Wednesday, May 5, 2010
বাকিয়েভকে ধরিয়ে দিতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা
গত মাসের গোড়ার দিকে বিরোধীদের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী ছেড়ে দেশটির দক্ষিণাঞ্চলে নিজের শক্ত ঘাঁটি বলে পরিচিত ওস শহরের জালালাবাদে আশ্রয় নেন। পরে তিনি বেলারুশ পালিয়ে যান।
কমিশনের বিবৃতিতে বলা হয়, বাকিয়েভ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে সহায়ক তথ্য সরবরাহ করলে সরকার ২০ হাজার থেকে এক লাখ ডলার পুরস্কার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিচারের মুখোমুখি করতে বাকিয়েভকে কিরগিজস্তানের কাছে হস্তান্তরের জন্য বেলারুশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার ।
বাকিয়েভ ও তাঁর ছেলে মাক্সিমসহ তৎকালীন সরকারের যেসব শীর্ষ নেতাকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাগদাদে ভোট পুনর্গণনা শুরু
তাঁর দাবির পরিপ্রেক্ষিতেই রাজধানীর রাশিদ হোটেলে ভোট পুনর্গণনার এ কাজ শুরু করা হয়। এর আগে ইরাকের স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের (আইএইচইসি) মুখপাত্র কাসিম আল-আবুদি সাংবাদিকদের জানান, আজ (সোমবার) ৬০০ বাক্স ভোট হাতে পুনর্গণনা করা হবে। বাগদাদে মোট ভোট পড়েছে প্রায় ২৫ লাখ। তিনি বলেন, ভোট পুনর্গণনার কাজে ১১ থেকে ১২ দিন সময় লেগে যেতে পারে।
জাতিসংঘ ও ইরাকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এ ভোট পুনর্গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।
পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ জোট ৯১টি আসনে জয়লাভ করে এবং মালিকির জোট জেতে ৮৯টি আসন। ৩২৫ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৬৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা কেউই পায়নি। বাগদাদে মোট ৭০টি আসন রয়েছে। এর মধ্যে মালিকির জোট জয়লাভ করে ২৬টি আসনে এবং আলাবির জোট ২৪টি আসনে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিড়ালির সঙ্গে বিয়ে
মিৎসারলিৎজ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সিসিলিয়া কী যে বিশ্বস্ত! এমন আর হয় না। আমাদের দুই দেহ এক প্রাণ। কত রাত এক সঙ্গে কাটিয়েছি। একই ছাদের নিচে, একই বিছানায়। আমার বাহুতে মাথা রেখে সে ঘুমিয়েছে কত কত রাত। আমাদের দুটি হূৎপিণ্ড বটে। কিন্তু স্পন্দন একই।
জার্মানিতে পশুপ্রেম বিচিত্র কিছু নয়, দোষেরও নয়। কিন্তু দেশটিতে কোনো পশুকে ভালোবেসে বিয়ের অনুমতি নেই। কিন্তু য়ুভে হার মানার পাত্র নন। তিনি বলেন, বয়স হয়েছে সিসিলিয়ার। কদিন আর বাঁচবে সে। তাই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।
বিয়ে উপলক্ষে বর পরেন স্যুট ও বিশেষ টুপি। সিসিলিয়াকেও সাজানো হয় জার্মানির ঐতিহ্যবাহী বিয়ের সাদা পোশাকে। শপথবাক্য পাঠ করান পুরোহিত। জবাবে সিসিলিয়া কেবলই মিউ মিউ করছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সামরিক আদালতে ফনসেকার বিচার বন্ধ রাখার নির্দেশ
আপিল আদালতের নির্দেশে বলা হয়েছে, সামরিক আদালতের বিচার কার্যক্রমের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিচারকাজ স্থগিত রাখতে হবে। গত ১৬ মার্চ থেকে ফনসেকার বিরুদ্ধে সামরিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন মাহিন্দা রাজাপক্ষের কাছে হেরে যান ফনসেকা। এরপর গত ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগেই রাজনীতিতে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ফনসেকা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে।
গত নভেম্বরে সেনাবাহিনী থেকে অবসর নেন ফনসেকা। এর আগে সেনাপ্রধান হিসেবে তাঁর নেতৃত্বে তামিল বিদ্রোহীদের পরাজিত করে সেনাবাহিনী। এর ফলে দেশটিতে দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান হয়।
এদিকে যুদ্ধ শেষ হওয়ার প্রায় এক বছর পর সরকার গতকাল জানিয়েছে, যুদ্ধকালীন জরুরি আইন শিথিল করা হচ্ছে। জরুরি আইনে সাজাপ্রাপ্ত এক সাংবাদিককে প্রেসিডেন্ট গতকাল ক্ষমা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জামিনি লক্ষণ পেরিস।
যুদ্ধের সময় যেকোনো ব্যক্তিকে অভিযোগ ছাড়াই আটক বা বন্দী রাখা যেত এই আইনে। যুদ্ধ শেষ হওয়ার পর এই আইন এত দিন বহাল রাখায় দেশটির সরকারের সমালোচনা করে পশ্চিমা দেশগুলো। তবে কলম্বো বলছে, পালিয়ে যাওয়া তামিল বিদ্রোহীদের ধরতে এবং তাঁদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিতে এই আইন প্রয়োজন ছিল।
পররাষ্ট্রমন্ত্রী পেরিস বলেন, ‘স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইন শিথিল করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালে ধর্মঘটে জীবনযাত্রা ব্যাহত
গতকাল রাজধানী কাঠমান্ডুসহ দেশের অন্যান্য শহরগুলোয় সব দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস ছিল বন্ধ। রাস্তায় যানবাহন চলতে দেয়নি মাওবাদী সমর্থকেরা। গতকাল অনেক পথচারীকে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। তবে বেশির ভাগ মানুষই বাড়িতে অবস্থান করেছেন।
গতকাল পর্যন্ত ধর্মঘট ছিল শান্তিপূর্ণ। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলা থেকে রাজধানীতে জড়ো হওয়া মাওবাদী সমর্থকেরা রাস্তায় বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এদিকে মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, সরকারকে ক্ষমতা থেকে হঠানো পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
যানবাহনের অভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে বহুগুণ। তবে গণমাধ্যম, অ্যাম্বুলেন্স, ময়লা সংগ্রহের গাড়ি এবং কূটনৈতিক সংস্থার গাড়িগুলোকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।
ক্ষমতাসীন সরকারের বদলে মাওবাদীদের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যমতের সরকারের দাবি করে আসছে মাওবাদীরা। মাওবাদী সাংসদ ঝাক্কু সুবেদি বলেন, তাঁরা একা সরকার গঠন করতে চাইছেন না। মাওবাদীদের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যমতের সরকার চান তাঁরা। তিনি আরও বলেন, পুতুল সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্যই এই শান্তিপূর্ণ ধর্মঘট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আপনারা নন, ওরাই বিশ্বাসঘাতক
ম্যানচেস্টারের অদূরে বার্নলি শহরের এক গির্জায় আয়োজিত অনুষ্ঠানে ক্ষমতাসীন লেবার দলের কড়া সমালোচনা করেন ক্লেগ। তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশে বলেন, ক্ষমতাসীন লেবার দল ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
যেসব এলাকা থেকে ক্ষমতাসীন লেবাররা দীর্ঘদিন থেকে একটানা সমর্থন পেয়ে আসছে, বার্নলি তাদের অন্যতম।
ক্লেগ আরও বলেন, ‘লেবারের সঙ্গে আপনারা নন বরং আপনাদের সঙ্গেই লেবাররা বিশ্বাসঘাতকতা করেছে। বহু বছর ধরে যাঁরা লেবার পার্টিকে সমর্থন করে আসছেন আমি তাদের উদ্দেশে বলতে চাই, আমি বুঝি দীর্ঘদিন পর (সমর্থন বদলানো) কতটা কঠিন। এটা প্রায় বিশ্বাসঘাতকতার সামিল। কিন্তু লেবাররা তো আপনাদের ডুবিয়েছে।’
বার্নলি থেকে পার্শ্ববর্তী শহর মার্সডেনে গিয়েও ক্লেগ প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে বলেন, লেবারদের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। লেবাররা টানা ১৩ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও মার্গারেট থ্যাচারের আমলের চেয়েও এ এলাকার উৎপাদনের গতি হ্রাস পেয়েছে।
নিক ক্লেগ ব্রিটেনের রাজনীতিতে অল্প দিন আগেও অল্প পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিও বেশ কিছু দিন ধরে তৃতীয় অবস্থানে রয়েছে। কিন্তু লেবার নেতা গর্ডন ব্রাউন ও টোরি নেতা ডেভিড ক্যামেরনের সঙ্গে ১৫ এপ্রিলের টেলিভিশন বিতর্কের পর তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। জনমত জরিপে তাঁর দল ক্ষমতাসীনদের চেয়েও এগিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে যায়। ব্রিটেনের সংবাদমাধ্যম তাঁর জনপ্রিয়তাকে ‘ক্লেগম্যানিয়া’ বলে অভিহিত করছে। তবে ভোটের দিন পর্যন্ত তাঁর জনপ্রিয়তা থাকবে কি না তা নিয়ে অনেক পর্যবেক্ষক সন্দিহান। রোববার প্রকাশিত বেশির ভাগ জনমত জরিপে ‘লিব-ডেম’দের অবস্থান ছিল যথারীতি তৃতীয় স্থানে।
ক্লেগ ‘প্রকৃত পরিবর্তন’ আনার কথা বলেছেন তাঁর প্রচারণায়। একই সঙ্গে তাঁর দল ক্ষমতাসীন লেবারদের নয় বরং রক্ষণশীল টোরি দলকে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে বলেও ঘোষণা করেছেন।
আগামী বৃহস্পতিবার ব্রিটেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঝরে পড়া স্কুলছাত্র থেকে জঙ্গি
ভারতীয় কর্মকর্তাদের হাতে কাসাবের ব্যক্তিজীবন সম্পর্কে যেসব তথ্য এসেছে, তাকে সম্পূর্ণ জীবনবৃত্তান্ত বলা যাবে না। এসব তথ্য ছাড়া ছাড়া। তবে যত দূর জানা যায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফরিদকোটে কাসাবের জন্ম। তাঁর বাবার নাম মোহাম্মাদ আমির ঈমান। তিনি গ্রামে একটি খাবার-দাবারের দোকান চালান। স্থানীয় ভোটার তালিকা অনুযায়ী তাঁর মায়ের নাম নূর।
২০০০ সালে কাসাব স্কুল ছাড়েন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জীবিকার তাগিদে ২০০৫ সাল পর্যন্ত তিনি লাহোরে শ্রমিকের কাজ করেন।
পুলিশের কাছে তাঁর দেওয়া তথ্য মতে, সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার জন্যই তিনি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবায় যোগ দেন। অবশ্য এমন গুঞ্জনও রয়েছে, তাঁর বাবা নাকি স্রেফ অর্থের জন্য তাঁকে জঙ্গি দলে ভিড়িয়েছিলেন।
মামলার কৌঁসুলিরা তাঁকে চতুর ও ধূর্ত প্রকৃতির জঙ্গি হিসেবে উল্লখ করেছেন।
অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, শিক্ষা-দীক্ষার অভাব ও গ্রামীণ পরিবেশে দরিদ্র পরিবারে বড় হওয়ার কারণে উগ্রপন্থীরা সহজেই তাঁকে তাদের দলে ভেড়ায়। কাসাবের সাবেক একজন আইনজীবী বলেছেন, হামলা চালানোর ব্যাপারে আগেই তাঁকে এ ব্যাপারে প্রভাবিত করা হয়েথাকতে পারে।
ফরিদকোটের একজন কৃষক বলেছেন, কাসাব মাঝে মধ্যে গ্রামে এসে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলতেন।
মামলার প্রথম দিকে কাসাবকে আদালতে ওঠানোর পর তাঁকে যথেষ্ট স্বাভাবিক মনে হতো। মাঝে মধ্যে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে তিনি হাসি ঠাট্টাও করতেন। তবে শেষের দিকে তাঁর চেহারায় বিষাদের বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। মামলা চলাকালে তিনি বেশ কয়েকবার তাঁর খাবারে বিষ মেশানো হয় বলে অভিযোগ করেন। তবে কর্তৃপক্ষ সে অভিযোগ অস্বীকার করে।
গত বছরের এপ্রিলে কাসাব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জুলাই মাসে তিনি নাটকীয়ভাবে নিজের দোষ স্বীকার করেন। সে সময় তিনি জবানবন্দীতে বলেন, লস্কর-ই-তাইয়েবার মিশন নিয়েই তিনিসহ মোট ১০ জঙ্গি মুম্বাইয়ে হামলা চালান। তবে গত ডিসেম্বরে আবার তিনি হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। ওই সময় তিনি বলেন, সিনেমা দেখার জন্য তিনি পাকিস্তান থেকে মুম্বাই আসেন। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে তাঁকে এ মামলায় ফাঁসিয়ে দেয়
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তালেবানের দায় স্বীকার যুক্তরাষ্ট্রের নাকচ
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লুইজিয়ানা অঙ্গরাজ্য সফরের সময় তিনি জানান, দোষীদের খুঁজে বের করতে প্রয়োজনীয় সবকিছুই করছে মার্কিন নিরাপত্তাবাহিনী এবং নিউইয়র্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বারাক ওবামা বলেন, ‘মার্কিন জনগণকে রক্ষা করতে এবং হামলার চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করানোর জন্য যা করা প্রয়োজন, এর সবকিছুই আমরা করব।’
তিনি আরও বলেন, ‘আমি পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। দেশে ও দেশের বাইরে মার্কিন জনগণকে রক্ষায় সবকিছু করা হবে।’
এদিকে ওই বোমা হামলা চেষ্টার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। একটি ইসলামি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তেহরিক-ই-তালেবান গত রোববার জানিয়েছে, ইরাকে নিহত আল-কায়েদার শীর্ষ দুই নেতা আল মুজাতির ও আল বাগদাদিকে হত্যার প্রতিশোধ নিতেই ওই বোমা হামলার চেষ্টা করা হয়েছিল। গত মাসে ইরাকি বাহিনীর এক অভিযানে তাঁরা নিহত হন।
এ ছাড়া ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও বার্তায় পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোয় আমাদের যোদ্ধারা শিগগিরই হামলা চালাবে।’ গত এপ্রিল মাসের গোড়ার দিকে এই ভিডিও রেকর্ড করা হয়।
গত জানুয়ারি মাসে মার্কিন বাহিনীর বোমা হামলায় মেহসুদ নিহত হয়েছেন বলে বিভিন্ন খবরে বলা হয়েছিল। তবে গত সপ্তাহে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা জানান, মেহসুদ সম্ভবত ওই হামলা থেকে বেঁচে গিয়েছিলেন।
তবে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জেনেট নেপোলিটানোসহ শীর্ষ কর্মকর্তারা এ ঘটনাকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করলেও কোনো জঙ্গি সংগঠন বা কোনো চক্রকে এখন পর্যন্ত সরাসরি দায়ী করেননি।
নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, তালেবান বা অন্য কোনো বড় সন্ত্রাসী সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত—এমন প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে শহরের পুলিশ-প্রধান রেমন্ড কেলি তেহরিক-ই-তালেবানের দাবি নাকচ করে বলেন, ‘আমি আশাবাদী, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, আমরা তাদের খুঁজে বের করতে পারব।’ তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক এমন একটি জায়গা, যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। তারা নিরাপদ বোধ করে বলেই এখানে আসে এবং ভবিষ্যতেও আসতে থাকবে।’
ঘটনা তদন্তে পুলিশ ও গোয়েন্দারা পুরোদমে কাজ করে যাচ্ছে। তাদের কাছে অনেক তথ্যপ্রমাণও পৌঁছেছে। টাইমস স্কয়ারের বিভিন্ন অংশে স্থাপিত ৮২টি গোপন ক্যামেরার ভিডিও তারা পেয়েছে। এগুলো এখন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা।
পুলিশ-প্রধান কেলি জানান, এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ এবং হাঁটতে হাঁটতে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় নিজের পোশাক পরিবর্তন করছেন—এমন একটি দৃশ্য ধরা পড়েছে একটি গোপন ক্যামেরায়। লোকটি শ্বেতাঙ্গ, বয়স ৪০ বছরের মতো হবে।
কেলি আরও জানান, এ ছাড়া একজন পর্যটক পুলিশকে জানিয়েছেন, তিনিও সম্ভবত ওই লোকটির ছবি তুলতে পেরেছেন। কেননা ঘটনার সময় তিনি ওই এলাকায় ভিডিও করছিলেন।
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে ৪৫ স্ট্রিটে রাখা একটি গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশকে খবর দেন এক হকার। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে গ্যাসোলিন গান পাউডার, পেট্রল, প্রপেন ট্যাংক, বৈদ্যুতিক কেব্ল এবং বিস্ফোরণের কাজে ব্যবহারের জন্য একটি ঘড়ি উদ্ধার করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিস্টলরয়ের বিশ্বকাপ শেষ

ডেভিস কাপে হার বাংলাদেশের

অলৌকিক আশায় ফার্গুসন
মানছেন আর বকছেন। বকছেন কাকে? ভাগ্যকে তো বটেই, সঙ্গে স্টিফেন জেরার্ডকেও! এর মধ্যে আবার জেরার্ড এলেন কোত্থেকে? ফার্গুসন দাবি করছেন, লিভারপুল অধিনায়ক জেরার্ডের ভুলেই চেলসি ম্যাচ জিতে গেছে। অতএব ম্যানইউয়ের এমন অবস্থার জন্য জেরার্ডেরই যত দোষ।
জেরার্ডেরই একটা ব্যাকপাসকে কাজে লাগিয়ে চেলসির পক্ষে প্রথম গোলটা করেছিলেন দ্রগবা। ফার্গুসনের কথা, ‘ওটা স্রেফ একটা উপহার। এখন তো আর আমাদের এটা নিয়ে কিছু করার নেই।’
কিছু করার না থাকলেও ফার্গুসন আশা ছাড়ছেন না। একটা ‘মিরাকল’-এর আশা করছেন তিনি। স্টামফোর্ড ব্রিজে গিয়ে উইগান চেলসিকে হারিয়ে দিয়ে আসবে, এমন একটা স্বপ্ন তাঁর চোখে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতীয় মহিলা দাবা

এক বছর না যেতেই অনিশ্চিত সুপার কাপ
সুপার কাপের বিপক্ষে মতামত দেওয়া সদস্যদের যুক্তি, চলমান পেশাদার লিগে পাতানো খেলা চলছে এবং যেহেতু সুপার কাপে পেশাদার লিগের দলই খেলবে, তাই তাদের নিয়ে প্রায় দুই কোটি টাকার টুর্নামেন্ট করা নিরর্থক। পাতানো খেলার সঙ্গে যুক্ত কেউ না-কেউ এক কোটি টাকার অর্থ পুরস্কার পেয়ে যাবে। তাতে ফুটবলের কোনো লাভ হবে না। এর চেয়ে বরং এই টাকা দিয়ে অন্যকিছু করা ভালো।
‘অন্যকিছু কী’ সেটা ঠিক করতে ৮-১০ দিন সময় নিয়েছে নির্বাহী কমিটি। এই সময়ের মধ্যে পৃষ্ঠপোষক সিটিসেলের সঙ্গে আলোচনা করা হবে। সিটিসেলের চাওয়া না-চাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি টুর্নামেন্টটি হয়, তাহলে এটিকে আকর্ষণীয় করার বিষয়টি ভেবে দেখতে হবে।
সভাসূত্রে জানা গেছে, পাতানো খেলা নিয়ে এদিন সভা ছিল বেশ সরগরম। সবাই এর বিপক্ষে মতামত দিয়েছে এবং তদন্ত করার জন্য পুলিশি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলের দুর্ভাগ্য, পাতানো খেলা নিয়ে যাঁরা সভায় বসে আলোচনা করেন, তাঁদের অনেকেই আবার ক্লাবে গিয়ে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়েন!
বিশ্বকাপের টিকিট বিতরণসহ আরও অনেক বিষয়ে উত্তাপ ছিল ৫ ঘণ্টার দীর্ঘ সভায়। যাতে এ মাসে ঢাকা মহানগর স্কুল ফুটবল শুরু করার সিদ্ধান্তটাই বলার মতো খবর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার আর ওয়ালকট-বিস্ময় নয়
২০০৬ সালে জুনিয়রদের সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড গড়ে নাম লেখান আর্সেনালে। ২০০৬ জার্মানি বিশ্বকাপে ইংল্যান্ড দলে সুযোগ পেয়ে তো ইংল্যান্ডের বিস্ময়বালক খেতাব পেয়ে যান। তবে কোচ গোরান এরিকসন তাঁকে একটি ম্যাচেও খেলাননি। এটাও এক বিস্ময়। এ পর্যন্ত সবকিছু ঠিক আছে। এ রকম আরেকটা ওয়ালকট-বিস্ময় দেখতে চান না তাঁর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। সম্প্রতি ওয়ালকটকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। কেউ কেউ বিশ্বকাপ দলে তাঁকে না রাখারও পরামর্শ দিচ্ছেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোকে। কিন্তু ওয়েঙ্গারের কথা, ওয়ালকটের ইংল্যান্ডের বিশ্বকাপ দলে না থাকাটা হবে চরম বিস্ময়ের।
ওয়ালকটকে ঘিরে সাম্প্রতিক সমালোচনা একটি ম্যাচে তাঁর বাজে পারফরম্যান্সের কারণে। ওয়েম্বলিতে গত মার্চে মিসরের বিপক্ষে ম্যাচটি তাঁর নামের সঙ্গে যায়নি। বিশ্বকাপের বাছাইপর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করা ওয়ালকটের এই খেলা দেখে সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডল বলেছিলেন, ‘ও আসলে খেলাটা ঠিক বুঝতে পারে না।’
কথাটি ওয়ালকটের পছন্দ হয়নি। ওয়ালকট বলেছেন, ‘একজন উইঙ্গারের জন্য আসল আপনি শেষের কাজটা কতটা ঠিকভাবে করতে পারলেন তাই। আপনি সবকিছু ভালো করতে পারেন—সুন্দর ড্রিবল করে প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারেন, কিন্তু বলটি শেষ পর্যন্ত জায়গামতো না দিতে পারলে এর কোনো দাম নেই।’
এই শেষ ভালোটাই হয়ে হয়েও হচ্ছে না ওয়ালকটের। গত বিশ্বকাপে গেলেন, পত্রপত্রিকার শিরোনাম হলেন; কিন্তু শেষ পর্যন্ত একটি ম্যাচও খেলা হলো না।
এই বিশ্বকাপেও এমন হবে না তো? ওয়ালকটের বিশ্বাস, এবার আর এমন হবে না। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের আর দুটি ম্যাচ বাকি আছে। এই দুই ম্যাচে ভালো খেলে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নিজের গুরুত্বটা নিশ্চয়ই বোঝাতে পারবেন বলে বিশ্বাস ওয়ালকটের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বকাপ শেষ মুরালির
মুরালির ইনজুরিটা ঊরুর। তবে গুরুতর কিছু নয়। শ্রীলঙ্কার ফিজিও টিম সিমসেক জানিয়েছেন, সপ্তাহ দুই-তিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেটশিকারি মুরালিধরন ১০টি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬.১৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

হকি দলে কোনো চমক নেই
কাল দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মামুনুর রশিদ জানালেন, গত এসএ গেমসের অধিনায়ক মশিউর রহমান (বিপ্লব) এই টুর্নামেন্টেরও অধিনায়ক। প্রাথমিক দলে ডাক পাওয়া ২৫ জনের মধ্যে পাঁচজনই অনুশীলনে যোগ দেননি। দুই সহোদর ইসা-মুসা আগেই জানিয়েছিলেন টুর্নামেন্টে খেলবেন না। হুট করেই অনুশীলনের মাঝপথে নেদারল্যান্ডে চলে গেছেন তাপস বর্মণ। মেহরাব হোসেনও (কিরণ) লাপাত্তা! পরে জানা গেল, তিনিও চলে গেছেন ইতালিতে। অন্যদের মধ্যে পরিচিত মুখ সবাই ডাক পেয়েছেন। বাদ পড়েছেন শুধু হাসান যুবায়ের (নিলয়), শামসুল আলম (সুজন) ও রিয়াজ আহমেদ।
এসএ গেমসের দলে থাকা গোলরক্ষক মেহরাবের জায়গায় দলে ঢুকেছেন জাহিদ হোসেন। দ্বিতীয় গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন মনোয়ার হোসেন (রাসেল)। আসাদুজ্জামান, মশিউর, মামুনুরদের নিয়ে গড়া রক্ষণভাগের সঙ্গে মিডফিল্ডে রাসেল মাহমুদ (জিমি), নান্নু, মাকসুদ। এই দল নিয়ে সন্তুষ্টই কোচ পিটার গেরহার্ড, ‘দল নিয়ে আমি খুশি।’ তাপস ও মেহরাবকে কি মিস করবেন? কোচের কথাবার্তায় তেমনটি মনে হলো না, ‘তাপস ও মেহরাবকে ছাড়াই ভালো খেলবে ছেলেরা।’ তবে কাউকে না জানিয়ে মেহরাবের বিদেশে যাওয়াটাকে ভালোভাবে নেননি কোচ, ‘গত এসএ গেমসের সময় থেকেই দেখেছি ও একটু বিশৃঙ্খল টাইপের। এমন একটা কাজ ওর পক্ষেই করা সম্ভব।’
তবে মেহরাবকে ছাড়াই দল ভালো খেলবে বলে বিশ্বাস কোচের। কোনো দলকে নিয়ে আলাদাভাবে দুশ্চিন্তাও নেই কোচের, ‘আমরা এখন নিজেদের নিয়েই ভাবছি। তবে অন্যদের সম্পর্কে খুব বেশি ধারণাও আমাদের নেই। তাই কাউকে নিয়ে চিন্তা করার কিছু নেই।’ টুর্নামেন্ট শুরু হতে তিন দিন বাকি থাকলেও এখনো নেদারল্যান্ড থেকে দেশে ফেরেননি পুষ্কর খীসা। কোচ জানালেন, ‘ও দুই-এক দিনের মধ্যেই চলে আসবে।’ নিয়মিত অনুশীলন ছাড়াও হংকংয়ের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কোচের।
বাংলাদেশ দল: মশিউর রহমান (বিপ্লব), মামুনুর রহমান (চয়ন), জাহিদ হোসেন, মনোয়ার হোসেন, আসাদুজ্জামান (চন্দন), রাসেল মাহমুদ (জিমি), মোশারফ হোসেন (কুটি), শেখ মোহাম্মদ নান্নু, আবদুস সাজ্জাদ (জন), কামরুজ্জামান (রানা), কৃষ্ণকুমার, মাকসুদ আলম (হাবুল), আল মশিউর রহমান (ফিরোজ), ইমরান হাসান (পিন্টু), ইরফান আহমেদ, জাহিদ বিন তালিব (শুভ), পুষ্কর খীসা (মিমো) ও গোলাম মোস্তফা (মানিক)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
May
(677)
-
▼
May 05
(17)
- বাকিয়েভকে ধরিয়ে দিতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা
- বাগদাদে ভোট পুনর্গণনা শুরু
- বিড়ালির সঙ্গে বিয়ে
- সামরিক আদালতে ফনসেকার বিচার বন্ধ রাখার নির্দেশ
- নেপালে ধর্মঘটে জীবনযাত্রা ব্যাহত
- আপনারা নন, ওরাই বিশ্বাসঘাতক
- ঝরে পড়া স্কুলছাত্র থেকে জঙ্গি
- তালেবানের দায় স্বীকার যুক্তরাষ্ট্রের নাকচ
- নিস্টলরয়ের বিশ্বকাপ শেষ
- ডেভিস কাপে হার বাংলাদেশের
- অলৌকিক আশায় ফার্গুসন
- জাতীয় মহিলা দাবা
- এক বছর না যেতেই অনিশ্চিত সুপার কাপ
- এবার আর ওয়ালকট-বিস্ময় নয়
- বিশ্বকাপ শেষ মুরালির
- ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর
- হকি দলে কোনো চমক নেই
-
▼
May 05
(17)
-
▼
May
(677)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...