Thursday, October 20, 2011

পরীক্ষামূলক ট্রানজিট চলবে না, পদ্মা সেতুর দুর্নীতি হয়েছে শীর্ষ পর্যায়ে : খালেদা জিয়া by আসাদুজ্জামান ফিরোজ,

হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিঘেরা বগুড়ায় স্মরণকালের বৃহত্তম সমাবেশে বিরোধীদলীয় নেতা ও চারদলীয় জোটনেত্রী খালেদা জিয়া বলেছেন, দল হিসেবে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে। দুর্নীতি ও লুটপাটে আকণ্ঠ নিমজ্জিত সরকারের বিরুদ্ধে এরই মধ্যে আন্দোলনের স্রোত দানা বেঁধে উঠেছে। ঘরে ঘরে এ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়বে। জনগণের এ আন্দোলনের আগুনে পুড়ে ছারখার হবে সরকার। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিবেশীদের হাতে তুলে দিতে চায় অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আমাদের পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা নীতি এখন নিয়ন্ত্রণ করছে অন্য একটি দেশ।

রোডমার্চে বগুড়া জনসমুদ্র by মাহাবুবুর রহমান,

রোডমার্চে বগুড়া জনসমুদ্র। না, শুধু বগুড়া নয়—ঢাকা থেকে বগুড়া পর্যন্ত পুরো দুইশ’ কিলোমিটার মহাসড়কজুড়েই ছিল জনজোয়ার। মানুষের এই উদ্দীপনা ও উজ্জীবনের ঢেউ চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই। যেন জনসমুদ্রে নেমেছে জোয়ার। উত্তরাঞ্চল অভিমুখে খালেদা জিয়ার রোডমার্চ যখন বগুড়ায় পৌঁছে, তখন সেখানকার চিত্র সম্পূর্ণ বদলে যায়। এ যেন এক অন্য বগুড়া! যেন মানুষের এক সাগর! খালেদা জিয়ার জনসভার আয়োজন করা হয়েছিল আলতাফুন্নেছা খেলার মাঠে। সেখানে মানুষের ঢল। মাঠ ছাপিয়ে শহরের যত রাস্তা আছে, সবখানেই মানুষ আর মানুষ। অন্য কথায়—বগুড়া শহরজুড়েই মানুষ। কত মানুষ এসেছে বগুড়ায়।

অর্থনীতিতে অনর্থ ঘটার আগে by ফারুক মঈনউদ্দীন

দেশে বর্তমানে বিরাজমান অর্থনৈতিক অবস্থায় মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতি, সামষ্টিক অর্থনীতির মারপ্যাঁচে যা-ই বলা হোক না কেন, ভোগাচ্ছে সাধারণ সীমিত আয়ের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি এখন আর নতুন বিষয় নয়, মানুষ পত্রপত্রিকায় যেমন পড়ছে, তেমনি টের পাচ্ছে বাজারে গেলে। আপাতদৃষ্টিতে মানুষের গড় আয়স্তর ওপরে উঠে এলেও মুদ্রাস্ফীতির ধাক্কায় নেমে গেছে মানুষের ক্রয়ক্ষমতা। সরকারি পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, মুদ্রাস্ফীতির হার ১১ শতাংশ ছাড়িয়েছে আগস্ট মাসেই। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার খাদ্যবহির্ভূত পণ্যের চেয়ে বেশি। বলার অপেক্ষা রাখে না যে মৌলিক খাদ্যপণ্য তথা চাল, ডাল, নুন, তেল, শাকসবজি ইত্যাদির মূল্যস্ফীতি মানুষকে বিপন্ন করে সবচেয়ে বেশি। কারণ, মানুষের জীবনধারণের প্রধানতম মৌলিক এই উপাদানগুলো সমাজের নিম্নতম স্তরের মানুষ থেকে শুরু করে উচ্চতম স্তর পর্যন্ত সবার চাহিদারই প্রথম সারিতে থাকে। তাই এগুলোর চাহিদা অর্থনীতির ভাষায় অস্থিতিস্থাপক (মূল্য যা-ই হোক না কেন চাহিদা থাকবে অপরিবর্তিত), আর সে কারণেই খাদ্য মূল্যস্ফীতি সাধারণ মানুষকে ভোগায় সবচেয়ে বেশি। মূল্যস্ফীতির একটা সরাসরি অর্থনৈতিক প্রতিক্রিয়া থাকে, সেটি হচ্ছে মানুষের দুর্গতি ও দারিদ্র্য। কিন্তু এটির অন্য তথা অর্থনৈতিক প্রতিক্রিয়াগুলো আরও বেশি শক্তিশালী। লাগামহীন এবং ক্রমাগত চলতে থাকা মূল্যস্ফীতির ফলে সামাজিক যে অভিঘাত, সেটি সরাসরি লক্ষণীয় না হলেও নীরব প্রতিক্রিয়া হিসেবে যথেষ্ট শক্তিশালী, সেটি এমনকি মূল্যস্ফীতির রাজনৈতিক প্রতিক্রিয়ার চেয়েও বেশি শক্তিধর। রাজনৈতিক প্রতিক্রিয়ার জের ধরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, বাড়তে পারে রাজনৈতিক অস্থিরতা, এমনকি বড়জোর সরকার পরিবর্তন হতে পারে, যা গণতান্ত্রিক ব্যবস্থার খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু সামাজিক প্রতিক্রিয়া ক্রিয়াশীল থাকে নীরবে এবং তার ফলাফল হয় গভীর ও সুদূরপ্রসারী। সুতরাং বিশাল এবং বিশ্বের সবচেয়ে ঘন জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে খাদ্য মূল্যস্ফীতিই হচ্ছে বৃহত্তম চ্যালেঞ্জ। কারণ এই বিশাল দরিদ্র জনগোষ্ঠীর কাছে সুলভ খাদ্যই তাদের জীবনসংগ্রামের মূল লক্ষ্য। খাদ্যমূল্যের ওপর নির্ভর করে সমাজের নিম্নশ্রেণীর মানুষের বাঁচা-মরা, রাজনৈতিক দলের নির্বাচনী জয়-পরাজয়।
আমাদের হাতের কাছে খাদ্য মূল্যস্ফীতির সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার সবচেয়ে বড় উদাহরণ বোধকরি চুয়াত্তরের দুর্ভিক্ষ, কারণ সে সময় দুর্ভিক্ষ ঘটার কোনো সংগত কারণ না থাকা সত্ত্বেও দুর্ভিক্ষ ঘটেছিল কেবল যথাযথ বিতরণব্যবস্থা কার্যকর না থাকা এবং অতি মুনাফালোভী খাদ্য ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে। রেহমান সোবহানের ভাষায়, ‘১৯৭৩ সালে ভালো আমন ফসল দ্রব্যমূল্যের চাপ কমাতে পারত এবং বাস্তবিকপক্ষে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে চালের দাম পড়ে যায়। কিন্তু যা-ই হোক, সংশোধিত রেশন বরাদ্দ যখন পাশাপাশি কমতে থাকে এবং চতুর চাল ব্যবসায়ীরা যখন অনুধাবন করে যে সরকারের স্টকে যথেষ্ট চাল মজুদ নেই তখন থেকেই খোলাবাজারে চালের সরবরাহে ভাটা দেখা দেয়। ফলে ১৯৭৪-এর মার্চ থেকে চালের দাম আবার দ্রুত বাড়তে শুরু করে।’ আর সেই দুর্ভিক্ষের যাবতীয় দায়দায়িত্ব আজ অবধি বহন করে বেড়াতে হচ্ছে তখনকার ক্ষমতাসীন দলটিকে। তাই দুর্ভিক্ষ না হোক, খাদ্য মূল্যস্ফীতির দায়িত্বও বহন করতে হবে ক্ষমতাসীন দলকে, এমনকি সেটি যদি হয় সম্পূর্ণ ভিন্ন কারণে আর যদি তাকে সামাল দিতে ব্যর্থ হয় সরকার। এবং তার সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া হবে অর্থনৈতিক তাৎপর্যের চেয়ে অনেক বড়।
তবে খাদ্যমূল্য শুধু আমাদের দেশে যে বেড়েছে তা নয়, সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির নিকটতম প্রতিবেশী দেশটিতেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছুঁয়ে গেছে। সেটা নিয়ে কোনো ঢাক ঢাক গুড়গুড় না করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং ভারতীয় অর্থমন্ত্রী। এবারের দুর্গাপূজায় নাকি তিনি বিশেষ প্রার্থনাও করেছেন যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। চাল-ডাল না হলেও তেল-মসলা ইত্যাদি খাদ্যপণ্য রপ্তানিতে ভারতের অবস্থান আর দশটি আমদানিকারক দেশের মতো। কিন্তু কেবল আমদানিকৃত খাদ্যপণ্য নয়, দেশীয় খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। আন্তর্জাতিক বাজারের মূল্যস্ফীতি বাদ দিলেও, অভ্যন্তরীণ বাজারের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক গত দেড় বছরে সুদের হার বাড়িয়েছে ১২ বার। কিন্তু তাতে তেমন কোনো ফলোদয় হয়নি। এটি আমাদের সরকারের কোনো আত্মতৃপ্তির বিষয় নয়, বরং বিরোধীদের জন্য ভাবনার বিষয়, কারণ আরও একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মূল্যস্ফীতি যেমন আমাদের মতো দেশগুলোকে ভাবাচ্ছে, তেমনি উন্নত বিশ্বও ভাবিত তাদের সামষ্টিক অর্থনীতির স্বাস্থ্য নিয়ে। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও দেশে-বিদেশে সরকারের ঋণ দেশটির মোট জিডিপির সমান হয়ে গেছে, একসময় হয়তো ছাড়িয়েও যাবে। এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা উচিত যে দেশটির মোট জিডিপি হচ্ছে ১৪ লাখ কোটি ডলার এবং সরকারের ঋণও ১৪ লাখ কোটি ডলার।
সম্প্রতি বাংলাদেশে সরকারের ঋণ গ্রহণ নিয়ে অর্থনীতিবিদ মহলে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেটা খুবই সংগত। ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণ যে অর্থনীতির জন্য শুভ নয়, সেটাই হচ্ছে উদ্বেগের মূল কারণ। এক হিসাবে জানা যাচ্ছে যে বর্তমান অর্থবছরের তিন মাসের মধ্যেই সরকার আট হাজার কোটি টাকারও বেশি ঋণ গ্রহণ করেছে, যা গত বছরের এই সময়ের চেয়ে প্রায় ২০ গুণ বেশি। এই ঋণের প্রায় অর্ধেক বহন করেছে কেন্দ্রীয় ব্যাংক, বাকি অংশ নেওয়া হয়েছে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। বিষয়টি সরকারের জন্য বিব্রতকর হলেও যে বিষয়টি আমরা বিস্মৃত হই, বিদ্যুৎ উৎপাদনের দ্রুত ও সংক্ষিপ্ত পন্থা হিসেবে জনপ্রিয় দাবি মেটাতে সরকার যে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করেছে সেগুলোর জন্য জ্বালানি তেল আমদানি করে ভর্তুকি মূল্যে সরবরাহ করতে গিয়ে সরকারের এই দুর্গতি। এটা কেবল সরকারের দুর্গতি হলে না হয় দূরে দাঁড়িয়ে মজা দেখা যেত, কিন্তু সেটা যে সাধারণ মানুষের ওপর এসে পড়েছে, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। ব্যাংকিং খাত থেকে কিংবা নতুন ছাপানো ব্যাংক নোট থেকে নেওয়া সরকারের ঋণ অর্থনীতির জন্য কখনোই শুভ ফল বয়ে আনে না। নতুন ছাপানো ব্যাংক নোটই হচ্ছে মুদ্রাস্ফীতির সবচেয়ে ধ্রুপদি উদাহরণ, কীভাবে অনেক বেশি টাকা খুব কম পণ্যকে ধাওয়া করতে থাকে। আর ব্যাংকিং খাত থেকে গৃহীত ঋণ সংকুচিত করে বেসরকারি খাতের বিনিয়োগ, যার ফলে বাধাগ্রস্ত হয় প্রবৃদ্ধির হার।
তবে আশার কথা যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের এই ঋণ গ্রহণ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয়, কারণ ঋণের এই পরিমাণ পূর্বানুমিত এবং বর্তমান অর্থবছরের ঋণ লক্ষ্যমাত্রার সীমা লঙ্ঘন করেনি। ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ মূল্যস্ফীতি উসকে দেয়—এই ধারণা সঠিক নয়। সরকারি ঋণ বেসরকারি বিনিয়োগ সংকুচিত করে—এ কথা ঠিক, তবে উভয় ঋণের অর্থনৈতিক ফলাফল একই। সরকারি ঋণের টাকার একটা অংশ অনুৎপাদনশীল খাতে খরচ হয় বলে তা মুদ্রাস্ফীতির আগুনে ঘৃতাহুতি দেয় এটা যেমন সঠিক, তেমনি এই ঋণের একটা বড় অংশ যায় ভর্তুকিতে, যা বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। আমরা আমাদের দেশে জ্বালানি তেলের ভর্তুকির বিষয়টি থেকেই সরকারি ঋণের ব্যবহার এবং তার অর্থনৈতিক ফলাফলটা বুঝে নিতে পারি। সরকার ব্যাংক থেকে ঋণ না নিয়ে যদি তেল-গ্যাস ইত্যাদির ওপর ভর্তুকি আরও কমিয়ে দেওয়া হতো, তার ফলাফল কী হতো, সেটা সহজেই অনুমেয়।
তবে সামষ্টিক অর্থনীতি নিয়ে খুব বেশি নির্ভার থাকার অবকাশ আমাদের নেই। বিদেশি মুদ্রার রিজার্ভ এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত স্থিতিতে থাকলেও রপ্তানি প্রবৃদ্ধির শ্লথগতি, অভিবাসী জনসম্পদের পাঠানো বিদেশি মুদ্রার প্রবাহের প্রবৃদ্ধিহীনতা এবং বাড়তি চাহিদা ও আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিব্যয় বৃদ্ধি অচিরেই এই স্থিতিকে নিম্নগামী করবে। আর সেটি হবে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যদিও বিদেশি বাণিজ্যে লেনদেনের অনুকূল ভারসাম্য বজায় রাখার জন্য আইএমএফ থেকে সরকার যে ঋণ গ্রহণ করতে যাচ্ছে, সেটা দিয়ে যা হবে তাকে আমরা কথ্য ভাষায় বলি ঠেকা দেওয়া। এই ঠেকা দিয়ে সংকটকে কত দিন ঠেকানো যাবে, সেটাই ভাবনার বিষয়। দেশে লাগামহীনভাবে বাড়ছে জনসংখ্যা, কার্যকর জন্মশাসনব্যবস্থা এবং তার জন্য প্রয়োজনীয় প্রচারণা ও ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। অথচ এটিকে রোধ করা না গেলে সরকারি ব্যয়, ভর্তুকি সবকিছু কেবল বাড়তেই থাকবে।
সুতরাং বহির্বিশ্বের দিকে তাকিয়ে না থেকে সরকারকে অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে, যথার্থ হারে আয়কর এড়িয়ে যাওয়া বিশাল পেশাজীবী গোষ্ঠীকে সঠিক হিসাবে আয়করের আওতায় আনতে হবে, সরকারের অপচয়ী স্বভাব পাল্টাতে হবে, যত বাধাই আসুক অপ্রয়োজনীয় ও অনুৎপাদনশীল পণ্যের আমদানি বন্ধ করতে না পারলেও নিরুৎসাহিত করতে হবে। উচ্চ হারে শুল্ক আরোপ করে এই কাজটি করা যায়, এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নের প্রকল্প অবিলম্বে চালু এবং শুরু করতে হবে, জন্মশাসন বিষয়ে আমাদের একসময়কার প্রশংসনীয় সাফল্য আবার ফিরিয়ে আনতে হবে। এবং আরও অনেক কিছু করতে হবে, যা এই সীমিত পরিসরের নিবন্ধে লিপিবদ্ধ করা সম্ভব নয়, তবে সরকারের দায়িত্বশীল মহল জানে কী কী করতে হবে।
ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার।
fmainuddin@hotmail.com

দুই স্টক এক্সচেঞ্জে আজও সূচক কমেছে

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবারও সূচক কমেছে। তবে লেনদেন গতকালের চেয়ে সামান্য বেড়েছে। যদিও বড় দরপতনের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীরা চরম আস্থার সংকটে ভুগছেন। আর এ অবস্থায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তাঁর কোনো প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। তবে সরকারের উচ্চপর্যায় থেকে বিভিন্ন বক্তব্য বিনিয়োগকারীদের আস্থাকে আরও নড়বড়ে করে তুলছে। এর ফলে বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৮.৯৭ পয়েন্ট কমে ৫,২৫৮.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। এর পাঁচ মিনিটে সূচক ১১৫ পয়েন্ট কমে আর ১১টা ৫৫ মিনিটে সূচক কমে ১৮৮ পয়েন্ট। এর পর থেকে সূচকের তীর কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম কমেছে, বেড়েছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ২৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির তালিকায় রয়েছে বেক্সিমকো, ইউসিবিএল, বেক্সিমকো ফার্মা, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, গ্রামীণফোন, সামিট পাওয়ার, ফু-ওয়াং ফুড, ইউনাইটেড এয়ার ও সোস্যাল ইসলামী ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১৪৩.১৯ পয়েন্ট কমে ১৪৮২৬.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই আজ ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৪৩টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।

গোপনে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান

ইরানের সরকার গোপনে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সেখানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। জাতিসংঘের হয়ে ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শহীদ। আজ বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবেদনটি পেশ করার কথা।
ইরানে আহমেদ স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, প্রত্যক্ষদর্শী ও বন্দীদের আত্মীয়স্বজনের কাছ থেকে প্রতিবেদনের তথ্য সংগ্রহ করেছেন।
২১ পৃষ্ঠার এই প্রতিবেদনে নিঃসঙ্গভাবে বন্দী রাখা এবং প্রখ্যাত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নির্যাতন করার ৫০টির বেশি সুনির্দিষ্ট ঘটনার বর্ণনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকারকর্মী ও সাংবাদিক থেকে শুরু করে অনেকেই নির্যাতনের শিকার।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ইরানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দুই শতাধিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মাশহাদ শহরের ভাকিলাবাদ কারাগারে গোপনে অন্তত ১৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর দেশটিতে গোপনে ৩০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক থাকা শত শত রাজনৈতিক কর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, আইনজীবী, পরিবেশবাদী কর্মী, নারী আইনজীবী, আদিবাসী গোষ্ঠী ও সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর সদস্য এবং সাধারণ নাগরিকদের কারাগারে বন্দী করা হয়। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরকার বেশ কিছু বন্দীকে মুক্তি দিয়েছে। তবে ৫০০ মানবাধিকারকর্মীকে এখনো বন্দী রাখা হয়েছে।
ইরানে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটসের পরিচালক হাদি ঘায়েমি বলেন, ভাকিলাবাদ কারাগারে যে অপরাধের অভিযোগে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সেই অপরাধে অন্য কোনো দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।
প্রতিবেদনে বলা হয়, ১৮ বছরের কম বয়সী শতাধিক ইরানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যদিও আন্তর্জাতিক আইনে অপ্রাপ্তবয়স্ক কারও মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার বিধান নেই।

জঙ্গলমহলে মাওবাদী ও যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে গতকাল মঙ্গলবার মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। মাওবাদী নেতা আকাশ, জয়ন্তসহ জনা ১৫ মাওবাদী পশ্চিম মেদিনীপুরের বাঁকশোল ও আউলগোড়িয়ার গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছেন—এই খবর যৌথ বাহিনীর কাছে পৌঁছালে সোমবার গভীর রাতে যৌথ বাহিনী জঙ্গলমহলের ওই এলাকা ঘিরে ফেলে। সকালে মাওবাদীরা যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে গোলাগুলি শুরু করে। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। ইতিমধ্যে যৌথ বাহিনী বেশ কজনকে আটক করেছে। এর মধ্যে মাওবাদী সদস্য থাকতে পারেন বলে পুলিশ জানিয়েছে। এই লড়াইয়ের মধ্যেই পুলিশ ওই জঙ্গল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
এদিকে মাওবাদীদের অবিলম্বে আত্মসমর্পণ করে আলোচনার টেবিলে বসার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের জন্য সময় বেঁধে দেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে কলকাতায়। এই নিয়ে অস্বস্তিতে পড়েছেন মমতাও। মমতার সমর্থক বুদ্ধিজীবীরা মাওবাদীদের আত্মসমর্পণের জন্য যেভাবে মমতা হুমকির সুরে কথা বলেছেন, তা মেনে নিতে পারেননি। তাঁরা মমতা যেভাবে ভাষা প্রয়োগ করেছেন, তারও সমালোচনা করেছেন।

সারতের রাস্তায় প্রচণ্ড লড়াই

বনি ওয়ালিদ শহর দখল করার একদিন পর গতকাল মঙ্গলবার লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সারতের রাস্তায় রাস্তায় গতকাল মঙ্গলবার তাঁর অনুগত সেনা ও এনটিসির যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল অঘোষিত এক দিনের সফরে লিবিয়া গেছেন।
গতকাল সকাল থেকে সারতের বিভিন্ন রাস্তায় গাদ্দাফির অনুগত সেনা ও ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। দুই পক্ষই রকেট ও মর্টারের গোলা ছোড়ে।
প্রথম দফায় ৪০ মিনিটের মধ্যে এনটিসির দুই যোদ্ধা নিহত ও বহু আহত হয়। আহতদের অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছান। যুদ্ধোত্তর লিবিয়ার প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারই তাঁর এ সফরের লক্ষ্য বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে তিনি সেখানে যান। এনটিসির নেতা, সুশীল সমাজের কর্মী ও ত্রিপোলিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে

ম্যালেরিয়ায় মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে

গত এক দশকে বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১০৮টি দেশে ম্যালেরিয়ার প্রকোপ আছে। ম্যালেরিয়ায় আক্রান্ত এসব অঞ্চলের এক-তৃতীয়াংশ দেশে আগামী ১০ বছরের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব হলে ২০১৫ সালের মধ্যে আরও ৩০ লাখ মানুষের জীবন রক্ষা করা যেতে পারে।
২০০৭ সালের পর এ পর্যন্ত তিনটিরও বেশি দেশে ম্যালেরিয়া নির্মূল সম্ভব হয়েছে।
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ম্যালেরিয়ার ব্যাপক প্রকোপ রয়েছে। অঞ্চলটিতে আক্রান্ত ৮৫ শতাংশ মানুষের মৃত্যু হয়। ২০০৯ সালে সেখানে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা ছিল সাত লাখ ৮১ হাজার।
ডব্লিউএইচওর বৈশ্বিক ম্যালেরিয়া কর্মসূচির (গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রাম) পরিচালক রবার্ট নিউম্যান বলেন, ম্যালেরিয়া রোধে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ সাধিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১৬-১৮ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যালেরিয়া ফোরামের মতবিনিময় সভায় রবার্ট নিউম্যান বলেন, উন্নত রোগনির্ণয়-ব্যবস্থা ও নজরদারির মাধ্যমে ম্যালেরিয়া নির্মূল হচ্ছে।

জুনায়েদ গোলায় বিধ্বস্ত শ্রীলংকা

ক্যারিয়ারই শুরু হলো মাত্র, এটাকে তো তাই আর ক্যারিয়ারসেরা বলা যায় না। তবে সারাজীবন মনে রাখার মতো পারফরম্যান্স করে ফেললেন জুনায়েদ খান। ১৪.১ ওভার বল করে ৩৮ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ক্যারিয়ারে আরও ভালো কোনো স্পেল হয়তো করবেন তিনি; তবে অনুপ্রেরণার মূল ভিত্তিটা কিন্তু তৈরি করে নিয়েছেন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের এই পেসার। তার এই দুর্দান্ত বোলিংয়ের সামনে পড়েই কাল আবুধাবিতে ১৯৭ রানে বিধ্বস্ত হলো শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেছে পাকিস্তান।

রাজবন্দীদের মুক্তির জন্য লড়াই করবেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল মঙ্গলবার দেশটির সব রাজবন্দীকে মুক্ত করতে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
৮৮ বছর বয়সী ভিন্নমতাবলম্বী নেতা মিন কো নেইংয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সু চি বলেন, ‘অনেক ছাত্রনেতা এখনো মুক্তি পাননি। আমরা তাঁদের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘আমি কেন রাজবন্দীদের মুক্তি চাই? এর উত্তর হলো, আমি চাই আমাদের দেশ সত্যিকারের অর্থে মুক্ত হোক।’
২০০৭ সালে ‘জাফরান বিপ্লবে’ জড়িত থাকার অভিযোগে নেইংকে ৬৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সুচির দল ন্যাশনাল লিগ ফল ডেমোক্রেসির (এনএলডি) তথ্যমতে, সরকার ২২৭ জন রাজবন্দীকে মুক্তি দিয়েছে। কিন্তু এখনো দুই হাজার রাজবন্দী কারাগারে আছেন। এ রাজবন্দীদের মধ্যে ১৯৮৮ সালে ছাত্রদের নেতৃত্বে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টরাও আছেন।
এত কমসংখ্যক রাজবন্দীকে মুক্তি দেওয়ায় হতাশ এনএলডি। গত সপ্তাহে ছয় হাজারের বেশি রাজবন্দীকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাওয়া বিখ্যাত কৌতুক অভিনেতা জারগানার দেশের বিভিন্ন কারাগারে রাজবন্দীদের সঙ্গে দেখা করার কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি বলেন, ‘আমি দেশের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব।’

‘বিলাওয়াল জারদারিকে অপহরণের ষড়যন্ত্র হয়েছিল’

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল জারদারিকে অপহরণের ষড়যন্ত্র করা হয়েছিল। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা ও পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান (টিটিপি) পাকিস্তান এই ষড়যন্ত্র করে। গত সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ তথ্য প্রকাশ করেন।
এদিকে গতকাল মঙ্গলবার রেহমান মালিক বলেছেন, পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে এর আগে তালেবানকে অস্ত্র ছেড়ে দিতে হবে।
জাতীয় ডেটাবেইস ও নিবন্ধন কর্তৃপক্ষের সদর দপ্তর পরিদর্শনের সময় রেহমান মালিক সাংবাদিকদের জানান, তিনি প্রায় দুই সপ্তাহ আগে বিলাওয়ালকে অপহরণের ষড়যন্ত্র করেন। দুটি সন্ত্রাসী সংগঠন করাচি থেকে তাঁকে অপহরণের পরিকল্পনা করেছিল। তিনি জানান, আল-কায়েদা ও টিটিপি পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নানাভাবে হুমকি দিচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র বানচাল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিলাওয়াল জারদারি পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর বড় ছেলে।
রেহমান মালিক জানান, অপহূত শাহবাজ তাসির জীবিত আছেন। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাহিরকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকার কোথাও আটকে রাখা হয়েছে। আমি সন্ত্রাসীদের উদ্দেশে বলতে চাই, তাদের এই কাপুরুষোচিত কাজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের অঙ্গীকার দুর্বল করতে পারবে না।’
লাহোরের গুলবার্গ এলাকা গত ২৬ আগস্ট থেকে শাহবাজ তাসিরকে অপহরণ করা হয়।
এক প্রশ্নের জবাবে রেহমান মালিক বলেন, যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা ব্ল্যাক ওয়াটারের সঙ্গে তিনি কোনো কাজ করছেন না। এর আগে সিন্ধু প্রদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার মির্জা তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এর আগে জাতীয় ডেটাবেইস ও নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে পাকিস্তান হকি ফেডারেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেহমান মালিক বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি দেশে খেলাধুলা সম্প্রচারের জন্য আরও স্পোর্টস চ্যানেল প্রয়োজন বলে মন্তব্য করেন। খেলাধুলার পরিবেশ নিশ্চিত ও কার্যক্রম জোরদার করতে হবে। শান্তি ও সম্প্রীতির জন্য এটা প্রয়োজন।
গতকাল রেহমান মালিক সাংবাদিকদের বলেন, তালেবানকে অস্ত্র ছেড়ে দিতে হবে। আলোচনার জন্য এগিয়ে আসতে হবে। তবেই আলোচনা হতে পারে। তারা যদি চিন্তা করে অস্ত্র না ছেড়েই সরকারের সঙ্গে আলোচনা করবে, তাহলে তা সম্ভব নয়।
এরই মধ্যে সরকার ও তালেবান পক্ষ আলোচনায় বসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তবে বিশ্লেষকেরা তালেবানের আলোচনায় বসার ইঙ্গিতকে ভিন্নভাবে দেখছেন।
নিরাপত্তা বিশ্লেষক মাহমুদ শাহ বলেন, আলোচনার আগে তালেবানকে সংবিধান মেনে নিয়ে অস্ত্র ছেড়ে দিতে বলেছে সরকার। কিন্তু জঙ্গিদের অন্য লক্ষ্য রয়েছে। তারা ক্ষমতা পেতে চায়। এই আলোচনাকে তারা রসিকতা হিসেবে নিয়েছে।

ভড়কে দেওয়া বিশাল পাঞ্জা

রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ বিশাল এক হাতের পাঞ্জা যদি সামনে পড়ে, তাহলে ভড়কে যাওয়াই স্বাভাবিক। এমন ঘটনা ঘটেছে চীনের হেবেই প্রদেশের তিয়ানজিন শহরে।
সেখানে একটি রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় সবুজ একটি হাতের পাঞ্জা দেখে অনেক চালকই চমকে যান। তবে চালকদের ভয় দেখাতে নয়, দুর্ঘটনার ব্যাপারে সচেতন করতেই এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানায়, এক মাস ধরে ওই সড়কে ম্যানহোলের ঢাকনা নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। এতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। চালকদের দুর্ঘটনার ব্যাপারে সতর্ক করতে স্থানীয় বাসিন্দারা একটি বিশাল সবুজ পাঞ্জা খোলা ম্যানহোলে বসিয়ে দেয়।
এটি আসলে পাঞ্জার আদলে তৈরি একটি পরিত্যক্ত সোফা। লাই দং নামের একজন চালক বলেন, ‘আমি তো ওই হাত দেখে হতবুদ্ধি হয়েছিলাম। মনে হয়েছিল, ম্যানহোলের ভেতর বুঝি ইনক্রেডিবল হাক (জনপ্রিয় মার্কিন টিভি সিরিয়ালের চরিত্র) রয়েছে।’

শালিতের বিনিময়ে ৪৭৭ জন ফিলিস্তিনির মুক্তি

অবশেষে ইসরায়েলের সঙ্গে গাজার হামাসের বন্দিবিনিময় চুক্তি বাস্তবায়ন হয়েছে। চুক্তির আওতায় হামাস-যোদ্ধাদের কাছ থেকে মুক্তি পেয়ে গতকাল মঙ্গলবার দেশে পৌঁছেছেন ইসরায়েলি সেনা গিলাদ শালিত। অন্যদিকে ৪৭৭ ফিলিস্তিনি বন্দী গতকাল মুক্তি পেয়ে ইসরায়েল ছেড়েছেন। যুগান্তকারী ওই চুক্তি অনুযায়ী শালিতের বিনিময়ে মোট এক হাজার ২৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
এর মধ্য দিয়ে পাঁচ বছরের বন্দী জীবনের অবসান হলো শালিতের। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়োয়াভ মরদেচাই বলেন, শালিত স্বদেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২৫ বছর বয়সী শালিতকে গতকাল সকালে ইসরায়েলি প্রতিনিধিদের উপস্থিতিতে গাজা ও মিসরের রাফা সীমান্ত এলাকায় মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করে হামাস। এরপর শালিতকে মিসরে নিয়ে যাওয়া হয়। সেখানে মিসরীয় টেলিভিশন তাঁর প্রথম সাক্ষাৎকার নেয়। মিসরীয় টিভি চ্যানেলে প্রচারিত ওই সাক্ষাৎকারে শালিত আশা প্রকাশ করেন, এ বন্দিবিনিময় চুক্তি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।
শালিতকে এরপর ইসরায়েল-মিসর সীমান্ত এলাকা কেরেম শালম হয়ে ইসরায়েলে পাঠানো হয়। সেখান থেকে একটি হেলিকপ্টারে করে ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটিতে পৌঁছানোর আগে তিনি ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তেল নফ ঘাঁটিতে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। সেখানে তাঁর জন্য অপেক্ষমাণ ছিলেন তাঁর মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য। পরে শালিত ও তাঁর পরিবারের সদস্যদের ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকার মিজপি হিলাতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে চুক্তি অনুযায়ী গতকাল ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি ৫৫০ জন বন্দীকে আগামী মাসে মুক্তি দেবে ইসরায়েল। গতকাল মুক্তি পাওয়া ব্যক্তিদের প্রথম দলটি কেরেম শালম সীমান্ত হয়ে মিসরে প্রবেশ করে। তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি কারাগারে বন্দী ছিল। এ ছাড়া বন্দীদের ছোট একটি দল কড়া নিরাপত্তায় ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি কারাগার ছাড়ে।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানাতে গাজার রাফা সীমান্ত এলাকায় দুই লাখেরও বেশি মানুষের সমাগম ঘটে। তাঁদের বিরোচিত সংবর্ধনা দেয় হামাস। মুক্তি পাওয়া ব্যক্তিরা বাসে চড়ে রাফা এলাকায় পৌঁছান। বাসের ভেতরে থেকেই তাঁরা বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন।
বাস থেকেই একজন বলে ওঠেন, ‘আমরা মর্যাদার সঙ্গে দেশে ফিরতে পারছি, এ জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’ অন্য একজন বলেন, ‘অন্যদের মতো ফিলিস্তিনের নাগরিকদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। ফিলিস্তিনি জনগণের স্থায়ী স্বাধীনতার পথে এই বন্দিবিনিময় চুক্তি প্রথম পদক্ষেপ।’
মুক্তি পাওয়া ব্যক্তিদের ফিরে আসার প্রতীক্ষায় গত সোমবার রাত থেকেই রাফা সীমান্ত এলাকায় অবস্থান নিতে শুরু করেন তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা। তাঁরা ফিলিস্তিনি ও হামাসের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা।
স্বজনের অপেক্ষায় থাকা এক ব্যক্তি জানান, তিনি খুব খুশি। দীর্ঘদিন পর তাঁর চাচাতো ভাই মুক্তি পেয়েছেন। তবে একই সঙ্গে তিনি ক্রুদ্ধ। কারণ, তাঁরা মুক্তি পাওয়ার পর যে গাজায় ফেরত যাচ্ছেন, তা এখনো ইসরায়েলি সেনারা অবরোধ করে রেখেছে। তাঁরা একটি কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরিত হচ্ছেন মাত্র।
২০০৬ সালে সুড়ঙ্গপথে ইসরায়েলে প্রবেশ করে শালিতকে অপহরণ করে হামাস-যোদ্ধারা। দীর্ঘদিনের দেনদরবারের পর গত সপ্তাহে শালিতকে মুক্তির বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয় ইসরায়েল। যুগান্তকারী ওই চুক্তিতে মধ্যস্থতা করে মিসর। বন্দিবিনিময়-প্রক্রিয়া বিলম্ব করতে ইসরায়েলের উচ্চ আদালতে আবেদন করেছিল বিভিন্ন সময়ে হামলায় নিহত ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলো। তবে গত সোমবার আদালতে তাদের আবেদন প্রত্যাখ্যাত হয়।

চট্টগ্রামেই মুখ রক্ষা by ইমাম হোসাইন সোহেল

র্ণফুলী নদীতে তুফান ওঠার শঙ্কা ছিল। আগের দিন দুপুরে এক পশলা 'বৃষ্টি' সে শঙ্কাকে বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ চট্টলায় এসে যদি ঝাপটা মারে তাহলে সব আশা-আকাঙ্ক্ষা শেষ। কারণ এখানেই যে রয়েছে মান রক্ষার ভেন্যু! হোয়াইটওয়াশ থেকে বাঁচতে এই ভেন্যুই শেষ ভরসা। বিশ্বকাপে চট্টগ্রামই বাঁচিয়েছিল বাংলাদেশের সম্মান। কিন্তু কে জানত একদিন পর কর্ণফুলীর সাম্পানে চড়ে নতুন এক ইতিহাস এসে উপস্থিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে! ঢাকায় বিশ্বকাপে যাদের কাছে ৫৮ রানের লজ্জায় ডুবেছিল বাংলাদেশ, তাদেরই কাল মুশফিকুর রহিমরা বঙ্গোপসাগরের পাড়ে ডুবিয়ে দিল ৬১ রানের লজ্জায়।

স্যামির আশা-হতাশা

ট্রফিটা হাতে নিয়ে কী মনে হচ্ছিল ড্যারেন স্যামির? ট্রফি জয়ের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসটা যে ছিল না, এটা সবাই দেখেছেন। তাহলে কি মনের ভেতর একটা ঝড় চলছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের?
সংবাদ সম্মেলনে সব সময়ই তাঁর মুখে হাসি লেগে থাকে। ব্যতিক্রম ছিল না কালও। মুখে হাসি নিয়েই ঢুকলেন, বসেও হাসি। স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন ছিল ‘৬১’ বিপর্যয় নিয়ে, শুনে আবারও খুব একচোট হাসলেন স্যামি। ভঙ্গিতে যেন বুঝিয়ে দিচ্ছিলেন, ‘আরে, এমনটা তো হতেই পারে!’
তা অবশ্যই পারে। তবে আগের দুই ম্যাচের সঙ্গে কালকের ব্যাটিংয়ের পার্থক্য এতটাই যে, স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে যাচ্ছে।
মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্টি ও বিস্ময় সরাসরিই জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের স্পিনারদের খেলতে কোনো সমস্যাই হয়নি ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। ঘরের মাটিতে সুবিধা বাংলাদেশ কতটুকু পাচ্ছে, এমন প্রশ্নও উঠছিল। চট্টগ্রামের মন্থর ও টার্ন থাকা উইকেটে এসেই কী তাহলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মূল চেহারা বেরিয়ে এল?
উইকেট একটা পার্থক্য গড়ে দিয়েছে মানছেন স্যামি, তবে স্পিনিং উইকেটে নিজেদের দুর্বলতা মানছেন না, ‘উইকেট ওদের পক্ষে ছিল, টার্ন পাওয়া গেছে। তবে আগের দুটো ম্যাচের দিকে তাকান, দেখতে পাবেন আমাদের বেশ কটি বড় জুটি হয়েছিল। কাল জুটি হয়নি, আমরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারিনি। টেস্টে নিজেদের ভালোভাবে মেলে ধরা চাই। এমন উইকেটেই কদিন আগে আমরা টেস্টে পাকিস্তানকে হারিয়েছি। সেটির পুনরাবৃত্তি এখানেও করতে পারব বলে আমার বিশ্বাস।’
ব্যাটসম্যানরা আরেকটু দেখে খেললে ফল অন্য রকম হতে পারত বলেও বিশ্বাস স্যামির, ‘ব্যাটসম্যানরা উইকেটের আচরণ দ্রুত বুঝতে পারেনি। স্পিনের বিপক্ষে আমরা প্যাড একটু বেশিই পেতে দিয়েছি। বাংলাদেশকে একবার জেঁকে বসতে দিয়েছি, এরপর ওরা আর আমাদের ম্যাচে ফিরতে দেয়নি। উইকেট দেখে মনে হয়েছে, আমরা ১৫০ রান করতে পারলেই হয়তো অন্য রকম কিছু দেখা যেত।’
আগের দিন স্যামিকে ভীষণ উৎসাহী মনে হয়েছে চার পয়েন্টের জন্য। কাল তো ভিন্ন গল্প। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বেশি হতাশ প্রথম দুই ম্যাচ সহজে জেতা সিরিজটার এমন সমাপ্তিতে। জানালেন, বিশ্বকাপে বাংলাদেশকে এভাবেই বিধ্বস্ত করার স্মৃতিটাও এদিন উঁকি দিয়েছিল তাঁদের মনে। তবে এটা যে স্রেফ একটা খারাপ দিনের ব্যাপার, বারবার সেটি বলছিলেন জোর দিয়ে।
৬১-র লজ্জা নয়, চার বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়টাই নাকি স্যামির কাছে বড়, ‘সিরিজ জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে আমরা অনেক ভালো কিছু করেছি। আমরা জানতাম, বাংলাদেশ গত অক্টোবরে নিউজিল্যান্ডকে ৩-০ বা ৪-০তে হারিয়েছে। দেশের মাটিতে সিরিজ তাদের হারানোটাই বেশি গুরুত্বপূর্ণ।’
সত্যিই কী তাই? আগামী কয়েক দিন বা আরও অনেক দিন পরও সিরিজ জয়ের চেয়ে এই ‘৬১’ নিয়ে প্রশ্নই বেশি শুনতে হবে না স্যামিকে? একসময়ের প্রবল পরাক্রমশালী ক্রিকেট-শক্তির জন্য এটা বড় একটা লজ্জাও কি নয়! সিরিজ জয়টা অবশ্যই স্বস্তির, তবে ৬১-র উত্তাপটাও স্যামি হয়তো টের পাবেন শিগগিরই। প্রশ্নটা তাই সময়ের হাতেই তোলা থাক!

ফিরলেন আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটে আবার নাটকীয় ঘটনা—আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন শহীদ আফ্রিদি।
অবসর থেকে ফেরার ঘোষণা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জানিয়েছেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে তিনি তৈরি। গত মে মাসে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বিবাদে জড়িয়ে অধিনায়কত্ব হারানোর পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আফ্রিদি।
তখন এ-ও বলে রাখেন, পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে পরিবর্তন এলে ক্রিকেটে ফিরবেন। কাল করাচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সে প্রসঙ্গটিও তুলে আনলেন আফ্রিদি, ‘বোর্ড চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।

মুশফিকের কণ্ঠে ৩ রানের আক্ষেপ by সঞ্জয় সাহা পিয়াল,

টুইটারে কাল সন্ধ্যায় কিছুই লেখেননি তিনি। হয়তো দলের সঙ্গে নেই বলেই কিছু লেখা হয়নি। থাকলে কী লিখতেন ক্রিস গেইল? ৪ মার্চ বাংলাদেশ যখন ৫৮-র যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন অবজ্ঞার হাসি দিয়ে গেইল টুইটারে বাংলাদেশি সমর্থকদের গালি দিয়েছিলেন। গতকাল চট্টগ্রামে সেই গেইলের দলকে ৬১ রানে অল আউট করে মুশফিকরা কিন্তু প্রতিশোধের হাসি হাসেননি; বরং সিরিজ জয়ের জন্য ক্যারিবীয়দের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে এটাই বাংলাদেশি ভদ্রতা। যেখানে জোর করেও মুশফিকের মুখ দিয়ে প্রতিশোধ শব্দটি উচ্চারণ করা যায়নি। ' প্রতিশোধ বলব না, ৫৭ রানে অল আউট করতে পারলে তা বলতাম। আসলে এই ম্যাচটা আমাদের ৫৮-র স্মৃতি কিছুটা হলেও ভুলিয়ে দেবে।

সাকিবই সেরা by সারোয়ার সুমন,

সাকিবের দুই হাতে সুদৃশ্য র‌্যাপিং পেপারে মোড়া দুটি 'ধন্যবাদ বাক্স'। এর একটি নিয়ে গেলেন তিনি ড্যারেন স্যামির জন্য। আর অন্যটি তুলে দিলেন চট্টগ্রামের দর্শকদের হাতে। কল্পনার এ দৃশ্যটি সচক্ষে দেখতে হলে আপনাকে পড়তে হবে খবরের নিচের অংশও! ২০০৯ সালে ড্যারেন স্যামিদের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই অধিনায়কের ক্যাপ পরে প্রথম টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। গ্রেনাডার সেই অভিষেকে বল হাতে ৮ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৯৬ রান করে বাংলাদেশকে সুখসাগরে ভাসিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। কারণ তার এই অলরাউন্ড পারফরম্যান্সে সেবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায়

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও গ্গ্নোবাল হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস পিটার হেইডিঙ্গার দু'দিনের এক আনুষ্ঠানিক সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি ব্যাংকের বিভিন্ন ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি লিডার, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরে তার সঙ্গী হিসেবে থাকবেন গ্গ্নোবাল হেড অব ব্যাংকস ও রিজিওনাল হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস রঞ্জন ঘোষ। পিটার ব্যাংকের গ্গ্নোবাল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিজনেসের দায়িত্বে নিয়োজিত। এ ছাড়া তিনি পাবলিক সেক্টরেরও দেখাশোনা করেন।

আগামীকাল পর্যটন মেলা শুরু

গামীকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা। প্রথমবার আয়োজিত এ মেলায় ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবে ২০০টি পর্যটন স্টল। আয়োজক সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকায় শ্রীলঙ্কান হাইকমিশনার শরৎ কুমারা ওয়েরাগোদা উপস্থিত ছিলেন।

দেশীয় বাজারে ভরিতে কমেছে ১২শ' টাকা

দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। গতকাল থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী প্রতি ভরিতে দাম কমেছে ১২শ' টাকার বেশি। এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দু'দফায় ভরিপ্রতি দাম কমলো প্রায় ৪ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও আবার দাম কমানো হবে বলে গতকাল সমকালকে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন। নতুন দর অনুযায়ী ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৫৬ হাজার ১০৩ টাকা নির্ধারণ করা হয়।

এটিএম সেবা দেবে ডাক বিভাগ by ওবায়দুল্লাহ রনি

টিএম বুথের মাধ্যমে আর্থিক সেবা দেবে বাংলাদেশ ডাক বিভাগ। পোস্টাল ক্যাশ কার্ড ও মোবাইল মানি অর্ডারের পাশাপাশি চলতি বছর থেকে চালু হবে এ সেবা। এজন্য ব্যাংকের এটিএম নেটওয়ার্ক স্থাপন করে এমন একটি কোম্পানি 'আইটিসিএল'র সঙ্গে ডাক বিভাগ বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছে। আইটিসিএলের এটিএম নেটওয়ার্কের আওতায় যেসব ব্যাংক রয়েছে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে সেবাটি চালু হবে। চুক্তিটি শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

দমন-পীড়ন বিরোধী আইন প্রণয়ন করুন

বিক্ষোভকারীদের ওপর শাসকরা যাতে দমন-পীড়ন চালাতে না পারে সে জন্য জাতিসংঘকে আইন প্রণয়ন করার দাবি জানিয়েছেন এবারে শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনের বিপ্লবী তাওয়াক্কুল কারমান। কারমান জাতিসংঘকে অনুরোধ করে বলেন, গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের উচিত জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত একটি আইন প্রণয়ন করা। জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। ওই চিঠিতে কারমান লেখেন, ইয়েমেনিদের দেওয়ার মতো একটি জিনিসই আছে আপনাদের, তা হলো তাদের বিশ্বাস করানো যে আন্তর্জাতিক বিচার এখনও আছে এবং সালেহকে পদত্যাগ করানোর জন্য এটাই যথেষ্ট।

'গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত থাকবে'

ম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষের রাজনৈতিক বন্দিদের মুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি জানিয়েছেন, গণতন্ত্রের জন্য তার যুদ্ধ অব্যাহত থাকবে। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা মিন কো নিয়াংয়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সু চি বলেন, এখনও ১৯৮৮ সালের ছাত্র আন্দোলনের অনেক নেতাই কারাবন্দি আছেন। তাদের মুক্তির জন্য আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি বলেন, আমি এসব কারবন্দির মুক্তি চাইছি। কারণ আমি আমার দেশকে পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই এবং সে জন্য আমার গণতন্ত্রের জন্য যুদ্ধ অব্যাহত থাকবে।

ত্রিপোলিতে হিলারির আকস্মিক সফর

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রতি সমর্থন ও দেশটির পুনর্গঠনে সহায়তার আশ্বাস নিয়ে আকস্মিক সফরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লিবিয়া পুনর্গঠনে কয়েক মিলিয়ন ডলারের অর্থ সহায়তা, যুদ্ধাহত সেনাদের চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা খাতে বেশ কয়েকটি বিষয়ে এনটিসিকে সহায়তার প্রতিশ্রুতি দেবেন। খবর এপি, এএফপি, রয়টার্স।গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় নতুন এ সহায়তা প্যাকেজ ১১ মিলিয়ন ডলারের বলে জানা গেছে। এর মধ্যে ১০ মিলিয়ন ডলার লিবিয়ার উদ্ধারকৃত রাসায়নিক অস্ত্র, গ্রেনেডসহ অন্যান্য বিধ্বংসী অস্ত্র অকার্যকর করতে ব্যয় করা হবে।

ঘরে ফিরলেন ৪৭৭ ফিলিস্তিনি বন্দি

সরায়েলি সেনা গিলাদ শালিতকে (২৫) হস্তান্তর করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস।গতকালমঙ্গলবারতাকেইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। গত পাঁচ বছর শালিত হামাসের কারাগারে বন্দি ছিলেন। ২৬ বছরের মধ্যে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা জীবিত অবস্থায় ফিলিস্তিন থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরতে পারলেন। মুক্ত হয়ে শালিত আশা প্রকাশ করেছেন, এই বন্দি বিনিময় প্রক্রিয়া উভয় দেশের মধ্যে শান্তি আনয়নে সহায়তা করবে। খবর এএফপি ও আলজাজিরা অনলাইনের।

উপদেষ্টা কাউন্সিলে থাকবেন না অর্থমন্ত্রী

র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য যে উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়েছে আমি তার চেয়ারম্যান নই। ভুলে আমাকে চেয়ারম্যান করা হয়েছে। এটা আনফরচুনেট। অন্য কাউকে চেয়ারম্যান করা হবে।' গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সঙ্গীতশিল্পীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নেরউত্তরে এসব কথা বলেন। অনশনরতবিনিয়োগকারীদের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের সংহতি প্রসঙ্গে তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল শেয়ারবাজারকে রাজনীতিকীকরণ করছে, যা বিনিয়োগকারীদের জন্য ভালো হবে না। এতে শেয়ারবাজারের ক্ষতি হচ্ছে।

প্রণোদনা সত্ত্বেও দর পতন অব্যাহত

শেয়ারবাজার চাঙ্গা করার জন্য বেশ কিছু প্রণোদনা ঘোষণার পর গতকালও পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফেরেনি। সংকটের সমাধান কীভাবে হতে পারে_ এ বিষয়ে জানতে চাইলে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ সংকট সমাধানের উপায় জানা নেই তার। অর্থমন্ত্রীর এ উক্তি শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। বাজার বিশ্লেষকরা বলেন,শেয়ারবাজারের বর্তমান সংকট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া থেকেই শুরু। কিন্তু সরকার ও সংশ্লিষ্টরা শেয়ারবাজার এ সংকটের মূল যথাযথভাবে সমাধানের চেষ্টা করছে না।

'৭৫-এর খুনিদের সহযোগীদেরও ঘৃণা করুন :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু এবং শিশু রাসেলসহ তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হওয়ার ঘটনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খুনিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের মাধ্যমে প্রমাণ হয়েছে, খুন করে কেউ কখনও শাস্তির হাত থেকে রেহাই পেতে পারে না। বঙ্গবন্ধু ও শিশু রাসেলসহ '৭৫-এর ১৫ আগস্টের খুনিদের প্রতি ঘৃণা প্রদর্শনের আহ্বান জানিয়ে আগামী প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে ওই খুনিদের সহযোগীদেরও ঘৃণা করতে হবে।

অর্ধেক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অসংখ্য মামলা by নিয়াজ মোর্শেদ,এমএ খান মিঠু ও শাহাদাত হোসেন রতন,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন আড়াইশর বেশি প্রতিদ্বন্দ্বী। প্রায় সাড়ে চার লাখ ভোটারের প্রতিনিধিত্ব করবেন তারা। তাদের ওপর এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, সুষ্ঠু পরিবেশ তৈরিসহ নানা কাজের দায়িত্ব বর্তাবে। যারা ভোটারদের ভাগ্য পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ_ সেই কাউন্সিলর প্রার্থী ১১২ জনের বিরুদ্ধেই রয়েছে অসংখ্য মামলা। নাসিক এলাকার বাইরেও দেশের বিভিন্ন এলাকার থানা পুলিশকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে তাদের অপরাধের তথ্য ও সাক্ষ্যপ্রমাণ হাজির করতে।

পদ্মা সেতু প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হতে পারে যোগাযোগমন্ত্রীকে by জাকির হোসেন

দ্মা সেতু নির্মাণ প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এ জন্য পদ্মা সেতু বাস্তবায়নকারী এজেন্সি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি ও একই সঙ্গে সেতু কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় অথবা সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থায় রূপান্তর করা হতে পারে। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যকার আলোচনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

মধুর প্রতিশোধ-৬১ রানেই বিধ্বস্তওয়েস্ট ইন্ডিজ by সঞ্জয় সাহা পিয়াল,

ছুরিটা বোধহয় লুকিয়ে রাখা ছিল। অপেক্ষা ছিল শুধু সময় আর সুযোগের। গতকাল মেঘে ঢাকা চট্টগ্রামে সে সুযোগ পেয়েই ছুরিটা বুকপকেট থেকে বের করল বাংলাদেশ। পাওয়েল এবং পোলার্ডকে আউট করার পর নাসির যেন সেই ছুরি বের করেই ওয়েস্ট ইন্ডিজকে ফালাফালা করে ফেললেন। মাঠে থাকা ১১ বাংলাদেশির ধমনী আর শিরা থেকে তখন ঠিকরে বেরিয়ে পড়তে থাকল বিশ্বকাপের সেই কলঙ্কিত '৫৮'। সেদিন এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই ৫৮ রানে অল আউট হয়ে বোবা যন্ত্রণায় কেঁদেছিল বাংলাদেশ। ৫ মার্চ সমকালে শিরোনাম হয়েছিল 'ব্ল্যাক ফ্রাইডে'।

এরশাদকে নিয়ে নির্বাচনের স্বপ্ন হবে গুড়েবালি-পথসভা ও জনসভায় খালেদা by হাসান শিপলু ও মোহন আখন্দ,

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি দলকে উদ্দেশ করে বলেছেন, এরশাদকে নিয়ে নির্বাচন করার যে স্বপ্ন আপনারা দেখছেন তা গুড়েবালি হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ও এরশাদ ছাড়া অন্য কোনো দল রাজি নয়। দল হিসেবে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আসতেই হবে। খালেদা জিয়া বলেন, দুর্র্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বন্ধ হওয়া দেশের জন্য 'লজ্জাজনক'। এতে চুরি নয়, ডাকাতি হয়েছে। এ দুর্নীতির সঙ্গে 'টপ লেভেল' জড়িত। ওই দুর্নীতির পেছনে কারা রয়েছে তার একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে বিশ্বব্যাংক দিয়েছে। দুর্নীতির কাগজপত্র তাদের কাছেও আছে।

নারী নেতৃত্বের উদাহরণ দিতে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন হিলারি

লিবিয়ার সুশীল ও তরুণসমাজের কাছে নারী নেতৃত্বের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার সংক্ষিপ্ত সফরে লিবিয়ায় গিয়ে ত্রিপোলি বিশ্ববিদ্যালয়ে তিনি সুশীল ও তরুণসমাজের সঙ্গে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই মতবিনিময় অনুষ্ঠানের বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।মতবিনিময় অনুষ্ঠানে একজন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, 'বিপ্লবের পুরোটা সময় লিবিয়ার নারীরা কঠিন সময় পার করেছেন।

ঝুঁকি থাকলেও অর্থনীতি ভালোই চলছে : মুহিত

লতি অর্থবছরে দেশের অর্থনীতিতে যে কিছু ঝুঁকি থাকবে, সে কথা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃৃৃতাতেই বলেছিলেন। গতকাল বুধবার সে আশঙ্কার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনমতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবশ্য দেশের অর্থনীতি এখন ভালোই চলছে বলে দাবি তাঁর।আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের দাম কমাসহ কিছু সুলক্ষণও দেখা যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে।ম্প্রতি সংবাদমাধ্যম ও সুশীল সমাজের পক্ষ থেকে দেশের অর্থনীতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে বলে প্রচার হচ্ছে।

পদ্মা সেতু নিয়ে দুই নেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

দ্মা সেতু প্রকল্পের দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার পৃথক অনুষ্ঠানে পাল্টাপাল্টি অভিযোগ উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির আমলের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন স্থগিত করেছে। তিনি বলেন, বিএনপির আমলের যোগাযোগমন্ত্রীর দুর্নীতির দুটি নথি বিশ্বব্যাংকের কাছে গেছে। এর পরই তারা অর্থায়ন স্থগিত করে। আর খালেদা জিয়া বলেছেন, 'পদ্মা সেতুর কোনো খবর নেই। বিদেশিদের দেওয়া সব টাকা খেয়ে ফেলেছে সরকার। এ কারণে বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক ফান্ড বন্ধ করে দিয়েছে।'

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-কাউন্সিলর পদপ্রার্থীর বেশির ভাগই লেখাপড়া শেখেননি by অমিতোষ পাল,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭৮ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে মাত্র ২৬ জন উচ্চশিক্ষিত। কয়েকজন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। বাকি প্রার্থীরা স্বশিক্ষিত বা অক্ষরজ্ঞানসম্পন্ন। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এ তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এ ব্যাপারে ক্ষোভ ব্যক্ত করে একজন ভোটার বলেন, মনে হয় নারায়ণগঞ্জে শিক্ষিত লোক নেই।দেখা গেছে, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ২৭৮ জন প্রার্থী। রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, তাঁদের মধ্যে উচ্চশিক্ষিত (কমপক্ষে স্নাতক উত্তীর্ণ) প্রার্থী মাত্র ২৬ জন।

শেয়ারের দরপতন চলছেই মানববন্ধন, বিক্ষোভ-অর্থমন্ত্রীর উক্তিতে 'আগুনে ঘি'

প্রথম ১০ মিনিটেই সূচক কমল ১১৬ পয়েন্ট। দুপুর ১২টা পর্যন্ত কমতে কমতে সেটি দাঁড়ায় ১৮৪ পয়েন্টে। সেখান থেকে সূচক একপর্যায়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক নেতিবাচকই থাকে। তবে লেনদেন গতকাল বুধবার আগের তুলনায় কিছুটা বেড়েছে। এই ছিল গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) চিত্র। একই ধারায় দরপতন ঘটেছে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জেও।কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল ডিএসইর মূল্যসূচক কমেছে ৪৮ পয়েন্ট। আর দরপতনের প্রতিবাদে গতকালও রাস্তায় নেমে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

কঠোর আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে : খালেদা by শফিক সাফি ও শহীদুল হুদা অলক,

ত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন ঘটাতে ভবিষ্যতে আরো কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্যই তাঁর দল সরকার হঠানোর আন্দোলনে রাজপথে নেমেছে। আগামী দিনের কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ভবিষ্যতে মফস্বল থেকে রোডমার্চ করে ঢাকায় যেতে হবে। এ জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।' গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে রোডমার্চ শেষে আয়োজিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।

পাটগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী-আন্দোলনের নামে শান্তি নষ্ট করা চলবে না by পার্থ প্রতীম ভট্টাচার্য্য,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিরোধী দলকে আন্দোলনের নামে মানুষের শান্তি নষ্ট করতে দেওয়া হবে না। তিনি বলেন, 'পদ্মা সেতুসংক্রান্ত আমার কাছে বিশ্বব্যাংক থেকে যে দুটি ডকুমেন্টস এসেছে, তা তাদের আমলের (বিএনপি-জামায়াত জোট সরকার) যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে।'গতকাল বুধবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম সরকারি জসমদ্দিন কাজী আবদুল গণি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, 'বিএনপির দুর্নীতির কারণেই পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক স্থগিত করেছে।

মুখোমুখি প্রতিদিন-টিটিতে উন্নতি করতে হলে চাই দেশের বাইরে প্রশিক্ষণের সুযোগ

কাল থেকে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন টেবিল টেনিস লিগ। টানা চারবারের চ্যাম্পিয়ন শেখ রাসেলের শুরুটা হয়েছে জয় দিয়ে। এই লিগে তাদের লক্ষ্য ও টেবিল টেনিসের অবস্থা জানতেই শেখ রাসেলের প্যাডলার মাহবুব বিল্লাহর মুখোমুখি হয়েছিল কালের কণ্ঠ স্পোর্টসকালের কণ্ঠ স্পোর্টস : প্রিমিয়ার ডিভিশন টেবিল টেনিস লিগে শেখ রাসেল টানা চারবারের চ্যাম্পিয়ন। এবারের দল কেমন হয়েছে?মাহবুব বিল্লাহ : অবশ্যই ভালো দল হয়েছে। আমি ছাড়াও শেখ রাসেলে এবার মোস্তফা ভাই, তুহিন ও ভারতের খেলোয়াড় অমলরাজ রয়েছে। সব মিলিয়ে এই দলটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে।প্রশ্ন : এই দল নিয়ে কি শিরোপা জেতা সম্ভব?

বিপিএলের দল কিনতে বাংলাদেশে ব্যবসা থাকতে হবে

কালের কণ্ঠের পাঠকরা ইতিমধ্যেই জেনে গেছেন যে আইপিএলের ফ্রেঞ্চাইজিরাও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কিনতে আগ্রহী। তবে দল কেনার লড়াইয়ে পিছিয়ে নেই বাংলাদেশি প্রতিষ্ঠানও। যারা গোপনীয়তার মোড়ক পরে থাকলেও বিশ্বস্ত সূত্রে বেঙ্মিকো ও ডেসটিনি গ্রুপের নাম উদ্ধার করা যাচ্ছে। এ টোয়েন্টি টোয়েন্টি আসর আয়োজনে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই যখন এত সাড়া, তখন আয়োজকরা আশাবাদী হবেন না কেন! যে জন্য বিপিএল কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এখনই নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন, 'একটা কথা এখনই বলতে পারি, ফ্রেঞ্চাইজি বিক্রিতে একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখতে পাবেন।

শ্রেষ্ঠত্ব প্রমাণে মেসিকে নিজের ভিডিও পাঠাতে চান পেলে

র্জেন্টিনার নাকি বার্সেলোনার_এই প্রশ্নের উত্তর না মিললেও লিওনেল মেসির জাদুকরী ফুটবল দক্ষতা নিয়ে কারো মনেই সংশয় নেই। সময়ের বিচারেও ডিয়েগো ম্যারাডোনা অনেকটাই সমসাময়িক, তাঁর তুলনায় পেলে কিছুটা হলেও অতীত। যে কারণে পেলের খেলা দেখার সৌভাগ্য হয়নি মেসির। এ জন্যই 'ফুটবলের রাজা' এবং 'আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর'-এর মধ্যে কে সেরা বেছে নেওয়ার বে

বাদলের স্বপ্নে সায় নেই সালাউদ্দিনের

র্থাভাবে পড়ে অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি। এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বাদল রায় নতুন স্বপ্ন দেখছেন ঢাকায় তিন জাতি ফুটবল টুর্নামেন্ট করার। কিন্তু তাঁর এই কল্পনা হালে পানি পাবে কি না বলা মুশকিল।২৫ অক্টোবর থেকে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তার আগে কোচ ইলিয়েভস্কির চাহিদা ছিল ভালো বিদেশি দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলার। সেই ব্যবস্থা করতে পারেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

আমিরের দিকেও সন্দেহের তীর বাটের আইনজীবীর!

ত দিন এমন সব কথা বলেছেন যা শুনে মনে হয়েছে স্পট ফিঙ্ংিয়ের ব্যাপারে কিছুই জানতেন না সালমান বাট। যেন অকারণেই শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। ইংল্যান্ডের আদালতে শুনানিতে গিয়ে অবশ্য সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারকের সামনে তিনি স্বীকার করেছেন ফোন করে তাঁকে স্পট ফিঙ্ংিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাজহার মাজিদ। তবে সেই প্রস্তাব মেনে নিতে নাকি রাজি হননি বাট। যদিও ম্যাচের সময় ঘটনাগুলো ঘটেছে জুয়াড়ি মাজিদের কথামতোই!

প্রথম দিন পাকিস্তানের বোলারদের

কে মরুভূমির প্রখর রোদ, তার ওপর পাকিস্তানের অনভিজ্ঞ বোলিং লাইনআপ। শ্রীলঙ্কানদের জন্য দারুণ একটা সুযোগ ছিল, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা কাজে লাগাতে পারেনি তারা। জুনায়েদ খানের তোপের মুখে আবুধাবি টেস্টের প্রথম দিনে ১৯৭ রানেই অল আউট হয়ে গেছে 'সফরকারী'রা। তারপর দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলে নিয়েছে পাকিস্তান।চা বরতির আগে যে রকম অবস্থা ছিল, তাতে অবশ্য এই স্কোরটাকেও স্বস্তিকরই মনে হবে। একপর্যায়ে তো ১১৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল তারা।

মৌসুমের প্রথম সেঞ্চুরি সিলেটের এজাজের

স্বীকৃত ব্যাটসম্যান হিসেবেই খেলতেন তিনি। তবে সময় আর ব্যাটসম্যানের সংখ্যাটা বেড়ে যাওয়ায় এবারের জাতীয় লিগে সিলেট বিভাগের আট নম্বর ব্যাটসম্যান এজাজ আহমেদ! বোলিং দাপটের টানা দ্বিতীয় দিনে এবারের জাতীয় লিগে ব্যাটসম্যানদের পতাকা ওড়ালেন তিনি-ই। এজাজের সেঞ্চুরিতে খুলনার ওপর ৮ উইকেটে ৪৭৮ রানের বোঝা চাপিয়েছে তাঁর দল। বিকেএসপিতে নিজেদের ব্যাটিং-ব্যর্থতা চট্টগ্রাম পুষিয়েছে বোলিং দিয়ে! দলটির ১৮৭ রানের জবাবে কাল বরিশালের প্রথম ইনিংস শেষ মাত্র ১২৪ রানে। নিজেদের মাঠে ঢাকা মেট্রোকে আকাশে চড়তে দেননি রাজশাহীর বোলাররা।

গার্দিওলার স্মৃতি ফিরিয়ে নেওয়া ম্যাচও

তিহাস আর ফর্ম_দুটোই আছে পক্ষে। শেষবার চেক প্রজাতন্ত্রের কোনো দল ন্যু ক্যাম্প সফরে গিয়েছিল সেটা অনেক অনেক দিন আগের কথা। এক দশক আগের সেই ম্যাচে তুলনামূলক বেশি পরিচিত দল স্পার্টা প্রাগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচের দলে ছিলেন তো বটেই, একটা গোলও করেছিলেন বার্সেলোনার বর্তমান কোচ পেপ গার্দিওলা। আজ রাতে নিজেদের মাঠে ভিক্তোরিয়া প্লজেনের মুখোমুখি হওয়ার আগে সেই সুখস্মৃতি মনে হতেই পারে গার্দিওলার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের এইচ গ্রুপের অন্য ম্যাচে আজ আগের ম্যাচেই বার্সেলোনার কাছে ০-৫ গোলে বিধ্বস্ত হওয়া বাটে বরিসভ লড়বে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে।

কোহলির দিওয়ালির উপহার

কোটলার দর্শকদের দিওয়ালির উপহারই দিলেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটসম্যানের ঘরের মাঠ এটা। অথচ নিজের মাঠে খেলা দুই ওয়ানডের একটিতে ব্যাটিংই পাননি আর অপরটিতে করেছিলেন ১২ রান। পরশু অসাধারণ সেঞ্চুরিতে দূর করলেন আক্ষেপটা। গৌতম গম্ভীরের (৯০ বলে ৮৪*) সঙ্গে তৃতীয় উইকেটে ২০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে তাঁর অবদান ৯৮ বলে ১১২*। এই জুটির দৃঢ়তায় ইংল্যান্ডের ২৩৭ রানের চ্যালেঞ্জ ৮০ বল আর ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ভারত। তাই নিজের মাঠে দলকে জেতানোর সন্তুষ্টিই ঝরল ম্যাচসেরা কোহলির কণ্ঠে, 'নিজের মাঠে এ ধরনের ইনিংস খেলাটা সব সময়ই বিশেষ কিছু।

আফ্রিদির অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার

প্রথমে অনাকাঙ্ক্ষিত অবসর। তারপর ইনিয়ে-বিনিয়ে আবার জানিয়েছিলেন যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডে কোনো পরিবর্তন আসে তাহলে অবসর ভেঙে খেলায় ফিরে আসতে নাকি আপত্তি নেই শহীদ আফ্রিদির! ইঙ্গিতটা ছিল পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিস আর বোর্ড সভাপতি ইজাজ বাটের দিকে। আফ্রিদির সেই ইছে পূরণ হয়েছে। ওয়াকার সরে গেছেন নিজ থেকেই। ইজাজ বাটকে সরিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী জাকা আশরাফকে। এত সব পরিবর্তনের পর তাই আফ্রিদিও সরে এসেছেন নিজের সিদ্ধান্ত থেকে। পাকিস্তানের হয়ে আবারও খেলতে এখন তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি!

বুড়ো হাড়ের ভেলকি by রাহেনুর ইসলাম

০০ বছর বয়সে ম্যারাথন শেষ করে অনন্য রেকর্ড গড়েছেন ফৌজা সিং। কোনো পদক না পেলেও ১০০ বছর বয়সে ২৬.২ কিলোমিটার দৌড়ানোটা নিঃসন্দেহে বিশেষ কিছু। এত বেশি বয়সে না হলেও ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিঙ্ বা টেনিসে ৪০, ৫০ এমনকি ৭০ বছর বয়সেও সাফল্য আছে অনেকের।ক্রিকেট : ১৮৭৭ সালের ১৫ মার্চ। ক্রিকেট ইতিহাসের অমর দিন। মেলবোর্নে এ দিনই যে পথচলা শুরু টেস্টের। প্রথম টেস্ট বলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ২২ ক্রিকেটারেরই অভিষেক সেদিন। তার পরও অন্য রকম উচ্ছ্বাস ছিল জেমস সাউদার্নটনের পরিবারে।

সব মিলিয়েই এ জয়

সিরিজ হেরে যাওয়ার পর হলেও শেষ ম্যাচটি জিতল বাংলাদেশ। তাও যেনতেনভাবে নয়। ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করে, বিশ্বকাপের ৫৮-লজ্জার স্মৃতির ক্ষতে প্রলেপ লাগিয়ে। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের তো প্রাণখুলে হাসারই দিন।সংবাদ সম্মেলনে নিজের স্বস্তির কথা জানিয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জয়, সহায়ক উইকেট আর চট্টগ্রামের টনিক_সব কিছুকেই মানলেন জয়ের প্রভাবক হিসেবে, 'এসব মিলেই এই জয়। চট্টগ্রামে এলে সব সময়ই মনে হয় জিতব। আজ আসলে সব কিছুই পক্ষে ছিল।' ঢাকার উইকেট নিয়ে হৈচৈ হয়েছে বিস্তর। চট্টগ্রামের উইকেট যেন তার জবাব দিয়ে দিল দারুণভাবে।

ওয়ানডে ব্যর্থতার বলি আশরাফুল

৩ মাসের বিরতি নিয়ে চলতি বছর খেলা বাংলাদেশের একমাত্র টেস্টে তিনিই দলের সফলতম ব্যাটসম্যান। দুঃস্বপ্নের জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের দুই ইনিংসে ৭৩ ও ৩৯ রান করা মোহাম্মদ আশরাফুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চরম ব্যর্থ। এর প্রভাবেই ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের দলে নেই তিনি।
বাংলাদেশের সর্বশেষ টেস্টের পারফরম্যান্স বিবেচনায় তাঁকে বাদ দেওয়া কষ্টসাধ্যই হওয়ার কথা। কিন্তু প্রধান নির্বাচক আকরাম খান দিলেন তার ব্যাখ্যা, 'ওর কাছে দলের যে প্রত্যাশা, সেটা ও মেটাতে পারছিল না। ওকে বাদ দিয়ে আমরা সবাই খুব ব্যথিত। কিন্তু কিছুই করার ছিল না।

৫৮-এর যন্ত্রণাটা এখন আর নেই!

বিশ্বকাপের ৫৮ দগদগে ক্ষত হয়ে আছে অনেকদিন। কালকের ম্যাচ সেই ক্ষত অনেকটাই ভুলিয়ে দিল। সেদিনের হতাশ অধিনায়ক সাকিব কাল নেতৃত্ব দিলেন প্রতিশোধ মিশনে। ম্যাচসেরার পুরষ্কার নেয়ার পর গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি সাকিবের কাছে ৫৮ প্রসঙ্গই তাই ঘুরে ফিরে আসল বারবার।প্রশ্ন : আজ চার উইকেট পেলেন, হলেন ম্যান অব দ্য ম্যাচ। নিজের বোলিংটা কেমন মনে হচ্ছে?সাকিব আল হাসান : বোলিংটা ভালো হচ্ছে। আমার তো মনে হয়, গত বেশ কয়েকটি ম্যাচ ধরে আমি ভালো বোলিং করছি। দু-একটি ম্যাচে হয়তো উইকেট পাইনি। তবে নিজের বোলিং ভালো হচ্ছে।প্রশ্ন : এমন পারফরম্যান্স টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে নিশ্চয়!

তবু ৩ রানের আফসোস by নোমান মোহাম্মদ,

প্রতিশোধের মিশন ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। বছর দুয়েক আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ধবল ধোলাইয়ের বদলা নেওয়ার সুযোগ ছিল তাদের সামনে। সেখানে উল্টো বাংলাদেশই কিনা প্রতিশোধ নিয়ে নিল! মাস ছয়েক আগে বিশ্বকাপে ৫৮ রানে অল আউট হওয়ার জবাব যে এবার দেওয়া গেল ক্যারিবীয়দের ৬১ রানে গুটিয়ে দিয়ে।বশ্বকাপে ওই ৫৮-কাণ্ড নিয়ে কথা বলতে ঘোর আপত্তি মুশফিকুর রহিমের। আগেও কয়েকবার ঠারেঠোরে জানিয়েছেন তা। কাল সংবাদ সম্মেলনে জানালেন স্পষ্ট করে। তবে বাংলাদেশ অধিনায়ক যাই বলুন, এই সিরিজের আবহজুড়ে কিন্তু ওই ৫৮ ফ্যাক্টর! সেটি বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি জেতার পরও ছিল।

কর্মসংস্থান বিলের পক্ষে ওবামার বাসযাত্রা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাবের পক্ষে সমর্থন জোটাতে নির্বাচনী প্রচার স্টাইলে বাসযাত্রা শুরু করেছেন। কংগ্রেসে বিরোধী রিপাবলিকানদের বাধার মুখে কর্মসংস্থান সৃষ্টির জন্য ৪৪ হাজার ৭০০ কোটি ডলার সহায়তার বিলটি মুখ থুবড়ে পড়ে। প্রস্তাবের পক্ষে সমর্থন নিশ্চিত করতে উত্তর ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় গত সোমবার থেকে তিন দিনের সফর শুরু করেছেন ওবামা।হোয়াইট হাউসের দৃষ্টিতে চলমান অর্থনৈতিক মন্দার ক্ষেত্রে এ প্রস্তাব একটি উদ্দীপক হিসেবে কাজ করবে। তারা রিপাবলিকানদের বিরুদ্ধে এ প্রস্তাবে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নোংরা রাজনীতি করার অভিযোগ করেন।

'শিক্ষামূলক' অনুষ্ঠান দুই বছরের কম বয়সীদের কাজে আসে না

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য নির্মিত টেলিভিশনের 'শিক্ষামূলক' অনুষ্ঠান তাদের বুদ্ধি বা আচরণকে উদ্দীপিত করে_এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শিশুবিশেষজ্ঞরা বলেছেন, বরং বেশি মাত্রায় টেলিভিশন দেখার ফলে শিশুদের কথা বলার ক্ষমতা বিকশিত হয় ধীরে। মন্দ আচরণ করতে শেখে তারা। বিপরীতে পর্যাপ্ত খেলাধুলা ও অন্য মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ শিশুদের সবচেয়ে বেশি উপকারে আসে।গত সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে আয়োজিত আমেরিকান একাডেমী অব পিডিয়াট্রিকসের (এএপি) বার্ষিক সম্মেলনে এ সব তথ্য তুলে ধরা হয়। এদিন শিশুদের জন্য নতুন একটি দিকনির্দেশনাও উপস্থাপন করা হয়।

ইয়ানুকোভিচের সফর বাতিল করল ইইউ

উক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের ব্রাসেলস সফর বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্ষমতার অপব্যবহারের দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেংকোর বিরুদ্ধে গত সপ্তাহে জেল-জরিমানার রায় দেন আদালত। এ নিয়ে বিতর্কের জেরে এ সিদ্ধান্ত নিল ইইউ। ইয়ানুকোভিচ আন্তর্জাতিক চাপে মাথা নত করে মোশেংকোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন না বলে জানানোর পর ইইউ এ সিদ্ধান্ত জানাল।গামীকাল বৃহস্পতিবার ব্রাসেলসে ইয়ানুকোভিচের সঙ্গে ইইউ সভাপতি হেরম্যান ভান রমপি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ্য ম্যানুয়েল বারোসোর বৈঠকের কথা ছিল। ইইউর সঙ্গে ইউক্রেনের মুক্ত বাণিজ্য চুক্তিও সই হওয়ার কথা ছিল সেখানে।

ব্রিটেনের কয়েকটি স্কুলে মিনি স্কার্ট পরা নিষিদ্ধ

যুক্তরাজ্যের কয়েকটি স্কুলে মেয়েদের মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। হাঁটুর ওপরে স্কার্ট পরা মেয়েদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।সম্প্রতি কেন্ট হারনে বে হাই স্কুলের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, হাঁটুর ওপর স্কার্ট পরা মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে তারা যৌন হয়রানির শিকারও হচ্ছে। তারা সতর্ক করে দেন যদি শিক্ষার্থীদের হাঁটুর চার ইঞ্চি ওপরে স্কার্ট পরতে বাধ্য করা হয়, তাহলে অভিভাবকরা তাদের ট্রাউজার পরিয়ে স্কুলে পাঠাবেন।

একজনের বিনিময়ে ১০২৭ জন!

হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সার্জেন্ট গিলাদ শালিতকে ফিরে পেয়েছে ইসরায়েল। এই প্রথম এত বড় মূল্য দিয়ে একজন মাত্র সেনাকে ফিরিয়ে আনল দেশটি। তাদের চোখে 'দাগি অপরাধী' এত সংখ্যক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার পেছনে ইসরায়েলের যুক্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এ বন্দিবিনিময় প্রক্রিয়ায় ইসরায়েল ও ফিলিস্তিনের নিয়ন্ত্রণকারী দলগুলোর প্রাপ্তি নিয়েও বিশ্লেষণ চলছে।ইসরায়েলের পক্ষ থেকে চুক্তিতে রাজি হওয়ার একটি কারণ বলা হচ্ছে, এটি ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জনগণের আস্থা বাড়াবে।

শালিতকে ফিরে পেল ইসরায়েল মুক্তির আনন্দ ফিলিস্তিনে

বশেষে ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বন্দিবিনিময় চুক্তি কার্যকর হলো। চুক্তির অংশ হিসেবে পাঁচ বছরের বেশি সময় ধরে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তি দিয়েছে হামাস। গতকাল মঙ্গলবার শালিতকে ছাড়ার বিনিময়ে প্রথম দফায় ৪৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের ফিলিস্তিন ছাড়াও মধ্যপ্রাচ্যের আরো তিনটি দেশে পাঠানো হয়েছে।২০০৬ সালের জুনে হামাস যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত থেকে ট্যাংক ক্রু শালিতকে অপহরণ করে নিয়ে যায়।

শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা আরো দুই কম্পানির

সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কম্পানি। পাশাপাশি বাজার লটও পরিবর্তন করবে প্রতিষ্ঠান দুটি। বিডি নিউজ। কম্পানি দুটো হলো_ওষুধ খাতের রেনাটা লিমিটেড এবং প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার। কম্পানি দুটি তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ বাড়াবে বলেও গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

লেনদেন কমে যাওয়ায় বিশেষজ্ঞরাও বিস্মিত-চট্টগ্রাম পুঁজিবাজারে দুই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন by রাশেদুল তুষার,

দুই বছরের মধ্যে গতকাল মঙ্গলবার সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে চট্টগ্রাম পুঁজিবাজারে। এদিন চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) মাত্র ৩৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর আগে সর্বশেষ ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর সর্বনিম্ন ৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে গত দুই সপ্তাহে বেশ কিছু ঘোষণা, প্রণোদনা আর প্রজ্ঞাপন জারির পর গতকালের এ দরপতনকে অস্বাভাবিক বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

মিয়ানমারের মংডুতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নিয়মিত মাসিক বৈঠক গতকাল মিয়ানমারের মংডুতে চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কঙ্বাজারের এডিসি (জেনারেল) নুরুল আলম নিজামীর নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন_টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীন, বাংলাদেশ স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহাফুজুল ইসলাম ভূইয়া, টেকনাফ শুল্ক কর্মকর্তা আনোয়ার মাসুম,

গবেষণার ঘাটতি মেটাতে ব্যক্তি খাতের উদ্যোগ-'কথার দোকান' নয়, প্রকৃত গবেষণা করবে বিল্ড by রাজীব আহমেদ

শুল্কমুক্ত রপ্তানির জন্য দরকষাকষির সুবিধার্থে বাংলাদেশের অগ্রাধিকার তালিকার ৬১ পণ্যে ভারত গত পাঁচ বছরে কী পরিমাণ শুল্ক আদায় করেছে, তার তথ্য চেয়েছিলেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান; কিন্তু কোথাও তিনি সে তথ্য পাননি। আক্ষেপ করে গত সোমবার এক অনুষ্ঠানে এ কথা বলছিলেন তিনি।তথ্যসংকট ও গবেষণার অভাব বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতি নির্ধারণে একটা বিরাট সমস্যা। বেসরকারি খাতে এ সমস্যা আরো প্রকট। নিজেদের স্বার্থরক্ষার পাশাপাশি নীতিনির্ধারণে সরকারকে সহায়তা করার উদ্দেশ্যে এবার ব্যবসায়ীদের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে একটি গবেষণা সংস্থা।

প্রতিযোগিতা আইনের খসড়া যাচ্ছে সংসদে-মাত্র কিছুসংখ্যক প্রতিষ্ঠানের বাজারে একচেটিয়া প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ হবে

সিন্ডিকেট আর মজুদদারি ভেঙে বাজারে সুস্থ প্রতিযোগিতা আনতে প্রণয়ন করা হচ্ছে প্রতিযোগিতা আইন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র (ভেটিং) আগেই পাওয়া গেছে। বাণিজ্যসংক্রান্ত আরো তিনটি প্রস্তাবিত আইনের সঙ্গে প্রতিযোগিতা আইনের খসড়াটিও সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।

১২ দিন পর বাজারে ইলিশ-সরবরাহ বেশি, দাম তুলনামূলক কম

টানা ১২ দিন রাজধানীর মাছের বাজার ইলিশ শূন্য থাকার পর মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ।
এর আগে সোমবার থেকে খুলনা ও চট্টগ্রামের জেলেরা ইলিশ মাছ ধরার অনুমতি পান। গত ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।এদিকে অনেক দিন পর বাজারে ইলিশ পেয়ে খুশি ক্রেতারা। বিক্রেতারাও ইলিশ বিক্রি করছেন মনের আনন্দে। রাজধানীর কারওয়ান বাজার, কলমিলতা বাজার, মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

কলকাতায় বাংলাদেশি বইয়ের সুদিন-চার দিনে বিক্রি হলো ২২ লাখ টাকার বই

সারা বছর যেখানে মাত্র ২৪ লাখ টাকার বই রপ্তানি হয় ভারতের পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্যগুলোয়, সেখানে চার দিনের মেলায় বই বিক্রি হয়েছে প্রায় ২১ লাখ ৩৩ হাজার টাকা। ডলারের হিসাবে প্রায় ২৭ হাজার ডলার। রবিবার রাত ৮টায় কলকাতায় বাংলাদেশের বইমেলা শেষ হয়। সব মিলিয়ে এ উদ্যোগটা সফল বলে দাবি করছেন উদ্যোক্তারা।সোমবার টেলিফোনে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী পরিচালক ও সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ কালের কণ্ঠকে জানান, বাণিজ্য করার জন্য বইমেলার আয়োজন করা হয়নি। তবে বিকিকিনি একেবারে মন্দ হয়নি। ৩০ হাজার শিরোনামের বিভিন্ন বই মেলায় আনা হয়েছিল।

আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাসরি ট্রানজিটের পণ্য যাচ্ছে ত্রিপুরায় : চালানের কপিতে ‘ট্রায়াল’ লেখা নেই

র পরীক্ষামূলক নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সরাসরি ট্রানজিট প্রক্রিয়ায় পণ্য ভারতের ত্রিপুরায় যাওয়া শুরু হয়েছে। গতকাল বিকালে ত্রিপুরায় গেছে বাংলাদেশের ৯টি ট্রাকে ১৫৭ টন আয়রন জাতীয় পণ্য। এসব মালের চালান কপিতে ‘ট্রায়াল’ শব্দটি লেখা ছিল না। মালের এজেন্ট, আইটেম ও পারাপার কার্যক্রমও বদল হয়েছে। শুল্ক বা কোনো সারচার্জ ছাড়াই পরীক্ষামূলকভাবে ২টি চালানের মাল ত্রিপুরায় যাওয়ার পর গতকাল থেকে লোহা জাতী

ভাংচুর অগ্নিসংযোগ পুলিশের গুলি আহত ১৫, মামুনের দাফন সম্পন্ন : সিলেটে ব্যবসায়ীদের ওপর ছাত্রলীগের হামলা : নগরজুড়ে আতঙ্ক

সিলেটে গতকাল সন্ধ্যায় নগরীর তালতলায় ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়। এছাড়া ৪/৫টি যানবাহন ভাংচুর এবং ৩ ব্যবসায়ী আটকের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।মঙ্গলবার রাতে ছাত্রলীগের মিছিল থেকে নগরীর তালতলায় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে ভাংচুরের প্রতিবাদে গতকাল বিকালে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। মাঝে মাগরিবের নামাজের জন্য কিছুক্ষণ বিরতির পর বিক্ষোভকারীরা আবার সমবেত হলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষে চরম উত্তেজনা দেখা দেয়।

নাসিক নির্বাচন-২০১১ : শামীমকে সমর্থনে স্থানীয় আওয়ামী লীগে গৃহবিবাদ, নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া by আবু সউদ মাসুদ,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষপর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ সাবেক এমপি শামীম ওসমানকে সমর্থন দেয়ায় স্থানীয় আওয়ামী লীগে দেখা দিয়েছে গৃহবিবাদ। একপক্ষ আনন্দিত, অপরপক্ষ ক্ষুব্ধ। নগরবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অপরদিকে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবেন না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের একটি বিশাল অংশও নির্বাচনে তার প্রচারণা থেকে সরে দাঁড়াবে না বলে আইভী দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নারায়ণগঞ্জে কার্যত দু’ভাগ হয়ে পড়েছে।

শেয়ারবাজারে পতন অব্যাহত অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

কোনো উদ্যোগেই যখন পতন ঠেকানো যাচ্ছে না, তখন অর্থমন্ত্রীর ‘শেয়ারবাজার কীভাবে ঠিক হবে জানি না’—এমন মন্তব্যে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি এখন শেয়ারবাজারে। অর্থমন্ত্রীর এ বক্তব্যের জের ধরে গতকাল লেনদেনের শুরুতেই বাজারে বড় ধরনের ধস নামে। প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকের পতন ঘটে প্রায় ১৯০ পয়েন্টের মতো। এ সময় ডিএসই সাধারণ সূচক ৫ হাজার ১১৮ পয়েন্টে নেমে আসে। মাত্র ৩টি ছাড়া সব কোম্পানির শেয়ারের দর কমে যায়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা দরপতনের জন্য অর্থমন্ত্রীকে দায়ী করে অবিলম্বে তার পদত্যাগ দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।

বিএনপির দুর্নীতিতে পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক : প্রধানমন্ত্রী by হাসানুল আজিজ ও আজিনুর রহমান আজিম,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, বিএনপির দুর্নীতির জন্য পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। তিনি গতকাল পাটগ্রাম জসিমউদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন। বিশাল এই সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্বব্যাংকের কাছে ডকুমেন্ট চেয়েছিলাম। তারা দুটি ডকুমেন্ট দিয়েছে, সে দুটিই বিএনপির যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে।‘বরোধীদলীয় নেতা খালেদা জিয়া লংমার্চ করছেন। এটা লংমার্চ নয়, ওটা হচ্ছে গাড়ির একটা শো-ডাউন, কার র্যালি। তিনি ক্ষমতায় থাকতে কত টাকা কামাই করেছেন, তা প্রমাণ হয় ওই লংমার্চের গাড়িগুলো দেখলেই। প্রত্যেকটা গাড়ির নম্বর আমরা নিয়েছি।

জনসভা রাজপথ একাকার by মাহাবুবুর রহমান,

ত্তরাঞ্চলে রোডমার্চে সাধারণ মানুষের জোয়ারে একাকার হয়ে গিয়েছিল রাজপথ। ব্যাপক জনসমর্থনে বিরোধীদলীয় ও চারদলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার এ কর্মসূচি সরকারবিরোধী আন্দোলনে সূচনা করেছে নতুন দিগন্ত। বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে দু’দিনের রোডমার্চে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গণমানুষের সম্পৃক্ততা রাজপথে প্রাণোচ্ছ্বাস সৃষ্টি করেছে। পথে পথে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে। মঙ্গলবার বগুড়ার মানুষের মধ্যে যে অভাবনীয় উচ্ছ্বাস রচিত হয়েছিল তার প্রবল ঢেউ দিন পেরিয়ে গতকাল চাঁপাইনবাবগঞ্জে গিয়ে পৌঁছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার পথে নেমে এসেছিল লাখো মানুষ।

৯৮৭৭ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে: বিপিসি-সৌদি আরামকো ও আবুধাবির এডনক কম্পানির সঙ্গে বিপিসি নতুন চুক্তি করতে যাচ্ছে by শিমুল নজরুল,

ন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাড়ায় অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির দিকে ঝুঁকছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। আগামী ২০১২ সালে বিপিসি ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে। এই বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে বিপিসির প্রয়োজন হবে প্রায় এক হাজার ৩০৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ৯ হাজার ৮৭৭ কোটি টাকা। সম্প্রতি অনুষ্ঠিত বিপিসির বোর্ড সভায় এই অপরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির আসন্ন বৈঠকে উপস্থাপন করা হবে।

বাজার নজরদারির সুযোগ কম-* রসিদ নেই * আইন নেই * মনিটরিং নেই by রাজীব আহমেদ

বাজার চলছে সনাতনী ব্যবস্থায়। রসিদ নেই, আইন নেই, কার্যকর মনিটরিং নেই_এসব না থাকার মধ্যে রয়েছে কারসাজির বিস্তর সুযোগ। সেই সঙ্গে আছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। অসংগঠিত বাজারব্যবস্থায় সরকারের নজরদারির সুযোগও খুবই কম। ফলে রমজান বা অন্য কোনো সময় পণ্যের দাম হুহু করে বাড়তে থাকলে সরকারের করার বিশেষ কিছু থাকে না।বাজার অসংগঠিত বলে মধ্যস্বত্বভোগীদের ব্যাপক দৌরাত্ম্য রয়েছে। গ্রামের ফসলের ক্ষেত থেকে শহরের ক্রেতার কাছে যেতে চার থেকে পাঁচদফা হাতবদল হয় পণ্য। ফলে দাম বেড়ে যায় কয়েকগুণ।

জবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে শিবিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ-পদত্যাগের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খানের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। জানা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দলের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।জানা গেছে, ফেসবুকের সূত্র ধরে গতকাল ছাত্রলীগের কর্মীরা দর্শন বিভাগের সফিকুল ইসলাম নামের এক শিবির ক্যাডারকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে শিবিরের গুরুত্বপূর্ণ কর্ম পরিকল্পনার কাগজপত্র পাওয়া যায়।

একনেকে প্রকল্প অনুমোদন-ডাকঘর হবে প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ তথ্যকেন্দ্র

গ্রামীণ ডাকঘরগুলোকে প্রযুক্তিনির্ভর আধুনিক তথ্য সেন্টারে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 'তথ্য-প্রযুক্তিনির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ' শিরোনামে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। শেরে বাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় চার হাজার ৪৫৮ কোটি টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করা হয়।

রাদ্দ স্পেকট্রাম থেকে বাড়তি ৪৩১ কোটি টাকা দাবি-এ সিদ্ধান্ত বড় ধরনের আঘাত : গ্রামীণফোন এই দাবি আইনসম্মত : বিটিআরসি

স্পেকট্রামের জন্য বাড়তি অর্থ আদায় নিয়ে নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। তিন বছর আগে ২০০৮ সালে ১৮ বছরের জন্য বরাদ্দ দেওয়া স্পেকট্রামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোন ও বাংলালিংকের কাছে অন্যায্যভাবে বাড়তি ৪৩১ কোটি টাকা দাবি করেছে_এমন অভিযোগ বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা মানতে নারাজ। তাঁরা বলছেন, এই দাবি 'সেলুলার মোবাইল ফোন অপারেটর রেগুলেটর অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইন্স-২০১১' অনুসারে আইনসম্মতভাবেই করা হয়েছে। এই গাইডলাইন সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তুত হয়েছে এবং তা অনুসরণে বিটিআরসি বাধ্য।

টিউবওয়েলে পানির বদলে আগুন

গরীর শেখঘাট এলাকার কয়েকটি বাসার টিউবওয়েলে চাপ দিলে পানির বদলে গ্যাস বের হচ্ছে। আর তাতে আগুন ধরে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গত সোমবার রাতে এ অবস্থা শুরু হলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভয়ে লোকজন টিউবওয়েলের হাতল খুলে রেখেছেন।এলাকাবাসী জানায়, অন্তত ১৫টি টিউবওয়েলে এ ঘটনা ঘটছে। তারা জানায়, শেখঘাটের জামাল মিয়ার বাড়ির টিউবওয়েলে রাত ৯টায় প্রথম আগুন লাগার খবর পাওয়া যায়। পরে অন্য টিউবওয়েলে চা

বিশের আগে মেয়েদের বিবাহে নিষেধাজ্ঞার জন্য আইনের প্রস্তাব

স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের উন্নয়নে যুব সমাজকে আরো কার্যকর ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা না গেলে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তিনি জনসংখ্যা সমস্যাকে দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে তা নিয়ন্ত্রণের স্বার্থে ২০ বছরের আগে মেয়েদের বিবাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আইন প্রণয়নের প্রস্তাব করেছেন।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে 'বাংলাদেশ কি জনসংখ্যাতাত্তি্বক লভ্যাংশ তুলতে পারবে' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব করেন।

সিইসিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাইকোর্টের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে এর কারণ জানাতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের ভোটার তালিকায় ওই উপজেলার আটটি মৌজার বাসিন্দাদের অন্তর্ভুক্তি করতে হাইকোর্টের নির্দেশ না মানায় এ রুল জারি করা হয়েছে।

শোক-প্রভাবতী দাশগুপ্তা

ট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবিকা প্রভাবতী দাশগুপ্তা গত সোমবার রাত পৌনে ১১টায় বার্ধক্যজনিত কারণে নগরের এনায়েত বাজারের ৮২/এ, বাটালী রোডের বাসভবনে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি চার মেয়ে, চার জামাতা, ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠান গতকাল মঙ্গলবার নগরীর অভয়মিত্র মহাশ্মশানে সম্পন্ন করা হয়েছে। তিনি প্রয়াত ব্যাংক কর্মকর্তা শশাঙ্ক দাশগুপ্তের স্ত্রী এবং অস্ট্রেলিয়া প্রবাসী কবি ও কলামিস্ট অজয় দাশগুপ্তের মা।

চলে গেলেন নাট্যজন মাহবুব হাসান

ষাটের দশকের সাংস্কৃতিক ও নবনাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট আবৃত্তিকার ও নাট্যজন মাহবুব হাসান (৮৩) গতকাল মঙ্গলবার সকাল ৯টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মরদেহ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) চত্বরে রাখা

খুলনায় প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা

মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করার অভিযোগে খুলনা 'ক' অঞ্চলের নালিশি আদালতে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির একটি মামলা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তা গতকাল মঙ্গলবার মামলাটি করেন। প্রথম আলোতে প্রকাশিত সংবাদের কারণে তাঁর ১০ কোটি টাকা সমমূল্যের মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সংশ্লিষ্ট প্রতিবেদক ইফতেখার মাহমুদকে আসামি করা হয়েছে।

বাস নেই তবু মালিক সমিতির সভাপতি-বরিশালে আরেক বাসস্ট্যান্ড দখল করে লীগ নেতাদের নতুন কমিটি

রিশাল শহরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের পর এবার চরকাউয়া বাসমালিক সমিতির (বাসস্ট্যান্ড) কার্যালয় দখল হয়েছে। প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় গত সোমবার সন্ধ্যার দিকে কীর্তনখোলা নদীর ওপরের ওই কার্যালয় সরকারদলীয় নেতা-কর্মীরা দখল করেন। রাতেই কার্যালয়ে বসে নতুন কমিটি ঘোষণা করা হয়। বাস না থাকায় সমিতির সদস্য নন এমন ব্যক্তিদের শুধু রাজনৈতিক বিবেচনায় নবগঠিত কমিটিতে রাখা হয়েছে। এ বছরের শুরুর দিকে একইভাবে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল দখলের পর কমিটি গঠন করা হয়েছিল।

রংপুরে আরো দুই খুন, যুবলীগকর্মী ও রিকশা চালকের লাশ উদ্ধার

রংপুরে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক আরো দুই খুনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে জমির দালালির টাকা ভাগবাটোয়ারা নিয়ে গত রবিবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত জেলা যুবলীগকর্মী গোপাল চন্দ্র সরকার (৩০) গতকাল মঙ্গলবার ভোরে মারা যান এবং অপর এক ঘটনায় গত সোমবার রাতে আফতাবুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন মহানগর আওয়ামী লীগের সদস্য সাজিদ পারভেজ যদু।

রমেক হাসপাতাল-অনির্দিষ্টকালের ধর্মঘট ইন্টার্নি চিকিৎসকদের

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা তাঁদের জানমালের নিরাপত্তা ও ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনসহ তিন দফা দাবিতে গত সোমবার রাত থেকে শুধু জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকালে দাবি আদায়ের জন্য তাঁরা পরিচালকের কার্যালয় ঘেরাও করেন এবং পরিচালক বরাবর তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।ইন্টার্নি চিকিৎসকদের এই দাবি নিয়ে হাসপাতালের পরিচালক, সব বিভাগীয় ও ইউনিট প্রধান, কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক কর্মকর্তা এবং ইন্টার্নি চিকিৎসক নেতাদের সমন্বয়ে দুপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ট্রানজিট : সরকারের কথা ও বাস্তবতায় মিল নেই by বিশ্বজিৎ পাল বাবু,

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান গত সপ্তাহে বলেছিলেন, আগামী মার্চের মধ্যে ট্রানজিট সুবিধা পেতে যাচ্ছে ভারত। নৌ-প্রটোকল চুক্তি নবায়নের সময় এ বিষয় চূড়ান্ত করা হবে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বর্তমানে মালামাল যাচ্ছে ১৯৪৭ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত হওয়া ওই চুক্তির আওতায়।সরকারের মন্ত্রী-উপদেষ্টা থেকে শুরু করে পদস্থ ব্যক্তিরা কয়েক মাস ধরে ট্রানজিট ইস্যুতে এ ধরনের কথাই বলে আসছেন। এমনও কথা হয়েছে, ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ এর বিপরীতে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে চায়।

২৭ অক্টোবর মধ্যরাতের আগে সব বহিরাগতকে নারায়ণগঞ্জ ছাড়তে হবে-বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় আর চার দিন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দা ছাড়া সব বহিরাগতকে আগামী ২৭ অক্টোবর রাত ১২টার আগেই ওই এলাকা ছাড়ার নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। বহিরাগত যেসব রাজনীতিবিদ প্রচারণা চালাচ্ছেন, তাঁদের জন্যও এ নির্দেশ কার্যকর হবে।নির্বাচন কমিশন সচিবালয় থেকে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকার উপমহাপুলিশ পরিদর্শক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচনী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

পাবনায় রহস্যজনক হত্যার শিকার এক স্কুলশিক্ষক-বিপাকে ৮৯ হজযাত্রী

পাবনায় এক স্কুলশিক্ষক রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গলায় তার পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে বিপাকে পড়েছেন ৮৯ জন হজযাত্রী। কেননা নিহত শিক্ষক আলহাজ আবদুল মজিদ সেলিম (৪৮) তাঁদের হজ এজেন্ট ছিলেন। পুলিশ, নিহতের পরিবার ও হজে গমনেচ্ছুদের ধারণা, হজযাত্রীদের থেকে নেওয়া বিপুল অর্থ হাতিয়ে নিতেই সেলিমকে হত্যা করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাবনার আটঘরিয়া উপজেলার কোমর শাহাপুর গ্রামের ওয়াজ মাস্টারের ছেলে আলহাজ আবদুল মজিদ সেলিম আটঘরিয়া বিএমকে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এর ফাঁকে পাঁচ-ছয় বছর ধরে তিনি হজ এজেন্টের কাজও করতেন।

প্রধানমন্ত্রী দহগ্রাম যাচ্ছেন, সেজেছে তিনবিঘা করিডর by হায়দার আলী বাবু,

ত বছরের ১০ মার্চ। দিনটি দেশের সবচেয়ে আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার মানুষের জন্য ছিল খুব আনন্দের। এদিন সেখানকার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ দিনমজুর অনেকেই সরাসরি কথা বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারা তুলে ধরেছিল তাদের দুঃখ-কষ্টের কথা। যার মধ্যে অন্যতম ছিল ভারত নিয়ন্ত্রিত তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খুলে রাখা ও দহগ্রাম হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু রাখা। শেখ হাসিনা ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দহগ্রামে দিনব্যাপী আয়োজিত চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

শেয়ারের দরপতন অব্যাহত, কমল নিষ্পত্তির সময়-অনশন স্থগিত

শেয়ারবাজার স্থিতিশীল করার দাবিতে বিনিয়োগকারীদের অনশন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে অনশন স্থগিত করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা। সরকারের নানা পদক্ষেপের মধ্যেও শেয়ারবাজারের দরপতন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বড় ধরনের দরপতনের সঙ্গে ৯ মাসের মধ্যে সবচেয়ে কম টাকা লেনদেন হয় ডিএসইতে। এদিকে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমানো হয়েছে। আগে 'এ' 'বি' 'জি' ও 'এন' শ্রেণীর শেয়ার কেনার পর চতুর্থ দিন বিক্রি করা যেত। এখন তৃতীয় দিনেই বিক্রি করা যাবে।

নাসিক নির্বাচন-শেষ পর্যন্ত শামীম ওসমান by পাভেল হায়দার চৌধুরী,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে অনেক নাটকীয়তার পর অবশেষে শামীম ওসমানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর কাছে এই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সভাপতিমণ্ডলীর দুই সদস্য কাজী জাফর উল্যাহ ও ওবায়দুল কাদেরকে। শামীম ওসমানের বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

৫৮-র বদলা ৬১ by নোমান মোহাম্মদ,

০তম ওভারের চতুর্থ বল। সাকিব আল হাসানের ফুলটসটা সীমানাছাড়া করতে ভুল করলেন না কার্লোস ব্র্যাথওয়েট। হতাশার রেণু ছড়িয়ে পড়ল গ্যালারি থেকে প্রেসবক্স হয়ে পুরো বাংলাদেশে। ধ্যাৎ, হলো না বোধহয়!পরের বলেই ব্র্যাথওয়েট এলবিডাব্লিউ। আবার আশায় বসতি। হবে বোধহয়, হতেও পারে। নবম উইকেট উপড়ে নেওয়া গেছে, তখনো যে ২ রানের দূরত্বে ওয়েস্ট ইন্ডিজ। পারবে না বাংলাদেশ?পরল না। স্বাগতিক খেলোয়াড়-দর্শক-সমর্থকদের হতাশায় ডুবিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছে যায় সফরকারীরা।

জামায়াতের শক্তি প্রদর্শন by লিমন বাসার,

বিকেল ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জনসভা। কিন্তু সকাল ৮টা থেকেই সভাস্থলে আসার জন্য শুরু হয় জামায়াতের সহযোগী সংগঠন ছাত্রশিবিরের তৎপরতা। বগুড়ায় জামায়াত-শিবিরের শক্ত অবস্থান দেখাতেই মূলত শহরে বিশাল শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়।গত তিন বছর জামায়াত-শিবির বগুড়ায় প্রকাশ্যে কোনো মিছিল-সমাবেশ করতে পারেনি। কিন্তু খালেদার জনসভাকে কেন্দ্র করে সারা শহরের তিনটি প্রান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের প্রত্যেকের মাথায় ছিল টুপি। স্লোগান ছিল, 'জামায়াতের বন্দি নেতা-কর্মীদের মুক্তি চাই', 'ফ্যাসিবাদি সরকারের পতন চাই'।

বগুড়ায় জনতার উদ্দেশে খালেদা জিয়া-সরকারের পতন ঘটাতে ঢাকায় যেতে হবে by শফিক সাফি,

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগণও সরকারকে আর দেখতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। যত দিন না দাবি আদায় হবে, তত দিন আন্দোলন চলবে। প্রয়োজনে এ দাবি আদায়ের জন্য আপনাদের ঢাকার অভিমুখে এগোতে হতে পারে। ঘরে ঘরে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন আন্দোলন গড়ে তুলতে হবে, যে আন্দোলনের আগুনে পুড়ে সরকার ছারখার হয়ে যাবে।

১০০ দিনে সরকার ঋণ নিল ৯৫০০ কোটি টাকা by মনজুর আহমেদ

ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েই চলেছে। রাষ্ট্রীয় আয়-ব্যয়ের এই ভারসাম্যহীনতা সামগ্রিক অর্থনীতিকে দুর্বল করে তুলছে। এর প্রভাবে মূল্যস্ফীতির চাপও বাড়ছে। বড় অঙ্কের ধার দিয়েই বছরটি শুরু করেছিল সরকার। দৈনন্দিন ব্যয় মেটাতে নতুন অর্থবছরের মাত্র ১০০ দিনে ব্যাংক খাতে সরকারের নিট ঋণ হয়েছে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা। এর আগে গেল বছরটিতে ব্যাংক-ব্যবস্থায় সরকারের নিট ঋণ সব পরিকল্পনাকে ছাপিয়ে যায়।

দ্বিতীয় দফা ধস

দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে নেওয়া সরকারের সব উদ্যোগই ব্যর্থ। বাজারের স্থিতিশীলতা ফেরাতে গত সোমবার সরকার একগুচ্ছ প্রণোদনা ঘোষণা করলেও তাতে শেষরক্ষা হয়নি। প্রণোদনা ঘোষণার দিন শেয়ারের মূল্যসূচক সামান্য বাড়লেও গতকাল মঙ্গলবার আবারও বড় ধরনের দরপতন দেখল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

তার পরও একটু অতৃপ্তি! by তারেক মাহমুদ

সাকিব আল হাসানের হাতে দুটো ট্রফি। একটি শেষ ওয়ানডের ম্যান অব দ্য ম্যাচের, আরেকটি ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার। ট্রফি দুটোর মতোই চকচক করছিল তাঁর মুখ। অথচ ড্রেসিংরুমের সিঁড়ি ধরার আগে কিনা বললেন, ‘এটা বিশেষ কিছু নয়।’ চট্টগ্রাম সব সময়ই পয়মন্ত ভেন্যু বাংলাদেশ দলের জন্য। বিশ্বকাপের পর কাল আবারও প্রমাণিত হলো, এই মাঠ ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার অনুপ্রেরণা দেয়। বিশ্বকাপ অধিনায়ক সাকিবের জন্য কালকের জয়টা হওয়ার কথা বাড়তি খুশির উপলক্ষ।