Sunday, June 29, 2025

কাশ্মীরে কেন ‘রাজকীয়’ রেলপথ বানালেন মোদি by আজাদ এসা

৫ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত অধিকৃত কাশ্মীরে একটি নতুন রেল প্রকল্পের উদ্বোধন করেন।

এ উপলক্ষে ভারতের বিভিন্ন মাধ্যমে যেসব দৃশ্য প্রচারিত হয়েছে, তাতে দেখা যায়, ভারতের জাতীয় পতাকা উঁচু করে ধরে মোদি রেলসেতুর ওপর দিয়ে নাটকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন। যেন তিনি একজন বিজয়ী সেনাপতি।

এই রেলপথ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ভারতীয় প্রকৌশলীরা ‘বিশ্বের সর্বোচ্চ উঁচু সেতু’ সেতু নির্মাণ করেছেন। জম্মুর চেনাব নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে সেতুটি। একই সঙ্গে তাঁরা ভারতের কেব্‌লনির্ভর রেলসেতু নির্মাণ করেছেন। আঞ্জি খাদ সেতুটি নদীর তলদেশ থেকে ৩৩১ মিটার উচ্চতায় নির্মাণ করা হয়েছে।

নতুন রেলপথ এবং চেনাব ও আঞ্জি নদীর ওপর নির্মিত সেতু দুটি উদ্বোধনের সময় মোদি বলেন, ‘এটা প্রমাণ করে, ভারতের উন্নয়নের স্বপ্ন যত বড়, আমাদের সংকল্পও তত দৃঢ়।’ তিনি আরও বলেন, ‘এই রেলপথ যেকোনো ঋতুতেই যোগাযোগ নিশ্চিত করবে’ এবং ‘আধ্যাত্মিক পর্যটনের প্রসার হবে এবং জীবিকার সুযোগ সৃষ্টি করবে’।

এই পথে চালু হওয়া ‘বন্দে ভারত’ নামে ট্রেনটি ভারত অধিকৃত কাশ্মীরের উত্তর প্রান্তকে জম্মুর কাটরার সঙ্গে যুক্ত করেছে। এটিকে ‘জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের নতুন অধ্যায়’ হিসেবে প্রচার করা হচ্ছে।

কিন্তু মোদির ইঙ্গিত থেকেই স্পষ্ট—এই ট্রেন কাশ্মীরিদের জন্য নয়।

এর পরিবর্তে এই রেলপথ ভারতীয়দের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়েছে। হিন্দু তীর্থযাত্রীদের পরিবহন, অঞ্চলটিকে ভারতীয় পর্যটকে ভরে ফেলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জন্য সৈন্য ও রসদ সরাসরি পরিবহনের ব্যবস্থা হবে এই রেলপথ দিয়ে।

জুনের মাঝামাঝি সময়ে প্রচারিত চ্যানেল ৪-এর নতুন তথ্যচিত্র ‘ভারত কি ধীরে ধীরে কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণ শক্ত করছে?’-তে দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার উপস্থিতি ক্রমেই বাড়ছে।

ধারণা করা হয়, বর্তমানে সেখানে প্রায় সাড়ে সাত লাখ সেনা রয়েছে। সংখ্যাটি ভারতের মোট সেনাবাহিনীর প্রায় অর্ধেক।

কাশ্মীর নিয়ে ভারতের আকাঙ্ক্ষা এতটাই স্পষ্ট যে নতুন চালু হওয়া ট্রেনটিও গেরুয়া রঙে রাঙানো হয়েছে। এটি হিন্দু জাতীয়তাবাদ ও ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রং।

সাধারণত ভারতের ট্রেনগুলো নীল, লাল বা সবুজ রঙের হয়ে থাকে।

এভাবেই ভারতের শাসকেরা ঔপনিবেশিক দৃষ্টান্ত থেকে ধার নিয়ে সেতু ও রেলপথকে অধিকৃত ভূখণ্ডে প্রভাব বিস্তার এবং একই সঙ্গে যোগাযোগের শক্তির ও সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা পূরণের উপায় হিসেবে ব্যবহার করছে।

ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। মেক্সিকোকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের সময় স্পেন সেখানে সড়ক, ভবনসহ ইউরোপীয় ধাঁচের অবকাঠামো নির্মাণ করেছিল। কিন্তু ব্রিটিশরা বাণিজ্য বিস্তার এবং সেনা চলাচলের ক্ষেত্রে সেতু ও রেলপথ ব্যবহারে ছিল অগ্রবর্তী।

এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় জর্ডান ও ইসরায়েলের সংযোগকারী কিং হুসেইন বা অ্যালেনবি সেতুটিও (এখন যেটি পশ্চিম তীরে প্রবেশের বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়) ব্রিটিশরা নির্মাণ করেছিল সৈন্য চলাচলের জন্য।

চোখধাঁধানো প্রদর্শনীর বাইরেও কাশ্মীরের রেল প্রকল্পে আরও কিছু দিক আছে, যেগুলো উদ্ভট। প্রকল্পটি নির্মাণের সময়েই কাশ্মীরের কৃষকেরা বারবার অভিযোগ করেছেন, প্রকল্পটি চালু হলে তাদের কৃষিজমি ও বসতবাড়ির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।

অনেক ক্ষেত্রে দেখা গেছে, রেললাইন নির্মাণের জন্য কৃষিজমি ধ্বংস করা হয়েছে এবং পরিবারগুলোকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে।

এটা নিশ্চিত যে কাশ্মীরিরা এই ট্রেন ব্যবহার করে চলাচল করবেন। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে যে ভারতের স্বাধীনতাসংগ্রামের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী ব্রিটিশদের ট্রেনে ভ্রমণ করেছিলেন। যদিও তিনি ভারতে ব্রিটিশ রেলব্যবস্থা দ্রুত সম্প্রসারণের তীব্র সমালোচনা করেছিলেন।

গান্ধী তাঁর বই হিন্দ স্বরাজ-এ লেখেন, ‘ভারতবর্ষে যদি রেললাইন না থাকত, তাহলে ইংরেজরা এতটা প্রভাব বিস্তার করতে পারত না। রেলপথ মানুষের খারাপ প্রবৃত্তিকে আরও খারাপ করে। খারাপ লোকেরা তাদের মন্দ কাজগুলো আরও দ্রুততার সঙ্গে করতে পারে।’

যা–ই হোক কাশ্মীরে রেলপথ চালু হওয়ার পর সেই পথ দিয়ে যে নির্বিঘ্নে চলাচল করা যাবে, সেটা নিশ্চিত নয়।

শ্রীনগর থেকে দিল্লি যেতে যাত্রীদের জম্মুতে নেমে বাড়তি নিরাপত্তাতল্লাশির মুখে পড়তে হবে। এটি ‘নিরবচ্ছিন্ন সংযোগের’ প্রতিশ্রুতিকে নাকচ করে দেয়।

যেখানে বিশ্বের দীর্ঘতম সময় ধরে ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটে, যেখানে সাংবাদিকেরা স্বাধীনভাবে প্রতিবেদন করতে পারেন না, সেখানে কানেকটিভি উন্নয়নের গল্প বলে ভারতীয় রাষ্ট্র ও তাদের তোষামোদকারী সংবাদমাধ্যম যে প্রচার চালায়, সেটা চরমভাবে হাস্যকর। ব্রিটিশ ঔপনিবেশিক যুগের চেয়েও যে দেশটাতে এখন বৈষম্য এমন দেশ বিশ্বকে নেতৃত্ব দেবে, এমন ধারণা যাঁরা বিশ্বাস করেন, সেটার থেকেও এটা হাস্যকর।

এই রেল প্রকল্প শুধু একটি প্রকৌশল কৃতি নয়, এটি একটি সাম্রাজ্য তৈরির পদক্ষেপও। আর সাম্রাজ্য তৈরির এই অংশটিই গল্পের মূল অংশ।

* আজাদ এসা, মিডল ইস্ট আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক
- মিডল ইস্ট আই থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত

কাশ্মীরে নতুন রেলপথ উদ্বোধন করছেন  নরেন্দ্র মোদি
কাশ্মীরে নতুন রেলপথ উদ্বোধন করছেন নরেন্দ্র মোদি। রয়টার্স

আওয়ামী সমর্থকেরা কাকে ভোট দেবে by সোহরাব হাসান

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর তাঁরা নির্বাচনের তারিখ ঠিক করবেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে। এর ফলে সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ধারণা করা যায়, নির্বাচন কমিশন সরকারের কাছ থেকে নির্দেশনা পেয়ে গেছে। এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলে বিএনপিসহ বেশির ভাগ দল তার বিরোধিতা করেছিল।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ কেনা সম্পন্ন করতে চায় তারা। ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, পাঁচ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়াল, প্রশিক্ষণ ম্যানুয়েল ও নির্দেশিকা ইত্যাদি ছাপানোর কার্যক্রম দ্রুত শুরু করা প্রয়োজন।’

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি ডিসেম্বরে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

অন্তর্বর্তী সরকার চাইছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হোক। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে প্রধান করে একটি জাতীয় ঐকমত্য কমিশনও গঠন করা হয়েছে। কিন্তু তারা দফায় দফায় বৈঠক করেও মৌলিক বিষয়ে একমত হতে পারছে না। সংবিধানের মৌলিক নীতি, জাতীয় সাংবিধানিক কমিটি, রাষ্ট্রপতি ও উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে একমত হতে পারছে না। বিএনপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা মেনে নিয়েছে শর্ত সাপেক্ষে। তারা বলেছে, জাতীয় সাংবিধানিক কমিটি থাকতে পারবে না। রাষ্ট্রের মৌলিক নীতি বদলের বিপক্ষে বাম দলগুলো। ইসলামি দলগুলো বহুত্ববাদের বিপক্ষে। বিএনপি চায় পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় যেতে। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনসহ কিছু কিছু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

অধিকাংশ রাজনৈতিক দলের মতের মিল না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ করার প্রস্তাব করা হয়েছে। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না। বিএনপি এটাও মানতে চাইছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার এক সভায় অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করতে চায়।

সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিতর্ক সত্ত্বেও সব দলই তলেতলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেটি জাতীয় সংসদেরই। এখন সংবিধান সভা, নতুন সংবিধান প্রণয়ন, গণভোটের কথা জোরালোভাবে শোনা যায় না। আবার কে কতটি আসন পাবে, তার আগাম ঘোষণাও দিচ্ছে। এনসিপির এক নেতা বলেছেন, ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন তাঁরা পাবেন। জবাবে বিএনপির কোনো কোনো নেতা বলছেন, এনসিপির জামানতই থাকবে না।

নিবন্ধন পাওয়ার পর জামায়াতে ইসলামীর নেতারা খোশমেজাজে আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। আর জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়েছে। নির্বাচনের প্রস্তুতিতে জামায়াতই এগিয়ে আছে। বিভিন্ন পত্রিকায় এলাকাভিত্তিক যে চিত্র দেখা যায়, তাতে বেশির ভাগ আসনে বিএনপির একাধিক প্রার্থী। বিপরীতে জামায়াতের একক প্রার্থী। একটি পত্রিকায় দেখলাম, জামায়াত ৩০০ আসনের মধ্যে ২৯৬টিতে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সমকাল বিএনপির বিপরীতে তিন শক্তির সমঝোতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের নির্বাচনী সমীকরণটা হলো: জামায়াতে ইসলামী বিএনপির মতো এককভাবে নির্বাচন করবে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো একটা প্ল্যাটফর্ম গঠন করতে পারে। তবে সংস্কার আলোচনায় বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে আলাদা মোর্চা করতে চাইছে, তার রূপ কী নেবে, এখনো পরিষ্কার নয়।

তিন পক্ষই আনুষ্ঠানিক জোট না করে আসন সমঝোতা করবে বলে উদ্যেোগী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। যারা উচ্চকক্ষে নিম্নকক্ষের ভোটের হিসাবে আসন চায়, তারা সবাই মিলেও একটা সমঝোতায় আসার চেষ্টা করছে বলে প্রতিবেদনে বলা হয়। কিন্তু এখানেও সমস্যা আছে। বিএনপি নেতৃত্ব ইতিমধ্যে ১২–দলীয় জোট, নাগরিক ঐক্য, গণসংহতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাতে সহযোগিতা করতে বলেছে স্থানীয় কমিটিকে। এটাকে নির্বাচনী সমঝোতা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

প্রশ্ন উঠেছে, এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কী করবেন? সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। আওয়ামী লীগের নেতাদের একাংশ দেশের বাইরে পালিয়ে গেছেন। একাংশ জেলে বা আত্মগোপনে আছেন। কিন্তু দলের লাখ লাখ সমর্থক ভোটার তো আছেন। তঁারা কাকে ভোট দেবেন? আবার তাঁরা ভোটকেন্দ্রে না গেলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে?

৪ জুন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ডিকাবের সংলাপে বলেছিলেন, আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। সে ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেবল জয়–পরাজয় নির্ধারণ করবে না, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হবে অধিকসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করা। এখন আর ১০ বা ১৫ শতাংশ ভোটারের উপস্থিতি থাকলেই নির্বাচনকে জায়েজ করা যাবে বলে মনে হয় না। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চ্যালেঞ্জ হলো নিজের পক্ষে আওয়ামী লীগ সমর্থকদের কাছে টানা।

১৯৯১ সাল থেকে এ পর্যন্ত যতটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, আসন যা–ই হোক বিএনপি ও আওয়ামী লীগের ভোটের হারে খুব বেশি ফারাক নেই। ১৯৯১ সালে ৩০ দশমিক ৮ শতাংশ, ১৯৯৬ সালে ৩৩ দশমিক ৬, ২০০১ সালে ৪১ ও ২০০৮ সালে ২২ শতাংশ ভোট পায় বিএনপি। ওই চার নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল ৩০ দশমিক ২ শতাংশ, ৩৭ দশমিক ৪, ৪০ দশমিক ১ ও ৪৯ শতাংশ। বিএনপির নেতৃত্বাধীন জোট ২০০১ সালে ৪৭ ও ২০০৮ সালে ৩৭ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়েছিল।   

বিএনপির নেতৃত্ব মনে করে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাঁরাই আওয়ামী সমর্থক ভোটারদের ভোট পাবেন। কেননা ধর্মভিত্তিক কোনো দলকে আওয়ামী লীগের সমর্থকদের ভোট দেওয়ার সম্ভাবনা কম। জয়ের সম্ভাবনা না থাকলে তাঁরা বামপন্থী প্রার্থীকেও ভোট দিতে আগ্রহী হবেন না। নির্বাচন এলেই দেখা যাবে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কার পক্ষে যান। তবে আওয়ামী লীগবিহীন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা জয়–পরাজয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটা হলফ করে বলা যায়।

সোহরাব হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
- sohrabhassan55@gmail.com
- মতামত লেখকের নিজস্ব

আওয়ামী সমর্থকেরা কাকে ভোট দেবে

অভ্যুত্থানকে বাজার দরে বিক্রি করা হয়েছে

উমামা ফাতেমা। জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা। গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে দক্ষ নেতৃত্বে আন্দোলন চালিয়ে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ অন্যতম সমন্বয়ক। অভ্যুত্থান সফল হওয়ার পর প্ল্যাটফরমটির মুখপাত্রের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। অভ্যুত্থানের নেতারা যখন রাজনৈতিক দল গঠন করতে চাইছিলেন, তখন থেকে তার সঙ্গে দূরত্ব। রাজনৈতিক স্বার্থে প্ল্যাটফরমকে ব্যবহার করতে চাওয়ার ঘোরবিরোধী থাকায় কোণঠাসা করে রাখা হয় তাকে। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে অভ্যুত্থানের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে আনুষ্ঠানিকভাবে গুটিয়ে নিলেন উমামা। এ জুলাইকন্যার দাবি- অভ্যুত্থানকে বাজারদরে বিক্রি করা হয়েছে। ভাই-ব্রাদার কোরাম করে রাখা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে। হেয়ার রোডের মন্ত্রিপাড়া থেকে নিয়ন্ত্রণ করা হয় সবকিছু। সুবিধাবাদীরা পোকার মতো খেয়ে ফেলেছে প্ল্যাটফরমটিকে। সংগঠনের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে বলেও অভিযোগ উমামা ফাতেমার। গতকাল ভোরে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন জুলাইয়ের এ সাহসী কন্যা। যেখানে তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। কিন্তু দলীয় লেজুড় ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো। তাই আমার ওপর অনলাইন, অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয়; যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি পুরা বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম। পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। যে মানুষগুলার সঙ্গে আমি পাশে দাঁড়ায়ে মিটিং করছি, মিছিল করছি- তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভেতর থেকে কতোটা ছোটলোক হতে পারে- আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলাতে। এই সো কলড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। আমি মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফরম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফরমকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইলের মানুষ ছিল, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল। চেষ্টা করছে কাজ করার। কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি। আমার সঙ্গে অনেকের কথা হয় এখনো। ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশন দেয়ার, হেল্প করার। জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন। পরবর্তীতে আমার বন্ধু, শুভানুধ্যায়ীদের সঙ্গে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, বৈষম্যবিরোধী ব্যানার থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল-মে মাসে। প্ল্যাটফরম থেকে এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস নিয়ে কাজে মনোযোগ দিই। বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, সেসবে মনোযোগ দিই। অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করবো। একটা পদত্যাগপত্র লিখে আর জমা দিইনি। পারি নাই আসলে। রাজনৈতিকভাবে ভাবলে পদত্যাগ করে আসাটা সব থেকে সহজ। কিন্তু আমি তো মানুষ, অনেক কঠিন, অভ্যুত্থানের কারণে পারি নাই। আমি এই প্ল্যাটফরমে তো দেশ সংস্কার করতে আসছিলাম। কাদা ছোড়াছুড়ি করতে তো আসি নাই এখানে।

উমামা বলেন, জেলা, উপজেলার অনিয়মের খবর আসতো শুধু, সাংবাদিকদের কল আসতো। আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা কেন জিজ্ঞেস করেন না? যাদের সাইনে কমিটি হচ্ছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন?! এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেইন আসলে তো সরাসরি আমি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক আহ্বায়ক, সদস্য সচিবের কাছে। এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হয়েছে। আমিসহ কয়েকজন এসব কমিটি নিয়ে অবজেকশন দিই। কোনো উত্তর আমাদের দেয়া হয়নি। মুখপাত্র হিসেবে বৈষম্যবিরোধীর পেজের এক্সেস থাকার কথা আমার কাছে, আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিং। পেইজের এক্সেস দেয়া তো দূরের কথা, এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে। আমি ব্যবস্থা নিতে চাইলে পেজকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আর নাইলে ঝরষবহঃ ঃৎবধঃসবহঃ সহ্য করতে হয়। দিনের পর দিন হেন কোনো নোংরামি নাই যা এরা করেনি। জুলাইয়ের পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ, এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়াররোডের আশায় তাকিয়ে থাকতো। একদিকে আমার কথার সঙ্গে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদ-পদবী নিয়ে বার্গেইনিং করতো, সব খবর আমি পেতাম। আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সঙ্গে আমি পদ নিয়ে কথা বলে আসি। আমি সরাসরি বলি যে, আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাবো? ওরা আমাকে পদ দেয়ার কে? ও কোন হনু হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দেবে? ওর কাছে গিয়ে পদ আনতে হলে প্ল্যাটফরম নিয়ে কাজ করার আর মানে কি?! এসবের ভাই-ব্রাদার রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফরম আটকে ছিল। আমি কাজ করতে চাইলে আমাকে করতে দেবে না। বরং পেছনে কথা ছড়ানো হতো আমি প্ল্যাটফরমের কাউকে কাজ করতে দিচ্ছি না, কাউন্সিল আটকে রেখেছি। নেতারা তাদের জুনিয়রদের দিয়ে প্রোপাগান্ডা সার্কুলেট করে বিভিন্ন ফোরামে। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই এভাবে হয় না। নির্বাহীর যারা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে দিই। মুখপাত্র পরিচয়টা বাদ দিয়ে শিক্ষার্থী পরিচয়টাকে আপন করা শুরু করি। এর মধ্যে বেশ কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্যের কাউন্সিল আটকে রেখেছি। অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রিপাড়ায় আটকে আছে। আর আমি এই প্ল্যাটফরমের সঙ্গেই নাই। আমি চুপ করে ছিলাম, সেটা নিয়েও একটা না একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। আমার এত ক্ষমতা, আমি কমিটি আটকে রেখেছি। অথচ আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি, ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলোও আটকাতে পারিনি। অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হলো তখন নির্বাচন হতে ২০ দিনও লাগেনি।

কাউন্সিলে ভোট দিতে যাওয়ার বিষয়ে উমামা বলেন, আমি শেষ দিন পর্যন্ত কাউন্সিলে ভোট না দেয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলাম। যারা কাজ করতে চায়, তারা বেশির ভাগ এই কাউন্সিলে প্রার্থী হওয়ারই সুযোগ পায়নি। ভোটার খুব লিমিটেড, যার মধ্যে একটি রাজনৈতিক দলের লোকজন সব। জুনিয়ররা ক্যাম্পাসে এসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে, যাতে ভোটটা দিতে যাই। স্বাভাবিকভাবেই আমি অপারগ ছিলাম। কিন্তু ভোট শেষ হওয়ার ১ মিনিট আগে আমি ভোটটা দিয়ে আসি। এতটুকুই যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করছি এখান থেকে ভালো কিছু হোক। আমি ভেতর থেকে চাচ্ছিলাম এই প্ল্যাটফরমটার অন্তত ভালো কিছু হোক। কিন্তু বুঝতে পারছিলাম যেভাবে সাপের মতো আষ্টেপৃষ্ঠে প্ল্যাটফরমকে জড়িয়ে ফেলা হয়েছে, এখান থেকে ভালো কিছু অসম্ভব। এই নির্বাচনে কিছু প্রার্থী ছিল যাদের কাজ করার সত্যিকার ইচ্ছা ছিল। আমি ওই সাপোর্টটা দেয়ার চেষ্টা করছি। তবে রাতের বেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের। এসব দেখে আমি অত্যন্ত লজ্জিত। সেই একই স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই-ব্রাদার কোরামের খেলা। এখন বোধ করি এই প্ল্যাটফরমের ভবিষ্যৎ অন্ধকার।

তিনি বলেন, অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফরম থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম। আমি অত্যন্ত অশান্তিতে আছি। অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে, গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফরম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফরমে গিয়েছিলাম। প্ল্যাটফরমে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। কিন্তু প্ল্যাটফরমের মুখপাত্র হিসেবে যাওয়ার পরই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহ- এসব মুখের বুলিমাত্র। শুধু আমি না, অনেক ছাত্রই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত হয়েছিল। সবার সঙ্গে শুধু ছলনা হয়েছে। যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলা মাস, অভ্যুত্থানকে বাজারদরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করবো না। আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মুনাফিকদের। রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা আমি নিতে পারতাম। কিন্তু পারি নাই। আসে নাই ভেতর থেকে। অনেক বেশি মানুষ মারা গেছে আসলে। এতগুলা সন্তান এতিম হইছে, মেয়েরা বিধবা হইছে, বাবা-মা সন্তানহারা হইছে। আমি পারি নাই এসবকে পলিটিক্যালি ক্যাশ করতে। আমি গত ৮-৯ মাসকে ঝেড়ে ফেলে সামনে এগোতে চাই। অনেক ভালো ছেলে-পেলেকে এই প্ল্যাটফরমে আমি দেখেছি, গুডউইল আছে যাদের। আমি পরামর্শ দেবো আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। আমিও ভেঙে পড়ছি না, গুছিয়ে আনছি সবকিছু। ফি আমানিল্লাহ্‌।

mzamin

ট্রাম্পের ‘দুঃস্বপ্ন’ জোহরান কি রিপাবলিকানদের জন্য আশীর্বাদও হয়ে উঠতে পারেন

নিউইয়র্ক নগরের মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে চার দিন আগে ৩৩ বছর বয়সী জোহরান মামদানি ম্যানহাটনে জনসংযোগ করছিলেন। তিনি ম্যানহাটনের ইনউড হিলপার্ক থেকে স্ট্যাটেন আইল্যান্ড টার্মিনাল পর্যন্ত প্রায় ১৩ মাইল বা ২১ কিলোমিটার হাঁটলেন। ওই দিন হাঁটার পর তিনি বললেন, ‘নিউইয়র্কবাসীর এমন একজন মেয়র দরকার, যাঁকে তাঁরা দেখতে পারবেন, তাঁর কথা শুনতে পারবেন, এমনকি তাঁর সঙ্গে চিৎকার করে কথা বলতে পারবেন।’

জোহরানের এই কর্মসূচি বিখ্যাত সাবেক মেয়র এড কোচকে মনে করিয়ে দিচ্ছে। তিনি প্রায়ই মানুষকে জিজ্ঞেস করতেন, ‘আমি কেমন কাজ করছি?’ তাঁর প্রশ্ন শুনে এলাকা আর বছর ভেদে কেউ তাঁর প্রশংসা করতেন, কেউ গালাগাল করতেন। সেই দৃষ্টিকোণ থেকে ২৪ জুন দলীয় প্রাথমিক বাছাইয়ে জিতে, দলের প্রতিষ্ঠিত প্রার্থীদের হারিয়ে জোহরানকে এখনই নিউইয়র্কের মেয়রের মতো লাগছে।

মাত্র কয়েক মাস আগেও জোহরানের এলাকার বাইরে খুব কম লোকই তাঁকে চিনতেন। গত অক্টোবরে যখন তিনি প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন, তখন তাঁর প্রতি ভোটারদের সমর্থন ছিল ১ শতাংশেরও কম। অথচ তিনি হারিয়েছেন নিউইয়র্কের দুইবারের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। মার্কিন রাজনীতিতে একসময় তাঁর বড় নাম ছিল। যিনি যৌন হয়রানির অভিযোগ ও কোভিডকালে নার্সিং হোমে মৃত্যুর সংখ্যা গোপন করার কেলেঙ্কারির মুখে পদত্যাগ করেছিলেন। অবশ্য এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও নিউইয়র্ক নগরের কুইন্স বরোর একটি অঞ্চল থেকে নির্বাচিত অঙ্গরাজ্যের আইনসভার সদস্য। দলের সোশ্যালিস্টরা বামঘেঁষা হিসেবে পরিচিত।

জোহরানের এই জয় শুধু কুমোর বিরুদ্ধে নয়, বরং এটি মূলধারার ডেমোক্রেটিক রাজনীতির প্রতিও একধরনের বিদ্রোহ। প্রাথমিক ভোটাররা সাধারণত দলের গড় ভোটারের চেয়ে বেশি বামপন্থী হয়ে থাকেন। কুমোর পক্ষে বিল ক্লিনটন আর ধনকুবের বিল অ্যাকম্যানের সমর্থন অনেক ভোটার নেতিবাচকভাবে দেখেছেন।

জোহরান মামদানি একজন অভিবাসী। নিউইয়র্ক নগরের মতো একটি বহুজাতিক শহর তাঁর পক্ষে গেছে। এই নগরের অন্তত ৪০ শতাংশ বাসিন্দাই অভিবাসী, যাঁদের বেশির ভাগের জন্ম বিদেশে।

জোহরান জন্মেছেন উগান্ডার কাম্পালায়, ছোটবেলা কেটেছে দক্ষিণ আফ্রিকায়, এরপর ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসেছেন। ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তাঁর বাবা মাহমুদ মামদানি একজন বিখ্যাত কলোনিয়ালিজম বিশেষজ্ঞ, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াতেন। মা মিরা নায়ার একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা। দুজনই গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচক।

জোহরানও বাবা–মায়ের মতো ইসরায়েলের নীতির সমালোচক। কলেজে পড়ার সময় ফিলিস্তিনপন্থী একটি গ্রুপ গড়ে তোলেন। সম্প্রতি তিনি ‘গ্লোবালাইজ দ্য ইনতিফাদা’ বাক্যটির নিন্দা করেননি। অনেক ইহুদি এই বাক্যটিকে সহিংসতার আহ্বান বলে মনে করেন। তবে জোহরান বলেছেন, এটা সহিংসতা নয় বরং ফিলিস্তিনিদের সমতা ও অধিকার চাওয়ার প্রকাশ। তবে নিউইয়র্কের বাসিন্দা অনেক ইহুদি তাঁর যুক্তি মেনে নেননি।

রাজনীতিতে আসার আগে জোহরান কিছুদিন ‘মি. কার্ডামম’ নামে হিপ-হপে র‌্যাপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তবে সেভাবে সফল হননি। এরপর তিনি একটি এনজিওতে কাজ করেন। তিনি কুইন্সে সংখ্যালঘু পরিবারগুলোকে বাড়িঘর হারানো থেকে রক্ষায় পরামর্শ দিতেন। তিনি রাজনীতিতে আসেন ২০২০ সালে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় সদস্য নির্বাচিত হন। এখন পর্যন্ত তাঁর তিনটি বিল আইনে পরিণত হয়েছে। তিনি সম্প্রতি সিরীয় বংশোদ্ভূত একজন শিল্পীকে বিয়ে করেছেন।

জোহরান অকপটভাবে বামঘেঁষা। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য, যাঁরা মনে করেন, সমাজ পরিচালনায় মুনাফার বদলে মানুষের প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়া উচিত। তাঁর প্রচারের মূল বিষয়বস্তু ছিল—‘সাশ্রয়ী জীবন’। তিনি নগরের বাসভাড়া ফ্রি করতে চান, বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ করতে চান, গরিব এলাকায় নগরের পক্ষ থেকে মুদি দোকান চালু করতে চান এবং ধনীদের ওপর বাড়তি কর আরোপ করতে চান। তাঁর করারোপের বিষয়টি নিউইয়র্কের অনেক ব্যবসায়ীকে ভয় পাইয়ে দিয়েছে।

তবে জোহরান কেবল বামঘেঁষাই নন, বরং অনেকের কাছে যথেষ্ট পছন্দের ব্যক্তিত্বও। ম্যানহাটন ইনস্টিটিউটের জেসি আর্ম বলেন, তাঁর সাফল্যের কারণ শুধু তাঁর মতাদর্শ নয়, বরং তাঁর আধুনিক, সামাজিক মাধ্যমে দক্ষ রাজনৈতিক কৌশল। তাঁর নির্বাচনী প্রচার ইতিবাচক, সাধারণ মানুষের ভাষায়।

জেসি আর্ম বলেন, অন্যদিকে কুমোর প্রচার ছিল বিরল ও যন্ত্রসিদ্ধ। জোহরানের পক্ষে ৪৬ হাজার মানুষ মাঠে নেমেছিলেন। তিনি তরুণদেরও টেনেছেন, মাঝারি বয়সী ভোটারদেরও। এমনকি ২০২৪ সালে যেসব এলাকায় ট্রাম্প জয়ী হয়েছিলেন, সেখানেও তিনি জিতেছেন। যেমন কুইন্সের হিলসাইড বা স্ট্যাটেন আইল্যান্ডের টটেনভিল।

জোহরান নিজেকে একজন প্রগতিশীল, মুসলিম অভিবাসী হিসেবে ‘ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেন। তিনি এমন একজন রাজনৈতিক নেতা, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের উগ্রতা মোকাবিলায় যাঁকে ডেমোক্র্যাট অনেক দিন ধরে খুঁজছিল।

তবে জোহরানের জয়ে রিপাবলিকানরাও খুশি হয়েছেন। কারণ, তাঁদের ধারণা তাঁরা তাঁকে সহজ লক্ষ্য বানাতে পারবেন। কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক বলেন, ‘জোহরান রিপাবলিকানদের জন্য জাতীয় পর্যায়ে সবচেয়ে কার্যকর প্রতিপক্ষ।’ ট্রাম্পও সামাজিক মাধ্যমে এক পোস্টে জোহরানকে ‘শতভাগ পাগলাটে কমিউনিস্ট’ বলে উল্লেখ।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে জোহরানের প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। তিনি ১৯৭০-এর দশকে অপরাধপ্রবণ নিউইয়র্কে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেলস’ নামে একধরনের নিরাপত্তা গ্রুপ চালু করেছিলেন। ২০২১ সালে মেয়র পদে লড়লেও তিনি এরিক অ্যাডামসের কাছে হেরেছিলেন।

তবে জোহরানের বড় বাধা হয়ে উঠতে পারেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তিনি দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন হারিয়েছেন। অবশ্য পরে ট্রাম্প প্রশাসন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করে নেয়। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন। কুমোও এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রার্থী থাকছেন।

জোহরান নির্বাচিত হলে তিনি হবেন নিউইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, সবচেয়ে কম বয়সী মেয়র এবং বহু দশকের মধ্যে প্রথম অভিবাসী মেয়র। এই সবকিছুর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে তিনিই হবেন বামঘেঁষা রাজনীতির প্রথম বড় মুখ। এখনো স্পষ্ট নয়, জোহরানের মতো ডেমোক্র্যাটরা দলটিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন, নাকি আরও গভীর অন্ধকারে নিয়ে যাবেন।

mzamin

পিআর পদ্ধতিতে ভোট ঐকমত্য না হলে গণভোট: ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১০ দল

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। গতকাল রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সমাবেশে ১০ রাজনৈতিক দল এবং কয়েকটি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিও অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেন। সকাল থেকে শুরু হওয়া দুইপর্বের সমাবেশ শেষ হয় সন্ধ্যায়। এতে আমন্ত্রিত অতিথি ছাড়া ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে অংশ নিতে ভোর থেকেই দলটির নেতাকর্মীরা সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। সকালেই সোহ্‌রাওয়ার্দী উদ্যান  নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই।
১৯৭২ সালের সংবিধান জনগণের বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার পরিপন্থি। এই সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। আজ দরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। তিনি বলেন, ২৪’র জুলাইয়ের ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের বিচার না করে নির্বাচন করা চলবে না। গণহত্যা, গুম, লুটপাটের জন্য ফ্যাসিস্ট চক্রের কাউকে ছাড় দেয়া যাবে না।

নির্বাচন পদ্ধতির সংস্কার দাবি করে তিনি বলেন, যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তাদের তত আসন থাকতে হবে। এটি জনগণের, জেনজি প্রজন্মের এবং সকল ধর্ম-বর্ণের মানুষের যৌক্তিক দাবি। প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে। চরমোনাই পীর বলেন, বারবার রক্ত দিয়েছি, কিন্তু সফলতা পাইনি, কারণ ভুল নেতা ও নীতির হাতে দেশ তুলে দিয়েছি। এবার ইসলামপন্থিদের ঐক্যের সময় এসেছে। এক বাক্সে ভোট নিলে ইসলামপন্থিরাই হবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তী সরকার। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে আছি। তবে সরকার যেন সংস্কার ও নিরপেক্ষতার পথ থেকে বিচ্যুৎ না হয়।

রেজাউল করীম বলেন, দুর্নীতি থেকে মুক্তি ও সুশাসনের জন্য এ দেশের মানুষ যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান ঘটেছে। আর সময় নেই রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। সংবিধান মেনেই স্বৈরাচার সৃষ্টি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের কথা বলছি। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ‘জালেম’ হবে না। দেশের মানুষ ন্যায়বিচার পাবে। পতিত সরকার বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই, অবশ্যই বিচার করতে হবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তা না হলে দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি আসবে। আমরা অতীতে নেতা নির্বাচনে ভুল করেছি। এবার ইসলামপন্থি দলগুলোর ঐক্য নিয়ে জনগণের মধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। শুধু ইসলামপন্থি নয়, দেশপ্রেমিক সকল দলকে নিয়ে আগামী নির্বাচনে একটি শক্তিশালী জোট  হতে পারে। গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, মৌলিক সংস্কারে অনেকে গড়িমসি করছেন, এটা জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই অবস্থায় সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য না হলে গণভোট আয়োজন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে আপনারা থাকুন, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ্‌ থাকবো। কিন্তু আমরা আর পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি বহাল থাকতে দেবো না। রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করবো।

ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই একটি সমৃদ্ধ, ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়তে। আমাদের তরুণদের বলছি, আপনারা আমাদের ভোট দিন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবো। নারী আমাদের জনশক্তির অর্ধেক। দেশ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নারীকে পণ্য বানাতে দেবো না। আমরা চাই রাষ্ট্রে জবাবদিহিতা ও একটি দক্ষ প্রশাসন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরও সক্রিয় করুন। ঘরে ঘরে যান, ভোটারদের ইসলামের দাওয়াত দিন, ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। ৫ই আগস্টের পর ইসলামের পক্ষে যে গণআন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে আমরা যদি সোচ্চার না হই, তাহলে এ মাটিতে আগাছা জন্মাবে। যারা নুরুল হক নুরের মতো দেশপ্রেমিক মানুষকে অপমান করেছে, যারা ভোটকেন্দ্র দখল করতে চায়, তাদের উৎখাত করতে হবে।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের আহ্বানে ভেদাভেদ ভুলে সকল ইসলামিক দল এক হয়েছে। তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আজকের সমাবেশ থেকে বার্তা হচ্ছে পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নিবে না। নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ছাত্র-জনতার রক্ত আমরা ব্যর্থ হতে দেবো না। আগামী নির্বাচনের নিরপেক্ষতার প্রমাণ নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় নির্বাচনের আগে মৌলিক সংস্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তিনি আরও বলেন, নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা জন্ম দিতে চাই না। জুলাই সনদ ৫ই আগস্টের পূর্বে বাস্তবায়ন করতে হবে। জাতীয় ঐকবদ্ধতার মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবো।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এ মঞ্চে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য একাত্মতা প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সামনে আরও অনেক দল করবে। সংস্কার কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দু’-একটি দলের উপর ভিত্তি করে সংস্কারের প্রস্তাবে পরিবর্তন আনা যাবে না। দু’-একটা দলকে প্রাধান্য দিয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জীবদ্দশায় কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে তাই স্থানীয় সরকার নির্বাচন এ সরকারের অধীনে দিতে হবে।   

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে পূর্বের সিস্টেমের পরিবর্তনের জন্য। নতুন বাংলাদেশ কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজদের জায়গা হবে না। উচ্চ কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রায় সকল দল একমত হয়েছে। কিন্তু একটি দলের আপত্তির কারণে পিআর পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে না। পেশি শক্তির বলে জোর-জবরদস্তি করে নির্বাচনে জয়ের ধারণা পরিবর্তন করতে হবে। কোনো শক্তি বাংলাদেশের সংস্কারে আন্দোলন দাবায় রাখতে পারবে না। এ সময় তিনি পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ইসলামী আন্দোলন আমাদের অন্যতম সহযোদ্ধা, কে কি বলেছে তাতে আমাদের কিছু আসে যায় না। জুলাইয়ের শহীদদের রক্তত্যাগ ধারণ করে সামনের দিকে এগিয়ে চললে কোনো বিদেশি এজেন্টদের চক্রান্ত আমাদের কিছু করতে পারবে না।

২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামী বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না। মাদ্রাসার ছাত্রদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন,  এই অভ্যুত্থানে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে পাঞ্জাবি, টুপি দেখে টার্গেট করে গুলি করা হয়েছে। আগামীর বাংলাদেশে তারা যেন টার্গেট কিলিং-এর শিকার না হয় সে জন্য সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে।  জনগণের প্রতিনিধিত্বে পিআরের বিকল্প নেই। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সবাইকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই, বিএনপি কেন মানছে না। বিএনপি তো বলেছেন আমরা জাতীয় সরকার গঠন করবো। আর জাতীয় সরকার গঠনের জন্য ভালো সিস্টেম হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। জাতীয় সরকার হবে সকল দলের অংশগ্রহণমূলক সরকার। সকল দলের অংশগ্রহণে একমাত্র পিআর সিস্টেমে সরকার গঠন করতে পারে।

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের নানা রকমের মাজহাব আছে, নানা তরিকা ও নানা সংস্কৃতি আছে। কিন্তু মহান আল্লাহতায়ালার একত্মবাদের ক্ষেত্রে এবং ইসলামে দাওয়াতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সংবিধান পরিবর্তন করে নির্বাচন দিতে  হবে। নির্বাচন চান পিআর মানেন না, নির্বাচন চান স্থানীয় সরকার নির্বাচন আগে হোক মানেন না কেন? আমরা এই টালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কারের মধ্যদিয়ে পরিবর্তনের মাধ্যমে একটা নির্বাচন চায়। যতবার গণঅভ্যুত্থান হয়েছে প্রত্যেক গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন হয়েছে। সুতরাং সংবিধান পরিবর্তন ও সংস্কার করেই নির্বাচন দিতে হবে।

এদিকে দিনব্যাপী এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে দলের নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সরকারি ছুটির দিন হলেও পথচারীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। সমাবেশে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বক্তব্য রাখেন।

সমাবেশে ইসলামী আন্দোলনের পক্ষে দলের মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন।  

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন, খেলাফত আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ বক্তব্য রাখেন। 

mzamin

চলে গেলেন শেষ ঠিকানার কারিগর মনু মিয়া

শেষ ঠিকানার একজন নিঃস্বার্থ কারিগর ছিলেন মনু মিয়া। মনের গহিনের পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজাতেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা-কবর।  কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর। অকৃত্রিম আবেগে আর শেষ ঠিকানা সাজানো হবে না মনু মিয়ার। শনিবার (২৮শে জুন) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকে ভাসে নেট দুনিয়া। ব্যতিক্রমী পন্থায় মানুষের প্রতি নিঃস্বার্থ সেবাপরায়ণতার এক অনন্য প্রতীক হয়ে ওঠা মনু মিয়া কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। এর মধ্যে জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর তিনি নিরবছিন্নভাবে কবর খননের কাজ করেছেন। মানুষের শেষ বিদায়ে হয়ে উঠেছেন ভরসার প্রতীক। শেষ ঠিকানার একজন নিপুণ কারিগর ছিলেন তিনি। কারও মৃত্যু সংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যেতেন কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় একান্ত সহযাত্রীর মতো তিনি বাড়িয়ে দিতেন তার আন্তরিক দু’হাত। নিখুঁত সুদক্ষ গোরখোদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওর উপজেলা ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিরীগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে। দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানিজমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছিলেন ঘোড়াটিকে। আদর করে নাম দিয়েছিলেন, ‘বাহাদুর’। এই ঘোড়ার পিঠে তিনি তুলে নিতেন তার যাবতীয় হাতিয়ার-যন্ত্র। সেই ঘোড়ায় সওয়ার হয়েই শেষ ঠিকানা সাজাতে মনু মিয়া ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে। ঘোড়াটিই যেন তার বয়সের বাধা অতিক্রম করে দিয়ে তাকে সচল রেখে চলেছিল। নানা জটিল রোগে কাবু হয়ে সমপ্রতি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। এ রকম পরিস্থিতিতে গত ১৪ই মে তাকে রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলার সময়ে নিঃসন্তান মনু মিয়ার সন্তানসম ঘোড়াটি বর্বরতার বলি হয়। তার প্রিয় ঘোড়াটিকে হত্যার ঘটনা মানবজমিন-এ ছাপা হলে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। সমপ্রতি চিকিৎসা শেষে স্ত্রী রহিমা বেগমকে নিয়ে বাড়ি ফিরলেও প্রিয় ঘোড়াটির শূন্যতা সব সময় অনুভব করছিলেন তিনি।

mzamin