Wednesday, February 11, 2015
খালেদার কার্যালয়ে খাবার নিতে বাধা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধারদেনায় সংসার চলছে দিনমজুরদের, অবরোধ-হরতালে কাজ কমেছে
রাজু জানালেন, পুরো জানুয়ারি মাসেই চলেছে এমন অবস্থা। এখন কিছু জমানো আর ধার করা টাকায় চলছেন। স্বাভাবিক সময়ে দৈনিক ৪০০-৪৫০ টাকা মজুরিতে মাসে অন্তত ২৫ দিন কাজ পেতেন।
গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১ নম্বর, মোহাম্মদপুর টাউন হল এবং যাত্রাবাড়ী ঘুরে রাজুর মতো এমন অন্তত ৪০ জন দিনমজুরের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ৩৬ দিনের অবরোধ-হরতালে তাঁরা দিনের পর দিন কর্মহীন থাকছেন। অন্য কাজে পারদর্শী না হওয়ায় দিনমজুরিই তাঁদের আয়ের একমাত্র পথ। কিন্তু আয়-রোজগার কমে যাওয়ায় বর্তমানে ধার-দেনা করে চালাচ্ছেন সংসার। আর যাঁদের পরিবার ঢাকার বাইরে থাকে তাঁরা এখনো বাড়িতে সংসার খরচের টাকা পাঠাতে পারেননি।
মিরপুর-১ নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে ভোর সাড়ে ছয়টা থেকেই জড়ো হতে শুরু করেন আশপাশের এলাকার দিনমজুরেরা। দৈনিক মজুরির ভিত্তিতে মাটি কাটেন, ইট-বালু তোলেন, কাঠ ও রঙের কাজ করেন এমন নানা ধরনের শ্রমিকেরা আসেন এখানে। গতকাল সকাল সাতটায় গিয়ে দেখা যায়, ৬০-৭০ জন দিনমজুর কাজ পাওয়ার আশায় অপেক্ষা করছেন।
টুকরি, কোদাল সামনে রেখে বসেছিলেন ইব্রাহিম। থাকেন মিরপুরের দিয়াবাড়িতে। পরিবার থাকে জামালপুরে। ইব্রাহিম বললেন, ‘আগের দুই দিন বইসা ছিলাম। কাজ না পাইয়া কাল (সোমবার) দেড় শ টাকা দিয়ে একজনের বাগান পরিষ্কার করছি। অন্য সময় ৪০০ টাকা রোজে কাজ করতাম।’
মিরপুর-১ নম্বরের এই দিনমজুর-সমাগমের জায়গাটিকে শ্রমিকেরা নিজেরা ডাকেন ‘মার্কেট’ বলে। দিনমজুরদের এই মার্কেটে কাজের আশায় এসেছেন ২৫-৩০ জন মহিলা শ্রমিকও। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সিঁড়ি, সামনের সড়ক বিভাজকের ওপর বসে কাজ পাওয়ার অপেক্ষা করছিলেন তাঁরা।
মাটি টানার কাজ করেন নাজমা বেগম। তিনি একা থাকেন গাবতলীতে। সপ্তম শ্রেিণপড়ুয়া মেয়ে আর পঞ্চম শ্রেিণপড়ুয়া ছেলে থাকে কুড়িগ্রামে। প্রতি মাসে বাড়িতে দুই-তিন হাজার টাকা পাঠাতে হয়।
সকাল সোয়া আটটার দিকে মোহাম্মদপুর টাউন হল গভর্নমেন্ট মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, এখানেও দিনমজুরেরা জড়ো হয়ে আছেন। কারও কাছে রাজমিিস্ত্রর সরঞ্জাম, কারও কাছে চুনকাম করার চুন লাগানো বালতি-ব্রাশ। ১৫-১৬ জন কাঠমিিস্ত্র তাঁদের যন্ত্রের বাক্সের ওপর বসেছিলেন। কাঠমিিস্ত্র মো. ফোরকান থাকেন বেড়িবাঁধে আর পরিবারের চার সদস্য থাকে ভোলার লালমোহনে। তিন দিন ধরে কাজ পাচ্ছেন না তিনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, ছাত্রীনিবাসে ফাটল, ছাড়ার নির্দেশ
কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি গতকাল বিকেলের মধ্যে ছাত্রীনিবাস খালি করারও নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েন দূরের শিক্ষার্থীরা। অবরোধ-হরতালের মধ্যে তাঁরা কীভাবে বাড়ি যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় অনেকে। কেউ কেউ নগরে থাকা আত্মীয়স্বজন বা সহপাঠীদের বাসায় উঠেছেন।
কলেজ অধ্যক্ষ ভাস্কর সাহা বলেন, পুরোনো ছাত্রীনিবাসের পেছনে নতুন একটি ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। এটির কাস্টিং পাইল স্থাপন শুরু হলে পুরোনো ভবনটির পলেস্তারা খসে পড়তে শুরু করে। ফাটল দেখা দেয় বিমে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ। কলেজ সূত্র জানায়, তিন মাস আগে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ৬৫ ফুটের পিলার স্থাপন শুরু হলে পাশের ভবনে ব্যাপক কম্পন সৃষ্টি হয়। ওই কম্পনের ফলে পুরোনো পাঁচতলা ছাত্রীনিবাসটির পলেস্তারা খসে পড়তে শুরু করে। ভবনের বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন ছাত্রীরা। বিষয়টি নিয়ে ৭ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রকৌশলী দিয়ে ভবনটি পরীক্ষা করা হয়। তখন ভবনটিতে ঝুঁকি নেই বলায় শিক্ষার্থীরা বসবাস করতে থাকেন। গতকাল আবারও একটি বিমে ফাটল দেখা দেয়। এরপর কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে ছাত্রীনিবাস খালি করা ও কলেজ বন্ধের সিদ্ধান্ত নেন।
কলেজ থেকে সদ্য পাস করা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা মনীষা চক্রবর্তী বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল না। নতুন ভবনের নির্মাণকাজ শুরু হওয়ার পর এটিতে ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, হরতাল-অবরোধের মধ্যে ছাত্রীনিবাস ত্যাগ করতে বলায় বাইরের শিক্ষার্থীরা বিপদে পড়েছেন। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করে কলেজ বন্ধ ঘোষণা করলে ভালো হতো।
ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বেলা দুইটা থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। তবে পঞ্চম বর্ষের চূড়ান্ত পর্বের ৭৫ জন শিক্ষার্থীকে অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দূরপাল্লার পথে দিনে কিছু বাস বাড়লেও যাত্রী কম
রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, কিছু কিছু বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহগামী বাস এনার কাউন্টারে গিয়ে জানা যায়, তাদের কিছু বাস চলছে। প্রায় এক ঘণ্টার কিছু কম সময়ের ব্যবধানে যাত্রীভর্তি দুটি বাস ছাড়তে দেখা যায়। স্বাভাবিক সময়ে ১৫ মিনিট পর পর এনার বাস ছাড়ে। এখন যাত্রী কমে যাওয়ায় বাস ছাড়ার সময়ের ব্যবধান বাড়ছে।
ওই কাউন্টারে দায়িত্বরত একজন জানান, এখন সব আসনের টিকিট বিক্রি না হলে বাস ছাড়া হচ্ছে না। এ জন্য বাস ছাড়ার সময়ের ব্যবধান বেড়েছে।
এই টার্মিনালে শ্যামল বাংলা, বিনিময়সহ আরও কয়েকটি বাসের কর্মীদের যাত্রীর জন্য হাঁকডাক করতে দেখা গেল। জানা যায়, ময়মনসিংহ ও আশপাশের জেলার পথে কয়েক দিন ধরেই কিছু যাত্রীবাহী বাস চলাচল করছে। তবে যাত্রী কম।
গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কিছু বাস ছেড়েছে। গাবতলী টার্মিনালে অনেক পরিবহনের টিকিট কাউন্টার দেখা গেছে ফাঁকা। যাত্রীর ভিড় নেই।
গত সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে গন্তব্যে পৌঁছাতে হবে রাত নয়টার মধ্যেই। তবে পণ্যবাহী যান আগের মতোই চলাচল করবে। এ সিদ্ধান্তের আগেই শনিবার রাজারবাগ পুলিশ লাইনে পরিবহনমালিকদের সঙ্গে বৈঠক করে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রাত নয়টার পর মহাসড়কে যাত্রীবাহী বাস বন্ধ রাখার প্রস্তাব করেন। একাধিক পরিবহনমালিক রাতে দূরপাল্লার পথে যাত্রীবাহী বাস চালানোর পক্ষে থাকলেও শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত মেনে নেন।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের স্বত্বাধিকারী ফারুক তালুকদার গতকাল প্রথম
আলোকে বলেন, ‘সরকার কিছুদিন সময় চেয়েছে। আমরা সে অনুযায়ী রাত নয়টার পর যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছি। এ জন্য দিনে বাস বেড়েছে। কিন্তু যাত্রী বাড়েনি। এখন যত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে রাতে বাস চলাচল করা যায় ততই মঙ্গল।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বীভৎস ছবি হাতে শিশুরা মানববন্ধনে
দেশব্যাপী চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ জানিয়ে বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও কর্মসূচি আধা ঘণ্টা পর শুরু হয়। কর্মসূচিতে অভিভাবকদের সঙ্গে আড়াই শতাধিক শিশু অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম নির্ধারিত সময়ের অনেক পর দুপুর সোয়া ১২টায় কর্মসূচিস্থলে উপস্থিত হন।
কয়েকজন ক্ষুব্ধ অভিভাবক জানান, শিশুর রক্তাক্ত ও বীভৎস মুখের আলোকচিত্র ব্যবহার করে মানববন্ধনের একাধিক ব্যানার তৈরি করা হয়েছে। এসব ব্যানারে শিশুর রক্তাক্ত মুখ, পেট্রলবোমায় দগ্ধ হওয়া ব্যক্তির বীভৎস শরীর এবং বার্ন ইউনিটে ব্যান্ডেজ লাগানো অবস্থায় চিকিৎসাধীন শিশুর আলোকচিত্র রয়েছে। এসব আলোকচিত্র দেখে অনেক শিশু শিহরিত হয়েছে।
কর্মসূচিতে বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীরা ছাড়াও বাগবাড়ি সরকারি শিশু পরিবার, শিশুদের সাংস্কৃতিক সংগঠন পাঠশালা, চারুবাক, চারুপাঠ, মুক্তাক্ষর, শ্রুতি, গ্রিন ডিজেবলসহ কয়েকটি সংগঠনের আড়াই শতাধিক শিশু উপস্থিত ছিল। শিশুদের হাতে ধরা ডিজিটাল ব্যানারে ‘আমাকে মেরো না, প্লিজ!’, ‘প্লিজ স্টপ পেট্রলবোম’, ‘আমি মায়ের কাছে যাব’, ‘আমাকে পুড়িয়ে মারলে কেন, আমার কী অপরাধ’, ‘শিশুহত্যা বন্ধ করো’—জাতীয় স্লোগানের পাশাপাশি বীভৎস সব ছবি ছিল। কিছু ছবিতে অন্য দেশের বাচ্চাদের মুখাবয়ব ছিল বলে কয়েকজন অভিভাবক সন্দেহ পোষণ করেছেন। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর জেলা সংগঠক সাইদুর রহমান ভূইঞা। মানববন্ধনে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী, শিশু একাডেমীর সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে শিশু একাডেমীর সংগীত বিভাগের প্রশিক্ষণার্থীরা ‘প্রতিটি শিশুকে দাও নিশ্চয়তা, যেন সে সমাজে পায় মর্যাদা’ শীর্ষক একটি দলীয়সংগীত পরিবেশন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘প্রধান অতিথি না আসায় আয়োজকেরা শিশুদের রোদের মধ্যে রাস্তায় প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। নির্যাতিত শিশুদের পাশে দাঁড়াতে গিয়ে ওই শিশুরাই আয়োজকদের দ্বারা নির্যাতন ও কষ্টের শিকার হলো।’ দুজন শিশু বলে, ‘রক্তর ছবি। ডর লাগে।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘ব্যানারে বীভৎস ছবির বিষয়টি আমার চোখে পড়েনি। আর মানববন্ধন কর্মসূচিতে তো কিছুটা সময় দাঁড়িয়েই থাকতে হয়।’
বীভৎস ছবি-সংবলিত ব্যানার দিয়ে মানববন্ধন করা প্রসঙ্গে শিশু একাডেমীর জেলা সংগঠক সাইদুর রহমান ভূইঞা প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে শিশুরা রক্তাক্ত হচ্ছে—এটির প্রতিবাদ জানাতেই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাস্তবতা বোঝাতেই ব্যানারে সেসব ছবি রাখা হয়েছে। তবে ছোট বাচ্চাদের হাতে এসব ব্যানার দেওয়া হয়নি, যারা কিছুটা বড়—তাদের হাতেই ব্যানার দেওয়া হয়েছে।’ অন্য দেশের শিশুদের ছবি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ভুলবশত কাজটি হয়েছে।
তবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘জাতীয় শিশুনীতি, ২০১১’-তে শিশুর সুরক্ষা হিসেবে শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার, প্রলোভন বা জোরপূর্বক জড়িত করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।
শিশুদের দিয়ে এ ধরনের মানববন্ধন করানো কতটা সঠিক—তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিশুকিশোর সংগঠন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম বাঙালি। তিনি বলেন, ‘এটা একেবারেই অনুচিত কাজ। ব্যানারে বীভৎস ছবি দেখে শিশুদের কোমল মনে স্থায়ী একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রকাশ্যে ৯০টি গাছ কাটল দুর্বৃত্তরা
বাগানমালিক আবদুল মজিদের অভিযোগ, ঘটনাস্থলে দুর্বৃত্তকারীদের দেখলেও তারা ক্ষমতাসীন দলের হওয়ায় কাউকে আটক করেনি পুলিশ। এ ঘটনায় তাঁর প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে ওই বাগানে দেখা যায়, আমগাছসহ মাঝারি আকারের বিভিন্ন জাতের ৯০টি গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকাল নয়টার দিকে শহরের ছিতু, সালাম, রশিদ, মতিন, গনিসহ ১২-১৪ জন যুবক করাত, কুড়ালসহ বাগানে ঢুকে গোড়া থেকে গাছ কাটা শুরু করেন। ওই যুবকেরা সবাই এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।
তবে এ সময় ওই দুর্বৃত্তরা নিজেদের এলাকার খোয়াদ আলীর ভাড়াটে লোক হিসেবে পরিচয় দেয়। গাছ কাটার শেষ মুহূর্তে উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান বাগানমালিক। কিন্তু পুলিশ কাউকে আটক না করে ক্ষয়ক্ষতি দেখে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে খোয়াদ আলীর ভাগনে আবদুস সালাম জানান, শরিকানা সূত্রে জমির বৈধ মালিক তাঁর মামা খোয়াদ আলী। জাল কাগজপত্র আদালতে দাখিল করে অবৈধভাবে আদালতের রায় নিয়েছেন আবদুল মজিদ। জমি এত দিন মজিদ দখল করে রাখলেও তিনি অবৈধ মালিক। এ কারণে ওই জমির দখল নিতেই তাঁরা সব গাছ কেটে জমি ফাঁকা করেছেন।
এ ব্যাপারে সদর থানার এসআই ফারুক হোসেন প্রথম আলোকে জানান, তিনি সরেজমিন গিয়ে গাছ কাটার ক্ষয়ক্ষতির বিবরণ লিপিবদ্ধ করেছেন। কোনো পক্ষ থানায় মামলা না করায় পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করেনি। তবে ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় মামলা করলে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খাসজমিতে ঘর নির্মাণ করছেন আ.লীগ নেতা
ইউনিয়ন ভূমি কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর-চরভদ্রাসন পুরাতন সড়কের আলম ফকিরের হাট এলাকায় (চরভদ্রাসন সদর ইউনিয়ন ও চরহরিরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী) দোকানঘর তুলছেন চরহরিরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর মাঝি ও তাঁর ভাইয়েরা। গত শুক্রবার আলমগীর এবং তাঁর তিন ভাই নান্নু মাঝি, চুন্নু মাঝি ও পান্নু মাঝি আনুমানিক তিন শতাংশ আয়তনের ওই জায়গাটিতে নিজেদের স্বত্ব দাবি করে হাটসংলগ্ন রাস্তার ঢালে আরসিসি পিলার ও টিন দিয়ে ঘর তুলতে শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু ইউএনওর নির্দেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রয়েছে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আবু বক্কর ছিদ্দীক জানান, সর্বশেষ জরিপে ওই জমি নদীশিকস্তি হিসেবে রেকর্ড হয়েছে। এ কারণে ২০০৬ সাল থেকে ওই জমির খাজনা নেওয়া হচ্ছে না। কিন্তু ওই জমির ওপর নিজের স্বত্ব দাবি করে আলমগীর মাঝি এ ব্যাপারে একটি মামলা করেছেন। সেটি এখনো বিচারাধীন।
আলমগীর মাঝি বলেন, ‘দলিল অনুযায়ী এ জমির মালিক আমরা চার ভাই। এ কারণে আমরা ঘর নির্মাণ করেছি।’ তিনি দাবি করেন, ইউএনও শুক্রবার এসে বাধা দিলেও ওই দিনই তিনি ঘর তোলার অনুমতি দিয়ে গেছেন।
জমি নিয়ে মামলা হওয়ার কথা নিশ্চিত করে আলমগীর বলেন, রায় না হলে ওই জায়গায় ঘর তুলতে পারব না—মর্মে আদালত কোনো নির্দেশনা তাঁদের দেননি।
ইউএনও নাসির উদ্দিন বলেন, ‘শুক্রবার খাসজমিতে ঘর ওঠানোর খবর পেয়ে আমি নিজে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিই। কিন্তু আমার নির্দেশ উপেক্ষা করে তাঁরা কাজ করেছেন।’ তিনি পরে ঘর তোলার কোনো অনুমতি দেননি বলে মন্তব্য করেন। অনতিবিলম্বে
ওই এলাকায় মাপজোখ করে দখলদারদের উচ্ছেদ করে খাসজমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিষিদ্ধ জালে মারা পড়ছে মা–কচ্ছপ by এম জসীম উদ্দীন
জলপাই রঙের (অলিভ রিডলে) বৃহৎ এসব সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ার জন্য দক্ষিণ উপকূলের বিভিন্ন সৈকতে আসে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, এ প্রজাতির কচ্ছপের অবস্থা সংকটাপন্ন। সৈকতে আসার পর নিষিদ্ধ খুঁটিজাল, ভাসাজাল, চিংড়ি ধরার জাল, বেড়জালসহ ছোট ফাঁসের জালে আটকা পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে তালতলীর সখিনা এলাকার একজন জেলে জানান, বেহুন্দি ও ফাঁস জালে আটকা পড়ার পর জেলেরা পিটিয়ে এসব কচ্ছপ মেরে ফেলেন। অনেক সময় তা কিনারে এনে এক-দেড় হাজার টাকায় বিক্রি করে দেন। বিক্রি করতে না পারলে চরে ফেলে রাখেন।
বঙ্গোপসাগরের মোহনার তালতলী উপজেলার আশারচর, নলবুনিয়া এলাকায় শুঁটকিপল্লি গড়ে ওঠায় সংলগ্ন প্রায় ৫০ কিলোমিটার বঙ্গোপসাগর মোহনাজুড়ে এসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে শুঁটকি করার জন্য। মাৎস্য বিজ্ঞানীরা জানান, জুলাই থেকে আগস্টে কচ্ছপ ডিম দেয়। মা-কচ্ছপ বালুচরে গর্ত করে ডিম পাড়ে এবং ৪৫ থেকে ৭০ দিন পরে বালুর উত্তাপে ডিম থেকে বাচ্চা ফোটে। প্রতিটি মা-কচ্ছপ একসঙ্গে ৫০ থেকে ১৮০টি ডিম পাড়ে।
সম্প্রতি সরেজমিনে আশারচর ও নলবুনিয়া বনসংলগ্ন চরে দেখা যায়, মৃত দুটি কচ্ছপ চরে আটকা পড়ে আছে। এর মধ্যে একটি পচে বিকৃত হয়ে গেছে। আরেকটি ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
মাছ পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রলারের জেলে মামুন জানান, গত জানুয়ারির শেষ দিকে একই এলাকায় চারটি মৃত কচ্ছপ বালুচরে পড়ে থাকতে দেখেছেন তিনি। দুলাল মিয়া নামের এক মৎস্য ব্যবসায়ী জানান, গত ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত জালে আটকা পড়ে ও বিভিন্নভাবে কমপক্ষে ৪০টি কচ্ছপের মৃত্যু হয়েছে। আশার চরের একটি মাছ ট্রলারের মাঝি আকরাম গনি বলেন, ‘আমরা ইচ্ছে করে কচ্ছপ মারি না। বড় কচ্ছপ জালে আটকা পড়লে জাল ছিঁড়ে ফেলে। তাই সেগুলো মেরে ফেলি। এসব কচ্ছপের ওজন ৩০ থেকে ৪০ কেজি কিংবা তারও বেশি। কেউ কেউ আবার এগুলো বিক্রির জন্যও পিটিয়ে মেরে ফেলেন।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম নওশাদ আলম বলেন, ‘আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী, চিংড়ি ও অন্যান্য জালে টিইডি (টার্টেল এক্সক্লুসিভ) থাকা বাধ্যতামূলক। জালের এই ফাঁকা পকেট (টিইডি) দিয়ে কচ্ছপগুলো নিরাপদে বেরিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশের বেশির ভাগ জেলে তা ব্যবহার করছেন না বলে এই প্রজাতির কচ্ছপের অস্তিত্ব সংকটাপন্ন হচ্ছে।’
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, যেসব অঞ্চলকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার (ইসিএ) আওতায় আনা হয়েছে, সেসব অঞ্চলে কচ্ছপ সংরক্ষণের জন্য পরিবেশ অধিদপ্তরের কমিটি রয়েছে। বরগুনা এর আওতায় নয়, তাই এখানে এগুলো সংরক্ষণের দায়িত্ব বন বিভাগের।
পটুয়াখালী-বরগুনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল ও সংলগ্ন চরে যেসব কচ্ছপ ডিম পাড়তে আসে, তাদের নিরাপত্তার জন্য আমাদের নিয়মিত টহল অব্যাহত আছে। কেউ যদি এসব কচ্ছপ মারা বা ধরার চেষ্টা করেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলেটে ১০ শিশুসহ ২৩ জনের মৃত্যু নিয়ে প্রশ্ন
গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ এসব মৃত্যুকে ‘স্বাভাবিক’ বললেও মৃত্যুর সংখ্যাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে। আলাদা তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ও। জানুয়ারি মাসে এই হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী মৃত্যুর সংখ্যা ছিল ১৪। আর দিনে গড়ে শিশু মৃত্যুর সংখ্যা ছিল ২।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ২৪ ঘণ্টায় শিশু ওয়ার্ডে এক থেকে দেড় দিন বয়সী চার নবজাতকসহ ১০ শিশু মারা যায়। তাদের মৃত্যুর কারণ জন্মগত ত্রুটি, নিউমোনিয়া, ডায়রিয়াজনিত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ১০ শিশু হলো: সিলেটের গোয়াইনঘাটের সায়মা (দেড় বছর), জকিগঞ্জের দশগ্রামের আকাশ (সাত দিন), সিলেট নগরের শেখঘাটের নিলুফা আক্তারের দেড় দিনের শিশু, একই এলাকার ফাতেমা বেগম ও সন্ধ্যা রাণীর এক দিনের করে দুই নবজাতক, সুনামগঞ্জ সদরের তাজরিয়া (সাড়ে তিন বছর), মাহাদি (আড়াই মাস), ছাতকের সাফরাজ (তিন বছর), বিশ্বম্ভরপুরের নাদিরা (ছয় মাস) ও হবিগঞ্জের ইয়াসমিন (তিন দিন)।
শিশু ছাড়াও ২৪ ঘণ্টায় আরও ১৩ জন রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে চার, হৃদ্যন্ত্রের সমস্যায় পাঁচ এবং যক্ষ্মা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এনকেফালাইটিস ও অজ্ঞাত বিষক্রিয়ায় একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটের একটি গ্রামে মারামারির ঘটনায় আহত পাঁচজন এবং সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মৃত্যু হয়েছে। এঁরা রোগী নন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবদুস সবুর মিয়া প্রথম আলোকে বলেন, মারা যাওয়া শিশুদের চিকিৎসায় কয়েক ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধের মেয়াদ, কোন মাত্রায় কীভাবে ব্যবহৃত হয়েছে এবং চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, মারা যাওয়া ১০ শিশুর বেশির ভাগই সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এসেছিল। তারা ঠিক কী অবস্থায় হাসপাতালে এসে পৌঁছায়, তারও খোঁজখবর নেওয়া হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলার মারা যাওয়া এক শিশুর স্বজন অভিযোগ করেন, রাত ১০টার পর তাঁর বোনের মেয়ে ছটফট শুরু করলে তাঁরা ওয়ার্ডে চিকিৎসক খুঁজে পাননি। শিশুটিকে দেখে যাওয়ার জন্য সেবিকাদেরও বলেছেন, কিন্তু সাড়া পাননি। ভোরে শিশুটি মারা যায়।
সিলেট নগরের শেখঘাট এলাকার একটি কলোনির বাসিন্দা নিলুফা আক্তার জানালেন, সোমবার দুপুরে তাঁর কন্যাসন্তান হয়। স্বাভাবিক প্রসব ছিল। গতকাল সকাল ছয়টার দিকে সে মারা যায়। কাঁদতে কাঁদতে নিলুফা বলেন, ‘জানতে চাইছিলাম, কিতা অইছিল তার (শিশুর)। নার্স হায়াত ফুরাই গেছে (আয়ু শেষ) কইয়া বাইচ্চারে কোলে তুলে বিদায় করি দিল!’
গতকাল সকাল নয়টার মধ্যে ১০ শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাড়ে ১০টার দিকে ওয়ার্ডে গিয়ে শিশুদের কোনো স্বজনকে পাওয়া যায়নি। শিশু ওয়ার্ডে রোগীদের একাধিক স্বজন অভিযোগ করেন, দিনে চিকিৎসক ও সেবিকাদের পাওয়া গেলেও রাত আটটার পর কাউকে পাওয়া যায় না। এ সময় চিকিৎসকের খোঁজ করলেও সেবিকারা ধমক দিয়ে থামিয়ে রাখেন।
একজন রোগীর স্বজনের অভিযোগ, তিনি ছয় মাস বয়সী শিশুকে নিয়ে পাঁচ দিন ধরে শিশু ওয়ার্ডে আছেন। একদিন মাত্র রাত আটটার দিকে একজন চিকিৎসক দেখেছেন। আরেক শিশুর অভিভাবক অভিযোগ করেন, রোগীর অবস্থা খারাপ হলে সেবিকারা শুধু মোবাইল ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলে কাজ সারেন।
২৪ ঘণ্টায় যে ১০ শিশুর মৃত্যু হয়, তার মধ্যে সোমবার রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত সাতটি শিশুর মৃত্যু হয়।
শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক প্রভাত রঞ্জন দে বলেন, সংখ্যার হিসাবে এক দিনে মৃত্যু বেশি হলেও এর পেছনে চিকিৎসকের অবহেলা বলে কিছু নেই। জন্মগত ত্রুটি আর জন্মের পরপরই নিউমোনিয়া ও ডায়রিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে। অভিযোগ ওঠায় তদন্ত হবে। তিনি জানান, ৯৭ শয্যার শিশু ওয়ার্ডে ৩২২টি শিশুর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের প্রশাসন শাখা সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার হাসপাতালে ৯০০ রোগী ভর্তি আছে। বহির্বিভাগসহ এই হাসপাতালে দিনে চিকিৎসা নেয় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী। প্রতিদিন গড়ে রোগী মৃত্যুর সংখ্যা ১৪ থেকে ১৬। শিশু মৃত্যুর সংখ্যা দুইয়ের কিছু বেশি।
তদন্ত কমিটি: অভিযোগ খতিয়ে দেখতে গতকাল সকালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গতকালই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক মো. আবদুছ ছালাম। এসব মৃত্যু ‘স্বাভাবিক’ কিন্তু সংখ্যাটা ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন তিনি। উপপরিচালক বলেন, ওসমানী হাসপাতাল ২০১৩ সালে সেবার জন্য জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। এ অবস্থায় অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকায় সংবাদ সম্মেলন: ওসমানী হাসপাতালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। কমিটি আজ সিলেটে যাচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের কারণে রোগীরা যথা সময়ে হাসপাতালে যেতে পারছে না। রোগী খুব জটিল অবস্থায় হাসপাতালে পৌঁছাচ্ছে। এতে করেও চিকিৎসা দুরূহ হয়ে পড়ছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক জানান, মৃত ১০টি শিশুর চারটিই জন্মকালীন শ্বাসরোধের সমস্যায় ভুগছিল। এ ছাড়া মায়ের অপুষ্টিজনিত কারণে তিনটি, পরিপাকতন্ত্রের জটিলতায় একটি, ডায়রিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়ায় দুই শিশু মারা যায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওপার থেকে আসছে বিষাক্ত পানি by দুলাল ঘোষ
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই খাল ও নদী দিয়ে ভারত থেকে পানি নেমে আসছে আখাউড়ায়। তবে কয়েক বছর ধরে এই পানির রং আগের তুলনায় কুচকুচে কালো, গন্ধ তীব্র আর উৎকট। এই পানিতে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। চাষিরা শ্বাসকষ্ট আর চুলকানিতে ভুগছেন।
সরেজমিনে দেখা গেছে, আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্য রেখা থেকে সিঅ্যান্ডবি খাল দিয়ে নামছে ওই পানি। অন্যদিকে সীমান্তের কালিকাপুর গ্রামের জাজি নদী দিয়েও আসছে কালো পানি। নদীর পানি মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা আর নয়াদিল দিয়ে এবং খালের পানি পৌর শহরের তারাগন হয়ে দেবগ্রাম দিয়ে এবং শহরের প্রধান সড়কের পাশ ধরে নেমে এসে মিশে যাচ্ছে তিতাস নদে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব বলেন, কৃষি, বন ও পরিবেশ এবং মৎস্য বিভাগ গত নভেম্বরে প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করেছে। তাতে ওই পানিতে আখাউড়ার সীমান্তবর্তী সদর দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়ন এবং পৌরসভার একটি অংশে বড় ধরনের বিরূপ প্রভাব ফেলছে বলে প্রমাণ পাওয়া গেছে।
আখাউড়া কৃষি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে এই কালো পানি দিয়ে ধানের চাষ হয়। উপজেলার দক্ষিণ ইউনিয়নে ধানি জমি বেশি। মোগড়া ইউনিয়ন ও আখাউড়া পৌরসভারও কিছু জমি আছে। নদী ও খাল থেকে মেশিনে জমিতে পানি দেওয়ার সময় ওই পানি ধানগাছের পাতায় লাগলে গাছ লাল হয়ে মরে যাচ্ছে। সেচের পানি যেখানে প্রথম পড়ছে, সেখানকার ধানগাছ পুড়ে যাচ্ছে।
ওই পানিতে ক্ষতিকর কোনো রাসায়নিক রয়েছে। এ কারণেই এমনটি হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ঠিক কী কী ক্ষতির সম্ভাবনা আছে, তা নিশ্চিত হতে পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য ফালু মিয়ার বাড়ি সিঅ্যান্ডবি খালের পাশে। চার মাস ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছেন। এ ছাড়া গত সপ্তাহ থেকে চর্মরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম বলেন, ইদানীং উপজেলার সীমান্ত এলাকার মানুষের মধ্যে শ্বাসকষ্ট আর চুলকানির প্রকোপ আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছে।
উৎকট গন্ধের কারণে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী, শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং বিজিবির সদস্যরাও নিজেদের কার্যালয়ে কাজ করতে পারছেন না।
বিজিবি ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তছলিম উদ্দিন জানান, স্থলবন্দর বিজিবি ক্যাম্পের জোয়ানদের সেখানে সাত দিনের বেশি রাখা যাচ্ছে না। খালের পানির গন্ধে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন। সেখানে তাই নিয়মিত নতুন জোয়ান পাঠাতে হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশাররফ হোসেন বলেন, ৩ ফেব্রুয়ারি আগরতলায় জেলা প্রশাসকদের সীমান্ত সম্মেলনে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বসহকারেই দেখা হচ্ছে বলে জানান তিনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদা-গিবসন বৈঠক, পরিণতি সম্পর্কে সব পক্ষকে পরিপূর্ণভাবে ভাবার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরিবারের সঙ্গে খুশি গ্রামবাসী
![]() |
| হুইলচেয়ারে চলাফেরা করেন মজিবর রহমান |
গত সোমবার মহুরুল গ্রামে গিয়ে মজিবরের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ১৯৩০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। মজিবরের ভাতিজা শিক্ষক মাহফুজার রহমান জানান, মজিবর স্থানীয় খঞ্জনপুর উচ্চবিদ্যালয় থেকে ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর বগুড়ার আজিজুল হক কলেজে পড়ালেখা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন। ১৯৫২ সালে গণিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএ ডিগ্রি লাভ করার পর বগুড়ার আজিজুল হক কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৫৬ সালে পাকিস্তানের করাচির নাজিমাবাদ কলেজে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এমএসসি ডিগ্রি লাভ করেন। নাজিমাবাদ কলেজের চাকরিতে ইস্তফা দিয়ে ১৯৬৭ সালের ১৬ অক্টোবর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি একটি চিঠি লিখেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এ ছাড়া তিনি ওই গণহত্যার প্রতিবাদে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে নিজের নামের শেষে ‘দেবদাস’ যুক্ত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন জোহা হলে স্থাপন করা সেই সময়ের সেনাক্যাম্পে তাঁর ওই চিঠি পৌঁছে দেয়। ওই চিঠি নিয়ে পাকিস্তানি বাহিনীর এক ক্যাপ্টেন ১৯৭১ সালের ১২ মে তাঁকে ধরে নিয়ে যায়। দীর্ঘদিন পাকিস্তানি বাহিনী তাদের ক্যাম্পে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
ছোট ভাই মোখলেছার রহমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, নির্যাতনের পর মজিবর ধীরে ধীরে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। তবে প্রতিদিন সকালে তাঁকে দু-তিনটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা পড়ার জন্য দিতে হয়। এ জন্য বাসায় নিয়মিত পত্রিকা রাখা হয়েছে। স্বাধীনতার পর কেউ মজিবরের খবর রাখেননি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালের ২ আগস্ট মজিবরকে সংবর্ধনা দেয়।
জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, অধ্যাপক মজিবরকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক কান পেতে রই নমে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন, যা বেসরকারি টেলিভিশনে প্রচারিতও হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনৈতিক সহিংসতার জন্য বাংলাদেশে চড়া মূল্য দিতে হচ্ছে : কানাডার হাইকমিশনার
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাতকালে লাঘামে এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে শক্তিশালী উন্নয়ন অংশীদারত্ব বজায় রেখেছে কানাডা। স্বাস্থ্য, শিক্ষা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কানাডার বিনিয়োগ বাংলাদেশের ভবিষ্যত অগ্রগতির ভিত্তি রচনা করছে। তিনি বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০০ কোটি কানাডিয়ান ডলারে পৌছেছে। স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশেষ কর্মসূচির আওতায় বাংলাদেশের বেশীরভাগ পণ্য কানাডাতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকার ও জনগনের সাথে কানাডা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাবে।
বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক সূচকের অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে হাইকমিশনার লাঘামের আগ্রহের পরিপ্রেক্ষিতে শাহরিয়ার আলম জানান, শুধুমাত্র বৈদেশিক সহায়তা নয়, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে এদেশের জনগণের কঠোর পরিশ্রম, কৃষি খাতে নতুন উদ্ভাবন ও তার প্রয়োগ, শিল্পখাতের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি এবং রফতানীর উর্ধ্বগতির ফলে এ উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, অর্জিত সাফল্যসমূহ এদেশের সরকার ও জনগণকে উন্নয়নের পরবর্তী স্তরে উত্তরণের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাচ্ছে। এ পথ ধরেই বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশের পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংলাপের আহবান ইউরোপীয় ইউনিয়নের

‘রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক অনুশীলন এক নয়’
প্রফেসর এমাজউদ্দিন আহমদ এদেশের একজন শীর্ষ স্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর। এই জাতির প্রতিটি বাক পরিবর্তনে তিনি সব সময়েই সস্পৃক্ত ছিলেন। স্বাধিকার আন্দোলন থেকে গণতান্ত্রিক উত্তরণ পর্যন্ত- তার ছিল মননশীল ভূমিকা। জ্ঞান-গুণ-বিদ্যাবুদ্ধি, আচার-আচরণে যেসব প্রবীণ ব্যক্তি আমাদের অনুকরণীয়-অনুুসরণীয় তিনি তাদের একজন। সে নিরিখেই আমরা বলতে পারি একটি দল ও মতকে সমর্থন করলেও কিছুতেই কট্টর বা দলান্ধ লোক তিনি নন। সরকারের তরফ থেকে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে প্রচার করা হলেও আদৌ তিনি বিএনপির কোন আনুষ্ঠানিক পদাধিকারী নন। সত্য বটে, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সঙ্কটময় সময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন। এটা নিছক মানবিক অনুভূতি, রাজনীতি নয়। প্রফেসর এমাজউদ্দিন আহমদ বিএনপির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেউ নন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে নমনীয় দৃষ্টিভঙ্গির কথা প্রকাশ করেছেন তা একান্তই ব্যক্তিগত বিবেচনা প্রসূত। তা বিএনপির মত নয়। জাতীয় সরকারের যে ধারণা তিনি ব্যক্ত করছেন- দেশের একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে সমঝোতার প্রয়াসে সংকট উত্তরণের লক্ষ্যেই বলছেন। এসব কিছুই প্রমাণ করে যে, তিনি রাজনৈতিক বলয়ের লোক নন। বরং তার সমস্ত কর্মকা- জাতীয় স্বার্থে নিবেদিত। জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা তার পত্রও জাতীয় স্বার্থে বিবেচিত। ক্ষমতাসীন বুদ্ধিজীবীরা তার এই পদক্ষেপকে বাঁকা চোখে দেখলেও সঙ্কট সমাধানে ব্যাকুল জনগোষ্ঠী ব্যাপকভাবে তার উদ্যোগকে সমর্থন দিয়েছেন। দি ডেইলি স্টার পরিচালিত এক জনমত যাচাইয়ে দেখা যায়- দেশের শতকরা ৫৭ ভাগ মানুষ তার উদ্যোগের পক্ষে রয়েছেন (দি ডেইলি স্টার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫)।
আমাদের রাজনৈতিক সংস্কৃতি এ ধরনের স্বাধীনচেতা মানুষকে পুরস্কৃত করে না। স্বাধীনতা যুদ্ধের দলীলপত্র প্রশ্নে যখন বিতর্ক দেখা দেয় তখন তিনি সত্যাশ্রয়ী মতামতই প্রধান করেছেন। দলীয় মত দ্বারা প্রভাবিত হননি। বিগত বিএনপি আমলে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন এ রকম খবর বেরিয়েছিল, কিন্তু তা হয়নি। এমন কি কোন গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্টিত হননি। তাকে একটি রাষ্ট্রয়াত্ব ব্যাংকের চেয়ারম্যানের পদ দেয়া হলে পেশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখান করেছেন। এ কথার অর্থ এই নয় যে, তাকে জাতীয়তাবাদী ঘরানা থেকে দূরে দেখাতে চাই। বরং এর উদ্দেশ্য হচ্ছে তার স্বকীয়তা, ব্যক্তিত্ব এবং মর্যাদাপূর্ণ স্বাতন্ত্র্য তুলে ধরা। এ ধরনের একজন সম্মানীয় ব্যক্তিকে ফৌজদারী অপরাধের সঙ্গে সম্পৃক্ত দেখানো রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ক্ষমতাসীন সরকারকে বুঝতে হবে রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক অনুশীলন এক নয়। প্রফেসর এমাজউদ্দিন আহমদ-এর বিরুদ্ধে মামলা ঠুকে সরকার একটি দৃষ্টিকটু দৃষ্টান্ত স্থাপন করেছে। এদেশে দলমত নির্বিশেষে এমাজউদ্দিনের এক বিশাল ভক্ত-অনুরক্ত জনগোষ্ঠী রয়েছে। তাই সরকারের কাছে বিনীত নিবেদন- তাকে মামলা এবং অহেতুক হয়রানি থেকে বিরত থাকুন।
লেখকগণ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এম সলিমউল্লাহ খান (সরকার ও রাজনীতি বিভাগ), প্রফেসর আবদুল লতিফ মাসুম (সরকার ও রাজনীতি বিভাগ), প্রফেসর মো. শামছুল আলম (সরকার ও রাজনীতি বিভাগ), প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার (ফার্মেসী বিভাগ), প্রফেসর মো. শরিফউদ্দীন (গণিত বিভাগ)।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৯০ বছর পর জামায়াতে নামাজ পড়ার সুযোগ তুর্কি সেনাদের
এর ফলে তুর্কি সেনারা এখন জামায়াতে নামাজ পড়তে পারবে বলে তুরস্কের ডেইলি সাবাহ জানিয়েছে। পত্রিকাটি অবশ্য বিস্তারিত কিছু জানায়নি।
কামাল আতাতুর্ক উসমানিয়া খেলাফত উচ্ছেদের পর সৈন্যদের ওপর জামায়াতে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তিনি সৈন্যবাহিনী ইসলাম অনুসারীদের ওপর বেশ বিরূপ ছিলেন। তার উত্তরসূরিরাও কড়াভাবে নজর রাখতেন যাতে কেউ ইসলাম ধর্ম অনুসরণ না করে। এমনকি নামাজ পড়লেও চাকরিচ্যুত হতে হতো তুর্কি সেনা সদস্যদের। এরদোগান ক্ষমতায় আসার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরিবহন সঙ্কটে উত্তরাঞ্চলে সরবরাহ ব্যাহত- নগরবাড়ী ও বাঘাবাড়ী নৌবন্দরে সারের স্তূপ by শফিউল আযম
নগরবাড়ী নৌবন্দর ঘাটের সার আমদানিকারক এশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আরিফ হোসেন জানান, বিসিআইসি আমদানিকারকদের মাধ্যমে চীন, মিসর, সৌদি আরব, তিউনিসিয়াসহ বিভিন্ন দেশ থেকে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি সার আমদানি করে। পরে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে রাসায়নিক সার লাইটারেজ জাহাজে করে নগরবাড়ী ও বাঘাবাড়ী নৌবন্দরে আনা হয়। পরে সেখান থেকে সড়ক পথে উত্তরাঞ্চলের বিসিআইসির পাবনা-সিরাজগঞ্জের বাঘাবাড়ী, বগুড়া, সান্তাহার, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিহাটের মহেন্দ্রনগর, দিনাজপুর, পার্বতীপুর চরকাট, ঠাকুরগাঁও, বিরামপুর ও গাইবান্ধায় বাফার গুদামে ওই সার পৌঁছে দেয়া হয়।
কিন্তু অবরোধ ও হরতালে পরিবহন সঙ্কটে সার সরবরাহ অনেক কমে গেছে। এ দিকে নৌপথে যোগাযোগ স্বাভাবিক থাকায় প্রতিদিনই সারবাহী জাহাজ বাঘাবাড়ী ও নগরবাড়ী নৌবন্দরে ভিড়ছে। ফলে খোলা আকাশের নিচে সারের স্তূপ বেড়েই চলেছে। নওগাঁ থেকে সার নিতে আসা ট্রাকচালক আবুল হোসেন বলেন, পুলিশি নিরাপত্তায় বগুড়া পর্যন্ত এসেছি। পরে জীবনের ঝুঁকি নিয়ে নগরবাড়ী বন্দর পর্যন্ত আসতেই পথে পিকেটারদের হামলার শিকার হতে হয়েছে। তবুও এসেছি জীবন-জীবিকার তাগিদে।
জানা যায়, স্বাভাবিক অবস্থায় পাবনার নগরবাড়ী ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর ঘাট থেকে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ ট্রাক সার উত্তরাঞ্চলে ১৪টি বাফার গুদামে সরবরাহ করা হতো। বর্তমানে সেখানে ৪০ থেকে ৫০ ট্রাক সার সরবরাহ হচ্ছে। ফলে বিভিন্ন অঞ্চলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে।
নগরবাড়ী নৌবন্দরের রুহুল আমিন জানান, অবরোধ ও হরতালের কারণে বন্দরে সার নিতে ট্রাক কম আসায় শ্রমিকদের কাজ কমে গেছে। নগরবাড়ী সার আমদানিকারক সমিতির যুগ্মসম্পাদক বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা জানান, অবরোধের কারণে ব্যবসায়বাণিজ্যে ব্যাঘাত ঘটছে। ট্রাক চালকেরা ঝুঁকি নিয়ে সার পরিবহনে রাজি হচ্ছে না। ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে সার পরিবহনে খরচ বেশি পড়ায় ঠিকাদারেরা বিভিন্ন বাফার গুদামে সার পাঠাতে আগ্রহী হচ্ছে না বলে জানা গেছে।
রাসায়নিক সার আমদানিকারক রতন সাহা নয়া দিগন্ত প্রতিনিধিকে জানান, সময় মতো সরবরাহ করতে না পারায় প্রায় দুই লাখ বস্তা সার খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে। নগরবাড়ী বন্দরে একটি বাফার গুদাম থাকলে সার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকত না। অবরোধের কারণে পর্যাপ্ত সার নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরে মজুদ পড়ে রয়েছে। এতে চলতি বোরো মওসুমে কৃষিপ্রধান উত্তরাঞ্চলে সার সরবরাহ নির্বিঘ্ন না করতে পারলে কৃষি ক্ষেত্রের বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বগুড়া অফিসের লিয়াজোঁ অফিসার রাজশাহী ও রংপুর বিভাগের সার সরবরাহ মনিটরিং অফিসার শামীম আক্তার জানান, নগরবাড়ী ও বাঘাবাড়ী নৌবন্দর ঘাটে খোলা আকাশের নিচে বিপুল সার মজুদ আছে। এ ছাড়া উত্তরাঞ্চলের ১৪টি বাফার গুদামে ফেব্রুয়ারি মাসের চাহিদার দ্বিগুণ সার মজুদ আছে। ফলে চলতি বোরো মওসুমে এ অঞ্চলে ইউরিয়া সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলোচনার সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী, ‘টক শোওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলে মারা গেল। আমাকে ঢুকতে দেয়া হলো না। আমাকে যেভাবে অপমান করা হয়েছে, যারা আলোচনার কথা বলছেন, তাদের যদি সেভাবে অপমান করা হতো, তারা কি আর যেতেন? আলোচনার উদ্যোক্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তারা আগে খালেদা জিয়াকে মানুষ খুন করা থেকে বিরত থাকতে বলুন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভিআইপি নিরাপত্তা নেবেন না কেজরিওয়াল
এজন্য চলাফেরার সময় 'জেড প্লাস' ক্যাটাগরির সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা নেবেন না তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাংলোতেও থাকবেন না দিল্লির এ হবু মুখ্যমন্ত্রী।
আম আদমি পার্টির নেতা (এএপি) নেতা কুমার বিশ্বাস জানান, 'আমরা এ ধরনের সব কিছুর বিরোধী। পুলিশের কাজ শুধু মুখ্যমন্ত্রীর চলাফেরার সময় ভিড় এড়ানো এবং এ সময় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা।'
ঘাজিয়াবাদের পুলিশ সুপার ভিপ্পিন তাদা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত দিল্লির নিকটবর্তী কেজরিওয়ালের ঘাজিয়াবাদের বাসার সামনে ১০ জন পুলিশ পরিদর্শক, ৫০ জন পুরুষ ও ১০ জন নারী কনস্টেবল থাকবেন।
তবে এ বিষয়ে এএপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রথম দফায় মুখ্যমন্ত্রী থাকার সময়ও ভিআইপি নিরাপত্তা বলয় এড়িয়ে চলেন কেজরিওয়াল। এমনকি রাস্তায় ট্রাফিক সিগনালে লালবাতি জ্বললে তিনি সাধারণ মানুষের মতো গাড়ি নিয়ে অপেক্ষা করেছেন।
মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দকৃত বাংলোতে না থেকে কেজরিওয়াল নিজের জন্য দুটি ফ্ল্যাট চেয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত শনিবারের নির্বাচনে এএপি ৯৫ দশমিক ৭ শতাংশ আসন পেয়ে অভূতপূর্ব বিজয় লাভ করে। বিধানসভা নির্বাচনের ইতিহাসে শতকরা হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি। আগামী শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল।
জ্যেষ্ঠ এএপি নেতা মনীষ সিসদিয়া জানিয়েছেন, আগামী শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় সব মন্ত্রী, লোকসভা নির্বাচনে দিল্লি থেকে নির্বাচিত বিজেপির ৭ সদস্য, বিধানসভার নির্বাচিত ৩ বিধায়ক এবং বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী কিরণ বেদিকে আমন্ত্রণ জানানো হবে।
মোদিকে আমন্ত্রণ জানাতে এরইমধ্যে তার সাক্ষাতের সময় চেয়েছেন কেজরিওয়াল। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোদির সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের রাজনৈতিক পরিস্থিতি by বদরুদ্দীন উমর
মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। রাজধানী দিলি্লতে পর্যন্ত কয়েকটি চার্চে ভাংচুর হয়েছে। কংগ্রেসের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বিজেপির উত্থান হলেও বস্তুত দেখা যাচ্ছে যে, কংগ্রেস যে মূল প্রতিক্রিয়াশীল নীতির ওপর দাঁড়িয়ে তাদের শাসন চালিয়ে এসেছে, বড় পুঁজির স্বার্থে যে গণবিরোধী নীতি কার্যকর করে এসেছে, তারই ধারাবাহিকতা রক্ষা করে বিজেপি তাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টাতেই নিযুক্ত আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে তাদের হিন্দুত্বের কর্মসূচি। এই পরিপ্রেক্ষিতে ভারতে বিজেপির শাসন এবং তাদের তলোয়ার ঘোরানো প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ যে খুব উজ্জ্বল, এটা মনে করার কারণ নেই। একদলীয় শাসনের পরিবর্তে ভারত যে পরবর্তী নির্বাচনে কোয়ালিশন সরকারের যুগে ফেরত যাবে এমন সম্ভাবনাই এই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে।
৯.২.২০১৫
সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভূমধ্যসাগরে নৌকাডুবে ২ শতাধিক অভিবাসী নিহত
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র কারলোতা সামি বুধবার এক টুইটার বার্তায় জানিয়েছেন, 'নৌকাডুবির চারদিন পর ৯ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বাকী ২০৩ জন সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গেছেন।' খবর- এএফপি, বিবিসি
গত শনিবার লেবাননের উপকূল থেকে নৌকাগুলো ইতালির উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, 'ইতালির লম্পেদুসা দ্বীপের কাছ থেকে দেশটির কোস্টগার্ড ৯ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা ফরাসি ভাষায় কথা বলছেন। সম্ভবত এসব অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট বা সেনেগালের নাগরিক।'
এর আগে গত সোমবার ভূমধ্যসাগরে ইতালির লম্পেদুসা দ্বীপের কাছে তীব্র শীতে মারা যাওয়া ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। প্রচণ্ড বাতাস ও উত্তাল সাগরের ঢেউয়ে ভিজে গেলে মারা যান ওই অভিবাসীরা।
গত এক বছরে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে এক হাজারের বেশি অভিবাসী মারা গেছেন। ২০১৩ সালের অক্টোবরে লাম্পেদুসার উপকূলে একটি মাছ ধরা নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা যান। এর পর ইতালি ‘মেয়ার নস্ট্রাম’ নামের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রতিষ্ঠা করে। তবে এক বছর পরেই দলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুতুবদিয়ার মালেকশাহ্ (রাহ.) বার্ষিক ফাতিহা ১৮ ও ১৯ ফেব্রুয়ারি
About: ATM COX

সাগর-রুনি হত্যার ৩ বছর সেই তিমিরেই মামলার তদন্ত by নুরুজ্জামান লাবু

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলটি প্রথমে তদন্ত শুরু করে শেরেবাংলানগর থানা পুলিশ। একদিনের মাথায় তা স্থানান্তর করা হয় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। একপর্যায়ে উচ্চ আদালতে ব্যর্থতা স্বীকার করলে আদালত মামলাটি র্যাবকে তদন্তের নির্দেশ দেয়। বতর্মানে মামলাটির তদন্ত করছেন র্যাব ইনভেস্টিগেশন সেলের এএসপি ওয়ারেছ। তদন্তের দায়িত্ব নেয়ার পর আদালতের নির্দেশে ২০১২ সালের ২৬শে এপ্রিল হত্যাকাণ্ডের ৭৫ দিন পর কবর থেকে লাশ তুলে ভিসেরা পরীক্ষা করা হয়। ভিসেরা রিপোর্টে এই সাংবাদিক দম্পতিকে হত্যার আগে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা তা জানার চেষ্টা করা হয়। কিন্তু এমন আলামতও পাওয়া যায়নি। সূত্র জানায়, সাগর-রুনি ও হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরি ও হাত-পা বাঁধার রশিসহ বিভিন্ন আলামত পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি ফরেনসিক গবেষণাগারে। এসব আলামত থেকে পৃথক দু’টি পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়ার কথাও ঘোষণা দেয় র্যাব। পরবর্তীতে এসব নমুনার সঙ্গে মিলিয়ে দেখার জন্য সন্দেহভাজন আরও ২১ জনের ডিএনএ নমুনাও পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেই রিপোর্ট হাতে পেয়েছে র্যাব। কিন্তু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়নি। কারও সঙ্গে সেই ডিএনএ নমুনা মিলেনি। র্যাব কর্মর্তারা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রে পাঠানো পরীক্ষার প্রতিবেদনগুলো নিয়ে র্যাব কাজ করছে। তবে এখন পর্যন্ত বলার মতো কোন অগ্রগতি নেই। র্যাব’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, মামলাটি প্রথম থেকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। রহস্য উন্মোচনে চেষ্টার কোনো ত্রুটি নেই। ডিএনএ প্রতিবেদন, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদসহ নানা বিষয় নিয়ে র্যাব কাজ করে যাচ্ছে। মামলাটির রহস্য উন্মোচনে র্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই গ্রিলকাটা চোরসহ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত করে তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার পর ডিবি পুলিশ এক ছিঁচকে চোরকে নিয়ে রাজাবাজারে সাগর-রুনির বাসায় গিয়ে জানালা দিয়ে ভেতরে প্রবেশও করায়। কিন্তু পরে গণমাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখির কারণে তা নিয়ে আর এগোয়নি পুলিশ। ঘটনার বাসার দুই দারোয়ান রুদ্র পলাশ ও এনামুলকে নিয়ে রহস্য তৈরি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দিলে এনামুল পালিয়ে যায়। পরে এনামুলকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দশ লাখ টাকা পুরস্কার হিসেবে ঘোষণা দেয়া হয়। কিন্তু এনামুলকে র্যাব গ্রেপ্তার করেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য উদ্ঘাটন করতে পারেনি। সর্বশেষ গত নভেম্বরে পলাশ ও এনামুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র জানায়, মামলার একপর্যায়ে তদন্ত কর্মকর্তা সাগর-রুনি হত্যা মামলায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার দেখায়। তারা হলো- রফিকুল ইসলাম, বকুল মিয়া, সাঈদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ। এই পাঁচজন মহাখালীর ডা. নিতাই হত্যাকাণ্ডের আসামি। তাদেরও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোন তথ্য পায়নি তদন্ত সংশ্লিষ্টরা। তাদের কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি। এ ঘটনায় বর্তমানে দুই দারোয়ানসহ সাতজন কারাবন্দি রয়েছে। সূত্র জানায়, সাগর-রুনি হত্যকাণ্ডে সন্দেহভাজন হিসেবে তাদের পারিবারিক বন্ধু তানভীর নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে কোন তথ্য উদ্ধার করতে পারেনি র্যাব। বর্তমানে তানভীর জামিনে রয়েছেন।
তদন্ত সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে প্রতি মাসেই একবার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় তদন্ত কর্মকর্তা। এ পর্যন্ত আদালতে ৩২টি অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সর্বশেষ প্রতিবেদন দেয়া হয় গত ২রা ফেব্রুয়ারি। আগামী ১লা এপ্রিল পরবর্তী অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে প্রতিটি প্রতিবেদনের ভাষাই এক। তাতে রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে বলা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও খুনিদের শনাক্ত করতে না পারায় ক্ষোভ আর হতাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা। মামলার বাদী ও নিহত রুনির ভাই নওশের আলম রোমান বলেন, তদন্তে কোন অগ্রগতি নেই। তদন্ত সংশ্লিষ্টরা তাদের কিছু জানানও না। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে না এমন মন্তব্য করে নওশের আলম রোমান বলেন, আশা পুরোপুরি ছেড়ে দিলেও অপেক্ষায় আছি, কোন একদিন হয়তো এই হত্যাকাণ্ডের রহস্য ঠিকই উন্মোচন হবে। ন্যায় বিচার হবে। রোমান বলেন, সাগর-রুনি দম্পতির একমাত্র সন্তান মেঘ যতই বড় হচ্ছে তত বাবা-মাকে হারানোর কষ্ট অনুভব করতে পারছে। মেঘ মাঝে-মধ্যেই মা-বাবার কথা মনে করে কান্না করে। তাকে কেউ কোন সান্ত্বনা দিতে পারে না। রোমান জানান, তাদের মা নুরুন্নাহার বেগমের বয়স হয়েছে। তিনিও তার জীবদ্দশায় মেয়ে-জামাই হত্যার বিচার দেখে যেতে চান।
মানববন্ধন: সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ডিআরইউ’র আয়োজনে এতে নিহতদের পরিবারের সদস্য ও গণমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 11
(69)
- খালেদার কার্যালয়ে খাবার নিতে বাধা
- ধারদেনায় সংসার চলছে দিনমজুরদের, অবরোধ-হরতালে কাজ ...
- শের-ই-বাংলা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, ছাত্রীনিবাসে...
- দূরপাল্লার পথে দিনে কিছু বাস বাড়লেও যাত্রী কম
- বীভৎস ছবি হাতে শিশুরা মানববন্ধনে
- প্রকাশ্যে ৯০টি গাছ কাটল দুর্বৃত্তরা
- খাসজমিতে ঘর নির্মাণ করছেন আ.লীগ নেতা
- নিষিদ্ধ জালে মারা পড়ছে মা–কচ্ছপ by এম জসীম উদ্দীন
- সিলেটে ১০ শিশুসহ ২৩ জনের মৃত্যু নিয়ে প্রশ্ন
- ওপার থেকে আসছে বিষাক্ত পানি by দুলাল ঘোষ
- খালেদা-গিবসন বৈঠক, পরিণতি সম্পর্কে সব পক্ষকে পরিপূ...
- পরিবারের সঙ্গে খুশি গ্রামবাসী
- রাজনৈতিক সহিংসতার জন্য বাংলাদেশে চড়া মূল্য দিতে হচ...
- সংলাপের আহবান ইউরোপীয় ইউনিয়নের
- ‘রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক অনুশীলন এক নয়’
- ৯০ বছর পর জামায়াতে নামাজ পড়ার সুযোগ তুর্কি সেনাদের
- পরিবহন সঙ্কটে উত্তরাঞ্চলে সরবরাহ ব্যাহত- নগরবাড়ী ও...
- আলোচনার সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী, ‘টক শোও...
- ভিআইপি নিরাপত্তা নেবেন না কেজরিওয়াল
- ভারতের রাজনৈতিক পরিস্থিতি by বদরুদ্দীন উমর
- ভূমধ্যসাগরে নৌকাডুবে ২ শতাধিক অভিবাসী নিহত
- কুতুবদিয়ার মালেকশাহ্ (রাহ.) বার্ষিক ফাতিহা ১৮ ও ১৯...
- টইটং বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা'র দাখিল পরীক্ষার...
- সাগর-রুনি হত্যার ৩ বছর সেই তিমিরেই মামলার তদন্ত by...
- তিনি দুটি কৃষ্ণচূড়ার চারা লাগাবেন সেই দিন by মানস...
- সহিংসতা বন্ধে সব পক্ষকে ভূমিকা রাখার আহ্বান
- মধ্যবর্তী নির্বাচন বর্তমান সংবিধানেই সম্ভব by শহীদ...
- কংগ্রেস নিশ্চিহ্ন- প্রিয়াঙ্কাকে নেতৃত্বে আনতে বিক্ষোভ
- দেশীয় গণমাধ্যম, ইটিভি এবং আব্দুস সালাম by গোলাম মা...
- অরবিন্দ কেজরিওয়ালের বাজিমাত
- পর্যটনেরও কপাল পুড়ছে! by বারেক কায়সার ও জিয়াউর রহম...
- ১০ শিশুসহ ৩২ রোগীর মৃত্যুতে তোলপাড় ওসমানী মেডিক্যা...
- সংকট সমাধানে সংলাপ ও সমঝোতা by সৈয়দ আবুল মকসুদ
- উচ্চশিক্ষা কার্যক্রম স্থবির, ক্লাস-পরীক্ষা বন্ধ নয়
- অশান্ত দেশ- মানবসৃষ্ট দুর্যোগ রুখে দাঁড়ান
- বিহার মুখ্যমন্ত্রী মাঝিকে বহিষ্কার
- ইংলাকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
- ভারতে ধর্ষণপ্রবণতা বাড়ছে
- যুক্তরাষ্ট্রকে পুতিনের হুশিয়ারি
- লাতিন ছন্দে দুর্বার বার্সেলোনা
- দূরে যাতায়াতের জন্য সময়টা ভালো নয়
- দু’দলের উচিত জরুরি ভিত্তিতে পথ খোঁজা
- হরতাল-অবরোধের আগুন বাজারে by হামিদ বিশ্বাস
- সংবিধান ও রাজনীতি- ছাগল ও সিংহ বাহিনীর বয়ান by সৈয়...
- এটাও কি কম কথা! by আবু এন এম ওয়াহিদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন by আশফাক হোসেন
- ব্লাড ক্যানসার রোগীদের আশার আলো ‘আইব্রুটিনিব’
- বর্তমান আন্দোলনের ভবিষ্যৎ by আলফাজ আনাম
- ভাষার রাস্তায় কতটা এগোলাম আমরা? by সৈয়দ মনজুরুল ই...
- ক্ষুদ্র ব্যবসায়ীদের আহাজারি by উৎপল রায়
- জীবনের হাতে সঁপে দেওয়া জীবন by মনজুরুল হক
- সর্বাধিক ‘ক্রসফায়ার’ রাজশাহী যশোর মিরপুর ও যাত্রাব...
- শুভ বুদ্ধির উদয় হোক by ড. এম মুজিবুর রহমান
- মাদক পাচার দিনমজুর থেকে কোটিপতি ফরিদ by মো. রফিকুল...
- চট্টগ্রামের ব্যবসায়ীদের রক্তক্ষরণ by মহিউদ্দীন জুয়েল
- রোহিঙ্গা-বাঙালি বিতর্ক ও দ্বিপক্ষীয় সম্পর্ক by সো...
- এর নাম মতপ্রকাশের স্বাধীনতা? by এম সাগর
- গণতন্ত্রের একি ভয়াবহ রূপ by মোয়াজ্জেম হোসেন ভূইয়া
- মাসে ৮০০ রিয়াল বেতন ধার্য করে চুক্তি স্বাক্ষর
- সহিংস অবরোধে মূল্যস্ফীতি ভাবনা by হাসান মামুন
- কেজরিওয়ালের ক্যারিশমার নেপথ্যে by সৌম্য বন্দ্যোপা...
- সঙ্কট উত্তরণের পথ- সংলাপ-সমঝোতাই রাজনৈতিক সমাধান
- মানববন্ধনের নামে শিশুদের ব্যবহার! by মানসুরা হোসাইন
- ইরানে সতীত্ব প্রমাণে অস্ত্রোপচার
- সংলাপের উদ্যোক্তাদের বিতর্কিত করার কৌশল- সংলাপ উদ্...
- পেট্রলবোমা রহস্য- সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত
- জুবায়ের হত্যার রায়- ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করতে...
- নির্বাচনের প্রস্তাব না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দো...
- স্মরণ : সাংবাদিক শেখ বেলালউদ্দীন
-
▼
Feb 11
(69)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...