Friday, June 22, 2012

প্রশাসন-আমলাতন্ত্র, তোমাকে সালাম! by ফারুক ওয়াসিফ

আমলাতন্ত্র হলো সহজকে কঠিন করে তোলার শিল্প। এটা হলো সেই খেলা, যেখানে সবাইকে গোল হয়ে দাঁড়াতে হয়। খেলার শর্তটাই এমন যে, কিছু করবেন তো ধরা খাবেন। তাই কেউ কিছু করে না, খেলা চলতে থাকে। এর আরেক নাম গোলকধাঁধা। আমাদের দুই প্রবাসী বাংলাদেশি নাগরিক এখন সেই গোলকধাঁধার চক্করে পড়ে বেচঈন।

মিডিয়া ভাবনা-চাই সংবাদ জাদুঘর, নিউজিয়াম by মুহাম্মদ জাহাঙ্গীর

৪ নভেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘কাঙালের অমূল্য রতন’ শিরোনামে আশীষ-উর-রহমানের একটি চমৎকার ফিচার পড়েছি। তিনি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত গ্রামবার্ত্তা প্রকাশিকা (১৮৬৩) পত্রিকার প্রাচীন মুদ্রণযন্ত্রটি সম্পর্কে এই ফিচারে পাঠককে নানা কৌতূহলোদ্দীপক তথ্য জানিয়েছেন। লেখাটির সঙ্গে ছিল সেই ঐতিহ্যবাহী মুদ্রণযন্ত্রটির ছবি।

বিশেষ সাক্ষাৎকার-ক্ষতিপূরণ আদায়ে নতুন আইনি কাঠামো প্রয়োজন by রিচার্ড লর্ড

সম্প্রতি ঢাকায় অক্সফাম আয়োজিত প্রতীকী জলবায়ু আদালতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের আইনজীবী রিচার্ড লর্ড। আন্তর্জাতিক পরিসরে দ্বন্দ্ব মীমাংসাকারী বা আর্বিট্রেটর হিসেবে কাজ করছেন তিনি। যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ক্যাটরিনার পর তিনি সামুদ্রিক যানের ক্ষতিপূরণ আদায় নিয়ে কাজ করেছেন।

শিক্ষার্থীরা কবে শিক্ষাজীবন ফিরে পাবে?-আইলা-আক্রান্ত জীবন

আইলায় দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের সব দিক আক্রান্ত হয়েছিল। এ কারণেই তা বিপর্যয় বলে চিহ্নিত হয়। কিন্তু আইলা চলে গেলেও বিপর্যয় ফুরায়নি। অনেকের বাসস্থান ঠিক হয়নি, অর্থনীতি গতি পায়নি, চিকিৎসা, কর্মসংস্থান, উৎপাদনেও রয়েছে সমস্যা এবং শিক্ষাকার্যক্রমও রয়েছে শোচনীয় অবস্থায়।

গণতন্ত্র ও শান্তির জয় হোক-মুক্ত অং সান সু চি

শেষ পর্যন্ত মিয়ানমারের গণতান্ত্রিক সংগ্রামের অকুতোভয় যোদ্ধা ও শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে বাধ্য হয়েছে সে দেশের সামরিক সরকার। বিশ্বের শান্তিকামী কোটি কোটি মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও মুক্ত আলোয় মুক্ত মানুষ অং সান সু চিকে স্বাগত জানাই।

চারদিক-‘গীতাঞ্জলি’র এক শ বছর by এম এম খালেকুজ্জামান

‘...লেখকের চেয়ে বড় কোনো দেবতা নেই। তাঁরা কাঁপিয়ে দেন সমস্ত সত্তার মূল...’—মহৎ কোনো সাহিত্য-সৃষ্টিকে ভার্জিনিয়া উলফের অরল্যান্ড যেভাবে দেখতেন, যেভাবে বিস্মিত হতে ভালোবাসতেন, সেভাবেই বাসেন বিশ্বের তাবৎ সাহিত্যমোদীরাও। রবীন্দ্রসৃষ্ট গীতাঞ্জলি তেমনি এক বিস্ময় সৃষ্টিকারী কবিতাগুচ্ছ, যাতে বিস্ময়াভিভূত ইউরোপীয় সাহিত্যানুরাগী মহল।

কৃষি-বাংলাদেশের কৃষক বিজ্ঞানী by শাইখ সিরাজ

সম্প্রতি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাধুপাড়া গ্রামের কৃষকদের এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন কৃষক আবুল কাশেম রিজভী। তাঁর বয়স ৭০-এর নিচে নয়। প্রতিনিয়তই কৃষকের মাঠে গিয়ে কৃষকের দক্ষতা, বিজ্ঞানমনস্কতা ও কথায় মুগ্ধ হই। গর্বে বুক ভরে ওঠে।

সপ্তাহের হালচাল-জলবায়ু পরিশোধনের একটি ব্যতিক্রমী প্রস্তাব by আব্দুল কাইয়ুম

প্রতীকী জলবায়ু আদালত বসেছিল ঢাকায়, ৮ নভেম্বর। একজন পর্যবেক্ষক হিসেবে সেখানে উপস্থিত থেকে আমার প্রথম উপলব্ধি হলো, জলবায়ু-ন্যায়বিচার থেকে যেন আমাদের দেশের বিপন্ন মানুষ বঞ্চিত না হয়, সে জন্য এই প্রতীকী আদালতের রায় যথার্থ। জলবায়ুর বিপর্যয়ের শিকার বরগুনার চারজন নারী-পুরুষের জবানবন্দি নেওয়া হয়েছে।

পোশাকশিল্প-নতুন বেতনকাঠামোতে বোনাস কেন নয়? by খন্দকার গোলাম মোয়াজ্জেম

পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে ১ নভেম্বর ২০১০ থেকে। নতুন কাঠামোয় শ্রমিকদের বেতন বিভিন্ন গ্রেড অনুযায়ী ৬৭ থেকে ৮১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। বেতন বৃদ্ধির বিষয়টি সরকারিভাবে প্রথম ঘোষিত হয় ২৯ জুলাই ২০১০ তারিখে। এরপর বিভিন্ন পক্ষের মতামতের জন্য তা উন্মুক্ত থাকে দুই মাসের ওপর।

জ্বালানি-গ্যাস দিগন্তে বাপেক্সের নতুন আশা by বদরূল ইমাম

সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা দুটির সীমানা ছাপিয়ে মাটির নিচে বিরাট গ্যাস মজুদ ধারণক্ষম একটি ভূতাত্ত্বিক কাঠামো চিহ্নিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। দুটি জেলার নামে এটির নাম দেওয়া হয়েছে সুনেত্রা।

চিরকুট-পাতালপুরীর মন্ত্র by শাহাদুজ্জামান

কপার ধাতুটির নাম জানি অনেকেই কিন্তু ধাতুটি কী কাজে লাগে, জানি না হয়তো। জানি না আমাদের শহরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে যে বৈদ্যুতিক তার, আমাদের ঘরে যে নানা বৈদ্যুতিক সরঞ্জাম—এর সবকিছুর ভেতরেই গোপনে রয়েছে কপারের কারুকাজ।

সাদাসিধে কথা-কারিগরি শিক্ষা সবার জন্য by মুহম্মদ জাফর ইকবাল

লেখাপড়া নিয়ে এ দেশের মানুষের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। বেশির ভাগ মানুষের ধারণা হচ্ছে, লেখাপড়ার অর্থ হচ্ছে মাথার মাঝে একগাদা তথ্য ঠেসে রাখা, যে যত বেশি তথ্য ঠেসে রাখতে পারে, সে লেখাপড়ায় তত ভালো। তথ্য ঠিকমতো মাথায় ঠেসে রাখতে পেরেছে কি না, সেটা যাচাই করা হয় পরীক্ষার হলে, যে যত

জনগণের অর্থের অপচয় মেনে নেওয়া যায় না-নদী খনন, না পানিতে টাকা ঢালা?

প্রতিদিন ব্যয় হচ্ছে ১৪ থেকে ১৬ লাখ টাকা। মাসের হিসাব করলে ব্যয় হচ্ছে প্রায় চার থেকে সাড়ে চার কোটি টাকা। খরচটি কম নয়। কিন্তু এ টাকা কার্যত পানিতেই ঢালা হচ্ছে। ডুবোচরের কারণে পদ্মা নদীতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খনন প্রয়োজন, সে জন্য চারটি ড্রেজার দিয়ে খনন চলছে মাওয়া-কাঁঠালবাড়ি-চরজানাজাত (শিবচর) নৌপথে।

বিশিষ্ট নাগরিকদের আহ্বান আমলে নিন-লেজুড় সংগঠন নয়

দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও প্রবাসী সংগঠন না রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান জানিয়েছেন, আমরা মনে করি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োচিত। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা এসব সংগঠনকে সুস্থ রাজনীতি তথা দেশের অগ্রগতি ও উন্নতির পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

স্বাধীনতাস্তম্ভ নিয়ে জটিলতা নয়

গৌরব ও শৌর্যের স্মৃতিস্তম্ভ নির্মাণকাজে অনীহা কেন? আমাদের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক স্বাধীনতাস্তম্ভ নির্মাণে সরকারের দীর্ঘসূত্রতা এবং সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে এমন প্রশ্নই করা যায়। বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলটি যখন ক্ষমতাসীন, তখন সংগতভাবেই এমন প্রশ্ন আসাটা দুর্ভাগ্যজনক।

একটি উত্তম সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি যে সত্যিই একজন উদারমনা গণতান্ত্রিক নেত্রী, সে কথারই প্রকাশ পেয়েছে তাঁর ঘোষণায়। জনমতের প্রতি শ্রদ্ধা পোষণ করে তিনি বলেছেন, মুন্সীগঞ্জের মানুষ না চাইলে আড়িয়াল বিলে বিমানবন্দর হবে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও

পবিত্র কোরআনের আলো-খ্রিস্টানরা একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল

[সুরা আলে ইমরান (মাদানি) : আয়াত সংখ্যা ২০০
রুকুর সংখ্যা ২০]
বিস্মিল্লার্হি রাহ্‌মানির রাহিম
১. আলিফ লা-ম মীম।

কলকাতা বইমেলা এবং পিকনিক স্পট by সুব্রত আচার্য্য

বই আর খাবারে জমে উঠছে 'কলকাতা পুস্তক মেলা', যার কথ্য নাম 'কলকাতা বইমেলা'। গত ৩০ জানুয়ারি বইমেলার প্রথম ছুটির দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে মেলায়। ধুলাবিহীন মেলার প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজক ওয়েস্ট বেঙ্গল বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। খানিকটা হলেও ওই প্রতিশ্রুতি রাখতে পেরেছে গিল্ড।

ইভ টিজিং : সভ্যতা-মানবতার কলঙ্ক by সি এ খান

আত্মহত্যা কারো কাম্য নয়। তবুও নিজেকে নিজে হত্যার ব্যাপারটি প্রাগৈতিহাসিককাল থেকে ঘটে আসছে। রাজা-বাদশাহ, কবি-সাহিত্যিক, আমলা-কর্মচারী, কৃষক-মুটে-মজুর, ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সব শ্রেণী ও পেশার মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়।

স্মরণ-মনে পড়ে রেজা-ইকবালকে? by মহিউদ্দিন কাউসার

‘...গ্লোবালের মহাপরিচালক বিজ্ঞানী রবার্ট টমসন আমাকে তাঁর পরিকল্পিত মহাকাশযান MR-এর নেতৃত্ব দিতে বলেন। শুনে আমি পুলকিত হই। এমনকি যখন বলা হয়, সময়ের গহিন অরণ্যে আমি হারিয়ে যেতে পারি, তখনো আমার আগ্রহে ছেদ পড়েনি।

রাজনীতি-রাজপথ কোনটি রক্ষা করবে, দেশ না বাড়ি? by এ কে এম জাকারিয়া

রাজপথ এ দেশকে অনেক কিছু দিয়েছে। স্বাধীনতার আগের কথা বাদ দিয়ে বলছি। এরশাদবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, একানব্বইয়ে নতুন করে গণতন্ত্রের শুরু—সবই রাজপথের আন্দোলনের ফল। সেই গণতন্ত্রকে যখন এদিক-সেদিক নেওয়ার চেষ্টা হয়েছিল, তখনো রাজপথই ছিল ভরসা।

ধর্ম-জমজমের পানি ও কূপের ইতিবৃত্ত by মুহাম্মদ আবদুল মুনিম খান

কাবাগৃহের দ্বারপ্রান্তে অবস্থিত ‘জমজম কূপ’ আল্লাহর অসীম কুদরতের একটি অপূর্ব নিদর্শন। আরবদের কাছে জমজম শব্দের অর্থ প্রাচুর্য ও জমা হওয়া। পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে, ‘জমজম কূপ’ তার একটি। জমজমের পানি কখনো নিঃশেষ হয় না, যা অতি পবিত্র ও উপকারী।

যানজট নিরসন-বিবেচনার জন্য একটি প্রস্তাব by মোহাম্মদ নজরুল হোসেন

সামপ্রতিক সময়ে আমাদের অতি প্রিয় ঢাকা নগরের যানজট অসহনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। নানা পরিকল্পনা নেওয়া সত্ত্বেও এই যানজটকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে ঢাকা মহানগরকে পরিত্যক্ত শহর বা বসবাসের অনুপযোগী মৃতের শহর বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

মত দ্বিমত-ক্ষুদ্রঋণের জালে বিপর্যস্ত গরিব মানুষ by আনু মুহাম্মদ

দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণের সুদের হার নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বিতর্ক রয়েছে দারিদ্র্য বিমোচনে এর কার্যকারিতা নিয়েও। সরকার ক্ষুদ্রঋণের সুদের হার ২৭ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ক্ষুদ্রঋণ তথা দারিদ্র্য বিমোচনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে দুজন অর্থনীতিবিদের লেখা প্রকাশ করা হলো

মত দ্বিমত-সুদের হার বেঁধে দেওয়া কতটা যৌক্তিক by সাজ্জাদ জহির

দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণের সুদের হার নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বিতর্ক রয়েছে দারিদ্র্য বিমোচনে এর কার্যকারিতা নিয়েও। সরকার ক্ষুদ্রঋণের সুদের হার ২৭ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ক্ষুদ্রঋণ তথা দারিদ্র্য বিমোচনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে দুজন অর্থনীতিবিদের লেখা প্রকাশ করা হলো

নজর দিতে হবে সমস্যার গোড়ায়-নারীর প্রতি সহিংসতা

তরুণ-তরুণীদের স্বাভাবিক সম্পর্কের মধ্যে যে উটকো ও তিক্ত বিষয়টি ঢুকে পড়েছে, তা ‘ইভ টিজিং’ নামে পরিচিতি পেয়েছে। যাকে ভাবা হয়েছিল সামাজিক ঝঞ্ঝাট, তা সামাজিক বিপর্যয়ে পরিণত হওয়ায় টনক নড়েছে অনেকেরই। নারীর বিরুদ্ধে সহিংস যৌন-উৎপাতকে ‘ইভ টিজিং’ নামের কোমল শব্দ দিয়ে এর গুরুত্ব ও অপরাধের ব্যাপকতা ঠিক বোঝানো যায় না।

অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করুন-ঈদুল আজহা সামনে রেখে

জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, ১৭ নভেম্বর পবিত্র ঈদুল আজহা। প্রতিবছর ঈদের সময় সাধারণভাবে কতগুলো সমস্যা দেখা দেয়, যা মোকাবিলা করতে হলে সময় থাকতেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
প্রথমত, ঈদের মৌসুমে খাদ্যপণ্যের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়, কিন্তু এর পেছনে যুক্তিসংগত কারণ থাকে না।

বিদ্যুৎ সমস্যা সমাধানে মহাজোট সরকারের আশু করণীয় by ডা. এম এ করীম

এখন শীতকাল। স্বভাবতই এখন বিদ্যুতের সমস্যায় পড়তে হবে এমন ভাবনা বা চিন্তা কেউ করে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশে এ চিন্তা মাথায় রাখতেই হবে। নইলে সামনে এগোনো যাবে না। আমার এক চিকিৎসক বন্ধু আমাকে বললেন, তিনি নাকি প্রভাবশালী ইকোনমিস্ট পত্রিকার অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১১)-সিনেমাই ছিল বিনোদনের মাধ্যম by আলী যাকের

অভয় দাস লেনে আমার খালার বাসার পেছনে একটা ঘাট বাঁধানো পুকুর ছিল। সেখানে আমরা সাঁতার কাটতাম দাপাদাপি করে। আমার বোন কুষ্টিয়ায় থাকতে সাঁতার শেখেনি_সে কথা আগেই উল্লেখ করেছি। ওই পুকুরের মধ্যখানে শেওলা আটকানোর জন্য বাঁশের একটা চৌকোনো ফ্রেম করা ছিল।

শ্রদ্ধাঞ্জলি-শহীদ এম এন লারমার সংগ্রাম by সোহরাব হাসান

গতকাল ৯ নভেম্বর ছিল বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার ২৭তম মৃত্যুবার্ষিকী। তাঁর রাজনীতি ও আন্দোলনের মূল কথা ছিল আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি । ১৯৭২ সালে বাংলাদেশের গণপরিষদে যে সংবিধান পাস হয়, তাতে বাঙালি ছাড়া অন্য কোনো জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ছিল না।

রাজনৈতিক সংস্কৃতি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘কাজ’ কী? by মশিউল আলম

আগামী সংসদ নির্বাচন এখনো অনেক দূরে। সরকারের দ্বিতীয় বছরই এখনো পেরোয়নি। তিন বছরেরও বেশি সময় হাতে আছে। এত আগে সাধারণত নির্বাচন নিয়ে কথা বলতে শোনা যায় না। বিশেষত যাঁরা সরকারে থাকেন, তাঁরা নির্বাচন নিয়ে ভাবতে ও কথা বলতে শুরু করেন তৃতীয় বা চতুর্থ বছরে গিয়ে।

প্রতিক্রিয়া-‘প্রকৌশলী-স্থপতিরা ধরাছোঁয়ার বাইরে’ by আমিমুল এহসান

৭ নভেম্বর নগরের কাঁঠালবাগানে ‘এশিয়ান হায়দার টাওয়ার’ নামের সাততলা ভবনটি হেলে পড়ায় সাধারণ নাগরিক হিসেবে বিপন্ন বোধ করছি। পাশাপাশি প্রথম আলোর ‘প্রকৌশলী-স্থপতিরা ধরাছোঁয়ার বাইরে’ শিরোনামে স্থপতি হিসেবে বিস্মিত এবং বিব্রত বোধ করছি।

ওবামা ও ভারত-কাশ্মীরের অসন্তোষের ফল by অরুন্ধতী রায়

১৯৪৭ সাল থেকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন-তিনবার যুদ্ধ বেধেছিল। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার সপ্তাহ খানেক আগে, প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, কাশ্মীরের স্বশাসনের সংগ্রামের একটা মীমাংসা করা তাঁর ‘সংকটময় দায়িত্বগুলোর’ একটি।

খোলা চোখে-ওবামা এবার কী করবেন? by হাসান ফেরদৌস

‘শেলাকিং’ শব্দটির সঙ্গে আমার পরিচয় ছিল না। প্রেসিডেন্ট ওবামার বদৌলতে এবার হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে আচ্ছা মারের পর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তাঁর প্রতিক্রিয়া কী, সে কথা বর্ণনা করতে গিয়ে ওবামা বলেন, এই পরাজয় ডেমোক্র্যাটদের জন্য ‘শেলাকিং’। সে কথা শুনে ঘরভর্তি লোক হেসে ওঠেন।

সংসদীয় কমিটির উদ্বেগকে আমলে নিন-পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম

সংস্থাপন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত সোমবারের সভায় একটি দরকারি সিদ্ধান্ত নিয়েছে: জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে অনিয়মের অভিযোগগুলো সম্পর্কে কমিটি বিশদভাবে জানতে চায়। সে জন্য পদোন্নতিবঞ্চিত সব কর্মকর্তার একটি তালিকা তৈরি করে সংসদীয় কমিটির কাছে তা উপস্থাপনের জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে বলা হয়েছে ওই সভায়।

ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-মুক্তিযোদ্ধার চাকরির বয়সসীমা

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। যদিও এর সফলতা নিয়ে সংশয়ও কম নয়। ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংস্থাপনসচিবের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করার পর এ সুবিধা নিতে অনেকেই ভুল

স্মরণ-শরীফ হোসেন : দক্ষিণ-পূর্ব এশিয়ায় বইমেলার জনক by ফখরে আলম

১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা ভাষা সাহিত্যচর্চা ও গবেষণার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমী। এর ২৩ বছর পর ১৯৭৮ সালে বাংলা একাডেমী চত্ব্বরে একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়। সেই থেকে অব্যাহতভাবে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

শেকড়ের ডাক-উদ্বেগ-উৎকণ্ঠায় জনজীবন : সরকার উদাসীন by ফরহাদ মাহমুদ

সাধারণ মানুষের দুঃখকষ্ট, উদ্বেগ-উৎকণ্ঠার যেন শেষ নেই। বিদ্যুৎ-গ্যাসের পাশাপাশি নগরবাসীর জন্য সুপেয় পানির অভাবও তীব্র। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধু দরিদ্র শ্রেণী নয়, মধ্যবিত্তের জীবনেও রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। একে তো খাবার জোটে না; তার ওপর যেটুকু জোটে তাতেও ভেজাল।

যুগের বাণী-বাংলা ভাষা আন্দোলনের স্মৃতি-মাসে বিবেকী ভাবনা by মোহাম্মদ গোলাম রাব্বানী

লেখাটি লিখছি পহেলা ফেব্রুয়ারি। সকালে পড়ার টেবিলে বসে ডেস্ক ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই মনে হলো তারিখটি এবং মনের পটে ভেসে উঠল ১৯৫২ সালের ফেব্রুয়ারির রাষ্ট্র ভাষা বাংলা চাই আন্দোলনের ছবি। আমি তখন ঢাকা কলেজে প্রথম বর্ষের ছাত্র। থাকি আরমানিটোলার 'বান্ধব কুটির' ছাত্রাবাসে।

রিট খারিজ, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কিনতে হবে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে পাঁচ কম্পানির ২৪ পরিচালকের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাঁচ কার্যদিবস শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন।

আশুলিয়ায় বেশির ভাগ শ্রমিক কাজে ফিরেছে-'ন্যায্য দাবি করছি গার্মেন্স বন্ধ হউক চাই নাই' by এস এম আজাদ

গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা। আশুলিয়া-বাইপাইল সড়কে 'স্বাভাবিক' ব্যস্ততা। দল বেঁধে কর্মীরা কাজে যোগ দিতে যাচ্ছেন। ঢুকছেন কর্মস্থল তৈরি পোশাক কারখানাগুলোয়। জামগড়া বাজার এলাকায় কথা হলো একটি দলের দুজনের সঙ্গে।

চারদিক-রমনা-নিসর্গের স্থপতি by মোকারম হোসেন

আমাদের রমনা-নিসর্গের কথা বলতে গেলেই লন্ডনের কিউ বোটানিক গার্ডেনের কর্মী রবার্ট লুইস প্রাউডলকের নাম অনিবার্য হয়ে ওঠে। ১০০ বছর আগে তিনি রাজধানী শহর ঢাকাকে উদ্যানের নগর হিসেবে গড়ে তুলতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই অসামান্য অবদানের জন্য তিনি আমাদের কাছে নমস্য হয়ে থাকবেন।

সপ্তাহের হালচাল-বেতন-বোনাস দিন, ট্রেড ইউনিয়নও দিন by আব্দুল কাইয়ুম

পোশাকশিল্পের শ্রমিকেরা আবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। সামনে ঈদ। নতুন বর্ধিত বেতন-স্কেলে বোনাস না পেলে তাঁরা মানবেন কেন? গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী নতুন বেতনকাঠামো অনুযায়ী বোনাস দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এই দিনে-স্মৃতিতে নূর হোসেন by মো. মাসুদ

নূর হোসেন আমার ফুফাতো ভাই। তিনি যখন শহীদ হলেন, তখন আমার বয়স দেড় বছর। বড় হয়ে যখন তাঁর সম্পর্কে পড়েছি, জেনেছি, তখন ভাইয়ের জন্য গর্বে আমার বুক ভরে উঠেছে। ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’—বুকে-পিঠে এই স্লোগান লিখে আজ থেকে ২৩ বছর আগে জীবন্ত পোস্টার হয়ে ঢাকার রাজপথে নেমেছিলেন

নূর হোসেন যেভাবে আমাদের হলো by পাভেল রহমান

১০ নভেম্বর, ১৯৮৭। শীতের সকালে ক্যামেরা হাতে আমি পল্টন মোড়ে। হঠাৎই পাশ দিয়ে হেঁটে গেল খালি গায়ে এক যুবক। ওর পিঠে আমার চোখ আটকে গেল মুহূর্তেই। রক্ত ছলকে উঠল বুকে, কেঁপে উঠল ক্যামেরা। এ দৃশ্য আমি কখনো কল্পনাতেও আনিনি। কিছু বুঝে ওঠার আগেই ক্যামেরাটা চোখে উঠে এসেছে। শাটারে তর্জনী।

ওবামার এশিয়া সফর-ওবামা জানেন, এশিয়ায় মার্কিন আধিপত্যের দিন শেষ by পঙ্কজ মিশ্র

বারাক ওবামা এখন এশিয়ার চারটি দেশ (ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান) সফরের মধ্যে রয়েছেন। পররাষ্ট্রনীতির বড় কোনো এজেন্ডা তাঁর থাকার কথা। কিছুদিন আগে চীনা মাছধরার নৌকা জাপানিরা আটক করার পর থেকে জাপান ও চীনের সম্পর্কে সুস্পষ্ট অবনতি ঘটেছে।

সরল গরল-বিচারক নিয়োগ স্থগিত রাখা দরকার by মিজানুর রহমান খান

দুই বিচারকের শপথ নিয়ে সুপ্রিম কোর্টে মিছিল ও বিক্ষোভের ঘটনা আকস্মিক ছিল না। কদিন আগেই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সুপ্রিম কোর্ট চত্বরের পরিবেশ ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। সেদিন প্রধান বিচারপতি বিএনপির বিক্ষুব্ধ আইনজীবীদের ভিড় ঠেলে তাঁর খাসকামরায় গিয়েছিলেন।

ক্যাম্পাসগুলোতে ‘শিয়াল-মুরগি’ খেলা থামান-দখলবাজদের সংঘাত

সব রাজনৈতিক আদর্শ এক নয়, কিন্তু আদর্শের নামে সব সন্ত্রাসকে এক মানদণ্ডেই দণ্ডিত করা উচিত। আদর্শের নামধারীরা যদি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্ত্রের মহড়া আর মারামারির মঞ্চ বানিয়ে ফেলে, তখন তাদের সন্ত্রাসী বলাই শ্রেয়। সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীরা এবং ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষ যা করেছে তা সন্ত্রাস, এবং সন্ত্রাসী হিসেবেই তাদের শাস্তি দেওয়া হোক।

দ্রুত বিধি প্রণয়ন ও লোকবল বাড়ানো হোক-মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত

জাতীয় মানবাধিকার কমিশন আবার সংবাদ শিরোনাম হলো। এবারের সংবাদ: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো কমিশন নিজেই তদন্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিধিমালাহীন, প্রয়োজনীয় জনবলের অভাবে কার্যক্ষেত্রে দুর্বল একটি প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন।

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন আজ-পিপিপি প্রার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পাওয়ার পরদিনই ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা ও বস্ত্রমন্ত্রী মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে একটি অবৈধ ওষুধ (মাদক) আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলায় গতকাল বৃহস্পতিবার শাহাবুদ্দিনের

প্রণবের প্রতিদ্বন্দ্বী সাংমা-প্রণব-মমতা বিরোধের সুবিধা পাবে বামফ্রন্ট by সুব্রত আচার্য্য

ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউপিএ জোটের বাঙালি প্রার্থী প্রণব মুখোপাধ্যায় শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। অন্য প্রার্থী ও ভারতীয় লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমাকে সমর্থন জানিয়েছে বৃহত্তম বিরোধী দল ভারতীয় জনতা পার্টি- বিজেপি।

রাজনৈতিক তৃতীয় শক্তিকে স্বাগত অরাজনৈতিক হলে প্রতিরোধ-মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মির্জা ফখরুল

বিএনপি অরাজনৈতিক কোনো তৃতীয় শক্তিকে সমর্থন করবে না, বরং তাদের প্রতিহত করবে। তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠন জনগণের আস্থা অর্জন করতে পারলে তাদের স্বাগত জানানো হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন, রাজনৈতিক শক্তির বাইরে অসাংবিধানিক ও অরাজনৈতিক কোনো শক্তিকে বিএনপি কোনোভাবেই সমর্থন করবে না।

সম্পাদকের কলাম-বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী by ইমদাদুল হক মিলন

বঙ্গবন্ধুকে আমি কাছ থেকে দেখেছি দুবার। একবার স্কুলজীবনে। গেণ্ডারিয়া হাই স্কুলে পড়ি। সম্ভবত '৬৮ সাল। নাকি '৬৯! ঠিক মনে করতে পারছি না। একুশে ফেব্রুয়ারির ভোরবেলা প্রভাতফেরিতে বেরিয়েছি আমি আর আমার ক্লাসের তিনবন্ধু। মানবেন্দ্র, মুকুল, হারুণ আর আমি। মানবেন্দ্রদের বিশাল বনেদি বাড়ি দীননাথ সেন রোডে। ওরা চক্রবর্তী।

মানবতাবিরোধী অপরাধের বিচার-মুজাহিদের বিচার শুরু

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর গণহত্যা, একাধিক হত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন, দেশান্তরে বাধ্য করাসহ সাতটি অভিযোগে গতকাল বৃহস্পতিবার অভিযোগ গঠন করা হয়েছে।

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-মানবপাচার পরিস্থিতির আরো উন্নতি কাম্য

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার মতো দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সম্প্রতি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মানবপাচার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ব্যর্থ রাষ্ট্রের তালিকায়ও বাংলাদেশের অবস্থান অনুকূলে উন্নত হয়েছে।

চারদিক-ডলুছড়ার শান্ত পল্লি by আকমল হোসেন

পাহাড়ি, লালচে মাটির পথ। একটু একটু করে ওপরের দিকে উঠে গেছে। টিলার ওপরে উঠে পথ এদিকে-ওদিকে ছুটেছে। পথের দুই পাশে মাটির দেয়াল তোলা ছোটবড় ঘর। যতই সামনে এগিয়ে যাই, কেমন শান্ত আর কোলাহলহীন পরিবেশ। মানুষ আছে, অকারণ হইচই নেই। এটি একটি আদিবাসী গ্রাম।

স্মরণ-সিদ্ধার্থ শংকর রায়: মহৎ মানুষের মহাপ্রস্থানে by ফারুক চৌধুরী

আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে প্রয়াত সিদ্ধার্থ শংকর রায়ের যথার্থ মূল্যায়ন দুরূহ। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ, দিগ্বিজয়ী আইনজ্ঞ, সার্থক সংগঠক এবং সফল কূটনীতিবিদ; যাঁর কাছ থেকে আমার শুধু পাওয়ারই ছিল, দেওয়ার কিছুই ছিল না। ভাগ্যগুণে তাঁর স্নেহধন্য ছিলাম এবং কখনো কখনো তাঁকে কাছে থেকে দেখার সুযোগ

গদ্যকার্টুন-রবির আলো, আইওয়াতেও by আনিসুল হক

ইউনেসকো ছোট্ট আমেরিকান শহর আইওয়াকে সিটি অব লিটারেচার বা সাহিত্যের শহর বলে ঘোষণা করেছে। এ নিয়ে আইওয়াবাসীর গর্বের সীমা নেই। যেখানেই যাও, যদি ওরা জানতে পারে তুমি আন্তর্জাতিক লেখক, ইন্টারন্যাশনাল রাইটার, বেশ খাতির পাবে।

সহজিয়া কড়চা-নভেম্বর উপাখ্যানের এপিঠ-ওপিঠ by সৈয়দ আবুল মকসুদ

লিখতে বসেছিলাম এক বিষয়ে। সে লেখা সরিয়ে রাখতে হলো। নভেম্বরের প্রথম সাত দিনের ১০টি দৈনিকের ৭০টি সংখ্যা পড়ে মনে হলো, প্রসঙ্গ পাল্টানো দরকার। একটি জাতির সংবাদমাধ্যম যদি ৩৫ বছর পর ভোল পাল্টাতে পারে, রাজনৈতিক নেতারা যদি ভোল পাল্টাতে পারেন, একজন উপসম্পাদকীয় লেখকের পাঁচ মিনিটের মধ্যে প্রসঙ্গ পাল্টাতে অসুবিধা কোথায়?

জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে কবে?-রাস্তা আটকে সভা-সমাবেশ

ঢাকায় কোনো গন্তব্যে আজ যদি যাওয়া যায় ৩০ মিনিটে, কাল যে সেই একই গন্তব্যে যেতে দেড় ঘণ্টা লাগবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কোনো এক সিগন্যালেই হয়তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ৩০ মিনিট। এমন দুর্ভোগ আর অনিশ্চিত অবস্থার মধ্যেই চলছে ঢাকার নাগরিক জীবন। ট্রাফিক-ব্যবস্থা বলে যা কার্যকর আছে, তা আসলে অব্যবস্থা।

বাড়ি বানানোর নামে গণবিধ্বংসী মৃত্যুফাঁদ বানানো থামান-আত্মঘাতী মানসিকতা

কাঁঠালবাগানের হেলে পড়া বাড়িটি আমাদের সার্বিক দায়িত্বহীনতার চলতি নজির। ভবনমালিক, নির্মাতা ও ডেভেলপারদের দায়িত্বহীনতা এবং সাধারণ মানুষের বিপন্নতার প্রতীক হয়ে ভবনটি পরিহাস করছে যে আমরা কতটা আত্মঘাতী। বাড়ি বানানোর নামে এই ঢাকায় মৃত্যুপুরী বানানো হচ্ছে। নাজুক ভবন ও দুর্বল অবকাঠামোর এই ঢাকা নিজেই এখন হয়ে উঠছে এক গণবিধ্বংসী ফাঁদ।

গ্রামীণ অর্থনীতি-ক্ষুদ্রঋণ দিয়ে কী হচ্ছে by শিবনারায়ণ কৈরী

বাংলাদেশে এখন প্রতিবছর প্রায় ২৫ হাজার কোটি টাকার ক্ষুদ্রঋণ গ্রামাঞ্চলে বিতরণ হচ্ছে। গ্রাম্য অর্থনীতিতে এর প্রভাব ব্যাপক। তর্কের খাতিরে ধরে নিলাম, ক্ষুদ্রঋণ দরিদ্র লোকের কোনো উপকারে আসছে না। কিন্তু গ্রামে এই যে বিশাল অর্থ সরবরাহ হচ্ছে, তার প্রভাব কি অর্থনীতিবিদেরা একটু ভেবে দেখবেন? এই অর্থ গ্রামে ব্যয় হলে সেখানে

বয়স ১৭ মাস by ইকবাল জুমি

চলতি বছরের এপ্রিল মাসে আমি ফয়েজ আংকেলের সঙ্গে নিউমার্কেটে গিয়েছিলাম। উনি আমার চেয়ে দুই বছরের বড় হলেও বুদ্ধিসুদ্ধি একটু কম। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করে এক সন্তানের গর্বিত জনক। মার্কেটে আসার উদ্দেশ্য, তাঁর সাত মাসের ছেলের জন্য প্যান্ট-শার্ট কেনা। ‘ভাই, বাচ্চাদের প্যান্ট-শার্ট দেখান তো।’ ফয়েজ আংকেল বললেন।

শপিং মলে কেনাকাটা by ইয়াসমিন আক্তার

১. শপিং মলে যাওয়ার আগে—
টুকু: আম্মু, শপিং মলে কেন যাবে?
মা: আয় বাবা, আমরা কেনাকাটা করব।

ফ্যাশনেবল by রোদেলা হাসান

একবার ঐশীর (মেরা বেস্ট ফ্রেন্ড) সঙ্গে গিয়েছি বইয়ের দোকানে। আমার কেনাকাটা শেষ হলে ঐশী দোকানদারকে বলল, ‘আচ্ছা, আমাকে এমন একটা বই দিন, যেটাতে প্রেম-ভালোবাসা, ভায়োলেন্স—এসব নেই।’

দুয়ারে এসেছে পাঠকসংখ্যা-বাংলার ঘরে ঘরে আনন্দের ফোয়ারা

এক সপ্তাহ আগে ফোন করলেন এক পাঠিকা। বললেন, ‘রস+আলোর সম্পাদককে চাই।’ আমি বললাম, ‘বলছি, কী বলতে চান, বলুন।’ ফোনকর্তার সম্ভবত হাঁপানির টান আছে। জোরে জোরে দুটি নিঃশ্বাস নিয়ে বললেন, ‘ভাইয়া, আমি খুলনা থেকে লিজা (বা রিমা) বলছি, আমি এবার ক্লাস নাইনে পড়ি, ইয়ে মানে...’ কী বলবেন বুঝতে না পেরে তিনি আমতা আমতা করতে লাগলেন।

কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক-অ্যালান টিউরিং by সুজয় দাস

১৯২৬ সাল। ১৪ বছর বয়সী অ্যালান টিউরিংয়ের যেদিন স্বরবর্ণ স্কুলে প্রথম ক্লাস, সেদিন যুক্তরাজ্যে চলছে সাধারণ ধর্মঘট। কিন্তু টিউরিং স্কুলে যাওয়ার ব্যাপারে নাছোড়বান্দা! শেষে নিজের বাইসাইকেলে চড়ে একাকী ৯৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছালেন স্কুলে।

শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা by নুরুন্নবী চৌধুরী

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নানা ধরনের প্রতিযোগিতা বর্তমানে শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করার জায়গা তৈরি করে দিয়েছে। দেশে এখন প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা নিয়মিতই হচ্ছে। নানা প্রতিযোগিতার মধ্যে রয়েছে:

শখের সেই শার্কি

শখ বলে কথা। সে শখ বছরের পর বছর পুষে রাখাও একটা শখ বটে। এর জ্বলন্ত উদাহরণ ইংল্যান্ডের পল পামার। তিনি যখন চার বছরের শিশু, তখন একটি গোল্ডফিশ এনে অ্যাকুরিয়ামে পুষতে শুরু করেন। ২৪ বছর পরও সেই মাছটি আছে তাঁর কাছে।

দেশকে তুমি কী দিয়েছ by ফারুক নওয়াজ

দেশ তোমাকে ঠাঁই দিয়েছে, দিচ্ছে গাছের ছায়া
কাজল মাটির শীতল পরশ মায়ের মতো মায়া।

বর্ণচোরা by আমীরুল ইসলাম

লালকে যারা লাল বলে না
লালকে বলে সবুজ
তারা ভীষণ অবুঝ।

ভারি মজা তো! by ধ্রুব এষ

একদিন একজন একটা পাখি আঁকতেই পাখিটা উড়ে গেল আকাশে। তাজ্জব হয়ে একটা মেঘ আঁকল সে। মেঘটাও উড়ে গেল আকাশে। ঘুড়ি আঁকল। ঘুড়িটাও। ভারি মজা তো! ভারি মজা তো! মজা পেয়ে একটা ফড়িং আঁকল সে। প্রজাপতি আঁকল। সূর্য আঁকল। চাঁদ আঁকল। আরও কত কী, কত কী আঁকল! সব উড়ে গেল আকাশে।

ভূত আমার বন্ধু by সুমাইয়া বরকতউল্লাহ্

বইমেলা থেকে অনেক বই এনেছিলাম। একটি ভূতের বইও এনেছি। বইয়ের ভেতরে আছে ভূতের অনেক ছবি। স্কুলের পড়া শেষ করে ভূতের বইটি নিয়ে বসলাম। গভীর রাত। বইটির পাতা ওল্টাতেই হি-হি হা-হা হাসির আওয়াজ পেলাম। মনে হলো, আমার পড়ার টেবিল থেকে আওয়াজ আসছে। আমি টেবিলের ওপরে-নিচে দেখলাম।

ক বি তা-দু খণ্ড by সানাউল হক খান

ব্যাধির সমান্তরালে
আছে তবু স্বপ্ন আর দুরারোগ্য
ব্যাধির মতোন অনুভূতি

রূপক কাহিনি by লুনা রুশদী

তখন কুয়াশা ছিল এখানে সন্ধ্যা হচ্ছে এখন। এই সময়টাকে গোধূলি বলে বোধহয়। আমার কেমন শীত লাগে একটু একটু। আর পাশের বাড়িতে কুকুরটা ডাকছে শুনতে পাই। আজকে আমি প্রায় সারা দিন আমার ঘরে ছিলাম। একবার বোনকে হাসপাতাল থেকে নিয়ে আসতে গেছিলাম, সেই সময়টা বাদে। তখন কুয়াশা ছিল রাস্তায়।

শিকাগো থেকে সিয়াটল-গাহি বাংলার জয়গান by সাইমন জাকারিয়া

দি ইউনিভার্সিটি অব শিকাগো আমাকে পুরো এক মাসের জন্য ভিজিটিং স্কলার হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। প্রেরিত আমন্ত্রণ পত্রের সুবাদেই আমি ১০ এপ্রিল শিকাগোতে পৌঁছাই। সেখানে আমি কাজ শুরু করি দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর সাউথ এশিয়ান ল্যাংগুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক থিবো দুবেরের নেতৃত্বে।

শিল্পীর ভুবন-বহুবর্ণিল জটিলতার সরল স্বীকারোক্তি by জাফরিন গুলশান

বাংলাদেশের ছাপচিত্রচর্চায় কাঠখোদাই মাধ্যমে নান্দনিক ও কৌশলগত অভিনবত্ব এনেছেন শিল্পী আনিসুজ্জামান। বলা যায় তাঁর এ অবস্থানে তিনি এসেছেন পর্যায়ক্রমিক প্রচেষ্টাতেই, অর্থাৎ এর সঙ্গে ছিল তাঁর নিরলস পরিশ্রম ও নতুনত্বের অনুসন্ধান। তাঁর ভাষায়, ‘আমার কাছে মূলত পরিবর্তনটা এসেছে জাপান যাওয়ার পর।

চারুশিল্প-মেঘ বৃষ্টি জল by মোবাশ্বির আলম মজুমদার

পাহাড়, মেঘ আর সবুজের হাতছানিতে সাড়া দিয়ে শিল্পী হারিয়ে যান প্রকৃতির রঙে। বাংলার ষড়ঋতুর রঙের বৈভবে শিল্পীর ক্যানভাস সেজে ওঠে। প্রাচ্যশিল্পে জলরঙের সর্বাধিক ব্যবহার ও চর্চায় শিল্পী দক্ষ হয়ে ওঠেন। শিল্পী সোহাগ পারভেজ বাস্তবধর্মী নিসর্গচিত্রে পারদর্শিতা দেখিয়েছেন তাঁর দ্বিতীয় প্রদর্শনী ‘পাহাড়িয়া পথে’র ছবিতে।

চারদিক-তালা-চাবির কারিগর by কিঙ্কর আহ্সান

মুক্তাগাছা শহরে এসে যখন পৌঁছালাম, তখন সূর্য ঠিক মাথার ওপর। মাঝদুপুরেও মানুষের আনাগোনায় জমজমাট হয়ে আছে শহরের বাজারটি। খাবারের দোকানগুলোয় দারুণ ভিড়। অনেক খোঁজাখুঁজি শেষে পাওয়া যায় মুক্তাগাছার বিখ্যাত মণ্ডার দোকান।

যুক্তি তর্ক গল্প-নাগরিকদের আরও সক্রিয় হতে হবে by আবুল মোমেন

আজকের দিনে আমাদের এবং বেশির ভাগ দেশেই রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা। তবে রাজনীতির ক্ষেত্র হওয়ার কথা দেশ ও দশের সেবা। মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিংকনের ভাষায়, রাজনীতি (অর্থাৎ গণতন্ত্র) হলো জনগণ কর্তৃক (অর্থাৎ জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত সরকার কর্তৃক) জনগণ দ্বারা (কেন্দ্রীয় ও স্থানীয় সরকার মিলিয়ে

ধর্ম-মাদক প্রতিরোধে ধর্মীয় অনুশাসন by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামে সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধঘোষিত হলেও ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যুবসমাজ মাদকের মরণনেশায় মেতে উঠেছে। যারা নেশা করে, তাদের অধিকাংশই জানে যে নেশা কোনোরকম উপকারী বা ভালো কাজ নয় এবং তা মানুষের জীবনীশক্তি বিনষ্ট করে—এসব কিছু জেনেশুনেও মাদকাসক্তরা নেশার অন্ধকার-জগতের মধ্যে থাকতে চায়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল কই?-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তা তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়’—এ বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় সংসদে বুধবার এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

একি ব্যাপক দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ!-তিতাসের ১০০ কোটি টাকা

জ্বালানি গ্যাসের সংকটের কারণে সরকার ২০০৯ সালে বাণিজ্যিক ও ২০১০ সালে আবাসিক খাতে নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত দু-তিন বছরে দেখা গেল, তার ফল সামগ্রিকভাবে নেতিবাচক।প্রথমত, যে উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সফল হয়নি। কারণ, এতে বাড়তি গ্যাসের ব্যবহার বন্ধ হয়নি।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৩৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মোহাম্মদ সিদ্দিক, বীর প্রতীক সাহসী এক যোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত লাতুমুড়া। সীমান্ত এলাকা। ১৯৭১ সালের জুন মাসের ২২ তারিখ।

সংবর্ধনা-নিয়মনিষ্ঠ হওয়ার আহ্বান

সময় ও নিয়ম মেনে কাজ করতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। জীবনে বড় হতে চাইলে নিজের ভেতরে স্বপ্ন থাকা উচিত। কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেছেন।

রিও+২০-উন্নয়নকে টেকসই করার বড় সুযোগ এ সম্মেলন by ইফতেখার মাহমুদ

বিশ্বের উন্নয়নকে টেকসই করতে ও পরিবেশ রক্ষায় রিও+২০ সম্মেলন একটি বড় সুযোগ। এ সুযোগ নষ্ট করা যাবে না। এ সম্মেলনকে অবশ্যই সফল করতে হবে। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুুষ্ঠিত টেকসই উন্নয়নবিষয়ক বিশ্ব ধরিত্রী সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ কথা বলেন।

নীতিমালা চূড়ান্ত-চিকিৎসকদের শিক্ষাছুটির রাশ টেনে ধরছে সরকার by শেখ সাবিহা আলম

চিকিৎসকদের শিক্ষাছুটির অপব্যবহার রোধে সরকার নতুন নীতিমালা করেছে। এই নীতিমালা বাস্তবায়িত হলে সরকারি চিকিৎসকেরা শিক্ষাছুটি নিয়ে বছরের পর বছর শহরে থাকতে পারবেন না। এতে শিক্ষাছুটিতে থাকা চিকিৎসকের ব্যক্তিগত রোগী দেখাও নিষিদ্ধ করা হয়েছে।

এ গ্রেট স্টোরিটেলার by আনিসুল হক

বাংলা সাহিত্য সম্প্রতি লাভ করেছে এক ‘গ্রেট স্টোরিটেলার’কে। তাঁর নাম শেখ মুজিবুর রহমান। ইউপিএল বের করেছে তাঁর লেখা প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ বলা হয়েছিল নিউজউইক ম্যাগাজিনের এপ্রিল ১৯৭১ সংখ্যায়।

ইতিহাসের উপাদান মানবিক দলিল by আনিসুজ্জামান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় আত্মজীবনী লেখা শুরু করেছিলেন। কিন্তু শেষ করতে পারেননি।সম্প্রতি প্রকাশিত অসমাপ্ত সেই আত্মজীবনী নিয়ে বিশেষ আয়োজন

এসইসির ২সিসি ধারা চ্যালেঞ্জ করে করা সব রিট খারিজ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা পাঁচটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। এসব রিটের ওপর শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

পদ্মা সেতু প্রসঙ্গ-দুর্নীতির অভিযোগসংক্রান্ত তথ্য বিশ্বব্যাংক দিয়েছে: দুদক

পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন পর্যায়ে উত্থাপিত দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে একটি ব্যাখ্যা পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বলা হয়, কোনো কোনো প্রতিবেদনে দুদকের বরাত দেওয়া হয়েছে।

প্রভাবশালী খেলাপিদের গ্যাসলাইন কাটা হয় না by অরুণ কর্মকার

গ্যাস বিল বাবদ প্রভাবশালী ব্যক্তিদের কাছে তিতাসের পাওনা প্রায় ১৫০ কোটি টাকা। বিলখেলাপি হওয়া সত্ত্বেও তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হয় না। কিন্তু সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ঘটছে এর উল্টো। সরকারি বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু গ্যাস গ্রাহক রয়েছেন, যাঁদের কাছে কোটি কোটি টাকা বিল বকেয়া থাকা সত্ত্বেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

শেয়ারবাজারে আবার দরপতন-ধস ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে

আবার দরপতন শেয়ারবাজারে। অনেকে এ অবস্থাকে তুলনা করেছেন মৃত্যুশয্যার সঙ্গে। কেউ কেউ বলছেন, শেয়ারবাজারে রক্তক্ষরণ হচ্ছে। যখন দেখা যায়, বিনিয়োগের টাকা টানা দরপতনে ভেসে যাচ্ছে, তখন সেটাকে রক্তক্ষরণ বললে খুব বেশি বলা হয় না। অনেক চেষ্টার পরও শেয়ারবাজারের দৈন্য কাটছে না।

চরাচর-সিটি কলোনির দলিত নারীরা by তামান্না ইসলাম অলি

দলিত নারী সুকন্যা জানান, আজ থেকে প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ সরকার তাঁদের এ দেশে এনেছিল ভালো কাজ ও বাসস্থান দেওয়ার কথা বলে। কিন্তু এ দেশে এনে দিয়েছে এমন কাজ, যাকে সবাই ছোট কাজ মনে করে। তাঁদের বেশির ভাগেরই আদি বাসস্থান ভারতে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮১)-'আবার আসিব ফিরে ...' by আলী যাকের

প্রতিটি দিন পার হচ্ছিল, বাংলাদেশের ভেতরে যুদ্ধ তীব্রতর হচ্ছিল। কিন্তু আমরা সব কিছু জেনেই অধৈর্য হয়ে পড়ছিলাম। কেবলই দেশের কথা মনে আসত। মনে আসত দেশের মাটি, শস্য ভরা মাঠ, নিশ্ছিদ্র বন আর মানুষের মুখ। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাসের সঙ্গে চোখ থেকে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ত।

বঙ্গবন্ধু সেতুর ১৪ বছর by মেজর শেখ মাসুমুল হাসান (অব.)

বঙ্গবন্ধু সেতুর নির্মাণকাজ ১৯৯৪ সালে শুরু হয়ে ১৯৯৮ সালে শেষ হয়। অতঃপর ১৯৯৮ সালের ২৩ জুন সেতুটি যানবাহনের জন্য খুলে দেওয়া হয়। এটি দেশের একটি প্রধান নদী প্রমত্তা যমুনার ওপর নির্মাণ করা হয়েছে। সেতুটি দেশের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের কৌশলগত সংযোগ বৃদ্ধি করেছে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে -ড. ইউনূসের বক্তব্য

আমি বারবার বলছি যে, দ্বন্দ্বের আবহে গ্রামীণ ব্যাংকের নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নিলে তাতে প্রতিষ্ঠানটির জন্য অমঙ্গল বয়ে আনতে পারে। আমার বরাবর আশা, একটি সৌহার্দ্যপূর্ণ যৌক্তিক পরিবেশে এটি হওয়া উচিত, যাতে গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকে।

রবীন্দ্র জন্মবার্ষিকী-পরতে পরতে তাহার পরশ by আতিকুল হক চৌধুরী

রবীন্দ্রনাথ শুধু গল্পে নয়, কবিতায় নয়, গানে নয়, উপন্যাসে নয়, নাটকে নয়, চিঠিতে নয়, প্রবন্ধ বা ছবিতেও নয়। রবীন্দ্রনাথ সর্বত্র বিরাজমান। রবীন্দ্রনাথ শুধু জীবন ও প্রকৃতির বর্ণনাকারী কবিই নন, তিনি জীবন ও প্রকৃতির পরিচয় উন্মোচনকারী কবি। রবীন্দ্রনাথের প্রেম উত্তেজনা আর উন্মাদনার প্রেম নয়।

দূর থেকে ভেসে আসে... by অজয় দাশগুপ্ত

একাত্তরের ২৫ মার্চ পাক হানাদার বাহিনী ঢাকায় গণহত্যা শুরুর পর তা দ্রুতই ছড়িয়ে দেয় দেশের সর্বত্র। বাঙালিদের তারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল। স্বাধীনতার দাবি তোলা তাদের কাছে ছিল চরম ধৃষ্টতা। এক একটি এলাকা তাদের দখলে এসেছে, আর মানুষ মারা হয়েছে পাখির মতো গুলি করে কিংবা বেয়নেটে খুঁচিয়ে।

রবীন্দ্রভাবনায় কৃষকের অধিকার by আতিউর রহমান

কৃষকদের আর্থিক সচ্ছলতা আনয়নে কৃষির বহুমুখীকরণের পাশাপাশি গ্রামীণ জনপদে অকৃষি খাতের যেমন কুটিরশিল্প, রেশমশিল্প ও তাঁতশিল্পের সম্প্রসারণসহ আয়-উৎসারী কর্মকাণ্ডের কথা বলেছেন। কুষ্টিয়ায় বয়ন বিদ্যালয় স্থাপন করেন।

জিজ্ঞাসা আজ নিজের কাছেই by হাসান আজিজুল হক

শুধুমাত্র শরীর দিয়েই মুক্তিযুদ্ধে যোগ দেওয়া একমাত্র মুক্তিযুদ্ধ নয়, এই কবিরাও কিন্তু আমার মতে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তাঁদের সর্বাগ্রগণ্য রবীন্দ্রনাথ। তাঁর গান 'আমার সোনার বাংলা...' আজ প্রজাতান্ত্রিক বাংলাদেশের জাতীয় সঙ্গীত

রবীন্দ্রজন্ম সার্ধ শতবার্ষিকী-জয় হোক জীবনের, সত্যের, সুন্দরের

আজ পঁচিশে বৈশাখ। প্রতি বছরই এদিনটি আসে, চলেও যায়; কিন্তু আমাদের নতুন করে দিয়ে যায় আত্মপরিচয়ের তাগিদ। আত্মশক্তির উদ্বোধনের আহ্বান, মানুষ আর প্রকৃতিকে ভালোবাসার বারতা। এদিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের শুভদিন, জাতি হিসেবে আমাদের শুভ সংকল্পগুলো নবায়নেরও দিন।

তাইওয়ানের মুসলমানদের হালচাল by জহির উদ্দিন বাবর

তাইওয়ান পূর্ব এশিয়ার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ, যা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। তাইওয়ানে সরকার স্বীকৃত ধর্ম ১৩টি। এর মধ্যে বৌদ্ধ, তাঈ, রোমান, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ইসলাম, লি-ইজম, বাহাই ও থেনকিকিও উল্লেখযোগ্য। তবে অর্ধেক জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী।

মৌসুমি ফল আল্লাহর নিয়ামত by হাবীবুর রহমান খান

'আল্লাহতায়ালা আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব, আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না, বস্তুত এসব তোমরা জান।' -সূরা বাকারা : ২২
এভাবে কোরআন মাজিদের বিশাল অংশজুড়ে রয়েছে আল্লাহতায়ালার নিয়ামতগুলোর বর্ণনা।

আল্লাহর প্রতি ভালোবাসা by মাওলানা শাহ আবদুস সাত্তার

আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনই মানুষের সর্বোচ্চ মর্যাদার সম্বল। আল্লাহপাকের মোহাব্বত (প্রেম-ভালোবাসা) অর্জনের সর্বোত্তম পন্থা হচ্ছে আল্লাহর প্রতি নিজেকে সম্পূর্ণ উৎসর্গিত করে দেওয়া। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, 'আল্লাহপাক তাদের ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে।'

শ্রমিক নির্যাতন রোধে ইসলামের বিধান by মুফতি এনায়েতুল্লাহ

ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো- সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলা। চরম পন্থা পরিহার করে মধ্যপন্থা অবলম্বনের নামই ভারসাম্য। এককথায়, কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করা যাবে না। মানুষের বিবেক ও প্রকৃতির সঙ্গে এর কোনো বিরোধ নেই। বরং বিবেকবান ও চিন্তাশীল মানুষ জীবনযাপনের ক্ষেত্রে সর্বদা ভারসাম্য রক্ষা করে চলে।

একা! by সুভাষ সাহা

'আসছি একা, যাব একা' কথনে মরমি গানের সুরে ক্ষণিকের জন্য হলেও উদাস হয় অতি-ব্যস্ত সংসারী মানুষের মন।শরীরী মানব তখন মনের ডানায় চড়ে অশরীরী পরাবাস্তবে নিজের ঠিকানা খুঁজে হয়রান হয়। কারণ সেখানে সে একেবারেই নিঃসঙ্গ। একাকিত্বের রূপ বিভিন্ন বয়সের মানুষের জীবনে ভিন্ন ভিন্নরূপে হাজির হয়।

ভারত-মেড ইন দিলি্লই হচ্ছেন দিলি্লর অধীশ্ব by পার্থ চট্টোপাধ্যায়

সাবেক স্পিকার সাংমাকে প্রণব বাবুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে। এখন প্রথম সম্ভাব্য বাঙালি রাষ্ট্রপতির একমাত্র বিরোধী বাংলার অগি্নকন্যা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়। তাকেও বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু অগি্নকন্যা দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন, সর্বভারতীয় ক্ষেত্রে তিনি বাঙালি সেন্টিমেন্টের মূল্য দেন না

হৃদয়নন্দন বনে-কুশিক্ষার পঙ্কিল আবর্ত থেকে আকাশের আলোয় চাওয়া! by আলী যাকের

কেবল যে উদ্ভিদ উদ্যানেই এই ধরনের অরাজক ব্যবস্থা চলছে, তা নয়। আমার কেন যেন ধারণা, আমাদের আজকের বেশিরভাগ তরুণের শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেছে। তারা প্রাকৃতিক ঐশ্বর্য কিংবা তার নন্দনতত্ত্ব সম্বন্ধে আদৌ আগ্রহী নয় এখন। হায়-হুলস্থূল করে জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো।

ওষুধের দাম-সম্প্রসারিত ও কার্যকর তালিকা চাই

সংসদে একটি সাদামাটা তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী_ কেবল ১১৭টি জেনেরিক ওষুধের দাম সরকারিভাবে নির্ধারিত। বাকি ওষুধের মূল্য নির্ধারণ উৎপাদনকারী কোম্পানির এখতিয়ারে। তালিকার বাইরে থাকা অবশিষ্টাংশ কত? সেই প্রশ্নের উত্তর কিন্তু সাদামাটা হতে পারে না।

শেয়ারবাজার-রক্তক্ষরণ কে থামাবে?

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কয়েকটি পুরনো প্রণোদনা অব্যাহত রাখা এবং নতুন কিছু প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কয়েক বছর ধরেই প্রবৃদ্ধির হার মোটামুটি সন্তোষজনক এবং নতুন বছরের জন্য প্রাক্কলিত ৭.২ শতাংশ অর্জনও অসম্ভব নয় বলে মনে করছে বিশ্বব্যাংক।

সেলাই করা খোলা মুখ-আপনি বড়ই ভাগ্যবান মোজাফ্‌ফর আহমদ স্যার by মোফাজ্জল করিম

সম্প্রতি প্রয়াত সর্বজনশ্রদ্ধেয় প্রফেসর মোজাফ্‌ফর আহমদ স্যার কী ভাগ্যটাই না নিয়ে এসেছিলেন। সারা জীবন মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা পেয়েছেন। কেউ কোনো দিন একটা কটু কথাও উচ্চারণ করেনি তাঁর সম্পর্কে, যদিও সারা জীবন অকুতোভয় জাতির বিবেকের ভূমিকাটি তিনি ঠিকই পালন করে গেছেন।

কারিনার বদলে দীপিকা

তার একদিকে এখন বউ-কাঁটকি শাশুড়ি; অন্যদিকে 'মিজাজ ভারি' মরদ!ফলাফল? ওই কেরিয়ার রাখি, না কুল রাখি! আসলে বিয়ের ফুল ফুটলেই নাকি মুম্বাই নায়িকাদের কেরিয়ারে সলতে জ্বলে যায়।