Wednesday, December 21, 2011

বেতার যেন হিজ মাস্টারস ভয়েস by নির্মল সেন

মার এক কাকা পুলিশ অফিসার ছিলেন। তিনি একটা রেডিও কিনেছিলেন। রেডিওটি ছিল মেগাফোন কোম্পানির। এ রেডিওতে একটি ছবি ছিল। ছবিতে একটি কুকুর ছিল। কুকুরটি মেগাফোনের পাশে কান পেতে রেডিও শুনছে। এ ছবিটির নিচে লেখা ছিল 'হিজ মাস্টারস ভয়েস'। আমি আজ অসুস্থ। একসময় সাংবাদিক ছিলাম। এখন আমার সব খবর জানতে ইচ্ছা করে। চোখে ভালো দেখি না। পড়তে পারি না। টেলিভিশন দেখতে পারি না। তাই আমার বেতারের

হরতালোচনা by মাতৃক ইসলাম

'রতালে রিকশাভাড়া দ্বিগুণ হতে হবে কেন, আমি কোনো কারণ বুঝি না'_ মামুনের কথায় বিরক্তি ও ক্ষোভ যথেষ্ট। অন্যরা কিছু বলল না, তবে তারাও বিরক্ত। মাঝে মধ্যে তারা মগবাজারে শফিকের অফিসে বসে। আজ হরতালে অফিস শেষের আগেই বেরিয়ে গেছে। মামুন : হরতালে তো ভাড়া কম হওয়া উচিত, রাস্তা ফাঁকা, ভিআইপি রোড উন্মুক্ত।
রাসেল : হুম, একই সঙ্গে আর কোনো যানবাহনও নাই, এই তো সুযোগ। শফিক : এ দেশে বিপদে পড়া মানুষের

সুশাসন-রাণীশংকৈলের রাজকথা! by আবু এন. এম. ওয়াহিদ

রকারি দল বা সরকারকে যদি আমরা এমপি সাবের অভিভাবক বা পিতা হিসেবে বিবেচনা করি, তাহলে সহজেই বলতে পারি সন্তানের অপরাধে পিতা তার দায়িত্ব পালন না করে আশকারা দিচ্ছেন। আর আগেকার দিনের সঙ্গে তুলনা করলে বলতে পারি, যুগ পাল্টেছে। মূল্যবোধও পাল্টেছে। তাই আমাদের মনমানসিকতাকেও বোধ করি পাল্টাতে হবে ন্যাশভীলে ক'দিন ধরে খুব গরম ছিল। হঠাৎ সেদিন রাত থেকে বৃষ্টি শুরু হয়ে চলল ক'দিন। যেদিনের

কালের আয়নায়-দুর্বল গণতন্ত্রই হচ্ছে ফ্যাসিবাদের দুষ্ট ভ্রূণের সূতিকাগার by আবদুল গাফ্ফার চৌধুরী

পমহাদেশের অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানে জারদারির যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে; তা ঠুঁটো জগন্নাথের মতো। মার্কিন ছাতা তাকে রক্ষা করে চলেছে। নইলে হয় তালেবানদের হাত অথবা সামরিক বাহিনীর দ্বারা বহুদিন আগে জারদারি সরকারের পতন ঘটত। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও এখন প্রথম মহাযুদ্ধ-পরবর্তী জার্মানির
চেয়েও খারাপ ত্রিশের ইউরোপে যখন ফ্যাসিবাদের অভ্যুত্থানের সূচনা হয়, তখন এক ব্রিটিশ সমাজবিজ্ঞানী সতর্কবাণী

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার by আরিফুর রহমান খাদেম

প্রবাসীরাও যে বাংলাদেশি, তাদেরও যে ভোটের পূর্ণ অধিকার আছে সে কথা হয়তো সরকার প্রায় ভুলেই গেছে। আমাদের অধিকাংশেরই কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, যা আমাদের জাতি হিসেবে পিছিয়ে থাকার অন্যতম কারণ। দেশে একের পর এক নির্বাচন হচ্ছে, আর প্রবাসীদের শুধু নির্বাচনের সংবাদ ও ফলাফলই হজম করতে হচ্ছে। অথচ আমি বাংলাদেশে অবস্থানকালে যদি অস্ট্রেলিয়ায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, আমি ঢাকায় অবস্থানরত

বাংলাদেশ কি প্রস্তুত? by মেহেরুন নেছা রুমা

প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। প্রায় প্রতি বছরই এ দেশে বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। একটি দুর্যোগের ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই আর একটির কবলে পড়তে হয় বাংলাদেশকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়েছে। আসন্ন সেই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত সেই প্রশ্নটা সবার

কৃষকের ভোগান্তি শেষ কবে? by মুহাম্মদ নাজমুল হক

কৃষি একদিকে যেমন আমাদের খাদ্য জোগায়, অন্যদিকে শিল্প-কারখানার চাকা সচল রাখতে শিল্পের কাঁচামালেরও জোগান দেয়। কৃষির মাধ্যমে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, শিল্পপণ্যের বাজার সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, পরনির্ভরশীলতা হ্রাস, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, খাদ্য সরবরাহসহ আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি পায়। কিন্তু এই যে কৃষি, যা আমাদের অর্থনীতিকে মজবুত রাখছে, সরকারের রাজস্ব বৃদ্ধি করছে, বৈদেশিক মুদ্রা

জলবায়ু পরিবর্তন ও উপকূলের ভবিষ্যৎ by আবসার হাবীব

পৃথিবী উত্তপ্ত হচ্ছে, বরফ গলছে। বাংলাদেশেও তাপমাত্রা বাড়ছে, বৃষ্টিপাত কমছে। জলবায়ুর এমন পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে দুর্যোগও বাড়তে থাকে। ফলে দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, কৃষি, পানিসম্পদ ও প্রাণবৈচিত্র্যের ক্ষেত্রে তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। গ্রিনহাউস গ্যাস নামে অভিহিত গ্যাসগুলো পৃথিবীতে আসা সূর্যের তাপকে পৃথিবীতে আটকে রাখার ফলে পৃথিবী গরম হয়ে ওঠে। পৃথিবীতে গরম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যেসব

পাটের হাটে চাঁদাবাজি-বোঝার ওপর কেন শাকের আঁটি?

জামালপুরের বিভিন্ন হাটে পাট বেচতে আসা চাষিদের কাছ থেকে যে হারে টোল আদায় করা হচ্ছে, তা নিঃসন্দেহে অপরাধকর্ম। হাট-বাজার ইজারার সর্বশেষ প্রজ্ঞাপনে যেখানে মণপ্রতি দুই টাকা টোল নির্ধারণ করে দেওয়া আছে, সেখানে যদি ১০-১২ টাকা আদায় করা হয়, সেটাকে আর কী বলা যেতে পারে? আবার 'টোল' যখন রসিদ ছাড়া আদায় করা হয়, তখন সেটাকে চাঁদাবাজি বলাও অত্যুক্তি নয়। শুক্রবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে,

সার্ক জ্বালানি বাণিজ্য-পারস্পরিক লাভজনক নির্ভরতা

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন জ্বালানি নেটওয়ার্ক গড়ে তোলার তাগিদ সবসময়ই ছিল। কিন্তু সদস্য দেশগুলোর পারস্পরিক অবিশ্বাস ও অভ্যন্তরীণ রাজনৈতিক নানাবিধ বাধ্যবাধকতার কারণে এই অঞ্চলের উন্নয়নের প্রধান শর্ত জ্বালানি সম্পদ নিয়ে বৃহত্তর সহযোগিতার বিষয়টি উপেক্ষিত থেকেছে। এমনকি ২০০৫ সালে ইসলামাবাদ সম্মেলনে এ ধরনের সহযোগিতার বিষয়টি সদস্য দেশগুলোর শীর্ষ নেতৃত্ব স্বীকার করা এবং এ ব্যাপারে সমীক্ষা চালানো ও রিপোর্ট

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের চর এলাকার সাধারণ মানুষের দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জীবিকায়নে প্রায় ৮শ' কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। গতকাল মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় 'চর জীবিকায়ন দ্বিতীয় পর্যায়' শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া

অর্থায়নের অভাবে অবহেলিত দ.এশিয়ার উৎপাদনমুখী খাত

প্রয়োজনীয় অর্থায়নের অভাবে দক্ষিণ এশিয়ার উৎপাদনমুখী খাতগুলো অবহেলিত থাকছে। এতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচন বাধাগ্রস্ত হচ্ছে। আর্থিক খাতের নিয়ন্ত্রক ও তদারককারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের মাধ্যমে এ প্রতিকূলতা দূর করা প্রয়োজন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে 'অর্থনৈতিক অন্তর্ভুক্তি :সার্ক অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

মন্ত্রিসভা ক্রয় কমিটির বৈঠকে সার আমদানির অনুমোদন

কাতার থেকে ১৫ হাজার টন ব্যাগ্ড প্রিল্ড ইউরিয়া সার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১৪ হাজার টন ব্যাগ্ড গ্রানুলার ইউরিয়া সারসহ মোট ২৯ হাজার টন সার আমদানির অনুমোদন করছে সরকার। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা। মঙ্গলবার শেরেবংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল

আইনের আওতায় আসছে এমএলএম ব্যবসা by কিসমত খোন্দকার

প্রতারণামূলক যে কোনো ব্যবসা বন্ধ করার পাশাপাশি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসাকে আইনের আওতায় আনতে যাচ্ছে সরকার। এজন্য ডিরেক্ট সেল আইন-২০১১ নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠকে তোলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। প্রতারণামূলক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডসহ সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদের শাস্তি ও জরিমানার বিধান রাখা

বিদায় ইলিয়েভস্কি

দিলি্ল সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভরাডুবির পরই নড়বড়ে হয়েছিল মেসেডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কির গদি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় ইলিয়েভস্কির সমালোচনা করায় পরিষ্কার হয়েছিল মেয়াদ শেষের আগে বিদায় নিতে হচ্ছে আরেকজন বিদেশি কোচকে। এর মধ্যে ইলিয়েভস্কি ছুটি নিয়ে দেশে যেতে চাইলে সৃষ্টি হয় জটিলতা। ছুটি মিললেও টিকিট জটিলতায় বিলম্ব হয় নিকোলার দেশে

তামিমও ভুল করেছেন

য়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার বিলি ডকট্রোভের মাথা নাড়ানো দেখে কয়েক সেকেন্ড হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন তামিম। প্যাভিলিয়নে যাওয়ার পথেও কয়েকবার মাথা ঝেঁকেছেন। রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়নি, উমর গুলের বাউন্সারটি তামিমের ব্যাট ছুঁয়েছিল, না হেলমেটে লেগেছিল। যদি ধরেও নেওয়া হয় বলটি তামিমের কাঁধে কিংবা হেলমেট ছুঁয়ে স্লিপে ক্যাচ হয়েছিল, তারপরও প্রশ্ন থেকে যায়, তামিমের ব্যাটিংয়ের ধরন নিয়ে। আগের ইনিংসেই যিনি

এ যেন ক্যাচ ফেলার দিন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স প্রায় এক যুগ হতে চলল; কিন্তু এখন পর্যন্ত ক্রিকেটের তিন বিভাগে খুব কমই এক সঙ্গে জ্বলে উঠতে পেরেছে তারা। অধিকাংশ ম্যাচেই বাংলাদেশের বোলাররা ভালো করেন আর ব্যাটসম্যানরা হন ব্যর্থ। টাইগারদের বেলায় একটা কথা বেশ প্রচলিত, ব্যাটসম্যানরা নাকি বোলারদের লড়াই করার মতো পুঁজিই দিতে পারেন না। তবে মাঝে মধ্যে ব্যাটিং ভালো হলেও বোলাররা লাইন-লেংথেই বল রাখতে পারেন না। আবার ব্যাটিং-বোলিং

সাকিবের কীর্তি by নাজমুল হক নোবেল

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে উদ্ধারের পরও একটা হতাশা ছিল সাকিবের মনে। যদি আরও ১৪টি রান করতে পারতেন! তাহলে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসটার মালিক বনে যেতেন তিনি; কিন্তু গতকাল এর চেয়েও বড় কীর্তি গড়েছেন। ক্রিকেট ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। আর গত ১৫ বছরে এমন দুর্ধর্ষ অলরাউন্ডিং

ইরাকের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে ইরাকের ভাইস প্রেসিডেন্ট ও শীর্ষ সুনি্ন নেতা তারিক আল-হাশেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শিয়া নেতৃত্বাধীন সরকার। হাশেমির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে দেশটিতে সরকার পতন ও শিয়া-সুনি্ন সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করেছেন হাশেমি। ইরাক থেকে

লোকপাল বিল চূড়ান্ত আন্নার প্রত্যাখ্যান

লোকপাল বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করতে সংসদের শীতকালীন অধিবেশনের মেয়াদ তিনদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংসদবিষয়ক মন্ত্রী পবন কুমার বানসাল জানিয়েছেন, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর সংসদের অধিবেশন চলবে। ধারণা করা হচ্ছে, আগামীকাল বা পরশুর মধ্যেই সংসদে লোকপাল বিল পেশ করতে চলেছে সরকার। বিলটি প্রতাখ্যান করে ২৭ ডিসেম্বর থেকে তিন দিনের অনশন শুরু করবেন বলে জানিয়েছে

তালেবান-ওয়াশিংটন শান্তি আলোচনা শেষ পর্যায়ে

ফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ মাস ধরে চলা ওয়াশিংটন-তালেবান শান্তি আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এর ফল শিগগির জানা যাবে। এক মার্কিন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গুয়ানতানামো বে বন্দিশিবিরে আটক তালেবান নেতাদের আফগান সরকারের কাছে হস্তান্তর করতে পারে। এ খবরে সতর্কতা প্রকাশ করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর ও সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য স্যাক্সবি চ্যামবি্লস।

কিম জং ইলের প্রতি শেষ শ্রদ্ধা উ. কোরীয়দের

দ্য প্রয়াত নেতা কিম জং ইলের মরদেহ সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত স্থানে রেখেছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার তার মরদেহ রাজধানী পিয়ংইয়ংয়ের কুমসুসান মেমোরিয়াল প্যালেসে একটি কাচের কফিনে রাখা হয়। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কফিনের পাশেই ছিলেন ইলের উত্তরাধিকারী ছোট ছেলে কিম জং উন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জংয়ের মরদেহ প্রদর্শনের চিত্র দেখানো হয়।

এক বছরে অপরাধ বেড়েছে ১৭ ভাগ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব by শাহেদ চৌধুরী ও সজল জাহিদ

দেশে সার্বিক অপরাধের সংখ্যা অন্তত ১৬ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক হিসাবেই ২০০৯-১০ অর্থবছরের সঙ্গে ২০১০-১১ অর্থবছরের তুলনা করে অপরাধ বৃদ্ধির এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আট ধরনের অপরাধের হিসাব দেওয়া হয়েছে, যেখানে ধর্ষণ, নারী নির্যাতন, অগি্নসংযোগ এবং রাহাজানির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে কিছুটা হলেও কমেছে খুন, এসিড নিক্ষেপ, ডাকাতি এবং অস্ত্র বা

ঝিলমিল প্রকল্পের লটারি জানুয়ারিতে-উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার

রাজউকের ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের লটারি হবে জানুয়ারিতে। এর পরপরই উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দের আবেদন আহ্বান করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। রাজউক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রাজউক সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের প্লটের জন্য ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন প্রাথমিকভাব

প্রবাস জীবন-জোহানেসবার্গের নোয়াখালী! by আলতাব হোসেন

বৈধভাবে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার খুব একটা পথ নেই। নোয়াখালীর লোকজনই প্রথম মোজাম্বিক-তানজানিয়া ঘুরে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার দুর্গম পথ আবিষ্কার করেন। তাদের দেখানো সেই পথে অন্যরাও লাইন দিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। বর্তমানে প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন সেখানে। এর মধ্যে ৯০ শতাংশ নোয়াখালীর। তাই দক্ষিণ আফ্রিকার স্থানীয়দের কেউ কেউ মনে করেন, নোয়াখালী নামে একটা আলাদা দেশ আছে। জোহানেসবার্গ,

যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বাঁচাতে তারা এসব করছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, সমগ্র বিশ্ব যখন বাংলাদেশকে মডেল হিসেবে দেখছে, তখন একটি রাজনৈতিক দল বোমাবাজি, গাড়িতে অগি্নসংযোগের মতো ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করছে। এই দলটি ক্ষমতায় থেকে দেশকে কিছু দিতে পারেনি। ক্ষমতাকে তারা নিজেদের ভোগ-বিলাসে ব্যবহার করেছে। অর্থ কামিয়েছে। এখন যুদ্ধাপরাধী আর দুর্নীতিবাজদের বাঁচাতে এসব করছে তারা। কিন্তু দেশের যুব সমাজসহ আপামর

ফখরুদ্দীন-মইনের বিচারের সুপারিশ

সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং সাবেক সেনাপ্রধানসহ পাঁচজনকে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার সুপারিশ অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধেও বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ অনুমোদন করেছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি

ঝলমলে সাকিবেও মলিন বাংলাদেশ by সঞ্জয় সাহা পিয়াল

দেশের কেউ নন, পাকিস্তান থেকেই এক সমর্থক মজা করে ক্রিকইনফো ওয়েবসাইটে সাকিব আল হাসানের নাম দিয়েছেন 'সাকিব আল বাংলাদেশ'। এক ইনিংসে একশ' এবং পাঁচের বেশি উইকেট নেওয়াদের তালিকায় প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সাকিবই গতকাল নাম লিখিয়েছিলেন। গত পনেরো বছরে সাকিব বাদে এ কাণ্ড ঘটিয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আর ভারতের অশ্বিন। ঢাকা টেস্টের অন্তিম সময়ে সাকিবকেই কেবল যোগ্য ছেলের

নড়বড়ে গণপরিবহন ব্যবস্থা-রাজধানীতে তীব্র বাস সংকট- যাত্রীদের অসহনীয় দুর্ভোগ-যাত্রীদের অসহনীয় দুর্ভোগ by রাশেদ মেহেদী

রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিআরটিসির হাতেগোনা কয়েকটি বাস ছাড়া নূ্যনতম সুষ্ঠু পরিবেশে যাতায়াতের সুবিধা আছে_ এমন যানবাহন পাওয়া যায় না রাজধানীতে। বিকল্প যানবাহন না থাকায় লক্কড়-ঝক্কড় বাসেই অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে। ট্যাক্সিক্যাব পাওয়াও দুষ্কর। যেগুলো পাওয়া যায় সেগুলোতে ওঠার মতো পরিবেশ থাকে না। এ ছাড়া সিএনজি অটোরিকশার ভাড়া আকাশচুম্বী। খোদ পরিবহন

৩০ কোটি টাকার বাজেট পরিকল্পনাকারীরা চিহ্নিত

রাজধানীতে গত রোববারের সহিংস ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। রিমান্ডে থাকা আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মূল পরিকল্পনাকারীদের কয়েক-জনকে শনাক্ত করেছে। ঢাকা অচল করে সরকার পতনের পরিকল্পনা বাস্তবায়নে ৩০ কোটি টাকার বাজেট করা হয়েছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে নেপালে পরিকল্পনাকারীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ওই বৈঠকেই চূড়ান্ত হয়, মুক্তিযোদ্ধা সংবর্ধনার নামে কীভাবে

৬ মাসেও সন্ধান মেলেনি ওয়াজিউল্লাহর by আতাউর রহমান

নিখোঁজ হওয়ার ৬ মাস পরও পুরান ঢাকার বংশালের বাসিন্দা হাজি ওয়াজিউল্লাহর সন্ধান মেলেনি। ছেলেকেও বাবার মতো পরিণতি হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। ফলে উৎকণ্ঠায় দিন কাটছে এ পরিবারের। পরিবারের সদস্যরা জানান, গণপূর্ত অধিদফতরের সার্ভেয়ার বিভাগে চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন হাজি ওয়াজিউল্লাহ। তিনি রাজধানীর বঙ্গবাজার এলাকার ঢাকা সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ মার্কেটের মালিকানা নিয়ে কয়েকজনের

তেজগাঁও রেলস্টেশন এলাকা-আধা কিলোমিটারে দুই শতাধিক মাদক ব্যবসায়ী by ইন্দ্রজিৎ সরকার

তেজগাঁও রেলস্টেশন থেকে এফডিসি লেভেল ক্রসিং। রেলপথের এ অংশটুকুর দৈর্ঘ্য আধা কিলোমিটারের বেশি হবে না। এর দু'পাশে কারওয়ান বাজার বস্তির ছোট ছোট খুপরি ঘর। দেখতে আর পাঁচটা বস্তির মতো মনে হলেও এর পুরোটাই আসলে মাদক বেচাকেনার জমজমাট স্পট। দিনে-রাতে সমানভাবে গাঁজা, হেরোইন ও ইয়াবা বিক্রি হয় এখানে প্রকাশ্যেই। খোঁজ নিয়ে জানা গেছে, এই বস্তির বাসিন্দাদের মধ্যে দুইশ'রও বেশি লোক মাদক ব্যবসার সঙ্গে

৩০ কলিং রাইটারের হাতে জিম্মি সাড়ে চার হাজার বন্দি-চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন ধরে নষ্ট ডিজিটাল ট্যানয় সিস্টেম by ফিরোজ শিবলী

ট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিজিটাল ট্যানয় সিস্টেমটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় কলিং রাইটারদের হাতে জিম্মি হয়ে আছে কারাগারের সাড়ে ৪ হাজার বন্দি। ফলে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, জামিনে মুক্তি, আদালতে হাজিরা দিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব বন্দিকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বন্দিদের কাছে পেঁৗছাতেও বিলম্ব হচ্ছে কারা কর্তৃপক্ষের। চার বছর ধরে ডিজিটাল ট্যানয় সিস্টেমটি নষ্ট থাকায় কারা কর্তৃপক্ষ বারবার তাগাদা দিলেও সংশ্লিষ্ট

রাজধানীতে পুলিশের টহল ব্যবস্থাপনা নাজুক-হঠাৎ ছিনতাই বেড়েছে by সাহাদাত হোসেন পরশ

ব্যাংক বা বাসা থেকে নগদ টাকা তুলে বের হয়েছেন। যে কোনো সময় অস্ত্রধারী ছিনতাইকারীরা সামনে এসে হাজির হতে পারে। মুহূর্তের মধ্যে লুট করতে পারে টাকা। অবাধ্য হলে গুলি করতেও দ্বিধা করে না তারা। অনেক ক্ষেত্রে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। আবার কিছু ক্ষেত্রে টাকা তোলার খবর পেয়েই হাজির হয় দুর্বৃত্তরা। রাজধানীতে আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। দিনদুপুরে প্রকাশ্যে কমান্ডো স্টাইলে গুলি করে ও কুপিয়ে কোটি

বঙ্গবাজারে আয়োজন

শীতের হাওয়া বইছে জোরেশোরে। উষ্ণতার জন্য পোশাক-আশাকের খোঁজে অভিযান চালানোর উপযুক্ত সময় এখনই। জেনে নিন ঢাকার ব্যস্ততম লো-বাজেট শপিং জোন বঙ্গবাজারের শীত পোশাকের খোঁজখবর। লিখেছেন রিতা জাহান ঐতিহ্যবাহী বঙ্গবাজারের অলিগলিতে রয়েছে বাহারি শীত পোশাকের বিপুল আয়োজন। কম দামেই যথেষ্ট মানসম্মত শীতের কাপড় পেয়ে যাবেন এখানে। পাশাপাশি দরদাম করার সুযোগ তো রয়েছেই।

শিশুদের ভ্রমণ এবং সাবধানতা

দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নাবিলা। পরীক্ষা শেষ হতেই বাবা-মায়ের কাছে বায়না ধরল দূরে কোথাও বেড়াতে যাবে। নাবিলার প্রথম পছন্দ ছিল সমুদ্র। তাই মেয়ের পছন্দকে মেনে নিয়ে সবাই সমুদ্র দেখতে গেল। ছোট্ট নাবিলা এর আগে এত দূরের ভ্রমণ আর করেনি। তাই ভীষণ উৎফুল্ল নাবিলা সবকিছু উপভোগ করছে চোখ-কান দিয়ে আর হৃদয়ে ধারণ করছে। কনকনে শীতের মধ্যেও নাবিলা গাড়ির জানালা বন্ধ করতে দেবে না। প্রকৃতি দেখতে দেখতে আর বাবা-মাকে

শীতে ঠাণ্ডাজনিত অ্যালার্জি

শীতকালে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে। এ সময় একটু অসতর্ক হলেই বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে। শীতকালে বেশি কষ্ট হয় শিশু ও বৃদ্ধদের। তাই এ সময় তাদের প্রতি একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন। তাছাড়া কারও ঠাণ্ডায় অ্যালার্জি থাকলে এ সময় খুব সহজেই তা বেড়ে যাওয়ার ভয় থাকে। এ বিষয়ে ডা. শাহরিয়ার হোসেন বলেন, অ্যালার্জি থেকে যেমন ঠাণ্ডা লেগে থাকে, তেমনি অতিরিক্ত ঠাণ্ডায়ও অ্যালার্জির প্রভাব দেখা দিতে পারে।

বেরিয়ে পড়ূন ঘুরতে

লছে ভ্রমণের মৌসুম। তাই ভ্রমণপিয়াসীদের এখনই সময় ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ার। ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশের পাহাড়-পর্বত আর সমুদ্র সৈকতের নানা জানা-অজানা কথা নিয়ে লিখেছেন জান্নাতুল এ্যানিআমাদের দেশের প্রাকৃতিক সবুজ নিসর্গ, পাহাড়-পর্বত, সমুদ্র সৈকত, বনভূমিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, যা এ দেশের মানুষসহ বিশ্বের ভ্রমণপিয়াসী পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে ষড়ঋতুর এ দেশ বাংলাদেশকেই একটু

পানির জন্য যুদ্ধ!

কটু পানি কোথায় পাই বলুন তো?' এমন প্রশ্ন খুব দ্রুতই চলে আসবে মানুষের সামনে। কারণ, পৃথিবীতে জলসম্পদ খুবই সীমিত। এ জরুরি বিষয়টা আমাদের অনেকেরই অবশ্য মাথায় ঢোকে না। ফলে যা হওয়ার, তাইহচ্ছে।প্রয়োজনের তুলনায় আমরা শুধু বেশি পানি ব্যবহারই করি না, অপব্যবহারও করে থাকি। এভাবে পানি ব্যবহার করতে থাকলে তা সত্যিই একদিন ফুরিয়ে যাবে। আমরা অনেকে ভাবি, পৃথিবীর তিনভাগ জল আর একভাগ স্থল। সুতরাং পানির ঘাটত

বজ্র আঁটুনি ফসকা গেরো by জামান সরদার

কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের প্রতিরক্ষা বিষয়ক সর্বসাম্প্রতিক খবর ছিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাপানের দ্বিতীয় গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ। দেশটির মহাকাশ সংস্থা 'জাক্সা' সাড়ম্বরে ঘোষণা করে, দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত দ্বীপ তানেগাশিমা থেকে 'সফলভাবে' প্রেরিত রাডার-নিয়ন্ত্রিত উপগ্রহটি 'সঠিকভাবে' কাজ করছে। উদ্দেশ্য পরিষ্কার_ উত্তর কোরিয়ায় গোয়েন্দা নজরদারি। কিন্তু সেটা যে কাজের কাজ কিছুই করতে পারেনি, উত্তর কোরীয় নেতা কিম জং ইলের

প্রতিকারে চাই বিশেষ ব্যবস্থা-কিশোর অপরাধ by জিল্লুর রহমান রতন

কিশোর অপরাধ বৃদ্ধির সাম্প্রতিক প্রবণতায় উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। ভিডিও গেমস নিয়ে কথা কাটাকাটির কারণে স্কুল সহপাঠীকে হত্যা করা থেকে শুরু করে সেমিস্টার ফি জোগাড় করতে বন্ধুকে খুন_ এসব খবর আমরা পত্রিকার পাতায় হরহামেশাই দেখছি। এ ছাড়াও কিশোরদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধ যেমন মাদক ব্যবসায় জড়িত হওয়া, অবৈধ অস্ত্র বহন ও ব্যবহার, গাড়ি চুরি, পকেটমার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, হত্যাপ্রচেষ্টা ও বোমাবাজিসহ বিভিন্ন

কয়েকদিনের ট্রেনিংয়ে কী বীরত্ব না দেখাল মুক্তিরা-সাক্ষাৎকার by আরপি সিং

সাক্ষাৎকার গ্রহণ:অজয় দাশগুপ্ত রাজেন্দ্র পল সিং শিখ ধর্মাবলম্বী। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়েছেন আমাদের হয়ে। বয়স তখন মাত্র ২২ বছর (জন্ম ১৩ সেপ্টেম্বর, ১৯৪৮)। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে তিনি প্রবেশ করেন বাংলাদেশে। এ সময়ে একটি বড় গেরিলা দলের সঙ্গী হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে লড়তে গিয়েই তিনি শিখ ধর্মাবলম্বীদের পরিচয়ের আবশ্যকীয় চিহ্ন লম্বা চুল

ডিজিটাল-মানবিকতা! by মিনার মাহমুদ

প্রচলিত কথায়, 'পাশবিক' শব্দটি ব্যবহৃত হয়ে থাকে_ মানুষের কোনো হিংস্র অমানুষিক কর্মকাণ্ডে। উপমায় প্রতিটি ক্ষেত্রে নির্বাক পশুরা। বিশাল জনগোষ্ঠীর এ ধারাবাহিকতায়, দৈনিক পত্রিকায় তাই শিরোনাম হয়_ 'তিন বছরের শিশু পাশবিকভাবে ধর্ষিত...।' খুব স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, আমাদের জানা হিংস্রতম পশু সুন্দরবনের ১৮ বছর বয়সী কোনো রয়্যাল বেঙ্গল টাইগার কি কখনও ধর্ষণ করেছে ৩ বছরের বাঘ ছানাকে? নাহ্। শুধু বাঘ কেন_ হায়েনা, চিতা,

মানবতাবিরোধীদের সুযোগ নয়-রাজনীতি by নুরুল ইসলাম বিএসসি

নেকে মনে করেছিলেন, হঠাৎ মানুষ গুম, তারপর হত্যা, নদীতে লাশের মিছিল_ এসবই আইন-শৃঙ্খলায় নিয়োজিতরা করছে; কিন্তু ১৮ ডিসেম্বরের ঘটনায় এটা পরিষ্কার যে, জামায়াত-শিবিরের লোকজন সরকারকে বেকায়দায় ফেলতে, জনমনে সন্দেহের বীজ ঢোকাতে, আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে প্রচার করতে এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। ১৮ ডিসেম্বরের কর্মকাণ্ডে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। গাড়ি কী দোষ করেছে?

বাড়ি ভাড়া বৃদ্ধি-বিড়ালের গলায় ঘণ্টা কেউ বাঁধুক

রাজধানীসহ দেশের শহরগুলোতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই। ফলে দুর্বল বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটিও ২০ বছরে কার্যকর করা যায়নি। গত মঙ্গলবার সমকালে প্রকাশিত এ সংক্রান্ত এক রিপোর্টে রাজধানীতে বসবাসকারী ভাড়াটিয়াদের অসহায় অবস্থা ফুটে উঠেছে। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং বিশ্বের অধিকাংশ দেশেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে এবং তার যথাযথ প্রয়োগও করা হয়।

চাকরিতে বয়সসীমা বৃদ্ধি-নতুন কর্মসংস্থানের দিকেও নজর দিন

রকারি চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'দ্য পাবলিক সার্ভিস (রিটায়ারমেন্ট) অ্যাক্ট ১৯৭৪' সংশোধনের মাধ্যমে ৫৭ বছর থেকে অবসর গ্রহণের বয়স ৫৯ বছরে উন্নীত করা হলো। চাকরিরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি খুশির সংবাদ। তবে সমাজের অন্য স্তরগুলোতে সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া মিশ্র হয়েছে। কেউ কেউ মনে করছেন, এ সিদ্ধান্তের কারণে সরকারি চাকরিতে নতুন নিয়োগ বাধাগ্রস্ত হবে, অপেক্ষাকৃত কম

স্বাস্থ্যসেবার ভিন্ন চিত্র-বদলাতে হবে মানসিকতা

বার জন্য স্বাস্থ্য'_এমন একটি স্লোগান আগেও যেমন ছিল, এখনো বোধ হয় আছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পেঁৗছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি, এমন ইতিহাস কোনো সরকারেরই নেই। কিন্তু জনগণের কাছে কতটা পেঁৗছানো গেছে স্বাস্থ্যসেবা? প্রতিদিনের খবরের কাগজে স্বাস্থ্যসেবার যে খবর আসছে, তা রীতিমতো ভীতিকর। চিকিৎসক নেই, নেই নার্স। হাসপাতালে নেই প্রয়োজনীয় শয্যা ও ওষুধ। কিন্তু তার পরও রোগাক্রান্ত মানুষকে তো

কাপড়ের নামে বিলাসবহুল গাড়ি-জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

দুর্নীতির নমুনা দেখে বিস্ময়ে হতবাক হতে হয়! সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষণায় বলা হয়েছিল, গার্মেন্ট কারখানার জন্য কাপড় আমদানি করা হবে। আনা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি এবং ৫৫টি এলসিডি ও এলইডি টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। কিন্তু ৪০ ফুট দীর্ঘ এই কনটেইনারটিতে কোনো কাপড়ের সন্ধান পাওয়া যায়নি। গাড়িসহ অবৈধ পণ্যের এই কনটেইনারটি আটক করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। সিঅ্যান্ডএফ এজেন্টের

পবিত্র কোরআনের আলো-কাল্পনিক দেব-দেবীর নামে মুশরিকদের হুমকি উড়িয়ে দেওয়ার পরামর্শ

৯৫. আলাহুম আরজুলুন ইয়ামশূনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতি্বশূনা বিহা; আম লাহুম আ'ইউনুন ইউবসিরূনা বিহা আম্ লাহুম আ-যা-নুন ইয়াছ্মাঊ'না বিহা; ক্বুলিদ্ঊ' শুরাকা-আকুম ছুম্মা কীদূনি ফালা তুনযিরূন। ১৯৬. ইন্না ওয়ালিয়্যিইয়াল্লাযী নায্যালাল কিতাবা ওয়া হুয়া ইয়া তাওয়াল্লাস্ সালিহীন। ১৯৭. ওয়াল্লাযীনা তাদ্ঊ'না মিন্ দূনিহী লা-ইয়াছ্তাত্বীঊ'না নাস্রাকুম ওয়ালা আনফুছাহুম ইয়ানসুরূন।

জাতিসংঘে টিপাইমুখ ইস্যু by সাজ্জাদ হায়দার

ভারত কর্তৃক নির্মিতব্য টিপাইমুখ বাঁধ ইস্যু আন্তর্জাতিক ফোরামে উত্থাপনে বাংলাদেশ দ্বিধাদ্বন্দ্বে থাকলেও বেশ কয়েক বছর আগেই ইস্যুটি UN Committee on Elimination of Racial Discrimination-এ আলোচিত হয়। কমিটির সপ্তম অধিবেশনে (১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ, ২০০৭) টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়। বাঁধ নির্মাণের বিষয়ে মণিপুরের জনগণের স্বচ্ছ অভিমত গ্রহণেরও আহ্বান জানানো

প্রথম সেশনে উইকেট পড়েনি বাংলাদেশের


ঞ্চম দিনের প্রথম সেশনটা কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দিল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। এই মুহূর্তের পাকিস্তানের চেয়ে ৬৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রায় দুই ঘন্টা ব্যাট হাতে লড়াই করলেন নাসির হোসেন ও অধিনায়ক মুশফিকুর রহিম। দু’জনের মধ্যে গড়ে উঠেছে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি। বাংলাদেশের ক্রিকেটের ‘তরুণ তুর্কি’ নাসির ৭৬ রানে অপরাজিত আছেন। তাঁকে

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ-কলোরাডো! রকি মাউনটেন হাই by হুমায়ূন আহমেদ


ন্ধ্যাবেলা লেখার টেবিলে বসেছি। উদ্দেশ্য, একটা ভয়ংকর ভূতের গল্প লিখব। বাংলাদেশের ভূতের গল্পে নরম-সরম ব্যাপার থাকে। আমাদের ভূত-পেতনিরা মাঝেমধ্যে ভয় দেখানোর চেষ্টা করে। রাতে গ্রামের কোনো বাড়িতে তরুণী বধূ ইলিশ মাছ ভাজছে। গন্ধে গন্ধে পেতনি উপস্থিত হবে। নাকি গলায় বলবে, ‘এঁকটা ভাঁজা মাঁছ দিঁবি?’
নিশিরাতে বাঁশগাছের ওপর বসে তারা গাছ ঝাঁকায়। খিক খিক করে হাসে। কেউ কেউ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে

সাঈদীর বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি

কাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুলতান আহমেদ হাওলাদার জবানবন্দি দেন। সুলতান আহমেদ হাওলাদার ট্রাইব্যুনালে বলেন, ১৯৭১ সালের আনুমানিক ৭ মে পিরোজপুরের পাড়েরহাটে পাকিস্তানি সেনাদের আসতে দেখেছেন তিনি। জবানবন্দিতে

নারীর কাছে পুরুষের চাওয়া

নারী-পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ চিরন্তন ও সহজাত। আকর্ষণের মিথস্ক্রিয়াটা যথাযথ হলে দুজনের মধ্যে গড়ে ওঠে সুন্দর সম্পর্ক। আর তেমনটা না হলেই দেখা দেয় নানা সমস্যা। তবে নারী ও পুরুষের পরস্পরের প্রতি রয়েছে ভিন্ন ভিন্ন চাওয়া। নারীর কাছে পুরুষ কী চায়, এর ভিত্তিতেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। নারীর কাছে পুরুষের চাওয়ার বিষয়গুলোর মধ্যে রয়েছে—নিজের জগত্ থাকুক: পছন্দের মানুষটির সঙ্গে আঁঠার মতো

ডিএসই-দেড় শতাধিক শেয়ারের দাম বেড়েছে


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা লক্ষ করা গেছে। তবে আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া দেড় শতাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে ৫,১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন আরম্ভ হয়। পাঁচ মিনিটের

‘চট্টগ্রামে সহস্র ভুয়া চিকিৎসক!’-সাইনবোর্ডের ডিগ্রি মুছছেন অনেকেই

ট্টগ্রামে ভুয়া চিকিৎসকদের অনেকেই সাইনবোর্ড থেকে নিজ নিজ নামের পাশে উল্লেখ করা ‘ডাক্তার’ শব্দটি এবং নানা ধরনের ‘ডিগ্রি’ মুছে ফেলতে শুরু করেছেন। ভ্রাম্যমাণ আদালতের ভয়ে কেউ কেউ রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘চট্টগ্রামে সহস্র ভুয়া চিকিৎসক!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি স্থানে এই চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আনোয়ারা উপজেলার সেন্টার এলাকার চিকিৎসক

কুমিল্লা সিটি নির্বাচন-মাদকমুক্ত নগর ও গ্যাস চাইলেন ভোটাররা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের কাছে নারী ভোটাররা নিয়মিত গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন। অন্যদিকে পুরুষ ভোটারদের দাবি, মাদকমুক্ত কুমিল্লা নগর প্রতিষ্ঠার। গতকাল মঙ্গলবার মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারের সময় ভোটাররা তাঁদের কাছে এ দাবি জানান। জবাবে মেয়র পদপ্রার্থীরা নির্বাচিত হলে দাবি পূরণের আশ্বাস দেন। সিটি করপোরেশন সূত্র জানায়, কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডের বেশির

ভাগ্যবান সবাই ক্ষমতাসীন দলের! by আজাদ রহমান


রপত্রের লটারিতে তাঁরা সবাই ভাগ্যবান। তাঁরা সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। এলজিইডির ১৭ গ্রুপের প্রায় সাড়ে ছয় কোটি টাকার কাজের লটারি হয়েছে, যার সবগুলোই পেয়েছেন তাঁরা। আর বঞ্চিতরা সাধারণ ঠিকাদার।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, লটারির নামে প্রহসন হয়েছে। তাঁদের কাউকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ক্ষমতাসীন দলের লোকজন নিজেরাই লটারির ঘুঁটি তুলে নিজেদের নাম ঘোষণা করেছেন। সেখানে একজন নির্বাহী

তিনটি কয়লাভিত্তিক, একটি সৌরশক্তির-চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি

বেসরকারি খাতের দুটি কোম্পানির সঙ্গে তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তি অনুস্বাক্ষর ও একটি সৌর তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎ ভবনে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। মোট এক হাজার ৮৬ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক কেন্দ্র তিনটি স্থাপন করবে ওরিয়ন গ্রুপ (লংকিং ওরিয়ন যৌথ উদ্যোগ)। আর ১৮ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে

তিনটি কয়লাভিত্তিক, একটি সৌরশক্তির-চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি


বেসরকারি খাতের দুটি কোম্পানির সঙ্গে তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তি অনুস্বাক্ষর ও একটি সৌর তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎ ভবনে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। মোট এক হাজার ৮৬ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক কেন্দ্র তিনটি স্থাপন করবে ওরিয়ন গ্রুপ (লংকিং ওরিয়ন যৌথ উদ্যোগ)। আর ১৮ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে

স্বাধীনতার ৪০ বছর-তোমাদের এ ঋণ শোধ হবে না

স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ এরশাদ আলী, বীর উত্তম মাটি কামড়ে যুদ্ধ করলেন তিনি যুদ্ধের সাফল্যে এরশাদ আলী ও তাঁর সহযোদ্ধারা বেশ উদ্দীপ্ত। তবে আনন্দের আতিশয্যে ভাসছেন না। আনন্দের মধ্যেও সবাই সতর্ক। কারণ, যেকোনো সময় আবার পাকিস্তানি সেনারা আক্রমণ করতে পারে। সবাই নিজ নিজ বাংকারে সতর্ক অবস্থায়। রাতে তাঁরা পালা করে ঘুমালেন। সকাল হতেই

শীতের তীব্রতা আরও দু-এক দিন থাকবে-শৈত্যপ্রবাহের সংখ্যা বেড়েছে

কুয়াশার ঘেরাটোপ আর তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেশির ভাগ সময় কুয়াশার আবরণ সূর্যকে আড়াল করে রাখছে। আবহাওয়াবিদেরা বলেছেন, কয়েক বছরে দেশে শৈত্যপ্রবাহের সংখ্যা বেড়েছে। দিনের তাপমাত্রা এখনো স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কম আছে। তাই আজ বুধবারও শীতের তীব্রতা একই থাকবে। আগামী দু-এক দিনের আগে শীতের দাপট কমছে না। গতকাল মঙ্গলবার দুপুর নাগাদ সূর্যের হাসি

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২-শীতকে কাবু করে গণিতের জয়


নকনে শীতে জবুথবু চারপাশ। সকালের সূর্যের দেখা নেই তখনো। হাড়কাঁপানো শীতকে কাবু করে ওরা আগেই হাজির গণিত জয়ের উৎসবে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো দশম গণিত উৎসব ২০১২-এর আঞ্চলিক পর্বে গতকাল মঙ্গলবার খুলনা ও সিরাজগঞ্জে গণিতের লড়াই অনুষ্ঠিত হয়। তীব্র শীত উপেক্ষা করে উভয় স্থানে উৎসবে যোগ দেয় দুই সহস্রাধিক খুদে গণিতবিদ। খুলনা জিলা স্কুলের মাঠে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়

শীতার্তদের পাশে প্রথম আলো-পাবনা ও সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ


প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল পাবনার বেড়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, সঞ্চয়ী হিসাব নং ২০৭-২০০-১১১৯৪, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকায় নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৪২ হাজার টাকা জমা দিয়েছেন। তিনি এই টাকায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণের অনুরোধ জানিয়েছেন।

রোটা ভাইরাসজনিত ডায়রিয়া-১৫০০ শিশু হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

তলব উত্তর ও দক্ষিণ উপজেলাসহ চাঁদপুর সদর ও পার্শ্ববর্তী জেলার শিশুদের মধ্যে ব্যাপক হারে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তীব্র শীতের কারণে এ রোগ দেখা দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গত ২০ দিনে অন্তত দেড় হাজার শিশুকে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব শাখায় ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রায়হান নামের একটি শিশু ১৪ ডিসেম্বর মারা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-উপাচার্যকে ছাত্রলীগ নেতাদের হুমকি, কর্মকর্তাদের মারধর


ছন্দের প্রার্থীর চাকরি না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমদকে হুমকি এবং ডেপুটি রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁদের পছন্দের প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য উপাচার্যের কাছে যান। উপাচার্য

চার দলের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ ৮ জানুয়ারি শুরু

ত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ৯ জানুয়ারি চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভার মধ্য দিয়ে এই রোডমার্চ শেষ হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দলীয় নেতাদের সঙ্গে রোডমার্চের প্রস্তুতি নিয়ে বৈঠকের একপর্যায়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের এ কর্মসূচি

রাজনীতিতে ডিজিএফআইয়ের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ

দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) হস্তক্ষেপ বন্ধ করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কমিটির এই

পাহাড় কেটে সমুদ্র গবেষণা! by সুনীল বড়ুয়া


ক্সবাজারের রামু উপজেলার পর্যটন এলাকা পেঁচারদ্বীপে ৪০ একর জায়গায় জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে কক্সবাজার গণপূর্ত বিভাগ এর মধ্যে তিনটি পুরো এবং সাতটি পাহাড় আংশিক কেটে ফেলেছে। আরও পাহাড় কাটা হবে বলে সূত্র জানিয়েছে। সরেজমিনে দেখা যায়, রামুর খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি পর্যটনকেন্দ্রের পাশেই পেঁচারদ্বীপ। এখানে সাগর ও পাহাড়ের অপূর্ব মেলবন্ধন নজর কাড়ে। প্রকল্প এলাকার পশ্চিমে

‘আমাদের গৃহে আপনাকে স্বাগত’


ডিয়েগো ম্যারাডোনা জেলে। দুবাই কেন্দ্রীয় কারাগারে! এটুকু পড়েই আঁতকে ওঠার কথা সবার। কদিন ধরেই রেফারিদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন আল ওয়াসল কোচ। একটুতে মাথাটা যেভাবে তাঁর গরম হয়ে ওঠে, যেকোনো সময় যেকোনো কাণ্ড ঘটিয়ে ফেলতেও পারেন। এর মধ্যে কী এমন করলেন যে সোজা কারাগারে!
আসলে সে রকম কিছুই ঘটেনি। দুবাই কেন্দ্রীয় কারাগারে ম্যারাডোনা গিয়েছিলেন অতিথি হিসেবে।

মাইলফলকের সামনে এনামুল


ট্টগ্রামে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে এনামুল হক জুনিয়র। খুলনার দ্বিতীয় ইনিংসের শেষ দুটি উইকেটের একটি নিতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০০ উইকেট হয়ে যাবে এনামুলের। কাল এই বাঁহাতি স্পিনার ৪ উইকেট নিলেও কিছুটা কোণঠাসা অবস্থায় তাঁর দল সিলেট। ৮ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করা খুলনা এগিয়ে ২৯২ রানে।কাল অবশ্য খুলনাকে বাঁচিয়েছেন মিঠুন আলী। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মিঠুন দ্বিতীয়

ইলিয়েভস্কি অধ্যায়ও শেষ!

জাতীয় দল ব্যর্থ হয়েছে, বিদায় দাও কোচকে। এই ধারা থেকে আর বেরোতে পারল না বাংলাদেশের ফুটবল। বাফুফের সৌজন্যে কোচ বিদায় চলছেই। ক্রুসিয়ানি, ডিডো, জর্জেভিচ, রবার্ট রুবচিচের পথ ধরে এবার নিকোলা ইলিয়েভস্কি। সাফ ব্যর্থতার দায়ে মেসিডোনিয়ান কোচ চাকরি হারিয়েছেন। গতকাল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আজই সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হচ্ছে। বাংলাদেশ দল সাফের গ্রুপ পর্যায় থেকে লজ্জাজনক বিদায়

ক্যাচ নেওয়া এত কঠিন!

প্রস্তুতির বড় অংশজুড়েই থাকে ফিল্ডিং প্র্যাকটিস। আর ফিল্ডিং প্র্যাকটিসের বড় অংশজুড়ে থাকে ক্যাচ প্র্যাকটিস। এই সিরিজে তবু বড় পিচ্ছিল বাংলাদেশের ফিল্ডারদের হাত! পুরো সিরিজে এখন পর্যন্ত ক্যাচ পড়েছে ১৩টি, যার ১১টিই দুই টেস্টে। কোচ স্টুয়ার্ট ল বা ফিল্ডিং কোচ জ্যাসন সুইফট, সবার জন্যই এখন দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। কিন্তু কেন পড়ছে ক্যাচ, কেন ফসকে যাচ্ছে একটার পর একটা সম্ভাবনা?

স্বপ্নপূরণ তবে... by তারেক মাহমুদ

দিনের খেলা শেষে সেই যে ড্রেসিংরুমে ঢুকলেন, আর বের হচ্ছেন না। মশার উপদ্রবের মধ্যেও করিডরে সাংবাদিকদের অপেক্ষা। কখন বের হবেন সাকিব আল হাসান। কখন জানা যাবে, সেঞ্চুরি আর পাঁচ উইকেটের অর্জন একসঙ্গে হলে কেমন লাগে একজন ক্রিকেটারের। কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাদা সোয়েটার পরা সাকিব বের হলেন সদলবলে। হোটেলে ফেরার বাসে ওঠার আগে মিনিট দুয়েক সাংবাদিকদের মুখোমুখি। কেমন লাগছে...একটা স্বপ্ন কি

পণ্যের গুণগত মান নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

দেশের যেসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, সেসব পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘পণ্য উৎপাদনের সময় আপনাদের অবশ্যই এর গুণগত মানের বিষয়টি নিশ্চিত করতে হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চম ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি

ইআরজি-আইজিসির সেমিনারে অভিমত-সুশাসনের অভাব হলে প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা সম্ভব নয়

সুশাসনের অভাব থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। অর্থনীতিতে অনেক সক্রিয় সূচক রয়েছে বলেই সুশাসনের প্রতিবন্ধকতা পেরিয়ে প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু এ অবস্থা একটা পর্যায়ের পর আর সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার ‘নীতিনির্ধারণের সঙ্গে গবেষণার সংযোগ: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ইস্যু’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের সুশাসনবিষয়ক অধিবেশনে বক্তারা এ কথা বলেন।

এক হাজারকে ভিত্তি ধরে নতুন মূল্যসূচকের সুপারিশ by সুজয় মহাজন

ক হাজার পয়েন্টকে ভিত্তি ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান সাধারণ মূল্যসূচকের পরিবর্তে নতুন মূল্যসূচক চালুর সুপারিশ করা হয়েছে। নতুন বছর থেকে নতুন এই সূচক চালুর সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গঠিত কমিটি। গতকাল কমিশনের এক বৈঠক কমিটির পক্ষ থেকে তাদের সুপারিশের যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়। এ সময় কমিশনের সদস্যরা খুঁটিনাটি নানা বিষয়ে কমিটির মতামত

বাজারে স্বাভাবিক গতি আসছে

দেশের শেয়ারবাজারের মূল্যসূচকের অস্বাভাবিক উত্থান-পতন অনেকটা থেমেছে। ধীরে ধীরে বাজারে স্বাভাবিক গতি আসতে শুরু করেছে। গত কয়েক দিনের বাজার আচরণ পর্যালোচনা করে এমন মতামত দিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন বাজারের ভালো আচরণ দেখা যাচ্ছে। এটি স্থিতিশীলতারই পূর্বাভাস।

তালেবান আমাদের শত্রু নয়: বাইডেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান তাঁদের শত্রু নয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদাকে চিরতরে নির্মূল করা। মার্কিন সাময়িকী নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার আগে আফগানিস্তান শাসন করত তালেবান।
বাইডেন বলেন, ‘তালেবানের সঙ্গে আমাদের এমনিতে কোনো শত্রুতা নেই। কর্মপন্থা নির্ধারণের সময় প্রেসিডেন্ট

মানবাধিকার সংগঠনের দাবি-সিরিয়ায় স্বপক্ষত্যাগী ৭০ সেনাকে গুলি করে হত্যা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা গত সোমবার পক্ষত্যাগকারী বহু সেনাসদস্যকে গুলি করে হত্যা করেছে। সেনাঘাঁটি থেকে পলায়ন ও সরকারবিরোধী বিক্ষোভে যোগদানের চেষ্টাকালে তাঁদের হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংগঠনগুলো এ কথা বলেছে। অন্যদিকে প্রেসিডেন্ট আসাদ নতুন একটি আইনে সই করেছেন। নতুন আইনে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মতলবকারীদের যারা অস্ত্র দেবে বা অস্ত্র পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা

বিশ্লেষণ-দুই কোরিয়ার একত্রীকরণ কি ত্বরান্বিত হচ্ছে?

দুই কোরিয়ার একত্রীকরণ নিয়ে আবারও জল্পনাকল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-ইলের মৃত্যু একত্রীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তবে অধিকাংশ বিশ্লেষকের মতে, বিষয়টি এখনো অনেক দূর। তাঁরা মনে করেন, দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য, মাথাপিছু আয়, জনসংখ্যার অনুপাত ও উত্তর কোরিয়ার একগুঁয়ে মনোভাব এ ক্ষেত্রে এখনো মূল প্রতিবন্ধকতা। কিম জং-ইল ৬৯ বছর বয়সে গত শনিবার হূদেরাগে মারা যান।

কম বয়সেই সফল যাঁরা

০ বছরের কম বয়সে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারীদের তালিকায় স্থান পেয়েছেন সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, পপতারকা লেডি গাগা, জাস্টিন বিবারসহ অনেকে।
১২টি ক্ষেত্রে আলাদাভাবে এই তালিকা তৈরি করেছে ফোর্বস সাময়িকী। ফোর্বস-এর আগামী জানুয়ারি সংখ্যায় বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সাময়িকীটির নির্বাহী সম্পাদক মাইকেল নোয়ের।

অপরাজনীতির আগুনে পোড়ে জীবন ও সম্পদ by মমতাজউদ্দীন পাটোয়ারী

৮ ডিসেম্বর ২০১১, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে ঢাকার কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীবাহিনীর সংঘর্ষ, বোমাবাজি, গাড়ি পোড়ানো ও ভাঙচুরের খবর যখন প্রচারিত হচ্ছিল, তখন বেশির ভাগ মানুষই এর কোনো কারণ বা রহস্য খুঁজে পাচ্ছিল না। কেননা সংঘর্ষ হওয়ার মতো কোনো কর্মসূচির কথা পত্রপত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে আগের ভাগে প্রচারিত হয়নি। দুপুরে যখন একজনের মৃত্যুর খবর এবং গাড়ি

চরাচর-ওরাও মানুষ!

বার পৌষের শুরু থেকেই দেশজুড়ে বইতে শুরু করেছে মাঝারি শৈত্যপ্রবাহ। এরই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্যের হাসি। আর এ দুর্ভোগের নেতিবাচক প্রভাব বেশি পড়েছে ছিন্নমূল, গরিব ও অসহায় মানুষের ওপর। এরই মধ্যে শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা, তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা বাতাস সহ্য করতে না পেরে ১৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায় খবরের কাগজে।

যুদ্ধাপরাধীদের বিচার এবং ব্রিটেনে প্রগতির আন্দোলন by ফারুক যোশী

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের দাবি যতই জোরালো হচ্ছে, ততই যেন সেই মৌলবাদী ফ্যাসিস্টরা আরো শক্ত হয়ে চালিয়ে যাচ্ছে তাদের বাঁচানোর সংগ্রাম। প্রতিবাদ চলছে তাদের। তারাও যেন শেষ দেখে নিতে চায়। বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়েই যেন শুরু হয়েছে একটি প্রতিবাদ-প্রতিরোধ জোরেশোরে এই ব্রিটেনে। সরাসরি যুদ্ধাপরাধী বাঁচানোর তাগিদ দিচ্ছে তারা এই যুক্তরাজ্যে। তারা মনে করছে, বাংলাদেশের যেসব শ্মশ্রুমণ্ডিত বকধার্মিক

সীমান্তে আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন by এস এম আব্রাহাম লিংকন

বেশ কিছুদিন সীমান্তে গোলাগুলি ছিল না। বিশেষত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের বাংলাদেশ সফরের পর কয়েক মাস পরিস্থিতি শান্ত ছিল। হঠাৎ সে নীরবতা ভেঙে আবারও সীমান্তে গোলাগুলি আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে। ১৬ ও ১৭ ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে বাংলাদেশের তিন অঞ্চলের চারজনকে হত্যা করেছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রাণ দিয়েছেন কৃষ্ণানন্দ বকশি গ্রামের আলমগীর হোসেন,

সময়ের প্রতিধ্বনি-রাষ্ট্রপতির সংলাপ-উদ্যোগ সফল হবে তো! by মোস্তফা কামাল

ত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ার কারণে এমনিতেই রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি বাড়ছে অস্থিরতা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির পারস্পরিক সম্পর্ক খুবই নাজুক। উভয় দলের নেতারা পরস্পরকে শত্রু মনে করছেন। সর্বোচ্চ পর্যায়ের এই নেতিবাচক মনোভাবের প্রভাব পড়ছে তৃণমূলে। কিছুদিন আগেও জেলা-উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক

শতাধিক কেওড়াগাছ কেটে নিলেন বিএনপির নেতা!



চিংড়িঘের করার জন্য দুই সপ্তাহে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের গোয়ালঘেসিয়া নদীর চরে মশরকাটি এলাকা থেকে শতাধিক কেওড়াগাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে সমঝোতা করে বিষ্ণুপুর ইউপি সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও তাঁর শ্যালক উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আক্তারুল ইসলাম সরকারি

বরিশালের অবশিষ্ট চারটি খালও হারিয়ে যাবে?


পরিকল্পিত নগরায়ণ ও যত্রতত্র দালানকোঠা নির্মাণের কারণে বরিশালের অধিকাংশ খাল নিশ্চিহ্ন হয়ে গেছে। জনদাবি সত্ত্বেও সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় হারিয়ে যেতে বসেছে জেল খালসহ বাকি চারটি খাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রবাদ আছে, ধান-নদী-খাল এই নিয়ে বরিশাল। বরিশাল শহরে একসময় অর্ধশতাধিক খাল ছিল। তখন শহরের ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল।

বরিশালের অবশিষ্ট চারটি খালও হারিয়ে যাবে?

পরিকল্পিত নগরায়ণ ও যত্রতত্র দালানকোঠা নির্মাণের কারণে বরিশালের অধিকাংশ খাল নিশ্চিহ্ন হয়ে গেছে। জনদাবি সত্ত্বেও সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় হারিয়ে যেতে বসেছে জেল খালসহ বাকি চারটি খাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রবাদ আছে, ধান-নদী-খাল এই নিয়ে বরিশাল। বরিশাল শহরে একসময় অর্ধশতাধিক খাল ছিল। তখন শহরের ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল।

মাতৃস্নেহ by কল্যাণ প্রসূন

মাস দেড়েক আগে টিলা থেকে নেমে আসা একদল বানর লোকালয়ে ঢুকে পড়ে। পাকা আমন ধানের খেতে খাবার খুঁজতে থাকে তারা। একসময় তেড়ে আসে মানুষ। সবাই পালাতে পারলেও আটকা পড়ে বানরের শাবকটি। কিছু লোক দলছুট শাবকটিকে মেরে ফেলার চেষ্টা করে। বাদসাধেন স্থানীয় এক যুবক। তিনি শাবকটিকে বাড়ি নিয়ে আসেন। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের।

নেতিবাচক মনোভাবের পুরুষ যৌন নির্যাতন বেশি করে

যেসব পুরুষ জেন্ডার বা নারী-পুরুষের সমতা বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে, তাদের মধ্যে নারী যৌনসঙ্গীকে শারীরিক ও যৌন নির্যাতন করার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ওই গবেষণার তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

প্রকল্পের উদ্বোধন-পুষ্টি কার্যক্রম ক্রমশ বাক্সবন্দী হয়ে যাচ্ছে

নস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী বলেছেন, বাংলাদেশে পুষ্টি কার্যক্রম ক্রমশ বাক্সবন্দী হয়ে যাচ্ছে। অন্যদিকে, বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহকারী এ দেশীয় পরিচালক নিলস ডেন টেক্স বলেছেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে পুষ্টি সমস্যার সমাধান হচ্ছে না। গতকাল মঙ্গলবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে শহরাঞ্চলে একটি পুষ্টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।

পাঁচ কোটি টাকার জাল মুদ্রাসহ দুজন গ্রেপ্তার

ঞ্চমবারের মতো গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জাল মুদ্রা তৈরি চক্রের অন্যতম দুই ব্যক্তি সগীর আহম্মেদ ওরফে মাস্টার সগীর (৫২) ও হারুন উর রশীদ মোস্তফা চিশতি (৬২)। এক যুগের বেশি সময় ধরে তাঁরা প্রায় ৩০ কোটি টাকার জাল মুদ্রা তৈরি করেছেন। গত সোমবার ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম আজাদ খানের নেতৃত্বে একটি দল লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

এসএমই মেলায় প্রধানমন্ত্রী-গণতন্ত্রের স্বার্থে সরকার সহনশীলতা দেখাচ্ছে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সরকার ‘যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে বিরোধী দলের গত রোববারের ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ সহ্য করেছে। গতকাল মঙ্গলবার নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী পঞ্চম ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা-২০১১ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন

যে কথা যায় না বলা-ভ্রু কুঁচকে লেখা পড়বেন না

নারীর সমান অধিকার’ কথাটাকে অনেকে একটা উগ্র বিষয় হিসেবে বিবেচনা করে। যাদের এ ধরনের মানসিকতা আছে,তাদের বলি—দয়া করে ভ্রু কুঁচকে রেখেআমার এ লেখাটা পড়বেন না।কারণ, আমি নির্দিষ্ট করে নারীর সমান অধিকারের পক্ষে বা বিপক্ষে কিছু বলতে আসিনি বরং অনেক সময়পুরুষেরা ‘নারীর সমান অধিকার’ কথাটাকে পুঁজি করে বিভিন্ন সময় নারীদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করে, তারই বয়ান করতে এসেছি। কিছুদিন আগে বাসে

ফলোআপ-‘আঙুল কেটে ফেলা হলেও স্বপ্নের মৃত্যু হতে দেব না’ by মনিরুজ্জামান

‘শুধু স্বামীর অবাধ্য হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার কারণে আঙুল হারাতে হয়েছে। ও (স্বামী) হয়তো ভেবেছিল, আঙুল কেটে নিলে আমার পক্ষে আর লেখাপড়া করা সম্ভব হবে না। পরীক্ষা দেওয়ার সুযোগ হারাব। আমি এই ধারণা মিথ্যা প্রমাণ করতে চাই। পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে, আঙুল না থাকা বড় সমস্যা, কিন্তু পরীক্ষা দেওয়া যায়।’ কথাগুলো বলছিলেন হাওয়া আক্তার।পরিবারের আপনজনের কাছে সে জুঁই। সদ্য স্বামীর বর্বরতার শিকার হয়ে ডান

আমি কি ভাবছি-কোথায় গেলে নিরাপদ থাকব?

জ আমি একটি মেয়ের গল্প বলব। গল্পটি যখন আমি শুনছিলাম, আমার বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছিল এক এক করে। আমাদের মেয়েরা কত কষ্ট নিয়ে বাঁচে। এ ধরনের গল্প নিয়ে বুকে পাথর বেঁধেছে অনেক মেয়ে, আবার অনেকেই নিজের জীবন শেষ করে দিচ্ছে। জীবনের ২২টি বসন্ত পার করেছেসে নেত্রকোনা শহরে।তার প্রিয়ছোট্ট শহর, যেখানে সবাই তার চেনা, সবাই তার আপন। ভালোও বেসেছিল একটি ছেলেকে। বিকম পাস করে একটি

অতিথি-শিশুটিকে শুনুন ও বুঝুন: ড. আনুলা নিকাপোতা by তানজিনা হোসেন


শিশুদের মানসিক সংকটগুলো বিশ্বজুড়ে কম-বেশি একই রকম। পৃথিবীর প্রতি প্রান্তে, প্রতি দেশে, প্রতি সংস্কৃতিতে শিশু-কিশোরেরা প্রায় একই রকম অসহায়ত্ব, একই ধরনের একাকিত্ব এবং একই রকম সংকটে ভোগে। কালো আর সাদা, ধনী কিংবা গরিব, গ্রাম ও শহরের শিশুতে কোনো পার্থক্য নেই। পৃথিবীর চলমান সংকট, রাজনীতি, সন্ত্রাস, যুদ্ধ ও অসাম্য তাদের একইভাবে আক্রান্ত করে। তাহলে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের শিশু-কিশোরদের পার্থক্য কোথায়?

শহীদ পরিবার: চার প্রজন্মে by তৌহিদা শিরোপা

ছোট্ট নাযাহ্ আর তার মামাতো ভাইয়ের মধ্যে ঝগড়াই বেধে গেল। কে বেশি জানে মুক্তিযুদ্ধের কথা। তাদের বড়বাবা শহীদ সমাজসেবক মো. সলিমুল্লাহর প্রতিটি গল্প তাদের জানা। দেখা গেল, দুজনই সমান জানে মুক্তিযুদ্ধের গল্প। ঢাকার তাজমহল রোডের বাসায় তাদের এই আলাপচারিতা শুনে গর্বের হাসি হাসেন জেবুন্নেছা বেগম। শহীদ মো. সলিমুল্লাহর স্ত্রী। তাঁর হাসি বলে দেয় তিনি সার্থক। প্রজন্ম থেকে প্রজন্মে শহীদদের আত্মদানের কথা তিনি জানাতে

চারদিক-গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সুবর্ণজয়ন্তী

মারামারি ছাড়াই শুধু হুংকার দিতেন। তাতেই ছাত্র-শিক্ষক সবাই ভয় পেতেন। স্কুল পালানোর সময় এদিক-ওদিক দেখে নিশ্চিত হতো, ‘টাইগার কই?’ ভাবছেন, বাঘের কথা বলছি। হ্যাঁ, ঢাকার ঐতিহ্যবাহী গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা জানেন ‘টাইগার’। বনের বাঘের চেয়েও যাঁকে বেশি ভয়পেত ছাত্ররা। স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহম্মদ জহিরুল হক। ‘টাইগার স্যার’ নামে খ্যাত। স্কুলের প্রতিষ্ঠা থেকে শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসেবে

সপ্তাহের হালচাল-বিএনপি একটি ভুল সংকেত দিল by আব্দুল কাইয়ুম

রোববার ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা, গাড়িতে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের দায় কার? বিএনপির, না সরকারের? এ নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ আসছে। পত্রপত্রিকার খবরে এটা পরিষ্কার যে বিএনপি গোপনে কর্মী-ক্যাডার জমায়েত করে রাজধানী ঢাকায় একটা কিছু করতে চেয়েছিল, যা পুলিশের বাধার মুখে করা যায়নি। তারই সূত্র ধরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন। দুজন নিরীহ মানুষকে জীবন দিতে হলো।

রাজউককে সক্রিয় ও ড্যাপ বাস্তবায়নের বিকল্প নেই-অননুমোদিত আবাসন প্রকল্প


যেসব প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নেই, সেসব প্রকল্পের প্লট কীভাবে রিহ্যাবের মেলায় বিক্রি হয় ও প্রচার চলে, তা সত্যিই বিস্ময়কর। মেলার সময় রাজউকের যেসব উদ্যোগ ছিল, তা অননুমোদিত প্রকল্পের স্টলগুলোকে পুরোপুরি বন্ধ করতে পারেনি। শেষ পর্যন্ত এসব প্রকল্পের প্লট বিক্রি ও প্রচারণা থামাতে রাজউক থানায় জিডি করেছে বটে, তবে সেটা রিহ্যাব মেলার শেষ সময়ে; এর আগে প্লট বিক্রি, প্রচারণা সবই চলেছে।

তদবিরের সংস্কৃতি গ্রামবিমুখতাকে জোরালো করেছে-চিকিৎসকদের শহরপ্রীতি


চিকিৎসকদের গ্রাম ছেড়ে শহরের হাসপাতালে চলে আসাটা স্বাস্থ্য খাতের সার্বিক নৈরাজ্য থেকে বিচ্ছিন্ন নয়। অবশ্য সাধারণভাবে এটা কোনো নতুন সমস্যা নয়। চিকিৎসকদের শহরপ্রীতি বিশ্বজুড়েই আছে। কিন্তু বহু দেশ তা সামাল দিলেও বাংলাদেশ হিমশিম খাচ্ছে। বিশ্বব্যাংকের ২০০০ সালের এক প্রতিবেদন অনুযায়ী, এ সমস্যার একটি আন্তর্জাতিক মাত্রা রয়েছে। এতে ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া ও জাম্বিয়ার চিকিৎসকেরা গ্রামে যেতে অনাগ্রহী বলে

জলবায়ু সম্মেলন-প্রতীকী নয়, প্রয়োজন প্রকৃত জলবায়ু-আদালত by এম এম খালেকুজ্জামান

০১৫ সালের মধ্যে নতুন চুক্তি করার আশার ফানুস উড়িয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে শেষ হলো জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন। বলা হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা কমাতে আগামী বছর থেকে এই চুক্তির জন্য কাজ শুরু করা হবে এবং ২০২০ সালের মধ্যে তা কার্যকর করা হবে। এ ছাড়া কপ সেভেন্টিনে আর যেসব বিষয়ে মতৈক্য হয় তা হচ্ছে, কিয়োটো প্রটোকলের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হবে এবং গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনে উদ্যোগ নেওয়া হবে। যদিও দরিদ্র

পার্বত্য চট্টগ্রাম-জাতীয় নিরাপত্তার’ স্বার্থে নতুন নতুন শর্তারোপ? by জোবাইদা নাসরীন



বারবার ‘জাতীয় নিরাপত্তা’র ধোয়া তুলে সরকার পার্বত্য চট্টগ্রামের ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বসবাসকারী আদিবাসীদের নিয়ে নামকরণ রাজনীতির পর সরকার সাম্প্রতিক সময়ে বিদেশিদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের ওপর কঠিন শর্ত আরোপ করেছে। দুই বছর ধরে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের পরিচিতি নিয়ে ব্যাপক তর্কবিতর্ক শুরু হয়। নির্বাচনী ইশতেহার থেকে সরে এসে এবং আদিবাসীদের সব দাবি অগ্রাহ্য

মুক্তচিন্তা প্রকাশে সেরা মাধ্যম ব্লগ by তুহিন মাহমুদ

বাক-স্বাধীনতা ও মুক্তচিন্তা প্রকাশের অন্যতম সেরা মাধ্যম হচ্ছে বল্গগ। ব্লগাররা জাতির বিবেক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানবাধিকার নিশ্চিত করতে ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব্লগই এখন অন্যতম সেরা মাধ্যম। গত বুধবার তৃতীয় বাংলা বল্গগ দিবস উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম এসব কথা বলেন।

দীপু মনির অশ্রুসিক্ত সন্ধ্যা by আনোয়ারুল করিম

দীর্ঘদিন পর অন্যরকম আবহে এক সন্ধ্যা কাটালেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানে তিনি ফেললেন চোখের পানি। বীরাঙ্গনাদের নিয়ে আয়োজিত  তথ্যচিত্রের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে অশ্রু সম্বরণ করা সম্ভব হলো না তার।

কিমের ‘রহস্যময়’ কিছু তথ্য

ত্তর কোরীয় নেতা কিম জং-ইলের আকস্মিক মৃত্যুর খবরে গতকাল স্তম্ভিত হয়ে যায় দেশবাসী। ‘প্রিয় নেতা’র মৃত্যুতে কেঁদেছে উত্তর কোরিয়া, কেঁদেছে মানুষ। ১৭ ডিসেম্বর রেল ভ্রমণের সময় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বিশ্ববাসী তাঁকে একরোখা একনায়ক বলে জানলেও, তাঁর মৃত্যুর পর দেখা গেল দেশবাসী তাঁকে কতটা ভালোবাসত।