Friday, February 25, 2011
‘আইসিসির উচিত ছোট দলগুলোকে সহায়তা করা’
ইমরান খানের মতে, কেনিয়া, কানাডা, হল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দলগুলো বড় দলের বিপক্ষে অঘটন ঘটাতে সক্ষম, যদি কন্ডিশন তাদের পক্ষে যায়। ২০০৭ বিশ্বকাপের উদাহরণ টেনে তিনি বলেন, সেই বিশ্বকাপে আয়ারল্যান্ড পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়েছিল। কারণ, সংশ্লিষ্ট ভেন্যুর কন্ডিশন তাদের পক্ষে গিয়েছিল। তিনি ২০০৭ বিশ্বকাপের ফরম্যাট থেকে বেরিয়ে আসায় আইসিসির প্রশংসা করে বলেন, ওটা কোনো ফরম্যাটই ছিল না, ২০০৭ বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বাজে খেলার জন্য ভারত ও পাকিস্তান প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল, যা বিশ্বকাপের গ্ল্যামারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।
এবারের বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে বড় দলের খেলাগুলো প্রায় সব কটিই একপেশে ও প্রতিদ্বন্দ্বিতাহীন হচ্ছে। ব্যাপারটি নিয়ে ইমরান খানও ভেবেছেন। তবে তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন, আইসিসির যথাযথ সহযোগিতা পেলে এই দলগুলোও নিজেদের দেশের ক্রিকেটের উন্নয়ন ঘটাতে পারে। ইমরান খান মনে করেন, কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপ অবশ্যই তার উত্তেজনা সবার মধ্যে ছড়িয়ে দেবে।
বিশ্বকাপে নিজ দেশের সাফল্যের সম্ভাবনা সম্পর্কে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের মতো দুজন বোলার ছাড়া খেলছে পাকিস্তান। এই দুজনের অভাব মাঠে অবশ্যই বড় ম্যাচগুলোয় অনুভূত হবে।
ইমরান আরও বলেন, এই দুজন খেলোয়াড় দলে থাকলেও ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তানকেও ফেবারিটের তালিকায় রাখা যেত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ আফ্রিকার চাই ২২৩ রান
প্রথম পরীক্ষায় তাহির তুলে নিয়েছেন চারটি উইকেট। প্রথম ওভারেই ক্রিস গেইলের বিদায়। এর পর ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভোর ১১১ রানের জুটি। বড় স্কোরই গড়তে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাহিরদের কবলে পড়ে বড় স্কোর তো দূরের কথা, লড়াই করার মতো পুঁজিও সংগ্রহ করতে পারেনি ক্যারিবীয়রা। ডেল স্টেইন তিনটি ও ইয়োহান বোথা নেন দুটি উইকেট।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ড্যারেন ব্রাভো। এ ছাড়া ডোয়াইন ব্রাভো ৪০, ডেভন স্মিথ ৩৬ ও শিবনারায়ন চন্দরপল ৩১ রান করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেঙ্গালুরুতে টিকিটের দাবিতে বিক্ষোভ
ভারত-ইংল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় একটি ম্যাচ। রোববারের এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে। কিন্তু মাঠ প্রস্তুত না হওয়ায় খেলাটি সরিয়ে নেওয়া হয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানে মাত্র চার হাজার টিকিট ছাড়া হয়েছিল দর্শকদের জন্য। ম্যাচটির টিকিট কেনার জন্য গতকাল বুধবার থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিড় জমায় সমর্থকেরা। কিন্তু আজ সকালে টিকিট-ঘাটতির কথা শোনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে উপস্থিত জনতা। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে বলেও জানা গেছে।
পুরো বিশ্বকাপ জুড়েই টিকিট একটা বড় সমস্যা হিসেবে দেখা দেবে বলে আশঙ্কা করছেন আয়োজকেরা; বিশেষত স্বাগতিক ভারতের খেলাগুলো এবং ২ এপ্রিল ফাইনাল ম্যাচটার ক্ষেত্রে।
এদিকে অনলাইনে বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটতে গিয়ে আইসিসির অফিশিয়াল সহযোগীদের একটা ওয়েবসাইট পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে টিকিট-প্রত্যাশী বহু মানুষ। মাত্র ২০ মিনিটেই সেই ওয়েবসাইটে হানা দিয়েছে প্রায় এক কোটি মানুষ। একসঙ্গে এত মানুষের চাপ সহ্য করতে না পেরে কার্যত অচল হয়ে গেছে Kyazoonga.com নামের সাইটটি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শোকাহত ভেট্টোরিরা
কাল সকালে নিউজিল্যান্ডের দ্বিতীয় বড় শহর ক্রাইস্টচার্চে আঘাত হানা এই ভূমিকম্পের খবর মুহূর্তেই পৌঁছে যায় ড্যানিয়েল ভেট্টোরিদের কাছে। টুইটারে নিউজিল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘ক্রাইস্টচার্চে ভূমিকম্পের খবরে খেলোয়াড়দের ঘুম ভেঙেছে। সবাইকেই ঘটনাটি স্পর্শ করেছে। দেশবাসীর জন্য মঙ্গলকামনা করেছে তারা।’ নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ আবারও ভয়াবহতার শিকার হলো।’
ক্রাইস্টচার্চের ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৬৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা। গত সেপ্টেম্বরেও ক্রাইস্টচার্চে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭।
যেসব খেলোয়াড়ের পরিবার ও স্বজনেরা ক্রাইস্টচার্চে বসবাস করছেন, তাঁদের জন্য উদ্বেগ জানিয়েছেন অলরাউন্ডার স্কট স্টাইরিস, ‘সিএনএনে দেখেছি ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য। এতে খেলোয়াড়দের কেউ কেউ উদ্বিগ্ন। দেশবাসীর জন্য নিরাপত্তা কামনা করছি।’ ইংল্যান্ড স্পিনার গ্রায়েম সোয়ানও নিউজিল্যান্ডে ভূমিকম্পে মর্মাহত, ‘ক্রাইস্টচার্চের ঘটনা দুঃখজনক। এটা সবাইকেই স্পর্শ করেছে। আমরা সবার নিরাপত্তা কামনা করছি।’ শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। শোকে ডুবে থাকা কিউইদের জন্য নিজেদের সেরাটা দেওয়া এখন কঠিন হয়ে গেল। শোক তো আবার শক্তিও হতে পারে।
এই ঘটনায় গভীর শোক জানিয়েছে আইসিসি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসছেন জুনাইদ
এই প্রশ্নটা আজ সোয়াবি শহরের সবার। জুনাইদ যে এই জেলার প্রথম ক্রিকেটার হিসেবে ঠাঁই করে নিয়েছেন পাকিস্তান দলে। আজ কেনিয়ার বিপক্ষে খেললে সোয়াবির প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকও হয়ে যাবে তাঁর।
জাতীয় দলের আশপাশে অনেক দিন থেকেই ঘুরঘুর করছেন। মোহাম্মদ আমির আর তাঁর উত্থান একই সময়ে। কিন্তু অনূর্ধ্ব ১৯ দল থেকে দ্রুতই জাতীয় দলে ঢুকে যান আমির, যশ-খ্যাতি কুড়িয়ে আবারও নির্বাসিতও হন; কিন্তু জুনাইদের অপেক্ষা বাড়তেই থাকে।
এই বিশ্বকাপে খেলবেন সেই সম্ভাবনাও ছিল না। মোহাম্মদ আমির, আসিফের নির্বাসনও দুয়ার খুলে দেয়নি। খুলেছে আসলে শেষ মুহূর্তে সোহেল তানভির পুরো ফিট হয়ে উঠতে না পারায়। তাঁর নিজের কি কোনো অবদান নেই? অবশ্যই আছে। ঘরোয়া ক্রিকেটে এই বাঁহাতি পেসার ছিলেন খুবই ধারাবাহিক। ৩৫ ম্যাচে ১৬৭ উইকেট নিয়েছেন ২১.৩২ গড়ে।
ঘরোয়া ক্রিকেটে জুনাইদের এই নৈপুণ্য নজর কাড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। ওয়াসিম আকরামের মতো সাবেক তারকার ক্যাম্পেও প্রশিক্ষণ নিয়েছেন। জুনাইদের ‘হিরো’ অবশ্য আকরাম নন, আরেক খান—ইমরান। ‘যখন ক্রিকেট খেলা শুরু করি, তত দিন ইমরান তো অবসর নিয়েছেন। আমি সরাসরি তাঁর কোনো খেলা দেখিনি। তবে ইউটিউবে তাঁর ভিডিও দেখেছি’—বলেছেন ২১ বছর বয়সী জুনাইদ।
আমির থাকলে হয়তো তাঁর খেলা হতো না। আমিরের না-থাকাটা শাপে বর তো অবশ্যই এই তরুণের জন্য। যদিও বন্ধু না থাকায় জুনাইদের মনটা যেন একটু খারাপও, ‘আমি তো অবশ্যই চাই, ও আর আমি যেন একসঙ্গে খেলতে পারি। কিন্তু সেটা তো এখন অন্তত সম্ভব হচ্ছে না।’
শোয়েব আখতারের ফিটনেস, আজ হাম্বানটোটার কন্ডিশন, তিন পেসার নিয়ে খেলা হবে কিনা—এসবের ওপর নির্ভর করছে জুনাইদের অভিষেক। বিশ্বকাপেই প্রথম ম্যাচ দিয়ে শুরু করার অপেক্ষায়। বিশ্বকাপ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল জাভেদ মিয়াঁদাদ, আবদুল কাদিরেরও। জুনাইদের ক্যারিয়ারও তেমন বর্ণাঢ্য হবে কি না, সেটি সময়ই বলে দেবে।
তবে আজ হাম্বানটোটায় অভিষেক হলে দলের বাকি খেলোয়াড়দের চেয়ে অন্তত এক জায়গায় এগিয়েই থাকবেন। শ্রীলঙ্কার এই নতুন ভেন্যুতে খেলার অভিজ্ঞতা আছে শুধু তাঁরই! গত বছর পাকিস্তান ‘এ’ দলের হয়ে এখানে একটা বেসরকারি টেস্ট খেলেছিলেন। ওই ম্যাচে ৮৩ রানে নিয়েছিলেন ৯ উইকেট।
সেই ম্যাচের স্মৃতি ভালোই মনে আছে জুনাইদের, ‘এটা আমার জন্য খুবই সৌভাগ্যের একটা ভেন্যু। এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ সুযোগ পেলে আমি আবারও স্পেশাল কিছু করে দেখাব।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলো কাড়লেন ডয়েসকেট
ডয়েসকেটের বীরত্বগাথা অবশ্য নতুন নয়। এই ম্যাচের আগে সর্বশেষ ৮টি ওয়ানডেতে দুটি অপরাজিত সেঞ্চুরি (১০৬* ও ১০৯*) এবং নব্বইয়ের ঘরের দুটি ইনিংস (৯৮* ও ৯০) খেলার তৃপ্তি নিয়ে বিশ্বকাপে এসেছেন হল্যান্ডের এই ব্যাটসম্যান। কালকের ম্যাচটি খেলতে নামার আগেই ওয়ানডেতে সর্বোচ্চ গড়ের (৬৮-এর ওপরে) ব্যাটসম্যান হিসেবে ছিল তাঁর নাম।
ক্রিকেটে পরিসংখ্যানই সব। তবে এতে কি আর রাজারা প্রজার শ্রেষ্ঠত্ব মেনে নেয়। হয়তো ভ্রু কুঁচকে মনে মনে বলেছে—খেলেছিস তো বড় কেনিয়া, বারমুডা, আফগানিস্তান, স্কটল্যান্ডের বিপক্ষে! প্রজার ওপরে প্রজা ছড়ি ঘুরিয়েছে, এ আর এমন কী! যিনি পারেন, তিনি যে সবার বিপক্ষেই পারেন—এটা প্রমাণের জন্যই বড় মঞ্চে বড় দলের বিপক্ষে কিছু একটা করে দেখানোর প্রয়োজন ছিল ডয়েসকেটের। নাগপুরে সেটা করলেন খোদ ইংল্যান্ডের বিপক্ষে। নিজের গড়টাও নিয়ে গেলেন অবিশ্বাস্য ৭১.২১-তে।
ক্রিকেটের ‘ছোট ভাই’ বলে বিবেচিত দেশগুলোর বিপক্ষে যেমন খেলেন, ডয়েসকেটের ব্যাট কাল ইংল্যান্ডের বিপক্ষে ছিল ঠিক তেমন চওড়া। ইনিংসটি সাজিয়েছেন ৯টি চার ও ৩টি বিশাল ছয় দিয়ে। তাঁর বিধ্বংসী ইনিংসের কল্যাণেই হল্যান্ডের স্কোর হয় ৬ উইকেটে ২৯২। চার নম্বরে ব্যাট করতে নামা ডয়েসকেটকে ৪৯তম ওভারে ফিরিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আর না হলে হয়তো তিন শ রানই পেরিয়ে যেতে পারত হল্যান্ড।
আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, আগামী বিশ্বকাপ থেকে সহযোগী দেশগুলোকে বাদ দেওয়া হবে। ছোট দলগুলো এই নিয়ে প্রতিবাদে সোচ্চার। তবে বিশ্বকাপের শুরুর দিকেই নিউজিল্যান্ডের কাছে কেনিয়া এবং শ্রীলঙ্কার কাছে কানাডা উড়ে গিয়ে কিছু বলার অধিকারটা হারিয়ে ফেলার উপক্রম করেছিল। এমন সময়ে ইংল্যান্ডের বিপক্ষে ডয়েসকেটের এই সেঞ্চুরি দুর্বলের প্রতিবাদী কণ্ঠস্বরও বটে।
ক্রিকেটে ‘ছোট ভাই’ থেকে ‘মেজো ভাই’-এ উত্তীর্ণ হওয়া বাংলাদেশের জন্য ডয়েসকেটের এই সেঞ্চুরি চিন্তার কারণই হওয়ার কথা। আগামী ১৪ মার্চ চট্টগ্রামে এই হল্যান্ডই বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বড় ভাই’ ইংল্যান্ডকে ভয় পাইয়ে হল্যান্ড বাংলাদেশের বিপক্ষেও ভালো কিছু করতে চাইবে। ডয়েসকেটই থাকবেন অগ্রসেনানী। সাবধান, বাংলাদেশ!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমাদের পা মাটিতেই থাকবে: আফ্রিদি
নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি কেনিয়া। মাত্র ৬৯ রানে গুটিয়ে যাওয়ার পর হেরে গেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তবে গতবারের স্মৃতি মাথায় রেখে এবার কেনিয়াকেও ছোট করে দেখতে চাচ্ছে না পাকিস্তান। অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ‘বিগত বিশ্বকাপগুলোতে অনেক অঘটন ঘটেছে। চার বছর আগে আমরাও এ রকম অঘটনের শিকার হয়েছিলাম আয়ারল্যান্ডের বিপক্ষে। সুতরাং প্রতিটা ম্যাচেই আমাদের পা মাটিতেই থাকবে। প্রতিপক্ষ কেনিয়াই হোক বা শ্রীলঙ্কা।’
গত বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই লজ্জাজনক ম্যাচটায় মাঠে নামতে হয়নি আফ্রিদিকে। বর্তমান দলের চারজন ক্রিকেটারের সেই ম্যাচটায় খেলার অভিজ্ঞতা আছে। ইউনুস খান, উমর গুল, মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল। তবে মাঠে না নামলেও সেই ম্যাচটার দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় আফ্রিদিকে। আর এবারও ভালোমতো মনসংযোগ করতে না পারলে আবারও সে ধরনের অঘটন ঘটতে পারে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘কেনিয়া গত ম্যাচটা ভালো করতে পারেনি। এবার আমাদের বিপক্ষে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের সে জন্য সতর্ক থাকতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঘুরে দাঁড়াতে চায় কেনিয়া
এবারের বিশ্বকাপের শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি কেনিয়ার। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ১০ উইকেটে হারার চেয়েও প্রথমে ব্যাট করে ৬৯ রানে অল আউট হওয়াটাই সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে। শুরুটা ভালোভাবে না করতে পারলেও পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে কেনিয়া। আর প্রতিপক্ষ পাকিস্তান যে তাদেরকে মোটেই হালকাভাবে নিচ্ছে না, এটা বাড়তি সাহস জোগাচ্ছে কেনিয়া শিবিরে। গতকাল এক সংবাদ সম্মেলনে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ টিকোলো বলেছেন, ‘প্রতিপক্ষ অধিনায়ক শহীদ আফ্রিদি যে কেনিয়াকে হালকাভাবে নিচ্ছেন না, এটা শুনে খুব ভালো লাগল। আমি অন্যদের কাছেও এই বার্তাটা পৌঁছে দেব। নিশ্চিতভাবেই এতে তারা উজ্জীবিত হবে। আমরা এখানে এসেছি ভালো, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে।’
শুধু কেনিয়া দলেরই না, এবারের বিশ্বকাপেরও অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ টিকোলো। পঞ্চমবারের মতো তিনি অংশ নিচ্ছেন ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিতে। বিগত বিশ্বকাপগুলোতে অনেক অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও এবারে সেই বিচারে কিছুটা দুর্বলই বলতে হবে কেনিয়াকে। তবে দলের তরুণ ক্রিকেটাররাও যথেষ্ট ভালো করতে পারবে বলে আশাবাদী টিকোলো। তিনি বলেছেন, ‘১৯৯৬ থেকে ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত অনেক ক্রিকেটারই একসঙ্গে খেলেছে। কিন্তু আমাদের বর্তমান দলটা গোছানো হয়েছে খুবই সংক্ষিপ্ত সময়ে। কিন্তু এখানে অনেক মেধাবী খেলোয়াড় আছে। আশা করছি এবারও আমরা ভালো করতে পারব।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অ্যারোর সফল পরীক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অ্যারো সফলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে তার পথ অনুসরণ করে গেছে। একই সঙ্গে এ ব্যাপারে সব তথ্য ‘সাইট্রন ট্রি’ যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জানিয়েছে।
দুই দশক আগে ব্যয়বহুল অ্যারো প্রকল্প হাতে নেওয়া হয়। মূলত ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের ঘোষণা
দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে এই কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলো। পার্লামেন্টে এ দাবিকে ঘিরে গত শীতকালীন অধিবেশনে অচলাবস্থা বিরাজ করে। এর আগে গত রোববার বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে সরকার এ দাবি মেনে নেয়।
২০০৮ সালে দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী এ রাজাকে গ্রেপ্তার করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে ছাত্রদের সঙ্গে প্রেসিডেন্ট সমর্থকদের সংঘর্ষ
সানা বিশ্ববিদ্যালয়ের কাছে আল হুরিয়া চত্বরে গতকাল সকালে প্রায় চার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। তারা প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে মিছিল বের করলে ছোরা ও লাঠিসোটা নিয়ে প্রেসিডেন্টের সমর্থকেরা ঝাঁপিয়ে পড়ে। এ সময় সংঘর্ষে তিনজন ছাত্র ও দুজন সালেহর সমর্থক আহত হয়। এদিন দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের পার্শ্ববর্তী এলাকার রাস্তাঘাটেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এর মধ্যে শেখ ওসমান, আল-তাওয়াহি ও মুয়াল্লায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দেশটির উত্তরাঞ্চলের উপজাতি-অধ্যুষিত সাদাহ অঞ্চলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোয়েন্দা সংস্থা চালু করছে জাপান
পত্রিকাটি জানায়, চীন ও উত্তর কোরিয়ার ওপর গোয়েন্দাগিরির পাশাপাশি নতুন ওই গোয়েন্দা ইউনিট দেশটিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় তথ্য সংগ্রহ করবে। জাপানের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা কেবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিসের (নাইকো) অধীনে এ গোয়েন্দা ইউনিটটি প্রতিষ্ঠিত হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৩১ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। রায় প্রদানের সময় ওই আদালতের বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
গতকাল সবরমতি কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে মামলাটির রায় ঘোষণা করার পর সরকারি কৌঁসুলি জে এম পাঞ্চল বলেন, বিশেষ আদালতের বিচারক পি আর প্যাটেল ওই ঘটনায় ৩১ আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। ষড়যন্ত্র করা ও হত্যাকাণ্ড ঘটানোর জন্য তাদের দায়ী করা হয়। অন্য ৬৩ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
পাঞ্চল বলেন, সাজার বিষয়টি নিয়ে শুনানি হবে। এর পর দোষী ব্যক্তিদের সাজা ঘোষণা করা হবে। ।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী সবরমতি এক্সপ্রেস নামের ওই ট্রেনে আগুন লাগার ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। কট্টরপন্থী হিন্দুরা অভিযোগ তোলে, মুসলিম ধর্মাবলম্বীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগিয়েছে। এর জের ধরে ওই রাজ্যে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে প্রায় দুই হাজার লোকের প্রাণহানি ঘটে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুয়েজ খালে ঢুকেছে ইরানের দুটি জাহাজ
ওই কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় ভোর পাঁচটা ৪৫ মিনিটে টহল জাহাজ আলভান্দ ও এর সহযোগী জাহাজ খার্জ সুয়েজ খালে অনুপ্রবেশ করে। তিনি এর বেশি কিছু জানাননি।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে সুয়েজ খালে ইরানের কোনো জাহাজের এটাই প্রথম অনুপ্রবেশ। মিসরের সরকারি বার্তা সংস্থা মেনা জানায়, সুয়েজ খালকে ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য ইরান অনুরোধ করেছিল। সেই অনুরোধ বার্তায় জাহাজ দুটিতে কোনো অস্ত্র অথবা পারমাণবিক বা রাসায়নিক উপাদান নেই বলে নিশ্চিত করা হয়েছিল।
ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, দেড় হাজার টন ওজনের আলভান্দ জাহাজে টর্পেডো ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত। আর ৩৩ হাজার টন ওজনের খার্জ জাহাজে ২৫০ জন নাবিক আছেন। এতে তিনটি হেলিকপ্টার অবতরণ করতে পারে। দুটি জাহাজই সত্তরের দশকে ব্রিটেনে তৈরি করা হয় ইরানের জন্য।
আরব বিশ্বজুড়ে যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, তখন সুয়েজ খালে ইরানের জাহাজ অনুপ্রবেশের ঘটনা ইসরায়েলকে চিন্তায় ফেলে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাহাজ অনুপ্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাদ্দাফির পদত্যাগ দাবি করলেন লিবীয় কূটনীতিকেরা
সংবাদ সম্মেলনে লিবীয় মিশনের স্থায়ী প্রতিনিধি ইবরাহিম দাব্বাসি বলেন, লিবিয়ায় এখন যা চলছে তা স্রেফ গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি বলেন, ‘চলমান অবস্থায় আমরা নীরব থাকতে পারি না। লিবিয়ার জনগণের কণ্ঠস্বর আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই।’
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইবরাহিম দাব্বাসি বলেন, ‘আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, শাসকগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি না। লিবিয়ায় শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য এখন রীতিমতো গণহত্যা শুরু করেছে।’
গাদ্দাফি গণহত্যার জন্য আফ্রিকার অজ্ঞাত অঞ্চল থেকে ভাড়া করে সেনা নিয়ে আসছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এতে বলা হয়, ‘আমরা আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গণহত্যা চালানোর জন্য লিবিয়ায় সেনা না পাঠায়। আফ্রিকার সেনারা লিবিয়ায় হত্যাযজ্ঞ চালানোর জন্য এলে তারা জীবিত ফেরত যেতে পারবে না। লিবিয়ায় বিদেশি ভাড়াটে সেনা গমন প্রতিরোধের জন্য সে দেশের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।
গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানান লিবিয়ার কূটনীতিকেরা।
ইবরাহিম দাব্বাসি সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার থেকে জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার স্থায়ী প্রতিনিধিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লিবিয়ার জনগণের ঝুঁকির চেয়ে আমাদের ঝুঁকি অতি নগণ্য।’
এর আগে আরব লীগে নিযুক্ত লিবীয় দূত আবদুল মোনায়েম আল হাউনি পদত্যাগ করে বলেছেন, গাদ্দাফি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর শাসনকাল ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার সময় হয়েছে। পদত্যাগের পর চীনে নিযুক্ত লিবীয় কূটনীতিবিদ হোসেইন আল-সাদিক আল-মাসরাতি আল-জাজিরা টেলিভিশনকে বলেছেন, তিনি আর ‘গাদ্দাফি’ সরকারের প্রতিনিধিত্ব করবেন না। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1353)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
February
(488)
-
▼
Feb 25
(15)
- ‘আইসিসির উচিত ছোট দলগুলোকে সহায়তা করা’
- দক্ষিণ আফ্রিকার চাই ২২৩ রান
- বেঙ্গালুরুতে টিকিটের দাবিতে বিক্ষোভ
- শোকাহত ভেট্টোরিরা
- আসছেন জুনাইদ
- আলো কাড়লেন ডয়েসকেট
- আমাদের পা মাটিতেই থাকবে: আফ্রিদি
- ঘুরে দাঁড়াতে চায় কেনিয়া
- ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অ্যারোর সফল পরীক্ষা
- তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের ঘোষণা
- ইয়েমেনে ছাত্রদের সঙ্গে প্রেসিডেন্ট সমর্থকদের সংঘর্ষ
- গোয়েন্দা সংস্থা চালু করছে জাপান
- ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত
- সুয়েজ খালে ঢুকেছে ইরানের দুটি জাহাজ
- গাদ্দাফির পদত্যাগ দাবি করলেন লিবীয় কূটনীতিকেরা
-
▼
Feb 25
(15)
-
▼
February
(488)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...