Sunday, July 17, 2016
নিস: ফরাসি জঙ্গিদের অন্যতম আস্তানা
![]() |
| ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলায় নিহত স্বজনের প্রতি শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন এক ব্যক্তি। রয়টার্স |
জানা গেছে, ৪০ বছর বয়েসি উমর দিয়াবি বর্তমানে ওমর ওমসেন নামে পরিচয় দিয়ে থাকেন। তিনি ফ্রান্স ছাড়ার আগে যে রেস্তোরাঁয় কাজ করতেন তা নজরদারিতে ছিল। গোয়েন্দা সূত্রের ধারণা, গত মার্চে অনলাইনে জঙ্গি সংগ্রহ কার্যক্রমের নেপথ্য ব্যক্তি এই উমর। প্যারিসের কাছ থেকে হামলা পরিকল্পনায় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তির গ্রেপ্তারের পর সামনে আসে উমরের নাম। ইউসুফ ই. নামে উল্লেখ করা ওই সন্দেহভাজন ব্যক্তি ২০১৪ সালে আরও দুইজনের সঙ্গে মিলে লড়াইয়ের জন্য সিরিয়া যাওয়ার চেষ্টা করেন। এ জন্য তাদের গ্রেপ্তার করা হয়। নিস শহরেই ২০১১ সালের ডিসেম্বরে ‘দেশত্যাগ’ বিষয়ে আলোচনার জন্য উমরের আয়োজিত এক অনুষ্ঠানে এ তিনজনের প্রথম দেখা হয়। আর শার্লি এবদো কার্যালয়ে হামলার মাত্র কয়েক সপ্তাহ পরই ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মুসা কুলিবালি নামে এক যুবক নিস শহরে ইহুদিদের একটি ধর্মীয় কেন্দ্রে পাহারারত তিন সেনাকে ছুরি মারেন। মুসা ছিলেন প্যারিসের উপকণ্ঠের বাসিন্দা।
ফরাসি এমপি সেবাস্তিয়েঁ পিয়েত্রাসাঁতা বলেন, ‘আমরা জানি, নিস শহরে জঙ্গিবাদের বিস্তার ঘটছে।’ ২০১৫ সালে প্যারিসে ঘটা দুটি সন্ত্রাসী হামলার তদন্ত কমিটির সদস্য তিনি। কুলিবালির চালানো হামলার পর এ এমপি বলেছিলেন, প্যারিসের বাইরে সন্ত্রাসী হামলার সতর্কতা তালিকায় ওঠা ফ্রান্সের একমাত্র শহর নিস। একটি সূত্র বলেছে, ২০১২ সালে ফরাসি পুলিশের ভেঙে দেওয়া ফরসেন আলিজ্জা সন্ত্রাসী চক্রের ঘনিষ্ঠ ছিলেন উমর। তিনি গত মাসে সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় স্থানীয় একজন ক্যামেরাম্যানকে ওই সাক্ষাতকারটি দেন। ফরাসি সাংবাদিক রোমাঁ বুতিলি কয়েকজন মধ্যস্থতাকারী এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছিলেন।
নিসের রক্তক্ষয়ী ঘটনা দেড় বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে ঘটা তৃতীয় বড় ধরনের সন্ত্রাসী হামলা। ভয়াবহ প্যারিস হামলার আট মাস পর এ ঘটনা ঘটল। গত বছরের নভেম্বরে একযোগে প্যারিসের থিয়েটার হল, ফুটবল স্টেডিয়াম এলাকা ও একটি রেস্তোরাঁয় হামলা চালায় আইএস। এতে নিহত হন ১৩০ জন। এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিতর্কিত বিদ্রূপাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে জঙ্গি হামলা হয়। ওই হামলায় ১২ জনকে হত্যা করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে বিদ্রূপাত্মক কার্টুন ও প্রতিবেদনের জন্য অনেকেই পত্রিকাটির ওপর ক্ষুব্ধ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানি ফেসবুক তারকা ‘ভাইয়ের হাতে’ খুন
![]() |
| কানদিল বালুচ |
উল্লেখ্য, পাকিস্তানে প্রতিবছর ‘পারিবারিক সম্মান রক্ষা’র নামে কয়েক শ নারীকে তাঁদের স্বজনেরা হত্যা করেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজহার আকরাম বলেন, শুক্রবার রাতে খুন হওয়া তরুণীটির ভাইও সেখানে ছিলেন। তাঁদের পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ভাই-ই বোনকে শ্বাসরোধে হত্যা করেন। ‘আমাকে কেমন লাগছে’ শিরোনামে কানদিল বালুচের একটি ভিডিও ব্যাপক প্রচার পেলে ২০১৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে যান তিনি। সম্প্রতি দেশটির এক ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সেলফি প্রকাশের পর হইচই পড়ে যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সমাজই এ যুদ্ধের প্রধান শিকার
ফিলিপ ববিট বলছেন, এখনকার রাষ্ট্রগুলো হলো বাজার-রাষ্ট্র (মার্কেট স্টেট)। এই রাষ্ট্রগুলো গড়ে উঠেছে ব্যক্তির নিজস্ব চাহিদাকে রক্ষা করার কথা বলে। এই রাষ্ট্রগুলো যে রকম, এর বিরুদ্ধে লড়াইরত সন্ত্রাসী সংগঠনের কাজের ধরনও তেমনই। এ ধরনের রাষ্ট্রব্যবস্থা এবং তার শত্রু পরস্পরের আয়না, যদিও তাদের উদ্দেশ্যটা বিপরীত। আইএসও বাজার রাষ্ট্রের খোলাবাজারের মতো খোলা, তারও আছে আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক। তারাও বর্তমান বিশ্বব্যবস্থার মতো বিকেন্দ্রীভূত এবং প্রয়োজনীয় পণ্য ও জনবল বাইরে থেকে (আউটসোর্সিং) সংগ্রহে অভ্যস্ত। ফলে নির্দিষ্ট কোনো সীমান্ত, ভূমি ও নেটওয়ার্কে আক্রমণ করলেই এরা ধ্বংস হবে না। এরা যেমন কোনো স্থানে দৃশ্যমান থেকে কাজ করতে পারে (যেমন ইরাক ও সিরিয়া), তেমনি প্রয়োজনমাফিক তরল হয়ে ছড়িয়েও পড়তে পারে। তারই প্রমাণ তারা রেখে যাচ্ছে প্যারিস, ইস্তাম্বুল, জাকার্তা, ঢাকাসহ বড় বড় নগরীতে। বর্তমানে ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্র হলো মেট্রোপলিটন নগরগুলো। সন্ত্রাসী হামলার নিশানাও তাই বড় বড় নগর। সীমান্ত রক্ষার চেয়ে নগরগুলোর নিরাপত্তা বাঁচানোই এখন হয়ে পড়েছে প্রধান নিরাপত্তা প্রশ্ন।
তারা আপনার ঘরের সন্তানদের তাদের সৈনিক বানাতে পারে। তাদের অস্ত্র তৈরি করে দিতে পারে অস্ত্র কোম্পানিগুলো। তারা বিক্রি করতে পারে তাদের দখল করা খনির তেল। আপনার শহরকে বানাতে পারে তাদের যুদ্ধের ময়দান। ফ্রান্সে যা দেখা গেল, সাধারণ একটি ট্রাককেও তারা করে তুলতে পারে গণবিধ্বংসী অস্ত্র। গণমাধ্যমগুলোকে তারা নিজেদের প্রচারেও ব্যবহার করতে পারে। তাদের হামলার সরাসরি সম্প্রচার যেন সন্ত্রাসবাদেরই বিজ্ঞাপন। তাই বর্তমানে প্রতিষ্ঠিত রাষ্ট্র, বাজার, অস্ত্র ব্যবসা এবং ভূরাজনীতির সমস্যা সমাধান না করে, সন্ত্রাসবাদমুক্ত পৃথিবী গড়ার চিন্তা না করাই ভালো। আইএস নিওলিবারেল তরিকায় সন্ত্রাসকেও প্রাইভেটাইজ করে নিতে পেরেছে। যেকোনো জায়গার যেকোনো নাগরিক হঠাৎ দূরনিয়ন্ত্রিত ডাকে জঙ্গি পরিকল্পনা নিয়ে সক্রিয় হয়ে উঠতে পারে। গুলশান ঘটনায় যতটুকু জানা যাচ্ছে, তাতে একই সমাজের মধ্যে বেড়ে ওঠা ‘চেনা চেনা লাগে তবু অচেনা’ জঙ্গির আবির্ভাব নিয়ে আর সন্দেহ থাকা উচিত নয়। এরা সামাজিক নেটওয়ার্কের চেয়ে ভার্চ্যুয়াল নেটওয়ার্কের ওপর বেশি নির্ভরশীল। এভাবে বস্তুগত শক্তি থেকে তারা ধারণাগত শক্তির পর্যায়ে চলে গেছে।
তারা এটা করতে পেরেছে দেশে দেশে সামাজিক পর্যায়ে ঘৃণার বিস্তার ঘটিয়ে। এ ব্যাপারেও তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধের পাণ্ডুলিপিই মেনে চলছে। কীভাবে? পশ্চিমাদের সন্ত্রাসবিরোধী যুদ্ধ প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে (আফগানিস্তান ও ইরাক) চললেও ক্রমেই তা পরিচয়ের সঙ্গে পরিচয়ে, সমাজের সঙ্গে সমাজের এবং সভ্যতার সঙ্গে সভ্যতার যুদ্ধের আদল নেয়। জর্জ বুশ ঘোষণা করেছিলেন, এই যুদ্ধ ‘ওদের’ বিরুদ্ধে ‘আমাদের’। বাড়ানো হয়েছিল মুসলিম সমাজ ও ব্যক্তির ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ। মুসলিম মাত্রই সম্ভাব্য সন্ত্রাসী অথবা সন্ত্রাসের সমর্থক—এমন ধারণার পৃষ্ঠপোষকতাও করা হয়েছে। এর ফল হলো, যুদ্ধের ময়দান রাষ্ট্র-সীমান্ত থেকে সামাজিক সীমান্ত পর্যন্ত প্রসারিত করে দেওয়া। একই দেশের, একই জাতির, একই ধর্মের, একই সমাজের মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে আগে থেকে বিরাজ করা ফাটলগুলো পরিণত হচ্ছে হিংসার খাদে। সামাজিক ময়দানে চলা এই যুদ্ধ সমাজটাকেই ঘৃণায়িত ও আতঙ্কিত করে তুলছে। এভাবে সন্ত্রাসমূলক যুদ্ধ ক্রমেই সামাজিক যুদ্ধে পরিণত হচ্ছে। এবং এর শিকার প্রধানত বেসামরিক সাধারণ মানুষ। শুধু এক ধরনের সন্ত্রাসই ঘটছে না; আমেরিকায় সাদা-কালোর হানাহানি, নরওয়ের ব্রেইভিকের মতো মুসলিমবিদ্বেষী সন্ত্রাসী হামলা কিংবা অতি সম্প্রতি ব্রিটেনে অভিবাসীবিরোধী সন্ত্রাসবাদীর হাতে ব্রিটিশ এমপি হত্যার ঘটনাও পাশ্চাত্য সমাজের মধ্যে বিভক্তি ও হিংসা ছড়িয়ে পড়ার লক্ষণ।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামের ডরমিটরিটি চালু করুন
অবশেষে বিজিএমইএ টাকা পরিশোধ করেছে এবং ডরমিটরির ভবনগুলো পোশাকশিল্প মালিকদের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে; আগামী মাস থেকে ভবন হস্তান্তরের কাজও শুরু হতে পারে বলে খবর বেরিয়েছে। এটা ভালো খবর। হস্তান্তর দ্রুত সম্পন্ন করে নারী শ্রমিকদের কক্ষ বরাদ্দ দেওয়া শুরু করা হোক। এসব কক্ষে থাকার জন্য শ্রমিকদের ভাড়া পরিশোধ করতে হবে; ভাড়ার অঙ্ক যেন কম হয়, যাতে আবাসিক এই সুবিধা তাঁদের আর্থিক সামর্থ্যের সঙ্গে সংগতিপূর্ণ হয়, যেন তাঁরা এর উপকার পান। এ ডরমিটরি নির্মাণ করা হয়েছে সেসব নারী শ্রমিকদের জন্য, যাঁরা পরিবার থেকে দূরে থাকেন। কক্ষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম না হয়, সেদিকে লক্ষ রাখা দরকার। একটি কমপ্লেক্সের মধ্যে একই সঙ্গে তিন হাজার নারী শ্রমিক বাস করবেন; এ ক্ষেত্রে ডরমিটরির সার্বিক সুব্যবস্থাপনা দরকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নাটকীয় অভ্যুত্থানের রক্তাক্ত অবসান
তুরস্ক এখন কার নেতৃত্বে?
অভ্যুত্থানের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে ফার্স্ট আর্মির কমান্ডার জেনারেল উমিত দান্দারকে নিয়োগ দেন প্রেসিডেন্ট এরদোগান। জনগণের সহায়তায় দেশের পুলিশ আবার পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। আটক করা হয় প্রায় তিন হাজার সেনা সদস্যকে। এছাড়া তুরস্কের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হালুসি আকারকে উদ্ধার করা হয়েছে। দেশ এখন পুরোপুরি এরদোগানের নিয়ন্ত্রণে বলে মনে হচ্ছে।
কি ঘটেছিল? :
শুক্রবার তুরস্কের আঙ্কারা শহরের প্রেসিডেন্ট প্রাসাদে বিমান ও বোমা হামলার মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগানকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে দাবি করছেন স্বয়ং প্রেসিডেন্ট। ইস্তাম্বুলের বসফরাস ব্রিজ আটকে বিদ্রোহী সেনা। রাতভর অভ্যুত্থানের চেষ্টা করে। রাতেই তারা পুলিশের কাছে আত্মসমর্থণ করে। পরের দিন শনিবার সকালে আরও দুই শতাধিক সেনা আত্মসমর্থণ করে বলে খবর প্রকাশ করেছে রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু। দেশ বাঁচাতে প্রেসিডেন্টের ঘোষণার পর থেকে রাস্তায় নেমে আসে তুরস্কের সাধারণ জনগণ।
কার নেপথ্যে এই অভ্যুত্থান?
‘কাউন্সিল ফর পিস ইন দ্য হোমল্যান্ড’ নামে একটি গ্রুপ এক বিবৃতি দিয়ে মার্শাল ল ও কারর্ফিউ জারি করে তুরস্কে। দেশে গণতন্ত্র, মানবাধিকার, সাংবিধানিক আদেশ ও আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ঘোষণা দেয় তারা। এর জন্য কোনো সেনা সদস্যের নাম ব্যবহার করেনি ওই বিদ্রোহী গ্রুপ। তবে এরদোগান তার ঘোরশত্রু ও এক সময়ের মিত্র মার্কিন সমর্থিত তুর্কি ইমাম ফেতুল্লাহ গুলেনকেই দোষারোপ করছেন। কারণ তার হিজমেত মুভমেন্ট তুরস্তের সেনা, মিডিয়া, পুলিশ ও বিচার বিভাগে শক্তপোক্ত অবস্থান গেড়ে বসে আছে বলে ধারণা প্রেসিডেন্টের। সেনা অভ্যুত্থান ঠেকাতে মধ্যরাতে ফজরের আজান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের হাজার হাজার সমর্থকের বিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে।
শুক্রবার তুরস্কের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করে সেনাবাহিনীর কিছু সদস্য। সারা দেশে কারফিউ জারি করা হয়। কিন্তু পুলিশ এবং জনগণের প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে ওই সেনা সদস্যরা। নিরস্ত্র জনতার বিক্ষোভের মুখে সেনাবাহিনীর বিদ্রোহী অংশ ইস্তাম্বুল বিমানবন্দর থেকে সরে যেতে বাধ্য হয়। সেনাবাহিনীর অভ্যুত্থান থামাতে ইস্তাম্বুল, আংকারাসহ বেশ কয়েকটি প্রদেশের মসজিদের মাইকে এদিন ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগেই আজান দেয়া হয় এবং মানুষকে ‘গণতন্ত্র রক্ষার’ জন্য রাস্তায় নামার আহ্বান জানানো হয়। এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে অভ্যুত্থানকারীরা আত্মসমর্পণ করতে বাধ্য হন। আল আরাবিয়া
জিম্মিদশা থেকে সেনাপ্রধান উদ্ধার, স্বপদে বহাল তুরস্কের সেনাপ্রধান হুলুসি আকারকে অভ্যুত্থানকারীদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে। আংকারার একটি বিমানঘাঁটি থেকে উদ্ধারের পর তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের টুইটার অ্যাকাউন্টে সেনাপ্রধানকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। শুক্রবার রাতে সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টাকারী একটি অংশ হুলুসি আকারকে জিম্মি করেছিল। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, হুলুসি আকারকে স্বপদে বহাল করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’ দেশ চালাবে এবং কারফিউ ও সামরিক আইন জারি থাকবে। তুরস্কের জন্য নতুন সংবিধান রচনার কথাও জানায় বিদ্রোহী সেনারা। একই সঙ্গে তুরস্কের বিদ্যমান বৈদেশিক সব সম্পর্ক বহাল থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রাধান্য পাবে। সে সময় তারা সেনাপ্রধানসহ বেশ ক’জন সরকারপন্থী সেনা কর্মকর্তাকে জিম্মি করে রাখে বলে প্রাথমিক খবরে জানানো হয়। শনিবার সকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জানান, তিনি সেনাপ্রধানের ব্যাপারে কিছুই জানেন না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে গণতন্ত্র বিজয়ী হয়েছে
বিশ্বের তাবৎ নেতা গণতান্ত্রিক শাসনের প্রতি সমর্থন ও ক্যু’তে অংশগ্রহণকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। এরই মধ্যে তুরস্কের চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকবারকে ক্যুতে অংশগ্রহণকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। তাকে আংকারায় বিমানবাহিনীর একটি বেসে নেয়া হয়েছে। উল্লেখ্য, তুরস্কের জেনারেল স্টাফ সদরেই কু’তে অংশগ্রহণকারী ও ক্যু-এর বিরুদ্ধবাদীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। বর্তমানে জেনারেল স্টাফ সদর দফতর (যা তিন বাহিনীর প্রধানের সদর দফতর) সরকার সমর্থকদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন, আংকারার তিন বাহিনীর প্রধানের সদর দফতর ছাড়াও আলাদাভাবে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদর দফতর রয়েছে। দেখা যাচ্ছে, এ চারটি বড় দফতরই তুরস্কের গণতান্ত্রিক সরকারের অনুগত রয়েছে।
তুরস্কের ঘটনায় এ পর্যন্ত ৬০ জন মারা গেছে। হাজার খানেক মানুষকে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩০ জন সিনিয়র পদবির সামরিক বাহিনীর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আর অন্তরীণ করা হয়েছে ৭৫৪ জনকে। পেছনে তাকালে আমরা দেখতে পাব, তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন একেপি পার্টির দ্বন্দ্ব অনেকদিন ধরে চলে আসছিল। সামরিক বাহিনী আতাতুর্কের আদর্শ, ধর্মনিরপেক্ষতা ও লুক-ওয়েস্ট নীতি বাস্তবায়নের কথা বলে ধর্মীয় স্বাধীনতা সীমিত রাখার কথা বলেছে। এতে মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছে যে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শক্তিধর সদস্য সিজিএস, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান- এই চারজন কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে একযোগে পদত্যাগ করেন। কিন্তু তারা সামরিক শাসনের অকার্যকারিতা বুঝেই সসম্মানে নিরাপদে সরে দাঁড়িয়েছিলেন। তখন এরদোগান ছিলেন প্রধানমন্ত্রী ও আবদুল্লাহ গুল ছিলেন প্রেসিডেন্ট। এরদোগান সে অবস্থা থেকে উত্তরণও ঘটিয়েছিলেন। এরপর তিন বাহিনীর পদোন্নতি ও উচ্চপদে নিয়োগ নিয়েও মতবিরোধ হয়েছিল।
ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, পিএসসি (অব.) : তুরস্কে দায়িত্ব পালনকারী সাবেক সামরিক অ্যাটাসে
jahangir010754@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রাক রূপান্তরিত হল ভয়াবহ মারণাস্ত্রে
![]() |
| ঘাতক এই ট্রাকটিকে ব্যবহার করে অন্তত ৮৪ জনের প্রাণ কেড়ে নিয়েছেন এক সন্দেহভাজন ইসলামী জঙ্গি -এএফপি |
প্রতিবেদনটি আরও জানাচ্ছে, কঠোর ইসলামিক অনুশাসনের মধ্য দিয়ে খিলাফত প্রতিষ্ঠা করাই আইএসের মূল উদ্দেশ্য ছিল। এ কারণে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছিলেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। কিন্তু ইরাক ও সিরিয়ায় আইএস যতই কোণঠাসা হচ্ছে তারা ততই আল কায়দার পথে ফিরতে শুরু করেছে। কিন্তু আল কায়দা যেমন সেল বা মডিউল তৈরি করে লক্ষ্যে আঘাত হানত, সে পথে যাচ্ছে না আইএস। বরং প্রধানত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পশ্চিমা যুবক-যুবতীদের জঙ্গিবাদের দীক্ষা দেয়া হচ্ছে। আর তাদের দ্বারাই হামলা করিয়ে নেয়া হচ্ছে। বিশেষজ্ঞদের ভাষায় এদের হামলার স্টাইলকে বলা হয় ‘লোন উলফ অ্যাটাক’। কিছুদিন আগেই ভারতে এভাবে আইএএস বা আইপিএস অফিসারদের ওপরে আক্রমণ চালানোর ডাক দিয়েছে আল কায়দা। হাতের কাছে যা মিলবে তা দিয়েই আক্রমণ চালাতে বলা হয়েছিল সেই বার্তায়। যদিও নিসের হামলার দায় এখনও স্বীকার করেনি আইএস। তবে টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় নিসের হামলার উদযাপন শুরু হয়ে গিয়েছে। ফ্রান্সের ‘কৃতকর্ম’ই যে ফ্রান্সকে এ পরিস্থিতির মধ্যে ফেলেছে, তা জোর দিয়ে প্রতিষ্ঠা করতে ‘নিস অ্যাটাক হ্যাশ ট্যাগ’ তৈরি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উৎসবের রাতে মৃত্যুর বিভীষিকা
![]() |
| হামলায় প্রিয়জন হারানো এক যুবক কান্নায় ভেঙে পড়েন -এএফপি |
হামলার পর আইএস সমর্থকদের উল্লাস
ফ্রান্সের ট্রাক হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করেছে আইএস সমর্থকরা। ঐতিহাসিক বাস্তিল দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত ভূমধ্যসাগরের তীরবর্তী নিস শহরে এক আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হওয়া মানুষের ওপর ট্রাক চালিয়ে এ হামলা করা হয়। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। খবর ডেইলি মেইলের। এই হামলায় উল্লাস প্রকাশ করে এক আইএস সমর্থক টুইট করেছে, ‘ফ্রান্সের নিস শহরে নিহত ক্রুসেডার ও অবিশ্বাসীদের সংখ্যা বাড়ছে। আল্লাহ মহান, আল্লাহ মহান।’ এসব আইএস সর্মথক ফ্রান্সবিরোধী ছবি ব্যবহার করে টুইটারে হ্যাশট্যাগ দিচ্ছে। এ ছাড়া ফ্রান্সকে হুশিয়ারি করে তারা ‘নিস অ্যাটক’ হ্যশট্যাগও ব্যবহার করছে। এ ঘটনার দায় আইএস স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস ম্যাচ। তবে ওই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি আইএস জঙ্গিগোষ্ঠী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পঞ্চম উইকেটে মিসবাহ-শফিক শীর্ষ জুটি

সানিয়া মির্জার প্রেমিক হতে চান শাহরুখ খান
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
July
(181)
-
▼
Jul 17
(10)
- নিস: ফরাসি জঙ্গিদের অন্যতম আস্তানা
- পাকিস্তানি ফেসবুক তারকা ‘ভাইয়ের হাতে’ খুন
- সমাজই এ যুদ্ধের প্রধান শিকার
- চট্টগ্রামের ডরমিটরিটি চালু করুন
- নাটকীয় অভ্যুত্থানের রক্তাক্ত অবসান
- তুরস্কে গণতন্ত্র বিজয়ী হয়েছে
- ট্রাক রূপান্তরিত হল ভয়াবহ মারণাস্ত্রে
- উৎসবের রাতে মৃত্যুর বিভীষিকা
- পঞ্চম উইকেটে মিসবাহ-শফিক শীর্ষ জুটি
- সানিয়া মির্জার প্রেমিক হতে চান শাহরুখ খান
-
▼
Jul 17
(10)
-
▼
July
(181)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...