Saturday, October 31, 2026
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিবর্তন জোট’ নামে পরিচিত বিরোধী দলগুলোর মধ্যে স্পিকার ওহানাকে সরানোর বিষয়ে সমঝোতা হয়েছে। চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি এ তথ্য জানিয়েছেন। তবে নতুন স্পিকার কে হবেন, তা নিশ্চিত করেননি তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদকে এ পদে নিয়োগের কথা বিবেচনা করছে বিরোধীরা।
শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, ২৬তম নেসেটের সদস্যদের শপথের পর তাঁদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধান নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে।
বারাক সেরির প্রতিবেদন অনুযায়ী, নতুন নেসেটের সদস্যদের শপথের দিনই স্পিকার পরিবর্তনের ভোট হতে পারে। নতুন সরকার গঠনের আলোচনা চললেও এ সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে বিরোধীদের।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজও জানিয়েছে, স্পিকার আমির ওহানাকে দ্রুত সরানোর উদ্যোগ নিতে চায় বিরোধী জোট। তবে এ বিষয়ে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এখনো পুরোপুরি একমত নন। পার্লামেন্টের আরব দলগুলোর সঙ্গে কাজ করতে তিনি অনাগ্রহী। অথচ স্পিকার পরিবর্তনের জন্য ওই দলগুলোর সমর্থন প্রয়োজন।
লিবারম্যান প্রস্তাবের পক্ষে ভোট না দিলে তাকে ভোটদানে বিরত থাকার অনুরোধ জানাতে পারেন অন্য বিরোধী নেতারা। তাতেও পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের আশা
চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়াইর গোলান আশা প্রকাশ করেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে পরিবর্তন জোট পরবর্তী সরকার গঠন করতে পারবে। এ বিষয়ে লিবারম্যান প্রকাশ্যে আপত্তি জানালেও গোলান মনে করেন, বিরোধীদের সরকার গঠনের সুযোগ রয়েছে।
নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন গোলান। তিনি বলেন, ‘একেবারেই না। সেটি হবে আরেকটি নেতানিয়াহু সরকার। তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
গোলান বলেন, ১২০ আসনের নেসেটে বিরোধী দলগুলোর হাতে মাত্র ৪৮টি আসন থাকলেও তারা সরকার গঠন করতে পারে এবং তাদের তা করতেই হবে। রা’আম পার্টিকে সঙ্গে নিলে আসনসংখ্যা দাঁড়াবে ৫৬। আর জয়েন্ট লিস্টের হাতে রয়েছে আরো ১১টি আসন।
বৃহস্পতিবার ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, ব’ইয়াচাদ পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াইর লাপিদ এবং রা’আমের নেতা মানসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেন গোলান। তিনি বলেন, সরকার গঠনের বিষয়ে তিনজনই অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।
গোলানের প্রস্তাব অনুযায়ী, রা’আম পরিবর্তন জোটের সঙ্গে সরকারে যোগ দিতে পারে। জয়েন্ট লিস্ট বাইরে থেকে সমর্থন দিতে পারে। তবে ইসরাইলের জনগণের মধ্যে এ নিয়ে সংবেদনশীলতা থাকায় আরব দলগুলো নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভায় কোনো পদ দাবি করবে না বলে মনে করেন তিনি।
গোলান বলেন, ‘আমরা এমন একটি সরকার গঠন করব, যা স্থিতিশীল হবে বলে আমার বিশ্বাস। তবে মেয়াদ সীমিত হলেও তুলনামূলক অল্প সময়ের মধ্যে ইসরাইলের গণতন্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেশটির নিরাপত্তা রক্ষা করতে পারব।’
স্পিকার পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে লিবারম্যান ও লাপিদের শনিবারই বৈঠকে বসার কথা রয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।
আরব দলগুলোর সঙ্গে জোটে আপত্তি লিবারম্যানের
শুক্রবার লিবারম্যান আবারও জানিয়েছেন, পরবর্তী নেসেটে আরব নেতৃত্বাধীন দুটি দলের সঙ্গে কোনো জোট সরকারে যোগ দেবে না তাঁর দল ইসরাইল বেইতেনু। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমরা সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে বসব না।’
এ বক্তব্যের পক্ষে জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা ওফের কাসিফের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার প্রতি সমর্থন, রা’আমের আইনপ্রণেতা ইয়াসের হুজাইরাতের হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে অস্বীকৃতি এবং জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা ওসামা সাদির নির্বাচনের রাতে ফিলিস্তিনের জাতীয় সংগীত গাওয়ার কথা উল্লেখ করেন লিবারম্যান।
গত মাসে ইসরাইলের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রা’আম ও জয়েন্ট লিস্টকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল করেন। তবে জয়েন্ট লিস্টের তিনটি দলের একটি বালাদের নেতা সামি আবু শাহাদেহকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়া হয়। ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে সমর্থন করার বক্তব্যের কারণে তাঁকে অযোগ্য ঘোষণার আশঙ্কা ছিল।
লিবারম্যান লিখেছেন, ‘যারা সন্ত্রাসবাদের সমর্থকদের ওপর নির্ভর করতে চায়, তারা তা করতে পারে। ইসরাইল বেইতেনু এর অংশ হবে না।’
রা’আমের সঙ্গে সহযোগিতার আহ্বান সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন শুক্রবার ইহুদিদের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোকে রা’আমের সঙ্গে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলটির নেতা মানসুর আব্বাসকে মন্ত্রিসভায় একটি পদ দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে ইয়ালোন আব্বাসের প্রশংসা করেন। ব্যক্তিগত ও পেশাগতভাবে আব্বাসকে চেনেন বলে উল্লেখ করে তাঁকে ‘সাহসী আরব-ইসরাইলি নেতা’ আখ্যা দেন ইয়ালোন।
তিনি বলেন, আব্বাস ইসরাইলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি সামরিক বাহিনী অথবা জাতীয় সেবার মাধ্যমে সবার বাধ্যতামূলক নিয়োগের পক্ষে। যেকোনো দলের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আইজেনকোটের নির্ধারিত শর্তের মধ্যে এগুলোও রয়েছে।
ইয়ালোন উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোটরিচের সঙ্গে আব্বাসের অবস্থানের তুলনা করেন। ২০২১ সালের মে মাসে ইহুদি ও আরবদের মিশ্র বসতিপূর্ণ শহরগুলোতে সহিংসতার সময় আব্বাস ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। ইয়ালোনের ভাষায়, বেন গভিরের অনুসারীরা যে উত্তেজনা ছড়িয়েছিলেন, তা প্রশমিত করার চেষ্টা করেছিলেন আব্বাস।
ইয়ালোন বলেন, ‘ইতামার বেন গভিরকে আমি চিনি, যখন তিনি শিন বেতের নজরদারিতে ছিলেন। তখন তিনি হেবরন এলাকায় ঘৃণা, উত্তেজনা ও সহিংসতা উসকে দিতেন। তাঁর কর্মকাণ্ডের জন্য আটটি পৃথক অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এর মধ্যে একটি ছিল ইহুদি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন।’
সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বেজালেল স্মোটরিচের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, বিচ্ছিন্নকরণ পরিকল্পনার আগে স্মোটরিচকে ৭০০ লিটার জ্বালানি নিয়ে হাইওয়ে-১-এ বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।
ইয়ালোন বলেন, ‘মানসুর আব্বাস ইহুদি নন। কিন্তু আমি আশা করি, অধিকাংশ ইসরাইলি নাগরিকের মূল্যবোধ তাঁর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, উগ্র জাতীয়তাবাদী, বর্ণবাদী ও ফ্যাসিবাদীদের সঙ্গে নয়।’
তিনি আরও বলেন, ‘মানসুর আব্বাসকে ইসরাইল সরকারের মন্ত্রী করা উচিত। ৭ অক্টোবরের জন্য দায়ী ব্যক্তিদের এবং ক্ষমতায় টিকে থাকতে যারা দেশকে ধ্বংস করতে প্রস্তুত, তাদের নির্ধারণ করা নিয়ম মেনে চলা বন্ধ করুন।’
পার্লামেন্টে দলীয় নেতা নিয়োগ
এদিকে ১০ নভেম্বর ২৬তম নেসেটের সদস্যদের শপথের আগে নতুন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলগুলো তাদের সংসদীয় দলের নেতা নিয়োগ শুরু করেছে।
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট জানিয়েছেন, নতুন আইনপ্রণেতা রয় ফোকম্যান তাঁর দলের সংসদীয় নেতা হবেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিলুপ্ত কুলানু পার্টির হয়ে নেসেটের সদস্য ছিলেন ফোকম্যান। সে সময়ও তিনি দলটির সংসদীয় নেতার দায়িত্ব পালন করেন।
আইজেনকোট ফোকম্যানের ব্যাপক রাজনৈতিক অভিজ্ঞতা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের প্রশংসা করেন।
অন্যদিকে ব’ইয়াচাদ পার্টির নেতা নাফতালি বেনেট দলটির সংসদীয় নেতা হিসেবে আইনপ্রণেতা ইতান গিনজবার্গকে নিয়োগ দিয়েছেন। বিদায়ী পার্লামেন্টে তিনি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সদস্য ছিলেন।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া গিনজবার্গ এর আগে পার্লামেন্টের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। একাধিক সংসদীয় কমিটির প্রধানও ছিলেন তিনি। ২০২১ সালের জুনে নেতানিয়াহু ও বেনি গান্তজের সরকার ভেঙে যাওয়ার আগে প্রায় ছয় সপ্তাহের জন্য যোগাযোগমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন গিনজবার্গ।
![]() |
| ইসরাইলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা। ছবি: টাইম অব ইসরাইল |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগান অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
আফগান অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ‘আফগান ইভাক’-এর প্রধান শন ভ্যানডাইভার বলেন, যাদের ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, তাদের অনেকেই ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর দেশ ছেড়েছিলেন। তাদের কেউ কেউ এমন ব্যক্তির ভাই ও সন্তান, যাদের পরিবারের সদস্যরা মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছেন। ভ্যানডাইভারের আশঙ্কা, তালেবান এসব পরিবারকে লক্ষ্যবস্তু করার যথেষ্ট কারণ খুঁজে পেতে পারে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০ জনের বেশি আফগান অভিবাসীকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। একসঙ্গে এতসংখ্যক আফগানকে বহিষ্কারের ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উদ্যোগ হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন লুইজিয়ানা অঙ্গরাজ্যে কয়েক ডজন আফগান অভিবাসীকে আটক করেছে। তাদের ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রথম দফার ফ্লাইট সোমবারের মধ্যেই পরিচালিত হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসীদের পাকিস্তান হয়ে আফগানিস্তানে পাঠানো হবে। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় সরাসরি আফগানিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারছে না ওয়াশিংটন।
ট্রাম্প দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, এসব পদক্ষেপে যথাযথ আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং বর্ণগত পরিচয়ের ভিত্তিতে হয়রানির আশঙ্কাও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিযানসংক্রান্ত নিরাপত্তার কারণে ভবিষ্যতে কাদের ফেরত পাঠানো হবে, সে বিষয়ে তারা নিশ্চিত করবে না।
ভ্যানডাইভার মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগানদের সাময়িক সুরক্ষিত মর্যাদা দেওয়ার জন্য আইন পাস করতে। এর মাধ্যমে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।
এদিকে, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত দুই লাখ নয়, ২০ লাখের বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র : রয়টার্স
![]() |
| কয়েকজন আফগান অভিবাসী। পুরোনো ছবি: এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দোহায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছে মার্কিন প্রতিনিধিদল
মধ্যস্থতার সঙ্গে যুক্ত কাতার ও পাকিস্তানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল এবং তেহরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রাথমিক কিছু পদক্ষেপে দুপক্ষ সম্মত হয়েছে। সম্ভাব্য কোনো চুক্তির নিশ্চয়তাদাতা হিসেবে চীন ও রাশিয়াকে রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, গতকাল তেহরানে কাতারের মধ্যস্থতাকারী ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে মার্কিন হামলা শুরুর আশঙ্কা এড়ানোই ছিল ওই আলোচনার লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রতিনিধিদলের সঙ্গে ইরানের আলোচক দলও দোহায় ফিরেছে। আজ সেখানে আলোচনা আবারও শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই উপসাগরীয় মিত্রদের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। নির্বাচনের পরদিন, অর্থাৎ ৪ নভেম্বর থেকেই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
![]() |
| ইরানি প্রতিনিধিদল। পুরোনো ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এনপিটি থেকে বেরিয়ে পারমাণবিক নীতি পরিবর্তনের আহ্বান ইরানি আইনপ্রণেতার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নবাভিয়ান লিখেছেন, ‘যুদ্ধ ও নিষেধাজ্ঞার জন্য আমরা যখন চড়া মূল্য দিয়েছি, তখন ইরানি জাতির জন্য এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসা এবং পারমাণবিক নীতি পরিবর্তনের সময় এসেছে।’
এদিকে ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে আসার পক্ষে ১০টি প্রস্তাব জমা পড়েছে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা চলছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফার্স।
একই দাবির পক্ষে কথা বলেছেন ইরানের রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবারি। শুক্রবারের জুমার খুতবায় তিনি দেশটির পারমাণবিক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আকবারি বলেন, পারমাণবিক নীতি পরিবর্তনের দাবি কোনো তাড়াহুড়া বা আবেগপ্রসূত প্রতিক্রিয়া নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা সম্পর্কে ইরানিদের সচেতনতার প্রতিফলন।
সূত্র: আলজাজিরা
![]() |
| তেহরানে স্থাপিত ইসরায়েলবিরোধী একটি বিলবোর্ড। ছবি: এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয়: জার্মান চ্যান্সেলর
স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্জ বলেন, সংঘাতের অবসান ঘটাতে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয় ও জোরদার করছে।
তিনি বলেন, ‘জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই সংঘাতের কারণে ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে হয়েছে।’
মার্জ আরও বলেন, ‘তাই যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্বার্থও রয়েছে।’
যুদ্ধ বন্ধে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘এই সংঘাত সামরিকভাবে সমাধান করা সম্ভব নয়।’
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইউরোপের জ্বালানি বাজার ও অর্থনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে। জ্বালানির বাড়তি দাম ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে।
এ পরিস্থিতিতে যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিচ্ছে জার্মানি।
সূত্র: আলজাজিরা
![]() |
| জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ৭ অক্টোবর, ২০২৬/ ছবি: এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুবিরোধীদের নতুন চাল
প্রস্তাবিত ব্যবস্থায় ভোটাররা সরকার নির্বাচনের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এতে মঙ্গলবারের নির্বাচনের পর তৈরি হওয়া অচলাবস্থা কাটানোর একটি পথ তৈরি হতে পারে বলে মনে করছেন প্রস্তাবকরা। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধী পক্ষ কেউই নেসেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
এ ব্যবস্থায় সরাসরি নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জয়ী হলে তিনি নেসেটে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন বলে সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত অনির্ণায়ক নির্বাচনের পর একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। সে সময় নিজেই সরকার গঠনের জন্য জোট গড়তে ব্যর্থ হওয়ায় সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ধারণা সামনে এনেছিলেন তিনি।
তবে ইসরায়েলের আধা-সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়। ফলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে আইনটি সংশোধন করতে হবে। এ জন্য পার্লামেন্টের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
![]() |
| বাম থেকে নাফতালি বেনেট, ইয়ার লাপিদ, গাদি আইজেনকোট, ইয়ার গোলান ও আভিগডর লিবারম্যান। ছবি: ফ্ল্যাশ৯০ |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শীতে ত্বকের ৭টি কমন সমস্যা ও সমাধান by ডা. তানভীর আহমেদ সিদ্দিকী
ঠোঁট ফাটা
শীতে ঠোঁট ফাটার সমস্যা কার না হয়। এ থেকে রেহাই পেতে প্রচুর পানি খান এবং সম্ভব হলে বাড়িতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন। ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগান। প্রতিবার বাইরে যাওয়ার সময় সানস্ক্রিনযুক্ত লিপবাম বা লিপস্টিক লাগান। ঠোঁট জিব দিয়ে ভেজাবেন না। এতে ঠোঁট ফাটার সমস্যা আরও বাড়ে।
পা ফাটা
পা ফাটলে ব্যথা হয়, বিব্রতকরও বটে। এর প্রধান কারণ ত্বকের শুষ্কতা। ফাটা গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে, প্লাস্টিকের মোড়ক দিয়ে ঢেকে এবং মোজা পরে থাকলে উপকার মেলে। বারবার পর্যাপ্ত ময়েশ্চারাইজার মাখুন।
শুকনা হাত
শীতের ঠান্ডা বাতাস ও পানিতে হাত শুষ্ক হয়ে পড়ে। ঠান্ডা ও ফ্লু জীবাণু দূর করার জন্য ঘন ঘন হাত ধোয়া দরকার; কিন্তু মনে রাখবেন, এতে ত্বকের শুষ্কতা বাড়ে। এই শীতে সকালে, ঘুমাতে যাওয়ার আগে এবং দিনের যেকোনো সময় যখন হাত শুকিয়ে যাবে, তখন গ্লিসারিনভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বাইরে যাওয়ার সময় গ্লাভস পরতে পারেন।
একজিমা
একজিমা ত্বকের একধরনের প্রদাহ; যাতে ত্বক শুষ্ক হয়, লালচে দেখায় এবং চুলকায় তো বটেই। শীতকালে জ্বলতেও পারে। সানস্ক্রিনযুক্ত তেলভিত্তিক মলম দিয়ে ঘন ঘন ময়েশ্চারাইজার করে সুরক্ষিত থাকুন। ঘাম ও অতিরিক্ত উত্তাপও চুলকানির কারণ হতে পারে, তাই সে অনুযায়ী পোশাক বেছে নিন।
সোরিয়াসিস
সোরিয়াসিস ত্বকের গুরুতর সমস্যা। এটি ইমিউন সিস্টেমের ভারসাম্যহীনতার কারণে হয়। শুষ্ক বায়ু, ঠান্ডা আবহাওয়া ও সূর্যালোকের অভাবে এ সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। প্রতিরোধের জন্য হালকা উষ্ণ পানিতে গোসল করুন নিয়মিত। ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
চুলকানি
বায়ু শুষ্ক ও শীতল হলে চুলকানিও হতে পারে। এ সময় পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি প্রচুর তরল খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। গোসলে হালকা গরম পানি এবং একটি মৃদু, সুপারফ্যাটেড সাবান ব্যবহার করুন। গোসলের পর শুষ্ক ত্বকে আলতোভাবে চাপ দিয়ে এবং ময়েশ্চারাইজার প্রয়োগ করে আর্দ্র করতে হবে। বিশেষ করে অত্যধিক শুষ্ক ত্বকের প্যাঁচগুলোতে সারা দিন ময়েশ্চারাইজার বারবার লাগান। রোদ ও বাতাসে বেশিক্ষণ বাইরে থাকবেন না। বাইরে যাওয়ার আগে শীতকালীন সানস্ক্রিন ময়েশ্চারাইজার লাগান।
খুশকি
মাথার ত্বকে জ্বালাপোড়া, খুশকি ও ত্বকে ফুসকুড়ি যেকোনো সময় হতে পারে। তবে সাধারণত শীতকালে বাড়ে। মাথার ত্বকের জন্য, অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার উপকারী। অতিরিক্ত শ্যাম্পু করা আবার শীতে চুলের অন্তর্নিহিত আর্দ্রতা কেড়ে নিতে পারে। তাই প্রতিদিনের না করে বরং প্রতি দু–তিন দিন পরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হাইড্রেটেড, নরম ও চকচকে রাখতে কন্ডিশনার দিন। ব্লো ড্রায়ার বা ফ্ল্যাট আয়রন দিয়ে ওভার স্টাইল করা এড়িয়ে চলুন।
* ডা. তানভীর আহমেদ সিদ্দিকী, যৌন, অ্যালার্জি রোগবিশেষজ্ঞ, আলোক হাসপাতাল, মিরপুর, ঢাকা
![]() |
| শীতে ত্বকে প্রয়োজন বাড়তি যত্ন। ছবি: প্রথম আলো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সফর শেষে আবেগাপ্লুত ডুয়া
ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর। এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফর শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা। আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’
কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’
গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া। গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন।
এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’
বিলবোর্ড অবলম্বনে
![]() |
| ডুয়া লিপা। রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেশি আসন পেয়েও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু
গত চার বছরে যুদ্ধ, বিপর্যয় ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া নেতানিয়াহুর জন্য এটিকে এক ধরনের জয় হিসেবে দেখা সম্ভব। কিন্তু তার আচরণে বিজয়ের আত্মবিশ্বাসের চেয়ে উদ্বেগই বেশি প্রকাশ পাচ্ছে।
নিজের দল সবচেয়ে বেশি আসন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেও নেতানিয়াহু ভালো করেই জানেন, এককভাবে সবচেয়ে বড় দল হওয়া মানেই আরেক মেয়াদে ক্ষমতায় থাকা নিশ্চিত নয়। নির্বাচনের রাতে দেওয়া ভাষণে তিনি ইহুদি-আরব বিরোধী জোট সরকার গঠনের সম্ভাবনার বিরুদ্ধে দীর্ঘ সময় কথা বলেছেন। এতে স্পষ্ট হয়েছে, প্রতিপক্ষ দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও তাদের সম্মিলিত আসনসংখ্যা বেশি।
নির্বাচনের পর নেতানিয়াহু ভোট চুরি হওয়ার অভিযোগ তুলেছেন। নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রতিপক্ষদের আক্রমণ করেছেন। সাধারণত নির্বাচনে জয়ী কোনো প্রার্থী ভোট চুরির অভিযোগ তোলেন না কিংবা নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন না। অথচ নেতানিয়াহু এখনো ক্ষমতায় আছেন এবং সম্ভবত তা ধরে রাখবেন। তাহলে তার এমন আচরণের কারণ কী?
একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, প্রতিপক্ষকে শত্রু হিসেবে তুলে ধরে আগামী কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করছেন নেতানিয়াহু। নতুন নির্বাচনে আসনসংখ্যা বাড়ানোর লক্ষ্যও থাকতে পারে তার। আবার এটিও হতে পারে, নিজের জোটের ভাঙন সম্পর্কে তিনি সচেতন। প্রধানমন্ত্রী পদে থাকলেও কার্যকরভাবে সরকার পরিচালনার সক্ষমতা হয়তো ক্রমেই হারাচ্ছেন তিনি।
নেতানিয়াহুর নিরন্তর নির্বাচনি প্রচার
ইসরায়েলের রাজনীতিতে কৌশল নির্ধারণে নেতানিয়াহুকে অন্যতম দক্ষ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতেও তাকে নির্বাচনি প্রচারের মধ্যেই থাকতে দেখা যাচ্ছে।
বিদেশি হস্তক্ষেপের তদন্তের ভিত্তিতে ভোট চুরির অভিযোগ তুলেছেন তিনি। তার অভিযোগের মূল লক্ষ্য আরব দলগুলো, যারা মঙ্গলবারের নির্বাচনে নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ইতিহাসের সর্বোচ্চ ১৯টি আসন পেয়েছে।
বুধবার সকাল থেকে বিদেশি নেতাদের অভিনন্দনের জন্য ধন্যবাদ জানানো বাদ দিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহুর প্রতিটি পোস্টেই আরব দলগুলোকে আক্রমণ করা হয়েছে অথবা তাদের বিরুদ্ধে নির্বাচন চুরির অভিযোগ তোলা হয়েছে।
তবে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন, ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপ হয়ে থাকলেও তা সীমিত ছিল। নির্বাচন চুরি হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবু নেতানিয়াহুর ধারাবাহিক আক্রমণাত্মক বক্তব্যের উদ্দেশ্য হতে পারে যে, ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে গঠিত বিরোধী জোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনাকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য করে তোলা। শুরু থেকেই এমন সরকারের সম্ভাবনা কম ছিল। কারণ, ইহুদিপ্রধান বিরোধী দলগুলোর অধিকাংশই আরব দলগুলোর সঙ্গে জোট করতে রাজি নয়।
কিন্তু নেতানিয়াহু যদি বিরোধী শিবিরের ভোটারদের একাংশকে বোঝাতে পারেন যে আরব দলগুলো বৈধভাবেই আসন পায়নি, তাহলে ইহুদি-আরব জোট গঠন আরও কঠিন হয়ে পড়বে।
এতে নতুন নির্বাচনে নেতানিয়াহুর সুবিধা হতে পারে। ভোট চুরির অভিযোগ আরব ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করতে পারে, একই সঙ্গে তার সমর্থকদের আরও সক্রিয় করে তুলতে পারে। অন্যদিকে ইহুদিপ্রধান বিরোধী দলগুলোও কঠিন অবস্থায় পড়বে। নেতানিয়াহুর অভিযোগের সমালোচনা করতে গিয়ে তাদের এমনভাবে কথা বলতে হবে, যাতে আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ না ওঠে। কারণ, অনেক ইহুদি ভোটারের মধ্যেই এসব দলের প্রতি অবিশ্বাস রয়েছে।
বর্তমান নেসেটে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি, অর্থাৎ আরও আটটি আসন দরকার। ভোট চুরির প্রচারণার মাধ্যমে নতুন নির্বাচনে আসনসংখ্যা ৫৭ বা ৫৮-তে নিতে পারলে রাজনৈতিক কৌশল কাজে লাগিয়ে আবারও জোট সরকার গঠন করতে পারেন তিনি; এমন সম্ভাবনার কথা বলা হয়েছে বিশ্লেষণে।
সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই প্রধানমন্ত্রী?
আরও গভীরভাবে দেখলে নির্বাচনের পর নেতানিয়াহুর আচরণ থেকে ভিন্ন একটি ইঙ্গিতও পাওয়া যায়। তিনি হয়তো বুঝতে পারছেন, আপাতত প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে পারলেও কার্যকর সরকার পরিচালনার রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন।
নির্বাচনের ফলের প্রচলিত হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর বর্তমান ডানপন্থি ও অতি-ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ইহুদিপ্রধান বা জায়নবাদী বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি। নেতানিয়াহুবিরোধী আরব দলগুলোর আসন ১৯টি।
তবে ফলাফল বিশ্লেষণের আরেকটি পদ্ধতি রয়েছে। নির্বাচনি আলোচনায় দলগুলো জায়নবাদী কি না, তা নিয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণভাবে জায়নবাদী বলতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ও তা রক্ষায় বিশ্বাসী রাজনৈতিক অবস্থানকে বোঝানো হয়। এই মানদণ্ডে আসনগুলো ভাগ করলে চিত্রটি কিছুটা ভিন্ন হয়।
ইহুদিপ্রধান বিরোধী দলগুলোর আসনসংখ্যা ৪৮ থাকলেও নেতানিয়াহুর জোটের মধ্যে প্রকাশ্যে জায়নবাদী দলগুলোর আসন মাত্র ৪০টি। এর মধ্যে রয়েছে লিকুদ, উগ্র ডানপন্থি রিলিজিয়াস জায়নিজম ও ওতজমা ইয়েহুদিত।
অন্যদিকে নেসেটের বাকি ৩২টি আসন অতি-ধর্মীয় ইহুদি ও আরব দলগুলোর। এসব দলের সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা করে। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা নিয়েও তাদের অনেকের অবস্থান দ্বিধাপূর্ণ।
এর মধ্যে রয়েছে আশকেনাজি অতি-ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম। দলটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা একবার আক্ষেপ প্রকাশ করেছিলেন যে ১৯৪৮ সালে ফিলিস্তিন আরবদের নিয়ন্ত্রণে আসেনি।
এই হিসাব অনুযায়ী, নেসেটের ১২০টি আসনের মধ্যে মাত্র ৮৮টি আসন স্পষ্টভাবে জায়নবাদী দলগুলোর। এর বেশির ভাগই নেতানিয়াহুর বিরোধীদের দখলে। এমনকি সেফারদি অতি-ধর্মীয় দল শাসকেও নেতানিয়াহুর জোটে যুক্ত করা হলেও তাদের আসনসংখ্যা দাঁড়াবে ৪৬। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে শাস দল নিজেদের তুলনামূলক মধ্যপন্থি বলে দাবি করে। তবু এই হিসাবেও তারা নেতানিয়াহুবিরোধী ইহুদি শিবিরের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে।
এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক বেশি থাকায় ফলাফলকে ইসরায়েলি সমাজের তুলনামূলক নির্ভুল প্রতিফলন হিসেবে বিবেচনা করা যায় বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে জোটে বিরোধ
এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ইসরায়েল ও নেতানিয়াহুর ভবিষ্যৎ কোথায় দাঁড়াচ্ছে? এক দশকেরও বেশি সময় ধরে ডানপন্থি ও অতি-ধর্মীয় ভোটারদের সমর্থনের ওপর নির্ভর করে ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। কিন্তু তার সেই রাজনৈতিক জোট এখন সংকুচিত হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধে বিভক্ত হয়ে পড়ছে।
বিরোধের মূল বিষয় ইসরায়েলের ক্রমবর্ধমান অতি-ধর্মীয় ইহুদি জনগোষ্ঠীকে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োগ দেওয়া হবে, নাকি দীর্ঘদিন ধরে চলে আসা তাদের নিয়োগ-ছাড়ের সুবিধা আইনে স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়া হবে।
অধিকাংশ ইহুদি ইসরায়েলি নাগরিক চান, সবাই সেনাবাহিনীতে যোগ দিক। কিন্তু অতি-ধর্মীয় দলগুলো তাদের জন্য বিদ্যমান ছাড় বহাল রাখার দাবি জানিয়েছে।
নেতানিয়াহু ক্ষমতায় থাকলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া তাকে সরকার চালাতে হতে পারে। ফলে অতি-ধর্মীয় শরিকদের দাবি অনুযায়ী সেনাবাহিনীতে নিয়োগ থেকে অব্যাহতির আইন পাস করাও তার পক্ষে কঠিন হবে। এমন পরিস্থিতিতে এসব দল কত দিন তার সঙ্গে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অবশ্য নেতানিয়াহুর বিরোধীরাও নিয়োগ-অব্যাহতির আইন পাস করবে না। অতি-ধর্মীয় দলগুলোকে নিজেদের শিবিরে টেনে নেওয়ার সম্ভাবনাও প্রায় নেই। ফলে রাজনৈতিক অচলাবস্থা চলতে থাকলে নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদে থাকলেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন না। গুরুত্বপূর্ণ শরিকদের ধরে রাখার মতো আইন পাস করার সক্ষমতাও থাকবে না তার।
এ অবস্থা দীর্ঘদিন চলতে পারে। তবে নেতানিয়াহুর বয়স এখন ৭৭ বছর। আগামী এক বা দুই বছরের মধ্যে কার্যকর সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে না পারলে ভবিষ্যতে আর কখনো তা পারবেন কি না, সে প্রশ্নও সামনে আসছে।
নির্বাচনের ফলের পর নেতানিয়াহুর আচরণকে বিশ্লেষকেরা এ কারণেই একজন বিজয়ীর বদলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যোদ্ধার প্রতিক্রিয়ার সঙ্গে তুলনা করেছেন। ভোটের বর্তমান হিসাবকে অবৈধ বলে দাবি করার পেছনেও এমন উদ্বেগ কাজ করতে পারে।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
![]() |
| ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2659)
-
▼
October
(342)
-
▼
Oct 31
(9)
- পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত...
- আফগান অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
- দোহায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছে মার্কিন প্রতি...
- এনপিটি থেকে বেরিয়ে পারমাণবিক নীতি পরিবর্তনের আহ্বা...
- ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয়: জার্মান চ্য...
- রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুবিরোধীদের নতুন...
- শীতে ত্বকের ৭টি কমন সমস্যা ও সমাধান by ডা. তানভীর ...
- সফর শেষে আবেগাপ্লুত ডুয়া
- বেশি আসন পেয়েও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানি...
-
▼
Oct 31
(9)
-
▼
October
(342)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...








