Friday, December 23, 2011

বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে প্রভা by দাউদ রনি

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী প্রভা। পাত্রের নাম মাহমুদ শান্ত। বরিশালের ছেলে। গত ১৯ ডিসেম্বর প্রভার বাসাতেই পারিবারিকভাবে বিয়ে হয় তাঁদের। দুই পরিবারের নিকটাত্মীয়রা সে সময় উপস্থিত ছিলেন। প্রভার নতুন বর শান্ত একটি বহুজাতিক কম্পানিতে কর্মরত।

নারী বিক্ষোভকারীকে নির্যাতনঃ সামরিক পরিষদের দুঃখ প্রকাশ, তাহরির স্কয়ারে বিক্ষোভ

নারী বিক্ষোভকারীর ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে মিসরের ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ (এসসিএএফ)। গত শুক্রবার রাজধানী কায়রোর পার্লামেন্ট ভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর হাতে এক নারী বিক্ষোভকারীর নির্যাতনের চিত্র প্রকাশ পায়। এ ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। ঘটনার প্রতিবাদে হাজার হাজার মিসরীয় নারী মঙ্গলবার তাহরির স্কয়ারে বিক্ষোভ করে।

সাদিয়া জাহান প্রভার এক্সক্লুসিভ ইন্টারভিউ

লোচিত-সমালোচিত মিডিয়ার একসময়ের উজ্জ্বল মুখ মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ১৯ ডিসেম্বর ২য় বিবাহ করেছেন। প্রভার প্রথম স্বামী অভিনেতা অপূর্ব ১৯ ডিসেম্বর বিয়ে করেছেন শুনে পাল্টা প্রভাও গ্রামীনফোনের উচ্চপদস্থ কর্মরতা মাহমুদ শান্তকে বিয়ে করেছেন। নিজের অতীত ভুলে সুন্দর জীবন-যাপনের প্রত্যয়ে প্রভা আবারও বিয়ের পিড়িতে বসেছেন বলে জানিয়েছেন।

ভারতীয় ছবি রুখতে ৭টি জনপ্রিয় ছবির প্রদর্শনী

মদানীকৃত ভারতীয় বাংলা ছবি ‘জোর’ মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর শুক্রবার। পর্যায় ক্রমে মুক্তি পাবে ভারতীয় বাংলা ছবি ‘বদলা’ ও ‘সংগ্রাম’সহ আরো ৯টি ভারতীয় হিন্দি ছবি। আদালতের নির্দেশে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকতে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্লাটফর্ম একতা পরিষদকে।

৫০০ টাকায় মুক্ত কেয়া

নৈতিক কাজে গ্রেফতার হওয়া চিত্রনায়িকা কেয়া মাত্র ৫শ টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন। শুক্রবার কেয়াসহ গ্রেফতারকৃতদের ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহার রুমির আদলতে হাজির করা হলে তাদের ৫০০ টাকা করে জরিমানা করে মুক্তি দেন। এর আগে বৃহস্পতিবার গুলশানের নিকেতনের একটি বাড়ি থেকে কেয়াকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

আব্দুর রাজ্জাক: এক বর্ণাঢ্য সংগ্রামী জীবন by শামীম খান

হান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি ঘটলো। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ৫০’র দশকের শেষের দিকে।

দোয়েল ল্যাপটপ-যাত্রা শুরু নতুন পথে

ল্যাপটপ দোয়েল বাজারে এল। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ল্যাপটপের বিতরণ ও বাজারজাতকরণ উদ্বোধন করেন। ডিজিটাল বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া সরকারের আরেক অঙ্গীকার ২০২১ সালের মধ্যে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ। ল্যাপটপ দোয়েল সেই জ্ঞানভিত্তিক দেশ গঠনের পথে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে। আমাদের দেশের প্রযুক্তি খাতের

বিরোধী দলের রোডমার্চ-গণতান্ত্রিক পরিবেশ আরো সুদৃঢ় হোক

রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের পথে অগ্রসরতায় কোনো অর্জন নেই_সে কথা বলা যাবে না। তার প্রমাণ প্রধান বিরোধী দল বিএনপির ঢাকা থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ। দুটি বড় দলেরই যথেষ্ট সংখ্যক সমর্থক দেশের সর্বত্রই বিদ্যমান। হাজার হাজার মানুষ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সিলেটের পথে পথসভায় এবং জনসভায় যোগ দিয়েছে। কিন্তু কোথাও তেমন কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। বিরোধী দল যেমন ভাঙচুর, জ্বালাও-

স্মরণ-ওবায়েদ উল হক : সব্যসাচী এক পুরুষ

দীপ্তিময় মানুষ তিনি। ছিলেন শতাব্দীর সাক্ষী। ব্যক্তিগত জীবনে একেবারেই নিরহংকার মানুষটি ছিলেন অনেক গুণের অধিকারী। তাঁকে দেখলে, তাঁর সঙ্গে কথা বললে, নতুন কারো বুঝে ওঠা কঠিন ছিল যে এই মানুষটির মধ্যে লুকিয়ে আছে এত প্রতিভা। জন্মেছিলেন বাংলাদেশের ফেনী জেলায়। কিন্তু তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেনএইউপমহাদেশজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। এরপর আর দশজন বাঙালি সন্তানের

ওদের কিছুই বদলায় না! by ইশতিয়াক হুসাইন

বৃহস্পতিবার রাত ১২: ৪৫ মিনিট। স্থান কারওয়ান বাজার। একটি সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। কয়েকজনকে কম্বল দেওয়া হলো। কিন্তু কারওয়ান বাজারে ট্রাকের জটলার মুখে পড়ে কম্বল বিতরণ করা মাইক্রোবাসটি সেখানে দাঁড়াতে পারলো না। আর তাই নিজেদের জন্য একটা কম্বল জুটল না পথ শিশু সুমন, শাওন, বিজয়, নাহিদদের।

অসহিষ্ণু সমাজের অসহায় শিশুরা by লুৎফর রহমান রনো

দুঃখজনক! অত্যন্ত মর্মস্পর্শী এ অপমৃত্যু এবং উদ্বেগজনক। ক্লাস সেভেনে পড়ুয়া শিশুটির নাম হৃদিতা। চমৎকার নাম রেখেছিলেন মা-বাবা। কিন্তু তার মৃত্যুর কারণ এই মা-বাবার মধ্যকার হৃদয়হীনতা। মা-বাবা-মেয়ে মিলে একটি পরিবার। আর পরিবার হলো একটি সমাজের নিউক্লিয়াস। অনেক পরিবারের সমষ্টিতে সমাজ গঠিত হয়। সমাজের পরিবেশ-প্রতিবেশের প্রভাব পড়ে পরিবারে; যেমন_পরিবারগুলোর ভিন্ন ভিন্ন পরিবেশ-আচরণ বা তাদের সংস্কৃতির

বাঘের মুখ থেকে বাবাকে ফেরালেন ছেলে!

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাবা নিরঞ্জন মন্ডলকে (৫১) ফিরিয়ে এনেছেন ছেলে তাপস মন্ডল (২৭)। প্রায় ১০ মিনিট বাঘে-মানুষে লড়াই চলার পর বাঘটি বনে চলে যায়। আজ শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের দাতিনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি এবং কিছু কথা by আবুল কাসেম হায়দার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাটা যেন সোনার টুকরায় পরিণত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে বিগত দুই বছরে প্রায় আট হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন জমা পড়ে রয়েছে এমপিওভুক্তির জন্য। মহাজোট প্রথম বছর ক্ষমতায় আসার পর দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র এক হাজার ৬০০ প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে। এর পর দুই বছর অতিক্রান্ত হয়ে গেল, আর এমপিওভুক্ত করা হলো না। মহাজোট সরকার তিন বছরে পদার্পণ করেছে।

সাদাকালো-মৃত্যুর মিছিলে আর কত তরুণী by আহমদ রফিক

থা ও লেখা শুরু হয়েছিল 'ইভ টিজিং' নামে। পরে অবশ্য যুক্তিসংগত কারণে 'যৌন হয়রানি' কথাটাই প্রাধান্য পায়। তখন পর পর অনেক ঘটনায় দৈনিক সংবাদপত্রগুলোতে লেখার তোলপাড় শুরু হয়। এ বিষয়ে উচ্চ আদালত এগিয়ে এসে সমর্থক ভূমিকা নেওয়ার পরও সরকার এসব অবাঞ্ছিত মৃত্যু বন্ধ করতে কোনো দৃঢ় ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। স্বভাবতই বখাটেদের অবৈধ অন্যায় আচরণে উৎসাহ বেড়েছে। শুধু যে বখাটে তরুণের হাতে

জানুয়ারি থেকে চালু হচ্ছে ইসলামী তহবিল মার্কেট by ওবায়দুল্লাহ রনি

মুদ্রাবাজারে সংকট কাটাতে শিগগিরই চালু হচ্ছে ইসলামিক আন্তঃব্যাংক তহবিল মার্কেট। ইসলামী শরিয়াহভিত্তিক পরিচালিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী শাখা এ বাজারে লেনদেন করবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরি করে অনুমোদনের জন্য গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইসলামিক তহবিল

জমজমাট এসএমই মেলা

মে উঠেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পঞ্চম এসএমই মেলা। গত ২০ ডিসেম্বর থেকে ক্ষুদ্র ও মাঝারি খাতের উৎপাদক, ক্রেতা আর অর্থায়নকারীদের মিলনমেলায় পরিণত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএমই খাতের উদ্যোক্তারা মেলায় আসছেন প্রযুক্তি, বাজার আর অর্থায়ন বিষয়ে খোঁজ নিতে। নতুন পণ্যের উদ্ভাবকরা তাদের সক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন এই মেলায়। গতকাল

আরও ২ হাজার কোটি টাকা চায় বিদ্যুৎ বিভাগ by জাফর আহমেদ

লতি ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) রাজস্ব থেকে অতিরিক্ত দুই হাজার ২৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। তবে বৈদেশিক অর্থ ব্যয় করতে না পারায় প্রকল্প সহায়তা থেকে ১০৭ কোটি টাকা ফেরত দিতে চায় মন্ত্রণালয়। চলতি অর্থবছরের মধ্যেই এ বিভাগটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। প্রস্তাবনাটি ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে

বিপিএলের টার্গেট বাংলাদেশিদের আবেগ

ণ্য হয়ে গেছে ক্রিকেট। কথাটা একটু পুরনো হলেও বাংলাদেশে এ পণ্যের বাজারজাত এখনও তেমনভাবে হয়নি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নামক টি২০ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটকে বাজারজাত করার প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে নেমে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এটা করা হবে 'গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট' নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে। গত পরশু ভারতীয় এ কোম্পানির সঙ্গে চার বছরের চুক্তি করেছে

তামিমের দুঃস্বপ্নের সিরিজ

লা হতো পরম বন্ধু! দু'জনের একজন ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক, অন্যজনের কাঁধে ছিল সহ-অধিনায়কের দায়িত্ব। জিম্বাবুয়ে সিরিজের পর সেই পদবিটা চলে গেলেও এক বন্ধু রয়েছেন তার মতোই, অন্যজন ছিটকে গেছেন অনেকটা দূরে। এক বন্ধু সাকিব যখন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের সম্মান মুকুট পেয়েছেন। অন্যজন তামিম ইকবাল রানখরায় ভুগে কাহিল হয়ে পড়েছেন। ঘাড়ে ব্যথা বলে যিনি জাতীয় লীগ খেলেননি, হাঁটুতে ব্যথা বলে যিনি চট্টগ্রাম

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ-পঞ্চম স্থানে পাকিস্তান

ত্যি অসাধারণ বছর কাটাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি বছরে তারা খেলেছে মোট ১০টি টেস্ট। জয় পেয়েছে ৬টিতে। সর্বশেষ বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের ২-০-তে হারিয়েছে পাকিস্তান। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়েও পড়েছে সেই প্রতিফলন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান দল। ২০০৯ সালের মার্চের পর এটাই পাকিস্তানের সেরা টেস্ট র‌্যাংকিং। দু'বছর আগেও কয়েক মাসের জন্য পাঁচ নম্বরে ছিল পাকিস্তান।

ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটেও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-মিস্টার অলরাউন্ডার

রে নেওয়া যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটাই সান্তাক্রুজের ঝোলা থেকে বের হওয়া ক্রিসমাস গিফট। হতে পারে শুষ্ক একটি ক্রিকেট বছরের এটাই অন্নপূর্ণার বৃষ্টি। যেভাবেই দেখা হোক না কেন, সাকিব আল হাসানের আইসিসি টেস্টে নম্বর ওয়ান হওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ একটি উপহার হয়ে ধরা দিয়েছে ২২ ডিসেম্বরে। যেখানে তারা গর্ব করতে বলতে পারবেন, বিশ্ব ক্রিকেটের 'মিস্টার অলরাউন্ডার' রয়েছেন

খুলনায় ১০ গম্বুজ মসজিদের প্রাচীন স্থাপনার সন্ধান

দুই সপ্তাহ পরীক্ষামূলক খননের পর গতকাল বৃহস্পতিবার সকালে খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম-কসবা গ্রামে হজরত খানজাহান আলী (রহ.) নির্মিত ১০ গম্বুজ মসজিদের প্রাচীন স্থাপনার সন্ধান পেয়েছে খুলনা আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদফতর। ৭ ডিসেম্বর প্রাচীন স্থাপনা উদ্ধারের লক্ষ্যে মাটির নিচে পরীক্ষামূলক খনন কাজ শুরু হয়। প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক শিহাব উদ্দিন মোহাম্মদ আকবর জানান, ১৫ দিনের চেষ্টায় তারা ৫০

চ্যালেঞ্জের মুখে পোলট্রি শিল্প by আলতাব হোসেন

শীতের শুরুতেই পোলট্রি সেক্টরে দেখা দিয়েছে বার্ড ফ্লু। গত এক সপ্তাহে বগুড়া, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকার আশপাশের প্রায় দেড়শ' খামার বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। চলতি মাসেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে তিন লাখ মুরগি মারা গেছে। জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়লে বার্ড ফ্লু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা খামারিদের। পোলট্রি বিশেষজ্ঞরা বলছেন, শীতের অতিথি পাখির মাধ্যমে দেশে বার্ড ফ্লু ছড়াচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ

সিলেটে অর্থমন্ত্রী-জিয়া জামায়াতের প্রতিষ্ঠাতা, হাল ধরেছেন খালেদা

র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জিয়াউর রহমান দল হিসেবে জামায়াতকে প্রতিষ্ঠা করেছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন এ দলের হাল ধরেছেন, নেতৃত্ব দিচ্ছেন। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর সিটি পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এ দেশের মানুষ যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের পক্ষে নেই।

পার্বত্য শান্তিচুক্তি আমরা অবশ্যই বাস্তবায়ন করব

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ চুক্তি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। নিশ্চয়ই এটা আমরা করব। শেখ হাসিনা ২০০১ সাল পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার আমলের সব অত্যাচার-নির্যাতনের বিচারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এ সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে। এদের বিচারও বাংলার মাটিতেই হবে। এ বিচার না হলে দেশে শান্তি ফিরে

তীব্র শীতে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা by বদরুদ্দোজা সুমন

তীব্র শীতের কারণে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী রোগ নিউমোনিয়া। গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে নিউমোনিয়ায় বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে কমপক্ষে আটজন। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল সূত্র জানায়, আউটডোরে চিকিৎসা নিতে আসা শিশুদের প্রায় ৩০ শতাংশ জ্বর ও

সাকিব নাম্বার ওয়ান by সঞ্জয় সাহা পিয়াল

'নাম্বার ওয়ান শাকিব খান'_ ঢালিউডের হিট ছবির একটি। ছবির কল্পনায় চাইলেই এমন একটি নাম দিয়ে দেওয়া যায়, সিনেমা হলের অন্ধকারে বসা দর্শকদের কাছে তা হিটও হয়ে যায়; কিন্তু বাস্তব জীবনে ক'জন 'নাম্বার ওয়ান' হতে পারেন? কেউ পারুক আর না পারুক, ক্রিকেটের ময়দানে কিন্তু একজনই 'নাম্বার ওয়ান' রয়েছেন বাংলাদেশের। যিনি শুধু দেশের গণ্ডিতেই নায়ক নন, পুরো ক্রিকেট বিশ্বের কাছেই 'অলরাউন্ডার নাম্বার ওয়ান'। তিনি সাকিব আল হাসান,

সার্চ কমিটির পক্ষে মত

সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে মহাজোটের দুই শরিক দল জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার বঙ্গভবনের ক্যাবিনেট হলে আয়োজিত পৃথক দুই সংলাপে দল দুটি রাষ্ট্রপতির কাছে এ প্রস্তাব তুলে ধরে। জাতীয় পার্টি তাদের প্রস্তাবে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির কোনো কাঠামো তুলে ধরেনি। তারা শুধু নির্বাচন কমিশনই নয়, একই সঙ্গে সব সাংবিধানিক পদে নিয়োগের

বিদ্যুতের দাম বাড়ল ২১.২৮%

সারাদেশে সব শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ল। দুই দফায় গড় বৃদ্ধির হার ২১ দশমিক ২৮ শতাংশ। এর ফলে বিদ্যুতের গড়মূল্য প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) ৪ টাকা ১৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা দুই পয়সা নির্ধারণ করা হলো। প্রথম দফায় গত ১ ডিসেম্বর এবং আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে এ দাম কার্যকর হবে। বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সব ধরনের সার্ভিস ও ডিমান্ড চার্জও বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি

ইরাকে সিরিজ বোমায় নিহত ৬৩

রাকের রাজধানী বাগদাদে ১৪ দফা বোমা হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণের আল আমিল, হালাবি এবং কারাদাসহ বাগদাদের বিভিন্ন স্থানে ১৪ দফা বোমার বিস্ফোরণ ঘটেছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর রাজনৈতিক দ্বন্দ্ব ও শিয়া-সুনি্ন সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কার মধ্যেই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে কারা এ বোমা হামলার সঙ্গে জড়িত

উত্তর কোরিয়া :ক্ষমতার নেপথ্যে যারা

ত্তর কোরীয় নেতা রহস্যপুরুষ কিম জং ইল মৃত্যুর আগে তার ছেলে কিম জং উনকে উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। সবেমাত্র ২৭ বছরে পা দেওয়া এই তরুণ বিশ্বের কাছে অনেকটাই অপরিচিত মুখ। তবে তিনি দেশটির পরবর্তী নেতা হচ্ছেন বলে ২০০৯ সালেই খবর ছড়িয়ে পড়ে। এর আগে ২০০৮ সালে কিম জং ইলের একবার স্ট্রোক হওয়ার পর থেকে তৃতীয় ছেলে কিম জং উনের হাতে ধীরে ধীরে ক্ষমতা ছাড়তে শুরু করেছিলেন। তখন থেকেই তিনি

বিভক্তির পথে ইরাক!

দ্যই ইরাক ছেড়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। দীর্ঘ নয় বছর সেখানে তাদের শক্তিশালী উপস্থিতি ছিল। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ও ফাঁসি কার্যকরের পরও বিভিন্ন রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে তারা। কিন্তু গত রোববার তারা ইরাক ত্যাগের সঙ্গে সঙ্গে পুরনো একটি চিত্র আবারও প্রবলভাবে সামনে এসে দাঁড়িয়েছে। ক্ষমতার একেবারে শীর্ষস্থান থেকে শুরু হয়েছে জাতিগত বিভেদের রাজনীতি। ঐতিহ্যগতভাবেই দেশটির শিয়া ও

১৫ এপ্রিলের মধ্যে নদীতীরে সীমানা পিলার স্থাপন

গামী বছরের ১৫ এপ্রিলের মধ্যে নদীতীরে সীমানা পিলার স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের ১৫তম সভায় তিনি এ নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ,

জলবায়ু প্রভাব মোকাবেলায় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

লবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সুনির্দিষ্ট নীতি প্রণয়ন ও তার বাস্তবায়নে সাফল্য নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। গ্রামপর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী না হলে রাজধানীতে বসে উচ্চ পর্যায়ে সরকার ও বেসরকারি সংগঠনগুলোর গৃহীত কর্মপন্থা কখনও সফল হবে না।

নায়িকা কেয়া গ্রেফতার

চিত্রনায়িকা কেয়াকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার গুলশানের নিকেতনের একটি বাড়ি থেকে আটক করার পর পুলিশ তাকে গুলশান থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অনৈতিক কাজের অভিযোগে চিত্রনায়িকা কেয়াকে আটক করা হয়েছে। রাত ১০টা ৪০মিনিটে তার বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় আরও নয় জন নারী ও পুরুষকে আটক করা হয়।

বৃত্তবন্দী বর্ষা!

ঢালিউডের সুন্দরী নায়িকা বর্ষা। দেশীয় ছবির নায়িকা নাম মুখে নিলেই যে কুমড়ো-পটাস কাঠামোটি চোখে ভাসে, বর্ষা সেরকম নয় মোটেও। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেছেন বলেই কী এখনো নিজেকে ধরে রেখেছেন? প্রায় বছর দুয়েক আগে চলচ্চিত্রে এসেছিলেন বর্ষা ‘খোঁজ দ্য সার্চ’ ছবিটির মাধ্যমে।

সৈয়দ শামসুল হক বললেন-নিজেকেই অতিক্রমের চেষ্টা করি by মাহবুব আজীজ

সৈয়দ শামসুল হকের ৭৭তম জন্মদিন আগামী ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর অন্তরঙ্গ সাক্ষাৎকারের প্রস্তুতিলগ্নে শুরুতেই মনে হলো-এত দীর্ঘ যার কাজের পরিধি; তাকে এত সংক্ষিপ্ত পরিসরে ধরা যাবে কি উপায়ে? উপন্যাস, ছোটগল্প, কবিতা, কাব্যনাট্য, সঙ্গীত- শিল্পের এতগুলো আঙ্গিকে কাজের পর কাজ করে যিনি এখনও তরুণের মতো নিজের সৃষ্টিতে মনোযোগী; নিরীক্ষার পর নিরীক্ষায় যিনি নিজেকেই ছাড়িয়ে যাওয়ার নিয়ত চেষ্টায় রত; যিনি এখনও

প্রচ্ছদ-সৈয়দ শামসুল হক : কথাসাহিত্যের পরিব্রাজন by জাকির তালুকদার

সৈয়দ শামসুল হকের একটি সাহিত্যদৃষ্টি রয়েছে। সেই সাহিত্যদৃষ্টি একই সঙ্গে মৌলিক এবং চলিষ্ণু। আমাদের এই বাংলা ভাষায় তো বটেই, পৃথিবীর সব ভাষাতেই এমন অজস্র লেখক ছিলেন এবং রয়েছেন, যারা নিয়মিত গল্প-উপন্যাস লিখে চলেন। বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ব্যেপে তারা গল্প রচনা করে চলেন, উপন্যাস নির্মাণ করে চলেন এবং যথানিয়মে সবাই কালের গর্ভে বিলীন হয়ে যান। সময় নির্মমভাবে তাদের সবাইক নিশ্চিহ্ন করে

অপরিহার্য কবীর চৌধুরী by হাসান আজিজুল হক

বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার পক্ষে সোচ্চার এক বিবেকবান মানুষ। দেশের শিক্ষা ও সংস্কৃতি জগতের এই অভিভাবকতুল্য ব্যক্তিত্ব গত ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। তার স্মৃতির প্রতি কালের খেয়ার বিনম্র শ্রদ্ধাঞ্জলি কেউ কেউ গোটা দেশের জন্য_ সমস্ত জাতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অপরিহার্য হয়ে ওঠেন সমকালীন এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষের জন্য। তবে কখন, কোথায়,

র ঙ বে র ঙ-জনপ্রিয় খেলনা...

রুথ হ্যান্ডলার দেখলেন তার ছোট্ট কন্যাটি কাগজের পুতুল নিয়ে খেলছে। রুথের মনে হলো আহা, ওর যদি একটা সত্যিকারের পুতুল থাকত! অথচ বাজারে শিশুদের মনের মতো পুতুলের বড়ই অভাব! বাচ্চাদের এ বিষয়টি তাকে খুব স্পর্শ করল। তিনি তার স্বামী পুতুল ব্যবসায়ী এলিয়টকে কথাটি জানালেন। বললেন নতুন পরিকল্পনার কথা। তাতে লাভবান হওয়া সম্ভব। কিন্তু এলিয়টের পরিকল্পনাটি মনে ধরল না। পরে অবশ্য স্ত্রীর পরিকল্পনামতোই এলিয়ট তৈরি

লোকজ গান নিয়ে আরও কাজ করব

বেঙ্গল ফাউন্ডেশনের চুক্তি অনুযায়ী এটি কততম অ্যালবাম? লোকসঙ্গীতের চর্চায় বেঙ্গল ফাউন্ডেশন সবসময় সহযোগিতা করে। ওদের সঙ্গে আমার এবং চন্দনা মজুমদারের ১০টি করে অ্যালবামের কাজ করার চুক্তি রয়েছে। সেই ধারাবাহিকতায় আমার তৃতীয় অ্যালবাম আজ বাজারে আসছে। ষ এ অ্যালবামের গানগুলো কেমন? লোকজ ধারার এ অ্যালবামে 'আমি কেমন করে পত্র লেখিরে' ও 'দেখেছি রূপ সাগর' গানের কথা ও সুর সংগৃহীত। এ ছাড়া আমি পাঁচটি

সমাজে নারীর ভূমিকা by নিগার সুলতানা

সলাম জ্ঞান-বিজ্ঞান, চিন্তা, সমাজ ও রাজনৈতিক ক্ষেত্রসহ আধ্যাত্মিক এবং অন্য সব গুণের ক্ষেত্রে নারীকে সর্বোচ্চ অবস্থানে দেখতে চায়। পরিবার ও  মানবসমাজের সদস্য হিসেবে নারীকে সবচেয়ে কল্যাণময়ী হিসেবে গড়ে তোলাও ইসলামের অন্যতম লক্ষ্যআল্লাহতায়ালা কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলেছেন, সব মানুষ এক পরিবারের। সুরা নিসার প্রথম আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, 'হে মানবজাতি! সেই রবকে তুমি মানো যিনি তোমাদের একটি

ইবাদতের নিয়ত by মুফতি মাহফূযুল হক

হুজুর, নামাজের নিয়তটা একবার বলে দিন। জানাজার নামাজ ও ঈদগাহে ইমামের কাছে ওই আরজি পেশ করতে শোনেননি_ এমন মানুষ সম্ভবত এ দেশে পাওয়া যাবে না। আমাদের ইমাম সাহেবরা মুসলি্লদের আরজির পরিপ্রেক্ষিতে আরবি ও বাংলা ভাষায় নামাজের নিয়ত বলে দেন। সঙ্গে আরও বলেন, যারা আরবি পারেন তারা আরবিতে নিয়ত করবেন। আর যারা আরবি নিয়ত পারেন না তারা বাংলায় নিয়ত করবেন।

জুমা-পূর্ব বয়ান হোক গণকল্যাণমুখী by মুফতি এনায়েতুল্লাহ

খুতবা-পূর্ব বয়ানে মুসলি্লর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। এ ক্ষেত্রে ইসলাম বিশেষজ্ঞদের পরামর্শ হলো, খুতবা-পূর্ব বয়ানকে সমসাময়িক বিষয় দিয়ে সাজিয়ে সংক্ষিপ্ত আকারে মুসলি্লদের সামনে পেশ করা। প্রত্যেক সপ্তাহে নিত্যনতুন বিষয়ে মানুষকে উপদেশ দেওয়া। মানুষের জীবনঘনিষ্ঠ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত_ তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'আমাদের পূর্ববর্তী

টমাস ট্রান্সট্রোমারের নোবেল ভাষণ

নুবাদ : দুলাল আল মনসুর
আমার দিকে তাকিয়ে আছে স্মৃতিরা

জুন মাসের এক সকাল। বিছানা ছাড়ার জন্য বেশি সকাল,
আবার ঘুমিয়ে পড়ার মতো সময়ও নেই।

গল্প-খেরোখাতার জীবন by শরীফ আতিক উজ জামান

পেছন থেকে চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান মেরে যখন একগাদা লোকের ভেতর দিয়ে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে আসছিল তার মা, তখন নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল পুটে। কিন্তু তেল-সাবান না পড়া রুক্ষ আঠালো চুলে ওর মায়ের খসখসে হাতের মুঠোটা এমনভাবে বসে গিয়েছিল যে, তা কোনোমতেই ছাড়াতে পারছিল না। ১২-১৩ বছর বয়সী একটি ছেলের শরীরে যেটুকু জোর থাকা উচিত, অপুষ্টির শিকার পুটের শরীরে তা নেই।

বই আলোচনা-যন্ত্র সময়ের গল্প

পেণ্ডুুলামের সঙ্গে দুলে ওঠে শিশুর দোলনা। শিশুর দোলনা থেকে সময়ের সাগর, ফ্যান্টাসি রাজ্যের অদ্ভুত সব রাইডার্স। মানুষ ওঠে, মানুষ নামে। সময় সংকেত দেয়, দোলক দুলতে থাকে। দোলন ছড়িয়ে যায় জিন্স। টি-শার্টের ভেতরে। ব্যান্ডের তালে, উন্মুক্ত কনসার্টে। দুলে ওঠে ফেইসবুক, নিশাচর মানব-মানবী। এই যে মানুষ, তার ভেতরগত ভাঙন প্রক্রিয়া, মনের বিবিধ গতিপ্রকৃতি অনেক বেশি জটিল। চরম দ্বান্দ্বিক তার আচরণ। রাষ্ট্র, সমাজ, সমাজ অন্তর্গত

'প্রণয়ের হলুদ উপাখ্যান'

সাইদ হাসান দারার 'প্রণয়ের হলুদ উপাখ্যান' মূলত অসংখ্য নাছোড় প্রেমে ভরা সুজটিল জলতরঙ্গের মতো এক তাজ্জব কাহিনী, যা অজস্র শাখা-প্রশাখায় বিস্তৃত, নানা ঘটনা, উপঘটনা, স্বপ্ন, আশা, ভালোবাসা ও ঘৃণার ছবিতে আকীর্ণ। এ জন্য এটি অবশ্যই গতানুগতিক প্রেমকাহিনী থেকে খুবই ব্যতিক্রমী এক কাহন, অন্য রকম এক আখ্যান_এ কথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়। পাতার পর পাতাজুড়ে উপন্যাসের ঘটনাবিস্তারে এক-দুই করে অসংখ্য চরিত্র মুখ্য হয়ে

স্মরণ-বন্ধু থাক আমার সঙ্গে পদ্মফোটা জলে

ল, কাদা আর গ্রামের সাধারণ মানুষের গন্ধ গায়ে নিয়ে বেড়ে উঠেছেন সনাতন। জন্ম তাঁর বাগেরহাট জেলার রামপাল থানার হুড়কা গ্রামে। ছবির প্রতি ভালোবাসার শুরু শৈশবেই। স্কুলের বই পড়ার আগে পাতার পরপাতা মুগ্ধ হয়ে ছবি দেখতেন। আগে ছবি দেখা, তারপর বই পড়া_এভাবেই ছবির বর্ণিল ভুবনের সঙ্গে পরিচয় সনাতনের। স্কুলের পড়া শেষে অন্যরা যখন খেলার মাঠ দাঁপিয়ে বেড়াত, ছোট্ট সনাতন তন্ময় হয়ে বসে থাকত পুকুর

প্রবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা-জনজীবনের দুর্ভোগ কমানো প্রয়োজন

র্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, আমাদের দেশের অর্থনীতি আজ চাপের মুখে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। আর এ জন্য তিনি আর্থিক খাতে অভ্যন্তরীণ নীতি ও ব্যবস্থাপনাগত কিছু ত্রুটির দিকেও ইঙ্গিত করেছেন। সন্দেহ নেই, এসব ত্রুটির কারণে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার পরও খোলামেলা স্বীকারোক্তির জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ। তাঁকে আরও বেশি ধন্যবাদ জানাতে পারতাম, এই

নাগরিক সেবা-নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে

নাগরিক সেবা নিশ্চিত করতে ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ভবিষ্যতে মেয়র নির্বাচনের পর ঢাকা মহানগরীর দুই প্রান্তে দুই নির্বাচিত জনপ্রতিনিধি নিশ্চিত করবেন নাগরিক সেবা। কিন্তু সিটি করপোরেশন বিভক্তির পর কতটুকু নিশ্চিত করা গেছে নাগরিক সেবা? সিটি করপোরেশনের অধিবাসীদের জন্য নাগরিক সেবা সহজতর হয়েছে নাকি বেড়েছে জটিলতা। নগরীর উন্নয়নে কি গতি এসেছে নাকি স্থবির হয়ে

চরাচর-স্বেচ্ছায় রক্তদান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একটি বিশেষ দিনে জীবনদায়ী রক্তের রক্তাভ মহিমাকে চিরভাস্বর করে রাখার জন্য প্রতিবছর '১৪ জুন' দিবসটিকে চিহ্নিত করেছে 'বিশ্ব রক্তদাতা দিবস' হিসেবে। রক্তদান আন্দোলনের জনক ডা. কার্ল ল্যান্ডস্টেইনার ১৮৮৬ সালের ১৪ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে জন্মগ্রহণ করেন। রক্তদান আন্দোলনের এ প্রবাদপুরুষের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য সারা বিশ্বে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৫৫)-বুকটা ভরে গেল by আলী যাকের

শ্চিম পাকিস্তানে এবং এখনকার পাকিস্তানে একটি শ্রেণী আছে, যারা সামন্তবাদসৃষ্ট শিক্ষিত শ্রেণী। এরা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং সেই শিক্ষা থেকে আহরিত গণতন্ত্র, মুক্তবুদ্ধি, বাকস্বাধীনতা এবং মানুষের অধিকার সম্বন্ধে সচেতন। তবে আমি দেখেছি, যেহেতু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ গণমানুষ নিতান্তই কৃষক এবং শ্রমিক শ্রেণীর, সেহেতু এসব শিক্ষিত মানুষ দুঃশাসন, কি শোষণের বিরুদ্ধে সাধারণত সোচ্চার হয় না। সোচ্চার হলেও এদের কথায়

শেকড়ের ডাক-টিপাইমুখ থেকে ডারবান : কেবলই রাজনীতি by ফরহাদ মাহমুদ

বাংলাদেশের কোনো পূর্বানুমতি না নিয়ে ভারতের মণিপুর রাজ্য সরকার গত ২২ অক্টোবর টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে দুটি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এ নিয়ে শুধু বাংলাদেশে নয়, ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে দুটি দেশ যখন দীর্ঘ শৈত্যাবস্থা কাটিয়ে সম্পর্ক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়া এ ধরনের একটি চুক্তি স্বাক্ষরকে দুই

কালান্তরের কড়চা-একাত্তরের যুদ্ধাপরাধীদের মরণকামড় by আবদুল গাফ্‌ফার চৌধুরী

৭ ডিসেম্বর শনিবার ছিলাম জার্মানির অফেনবাখ (Offenbach) শহরে। ফ্রাঙ্কফুর্ট ও অফেনবাখ শহর প্রায় পাশাপাশি। অনেকটা আমাদের ঢাকা ও নারায়ণগঞ্জের মতো। আমন্ত্রণ জানিয়েছিল জার্মান আওয়ামী লীগ তাদের বিজয় দিবসের সমাবেশ ও সম্মেলনে যোগ দিতে। সকালে (জার্মান সময়) ঘুম থেক উঠে চা খাচ্ছি, তখন খবরটা পেলাম। ঢাকায় ধুমধুমাক্কা। বিজয় দিবসের পরদিনই বিএনপি-জামায়াত শুধু ঢাকা শহরে নয়, সিলেট, বরিশালসহ

তেল ও জলের দর by মাহবুব মোর্শেদ

দুধ বেচে মদ খাওয়ার কথা আমাদের লোকপ্রবাদে আছে। মূল্যজ্ঞান লোপ হয়েছে এমন ব্যক্তির পরিস্থিতি বর্ণনা করতে দুধ বেচে মদ খাওয়ার উদাহরণ দেওয়া হয়। আমাদের সামাজিক ধারণায় মদ্যপান অহিতকর, পরিত্যাজ্য। পুষ্টির জন্য দুগ্ধপান উৎসাহিত করা হয়। ফলে বাজারে মদ যে দামেই বিক্রি হোক, কেউ যদি দুধ বেচে মদ খায় তবে তার মূল্যজ্ঞান লোপ পেয়েছে বলে ধরা হয়। দুধ বেচে যে মদ খায় সে নিশ্চিত উচ্ছন্নে গিয়েছে। অবশ্য ভ্রমণপিপাসু

রাষ্ট্র-বিলম্বিত স্বপ্ন এখনও দেখে বাংলাদেশ by সুজা মাহমুদ

বাংলাদেশের রাজনীতি একই চক্রে চক্রায়মান। অর্থনীতি বিশ্বায়নের প্রভাবে এগিয়ে আছে। রাজনীতি সে তালে তাল রাখতে পারছে না বলেই অর্থনীতি খোঁড়াচ্ছে। অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে আশ্রয় দিয়ে লালায়িত করছে রাজনীতি। পরিবারতন্ত্র, দলতন্ত্র প্রাধান্য পাচ্ছে গণতন্ত্রের নামে। চার দশক ধরে রাজনীতি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে পারেনি। মানুষ সুস্থ রাজনীতি চায় অর্থাৎ সত্য গণতন্ত্র চায়, চায় দুর্বৃত্তায়নমুক্ত অর্থনীতি সময়ের সঙ্গে একটি দেশ,

ধর নির্ভয় গান-'৭১ এবং আমাদের আজকের তরুণরা by আলী যাকের

ইংরেজি মাধ্যমের অনেক স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাদের বাচ্চাদের বলেন, 'কোনো মতে বাংলাটা পাস করলেই হবে। ইংরেজিটা ভালো করে শেখো। বাংলা শেখা সময়ের অপচয় মাত্র।' আমার ধারণা, এসব তরুণের সঙ্গে একটা সংলাপ অচিরেই শুরু করতে হবে, যেন তাদের স্বার্থান্বেষী অভিভাবকদের প্রভাব কাটিয়ে তাদের মুক্তির পথ দেখানো যায়। অন্যথায় যখন মুক্তিযোদ্ধাদের প্রজন্মের শেষ মানুষটি এই সমাজ থেকে বিদায় নেবে, তখন একটি

ম্যারেজ মিডিয়া প্রতারণা-নিয়মিত নজরদারি স্বস্তি দিতে পারে

রাজধানীতে প্রতারণার জাল যেন বিছানোই থাকে। মাপজোখ থেকে শুরু করে হেন জায়গা নেই যে তাকে ঠগবাজিমুক্ত ঘোষণা করা যাবে। খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল_ সর্বত্র যেন ভেজালের প্রতিযোগিতা। এসবের মধ্যেই বিয়ে নিয়ে প্রতারণার খবর কারও কারও কাছে পানসে মনে হতে পারে। তবে 'কান্তা ম্যারেজ মিডিয়া' নামের বিয়ের বন্দোবস্ত করে দেওয়ার ভুয়া প্রতিষ্ঠানের ব্যানারে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা কতিপয় ধাপ্পাবাজের কাহিনী

অর্থনীতিতে হতাশার চিত্র-অব্যবস্থাপনার দায় সরকারেরই

সামষ্টিক অর্থনীতিতে বিনিয়োগের হার, কর-জিডিপি অনুপাত, বৈদেশিক মুদ্রার মজুদ, মূল্যস্ফীতির হার প্রভৃতি সূচক গুরুত্বপূর্ণ। স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত বাংলাদেশে এসব সূচক কখনোই কাঙ্ক্ষিত মাত্রায় থাকে না। কেবল মাঝে মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মুখে হাসি ফোটার কারণ ঘটে। যেমন ঘটেছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বছর দুয়েক আগে এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ায়। রফতানি বাণিজ্য কখনও কখনও প্রত্যাশা ছাড়িয়ে গেলে বৈদেশিক সূত্র

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-বিজ্ঞান শিক্ষক নেই, ছাত্রীরা কোচিংমুখী

গুড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক বছরের বেশি সময় ধরে বিজ্ঞানের পর্যাপ্ত শিক্ষক নেই। বিদ্যালয়ে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে যথাযথ পাঠ না পেয়ে ছাত্রীরা গৃহশিক্ষক ও কোচিং সেন্টারমুখী হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, বিদ্যালয়ে দুটি পালায় (প্রভাতী ও দিবা) পাঠদান দেওয়া হয়। দুই পালায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ১২ জন শিক্ষক দরকার। অথচ আছেন মাত্র তিনজন।

নতুন উচ্চতায় সাকিব


দুঃস্বপ্নের সিরিজ, ভুলে যাওয়ার মতো সিরিজ। পাকিস্তান সিরিজকে এক কথায় হয়তো বলতে হতো এটাই। বলতে হতো, কিন্তু এখন আর বলা যাচ্ছে না। বরং আজ থেকে অনেক দিন পরও বাংলাদেশ ক্রিকেটের পথচলা নিয়ে বলতে হলে শুরুর দিকেই রাখতে হবে এই সিরিজকে। বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জনগুলোর একটি এল যে এই সিরিজ থেকেই! সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা এখন স্বীকৃত! ওয়ানডের মতো এখন টেস্ট

পরকীয়ায় অনুশোচনা নেই!


বিশ্বাস ভঙ্গের ব্যাপারটি অনেক পুরোনো। অতি প্রাচীনকালে মানুষ যখন সভ্য হয়নি, তখনো সে নিয়মিত সঙ্গীর বিশ্বাস ভঙ্গ করত। বর্তমানে ‘পরকীয়া’ শব্দটি অনেকের মনে ব্যঞ্জনা সৃষ্টি করলেও এটি কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তিরই ধারাবাহিক রূপ বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। ইনফিডেলিটি বা সম্পর্কের বিশ্বাস ভঙ্গ-সংক্রান্ত একটি ওয়েবসাইটের এক গবেষণায় দাবি করা হয়েছে, অনেক দম্পতি এখন একে অন্যের বিশ্বাস ভঙ্গ করে চলেছে, তাদের

ভালো একটি সপ্তাহ পার করলেন বিনিয়োগকারীরা by আব্দুল্লাহিল ওয়ারিশ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হচ্ছে বলে মনে করছে অনেকে। তাঁদের এ আস্থার কারণেই ভালো একটি সপ্তাহ পার করল বিনিয়োগকারীরা। এ সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার দিনই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে সূচক ও লেনদেন বেড়েছে ডিএসই ও সিএসইতে। আর এ সময়ের মধ্যে মতিঝিলে বিনিয়োগকারীদের কোনো ধরনের বিক্ষোভও দেখা যায়নি। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিকিউরিটিজ

ছয় দিনে আট জেলায় ৬৬ জনের মৃত্যু, প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী-‘এমন ঠান্ডা মুই আগত দেখো নাই, বাও’


জারে (শীতে) মরি যাইছি। কাম-কাজ করা যায়ছে না। কাম করির না পাইরলে ছাওয়া-পাওয়া খাইবে কী?’ কথাগুলো আব্বাস আলীর (৬৫)। তাঁর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালন গ্রামে।একই গ্রামের নালো বর্মণ (৬০) বলেন, ‘এমন ঠান্ডা মুই আগত দেখো নাই, বাও।’ শৈত্যপ্রবাহ আর হিমেল হওয়ায় থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

শীতার্তদের পাশে প্রথম আলো-দিনাজপুর ও রায়গঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ও গত বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ২৩০ দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল পার্বতীপুর উপজেলার ভবেরবাজার তাজনগর গ্রামে ও দিনাজপুর শহরের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় দিনাজপুর বন্ধুসভার সদস্যরা দুই দফায় এসব কম্বল বিতরণ করেন। প্রথম দফায় ভবেরবাজার

বাংলাদেশসহ ছয় দেশ নিয়ে টিআইয়ের জরিপ-সেবা পেতে ৪০% মানুষকে ঘুষ দিতে হয়


বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ চলতি বছর ঘুষ দিতে বাধ্য হয়েছে। সেবা পাওয়ার অধিকার থাকলেও ওই সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হয় তারা। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল বৃহস্পতিবার টিআইয়ের ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে দ্বিতীয় ঘুষপ্রবণ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা-ছয়জনকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার ঘটনায় সন্দেহভাজন ছয় ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এর আগে ওই ছয়জনকে এলাকাবাসীর কাছে তুলে দেন তাঁদের অভিভাবকেরা। এই ছয় ব্যক্তি হলেন: চেঙ্গেরখালের পাশের নোয়াগাঁওয়ের আবদুস শহিদ (২১), আবদুর রউফ (২০) ও ফাহিম (২০) এবং নলকূটের জামাল (২২), শাহিন (২০) ও সায়েমউদ্দিন (২০)।

২০ লাখ পাঠ্যবই নিয়ে সংকটের আশঙ্কা by মোশতাক আহমেদ

য়লা জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিতে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দাবি, ইতিমধ্যে ৯৬ শতাংশ বই উপজেলায় পৌঁছে গেছে, বাকি বইও চলতি মাসে পৌঁছে যাবে। এনসিটিবির একটি সূত্র জানিয়েছে, দুটি ছাপাখানার প্রায় ২০ লাখ বই নিয়ে কিছুটা সংকট তৈরি হতে পারে। কারণ, তারা এখনো বই দিতে পারেনি। বইয়ের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে

স্বাধীনতার ৪০ বছর-তোমাদের এ ঋণ শোধ হবে না

৬২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মোহাম্মদ লোকমান, বীর প্রতীক শহীদের রক্তে রাঙা হলো বাংকার প্রতিরক্ষা অবস্থানে মোহাম্মদ লোকমান ও তাঁর সহযোদ্ধারা সতর্ক অবস্থায়। যেকোনো সময় পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করতে পারে। রাতে তাঁরা পালা করে কেউ ঘুমালেন, কেউ জেগে থাকলেন। ভোর হতেই শুরু হলো পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ। তাঁরাও পাল্টা আক্রমণ চালালেন।

নতুন প্রজাতির কাছিম by মনিরুল খান

বাংলাদেশে এমন কিছু এলাকা আছে, যেখানে বন্যপ্রাণী তথা জীববৈচিত্র্যের ওপর এখনো কোনো প্রাণিবৈজ্ঞানিক জরিপ পরিচালিত হয়নি। এসব এলাকায় বেশ কিছু পশুপাখি ও গাছপালা রয়েছে, যাদের নাম বাংলাদেশ থেকে প্রকাশিত বন্যপ্রাণীর কোনো তালিকায় লিপিবদ্ধ হয়নি। এমনই এক এলাকা হলো পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চল। ‘পার্বত্য চট্টগ্রামের অজানা বন্যপ্রাণীর সন্ধানে সম্প্রতি (নভেম্বর ২০১১) গিয়েছিলাম বান্দরবানের থানচি

সাঈদীর আইনজীবীর মত-সরকারি আনুকূল্যের আশায় সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী জেরায় আইনগত মতামতে বলেছেন, সুলতান আহমেদ হাওলাদার সরকারি আনুকূল্য লাভের আশায় সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তবে সাক্ষী বলেছেন, আইনজীবীর এ মত সত্য নয়। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সুলতান আহমেদকে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করেন আসামিপক্ষের

মাগুরা, ঝিনাইদহে ২২ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাড়ে ১০ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র জমা দিতে পারেননি মাগুরার সাধারণ ঠিকাদারেরা। অন্যদিকে ঝিনাইদহে একই অধিদপ্তরের পৌনে ১২ কোটি টাকার উন্নয়নকাজের শিডিউল সাধারণ ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ ও নেতারা এই দুটি দরপত্রের কাজ ভাগাভাগি করে নিয়েছেন। তাঁদের পক্ষে ঝিনাইদহের সন্ত্রাসীরা দরপত্র

বিশেষ রচনা-অসাম্প্রদায়িক মননের প্রতীক অধ্যাপক কবীর চৌধুরী by নয়ন রহমান

কেবারে আচম্বিতে চলে গেলেন আমাদের একান্ত আপনজন, অনুবাদ-সাহিত্যের প্রতিভূ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বাংলাদেশের আকাশ থেকে যেন একটা নক্ষত্রের পতন হলো স্বাধীনতার ৪০ বছরের বিজয় দিবসের এই মাসে। সদাহাস্য অধ্যাপক কবীর চৌধুরীর সঙ্গে আমার পরিচয় তাঁর বিদুষী স্ত্রী মেহের কবীর আপার সৌজন্যে। মেহের কবীর আপা তখন বাংলাদেশ লেখিকা সংঘের অন্যতম উপদেষ্টা। অসুস্থ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত তিনি লেখিকা সংঘের

প্রচ্ছদ রচনা-কবীর চৌধুরী ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কণ্ঠস্বর by গনজালেস ডি কস্তা

৯৯২ সালে গোলাম আযমসহ একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে গড়ে তোলা হয়েছিল গণ-আদালত। সেই আদালতের পুরোভাগে ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম, কবীর চৌধুরী এবং শাহরিয়ার কবিরসহ আরো অনেকে। সেসব দিনে রাজপথে মানুষের মিছিল নেমেছিল। দাবি উঠেছিল জোরালো কণ্ঠে_গণতন্ত্রের, মানবতাবাদের এবং অসাম্প্রদায়িক চেতনা-রক্ষার। তরুণ সমাজ বুঝতে পেরেছিল কবীর চৌধুরীরা কেন রাজপথে নেমে আসেন, কেন

সম্পাদকীয়-কবীর চৌধুরীর প্রয়াণ ও কবিতা প্রসঙ্গ

বীর চৌধুরী একাধারে শিক্ষক, অনুবাদক, অসাম্প্রদায়িক মননের প্রতীক হিসেবে বাঙালি জাতির কাছে সুপরিচিত। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারাল। মুক্তমনের মানুষের অভাব পৃথিবীতে সর্বকালেই ছিল। সম্প্রদায়গত কিংবা ব্যক্তিগত সংকীর্ণতার ঊধর্ে্ব মানুষ এখন ভাবতে পারে না, সেখানে মুক্তমনের বিবেকবান মানুষ দিনে দিনে কমে যাচ্ছে। তাই কবীর চৌধুরীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের।

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সংলাপ-জাপা ও জাসদের কাছে নাম চেয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জাতীয় পার্টি (এরশাদ) ও জাসদের (ইনু) সঙ্গে সংলাপে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া যায় এমন ব্যক্তিদের নাম চেয়েছেন। উভয় দলের নেতারা ‘প্রস্তুতি নেই’ জানিয়ে পরে নাম দেবেন বলে রাষ্ট্রপতিকে জানান। জাতীয় পার্টি ও জাসদের নেতারা সাংবাদিকদের জানান, আগামী দু-তিন দিনের মধ্যে তাঁরা লিখিতভাবে তাঁদের প্রস্তাবিত নির্বাচন কমিশনারদের নাম রাষ্ট্রপতির দপ্তরে পাঠাবেন।

মির্জা ফখরুলের প্রশ্ন-রাষ্ট্রপতির সংলাপের পেছনে কী মতলব

তুন নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি নিজেই কেন উদ্যোগ নিলেন, এর পেছনে কী মতলব আছে; আমরা তা উদ্ঘাটন করতে পারিনি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়

রোডমার্চ, একাধিক জনসভা শেষে ঢাকামুখী হবে বিএনপি by টিপু সুলতান ও একরামুল হক

গামী মাসে চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ পোক্ত করতে চায় বিএনপি। এই লক্ষ্যে চট্টগ্রামের কর্মসূচি শেষে রাজধানীর আশপাশের বিভিন্ন জেলায় কয়েকটি বড় জনসভা করার পরিকল্পনা রয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। দলের সূত্রগুলো জানায়, সরকারবিরোধী ‘গণজাগরণ’ গড়ে তোলা এবং কর্মীদের উজ্জীবিত করতে ঢাকার আশপাশের জেলায় বেশ কয়েকটি জনসভার পর

আইএম হওয়ার অপেক্ষায় মিনহাজ

দেশে পাঁচজন গ্র্যান্ডমাস্টার থাকলেও গত বছর পর্যন্ত কোনো আন্তর্জাতিক মাস্টার (আইএম) ছিল না। তবে মিনহাজউদ্দিন আহমেদকে ধরলে এ বছরই তিনজন আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় হওয়া এশিয়ান জোনাল দাবায় আইএম নর্ম পূরণ করেছেন আবু সুফিয়ান ও শামীমা আক্তার (মহিলা আইএম)। কাল শেষ আইএম নর্মটা পূরণ করলেন মিনহাজ। এখন ফিদের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেই তাঁর নামের পাশে উঠবে

সিটির আনন্দের বড়দিন


য়েক দিন থেকেই মনটা ভার হয়েছিল স্যার ফার্গির। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে বিদায়ের ধাক্কা পুরো সামলে উঠতে পারেননি। পারবেন কী করে, তাঁর দীর্ঘ ক্যারিয়ারের এমন আঘাত খুব যে বেশি আসেনি। বড়দিনটাও কি মুখ ভার করেই কাটাবেন অ্যালেক্স ফার্গুসন? না, গুরুর জন্য ক্রিসমাসের দারুণ একটা উপহার লুকিয়ে রেখেছিল শিষ্যরা। সেটাই দেওয়া হলো পরশু। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামকে তাদেরই মাঠে ৫-০ গোলে হারিয়ে এল

টেরির ‘শেষ’ দেখছে ব্রিটিশ সংবাদমাধ্যম

ডিসেম্বর মাস হওয়া উচিত আনন্দের মাস, উৎসবের মাস। বড়দিন তো এই মাসেই আসে। কিন্তু জন টেরির জন্য শনিগ্রহের রাহুর প্রভাব যেন এই মাসটাতেই পড়ে। ২০০৯ সালের ডিসেম্বরে উপক্রম হয়েছিল সংসার ভাঙার। ভ্যানেসা পেরনসেল নামের এক তরুণীর সঙ্গে গোপন অভিসারের খবর নিয়ে তখন ব্রিটিশ মিডিয়া সরগরম। একসময় ইংল্যান্ড দলের অধিনায়কত্বও হারিয়েছেন। আর এই ডিসেম্বর হয়তো তাঁর জন্য নিয়ে আসছে আরও বড় বিপদবার্তা।

মেসির স্বীকৃতি ও বিয়াঞ্চির দাবি

দুবারের ফিফা ব্যালন ডি’র জয়ী খেলোয়াড়। আগামী ১০ জানুয়ারি জুরিখ থেকে টানা তৃতীয়বারের মতো আবারও ট্রফিটা হাতে তুলে ইতিহাসে ঢুকে যাচ্ছেন বলেই অনুমান। শোকেসটায় আরও অনেক ট্রফি। কিন্তু একটা পুরস্কার এর আগে কখনোই জেতা হয়নি লিওনেল মেসির। আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব। পরশু সেটাই জিতলেন আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর। আর্জেন্টাইন ক্রীড়া লেখকদের দেওয়া এই অলিম্পিয়া ডি ওরো (সোনার পদক)

দায়িত্বটা অনেক বেড়ে গেল by সাকিব আল হাসান

জ (গতকাল) সকালে এক সাংবাদিকের ফোনে প্রথম জানলাম খবরটা। ওয়ানডের পর আমি টেস্ট র‌্যাঙ্কিংয়েও আমি এক নম্বর অলরাউন্ডার। এমন খবর পেয়ে যে অনুভূতি হওয়ার কথা, তা-ই হলো। খুব ভালো লাগছে। এটা অনেক বড় একটা সুসংবাদ আমার জন্য। তবে এই সুসংবাদ উপভোগ করার চেয়ে অন্য একটা উপলব্ধিই আমাকে পেয়ে বসেছে সঙ্গে সঙ্গে। বুঝতে পারছি, আমার দায়িত্ব এখন অনেক বেড়ে গেল।

চিনিকলে মজুরি কমিশন বাস্তবায়নের দাবি


চিনিকলে সরকার-ঘোষিত জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছেন পঞ্চগড় চিনিকল ও ঈশ্বরদীর পাবনা চিনিকলের শ্রমিক নেতারা। তাঁরা আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন। খবর আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় চিনিকলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের জ্যেষ্ঠ

দুই বাজার মিলিয়ে লেনদেন ৫৫০ কোটি টাকা ছাড়াল

দেশের দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারের লেনদেন ৫৫০ কোটি টাকা অতিক্রম করেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি হওয়ায় ডিএসইর দিনের লেনদেন দাঁড়ায় প্রায় ৫০২ কোটি টাকায়। এর আগে গত ২৪ নভেম্বর সর্বশেষ ঢাকার বাজারে ৫০০ কোটি টাকার বেশি (৫৩১ কোটি টাকার) লেনদেন হয়েছিল। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

এসএমই মেলা জমে উঠেছে-নারী উদ্যোক্তাদের পণ্য ঘিরে বেশি আগ্রহ

দিবাসী এক নারী আপনমনে সুতির চাদর বুনে যাচ্ছেন। নজরকাড়া কারুকাজের এই চাদর সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করছে। উৎসুক অনেক দর্শনার্থী আগ্রহ নিয়ে তা দেখছেন। আবার বোনা চাদর কিনে এই হাড়কাঁপানো শীতে গায়ে জড়িয়েও ফিরছেন কেউ কেউ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই মেলায় গতকাল বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যবসায়ে উৎসাহী করতে

জার্মানিতে যুদ্ধাপরাধীর সাজা শুরু

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৬৭ বছর পর জার্মানিতে ৯০ বছর বয়সী একজন যুদ্ধাপরাধীর কারাভোগ শুরু হয়েছে। গত সপ্তাহে তাঁকে কারাগারে নেওয়া হয়। আখেন শহরের আদালত ২০১০ সালের মার্চ মাসে এসএস গোয়েন্দা বাহিনীর এই সাবেক কমান্ডার হাইনরিশ বোরেকে বিশ্বযুদ্ধকালীন দখলকৃত হল্যান্ডের তিনজন সাধারণ নাগরিককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অসুস্থতার কারণে তিনি আখেন শহরের উপকণ্ঠে একটি বৃদ্ধাশ্রমে অবস্থান করছিলেন।

নিজেকে নির্দোষ প্রমাণের অঙ্গীকার মেগরাহির

স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে একটি মার্কিন বিমানে বোমা হামলার ঘটনায় একমাত্র দণ্ড পাওয়া ব্যক্তি আবদেলবাসেত আলি মোহমেত আল-মেগরাহি নিজেকে নির্দোষ প্রমাণ করার অঙ্গীকার করেছেন। বন্ধু জর্জ থমসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। যুক্তরাজ্যের বেশ কয়েকটি পত্রিকা গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। দ্য টাইমস, ডেইলি মেইলসহ কয়েকটি ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে মেগরাহি বলেন, ‘আমি

বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৫৭


রাকের রাজধানী বাগদাদে গতকাল বৃহস্পতিবার পৃথক ১০টি স্থানে বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং প্রধানমন্ত্রীর জোট ভেঙে দেওয়ার হুমকিতে সৃষ্ট চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার কয়েক দিন পর বেশ কয়েকটি সমন্বিত বিস্ফোরণ ও দিয়ালা প্রদেশে একই

ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা করছেন গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ষড়যন্ত্রকারীরা তাঁর সরকারের পতন ঘটাতে চাইছে। এমনকি তিনি ক্ষমতা থেকে উৎখাত হতে পারেন—এ আশঙ্কাও ব্যক্ত করছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় আর্ট গ্যালারিতে এক সমাবেশে এ আশঙ্কা ব্যক্ত করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজ একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, ষড়যন্ত্রকারীরা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা অব্যাহত রেখেছে। আমরা ক্ষমতায় থাকি আর না

ওবামার বড়দিনের উপহার কেনা

পোষা কুকুর ও দুই মেয়ের জন্য আসন্ন বড়দিনের উপহার কিনলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার বিকেলে কর্মব্যস্ততার ফাঁকে কেনাকাটার জন্য হোয়াইট হাউস থেকে বেরিয়ে পড়েন তিনি। ‘বো’ নামের পোষা কুকুর সঙ্গে নিয়ে বড়দিনের কেনাকাটার জন্য প্রথমে ওবামা যান পেটস্মার্ট নামের একটি দোকানে। ৪১ ডলার দিয়ে বোর জন্য কেনেন বড়দিনের উপহার। এর মধ্যে একটি খেলনার মূল্য ২৫ ডলার। এক হাতে বোকে আগলে রেখেই মূল্য

ধর্ম-শীতার্ত মানুষের পাশে দাঁড়ান by মুহাম্মদ আবদুল মুনিম খান

হান সৃষ্টিকর্তা আল্লাহপাকের ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মেই ঋতুর পালাবদল ঘটে। কিন্তু প্রকৃতি কখনো কখনো বৈরী আচরণ করায় তা মানুষের অসহায়ত্ব আরও প্রকট করে তোলে। তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে। হতদরিদ্র অনেক মানুষের নেই ন্যূনতম শীতবস্ত্র। শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের নেই উপযুক্ত আশ্রয় বা বাসগৃহ। হাড়কাঁপানো শীতে তাদের কাউকে ফুটপাতে বা খোলা আকাশের নিচে রাত্রি

ইউরোপের জানালা-ইউরো-সংকট আর সম্ভাবনার এক যুগ by সরাফ আহমেদ

ড়দিন উৎসবের জন্য প্রতিবছরের মতো এবারো ইউরোপের দেশে দেশে সাজ সাজ রব পড়ে গেছে। বাড়িঘর, আঙিনা, দোকানপাট, রাস্তাঘাট, বাজার-কেন্দ্র সর্বত্র আলো ঝলমলে এলাহী অবস্থা। কিন্তু এই আলো ঝলমলে অবস্থা ইউরোপীয় অর্থনীতির নেই। কয়েক মাস আগে থেকে ইউরোর মুদ্রামান নিয়ে যে সংকট চলেছে, তার সমাধান করতে হিমশিম খাচ্ছেন রাজনীতিকেরা। এই সংকটকে ঘিরে ক্ষমতার পালাবদল ঘটেছে গ্রিস, ইতালি আর স্পেনে।

শুধু বন্ধ নয়, আইন ভঙ্গের উপযুক্ত শাস্তি হোক-এবার হাওরে ইটভাটার উৎপাত


যেখানেই দুর্নীতি-অনিয়ম-পরিবেশ ধ্বংসের ঘটনা, সেখানেই সরকারদলীয় লোকজনের যোগসাজশ মোটামুটি অবধারিত। এরই চলতি উদাহরণ হলো হাকালুকি হাওরে যুবলীগ নেতার ইটভাটা চালু করা। সিলেটের হাকালুকি হাওর প্রতিবেশ-সংকটাপন্ন এলাকা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এমন এলাকার প্রতিবেশের জন্য ক্ষতিকর কিছু করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই অনিয়মের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কারও

এই নজির গণতন্ত্রের জন্য সুখকর নয়-গণমিছিলে পুলিশের বাধা

দেশের প্রধান বিরোধী দল বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে পুলিশের বাধাদান, পদ্ধতিগত হয়রানি ও ধরপাকড়ের ঘটনায় প্রতীয়মান হয় যে, সরকার বিরোধী দলের প্রতি যথেষ্ট অসহিষ্ণু হয়ে পড়েছে, যা গণতন্ত্রের পরিপন্থী।গত রোববার বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট হিংসাত্মক তৎপরতার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার যথা পদক্ষেপের পর বুধবারের পদক্ষেপকে একই পাল্লায় বিচার করা চলে না। কারণ জনসভা,

সাটুরিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ১৫ কেজি গাঁজা আটকের পর টাকার বিনিময়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গোপন তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে থানার একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে। ইতিমধ্যে তদন্তের একটি প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়েও পাঠানো হয়েছে বলে ওই সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। সাটুরিয়া থানার একাধিক দায়িত্বশীল সূত্রমতে, গোপন

কালিয়াকৈরে বংশাই নদে বাঁধ দিয়ে মাছ চাষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি ও সাজনধরা এলাকায় বংশাই নদে বাঁধ দিয়ে কয়েকজন প্রভাবশালী মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। মাছের খাবারের জন্য পোলট্রির বর্জ্য নদে ফেলায় আশপাশের লোকজনকে নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বংশাই নদে আশপাশের প্রায় ১৫-২০ গ্রামের মানুষ গোসল করা, কাপড় ধোয়াসহ প্রায় সব কাজই করে থাকে।

শু ক্র বা রে র বিশেষ প্রতিবেদন-বিদ্যাপীঠের প্রাণ by জুয়েল খান

রোজ সকালে বিদ্যালয়ের ফটকটি নিজ হাতে খোলেন। তারপর একে একে খুলে দেন শ্রেণীকক্ষের দরজা-জানালা। যেন-বা জ্ঞানের একেকটি দ্বার খুলে দিচ্ছেন—এমন পরমানন্দ তাঁর হূদয়ে বাজে। সাফ-সুতরো শেষ হতে না-হতে শিক্ষার্থীরা এসে পড়ে। এবার তাদের পড়ানোর পালা। সে কাজটিও করেন তিনি পরম মমতায়। পাঠ শেষে ঘণ্টা বাজান। ছেলেমেয়েরা হৈ-হুল্লোড় করে বিদ্যালয় ছাড়ে। পড়ন্ত বিকেলে তালা ঝুলিয়ে তবেই তাঁর ছুটি।

জলবায়ুর সেমিনারে অভিযোগ-প্রভাব মোকাবিলায় পানি ও পয়োব্যবস্থা গুরুত্ব পাচ্ছে না

লবায়ু পরিবর্তনের কারণে দেশে বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। পয়োনিষ্কাশনব্যবস্থাও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগে এ বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। এ ক্ষেত্রে বরাদ্দও কম। গতকাল বৃহস্পতিবার ‘পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু সমঝোতা প্রক্রিয়ায় এর অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।

ছুরিকাঘাতে গাড়িচালক খুন

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ মেহেদী হাসান (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। তিনি রেন্ট এ কারের চালক ছিলেন। দুর্বৃত্তরা মেহেদীকে ছুরিকাঘাতে খুন করে তাঁর কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবারের ধারণা। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে তুরাগ থানার পুলিশ উত্তরার ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি রাস্তার পাশ থেকে মেহেদী হাসানের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষার্থী ভর্তিতে বেশি টাকা আদায় by মানসুরা

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা মানছে না রাজধানীর অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সরকার-নির্ধারিত ফির দ্বিগুণ বা তারও বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে আগে নীতিমালা ছিল না। এ জন্য সরকার নীতিমালা করে দিয়েছে, যাতে অভিভাবকদের ওপর চাপ না পড়ে।’

প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করায় উন্নয়নকাজ বন্ধ

প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করায় নাটোর পৌরসভার নয় কোটি টাকার উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছেন যুবলীগের কর্মীরা। গত বুধবার সন্ধ্যায় শহরের ডোমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পৌরসভা সূত্র জানায়, পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক আল মামুন মঙ্গলবার শহরের ডোমপাড়ায় নয় কোটি টাকা ব্যয়ে পৌরসভার রাস্তা ও নালা মেরামতকাজের উদ্বোধন করেন। ওই দিন থেকে ঠিকাদার ডোমপাড়া-রথবাড়ি সড়কের

বইপত্র-তাঁর সাহিত্যকৃতির অন্বেষা by আখতার হুসেন


সুধীন্দ্রনাথ দত্ত কালো সূর্যের নিচে বহ্ন্যুৎসব: আবদুল মান্নান সৈয়দ \ সম্পাদক: পিয়াস মজিদ \ প্রকাশক: শুদ্ধস্বর \ প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১১ \ প্রচ্ছদ: শিবু কুমার শীল \ মূল্য: ২০০ টাকা অক্লান্ত অভিযানী ছিলেন আবদুল মান্নান সৈয়দ, বিশেষত তাঁর উজান-বাওয়া লেখক-জীবনের পথপরিক্রমার ক্ষেত্রে। বিশ শতকের ছয়ের দশকে তিরিশের মুখ্য কবি জীবনানন্দ দাশের কাব্যকৃতি নিয়ে প্রথম তিনি প্রকাশ করেন শুদ্ধতম কবি, কিংবা তার একটু আগেভাগে যখন

ড্যান কগিন্স নিবাস নিউইয়র্ক by দিলওয়ার হাসান

মাথার ওপরে চৈত্র মাসের সূর্য। রোদে খাঁ খাঁ করছে চারদিক। এলোমেলো হাওয়া বাতাসে উত্তপ্ত বালু ছড়াচ্ছে। ডানে বয়ে চলেছে পদ্মা। জলের ধারার পাশ দিয়ে যতদূর চোখ যায়, বালু আর বালু। নদীর পাড় দিয়ে ক্লান্ত পায়ে প্যাডেল করতে করতে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক শ্বেতাঙ্গ। পরনে তাঁর হাফপ্যান্ট, গায়ে গেঞ্জি, মাথায় ক্যাপ। পিঠের ওপরে ঝুলছে একটা ট্রাভেল ব্যাগ। রোদের তাপে তাঁর লাল টুকটুকে রং তামাটে হয়ে উঠেছে। ঘামে ভিজে

আর্জেন্টিনার রবিতীর্থ by আহমেদ হেলাল

৯২৪ সালে জাহাজে পেরু যাওয়ার পথে অসুস্থ হয়ে আজেন্টিনায় ভিক্তোরিয়া ওকাম্পোর বাড়িতে বিশ্রামের উদ্দেশে আসেন রবীন্দ্রনাথ। ওই বাড়িতে আরও অতিথি হয়েছেন বহু বিখ্যাত ব্যাক্তি। কোন হালে আছে সেই রবীন্দ্র স্মৃতি বিজড়িত ‘ভিলা ওকাম্পো’? বুয়েনস এইরেসের হোটেল শেরাটনের ঠিক উল্টো দিকেই ট্রেনস্টেশন। এখান থেকে তিন দিকে ট্রেন যায়। আমাকে ধরতে হবে তিগরে লাইনের ট্রেনটি। এমনটাই জানিয়েছেন টুরিস্ট কাউন্টারে বসা ভদ্রমহিলা।

২৭ ডিসেম্বর কবির ৭৬তম জন্মদিন উপলক্ষে-দুটি কবিতা by সৈয়দ শামসুল হক


জেব্রা!
বাংলার প্রান্তরে হঠাৎ আফ্রিকার সাভানার রোদ ঝলসে ওঠে।
তুমিই কি? থেকে থেকে লাফিয়ে উঠতে চাও কোলে।
আমি স্তম্ভিত। এই তুমি! বন্য ও উদ্দাম! এবং উৎকর্ণ।
চাবুকের শব্দ সপাং সপ। বাতাস হচ্ছে রক্তাক্ত।

প্রাকৃতিক গোলাপ by আবদুশ শাকুর

গোলাপকে ‘পুষ্পরানি’র সিংহাসনে অভিষিক্তকারিণী সাফো। কী গোলাপ দেখে সুপ্রাচীন এই গ্রিক কবি উচ্ছ্বসিত গোলাপ-প্রশস্তি লিখে ফুলের সিংহাসনে গোলাপকে চিরস্থায়ী করলেন এবং নিজেও গোলাপের মতোই নিত্য উদ্ধৃত রইলেন? প্রথমে গোলাপের লিখিত ইতিহাসটা একনজর দেখা যাক। খ্রিষ্টপূর্ব সপ্তবিংশতি শতকী সারগনের আমলের রাজসমাধিভূমে স্যার লেনার্ড উলির প্রাচীনতম আবিষ্কার-পরবর্তী বেশ কটি শতাব্দীই পুষ্পরানির দলিলবিহীন।

চারদিক-ঢেমশায় এসো মিলন অঙ্গনে


স্বপন চৌধুরী ও দীলিপ চৌধুরী ঘুম থেকে ওঠেন খুব ভোরে। হাঁটতে বের হন, কোনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ডাক দিয়ে যান সে বাড়ির পড়ুয়া ছেলেমেয়েকে। লক্ষ্য একটাই, সবাই যাতে শিক্ষার আলো পায়। স্কুলজীবন থেকে তাঁরা জড়িয়ে ছিলেন ছাত্ররাজনীতির সঙ্গে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি উদ্বুদ্ধ করতেন দেশ গড়ার কাজে।
দেশ স্বাধীন হলো। ফিরে এলেন অনেক মুক্তিযোদ্ধা। অনেকের মতো ফিরলেন না স্বপন-দীলিপ। তাঁরা মুক্তিযুদ্ধে শহীদ

পররাষ্ট্রনীতি-বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে দূরত্ব! by মোহীত উল আলম

র্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বিদ্যাবুদ্ধিতে এবং সামরিক শক্তিতে এক প্রবল দেশ। তার সঙ্গে তুলনায় বাংলাদেশ চুনোপুঁটি। তাই ১৯ ডিসেম্বর ২০১১-এর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় রাহিদ এজাজের প্রতিবেদনে যখন বলা হলো ‘বাংলাদেশ-মার্কিন সম্পর্কে দূরত্ব’ সৃষ্টি হয়েছে, তখন ব্যাপারটা উদ্বিগ্ন হওয়ার মতো, যদিও এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়া আমার পক্ষে ‘আদার ব্যাপারী জাহাজের খবর’ রাখার মতো।

বিয়ে করেছেন আলোচিত প্রভা

লোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বিয়ে করেছেন। গত ১৯ ডিসেম্বর সোমবার রাতে প্রভাদের মোহাম্মদপুরের বাসায় পারিবারিকভাবে বিয়ের আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্রের নাম মাহমুদ শান্ত। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন।

পরীক্ষামূলক ট্রানজিট আর কত দিন? by আরিফুর রহমান খাদেম

য়েকদিন আগে দেশের একটি জাতীয় দৈনিকে টিপাইমুখ বাঁধের ওপর বিশদ একটি আর্টিক্যাল লিখি। এটি প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে (ই-মেইল, ফেসবুক, ফোন ইত্যাদি) দেশ-বিদেশের পাঠকের যে পরিমাণ প্রতিক্রিয়া ও মন্তব্য আমি পেয়েছি, তা যত্সামান্য হলেও প্রমাণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সাধারণ মানুষ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ।