Sunday, February 19, 2012

চারদিক-ভাদ্রের বিকেলে, আড়িয়ল বিলে

আড়িয়ল বিলে যখন পৌঁছালাম, বিকেল চারটা বাজতে তখনো কিছু বাকি। সূর্য যদিও পশ্চিম আকাশে, তেজ তার কমেনি একটুও। এত প্রখর রোদ যে, বিলের দিকে তাকানোই যাচ্ছিল না। একটু ছায়া খুঁজছিলাম, যেখানে দুদণ্ড দাঁড়ানো যায়। বিলের পাশ দিয়ে নবাবগঞ্জ-চুরাইন নামে যে সড়কটি গেছে, তার বাঁ পাশে বেশ গাছপালা-বাড়িঘর; কিন্তু ডান দিকে বিলের কোল ঘেঁষে বড়-মাঝারি কোনো বৃক্ষরাজি চোখে পড়ল না।

সরল গরল-তিস্তা চুক্তি নিয়ে প্রহসন by মিজানুর রহমান খান

শুধু মমতাকে দোষারোপ করলে সত্য আড়ালে থেকে যাবে। তিনি দায়টা প্রকাশ্যে কাঁধে নিয়েছেন মাত্র। আরও মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে বা ভারতে মমতা সমালোচিত (তাও বামদের একাংশ সোচ্চার) হয়েছেন শিষ্টাচার না দেখানোর প্রশ্নে। বাংলাদেশে মমতার যাওয়া এবং আগেই বলা উচিত ছিল, এটুকুই সারকথা। তবে রাজ্যের স্বার্থ রক্ষায় তাঁর ঘুম নাই

চারদিক-ভাদ্রের বিকেলে, আড়িয়ল বিলে

শুধু মমতাকে দোষারোপ করলে সত্য আড়ালে থেকে যাবে। তিনি দায়টা প্রকাশ্যে কাঁধে নিয়েছেন মাত্র। আরও মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে বা ভারতে মমতা সমালোচিত (তাও বামদের একাংশ সোচ্চার) হয়েছেন শিষ্টাচার না দেখানোর প্রশ্নে। বাংলাদেশে মমতার যাওয়া এবং আগেই বলা উচিত ছিল, এটুকুই সারকথা।

ঘোলা পানি-দ্য টাইমস অব ইন্ডিয়া

( ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে প্রতিশ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় কেবল বাংলাদেশে নয়, ভারতের গণমাধ্যমও ব্যাপক সমালোচনা করেছে। এখানে ভারতের ইংরেজি ও বাংলা ভাষার কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকীয় মন্তব্যের সারাংশ তুলে ধরা হলো )

এক যুগ পরে-আনন্দবাজার পত্রিকা

( ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে প্রতিশ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় কেবল বাংলাদেশে নয়, ভারতের গণমাধ্যমও ব্যাপক সমালোচনা করেছে। এখানে ভারতের ইংরেজি ও বাংলা ভাষার কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকীয় মন্তব্যের সারাংশ তুলে ধরা হলো )

নষ্টের গোড়া মমতা-দ্য হিন্দু

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে প্রতিশ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় কেবল বাংলাদেশে নয়, ভারতের গণমাধ্যমও ব্যাপক সমালোচনা করেছে। এখানে ভারতের ইংরেজি ও বাংলা ভাষার কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকীয় মন্তব্যের সারাংশ তুলে ধরা হলো )

মনমোহনের বাংলাদেশ সফর-সম্পর্কের উষ্ণতা ও সফরের ফলাফল অসংগতিপূর্ণ by দেবপ্রিয় ভট্টাচার্য

যেকোনো দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সম্পর্কের লক্ষণ হলো সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ। বিশেষ করে, যদি তা রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন গত বছর। বলা হয়ে থাকে, সেই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ‘রূপান্তরের’ সূচনা ঘটেছে।

টেন্ডারবাজি ক্ষমতাসীনদের অধিকার নয়-প্রতিমন্ত্রীর এপিএসের দৌরাত্ম্য

সরকারি ক্ষমতার অপব্যবহারের আরেক নায়ক হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস। মাঝেমধ্যেই দুর্নীতি, টেন্ডারবাজির খবরের সঙ্গে তাঁদের কারও কারও নাম আসতে দেখা যায়। এরই সাম্প্রতিক উদাহরণ হলো রংপুরে ২৩ কোটি টাকার টেন্ডার নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাঙ্গামা।

এখন বাংলাদেশের যা করা উচিত-মনমোহনের ঢাকা সফর

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান দাবি তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়নি। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ভারতের প্রধান দাবি ট্রানজিট-সংক্রান্ত সম্মতিপত্রে স্বাক্ষর করেনি। সফরটি চূড়ান্ত বিচারে অসফল; তবে বাংলাদেশের জন্য নানা বিষয়ে নতুন করে চিন্তাভাবনা, বিচার-বিবেচনা করার সুযোগ সৃষ্টি হলো।

চারদিক-দুখীর দুঃখ মোচন

নামের সঙ্গে জীবনের এত মিল হয়ে যাবে, তা কে-ই বা জানত? জীবনটা তাঁর কেবলই দুঃখময়। তবে দুঃখের অমানিশা কেটে গেছে আরও আগেই। তাঁর যাপিত জীবন এখন অনেক সুখেরই বলা যায়। সংগ্রামমুখর এমনই এক নারী দুখী। মা-বাবা অবশ্য শখ করে নাম রেখেছিলেন প্রমীলা বণিক। তবে সময় পুরু আস্তরণ ফেলেছে সেই নামের ওপর।

কালের পুরাণ-দুর্লভ’ ভিসা ও টিভি চ্যানেলে নিষেধাজ্ঞা by সোহরাব হাসান

পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসাব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা ও মনমোহন সিংকে বাংলাদেশ ও ভারতকে ভিসামুক্ত অঞ্চল ঘোষণা করতে হবে (বিডিনিউজ২৪.কম)।

সমঝোতা দুই দেশেরই দরকার by আকবর আলি খান

তিস্তা চুক্তি নিয়ে সম্প্রতি যেসব নাটকীয় ঘটনা ঘটেছে, তা থেকে আমাদের দুটি শিক্ষা নেওয়া প্রয়োজন। প্রথমত, ভারত একটি বহুস্তরবিশিষ্ট গণতন্ত্র। ভারতীয় শাসনব্যবস্থায় শুধু কেন্দ্রীয় নির্বাহী কর্তৃপক্ষের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। তা ছাড়া বহুস্তরবিশিষ্ট শাসনব্যবস্থায় গণতান্ত্রিক সিদ্ধান্ত বিলম্বিত হলেও অপেক্ষাকৃত গ্রহণযোগ্য হয়।

কেবল মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে-বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় দক্ষিণবঙ্গে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়—বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এখন সম্পর্ক উন্নয়নের দায় ভারতেরই-প্রত্যাশার পিঠে আঘাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের পর আমরা ২০ মাস অপেক্ষা করেছি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ঢাকায় বরণ করার জন্য। অপেক্ষার অবসান ঘটেছে; গতকাল তিনি ৩০ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন, যথাযথ সম্মানের সঙ্গে বাংলাদেশ তাঁকে বরণ করেছে।

এখন ভারতকেই এগিয়ে আসতে হবে by কাজী খলীকুজ্জমান আহমদ

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আশাবাদের জন্ম হয়েছিল। তাঁরা ভেবেছিলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। বিশেষ করে, তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। চুক্তির যে খসড়া তৈরি হয়েছিল, তাতে দুই দেশই মোটামুটি সন্তুষ্ট ছিল।

জন্মদিন-মাটির মানুষের সাংবাদিক by এবিএম মূসা

আমার দাদা ছিলেন চাষা। নিজে চাষ করতেন না, তাই চাষা বলতে গৃহস্থ বা গেরস্ত চাষি বলাই ভালো। বাবা ছিলেন ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি দাদার মতোই চাষবাসে আগ্রহী ছিলেন। আব্বা যখন মফস্বল শহরগুলোতে থাকতেন, সরকারি বাসভবনের খালি জায়গায় ‘চাষ’ করতেন। নিজের হাতে কোদাল চালাতেন।

সহজিয়া কড়চা-রাষ্ট্রনেতাদের শীর্ষ বৈঠক: জনগণের নিয়তি by সৈয়দ আবুল মকসুদ

এক ঘরোয়া কথাবার্তায় আমি বলেছিলাম, কন্যাকুমারী ভারত মহাসাগরের পানিতে দাঁড়িয়ে আমি ভাবাবেগে অভিভূত হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল, এই আমাদের ভারতবর্ষ, যেখানে পাঁচ হাজার বছরে কত সভ্যতার জন্ম হয়েছে কথাটা শুনে আমার এক প্রগতিশীল মুসলমান বন্ধুর শুধু সন্দেহ নয়, বদ্ধমূল ধারণা হলো—লোকটা স্রেফ প্রো-ইন্ডিয়ান।

স্মরণ-স্বাস্থ্য-সমাজসংগঠক মোহাম্মদ ইব্রাহিম by মোহাম্মদ আবদুল মজিদ

জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম (১৯১১-১৯৮৯) এমন এক ভাবাদর্শের সাধক ও উদ্গাতা, যা বিশ-একুশ শতকের বাংলাদেশে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবভাগ্যে আশীর্বাদ হিসেবে বিবেচ্য। কৃতজ্ঞ দেশ ও জাতি এ বছর এই মহান ব্যক্তিত্বকে তাঁর জন্মশতবার্ষিকীতে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়। আজ ৬ সেপ্টেম্বর তাঁর ২২তম মৃত্যুবার্ষিকী।

অরণ্যে রোদন-সুন্দর বাংলাদেশে স্বাগত, হে অতিথিগণ by আনিসুল হক

বাংলাদেশ আজ অতিথিবরণ নিয়ে ব্যস্ত। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসছেন, এসে গেছে আর্জেন্টিনা আর নাইজেরিয়ার ফুটবল দল। বাংলাদেশ অতিথিপরায়ণ দেশ, অতিথিবৎ সল হিসেবে এ দেশের মানুষের সুনাম রয়েছে বহু বছর ধরে।

নিপীড়ক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত-শিকলে বাঁধা গৃহবধূ

চার সন্তানের জননী আরজু আকতার লতা। পায়ে শিকল বেঁধে অন্ধকার ঘরে বন্দী করে রাখা হয়েছিল তাঁকে। এক দিন-দুই দিন নয়, দীর্ঘ ছয় মাস। সন্তানদেরও যেতে দেওয়া হতো না মায়ের কাছে। শুধু তা-ই নয়, তাঁকে অর্ধাহারে-অনাহারে রাখা হতো, নির্যাতন করা হতো।

তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক-মনমোহনের ঢাকা সফর

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশিত। তাঁর এই সফরকে আমরা স্বাগত জানাই। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া চার রাজ্যের মুখ্যমন্ত্রীর আগমন এই সফরের গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

বিশেষ সাক্ষাৎ কার-এমন কিছুই করব না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় by মনমোহন সিং

ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্ম ব্রিটিশ ভারতের পাঞ্জাবে, ১৯৩২ সালে। দেশভাগের পর সপরিবারে চলে আসেন বর্তমান ভারতের অমৃতসরে। তিনি পড়াশোনা করেন ভারতের চণ্ডীগড়ে এবং কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

রমেন কাকুর অটোভুলোগ্রাফি

আমিই রমেন কাকু। হায় হায়! নিজেকেই শেষ পর্যন্ত কাকু বলে ফেললাম (কাক্কু হলে তাও কোকিল হতে পারত)। আসলে চারপাশ থেকে কাকু ডাক শুনতে শুনতে... কী আর বলব। সেই কলেজ লাইফ থেকে। চেহারা? আয়না বেচারা তেমনটাই বলে। তা ছাড়া মাথায় শ্যাম্পু দেওয়ার স্পেস কমেছে আর বেড়েছে সাবান ব্যবহারের এরিয়া।

সকরুণ ভুলের গল্প

তখন ‘ন’টি সিক্সটিন’। চোখ ধূসর। কিন্তু চোখে লাগানো চশমাটা রঙিন। কাজেই স-অ-ব রঙিন দেখায়। মাঝেমধ্যে রাস্তায় হাঁটি আর মনে হয় আরে, ইকারুসের ডানা দুটো কোত্থেকে এল! যাহোক, তখন পাঠ্যবই নিয়ে বন্ধুমহলে দারুণ ক্ষোভ। এমনিতে এটা স্বাভাবিক।

পোস্টকার্ড বিড়ম্বনা

শখ হিসেবে ক্রিকেট খেলার সঙ্গে চিঠি লেখার অভ্যাস আমার ছোটবেলা থেকে। রেডিও বা বিভিন্ন সংবাদপত্রে চিঠি লেখা এক ধরনের নেশা হয়ে আছে এখনো। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকে এ নেশার মধ্যে পড়ে যাই। প্রথম অবস্থায় রেডিওতে লেখার জন্য পোস্টকার্ড ব্যবহার করতাম।

ভুলপত্র

ভুলু মামা, ভুল করেও তো আমাকে স্মরণ করো না! অবশ্য ভুলে যাওয়ারই কথা। অতীতের ভুল শুধরে তুমি এখন পুরোদস্তুর ভদ্রলোক। ভালো চাকরি নিয়ে ভোলায় আছো। ভুলেও তোমার মুখ দিয়ে ভুল কথা বেরোয় না। তোমার প্রিয় সে গানটা কি ভুলে গেছ? আমি কিন্তু ভুলিনি। ‘ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে এসেছি...’।

অবিশ্বাস্য হলেও সত্যি এটা পাঠকসংখ্যা!-একটা মাস যেতে না যেতেই আবার পাঠকসংখ্যা!!

এই সংখ্যার বিষয়ে নাকি আবার ভুল আছে! ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই যেখানে ভুল, সেখানে এই সংখ্যাটাই আবার ভুল নিয়ে। মানুষ মাত্রই যে ভুল, সেটা এই সংখ্যার অসংখ্য লেখার মাধ্যমে আবার চূড়ান্তভাবে প্রমাণিত হলো। ভিন্ন বিষয়ে কথা বলার আগে কিছু গৎবাঁধা বিষয়ে কথা বলব। ভুল সংখ্যার লেখা বাছাই করতে গিয়ে বেরিয়ে এল আসল ভুল।

শ্রদ্ধাঞ্জলি-যেভাবে তিনি মাদার তেরেসা

বিংশ শতাব্দীর প্রথম দিকে যুগোস্লাভিয়ার মিশনারিরা ধর্ম প্রচার ও সেবাধর্মের ব্রত নিয়ে কলকাতায় আসেন। তাঁদের মিশনের নাম ছিল ‘বেঙ্গল মিশন ফিল্ড’। ১৯২৫ সালের ৩০ ডিসেম্বর একজন জেসুইট বা মিশনারি নেতা বেঙ্গল মিশন ফিল্ড সম্পর্কে যুগোস্লাভিয়ায় একটি উৎসাহভরা চিঠি লেখেন।

সড়ক শৃঙ্খলা-বিআরটিএ সংস্কারে কিছু সুপারিশ by মো. আলী আকবর মল্লিক

বেকারত্ব দূর করতে একজন অর্ধশিক্ষিত যুবক ড্রাইভিং পেশা বেছে নেয়। মোটরযান চালানোর জন্য যুবকটি মনস্তাত্ত্বিকভাবে উপযুক্ত কি না, তা যেমন আমলে নেওয়া হয় না, তেমনি তাকে যোগ্যতাসম্পন্ন ড্রাইভার তৈরি করার এবং তার লাইসেন্সটি যেমন হওয়ার কথা, তার আধুনিকায়ন-ব্যবস্থা বিআরটিএর নেই।

মন্ত্রিসভা-মন্ত্রীদের পুরস্কৃত করা হচ্ছে না কেন! by এ কে এম জাকারিয়া

ভারত আর বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদ প্রায় কাছাকাছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ নিয়েছেন ২০০৯ সালের জানুয়ারিতে আর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং শপথ নিয়েছেন সে বছরেরই মার্চে। দুটি দেশেই জোট সরকার ক্ষমতায়। বাংলাদেশে মহাজোট আর ভারতে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)।

শ্রদ্ধাঞ্জলি-দ্বিতীয় অজিত রায় আর জন্মাবে না by কামাল লোহানী

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এক পথিকৃৎ অজিত রায় আকস্মিকভাবে চলে গেলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের ক্যানসারের জন্য তাঁর দেহে এর আগে দুবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। এবারে অসুস্থ হওয়ার পর যখন তাঁকে বারডেমের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছিল, তখন আবারও তাঁর ফুসফুসে ক্যানসারের প্রচ্ছন্ন ছায়া দেখা

সরল গরল-অমীমাংসিতই থাকবে সমুদ্রসীমা? by মিজানুর রহমান খান

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে দুই দেশের সম্পর্কের সব বিষয় আলোচনায় আসবে। সম্ভবত একটি বাদে। আর সেটি হলো, সমুদ্র সীমানা। রোববার সংশ্লিষ্ট এক কর্মকর্তার কাছে জানতে চাইলাম, আলোচনার কি কোনো সুযোগ নেই? তিনি বললেন, আলোচনা ব্যর্থ হয়েছে বলেই বাংলাদেশ এই ইস্যুতে আন্তর্জাতিক সালিস আদালতে গেছে।

চিকিৎসাসেবার মান কোথায় গিয়ে ঠেকেছে?-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

হাসপাতাল পরিস্থিতি দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই টের পেলেন ঢাকা মেডিকেলের চিকিৎসাসেবার দশা। তিনি সেখানে যাওয়ার আগেই মারা যান সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ মৃত্যু। এ নিয়ে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে হাসপাতালে।

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করুন-মন্ত্রীদের সম্পদের হিসাব

ভারতে মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে, যা এখন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিজস্ব ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের বরাতে রোববার প্রথম আলোয় প্রকাশিত খবরটি বাংলাদেশে ক্ষমতাসীনদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা আরেকবার মনে করিয়ে দিল।

ভারত-বাংলাদেশ সম্পর্ক-মনমোহনের সফর ও সামনে এগোনোর পথ by আশফাকুর রহমান

আগামীকাল ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভ্যর্থনা জানাবেন আমাদের এক সম্মানিত অতিথিকে। সেই অতিথি আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ দেশে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে আসার ঘটনা আমাদের ৪০ বছরের ইতিহাসে বিরল।

সবুজ বেষ্টনীর কৃষ্ণ স্বজন by শেখ রোকন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পরিবেশবাদী নেত্রী অধ্যাপক ড. ওয়ানগারি মাথাই ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নিজের গড়া সংগঠন 'গ্রিন বেল্ট মুভমেন্ট'-এর পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে, আবেগের ঊধর্ে্ব উঠে দেখলে ৭১ বছর বয়সের মৃত্যুকে 'অকাল' বলা কঠিন।

গৃহশ্রম-আমাদের শহরে কতিপয় নূরজাহান by আলতাফ পারভেজ

গৃহশ্রমিকের প্রয়োজনীয়তা বাংলাদেশের নাগরিক পটভূমিতে একটি বাস্তবতা। বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রের দাবি, বড় বড় শহরে প্রায় ২০ লাখ গৃহশ্রমিক রয়েছে। কেবল ঢাকাতে ৪-৫ লাখ নারী ও শিশু বসতবাড়িতে কাজ করে। এদের কোনোভাবে দাস হিসেবে বিবেচনা করার সুযোগ নেই এবং গত ১৫ ফেব্রুয়ারি দেওয়া হাইকোর্টের রায় অনুযায়ী ১২ বছরের কম বয়সী কাউকে দিয়ে গৃহশ্রমিকের কাজ করানো নিষিদ্ধ

সময়ের কথা-নিজস্বতা কেন হারিয়ে যেতে দিচ্ছি by অজয় দাশগুপ্ত

আয়ুর্বেদ-কবিরাজি বা হেকিমি চিকিৎসা পদ্ধতির তুলনায় অ্যালোপ্যাথিক চিকিৎসা ও রোগ নির্ণয় পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যয়ও পড়ে কম। কিন্তু তারপরও এখন এটা স্বীকৃত যে আমাদের দেশে লতাপাতা, গুল্মসহ বনজ সম্পদ ব্যবহার করে তৈরি ওষুধের মধ্যে বেশ কিছু ছিল ধন্বন্তরী ক্ষমতাসম্পন্ন।

ফ্যাশন ও শারাপোভা

টেনিস তারকাদের অনেক ব্যতিব্যস্ততা। টুর্নামেন্ট খেলার জন্য নিয়তই তাঁদের পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াতে হয়। একঘেঁয়েমি ও ভ্রমণজনিত অবসাদ থেকে দূরে থাকার জন্য শীর্ষস্থানীয় অনেক তারকাই এখন বেছে বেছে টুর্নামেন্ট খেলেন। মারিয়া শারাপোভাও এই তালিকার বাইরে নন। কিন্তু ছবির এই শারাপোভার কোনো ক্লান্তি নেই! ভাবা যায়, গত সপ্তাহে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন-তিনটি ফ্যাশন শোতে উপস্থিত থেকেছেন।

ভালোই লাগছে বিপিএল by সাকিব আল হাসান

একটা জিনিস খুব ভালো লাগছে। আইপিএলে বিদেশি খেলোয়াড়দের যতটা সিরিয়াস দেখেছি, এখানে কেউ তার চেয়ে কম নয়। সবার মধ্যেই ভালো করার তাড়না। অনেক সময় বাংলাদেশি খেলোয়াড়দের চেয়ে এই ব্যাপারটা তাদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। ভেবে ভালো লাগছে যে বাংলাদেশের একটা ঘরোয়া টুর্নামেন্ট খেলতে এসে তারা এতটা সিরিয়াস।

নারী নির্যাতন-পথ শ্বাপদসংকুল কেন?

যশোর, কলাপাড়া, রাজশাহী, বরিশালে সংঘটিত নারী নির্যাতনের ঘটনা দেশে অব্যাহতভাবে ঘটে চলা নৃশংসতা-বর্বরতারই প্রকট রূপ। যশোরে গৃহবধূ খোশনূর জাহান পিংকি মাদকাসক্ত স্বামীর অমানুষিক নির্যাতনে শরীরে বীভৎস ক্ষত নিয়ে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রযুক্তিনির্ভর প্রতারণা-শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে এখনই

নিত্য জনসমাগম হয়, এমন অনেক জায়গায়ই চোখে পড়তে পারে একটি বিজ্ঞাপন। দেয়ালে কিংবা বাসের গায়ে বা তেমন সুবিধাজনক যেকোনো স্থানেও চোখে পড়ে এটি। স্বপ্নের মতো মনে হবে বিজ্ঞাপনের গায়ে চোখ রাখার পর। প্রায় বিনা বিনিয়োগেই হাজার হাজার টাকা আয়ের পথ!

পবিত্র কোরআনের আলো-অনুতপ্তদের দেওয়া সাদকা বা জাকাত গ্রহণ করার অনুমতি প্রদান

১০৩. খুয্ মিন আমওয়া-লিহিম সাদাক্বাতান তুত্বাহ্হিরুহুম ওয়াতুযাক্কীহিম বিহা- ওয়াসালি্ল আ'লাইহিম; ইন্না সালা-তাকা ছাকানু ল্লাহুম; ওয়াল্লা-হু ছামীউ'ন আ'লীম। ১০৪. আলাম ইয়া'লামূ আন্না ল্লা-হা হুওয়া ইয়াক্ববালু ত্তাওবাতা আ'ন ই'বা-দিহী ওয়াইয়া'খুযু চ্ছাদাক্বা-তি ওয়া আন্না ল্লা-হা হুওয়া ত্তাওয়্যা-বুর্ রাহীম।

সাগর-রুনি হত্যাকাণ্ড : ধামাচাপা নয়, বিচার চাই by মজুমদার জুয়েল

সাগর সরওয়ার ও রুনির হত্যাকাণ্ড আমার কাছে এক অবাক আর অবিশ্বাস করা সত্যের মতো। ওরা দুজন আমার প্রথম কলিগ ছিল। সাগর তখন পুরোদমে সাংবাদিক। কাজ করছে দৈনিক সংবাদে। রুনি সংবাদেরই জলসা পাতায় লিখত। আমিও তখনই সাংবাদিকতা শুরু করি। পেশাগত দিক দিয়ে সাগর আমার কিছুটা সিনিয়রও বটে।

দুই দলের পরস্পরবিরোধী অবস্থান by ড. ইমতিয়াজ আহমেদ

নির্বাচন কমিশন নিয়ে এখন সরকারি দল ও বিরোধী দল পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। বিরোধী দল বলছে, এই নির্বাচন কমিশন আমরা মানি না। এটি সংবিধানসম্মতভাবেও গঠিত হয়নি। আবার সরকারি দল বলছে, রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে এটি গঠিত হয়েছে। কাজেই এটি সংবিধানসম্মত এবং বিএনপিকে এটি মেনেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন আছে by মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

আমি যতটুকু জানি রাষ্ট্রপতি কেবল প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন। অন্যান্য কোনো পদে নিয়োগদান কিংবা বিশেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হওয়ার পর তিনি কেবল তা চূড়ান্ত করতে পারেন। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হলো, সেই প্রক্রিয়াটিই তো সংবিধানের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।

চরাচর-বইমেলা বন্দনা by মযহারুল ইসলাম বাবলা

ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমীর বইমেলা আমাদের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বইমেলা মিলনমেলারও রূপ নিয়েছে। একই শহরে বসবাস করলেও সারা বছর অনেকের সঙ্গেই দেখা-সাক্ষাৎ হয় না। বইমেলায় এলে তেমন অনেকেরই দেখা পাওয়া যায়।

একুশের চাওয়া একুশের পাওয়া-বাংলায় উইকিপিডিয়া by রাগিব হাসান

বহুজনের অল্প অল্প তথ্যকে সমন্বিত করে তৈরি করা সম্ভব জ্ঞানের বিশাল ভান্ডার। ১১ বছর ধরে এই কাজই করে চলেছে উইকিপিডিয়া নামের জনমানুষের বিশ্বকোষ, যার প্রতিটি শব্দ লেখা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাসেবীদের হাতে। মানবজাতির ইতিহাসে সর্বকালের সর্ববৃহত্ এই বিশ্বকোষ বর্তমানে তৈরি হয়ে চলেছে ২৭২টি ভাষায়।

বিশ্ববিদ্যালয়-চাকরির বয়সসীমা বাড়ানো কেন?

সরকার রীতিমতো সংসদে আইন করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করেছে। উল্লেখ্য, বর্তমান আইনটির আগে কেবল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর ছিল।

বিশেষ সাক্ষাত্কার-আমাদের একটি ভাষাপরিকল্পনা থাকা প্রয়োজন by আনিসুজ্জামান

আনিসুজ্জামান। কৃতবিদ্য লেখক ও শিক্ষাবিদ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। একই সঙ্গে তিনি বাংলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক থাকাকালে তাঁর অভিসন্দর্ভ বাঙলা সাহিত্যে মুসলিম মানস আলোড়ন সৃষ্টি করেছিল।

নিয়মিত নজরদারি থাকতে হবে-সেতুর সুরক্ষাবেষ্টনীর নিরাপত্তা

কথায় বলে, ‘আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়’! সড়ক ও জনপথ বিভাগ বোধ হয় স্বর্ণ পাওয়ার লোভেই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ বিলম্বিত করে। না হলে ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর বেশ কয়েকটি ভিত্তিস্তম্ভের চারপাশের সুরক্ষাবেষ্টনীগুলো ভেঙেচুরে যাওয়ার পরও তারা গা লাগাল না কেন? সেতুর ভিত্তিস্তম্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পুরো সেতুই হুমকির মুখে পড়তে পারে বলে প্রথম আলোয় শনিবার প্রকাশিত খবরে আশঙ্কা করা হয়েছে।

বাড়তি তেল খরচ করলে ভর্তুকিমূল্যে কেন?-ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র

ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্রগুলোতে বাড়তি তেল খরচ হচ্ছে, কিন্তু তা কতটুকু বা কী মাত্রায় বাড়তি, সেটাই বড় বিবেচনা। দেখা যাচ্ছে, যে পরিমাণ বাড়তি তেল খরচ করছে বিদ্যুেকন্দ্রগুলো, তাকে কোনোভাবেই স্বাভাবিক বলা যাচ্ছে না। বৈদেশিক মুদ্রা খরচ করে সরকারকে এই জ্বালানি তেল আমদানি করতে হয় এবং ভর্তুকিমূল্যে তা বিদ্যুেকন্দ্রগুলো পেয়ে থাকে। ফলে এ ধরনের বাড়তি ব্যবহারের বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য।

রঙ্গব্যঙ্গ-একটি মার্কিন হুকুমনামা by মোস্তফা কামাল

এক ভদ্রলোক একা ফুটপাত দিয়ে হাঁটছেন। তিনি মুচকি মুচকি হাসছেন আর বিড়বিড় করে কী যেন বলছেন। তাঁর হাসি দেখে একজন পথচারী এগিয়ে এসে বললেন, 'ভাই, কোনো সমস্যা?' ভদ্রলোকটি বিরক্তির সুরে বললেন, 'কেন?'

বৃত্তের ভেতরে বৃত্ত-প্রবাসীরা বিনিয়োগে আগ্রহী, কিন্তু... by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

জাপান প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চান এ সম্পর্কিত একটি প্রতিবেদন কালের কণ্ঠে বেরিয়েছে ৫ ফেব্রুয়ারি ২০১২। জাপান প্রবাসী এক ব্যবসায়ীর একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে একইসঙ্গে। নিকট-অতীতে প্রবাসীদের সংগঠন 'ফোরাম ফর রেমিট্যান্স ইনভেস্টমেন্টে'-এর সদস্যরা ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন, দেশে যেন প্রবাসীদের বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়।

রুই-কাতলা ও চুনোপুঁটি by এ এম এম শওকত আলী

দুর্নীতি দমন বিষয়ক আলোচনায় প্রায় সব সময় রুই-কাতলা ও চুনোপুঁটি অর্থাৎ বড় মাছ ও ছোট মাছের উপমা দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো দুর্নীতি দমন কার্যক্রমের দুর্বলতা প্রকাশ করা। জনমনের এ ধারণা অনেকাংশে সত্য। এ ধারণা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যত্তিদদ্ধদের মধ্যেও রয়েছে।

সিলেটে নিজ ঘরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

সিলেট শহরতলির দলইপাড়া এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম ওরফে মনজিল (৩৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মা ও ভাই বলছেন, ডাকাতদের গুলিতে মনজিল নিহত হয়েছেন। তবে তাঁর স্ত্রীর ধারণা, ডাকাতি নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পিরোজপুরে মা-মেয়ে খুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল এলাকায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলো: সেহাঙ্গল এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩০) ও মেয়ে সুবর্ণা জুঁই (১২)।
এ ঘটনায় শাহীন নামের একজনকে আসামি করে গতকাল শনিবার হত্যা মামলা করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩১৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ দেলোয়ার হোসেন, বীর বিক্রম ঘরের বাঁধন ছিন্ন করে যুদ্ধে যান তিনি মুক্তিযুদ্ধ শুরু হলে দেলোয়ার হোসেন নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তাঁর অস্ত্র চালনার এবং যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া আছে। ভাবলেন দেশের বিপদে এটা কাজে লাগাতে হবে।

ডেইলি স্টারের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী-তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার অঙ্গীকার

তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল দেশের প্রধান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিন দিনে দুই হাজার গাছ কর্তন-উজাড় হচ্ছে ইনানী সৈকত by আব্দুল কুদ্দুস

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। রাতে দল বেঁধে গাছ কেটে ভোরেই সেগুলো বাগান থেকে পাচার করা হচ্ছে। গত তিন দিনেই ইনানী সৈকতের সোনারপাড়া, পূর্ব রেজু ও রেজুখাল এলাকার দুই হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে।

বইয়ের মেলা প্রাণের মেলা-বইপ্রেমীর প্রাণের কোলাহল by মাসুম আলী

মেলাসংলগ্ন রাস্তায় নানা রকমের বাদ্যযন্ত্র ও গাড়ির বিতিকিচ্ছিরি শব্দ, ফেরিওয়ালাদের হাঁকডাক। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল বইপ্রেমী মানুষের পদচারণ আর প্রাণের কোলাহল। ভিড়ভাট্টা, হট্টগোল—কোনো কিছুই বাধা হতে পারেনি নতুন বইয়ের গন্ধ নেওয়ার আকুলতার কাছে। মেলা মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বিখ্যাত গবেষক উইলিয়াম রাদিচে মন্তব্য করলেন, এমন বিশাল জ্ঞানের মেলা সারা বিশ্বেই বিরল।

মিডিয়া ভাবনা-‘মানি না’ সংস্কৃতি থেকে বিএনপিকে বেরোতে হবে by মুহাম্মদ জাহাঙ্গীর

রাজনীতির একটা বৈশিষ্ট্যই হলো বিরোধিতা করা ও অপর পক্ষের সমালোচনা করা। বিরোধিতা বা সমালোচনা না করলে তা আর রাজনীতি থাকে না। তবে এটাই রাজনীতির একমাত্র বৈশিষ্ট্য নয়। রাজনীতি দেশপ্রেম, দেশের উন্নয়ন, সমাজসেবা ও নানা ইতিবাচক কাজের সমাহার। আন্তর্জাতিকভাবে এটাই রাজনীতির বৈশিষ্ট্য।

পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার প্রস্তাব-বিনিয়োগের পাঁচ গুণ অর্থ তুলে নেবে ৩৪ বছরে! by আনোয়ার হোসেন

পদ্মা সেতু প্রকল্পে ২৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ৩৪ বছরে এক হাজার ১৯৯ কোটি ডলার উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া, যা তাদের বিনিয়োগ করা অর্থের পাঁচ গুণের বেশি। মালয়েশিয়া সেতুটি ৫০ বছর তাদের মালিকানায় দেওয়ার প্রস্তাব করেছে। সে হিসাবে টোল বাবদ আয় আরও বাড়বে।

উন্নয়নকর্মীদের মিলনমেলায় মুহাম্মদ ইউনূস-এগিয়ে আসতে হবে তরুণদের

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের রাজনীতি নিয়ে মানুষের মধ্যে হতাশা দানা বাঁধছে। সাধারণ মানুষ যা চাইছে, রাজনীতিবিদেরা তা ধারণ করে জনগণের আকাঙ্ক্ষাকে রূপ দিতে পারছেন না। রাজনৈতিক নেতাদের ওপর মানুষ সন্তুষ্ট নয়। তাই নতুনভাবে রাজনীতি করতে হবে। গড়ে তুলতে হবে বিকল্প রাজনৈতিক ধারা।

সেনাবাহিনীতে অভ্যুত্থানচেষ্টা তদন্ত শেষ পর্যায়ে, মার্চ থেকে বিচার শুরু-সময় ১০ জানুয়ারি লক্ষ্য গণভবন by কামরুল হাসান

১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ বছরের ওই দিনকে অভ্যুত্থানের জন্য বেছে নিয়েছিলেন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। আর তাঁদের মূল লক্ষ্য ছিল গণভবন। সশস্ত্র বাহিনী এই বিপথগামী সদস্যদের চেষ্টা ব্যর্থ করে দেয়।

তিস্তা নিয়ে অনড় মমতা by রাহীদ এজাজ

তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গলাতে ব্যর্থ হয়েছেন মনমোহন সিংয়ের বিশেষ দূত রঞ্জন মাথাই। অভিন্ন নদীটি নিয়ে অন্তর্বর্তীকালীন চুক্তির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যুক্ত করেছেন ফারাক্কা বাঁধে ফাটলের বিষয়কে। এর ফলে অনিশ্চয়তার মেঘ কাটছে না তিস্তা চুক্তি নিয়ে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি-যথাযথ বাস্তবায়নে দূরদর্শিতা দরকার

শেষ মুহূর্তে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে হিড়িক পড়ে যাওয়া কোনো নতুন চিত্র নয়। সময়ের কাজ কেন অসময় পর্যন্ত গড়ায় অতীতে এ নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও এডিপি বাস্তবায়নে শম্বুকগতির অবসান ঘটানো যায়নি। ১২ জুন সহযোগী একটি দৈনিকে প্রকাশ, অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপি বাস্তবায়নের হার ২৭ শতাংশ।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-বিরোধিতার জন্য বিরোধিতা কাম্য নয়

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করতে চায়। রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ নাগরিক, গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক সংগঠনসহ অনেকের সঙ্গে মতবিনিময় করছে। অনেকেই ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ কেউ বিপক্ষেও বলেছেন।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর সঙ্গে শরিক করার পাপ কখনো ক্ষমাযোগ্য হবে না

১১৫. ওয়া মান ইয়্যুশা-কি্বকি্বর্ রাসূলা মিম্বা'দি মা তাবাইয়্যানা লাহুলহুদা ওয়া ইয়াত্তাবি' গাইরা ছাবীলিল মু'মিনীনা নুওয়ালি্লহী মা-তাওয়াল্লা ওয়া নুস্লিহী জাহান্নামা; ওয়া ছা-আত্ মাসীরা। ১১৬. ইন্নাল্লা-হা লা-ইয়াগ্ফিরু আন ইয়্যুশ্রাকা বিহী ওয়া ইয়াগ্ফিরু মা-দূনা যা-লিকা লিমান ইয়্যাশা-উ; ওয়া মান ইয়্যুশ্রিক বিল্লাহি ফাক্বাদ দ্বাল্লা দ্বালা-লাম্ বায়ী'দা।

ব্রায়ান ওয়াল্‌শ-মোবাইল ফোন ও ব্রেইন টিউমার বিতর্ক

ক্যান্সারের সবচেয়ে ভয়ানক দিকটি হলো এর রহস্যময়তা। কয়েক হাজার বছর আগে দৃশ্যত এ রোগের কোনো আলামত বা ইঙ্গিত পাওয়া যায়নি বিকাশমান চিকিৎসাশাস্ত্রে। আমরা এমনটি কোথাও দেখিনি, চিন্তাও করতে পারিনি আমাদের কোষই আমাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে।

মত ও মন্তব্য-বিদায় মকবুল ফিদা হুসেন by হারুন হাবীব

আমি ভারতের দুটি প্রধান ইংরেজি ও আঞ্চলিক ভাষার দৈনিক এবং ম্যাগাজিনে প্রায় নিয়মিত লিখি-দুই যুগের বেশি সময় ধরে। এসব লেখালেখিতে, যা মূলতই সাংবাদিকতা পেশার কাজ, নির্দ্বিধায় আমি পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করি-বিশেষ করে আমার মতামত দেওয়ার সুযোগ যখন থাকে।

চরাচর-বিলুপ্ত হয়ে যাচ্ছে মাটির ঘর by সাইফুল ইসলাম খান

মানুষ কখন থেকে ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করেছে, তার সঠিক সময় আমাদের অজানা। সম্ভবত সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ ঘরবাড়ি তৈরি করতে শেখে ও গৃহে বসবাস শুরু করে। গুহাবাসী মানুষ গুহা ছেড়ে জনপদে বসবাস করার সময় থেকেই নানা ধরনের উপকরণ দিয়ে ঘরবাড়ি তৈরি করতে শুরু করে।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

আমাদের এক বেরসিক বন্ধু আছে, আড্ডার আলোচনায় বিষয়বস্তুর বাইরে সব সময় সে বেফাঁস কথা বলে আড্ডাটা নষ্ট করবে। তত্ত্বাবধায়ক পদ্ধতি নিয়ে এর মধ্যে একদিন তর্ক-বিতর্কে জমে ওঠা তুমুল আড্ডায় হঠাৎ সে খাপছাড়া এক প্রশ্ন করে বসল এবং যে প্রশ্নটি সে করল তা নিয়ে সে বেশ দুর্ভাবনাতেই পড়েছে বলে মনে হলো।

এমএলএম : ধ্বংস হোক আবু লাহাবের হাত by মহসীন হাবিব

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ একজন, সজ্জন ব্যক্তি। তিনি কথায় কথায় আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন না। উগ্র সমালোচনাতেও বিশ্বাসী নন। এই বিশিষ্ট অর্থনীতিবিদ কিছুদিন আগে এটিএন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বারবার মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসার কথা বলছিলেন, এটি একটি বায়বীয় ব্যবসা।

মেনে নেওয়া যায় কি 'হাফ-পাকিস্তান' by মুজাহিদুল ইসলাম সেলিম

যা আশঙ্কা করেছিলাম, অবশেষে তাই ঘটল। সংবিধানকে 'হাফ-পাকিস্তান' ধারায় সংশোধনের প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল। গত ৫ জুন বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় বিশেষ কমিটি তার সুপারিশমালা চূড়ান্ত করল।

তিস্তা ব্যারাজ প্রকল্প-আগে পানিপ্রাপ্তি নিশ্চিত করা হোক

উত্তরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল। বলা হয়েছিল, তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে এর তীরবর্তী আটটি উপজেলার ৯৬ হাজার ৫৭৫ হেক্টর জমি 'গ্র্যাভিটি' পদ্ধতির সেচ সুবিধার আওতায় আসবে। ফলে তিন কোটি ৬০ লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব হবে।

আসন্ন রমজান ও দ্রব্যমূল্য-বাজার তদারকির ব্যবস্থা জোরদার করুন

দীর্ঘদিন ধরে অস্থিতিশীল বাজার পরিস্থিতি সাধারণ মানুষের অন্যতম দুর্ভোগ-বিড়ম্বনার কারণ হয়ে আছে। সরকার বাজার স্থিতিশীল রাখতে দৃশ্যত এ পর্যন্ত পদক্ষেপ কিংবা কৌশল কম অবলম্বন করেনি। কিন্তু কার্যত ফল ইতিবাচক নয়। ২০১১-২০১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর বাজারে আরেক দফা তাপ লেগেছে।

পবিত্র কোরআনের আলো-কুকর্ম করে অন্যের ওপর দোষ চাপানো এবং রাসুলকে বিভ্রান্ত করা জঘন্য পাপ

১১২. ওয়া মাইঁয়্যাকছিব খাত্বীআতান আও ইছমান ছুম্মা ইয়ার্মি বিহী বারীআন ফাক্বাদিহ্ তামালা বুহ্তা-নাওঁ ওয়া ইছমাম্ মুবীনা-। ১১৩. ওয়া লাওলা- ফাদ্বলুল্লাহি আ'লাইকা ওয়ারাহ্মাতুহূ লাহাম্মাত্ ত্ত্বা-য়িফাতুম্ মিনহুম আইঁয়্যুদ্বিল্লূকা; ওয়ামা- ইউদ্বিল্লূনা ইল্লা- আনফুছাহুম ওয়ামা- ইয়াদ্বুর্রূনাকা মিন্ শাইয়িন; ওয়া আনযালাল্লাহু আ'লাইকাল কিতাবা ওয়ালহিকমাতা ওয়া আ'ল্লামাকা মা-লামতাকুন তা'লামু; ওয়া কা-না ফাদ্বলুল্লাহি আ'লাইকা আ'য্বীমা-

তত্ত্বাবধায়ক সরকারের অবলুপ্তি ও মধ্যবর্তী নির্বাচনের দাবি by ওয়াহিদ নবী

খালেদা জিয়া বিদেশে থেকেই ঘোষণা দিয়েছিলেন, দেশে ফিরেই তিনি মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলনের ঘোষণা দেবেন। দলের নেতারা, যাঁরা দেশে ছিলেন তাঁরাও এসব কথা বলছিলেন এবং প্রস্তুত হচ্ছিলেন আন্দোলনের কর্মসূচি পালনের জন্য। তাঁরা অপেক্ষা করছিলেন নেত্রীর ফেরার জন্য।

প্রস্তাবিত বাজেট ও বিদ্যুৎ সমস্যা নিরসন প্রসঙ্গে by ডা. এম এ করীম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে আট হাজার ২৬৭ কোটি টাকা, যা মোট উন্নয়ন বাজেটের ১৭ দশমিক পাঁচ শতাংশ। প্রস্তাবিত বাজেটে শুধু বিদ্যুৎ খাতেই উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে সাত হাজার ১৫৩ কোটি টাকা। চলতি বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল চার হাজার ৯৯৫ কোটি টাকা, যা সংশোধিত আকারে পাঁচ হাজার ৯৮২ কোটি

শিশুশ্রম প্রতিরোধ দিবস-পারুলদের কথা by তামান্না ইসলাম অলি

রাজধানীর একটি ট্রাফিক সিগন্যাল। জ্বলে ওঠে লাল বাতি। থেমে যায় গাড়িগুলো। পারুল ছুটে বেড়ায় এক গাড়ির জানালা থেকে আরেক গাড়ির জানালায়। হাতের ফুলগুলো বিক্রি করতে হবে তাকে। বয়স কত হবে? এই ১১ থেকে ১২ বছর। যে বয়সে ওর হাতে থাকা উচিত ছিল বই, খাতা ও পেনসিল। এর পরিবর্তে ও হাতে তুলে নিয়েছে জীবিকা।

রঙ্গব্যঙ্গ-ফজলু মিয়ার বাজেট by মোস্তফা কামাল

দেশের হতদরিদ্র মানুষকে নিয়ে কেউ ভাবে না। সরকার আসে, সরকার যায়; কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। যেই লাউ সেই কদু! কথায় বলে না_যে যায় লঙ্কায় সে হয় রাবণ! বাংলাদেশের সরকারগুলোও তাই। ক্ষমতায় গেলে বড়লোকদের নিয়ে মাতামাতি করে। ভুলে যায় সাধারণ মানুষের কথা। কিন্তু এসব মানুষকে নিয়ে বড্ড বেশি ভাবেন ফজলু মিয়া। এবার ফজলু মিয়ার ভাবনার একটি বাজেট আমরা জনগণের সামনে উত্থাপন করছি।

বৃত্তের ভেতর বৃত্ত-দারিদ্র্যপীড়িত দেশে বিলাসী মন্ত্রী-এমপি-আমলা by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

উপর্যুক্ত শিরোনাম-সংশ্লিষ্ট প্রতিবেদন পত্রপত্রিকায় ইতিমধ্যে বহুবার প্রকাশিত হয়েছে। ৯ জুন ২০১১ সমকাল পত্রিকায় 'মন্ত্রী-এমপিদের গাড়িবিলাস' শিরোনামে নতুন কিছু তথ্যচিত্রসংবলিত পুনর্বার একটি প্রতিবেদন প্রকাশিত হলো। বিস্ময়কর হলো, এমন সংসদ সদস্যও রয়েছেন, যাঁরা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেদের বার্ষিক আয় উল্লেখ করেছেন অবিশ্বাস্য কম, যা গড়ে মাসিক প্রায় পাঁচ হাজার টাকারও নিচে।

কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের নতুন দিগন্ত by এ এম এম শওকত আলী

আন্তর্জাতিক কৃষি গবেষণায় বর্তমান সময়ে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে, তা হলো_কৃষি উৎপাদন স্বাস্থ্য ও পুষ্টিকেন্দ্রিক হতে হবে। অর্থাৎ কৃষিজাত খাদ্য যাতে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টি প্রদানে সফল হয়, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়টি একেবারেই অভিনব, তা বলা যাবে না।

আবার হরতাল-জনদুর্ভোগ আর বাড়াবেন না

এক সপ্তাহের ব্যবধানে আবারও হরতাল ডাকা হয়েছে। এবার আর সকাল-সন্ধ্যা নয়, দুই দিনব্যাপী হরতাল। এর অর্থ এবারের হরতালে মানুষের দুর্ভোগও দ্বিগুণ হবে। গ্রামাঞ্চল থেকে শাকসবজি, তরিতরকারি, মাছ ও অন্যান্য পণ্য শহরে আসতে পারবে না, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

শহীদ ময়েজউদ্দিন by এনামুল হক

শহীদ ময়েজউদ্দিন বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রথিতযশা আইনজীবী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গাজীপুর জেলার কালীগঞ্জে মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় কতিপয় চিহ্নিত সন্ত্রাসীর হাতে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি শাহাদাতবরণ করেন।

সৌদি নারীর ভোটাধিকার-সাংস্কৃতিক রূপান্তরের পথে রক্ষণশীল সমাজ by মার্টিন চুলভ

৮৭ বছর বয়সী বাদশাহ সৌদি নারীদের পরবর্তী শূরা কাউন্সিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ শূরা দেশের আইন প্রণয়ন তত্ত্বাবধান করে। বাদশাহ আবদুল্লাহ তার মৌলবাদী রাষ্ট্রটিতে তার ভাষায় 'সতর্ক সংস্কার' বাস্তবায়ন করছেন।

ব্যক্তিত্ব-ইতিহাসই তাকে মহান করেছে by বদিউর রহমান

বঙ্গবন্ধু হত্যার পর থেকেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টার কোনো কমতি ছিল না। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে, জাতীয় কোনো দিবসে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকাকালে বঙ্গবন্ধু যে জাতির জনক_ তার স্বীকৃতি তো দূরে থাক, তাকে নিয়ে যৎসামান্য আলোকপাতও আশা করা যায়নি।

পেনশনের টাকা-৩৯ বছর অনেক সময়

সুনীল গঙ্গোপাধ্যায় ৩৩ বছর কেটে যাওয়ার পরও কথা না রাখার কথা বলেছিলেন তার কবিতায়। সে কবিতা কালে কালে এদেশে অনেকের মনের কথায় পরিণত হয়েছিল। কারণ, কথা দিয়ে কথা না রাখা লজ্জাজনক হলেও আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত এর শেকড় বিস্তৃত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-যুক্তিপূর্ণ বিচক্ষণ অবস্থানেই সমাধান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৫ সালে 'কলেজ' শব্দটি বাদ গেলে তা উচ্চশিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত হয়েছিল। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা ছিল বড় ধরনের উৎসবের উপলক্ষ।

২০১১-১২ অর্থবছরের বাজেট-বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

গত বছরের ধারাবাহিকতায় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সরকারের মতে, বরাবরের মতো এবারের বাজেটও গণমুখী। বিরোধী দলের মতে গতানুগতিক। এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার এই বাজেটের আকার আগের বছরের তুলনায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা বেশি।

চরাচর-আম নামতা by ফখরে আলম

বাংলাদেশে কয়েক শ জাতের আম রয়েছে। স্থানীয়ভাবে এসব আমের নাম ভিন্ন। গৃহস্থবাড়ির আঙিনায় যে দেশীয় গুটি আম ধরছে, তারও ভিন্ন ভিন্ন নাম রয়েছে। কবে কে এই নাম দিয়েছিল তা জানা না গেলেও নামের কারণেই নির্দিষ্ট গাছটি, বাড়িটি গ্রামের মধ্যে পরিচিতি পেয়েছে।

পবিত্র কোরআনের আলো-কুকর্ম মানুষের কাছে লুকাতে পারলেও আল্লাহর কাছে নয়

১০৮. ইয়াছতাখ্ফূনা মিনান্নাছি ওয়ালা-ইয়াছতাখ্ফূনা মিনাল্লাহি ওয়াহুয়া মাআ'হুম ইয্ ইউবায়্যিতূনা মা-লা ইয়ারদ্বা মিনাল ক্বাওলি ওয়া কানাল্লাহু বিমা ইয়া'মালূনা মুহ্বীত্বা। ১০৯. হা-আনতুম হা-উলা-য়ি জাদালতুম আ'নহুম ফিল হাইয়াতিদ্-দুনইয়া; ফামাইঁয়্যুজাদিলুল্লাহা আ'নহুম ইয়াওমাল কি্বইয়ামাতি আম্ম্মাইঁয়্যাকূনু আ'লাইহিম ওয়াকীলা।

শ্রদ্ধাঞ্জলি-কিবরিয়া এবং তাঁর রংতুলির সংসার by ড. মোহাম্মদ আশকার ইবনে শাইখ

শঙ্কা তাড়া করছিল আমরা কখন সংবাদ পাই, শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ কিবরিয়া আর নেই। শেষ পর্যন্ত শঙ্কা বাস্তবে রূপ নিল ৭ জুন ২০১১ সকাল ৭টা ১৫ মিনিটে। ওই দিন ঢাকা থেকে বন্ধুবর সৈয়দ মাহমুদ জামান বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে টেলিফোনে তাঁর প্রয়াণ সংবাদটি জানালেন।

সদরে অন্দরে-সার্টিফিকেটই যদি হয় লেখাপড়ার উদ্দেশ্য by মোস্তফা হোসেইন

স্কুল, কলেজ, এমনি করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ডিঙিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। মা-বাবা তৃপ্তি বোধ করছেন সন্তানের ফল দেখে। স্বপ্নগুলোও বাড়তে থাকে সন্তানের ক্লাস ডিঙিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। শুরু থেকে স্কুলে ভর্তির ঝক্কি, ভর্তির পর প্রাইভেট টিউটর, কোচিং, মায়ের দৌড়াদৌড়ির মতো অসংখ্য পরিশ্রম নিমেষেই ভুলে যান সন্তানের ভালো ফল দেখে।

ইতিউতি-বাজেট আসে-যায়, মূল্যস্ফীতি থাকে by আতাউস সামাদ

বছর ঘুরে, সরকার বাজেট দেয়। তখন সরকার যে ট্যাঙ্ বসায় সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে আমরা সেই অনুযায়ী আয়কর দিই। আর আমরা প্রতিবছর, প্রতিদিন দেশের সবাই দিচ্ছি ভ্যাট বা মূল্য সংযোজন কর। গত পরশু সন্ধ্যায় চ্যানেল আইতে বাজেট-সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রতিবেদক মন্তব্য করলেন, 'আয়কর যেমন সরাসরি কর, মূল্য সংযোজন করও (মূসক ভ্যাট) তেমনি প্রত্যক্ষ কর।' ভালো লাগল তাঁর মন্তব্যটি।

নিশ্চিহ্ন হচ্ছে ঐতিহাসিক স্থাপনা-অবিলম্বে ঐতিহ্য রক্ষার উদ্যোগ নেওয়া হোক

কবি জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জ্যোতিঃপদার্থবিদ মেঘনাদ সাহা, বিপ্লবী সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দাদার, কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খান, শচীনদেব বর্মণসহ আরো অনেক সূর্যসন্তানের জন্ম দিয়েছে বাংলাদেশের মাটি। তাঁদের নিয়ে আমরা গর্ব করতে পারি।

বিএনপির বিকল্প বাজেট-সমস্যা সমাধানে প্রস্তাব থাকা জরুরি ছিল

সংসদে বাজেট প্রস্তাবের আগের দিন একটি বিকল্প প্রস্তাব রেখেছে বিএনপি। উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। গত বছরও এমন একটি উদ্যোগ নিয়েছিল বিএনপি। সংসদে বাজেট প্রস্তাবের আগে অনেকটা ছায়া সরকারের আদলে এমন একটি বিকল্প প্রস্তাব দিয়ে বিএনপি একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকাই পালন করেছে। দলটির পক্ষ থেকে সে রকমই দাবি করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিএনপির এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

চরাচর-ধানের বিলুপ্তি ও সম্ভাবনা by সাইফুল ইসলাম খান

ভাত বাঙালির প্রধান খাদ্য। ধান উৎপাদনের নিরিখে বাংলাদেশ বর্তমানে বিশ্বে চতুর্থ বৃহত্তম। চীন, ভারত ও ইন্দোনেশিয়ার পরই আমাদের অবস্থান। উর্বর মাটি ও ধানচাষের উপযোগী চমৎকার আবহাওয়ার কারণে এখানে প্রচুর ধান উৎপাদিত হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে গত ৪০ বছরে ধানের উৎপাদন বেড়েছে প্রায় তিনগুণ।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৮)-বাবার চলে যাওয়ার পর by আলী যাকের

প্রান্তিক মুকুল মেলা সম্পর্কে লেখা যেন শেষ হয়েও শেষ হতে চায় না। এত স্মৃতি ওই মুকুল মেলাকে ঘিরে। সেই স্মৃতি নিয়েই হয়তো একটি গ্রন্থ রচনা সম্ভব। তবুও কিছু কথা আছে, যা বলতেই হয়। আমি আগেই বলেছি, আমি মুকুল মেলার একজন মেঠোকর্মী ছিলাম। কিন্তু সংগঠন চালাতে হলে নানা ধরনের কাজে দক্ষ মানুষের প্রয়োজন পড়ে।

সিলেটের মণিপুরি হস্তশিল্পের সমস্যা ও সম্ভাবনা by ড. নিয়াজ আহম্মেদ

সিলেটে হস্তশিল্পের এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে মণিপুরি হস্তশিল্প। মণিপুরিদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক বাংলাদেশের সর্বত্র সমাদৃত। তাদের তৈরি পোশাকের যেমন রয়েছে নান্দনিক সৌন্দর্য, তেমনি এ পোশাকের দামও তুলনামূলক কম। আবার পোশাকগুলো আরামদায়কও বটে।

শেকড়ের ডাক-বাজেট ও অরক্ষিত উপকূলবাসী by ফরহাদ মাহমুদ

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল বরাবর জলোচ্ছ্বাস আইলা আঘাত হেনেছিল আজ থেকে দুই বছর আগে। এতে খুলনা বিভাগের কয়েকটি জেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকা এক হাজার ৬৫১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৬৮৪ কিলোমিটারই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

রিক্ত হাতে চলে গেলেন তাঁরা by আবেদ খান

এক. প্রচণ্ড জোর খাটিয়ে ইচ্ছেটাকে দমন করেছি। শহীদ মিনারে বাংলাদেশের পপগুরু মুক্তিযোদ্ধা আজম খানের শবাধারে বাংলাদেশের সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী অঙ্গনের বিদগ্ধজনরা যখন শেষ শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন আমি ওখানে যাওয়ার ইচ্ছেটাকে সত্যিই প্রবলভাবে পরাস্ত করেছি।

শ্রীরামকৃষ্ণের ধর্ম-ভাবনা by আনিসুজ্জামান

ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষের বিশিষ্ট সাধক রামকৃষ্ণের (১৮৩৬-১৮৮৬) ধর্ম-ভাবনা নিয়েই এ লেখা। ধর্মের নানা অর্থ আছে : ব্যাপক ও সংকীর্ণ। প্রাচীন ভারতীয় ঐতিহ্যে ধর্ম ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে এবং সেখানে ধর্মের মূল লক্ষ্য মোক্ষ ও মুক্তিলাভ করা।

সংস্কৃতি চর্চা-সোনারগাঁর কলঙ্কদাগ মুছে ফেলতে হবে by কামাল লোহানী

বাংলার মানুষকে যারা ভালোবাসেন তারা প্রতিভা প্রদীপ্ত পরিশ্রমী প্রয়াসে যে সোনারগাঁ জাদুঘর নতুন নতুন ইতিহাসজুড়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুস্থ প্রয়াসে সমুজ্জ্বল, তাকে সহৃদয় সহযোগিতা দিয়ে অসৎ প্রয়াসকে দূর করবেন_ এটা আমাদের সবারই কাম্য।

ফারাক্কার ভূত by শেখ রোকন

ফারাক্কা ব্যারাজের দেড়টি কপাটে সামান্য বৈকল্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসামান্য প্রতিক্রিয়ার পর কমিউনিস্ট ইশতেহারের প্রথম লাইনের প্যারোডিই মনে আসে_ মমতা ভূত দেখছেন, ফারাক্কার ভূত। জানা যাচ্ছে, ব্যারাজের একটি লক গেট গত বছরের ২৬ জুন এবং আরেকটি ৯ ডিসেম্বর থেকে ভাঙা।

শ্রদ্ধাঞ্জলি-চরিত্র চিত্রণে নিবিষ্ট যে জন by মুস্তাফিজুর রহমান

এই গুণী শিল্পী তার জীবদ্দশায় রাষ্ট্রীয় একুশে পদকসহ কোনো রাষ্ট্রীয় সম্মান পাননি। আগামীতে হুমায়ুন ফরীদি হয়তো মরণোত্তর একুশে পদক পেতে পারেন। তিনি যদি তার বেঁচে থাকাকালে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেতেন তাহলে তিনি কর্মের মূল্যায়নের আনন্দ উপভোগ করে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে নতুন ধ্যানধারণায় তুলে ধরার প্রেরণা লাভ করতেন এই তো মাত্র অল্প কিছুদিন আগে হুমায়ুন ফরীদি এসেছিলেন গাজী টেলিভিশনের অফিসে।

সময়ের কথা-উচিত-অনুচিত by অজয় দাশগুপ্ত

ভাষাসংগ্রামীদের কেউ কেউ ৬০ টাকার সুন্দর নোটটি বাজারে ছাড়া যায় কি-না তা বিবেচনার অনুরোধ করেছেন। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতেই পারে। তবে এ নোটের মূল আবেদন একুশের চেতনা স্মরণ করিয়ে দেওয়া। এ জন্য ডিজাইনাররা কৃতিত্ব দাবি করতেই পারেন।

সংকটে বিজেএমসি-দুর্নীতি ও অব্যবস্থা দূর হোক

বাংলাদেশ জুট মিল করপোরেশন দুর্নীতি ও অব্যবস্থার শিকার হয়ে পুনরায় বোঝা হয়ে উঠছে কি? বিশ্বে সবুজায়ন আন্দোলন জোরদার হওয়ার কারণে এবং পলিথিনসহ ক্ষতিকারক উপাদানে প্রস্তুত ব্যাগ ও বস্তা ব্যবহার বিশ্বের অধিকাংশ দেশে প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে পাটের ব্যবহার বাড়ছিল।

বিএসএফের মানবাধিকার লঙ্ঘন-বালাকৃষ্ণানের অভিমত আমলে নিন

ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও ভারত পরস্পর বন্ধু রাষ্ট্র হলেও নানা কারণে সদ্ভাব স্থায়ী রূপ ধারণ করতে পারছে না। কারণগুলোর অন্যতম সীমান্তে হত্যাকাণ্ড, নির্যাতন ও গোলাগুলি। অতীতের নানা টানাপড়েন সত্ত্বেও এখন দু'দেশের সরকার সম্পর্কোন্নয়নের ব্যাপারে আন্তরিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে।