Showing posts with label স্টেডিয়াম. Show all posts
Showing posts with label স্টেডিয়াম. Show all posts

Sunday, January 13, 2013

কথামালা

ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৬৫ বা এর কাছাকাছি। এক বছর পর বাংলাদেশকে ১০০ থেকে ১২০-র মধ্যে দেখতে চাই
ফুটবলে বাংলাদেশকে এগিয়ে নিতে চান ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ

ছেলেবেলায় তিনি

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক মাত্র ১২ বছর বয়সে সেভেন-এ-সাইড টুর্নামেন্ট খেলার সময় ছেলেটি নজর কাড়ে স্পেনের বড় বড় ক্লাবের স্কাউটের।

হারিয়ে যাবে ওয়ানডে?

ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে বলে যাঁদের আশঙ্কা, তাঁদের কাতারে সর্বশেষ এসে মিলেছেন অ্যাডাম গিলক্রিস্ট। আসলেই কি হারিয়ে যাবে ওয়ানডে?
তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে ওয়ানডে ক্রিকেট!

জার্সিরও অবসর!

ফুটবলার অবসরে গেলেন তো অবসরে তাঁর জার্সিও। স্বীকৃতি জানানোর এটাও একটা উপায় বিখ্যাত খেলোয়াড়দের সম্মান জানানোটা উত্তর আমেরিকায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটি রীতি। যেখানে প্রতিটি দলেরই আছে ‘হল অব ফেম’। যেখানে অন্তর্ভুক্ত করে সম্মান জানানো হয় সেসব দলের কিংবদন্তিদের।

কে লিওনেল মেসির হাতে আর কে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে এবার দেখতে চেয়েছিলেন ফিফা-ব্যালন ডি’অর ট্রফি। জানাচ্ছেন রাজীব হাসান মেসি রোনালদোর লড়াই যখন ব্যালটে!

কখনো শুনেছেন, শেখ হাসিনা ধানের শীষে ভোট দেন, কিংবা খালেদা জিয়া নৌকা মার্কায়? সূর্যও একেক দিন ভুল করে পুবের বদলে পশ্চিমে উঠে যেতে পারে, আহ্নিক গতি পাল্টে উল্টো দিকে ঘুরতে শুরু করতে পারে পৃথিবী, দারুণ দোস্তি হয়ে যেতে পারে বিড়াল আর ইঁদুরের; কিন্তু প্রথম সম্ভাবনা? নৈবচ নৈবচ!

Sunday, December 30, 2012

ফিরে দেখা ২০১২

সাফল্যের আলোয় স্বপ্নযাত্রা পাকিস্তানের কাছে হেরে শুরু, তাদের কাছে হেরেই শেষ। মাঝে সাফল্যে মোড়ানো দুটি ম্যাচ। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল এশিয়া কাপের ফাইনালে।

Sunday, December 23, 2012

‘সমালোচনা মনোযোগ দিয়ে শুনি

 আগামী বছর ফিফা কনফেডারেশনস কাপ। এই টুর্নামেন্ট আপনার অগ্রাধিকার তালিকায় কততম অবস্থানে? ভিসেন্তে দেল বস্ক: আসলে আমরা স্বল্পমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করি। আর তাই আমাদের এখনকার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব ২০১৪ বিশ্বকাপে কোয়ালিফাই করা।

সোহাগ গাজী- প্রথম পাঁচ

ক্রিকেট খেলে আয় খুলনায় থাকার সময় খ্যাপ খেলে ৫০ টাকা পেয়েছিলাম। অনেক ছোট ছিলাম তখন। ৫০ টাকা পেয়েই দারুণ লাগত! আস্তে আস্তে ৩০০, ৫০০ টাকা পেতে লাগলাম। প্রথম বিভাগে প্রথম খেলে পেয়েছিলাম ২০ হাজার টাকা।

সমর্থকদের জন্য...

সমর্থকের জন্য বিয়ের আয়োজন করে কোনো ক্লাব, কোনো কোনো ক্লাবের আবার পাঁড় ভক্তদের জন্য আছে কবরস্থানও একটি নাটকের সংলাপ দিয়েই শুরু করা যাক। ‘তুমি তোমার স্ত্রীকে বদলে নিতে পারো, রাজনৈতিক দল বদল করতে পারো, ধর্মও পরিবর্তন করতে পারো, কিন্তু কোনো দিনই তোমার প্রিয় ফুটবল দলকে ছেড়ে যেতে পারো না।

রং বে র ং- দাদু ক্রিকেটার!

বয়স ৪০ ছুঁই ছুঁই মানেই যেন বুড়োদের তালিকায় নাম উঠে যাওয়া। রিকি পন্টিং চলে গেলেন, শচীন টেন্ডুলকারের বয়স নিয়ে কত কথা। আকবর সাইয়াদ হয়তো এসব দেখেশুনে হাসেন। বয়স আবার সমস্যা!

জার্সি নম্বর ১০

পেলে, ম্যারোডোনা, মেসি। নাম তিনটি পড়ে কী মনে হচ্ছে? না, তিন সময়ের তিন গ্রেটের কোনো তুলনা নয়। সেটা নিয়ে প্রচুর কাগজ এমনিতেই খরচ হচ্ছে। এখানে একই বাক্যে তিনজনকে আনার একটাই কারণ, তিনজনেরই গায়ে উঠেছে ১০ নম্বর জার্সি!

Sunday, December 2, 2012

আসন্ন হলো কি তাঁর সন্ন্যাসযাত্রা by রণজিৎ বিশ্বাস

বহু পুরোনো কথা। তুমি তখন রিটায়ার করবে, যখন মানুষ আফসোস করে বলবে—খেলতে তো পারত সে আরও, দিয়ে তো যাচ্ছিল সে ভালোই, দলকে দেওয়ার তো ছিল তার আরও কিছু; তত দিন তুমি দলে জায়গা জুড়ে থাকবে না, যখন মানুষ বিরক্ত হয়ে বলবে—যায় না কেন এখনো সে!

ক্রীড়াঙ্গনের নেতৃত্ব থেকে ‘অবসর’ নিয়েছেন। কুতুবউদ্দিন আহমেদ আপন দর্পণে তুলে আনলেন দীর্ঘ অভিজ্ঞতার কোলাজ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিদায়ী মহাসচিবের সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম -‘বিওএকে শক্ত ভিত্তি দিতে পেরেছি’

 বিওএর এবারের নির্বাচনে মহাসচিব পদে প্রার্থী হননি। আগেই বলেছেন হাতে সময় নেই। এটাই কি মূল কারণ? কুতুবউদ্দিন আহমেদ: হ্যাঁ, এটাই মূল কারণ। ব্যবসা (এনভয় গ্রুপের চেয়ারম্যান তিনি) ও পরিবারকে সময় দিতে হচ্ছে। তাই বিওএ ছেড়েছি।

কথামালা

আমরা এই জয় মানজারুল ইসলাম রানা এবং কদিন আগে অগ্নিকাণ্ডে নিহতদের উৎসর্গ করছি
খুলনার প্রথম ওয়ানডে জেতার পর মুশফিকুর রহিম

পার্থ টেস্টই রিকি পন্টিংয়ের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ছাড়লেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের অনেক কীর্তি অম্লান হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। লিখেছেন মোহাম্মদ সোলায়মান -রেকর্ড বইয়ের পন্টিং

সবার ওপরে ডন ব্র্যাডম্যান। তারপর কে? লারা, টেন্ডুলকার, পন্টিং, না অন্য কেউ। এ নিয়ে তর্ক থাকতেই পারে। কিন্তু প্রশ্নটা যদি হয় সবচেয়ে সফল ক্রিকেটার কে? চোখ বুজে উত্তরটা দিয়ে দিন, কে আবার—রিকি পন্টিং।

টেস্ট সিরিজের আক্ষেপ ছিল, লড়াই করেও সে লড়াই ধরে রাখতে না পারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের দৃঢ়চেতা পারফরম্যান্স সেই আক্ষেপ ছাপিয়ে স্বপ্ন দেখাচ্ছে সম্ভাবনার -সোনালি সকাল, বর্ণালি প্রত্যাশা by জালাল আহমেদ চৌধুরী

সিরিজের প্রথম সকাল এক পুলকসঞ্চারী স্নিগ্ধতা নিয়ে হাজির। টেলিভিশনের পর্দায় খুলনার রোদ খেজুরের গুড়ের মতোই মিঠেল মনে হচ্ছিল। শুক্রবারের এ ক্রিকেটীয় ভোরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে মনের মধ্যে এক স্বপ্নহীনতার গুমোট মেঘ হেমন্তের আমেজ নষ্ট করছিল।

Sunday, October 14, 2012

সংখ্যায়৭দিন

২ আইসিসি আয়োজিত তিনটি টুর্নামেন্টই (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) জিতেছে মাত্র দুটি দল—ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ৮.২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১২) ওভারপ্রতি সবচেয়ে বেশি রান, ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে সবচেয়ে বেশি রানও (৯৮০) ক্যারিবীয়দের।

ছেলেবেলায় তিনি

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক যমজ দুই ভাই একই রকম দেখতে হলে যা হয়! আলাদা আলাদা নাম হলেও প্রতিবেশীরাও একজনকে আরেকজন ভেবে ভুল করে বসত।

অরবিন্দ ডি সিলভার সেরা ৬

টি-টোয়েন্টি খেলা হয়নি তাঁর। কিন্তু দর্শকেরা টি-টোয়েন্টির মধ্যে যে বিনোদন খোঁজেন, সেটা তাঁর ব্যাটিংয়ে সব সময়ই ছিল। সেই অরবিন্দ ডি সিলভা, শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান বাছাই করেছেন ক্ষুদ্রতর ক্রিকেটের ‘বড়’য়ব্যাটসম্যানকে
ক্রিস গেইল

টি-টোয়েন্টির গদ্য-ছন্দ by সানাউল হক খান

শক্তিপেশির খেলা নয়, তবু পেশিশক্তির প্রয়োজন, বড্ড প্রয়োজন! নইলে বাতাস ছিঁড়েফেঁড়ে, বেদম প্রহারে সাদা বলটাকে বেধড়ক আছড়ে মেরে গ্যালারিতে পাঠিয়ে দেয় কেউ? হ্যাঁ, দ্যায়। কেউ কেউ... টি-টোয়েন্টি বলেই কথা।