Saturday, January 7, 2012

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ১৩ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে আরম্ভ হবে বিশ্ব তাবলিগ জামাতের এ বার্ষিক মহাসম্মেলন। এতে অংশ নেবেন দেশ-বিদেশের কয়েক লাখ মুসলি্ল। ধর্মীয় এ সমাবেশ আয়োজনে এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মিলে প্রস্তুত করছেন ইজতেমার মাঠ। এ বছরও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব

রমনায় শীতসকালে প্রাণের উচ্ছ্বাস by এসএম মুন্না

'দিন ধরে শীতের তীব্রতা তেমন অনুভূত না হলেও গতকাল শুক্রবার ভোরে হঠাৎ বৃষ্টিতে আবারও জেঁকে বসে শীত। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা ছিল সূর্য। সঙ্গে ছিল হিমেল হাওয়া। অবশ্য ছুটির দিনে এমন হিমেল হাওয়ায় স্বাস্থ্য সচেতন মানুষ ছাড়া ঘর থেকে তেমন কেউ বের হন না। তবে বছরের প্রথম শুক্রবারটির কথা আলাদা। এদিন কাকডাকা ভোরেই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন সংস্কৃতিকর্মীরা। কারণ বাঙালির অসাম্প্রদায়িক উৎসবগুলোর একটি পৌষমেলার

পাট রফতানিতে ধস by আলতাব হোসেন

দু'বছর বিশ্ববাজারে পাটের রমরমা ব্যবসার পর এবার মন্দা শুরু হয়েছে। চলমান বিশ্বমন্দার ঢেউ আঘাত হেনেছে দেশের পাটশিল্পে। এরই মধ্যে আশঙ্কাজনক হারে কমে গেছে পাট রফতানি। হাটে পাটের ক্রেতা নেই। রফতানিকারকরা গুদামে ৩০ লাখ বেল পাট নিয়ে বসে আছেন। বিশ্ববাজারেও ক্রেতা নেই। দু'মাস ধরে দেশ-বিদেশে পাটের দাম অব্যাহতভাবে কমছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে কার্পেট ও পাটজাত শৌখিন পণ্যের বিক্রি

সাক্ষাৎকার-পরনির্ভর অর্থনীতির পথে দেশ by অধ্যাপক মোজাফ্ফর আহমদ

দুর্বল রাজনৈতিক এবং গতিহীন প্রশাসনিক কাঠামো উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। পণ্যের বাজার ও সরবরাহ নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। উচ্চশিক্ষা চলে যাচ্ছে বিত্তবানদের হাতে। অব্যবস্থাপনার কারণে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। দেশে তৈরি হচ্ছে ব্যয়বহুল হাসপাতাল। শিক্ষার প্রসার ঘটলেও মান বাড়ছে না। দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। পরনির্ভর অর্থনীতির পথে হাঁটছে

বিচার বিভাগ-তিন বছরই সরব ছিল আদালত অঙ্গন by আশরাফ-উল-আলম

র্তমান সরকারের গত তিন বছর দেশের আদালত অঙ্গন ছিল আলোচনার কেন্দ্রস্থল। এই তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার ফয়সালা হয়। কিছু গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। তার মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি মামলা, পঞ্চম ও সপ্তম সংশোধনীসংক্রান্ত রিট এবং কর্নেল তাহেরের গোপন বিচারসংক্রান্ত রিটের নিষ্পত্তি হয় এই তিন বছরে। বিচারপ্রক্রিয়া শুরু হয় ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার। পিলখানা হত্যা মামলার বিচারও শুরু হয়।

পররাষ্ট্র-সফরে সফরে ঘুরপাক খেয়েছে কূটনীতি by মেহেদী হাসান

কলের সঙ্গে বন্ধুত্ব ও কারো সঙ্গে বৈরিতা নয়'_নীতির আলোকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার কথা নির্বাচনী ইশতেহারে বলেছিল আওয়ামী লীগ। সরকার গঠনের পর গত তিন বছরে প্রতিবেশী ভারতসহ অন্য দেশগুলোর প্রতি বাংলাদেশের অকৃত্রিম বন্ধুত্বের হাত বাড়ানো হয়েছিল। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে উজ্জ্বল করার মতো বড় প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে শত চেষ্টার পরও তিস্তার পানিবণ্টনের মতো বহুল প্রত্যাশিত চুক্তি না হওয়ার অপ্রাপ্তিও।

আইনশৃঙ্খলা-বেড়েছে আতঙ্ক, কমেছে অপরাধ by মাসুদুল আলম তুষার

নির্বাচনী ইশতেহারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করলেও মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার তিন বছরেও তা পূরণ করতে পারেনি। উল্টো বিতর্কিত 'ক্রসফায়ার'-এর সঙ্গে যোগ হয়েছে 'গুপ্তহত্যা' ও 'হেফাজতে মৃত্যু'। প্রত্যাশা ও প্রাপ্তির এ ফারাক থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত তিন বছরে অপরাধমূলক ঘটনা ও মামলার সংখ্যা

জনপ্রশাসন-দিনবদলে ব্যর্থ প্রশাসন by আশরাফুল হক রাজীব

রকারের তিন বছরে প্রশাসন পুরনো বৃত্তে আটকে আছে। এ সময় নেওয়া সিদ্ধান্তে কোনো চমক নেই। মন্ত্রীদের প্রধানমন্ত্রী ও আমলাদের ওপর নির্ভরতা ছিল অতিমাত্রায়। মন্ত্রণালয় ও বিভাগগুলোতে চৌকস নেতৃত্ব না থাকায় ফাঁদে আটকা পড়েছে দিনবদলের সনদ। পদোন্নতিতে নিয়ম না মানায় প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। গুরুত্বহীন নথি নিষ্পত্তিতে সচিবরা যত সময় দিয়েছেন, তার চেয়ে কম সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ নথি নিষ্পত্তিতে। গুরুত্বপূর্ণ নথি

যুদ্ধাপরাধীদের বিচার-শুরুতে হতাশা, শেষদিকে সাফল্য by এম বদিউজ্জামান

বিজয়ের ৪০ বছর পূর্ণ হয়েছে ২০১১ সালের ১৬ ডিসেম্বর। বিজয় দিবসের উৎসব থেকে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের দাবি উঠেছে জোরেশোরেই। বিশেষ করে মহাজোট সরকারের শরিক দলগুলো মিছিল-মিটিং করেছে। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপি স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে বিচারের দাবি জানিয়ে বলছে, এ বিচারের জন্য যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের শুধু রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে। জামায়াতে ইসলামীও একই

রাজনীতি-ছায়া সরকারের ভূমিকা পালনে ব্যর্থ বিএনপি by আবদুল্লাহ আল ফারুক

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পুরো শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি গত তিন বছরেও। ওয়ান-ইলেভেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পর মাত্র ৩০টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে যাত্রা শুরু করে ২০০৯ সালের জানুয়ারিতে। সেই যাত্রাপথে বারবারই হোঁচট খেতে হয়েছে। ভাবমূর্তি পুনরুদ্ধার, সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনা এবং নানা ইস্যুতে মাঠের আন্দোলন থেকে শুরু করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেকটা অসহায়ত্ব

স্বাস্থ্য-সাফল্য হারিয়েছে বিশৃঙ্খলায় by তৌফিক মারুফ

হাজোট সরকারের তিন বছর সময়কালে স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য-ব্যর্থতা দুটোই আছে। স্বাস্থ্য খাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে এসব উদ্যোগ কার্যকর করার ক্ষেত্রে নেই জোরালো কোনো নজরদারি। স্বাস্থ্যসংশ্লিষ্ট বিশিষ্টজনরা বলেছেন, 'আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল তা পূরণে তেমন অগ্রগতি নেই। বহুকাঙ্ক্ষিত জাতীয় স্বাস্থ্যনীতিও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি, কমিউনিটি ক্লিনিক কার্যক্রমও অনেকটা

কৃষি-শুভ সূচনায় অশুভর হাতছানি by শফিকুল ইসলাম জুয়েল

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ কৃষি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ক্ষমতাসীন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল, 'শুভ সূচনা' হিসেবে। এর মধ্যে কৃষি খাতে উচ্চমূল্যের নন-ইউরিয়া সারের মূল্য কমিয়ে অর্ধেকের নিচে নামানো, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ফসল ও ডিজেলের ভর্তুকি প্রদান, গ্রোয়ার্স মার্কেট স্থাপন। খাদ্য বিভাগে বোরো ও আমনের ভরা মৌসুমে ধানের সংগ্রহ মূল্য ঘোষণা এবং মজুদ শুরু। মৎস্য ও প্রাণিসম্পদ

জ্বালানি-তেল-গ্যাস-বিদ্যুতের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার by আরিফুজ্জামান তুহিন

০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, গ্যাস রপ্তানিতে রাজি না হওয়ায় তিনি নির্বাচনে হেরেছেন। সেই আওয়ামী লীগ গত জাতীয় নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। বিরোধীপক্ষ অভিযোগ তুলেছে, গতবার তেল-গ্যাস খাতে যেসব ভুল আওয়ামী লীগের নেত্রী করেছেন, এবার আর সে ভুল করতে তিনি রাজি নন। এ কারণে একের পর এক তেল-গ্যাসক্ষেত্র বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। সরকারবিরোধীদের

যোগাযোগ-বড় ব্যর্থতায় ছোট অর্জন ম্লান by পার্থ সারথি দাস

হাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে যোগাযোগ খাতের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু প্রকল্প। সরকারের তিন বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুললে গত সেপ্টেম্বর থেকেই প্রকল্প অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পটি এই সরকারের সময়ে বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। শুধু পদ্মা সেতু নয়, মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পে তিন বছরে কাজ হয়েছে

বিএনপির দাবি জনমতের প্রতিফলন :ভিত্তি নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের by অমরেশ রায় ও হাসান শিপলু

হাজোট সরকারের তিন বছর পূর্তিতে বিভিন্ন গণমাধ্যমের জরিপে সরকারের জনপ্রিয়তা হ্রাসের চিত্র উঠে এলেও এসব জরিপের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, কাদের দিয়ে ও কাদের ওপর এ জরিপ চালানো হয়েছে_ সেটিই প্রশ্নবিদ্ধ। তা ছাড়া কেবল রাজধানী কিংবা কয়েকটি বড় শহরের ভিন্ন-মতাদর্শীদের মতামতের ভিত্তিতে সরকারের সার্বিক জনপ্রিয়তার মানদণ্ড বিচার করাটাও অযৌক্তিক। অন্যদিকে প্রধান বিরোধী দল

বেসরকারি খাতের অগ্রদূত স্যামসন চৌধুরী-আজ পাবনায় সমাহিত করা হবে

বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মরদেহ শুক্রবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছে। বিমানবন্দরে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এ সময় তার পরিবারের সদস্য এবং শীর্ষ ব্যবসায়ীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্যামসন এইচ চৌধুরী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারওয়ানবাজারে রেলের জমিতে মৎস্য মার্কেট-জমির মালিকানা নিয়ে উভয়পক্ষের দাবি by হকিকত জাহান হকি

কারওয়ানবাজারে রেলওয়ের প্রায় ৩ বিঘা জমি দখল করে মাছের পাইকারি মার্কেট নির্মাণ করা হয়েছে। স্থানীয় কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে এ মার্কেট দখলে রেখে ব্যবসা করছে। স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণে নানা সময়ে এ মার্কেটে দখল, পাল্টা দখলের ঘটনাও ঘটছে। এ মার্কেটকে কেন্দ্র করে চাঁদাবাজি, মাস্তানিসহ নানা ঘটনা ঘটছে প্রতিনিয়ত। স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এ মার্কেটটি সহায়ক ভূমিকা রাখছে বলে এলাকার কেউ কেউ মন্তব্য করেছেন।

ইভিএমে আস্থা বাড়ছে-জাতীয় নির্বাচনে ব্যবহারের প্রস্তুতি by নিয়াজ মোর্শেদ

লেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আতঙ্ক কেটে গেছে ভোটারদের মন থেকে। কুমিল্লা সিটি করপোরেশনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হয়েছে এবং ৭৫ শতাংশেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন শেষে ভোটার, মেয়র হিসেবে নির্বাচিত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু এবং আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খান ইভিএম নিয়ে কোনো অভিযোগ জানাননি। ইভিএমের ত্রুটি দেখাতে পারেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার এবং নির্বাচন

জাবির ভয়ঙ্কর র‌্যাগিং by বেলাল হোসাইন রাহাত

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে একটি নাম সবার কাছে পরিচিত। তা হলো র‌্যাগ। অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও র‌্যাগ দেওয়ার কথা শুনে ভর্তি হয় না। এই র‌্যাগ দেওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। কিছু দিন আগে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার অজুহাতে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করে অধ্যয়নরত শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের আগে বড় ভাইদের সঙ্গে পরিচয় হতে হয়

জ্বালানি তেলের আগুনে দগ্ধ মানুষ by অলিউর রহমান ফিরোজ

দেশে যেভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তাতে করে মানুষের জীবনধারণ দুর্বিষহ হয়ে উঠেছে। এক বছরেই জ্বালানি তেলের মূল্য চার দফা বৃদ্ধি করে সরকার রেকর্ড স্থাপন করেছে। জ্বালানি তেলের সঙ্গে আমাদের জীবন ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই ঘন ঘন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের মানুষের জন্য হতাশাজনক। এর কারণে শুধু তেলচালিত যানবাহনের ভাড়াই বৃদ্ধি পায় না, সে সঙ্গে গ্যাসচালিত যানবাহনগুলোও অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি পায়।

নিয়তির কাঁধে জীবন সঁপে by সুমিত বণিক

কটি শিশুর আগমন একটি পরিবারের জন্য যেমন আনন্দের বার্তা বয়ে আনে, তেমনি ওই শিশুটিকে জন্ম দিতে গিয়ে একজন গর্ভবতী মহিলার গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব-পরবর্তী জটিলতার কারণে সৃষ্ট সংকট শুধু ওই নারীর জীবনেই অন্ধকার বয়ে আনে না, সেই সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও পোহাতে হয় অসহ্য যন্ত্রণা। একটি সুস্থ শিশুর জন্মনির্ভর একজন গর্ভবতী মহিলার গর্ভকালীন নিয়মিত চেকআপ, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে সুস্থতার ওপর। এ ক্ষেত্রে সেই

নতুন রাজনীতির ইঙ্গিত! by সাইফুল ইসলাম

বাংলাদেশের বর্তমান রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। অথচ সেখানে সাংগঠনিকভাবে অংশগ্রহণ করেনি কোনো রাজনৈতিক দল। প্রার্থীদের পক্ষে-বিপক্ষে অবশ্য রাজনৈতিক কর্মীরাই ছিল, বিজয়ের কলাকৌশল হয়তো রচনা করেছে তারাই, তবে তারা এসেছিল তাদের দলীয় রাজনীতিকে স্থগিত রেখে। এ ছাড়া তারা কখনোই জনতার ঊধর্ে্ব উঠে নেতা হতে চায়নি।

কোন দুঃখে? by শেখ রোকন

জাতিসংঘ জলপ্রবাহ সনদে (ইউএন ওয়াটারকোর্স কনভেনশন, ১৯৯৭) বাংলাদেশ স্বাক্ষর করছে না কেন? আগে যদিও মৃদু-মন্দ ছিল, টিপাইমুখ ইস্যু ডামাডোলে বেশ জোরেশোরেই উঠেছে কথাটি। বারবার উত্থাপিত এই প্রশ্নের জবাব অবশ্য মিলছে না। জানা যাচ্ছে, কমবেশি ২৭ বছরের প্রস্তুতি, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনা শেষে ১৯৯৭ সালের ২১ মে জাতিসংঘ সাধারণ পরিষদে 'দ্য কনভেনশন অন দ্য ল অব নন-নেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল

তিনি আগামী দিনকে সুন্দর করতে চেয়েছেন by মামুন রশীদ

স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের বেসরকারি খাতের আইকনে পরিণত হয়েছিলেন। যে কোনো মানদণ্ডেই প্রায় সবার কাছে তিনি মোর দ্যান হিজ লাইফ, অফুরান প্রেরণা। মহৎপ্রাণ মানুষটির দৃষ্টি ছিল সর্বদা সম্মুখপানে। মৃত্যুর কিছুদিন পূর্ব পর্যন্তও ছিলেন স্কয়ার গ্রুপে প্রায় সব বিষয়ের কাণ্ডারি। পড়াশোনা শেষ করে নিজের গ্রামে ছোট ওষুধের দোকান দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫৮ সালে আরও তিন বন্ধুকে নিয়ে স্থাপন করেন স্কয়ার ওষুধ কোম্পানি। এখন এ প্রতিষ্ঠানটি

শিক্ষা-ডিজিটাল সরকারের এনালগ অভ্যাস by সৈয়দ মাহবুবুর রশিদ

শিক্ষার মানে বড় বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। সমাজে যেমন ধনী-দরিদ্রের বৈষম্য ভয়াবহ রূপ নিয়েছে তেমনি শিক্ষাক্ষেত্রে এ রকম পরিস্থিতির রূপ নিতে চলেছে। সমাপনী, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফল মনিটর করতে হবে। যেসব স্কুলের ফল মোটেই সন্তোষজনক নয় তার কারণ চিহ্নিত করে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুদান বন্ধ করে কিংবা এ ধরনের কোনো নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলে তা হবে আত্মধাতের শামিল। দেশের সর্বাঞ্চল থেকে প্রকৃত শিক্ষিত

কালের আয়নায়-একে একে তিনটি দুর্গের পতন :তারপর? by আবদুল গাফফার চৌধুরী

কুমিল্লা নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকারের উচিত ছিল, আগের দুই সিটি করপোরেশন মেয়র নির্বাচনে তাদের বিপর্যয়ের কারণ অনুসন্ধানের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন এবং সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রতিকার ব্যবস্থা গ্রহণ ও সঠিক প্রার্থীকে সমর্থন দান। তা না করে তারা ঢাকা সিটি করপোরেশনে পরাজয় ঠেকানোর জন্য এই করপোরেশনকে দু'ভাগ করার চেষ্টায় ও বিতর্কে সময় নষ্ট করেছেন এবং কুমিল্লা সিটি করপোরেশন মেয়র নির্বাচনেও

নৃত্যশিল্পী লাঞ্ছিত-এরাই তবে ছাত্রনেতা!

সাতক্ষীরায় একজন নৃত্যশিল্পীকে লাঞ্ছিত করে জেলার ছাত্রলীগ নেতারা যে ঘৃণ্য অপরাধ করেছেন তার নিন্দা জানানোর ভাষা জানা নেই। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসা শিল্পীর স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করার চেষ্টা ভয়ঙ্কর অপরাধ। জেলার এসব ছাত্রনেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা ইতিপূর্বে নানা অভিযোগ জানিয়েছেন শীর্ষ পর্যায়ে। কেন তাদের বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি? যেসব ছাত্রনেতা বা কর্মী হত্যা, গুম, খুন,

শার্লক হোমস নিয়ে ধারাবাহিক

স্টাফ রিপোর্টার: স্যার আর্থার কোনাল ডয়েলের বিখ্যাত গোয়েন্দা সিরিজ পাঠকের কাছে এখনও সমাদৃত। শার্লক হোমস নিয়ে পৃথিবীব্যাপী অনেক চলচ্চিত্র-টিভি সিরিজ হয়েছে। কিন্তু আমাদের দেশে কোন কাজ হয়নি এখনও। প্রথমবারের মতো বাংলাদেশে জনপ্রিয় এই গোয়েন্দা সিরিজ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা আরিফ এ আহ্‌নাফ। ধারাবাহিকটির শিরোনাম ‘আমাদের শার্লক হোমস’। রচনা করছেন তিন নাট্যকার মনোয়ার কবির, জাকারিয়া সৌখিন এবং মেহেদি হাসান। শার্লক হোমস চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। আগামী ১৫ই জানুয়ারি থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হচ্ছে। ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা আহ্‌নাফ বলেন, ‘শার্লক হোমস নিয়ে অনেক বিখ্যাত মানুষ নির্মাণ করেছেন। আমিও সাহস করে সিরিজটি নির্মাণ করতে চাচ্ছি। আধুনিকভাবে নির্মাণ করা হবে। আশা করি দর্শকদের সুন্দর একটি সিরিজ উপহার দিতে পারবো’। শার্লক হোমস চরিত্রে অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘এমন একটি চরিত্রে অভিনয় সত্যিই কঠিন। নিজেকে আমি প্রস্তুত করছি। চরিত্রটি ফুটিয়ে তোলার শতভাগ চেষ্টা থাকবে আমার’। ‘আমাদের শার্লক হোমস’ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হবে। স্যার আর্থার কোনাল ডয়েল তার সিরিজটি বৃটেনের প্রেক্ষাপটে রচনা করেছেন। সেই গল্পগুলোর ছায়ার সঙ্গে বাংলাদেশের বর্তমান সময় এবং সমাজ ব্যবস্থা যোগ হবে। প্রতি সপ্তাহে ধারাবাহিকটির ৩টি পর্ব প্রচার হবে। প্রতি ৩ পর্বে ১টি করে গল্প শেষ হবে।

কুমিল্লা সিটি করপোরেশন-গণতন্ত্র ও নতুন প্রযুক্তির জয়

কারে সবচেয়ে ছোট হলেও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন তাৎপর্যের দিক থেকে অনেক বড় হয়ে দেখা দিয়েছে। কেননা, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পুরো নির্বাচন প্রক্রিয়া ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, পর্যবেক্ষক, নির্বাচন কমিশনসহ সব পক্ষ মত দিয়েছেন, ভোট সুষ্ঠু ও অবাধ হয়েছে। সামান্য যান্ত্রিক ত্রুটি ছাড়া ইভিএম কোনো জটিলতা তৈরি করেনি। ইভিএমের মাধ্যমে ভোটাররা দ্রুততম সময়ে

এবার চুরি হয়েছেন গাগা নিজেই

এতদিন শোনা গেছে চুরি হয়েছে গাগার গানের সুর, তার স্টাইল স্টেটমেন্ট, তার অ্যালবাম কনসেপ্টসহ আরও কত কী। এর জন্য আবার আদালতে মামলাও ঠুকেছেন তিনি। কিন্তু এবার ঘটলো অদ্ভুত এক কাণ্ড। এবার চুরি হলেন গাগা নিজেই। আর গাগাকে ফিরে না পেয়ে আদালতে মামলাও হলো! আসল ঘটনা হলো, গাগা এতদিন যে নখ পরিচর্যাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিতেন, তারা হারিয়েছেন গাগাকে। এখন আর গাগার নখের পরিচর্যা করতে পারবেন না তারা। নখ পরিচর্যাকারী প্রতিষ্ঠান হেয়ার রুম সার্ভিস জানিয়েছে, তাদের এক সাবেক কর্মচারী চুরি করেছে তাদের পুরনো ক্লায়েন্ট লেডি গাগাকে। আর এই চুরির অপরাধে ৩৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলাও করেছে প্রতিষ্ঠানটি। তারা অভিযোগ করেছে, আন্তর্জাতিক তারকা লেডি গাগা তাদের অনেকদিনের পুরনো গ্রাহক। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ট্যুরে যাওয়ার আগে তাদের প্রতিষ্ঠানে নখ পরিচর্যার জন্য আসতেন তিনি। আবার অনেক সময় সেই প্রতিষ্ঠান থেকেও গাগার কাছে লোক পাঠানো হতো তার সেবা করার জন্য। এক সময় গাগা যখন তাদের নিয়মিত ক্লায়েন্ট হয়ে গেলেন, তখন শুধু গাগার জন্যই তারা একজন পরিচর্যাকারী নিয়োগ দেন। তার নাম আয়া ফুকুডা। তাকে ২০১০ সালের ডিসেম্বরে নিয়োগ দেয় হেয়ার রুম সার্ভিস। ২০১১ সালের জুন মাসে তিনি এইচআরএস ছেড়ে দেন। চাকরি ছাড়ার সময় ওই প্রতিষ্ঠান এবং ফুকুডার মধ্যে একটি চুক্তি হয়- চাকরি ছেড়ে যাওয়ার পর এইচআরএসের কোন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না ফুকুডা। যদি তিনি কোন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাকে ব্যক্তিগতভাবে সেবা দেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কিন্তু পরে সেই চুক্তি মানেননি ফুকুডা। তিনি চাকরি ছাড়ার পরও পরিচর্যা করে যাচ্ছেন গাগার। এর ফলে গাগা আর হেয়ার রুম সার্ভিসে আসছেন না। যখন তারা বুঝতে পারলেন চুরি হয়ে গেছেন গাগা, সঙ্গে সঙ্গে শরণাপন্ন হন আদালতের।

আবারও মেসি’র জোড়া গোল

স্পোর্টস ডেস্ক: খেলবেন কিনা শুরুতে সন্দেহ ছিল। সকালে অনুশীলনে ছিলেন না অসুস্থতার কারণে। পরে ক্লাবের পক্ষ থেকে মিডিয়াকে জানানো হয় তিনি ফ্লু আক্রান্ত। বুধবারের ম্যাচে খেলছেন না। কিন্তু দ্বিতীয়য়ার্ধে মেসি খেললেন। আর গোল করলেন একজোড়া। লিওনেল মেসির জোড়া গোলে কোপা ডেল রে’র খেলায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। গত বুধবার স্পেনের এ ঘরোয়া কাপ আসরের ম্যাচে ওসাসুনাকে ৪-০ গোলে পরাজিত করে গতবারের রানার্সআপ বার্সেলোনা। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ ম্যাচে মেসি দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন। প্রথমটি ৭২ মিনিটে হেডে আর ইনজুরি সময়ে অপরটি বাঁ পায়ের জাদুতে। এ দু’গোলে চলতি মওসুমে মেসির গোল সংখ্যা দাঁড়ালো ৩১টি। ম্যাচ শেষে মেসি তার অসুস্থতা প্রসঙ্গে বলেন, আমার বমি-টমি হয়নি। জ্বরও ছিল না। তবে পেট ব্যথা ছিল। এ কারণে সকালে অনুশীলনে যাইনি। পরে সুস্থ বোধ করায় খেলেতে নামি।’ বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বলেন, সকালে অনুশীলনের আগে মেসি বলছিল ওর পেটে ব্যথা। ফ্লুতে ভোগার কারণে এ ম্যাচ খেলা হয়নি ভালদেজের। মেসির সমস্যাটাও তেমন কিছু মনে করছিলাম।’ গতবার কিংস কাপ খ্যাত কোপা ডেল রের ফাইনালে খেলেছিল স্পেন তথা বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে বার্সেলোনা হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার তেমন কিছু ঘটছে না। ফাইনালের অনেক আগেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দল দু’টির। প্রি-কোয়ার্টার ফাইনাল পার করতে পারলে বার্সা-রিয়ালকে কোয়ার্টার ফাইনালেই  মুখোমুখি হতে হবে। আগের দিন তাদের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় মালাগাকে ৩-২ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ।

৮০ গজ দূর থেকে গোল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা বিরলই। বুধবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে গোল করেছেন এভারটন গোলরক্ষক টিম হাওয়ার্ড। এমন ঘটনা এর আগে মাত্র তিনবার দেখা গেছে। এভারটনের মাঠ গুডিসন পার্কের এ ম্যাচে হাওয়ার্ড খেলার প্রথম গোলটি করেন ৮০ গজ দূর থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে হতবাক করে দিয়ে। যদিও পরে দুই গোল খেয়ে ম্যাচ হেরে যায় এভারটন। এ গোল করতে পেরে  ম্যাচ শেষে হাওয়ার্ড দু:খই প্রকাশ করলেন। বললেন, প্রতিপক্ষ গোলরক্ষক া্যাডাম বোগদানের জন্য তার খারাপ লাগছে। ১০ বছর আগে অ্যাস্টন ভিলা গোলরক্ষককে বোকা বানিয়ে এই গুডিসন পার্কেই এমন কীর্তি দেখিয়েছিলেন ডেনমার্কের তারকা গোলরক্ষক পিটার স্মাইচেল। প্রিমিয়ার লীগে গোল পাওয়া অন্য দুই গোলরক্ষক  ব্রাড ফ্রিদেল ও পল রবিনসন। ‘আমার দেখা সবচেয়ে চাঞ্চল্যকর গোল এটি’-হতভম্ব বোল্টন কোচ ওয়েন কোয়েলের স্বীকৃতি।

দল কিনবেন শাহরুখ খান!

স্পোর্টস রিপোর্টার: কেকেআর নিয়ে মাাঠে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় হলিউড তারকা শাহরুখ খানকে। তার সেই ব্যস্ততা দেখার সম্ভাবনা বাংলাদেশ প্রিমিয়ার লীগেও আছে। তবে বিপিএল’র দল কেনা নিয়ে জটিলতায় সেই সম্ভাবনাও দিন দিন ক্ষীন হয়ে আসছে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজ উদ্দিন আলমগীর জানিয়েছেন, বিপিএলের নানা অনুষ্ঠানে এই তারকাকে দেখা গেলেও শেষ পর্যন্ত হয়তো তার আর দল কেনা হবে না। মিরপুরে গতকাল দুপুরে বিপিএল কমিটি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘গেম অন’-এর আয়োজনে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গেম অনের ইভেন্ট ম্যানেজম্যান্ট পরিচালক অঞ্জন গাঙ্গুলী, বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং সিইও মঞ্জুর আহমেদ।  সংবাদ সম্মেলন শেষে অঞ্জন গাঙ্গুলী অবশ্য জানিয়েছেন শাহরুখ খানের দল কেনার সম্ভাবনা এখনো রয়েছে।
আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে মূল আকর্ষন সে দেশের সিনে তারকারাও। শাহরুখ খান, প্রিতি জিনতা, জুহি চাওলাদের মতো সিনে তারকারা আইপিএলের মাঠ মাতিয়ে রাখেন। বাংলাদেশের সিনে তারকারাও কি থাকছেন বিপিএলে?  না এমন কিছু হচ্ছে না বলে জানালেন সিরাজ উদ্দিন মো. আলমগীর। বলেন, ‘বলিউড আর এদেশের সিনে তারকাদের মধ্যে আর্থিক বিবেচনা এক বিষয় নয়। এদেশের সিনে তারকাদের বিপিএলে অংশ গ্রহনের ক্ষেত্রে ততোটা  গ্রহণযোগ্যতা আছে বলে মনে হয় না। তবে বিপিএলে বাংলাদেশের অন্যান্য অঙ্গনের তারকারা অবশ্যই অংশ নেবেন।’
আইপিএলের অন্যতম দল কেকেআরের মালিক শাহরুখ খান বিপিএলে একটি দল কেনার সম্ভাবনা আছে। কিন্তু কেকেআর নাম নিয়ে তারা বাংলাদেশের বিপিএলে আংশগ্রহণ করতে চাইছে বলে বিষয়টি এখনো আলোচনা পর্যায়েই রয়েছে। আর নাম পরিবর্তন নিয়ে নানা প্রতিবন্ধকতা থাকায় দল কেনার সম্ভাবনাও এখন অনেক কম। এবার বিপিএল-এ দলের মালিক কে কে থাকছেন সেটা নিশ্চিত করেননি আলমগীর। তবে বিপুল সাড়া পেয়েছেন তা জানিয়েছেন তিনি। আর প্রতিটি দলই ভাল হবে এ কারণে যে, ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোকে দল পেতে খরচ করতে হবে ২ থেকে আড়াই মিলিয়ন মার্কিন ডলার। ফলে তারা দলের উন্নয়নের জন্য উঠেপড়েই লাগবে। ইতোমধ্যে ১২৩ জন বিদেশী ক্রিকেটার বিপিএল-এ খেলার আগ্রহ দেখিয়েছেন যাদের মধ্যে ৮০ জনকে নিয়ে নিলাম হবে আগামী ১৯ জানুয়ারী। ‘এ’ ক্যাটাগরির জন্য ১ লাখ, ‘বি’ ক্যাটাগরির জন্য ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ২৫ হাজার মার্কিন ডলার সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে। আর দেশের ক্রিকেটারদের তালিকা চূড়ান্তভাবে জানানো হবে ৭ জানুয়ারী। তবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ চলমান থাকায় তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন নিশ্চিত হচ্ছে না। ওই বিষয়ে অঞ্জন গাঙ্গুলী বলেন, ‘আমরা চেয়েছি যাতে অধিকাংশ টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটাররা বিপিএল-এ অংশ নিতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেই অধিকাংশ দেশ কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না। তবে প্রথম আসরে ভারত-অস্ট্রেলিয়ার মূল কেউ খেলতে না পারলেও পরবর্তীতে হয়তো শচীন টেন্ডুলকরের মতো মহাতারকারাও খেলবেন।

প্রকাশ হলো দর্শক নন্দিত চলচ্চিত্র ‘মনের মানুষ’-এর চিত্রনাট্যের বই

স্টাফ রিপোর্টার: সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মনের মানুষ’ ছবির নানাদিক নিয়ে প্রকাশ হলো চিত্রনাট্যের বই ‘মনের মানুষ, চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’। দর্শক নন্দিত এই চলচ্চিত্রের বইটির গ্রন্থনা ও ভূমিকা তৈরি করেছেন আবুল আহসান চৌধুরী। বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ২৫১ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ১৯৯ ইউএস ডলার। এটি সর্বত্র পাওয়া যাচ্ছে। বইটির প্রকাশনা উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে গতকাল এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বক্তব্য রাখেন ‘মনের মানুষ’-এর পরিচালক গৌতম ঘোষ, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সৈয়দ সালাউদ্দিন জাকী, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশে ছবিটির পরিবেশক হাবিবুর রহমান খান, বইটির গ্রন্থকার আবুল আহসান চৌধুরী, পাক্ষিক ম্যাগাজিন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লুৎফর রহমান রিটন। বইটি প্রকাশ প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, নিঃসন্দেহে বলতে পারি ‘মনের মানুষ’ সকল শ্রেণীর দর্শকের মনের মানুষ হয়েছে। ছবিটি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনা করে আমরা আনন্দিত। এর আগেও আমরা যৌথ প্রযোজনার ছবি করেছি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম, আখন্দ সানোয়ার মোর্শেদ ও শাহ আলম কিরণ, মনের মানুষের অভিনেতা আহসানুল হক মিনু, রোকেয়া প্রাচী, শর্মি, তাথই প্রমুখ। বইটি প্রকাশ সম্পর্কে গৌতম ঘোষ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার জানা নেই ক’টা চলচ্চিত্রের ভাগ্য হয়েছে চিত্রনাট্য ‘বই’ হয়ে প্রকাশ পাওয়া। আমাদের লোক-সংস্কৃতি এতো ব্যাপক সেটা অনুধাবন করা সম্ভব নয়। চলচ্চিত্রটি নিয়ে আমারও অনেক কিছু সমালোচনা রয়েছে। কোথায় কোথায় আমার ভুল হয়েছে সেটা সমালোচনা করা আমার কর্তব্য। সে কারণেই এমন একটি বই প্রকাশের প্রয়োজন ছিল। যেটা দেখে চলচ্চিত্র বোদ্ধারা উপলব্ধি করবেন। উপকৃত হবেন আগামী প্রজন্ম এবং সমালোচনাও তৈরি করতে পারবেন। আমি চেয়েছি মনের মানুষ- এ আনন্দ দিতে, অনুভূতি দিতে। ‘মনের মানুষ’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, আশীর্বাদ চলচ্চিত্র ও রোজবেলী ফিল্মস নেটওয়ার্ক (কলকাতা)। সৈয়দ সালাউদ্দিন জাকী প্রকাশনা সম্পর্কে বলেন, বইটির প্রকাশনা আমাকে খুব নাড়া দিয়েছে। কারণ আমাদের চলচ্চিত্রের চিত্রনাট্যের কোন বই পাওয়া যায় না। প্রযোজকের মূল ভাবনা ধারণ করে চলেছে সাগর। তারই প্রতিফলন ঘটালেন তিনি। এ সময় তিনি ‘মনের মানুষ’ নির্মাতা গৌতম ঘোষকে অনুরোধ করেন প্রয়াত সেলিম আল-দীনকে নিয়ে একটি কাজ করার জন্য। ছবিটি মুক্তি পেয়েছিল দুই বাংলায় একই দিন। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এক যুগান্তকারী সাফল্য। যা আগে ঘটেনি। ‘মনের মানুষ’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই অর্জন করেছিল ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ এ জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্র ক্যাটিগরিতে মর্যাদাপূর্ণ নার্গিস দত্ত পুরস্কার। বইটির সম্পাদক আবুল আহসান চৌধুরী এর প্রকাশনা সম্পর্কে বলেন, লালনকে নিয়ে নির্মিত ‘মনের মানুষ’-এর চিত্রনাট্যের বই সম্পাদনা করতে পেরে আমি গর্বিত। আমি কৃতজ্ঞ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে। এছাড়াও ছবিটি এযাবৎ অর্জন করেছে অসংখ্য পুরস্কার। ছবিটি নিবেদন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। ছবিটি সাফল্যের সঙ্গে দুই বাংলার বিভিন্ন সিনেমা হলে ১০০ দিনেরও বেশি প্রদর্শিত হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালের ৩রা ডিসেম্বর।

বাবা হতে চাওয়ার খেসারত!

বিনোদন ডেস্ক: বাবা হতে চাওয়ার খেসারত দিচ্ছেন বৃটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ড। বাবা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করার কারণেই নাকি কেটি পেরির সঙ্গে তার ১৪ মাসের সংসার জীবনের ইতি ঘটতে যাচ্ছে। ১৪ মাস আগে ভারতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন রাসেল এবং কেটি। বিয়ে করলেও সংসার জীবনে পুরোপুরি থিতু হতে পারছিলেন না ২৭ বছর বয়সী কেটি। আর তার উদ্দাম জীবনযাপন মোটেও মেনে নিতে পারছিলেন না বাবা হওয়ার স্বপ্নে বিভোর রাসেল। সে কারণেই সমপ্রতি লসএঞ্জেলেস আদালতে কেটির সঙ্গে ডিভোর্সের আবেদন করেছেন ৩৬ বছর বয়সী এ অভিনেতা।


ঘরোয়াভাবেই জন্মদিন পালন করলেন চম্পা

স্টাফ রিপোর্টার: ৪ঠা জানুয়ারি রাত ১২টা বাজতেই বাসায় এসে উপস্থিত হন মেয়ে এশা ও তার স্বামী তানভীর আহমেদ। উপহার সামগ্রীর পাশাপাশি একটি কেক নিয়ে এসেছিলেন তারা। তাদের দেখে অবাক হয়ে ওঠেন চম্পা। এতো রাতে এশা ও তানভীর এভাবে যে সারপ্রাইজ দেবেন তা ভাবতে পারেননি তিনি। চম্পা বলেন, সত্যিই অবাক হয়েছি। রাতে কেক কাটাসহ অনেক আনন্দ করেছি। সকাল হতেই বাসায় এসে উপস্থিত হন ববিতা আপা ও অস্ট্রেলিয়া থেকে আসা বড় ভাই। ববিতা আপা আমাকে নাস্তা খাইয়ে দিয়েছেন। তারপর ববিতা আপা ও বড় ভাইয়া খামে করে আমাকে কিছু টাকাও দিয়েছেন। সত্যিই খুব ভাল লাগছে। অল্প সময়ের জন্য হলেও আবারও সেই ছোট্ট সময়ে ফিরে গেলাম। এছাড়া আত্মীয়-স্বজন, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা ছিল অনেক। গতকাল ছিল অভিনেত্রী চম্পার জন্মদিন। কিভাবে কাটালেন তা জানতে চাইলে উপরের কথাগুলো বললেন তিনি। চম্পা আরও জানান, বাড়িতে যেন শুধুই ফুলের সমারোহ। সব মিলিয়ে গতকাল ঘরোয়াভাবে বেশ আনন্দের সঙ্গেই জন্মদিন কাটালেন সত্তর ও আশি দশকের জনপ্রিয় এ চিত্রনায়িকা।

উৎসবে আনন্দে গুলশান এভিনিউ’র ৭০০ পর্ব প্রচার উদযাপন

স্টাফ রিপোর্টার: বাংলাভিশনে প্রচার চলতি প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’র ৭০০তম পর্ব প্রচার উপলক্ষে উৎসব উদযাপন করেছেন নাটকটির অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। গুলশানস্থ নাটকটির শুটিং বাড়িতে এ উৎসবের আয়োজন করা হয়। নাটকটির প্রযোজক তুহিন বড়ুয়া বলেন, ৭০০তম পর্ব প্রচার টেলিভিশন নাটকের ক্ষেত্রে এটি একটি স্মরণীয় ঘটনা। ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকটি তা করতে সক্ষম হয়েছে। আর একে আরও স্মরণীয় করে রাখার জন্যই এ আয়োজন। নিমা রহমানের চিত্রনাট্য ও পরিকল্পনা এবং সতীর্থ রহমানের পর্ব-পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুজাতা, রুনা খান, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, বন্যা মির্জা, মাহমুদ সাজ্জাদ, রওনক হাসান, ইউসুফ রাসেল, তানভীর, ত্রিশা, সীমানা, মিতানুর, শিরিন বকুল, শেলী আহসান, সবুজ রহমান, শাহেদ শরীফ খান, নিসা, সংগ্রাম, জোৎস্না প্রমুখ। অনুষ্ঠানে এদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। তারিক আনাম খানের উপস্থাপনায় মঞ্চে এদের বেশিরভাগই নাচ ও গান পরিবেশন করেন। ঢাকার অভিজাত এলাকার চৌধুরী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে গুলশান এভিনিউর মূল গল্প। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’।

বিন্যস্তকরণ চলতি বছরেই শেষ করার আশা ডিএসই সিইও’র

অর্থনৈতিক রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনে (বিন্যস্তকরণ) চলতি বছরেই শেষ করার আশা প্রকাশ করেছেন সংস্থাটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন। পুঁজিবাজারের স্বচ্ছতা রক্ষা ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই এ কার্যক্রম চলবে। এজন্য ডিএসইর আন্তরিক প্রচেষ্টা থাকবে। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ড. মোশাররফ হোসেন বলেন, পুঁজিবাজারকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যে বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা আরও বৃদ্ধি পায়। তিনি  বলেন, পুঁজিবাজার বিন্যস্তকরণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে ধারণাপত্র জমা দেয়া হয়েছে। ধারণা পত্র অনুযায়ী ডিএসই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী অর্থবছরের বাজেটের পর ধারণাপত্র অনুযায়ী এর কার্যক্রম পুরোদমে শুর হবে। তবে চেষ্টা করা হবে চলতি বছরেরই যেন পুঁজিবাজার বিন্যস্তকরণ কার্যক্রম সম্পন্ন করা যায়। পুঁজিবাজার উন্নয়নে ডিএসইর কমপ্লায়েন্স বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ ধারণা আছে। তারা যেন এখানে বিনিয়োগ করতে এসে কোন প্রকার আস্থাহীনতা বা বিনিয়োগ ঝুকিতে না পড়ে এজন্য আমরা কাজ করছি। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অর্জনের মাধ্যমে তাদের মধ্যে পুঁজিবাজার নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে আস্থা সৃষ্টির মাধ্যমেই স্থিতিশীল পুঁজিবাজার গরে তোলা সম্ভব হবে। ডিএসই প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সুভ্রকান্তি চৌধুরী, জিএম ফাইন্যান্স জীবন কান্তি দাশও ডিএসই ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক চাপ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: মীর্জ্জা আজিজুল

অর্থনৈতিক রিপোর্টার: তত্ত্ববধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মীর্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে এখনও বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনা সন্নিবেশিত হয়নি। দেশের সামগ্রিক অর্থনীতিতে নিম্নগতি নেমে এসেছে তা নয়, তবে নীতি প্রণয়নকারী ও সংশ্লিষ্টদের এ কথা স্বীকার করতে হবে যে, দেশে এক ধরনের অর্থনৈতিক মন্দার চাপ উপলব্ধি হচ্ছে। এতে অর্থনীতিতে বাহ্যিক বেদনা দেখা যাচ্ছে। তিনি বলেন, সম্প্রতি দেশের আমদানি ও রপ্তানি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য পরিমাণের মন্দাভাব দেখা যাচ্ছে। রেমিট্যান্স প্রবাহে কার্যত কোনও আলোর দেখা পাওয়া যাচ্ছে না। তাই অর্থনৈতিক চাপ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। বুধবার রাতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে  ‘ব্যাংকিংয়ে নৈতিকতা’ শীর্ষক ১১তম নুরুল মতিন মেমোরিয়াল ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বিআইবিএম’র চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন- বিআইবিএম’র মহাপরিচালক মো: তৌফিক আলম চৌধুরী। গভর্নর বলেন, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করা হচ্ছে। এ জন্য সিএসআর কে ব্যাংকিং চ্যানেলের মূলধারায় আনার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনায় যে নৈতিকতা দেখান, তদ্রুপ আমানত ও গ্রাহকদের ক্ষেত্রেও অনুরূপ আচরণ করতে হবে। এভাবে নৈতিকতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।
মীর্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে চমৎকার কার্যক্রম ও সমাজের বিশ্বাস বৃদ্ধিতে সকল আইন-কানুন ও বিধিনিষেধ মেনে চলতে হবে। কেননা, নৈতিকতা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা দৃঢকরণের স্তম্ভ। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে সাম্য ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি ব্যাংকগুলোকে কয়েকটি স্তম্ভ গুরুত্বের সঙ্গে মেনে চলার পরামর্শ দেন। যা হলো- নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান, ন্যায়সঙ্গত আচরণ, সিএসআর দায়িত্ববোধ জাগ্রত করা এবং বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করা।

শেয়ারবাজার-অস্বাভাবিক উত্থান অনিবার্য পতন by তৌহিদুল ইসলাম মিন্টু

হাজোট সরকারের তিন বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল শেয়ারবাজারে কেলেঙ্কারির ঘটনা। এবার ক্ষমতারোহণের প্রথম দুই বছর ছিল শেয়ারবাজারের উত্থান পর্ব। পরের এক বছর ছিল পতনকাল। বিশেষ করে ২০১০ সালে বিভিন্ন কম্পানির শেয়ারের মূল্য অস্বাভাবিক উত্থান ২০১১ সালের পতনকে অনিবার্য করে তোলে। ২০১০ সালের শেষ মাসে শুরু হওয়া ধস ২০১১ সালজুড়ে বিদ্যমান থাকে। এ ঘটনায় বছরজুড়েই বিচলিত থাকতে হয়েছে সরকারকে।

বাজার পরিস্থিতি-দ্রব্যমূল্যে লাগাতার ভোগান্তি by রাজীব আহমেদ

৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের অর্থ ও পাটমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছিলেন তাতে গুরুত্বের একটি প্রধান বিষয় ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। স্বাধীনতার পর ৪০ বছর ধরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনী ইশতেহারও বাজেটে সমান গুরুত্ব পেয়ে আসছে। সরকারগুলো এ ক্ষেত্রে সফলতার দাবি করেছে। কিন্তু জনগণের কাছে তা জোর পায়নি। এক সরকারের মেয়াদ শেষে নতুন সরকার আসার পর দেখা যাচ্ছে দ্রব্যমূল্য আগেই কম ছিল।

শিক্ষা-শিক্ষা মন্ত্রণালয় জ্বালাচ্ছে আশার প্রদীপ by অভিজিৎ ভট্টাচার্য্য

শিক্ষা মন্ত্রণালয় জ্বালাচ্ছে আশার প্রদীপ। হচ্ছে না, হবে না রবের পরিবর্তে এ খাতে এখন শুধুই হচ্ছে কিংবা হবে 'ধ্বনি'। তবে এ প্রদীপের নিচেও আছে অন্ধকার। গত তিন বছরে শুধু এ মন্ত্রণালয়েরই নয়, পুরো সরকারের অন্যতম অর্জন 'অসাম্প্রদায়িক শিক্ষানীতি'। চমক দেওয়ার মতো কিছু উদ্যোগ থাকলেও শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল না দেওয়ায়ও অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান সরকারের গত তিন বছরে শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন

দিনবদল-চুপসে যাচ্ছে প্রত্যাশার বেলুন by আহমেদ দীপু ও পার্থ প্রতীম ভট্টাচার্য্য

হাজোট সরকারের কাছে জনগণের প্রত্যাশার বেলুন ক্রমেই চুপসে যাচ্ছে। ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তির আগে থেকেই বেলুনের বাতাস বেরোতে থাকে। তিন বছরের মাথায় এসে সেই প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। খোদ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাই নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়নের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 'ভোট ও ভাতের অধিকার, দারিদ্র্য বিমোচনের হাতিয়ার' শীর্ষক নির্বাচনী ইশতেহার 'দিনবদলের সনদ'-এর মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তি হচ্ছে আজ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা এবং প্রত্যাশা নিয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে মহাজোট।
বিপুল সম্ভাবনা, জনসমর্থন ও প্রত্যাশা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন মহাজোট সরকার গত তিন বছরে মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে সামান্যই। ফলে তিন বছরের শাসনামলে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে তৈরি হয়েছে বিশাল ব্যবধান, যা আগামী দুই বছরে কমানো প্রায় অসম্ভব।
'সংকটের আবর্তে ডুবে থাকা দেশকে পুনরুদ্ধারের মাধ্যমে একটি উন্নত, সুখী-সুন্দর জীবন গড়ে তোলাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র ব্রত'_এই বাক্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কর্মসূচি, অঙ্গীকার ও ঘোষণা শুরু হলেও সাধারণ মানুষের দৃষ্টিতে সরকার গত তিন বছরে সেই ব্রতের কাছাকাছিও যেতে পারেনি।
দিনবদলের স্লোগান নিয়ে যাত্রা শুরু করলেও দিনবদল কতটা হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় অ্যানালগ সংস্কৃতিতেই ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার কথা বলা হলেও কার্যকর হয়নি সংসদ। একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে রাজনীতির চাকা। নেতা-নেত্রীদের বক্তৃতায় কোনো সংযম নেই, সহনশীলতার অভাব সর্বত্র। বিরোধী দলের সদস্যদের ওপর পুলিশের মারমুখী আচরণ, বিরোধী দলের রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ রেখে সরকার নিজেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে। মহাজোটও যে মিলেমিশে থাকবে তা নয়। সেখানেও দ্বন্দ্ব, মতবিরোধ। সরকারি দলের অঙ্গসংগঠনগুলো প্রায় তিন বছর ধরেই সারা দেশে দাপিয়ে বেড়িয়েছে।
এ ধরনের কাজে পিছিয়ে ছিলেন না সরকারের নীতিনির্ধারকদেরও কেউ কেউ। সরকারের অগ্রাধিকার পাওয়া প্রকল্প পদ্মা সেতুর ভবিষ্যৎ ঘন কুয়াশায় ঢেকে আছে শুধু একজন নীতিনির্ধারকের সর্বগ্রাসী মনোভাবের কারণে। ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, প্রতিবেশী ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থতা, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, যুদ্ধাপরাধীদের বিচারে ধীরগতি, আইন লঙ্ঘন করে দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ, সারা দেশের রাস্তাঘাটের বেহাল_এসব বিতর্ক নিয়েই কেটেছে সরকারের তৃতীয় বছর। তিন বছরে আওয়ামী লীগের 'একলা চলো' নীতি নিয়ে সমালোচনামুখর ছিল খোদ ক্ষমতাসীন জোটের শরিক দলগুলো। সরকারের সিদ্ধান্তে তাদের মতামত গ্রহণে অনিচ্ছা, আলোচনা না করে সিদ্ধান্ত গ্রহণে ক্ষুব্ধ মহাজোটের শরিকরা। উলি্লখিত সময়ের মধ্যে দু-একটি খাতে সরকারের সাফল্য যে নেই তা বলা যাবে না। যেমন শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, পাট, খাদ্য, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশংসারও দাবি রাখে। কয়েকটি খাত রয়েছে, যেখানে তেমন উল্লেখ করার মতো কাজ না হলেও দুর্নীতি বা অনিয়ম হয়নি। এগুলোকে যদি সাফল্য হিসেবে ধরা হয় তাহলে তা শুধু ম্লানই নয়, এ ধরনের ছোটখাটো সাফল্যকে গ্রাস করেছে শেয়ার কেলেঙ্কারি। গত মেয়াদে ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের সময়ও শেয়ার কেলেঙ্কারি হয়েছিল। কিন্তু সে সময় কেলেঙ্কারির হোতাদের বিচার হয়নি। এবার ক্ষমতায় আসার পর আবারও সেই শেয়ারবাজারেই বিপর্যয়। বর্তমান সরকার গত মেয়াদের অভিজ্ঞতা থেকে শেয়ারবাজারের বিষয়ে শিক্ষা নিয়েছে এমনটা ধরে নিয়ে সাধারণ গৃহবধূ থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের আমলারা পর্যন্ত এবার শেয়ারবাজারে তাঁদের সঞ্চয় বিনিয়োগ করেন। কিন্তু সরকার সচেতন না থাকায় সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে কারসাজিবাজরা। এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। অন্যান্য খাতে পরিস্থিতি সামাল দিলেও শেয়ারবাজারের পরিস্থিতি ভালো করতে না পারলে ভবিষ্যতে সরকারের খুব বেশি ভালো হবে বলে কেউ মনে করছেন না।
নির্বাচনী ইশতেহারের বেশির ভাগই বাস্তবায়ন না হলেও সরকারের সাফল্য তুলে ধরতে এখন সরকার ও দলে চলছে সর্বশেষ প্রস্তুতি। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরবেন তাঁর সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি।
জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১২ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে (বর্তমানে রূপসী বাংলা) এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে 'দিনবদলের সনদ' নামে ২৪ পৃষ্ঠার একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২০০৫ সালের ১৫ জুলাই ঘোষিত ১৪ দলের ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং ২২ নভেম্বর গৃহীত ২৩ দফা অভিন্ন নূ্যনতম কর্মসূচির আলোকে এবং বিগত সাত বছরের অভিজ্ঞতা ও বাস্তবতাকে বিবেচনায় রেখে এই কর্মসূচি (ইশতেহার) প্রণীত হয়েছে। ঘোষিত নির্বাচনী ইশতেহারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং বিশ্বমন্দার মোকাবিলায় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি, দারিদ্র্য ঘোচাও, বৈষম্য রোখো এবং সুশাসন প্রতিষ্ঠা ছিল ইশতেহারের অগ্রাধিকার পাওয়া পাঁচটি খাত।
কিন্তু বাস্তবে সন্ত্রাস, দুর্নীতি রয়েছে আগের চেহারায়, দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতিতে সাধারণ মানুষ দিশাহারা। দেশের অর্থনীতির রুগ্ণ দশা স্পষ্ট হয়ে উঠেছে সরকারের তিন বছরের মাথায়। বর্তমান সরকারকে সব ক্ষেত্রে ব্যর্থ আখ্যায়িত করে ইতিমধ্যে একাধিকবার সরকারের পদত্যাগের দাবি উঠেছে বিরোধী দলের মুখ থেকে। উপরন্তু বছরজুড়ে সরকারের সমালোচনায় মুখর ছিল মহাজোটের শরিক দলগুলো।
নির্বাচনী ইশতেহারের স্থানীয় সরকার কর্মসূচিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে শক্তিশালী করার কথা থাকলেও সরকারের কর্মকাণ্ডে তা প্রতীয়মান হয়নি। উপজেলা পরিষদের বর্তমান আইনে উপজেলা চেয়ারম্যানদের সরকারের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। বছরের শেষভাগে দলের নেতাদের জেলা পরিষদে নিয়োগ দিয়ে বিরোধী দল এবং মহাজোটের শরিকদের কাছ থেকে সমালোচনা শুনতে হয়েছে মহাজোট প্রধান আওয়ামী লীগকে।
আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের সুশাসন প্রতিষ্ঠা অধ্যায়ে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার অঙ্গীকার থাকলেও সরকারের তিন বছর মেয়াদে তা বন্ধ হয়নি। বরং সরকারের অনেক মন্ত্রী তাঁদের মন্তব্যে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি তিন বছরের মাথায় যোগ হয়েছে গুপ্তহত্যা। এ ব্যাপারেও সরকারের তরফ থেকে শুধু বিরোধী দলের ওপর দোষ চাপানো ছাড়া সঠিক তদন্ত করে উদ্ঘাটন করা হয়নি সত্য রহস্যের।
নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও পানিসম্পদ রক্ষায় কার্যকর আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও সরকার নিজের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি দিলেও তিস্তা পানিবণ্টন চুক্তির ব্যাপারে কার্যকর সিদ্ধান্তে আসতে পারেনি ভারতের সঙ্গে। বাংলাদেশের প্রাপ্যতা, হিস্যা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিদ্যমান পানি সংকট মোকাবিলায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানসহ একটি সমন্বিত পানিনীতি প্রণয়ন এবং আঞ্চলিক পানি নিরাপত্তা গড়ে তুলতে আওয়ামী লীগ উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে বলে ইশতেহারে প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে তিন বছরে সরকারের কোনো উদ্যোগই ফলপ্রসূ হয়নি। দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ইনকিউবেটর এবং কম্পিউটার ভিলেজ স্থাপন করার প্রতিশ্রুতি দিলেও তার কিছুই বাস্তবায়িত হয়নি গত তিন বছরে।

বেহাত রেলের জমি-যেকোনো মূল্যে অবৈধ দখলমুক্ত করুন

থায় বলে, 'সরকারি মাল, দরিয়া মে ঢাল।' এটি অবশ্য অনেক পুরনো কথা। আজকালকার মানুষ সে তুলনায় অনেক চালাক। তারা দরিয়ায় ঢালার পরিবর্তে সরকারি মাল নিজের পকেটে ঢালতে বা আত্মসাৎ করতেই বেশি আগ্রহী। গোষ্ঠী বা রাষ্ট্রীয় মালিকানায় নিজের অংশ নিয়ে তারা তৃপ্তি পায় না, তারা চায় সম্ভব হলে পুরোটাই গ্রাস করতে। রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, তাদেরও একটি বড় অংশ নগদ প্রাপ্তির লোভে এই আত্মসাতের প্রক্রিয়ায় সহযোগিতা করে।

দুই পত্রিকার জরিপের সঙ্গে একমত নন এইচ টি ইমাম

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত জরিপের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি দাবি করেন, ব্যর্থতার তুলনায় সরকারের সফলতা অনেক বেশি। এইচ টি ইমাম গতকাল শুক্রবার বিবিসি রেডিওর কাছে এ দাবি করেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পরিচালনায় দেশ সঠিক পথে এগোচ্ছে না এবং সরকারের কার্যক্রমে অসন্তুষ্ট মানুষের সংখ্যা বাড়ছে বলে দুই পত্রিকায় গতকাল প্রকাশিত জরিপে উঠে আসে। মহাজোট

সরকারের ৩ বছর: স্বাস্থ্য খাত-কোনো নীতিই চূড়ান্ত হয়নি by শিশির মোড়ল

তিন বছর পার করলেও সরকার স্বাস্থ্য, জনসংখ্যা ও ওষুধ—এই তিনটি নীতি চূড়ান্ত করতে পারেনি। এই সময়ে বিভিন্ন পর্যায়ে ৪৫ হাজার পদে নিয়োগ হয়েছে। কিন্তু এই নিয়োগ ও পদোন্নতি নিয়ে অনিয়ম-দলীয়করণের অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে বলেছিল, ‘জাতীয় স্বাস্থ্যনীতি পুনর্মূল্যায়ন করে যুগের চাহিদা অনুযায়ী নবায়ন করা হবে।’ ইশতেহারে জনসংখ্যা নীতি ও ওষুধনীতি যুগোপযোগী করার প্রতিশ্রুতিও ছিল।

ইটভাটা-বুড়িগঙ্গাতীর ঢেকে গেছে কালো ধোঁয়া আর ধুলায় by রফিকুল ইসলাম

রকারি হিসাবে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে চারটি ইটভাটা আছে। অথচ, সরেজমিনে সেখানে এক কিলোমিটারের মধ্যেই ১২টি ইটভাটা পাওয়া গেছে। পাশের এলাকা বক্তাবলী ও চরবক্তাবলীতে সরকারি তালিকায় আছে ২১টি ইটভাটা, কিন্তু বাস্তবে আছে অন্তত ৫০টি। আবার সরকারি তালিকায় ফতুল্লা এলাকায় ৪২টি ইটভাটা থাকলেও সরেজমিনে ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যে ওই এলাকায় ইটভাটা শতাধিক। এভাবেই সরকারি নিয়ম ভেঙে

কেপটাউন টেস্ট-২ রানের জন্য দ্বিতীয় ইনিংস

দিনের শুরুতে সবচেয়ে সম্ভাব্য ফল ছিল শ্রীলঙ্কার ইনিংস পরাজয়। চা-বিরতির ঠিক আগে আগেও তাই। হঠাৎই হিসাব গোলমাল করে দিলেন চানাকা ভেলেগেদারা। ক্যালিসকে টানা দুই বলে চার-ছয়। পরের বলেই বোল্ড, শ্রীলঙ্কার ইনিংস শেষ ১ রানের লিড নিয়ে। জয়ের জন্য ২ রান করতে দক্ষিণ আফ্রিকাকে আবার নামতে হলো চা-বিরতির পর!সেই ২টি রান দক্ষিণ আফ্রিকা আবার করে ফেলল কোনো বল না খেলেই! স্কোরকার্ড অন্তত তা-ই বলবে। বল একটি ঠিকই

মোহামেডান ০: ১ কক্স সিটি-মোহামেডানের কক্স সিটি-লজ্জা

মাত্রই আগের ম্যাচে তাদের ১০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। দলটিতে কোনো বিদেশি খেলোয়াড় নেই, চুক্তিবদ্ধ কোচও নেই। কক্সবাজারের কিছু উৎসাহী ক্রীড়াপ্রেমীর গঠন করা দলটির যাত্রাই শুরু দিন কয়েক আগে। এই কক্স সিটিই কাল তাদের ছোট্ট ইতিহাসে বিশাল এক অঘটন ঘটিয়ে ফেলল। হারিয়ে দিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে। কক্স সিটির যাত্রা শুরুর মাত্রই তৃতীয় ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে মোহামেডান-বধের নায়ক সাইফ উদ্দিন। ৪২ মিনিটে

সাক্ষাত্কারে ধোনি-পারফরম্যান্সের ব্যাপারে ধারাবাহিক হতে হবে

বিদেশের মাটিতে টানা ষষ্ঠ টেস্ট হার। ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ জয়ীদের এ মুহূর্তে ত্রাহি মধুসূদন অবস্থা। অনেকে একে বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটারদের চিরন্তন ব্যর্থতার ফিরে আসাকেই নির্দেশ করছেন। মেলবোর্ন ও সিডনি—দুই জায়গাতেই ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। সিডনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং মোটামুটি ক্লিক করলেও ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। গম্ভীর, শেবাগ, দ্রাবিড়, টেন্ডুলকার, লক্ষণ, কোহলি, ধোনি—এ নামগুলো যে দলের

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভেঙ্গসরকার

‘ভারতীয় ক্রিকেট এ মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে দলটি নিজেরাই নিজেদের ওজন সম্পর্কে সচেতন নয়, একই সঙ্গে ভারতীয় ক্রিকেটে এখন শুরু হয়েছে মাঝারিমানের খেলোয়াড়দের যুগ। যারা নিজেদের আত্মবিশ্বাস নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে। এমন চলতে থাকলে খুব শিগগিরই বিদেশের মাটিতে হার স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে।’ মেলবোর্ন ও সিডনি—পরপর দুটি টেস্টে শোচনীয় হারের পর পুরো ভারতজুড়ে এখন চলছে ময়নাতদন্ত।

এ সপ্তাহের সাক্ষাকার-প্রণোদনা চাই না চাই নীতি-সহায়তা

দেশে হালকা প্রকৌশল খাতে বিনিয়োগ ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা। আছে ৪০ হাজার ছোট-বড় কারখানা। এর বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলো: হালকা প্রকৌশল খাতে বিনিয়োগ ও উপাদনের বর্তমান অবস্থাটা কী? আবদুর রাজ্জাক: সারা দেশে হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের পরিমাণ ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা হবে। এ খাতে ব্যক্তিগত বিনিয়োগ ছোট।

ছোট পরিসরেই যাত্রা শুরু করছে ঢাকা স্কুল অব ইকোনমিকস by আসজাদুল কিবরিয়া

চেষ্টাটা বেশ আগের। স্বপ্নটা তারও আগের। আর সেটা হলো, লন্ডন স্কুল অব ইকোনমিকস বা দিল্লি স্কুল অব ইকোনমিকসের মতো ঢাকায়ও অর্থনীতিতে অধ্যয়ন ও চর্চার একটি উন্নততর স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলা। অবশ্য লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) বিশ্বের সবচেয়ে উন্নত সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৮৯৫ সালে যাত্রা শুরু করে এর পরিধি অনেক বিস্তৃত ও বড়। অন্যদিকে ১৯৪৯ সালে দিল্লি

পশ্চিমবঙ্গে অধ্যক্ষ প্রহূত, রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়

তৃণমূল ছাত্রনেতা-কর্মীদের হাতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রহূত হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী এই শিক্ষককে তাঁর কক্ষ থেকে বের করে টেনেহেঁচড়ে কলেজের সামনে এনে লাঞ্ছিত করা হয়। এতে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটিসহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে

জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সতর্ক করলেন কাস্ত্রো

লবায়ুর পরিবর্তন ও পারমাণবিক যুদ্ধের হুমকির কারণে চলতি বছর ‘অপ্রতিরোধ্য’ এক সর্বনাশের দিকে এগিয়ে চলেছে বিশ্ব। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো গত বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। পরিবেশের জন্য হুমকি বলে বিবেচিত নতুন একধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহারের এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন ৮৫ বছর বয়সী কাস্ত্রো। তবে নিজের মৃত্যু-সংক্রান্ত গুজব প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। কাস্ত্রো মারা গেছেন বলে সামাজিক

ইয়াঙ্গুনে দুই নেতার বৈঠক-নিষেধাজ্ঞা প্রত্যাহারে একই ধরনের শর্ত সু চি ও হেগের

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন ,সামরিক জান্তার আমলে মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশটিকে আরও অনেক কাজ করতে হবে। গতকাল শুক্রবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন । বৈঠকে মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রায় একই ধরনের শর্ত দেন তাঁরা। দুই দিনের সফরের শেষ দিনে গতকাল শুক্রবার ইয়াঙ্গুনে সু চির বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন

টাইটানিক থেকে উদ্ধার হওয়া জিনিস নিলামে

টলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ টাইটানিক থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের অন্তত পাঁচ হাজার জিনিস নিলামে তোলা হচ্ছে। চুলের কাঁটা থেকে শুরু করে টাইটানিকের অংশবিশেষও থাকছে এতে। আগামী এপ্রিলে টাইটানিকের ডুবে যাওয়ার শততম বার্ষিকীর প্রাক্কালে এগুলো নিলামে তোলা হবে। নিউইয়র্ক শহর নিলামঘর গার্নসেস অকসনার্স অ্যান্ড ব্রোকারসের উদ্যোগে এই নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামঘর গানের দল বিটলসের সদস্যদের ছবি,

‘আরব বসন্তে’ উদ্বুদ্ধ ফিলিস্তিনিরাও

‘আরব বসন্তের’ সফলতায় উদ্বুদ্ধ হয়ে ফিলিস্তিনিরাও স্বাধীনভাবে মতামত প্রকাশে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর দিকে ঝুঁকে পড়েছে। অবশ্য এসব ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর রয়েছে কর্তৃপক্ষের কড়া নজরদারি। গাজা ও পশ্চিম তীরের সাধারণ মানুষ ও আন্দোলনকর্মীরা নিজেদের আশা-আকাঙ্ক্ষা, সভা-সমাবেশ ও সংস্কারের মতো বিষয়ে মত প্রকাশের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি।

২০তম জাতীয় টিকা দিবস আজ-সব শিশুকে টিকাকেন্দ্রে আনার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ‘নগরের উচ্চবিত্ত পরিবারের সদস্যরা মনে করেন, তাঁদের শিশুদের টিকা খাওয়ানোর প্রয়োজন নেই। এটি নিম্নবিত্ত পরিবারের শিশুদের জন্য। কিন্তু জাতীয় টিকা দিবসে পাঁচ বছরের সব শিশুকে টিকা খাওয়াতে হবে। তাই আপনারা সবাই সচেতন হয়ে নিজ দায়িত্বে শিশুকে টিকাকেন্দ্রে আনুন।’ গতকাল শুক্রবার ২০তম জাতীয় টিকা দিবস উপলক্ষে মহাখালীতে ইপিআই ভবনের সম্মেলনকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

চার বছরে পা-জনপ্রিয়তার পারদ নিম্নগামী

ব্যর্থতার দায় আর ধর্ষণ-চেষ্টার গ্লানি নিয়ে চতুর্থ বছরে পা রাখল মহাজোট সরকার। সরকারের তিন বছর পূর্তিতে প্রধানমন্ত্রী বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভাষণে সরকারের ইতিবাচক দিকগুলো উঠে এসেছে। অন্যদিকে, বিরোধী দল মনে করে, গত তিন বছরে সরকারের কোনো সাফল্য নেই। মহাপ্রত্যাশার মহাজোট সরকার গত তিন বছরে কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিংবা নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি মহাজোটের

চরাচর-নদী আমাদের মা by শরদিন্দু ভট্টাচার্য টুটুল

বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও সে পরিচিতি ক্রমেই মলিন হচ্ছে। দেশের নদ-নদীগুলোর সিংহভাগের প্রাণ ওষ্ঠাগত। ত্রাহি ত্রাহি অবস্থা। নদী ভরাট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। বেশির ভাগ নদ-নদী দূষণে আক্রান্ত। নদ-নদীর এই বিপন্ন দশা শুধু দেশের জনজীবনেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে। নদ-নদীর বিপন্ন দশার কারণে প্রকৃতিও ক্রমেই ফুঁসছে এবং এরও মাশুল গুনতে হচ্ছে আমাদেরই। প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের

পবিত্র কোরআনের আলো-কাফেররা চলে শয়তানের প্ররোচনায় এবং মুমিনরা আল্লাহর ওপর ভরসা করে

৮. ওয়া ইয জাইয়্যিনা লাহুমুশ শাইত্বানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইনি্ন জারুল্লাকুম, ফালাম্মা তারা আকিল ফি আতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া কালা ইনি্ন বারিয়্যুম মিনকুম ইনি্ন আরা মা-লা তারাওনা ইনি্ন আখাকুল্লাহা। ওয়াল্লাহু শাদিদুল ইক্বাব। ৫৯. ইয ইয়াক্বুলুল মুনাফিক্বুনা ওয়াল্লাযিনা ফি ক্বুলুবিহিম মারাদুন গার্রা হাউলায়ি দিনুহুম। ওয়া মাইঁ ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া ইন্নাল্লাহা আযীযুন হাকীম।

সদরে অন্দরে-কে সামলাবে এই সোনার ছেলেদের by মোস্তফা হোসেইন

কাকের মাংস কাকে খায় না। ব্যাপক প্রচলিত প্রবাদ এটি। কিন্তু ছাত্রলীগ ছাত্রলীগের মাংস খায়। এমনই প্রবাদতুল্য কথা খাটে ছাত্রলীগের কীর্তিকাণ্ড বিশ্লেষণ করলে। সহকর্মী-সহযোগী এবং নেতা-কর্মী হওয়ার পরও রেহাই নেই। মতের অমিল হলে কিংবা ভাগে কমবেশি হলে মাথা কেটে নিতেও দ্বিধা করে না ওরা। কেন এমনটি হলো? প্রশ্ন সংগত কারণেই এসে যায়। নিন্দুকের মুখ থেকে শোনা হলেও বাস্তবতার সঙ্গে অনেক মিল আছে সেই প্রশ্নের জবাবের। তাদের কথা,

মত ও মন্তব্য-হাজার কণ্ঠে অসামান্য রবীন্দ্রনাথ by হারুন হাবীব

মৃত্যুর প্রায় ৭০ বছর পরও রবীন্দ্রনাথ বাংলা ও বাঙালির কাছে অভাবনীয়ভাবে প্রাসঙ্গিক। বাঙালির যে সমৃদ্ধ সংস্কৃতি, তার বহুলাংশ জুড়েই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সাহিত্য-সংস্কৃতির এই ধীমান পুরুষ তাঁর বাণী ও সুরে বাঙালিকে যেমন আশ্রয় দিয়েছেন, মহৎ করেছেন; একই সঙ্গে দুর্দিনে রুখে দাঁড়ানোর অমিত প্রেরণা জুগিয়েছেন। সে কারণেই বাঙালি তার প্রতিটি সংকটে, প্রতিটি সংশয়ে ঠাঁই নেয় সেই রবীন্দ্রনাথের কাছে, যাঁর সার্ধশততম জন্মবার্ষিকী পালিত হলো ২০১১

যে খবর নাড়া দেয়-মাত্র ১০ মিনিট

জানুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় খবরটি ছাপা হয়েছে ছবিসহ। এক মা তাঁর মৃত সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের ঘরে ঢুকেছিলেন তিনি। আড়াই বছরের শিশু ইশরাতকে নিয়েই ঢুকতে চেয়েছিলেন। কিন্তু দরজার পাশে দাঁড়ানো এক নারী ও এক পুরুষ নিজেদের নিরাপত্তাকর্মী পরিচয় দিয়ে শিশুটিকে বাইরে রেখে যেতে বলে। মাত্র ১০ মিনিটই তো! মায়ের মনে কোনো ধরনের সন্দেহই জাগেনি।

মূল রচনা-এক ভেজা বিকেলে তিতাসপারের মালোপাড়ায়

গোকর্ণঘাট মালোপাড়ায় পা রাখার আগেভাগেই আমাদের টমটম থেকে নেমে পড়তে হয়। নিচে ভেজা মেঠোপথ নেমে গেছে মালোপাড়া অবধি। সে পথ বেয়ে বড়জোর সাবধানে পা ফেলা চলে। তিন চাকার গাড়ি নৈবচ নৈবচ। মেঘলা আকাশ ছায়া ফেলে আছে গোটা তল্লাটে, এমনকি দূর-তিতাসের বুকেও। বিকেল প্রায় যাই যাই করছে। মিনিট পাঁচেক পা চালিয়ে আমরা পৌঁছে যাই মালোপাড়ার প্রবেশমুখে, যেখানে ঠিক আগের দিনই একটি স্মরণীয় ঘটনা ঘটে গেছে। উদ্বোধন হয়েছে

মূল রচনা-কষ্টের নাম ‘বাঁধ’ by দুলাল ঘোষ

তিতাস নদীর বুকে মাটি ও বালুর বস্তা ফেলে তৈরি হয়েছে রাস্তা। এ রাস্তা দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার পালাটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার চলাচল করছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩০ নভেম্বর ত্রিপুরার পালাটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশ বা ওভার ডাইমেনশনাল কার্গোজ (ওডিসি) পরিবহনবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তর, ভারতের অয়েল

মূল রচনা-রুপালি পর্দায় তিতাস

“তিতাস” পূর্ব বাংলার একটা খণ্ডজীবন, এটি একটি সৎ লেখা। ইদানীং সচরাচর বাংলাদেশে (দুই বাংলাতেই) এ রকম লেখার দেখা পাওয়া যায় না। এর মধ্যে আছে প্রচুর নাটকীয় উপাদান, আছে দর্শনদারি ঘটনাবলি, আছে শ্রোতব্য বহু প্রাচীন সংগীতের টুকরো—সব মিলিয়ে একটা অনাবিল আনন্দ ও অভিজ্ঞতার সৃষ্টি করা যায়। ব্যাপারটা ছবিতে ধরা পড়ার জন্য জন্ম থেকেই কাঁদছিল।’ অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র তৈরিতে আগ্রহের

মূল রচনা-তিতাস একটি নদীর নাম! by ইকবাল হোসাইন চৌধুরী

ক্ষণজন্মা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন গেল কদিন আগে। এদিকে নদীর বুকে গড়া বিকল্প রাস্তার কারণে মুমূর্ষু তিতাস। কেমন আছে তিতাসপারের মানুষ? তিতাস একটি নদীর নাম উপন্যাসের সেই মালোরাই বা আছে কেমন? ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট ও আখাউড়া ঘুরে এসে লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙ্গে, দিনের সূর্য

স্মরণ-অবন্দিত বীর এম এ রব বীর উত্তম

বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রাপ্তি, আমাদের প্রিয় স্বাধীনতা। এ সর্বশ্রেষ্ঠ ঘটনা ও প্রাপ্তির সঙ্গে জড়িত আমাদের দেশের অসংখ্য ব্যক্তি। এম এ রব (মো. আবদুর রব) তাঁদের মধ্যে অন্যতম একজন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড শুরু করলে এ দেশের আপামর মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সময়ক্ষেপণ করেনি। প্রাথমিক পর্যায়ে এ

প্রতিক্রিয়া-‘জরুরি টিপাইমুখে কীটপতঙ্গের দাঙ্গা’ by নাহরীন আই খান

বাঙালি আত্মঘাতী জাতি কি না জানি না, তবে তার রসবোধ প্রবল, তার প্রমাণ পেলাম ২৯ ডিসেম্বর প্রথম আলোতে জনাব মহিউদ্দিন আহমদ সাহেবের লেখা পড়ে। ওনার রসবোধসম্পন্ন বৈজ্ঞানিক (!) লেখাটির একটা উত্তর দিতে চাই।
আপনি বলেছেন, এই বাঁধ ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। কিন্তু জানেন কি, এই বাঁধের লোড ফ্যাক্টর ২৬ দশমিক ৭৫ শতাংশ। যার অর্থ হলো সারা বছর বাঁধের সর্বোচ্চ ক্ষমতার (১৫০০ মেগাওয়াট) মাত্র ২৬ দশমিক ৭৫ শতাংশ

পররাষ্ট্রনীতি-ঘাটতি আছে দক্ষতা ও সমন্বয়ের by এম হুমায়ূন কবির

হাজোট সরকার যখন তিন বছর পূর্ণ করছে, তখন সংগত কারণেই প্রশ্ন আসে, গত তিন বছরে সরকার কেমন পররাষ্ট্র সম্পর্ক পরিচালনা করেছে। এতে বাংলাদেশের স্বার্থ কতখানি সমুন্নত ছিল অথবা তা কতখানিই বা এগোল। মূল্যায়নের জন্য তিন বছর খুব একটা লম্বা সময় না হলেও খুব একটা কম সময়, তা-ও বলা যাবে না। তিনটি মানদণ্ডের নিরিখে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের প্রত্যাশা ও প্রাপ্তিকে মূল্যায়ন করা যেতে পারে। প্রথমত, মহাজোটের প্রধান শরিক

কলকাতার চিঠি-কংগ্রেস-তৃণমূল জোটে টানাপোড়েন by অমর সাহা

মতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যবাসী পরিবর্তনের স্বপ্ন দেখছিল। এবার পশ্চিমবঙ্গে আসবে আমূল পরিবর্তন, বইবে উন্নয়নের জোয়ার। কিন্তু সাত মাস না যেতেই এই পরিবর্তনের ছোঁয়ার মাঝেই আবার পরিবর্তন হতে চলেছে দুই শরিকের সম্পর্কের। বলতে দ্বিধা নেই, জোট সরকারের এই দুই শরিকের মধ্যে এখন কার্যত শরিকি দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। দুই দলই সম্পর্কের এই শীতলতার জন্য একে অন্যকে দোষারোপ করছে। তৃণমূল বলেছে, কংগ্রেস

ওআরজি-কোয়েস্ট রিপোর্ট-ভুল স্বীকার না করলে সংশোধন হবে কী করে? by মাহমুদুর রহমান মান্না

তিন বছর পার হয়ে গেল বর্তমান সরকারের। দেখতে দেখতে কেমন পেরিয়ে গেল সময়টা। তিন বছর আগে ৬ জানুয়ারি যখন এ সরকার ক্ষমতায় এল, তখনকার কথা মনে পড়ে। মানুষের কী উচ্ছ্বাস ছিল, বিশ্বাস ছিল, আশা ছিল। দিনবদলের অঙ্গীকার করেছিল আওয়ামী লীগ। মানুষ আশায় বুক বেঁধেছিল। সেই প্রতিশ্রুতিতে আওয়ামী লীগের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল। ঠিক তিন বছর আগে। তিন বছরে মানুষের এ প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে, এ প্রশ্ন এখন সবার মনে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পালনের পাশাপাশি শিক্ষকদের বেতনও বাড়ান-বাড়তি ফি ও কোচিং-বাণিজ্য

রাজধানীর নামীদামি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষা মন্ত্রণালয় ও আদালতের নির্দেশের চেয়ে অনেক বেশি চলেন বাণিজ্যের প্ররোচনায়; তারই একটা নিদর্শন পাওয়া গেল শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে তাঁদের বৈঠকে। ভর্তি ফি বাবদ পাঁচ হাজার টাকার বেশি নেওয়া, কোচিং চালানো ইত্যাদি অনিয়ম বিষয়ে তাঁদের মধ্যে অনুশোচনার বদলে অন্যায়ের সাফাই-ই বেশি দেখা গেছে। তবে, বাড়তি টাকা ফেরত দেওয়া এবং কোচিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অটল অবস্থান

কঠোর ব্যবস্থা নিতে হবে-পুলিশে ক্রমবর্ধমান দুর্নীতি

পুলিশ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে। রাস্তায় চেকপোস্ট বসিয়ে মানুষকে নানাভাবে হয়রানি করা হয়। থানায় অভিযোগ নিয়ে গেলে সেবা পাওয়া যায় না। এসব অভিযোগ এত দিন ভুক্তভোগী সাধারণ মানুষের মুখেই শোনা গেছে। এখন আইজি পদমর্যাদার একজন কর্মকর্তার মুখে আনুষ্ঠানিকভাবেই তা শোনা গেল। গত মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদ্বোধনের প্রথম দিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সমন্বয়ক পুলিশে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বৃদ্ধি প্রসঙ্গে যে

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-পেশা কৃষি আর নেশা পরোপকার by শাহাবুল শাহীন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য... ভূপেন হাজারিকার বিখ্যাত এই গানটিই যেন তাঁর মূলমন্ত্র। মানুষের জন্য কাজ করাই তাঁর নেশা। চিকিৎসার জন্য কোনো রোগীর ভারতে যাওয়ার প্রয়োজন হলেই ডাক পড়ে তাঁর। এই ডাকে সব সময়ই সাড়া দেন তিনি। এর জন্য রোগীর পরিবারের কাছ থেকে কোনো টাকাপয়সাও নেন না। যাতায়াত ও থাকা-খাওয়ার জন্য কিছু নিলেও অনেকের ক্ষেত্রে সেটাও ছেড়ে দেন। রোগী ও তার স্বজনেরা সেখানে যত দিন থাকে, তিনিও তত দিন

কুমিল্লা সিটি নির্বাচন: বিশ্লেষণ-আফজল খানের হারের যত কারণ by আনোয়ার হোসেন ও গাজীউল হক

লীয় কোন্দল ও স্থানীয় পাঁচ সাংসদের রেষারেষির কারণে মেয়র পদে দলীয় সমর্থন পাওয়ার পরও বেকায়দায় ছিলেন আফজল খান। শারীরিক অসুস্থতার কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে গণসংযোগে পিছিয়ে ছিলেন তিনি। এ ছাড়া সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেন্ডারবাজি, মহাজোট সরকারের জনপ্রিয়তায় ভাটা—সবকিছু মিলিয়েই কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আফজল খানের। গতকাল শুক্রবার কুমিল্লা

নতুন দিগন্ত-ছয় ভ্রূণে এক বানর!

মার্কিন বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো ছয়টি পৃথক ভ্রূণ থেকে নেওয়া কোষ থেকে বানরের জন্ম দিয়েছেন। এ ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় বিরাট অগ্রগতি বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা কয়েকটি রেসাস বানরের ভ্রূণ থেকে নেওয়া কোষ একত্র করে মাদি বানরের গর্ভে স্থাপন করেন। ওই বানরগুলো তিনটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। বানরশাবক তিনটির নাম রাখা হয়েছে রোকু, হেক্স ও কিমেরো। একাধিক প্রাণীর নেওয়া ভিন্ন জেনেটিক বৈশিষ্ট্যের কোষ

কালের পুরাণ-কুমিল্লা কী বার্তা দিল সরকারকে? by সোহরাব হাসান

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছিল বিরোধী দল বিএনপি ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) চালুর প্রতিবাদে। বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থক পণ্ডিত-বিশেষজ্ঞ পর্যন্ত ইভিএমের বিরুদ্ধে গাদা গাদা তথ্য-যুক্তি হাজির করেছিলেন। পৃথিবীর অধিকাংশ দেশ ইভিএম পরিত্যক্ত ঘোষণা করেছে। এখন বাংলাদেশে এই পদ্ধতি নাকি চালু করা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য। এ পর্যন্ত যে তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে

মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ চেয়ে কাদেরের আবেদন by নজরুল ইসলাম

পুলিশের নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের ক্ষতিপূরণ ও তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গত বুধবার তিনি এ বিষয়ে পৃথক আবেদন করেন। দুটি আবেদনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরী সুপারিশ করেছেন। কাদের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র।

ঢাকা অবরোধ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি

ফেব্রুয়ারি অথবা মার্চে ঢাকায় মহাসমাবেশ করতে চায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে জোটটি। কাল রোববার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ শুরু হবে। ৯ জানুয়ারি চট্টগ্রামে জনসভা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া গত বুধবার তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, জ্বালাও-পোড়াও নয়,

বিদেশি সাহায্য ব্যবহারেই বেশি অদক্ষতা by শওকত হোসেন

ন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১০০ কোটি ডলার ঋণ পেতে তাদের সব শর্ত মেনে নিচ্ছে সরকার। পাশাপাশি বিদেশ থেকে বেশি সুদে সার্বভৌম ঋণ নেওয়ারও পরিকল্পনা করছে সরকার। অথচ সাহায্য ব্যবহার করতে না পারায় এক হাজার ৩৪৬ কোটি ডলার অর্থ অব্যবহূত পড়ে আছে। ১৯৯০ সালের চেয়ে বর্তমান সরকার সাহায্য ব্যবহারে সবচেয়ে বেশি অদক্ষতা দেখিয়েছে। গত তিন বছরে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ জমা পড়েছে পাইপলাইনে।

স্যামসন চৌধুরীর মরদেহ এসেছে, আজ সমাহিত করা হবে

দেশের বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীকে আজ পাবনা শহরের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে আতাইকুলার পৈতৃক নিবাসে এবং পাবনার স্কয়ার ফার্মায় শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ রাখা হবে। গতকাল শুক্রবার রাত সোয়া নয়টায় স্যামসন চৌধুরীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায়। সেখান থেকে নেওয়া হয় কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চে। রাতে সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

গণিত উৎসব-গণিত শিখে দেশ গড়ার অঙ্গীকার

ণিত জয়ের স্বপ্ন নিয়ে ছুটির দিনের সকালে রাজউক উত্তরা মডেল কলেজে হাজির হয়েছিল ওরা সবাই। উদ্দেশ্য, ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ শীর্ষক স্বপ্নযাত্রায় অংশ নেওয়া। ওরা হচ্ছে দশম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়া এক হাজার ২২০ শিক্ষার্থী। উৎসবে যোগ দিয়ে খুদে গণিতবিদেরা অঙ্ক শিখে সবাই মিলে দেশ গড়ার এবং মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার করেছে। মজার ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন, নাচ-গান-আবৃত্তি ও

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৭৬ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবুল কালাম, বীর প্রতীক সাহসী এক যোদ্ধার কথা আবুল কালাম ১৯৭১ সালে কর্মরত ছিলেন দিনাজপুর ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সেক্টর হেডকোয়ার্টার্সে। কুঠিবাড়িতে ছিল তাঁদের হেডকোয়ার্টার। ২৬ মার্চ খুব ভোরে তাঁরা ঢাকার খবর পেয়ে যান। সে সময় সেক্টর হেডকোয়ার্টার্সে বাঙালি কোনো কর্মকর্তা, এমনকি সেক্টর সুবেদার

চে গুয়েভারা থেকে গান্ধিঃ মোহসেন মাখমালবাফের জগৎ, ভাষান্তর- রুদ্র আরিফ

ভারতীয় সাংবাদিক বি হরিদাস ইরানি সিনেমা নির্মাতা মোহসেন মাখমালবাফের প্রথম যে সিনেমাটি দেখেছিলেন, সেটি হলো ‘অ্যা মোমেন্ট অব ইনোসেন্স’। সেই থেকে এই সিনেমাটি তার খুব পছন্দের। ২০০৪-এর জুলাইয়ে পরিবার নিয়ে মাখমালবাফ এসেছিলেন ভারতের সিনেফ্যান ফিল্ম ফ্যাস্টিভালে যোগ দিতে।

সাইফুল্লাহ মাহমুদ দুলালের একগুচ্ছ কবিতা

বজন্ম 
অন্ধ
বোবা
বধির
অলৌকিক আগুনে মাখানো বালিকা-উত্তর তিন তরুণী, তারা তিন জন ত্রিভুজ-

সন্তানসম্ভবা বিদ্যা!

মা হতে চলছেন বিদ্যা বালান। ছয় মাসের অন্তঃসত্ত্বা তিনি। বৃহস্পতিবার গর্ভবতী বিদ্যা তার নতুন ছবির ট্রেলার উন্মোচনের সময় তার এই নতুন রুপ নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন। যা দেখে অনেকের চোখই কিছু সময়ের জন্য ছানাবড়া হয়ে যায়। হওয়াটাই স্বাভাবিক।

বয়সকালে ধুমপান ছাড়লে আয়ু বাড়ে

য়স্ক মানুষেরা যতো দ্রুত ধূমপান ছাড়বেন তাদের আরো বেশি দিন বাঁচার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে ষাটোর্ধ্ব ধূমপায়ী মানুষের জন্য একটি গবেষণার এমন ফলাফল একটি সুখবর বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি সিঙ্গাপুরের জাতীয় স্বাস্থ্য বিভাগের এক গবেষণায় দেখা গেছে, যারা যতো দ্রুত ধুমপান ছেড়েছেন তাদের ততো অল্প সময়ের মধ্যে ধুমপানজনিত নানা রোগ থেকে আরোগ্য লাভ হয়।

ফেলানীর ঝুলে থাকার মর্মান্তিক দিন আজ by ইউনুছ আলী আনন্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে শহীদ বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনের মৃত্যুর মর্মান্তিক দিন আজ। বিএসএফ তাকে পাশবিক নির্যাতন করে ক্ষান্ত হয়নি; গুলি চালিয়ে খুন করে ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারের বেড়ায়। তার সেই লাশ যেন হয়ে উঠেছিল অরক্ষিত বিপন্ন সীমান্তেরই জ্বলন্ত সাক্ষ্য।

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিপাশা!

বিপাশা বসু, বলিউড মাতানো বাঙালি সেক্সসিম্বলের পরিচয় দেওয়ার জন্য নতুন করে ভূমিকার প্রয়োজন নেই। বরং আসুন তার সমাগত ৩৩তম জন্মবার্ষিকীর  প্রাক্কালে নতুন বছরে ভাগ্যদেবতা তার ভাণ্ডারে এই যৌনদেবীর জন্য কী চমক সাজিয়ে রেখেছেন তা-ই জানার চেষ্টা করি।