Tuesday, November 3, 2009
ইউরোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হারে ওঠানামা
গত সোমবার ইউরোর বিপরীতে মার্কিন ডলার প্রায় ১৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইউরো ও ইয়েনের পরিমাণ বাড়ানোর ঘোষণায় এ দরপতন ঘটে বলে বাজারে খবর ছড়িয়ে পড়ে। ২০০৮ সালের আগস্টের পর প্রথমবারের মতো প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ৫০৬৪ ডলারের ওপর চলে যায়। আর প্রতি ডলার ৯১ দশমিক ৮৫ ইয়েনে লেনদেন হয়।
ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দর ডলারের বিপরীতে আগের সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। সপ্তাহের শুরুতে প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬৩৩৪ ডলারে লেনদেন হয়।
গত মঙ্গলবার ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হয়ে ওঠে। শেয়ারবাজারের নিম্নগতি ও কমোডিটি বা পণ্যের দর কমে যাওয়ায় ট্রেডাররা স্বল্প মেয়াদে মুনাফা উঠিয়ে নেওয়ার দিকে ঝুঁকে পড়েন। এর ফলে প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ৪৮৪৯ ডলারে নেমে যায়। ওই দিনই প্রকাশিত যুক্তরাষ্ট্রের ভোক্তার আস্থাসূচক প্রত্যাশার চেয়ে খারাপ হওয়ায় ইউরো ১ দশমিক ৪৮০৬ ডলারে কেনাবেচা হয়।
গত বুধবার জাপানি ইয়েন ও মার্কিন ডলারের দর বেড়ে যায়। গত বৃহস্পতিবার ইউরো ১ দশমিক ৪৭০০ ডলারের নিচে চলে যায়। ওয়াল স্ট্রিটের শেয়ারসূচকের নিম্নমুখিতায় বৈশ্বিক মন্দা থেকে উত্তরণের প্রত্যাশা কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ায় ‘সেফ হ্যাভেন’ বা ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে ডলারের চাহিদা বেড়ে যায়। এতে ইউরোর দর কিছুটা পড়ে যায়।
তৃতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হয়েছে—এমন তথ্য প্রকাশিত হওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলার চাঙ্গা হয়ে ওঠে। ফলে গত শুক্রবার ডলারের শক্তি বৃদ্ধি অব্যাহত থাকে।
বাজারে ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে গত সপ্তাহে সুইস ফ্রাঙ্কের বিপরীতে ইউরোর দর অনেক বেড়ে যায়। এ সত্ত্বেও সুইস ন্যাশনাল ব্যাংক বাজারে কোনো হস্তক্ষেপ করেনি। ফলে ইউরো আরও শক্তিশালী হয়ে ওঠে। এ সময় প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ৫১৮০ ফ্রাঙ্কে ওঠে যায়।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নিম্নমুখিতায় ডলার ও ইয়েনের দর বাড়ে। সপ্তাহশেষে প্রতি ইউরো ১ দশমিক ৪৭২১ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬৪৪৫ ডলারে এবং প্রতি ডলার ৯০ দশমিক ১২ ইয়েনে লেনদেন হয়।
আন্তর্জাতিক বাজারে আগের সপ্তাহের মতো গত সোমবার অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেলপ্রতি ৭৯ ডলারে কেনাবেচা হয়। গত মঙ্গলবার দাম খানিকটা পড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৫৫ ডলারে কেনাবেচা হয়। বুধবার যুক্তরাষ্ট্রে দাম আরও কমে প্রতি ব্যারেল ৭৭ দশমিক ১১ ডলারে কেনাবেচা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়ার খবর প্রকাশিত হয় গত শুক্রবার। এরপর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮০ ডলার ০৭ সেন্টে ওঠে যায়। তবে সপ্তাহশেষে তা ৭৬ দশমিক ৯৯ ডলারে নেমে আসে।
আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের শেষে প্রতি আউন্স স্বর্ণ ১০৪৫ দশমিক ৪০, প্রতি আউন্স রৌপ্য ১৬ দশমিক ৩৩ ও প্রতি টন কপার ৬৫৭৫ ডলারে কেনাবেচা হয়েছে।
এদিকে স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পর থেকে স্বল্পমেয়াদে নেওয়া কর্জ) সুদের হার আগের সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। গত সপ্তাহে কলমানির সুদের হার ছিল ১ দশমিক ৭৫ থেকে আড়াই শতাংশ। বাজারে তারল্যের যথেষ্ট জোগান ছিল।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন মিরিনায়ে
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। পানির তোড়ে তাঁর বাড়ি ভেসে গেছে। রাজধানী ম্যানিলার দক্ষিণে পানির তোড়ে ভেসে গেছে একটি সেতু। এ ঘটনায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ রয়েছে কি না, সেটা পরিষ্কার নয়।
প্রবল বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এতে রাজধানী ম্যানিলার অংশবিশেষ এবং আশপাশের বেশ কিছু এলাকায় বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জার্মানি পাঠানো হয়েছে প্রিয়রঞ্জন দাসমুন্সিকে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানকে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে জাপান
দ্য নিক্কেই বিজনেস ডেইলি সংবাদপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা এ সংক্রান্ত একটি প্রস্তাবের রূপরেখা প্রণয়ন করেছেন। এ পরিকল্পনার মধ্যে পানি নিয়ন্ত্রণ ও সেচপ্রযুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প শুরু হবে ২০১০ সালে। এ প্রকল্পের মধ্যে সাবেক তালেবান সদস্যদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। প্রশিক্ষণের সময় তালেবান সদস্যরা মাসে ১০০ থেকে ২০০ ডলার বৃত্তি পাবেন।
পত্রিকাটি জানায়, নভেম্বর মাসের মধ্যভাগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাপান সফরের সময় এ প্রকল্পের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা। আফগানিস্তানের জন্য চলমান আর্থিক সহায়তা পরিকল্পনার শীর্ষে রয়েছে প্রকল্পটি।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, আফগানিস্তানে নিষ্ঠুর জুলুমবাজদের ক্ষমতায় ফিরে যাওয়া রোধ করতে তালেবানবিরোধী যুদ্ধে অবশ্যই জয়লাভ করতে হবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নেতৃত্ব-বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মধ্যপ্রাচ্য সফর শুরু হিলারির
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইয়ান কেলি বলেন, মধ্যপ্রাচ্যে একটি কার্যকর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার উদ্দেশ্যেই হিলারির এই মধ্যপ্রাচ্য সফর। এর আগে গত শুক্রবার পাকিস্তান সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান হিলারি। তাঁর এই সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেল কয়েকবার মধ্যপ্রাচ্য সফর করেন এবং ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করেন। সর্বশেষ গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আব্বাস ও মিশেল বৈঠক করেন।
হিলারি-আব্বাস বৈঠকের ব্যাপারে ফিলিস্তিনের পক্ষের প্রধান মধ্যস্ততাকারী সায়েব এরেকাত বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে মিশেলের উদ্যোগ নিয়ে তাঁরা আলোচনা করবেন। তবে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। শান্তি প্রক্রিয়া শুরু করার প্রধান বাধা ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরও আলোচনা চায় ইরান
গত শুক্রবার কূটনীতিকেরা বলেছেন, ইরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাকে বলেছে, নিজেদের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে রাজি হওয়ার আগে তেহরান পরমাণু চুল্লির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি পেতে চায়। তবে একজন কূটনীতিক রয়টার্সকে বলেন, এ ধরনের শর্তমোটেও গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার জানায়, খসড়া চুক্তির ব্যাপারে ইরানের কাছ থেকে প্রাথমিক জবাব পাওয়া গেছে। তবে ইরনা বলেছে, ওই পরিকল্পনার ব্যাপারে এটা তেহরানের চূড়ান্ত জবাব নয়।
হোয়াইট হাউস বলেছে, খসড়া চুক্তির ব্যাপারে ইরানের আনুষ্ঠানিক জবাবের জন্য প্রেসিডেন্ট ওবামা অনন্তকাল অপেক্ষা করবেন না। প্রেসিডেন্টের হাতে অসীম সময় নেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে বোমা হামলায় ১১ সেনা নিহত
খাইবার এলাকার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা শফিরুল্লাহ খান টেলিফোনে এএফপিকে জানান, দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে জঙ্গিরা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আধাসামরিক বাহিনীর সাতজন সদস্য নিহত ও ১১ জন আহত হয়। পেশোয়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এ হামলা চালানো হয়।
পেশোয়ারের কাছের সেনা ও নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর জন্য রেশন বহনকারী দুটি গাড়ি ওই হামলায় উড়িয়ে দেওয়া হয়।
খাইবার এলাকা দিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। এলাকাটিতে তালেবান জঙ্গিরা তত্পর রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শর্ত মেনে না নিলে নির্বাচন বর্জনের ঘোষণা দেবেন আবদুল্লাহ
নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমাদের দেওয়া শর্ত আজকের (শনিবার) মধ্যে মেনে নেওয়া না হলে ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বর্জন করা হবে। এতে অংশ নেবেন না আবদুল্লাহ আবদুল্লাহ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ নিজেই রোববার এ ঘোষণা দেবেন।’ ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা নির্বাচনের নামে কোনো প্রতারণার ফাঁদে পা দিতে চাই না।’
দেশটিতে গত আগস্ট মাসে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তোলেন আবদুল্লাহ। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। জাতিসংঘভিত্তিক নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হামিদ কারজাই ৪৯ দশমিক ৬৭ এবং আবদুল্লাহ আবদুল্লাহ ৩০ শতাংশ ভোট পেয়েছিলেন।
কারজাই প্রথম দফা ভোটে ব্যাপক জালিয়াতি করেন বলে অভিযোগ করেন আবদুল্লাহ আবদুল্লাহ। ৭ নভেম্বর অনুষ্ঠেয় ভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে হলে দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের প্রধানকে এবং কারজাইয়ের চারজন মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানান তিনি। কারণ তাঁরা কারজাইয়ের পক্ষে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। কারজাই এ দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন।
আবদুল্লাহর দাবি মেনে না নিলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তাঁর আইনজীবী আহমাদ বায়েজিদ এএফপিকে জানান, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে আমরা তাতে অংশ নেব না। ওই ভোট বর্জন করা হবে। কারণ ওই নির্বাচন হবে পাতানো। আবারও ভোট চুরি করা হবে। আমরা এই ফাঁদে পা দেব না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এইডস রোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা থাকছে না -ওবামার আরও একটি প্রশংসনীয় উদ্যোগ
এইডস রোগের জীবাণুবাহীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ১৯৮৭ সালে। এরপর পর্যটক থেকে শুরু করে অভিবাসী হিসেবে এইচআইভি জীবাণুবাহীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে পড়ে। সমকামী লোকজনের মধ্যে এইডস রোগের জীবাণুবাহী বেশি। নিষেধাজ্ঞা আরোপের ফলে এ ধরনের লোক যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে জটিলতায় পড়েন। অনেক অভিবাসী পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দেয়।
যুক্তরাষ্ট্রে সমকামীদের ব্যাপারে অতীতের রক্ষণশীল ধারণার পরিবর্তন ঘটেছে। নির্বাচনের আগেই বারাক ওবামা সমকামীদের অধিকার আন্দোলনের সংগঠনগুলোকে এ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এইডসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজনে ব্যর্থ হচ্ছিল যুক্তরাষ্ট্র। কারণ নিষেধাজ্ঞার কারণে এসব সম্মেলনে যোগ দিতে পারেননি বিশ্বের নানা প্রান্তের এইডস আক্রান্ত ব্যক্তিরা। ফলে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হিসেবে এইডসবিষয়ক গবেষণা এবং এ রোগ ঠেকাতে নেতৃত্বের ভূমিকা গ্রহণে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছিল।
২০০৮ সালের জুলাই মাসে মার্কিন কংগ্রেস এ সংক্রান্ত একটি সংশোধিত আইন প্রণয়ন করে। সে অনুযায়ী এইডস জীবাণুবাহীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগও নিয়েছিলেন তত্কালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। মার্কিন সিনেটে ডেমোক্রেটদলীয় প্রভাবশালী সদস্য সিনেটর জন কেরি ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারে অগ্রণী ভূমিকা পালন করেন।
প্রেসিডেন্ট ওবামার ঘোষণা জানুয়ারি থেকে কার্যকর হলে অভিবাসনের জন্য আবেদনকারী এইডস জীবাণুবাহী কি না তা পরীক্ষার প্রয়োজন পড়বে না।
আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। বিশ্বব্যাপী এইডস প্রতিরোধে যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্বচ্ছ হবে বলে মনে করে আন্তর্জাতিক মহল।
১৯৮৯ সালে ইউরোপীয় এইডসবিষয়ক বিখ্যাত গবেষক হ্যানস ভারফেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এইডসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে আসার কথা ছিল। এরপর ১৯৯০ সাল থেকে অদ্যাবধি আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্রে আর কোনো এইডসবিষয়ক সম্মেলনের আয়োজন করেনি।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের সহকারী পরিচালক সোকোরো গ্রস বলেছেন, প্রেসিডেন্ট ওবামার এ উদ্যোগে এইডস রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কৃত্রিম ফুসফুস নিয়েই ৬০ বছর বেঁচে ছিলেন তিনি
বেঁচে থাকার জন্য জুনের ওই লড়াই শুরু হয় ১৯৪৯ সালে। মাত্র ২৩ বছর বয়সেই দুরারোগ্য পোলিওতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর দুয়ারে পৌঁছে যান। বেঁচে থাকার জন্য চিকিত্সকেরা তাঁকে একটি ক্ষীণ সম্ভাবনার কথাও জানান, তা হলো জুনকে বাঁচতে হলে কৃত্রিম ফুসফুসের সাহায্য নিতে হবে। আর এভাবেই একটি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের মাধ্যমে শুরু হয় জুনের ৬০ বছরের জীবনচলা। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের ওপর নির্ভরশীল হওয়ার আগে জুনের দেহ পক্ষাঘাতে আক্রান্ত হয়। গত ৬০ বছরের জীবনে জুন খুব কম সময়ের জন্য হাসপাতালের বাইরে বের হতে পেরেছিলেন।
জুনের পারিবারিক বন্ধু ববিন বাটারওর্থ বলেন, তাঁর ধারণা, কৃত্রিম ফুসফুসের সাহায্যে বেঁচে থাকার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন এই নারী। বেঁচে থাকার এই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করে গেছেন, জীবন কতখানি মূল্যবান। বেঁচে থাকার জন্য তিনি মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
ববিন বলেন, জুন জীবনকে ভালোবাসতেন। যা কিছু তিনি পেয়েছেন, তা নিয়েই দিনের পর দিন পার করে গেছেন। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর মধ্যে রসবোধ ছিল। কৌতুক শুনতে ও বলতে পছন্দ করতেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন জ্যাক শিরাক
জ্যাক শিরাক রাজনীতি থেকে অবসর নিয়ে বর্তমানে সেবামূলক কাজ করছেন। বিশ্বের অনুন্নত দেশগুলোর কল্যাণে কাজ করে, এমন একটি বেসরকারি সাহায্য সংস্থার দায়িত্বে রয়েছেন তিনি।
১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যারিসের মেয়রের দায়িত্ব পালন করেন শিরাক। ওই সময় তিনি তাঁর বেশ কয়েকজন বন্ধু ও সহকর্মীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। বেতন বাবদ তাঁদের পেছনে তিনি ৫০ লাখ ডলার খরচ করেন। কিন্তু উপদেষ্টারা ওই টাকা নিয়ে কোনো কাজ করেননি।
শিরাকের বিরুদ্ধে অভিযোগের প্রধান তদন্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট জ্যাভিয়ার সিমোনি বলেন, জ্যাক শিরাক যে জনগণের অর্থ তছরুপ করেছেন, এর প্রমাণ রয়েছে। এ দুর্নীতির অভিযোগে তাঁর বিচার করা হবে।
সরকারি অর্থ তছরুপের অভিযোগে ইতিমধ্যে শিরাকের আমলে অভিযুক্ত নয়জনের বিচার হয়েছে। তবে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট থাকায় জ্যাক শিরাককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি।
জ্যাক শিরাকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। তিনি আদালতেই বিষয়টি মোকাবিলা করবেন। সেখানে প্রমাণ করবেন যে বিনা কারণে মেয়রের উপদেষ্টা হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
দুর্নীতির অভিযোগে শিরাককে বিচারের আদালতের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির রাজনীতিবিদেরা। তাঁদের অনেকে বলেছেন, জ্যাক শিরাককে বিচারের মুখে দাঁড় করানোটা ঠিক হবে না। এতে বহির্বিশ্বে ফরাসি রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
শিরাকের বিচার হলে সেটা হবে আধুনিক ফ্রান্সের কোনো রাজনীতিবিদের প্রথম দুর্নীতির বিচার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর তাগিদ হিলারির
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ফিলিস্তিনিরা বলছে, শান্তি আলোচনা শুরু করার আগে ইসরায়েলকে অধিকৃত এলাকায় অবৈধ বসতি নির্মাণ বন্ধ করতে হবে। ফিলিস্তিনের এই দাবিকে নেতানিয়াহু শান্তি আলোচনার পথে একটি বাধা হিসেবে উল্লেখ করেছেন। শনিবার সন্ধ্যায় হিলারির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি দ্রুত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা দ্রুত শুরুর আহবান জানান।
হিলারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থন করে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি আলোচনার প্রতিবন্ধক কোনো কিছু না করার কথাই বলেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি দুই পক্ষকেই আলোচনার টেবিলে দেখতে চাই।’
হিলারি শনিবার আবুধাবিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করেন। হিলারির সঙ্গে মাহমুদ আব্বাসের এই বৈঠককে অবশ্য ‘খোলামেলা অথচ জটিল’ বৈঠক হিসেবে অভিহিত করেছেন একজন ফিলিস্তিনি মুখপাত্র।
এদিকে সাত মাস আগে নেতানিয়াহু ক্ষমতা নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিবাদপূর্ণ এলাকায় বসতি নির্মাণ না করতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছিলেন। এ ব্যাপারে ইসরায়েল প্রতিবাদ জানালে ওয়াশিংটন আবার মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর ওপর গুরুত্ব আরোপ করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রে ধর্ষকের বাড়ি থেকে ছয় নারীর লাশ উদ্ধার
পরের দিন পুলিশ ওই বাড়ি থেকে আরও একটি লাশ উদ্ধারের পাশাপাশি বাড়ির পেছনের একটি কবর খুঁড়ে সেখান থেকে তিনটি লাশ উদ্ধার করে।
ধর্ষণের অভিযোগে একটি মামলায় অ্যান্থনিকে ১৯৮৯ সালে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কুয়াহোগা কাউন্টি ঘটনার তদন্তকারী বিচারক ফ্র্যাঙ্ক মিলার বলেন, লাশগুলোর মধ্যে দুটি লাশকে কৃষ্ণাঙ্গ নারীর বলে শনাক্ত করা গেছে। এর মধ্যে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বিচারকের কার্যালয় থেকে বিবিসিকে জানানো হয়, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।
পুলিশপ্রধান মাইকেল ম্যাকগ্রেথ এক সংবাদ সম্মেলনে জানান, সোয়েলকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি কোনো প্রতিবাদ করেননি। তবে তিনি প্রথমে পুলিশের কাছে অস্বীকার করেন যে, পুলিশ যাঁকে খুঁজছে, তিনি সেই ব্যক্তি নন। পরে পুলিশ তাঁর আঙুলের ছাপ মিলিয়ে বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, নিখোঁজ হওয়া ব্যক্তিদের তালিকা থেকে দেখা যায়, ২০০৫ সালের জুন মাস থেকে এসব নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। আর এ সময়ই অ্যান্থনি জেল থেকে মুক্তি পান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাটকে ভারতে শীতল অভ্যর্থনা
সস্ত্রীক ভারতে আসা বাট গত বৃহস্পতিবার দিল্লির একটি হোটেলে উঠেছেন। গতকাল এখানে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডে দেখার কথা ছিল তাঁর। তবে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর বা সচিব এন শ্রীনিবাসন—দুই শীর্ষ কর্মকর্তার কাল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখার কোনো পরিকল্পনা ছিল না। তাই সেখানেও আলোচনা হয়নি। ধারণা করা হচ্ছে, বৈঠক হবে চণ্ডীগড়ে হবে। আগামীকাল এখানেই সিরিজের চতুর্থ ওয়ানডের পাশাপাশি বিসিসিআইয়ের সভাও হবে।
একটি সূত্র জানিয়েছে, বাট এরই মধ্যে বিসিসিআইয়ের সাবেক সভাপতি শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন। ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ আবারও শুরুর তাগিদ দিয়েছেন তিনি। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতেও রাজি পাকিস্তান। পাকিস্তানের প্রস্তাব, ইংল্যান্ড নয়তো দুবাই-আবুধাবিতে হতে পারে এই সিরিজ।
গত বছর নভেম্বরে পাকিস্তানভিত্তিক জঙ্গিরা ভয়াবহ হামলা চালায় মুম্বাইয়ের একটি হোটেলে। যাতে দেড় শতাধিক মানুষ নিহত হন। তখন থেকেই এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক সরকারের নির্দেশেই বিচ্ছিন্ন। তবে আশার কথা হলো, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
November
(551)
-
▼
Nov 03
(14)
- ইউরোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হারে ওঠানামা
- ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন মিরিনায়ে
- জার্মানি পাঠানো হয়েছে প্রিয়রঞ্জন দাসমুন্সিকে
- আফগানিস্তানকে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে জাপান
- মধ্যপ্রাচ্য সফর শুরু হিলারির
- আরও আলোচনা চায় ইরান
- পাকিস্তানে বোমা হামলায় ১১ সেনা নিহত
- শর্ত মেনে না নিলে নির্বাচন বর্জনের ঘোষণা দেবেন আবদ...
- এইডস রোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা থাকছে না -...
- কৃত্রিম ফুসফুস নিয়েই ৬০ বছর বেঁচে ছিলেন তিনি
- দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন জ্যাক শিরাক
- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর তাগিদ হিলারির
- যুক্তরাষ্ট্রে ধর্ষকের বাড়ি থেকে ছয় নারীর লাশ উদ্ধার
- বাটকে ভারতে শীতল অভ্যর্থনা
-
▼
Nov 03
(14)
-
▼
November
(551)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...