Tuesday, September 30, 2014
ঈদ-পূজায় জ্যোতিকা জ্যোতি

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
র্যাবের দাবি খুনি ডিবি বলছে অন্য কথা by নুরুজ্জামান লাবু

তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও গ্রেপ্তারকৃতদের স্বজনেরা জানান, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া সোহেলের পুরো নাম জাহিদুল ইসলাম সোহেল। সে বোনম্যারো ক্যানসারে আক্রান্ত। সৌদি প্রবাসী সোহেল ক্যানসারে আক্রান্ত হওয়ার চিকিৎসার জন্য দেশে চলে আসে। গত ২৯শে আগস্ট সকালে বাড্ডার স্ত্রীর বড় বোনের বাসা থেকে প্রশাসনের লোক পরিচয়ে তাকে তুলে নেয়া হয়। এরপর দফায় দফায় স্বজনরা র্যাব-পুলিশের কাছে গেলেও কেউ তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। প্রায় এক মাস পর গত শনিবার র্যাব-৩ এর পক্ষ থেকে ডাকা এক সংবাদ সম্মেলনে সোহেলকে হাজির করা হয়। এ সময় র্যাবের পক্ষ থেকে বলা হয়, সোহেল মগবাজারের তিন খুনের মামলার ১০ নম্বর আসামি। তার পিতার নাম ওমর আলী খান। কিন্তু তার প্রকৃত নাম জাহিদুল ইসলাম সোহেল। পিতার নাম ইউনূস আলী। আর ঘটনার পরপরই ডিবি এজাহারভুক্ত ১০ নম্বর আসামি সোহেলকে গ্রেপ্তার করে। মামলার বাদী কালাচান তাকে শনাক্ত করে। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ভুল সোহেলকে বাদীর সামনে হাজির করলে বাদীও সে জড়িত নয় বলে জানান। এমনকি গতকাল আদালতে গিয়েও একই কথা বলেন বাদী কালাচান ওরফে শামীম। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। সোহেলের স্ত্রী তাসলিমা আক্তার সাথী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজন নিরপরাধ ও অসুস্থ মানুষকে এভাবে এক মাস কেন আটকে রাখা হলো? দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে, দেশে কি কোন আইন-কানুন বলে কিছু নেই? যাকে ইচ্ছা হবে ধরে নিয়ে যাবে?’ তিনি জানান, গতকাল আদালতে অন্য একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়ায় সোহেলের জামিন হয়নি। আগামী মঙ্গলবার জামিন হতে পারে।
গ্রেপ্তারকৃত বিল্লালের স্বজনেরা জানান, গত ২রা সেপ্টেম্বর মগবাজারের পিডাব্লিউডি কোয়ার্টার থেকে বিল্লাল হাওলাদারকে প্রশাসনের লোক পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিল বান্দরবানের রুমায় পোস্টিং হওয়া নির্বাচন কমিশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী বিল্লাল। দু’দিন পর গত ৪ঠা সেপ্টেম্বর তার স্ত্রী বেবী আক্তার বাদী হয়ে রমনা থানায় একটি অপহরণ মামলা (নং ৮) দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এদিকে গত শনিবার সোহেলের সঙ্গে বিল্লালকেও গ্রেপ্তার দেখায় র্যাব। ডিবির কাছে হস্তান্তরের পর মামলার বাদী কালাচান জানায়, এই বিল্লাল এজাহারনামীয় আসল বিল্লাল নয়। ভুল বিল্লালকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে ডিবি তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। অপরদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও রাহাজুল ইসলাম খান ওরফে রাজুর স্বজনরা জানায়, রাজু পটুয়াখালীর মির্জাগঞ্জের কপালবেড়া গ্রামের শহীদুল ইসলাম খানের ছেলে। সে সম্প্রতি সুবিদখালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। অনার্সে ভর্তি হওয়ার জন্য সে ঢাকার সায়েদাবাদের গোপীবাগে খালার বাসায় বেড়াতে এসেছিল। সায়েদাবাদ এলাকা থেকে প্রশাসনের লোক পরিচয়ে তাকে তুলে নেয়ার পর গত শনিবার র্যাব তাকে গ্রেপ্তার দেখায়। তার বিরুদ্ধেও খুনের সঙ্গে কোন সম্পৃক্ততা না পাওয়ায় ৫৪ ধারায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। আর কামাল ওরফে জাউড়া কামাল নামে র্যাব যাকে কাইল্যা বাবুর ঘনিষ্ঠ বলে গ্রেপ্তার দেখিয়েছে সেই কামাল আসলে ডিশ ব্যবসায়ী। ইস্কাটনের বিয়াম গলি কানাডা প্রবাসী শামীম নামে এক ব্যক্তির ‘লাইন এরিয়া’ নামে প্রতিষ্ঠানের কর্মচারী। গত ২৯শে আগস্ট ৩৩৬ নম্বর মগবাজারের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রশাসনের লোক পরিচয়ে। কামালের স্ত্রী রুনা জানান, ঘটনার পরদিনই তারা রমনা থানায় একটি জিডি করেন। এছাড়ার প্রতিদিনই স্বামীর খোঁজে র্যাব-পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কেউ তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। প্রায় এক মাস পর র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, মগবাজারের ট্রিপল মার্ডারের ঘটনায় সে জড়িত। অথচ ঘটনার সময় সে ইস্কাটনে ছিল। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কামালের বিরুদ্ধেও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। বাদী কালাচানও তাকে চিহ্নিত করতে পারেনি। এ কারণে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, আমরা যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করেই সাধারণত আসামিদের ধরে থাকি। আসামি ধরার পর মামলার তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তারা যাচাই-বাছাই করে দেখে কারা জড়িত কারা জড়িত নয়। তিনি বলেন, অপরাধীরা সবসময় অপরাধ করে লুকিয়ে থাকে। তার পরিবারের লোকজন খুঁজে না পেয়ে বলে ‘প্রশাসনের লোক’ ধরে নিয়ে গেছে। র্যাব কাউকে ধরে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখে না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডেঞ্জার পয়েন্টে ১৬৭ গার্মেন্ট

স্বামীর ঘরে গিয়ে সাবালিকা ডালিয়া by এমরান হাসান সোহেল

>>পটুয়াখালীর চর দিয়াকচুয়া গ্রামের আবদুস সালাম হাওলাদারের তিন মেয়ে ও দুই ছেলে। লেখাপড়ার দেখা পায়নি কোনো মেয়ে। গেল বছর বাল্যবিবাহ দেওয়া হয়েছে ১৪ বছরের মুক্তাকে। ছবি : কালের কণ্ঠ
ডালিয়ার ছোট দুই বোনকে ভর্তি করা না হলেও ভাই সুজনকে স্কুলে ভর্তি করা হয়েছে। সুজন স্থানীয় দিয়ারাকচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।
তিন মেয়েকে লেখাপড়া না শেখানো সম্পর্কে নুরু মাতুব্বর বলেন, 'আমরা চউরগা মানুষ। আমাগো গুরাগ্যারায় আবার কী ল্যাহাপড়া করবে। মাইয়াগো একটু বয়স অইলে-ই পরের বাড়ি (শ্বশুরবাড়ি) যাইতে অয়। অগো ল্যাহাপড়া করাইয়া কী অইবে।' অপ্রাপ্ত বয়সে ডালিয়ার বিয়ে দেওয়া সম্পর্কে বলেন, 'অরা তিনডা (ডালিয়া, রোজিনা ও তানু) বুইন (বোন) না অইয়া যদি তিনডা ভাই অইতে তাহেলে সংসারে আয় বাড়তে, অভাব কোমতে। অ্যাহন আল্লায় তিনউগা মাইয়া দেছে যত তাড়াতাড়ি পারমু বিয়া দিয়া দিমু। আমরা গরিব, আমাগো একটা ইজ্জত আছে। চরের মাইয়াগো একবার যদি কেলেঙ্কারি অইয়া যায়, তাহেলে আর বিয়া দেওন যায় না। এই লইগ্গা চরের সব মাইয়াগো কোম বয়সে বিয়া দেয় সবাই।'
পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা ও বাউফল উপজেলার বিভিন্ন চর ঘুরে একই দৃশ্য দেখা গেছে। নুরু মাতুব্বরের পরিবারের মতো বৈষম্যের শিকার কন্যাসন্তানরা। চর দিয়ারাকচুয়া গ্রামের আরেক দম্পতি কৃষক ইউনুচ জোমাদ্দার ও মিনারা বেগম। ছেলে সন্তানের প্রত্যাশায় সাত কন্যাসন্তান তাঁদের। ডলি (১৭), ইরানি (১৩), রাহিমা (১১), জামিলা (১০), সুমি (৯), তানজিলা (৭) ও আছিয়া (৪)। ডলি ও ইরানিকে বিয়ে দেওয়া হয়েছে শিশু বয়সে। স্কুলে ভর্তিও হয়নি।
কৃষক ইউনুচ জোমাদ্দার বলেন, 'সাতটা মাইয়া না অইয়া দুইডা পোলা অইলে কামে লাগদে। বংশের বাতি দেতে পোলা থাকলে, মাইয়ারা তো বাহের (বাবা) বাড়ির লোক না। অরা পরের বাড়ির লইগ্গা জন্মাইছে। সবাইরে তাড়াতাড়ি বিয়া দিতে পারলে বাঁচি।'
দশমিনা উপজেলার চর শাহাজালালের রেহেনা বেগমকে (২৫) স্বামী কাজেম আলী তালাক দিয়েছেন। প্রায় ১২ বছর তাঁদের বিয়ে হয়। এ সময়ের মধ্যে চারটি কন্যাসন্তানের মা হন রেহেনা। একটি ছেলে সন্তান না হওয়ায় কাজেম ক্ষুব্ধ হয়ে তালাক দেন রেহেনাকে। রেহেনা বলেন, 'একটা পোলাও আমার গর্ভে অয় নাই, হেইয়ার লইগ্যা স্বামী আমারে তালাক দিয়া দেছে। মাতারিরা প্যাডে গুরাগ্যারা থোয় এডা তো নিয়ম, হে কয় (স্বামী) ওই প্যাডে মাইয়া অইতে পারলে পোলা অইতে পারবে না কিলোইগ্গা।'
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম বলেন, '২০১৩ সালে ডিসেম্বরে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিলের (ইউএনএফপি) সহায়তায় একটি প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ বন্ধ ও সমমর্যাদা প্রতিষ্ঠায় কাজ চলছে। প্রত্যেক উপজেলায় সোশ্যাল নেটওয়ার্কিং দল গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে মাঠপর্যায়ে দলগঠন করে সচেতনতামূলক কাজগুলো করা হবে। এ প্রকল্পের মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত করা হয়েছে। এটি দীর্ঘমেয়াদি হলে ফলাফল সন্তোষজনক হবে।'
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘যে যত বেশি খারাপ কথা বলেন হাসিনার কাছে তত বেশি প্রিয়’ by তানজির আহমেদ রাসেল
তারেক রহমান বলেন, নিজের হীন রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনা এখন জিয়াউর রহমান, তার পরিবার ও বিএনপির ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। অপপ্রচার চালিয়ে আর শত চেষ্টা করেও শেখ হাসিনা শিকাগোতে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ ঠেকাতে পারেননি। তিনি বলেন, দেশে বিদেশে জিয়াউর রহমানের অবদান স্বীকৃত হচ্ছে। জিয়াউর রহমানের জীবন ও কর্মের স্বীকৃতির জন্য আদালতের রায়ের প্রয়োজন নেই। সমাবেশে তারেক রহমানের হাতে সম্প্রতি শিকাগো সিটি প্রশাসন কর্তৃক স্থাপিত অনারারী জিয়াউর রহমান ওয়ে’র একটি নাম ফলক হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের ইলিনর সেক্রেটারী অব স্টেটের জেসিহোয়াইট কাউন্সিলের সদস্য ও জিয়াউর রহমান ওয়ে‘র প্রস্তাবক শাহ মোজাম্মেল নান্টু।
তারেক রহমান বলেন, চোর, খুনি, বদমাশ, সন্ত্রাসী, ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজরাই শেখ হাসিনার কাছে বেশি গ্রহণযোগ্য। যিনি যত খারাপ কথা বলবেন, শেখ হাসিনার কাছে তিনি ততই প্রিয়। তিনি বলেন, জাতিসংঘ যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ ৫ই জানুয়ারির নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে হাসিনার এমন মিথ্যাচারেরও জবাব দিয়েছে দেশগুলো। এতে হাসিনা লজ্জা না পেলেও দেশের নাগরিকরা বিব্রত। হাসিনা এখন জঙ্গি জুজুর ভয় দেখাচ্ছেন। এটি হাসিনার কুটকৌশল। তার বাবাও নিজেদের ব্যর্থতা ডাকতে জনগণকে নকশালের ভয় দেখাতেন।
তারেক রহমান অভিযোগ করেন বলেন, হাসিনা থাকলেই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চায়। এবারও জাতিসংঘে গিয়ে তিনি সেটি করে এসেছেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ জঙ্গিবাদ সমর্থন করে না। তাই বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে হলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হাসিনার বিরুদ্ধে গণঅঅন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
প্রায় দেড় ঘন্টা ব্যাপী বক্তব্যে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, শেখ মুজিবের হত্যাকা- ও পূর্বাপর পরিস্থিতি এবং দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে নিয়ে কথা বলেন। তিনি বলেন, কোন একটি সরকারের নৈতিক ও আইনগত ভিত্তি দুর্বল হলে এবং জনসমর্র্থন না থাকলেই সরকার আইনের দোহাই দিয়ে বেআইনিভাবে সবকিছু নিয়ন্ত্রনে রাখতে বেপরোয়া হয়ে ওঠে। আসলে এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই, তাদের একমাত্র ভরসা আইনশৃংখলাবাহিনীর পোষাকে তাদের কতিপয় দলীয় ক্যাডার। আর যুবলীগ ছাত্রলীগের নামে সরকারের দলীয় সন্ত্রাসীবাহিনী।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট আহমদ আজম খান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিকাগো-র জিয়াউর রহমান ওয়ে’র প্রস্তাবক শাহ মোজাম্মেল নান্টু, তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক, সিনিয়র সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সহসভাপতি আব্দুল হাই, উপদেষ্টা রফিকুল্লাহ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমি জামায়াতের যত বিরোধী তার থেকেও বেশি হজের বিরোধী -লতিফ সিদ্দিকী
নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে রোববার স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রস্থ ‘টাঙ্গাইল জেলা সমিতি’ কর্তৃক সংবর্ধনা দেয়ার অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বক্তৃতা করেন। এটি সংবর্ধনা সভা হলেও আর কারও বক্তব্য প্রদানের সুযোগ ছিল না। মন্ত্রীর হাতেই মাইক ছিল। অনুষ্ঠানের পরিচালকও ছিলেন না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। হজ কিভাবে এসেছে তারও এক অভিনব ব্যাখ্যা হাজির করেছেন তিনি। তিনি বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ (সা.) চিন্তা করলেন এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তখন একটা ব্যবস্থা করলেন যে আমার অনুসারীরা প্রতি বছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলীগ জামায়াতের সমালোচনা করে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলীগ জামায়াত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোন কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়। ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা প্রসঙ্গে এক দর্শক প্রশ্ন করলে মন্ত্রী বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন? ‘জয় ভাই’ কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রী হিসেবে সে সিদ্ধান্ত কার্যকর করি আমি। টক শো আলোচকদের অশ্রাব্য ভাষায় আক্রমণ করে তিনি বলেন, আগে আমরা রাগ উঠলে বলতাম ... (সংবাদপত্রে প্রকাশের অযোগ্য)। এখন যারা টেলিভিশনে গিয়ে কথা বলে তাদের আমি বলি টকমারানি। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী বারবার উত্তেজিত হয়ে উঠেন। একজন সাংবাদিককে ধমক দিয়ে তিনি বলেন, আমি কি তোমার মতো কথা বলবো? আমি আমার মতো কথা বলবো। তুমি এখানে আসলা কেন? তোমাকে কে আসতে বলেছে? এ সভার মঞ্চে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউ জার্সির প্লেইন্স বরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, বিজ্ঞানী ড. জিনাত নবী, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিকুর রহমান খান ইউসুফজয়ী সালু প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন আবদুল লতিফ সিদ্দিকী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অজ্ঞান পার্টির খপ্পরে ৩৮৪, মারা গেছেন দুজন by নজরুল ইসলাম

>>অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় অচেতন এক ব্যক্তি। গতকালই তাঁকে ভর্তি করা হয়। সঙ্গে কোনো স্বজন না থাকায় এই ব্যক্তির পরিচয় জানা যায়নি l প্রথম আলো
পুলিশ বলেছে, অজ্ঞান পার্টির সদস্যদের বিরুদ্ধে মাঠে নেমেছে ডিবির চারটি দল। গত কয়েক দিনে ১১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে গত মঙ্গলবার এক সভায় অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে আসা মানুষের সংখ্যা চলতি মাসে বেড়েছে। প্রতিদিনই কয়েকজন করে এমন রোগী আসছে। গতকাল রাত নয়টা পর্যন্ত চলতি মাসের ২৯ দিনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিকেলে এসেছে ৩৮৪ জন। এর মধ্যে ২২ সেপ্টেম্বর গোলাপবাগে ভাইয়ের কাছে বেড়াতে এসে অজ্ঞান পার্টির কবলে পড়ে মারা যান কলেজছাত্র মো. সোহাগ (১৯)। আর ২৪ সেপ্টেম্বর প্রাণ হারান ঢাকা-চট্টগ্রাম পথের মেইল ট্রেনের চালক সোলেমান খান (৫০)। সেদিন শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসা থেকে বের হওয়ার পর বিকেল পাঁচটার দিকে তাঁকে মগবাজার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন এক পথচারী। রাতে তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২৪ সেপ্টেম্বর সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত নয়জন ঢাকা মেডিকেলে ভর্তি হন। তাঁদের মধ্যে রয়েছেন গুলিস্তান থেকে উদ্ধার হওয়া কোচিং সেন্টারের শিক্ষক ইব্রাহিম, মতিঝিলে বাসযাত্রী সাইফুল, যাত্রাবাড়ীতে ব্যবসায়ী আবদুর রহিম। অন্যরা হলেন মনির হোসেন, আবুল কাশেম, নজরুল ইসলাম, খোরশেদ আলম, মো. কালাম ও আলমগীর হোসেন।
২৫ সেপ্টেম্বর এমন চক্রের কবলে পড়াদের মধ্যে আছেন কারওয়ান বাজারের মাছের আড়তদার কামরুল ইসলাম, ফুলবাড়িয়ার ব্যবসায়ী পলাশ আহমেদ, রায়েরবাগের প্রসাধনী ব্যবসায়ী শাহাবুদ্দীন ও মুগদাপাড়ার আবদুল্লাহ আল ফাহিম। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কয়েকজন গতকাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দুপুরে অচেতন সিএনজিচালিত এক অটোরিকশাচালক আবুল শেখকে (৪০) ভর্তি করা হয়। তাঁর স্ত্রী নুরুন্নাহার জানান, তাঁদের বাসা আজিমপুরের রসুলবাগে। তাঁর স্বামী সকাল আটটায় অটোরিকশা নিয়ে বের হন। বেলা ১১টার দিকে আজিমপুর বটতলায় তাঁকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে গেছে।
এর আগে ৮ সেপ্টেম্বর শাহবাগে গরু ব্যবসায়ী সাইদুর রহমান অজ্ঞান পার্টির কবলে পড়ে সাত লাখ টাকা খুইয়েছেন। একই দিন যাত্রাবাড়ীতে সৌদিপ্রবাসী মুজিবুর রহমান খুইয়েছেন চার লাখ টাকা।
ভুক্তভোগী, তাঁদের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন ঘটনার শিকার ব্যক্তিরা সাধারণত মামলা করেন না। কেউ মারা গেলে মামলা হয়। যেমন সোলেমান খানের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী নাসিমা আক্তার ২৫ সেপ্টেম্বর রমনা থানায় মামলা করেছেন। রোববার প্রথম আলোকে তিনি আক্ষেপ করে বলেন, তাঁর স্বামীকে হত্যার সঙ্গে জড়িত কাউকে পুলিশ এত দিনেও গ্রেপ্তার করতে পারল না।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গতকাল বলেন, সোলেমান খানের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, এসব ঘটনার শিকার ব্যক্তিরা সুস্থ হয়ে থানায় মামলা না করেই বাড়ি চলে যান। তাঁদের স্বজনেরাও মামলা করেন না।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহফুজুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনার বিষয়ে মামলা না হওয়ায় তদন্তও হয় না। কেউ গ্রেপ্তারও হয় না। তাঁরা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা টাকা ও ওষুধের ভিত্তিতে দস্যুতা ও মাদক আইনে মামলা করা হয়।
অজ্ঞান পার্টির কবলে পড়া রোগীদের ওপর সম্প্রতি গবেষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসকেরা। চিকিৎসকদের সূত্র জানায়, গবেষণায় দেখা গেছে, এমন রোগীদের অধিকাংশ ক্ষেত্রে উচ্চমাত্রার ‘ডায়াজিপিন’ ট্যাবলেট কিংবা সিরাপ সেবন করানো হয়েছে। এসব ওষুধ ডায়াবেটিস ও লিভারে সমস্যাগ্রস্ত রোগীদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা এখন ‘লারগেটিল’ জাতীয় ওষুধ ব্যবহার করে। এজাতীয় ওষুধের পাঁচ মিলিগ্রামই মানুষকে অচেতন করতে পারে। অথচ অজ্ঞান পার্টি কারও কারও ক্ষেত্রে ১০০ মিলিগ্রাম পর্যন্ত প্রয়োগ করে। তিনি জানান, এমন রোগীদের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়।
ডিএমপির কমিশনার গত রোববার আয়োজিত সংবাদ সম্মেলনেও অজ্ঞান পার্টির তৎপরতার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, এবার এরা আগেভাগেই তৎপর হয়েছে। এমন প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। এদের খপ্পর থেকে বাঁচতে তিনি মানুষকে সতর্ক থাকার এবং ভাসমান দোকান ও ফেরিওয়ালাদের কাছ থেকে কিছু কিনে না খাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। পুলিশ জানায়, অজ্ঞান পার্টির তৎপরতার বিষয়ে পুলিশের উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে।
ডিবির সূত্র জানায়, রাজধানীতে ডিবির চার বিভাগে চারজন অতিরিক্ত উপকমিশনারের তত্ত্বাবধানে গঠন হওয়া চারটি দল অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে অভিযান চালাচ্ছে। অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন ও মাহফুজুল ইসলাম বলেন, ধরা পড়া দুর্বৃত্তরা বলেছে, তারা উচ্চক্ষমতার ঘুমের বড়ি পানিতে গুলে বা চা, শরবত, ডাবের পানি, ভাত, জুসের প্যাকেট, শসা, কোমলপানীয়, পান, ঝালমুড়ি, ক্রিম দেওয়া বিস্কুটে মিশিয়ে কৌশলে মানুষকে খাইয়ে অজ্ঞান করে সব লুটে নেয়।
ডিবির কর্মকর্তারা জানান, অজ্ঞান পার্টির ১২টি চক্র সক্রিয় রয়েছে। এসব চক্রে সদস্য আছে ৩০০ জন। একেক এলাকায় একেকটি চক্র সক্রিয়। গ্রেপ্তার হওয়া সদস্যদের জীবনবৃত্তান্ত ডিবি কার্যালয়ে আছে। দলনেতারা গ্রেপ্তার হলেও কিছুদিনের মাথায় জামিনে বেরিয়ে এসে তারা কিংবা তাদের সহযোগীরা আবার তৎপরতা শুরু করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমি হজ ও তাবলিগের বিরোধী : মন্ত্রী লতিফ সিদ্দিকী by শওকত ওসমান রচি

রোববার বিকেলে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্কস্থ টাঙ্গাইলবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয়কে নিয়েও মন্তব্য করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশে বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন? ‘জয় ভাই’ কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নন। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন ‘টকশো’রও সমালোচনা করেন।
মন্ত্রী পবিত্র হজের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য রাখার পর স্থানীয় প্রবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রবাসীদের অনেকেই অভিযোগ করে বলেন, এর আগেও এই মন্ত্রী একাধিকবার অসংলগ্ন কথা বলেছেন। তাকে এখনো মন্ত্রিসভায় রাখায় তারা প্রশ্ন তুলেছেন। অন্য দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতেই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মন্ত্রীর এ ধরনের বক্তব্যে বিস্মিত হন দলের কর্মী ও সমর্থকেরা। সভাস্থলে অনেকেই ক্ষোভ প্রকাশ করলে একপর্যায়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক সফর করছেন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
মন্ত্রী বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিরোধী। তার চেয়েও বেশি বিরোধী হজ ও তাবলিগ জামাতের’। তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নেই। এদের কোনো প্রডাকশন নেই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। তিনি হজের শুরু প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটি ব্যবস্থা করল যে আমার অনুসারীরা প্রতি বছর একবার একসাথে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটি আয়-ইনকামের ব্যবস্থা হবে।
তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত একজন প্রবাসী মন্ত্রীর কাছে প্রশ্ন করেন বাংলাদেশের কম্পিউটার ইন্টারনেট নেটওয়ার্ক কানেকটিভিটি কোন পর্যায়ে। আমরা জানতে পেরেছি এ ব্যাপারে জয় ভাই ইন্টারনেট কানেকশনের কাজ করছেন। এ সময় কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। তিনি এ সময় বলেন, জয় ভাই কে? পাশ থেকে এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলে উঠেন, ‘সজীব ওয়াজেদ জয়’। মন্ত্রী বলে উঠেন, সে করার কে? এ সময় প্রশ্নকর্তা বলেন, তার তো এ ব্যাপারে প্ল্যান রয়েছে। মন্ত্রী এবার বলেন, ও সেটা বলেন, ওনার একটা প্ল্যান আছে। এ সময় মন্ত্রী তার ডান পাশে উপবিষ্ট যুক্তরাষ্ট্র সভাপতি এবং একজন প্রবাসীকে দেখিয়ে বলেন, এ ধরনের প্ল্যান সিদ্দিকুর রহমান করতে পারে, সে-ও করতে পারে। জয় কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি সায়েন্টিস্ট। তার নিজস্ব পরিকল্পনা আছে। সরকার জনগণের। জয় বাংলাদেশ সরকারের কেউ নন। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন। তিনি তার মায়ের তথ্য উপদেষ্টা। এটাও ঠিক আছে। তিনি শিক্ষক সেটাও ঠিক আছে। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। কার্যকর করেন মন্ত্রী। ভালো-মন্দ, ন্যায়-অন্যায় যা কিছু তার দায় মন্ত্রীর। বর্তমান মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দায়িত্ব। এখানে জয়ের কিছু নেই। মন্ত্রী বলেন, একজন একটি বই লিখেছেন। সে বইয়ের লেখকের কোনো দায়দায়িত্ব নেই। যিনি পড়াচ্ছেন এবং পড়ছেন দায়দায়িত্ব তাদের। প্রবাসীদের উদ্দেশে এ সময় মন্ত্রী বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন।
মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রবাসীদের উদ্দেশে বলেন, আপনারা বিদেশে এসেছেন কামলা দিতে এবং সব সময় কামলাই দেবেন। রাজনীতি করার দরকার কি? টিভির টকশোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন, আমরা রাগ করলে দেশে একটা গালি দেই চু...নি (অশ্রাব্য একটি গালি)। এ সময় হলভর্তি বিস্মিত প্রবাসীদের পিনপতন নীরবতা। মন্ত্রী ওই গালির সাথে মিল রেখে টকশোতে অংশগ্রহণকারীদের ‘টক মারানি’ বলে আখ্যায়িত করেন। মন্ত্রী বলেন, ওয়ান-ইলিভেনের পর আমি যাদের কাছে চার লাখ টাকা চাঁদা চেয়েছিলাম। এক লাখ পেয়েছি। তাদের কোনো তদবির আমি এখন রক্ষা করি না।
About: বাংলা খবর

সম্পর্ক জোরদারের সুযোগ ওবামার
About: ATM COX

আইএসের হুমকি খাটো করে দেখেছিল সংস্থাগুলো: ওবামা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণতন্ত্রপন্থীদের আন্দোলনে হংকংয়ে অচলাবস্থা
![]() |
| নির্বাচনব্যবস্থা সংস্কারের পরিকল্পনার প্রতিবাদে হংকংয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থীরা। গতকাল সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র অ্যাডমিরালিটি এলাকায় বিক্ষোভ করেন তাঁরা। ছবি: এএফপি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর
![]() |
| শপথগ্রহণ অনুষ্ঠানে আশরাফ গনি l ছবি: রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জামিন চাইলেন জয়ললিতা
![]() |
| পান্নিরসেলভাম। আইএএনএস |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জয়ললিতা এখন কয়েদি নম্বর ৭৪০২
![]() |
| জয়ললিতা এখন কয়েদি নম্বর ৭৪০২ |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল হংকং পুলিশ
![]() |
| হংকংয়ে গতকাল গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দাঙ্গা পুলিশ। ছাতা মেলে ধরে তা প্রতিরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নতুন আইএসআই প্রধান কি পারবেন নিরাপত্তা ফেরাতে?
![]() |
| রিজওয়ান আখতার |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যামেরনের আহ্বান
![]() |
| ডেভিড ক্যামেরন |

আইএসের ওপর হামলা জোরদার

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুক্তির লড়াই দীর্ঘজীবী হোক by কাজল ঘোষ
আমাদের এখানে খুব পুরনো কথা, এটা সব সম্ভবের দেশ। আসলেই তাই। এখানে রাজাকাররা গাড়িতে পতাকা ওড়াতে পারেন। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে রাষ্ট্রের নীতি-নির্ধারণী পদে বসতে পারেন। ফিরে যাই অনেক পেছনে। শ’ শ’ বছর পেছনে। যেখানে উইলিয়াম ওয়ালেস বৃটেনের কাছে নিজেকে বিক্রি করে দেননি। মৃত্যুমুখে পতিত হয়েও ফ্রিডম বলে চিৎকার করেছেন। ১৯৯৫ সালে মেল গিবসনের ‘ব্রেভহার্ট’ ছবিটি মুক্তি পেলে স্কটল্যান্ডের স্বাধীনতা না পাওয়ার যন্ত্রণা বিশ্বজুড়েই হইচই ফেলে দেয়। মুক্তির পক্ষে, স্কটিশদের স্বাধীনতার পক্ষে থাকা অকুতোভয় সেই সেনাকে যেভাবে বৃটিশ রাজন্যবর্গ হত্যা করেছিল তা বিশ্বব্যাপী মুক্তির পক্ষের মানুষদের প্রতিবাদে শামিল করেছে। বলা হয়ে থাকে, স্কটল্যান্ডের গণভোটের এই ব্যবস্থার পেছনে মেল গিবসনের ‘ব্রেভহার্ট’ বড় রকমের ভূমিকা পালন করেছে। ঢাকায় ছবিটি এলে তারুণ্যের ঢেউ লেগেছিল এই ছবিটি দেখতে। মধুমিতায় লাইন দিয়ে টিকিট নিতে বেগ পেতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দলে দলে ছবিটি দেখতে হলমুখো হয়েছিল। মনে পড়ে, মল্লিকা হলে ছবিটির শেষ দৃশ্যে যখন উইলিয়াম ওয়ালেসকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল তখন উইলিয়ামের ‘ফ্রিডম’ চিৎকারের সঙ্গে সঙ্গে এক যুবক ‘জয় বাংলা’ বলে চিৎকার দিয়ে উঠেছিল।
স্কটল্যান্ডের গণভোটের পর আবারও সেই দৃশ্যগুলো দেখছিলাম কি তীব্র মুক্তি আকাঙ্ক্ষা নিয়ে লড়েছিল উইলিয়ামের নেতৃত্বে একদল স্বাধীনতাপ্রেমী মানুষ। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও ফলকার্কে তখন বিচ্ছিন্নভাবে স্বাধীনতার দাবি তীব্র হচ্ছে। কিন্তু মূল সমস্যা দেখা দেয় নেতৃত্বে সেখানে উইলিয়াম ওয়ালেস তার উদাত্ত আহ্বান নিয়ে এগিয়ে আসে মুক্তির সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই শুরু করে। ফলকার্কের ময়দানে সেই লড়াইয়ে উইলিয়াম আহ্বান রেখেছিল এই বলে-
I see a whole army of my countrymen
here in difience of tyranny.
you come to fight of free men.
and freemen you are...
for one chance... just one chance...
come back here and tell our enemies
that they may take our lives,
but you will never take our freedom!
ফলকার্কের শেষ যুদ্ধ পরাজয় বরণ করে মুক্তিপ্রেমী স্কটিশ যোদ্ধারা। বৃটিশ সেনারা আটক করে উইলিয়ামকে এবং শেষ বিচারের মুখোমুখি করে। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত উইলিয়াম পরাজয় মেনে নেয়নি। তার ফ্রিডম ফ্রিডম বলে চিৎকার স্কটল্যান্ডের আকাশে-বাতাসে আজও প্রতিধ্বনিত হচ্ছে।
স্কটল্যান্ড আইন সংশোধন করে ইংল্যান্ডের সঙ্গে একীভূত হওয়ার ৩৬০ বছর পর স্বাধীনতা প্রশ্নে গণভোটে গেছে। নিউ ইয়র্ক টাইমস এই গণভোট নিয়ে লিখেছে, স্বাধীনতার পথে যাওয়ার বিতর্ক ও ভোটাভুটির পুরোটাই ছিল সভ্য, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আলাপ- আলোচনার মধ্যে সীমিত। আর আমাদের এখানে যে কোন বিষয়ে গালমন্দ আর রাজপথের ভাঙচুরই যেন সমাধান। স্বাধীনতার চার দশকেও আমরা একটি সঠিক তালিকা করতে পারিনি কারা মুক্তিযুদ্ধ করেছে। ঠিক যেমনটি আমাদের এখানে কারা ছিলেন স্বাধীনতাবিরোধী তারও তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়নি। আর সার্টিফিকেটে যে দেশের মুক্তিযোদ্ধা নির্ধারিত হয় তা কতটা দেশাত্মবোধের চেতনা থেকে যুদ্ধ অথবা স্বাধীনতা অর্জনের পর সুবিধা প্রাপ্তির আশা এটা বড় করে দেখা দেয়। বিপ্লবী চে গুয়েভারা ছিলেন জাত বিপ্লবী। কোনও সুবিধা প্রাপ্তি বা মন্ত্রিত্ব প্রাপ্তির জন্য বিপ্লব করেননি। যেখানে যে দেশে পরাধীনতা সেখানেই লড়তে ছুটে গেছেন। যেভাবে উইলিয়াম ওয়ালেস। শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। দেশের প্রশ্নে, স্বাধীনতা প্রশ্নে, মানুষের মুক্তির প্রশ্নে কারও কাছে নিজেদের বিকিয়ে দেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাদের মানুষ ছুঁয়ে দেখে পবিত্র বলে। আর আমাদের এখানে প্রতিদিনই নতুন নতুন পদ্ধতিতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা ধুঁকে ধুঁকে মরছে। সুবিধাভোগীরা সব আমলেই এক রকম। পাকিস্তান আমলেও সুবিধা নিয়েছে তারা। এখনও যুক্ত আছে সুবিধা নেয়ার ধান্দায়। এ দেশে যেন ধান্দারই জয়। ধান্ধাবাজেরাই যেন সব।
২৯শে সেপ্টেম্বর
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Monday, September 29, 2014
জাপানে ৩১ জনের মৃত্যুর আশঙ্কা
![]() |
| জাপানে মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর আটকে পড়া একজন ভ্রমণকারীকে গতকাল উদ্ধার করে সামরিক হেলিকপ্টার। ছবি: রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তা পরিষদের সংস্কার চান মোদি
![]() |
| নিউইয়র্কে সেন্ট্রাল পার্কের সমাবেশে নরেন্দ্র মোদি l রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তার চাদরে মক্কা নগর by ফেরদৌস ফয়সাল
কাবা শরিফের নিরাপত্তার জন্য এর ভেতরে ও বাইরে অসংখ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও নিরাপত্তার যন্ত্রপাতি বসানো আছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য সাদাপোশাকে ও পোশাক পরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন মসজিদের প্রবেশপথে এবং ভেতরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। মসজিদের ভেতর চিকিৎসাসেবা কেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও বাইরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স থাকে।
দিন-রাত অসংখ্য মানুষ কাবা শরিফে তাওয়াফ করছেন। ভিড়ের কারণে কেউ পথ হারালে তাঁকে গন্তব্যে পৌঁছে দেন মক্কার স্থানীয় লোকজন। বাংলাদেশ হজ মিশনের কর্মীরাও হাজিদের সাহায্য করছেন।
চিকিৎসাসেবা: সৌদি আরবে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফায় হজযাত্রীদের জন্য (অর্থাৎ হজ ভিসা থাকলেই) চিকিৎসাসেবা ও ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। এসব ক্লিনিকে লোকজনের ভিড় থাকলে লাইন ধরতে হয়। নাম, দেশ, বয়স বললেই আরবিতে একজন লিখে নেন। লেখা ফরম নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে সমস্যার কথা বললে চিকিৎসক ওষুধের নাম লিখে ডিসপেনসারিতে দিলে ওষুধ দিয়ে দেয়।
উপমহাদেশের হজযাত্রী: এ বছর ভারত থেকে সরকারি ব্যবস্থাপনায় এক লাখ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫২টি এজেন্টের মাধ্যমে ৩৬ হাজার মানুষ হজ করতে এসেছেন।
পাকিস্তান থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৬৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫২টি এজেন্টের মাধ্যমে ৮৬ হাজার ৬৮৪ মানুষ হজ করতে এসেছেন।
আফগানিস্তান থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪টি এজেন্টের মাধ্যমে ২০ হাজার মানুষ হজ করতে এসেছেন।
বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫০১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৫টি এজেন্টের মাধ্যমে ৯৭ হাজার ১৪৬ মানুষ হজ করতে এসেছেন।
প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির নাম, পরিচয় ও তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd এই ঠিকানায়।
ইন্তেকাল হলে: সৌদি আরবে হজ পালন করতে এসে স্বাভাবিক কারণে এ পর্যন্ত ৩০ জন হজযাত্রী মারা গেছেন। হজযাত্রী মারা গেলে মরদেহ দেশে পাঠানো হবে, নাকি সেখানে দাফন করা হবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।
হজে আসার আগে প্রত্যেক হজযাত্রী হজে গমনের আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করেছেন। সেই আবেদনপত্রে অঙ্গীকার করেছেন, সৌদি আরবে মৃত্যু হলে মরদেহ সেখানেই দাফন করা হবে। কোনো আপত্তি থাকবে না। মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা পড়ানো হয়, আর মদিনায় মারা গেলে মসজিদে নবিবতে জানাজা পড়ানো হয়, জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা পড়া হয়।
মক্কা ও মদিনা দুই জায়গাতেই প্রায় প্রতি ওয়াক্তেই ফরজ নামাজের পর জানাজা হয়। হজযাত্রী এবং সম্ভবত আশপাশের এলাকায় যাঁরা মারা যান, তাঁদের জানাজা এ দুই পবিত্র মসজিদে হয়ে থাকে। কোনো কোনো ওয়াক্তে একাধিক জানাজাও হয়ে থাকে। আমরা তাই ফরজ নামাজের পর সঙ্গে সঙ্গে সুন্নত নামাজ শুরু না করে কিছুক্ষণ অপেক্ষা করি জানাজার জন্য।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিএনপির ঘাড়ে মামলার বোঝা by রিয়াদুল করিম

তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, ২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে ২০১৪ সালের ২১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে চার হাজার ৫৫১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত দুই লাখ ২৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ‘অজ্ঞাতনামা’ আসামির সংখ্যাও যোগ করা হয়েছে। বিএনপির দপ্তর থেকে বলা হয়, তাদের এই হিসাব ‘প্রাথমিক’। প্রকৃত সংখ্যা আরও বেশি।
এদিকে সরকার এসব মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য ইতিমধ্যে বিচারের জন্য ৭২৯টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
৫ জানুয়ারির নির্বাচন ‘প্রতিহতের আন্দোলন’ ও তার আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয়েছে। বেশির ভাগ মামলারই বাদী পুলিশ।
এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, এসব মামলার মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে তৃণমূল পর্যায়ে নিষ্ক্রিয় করে দেওয়া। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় প্রায় সব নেতার বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিএনপির নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেওয়ার চেষ্টা করছে। যদি একটা মধ্যবর্তী নির্বাচন হয়েও থাকে, তাতে যেন বিএনপি অংশ নিতে না পারে। এ জন্য তিন মাসের মধ্যে মামলাগুলো নিষ্পত্তির জন্য সরকার মাঠ প্রশাসনে নির্দেশনা পাঠিয়েছে।
এখন নিরপেক্ষ সরকারের অধীন মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নতুন আন্দোলনে যাওয়ার কথা বলছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রস্তুত হতে বলেছেন। তিনি ঈদের পর আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছেন সম্প্রতি দুটি জনসভায়। কিন্তু কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনের প্রস্তুতি তো দূরের কথা, এসব মামলা সামলাতেই হিমশিম খাচ্ছেন দলটির নেতা-কর্মীরা।
এর মধ্যে যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই, তাঁরাও নিশ্চিন্তে থাকতে পারছেন না। কারণ, বেশির ভাগ মামলায়ই বিপুলসংখ্যক অজ্ঞাতনামা আসামি রয়েছে। যাঁদের বিরুদ্ধে মামলা নেই, তাঁদের এসব ‘অজ্ঞাতনামার’ অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, সারা দেশে এসব মামলার কারণে জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অনেকটা বিপর্যস্ত। অনেকে কারাগারে, অনেকে পলাতক। যাঁরা জামিনে আছেন, তাঁদেরও প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, তাঁর জেলায় প্রায় প্রতিদিন কোনো না কোনো নেতা-কর্মীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে।
দলের আরেকজন নেতা পরিস্থিতির ব্যাপকতা বোঝাতে বলেন, ‘আমাদের মহাসচিবকেই মাসে অন্তত ১০ দিন আদালতে হাজিরা দিতে হয়।’ তিনি বলেন, দলে যাঁদের বিরুদ্ধে মামলা নেই, তাঁরাও শঙ্কামুক্ত নন। কারণ, অজ্ঞাতনামা আসামির জায়গায় অনেককে এখনো মামলায় জড়ানো হচ্ছে। এ অবস্থায় নতুন করে কর্মীদের আন্দোলনে নামানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবশ্য মির্জা ফখরুল দাবি করেন, আন্দোলনের জন্য এটা খুব বড় সমস্যা নয়। যেটুকু সমস্যা হওয়ার, তা সব সময়ই হচ্ছে। মামলা-মোকদ্দমা নিয়েই বিএনপি এগিয়ে চলছে।
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা এসব মামলার অধিকাংশই হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে। বিশেষ করে, ২০১৩ সালের ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার নির্বাচন প্রতিহতের কর্মসূচি ঘোষণার পর মামলার সংখ্যা বাড়তে থাকে। এসব মামলার অনেকগুলোতে বিএনপির পাশাপাশি জোটের শরিক দল, বিশেষত জামায়াতে ইসলামীর অনেক নেতা-কর্মীও আসামি আছেন। আবার একই ব্যক্তি একাধিক মামলার আসামিও আছেন।
বাদ যাননি কেন্দ্রীয় নেতারাও: সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব মামলায় দলীয় প্রধান খালেদা জিয়া ছাড়া বিএনপির কেন্দ্রীয় প্রায় সব নেতাই আসামি আছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রয়েছে ৫২টি মামলা। এর মধ্যে ২৪টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন (অর্থ পাচারের মামলায় এখন কারাবন্দী), এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অন্তত পাঁচটি করে মামলা রয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের একেকজনের বিরুদ্ধে রয়েছে অন্তত ৫০টি করে মামলা।
বেশি মামলা যেসব জেলায়: যেসব জেলায় তুলনামূলক বেশি মামলা হয়েছে সেগুলোর একটি গাইবান্ধা। নির্বাচনের আগে বিএনপি ও শরিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গাইবান্ধার বিভিন্ন থানায় ৪৭৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় দেড় লাখ। এর মধ্যে ৭০ হাজার নেতা-কর্মীর নাম এজাহারে উল্লেখ আছে। বাকি ৮০ হাজার অজ্ঞাতনামা আসামি। এসব আসামির মধ্যে ১৭৫ জন কারাগারে।
আদালত ও পুলিশ সূত্র জানায়, একই ব্যক্তি অনেকগুলো মামলার আসামিও আছেন। ফলে মোট সংখ্যা বেড়ে গেছে। খুলনা জেলা ও মহানগরে মোট মামলা ২৯০টি। আসামির সংখ্যা সাড়ে চার হাজার। এর মধ্যে ২৯টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগরে ২৩০টি এবং চট্টগ্রাম জেলায় ২৯২টি মামলা হয়েছে। ঢাকায় মামলা আছে ২০০। এর মধ্যে অন্তত ৭০টির অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলায় নাম-পরিচয়সহ আসামি করা হয়েছে এক হাজার ৪০০ জনকে। অজ্ঞাতনামা আসামি আছেন আরও কয়েক হাজার।
কুমিল্লায় ১৪৪টি মামলায় প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। দিনাজপুরে ১১৩টি মামলায় ৬৬০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এর বাইরে ৩৬ হাজার ২৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
নাটোরে বিএনপির দুই হাজার ৩৪০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে ১৫৬টি। লালমনিরহাটে মোট ৬৭টি মামলায় এক হাজার ৭২২ জনের নাম উল্লেখ করে এবং আরও আট হাজার ২৩১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতিমধ্যে ৫৮টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বগুড়ায় ৫৪টি মামলায় ১০০ জনের মতো নামে এবং আরও প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাতনামা আসামি রয়েছে। ইতিমধ্যে ২০টি মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
September
(447)
-
▼
Sep 30
(21)
- ঈদ-পূজায় জ্যোতিকা জ্যোতি
- র্যাবের দাবি খুনি ডিবি বলছে অন্য কথা by নুরুজ্জাম...
- ডেঞ্জার পয়েন্টে ১৬৭ গার্মেন্ট
- স্বামীর ঘরে গিয়ে সাবালিকা ডালিয়া by এমরান হাসান সোহেল
- ‘যে যত বেশি খারাপ কথা বলেন হাসিনার কাছে তত বেশি প্...
- আমি জামায়াতের যত বিরোধী তার থেকেও বেশি হজের বিরোধী...
- অজ্ঞান পার্টির খপ্পরে ৩৮৪, মারা গেছেন দুজন by নজরু...
- আমি হজ ও তাবলিগের বিরোধী : মন্ত্রী লতিফ সিদ্দিকী b...
- আমি হজ ও তাবলিগের বিরোধী : মন্ত্রী লতিফ সিদ্দিকী b...
- সম্পর্ক জোরদারের সুযোগ ওবামার
- আইএসের হুমকি খাটো করে দেখেছিল সংস্থাগুলো: ওবামা
- গণতন্ত্রপন্থীদের আন্দোলনে হংকংয়ে অচলাবস্থা
- আফগানিস্তানে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর
- জামিন চাইলেন জয়ললিতা
- জয়ললিতা এখন কয়েদি নম্বর ৭৪০২
- বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল হংকং পুলিশ
- নতুন আইএসআই প্রধান কি পারবেন নিরাপত্তা ফেরাতে?
- ক্যামেরনের আহ্বান
- আইএসের ওপর হামলা জোরদার
- ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
- মুক্তির লড়াই দীর্ঘজীবী হোক by কাজল ঘোষ
-
▼
Sep 30
(21)
-
▼
September
(447)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...