Monday, January 26, 2015
‘জনগণের টাকায় কেনা বুলেট বিচারবহির্ভূত হত্যায় ব্যবহার হচ্ছে’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেট্রোরেল চালু করতে সংসদে বিল পাস

গ্রিসে বাম অভ্যুদয়

সরকার এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল by কাফি কামাল

প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর সরকারের তরফে এলো সমালোচনা। বিএনপির তরফে শোককে নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। মধ্যরাতে ‘ঘুম ভাঙার পর’ খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং যে কোন সময় স্বাগত জানালেও থামেনি বিভ্রান্তির প্রচার। মানুষের মুখে মুখে ফিরছে নানা প্রশ্ন। বিএনপি কি ভুল করলো? কে নিলো এমন সিদ্ধান্ত? খালেদা জিয়া যদি ইনজেকশনের প্রভাবে ঘুমিয়েই ছিলেন তবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তইবা দিলো কে? কেউ কেউ বলছেন, খালেদা জিয়া অপরাজনীতির শিকার। তার কাছের লোকজনের কারণে তিনি বারবার ভুল বা অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রীইবা এত তাড়াহুড়ো করতে গেলেন কেন? প্রধানমন্ত্রী যাচ্ছেন অথচ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আগে থেকেই কেন দৃশ্যমান হলো না নিরাপত্তা তৎপরতা? দেশের ১৬ কোটি মানুষের স্বার্থে যেখানে খালেদা জিয়ার সঙ্গে সংলাপে অনীহা, সেখানে তার ছেলের মৃত্যুতে কেন শোক প্রকাশের এত আয়োজন? কিন্তু যারা দুই নেত্রীর এ সম্ভাব্য সাক্ষাতের মধ্যে বড় কোন সম্ভাবনার সূত্র দেখতে পেয়েছিলেন, তাদের হতাশা বেশিই। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক সমবেদনা জানাতে ছুটে গেছেন খালেদা জিয়ার কার্যালয়ে। কিন্তু যখন প্রধানমন্ত্রী যাওয়ার পর গেট খোলা বা অভ্যর্থনা জানানো হলো না, তখন তিনিই প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, ‘প্রধানমন্ত্রীকে এভাবে ফিরে যেতে হলো এটা খুবই দুঃখজনক। এখন আমি বলবো সংলাপ হবে না, কিসের সংলাপ! লাত্থি মারি সংলাপের।’
শোকগ্রস্ত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীর ছুটে যাওয়া এবং ব্যর্থ হয়ে ফিরে আসার মধ্যে নানা রকম যুক্তিতর্ক দেখছে বিএনপি নেতৃত্ব ও রাজনৈতিক মহল। বিএনপির শীর্ষপর্যায়ের একজন নেতা জানান, ২০০৬ সালে থেকে একের পর এক বিপর্যয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়ার জীবন। ওয়ান-ইলেভেনের সময় দুই ছেলেসহ কারাভোগ করেছেন দীর্ঘদিন। সত্তরোর্ধ্ব বয়সে পুত্র, পুত্রবধূ ও নাতনিদের ছাড়া তিনি কাটাচ্ছেন নিঃসঙ্গ জীবন। রাজনীতির কারণেই তার দুই ছেলেকে অবস্থান করতে হচ্ছে বিদেশ বিভূঁইয়ে। এ সময়ের মধ্যে প্রথমে মাকে ও পরে ভাইকে হারিয়েছেন। উচ্ছেদ হয়েছেন দীর্ঘদিনের বাসস্থান থেকে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ২১ দিন ধরে তিনি নিজ কার্যালয়ে অবরুদ্ধ। প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তার স্বাভাবিক জীবনযাপনে। সর্বশেষ নিজের ছোট ছেলেকে হারিয়েছেন। নিজের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর চেয়ারপারসন খালেদা জিয়া। এমন পরিস্থিতিতে দুই নেত্রীর মধ্যে সাক্ষাৎ হলে কি হতো? ধারণা করা যায়, ফটোসেশন ও কান্নাকাটি ছাড়া তেমন কিছু নয়। কিন্তু দুই নেত্রীর সাক্ষাৎ হলে কি হতে পারতো এবং কেনইবা সাক্ষাৎ হয়নি এ নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে জনমনে। তবে বিএনপি সিনিয়র এ নেতা জানান, দুই নেত্রীর মধ্যে সাক্ষাৎ হলে চলমান আন্দোলনে একটি নেতিবাচক প্রভাব পড়তো। ভেঙে যেত চলমান অবরোধ কর্মসূচি। সাধারণ মানুষ প্রশ্ন তুলতে পারতেন, দুই নেত্রীর মধ্যে তো কথা হয়েই গেছে। একজনের শোকের দিনে পাশে দাঁড়ান আরেকজন। তাহলে আর অবরোধ কর্মসূচি কেন? তিনি আরও বলেন, বিএনপি ও ২০ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। নিজ দল ও জোটের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দি। যদি শোকের পরিবেশে দুই নেত্রীর মধ্যে ফটোসেশন হতো তাহলে কারাবন্দি নেতাকর্মীরা কি বলতেন? তারা প্রশ্ন তুলতে পারতেনÑ আমরা কি করলাম? ওয়াকিবহাল পর্যবেক্ষকরা বলছেন, খেলাটা ছিল সুপরিকল্পিত। তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। একদিকে শোক জানানো, অন্যদিকে অবরোধের অবসান। সে চালে বিএনপি পা দেয়নি বুঝে না বুঝে তা এখনও স্পষ্ট নয়। বরং উল্টো আওয়ামী লীগের ভেতরে সমালোচনার শুরু হয়েছে। নিছক সামাজিকতার জন্য প্রধানমন্ত্রী সেখানে গেলেন কেন? কারা তাকে এই পরামর্শ দিল। তাকে তো বারণ করা হয়েছিল। বলা হয়েছিল খালেদা ঘুমিয়ে আছেন।
যদি ব্যক্তিক অবস্থান থেকে বিচার করা হয় তাহলেও সামনে আসে নানা যুক্তি। বিএনপি নেতা জানান, রাজনৈতিক বিরোধিতা রাজনীতিতে স্বীকৃত। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিরোধিতার চেয়ে বড় হয়ে উঠেছে পারিবারিক হয়রানি। ওয়ান-ইলেভেনের সময় নানা অভিযোগে মামলা হয়েছিল জিয়া পরিবারের সদস্যদের ওপর। কিন্তু আওয়ামী লীগ আমলে সেসব মামলা এমনভাবে পরিচালিত করা হয়েছে যার মধ্যে প্রতিহিংসার একটি ইঙ্গিত প্রকাশ পায়। যে কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে গিয়েছিলেন তার জামিনের মেয়াদ বাড়ায়নি সরকার। পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে দেয়া হয়েছে সাজা। প্রতিনিয়ত তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করেছেন প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকারের মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতারা। আবার দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেত্রী খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীও। কিন্তু সর্বোপরি তিনি একজন মা। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, দুই ছেলের মধ্যে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রতি একটু বেশি দুর্বল ছিলেন খালেদা জিয়া। তাদের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের সময় কোকোর বয়স ছিল খুবই কম। তার ওপর ছোটবেলা থেকেই কিছুটা রোগাক্রান্ত। ফলে স্বাভাবিকভাবেই তার প্রতি তৈরি হয়েছে এ দুর্বলতা। অন্যদিকে আরাফাত রহমান কোকোও ছিলেন অনেক বেশি মায়ের নির্ভর। কিন্তু ওয়ান-ইলেভেনে পাল্টে যাওয়া পরিস্থিতির ধারাবাহিকতা চলছে আওয়ামী লীগ সরকারের আমলে। এমনিতে দীর্ঘদিন ধরে ছেলে অবস্থান করছেন চোখের আড়ালে। ফলে কোকোর মৃত্যুতে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন খালেদা জিয়া। কোন মায়ের কাছে সন্তানের মৃত্যুর চেয়ে বেদনাদায়ক আর কিইবা হতে পারে। পরিস্থিতি এমন হয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক তাকে ঘুম পাড়ানোর ইনজেকশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক মহল মনে করে, সিদ্ধান্ত গ্রহণে বিএনপি হয়তো দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর তরফেও কি রাজনীতিই প্রাধান্য পায়নি? নানা অপবাদ দিয়ে যেখানে বিএনপি ও জিয়া পরিবারকে কোণঠাসা করা হয়েছে, সব মহলের আহ্বানেও যেখানে সংলাপে বসতে অনীহা, সেখানে সে পরিবারের একজনের মৃত্যুতে কেন এত সমবেদনা জানানোর তাড়াহুড়ো? যেখানে প্রস্তুতির একটু সময়ও দেয়া হলো না। তাছাড়া খালেদাকে হুকুমের আসামি করে যেখানে শনিবার দুপুরেই মামলা হয়েছে সেখানে এই শোকের আয়োজন কতটা মানবিক তাও বিবেচনার দাবি রাখে। বিএনপির তরফে দাবি করা হয়েছে, একদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করা হয়েছে, অন্যদিকে পরিস্থিতির কথা জানানোর পরও অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে গেছেন। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতিও ছিল না। সাধারণত প্রধানমন্ত্রী কোথাও গেলে এ ধরনের তাড়াহুড়ো করা হয় না। এ ছাড়া সন্তানহারা কোন মা নিশ্চয়ই মেহমানদারিতে ব্যস্ত বা কোন ভিভিআইপিকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করেন না।
রাতে খালেদা জিয়া ‘ঘুম ভাঙার পর’ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী ফের যেতে চাইলে স্বাগতও জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়া চেতনানাশক ইনজেকশনের কারণে ঘুমে থাকলেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে কার্যালয়ের ভেতরে নিয়ে যেতে পারতেন বিএনপির সিনিয়র নেতৃত্ব। কার্যালয়ের একটি কক্ষে বসিয়ে প্রয়োজনে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কথাটি বুঝিয়ে বলতে পারতেন। এতে অন্তত সামাজিকতার জয় হতো। প্রধানমন্ত্রীর সঙ্গে অসৌজন্যের প্রকাশ ঘটতো না। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের সুযোগ তৈরি হতো না। এছাড়া ২১ দিন পর বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মূল ফটকের তালা খোলার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। যে সরকারের সিদ্ধান্তের কারণে তাকে দুই সপ্তাহের বেশি কার্যালয়ে অবরুদ্ধ করা রাখা হয়েছিল, সে সরকারের প্রধানমন্ত্রীর আগমনেই খোলা হতো তালা। বিশেষ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা স্বচক্ষে দেখতে পেতেন কেমন পরিবেশ ও পরিস্থিতির মধ্যে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন খালেদা জিয়া। সেখানে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে সৌজন্য আলোচনা নিশ্চয় হতো, যা দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারতো। সবচেয়ে বড় কথা, দুই নেত্রীর সাক্ষাৎ হলে দেশের পরিস্থিতি উত্তরণে তাদের ওপর চাপ প্রয়োগে খানিকটা জোর পেতেন সুশীলসমাজ ও শুভাকাক্সক্ষীরা। এ কথা সত্য, শনিবার রাতের ঘটনায় পরিষ্কার, রাজনৈতিক কৌশলের কাছে হেরে গেছে সামাজিকতা।
রাজনীতি প্রাধান্য পেয়েছে আর কিছু বিবেচনায়। খালেদা জিয়া বা বিএনপি নেতৃত্ব হয়তো চিন্তা করেছেন, আন্দোলনে হতাহত ২০-দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি যেখানে সরকারের ন্যূনতম সহানুভূতি নেই, সেখানে কোকোর জন্য সহানুভূতির বিষয়টিকে খুব গুরুত্ব দিলে নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এছাড়া কোকোর মৃত্যুতে চলমান কর্মসূচির কোন হেরফের হয়নি। তেমন কিছু হলে সেটা আরও বেশি সমালোচনার মুখে ফেলত বিএনপিকে। এক্ষেত্রে খালেদা জিয়া ব্যক্তিগত শোকের চেয়ে রাজনীতি ও দেশের মানুষের মনোভাবের প্রতি প্রাধান্য দিয়েছেন। এছাড়া ফিরে আসছে পুরোনো কিছু ঘটনাও। মুক্তিযুদ্ধের পর দুই নেত্রীর মধ্যে একটি ভাল সম্পর্ক ছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও তারা বারবার কাছে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন খালেদা জিয়া। যে কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন তার বিয়েতেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দু’নেত্রীর মধ্যে দূরত্ব ক্রমশই বেড়েছে। সর্বশেষ সশস্ত্রবাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দু’জন মুখোমুখি হলেও কথা বলেননি। শনিবার রাতে গুলশান কার্যালয়ে কয়েকজন বিএনপি নেতা যুক্তি দেখিয়ে বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আক্রান্ত বিরোধী নেত্রী শেখ হাসিনাকে দেখতে তার সুধাসদনের বাসায় যেতে চেয়েছিলেন। সেদিনও আওয়ামী লীগের বিরোধিতার জন্য তিনি যেতে পারেননি। সেটাকে যদি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করা হয়, জিয়া পরিবারের প্রতি সরকারের পদক্ষেপ ও বিদেশ বিভূঁইয়ে আরাফাত রহমান কোকোর মামলা এবং সাজা মাথায় নিয়ে মৃত্যুও প্রতিহিংসার দৃষ্টিকোণের বাইরে থাকে না।
যাই হোক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘খালেদা জিয়া অসুস্থ এবং তার কক্ষের দরজা বন্ধ করে রাখা হয়েছে। কাউকে সেখানে যেতে দেয়া হচ্ছে না।’ এছাড়া ২০-দলীয় জোটের রাজনীতির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কর্নেল (অব.) অলি আহমদ গুলশান কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, মানসিক বিপর্যয় থেকে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। তার বরাত দিয়ে টেলিভিশনে এ সংবাদ প্রচারও করা হয়েছে। তাহলে সে বিষয়টি কেন প্রধানমন্ত্রীর তরফে আমলে নেয়া হলো না। খালেদা জিয়ার কার্যালয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা না জানানো নিয়ে পাল্টাপাল্টি যুক্তি এখন মুখরিত রাজনৈতিক নেতাকর্মীদের মুখে। কেউ বলছেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা না জানিয়ে অসৌজন্য আচরণ করা হয়েছে। এটা চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আবার কেউ বলছেন, ধরা যাকÑ বিএনপি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন কার্যালয়ে নিয়ে গেলেন। কিন্তু খালেদা জিয়া তখন ঘুমে অচেতন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেন না। তখনও তো অপপ্রচারের সুযোগ তৈরি হতো। যারা সবকিছুর মধ্যে রাজনীতি খুঁজেন তারা হয়তো বলতেন, প্রধানমন্ত্রী গেলেন অথচ খালেদা জিয়া বিছানা থেকে উঠলেন না। তবে নানা বিভ্রান্তির ভেতরও দু’টি বিষয় ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সবাই। প্রথমত, রাতে ঘুম ভাঙার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। যে কোন সময় স্বাগতও জানিয়েছেন। দ্বিতীয়ত, বিএনপির তরফে অভ্যর্থনা জানানো না হলেও সেখানে উপস্থিত বিপুল পরিমাণ বিএনপি নেতাকর্মী প্রধানমন্ত্রীর গাড়িবহর বা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিরূপ আচরণও করেননি।
যা ঘটেছিল সে দেড় ঘণ্টায়
সন্ধ্যা তখন ৭টা ১০ মিনিট। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি ফোন এলো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ফোনটি রিসিভ করলেন কার্যালয়ের একজন কর্মকর্তা। অপরপ্রাপ্ত থেকে চাওয়া হলো বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা প্রধানের ফোন নম্বর। ঘটনার আকস্মিকতায় ওই কর্মকর্তা ফোনটি দিলেন আরেক কর্মকর্তার হাতে। ততক্ষণে সেখানে উপস্থিত হলেন নিরাপত্তা প্রধান কর্নেল (অব.) আবদুল মজিদ। তিনি ওই কর্মকর্তাকে বললেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নম্বরটি দিতে। কিন্তু অপর প্রান্তে তখন বলা হলো, নিরাপত্তা প্রধানের নম্বর দরকার, বিশ্বাস কে? যা হোক, পরে শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গেই আলাপ করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা। শিমুল বিশ্বাস খালেদা জিয়ার কক্ষ ঘুরে এসে এবং কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলাপ করে যোগাযোগ করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জানিয়ে দেয়া হল, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় অসুস্থ বোধ করলে চিকিৎসক তাকে ঘুমের ইনজেকশন দিয়েছেন। পরে তার ঘুম ভাঙলে কথা বলে প্রধানমন্ত্রী কার্যালয়ে জানানো হবে। কিন্তু ততক্ষণে টেলিভিশন চ্যানেলগুলোতে স্ক্রল দেয়া শুরু হয়েছে যে, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। রাত তখন ৮টা ১০ মিনিট। খালেদা জিয়ার কার্যালয়ের চারপাশে অবস্থান নিলেন পিজিআর-এর একটি দল। পুলিশ এবং গোয়েন্দাদের কিছু তৎপরতাও শুরু হলো। কিন্তু প্রধানমন্ত্রী যাবেন অথচ কার্যালয়ে ভেতরে এবং উঠোনে থাকা বিপুলসংখ্যক নেতাকর্মীদের সরিয়ে দেয়ার কোন উদ্যোগ দেখা গেল না। সন্ধ্যার পর পকেট গেট খোলা থাকায় সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না তখন। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়ে পকেট গেটে তালা লাগিয়ে দেয়। এ নিয়ে ছাত্রদলের কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। রাত তখন ৮টা। কার্যালয়ের উঠোনে সাংবাদিকদের ব্রিফিং করলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যোগাযোগ এবং খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে বললেন, তার ঘুম ভাঙলে ফের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হবে। তার এমন ব্রিফিংয়ে সবাই ধরে নিয়েছেন প্রধানমন্ত্রীর আসা হচ্ছে না। কিন্তু মাত্র ৫ মিনিটের ব্যবধান। শিমুল বিশ্বাস কার্যালয়ের ভেতরে ঢোকার পর মুহূর্তে ৮টা ৩৫ মিনিটে কার্যালয়ের সামনে হাজির প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। কিন্তু দায়িত্বশীল কারও নির্দেশ না পাওয়ার কারণে গেট খুলল না নিরাপত্তাকর্মীরা। ফের গাড়িতে চড়ে বসলেন প্রধানমন্ত্রী। খবর পেয়ে শোকবই হাতে ছুটে এলেন শিমুল বিশ্বাস। তিনি গেটের বাইরে দাঁড়ানো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের সঙ্গে কয়েকটি বাক্যবিনিময় করলেন। শিমুল বিশ্বাস তাদের জানালেন খালেদা জিয়া ইনজেকশনের প্রভাবে ঘুমে। সময় তখন ৮টা ৪০ মিনিট। মাহবুবুল হক শাকিলের হাতের ইশারা পেয়ে ফিরতি পথে চলতে শুরু করল প্রধানমন্ত্রীর গাড়িবহর। বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। পুরো ঘটনাটি ঘটলো একটি দমবদ্ধ নীরব পরিবেশের ভেতরে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতীয় পোশাকশিল্পীর সাজে দিল্লিতে মিশেল
ম্যাচবক্সে রাখার মতো সিল্ক শাড়ি উপহার
বাংলার সিল্ক জগদ্বিখ্যাত। মুঘল আমলে এমন সিল্ক শাড়ি ছিল, যেটি একটি ম্যাচবক্সে রাখা যেত। বিষয়টি এখন রূপকথার মতোই মনে হতে পারে। কিন্তু ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামাকে এ রকমই এক শাড়ি উপহার দিচ্ছেন, যেটি একটি ম্যাচবক্সে রেখে ঘুরে বেড়াতে পারবেন তিনি। আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে ওই শাড়ি মিশেলের হাতে তুলে দেওয়া হবে। বিখ্যাত হস্তশিল্পী নীলা বিজয় ওই শাড়ি তৈরি করেছেন। শুধু মিশেলের জন্য নয়, প্রেসিডেন্ট ওবামার জন্যও সিল্ক শাল তৈরি করেছেন তিনি। সাড়ে চার মিটার লম্বা শাড়িটির ওজন মাত্র ৬০ গ্রাম ও দুই মিটার লম্বা শালের ওজন ৩০ গ্রাম মাত্র। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়ের কাছে ওই উপহারগুলো হস্তান্তর করেছেন শীলা। প্রজাতন্ত্রের দিন উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে অন্য উপহারগুলোর সঙ্গে শাড়ি ও শালটি দেয়ার অনুরোধ করেছেন শীলা। জিনিউজ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামার নৈশভোজে মাছ মাংস সবজি মালপোয়া

শুরুতেই প্রটোকল ভাঙলেন মোদি

রোনাল্ডো-মেসি দুই মেরুতে!
রোনাল্ডো যখন ভুল কারণে খবরের শিরোনাম হচ্ছেন, তার ঘোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তখন স্বমহিমায় উদ্ভাসিত। পরশু আরেকটি ম্যাজিক শো দেখালেন আর্জেন্টাইন জাদুকর। নিজে করলেন দুই গোল, করালেন আরও দুটি। মেসি জাদুতে এলচের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। মেসির মতো জোড়া গোল পেয়েছেন নেইমারও। বাকি দু’গোল জেরার্ড পিকে ও পেড্রোর। ২৮তম জন্মদিনে প্রথম একাদশে সুযোগ পাননি বার্সার আরেক লাতিন নক্ষত্র লুইস সুয়ারেজ। বেঞ্চে বসে সতীর্থদের গোল উৎসব দেখতে হয়েছে তাকে। নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন সুয়ারেজ। কারণ এলচের বিপক্ষে শুরু থেকে খেলতে পারলে নিশ্চিতভাবেই তার নামের পাশেও গোটা কয়েক গোল থাকত! কাতালানদের জন্য এলচের জাল কাঁপানোই এখন পৃথিবীর সহজতম কাজ। শুধু এ মাসেই কিংস কাপ ও লা লীগা মিলিয়ে বার্সার বিপক্ষে তিন ম্যাচে ১৫ গোল হজমের রেকর্ড গড়েছে এলচে!
বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও জিতেছে শনিবার। গ্রিজম্যানের জোড়া গোলে রায়োভালেকানোকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডিয়েগো সিমিওনের দল। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২০ ম্যাচে বার্সা ও অ্যাটলেটিকোর সংগ্রহ যথাক্রমে ৪৭ ও ৪৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে রিয়াল এগিয়ে থাকলেও এ বছর ব্যক্তিগত পারফরম্যান্সে রোনাল্ডোকে ছাড়িয়ে গেছেন মেসি। ব্যালন ডি’অর যুদ্ধে রোনাল্ডোর কাছে হারার পর শেষ তিন ম্যাচে ছয় গোল করেছেন মেসি। করিয়েছেন তিনটি। রোনাল্ডো অবশ্য মুহূর্তের পাগালামির জন্য ক্ষমা চেয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্র“তি দিয়েছেন, ‘আমি সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে এডিমারের কাছে। সেটা আমার হঠকারী আচরণের জন্য।’ এমন সহিংস আচরণের জন্য তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন রোনাল্ডো। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, এ যাত্রায় বেঁচে যাচ্ছেন সিআর সেভেন। রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ তার রিপোর্টে নাকি রোনাল্ডোর বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনেননি। সেক্ষেত্রে শুধু এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে রিয়ালের প্রাণভোমরাকে। ওয়েবসাইট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মম যখন জেরি

‘ক্যামেরা না থাকলে আড্ডা দারুণ জমে’

‘অস্ত্র হা-ডু-ডু খেলার জন্য নয়’ -র্যাবের মহাপরিচালক বেনজীর

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরিস্থিতি ব্যবসাবান্ধব নয় সমাধান জরুরি -বৃটিশ ওয়েলশ চেম্বার নেতৃবৃন্দের অভিমত

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনিক ডান চোখে দেখতে পাবে না!

দর্শনার্থী যন্ত্রণায় দগ্ধরা by আল আমিন

রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চাঁপাই নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ভাঙচুরের অভিযোগ

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রীর সমবেদনা নাকি রাজনীতি by হারুন ইবনে শাহাদাত

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকা ভেঙে তিন বিভাগের পক্ষে প্রধানমন্ত্রী

সংলাপের দাবিতে অনশনে বসবেন বি. চৌধুরী

প্রেসিডেন্ট ভবনে তারার মেলা

খাবার তালিকায় শোর্বা, আনান, গুলাব জামুন
নৈশভোজের খাবার তালিকায় ছিল গালাউতি কাবাব, সুফিয়ান ফিশ টিক্কা, চিকেন মালাই টিক্কা, স্টির ফ্রাইড ব্রোকোলি, পনির মালাই টিক্কা, ভেজিটেবল কাবাব, মাস্টার্ড ফিশ কারি, মাটন রোগান জোশ, চিকেন কোর্মা, ডাল রাইসিনা, হাক্কা ভেজ, কাড়ি পাকোড়া, ছোলা, পাপড়, পোলাও, তান্দুরি রুটি ও নান। খাবারের শেষে মিষ্টান্নের তালিকায় রাখা হয় মালপোয়া ও রাবড়ি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আতিথেয়তায় প্রেসিডেন্ট ওবামার জন্য দুপুরের খাবারের তালিকায় ছিল- শতবর্ষের শোর্বা, আনান আর পনিরের সুলা, নাদরুর গুলার, পনির লাবাবদার, মিক্সড ভেজিটেবল কালোঞ্জি, গুজরাটি কাড়ি, মটর পোলাও ও ভারতীয় রুটি। তাজা ফলের সমাহারের পাশাপাশি আর মিষ্টান্নের তালিকায় ছিল গাজরের হালুয়া ও গুলাব জামুন। এছাড়া ছিল দক্ষিণ ভারতীয় কফি আর হারবাল চা।
পূজা ঠাকুরের নেতৃত্বে গার্ড অব অনার
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন। সেখানে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে। এখানেই উইং কমান্ডার পূজা ঠাকুরের নেতৃত্বে ওবামাকে দেয়া হয় আনুষ্ঠানিক গার্ড অব অনার। প্রথম নারী কর্মকর্তা হিসেবে পূজা ঠাকুরই তিন বাহিনীর নেতৃত্বে গার্ড অব অনারের নেতৃত্ব দেন। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে দেয়া হয় ২১ বার তোপধ্বনি। একে বলা হয় গান স্যালুট। নারী কর্মকর্তার নেতৃত্বে গার্ড অব অনার দেয়ার কারণ আছে। এর কারণ হলো, এবারের প্রজাতন্ত্র দিবসের থিম হলো ‘নারী শক্তি’। সে ভাবধারা ফুটিয়ে তুলতে এ আয়োজন করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামাকে গার্ড অব অনার দেয়া পূজা ঠাকুর বলেন, আমার ও ভারতীয় বিমান বাহিনীর জন্য এটা এক গর্বের মুহূর্ত। এর মাধ্যমে আমরা ইতিহাস সৃষ্টি করতে পেরেছি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে আমরা গার্ড অব অনার দিতে পেরে গর্বিত। এ জন্য আমরা অনেক বছর ধরে প্রস্তুতি নিয়েছি। পূজা মনে করেন, এর মাধ্যমে তিনি আরও নারীকে বিমান বাহিনীতে যুক্ত হওয়ার ক্ষেত্রে আরও উৎসাহী করতে পেরেছেন। ওদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল টুইটারে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দিচ্ছেন একজন নারী কমান্ডিং অফিসার- এটা জেনে আমি নারী হিসেবে গর্বিত। পূজা ঠাকুর বলেন, আমাদেরকে নারী হিসেবে আলাদা করা হচ্ছে না, পুরুষদের ক্ষেত্রে যেমন দৃষ্টি দেয়া হচ্ছে আমাদের দিকেও একই ভাবে দৃষ্টি দেয়া হচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কোকোর মরদেহ ঢাকায় আসছে কাল, সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রদূতরা

তিনদিনের শোক পালন করবে বিএনপি
এদিকে আজ থেকে তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বরা হয়, স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আগামী সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী শোক দিবস পালন করবে। শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকো’র নামাজে জানাজা এবং আগামী বুধবার সারাদেশে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মামলায় নাম, খালেদাকে গ্রেপ্তারের পথ খোলা রাখার কৌশল

আন্দোলন চলবে, শোকগ্রস্ত খালেদার বিরুদ্ধে মামলা অমানবিক
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণের সম্মিলিত শক্তিতে অবরোধ-হরতাল অব্যাহতভাবে চলতে থাকবে বলে জানিয়েছে বিএনপি। যাত্রাবাড়ীতে বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমায় অনেক মানুষ দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সিনিয়র নেতা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং চক্রান্তমূলক মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। গতকাল এক বিবৃতিতে দলের দপ্তরের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ কথা জানান। সেই সঙ্গে বিবৃতিতে তিনি বলেন, বর্তমান জবরদখলকারী ভোটারবিহীন সরকার হিংস্র অমানবিকতার যে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে। পুত্রশোকে কাতর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। কতখানি নিষ্ঠুর ও বিবেকশূন্য হলে একটি সরকার এ জঘন্য অপকর্মটি করতে পারে তা দুনিয়াতে মনে হয় নজিরবিহীন। এ ভোটারবিহীন সরকার মনুষ্যত্বের সকল বৈশিষ্ট্য জলাঞ্জলি দিয়েছে। তিনি বলেন, এ অবৈধ সরকার ও তাদের আন্দোলনের ফসল ওয়ান ইলেভেন সরকারের মানসিক ও শারীরিক নির্যাতনে প্রায় সাড়ে ৭ বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন আরাফাত রহমান কোকো। ২০০৭ সালের মইনউদ্দিন-ফখরুদ্দীনের সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তারের দিনই কোকোকে আটক করে। আটকের পর তার ওপর চালানো হয় অমানুষিক অত্যাচার। এ অত্যাচারেই গুরুতর হৃদরোগে আক্রান্ত হন কোকো। এরপর আওয়ামী মহাজোট সরকার একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকে কোকোর বিরুদ্ধে। মায়ের কাছ থেকে সন্তান ও সন্তানের পরিবারকে বিচ্ছিন্ন করে রাখা হয়। মানসিক ও শারীরিক নির্যাতনের ফলে অসুস্থতায় ভুগতে ভুগতে কোকো মৃত্যুর কোলে ঢলে পড়েন। রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ধারাবাহিকভাবে ধ্বংস করার একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে জিয়ার বহুদলীয় গণতন্ত্রকে উচ্ছেদ করে এক ব্যক্তির একক রাজত্ব চালিয়ে যাওয়ার পথে বাধা দূর করা। রিজভী আহমেদ বলেন, কোকোর মৃত্যুতে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে আসাটাকে আমরা ইতিবাচক অর্থেই গ্রহণ করেছিলাম। রাজনীতির বাইরে সামাজিক দায়িত্ববোধের তাগিদেই প্রধানমন্ত্রী বেগম জিয়াকে সমবেদনা জানাতে এসেছেন বলে ধরে নিয়েছিলাম। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এটা সুস্পষ্ট যে, কোকোর মৃত্যু সংবাদে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহানুভূতি জানাতে আসাটা ছিল নিছকই ছলনা। একটি প্রহসনের মহড়ামাত্র। কোকোর জন্য প্রধানমন্ত্রীর সমবেদনা জানানোটা যেন কুমিরের কান্না। রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার রাজনৈতিক বিরোধীদের গভীর শোকের সময়ও তাদের বিরুদ্ধে নিজের অন্তরের বিদ্বেষ-বিষ দূরীভূত করতে পারেননি। খালেদা জিয়াকে কারাগারে বন্দি করার নীলনকশা তারা অনেক দিন ধরেই এঁটে আসছে। তাকে দায়ী করে আটক করার জন্যই একের পর এক পেট্রলবোমা মেরে নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সরকারি এজেন্টরাই বিশেষ উদ্দেশ্য নিয়ে এই নাশকতাগুলো করছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে গণবিরোধী ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে ভিন্ন দিকে ঘুুরিয়ে দেয়া। চলমান আন্দোলনের বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আর সেজন্যই খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রিজভী বলেন, খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ, তাকে এবং তার ছেলেদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের, ছেলেদের মায়ের কাছ থেকে দূরে রাখতে বাধ্য করাসহ এমন কোন উৎপীড়নের পন্থা নেই যা এ অবৈধ সরকার অবলম্বন করেনি। কিন্তু তারপরেও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারেনি। এ অবৈধ অপশক্তির কোন অশুভ পরিকল্পনাই ফলপ্রসূ হবে না।
জনগণ এখন রাস্তায় নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণের সম্মিলিত শক্তিতে অবরোধ-হরতাল অব্যাহতভাবে চলতে থাকবে। রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসনসহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সরকারকে ভয়াবহ পরিণতির জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। তিনি যাত্রাবাড়ীতে দুস্কৃতকারীদের কর্তৃক পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। রিজভী আহমেদ যাত্রাবাড়ীতে পেট্রলবোমার আঘাতে দগ্ধ মানুষদের প্রতি গভীর সমবেদনা জানান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামার জন্য প্রটোকল ভাঙলেন মোদি- নিরাপত্তা পরিষদে ভারতকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, পরমাণু চুক্তি বাস্তবায়নে সম্মত

সংবাদ সম্মেলনে মোদি
হায়দরাবাদ হাউজে চা-চক্রের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বারাক ওবামা ও নরেন্দ্র মোদি। এ সময় প্রথম বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডিকে ভারতে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমাদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। এ দিনটি বিশেষ। কারণ এ দিন বিশ্বের সবচেয়ে বৃহৎ দু’টি গণতান্ত্রিক দেশ তাদের মূল্যবোধ শেয়ার করতে পারছে। শেষ আমাদের মধ্যে যে অগ্রগতি হয়েছিল তা নতুন করে শুরুর এটা একটি নতুন শুভ সূচনা। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ৬ বছর পরে আমরা বাণিজ্যিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিরক্ষা চুক্তি নতুন গতি পাচ্ছে। নৌ প্রতিরক্ষা জোরদার করতে আমাদের সহযোগিতা শক্তিশালী হবে। সন্ত্রাস এখনও রয়ে গেছে বিশ্বব্যাপী হুমকি। এর বিরুদ্ধে লড়াই করতে বিশ্বব্যাপী কৌশল নির্ধারণে আমরা একমত হয়েছি। সন্ত্রাস নির্মূলে প্রতিটি দেশকে তার প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। এ বছরে প্যারিসে জলবায়ু পরিবর্তন সম্মেলন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছি। আমরা বিশ্ব ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা করেছি। আফগানিস্তানে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
ওবামা যা বললেন
‘আপ সাব কো মেরা পিয়ার ভরা নমস্কার’ বলেই ওবামা তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমি প্রথম প্রেসিডেন্ট হিসেবে দু’বার ভারত সফর করতে পেরে সম্মানিত। মিশেল ওবামা ও আমাকে যে অবিশ্বাস্য আতিথেয়তা দেয়া হয়েছে তাতে ভারতের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘চাই পে চর্চা’র জন্য ধন্যবাদ। হোয়াইট হাউজে এ ধারা আরও এগিয়ে নেয়া দরকার। প্রধানমন্ত্রী, আপনি নির্বাচিত হওয়া ও ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে আপনার দৃঢ় অবস্থান আমাদেরকে এই ধারায় আরও বেগবান করবে। গত বছর প্রধানমন্ত্রী মোদিকে মেডিসন স্কয়ার গার্ডেনে বলিউড তারকার মতো অভ্যর্থনা দেয়া হয়। আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব জনগণের নিত্যদিনের জীবনধারাকে উন্নত করবে বলে সিদ্ধান্ত নিয়েছি। ১০ হাজার কোটি ডলার থেকে আমাদের বাণিজ্য আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী মোদি ভারতে ব্যবসাকে সহজতর করতে সংস্কার করেছেন। এজন্য তার প্রশংসা করি। পরিবেশবান্ধব শক্তি ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সমর্থন করতে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। ভারত স্থায়ী সদস্য পদ পেতে পারে এমন এক নিরাপত্তা পরিষদকে আমরা সমর্থন করি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একমত হয়েছি। রাশিয়াকে দুর্বল করে দেয়ার কোন আগ্রহ আমাদের নেই। ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করাই হবে আমাদের প্রশাসনের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার।
সুজাতা সিংয়ের বক্তব্য
ওদিকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বলেন চুক্তি সম্পন্ন হয়ে গেছে। পারমাণবিক চুক্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা শেষ হয়ে গেছে। বেসামরিক পারমাণবিক চুক্তি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রেও সাফল্য এসেছে।
ভারতে পরিবর্তিত মার্কিন নীতি
ভারতের সঙ্গে এক বছর আগেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল শীতল। কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে যখন আভাস ফুটে ওঠে যে ভারতে ক্ষমতাসীন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর মোদি। এমনই ইঙ্গিত পেয়ে মার্কিন প্রশাসন থেকে বলা হয়, গুজরাট দাঙ্গার পর তারা নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হবে। নির্বাচনের ফল বের হতেই নিশ্চিত হয়ে যায় নরেন্দ্র মোদি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাকে যুক্তরাষ্ট্র থেকে অভিনন্দন জানানো হয়। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়। তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানেই দু’দেশের মধ্যে সম্পর্কের নতুন সূচনা হয়। তারই ধারাবাহিকতায় এ সম্পর্ক এখন নতুন গতি পেয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট ঢাকায়

উল্লেখ্য, জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর মার্সিয়া একজন পেশাদার কূটনীতিক। হোয়াইট হাউস গত বছরের ২২শে মে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলেছে, মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নের আগ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটান বিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ বিভাগে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কিন সিনেটে ১৮ই নভেম্বরে তার নিয়োগ প্রস্তাবটি কনফারমেশনের জন্য ‘এক্সিকিউটিভ ক্যালেন্ডার ৯৫৪ হিসেবে আসে’।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান সম্পাদকদের

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ধর্মীয় বিষয়ে সঠিক শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মানিকগঞ্জে স্কুলে ঢুকে শিক্ষক পেটালেন ছাত্রলীগ নেতা by রিপন আনসারী
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১৫০০ বিএনপি-জামায়াত নেতাকর্মীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 26
(29)
- ‘জনগণের টাকায় কেনা বুলেট বিচারবহির্ভূত হত্যায় ব্যব...
- মেট্রোরেল চালু করতে সংসদে বিল পাস
- গ্রিসে বাম অভ্যুদয়
- সরকার এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল by কাফি কামাল
- ভারতীয় পোশাকশিল্পীর সাজে দিল্লিতে মিশেল
- ওবামার নৈশভোজে মাছ মাংস সবজি মালপোয়া
- শুরুতেই প্রটোকল ভাঙলেন মোদি
- রোনাল্ডো-মেসি দুই মেরুতে!
- মম যখন জেরি
- ‘ক্যামেরা না থাকলে আড্ডা দারুণ জমে’
- ‘অস্ত্র হা-ডু-ডু খেলার জন্য নয়’ -র্যাবের মহাপরিচা...
- পরিস্থিতি ব্যবসাবান্ধব নয় সমাধান জরুরি -বৃটিশ ওয়েল...
- অনিক ডান চোখে দেখতে পাবে না!
- দর্শনার্থী যন্ত্রণায় দগ্ধরা by আল আমিন
- রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
- চাঁপাই নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ভাঙচুর...
- প্রধানমন্ত্রীর সমবেদনা নাকি রাজনীতি by হারুন ইবনে ...
- ঢাকা ভেঙে তিন বিভাগের পক্ষে প্রধানমন্ত্রী
- সংলাপের দাবিতে অনশনে বসবেন বি. চৌধুরী
- প্রেসিডেন্ট ভবনে তারার মেলা
- কোকোর মরদেহ ঢাকায় আসছে কাল, সমবেদনা জানিয়েছেন রাষ্...
- মামলায় নাম, খালেদাকে গ্রেপ্তারের পথ খোলা রাখার কৌশল
- ওবামার জন্য প্রটোকল ভাঙলেন মোদি- নিরাপত্তা পরিষদে ...
- মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিক...
- আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান সম্পাদকদের
- ‘ধর্মীয় বিষয়ে সঠিক শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পা...
- মানিকগঞ্জে স্কুলে ঢুকে শিক্ষক পেটালেন ছাত্রলীগ নেত...
- ১৫০০ বিএনপি-জামায়াত নেতাকর্মীর তালিকা স্বরাষ্ট্র ম...
- ক্যাফেতে দু’নারীর কাণ্ড
-
▼
Jan 26
(29)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...