Showing posts with label আসিফ আহমেদ. Show all posts
Showing posts with label আসিফ আহমেদ. Show all posts

Tuesday, February 10, 2015

দিল্লি দূর অস্ত... by আসিফ আহমেদ

কে দিলি্ল রাজ্যের ক্ষমতায় বসবেন, সেটা জানা যাবে আগামীকাল মঙ্গলবার। মাত্র এক বছরের মধ্যেই দ্বিতীয়বার এক কোটির বেশি ভোটার ভোট দিলেন রাজ্য বিধানসভা নির্বাচনে। মাঝে লোকসভা নির্বাচন হয়ে গেছে এবং তাতে দিলি্লর সাতটি আসনই দখল করে নিয়েছেন নরেন্দ্র মোদির বিজেপির প্রার্থীরা। কিন্তু শনিবার ভোটপর্ব শেষ হওয়ার পর যে কয়টি বুথফেরত সমীক্ষা প্রকাশ হয়েছে, তাতে বলা হচ্ছে_ বিজেপি লোকসভা নির্বাচনের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না। ক্ষমতায় ফিরে আসছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আগের বারের নির্বাচনে এ দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাদের নির্ভর করতে হয়েছিল কংগ্রেসের সমর্থনের ওপর। সে সময়ে কেন্দ্রীয় সরকারে ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তাদের সঙ্গে বনিবনা হয়নি আম আদমি পার্টির। ফলে দিলি্লর মন্ত্রিসভা পদত্যাগ করে। অনেকে মনে করছিলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ক্ষমতায় আসা দলটি এভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে বিচক্ষণতার পরিচয় দেয়নি। তাদের উচিত ছিল বিভিন্ন মহলের সঙ্গে সমঝোতা করে চলা। আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে দিলি্লর কোনো আসনে জয়ী না হওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল 'অস্থিরমতি'। জনগণ তাকে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু রাজনীতিতে মূল নিয়ন্তা হচ্ছে জনতা বা আম আদমি। তারা সর্বদা সঠিক_ এমন দাবি সঠিক নাও হতে পারে। কিন্তু তাদের মন সম্ভবত সবাই ঠিক বুঝে উঠতে পারে না। দিলি্লতে লোকসভা নির্বাচনের পর তারা মাত্র কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবে, সেটা অনেকেই বুঝে উঠতে পারেননি। বুথফেরত সমীক্ষা যদি সঠিক হয় তাহলে এই জনতাই আরও বেশি সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরিয়ে আনছে আম আদমি পার্টিকে। আর তাদের মনোভাবের কারণে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মারাত্মক ক্ষতি হচ্ছে। নরেন্দ্র মোদির ম্যাজিক কি শেষ হয়ে গেল, এমন প্রশ্ন স্বভাবতই উঠবে। শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলটির নাম কংগ্রেস, যার বেশিরভাগ সমর্থক এবারে ভোট দিয়েছেন আম আদমি পার্টিকে। গত বিধানসভা নির্বাচনে দলটি ২৫ শতাংশ ভোট পেয়েছিল। বুথফেরত সমীক্ষা বলছে, এতে এবারে ধস নামবেই। এমনকি এটাও বলা হচ্ছে_ কংগ্রেস ৭০ আসনের বিধানসভায় কোনো আসনই পাবে না। সমাজে নিচুতলার মানুষ বলে যারা পরিচিত তারা বহু বছর কংগ্রেসের ভোটব্যাংক হিসেবে বিবেচিত হতো। কিন্তু এবারে তারা দলে দলে হাত মিলিয়েছে আম আদমি পার্টির সঙ্গে।
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতৃত্বের বেশিরভাগ দিলি্লতে বসবাস করেন। নির্বাচনী প্রচারের এক পর্যায়ে রাহুল গান্ধী বলেছিলেন, আম আদমি পার্টির কাছ থেকে কংগ্রেসের অনেক কিছু শেখার আছে। তিনি যেসব স্থানে সমাবেশ করেছেন, সেগুলোতে প্রচুর ভিড় হয়েছে। তার কথা শুনেছে জনতা। কিন্তু তারা ভারতের রাজধানীতে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে চাইছে না। নরেন্দ্র মোদি বলেছেন, কেন্দ্র যাদের হাতে তাদের হাতেই রাজ্যের ক্ষমতা থাকলে উন্নয়ন কর্মকাণ্ড বেশি হবে। অনেকে কিন্তু এ ধরনের মন্তব্য পছন্দ করেননি। ফেডারেল শাসন ব্যবস্থার জন্য এটা হুমকি_ সে সতর্কবার্তাও উচ্চারিত হয়েছে। আম আদমি পার্টি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেলে দিলি্ল বিজেপির জন্য দূর অস্তই থেকে যাবে। এ রাজ্যে টানা ১৫ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। এখন যদি আম আদমি পার্টি পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসে, সেটা বিজেপির জন্যও গভীর চিন্তার বিষয় হবে।

Friday, July 26, 2013

কপাল বটে! by আসিফ আহমেদ

একজন সংসদ সদস্য গ্রেফতার হয়েছেন সাংবাদিক পেটানোর অভিযোগে। তার অপরাধ ক্যামেরাবন্দি হয়ে রয়েছে। তিনি এবং তার সঙ্গীরা মিলে যখন একটি টিভি চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরাম্যানদের হেনস্তা করছিলেন, তখন তা টিভির ক্যামেরায় ধরা পড়ে।

Thursday, January 10, 2013

এ কেমন ধারাভাষ্য? by আসিফ আহমেদ

চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলা চলছিল শুক্রবার। বাংলাদেশ দল হঠাৎই খেই হারিয়ে ফেলল। জেতা ম্যাচ হাতছাড়া হতে চলেছে। হতাশ দর্শকদের কেউ কেউ অনেক শ্রম, সাধনা আর অর্থে কেনা টিকিটের পূর্ণ ব্যবহার না করেই মাঠ ছাড়তে শুরু করেছে। এতে দোষের কিছু নেই।

Monday, January 7, 2013

উভয় সংকট by আসিফ আহমেদ

মহাজোট সরকার চার বছর শেষ করে আজ ৭ জানুয়ারি পাঁচ বছরে পা রাখল। তাদের বিরোধী হিসেবে পরিচিত বিএনপির এক বড়মাপের নেতা বলেছেন, ২০১৩ সাল হবে মহাজোট সরকারের বিদায়ের বছর।

Tuesday, December 25, 2012

তোমাদের নেতা কে? by আসিফ আহমেদ

ম্যাডাম, আপনার জন্য সিকিউরিটি আছে। কিন্তু আমার কী আছে? আমি কী করে নিরাপদে বাড়ি ফিরে যাব? ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে এ প্রশ্ন রেখেছিলেন দিলি্লর এক ছাত্রী। তারা দলবেঁধে এসেছিলেন ১০ জনপথ রোডে কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করতে।

Sunday, December 2, 2012

হাজির হয়ে নজির গড়ূন by আসিফ আহমেদ

 রাষ্ট্রক্ষমতায় থাকা ও না থাকার মধ্যে কী বিস্তর ফারাক_ এক সময়ে যাদের দোর্দণ্ড প্রতাপ, তারা অন্য জীবনে কত যে অসহায়! ২০০৭ সালের ওয়ান-ইলেভেনে জরুরি আইন জারির পেছনে সে সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদের সক্রিয় ভূমিকা সুবিদিত।

Sunday, October 7, 2012

একাত্তরের বন্ধু by আসিফ আহমেদ

কুমিল্লার সন্তান দিলীপ সেনগুপ্ত সম্পর্কে একজন একবার স্মৃতিচারণ করছিলেন এভাবে_ শিক্ষকতা জীবনে একটি ছেলের কথা কিছুতেই ভুলতে পারি না। হাতের লেখা সুন্দর, ম্যাগাজিন সম্পাদনা করত। সুন্দর ব্যবহার। ভালো বক্তৃতা দিত। ক্রিকেট প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের ক্যাপ জয় করল।

Tuesday, September 11, 2012

'আমুল' বিপল্গবের 'দুধওয়ালা' by আসিফ আহমেদ

ছয় মাসের চুক্তি শেষ। ২৮ বছরের যুবকটি ব্যাগ গুছিয়ে সোজা মুম্বাই রওনা দেওয়ার জন্য তৈরি। এমন সময় স্থানীয় বাসিন্দা ত্রিভুবন দাসের আবির্ভাব। সনির্বন্ধ অনুরোধ, 'আর ক'টা দিন থেকে যাও। আমাদের সমবায়টা তা হলে একটু মজবুত করে নেওয়া যেত!'

Monday, September 3, 2012

পানির দেশের হাতছানি by আসিফ আহমেদ

রাজধানীর সোনারগাঁও হোটেলের লবিতে বসলে পুরু কাচের স্বচ্ছতা ভেদ করে চোখ চলে যায় জলাধারে। টলমলে পানি দেখে কার না আনন্দ হয়। মৃদুমন্দ ঝিরঝির শব্দে মনে আসে প্রশান্তির ভাব। রোববার সন্ধ্যায় লবিতে বসে এমন করে মনের ভাব প্রকাশ করেছিলেন যিনি তার জন্ম ও নিবাস সংযুক্ত আরব আমিরাতের ঊষর ভূমিতে।

Sunday, August 26, 2012

ঘাটে ঘাটে by আসিফ আহমেদ

এবার বরিশাল, খুলনা, যশোর প্রভৃতি জেলায় বাসে যারা ঢাকা ও অন্যান্য শহর থেকে নিজের গ্রামে গেছেন, তাদের মাওয়া ও আরিচা ফেরিঘাটে যন্ত্রণা হয়েছে অন্য সময়ের তুলনায় কম। অথচ এ সময়ে গাড়ি চলাচল করেছে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। মাওয়া-কাওড়াকান্দি ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশিকুজ্জামান

Thursday, August 23, 2012

লাইবেরিয়া-বাংলাদেশ by আসিফ আহমেদ

দুর্নীতি দমন কমিশনের কাছে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় লাইবেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ তার ছেলেকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে সাসপেন্ড করেছেন। আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট একই ধরনের অভিযোগে আরও ৪৫ জন কর্মকর্তাকে শাস্তি দিয়েছেন।

Friday, August 10, 2012

সিলেটে ছাত্রী বেশি by আসিফ আহমেদ

সিলেট শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে যারা তাদের মধ্যে ছাত্রীসংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। মোট পরীক্ষার্থী ৩১ হাজার ১৩৫ জন। তাদের মধ্যে ছাত্রী ১৬ হাজার ৫৩৮ এবং ছাত্র ১৪ হাজার ৫৯৭ জন। কেন ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি, তার নানা কারণ থাকতে পারে।

Wednesday, July 18, 2012

খাল না কেটেও... by আসিফ আহমেদ

বাংলা ভাষায় 'খাল কেটে কুমির আনা' প্রবাদ রয়েছে। কিন্তু মেঘনা তীরের ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের আমিনুল্যার বাড়ির সামনের পুকুরে একটি কুমির এসেছে বৈরী প্রকৃতির রোষের কারণে। পুকুরটির দক্ষিণে প্রায় ১০০ মিটার দূরে ইলিশা নদী। উত্তরে প্রায় দেড় কিলোমিটার দূরে মেঘনা।

Saturday, July 14, 2012

মুক্তাঙ্গন আদৌ মুক্ত ছিল by আসিফ আহমেদ

মুক্ত নয় মুক্তাঙ্গন_ এ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে শুক্রবার সমকালে। রাজধানীর গুরুত্বপূর্ণ ও অতিমাত্রায় ব্যস্ত এলাকা পুরানা পল্টনের মোড়ের কাছে অবস্থান এর। ছোট্ট এক খণ্ড মাঠ এখন রেন্ট-এ কারের চালকরা দূরপাল্লার যাত্রীদের 'গলাকাটার' জন্য মুক্তভাবেই ব্যবহার করে। এ জন্য তারা নিশ্চয়ই কাউকে না কাউকে চাঁদা দেয়।

Wednesday, July 11, 2012

কার কান্না কে কাঁদে by আসিফ আহমেদ

কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার শুরু করেছিলেন এ লাইনটি দিয়ে_ ইউরোপ ভূত দেখেছে, কমিউনিজমের ভূত দেখেছে। সে সময়ে পুঁজিবাদের কেন্দ্র ছিল ইউরোপ। যুক্তরাষ্ট্র তখনও বিশ্বশক্তি হয়ে ওঠেনি। সেখানকার পুঁজিপতিরা কেবলই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। ক্রমে দৃশ্যপট বদলে যেতে থাকে।

Friday, June 29, 2012

নামকরণ ব্যাধি ব্রিটেনেও! by আসিফ আহমেদ

বিগ বেনের নাম বদলে হয়েছে রানী এলিজাবেথ টাওয়ার। বর্তমান রানীর সিংহাসনে আরোহণের ৬০তম বছরকে স্মরণীয় করে রাখতেই ব্রিটিশ পার্লামেন্ট এ সিদ্ধান্ত গ্রহণ করে। পার্লামেন্টের প্রধান তিনটি দলের সদস্যরা এ প্রস্তাব সমর্থন করেন। তবে এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হবে_ সেটা আশা করা যায় না।

Saturday, June 16, 2012

ওসামা বিন লাদেন-আল কায়দা কঠিন সময় অতিক্রম করছে by আসিফ আহমেদ

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জঙ্গিবাদী আদর্শের ওপর এ মৃত্যুর কী প্রভাব পড়বে? তিনি র‌্যাডিক্যাল ইসলামের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পেরেছিলেন। অনেকেই বিভিন্ন সময় জঙ্গিবাদী মত প্রচার করেছেন। কিন্তু তিনি তা করেছেন কাজের মাধ্যমে।

Friday, June 8, 2012

বিপন্ন মাদ্রাজ চেক! by আসিফ আহমেদ

বাংলাদেশ তার বাজার অন্য দেশের রফতানি পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়ায় অনেক দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে এ কাজটি নব্বইয়ের দশকের মাঝামাঝি করেছিলেন। দেখা গেল, যেসব পণ্য বাংলাদেশে উৎপাদিত হয় এমন অনেক পণ্য বাংলাদেশে আমদানির সুযোগ প্রদান করা হয়েছে এবং আমদানি করা পণ্যের দাম দেশীয় পণ্যের তুলনায় কম।

Tuesday, May 15, 2012

আজ এই দিনে by আসিফ আহমেদ

ইতিহাসের এই দিনে_ এমন শিরোনাম থাকে সংবাদপত্রে। এতে শত শত বছর আগে কী ঘটেছিল, সেটা জানা যায়। ভিন দেশের ঘটনাও এভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ঘটনাও অন্য দেশের আগ্রহীরা জানতে পারে। আমাদের দেশ নিয়ে বিশ্বের নানা প্রান্তে আগ্রহ কতটা, সেটা নিয়ে তেমন কাজ হয় বলে মনে হয় না।

ঋণ করে পড়াশোনা by আসিফ আহমেদ

মেয়েটির বয়স ২৩ বছর। নাম কেলসি গ্রিফিত। স্বপ্ন অনেক। বাবা প্যারামেডিক চিকিৎসক। মা স্কুলশিক্ষক। তারা পাঁচ বোন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সার্টিফিকেট হাতে পেয়ে আনন্দে আত্মহারা কেলসি। চাকরিও পেয়ে গেল। একটি নয়, দুটি রেস্তোরাঁয়। তাকে দুটি চাকরিই নিতে হলো। কেন?