Saturday, September 22, 2012

এবার বিজ্ঞাপনের মডেল পড়শী by কামরুজ্জামান মিলু

ক্ষুদে গানরাজ পড়শীর প্রথম পরিচয় কণ্ঠশিল্পী। গানের পাশাপাশি কিছুদিন আগে একটি টেলিছবিতেও অভিনয় করেছে সে। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে দেখা যাবে তাকে।

আইটামে সানি লিওনের অভিষেক

শরীরি মায়ায় আচ্ছন্ন করেছেন বহু ভক্তের মন। বিগ বসের শো-এ এসে কাপিঁয়ে দিয়েছেন ছোট পর্দা। সেই ইন্দো-কানাডিয়ান পর্নস্টারের ভারতীয় বাজারে চাহিদা এখন তুঙ্গে। তিনি সানি লিওন। মহেশ ভট্টের জিসম টু-এ থাকছেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমমনা দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমমনা দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ইসলামী সংগঠনগুলো মিছিল বের করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

শাহরুখ আমার হিরো, লোকের কোনো অসুবিধে আছে তাতে

কলকাতায় ‘বরফি’র প্রচারে এসে একটা শর্ত আগেই প্রিয়াঙ্কার সচিব জানিয়ে দিয়েছিলেন,“প্লিজ কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। তা হলে উনি ইন্টারভিউ ‘কনটিনিউ’ করবেন না।’’ কিন্তু দেখা গেল উল্টো।

মালয়েশিয়াও সরবে না

বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয়, তখনই মালয়েশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মন্ত্রীদের সফরও হয়েছে। পদ্মা সেতুতে বিনিয়োগের আগ্রহ জানিয়ে মালয়েশিয়া লিখিতভাবে সরকারের কাছে প্রস্তাবও জমা দিয়েছে।

বিশ্বব্যাংকের ফেরার ঘোষণা দুই শর্তে

পদ্মা সেতুতে অর্থায়নে ফিরবে বিশ্বব্যাংক, তবে তাদের দেওয়া দুটি পূর্বশর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। এর একটি হলো- প্রকল্পের ক্রয়সংক্রান্ত কাজে অর্থায়নকারী সংস্থাগুলোর আরো বেশি তদারক নিশ্চিত করা; অন্যটি হলো- দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি 'স্বতন্ত্র প্যানেল' গঠন।

মাওলানা সুবহান গ্রেফতারের প্রতিবাদে পাবনায় কাল হরতাল

গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা নস্যাৎ হয়েছে। পুলিশ জামায়াত নেতা আব্দুস সুবহানকে বৃহস্পতিবার রাতে পাবনা জেল হাজতে পাঠিয়েছে।

আয়কর মেলা আজ শেষ হচ্ছে

জাতীয় আয়কর মেলার সময় বাড়ানো হচ্ছে না। ফলে ঢাকাসহ সাত বিভাগীয় শহরে আজ শনিবার শেষ হয়ে যাচ্ছে আয়কর মেলা। মেলার ৬ষ্ঠ দিন পর্যন্ত সারাদেশে কর আদায় হয়েছে ৬শ’ কোটি টাকার ওপরে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন।

তানজানিয়ার কারাগার থেকে ফিরেছে ২০ হতভাগ্য

বিদেশ কত কষ্টের তা দেশে থাকতে বুঝিনি। দেশের সীমানা পার হবার পর থেকে প্রতিটি মুহূর্তে হাড়ে হাড়ে তা টের পেয়েছি। তখন মনে হয়েছে দেশের মাটিতে না খেয়ে থাকলেও শান্তি। তওবা করেছি জীবনে আর কোন দিন বিদেশের নাম মুখে নেব না।

ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তি অনিশ্চিত

ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি প্রত্যাহার ও খুচরা ব্যবসায় বিদেশী বিনিয়োগের (এফডিআই) কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ইউপিএ-২ সরকার থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জীর সমর্থন প্রত্যাহারের ঘটনায় আবারও অনিশ্চিত হয়ে পড়ল ভারত-বাংলাদেশের মধ্যকার দীর্ঘ অমীমাংসিত তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময়।

শতবর্ষী নৌকাটি সংরক্ষণের উদ্যোগ

কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়িয়ে আসা শতবর্ষের পুরনো নৌকাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আগামী শুকনো মৌসুমে সমুদ্রের পানির উচ্চতা এবং চাপ কমলেই নৌকাটির উদ্ধারকাজ শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। নৌকাটি উত্তোলনের পর বৈজ্ঞানিকভাবে সংস্কার করা হবে।

বিএনপি-জামায়াত কুচক্রী হিসেবে পরিচিত ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপি-জামায়াত এখন জাতির কাছে কুচক্রী হিসেবে পরিচিত। এই কুচক্রী মহলকে প্রতিহত করার পবিত্র দায়িত্ব আমাদের ওপর পড়েছে। তাই আমাদের সবাইকে একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে হবে।

সরকারকে সমঝোতার পথে আসার আহ্বান বিএনপির

অগণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না দেয়ার জন্যই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালতের পূর্ণাঙ্গ রায়ে ৪২ দিন আগে সংসদ ভেঙ্গে দেয়ার কথা বলা হয়েছে।

খালেদা জিয়া আজ বগুড়া যাচ্ছেন ॥ দিনাজপুরে জনসভা কাল

বিএনপি চেয়ারপার্সন ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আজ শনিবার বগুড়া যাচ্ছেন। রাতে বগুড়া সার্কিট হাউজে রাত যাপন করবেন তিনি। খালেদা জিয়া রবিবার সকালে দিনাজপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

জাতি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় ॥ বি. চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুুুরী বলেছেন, জাতি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এমন একটা সময় আসবে যখন প্রধানমন্ত্রীও এই গণদাবি মেনে নিতে বাধ্য হবেন।

আনন্দ উচ্ছ্বাসে উদীচী ঢাকা মহানগর সম্মেলন শুরু- সংস্কৃতি সংবাদ

শুক্রবার সকাল ১০টা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণ। শরতের ঝকঝকে রোদে এখানেই শুরু হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর শাখার নবম সম্মেলন। সকাল নয়টার পর থেকেই উদীচীর কর্মীদের আনন্দ-উচ্ছ্বাস ও কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এ প্রাঙ্গণ।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি ॥ রফতানিমুখী শিল্প শুধু নয়, ক্ষুদ্র শিল্পেও বিপর্যয় ডেকে আনবে -পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের

বিদ্যুতের মূল্যবৃদ্ধি রফতানিমুখী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পে বিপর্যয় ডেকে আনবে। উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে বাজার সঙ্কুচিত হয়ে আসায় দেশের পোশাক শিল্প এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি পোশাক শিল্প খাতে আরও অস্থিরতা তৈরি করবে।

সব কলেজ-ভার্সিটিতে ইতিহাস অবশ্য পাঠ্য করার দাবি- ঢাবির সম্মেলন থেকে ইতিহাস শিক্ষকদের জনমত গঠনে একযোগে কাজ করার ঘোষণা

সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ইতিহাস বিভাগ খোলা এবং সর্বপর্যায়ে ও সকল বিষয়ের জন্য বাংলাদেশের ইতিহাস অবশ্য পাঠ্য করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে জনমত গঠন করতে ইতিহাসের শিক্ষকরা একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন।

শেখ হাসিনা ’১৫ সালের পর কী ধরনের বিশ্ব চাই তার দিকনির্দেশনা দেবেন -প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. মোমেন

জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল ‘ইমপাওয়ারিং পিপ্ল’ এবং ‘মানসিক প্রতিবন্ধী’ বিষয়টি রেজ্যুলেশন আকারে গ্রহণ করা হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাঁর বাংলায় প্রদত্ত বক্তব্যে ২০১৫ সালের পর কী ধরনের বিশ্ব দেখতে চাই- তার ওপর দিকনির্দেশনা দেবেন।

নিউইয়র্কসহ সারা আমেরিকায় আনন্দ উল্লাস- বিশ্বব্যাংকের প্রত্যাবর্তন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের সিদ্ধান্ত পুনর্বহালের সংবাদ জানার পরই নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র, ফ্লোরিডা, বস্টন, কানেকটিকাট, মিশিগান, লস এঞ্জেলেস, টেক্সাস, জর্জিয়া তথা বাংলাদেশী অধ্যুষিত সকল সিটিতে বাঙালীরা আনন্দ-উল্লাস করেন ২০ সেপ্টেম্বর রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল)।

সৌন্দর্যে অনন্য, রাতভর মিষ্টি ঘ্রাণ ছড়ায় ভরে যায় মন- শুভ্র দোলনচাঁপা by মোরসালিন মিজান

চেনা জানাই বটে দোলনচাঁপা। তবে এর চোখ জুড়ানো সৌন্দর্য আর ভীষণ মিষ্টি ঘ্রাণে মুগ্ধ না হয়ে পারা যায় না। নাকের কাছে নিয়েই শুকতে হবে- এমন নয়, বরং অনেক দূর থেকে আসা ফুলের ঘ্রাণে মন ভরে যায়। শুধু কি তাই, কত না কবিতা গানে গল্পে দোলনচাঁপা দোলে!

সেতু প্রকল্পের অনিয়ম-বিশ্বব্যাংক ও দুদকের যৌথ তদন্ত এবার by মোশতাক আহমদ

বিশ্বব্যাংকের শর্ত মেনে শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের তদন্তদলে বিশ্বব্যাংকের প্রতিনিধি রাখার পক্ষে সিদ্ধান্ত নিল। সংস্থাটির এক বা একাধিক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে দুদক পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগ নতুন করে তদন্ত করবে।

পদ্মা সেতু-আরো অনেক পথ বাকি by আরিফুর রহমান

ঋণচুক্তি বাতিল করার তিন মাসের মধ্যে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার ঘোষণায় আশার আলো দেখা গেলেও নতুন পূর্বশর্তগুলো পূরণ করে অর্থছাড়ের পর্যায়ে যাওয়া পর্যন্ত আরো কিছু পথ পার হতে হবে। বিশ্বব্যাংকের সর্বশেষ বিবৃতির ভাষা ও সংস্থাটির দীর্ঘ আনুষ্ঠানিকতা বিবেচনা করে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞামুক্ত নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ও কোস্টগার্ড পরিচালিত বন্দর ও ঘাঁটিগুলোতে নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজ নোঙরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা নিউজিল্যান্ড সফরকালে গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।

থাইল্যান্ডে গাড়িবোমা হামলায় নিহত ৬ আহত ৪১

থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে গাড়িবোমা হামলায় ছয়জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের পর এই হামলা চালানো হয়। থাইল্যান্ডের কর্মকর্তারা এ কথা জানান।সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় পাত্তানি রাজ্যের সাই বুরি জেলায় হতাহতের এই ঘটনা ঘটে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সেনা প্রত্যাহার

আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৩ হাজার মার্কিন সেনা প্রত্যাহার গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তালেবান দমন ও আফগানিস্তানের নিজস্ব বাহিনীর হাতে দেশটির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যে প্রায় তিন বছর আগে অতিরিক্ত এই সেনা পাঠানো হয়েছিল। পেন্টাগন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

তৃণমূল মন্ত্রীদের পদত্যাগ

শুক্রবার ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের ছয় মন্ত্রী। এর মধ্য দিয়ে ইউপিএ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করলেন মমতা। ভারতে ডিজেলের মূল্যবৃদ্ধি,

নাশকতার আশঙ্কা, জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মী গ্রেফতার

জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা, জঙ্গীবাদের মদদ ও সন্ত্রাস দমন মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ইতিবাচক ॥ বিএনপি

বিশ্বব্যাংকের চিঠি পাওয়ার পর সরকার পদ্মা সেতুর দুর্নীতির বিরুদ্ধে আগে ব্যবস্থা নিলে ১০ মাস সময় নষ্ট হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কি কারণে ১০ মাস সময় নষ্ট করল সরকারকে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

নরসিংদীতে লোকমান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ- ৫০ জন আহত, তিন গাড়িতে অগ্নিসংযোগ ॥ আজ ও কাল হরতাল

মেয়র লোকমান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ সাংবাদিকসহ ৫০ জন আহত, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও ভারতের ত্রিপুরাগামী যাত্রীবাহী বাসসহ তিন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নরসিংদীতে শনি ও রবিবার ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে।

বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত ব্যবসায়ী ও বিশিষ্টজনদের

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের ব্যবসায়ী মহল ও বিশিষ্টজনেরা। ব্যবসায়ীরা বলছেন, স্বপ্নের এই সেতু নির্মাণের ফলে সরাসরি দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে।

পল্টন ও আশপাশের এলাকায় সমাবেশ মিছিল নিষিদ্ধ- ডিএমপির ঘোষণা ॥ যে কোন মূল্যে আজকের কর্মসূচী সফল করার ঘোষণা ইসলামী ও সমমনা ১২ দলের

আজ রাজধানীর পল্টন ও তার আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণসমাবেশ, মিছিল, মানববন্ধনসহ সকল প্রকার কর্মসূচী নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবশেষে বিশ্ব ব্যাংকের ॥ সেই ঘোষণা- ০ ওয়াশিংটন থেকে প্রচারিত বিবৃতির মাধ্যমে পদ্মা সেতুতে ফিরল- ০ দুর্নীতির বিরুদ্ধে ফের কঠোর হুঁশিয়ারি- ০ ফেব্রুয়ারিতে কাজ শুরু : অর্থমন্ত্রী- ০ দাতাদের সঙ্গে সরকারের বৈঠক কাল by হামিদ-উজ-জামান মামুন

অবশেষে সেই কাক্সিক্ষত ঘোষণা এলো, যেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাংলাদেশের সাড়ে ১৫ কোটি মানুষ। পদ্মা সেতুতে অর্থায়নে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। শুক্রবার সকালে এক বিবৃতির মধ্য দিয়ে বিষয়টি পরিষ্কার করে সংস্থাটি। তবে পিছু ছাড়েনি শর্ত।

চুলের জন্য ২৪ হাজার মাইল!

চুলের ফ্যাশন নিয়ে খুঁতখুঁতে স্বভাব দেখা যায় অনেকের মধ্যেই। কিন্তু কতটা খুঁতখুঁতে হলে একজন মানুষ ৪০০ মাইল পাড়ি দিয়ে পছন্দের কেশবিন্যাসকারীর কাছে যেতে পারেন? তাও আবার বছরে অন্তত ছয় বার! ব্রিটেনের শ্রোপশায়ার কাউন্টির শ্রুসবারি এলাকার সুসান পার্কার জোনস গত প্রায় চার দশক ধরে এ কাজ করছেন।

আরব বসন্ত শুধু নৈরাজ্যই এনেছে : আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আরব বসন্তের কারণেই তাঁর দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। 'সমীকরণের উভয় পাশই' সমান। তাই আলোচনাই সংকট সমাধানের একমাত্র পথ। মিসরীয় সাময়িকী আল আহরাম আল-আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পাকিস্তানে সংঘর্ষে পুলিশসহ নিহত ১৫-আবার উত্তাল মুসলিম বিশ্ব

ইসলামবিদ্বেষী চলচ্চিত্র 'ইনোসেন্স অব মুসলিমস'-এর প্রতিবাদে গতকাল শুক্রবার আবারও উত্তাল হয়ে ওঠে মুসলিম বিশ্ব। জুমার দিনটিতে বিক্ষোভ বাড়তে পারে- এমন আশঙ্কায় প্রায় প্রতিটি দেশেই বাড়তি নিরাপত্তাসহ বেশকিছু পদক্ষেপ হাতে নেয় সরকারগুলো।

পাটচাষিদের মাথায় হাত by সুমী নাসরীন

চলতি মৌসুমে ৬০০ থেকে ১ হাজার ৪০০ টাকা মণ দরে পাটের মূল্য পাচ্ছেন পাটচাষিরা। ভর্তুকি মূল্যে অত্যাবশ্যকীয় পণ্য ক্রয়ের নজির অনেক আছে; কিন্তু ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কতটা মর্মান্তিক এবং অসহায়ত্ব সেটি কেবল পাটচাষিরাই মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন।

কোচিং বাণিজ্য by মোঃ মহসীন আলী

আদি থেকেই শিক্ষা বিষয়ক পরিকল্পনাবিদ ও নীতি প্রণেতাদের দৃষ্টি প্রধানত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ওপর নিবন্ধ ছিল। এ ব্যবস্থা কিন্ডারগার্টেন বা প্রাক্-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত।

সংসার কি তবে শুধুই পুরুষের? by নূর-এ-জান্নাতুল ফেরদৌস রুহী

ভারতীয় নারীরা এখন থেকে তাদের সিভিকে আকর্ষণীয় করতে পারবেন একটি আকর্ষণীয় পদবি 'চিফ হাউসহোল্ড অফিসার' বা 'হাউস ম্যানেজার' ব্যবহার করে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি হলো তার নিজের বাসা এবং তার বস হলেন তার স্বামী! এমনই একটি অবিশ্বাস্য, হাস্যকর আইন প্রস্তাব করতে যাচ্ছে ভারতের নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়।

বাতিল হোক অনলাইন গণমাধ্যম নীতিমালা by শরীফুল ইসলাম রুকন

ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার অনলাইনভিত্তিক সংবাদপত্রের জন্য 'অনলাইন গণমাধ্যম পরিচালনা খসড়া নীতিমালা ২০১২' প্রবর্তন করেছে, যা অক্টোবর মাসের মধ্যে চূড়ান্ত হবে বলে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সিরিয়ার অভ্যুত্থান by তারিক আলী

সিরিয়ার ব্যাপারে সিএনএন ও বিবিসির বিরতিহীন, একতরফা প্রচার এবং ন্যাটো বাহিনীর অনবরত বোমা হামলা অথবা সরাসরি আগ্রাসন চলছে এখন। একদম প্রথমদিকে, আমি পারিবারিক বাথিস্ট শাসনের বিরুদ্ধে জনপ্রিয় অভ্যুত্থানকে খোলাখুলিভাবে এবং জনসমক্ষে সমর্থন করেছিলাম।

পুলিশ সিগন্যাল! by মাহফুজুর রহমান মানিক

রাস্তায় নামলেই নগরবাসী ট্রাফিক জ্যাম আর ট্রাফিক সিগন্যালের সম্মুখীন হন। কাউকে যদি প্রশ্ন করা হয় এই দুটির মধ্যে কোনটি বেশি বিরক্তিকর? একজন জবাব দিলেন, ট্রাফিক জ্যাম। আসলেই কি ট্রাফিক জ্যাম? ধরা যাক কেউ একজন গাড়িতে বসে আছেন।

রাজনীতি-অবাধ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন যেভাবে সম্ভব by ম. ইনামুল হক

গত ৬ আগস্ট নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ঘোষণা করেছেন, ২০১৩ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

আলোর ইশারা-পদ্মা সেতু প্রকল্প :এখন সব কাজ দ্রুত করতে হবে by আইনুন নিশাত

টেলিভিশনে খবর দেখছি আর খবরের কাগজের পাতায় পড়েছি যে, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ফিরে আসছে। কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সমগ্র দেশবাসীর সঙ্গে এ খবরে আমিও অত্যন্ত আনন্দিত।

বেগুনবাড়ী বস্তিতে আগুন-কারণ খতিয়ে দেখা হোক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ৮টি বাড়ির ৬ শতাধিক টিনের ঘর। এর ফলে গৃহহারা হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। তাদের বেশিরভাগই গার্মেন্ট শ্রমিক। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় দুর্ভোগে পড়েছে বস্তিবাসী নিম্ন আয়ের মানুষরা।

বিশ্বব্যাংকের প্রত্যাবর্তন-সতর্কবার্তা স্মরণ রাখুন

'ফিরছে বিশ্বব্যাংক'_ নানা সূত্র থেকে পাওয়া এ খবরটি বৃহস্পতিবার সন্ধ্যায়ই ঢাকার বাতাসে বইয়ে দিয়েছিল স্বস্তির বার্তা। অনলাইন পত্রিকা, টেলিভিশন আর সংবাদপত্রের পাতায় ছিল ইতিবাচক ও আশাবাদী এই সংবাদেরই গুরুত্ব। অবশেষে নিশ্চিত খবর মিলল শুক্রবার সকালে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি-ভর্তুকি হ্রাসে প্রয়োজন দুর্নীতি রোধ

গণশুনানি না করেই আরেক দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ষষ্ঠবারের মতো এই মূল্যবৃদ্ধি। তার পরও সরকারের বক্তব্য অনুযায়ী তিন হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হবে বিদ্যুৎ খাতে।

পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংক-অনিশ্চয়তার অবসানে পূরণ হোক স্বপ্ন

অবশেষে স্বস্তি। পদ্মা সেতুর অর্থায়নে সম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক। বলা যায়, সব নাটকীয়তার অবসান হয়েছে। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের অনীহা প্রকাশের পর নতুন দাতা সন্ধান, বিকল্প অর্থায়নের চিন্তা- আপাতত সব দূর হলো।

পবিত্র কোরআনের আলো-কার্যকারণ শৃঙ্খলে চালিত আল্লাহর সৃষ্টিজগৎ

১১৬. ওয়াক্বালুত্তাখাজাল্লাহু ওয়ালাদান সোবহা-নাহু, বাল লাহু মা-ফিস্ ছামা-ওয়াতি ওয়াল আরদ্বি, কুল্লুঁল্লাহু ক্বা-নিতু-ন। ১১৭. বাদিউস ছামা-ওয়াতি ওয়াল আরদ্বি, ওয়া ইজা কাদ্বা আমরান ফাইন্নামা ইয়াক্বুলু লাহু 'কুন' ফায়াকূন।

সদরে অন্দরে-জনশক্তি রপ্তানি নিয়ে দড়ি টানাটানি নয় by মোস্তফা হোসেইন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস জনশক্তি রপ্তানিতেও টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এ দেশীয় জনশক্তি রপ্তানিকারকদের অনেকেরই অসাধু পথ অবলম্বনের কারণে এই খাতে বাংলাদেশ অন্য অনেক দেশের চেয়ে পিছিয়ে পড়েছে।

মনের কোণে হীরে-মুক্তো-এক সন্ত্রাসীর মৃত্যু এবং রাজনৈতিক ধারায় ওলটপালট by ড. সা'দত হুসাইন

১৯৬৩ সালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) শ্রেণীতে ভর্তি হই। ড. ওসমান গনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মোনেম খান পূর্ব পাকিস্তানের গভর্নর। মোনেম খান আইয়ুব খানের খাস লোক। সুবিধাভোগী অন্ধ সমর্থক।