Showing posts with label আজিজুর রহমান. Show all posts
Showing posts with label আজিজুর রহমান. Show all posts

Tuesday, January 22, 2013

চরাচর-বিদেশি গাছ by আজিজুর রহমান

বাংলাদেশে কয়েক দশক ধরে বনায়ন কর্মসূচিতে স্থান করে নিয়েছে বেশ কিছু বিদেশি প্রজাতির কাঠজাতীয় গাছ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অস্ট্রেলিয়া মহাদেশের ইউক্যালিপটাস, ইপিল ইপিল ও আকাশমনি।

Sunday, January 13, 2013

বাহরাইনে আগুনে পুড়ে ॥ হত ১০ বাংলাদেশী- ০ এখনও নিখোঁজ ২০- ০ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত by আজিজুর রহমান

ভাগ্যবদলাতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে গিয়ে আগুনে পুড়ে লাশ হতে হলো ১০ বাংলাদেশী শ্রমিককে। রাজধানী মানামার মুখারকা এলাকায় অনুমোদনহীন একটি তিন তলা বাড়িতে শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ১০ প্রবাসী বাংলাদেশী শ্রমিকের প্রাণহানি ঘটে।

Saturday, January 12, 2013

রক্তাক্ত পাকিস্তান- সিরিজ বোমা হামলায় নিহত ১২২ ॥ অধিকাংশ শিয়া ॥ দায়িত্ব স্বীকার লস্কর-ই-ঝাংভির by আজিজুর রহমান

 অস্থির পাকিস্তান ফের রক্তাক্ত হলো। সিরিজ বোমায় কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া। বৃহস্পতিবার রাতে প্রদেশের শিয়া সংখ্যাগরিষ্ঠ কোয়েটা ও মিংগোরা নামক দুটি শহরে স্মরণকালের এই ভয়াবহ বোমা হামলায় মুহূর্তেই ১২২টি তাজা প্রাণ ঝড়ে যায়।

Wednesday, January 9, 2013

চরাচর-সীমানা পেরিয়ে বাংলাদেশের কুমির by আজিজুর রহমান

বাংলাদেশের কুমির এখন আন্তর্জাতিক অঙ্গনে। কুমির চাষ এ দেশে ক্রমেই বিস্তার লাভ করায় কুমির রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। কুমির রপ্তানিকারকদের তালিকায় যুক্ত হলো একটি নতুন নাম_বাংলাদেশ।

Thursday, July 12, 2012

চরাচর-আর্সেনিকের বিষক্রিয়া by আজিজুর রহমান

পানিবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে মানুষকে রক্ষার জন্য গত শতাব্দীর ষাটের দশক থেকে ভূগর্ভের নিরাপদ পানি উত্তোলন ও সরবরাহের উদ্দেশ্যে আন্তর্জাতিক দাতা ও সাহায্য সংস্থাগুলো আমাদের দেশে নলকূপ স্থাপনে অর্থ ও উপকরণ জোগান দিয়ে আসছে।

Wednesday, June 27, 2012

চরাচর-বৃক্ষের কী গুণ! by আজিজুর রহমান

সব প্রাণীর জীবনধারণের জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ একদিকে যেমন খাদ্যপুষ্টি, ওষুধ, কাঠ ও জ্বালানির জোগান দিচ্ছে, অন্যদিকে বায়ু ও তাপের সমতা বজায়, খরা ও অতিবৃষ্টি রোধ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে।

Thursday, June 14, 2012

চরাচর-প্রাচীন বিক্রমপুরের ৩ স্মরণীয় ব্যক্তি by আজিজুর রহমান

যুগে যুগে বহু ক্ষণজন্মা মহাপুরুষের আবির্ভাব হয়েছে বিক্রমপুরের মাটিতে। তাঁদের জ্ঞান ও কর্মময় জীবন শুধু বিক্রমপুরকেই নয়, সমগ্র বাঙালি জাতিকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে গেছে। প্রাচীনকালের এই মহাপুরুষদের মধ্যে অন্যতম হচ্ছেন রাজা শ্রীচন্দ্র, অতীশ দীপঙ্কর ও ধর্মপাদ।

Friday, June 8, 2012

চরাচর-উভচর প্রাণী হারিয়ে যাচ্ছে by আজিজুর রহমান

প্রাণিজগতে এ মুহূর্তে সবচেয়ে বিপদগ্রস্ত হচ্ছে উভচর প্রাণী। এ প্রাণীদের ব্যাপক বিলুপ্তি লক্ষ করে আতঙ্কিত হয়ে পড়েছেন জীববিজ্ঞানী ও পরিবেশবিদরা। দ্য জার্নাল সায়েন্সের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন উভচর প্রাণী বিশেষজ্ঞ নজিরবিহীন ওএসএ সংকেত পাঠিয়েছেন পৃথিবীজুড়ে এসব প্রাণী বিলুপ্তির যে হুমকি দেখা দিয়েছে সে বিষয়ে

Tuesday, May 29, 2012

চরাচর-বিলুপ্তির পথে শকুন by আজিজুর রহমান

দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে শকুন নামের বাংলাদেশের অতি পরিচিত বিশালাকার পাখিটি। বৈদিক মতে, শকুন হচ্ছে শুভফলসূচক পক্ষী। প্রচলিত ভাষায় এদের ঝাড়ুদার বা স্ক্যাভেঞ্জার (ঝপধাবহমবৎ) অর্থাৎ ময়লা-আবর্জনা পরিষ্কারক পাখি বলা হয়। বিভিন্ন প্রাণীর মৃতদেহ শকুনরা দলবেঁধে মুহূর্তেই খেয়ে সাবাড় করে ফেলে।

Sunday, May 27, 2012

চরাচর-দীর্ঘ হচ্ছে সাইক্লোন সিজন by আজিজুর রহমান

বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে ১০০ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। আর উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ০.৫ মিটার। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসির রিপোর্ট পর্যালোচনা করে বিশেষজ্ঞ দেখিয়েছেন, বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।

Thursday, May 24, 2012

চরাচর-হ্রাস পাচ্ছে মাটির পুষ্টি উপাদান by আজিজুর রহমান

ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য জোগান দিতে গিয়ে অবিরাম চাষাবাদ হচ্ছে জমিতে। কিন্তু সে অনুপাতে মাটির যত্ন না নেওয়ায় কমে যাচ্ছে মাটির পুষ্টি উপাদান। ফলে কমে যাচ্ছে উর্বরতা। মাটিতে জৈব উপাদানের ঘাটতি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান কমতে থাকায় ভবিষ্যতে চাষাবাদ হুমকির মুখে পড়তে পারে।

Tuesday, May 22, 2012

চরাচর-সংকটে সুন্দরবন by আজিজুর রহমান

গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সৃষ্ট বিশ্বের বৃহত্তম জীবন্ত বদ্বীপের সাগরপ্রান্তে অবস্থিত আশ্চর্য সুন্দর বনভূমি বা ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। পাঁচ হাজার ৩০০ বছরের প্রাচীন এ বনভূমি বাংলাদেশ ও ভারতের ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চল হিসেবে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

Monday, May 14, 2012

চরাচর-শরীর যার শত্রু by আজিজুর রহমান

ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (ডাবি্লউটিবি)-এর তথ্য মতে, বাংলাদেশে ৯০৩ প্রজাতির বণ্য প্রাণী রয়েছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫টি উভচর, ১২৬টি সরীসৃপ, ৬৫০টি পাখি এবং ১১৩টি স্তন্যপায়ী প্রজাতি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এসব বন্য প্রাণীর মধ্যে প্রায় দেড় শ প্রজাতিই বিলুপ্তির পথে।

Friday, May 11, 2012

চরাচর-ঢাকার মগরা হারিয়ে গেল by আজিজুর রহমান

এককালে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করত এমন একটি জাতিগোষ্ঠীর নাম হচ্ছে মগ। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তসংলগ্ন আরাকান রাজ্য থেকে কয়েক শতাব্দী আগে মগরা বাংলার রাজধানী ঢাকায় এসে বসবাস শুরু করে। আরাকান একসময় স্বাধীন রাজ্য ছিল। পরবর্তীকালে এটি মিয়ানমার প্রজাতন্ত্রের একটি প্রদেশে পরিণত হয়।

Tuesday, May 1, 2012

চরাচর-ঐতিহাসিক বিক্রমপুর by আজিজুর রহমান

খ্রিস্টপূর্ব প্রায় দেড় হাজার বছর আগে বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অজয় নদীর দক্ষিণ তীরে একটি উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। পণ্ডিতরা মনে করেন, বৃহত্তর বাংলা ভাষাভাষী ভূখণ্ডের এটিই প্রাচীনতম সভ্যতার নিদর্শন। সেকালে এই ভূখণ্ডে একক কোনো বৃহৎ রাষ্ট্র গড়ে ওঠেনি।

Thursday, April 19, 2012

চরাচর-জীববৈচিত্র্য সংকট by আজিজুর রহমান

বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। আয়তনে ছোট হলেও প্রাকৃতিকভাবে জীববৈচিত্র্যে খুবই সমৃদ্ধ। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে এখনো টিকে আছে অনেক বন্য প্রাণী। সামগ্রিকভাবে বনের পরিমাণ দেশের মোট আয়তনের এক-পঞ্চমাংশের কাছাকাছি হলেও সেই তুলনায় বন্য প্রাণীর সংখ্যা অনেক বেশি।

Sunday, April 8, 2012

চরাচর-ইলিশের পুষ্টিগুণ by আজিজুর রহমান

ইলিশ মাছ শুধু আমাদের জাতীয় গৌরবের প্রতীক ও অর্থনীতির সহায়ক শক্তিই নয়, আমাদের পুষ্টিদাতাও বটে। প্রচুর পুষ্টিগুণসমৃদ্ধ প্রতি ১০০ গ্রাম ইলিশে রয়েছে ২১ দশমিক ৮ গ্রাম প্রোটিন, ২৪ মিলিগ্রাম ভিটামিন সি, ১৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৩ দশমিক ৩৯ গ্রাম শর্করা, ২ দশমিক ২ গ্রাম খনিজ ও ১৯ দশমিক ৪ গ্রাম চর্বি।

Friday, April 6, 2012

চরাচর-নদ-নদীর অস্তিত্ব সংকট by আজিজুর রহমান

পানি উন্নয়ন বোর্ডের পরিবেশিত তথ্য থেকে জানা যায়, বাংলাদেশে নদী, উপনদী ও শাখা নদী মিলিয়ে মোট নদ-নদীর সংখ্যা ২৩০টি। তবে নদ-নদীর প্রকৃত সংখ্যা নিয়ে রয়েছে ব্যাপক মতপার্থক্য। স্থানীয়ভাবে মোট ৪২০টি নদ-নদীর হিসাব পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি বলে প্রমাণ পেয়েছেন নদী গবেষকরা।

Friday, March 30, 2012

চরাচর-সর্প দংশন by আজিজুর রহমান

স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ও নিউ ক্যাসল ইউনিভার্সিটির সহায়তায় পরিচালিত এক জরিপ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এগুলোর মধ্যে ২২ প্রজাতির সাপ বিষধর। আবার বিষধর এ প্রজাতিগুলোর মধ্যে মাত্র চারটি প্রজাতি খুবই মারাত্মক। এগুলো হচ্ছে গোখরা, কালকেউটে, শঙ্খিনী ও চন্দ্রবোড়া। সাপ শীতল রক্তের প্রাণী।

Thursday, March 15, 2012

চরাচর-বিশ্বজুড়ে মাদক-বাণিজ্য by আজিজুর রহমান

তরল আফিম আঠা প্রক্রিয়া করে তৈরি হয় প্রাণঘাতী মাদক হেরোইন, যার মূল উৎসও পপি নামের উদ্ভিদ। আফিম পপির চাষ হয় এশিয়া ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে। একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস নিয়ে গঠিত গোল্ডেন ট্রায়াঙ্গল এবং ইরান,