Saturday, December 8, 2012

আলোচনার দরজা খোলা’- আরব বসন্ত বিশৃঙ্খলা ছাড়া কিছুই দেয়নি: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা তাঁর রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করছে। এরা জনপ্রিয় নয়। এরা জয়ের দেখা পাবে না, পরাজিত হবে। তবে আলোচনার দরজা খোলা আছে।গতকাল শুক্রবার আল জাজিরার এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়।

আফগানিস্তান থেকে অতিরিক্ত মার্কিন সেনা প্রত্যাহার

আফগানিস্তানে প্রায় তিন বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার পাঠানো ৩৩ হাজার অতিরিক্ত মার্কিন সেনার সর্বশেষ দল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা গত বৃহস্পতিবার এ খবর জানান।

দুঃখ প্রকাশ চিফ হুইপের

ব্রিটিশ সরকারের চিফ হুইপ অ্যান্ড্রু মিচেল পুলিশের প্রতি তাঁর অসৌজন্যমূলক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের প্রধান ফটকে বুধবার ওই অসৌজন্যমূলক মন্তব্য করার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান গতকাল শুক্রবার এ তথ্য জানায়।

বিশ্লেষণ- ব্যর্থতা ঢাকতেই বেরিয়ে গেলেন মমতা!

পশ্চিমবঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাম দুর্গ ধসিয়ে গত বছর ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত প্রায় এক বছরে কৃষি সরঞ্জামের মূল্যবৃদ্ধি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকের আত্মহত্যা, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ নানা কারণে সমালোচনার মুখে পড়ে তৃণমূল।

পাকিস্তান-মার্কিন সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের আভাস মিলছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের চলতি যুক্তরাষ্ট্র সফরে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সফরকালে গত বৃহস্পতিবার খার বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়নে তাঁর দেশ শিগগিরই যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে পারে।

জলকপাট-সংকটে আট হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা

আমন ফসল রক্ষার জন্য তুলসীগঙ্গা নদীর ডান ও বাঁ তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হলেও তা জয়পুরহাটের তিন উপজেলার কৃষকদের কোনো উপকারে আসছে না। কারণ, বাঁধের ডান ও বাঁ তীরে প্রয়োজনীয়সংখ্যক জলকপাট (স্লুইসগেট) না থাকায় ও কিছু কপাট অকেজো থাকায় আট হাজার হেক্টর আমন ধানের ফসল জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে।

তারাগঞ্জে আমন খেতে খোলপচা রোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার আমন খেতগুলোতে খোলপচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন করতে না পারায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। গাছের বৃদ্ধির সময় এ রোগ দেখা দেওয়ায় এবার আমনের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

বাসে ডাকাতি, রাজশাহীতে নেমে যাত্রীদের ভাঙচুর

রাস্তায় ডাকাতির প্রতিবাদে রাজশাহী-ঢাকা পথে চলাচলকারী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের যাত্রীরা গতকাল শুক্রবার সকালে রাজশাহীতে নেমেই বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।

রোববার জেলায় অর্ধদিবস হরতাল- জামায়াতের অবরোধের ঘটনায় পুলিশের ছয়টি মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। পাবনা সদর থানার তিনজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাগুলো করেন।

গোলটেবিল বৈঠকে বক্তারা- অনলাইন নীতিমালা তথ্যপ্রবাহে নিয়ন্ত্রণ আরোপের অশুভ ইঙ্গিত

অনলাইন গণমাধ্যম পরিচালনায় প্রস্তাবিত নীতিমালা অবাধ তথ্যপ্রবাহে নিয়ন্ত্রণ আরোপের অশুভ ইঙ্গিত বলে মনে করেন অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, নীতিমালা দিয়ে নাগরিক সাংবাদিকতার কণ্ঠ রোধ করা যাবে না।

বিশ্বব্যাংকের ফিরে আসা ইতিবাচক: বিএনপি

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের রাজি হওয়াকে ইতিবাচক বলে মনে করছে বিএনপি। দলটির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ্মা সেতু হোক, আমরাও চাই।

তানজানিয়ায় দুঃসহ দিন কাটিয়ে অবশেষে ফেরা

তানজানিয়ায় দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি। গতকাল শুক্রবার সকালে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘদিন পর স্বজনদের দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

গোধূলির ছায়াপথে- মেঘনায় গভীর রাতে লাশের শব্দ by মুস্তাফা জামান আব্বাসী

শুক্রবার ভৈরবের সুমন মোল্লার লেখাটি প্রথম আলোয় পড়ার পর অনেকেই গভীর রাতে নদীতে লাশ ফেলে দেওয়ার শব্দ শুনতে পাচ্ছেন দিনেরাতে। আমিও। সেতুসংলগ্ন কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নরসিংদীর রায়পুরা উপজেলায় মাছ ধরতে যান যাঁরা, প্রথমে ভাবেন এটি বড় মাছের ঘাই।

কালের পুরাণ- বিশ্বব্যাংকের শর্ত মেনেছেন, জনগণের শর্ত মানবেন কি? by সোহরাব হাসান

অবশেষে এক বছরের টানাপোড়েন, ঝগড়া-বিবাদ পেছনে ফেলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছে। এটি শেখ হাসিনার সরকারের জন্য একটি সুসংবাদ। বাংলাদেশের মানুষের জন্যও।

সংশোধনী নয়, জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ- প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার লালমনিরহাটের জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচন ও সংবিধান সম্পর্কে বক্তব্য দিয়েছেন, যা আলোচনার দাবি রাখে। কাউকে সংবিধান নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে তিনি যে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তার সঙ্গে দ্বিমত করার কিছু নেই।

প্রত্যাখ্যানই বিরোধী একমাত্র বিকল্প নয়- খালেদা জিয়ার প্রতিক্রিয়া

ত্রয়োদশ সংশোধনীর রায় সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আমাদের কিছুটা অবাক করেছে। কারণ, রায়টি একটি বিভক্ত রায়। সংখ্যাগরিষ্ঠের রায় যদি সরকারি দলের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বৈধতা দেয়, তা হলে বলতে হয়, সংখ্যালঘুর রায় বিএনপির রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে।

নো ইজি ডে: পাঠ পর্যালোচনা- দেশপ্রেমের আমেরিকান মডেল by মশিউল আলম

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌ, বিমান ও স্থল বিভাগের সমন্বিত দল ‘নেভি সিল’-এর ৬ নম্বর টিমের সাবেক সদস্য মার্ক ওয়েনের (প্রকৃত নাম ম্যাট বিসোনেট) সদ্য প্রকাশিত বই নো ইজি ডে অবলম্বনে সাত কিস্তির ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি প্রথম আলোয় প্রকাশিত হয়েছে ২০ সেপ্টেম্বর।

চারদিক- একজন প্রতিমাশিল্পীর গল্প by ফারুখ আহমেদ

আকাশজুড়ে সাদা মেঘের আনাগোনা। শরতের ফুল শিউলি আর শরতে ফোটে কাশফুল। সঙ্গে সাদা মেঘের ভেলায় চড়ে ছুটে আসে হিন্দুধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৩০ হাজারের ওপর পূজামণ্ডপ তৈরি হয়।

বিবিসির বিশ্লেষণ- মিসরে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সময়সাপেক্ষ

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতার পরিধি বৃদ্ধির প্রতিবাদে মিসর এখন গণবিক্ষোভে উত্তাল। দেশটির সরকারের জন্য এটি একটি বড় বাধা। দেশটিতে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ এখনো সময়সাপেক্ষ বলে বিশ্লেষকেরা মনে করছেন।

মার্কিন কংগ্রেসের বিল প্রত্যাখ্যান করল রাশিয়া

রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ‘ম্যাগনিটস্কি’ নামের একটি বিল পাস হয়েছে। তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে এই বিলে।

জাপানে ভূমিকম্পের পর সুনামির আঘাত

জাপানের উত্তর-পূর্ব উপকূলে গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের পর এক মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। এ ঘটনায় ওই এলাকা থেকে হাজারো মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

শেষ মুহূর্তে সমঝোতার জোর চেষ্টা

জাতিসংঘের অষ্টাদশ জলবায়ু সম্মেলনে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য শেষ মুহূর্তেও জোর চেষ্টা করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মতানৈক্য দূরে ঠেলে আপসের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি চুক্তির জন্য বাড়তি সময় নিয়ে আলোচনা চালিয়ে যান তাঁরা।

কূটনৈতিক গান!

আমেরিকাবিদ্বেষী পাকিস্তানিদের মন জয় করতে এক মার্কিন কর্মকর্তা অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি পাকিস্তানের উত্তরাঞ্চলীয় উপজাতিদের মধ্যে গিয়ে স্থানীয় পশতু ভাষায় গান গেয়ে সম্পর্কের সেতুবন্ধ রচনার চেষ্টা করছেন।

রুমানার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল

রুমানার স্বপ্ন ছিল রাষ্ট্রবিজ্ঞানে সম্মান শ্রেণীতে পড়ার। কিন্তু মুহূর্তের ঝড় তাঁর সবকিছু এলোমেলো করে দিল। একটি পিকআপ কেড়ে নিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা এই মেধাবী ছাত্রীর সব স্বপ্ন।

সড়ক উন্নয়নের কাজে অনিয়মের অভিযোগ

৪০ মিলিমিটার কার্পেটিং করার পর এর ওপর সাত মিলিমিটার পুরু সিলকোট (পিচ-পাথরের প্রলেপ) দেওয়ার কথা। আদতে শুধু সিলকোট করা হচ্ছে। কার্পেটিং না করেই এ কাজের জন্য বরাদ্দ দেওয়া প্রায় দুই কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে।

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট- ছাত্রলীগের ভাঙচুর, বিস্ফোরণ ছাত্রাবাস বন্ধ ঘোষণা

ছাত্রলীগের নেতাদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার রাতভর পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের বাসভবন ও স্টাফ কোয়ার্টারে হামলা চালান এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন।

মুন্সিগঞ্জে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননকাজ আবার শুরু

বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননকাজ তৃতীয়বারের মতো গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পরিচালনায় এই খনন ও অনুসন্ধান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী- পিপিপি হবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নতুন যুগের সূচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) হবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে একটি নতুন যুগের সূচনা। এটি অংশীদারত্বের এক নতুন রূপ, যেখানে সরকারও ঝুঁকির সমান অংশীদার হবে। খবর বাসস ও ইউএনবির।

‘পেট্রোবাংলাকে সব সরকার অকেজো ও অক্ষম করেছে’

যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে অকেজো এবং অক্ষম প্রতিষ্ঠানে পরিণত করেছে। দেশের খনিজ সম্পদকে বহুজাতিক কোম্পানির কাছে তুলে দেওয়াই যেন সরকারগুলোর মূল লক্ষ্য।

সন্তোষজনক অর্জনে উচ্চারিত হলো বাংলাদেশের নাম by মানসুরা হোসাইন

বিশ্বে মাতৃদুগ্ধ পানের প্রবণতার ধারাবাহিক মূল্যায়ন বা দ্য ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভস (ডব্লিউবিটিআই) পর্যালোচনায় বিশ্বের ৫১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। সব মিলে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক। প্রথম ১০টি দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ আছে।

আমির খাঁ স্মরণে ‘শতবর্ষের অর্ঘ্য’

উচ্চাঙ্গসংগীতের আয়োজনগুলোয় এখন শ্রোতার সংখ্যা যথেষ্টই। গত সপ্তাহে বেঙ্গল-আইটিসি এসআরএ আয়োজিত চার দিনের উচ্চাঙ্গসংগীত উৎসবে হাজার হাজার দর্শক-শ্রোতা রাতভর অনুষ্ঠান উপভোগ করেছে। গতকাল শুক্রবারও দেখা গেল জাতীয় জাদুঘর অনুষ্ঠান শুরুর আগেই শ্রোতায় ভরা।

গোপন মার্কিন দলিল- বিহারিদের হাতে অস্ত্র দিয়েছিল ওরা by মিজানুর রহমান খান

পেনসিল দিয়ে যোসেফ সিসকোর সই। একাত্তরে তিনি ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নথিটিতে লাল টেপ লাগানো। এটি একটি অবস্থানপত্র। এতে পররাষ্ট্র দপ্তর তাদের রাষ্ট্রদূতদের করণীয় নির্দেশ করছে।

চরম বার্তা কার প্রতি—সরকার না জনগণ?- বিরোধী দলের অবরোধ কর্মসূচি

আগামীকাল রোববার বিরোধী দল আহূত দেশের সড়ক-মহাসড়কে আট ঘণ্টার অবরোধ কর্মসূচি নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। একদিকে বিরোধী দলের নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বলছেন, অন্যদিকে চরম বার্তার আগাম ঘোষণা দিয়ে রেখেছেন।

ব্যক্তির জন্য দেশ কেন খেসারত দেবে?- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র

পদ্মা সেতু প্রকল্পে যে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, সেটা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এখন স্পষ্ট। এই ষড়যন্ত্রের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ ১০ জনের নাম এসেছে। বিশ্বব্যাংক নিয়োজিত আন্তর্জাতিক পর্যবেক্ষক দলও এ ব্যাপারে একমত হয়েছে।

নগর দর্পণ: চট্টগ্রাম- দুজনের ভোট সমান, কিন্তু একজন জয়ী by বিশ্বজিৎ চৌধুরী

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে সরকার-সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জয়ী হয়েছে। এ সংবাদ পাঠক ইতিমধ্যেই জেনেছেন। নির্বাচনের ফল যে বিএনপি ও জামায়াত-সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রত্যাখ্যান করেছে, এ কথাও অজানা নয়।

নারী উদ্যোক্তা- অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি নারী by মেলান ভারভিয়ের

দক্ষিণ ও মধ্য এশিয়ার সমৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বৃহৎ আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণ অপরিহার্য। এই একীভূতকরণকে উৎসাহিত করতে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি খাতের ব্যবসায়িক অংশীদারেরা এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো কর্তৃক গৃহীত আঞ্চলিক ও এর বাইরে বাণিজ্য এবং বাজার

অপবাদ ও বৈষম্য—এইচআইভি প্রতিরোধে নেতিবাচক প্রভাব

২৯ নভেম্বর ২০১২, ‘অপবাদ ও বৈষম্য—এইচআইভি প্রতিরোধে নেতিবাচক প্রভাব’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ইউএনএফপিএ। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ছাপা হলো এই ক্রোড়পত্রে আলোচনা

মনের জানালা

মেহতাব খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।

মূল রচনা: লুৎফুর রহমানের সাক্ষাৎকার- ‘আমি সব সময় বাংলাদেশের কথা বলি’

বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? আমার বাড়ি। আমার গ্রাম। আমার দেশের মানুষ। এদের সবচেয়ে বেশি মিস করি। আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রা খুব সহজ-সরল। এটা এখানে দেখতে পাই না।

যে খবর নাড়া দেয়- তাদের আবার দুঃখ কিসের! by মাহফুজ রহমান

ছবিটি দেখে দীর্ঘনিঃশ্বাসের সঙ্গে বুক থেকে বেরিয়ে আসে একটাই শব্দ—আহারে! আর চোখে ভাসে গ্রিক পুরাণের চরিত্র অ্যাটলাসের ছবি। যিনি পুরো পৃথিবীটা ধরে রাখেন কাঁধের ওপর।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৯০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর বিক্রম সাহসী একমুক্তিযোদ্ধা

সাক্ষাৎকার: ঢাকায় জুহি চাওলা- ‘অভিনয়ের জন্য ডাকলে আসব’ by মনজুর কাদের

জুহি চাওলা বলিউডের জনপ্রিয় তারকা। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়, গতকাল শুক্রবার দুপুরে তিনি ঢাকায় এসেছেন গুলশানের একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে। জুহি বললেন, ‘আমাকে তো কেউ কখনো ছবির ব্যাপারে বলেনি।

গণভোট স্থগিত করতে পারেন মুরসি

মিসরে খসড়া সংবিধানের ওপর আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় গণভোট শর্তসাপেক্ষে স্থগিত করতে পারেন প্রেসিডেন্ট মুরসি। সে দেশে প্রচলিত আইন অনুযায়ী, কোন বিষয়ের ওপর গণভোটের আয়োজন করতে হলে তা প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করার দুই সপ্তাহের মধ্যে করতে হবে।

মালালাকে দেখতে যাবেন জারদারি

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দেখা করবেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সপ্তাহব্যাপী যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের উদ্দেশে গতকাল শুক্রবার পাকিস্তান ছেড়েছেন জারদারি।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন- বিষমুক্ত সবজিতে রাষ্ট্রীয় পদক by খলিল রহমান

সংসারে ছিল চরম অভাব। দুমুঠো খেয়ে না-খেয়ে কাটত দিন। সেই দিন আর নেই দেলোয়ারা খাতুনের। স্বামীর সঙ্গে বিষমুক্ত সবজি চাষ করে সংসারে এনেছেন সুদিন। পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক। তাঁদের দেখাদেখি ও পরামর্শে এলাকার ১৫ গ্রামের লোকজনও বিষমুক্ত সবজি চাষ করছেন।

কোরীয় প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকা তুলে নিয়েছে এনা- সাংসদের প্রতিষ্ঠানের প্রতারণা by শরিফুল হাসান

সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের আর্থিক প্রতারণার কারণে রাজধানীর উত্তরার সরকারি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প থমকে আছে। দক্ষিণ কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠান ডোঙ্গা এ এইচ অভিযোগ করেছে, প্রতারণা করে তাদের যৌথ ব্যাংক হিসাব থেকে ২১ লাখ মার্কিন ডলার (১৭ কোটি টাকা) তুলে নিয়েছে এনা।

রাজপথ অবরোধ- কাল রাজপথে ৮ ঘণ্টা থাকবে বিরোধী জোট

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে কাল রোববার অবরোধ কর্মসূচিতে সকাল ছয়টা থেকে আট ঘণ্টা রাজপথে থাকার সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ সময় রাজধানীর প্রতিটি প্রবেশপথ অবরোধ করে ঢাকাকে সারা দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখতে চায় দলটি।

বাজারদর-বাজার ভরা শীতের সবজি দাম চড়া

এখনো বেজায় চড়া শাক-সবজি। অথচ বাজার সয়লাব শীতের আনাজে। তা ছাড়া ১২ মাস যেসব সবজি পাওয়া যায়, সেগুলোর দাম এখনো আগের মতোই। ফলে তরিতরকারিতে মোটেও স্বস্তি নেই। মাছ মাংসের দামে অবশ্য খুব একটা ওঠানামা নেই।

ব্যবসায়ীদের প্রতি যুক্তরাষ্ট্র-বিদেশে কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গত শুক্রবারের (ওয়াশিংটন সময় বৃহস্পতিবার) প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পোশাকশিল্পে মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বটি প্রকাশ করা হয়।

বিএনপির কাউন্সিল হচ্ছে না আজ

যথাসময়ে জাতীয় কাউন্সিল আয়োজন করতে পারছে না বিএনপি। আজ ৮ ডিসেম্বর বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হওয়ার কথা থাকলেও মানিকগঞ্জ, ঢাকাসহ দলের কয়েকটি সাংগঠনিক জেলার কমিটি না হওয়া, সাংগঠনিক জটিলতা, আন্দোলনের ব্যস্ততাসহ নানা কারণে তা হচ্ছে না।

রায় বিপক্ষে গেলে আরো সহিংস হবে জামায়াত! by মোশতাক আহমদ

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের রায় জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিপক্ষে গেলে আরো সহিংস হয়ে উঠবে দলটি। এ মুহূর্তে তারই ছক কষছেন দলের নেতারা। গত মঙ্গলবারের দেশব্যাপী সহিংসতা ছিল 'টেস্ট কেস'। দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন -মাতবর গাজী লাশ টানার কাজ করেন by ফখরে আলম

মুক্তিযুদ্ধের সময় একের পর এক শত্রুসেনা হত্যা করে তাদের লাশ ডিঙিয়ে সামনে এগিয়ে গেছেন মাতবর গাজী। শেষে ছিনিয়ে এনেছেন লাল-সবুজের বিজয় পতাকা। এখন সেই মুক্তিযোদ্ধা মাতবর গাজী খুঁজে বেড়ান অপমৃত্যুজনিত লাশ।

সম্মেলনে প্রধানমন্ত্রী-বেসরকারি খাতের সঙ্গে আরো নিবিড় হতে চায় সরকার

বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের অগ্রগতির ধারাকে বেগবান করতে এবং জনগণকে আরো বেশি সেবা দিতে এ খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

আরেকটি অপেক্ষার দিন আক্ষেপে শেষ-ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২১১/৯ বাংলাদেশ : ৩৪.১ ওভারে ১৩৬ ফল : ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে জয়ী by মোস্তফা মামুন

ড্যারেন সামি আর মুশফিক কনট্রাস্ট হিসেবে দারুণ। উচ্চতার বিরাট পার্থক্যের কারণে ছবিটা প্রায়ই ওঠান ফটোগ্রাফাররা। এবং আগে সেটা সাধারণত হয়ে থাকত দুই দলের শক্তির পার্থক্যেরও প্রতীক। এবার বিষয়টা একটুও সে রকম ছিল না। ওয়ানডে সিরিজে তো অবশ্যই নয়।

ডিজিটাল বাংলাদেশের নমুনা... by আবুল কাশেম

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ইশতেহারে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার অঙ্গীকার করে আওয়ামী লীগ। দলটির নির্বাচনী প্রচারণায় এক ধরনের স্লোগানেও পরিণত হয় এটি। তারপর নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর কেটে গেছে চার বছর।

সনদ দিচ্ছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা by অমিতোষ পাল

ঢাকা মহানগরীর দক্ষিণ ভাগের বাসিন্দাদের নাগরিকত্বসহ সব ধরনের গুরুত্বপূর্ণ সনদ দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। এত দিন কেবল কাউন্সিলর ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রথম শ্রেণীর কর্মকর্তাদের এসব সনদ দেওয়ার এখতিয়ার ছিল।

বাড়ি বাড়ি তল্লাশি, বিএনপি শিবির নেতাসহ আটক ২০-গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ সতর্কতা জারি

১৮ দলীয় জোটের ডাকা আগামীকাল রবিবারের অবরোধ কর্মসূচি সামনে রেখে গতকাল শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১২টা পর্যন্ত নগরীতে বিএনপি ও শিবির নেতাসহ ২০ জনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।

রাজপথে মুখোমুখি আ. লীগ-বিএনপি

বিএনপিসহ ১৮ দলীয় জোটের আগামীকালের দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে মাঠ দখলের প্রতিযোগিতা। বিরোধী দলগুলোর এই কর্মসূচি সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও এদিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।

নাসরীন হক এবং আমাদের নারী আন্দোলন by মাহবুবুল হক রিপন

স্বাধীনতা-পরবর্তী নারী আন্দোলনের যে কয়েক সংগঠক তাদের কাজের মধ্য দিয়ে নিজেকে এবং নারীমুক্তির সংগ্রাম সামনে নিয়ে গিয়েছেন, নাসরীন হক তাদের একজন। জন্ম এবং বেড়ে ওঠা রাজধানী ঢাকার অভিজাত পরিবারে। পড়াশোনা মার্কিন মুলুকের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে।

ফিরে দেখা-বিপ্লব ও বেদনার গাথা by বৃত্বা রায় দীপা

আমার কল্পনার আনোয়ার-দেলোয়াররা কখনও মরে যেত না। আমার শিশুমন তাদের বাঁচিয়ে দিত। লাখো দানবের বিরুদ্ধে লড়াইয়ে জিতিয়ে দিত। কেননা শৈশবে আমি তখনও ভালো করে বুঝতে শিখিনি, বিপ্লবীদের মৃত্যু নেই। কোনোকালেই নেই

এসব খুঁটির জোর by শেখ রোকন

দুই পাড়ে সীমানা পিলার বসিয়ে নদী রক্ষার আয়োজন খানিকটা অভিনবই বটে; কিন্তু যথেষ্ট বিলম্ব করে গাজীপুর জেলা প্রশাসন যেভাবে পিলার বসাচ্ছে, তা আরও অভিনব। শুকনো মৌসুমে এসে প্রায় তলানি দিয়ে বয়ে যাওয়া পানির রেখা আর যাই হোক নদীর 'সীমানা' যে হতে পারে না,

সমকালীন প্রসঙ্গ-স্টেডিয়াম বনাম চালের ট্রাক by মনজুরুল হক

 ৫ কেজি চালে হয়তো একজন শ্রমিক মাত্র ৩০ টাকা বাঁচাতে পারে। সেই ৩০ টাকার জন্য তাকে ব্যয় করতে হচ্ছে তিন-চার ঘণ্টা। তাহলে ঘণ্টাপ্রতি তার মজুরি হচ্ছে ৮ থেকে ১০ টাকা! যদি একজন শ্রমিক যথাযথ কাজ পেত তাহলে তো তার চালের ট্রাকের পেছনে দাঁড়ানো লোকসান!

সময়ের কথা-তবুও ভরসা জোগায় বাংলাদেশের কৃষি by অজয় দাশগুপ্ত

এবারে বোরো ধানের বাম্পার ফলনের কারণে কিন্তু বলতে পারি যে, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সতর্কবার্তার পরও খাদ্যশস্য বিশেষ করে চাল নিয়ে বাংলাদেশের খুব একটা দুশ্চিন্তার কারণ নেই।

শিক্ষিকা বটে!-পাঠদান মানবিক হওয়া উচিত

দিনাজপুরের পার্বতীপুরে শ্রেণীকক্ষে অঙ্ক কষতে না পারায় ৩৩ শিশু শিক্ষার্থীকে নিজের থুথু চাটতে বাধ্য করেছেন এক শিক্ষিকা। অবশ্য এজন্য কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা আরজুমান বানুকে গত বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে গত শনিবার এ সম্পর্কিত সমকালের লোকালয় পৃষ্ঠায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

শিশু হৃদরোগ-চিকিৎসা সুবিধা বাড়াতে হবে

 দেশে সার্বিকভাবে বিশেষায়িত চিকিৎসাসেবার মান বেড়েছে। শুধু সরকারি হাসপাতালগুলোই নয়, নানা ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালগুলো বিশেষায়িত চিকিৎসাসেবার ক্ষেত্রে সুনাম অর্জন করেছে।

উপেক্ষিত মুক্তিযোদ্ধারা! by এম আবদুল হাফিজ

বলা হয়ে থাকে, আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল এক ধরনের জনযুদ্ধ, যাতে কিছু চিহ্নিত স্বাধীনতাবিরোধী ছাড়া দেশের আপামর জনসাধারণ কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এদের সামান্য সংখ্যক মুক্তিযোদ্ধাকেই আমরা জাতীয় পর্যায়ে নানা প্রশংসা ও বিশেষণে বিভূষিত হতে দেখি।

কে দেবে জনগণের ক্ষতিপূরণ by শাহীন হাসনাত

বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত প্রবচন হলো_ 'তেইল্লার মাথায় তেল দেওন।' অর্থাৎ যার মাথায় তেল আছে তার মাথায় তেলের ব্যবস্থা করা, যার খাবার আছে তাকেই খাবার দেওয়া। যেন সে এর ভালো বিনিময় দিতে পারে। যার নেই তাকে দিয়ে তো লাভ নেই। কারণ সে তো বিনিময় দিতে পারবে না।

সমাজ-প্রতিবন্ধীর সর্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত হোক by সাবরিনা সুলতানা

এদেশের প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য একীভূত শিক্ষা ব্যবস্থা, সহায়ক যাতায়াত ব্যবস্থা, কর্মসংস্থান ও সর্বক্ষেত্রে প্রবেশে সুবিধা নিশ্চিত করতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)।

সময়ের কথা-উন্নয়নের জটিল ধাঁধা ও শিকড়ের সন্ধান by অজয় দাশগুপ্ত

একাত্তরের ডিসেম্বরে বাংলাদেশের ভূখণ্ড থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় যখন নিশ্চিত, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণে তারা পিছু হটছে দেশের থানা-জেলা থেকে ঢাকার দিকে এবং ভরসা করে আছে_ বঙ্গোপসাগরে চলে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবাহী সপ্তম নৌবহরের

সরকারি মিলে আখ মাড়াই-লোকসানের বোঝা কে বইবে

স্বাধীনতার পর ব্যক্তিমালিকানাধীন যেসব শিল্প-কারখানা সরকারের নিয়ন্ত্রণে আসে, তার মধ্যে ছিল কয়েকটি চিনিকল। প্রধানত উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এ সব চিনিকলের অবস্থান। মূল কাঁচামাল আখের পর্যাপ্ত ফলনের কারণেই ওই সব এলাকায় স্থাপন করা হয়েছিল মিলগুলো।

বাল্যবিয়ে-শাপমোচনের জন্য আর কত অপেক্ষা?

সামাজিক-অর্থনৈতিকসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। শুধু দেশের মানুষই নয়; দেশের বাইরের নানা সংস্থার গবেষণাতেও এ বিষয়গুলো নিয়মিত স্বীকৃত হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা বিস্ময়কর।

জার্মানিতে নেতানিয়াহু-নতুন বাড়ি নির্মাণে অনড় ইসরায়েল

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপনের পেছনে কোনো যুক্তি দেখাতে না পারলেও ইসরায়েল তাদের পরিকল্পনায় অনড়। জার্মানি সফরকালে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তাঁদের এ পরিকল্পনার সপক্ষে মত দেন।

নগর সম্প্রসারণে ৭০০ পাহাড় কেটে ফেলবে চীন

নগর সম্প্রসারণ করতে গিয়ে প্রায় ৭০০ পাহাড় কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের লানসো শহরের আয়তন বাড়াতেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটেশ পত্রিকা গার্ডিয়ান।

মালয়েশিয়ায় এমপিদের দুর্নীতিবিরোধী শিক্ষা

দুর্নীতি প্রতিরোধে আইন প্রণেতাদের (এমপি) প্রশিক্ষণ দেবে মালয়েশিয়া সরকার। দুর্নীতি কী এবং কিভাবে তা এড়ানো যায়, তা-ই শেখানো হবে তাঁদের। আগামী বছরের মাঝামাঝি দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা আছে। এর আগে দুর্নীতি নিয়ে সৃষ্ট উদ্বেগ দূর করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ সময় মিয়াগি এলাকায় এক মিটার উঁচু জলোচ্ছ্বাস আছড়ে পড়ে। এর পরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন-৫০০ সেনা-পুলিশের বিরুদ্ধে অভিযোগ

ভারতের সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার ৫০০ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে স্থানীয় দুটি মানবাধিকার সংগঠন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুদের রক্ষায় ভারতে নতুন আইন-হয়রানিকে 'জামিন-অযোগ্য' অপরাধ গণ্য করা হচ্ছে

যৌন নির্যাতনের হাত থেকে শিশুদের রক্ষা করতে ভারতে নতুন আইন করা হয়েছে। এ আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তির জামিন না পাওয়া এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। এখন থেকে সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলোর মাধ্যমে হয়রানির বিচারও হবে এ আইনের অধীনে।

এফডিআই নিয়ে ভোট-রাজ্যসভায়ও জয়ী কংগ্রেস

ভারতে খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ভোটাভুটিতেও জয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। গতকাল শুক্রবার ২৪৫ আসনের রাজ্যসভায় এফডিআইয়ের পক্ষে ১২৩টি এবং বিপক্ষে ১০৯ ভোট পড়েছে।

মিসরের গণতান্ত্রিক স্বৈরশাসক মুরসি?

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গভীর সংকটে পড়েছেন। নতুন অধ্যাদেশের মাধ্যমে নিজেকে একচ্ছত্র ক্ষমতার ঘোষণা দেওয়ার পর পরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

আসাদকে সরানোর পথ খুঁজছে জাতিসংঘ!

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সেখানে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছেন লাখদার ব্রাহিমি। সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ এই দূত যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েই এ কাজে হাত দিয়েছেন।

৪৫ বছর পর গাজায় খালেদ মেশাল

দীর্ঘ ৪৫ বছর নির্বাসনে থাকার পর ফিলিস্তিনের গাজায় ফিরলেন হামাস নেতা খালেদ মেশাল। হামাসের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের সফরে গতকাল শুক্রবার মিসর থেকে গাজায় পৌঁছান তিনি। ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনের বিজয় মিছিলে তিনি যোগ দেবেন।

গার্মেন্টশিল্প খাতে নিরাপত্তা-বিদেশি চাপ ছাড়াই উন্নতি প্রয়োজন

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাগাদা এসেছে, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন ও নিরাপত্তাব্যবস্থা উন্নত করার জন্য। তাদের কাছ থেকে অনেক আগেই গার্মেন্ট শিল্পে শ্রমিক ও উৎপাদন সহায়তার জন্য ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালুর তাগাদা এসেছে।

রাজনৈতিক কর্মসূচি পালন-পরিবেশ হোক সংঘাতমুক্ত

দেশের রাজনৈতিক পরিস্থিতি যে অনিবার্যভাবে একটা সংঘাতময় পরিবেশের দিকে যাচ্ছে, এমন আশঙ্কা এখন অনেকেরই। গত কয়েক মাসে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচি পালনের সময় সৃষ্ট পরিস্থিতি যেন সে আভাসই দিচ্ছে।

পবিত্র কোরআনের আলো-নূহ (আ.)-এর ঘটনা বর্ণনা করে মহানবী (সা.)-কে ধৈর্য ও সান্ত্বনার উপদেশ দেওয়া হয়েছে

৪৭. ক্বা-লা রাব্বি ইন্নী আঊযুবিকা আন্ আছআলাকা মা-লাইছা লী বিহী ই'লমুন; ওয়া ইল্লা- তাগ্ফির লি ওয়া তারহ্বামনী আকুম্ মিনাল খা-ছিরীন।
৪৮. ক্বীলা ইয়া-নূহুহ্বিত্ব বিছালামিম্ মিন্না- ওয়া বারাকা-তিন আ'লাইকা ওয়া আ'লা- উমামিম্ মিম্মাআ'ক;

দেশের বর্তমান অবস্থা ভালো নয় by আবদুল মান্নান

দেশের বর্তমান অবস্থা ভালো নয়- এ কথাটা এ বিজয়ের মাসে উচ্চারণ করতে হচ্ছে এটিই আমাদের দুর্ভাগ্য। জামায়াত-শিবিরের ক্যাডার-সমর্থকরা পুলিশের ওপর যেভাবে আক্রমণ করছে, তা সচেতন সব মানুষকে ভাবিয়ে তুলেছে।

সদরে অন্দরে-একজন আলফাজউদ্দিন স্যার বনাম কোচিং বাণিজ্য by মোস্তফা হোসেইন

কুয়াশা ঠেলে বাড়ির উঠোনে উঁকি দিয়েছে শীতে ভেজা রোদ। ঘরের সামনে পাতা জলচৌকিতে বসা জনাচারেক শিশু। সামনে কাঠের বেঞ্চিতে খোলা বই। হুঁকো টানতে টানতে আলফাজউদ্দিন খান স্যার বসেন প্রায় ভাঙা একটি চেয়ারে। চশমার ফাঁকে চোখ বুলিয়ে নেন ছাত্রদের খাতায়।

চৈতন্যের মুক্ত বাতায়ন-ধর্মতন্ত্রী জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদ by যতীন সরকার

এ বছরের (২০১২) নভেম্বরেই খবরটি বেরিয়েছিল। ৫ নভেম্বর কালের কণ্ঠে প্রকাশিত খবরটির শিরোনাম ছিল- 'এশিয়ান টাইগার হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : মজিনা।'

সর্বোচ্চ শক্তিতে ১৮ দলঃ রাজপথ থাকবে ৮ ঘন্টা গাড়িশূন্য! by সাজেদা সু্ইটি

রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট আট ঘণ্টা দেশের রাজপথগুলো থাকবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের দখলে। সড়ক থাকবে পরিবহনশূন্য- এমনটি প্রত্যাশা তাদের। জোটের দলগুলোর প্রস্তুতি সেভাবেই চলছে।

অনলাইন শিক্ষাঃ ক্যাম্পাস জীবন কি শেষ হয়ে যাচ্ছে?

ক্যালিফোর্নিয়ার একটি বহুতল ভবনের ছাদের পার্কিংয়ে বছর দুই আগে আমি একটি টয়োটা প্রায়াস গাড়ির পেছনের সিটে বসেছিলাম। গাড়িটা যে ক্ষিপ্রতায় সরাসরি ছুটে চললো তাতে বাধ্য হয়ে আমাকে দরজার হাতল ধরে বসতে হলো।