Showing posts with label সাতকানিয়া. Show all posts
Showing posts with label সাতকানিয়া. Show all posts

Monday, January 15, 2018

চরতী সমিতি চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠিত

চট্টগ্রাম শহরে বসবাসরত চরতীর প্রত্যেক পেশার মানুষের মধ্যে পারস্পরিক হৃদ্যতা, সহমর্মিতা ও সহযোগিতার যোগসূত্র স্থাপনসহ চরতীর জনগনের সার্বিক কল্যাণের লক্ষ্যে চরতি সমিতি চট্টগ্রাম গঠনকল্পে এক সভা মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্তের সভাপতিত্বে নগরীর রেস্টুরেরন্ট অনূষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্তকে আহ্বায়ক,  এ.কে. এম মুজিবুল হক চৌধুরী, এড. আবুল কাশেম, মো. আবুল কালাম, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, মো. রুহুল্লাহ চৌধুরী, মফিজ উদ্দিন আহমদকে যুগ্ন আহ্বায়ক এবং এ.এফ.এম আখতারুজ্জামান কায়সারকে সদস্য সচিব, এম নজরুল ইসলাম চৌধুরী, এড দেলোয়ার হোসেন, আবদুল মালেক খান, আলহাজ্ব নুরুল আমিন, মো. আলমগীর হোসেন , মো. নিজাম উদ্দিন, ফরিদুল আলম, আবুল হোসেন শুভ, মাহফুজুর রহমান চৌধুরী, এড নিলূ কান্তি দাশ, মো.জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান সিকদার, মো. জাহেদুল ইসলাম, কে,এম. নঈমুল হক কে নির্বাহী সদস্য করে ২১ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

সভায় সদস্য সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, দ্রুত সময়ের মধ্যে সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র প্রস্তুত ও অনুমোদন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করার  সিদ্ধান্ত গ্রহীত হয়। 

এ সমিতি চট্টগ্রাম শহরে বসবাসরত চরতীবাসীর মধ্যে পারস্পরিক হৃদ্যতা ও সহযোগিতার বিষয় ছাড়াও চরতীর যে কোন সংকট সমাধানে এবং সার্বজনীন স্বার্থ রক্ষা, জনসাধারণের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সদস্যগণ আশা প্রকাশ করেন।

Sunday, January 14, 2018

সাতকানিয়ায় সমাপ্ত হল ৩ দিনের উন্নয়ন মেলা


সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলা-২০১৮ শেষ হয়েছে শনিবার।  চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাইস্কুল  মাঠে ১১-১৩ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণেরসামনে তুলে ধরা, এমডিজি অর্জনে সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরার লক্ষ্যে উপজেলা প্রশাসন।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালের মধ্যে “সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ” এ রূপান্তরের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় আত্মপ্রত্যয় সারাদেশে সরকার এ মেলার আয়োজন করে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় ৬০টি  স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

গত তিনদিন জুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহমেলায় প্রচুর দশর্ণার্থীদের সমাগম ছিলো। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যকে সর্বস্তরের জনগণের নিকট তুলে ধরা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করাই এ মেলার উদ্দেশ্য বলে জানান সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন।


শেষি দিন বিকেলে উন্নয়ন মেলা পরিদর্শণে যায় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

Saturday, January 13, 2018

সাতকানিয়ার ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে লেপটপ বিতরণ


শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বললেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। 

শনিবার সকাল থেকে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এসব লেপটপ বিতরণ করেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক  হোসেন, সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবোয়েরসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।



সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সরকার কর্তৃক প্রদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ করছে। সভার সভাপতিত্ব করেন সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক  হোসেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কতৃক প্রদত্ত লেপটপ বিতরণ ২০১৮ এর  অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে লেপটপ বিতরণ করা হয়।




Thursday, January 11, 2018

সাতকানিয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার শুরুতে জমজমাট


মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা প্রশাসনও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা আয়োজন করেছে। ৬০টি স্টলের মাধ্যমে জমজমাট হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গন।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক  এই উন্নয়ন মেলার আয়োজন করা  হয় সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে।

বৃহস্পতিবার  সকাল ১০টায় এই উন্নয়ন মেলার উদ্বোধন করবেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন। যেখানে সাতকানিয়া  পৌর সভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এসিল্যান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ সাতকানিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি ড. ফরিদুল আলম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল সহ সরকারি, বেসরকারি সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধনের পর সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয় যেখানে সভাপতিত্ব করছেন সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন।


সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা প্রশাসনও উন্নয়ন মেলা আয়োজন করেছে। সরকারের উন্নয়ন মুলক কার্যত্রমসমূহ জনসম্মুখে দেখার জন্য এই মেলার আয়োজন।

তিনি আরো বলেন, সরকারি সকল  প্রতিষ্ঠান, বেসরকারি এনজিও, বেসরকারি ব্যাংকসহ মোট৬০টি সংস্থার স্টল রয়েছে এই উন্নয়ন মেলায়।  সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলায় প্রবেশ করে উপভোগ করতে  পারবে আগত দর্শনার্থীরা।


শনিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হবে বলেও জানান সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন।

Monday, January 8, 2018

সাতকানিয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা প্রশাসনও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা আয়োজন করতে যাচ্ছে । 

বৃহস্পতিবার ১১ জানুয়ারি সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক  এই উন্নয়ন মেলার আয়োজন করা হবে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে। 

বৃহস্পতিবার  সকাল ১০টায় এই উন্নয়ন মেলার উদ্বোধন করবেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন। 

এর আগে সরেজমিন পরিদর্শনে যান ইউএনও মোবারক হোসেন, সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবায়েরসহ অন্যান্যরা। 

সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা প্রশাসনও উন্নয়ন মেলা আয়োজন করছে। সরকারের উন্নয়ন মুলক কার্যত্রমসমূহ জনসম্মুখে দেখার জন্য এই মেলার আয়োজন। 

তিনি আরো বলেন, সরকারি সকল  প্রতিষ্ঠান, বেসরকারি এনজিও, বেসরকারি ব্যাংকসহ মোট ৫০-৬০টি সংস্থার স্টল থাকবে এই মেলায়।  সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলায় প্রবেশ করে উপভোগ করতে  পারবে আগত দর্শনার্থীরা। 

Sunday, January 7, 2018

বড়হাতিয়ায় কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো  মত বিনিময় সভা।

রোববার বিকাল ৩ টার দিকে  বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্য বিবাহ ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  হাসানুজ্জামান মোল্যা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.রফিকুল হোসেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান, পিপিএম, সাতকানিয়া থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান, চুনতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আবদুল জলিল,  ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদসহ  সাতকানিয়া-লোহাগাড়া থানার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, সংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.রফিকুল হোসেন বলেন, মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্য বিবাহ সম্পর্কিত কর্মকান্ড দেশ ও দেশের অগ্রগতির অন্তরায়। একটি সমৃদ্ধশালী দেশ গঠনে যেমনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর দায়িত্ব অপরিসীম, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং যে কোন ধরনের দেশ বিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জনগণের সহযোগিতা অনসিকার্য । 

তিনি দেশ ও জাতি গঠনে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্য বিবাহ রোধে সহযোগিতা কামনা করেন।

Saturday, January 6, 2018

স্মৃতিতে জাফর আহমেদ চৌধুরী


                    ৬ জানুয়ারী জাফর আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে লিখিত
জাফর আহমেদ চৌধুরী আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা ছিলেন দুর সম্পর্কের আত্মীয়। সেই সম্পর্কে আমি তাকে আংকেল বলে ডাকতাম। তাকে দেখেছি আমার সেই প্রাইমারী স্কুল জীবনের সময় থেকে। 

আমরা থাকতাম তখন চট্টগ্রাম শহরের দেওয়ানহাট পোস্তার পাড় ধনিয়ালাপাড়ায়। বাবার গাড়ির ব্যবসা প্রতিষ্ঠান ও মোটর পার্টস দোকানের দোতলায় ছিল আমাদের বাসাটি। দোকানের পাশ দিয়ে একটি গলি ছিল। সেই গলিতেই থাকতেন জাফর আহমেদ চৌধুরী। বাবার সাথে সন্ধ্যার পর অবসরে দাবা খেলা খেলতেন ও চা খেতেন। আমরা ভাই-বোনেরা সবাই বসে বসে তাদের দাবা খেলা দেখতাম ও শিখতাম। তাদের খেলা দেখে আমিও পরে স্কুল- কলেজের প্রতিযোগীতায় দাবা খেলায় পুরষ্কৃত হয়েছিলাম। একদিন শুনলাম জাফর আহমেদ সাহেব সেই গলি থেকে চলে গেছেন। 


তিনি তখন ছোট থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠছেন। অবশ্য তার ব্যবসায়িক উত্থান খুব দ্রুত হয়েছিল। কয়েক বছরের মধ্যে তিনি অনেক বড় লোক হয়ে গেছেন খাতুনগঞ্জের ব্যবসা করে। তখন তিনি মাঝে-মধ্যে আমাদের দোকানে আসতেন বাবার সাথে দেখা করতে। 

আমাদের দেখে তিনি মাথায় হাত বুলাতেন ও হাসতেন। এক সময় জাফর সাহেবের আসা-যাওয়া একেবারেই কমে গেল। খুব কর্মব্যস্ত দিন কাটে তার। ব্যবসায়ী থেকে শিল্পপতি, এমনকি ব্যাংকের ডাইরেক্টর ও চেয়ারম্যান। বাবার কাছ থেকে শুনেছি জাফর আহমেদ সাহেব খুব শিক্ষিত লোক ছিলেন এবং তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তিনি অনেক বড় লোক হয়ে গেলেন। 

একসময় তিনি আমাদের ভুলেই গেলেন। ইতিমধ্যে  দীর্ঘদিন অসুস্থ থেকে বাবা অকালে মারা গেলেন। আমি তখন কলেজে পড়ছি। লেখাপড়ায় থাকায় বাবা আমাকে তার ব্যবসাতে আনেন নি। তাই তার হঠাৎ মৃত্যুতে কোন কূল- কিনারা পাচ্ছিলাম না। ব্যবসার হাল ধরাও মুশকিল হয়ে ওঠল। দোকানের পুরানো কর্মচারীরা এক প্রকার বেইমানি করল। বিভিন্ন প্রতিকূলতার  সম্মুখীন হয়ে আমাকে  পথ চলতে হলো।

বাবার আরেক বন্ধু পোস্তার পাড়ের মোহাম্মদ হোসেন সওদাগর আমাকে অনেক সাহায্য - সহযোগীতা করেছিলেন। তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন আমার আমেরিকা যাওয়ার ব্যাপারে জাফর আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করতে। কারণ ইতোমধ্যে আমি ইংরেজি ভাষায়  টোফেল করেছি এবং আমেরিকা জর্জিয়া ইউনির্ভাসিটি থেকে এডমিশনের  আই টুয়েন্টিও চলে এসেছে। তখন দরকার একজন ভালো গার্জিয়ান বা স্পনসর। জাফর আহমেদ চৌধুরী তখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান। চট্টগ্রামে তিনি বসতেন আগ্রাবাদ তাহের চেম্বারে।  খোঁজ নিয়ে গেলাম তার অফিসে। অনেক বছরের ব্যবধান থাকায় তিনি আমার চেহারা দেখে আমাকে চিনতে পারছিলেন না। কিন্তু যখন পরিচয় দিলাম তখন তিনি তার চেয়ার থেকে উঠে গেলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। সেদিন তার সাথে আমি অনেক্ষণ ছিলাম। আমার বিভিন্ন  খবর নিলেন। তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন বাবার মৃত্যুর খবর পান নি বলে। 

তিনি নাকি ব্যবসার কাজে প্রায় দেশের বাইরে যাওয়া আসা করতেন। আমি আমেরিকা যাওয়ার আগ্রহের কথা শুনে তিনি খুশি হলেন এবং কিছু পরামর্শ দিলেন। তিনি বললেন আমেরিকা স্টুডেন্ট ভিসা পেতে অনেক সময়ের ব্যাপার আছে । ততোদিন যেন আমি তার অফিসে কাজ করি। ভাবলাম বাবার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো চালাতে পারছিলাম না। বরং এখানে কাজ করলে হয়তো ব্যবসাটাও শেখা হবে। 

আমার আমেরিকা যাওয়ার ব্যাপারে তিনি স্পন্সর হলেন এবং এজন্য তার সমস্ত ব্যাংকিং ও ব্যবসার কাগজপত্র সাপোর্ট দিলেন। আমি আমেরিকান এম্বেসিতে ভিসার জন্য ফেইস করলাম। কিন্তু আমেরিকার সরকারের নতুন নিয়ম আসায় স্টুডেন্ট ভিসা প্রসেসিং এ জটিলতা বেড়ে গেল। তাই আমাকে আরো অনেকদিন অপেক্ষা করতে হলো। সে অনেক কাহিনী। এর পর যতদিন তার কাছে গেছি তিনি কোনদিন আমাকে নিরাশ করেননি। 

একসময় দেখলাম তিনি রাজনীতিতে নেমে পড়েছেন। কিন্তু রাজনীতির জটিল সমীকরণে তিনি বারবার ঘুরপাক খাচ্ছেন। তার রাজনীতির হিসাব-নিকাশে কোথায় যেন একটা গ্যাপ ছিল। আমি তার খুলশির বাসায় প্রায় যেতাম। সেখানে দেখতাম কতগুলো রাজনৈতিক টাউট নেতাকর্মী তাকে ঘিরে থাকত। 

তিনি যাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন তারা আসলে অনেকে কিছু সুবিধা ও টুপাইস পাওয়ার আসায় সেখানে যেত। এসব কথা তাকে বলাতে ঐসব কিছু নেতাকর্মী আমার উপর ক্ষেপা ছিল। আমার সম্পর্কে তাকে ভুল বোঝাত তারা। পরে অবশ্য তিনি তার ভূল বুঝতে পেরেছিলেন। তবে অনেক পরে। যখন সুবিধাবাদীরা একে  একে কেটে পড়ে। সে অনেক আগের কথা।

দক্ষিণ চট্টগ্রাম ভিত্তিক একটি পত্রিকা প্রকাশের ইচ্ছে ছিলো তাকে নিয়ে। তবে কেন জানি হয়নি। ইতিমধ্যে আমার জীবনের মোড় অনেক বাক নিয়েছে। কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে আমাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। 

মিডিয়ায় বেড়ে গেল আমর কর্মব্যস্ততা। মিডিয়ার অফিসিয়াল ট্যুরে গেলাম জাপানে। সেখানে বাংলাদেশের এক অনলাইন পত্রিকায় জানলাম জাফর আহমেদ চৌধুরী গুরুতর অসুস্থ। দেশে ফিরে জানলাম  চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। 
এর কয়েকদিন পর শুনলাম তিনি মারা গেছেন। শুনে খুব কষ্ট পেলাম।জীবত অবস্থায় তাকে আর কোনদিন দেখিনি। পত্রিকায় ছাপানো তার ছবি দেখে শ্রদ্ধাবনত হয়ে গেলাম। সেদিন এক অদ্ভূত ঘটনা হলো। যেদিন তিনি মারা গেছেন তার আগের রাতে আমার বাবাকে ঘুমে স্বপ্ন দেখলাম ধনিয়ালাপাড়ার সেই দোকানে, সেই বাসায়। যেখানে তারা দুজনে দাবা খেলতেন । আর কিছুক্ষণ পর পর চা খেতেন। ধুসর স্মৃতিতে চোখে পানি এসে গেলো। আল্লাহ তাদের দুজনকে যেন বেহেস্তে নসিব করেন । আমীন। 

সরোয়ার আমিন বাবু ---------- লেখক ও সাংবাদিক  



সাতকানিয়ায় দুর্ঘটনায় আহত আরিফ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন

মোটর সাইকেল দূর্ঘটনা আহত হওয়ার চার দিন অচেতন থাকার পর অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাইজ পাড়ার বাসিন্দা আরিফুল ইসলাম।

গত শুক্রবার দিনগত রাত দেড়টার সময় আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে বাড়ির সন্নিকট মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কেরানীহাট বান্দরবান সড়কের বাজালিয়া বুড়ির দোকান এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আরিফ গুরুতর আহত হলে তাকে প্রথমে কেরানীহাটস্থ একটি বেসরকারী হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামস্থ ট্রিটমেন্ট হসপিটালে নেওয়া হলে সেখানে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)রাখা হয় আরিফলকে।

সেখান দীর্ঘ ৪৮ ঘন্টায়ও অবস্থার কোন উন্নতি হয়নি। জ্ঞান ফিরেনি তার। পরে হসপিটাল কর্তৃপক্ষ বোর্ড বসিয়ে সিদ্ধান্ত জানান যে, আরিফুলের প্রান এখনো আছে। কিন্তু তার অপারেশন করার মত অবস্থায় নেই। তাকে আইসিইউতে না রেখে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা।

এর ফলে গত বৃহস্পতিবার রাত আনুমানিক একটার সময় এ্যাম্বুলন্সে করে আরিফুলকে মাইজ পাড়াস্থ নিজ বাড়িতে এনে রাখা হয়।

শুক্রবার রাত দেড়টার সময় আরিফুল শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রতিবেশী ব্যবসায়ী জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকালে আরিফুলের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষন করে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ খোরশেদ আনোয়ার জানিয়েছিলেন আরিফের ব্রেইন কাজ করছেনা, কিন্তু তার হার্ট সচল আছে। আইসিইউ থেকে বের করে রাখা হলেও অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত থাকায় হার্ট সচল রয়েছে। এখন আসলে পরিস্থিতি পর্যবেক্ষন ছাড়া কোন করণীয় দেখা যাচ্ছেনা।

মাইজপাড়া গ্রামের মোহাম্মদ খায়েরের ২য় পুত্র ও ১ কন্যা সন্তানের মধ্যে আরিফুল ২য়। সে বেশ কয়েক বছর কেরানীহাট নিউ মার্কেটে মোবাইলের ব্যবসা করত। তার এহেন পরিস্থিতিতে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে বিপর্যস্ত পুরো পরিবার। আরিফলকে বাড়িতে আনার পর থেকেই তার বন্ধু বান্ধবরা আরিফুলকে দেখার জন্য ভীড় জমিয়েছিল।তার দাফনের পর হয়তো আরিফুলকে আর দেখতে আসবেনা বন্ধু কিঃবা স্বজনরা। পুত্র হারানোর শোক কেমনে সইবে আরিফুলের পরিবার।

Wednesday, January 3, 2018

আবু রেজা নদভী সোস্যাল ইসলামি ব্যাংক শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনিত


চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনিত হয়েছেন। 

গত ২৬ ডিসেম্বর ২০১৭ সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এর ৪০৯তম বোর্ড অব ডাইরেক্টরের সভায় প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি’কে ২(দুই) বছরের জন্য শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনিত করা হয়। 

এছাড়া তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান ট্রাস্টের সদস্য, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন বাংলাদেশ শাখার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সৌদি আরবের রিয়াদস্থ ইন্টারন্যাশনাল লীগ ফর ইসলামিক লিটারেচার এর সদস্য হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।



Tuesday, January 2, 2018

আলোকিত সাতকানিয়া'য় সংবাদদাতা ও মার্কেটিং এক্সিউটিভ নিয়োগ


চট্টগ্রামের সাতকানিয়ার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ও ম্যাগাজিন পত্রিকা “আলোকিত সাতকানিয়া’’  এর জন্য সাতকানিয়ার প্রত্যেক ইউনিয়ন থেকে সংবাদদাতা ও চট্টগ্রামে শহরের জন্য মার্কেটিং এক্সিউটিভ নিয়োগ দেয়া হবে।

সংবাদদাতার ক্ষেত্রে কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন আলোচনা সাপেক্ষে। 

মার্কেটিং এক্সিউটিভ পদে  অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন আলোচনা সাপেক্ষে। 

আগ্রহী প্রার্থীরা ই-মেইলে ছবিসহ বায়োডাটা পাঠােনার ঠিকানা: alokitosatkanianews@gmail.com
ফেসবুক :Alokito Satkania

সরাসরি যোগাযোগ করার ঠিকানা:  ৯২, মোমিন রোড,  ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে, শাহ আনিস মসজিদ মার্কেট ২য় তলা, জামালখান, চট্টগ্রাম  আলোকিত সাতকানিয়ার অফিস।

মোবাইল ফোনে # ০১৯৭৯- ৮৫৯ ৯৯৮৩,


Monday, January 1, 2018

সাতকানিয়ায় দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনেই সাতকানিয়া উপজেলার দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল থেকে সাতকানিয়া উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২ উচ্চবিদ্যালয়, ৩১ টি মাদরাসা, ৮০ টি সরকারি বেসরকারি  ইবতেদায়ী মাদরাসা এসব পৌছে দেয়া হয় বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ বলেন, উপজেলার ৪২টি উচ্চবিদ্যালয়, ৩১ টি মাদরাসা, ৮০ টি সরকারি বেসরকারি  ইবতেদায়ী মাদরাসায় ৮ লাখ ৩০ হাজার নতুন বই নির্দিষ্ট সময়ে পৌছে দেয়া হয়। 


এসব বই নিয়ে সাতকানিয়ার স্কুল ও মাদরাসাগুলোতে  বিনামূল্যে বই উৎসব হয়েছে। বছরের প্রথম দিনেই সরকারের দেয়া বিনামূল্যের বই পেয়েছে শিক্ষার্থীরা । এ উপলক্ষে উপজেলার  সাতকানিয়া মডেল হাইস্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৮ এর আয়োজন করা হয়।


১ জানুয়ারি সকাল১০ টায় স্কুল প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানের স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর   সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।  মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীসহ অন্যান্যরা।  

বছরের প্রথম দিনেই হাতে নতুন পেয়ে  মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু-কিশোররা আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেন।

Tuesday, December 19, 2017

টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্বে আমিন ও আহমদ হোসাইন

চট্টগ্রামের অন্যতম পাইকারী কাপড়ের বাজার টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন আলহাজ্ব আমিনুল হক আমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমদ হোসাইন।

২০১৮-২০১৯ দ্বি-বার্ষিক সোমবার সকাল ১০ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। চলে  বিকেল ৪টা পর্যন্ত। গণনার পর মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

২ হাজার ৩৫৯ ভোটের মধ্যে ৯৩৭ ভোট পেয়ে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব আমিনুল হক আমিন । তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন এলাকায় । তার প্রতিদন্দ্বী ছিলেন আলহাজ্ব ওসমান গণি চৌধুরী ছাতা প্রতীক। তিনি পেয়েছেন ৭৭৬ ভোট।  

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব দিদারুল আলম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজআব মুহাম্মদ মুছা, আলহাজ্ব ফরিদুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে আহমদ হোসাইন গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮৮ ভোট । তার গ্রামের বাড়ি  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়ন এলাকায়। তার প্রতিদন্দ্বী  আলহাজ্ব আব্দুল মান্নান পেয়েছেন ৭৭০ ভোট। 

এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আলহাজ্ব মু. গোলাম নবী। সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলমগীর ও আলহাজ্ব ফজল আহম্মদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আবদুল করিম। বিনাপ্রতিদন্দ্বীতায় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন আলহাজ্ব আবুল মনছুর। আইন বিষয়ক সম্পাদক মনছুর আলম ইমন।  সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম কালু্।প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম পারভেজ। অডিটর সম্পাদক আলহাজ্ব আবু তাহের । সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মাওলানা মু. এমরানুল হক সাইয়েদ। ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক উদ্দিন এবং কার্য নির্বাহী সদস্য হলেন, মনজুর এলাহী, মো.সেলিম ও সিরাজুল ইসলাম।


এবার ৮ম দ্বি-বার্ষিক নির্বাচনে ২১টি পদে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অর্থ সম্পাদকের পদটি বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়। ফলে ২০টি পদে ভোটাররা ভোট প্রয়োগ করেন।   উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।

Monday, December 18, 2017

বীর মুক্তিযোদ্ধা এলএমজি তাহের সংবর্ধিত

সাতকানিয়ায় সংবর্ধিত হলো বীর মুক্তিযোদ্ধা ও সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহের।

মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে  সোমবার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।


আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া - লোহাগাড়া ১৫ আসনের  সংসদ সদস্য  প্রফেসর ড. অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। 

প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করছেন, মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়ার কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা এল এম জি অাবু তাহের। উল্লেখ্য যে ইতিপূূর্বে তিনি সাহিত্যিক অাবুল ফজল সম্মাননা ও পেয়েছিল। সাতকানিয়া অাওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Sunday, December 17, 2017

বিজয় দিবসে সাতকানিয়া থানা পুলিশের বিভিন্ন কর্মসূচী পালন

সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক মহান বিজয় দিবস ২০১৭ প্রভাতে সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ’দের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন  করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ’দের অাত্নত্যাগের স্মৃতিগাথা পটভূমিকে স্মরণ করে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেনসহ থানার অফিসারগণ সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ’দের আত্নার প্রতি অঘাত সম্মান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ মজিবুর রহমান, এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই রেখা প্রভা দে, এএসআই মো. ইসমাইল।

Tuesday, December 12, 2017

সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক বশির নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে স্কয়ার কোম্পানির একটি মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পল্লী চিকিৎসক বশির আহমদ (৩৩) সাতকানিয়া উপজেলার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান বসির লোহাগাড়া উপজেলার আধুনগর বাস স্টেশনে চেম্বার আসার পথে স্কয়ার কোম্পানির পণ্যবাহী একটি মিনি কাভার্ড ভ্যান তাকে পিছনে ধাক্কা দিলে সে মোটরসাইলে থেকে ছিটকে পড়ে যায় এবং ওই গাড়িই তাকে চাপা দেয়। মুহূর্তে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়।

Monday, December 11, 2017

ফজলুল্লাহ ফাউন্ডেশনের ১৯ সদস্যে কার্যকরী পরিষদ গঠন



  ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত অন্যতম এনজিও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নবম দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সবাই ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সোমবার নগরীর সিডিএ এভিনিউস্থ একটি হোটেলের  কনফারেন্স হলে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতির করেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সভাপতি ও সাতকানিয়া লোহাগাড়া-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, মহানবী (স.) এর বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণের বিরাট অংশজুড়ে ছিল মানবতার কল্যাণ সাধনের উপর গুরুত্বারোপ।

মহানবীর (স.) উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, “তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যে মানুষের কল্যাণ সাধন করে”।

তিনি বলেন, মহানবী (স.) এর উপরোক্ত হাদিসের আলোকে মানবসেবার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করা হয় বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। আর্ত-মানবতার সেবায় এই ফাউন্ডেশনের চ্যারিটি কার্যক্রম সারাদেশে পরিব্যাপ্ত। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই ফাউন্ডেশন বিশেষ সুখ্যাতি ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে।


স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কার্যকরী পরিষদের মহাসচিব ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। ৮ম কার্যকরী পরিষদের অডিট রিপোর্ট, ৯ম কার্যকরী পরিষদের পরিকল্পনা এবং বাজেট পেশ করেন অর্থ সচিব কামরুল আলম চৌধুরী।

মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ ও এরফানুল করিম চৌধুরী’র যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সৌদি আরবের বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আব্দুল্লাহ আল মারুফ, প্রবীণ সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক, ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাংগঠনিক, গবেষণা ও প্রকাশনা সচিব অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন মাহী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ জুবায়ের প্রমুখ।

১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক। নবনির্বাচিত কমিটির সদস্য হলেন- চেয়ারম্যান- প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি, সিনিয়র ভাইস চেয়ারম্যান- মুহাম্মদ ইসমাঈল মানিক, ভাইস চেয়ারম্যান এড. জহির উদ্দিন, মহাসচিব- মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, যুগ্ম মহাসচিব- অধ্যাপক শফিউল্লাহ কুতুবী, অর্থ সচিব- কামরুল আলম চৌধুরী, সাংগঠনিক, প্রকাশনা ও গবেষণা সচিব- ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, প্রকল্প সচিব- আবুল আতা মুহাম্মদ এমাদুদ্দিন, মহিলা, শিশু ও স্বাস্থ্যসেবা সচিব- মিসেস রিজিয়া রেজা চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সচিব- অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন, সমাজসেবা সচিব- আ.ন.ম সেলিম চৌধুরী, দপ্তর সচিব- আরমান বাবু (রোমেল), প্রচার সচিব- অধ্যাপক শাব্বির আহমদ, সদস্য- লায়ন আবিদ হোসেন মানু, মিসেস সিতারা গাফ্ফার, আলহাজ্ব শফিক উদ্দিন আহমদ, আনোয়ার কামাল, এরফানুল করিম চৌধুরী, মুহাম্মদ ছালামত উল্লাহ।

সাধারণ সভা শেষে ২০১৮-২০১৯ এর জন্য ৯ম দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

সাতকানিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ সড়ক দূর্ঘটনায় নিহত

সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সিকদার সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে।

সোমবার ভোরে কুমিল্লা দাউদকান্দি উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি সাতকানিয়া উপজেলার উত্তর মাদার্শা এলাকায়।

জানা যায়, চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহণের একটি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমজাদসহ লোহাগাড়ার ৩ জন নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উক্ত সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
এদিকে আমজাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি বলেন, আমজাদের  এই মৃত্যু সাতকানিয়া আওয়ামী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মত সৎ, আদর্শবান নেতৃত্ব এখন বিরল।

আজ বাদে মাগরিব উত্তর মাদার্শা এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মাইকিং সূত্রে জানা গেছে।


Sunday, December 10, 2017

মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযােগে কাজ করার আহ্বান রিজিয়া রেজার


নিজস্ব প্রতিবেদন:  মিয়ানমারের মুসলিমদের উপর অমানষিক নির্যাতন ও নারকীয় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী| একইসাথে  মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার বেলা ১১টার দিকে  লোহাগাড়া উপজেলায় মিলনায়তনে ৬৯তম বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যতিনি এসব কথা বলেন ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি  অধ্যাপক হামিদুর রহমােনর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পিপিএম(বার) , আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের  অধ্যক্ষ এ.কে. ফজলুল হক  , বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সদস্য মো আরমান বাবু (রুমেল) ,  বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী,  লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো নরুল ইসলামসহ প্রমুখ।

সাতকানিয়া বাড়ছে বিলুপ্ত প্রায় কালোজিরা ধানের চাষ

দেশজুড়ে কালোজিরা ধান বিলুপ্তির পথে থাকলেও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ধানটির চাষ বাড়ছে। গত বছরের চেয়ে চলতি বছর ধানের ফলন হয়েছে অনেক বেশি। অন্যান্য উচ্চফলনশীল ধানের সাথে বেড়েছে অনেকটা বিলুপ্ত প্রজাতির কালোজিরা ধানের চাষ। অন্যান্য ধান সোনালি বর্ণের হলেও এ ধানের রং হল কালো এবং ছোট মশলা জিরা আকৃতির। সে কারণে এ প্রজাতির ধানের নামকরণ করা হয়েছে কালোজিরা।

এক সময় কৃষকদের মধ্যে জনপ্রিয় ছিল কালো জিরা ধান। সর্বত্র চাষ হতো কালো জিরা ধান। গ্রামীণ জীবনে এই ধানটি ছিল অপরিহার্য। কিন্তু সময়ের ব্যবধানে এই ধানের জায়গা দখল করে নিয়েছে উচ্চ ফলনশীল জাতের ধান। এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে সংরক্ষণ করা হতো কালো জিরা ধান। সুগন্ধি এ চালের নাম শুনলে জিভে জল আসে।

এই সুগন্ধি চিকন চাল দিয়ে বিশেষ অনুষ্ঠানে তৈরি হয় পিঠাপুলি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ক্ষির, পায়েস, ফিরনি ও জর্দাসহ আরো সুস্বাদু মুখরোচক নানা ধরনের খাবার। বিভিন্ন পূজাপার্বণের ভোগ, মিষ্টান্ন রান্নার কাজে কালো জিরা চাল ব্যবহার করে।
.

এ ধানের অত্যন্ত মিষ্টি সুগন্ধের জন্য প্রসিদ্ধ। ক্ষেতে কালোজিরা পাকলে এর মিষ্টি গন্ধে পুরো এলাকার বাতাস মৌ মৌ করে। ধানের রং কালো হলেও এর স্বাদ ভিন্ন। যার কারণে এ ধানের বাজার মূল্য অন্য ধানের চেয়ে তিন গুণ বেশি। ৮০ দশকে সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে কালোজিরা ধানের ব্যাপক চাষ হলেও বেশ কয়েক যুগ ধরে প্রজাতিটি অনেকটা বিলুপ্ত প্রায়।

বর্তমান বাজারে কালোজিরা প্রজাতির ধানের দাম অন্য ধানের তুলনায় বেশি থাকায় এবং আবহাওয়াবান্ধব হওয়ায় কৃষকরা পুনরায় কালোজিরা চাষের দিকে ঝুঁকছে। সাতকানিয়া কৃষি অফিসসূত্রে জানা যায়, উপজেলার ১৭টি ইউনিয়নে কালোজিরা ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২০ হেক্টর।

সরেজমিনে ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর জমিতে তারা পাইজাম, বিনা-৭, হাইব্রীড, ব্রি-৭২, ব্রি-৪১, ব্রি-৪৯, ব্রি-৫২, বিআর-১১, বিআর-১০, বিআর-২২, বিআর-২৩, পাইজাম, বিনি জাতের ধানের সাথে কালোজিরা ধানের চাষ করেছেন।

উপজেলার সোনাকানিয়া গারাংগিয়া গ্রামের কৃষকরা জানায়, তাদের ক্ষেতের কালোজিরা ধান পেকে গেছে, রোগ বালাই কম এবং ফলনও হয়েছে বেশি।তারা আরো বলেন, বিভিন্ন প্রজাতির ধানের চাষের মধ্যে কালোজিরা ধানের ফলন সবার নজর কাড়ছে। এ ধানের বাজার মূল্য একটু বেশি চাহিদাও রয়েছে প্রচুর।

সাতকানিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম জহির জানান, আমন ধান রোপনের সময় কালোজিরা ধান রোপন করা হয়। কালোজিরা ধানের এ বছরের ফলন যথেষ্ট হয়েছে। বাজার মূল্য বেশি হওয়ার কথা স্বীকার করে তিনি জানান, আগের চেয়ে বর্তমানে এ ধানের বাজার দর অনেক বেশি। কৃষকরা যদি অন্যান্য ধানের মত কালোজিরা ধানের ব্যাপক চাষ শুরু করেন তাহলে অনেক বেশি লাভবান হবে।

সাতকানিয়ায় শিক্ষার্থী-অভিভাবকদের হাতে প্রধান শিক্ষক অবরুদ্ধ

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষককে রুমে তালাবদ্ধ রেখে প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। শনিবার সাতকানিয়া উপজেলার চরতি দুরদুরী ‍‌উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত ও সরকার নির্ধারিত ফি‘তে ফরম পূরণ করার আশ্বাস থানা পুলিশ গিয়ে স্কুলের প্রধান শিক্ষক শংকর বসাককে উদ্ধার করে নিয়ে এসেছে।

চরতি এলাকার মো. লোকমান জানান, এসএসসির ফরম পূরণে সরকার নির্ধারিত ফি এর চেয়ে ৩ গুণ বেশি টাকা আদায় করছিল স্কুলের প্রধান শিক্ষক। এ অভিযোগে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে কেন অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়। প্রধান শিক্ষক যথাযথ উত্তর দিতে না পারায় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির নানা অনিয়মের কথাও তুলে ধরেন তিনি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন  জানান, স্কুলের এক প্রধান শিক্ষককে তালাবদ্ধ করে অবরুদ্ধ রাখার খবরে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিক্ষার্থী-অভিভাবক, স্কুলের প্রধান শিক্ষক এবং থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্কুলের প্রধান শিক্ষক এসএসসির ফরমপূরণে নির্ধারিত ফি’র চেয়ে বেশি নেয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন। এ প্রেক্ষিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়ে প্রধান শিক্ষককে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শংকর বসাক বলেন, ‘স্কুল পরিচালনা কমিটির নির্দেশনায় এসএসসির ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেয়া হচ্ছে। যারা এসএসসির নির্বাচনী পরীক্ষায় পাস করেছে, তাদের নিয়ে সমস্যা হয় নি। যারা কয়েক বিষয়ে ফেল করেছে তাদের ফরম পূরণ নিয়ে বিষয়ে একটু সমস্যা হয়েছে। বিষয়টি থানা পুলিশ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অবহিত রয়েছে।’

তবে, অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে কোন শিক্ষার্থী ও অভিভাবকের লিখিত অভিযোগ পেলে ওই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা।

তিনি বলেন, ‘এসএসসির ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র বাইরে কোন প্রতিষ্ঠানকে অতিরিক্ত টাকা আদায় করতে দেয়া হবে না। যেই প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’