়েছে। ওই সব দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষগুলোও পূর্ণমাত্রায় ডিজিটাল। চালু হয়েছে ভার্চুয়াল ক্লাসরুম।

মন্ত্রী কেন পেশাজীবী সংগঠনের নেতা হবেন?-স্বাস্থ্যমন্ত্রী ও স্বাচিপ

গত বৃহস্পতিবার সরকার-সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ (স্বাচিপ) তিনটি সংগঠনের বৈঠকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এই সংগঠনের সভাপতি এবং তিনি সভায় সভাপতিত্বও করছিলেন।

চাই সঠিক পরিকল্পনা ও কৃচ্ছ্রসাধন-সরকারি খাতের অপচয়

নয়াদিল্লি থেকে এএফপি পরিবেশিত খবরে বলা হয়, কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে পাঁচতারা হোটেলে সরকারি বৈঠক নিষিদ্ধ, নতুন যানবাহন কেনা বন্ধ, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর ব্যাপকভাবে হ্রাস এবং সরকারি অফিসে নতুন পদ সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪১৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। লিয়াকত আলী খান, বীর উত্তম রক্তক্ষয়ী যুদ্ধের বীরযোদ্ধা মুক্তিযুদ্ধকালের উল্লেখযোগ্য যুদ্ধ গৌরীপুরের যুদ্ধ। ১৯৭১ সালের ২৬ নভেম্বর সেখানে ভয়াবহ ও রক্তক্ষয়ী এক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

নিমতলী ট্র্যাজেডির দুই বছর-তবু বেঁচে থাকা by শেখ সাবিহা আলম

‘মরহুম বৈশাখ। ৩ জুন ২০১০-এর নিমতলী অগ্নিকাণ্ডে আমার চোখের সামনে আব্বু ডাক দিয়ে চিরতরে চলে গেল আমার আদরের ছেলে বৈশাখ (৭)। তাকে বাঁচাতে পারিনি হিংস্র লেলিহান আগুন থেকে। কী যে বুকভরা কষ্ট নিয়ে, আজও এই স্মৃতিমাখা বেদনা সঙ্গে নিয়ে, এই ছোট্ট দোকানে তার সকল স্মৃতি নিয়ে ফলের দোকান করছি হতদরিদ্র, হতভাগা বাবা!’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা-এশিয়া অঞ্চলে আরও যুদ্ধজাহাজ পাঠাবে যুক্তরাষ্ট্র

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের নৌশক্তি আরও জোরদার করছে। ২০২০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মোট যুদ্ধজাহাজের ৬০ শতাংশ এই অঞ্চলে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গতকাল শনিবার সিঙ্গাপুরে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

আ.লীগের সভায় প্রধানমন্ত্রী-পত্রপত্রিকায়, টক শোতে দেশের এক চিত্র, আর গ্রামে অন্য চিত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিদিনের পত্রপত্রিকা আর টেলিভিশনের টক শোতে দেশের যে চিত্র ফুটে ওঠে, গ্রামের চিত্র তার সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, কিছু লোক আছে, সাধারণ মানুষ ভালো থাকলে তাঁদের ভালো লাগে না। গণতান্ত্রিক ব্যবস্থা তাঁদের পছন্দ নয়। যে কারণে তাঁদের সমালোচনার শেষ নেই।

রাজনীতি-শুধু সমঝোতা নয়, সমাধান চাই by বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে আমরা বহুদিন ধরে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রস্তাব করে আসছি। ব্যবসায়ী সম্প্রদায়ও একই আহ্বান জানিয়ে আসছে। সমাজের অন্যান্য শ্রেণীর প্রতিনিধিরাও এর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।

বিশেষ সাক্ষাৎকার-দুর্নীতির ব্যাপকতাই সংঘাতের রাজনীতির জন্ম দিচ্ছে by আকবর আলি খান

আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে সম্মানসহ মাস্টার্স করার পর ১৯৬৭ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন।

সরকারি হিসাবে আরও বেশি-বাংলাদেশে কালো টাকা জিডিপির ৩৭ শতাংশ

বাংলাদেশে কালোটাকার হার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৭ শতাংশ। এই হিসাবে কালোটাকার পরিমাণ হয় প্রায় এক লাখ ৪৩ হাজার কোটি টাকা। অস্ট্রিয়ায় জোহানস কেপলার ইউনিভার্সিটি অব লিনজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফ্রেডারিক স্নাইডারের গবেষণায় বাংলাদেশের কালোটাকার এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে।

আসছে টাকা সাদা করার মহোৎসব

আবারও ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ আসছে। আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে এই ঘোষণা দেওয়া হবে। এক বছরের জন্য বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইভাবে শেয়ারবাজারে এই সুবিধা বহাল থাকবে।

বাজেট ২০১২-১৩-দুই কোটি টাকার মালিক মাত্র সাড়ে চার হাজার! by জাহাঙ্গীর শাহ

সবচেয়ে বিলাসবহুল গাড়ি বিক্রি হতে বাংলাদেশে সময় লাগে না। জমির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, কেনাবেচাও হচ্ছে। ঢাকার আকাশ ঢাকা পড়ছে আকাশছোঁয়া ভবনে। অথচ, এই দেশেই দুই কোটি টাকার বেশি সম্পদ আছে মাত্র চার হাজার ৪৬৭ জনের। এই হিসাব সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

ত্রাণকর্তা থেকে পতিত শাসক

তাকে বলা হতো যুদ্ধজয়ী বীর। দেশের ত্রাণকর্তা। উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। কিন্তু ৮৪ বছর বয়সে জনতার দাবিতে আদালতের মাধ্যমে পেলেন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। গত বছরের প্রথম দিকে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল (লোকসংখ্যা ৮ কোটি) এ দেশটিতে প্রবল গণঅভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

নতুন ইতিহাস গড়ল তাহরির স্কয়ার by সুভাষ সাহা

তিউনিসিয়ায় তখন গণরোষে পুড়ছে এক স্বৈরাচারের সিংহাসন। নির্যাতন-হত্যা, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া, মিথ্যা প্রচার ও সুযোগ-সুবিধা প্রদানের ঢালাও প্রতিশ্রুতিতেও মানুষের ক্ষোভ প্রশমিত করা যায়নি। অবশেষে দেশ ছেড়ে সৌদি আরব পালাতে বাধ্য হলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী।

দৃশ্যপটে বাংলাদেশ কোথায়? by মাহবুব মোর্শেদ

সাকুল্যে যে দুটি দেশের সঙ্গে বাংলাদেশের প্রত্যক্ষ সীমান্ত তার একটি ভারত অন্যটি মিয়ানমার। যোগাযোগের নানা মাত্রার কারণে প্রতিবেশী হিসেবে ভারতের অস্তিত্ব প্রতিনিয়তই আমরা টের পাই কিন্তু মিয়ানমার যেন সীমান্তে থেকেও বহুদূর। অথচ, ঐতিহাসিকভাবে মিয়ানমার অর্থাৎ বার্মার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর।

সাম্প্রতিক প্রসঙ্গ-পুলিশ কি দুষ্টচক্রে? by শেখ হাফিজুর রহমান

পুলিশ নিয়ে আমরা যে দুষ্টচক্রের মধ্যে পড়েছি, তা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই না পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হোক। যে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ পরিচালিত হয়, সেই জনগণের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালাক_ আমরা তা চাই না। আমরা একটি আধুনিক, পেশাদার ও 'জনবান্ধব' পুলিশ বাহিনী চাই।

গণমাধ্যম-পেশাদারিত্ব মানে কেবল নিরপেক্ষতা নয় by সাখাওয়াত আলী খান

সংবাদপত্র জগতে গত দুই দশক ধরে যে বৃহৎ পুঁজি প্রবেশ করছে, সেটাকেও কেউ কেউ নেতিবাচক হিসেবে চিত্রিত করেন। আমি এটাকে ইতিবাচক অর্থেই দেখতে চাই। ভুলে যাওয়া চলবে না যে, আমরা এখন মুক্তবাজার অর্থনীতিতে বসবাস করছি। সরকার থেকে সাধারণ মানুষ এই ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রতারণার নানা ফাঁদ-সতর্ক থাকুন, সতর্ক করুন

ধনসম্পদ বাড়ূক_ এমন মনোভাব সম্ভবত বেশিরভাগ নারী-পুরুষের। এর পন্থা যথার্থ কি-না, সেটা নিয়ে কেউ ভাবে, কেউবা ভাবতে চায় না। সৎ না অসৎ পন্থা_ সেটা নিয়েও অভিন্ন মত মিলবে না। তবে ধনলাভ যেন দ্রুত হয় এবং ঝুট-ঝামেলা কম থাকে, সেটা চাইবে বেশিরভাগ মানুষ।

রাজধানীর ফ্লাইওভার-সময় থাকতে ত্রুটি দূর করুন

যানজটে নাকাল রাজধানী ঢাকার বাসিন্দারা তিনটি ফ্লাইওভার, একটি ওভারপাস এবং হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনছে। ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোতে যাতায়াতের সুবাদে অনেকেই ফ্লাইওভারের সুবিধা দেখে মুগ্ধ। এমনকি পাশের দেশ ভারতের কলকাতা, মুম্বাই ও দিলি্লতেও উড়াল পথের ছড়াছড়ি।

ভারতে বসুন্ধরা গ্রুপকে আমন্ত্রণ

'বসুন্ধরা গ্রুপকে ভারতে বিনিয়োগের আহ্বান' শিরোনামে ২০ মার্চ কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদটি শুধু ওই গ্রুপের জন্যই নয়, বাংলাদেশের জন্যও সুবার্তা। বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপকে ভারতের মতো একটি বৃহৎ জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রে বিনিয়োগের আহ্বানের মধ্য দিয়ে প্রমাণিত হলো,

লিবিয়ায় হস্তক্ষেপ, অতঃপর-

অবশেষে লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর ওপর পশ্চিমা দেশগুলোর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে গেছে। শনিবার মধ্যরাতে শুরু হওয়া এ হামলায় ফ্রান্সের ১৮টি যুদ্ধবিমান অংশ নেয়। গতকাল যুক্তরাষ্ট্র ও মিত্র শক্তিগুলোও আক্রমণ শুরু করে।

পবিত্র কোরআনের আলো-সৎকর্মশীল মানুষের জন্য কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রয়েছে

১৩৪. আল্লাযীনা ইউন্ফিক্বূনা ফিস্সার্রায়ি ওয়াদ্ব্দ্বার্রায়ি ওয়াল কাজিমীনাল গাইজা ওয়াল 'আফীনা 'আনিন্নাসি; ওয়াল্লাহু ইউহিব্বুল মুহ্সিনীন। ১৩৫. ওয়াল্লাযীনা ইযা ফা'আলূ ফাহিশাতান আও জলামূ আন্ফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগ্ফারূ লিযুনূবিহিম; ওয়া মাইঁ ইয়াগ্ফিরুয যুনূবা ইল্লাল্লাহ; ওয়া লাম ইউসির্রূ 'আলা মা ফা'আলূ ওয়া হুম ইয়া'লামূন।

রবার্ট ফিস্ক-পশ্চিমাদের প্রথম টার্গেট সাদ্দাম, অতঃপর গাদ্দাফি, এরপর কে?

অতঃপর আমরা লিবিয়ার সাধারণ মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আমরা যে কেন ৪২ অথবা ৪১ বছর আগে চিন্তা করলাম না সেটিই বিষয়। জাতিসংঘের রেজ্যুলেশনে যেন এমনই বলা হলো। আর এই মুহূর্তে মনে হচ্ছে, শাসক পরিবর্তন হচ্ছে মাত্র, ঠিক যেমনি ইরাকের ক্ষেত্রে হয়েছে।

'কর্তব্য পালন করাটা অন্যদের ব্যাপার' by ডা. ওয়াহিদ নবী

অস্কার ওয়াইল্ডের উক্তিগুলো আমার বেশ লাগে। শোনামাত্র হাসি আসে। একটু পরই খোঁচাটা অনুভব করি। তার পরই বুঝি, মানুষের মনের দুর্বলতাগুলো কী সুন্দরভাবে তুলে ধরেছেন। এর পরের দায়িত্ব আমাদের। কী করে এই দুর্বলতা দূর করে আমরা ভালো মানুষ হব, তা আমাদের ভাবতে হবে এবং সঠিক কাজ করতে হবে।

শত্রু নয়, বন্ধু বাড়াতে হবে by মমতাজউদ্দীন পাটোয়ারী

বাংলাদেশের রাজনীতি মোটা দাগে দুই শিবির তথা জোট বনাম মহাজোটে বিভক্ত হয়ে আছে। যদিও দেশে রাজনৈতিক দলের সংখ্যা অনেক। কিন্তু প্রত্যেকেই এখন তাদের আদর্শিক বৃহত্তর বলয়কে নিয়ে এক একটি জোট বা মহাজোট গঠনের মাধ্যমে রাজনৈতিক অবস্থান নিয়েছেন।

চরাচর-বর্ণবৈষম্য নির্মূল দিবস by তামান্না ইসলাম অলি

'কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবার সমান রাঙা', অথবা 'জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি'_কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও যদি শুধু মানুষবাদে বিশ্বাস করতাম তবে আধুনিক বিশ্বে বর্ণবৈষম্য প্রতিরোধ নিয়ে এত সভা, সেমিনার, সম্মেলন করতে হতো না।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

অতি আবেগীরা বলেন, সাড়ে তিন ঘণ্টা। কিন্তু মাওয়া থেকে ফেরিতে পদ্মার অসংখ্য ডুবোচর অতি সতর্কতার সঙ্গে এড়িয়ে ওপার পেঁৗছতেই তো তিন ঘণ্টা লেগে যায়। সব মিলিয়ে গোপালগঞ্জে যেতে ঢাকা থেকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা লাগল। আমার স্মৃতিতে দেশের নির্জনতম শহর ছিল গোপালগঞ্জ।

কেন ডাকসু-রাকসু নির্বাচন প্রয়োজন by এস এম আব্রাহাম লিংকন

দুই দশক থেকে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি ছাত্রদের নিজস্ব সমস্যা সমাধান এবং ছাত্র নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হয়েছিল। এসব ছাত্র সংসদ ছাত্রদের সমস্যা নিরসনের জন্য যেমন প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখেছে, তেমনি ছাত্রদের বিভিন্নমুখী প্রতিভাসহ সাহিত্য-সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখত।

এসব কী বলছেন কাদের সিদ্দিকী! by মহসীন হাবিব

এক পাঠান পুলিশ এক চোরকে হাতেনাতে ধরে ফেলল। তারপর শক্ত করে চোরের হাত দুটো বেঁধে একটি গাছের নিচে বসিয়ে রেখে থানায় ফিরে এসে চোর ধরার খবর দিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উর্দুতে বললেন, তুমি যে ওর হাত দুটো বেঁধে গাছের নিচে বসিয়ে রেখে এলে, সে তো হেঁটে পালিয়ে যাবে!

ভিন্নমত-শেয়ারবাজারে ধস : কিছু সত্য প্রবচন বারবার মনে হয় by আবু আহমেদ

শেয়ারবাজারে বড় রকমের ধস না নামলে বাজার যতই বাড়ত, তাতে কারো কিছু আসত-যেত বলে মনে হয় না। বরং আরো উঠতে থাকলে সরকারের নীতিনির্ধারকরা তাদের সাফল্য বলে দাবি করতেন। সমস্যা হলো, বাজারটি ৮৯০০ সূচকে গিয়ে অতি তাড়াতাড়ি ৫০০০-এর ঘরে চলে এল।

পররাষ্ট্র মন্ত্রণালয়-সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার খবর বানোয়াট, ভিত্তিহীন

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের চট্টগ্রামে ঘাঁটি গাড়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনকে 'বানোয়াট', 'ভিত্তিহীন' ও 'অমূলক' বলে আখ্যায়িত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পর্শকাতর ওই প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানায়।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬০% নৌশক্তি মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি আরো বাড়ানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা গতকাল শনিবার ঘোষণা করেছেন, ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ রণতরী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে।

বিএনপি নেতাদের ধারণা-শেষ পর্যন্ত আপস করতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে গতকাল শনিবার কয়েকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী এখন যা-ই বলুন না কেন, শেষ পর্যন্ত বিরোধী দলের সঙ্গে আপস করতে বাধ্য হবেন। নেতারা এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মুবারকের যাবজ্জীবন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। গত বছর মুবারকবিরোধী বিক্ষোভের সময় নিরস্ত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হলো। গতকাল শনিবার রাজধানী কায়রোর পুলিশ একাডেমীর ভেতরে স্থাপিত বিশেষ আদালতের বিচারক আহমেদ রিফাত এ রায় দেন।

টিপাইমুখ সমীক্ষাদল এখনো করেনি ভারত-আস্থা বাড়াতে দিল্লির 'সফর' উদ্যোগ by আশরাফুল হক রাজীব ও মেহেদী হাসান

টিপাইমুখ প্রকল্প নিয়ে যৌথ সমীক্ষার জন্য এখনো দল গঠন করেনি ভারত। বাংলাদেশ কয়েক মাস আগেই এ দল গঠন করেছে এবং আশা করছে, চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য বৈঠকের আগেই দিল্লি তার দল গঠন করে ঢাকাকে জানাবে।

রিহ্যাব ও বিএলডিএর সংবাদ সম্মেলন-দেশীয় উদ্যোক্তারাই স্যাটেলাইট সিটি নির্মাণে সক্ষম

আবাসন খাতে বিদেশি বিনিয়োগ নেওয়ার আগে দেশের স্বার্থ বিবেচনা করার আহ্বান জানিয়েছে এ খাতের দুই সংগঠন রিহ্যাব ও বিএলডিএ। ঢাকার আশপাশে স্যাটেলাইট সিটি করতে দেশীয় উদ্যোক্তারাই সক্ষম উল্লেখ করে এই দুই সংগঠনের নেতারা বলেছেন, আবাসন খাতের এ ধরনের প্রকল্পে বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে দেশীয় শিল্পমালিকদের সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা শুরু করা উচিত।

সরকারের বিরুদ্ধে না লিখলে অনেকের পেটের ভাত হজম হয় না : প্রধানমন্ত্রী

গণমাধ্যম যাচাই-বাছাই না করে সরকারের বিরুদ্ধে লিখছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'সরকারের বিরুদ্ধে না লিখলে অনেকের পেটের ভাত হজম হয় না।' বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টক শোর সমালোচনা করে তিনি বলেন, 'জনগণ ভালো থাকলে অনেকের ভালো লাগে না।

মহাখালীতে পুলিশ, সিটি করপোরেশন ও মালিক সমিতির চাঁদাবাজি by রেজোয়ান বিশ্বাস

মহাখালী বাসটার্মিনাল। সাম্প্রতিক এক সকাল। টার্মিনালের একটি দোকান থেকে পুলিশের নামে টাকা তুলছিলেন এক ব্যক্তি। টাকা নিয়ে যাওয়ার পর দোকানির কাছ থেকে জানা গেল- ওই ব্যক্তির নাম সবুর। তিনি পুলিশের লাইনম্যান। প্রতিদিনি তিনি এভাবে শতাধিক দোকান থেকে ৬০ টাকা করে চাঁদা তোলেন।

গাবতলীতে মাসে তিন, বছরে ৩৫ কোটি টাকা লেনদেন by এস এম আজাদ

টার্মিনাল থেকে বের হতেই একটু দূরে রাস্তায় হাতের ইশারায় বাসগুলোকে দাঁড় করাচ্ছেন কয়েকজন। তাঁদের হাতে রসিদ, খুচরা টাকা। বাসগুলো গতি কমিয়ে ওই লোকগুলোর হাতে টাকা গুঁজে দিয়ে রসিদ নিয়ে চলে যাচ্ছে। সম্প্রতি এক দুপুরে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া খালেক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪২২৬) চালক আবদুল মালেকের

বিভিন্নমুখী সংকটে বিমান-সুষ্ঠু ব্যবস্থাপনায় লাভজনক করা সম্ভব

'আকাশে শান্তির নীড়' বলে প্রচারিত বাংলাদেশ বিমানের অশান্তি যেন শেষ হওয়ার নয়। একের পর এক সংকটে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে বিমানের। কখনো উড়োজাহাজের সংকট, কখনো প্রশাসনের সংকট। দুর্নীতির অভিযোগও অনেক দিনের। ফলে আমাদের রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটি কেবলই লোকসান দিয়ে চলেছে।

ফের সক্রিয় যুবক-প্রতারণার ফাঁদ কি বিস্তৃত হতেই থাকবে?

যুবক নামক একটি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা, অসাধুতা, প্রতারণা ছয় বছর আগে প্রতিবাদ-প্রতিরোধের প্রাচীর গড়ে তুললেও আজ পর্যন্ত এর আইনি প্রতিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। তখন বিষয়টি তদন্তক্রমে আইনি সুরাহার লক্ষ্যে 'যুবক কমিশন' নামে একটি কমিশন গঠন করা হলেও এর চূড়ান্ত নিষ্পত্তি হতে না হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে যুবক।

পবিত্র কোরআনের আলো-তাবুকের যুদ্ধাভিযানে যেতে যারা ব্যর্থ হয়েছিল তাদের সম্পর্কে-

৯০. ওয়াজা-আল মুআ'য্যিরূনা মিনাল আ'রা-বি লিইউযানা লাহুম ওয়াক্বাআ'দা ল্লাযীনা কাযাবূ ল্লা-হা ওয়ারাছূলাহূ; ছাইউসীবু ল্লাযীনা কাফারূ মিনহুম আ'যা-বুন আলীম। ৯১. লাইছা আ'লাদ্ দ্বুআ'ফা-য়ি ওয়ালা-আ'লাল মারদ্বা-ওয়ালা-আ'লা ল্লাযীনা লা-ইয়াজিদূনা মা-ইউনফিক্বূনা হারাজুন ইযা-নাসাহূ লিল্লা-হি ওয়ারাছূলিহী; মা-আ'লাল

মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিতে ইন্ধন জোগাচ্ছে by ইফতেখার আহমেদ টিপু

দেশের অর্থনীতি এখন ত্রিশঙ্কু অবস্থার শিকার। বিশ্বমন্দা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের অর্থনীতি। রাজনৈতিক অস্থিরতা সে খুঁড়িয়ে চলাকেও স্তব্ধ করে দেওয়ার হুমকি সৃষ্টি করেছে। অর্থমন্ত্রীর মুখে বারবার আশার কথা ঘোষিত হলেও তাতে আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ীরা।

বৃত্তের ভেতরে বৃত্ত-এখনো শুকায়নি আইলার ক্ষত by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

২০০৯ সালের ২৫ মে উপকূলীয় কয়েকটি এলাকায় পড়েছিল আইলার ভয়াবহ থাবা। এখনো সেসব অঞ্চলের মানুষকে সেই ত্রাস তাড়া করে। বৃহত্তর খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ভয়ংকরী ঘূর্ণিঝড় আইলার আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

পুলিশ ও জনগণের অধিকার by এ এম এম শওকত আলী

জনগণের মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে স্বীকৃত রয়েছে। এসব অধিকার রক্ষার জন্য পুলিশ বাহিনীকে আইনের দ্বারা যথেষ্ট ক্ষমতাও দেওয়া হয়েছে। অতীতসহ সাম্প্রতিক কিছু ঘটনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে পুলিশ বাহিনীর কিছু সদস্য বেআইনি কর্মকাণ্ডে মৌলিক অধিকার এখন হুমকির মুখে।