Wednesday, November 28, 2012

৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি ১৮ দলের

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশব্যাপী থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর ও মহানগরে রাজপথ অবরোধ করবে ১৮ দলীয় জোট।

দেশের উন্নতি বিএনপির পক্ষেই সম্ভবঃ খালেদা জিয়া

বিদ্যমান সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত করা কেবল বিএনপির পক্ষেই সম্ভব বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  বুধবার নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

গোয়ার ফ্যাশন শোতে হাঁটবেন বিপাশা!

বলিউডের অভিনেত্রী বিপাশা বসু ‘ইন্ডিয়া রিসোর্ট ফ্যাশন উইক’ এ র‌্যাম্প মডেল হয়ে হাঁটবেন। তিনি ডিজাইনার অঞ্জলি এবং অর্জুন কাপুরের ডিজাইনকৃত পোশাকে র‌্যাম্পে অংশগ্রহণ করবেন।

পৃথ্বীর সঙ্গে সম্পর্ক পরিবার থেকে মেনে নিয়েছে-কোনাল by কামরুজ্জামান মিলু

চ্যানেল আই সেরাকণ্ঠের ২০০৯ সালের আয়োজনের বিজয়ী সোমনূর মনির কোনাল। নিজের প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘কোনালের জাদু’ থেকে বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। আর বর্তমানে  কোনাল ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২’ আসরের উপস্থাপক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এইচআরডব্লিউর অভিযোগ- পাকিস্তানে আদালত গণমাধ্যমের কণ্ঠ রোধ করছেন

পাকিস্তানের বিচারকেরা বিচার বিভাগের সমালোচনা করা থেকে গণমাধ্যমকে বিরত রাখতে আদালত অবমাননাসংক্রান্ত আইন ব্যবহার করছেন। গতকাল মঙ্গলবার এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মুরসির বিরুদ্ধে মিসরজুড়ে বিক্ষোভ সংঘর্ষ

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ হয়েছে। রাজধানীর কেন্দ্রস্থল তাহরির স্কয়ারের কাছে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে।

ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে কেনাকাটার ধুম by ইব্রাহিম চৌধুরী

যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে উৎসবের মৌসুম। ব্যাপক কেনাকাটা আর মূল্যছাড়ের ধুম লেগেছে সবখানে। নগরের বিপণিবিতানগুলো ঝলমলে আলোয় উজ্জ্বল; বাড়ি বাড়ি রং-বেরঙের আলোকসজ্জা।

আন্তর্জাতিক সংলাপে বান কি মুন- আন্তধর্মীয় সংলাপও খুব গুরুত্বপূর্ণ

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক বিরোধের ক্ষেত্রে সংলাপ যেমন গুরুত্বপূর্ণ, আন্তধর্মীয় ঘটনার ক্ষেত্রেও সংলাপ তেমনি গুরুত্বপূর্ণ। গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কিং আবদুল্লাহ বিন আবদুলাজিজ আন্তর্জাতিক আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের

পরীক্ষার জন্য আরাফাতের দেহাবশেষ তোলা হয়েছে- মৃত্যুরহস্যের কিনারা হবে কি?

অনেক রহস্যের কিনারা করতে গতকাল মঙ্গলবার কবর থেকে তোলা হয়েছে ফিলিস্তিনের অবিসংবাদী নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ। স্বাভাবিক মৃত্যু হয়েছিল, নাকি বিষ প্রয়োগে তাঁকে হত্যা করা হয়েছিল—এ প্রশ্নের সুরাহা করতেই তাঁর দেহাবশেষ তুলেছেন বিশেষজ্ঞরা।

বাউফলে গৃহবধূ খুন, স্বামী পলাতক

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার শিরিনা বেগম (২৫) নামে একজন গৃহবধূ খুন হয়েছেন। নিহতের পরিরারের অভিযোগ, যৌতুক না পেয়ে শিরিনার স্বামী তাঁকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ঘটনার পর থেকে স্বামী আল-আমিন পলাতক।

গৌরনদীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে গত সোমবার দিবাগত রাতে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শরীয়তপুর-চাঁদপুর সড়কের ১০ জায়গায় ফাটল

শরীয়তপুর-চাঁদপুর সড়কের ১০টি স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। খালের তীরসংলগ্ন হওয়ায় সড়ক দেবে এসব ফাটলের সৃষ্টি হয়। এসব স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড- সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ওয়ালমার্ট

তাজরীন ফ্যাশনসের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে খ্যাতনামা মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ওয়ালমার্ট বলেছে, তাজরীন তাদের অনুমোদিত পোশাক উৎপাদক প্রতিষ্ঠান নয়। ওয়ালমার্টের নীতি লঙ্ঘন করে এক পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই তাজরীনকে ‘সাব-কন্ট্রাক্ট’-এ কাজ দিয়েছে।

অশনাক্ত ৫৩ জনের ঠিকানা জুরাইনে

আগুনে অঙ্গার হয়ে যাওয়া অশনাক্ত পোশাকশ্রমিকদের শেষ ঠিকানা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এই মানুষগুলো একসঙ্গে কাজ করতেন নিশ্চিন্তপুরে। মৃত্যুর পরও তাঁদের ঠিকানা হলো পাশাপাশি।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কলকাতায় গ্রেপ্তার

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইনকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গোয়েন্দা পুলিশ ও পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার বৌবাজারের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ আ.লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক- সাংসদদের গণবিচ্ছিন্ন বললেন তৃণমূল নেতারা

সুনামগঞ্জের দলীয় সাংসদদের বিরুদ্ধে গণবিচ্ছিন্নতার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে দলের শীর্ষ নেতৃত্বকে সতর্ক করেন তাঁরা। তবে স্থানীয় নেতাদের কেউ কেউ সাংসদদের পক্ষেও বক্তব্য দিয়েছেন।

কলকাতার চিঠি- মমতাকে রাজনৈতিক ধাক্কা by অমর সাহা

এমনটা স্বপ্নেও ভাবেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন, তাঁর রাজনৈতিক চালের কাছে মাথা নোয়াবে কংগ্রেস। কিন্তু ১২৭ বছরের পুরোনো দল কংগ্রেস মাথা নোয়াল না, বরং ভারতের সংসদে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে নাস্তানাবুদ হলো মমতার দল।

বেআইনি মহাজনি ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নিন- সুদের হার ৫২১ শতাংশ!

বাংলাদেশের ক্ষুদ্রঋণ-ব্যবস্থা যখন সারা বিশ্বের মনোযোগ কাড়ছে এবং তা গ্রহণ করে অনেকেই ভাগ্য বদল করেছেন, তখন বিভাগীয় শহর রাজশাহীতে উচ্চ সুদে মহাজনি কারবার চালু থাকার বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে বৈকি।

ভাগ-বাঁটোয়ারার আকাঙ্ক্ষা থেকে আর প্রকল্প নয়- রাজনৈতিক প্রকল্প ও ১২টি জীবন

রাজনৈতিক বিবেচনায় নেওয়া একটি প্রকল্পে যত ধরনের ত্রুটি থাকতে পারে, তার সবই বহদ্দারহাট উড়ালসড়ক প্রকল্পে রয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু ত্রুটি থাকে যেগুলোর জন্য সাধারণ মানুষ সরাসরি ক্ষতির শিকার হয় না।

জ্বালানি- ফুলবাড়ীর সাহস ও নিশানা by আনু মুহাম্মদ

২৩ নভেম্বর সকালেই আমরা ফুলবাড়ী রওনা হয়েছিলাম। বেলা তিনটায় সেখানে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশের কারণগুলোর মধ্যে আছে প্রথমত, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নিয়ে সংবাদমাধ্যমে প্রচার।

সবচেয়ে উঁচু সেতু

নাম: বালুয়ার্তে অবস্থান: মেক্সিকো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে বালুয়ার্তে সেতুকে স্বীকৃতি দিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলে সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল পর্বতমালার একটি সংকীর্ণ উপত্যকাকে যুক্ত করেছে বালুয়ার্তে নামের এই সেতু।

পেশা-পরামর্শ- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

শারীরিক শিক্ষায় পেশা গড়তে চাইলে by সাখাওয়াত হোসেন

ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) এক বছর মেয়াদি শারীরিক শিক্ষাবিষয়ক একটি কোর্স। যাঁরা শরীরচর্চা ও খেলাধুলার নিয়মকানুনের বিষয়ে দক্ষতা বাড়াতে বা পেশা হিসেবে নিতে চান, তাঁদের জন্য কোর্সটি খুবই জরুরি। সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কোর্সে পড়ার সুযোগ রয়েছে।

গড়তে পারেন পর্যটনপ্রতিষ্ঠান by আল-আমিন হক

শীতের আগমন মানে ভ্রমণের মৌসুম শুরু। অনেকেই সারা বছর মুখিয়ে থাকেন কবে শীত আসবে। কেননা, বর্ষায় আকাশ প্রায়শই বেরসিক হওয়ায় আর যা-ই হোক ভ্রমণে বিপত্তি ঘটাবেই। গ্রীষ্মে আবার গরমের কারণে মানুষ দূরে কোথাও যেতে চায় না।

বাণিজ্য মেলায় কাজের হাতছানি by জাহিদ হাসান

বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা ডিআইটিএফ-২০১২। দেশ-বিদেশের নামীদামি প্রতিষ্ঠানগুলোর চোখ-ধাঁধানো সব স্টল-প্যাভিলিয়নে দেখা যাবে উপচে পড়া ভিড়। সব মিলিয়ে অতীতের মতো এবারও মেলাটি ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

আইইউবি জব ফেয়ার- চাকরি তোমায় খুঁজে নেবে by ফয়সাল হাসান

ইন্টারভিউ বোর্ড থেকে আনন্দে আত্মহারা হয়ে বের হলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এমবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী প্রজ্ঞা ঈশিতা। বাইরে অপেক্ষা করছিলেন তাঁর বন্ধু শাহরিয়ার। দুজনের সে কী আনন্দ! ইন্টারভিউয়ের প্রাথমিক বাধা পার করে ফেলেছেন ঈশিতা।

মেধাবী মুখ- শেকড় থেকে শিখরে by হরি কিশোর চাকমা

বসুমিত্রের গল্পটা শূন্য থেকে শীর্ষ পৌঁছানোর গল্প। পরিকল্পিত লেখাপড়া আর অধ্যবসায় থাকলে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা অসম্ভব কিছু নয়। এ কথা বলতেই পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে এমএসএসে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া বসুমিত্র চাকমা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)- রোবটের রণভূমি by সুচিত্রা সরকার

রোবট নিয়ে এ প্রতিযোগিতাটা ছিল অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। প্রথমত, বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মর্যাদার লড়াই। আর দ্বিতীয়ত, সেই লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণ করতে পারবে যে দুই দল, তাদেরই সুযোগ মিলবে আন্তর্জাতিক পর্যায়ের এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার।

সফলদের স্বপ্নগাথা- চাকরি নয়, নিজেই হও উদ্যোক্তা by রিড হফম্যান

ব্যবসাভিত্তিক অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক ‘লিঙ্কড ইন’-এর সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যানের জন্ম ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত লিঙ্কড ইনের ব্যবহারকারীর সংখ্যা এখন সারাবিশ্বে এক কোটি ৭৫ লাখ ছাড়িয়ে গেছে।

শিক্ষার্থীদের নাট্যোৎসব- এক ডজন নাট্যজন by আলতাফ শাহনেওয়াজ

২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তখন চলছে এই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী-নির্দেশক নাফিসা পারভীনের নাট্য-নির্মাণ মাই ইডিপাস কমপ্লেক্স-এর মহড়া। আর কিছুক্ষণ পর এখানেই কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবে মঞ্চস্থ হবে নাটকটি।

অধ্যাপক বলছেন... by মোয়াররফ হোসেন

ক্যানসার সমস্যা ক্যানসার চিকিৎসায় ব্যাপক উন্নতি হয়েছে—এক-তৃতীয়াংশ ক্যানসার প্রতিরোধ করা যায়, এক-তৃতীয়াংশ নিরাময় করা যায় ও এক-তৃতীয়াংশ চিকিৎসার মাধ্যমে উপশম করা যায়।

পানিবাহিত নাকের রোগ by ডা. মিরাজ আহমেদ

নাক কান গলা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা স্ট্রবেরির মতো মাংসের দলা ঝুলে আছে নাক থেকে। ছত্রাকটির নাম রাইনোস্পোরিডিয়াম সিবেরি। বাসা বাঁধে নাকের ঝিল্লিতে। তৈরি হয় গ্রানুলোমা।

মনমেজাজের স্বাস্থ্য মর্জি by অধ্যাপক শুভাগত চৌধুরী

অনেকে বলেন, গান শুনলে, গান গাইলে মেজাজ ভালো হয়। সত্যিই তো, সংগীত মন ভালো করে বটে। তবে কী শুনছেন, তা-ও কম গুরুত্বপূর্ণ নয়। গর্দভরাগিণী শুনলে বা হেঁড়ে গলার গান শুনলে হবে না। অথবা বেসুরে গাওয়া রবীন্দ্রসংগীত।

পুষ্টিকথা- গাজরের গল্প

গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন শিশু থেকে বৃদ্ধ—সবার চোখের পুষ্টি জোগায়, চোখের স্নায়ুকে করে শক্তিশালী। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কচি গাজর খায়, তাদের চোখের অসুখ হয় তুলনামূলক কম। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে গাজরের গুরুত্ব অনেক।

প্রাদুর্ভাব ও যথাযথ চিকিৎসা- শীতে শিশুর ব্রংকিওলাইটিস by অধ্যাপক এ আর এম লুৎফুল কবির, অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা ও অনিমা ফেরদৌস

শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ‘ব্রংকিওলাইটিস’ ছোট্ট সোনামণিদের ফুসফুসের একটি ভাইরাসজনিত সংক্রমণ, যাতে আক্রান্ত শিশুরা ভয়ানক কাশি ও শ্বাসকষ্টে ভোগে। সাম্প্রতিক সময়ে সমগ্র বাংলাদেশে এ রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ক্ষমতায়ন by শেললি ব্রোডার

প্রধান নির্বাহী, ওয়ালমার্ট কানাডা করপোরেশন বিশেষ মূল্যের দোকান, সুপারমার্কেট আর ব্যাংক। এমন তিনটি সেবাদাতা প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালমার্ট কানাডা করপোরেশন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ওয়ালমার্ট কানাডা করপোরেশনের প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট হলেন শেললি ব্রোডার।

ভিন্ন পেশা- আকাশে বিমানের পথ দেখান by শান্তা তাওহিদা

রানওয়ে থেকে একে একে উড়ে যাচ্ছে এক-একটি বিমান। পৌঁছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। কিন্তু কী করে? আকাশে তো কোনো পথ নেই। নেই লাল-সবুজ বাতির ট্রাফিক সিগন্যালও। সার্বক্ষণিক বিমানচালকের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমেই কেবল আকাশপথের অসীম ঠিকানার কূলকিনারা মেলে।

প্রতিক্রিয়া- দরকার মানসিকতার পরিবর্তন

নারীমঞ্চে ‘শর্ত: বিয়ের পর বউ চাকরি করতে পারবে না’ লেখাটি প্রকাশ করার জন্য ধন্যবাদ। বস্তুত লেখাটিতে আমাদের তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের মুখোশ উন্মোচিত হয়েছে। কারণ, আমাদের আশপাশে এমন অনেক শিক্ষিত পরিবার সচরাচর দেখা যায়, যারা ছেলের বউ হিসেবে শিক্ষিত মেয়ে আশা করে, কিন্তু মেয়েটি চাকরি করে স্বাবলম্বী হতে চাইলে তাদের ঘোরতর আপত্তি।

অপূর্ণ প্রতিশ্রুতি-সেই হাসপাতাল আজও হলো না by তৌফিক মারুফ

২০১০ সালের ১৪ ডিসেম্বর দুপুরের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে হা-মীম গ্রুপের একটি কারখানায় জ্বলে ওঠে আগুন। রাতে আগুন নিভে যাওয়ার আগেই পুড়ে মারা যান ২৮ শ্রমিক। এর মধ্যে কয়েকজন মারা যান ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৮১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ আমির হোসেন, বীর প্রতীক বুকে গুলি লাগে তাঁর
আমির হোসেন পেশায় তেলি বা তেল বিক্রেতা ছিলেন। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কেরোসিন তেল বিক্রি করতেন।

এয়ারটেল রাইজিং স্টারস- শেষ হলো ওদের স্বপ্ন ভ্রমণ by বদিউজ্জামান

অন্ধকার হলঘরে পিনপতন নীরবতা। এক পাশে রাখা প্রজেক্টর। পর্দায় ভেসে উঠল একদল উচ্ছল তরুণের ফুটবল নিয়ে দুরন্তপনার কিছু দৃশ্য। এই কিশোরদেরই কয়েকজন ফরিদপুরের রিপন, নারায়ণগঞ্জের মিঠু, কিশোরগঞ্জের সুজয়।

বাচ্চু ও তাঁর সহযোগীদের নির্যাতনের বর্ণনা দিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী রঞ্জিত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী রঞ্জিত কুমার নাথ ওরফে বাবু নাথ গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন।

গোলটেবিল বৈঠক- ধূমপান নিয়ন্ত্রণে কঠোর আইন ও সঠিক প্রয়োগ জরুরি

ধূমপানের ক্ষতির দিক সম্পর্কে মানুষ জানে। এ বিষয়ে জনসচেতনতার ঘাটতি নেই। কিন্তু ধূমপান আশানুরূপ কমছে না। তাই এখন দরকার ধূমপানবিরোধী শক্ত আইন প্রণয়ন ও এর সঠিক প্রয়োগ।

প্রতিক্রিয়া-ইইউয়ের শোক মজিনার উদ্বেগ বিব্রত ওয়ালমার্ট

আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুন লেগে ১১১ জন শ্রমিকের প্রাণহানির ঘটনায় বিব্রত ওয়ালমার্ট, সিঅ্যান্ডএসহ বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বিদেশি ক্রেতারা। গভীর শোক প্রকাশ করেছে এ খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

কাল বিএমএ নির্বাচন-স্বাচিপ নির্ভার সংশয়ে ড্যাব

আগামীকাল ২৯ নভেম্বর চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ নির্বাচনের ভোটগ্রহণ হবে। সংগঠনের নতুন মেয়াদের নেতৃত্ব নির্বাচন করবে প্রায় ৩৩ হাজার চিকিৎসক। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত দুটি প্যানেল লড়াইয়ে আছে। গতকাল মঙ্গলবার রাত থেকেই সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।

মন্ত্রীদের জেলায় ডিসি হচ্ছেন বিশ্বস্ত পিএসরা by আশরাফুল হক রাজীব

নির্বাচনী প্রশাসন সাজানোর কাজ শুরু করে দিয়েছে সরকার। এর অংশ হিসেবে মাঠ প্রশাসনসহ সব পর্যায়ে বিশ্বস্ত কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। গত সোমবার ১০ জেলায় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রক্রিয়ায় চার মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ডিসি পদ পেয়েছেন।

পদ্মা সেতু প্রকল্প- ‘কিছুটা দুর্নীতির চেষ্টা’ করা হয়েছে: দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থের কোনো লেনদেন না হলেও, ঘুষের চেষ্টা হয়েছে। এই প্রকল্পে কিছু লোক অসৎ সুবিধা নেওয়ার চেষ্টাও করেছেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুদক কার্যালয় প্রাঙ্গণে গোলাম রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

চিকিত্সার জন্য কিউবা যাচ্ছেন চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিত্সার জন্য আবারও কিউবা যাচ্ছেন। দেশটির এক শীর্ষ আইনপ্রণেতা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

সংবাদ বিশ্লেষণ- প্রাণের বিনিময়ে মুনাফা নয় by শওকত হোসেন

তাজরীন ফ্যাশনসের মালিকের নাম দেলোয়ার হোসেন। কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল নামের একটি পত্রিকা বলেছে, এই দেলোয়ার হোসেন কানাডার নাগরিক। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ দুর্ঘটনার পরও তাঁর চেহারা দেখা যায়নি।

অনন্ত বেদনায় স্বজনহারারা by আশীষ-উর-রহমান

রিক্তা বানুর বয়স আট বছর। দ্বিতীয় শ্রেণীতে পড়ে। মায়ের সঙ্গে তার একটি খুব সুন্দর ছবি আছে। মা তাকে জড়িয়ে ধরে আছেন। লেমিনেটিং করা ছবিটি সে পেয়েছে মা-বাবা যে টিনের ঘরে ভাড়া থাকতেন, তার দেয়ালে। ঘরে মা-বাবার কাপড়চোপড়, থালা-বাসনসহ টুকিটাকি সবই আছে।

কারখানাটিই ছিল মৃত্যুকূপ by মনজুর আহমেদ

তাজরীন ফ্যাশনস কারখানার ভবন তৈরিতে নির্মাণবিধি একেবারেই মানা হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এটা হয়ে ওঠে মৃত্যুকূপ। আর সিঁড়ি তিনটি হয়ে পড়ে ইটভাটার চিমনি। ফলে এ পথে শ্রমিকের নেমে আসা বা ছাদে উঠে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না।

আজ ১৮ দলীয় জোটের সমাবেশ-ছবিওয়ালা ব্যানার-ফেস্টুন না আনার নির্দেশ খালেদার

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ আজ বুধবার। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শেষ পরিচয় শুধু একটি নম্বর by এস এম আজাদ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের বারান্দায় ভিড়। বরাবরের লাশের গন্ধ ছাপিয়ে গেছে পোড়া লাশের উৎকট গন্ধ। এরই মধ্যে বডিব্যাগে রাখা অঙ্গার হওয়া লাশগুলো দেখতে এগিয়ে যাচ্ছিলেন কয়েকজন। এক নারীর হাত ধরে কেঁদে ফিরছিল এক শিশু। হাতে নিখোঁজ স্বজনদের ছবি।

পদ্মা সেতুতে দুর্নীতি পেয়েছে দুদক

পদ্মা সেতুর কাজ পেতে 'ঘুষ লেনদেনের ষড়যন্ত্র' হয়েছিল বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো এ ধরনের তথ্য পাওয়ার কথা জানাল দুদক।

আরো ৩০ গার্ডার ঝুঁকিতে-চট্টগ্রামে ফ্লাইওভারে ফের দুর্ঘটনার আশঙ্কা by ভূঁইয়া নজরুল

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের আরো ৩০টি গার্ডার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গার্ডার তৈরির প্রায় ৯০ দিন পর সেগুলো নিয়ে এসে ফ্লাইওভারে সংযুক্ত করে একধরনের টানা (লোহার রড দিয়ে জোড়া) দেওয়ার নিয়ম। কিন্তু এই ৩০টির ক্ষেত্রে তা করা হয়নি।

ডেসটিনির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

অর্থপাচারের দুটি মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর স্ত্রীসহ ডেসটিনির ৩৫টি প্রতিষ্ঠানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের (বাজেয়াপ্ত করার) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এখনই মুখ ফেরাবে না বিদেশি ক্রেতারা by টিটু দত্ত গুপ্ত ও আবুল কাশেম

১৯১১ সালে নিউ ইয়র্কের ট্রায়াঙ্গল শার্টওয়েস্ট কারখানায় আগুনে পুড়ে ১৪৬ জন মারা গিয়েছিল, যাদের বেশির ভাগই ছিল নারী। নিহতদের মধ্যে ১১ বছরের শিশুও ছিল। কারণ ছিল বাংলাদেশের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের মতোই।

সাক্ষাৎকার-দোষীরা শাস্তি পাবেই by সফিউল ইসলাম মহিউদ্দিন

সাক্ষাৎকার গ্রহণ :আবু হেনা মুহিব তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগি্নকাণ্ডে শোকার্ত-স্তম্ভিত গোটা দেশ। বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠানের পোশাকের ক্রেতা দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সবার প্রশ্ন_ শ্রমিকদের জীবনের নিরাপত্তা কোথায়?

সাক্ষাৎকার-দোষীরা শাস্তি পাবেই by সফিউল ইসলাম মহিউদ্দিন

সাক্ষাৎকার গ্রহণ :আবু হেনা মুহিব তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগি্নকাণ্ডে শোকার্ত-স্তম্ভিত গোটা দেশ। বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠানের পোশাকের ক্রেতা দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সবার প্রশ্ন_ শ্রমিকদের জীবনের নিরাপত্তা কোথায়? বিশ্বের শীর্ষ পোশাক রফতানিকারক দেশের অবস্থান ছিনিয়ে আনার চ্যালেঞ্জ যখন আমাদের সামনে, তখনই ঘটল এ বিপর্যয়।

সাক্ষাৎকার-শ্রমিক স্বার্থ দেখার কেউ নেই by ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সাক্ষাৎকার গ্রহণ :অজয় দাশগুপ্ত ম্যাক্রো-ইকোনমিস্ট ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য দক্ষিণ এশিয়ার অগ্রণী থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানিত ফেলো। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন এ সংস্থার নির্বাহী পরিচালক।

হৃদয়ে বাবা by শামা বিজয়া মিলন

বাইশ বছর আগে বাবাকে হারিয়েছি। এমন এক সময় বাবা ডা. শামসুল আলম খান মিলন আমাদের ছেড়ে চিরকালের জন্য হারিয়ে গেলেন, যখন আমার জন্মের দু'বছর পূর্ণ হতে সপ্তাহখানেক বাকি। স্বাভাবিকভাবেই বাবার বেঁচে থাকার সময়কার কোনো স্মৃতি আমার নেই।

ইসরায়েল-ফিলিস্তিন-দুই রাষ্ট্রভিত্তিক সমাধানেই শান্তি নিহিত by হারলেম ব্রান্ডল্যান্ড জিমি কার্টার

সম্প্রতি ইসরায়েলে পরিচালিত রকেট হামলা ও গাজায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় পরিষ্কার হয়ে গেছে যে, মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতি ইসরায়েল বা ফিলিস্তিন কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না। বর্তমান রাজনৈতিক পরিবেশে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও তেমন নেই বললেই চলে। বর্তমান পরিস্থিতির মোড় ঘোরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন পড়বে।

শিক্ষাঙ্গন-গণতান্ত্রিক সংস্কৃতি এবং ছাত্র সংসদ নির্বাচন by আবু সাঈদ খান

নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে এবং সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে তা কার্যকর থাকলে দেশে গণতন্ত্র কায়েম হয়ে যায় বলে একটি ধারণা অনেকের মধ্যে বদ্ধমূল রয়েছে। এ কথা ঠিক, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জনপ্রতিনিধিত্বশীল সংসদ অপরিহার্য।

বিপন্নদের উদ্ধার-মমিনুলের অনুকরণীয় দৃষ্টান্ত

আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন লিমিটেডে গত শনিবার রাতের ভয়াবহ অগি্নকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা, এই ট্র্যাজেডিতে প্রকৃত নিহতের সংখ্যা কখনোই পাওয়া যাবে না। পোশাক কারখানাটির বিভিন্ন তলার কলাপসিবল গেট তালাবদ্ধ থাকার কারণে আগুন লাগার পরও শ্রমিকরা বেরিয়ে আসতে পারেননি।

শ্রমবাজারে সবুজ সংকেত-এ সুযোগ কাজে লাগাতে হবে

অনেক প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। এ স্মারকের আওতায় বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক নেবে মালয়েশিয়া। চার বছর বাংলাদেশ থেকে শ্রমিক গ্রহণ বন্ধ থাকার পর এ সমঝোতা সত্যিকার অর্থেই বাংলাদেশের শ্রমবাজারের জন্য স্বস্তি বয়ে এনেছে।

'মমতাও জানেন তৃণমূলের কর্মীরা চাঁদাবাজি করছে'

নতুন করে অস্বস্তির মধ্যে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সদস্য কবীর সুমনের পর এবার পশ্চিমবঙ্গের মন্ত্রিপরিষদের সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।

চীনা শাসনের প্রতিবাদ-তিব্বতে আরো তিনজনের আত্মাহুতি

চীনা শাসনের প্রতিবাদে তিব্বতের আরো চার নাগরিক শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত তিনজনের বয়স ২০-এর কোঠায়। গণমাধ্যম ও মানবাধিকার গোষ্ঠীগুলো গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।

জাতিসংঘে প্রস্তাব পাস, নারীদের খতনার নিন্দা

জাতিসংঘের সাধারণ পরিষদে গত সোমবার নারীদের খতনার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এ বিষয়ে জাতিসংঘে পাস হওয়া এটাই প্রথম প্রস্তাব।
বিশ্বের বেশির ভাগ দেশেই নারীদের খতনা বেআইনি। কিন্তু আফ্রিকা ও মধ্যপ্রাচের দেশগুলোতে এখনো এ প্রথার প্রচলন রয়েছে।

হামিদ মীরের ওপর হামলার দায় স্বীকার টিটিপির

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরের ওপর হামলা চেষ্টার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, ধর্ম নিরপেক্ষতার আদর্শ নিয়ে যিনিই এগোতে চাইবেন, তাঁকেই টিটিপির হামলার মোকাবিলা করতে হবে।

আরাফাতের দেহাবশেষ উত্তোলন, নমুনা সংগ্রহ-* নমুনা পরীক্ষার ফল পেতে কয়েক মাস লাগবে -* মৃত্যুর কারণ নিয়ে সৃষ্ট রহস্যের জট খোলার আশা

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ থেকে গতকাল মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়েছে। সমাহিত করার আট বছর পর রামাল্লার মুকাতা প্রেসিডেন্ট ভবন চত্বরে অবস্থিত তাঁর কবর থেকে এ নমুনা সংগ্রহ করেন ফরাসি, সুইস ও রুশ তদন্তকারীরা।

শিক্ষাব্যবস্থায় বিশ্বে সেরা ফিনল্যান্ড

উন্নত শিক্ষাব্যবস্থা আছে- বিশ্বের এমন শীর্ষ ২০টি দেশের তালিকাসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান পিয়ারসন। তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। বিবিসি এ তথ্য জানিয়েছে।

এফডিআই বিতর্ক-ডিএমকের সমর্থনের পর ভোটে রাজি কংগ্রেস

ভারতে খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে পার্লামেন্টে আলোচনা বা ভোটাভুটিতে প্রস্তুত কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। পার্লামেন্ট বিষয়কমন্ত্রী কমল নাথ গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

একচ্ছত্র ক্ষমতা ঘোষণা-বিচারকদের সঙ্গে মুরসির বৈঠক ব্যর্থ, বিক্ষোভ চলছে

ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। একদিকে তাঁর জারি করা অধ্যাদেশের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে, অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে গত সোমবার তিনি বিচারকদের সঙ্গে যে বৈঠক করেছেন তা-ও সফল হয়নি।

ফিলিস্তিনের 'সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা-প্রস্তাবের খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের হুমকি

জাতিসংঘে 'নন-মেম্বার অবজারভার স্টেট' বা 'সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা চেয়ে যে প্রস্তাব তোলা হবে গত সোমবার তার খসড়া প্রকাশ করেছেন ফিলিস্তিনি কূটনীতিকরা। আগামীকাল বৃহস্পতিবার সাধারণ পরিষদে প্রস্তাবটি তোলার কথা রয়েছে।

পাকিস্তানে নিষিদ্ধ সব সংগঠনকে সাধারণ ক্ষমার প্রস্তাব-* এহসানকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা -* তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও লস্কর-ই-জাংভির মতো জঙ্গি সংগঠনও ক্ষমার আওতায় পড়বে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করলে নিষিদ্ধ ঘোষিত সব ধরনের সংগঠনকে সাধারণ ক্ষমা করা হবে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও লস্কর-ই-জাংভির মতো জঙ্গি সংগঠনও এ ক্ষমার আওতায় পড়বে।

আবারও বাংলাদেশি হত্যা-ভারত সরকারের সুস্পষ্ট বক্তব্য কাম্য

ভারতীয় সীমান্তরক্ষী তথা বিএসএফের বাংলাদেশি হত্যা কোনোভাবেই থামছে না। সে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেক নেতাই এই হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোনো প্রতিশ্রুতিই কাজে আসছে না। সেগুলো যেন কেবলই কথার কথা।

রেমিট্যান্স শীর্ষে বাংলাদেশ-নতুন শ্রমবাজারের দিকে দৃষ্টি দিতে হবে

বাংলাদেশের হতাশার চিত্র যে কারো দৃষ্টি কাড়বে যৌক্তিক কারণেই। এখানে 'মারী ও মড়ক হানা দেয় বারবার'। আর সে কারণেই '...এই দেশে মৃত্যুরই কারবার'- কবির এই পঙ্ক্তি শত বছরেও পুরনো হয় না।

পবিত্র কোরআনের আলো-যাদের বিবেক অন্ধ ও বধির আর যারা দেখে ও শোনে তাদের পার্থক্য দুস্তর

২১. উলা-য়িকাল্লাযীনা খাছিরূ আনফুছাহুম ওয়া দ্বাল্লা আ'নহুম্ মা কা-নূ ইয়াফ্তারূন। ২২. লা-জারামা আন্নাহুম ফিল আ-খিরাতি হুমুল আখছারূন।
২৩. ইন্নাল্লাযীনা আ-মানূ ওয়া আ'মিলুছ্ ছ্বা-লিহা-তি ওয়া আখ্বাতূ ইলা- রাবি্বহিম উলা-য়িকা আছ্বহ্বা-বুল জান্নাতি হুম ফীহা খা-লিদূন।

মিয়ানমারের আদমশুমারি গণতন্ত্রের এক জটিল পরীক্ষা by সনু ত্রিবেদি

২০১৪ সালে আদমশুমারির জন্য মিয়ানমারে প্রস্তুতি চলছে। গত তিন দশকের মধ্যে এটাই হবে প্রথম আদমশুমারি। আশা করা হচ্ছে, এই লোক গণনার ওপর ভিত্তি করেই ২০১৫ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশটিকে সত্যিকারের গণতন্ত্রের দিকে নিয়ে যাবে।

আমায় ক্ষমো হে-'ভারত সম্পর্কের' সর্বোত্তম সদ্ব্যবহার by মামুন রশীদ

১৯৮৮ সালের কথা, তখন আমি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে কর্মরত ছিলাম। আমরা কয়েক বন্ধু মিলে একসঙ্গে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলাম। আমাদের পাসপোর্টগুলো ঢাকার ধানমণ্ডিস্থ ভারতীয় হাইকমিশনে জমা দেওয়ার দু্দিন পরে যেতে বলা হয়েছিল।

চরাচর-মফস্বলের পত্রিকা হকার by বিশ্বজিৎ পাল বাবু

প্রায় ১০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে এসে চেহারায় ক্লান্তির ছাপ কিংবা বিষণ্নতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সকালবেলা শাহ আলমের মুখে থাকে চিরচেনা হাসি। আবার প্রায় ১৫ কিলোমিটার সাইকেল চালিয়ে আসা শাহ আলমের সঙ্গে যখন পড়ন্ত বিকেলে দেখা হয়, তখনো সালাম জানিয়ে হেসেই বলেন, 'ভাই, কোথায় গেছিলেন কিংবা কেমন আছেন।

নিশ্চিন্তপুর ট্র্যাজেডি ও তৈরি পোশাক শিল্প by আনিসুজ্জামান মানিক

সাভারের নিশ্চিন্তপুরে ১১১ জন গার্মেন্ট শ্রমিক আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। একই কারখানায় এত শ্রমিকের লাশ এর আগে কেউ দেখেনি। লাশ চেনার উপায় নেই। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। মা চিনতে পারছেন না সন্তানের লাশ। স্বামী খুঁজছেন স্ত্রীর লাশ। চারপাশে সব লাশ আর লাশ।

সমৃদ্ধির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর by মো. আবু জাফর আজাদ

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের গেটওয়ে ও লাইফলাইন হিসেবে খ্যাত। ১৮৮৭ সালে চট্টগ্রাম বন্দরের ইতিহাস সুপ্রাচীন হলেও প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক বন্দর ব্যবস্থাপনার গোড়াপত্তন ঘটে। দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ মালামাল এ বন্দরের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে।

'এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়' by মাহমুদুর রহমান মান্না

আজ কিছু লিখতে বসে বারবার মনে পড়ছে শামসুর রাহমানের কবিতার সেই লাইনটি- 'এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।' আজকের শোকের কোনো ভাষা নেই। বলা যায়, বাকরুদ্ধ। তবু আমরা যারা বেঁচে আছি, আমাদের বলতে হবে। বাঁচতে হবে।