Sunday, April 1, 2012

মিনার মাহমুদকে বুঝতে পারিনি by জয়নাল হাজারী

মিনার মাহমুদের মৃত্যু নিয়ে এতো লেখালেখি হবে চিন্তাও করিনি। তিনি সাংবাদিক হিসাবে সচেতন মহলে ব্যাপক পরিচিতি ছিলেন। কতোটা তা কখনও ধারণা করিনি। এখন বুঝতে পেরেছি ঢাকার সাংবাদিক মহল একবাক্যে মিনার মাহমুদকে চেনেন।

চারদিক-কিশোরগঞ্জে পথনাটক উৎসব by সাইফুল হক মোল্লা

নাটকে মাতল কিশোরগঞ্জ। বহুদিন পর একসঙ্গে বেশ কটি পথনাটক দেখার সুযোগ হলো। ‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগানে কিশোরগঞ্জ পথনাটক উৎসব শেষ হয়েছে ১২ মে। তিন দিনে নয়টি নাটক উপস্থাপন করে নাট্যকার ও অভিনয়শিল্পীরা দর্শকদের বোঝাতে পেরেছেন, নাটক হলো জীবনেরই প্রতিচ্ছবি।

শিক্ষা-এসএসসিতে ফলাফলের উন্নতি ও শিক্ষার মান by মোহীত উল আলম

মাধ্যমিক পরীক্ষায় এবার আগের যেকোনো সময়ের চেয়ে ভালো ফল এসেছে। শতকরা ৮২ জন পাস করেছে। প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, আগামী দিনে শতভাগ পাস হতে হবে। ন্যায্য আশা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তাঁর মন্ত্রণালয়, অধিদপ্তরসহ স্কুলগুলোর শিক্ষকেরা মিলে জাতির একটি অত্যন্ত জরুরি বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সামাজিক দায়বদ্ধতা-জাপানি বালক, তোমাকে স্যালুট by শেখ আবদুস সালাম

স্পেনের রাজা জুয়ান কার্লোস এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে সম্মানসূচক অ্যাওয়ার্ড ‘কমান্ডার অব দি অর্ডার অব দ্য সিভিল মেরিট’-এ ভূষিত করেছেন। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত উপাচার্যের বাংলোয় এসে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আরেফিন সিদ্দিকের কাছে অ্যাওয়ার্ডটির পদক এবং

বুদ্ধপূর্ণিমা-বিশ্বশান্তি ও সাম্যনীতি by সুকোমল বড়ুয়া

আজ মহান বুদ্ধপূর্ণিমা। ২৫৫৫ বুদ্ধাব্দ। দিনটি বিশ্বের সব প্রপীড়িত মানবগোষ্ঠীর জন্য এক পরম তিথি। এই দিনেই গৌতম বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আড়াই হাজার বছরেরও অধিক আগে খ্রিষ্টপূর্ব ৬২৪ অব্দে। ছয় বছর কঠোর তপস্যার পর এই দিনেই তিনি আবার বুদ্ধত্ব লাভ করেছিলেন।

বাঘা তেঁতুল-বাঙালির কথা by সৈয়দ আবুল মকসুদ

বাঙালি যেখানকারই বাসিন্দা হোক, পৃথিবীর কোনো ভূখণ্ডের হোক, মঙ্গল গ্রহের হোক, পৃথিবীর উপগ্রহ চাঁদের হোক—সব জায়গায়ই স্বভাবে সে একই রকম। উদীয়মান সূর্যকে নমস্কার করতে সে অদ্বিতীয়। যে সূর্য ডুবে গেল, তাকে কষে দুটো গাল না দিলে তার ভাত হজম হয় না।

অরণ্যে রোদন-হাজার শোকর, আমরা পাকিস্তানি নই by আনিসুল হক

হাজার শোকর, আমরা আর পাকিস্তানি নই। মুক্তিযোদ্ধাদের হাজার সালাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ভাষাশহীদ আর সেনাদের, মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের শহীদদের আমরা স্যালুট করি লক্ষ-কোটি বার, এ জন্য যে পাকিস্তান নামের পরিচয় থেকে আমাদের তাঁরা রক্ষা করেছেন আজ থেকে ৪০ বছর আগে।

রেলওয়ের বিপুল জমি ঠিকঠাক আছে তো?-দখলে এবার রেলওয়ের জমি

সরকারের সম্পত্তি ক্ষমতার জোরে দখলে রাখা নতুন কিছু নয়। নদী, সমুদ্রতীর, বন, পাহাড়—কোনো কিছুই জবরদখলের খপ্পর থেকে মুক্ত নয় বাংলাদেশে। তবে চালু রেলপথের জায়গা নিজের বলে দাবি করা কিছুটা নতুন। এই নতুন কীর্তিটাই ঘটিয়েছেন চট্টগ্রাম নগরের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।

সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে-এসইসির নতুন চেয়ারম্যান

পুঁজিবাজারে ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে প্রথমে টালবাহানা ও লুকোচুরি, পরবর্তী সময়ে প্রতিবেদন প্রকাশ, এসইসির সদস্যদের পদত্যাগ করাতে গোয়েন্দা বাহিনীর ব্যবহার—এমন নানা নাটকের পর শেষ পর্যন্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে একজন নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার।

চারদিক-সিকি শতাব্দীর পথপরিক্রমা by সাব্বির চৌধুরী

আজ জহির রায়হান চলচ্চিত্র সংসদ তার ২৫ বছর পূর্ণ করল। ১৯৮৬ সালের ১৬ মে যে চলচ্চিত্র সংসদের যাত্রা শুরু, আজ সে সিকি শতাব্দী বয়সী একজন যুবা-তারুণ্যে উচ্ছল কিন্তু অভিজ্ঞতায় সমৃদ্ধ। নতুন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমান সাহসী। এই পথপরিক্রমায় জহির রায়হান চলচ্চিত্র সংসদ কখনোই পিছপা নয়।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-বেশি পাসের পাশাপাশি মানের দিকে নজর দিন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার এসএসসিতে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো আজ ছাপা হলো।

দুই দু’গুণে পাঁচ-বিজ্ঞাপন সমাচার by আতাউর রহমান

বিজ্ঞাপন সংস্থাগুলো—যেগুলোর কাজই হচ্ছে ভোক্তাদের মনে নির্দিষ্ট পণ্যের চাহিদা সৃষ্টি করা—নিজেরাই চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। বলা হয়ে থাকে যে বিজ্ঞাপন প্রদান ব্যতিরেকে ব্যবসা করা অন্ধকারে কোনো মেয়েকে চোখ ঠারার সমান; আপনি জানলেন কী করছেন, কিন্তু মেয়েটি জানল না।

সময়ের প্রেক্ষিত-এশীয় শতাব্দীর অপেক্ষায় বিশ্ব ও বাংলাদেশের সাফল্য-ব্যর্থতা by মনজুরুল হক

বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির সূচকে বিশেষ কোনো অঞ্চল কিংবা দেশকে বিশেষ একটি শতকের অগ্রবর্তী দৃষ্টান্ত হিসেবে দেখার প্রবণতা বিশ শতকের দ্বিতীয়ার্ধের একটি বৈশিষ্ট্য হিসেবে গণ্য। অগ্রবর্তী রাষ্ট্রের এ রকম অবস্থানগত সংজ্ঞা গ্রহণযোগ্য হওয়ার পর থেকে প্রায় পুরো সময় বিশ্ব অর্থনীতিতে মার্কিন আধিপত্য বজায় থাকতে দেখা গেছে।

সরল গরল-রাজনৈতিক প্রশ্নের মীমাংসা আদালতে হতে পারে কি? by মিজানুর রহমান খান

একমত নয়, দ্বিমতই বাংলাদেশের রাজনৈতিক সমাজের বৈশিষ্ট্য। তবে এ নিয়ে কোনো মহলই দ্বিমত করবে না যে তত্ত্বাবধায়ক সরকার একান্তভাবেই একটি রাজনৈতিক প্রশ্ন। আর সুপ্রিম কোর্ট রাজনৈতিক প্রশ্ন বা পলিটিক্যাল কোশ্চেনসের উত্তর দেবেন কি না, সে নিয়ে বিচার বিভাগীয় ইতিহাসে বিতর্ক আছে।

কে খাওয়ায়, কেন খাওয়ায়?-নির্বাচনী বিরিয়ানি!

কোনো সন্দেহ নেই যে নির্বাচনই গণতন্ত্রের বৃহত্তম উৎসব। উৎসবের সঙ্গে আনন্দ ও ভোগের একটা সম্পর্ক আছে, সম্পর্ক আছে অর্থ খরচের। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতিতে উৎসবের সেই আমেজ ইতিমধ্যে ফুটে উঠেছে। অর্থ খরচ হচ্ছে, প্রার্থীর সমর্থকদের খুশি রাখতে তাঁদের আনন্দ ও উপভোগের ব্যবস্থাও হচ্ছে।

অবকাঠামোগত সুবিধাই একমাত্র ব্যাপার নয়-বিচার বিভাগের স্বাধীনতা

শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির উপস্থিতিতে আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা সত্ত্বেও ৬৪ জেলায় বিচারকদের কাজের তদারকি সুষ্ঠুভাবে হচ্ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, জনগণের দুর্ভোগ নিরসনের জন্য বিচার বিভাগ থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁর জানা নেই।

শ্রদ্ধাঞ্জলি-ইলাদিকে যেমন দেখেছি by রীনা হেলাল

ইলা মজুমদার একটি নাম, সদা হাস্যময়ী, শান্ত-ধীর-স্থির, সাদাসিধে একজন রমণী, যাঁর মমতাময়ী স্নেহে বড় শিল্পী হয়েছেন অনেকে। পরিবারে দুই ছেলে, তাঁদের বউ, নাতিনাতনি নিয়ে সংসার। প্রয়াত শাস্ত্রীয় সংগীতশিল্পীর স্বামী বারীন মজুমদারের স্মৃতি নিয়ে বেঁচে ছিলেন। বড় ছেলে পার্থ মজুমদার, ছোট ছেলে বাপ্পা মজুমদার প্রতিষ্ঠিত সংগীতশিল্পী।

যুক্তি তর্ক গল্প-সবার অংশগ্রহণের সুযোগ চাই by আবুল মোমেন

একটি রাজনৈতিক দলের পক্ষে দেশ স্বাধীন করা সম্ভব নয়। স্বাধীনতা আসে অধিকাংশ মানুষের বিশ্বাস ও আন্দোলন-সংগ্রামের সক্রিয় অংশগ্রহণের ফলে। আমাদের স্বাধীনতাযুদ্ধ কেবল আওয়ামী লীগের অংশগ্রহণে সীমাবদ্ধ থাকলে তাতে বিজয় অর্জিত হতো না। দলমত-নির্বিশেষে এ যুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল সাফল্যের মূলে।

পার্বত্য চট্টগ্রাম-ভূমি অধিগ্রহণের খেসারত by ইলিরা দেওয়ান

৩ মে। বান্দরবানের রুমা উপজেলার পাহাড়িদের দিনটি শুরু হয় একটু অন্যভাবে। রাতের প্রথম প্রহরে ঘুম থেকে উঠে নারীরা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েন। কারণ, আজ তাঁদের অনেকখানি পথ পাড়ি দিতে হবে। রোজকার রুটিনের চেয়ে আজকের দিনটি যে বিশেষভাবে কাটাতে হবে!

কলকাতার চিঠি-লালবাড়িতে সবুজ বিপ্লব এবং মমতা by অমর সাহা

পশ্চিমবঙ্গের রাজনীতি সাধারণত দুটি বাড়ি নিয়ে আবর্তিত হয়। বাড়ি দুটিই লাল। দুটি বাড়িরই অবস্থান কলকাতার কেন্দ্রস্থলে। একটি বিবাদিবাগে। আগের সেই ডালহৌসি স্কয়ারে। আর অন্যটি ধর্মতলায়। ধর্মতলাকে এখনো বলা হয় এসপ্লানেড। দুটি বাড়ির একটি রাজ্য সচিবালয়—মহাকরণ। আবার বলা হয় রাইটার্স বিল্ডিংও।

বিশেষ সাক্ষাৎকার: মাহবুবুর রহমান ও হারুন-অর-রশিদ-র‌্যাব থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া উচিত by হারুন-অর-রশিদ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দেওয়ার কথা বলেছে। এই পরিপ্রেক্ষিতে সাবেক দুই সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদের সাক্ষাৎকার ছাপা হলো।  সাক্ষাৎকার নিয়েছেন: মশিউল আলম ও ফারুক ওয়াসিফ

কার কাছে বিচার চাইব, মানবতা কোথায়?

‘মাত্র ২২ দিনের সংসার আমার। শিশুপার্কে বেড়াতে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন আমার স্বামীকে হারিয়েছি। আমি কার কাছে বিচার চাইব? শিশুপার্কের মতো বিনোদন কেন্দ্রে কেন এত অব্যবস্থাপনা? মানবতা আজ কোথায়? কখন এ দেশের মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত হবে?

একজন মিনার এবং হারাকিরি by মাহবুব মিঠু

বিজয় খুব ভাল বাঁশি বাজাতে পারে। ও আমার বিশ্ববিদ্যালয়ের দু’বছরের জুনিয়র। নাম বিজয় হলেও আমি ডাকতাম বাঁশিওয়ালা। বিজয়ের মুখে লেগে থাকে সব সময় মিষ্টি একটা হাসি। সেই হাসিই বোধহয় বাঁশিতে সঞ্চারিত হয়ে মিষ্টি সুরের মূর্ছনা ছড়ায়।

বিশেষ সাক্ষাৎকার: মাহবুবুর রহমান ও হারুন-অর-রশিদ-র‌্যাব ভেঙে দেওয়া সমর্থন করি না by মাহবুবুর রহমান

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দেওয়ার কথা বলেছে। এই পরিপ্রেক্ষিতে সাবেক দুই সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদের সাক্ষাৎকার ছাপা হলো।

যানবাহনের ভাড়া বাড়ানো যেন সামঞ্জস্যপূর্ণ হয়-সিএনজির মূল্য বৃদ্ধি

সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে বাস ও অটোরিকশায় বেশি ভাড়া আদায় শুরু হয়ে গেছে। জ্বালানির দাম বাড়লে প্রতিবারই যানবাহনের ভাড়া নিয়ে যে বিশৃঙ্খলা হয়, এবারও তার ব্যতিক্রম হলো না। জ্বালানির দাম বাড়ার সঙ্গে ভাড়া বাড়ানোর সম্পর্ক থাকে, তবে দাম কতটা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্যের বিষয়টি

আমাদেরও অনেক কিছু শেখার আছে-পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল

ভারতের পশ্চিমবঙ্গে যে ক্ষমতার পালাবদল ঘটবে, তা বোঝা গিয়েছিল বিধানসভা নির্বাচনের অনেক আগেই। ২০০৯ সালে লোকসভা নির্বাচন এবং গত বছর পৌর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল। এবারে ২৯৪ আসনের বিধানসভায় বামফ্রন্টের ঝুলিতে পড়েছে মাত্র ৬১টি। অন্যদিকে তৃণমূল-

বিলাসদ্রব্যে আমদানি শুল্ক বৃদ্ধি-দুর্নীতিও কমাতে হবে

বিলাসবহুল দ্রব্য আখ্যায়িত করে সরকার ৭১টি পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এতে জনজীবনে দুর্ভোগ বাড়বে নিঃসন্দেহে বলা যায়। আবার ফলের মতো দ্রব্যকে বিলাসবহুল দ্রব্যের আওতায় ফেলায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে, এটাও স্বাভাবিক। প্রয়োজনীয় ক্যালরি গ্রহণের ক্ষেত্রে ফল একটি বিশেষ ভূমিকা

রাজধানীর গণপরিবহন ব্যবস্থা-দূরদর্শী পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নই কাম্য

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বিরাজ করছে হ-য-ব-র-ল পরিস্থিতি। এমনিতেই তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী, এর মধ্যে গণপরিবহন ব্যবস্থায় বিরাজমান নেতিবাচক চিত্র জনদুর্ভোগকে আরো প্রকট করে তুলেছে। ৩১ মার্চ কালের কণ্ঠে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে যে চিত্র উপস্থাপিত হয়েছে, তাতে প্রতীয়মান হয়,

পবিত্র কোরআনের আলো-সত্যের পথে জিহাদ করতে যাওয়া এবং বিমুখ হয়ে থাকা লোকদের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল

৮৫. ওয়া লা- তু'জিব্কা আমওয়া-লুহুম ওয়া আওলা-দুহুম; ইন্নামা- ইউরীদুল্লাহু আন ইয়্যুআ'য্যিবাহুম বিহা- ফিদ্ দুনিয়া- ওয়া তায্হাক্বা আনফুছুহুম ওয়া হুম কা-ফিরূন। ৮৬. ওয়া ইযা- উনযিলাত ছূরাতুন আন আ-মিনূ বিল্লাহি ওয়া জাহিদূ মাআ' রাছূলিহিছ্ তা'যানাকা ঊলুত্ ত্বাওলি মিনহুম ওয়া ক্বা-লূ যারনা- নাকুম্ মাআ'ল ক্বা-য়ি'দীন।

যুদ্ধাপরাধের বিচার : ওয়েবসাইট ও মিডিয়ার অপপ্রচার by মিল্টন বিশ্বাস

দৈনিক ভোরের কাগজে ৬ ডিসেম্বর ২০১১ এবং ১৫ জানুয়ারি ২০১২ তারিখে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম নিয়ে আমার দুটি কলাম প্রকাশিত হয়। কলাম দুটি প্রকাশিত হলে অনলাইন পত্রিকার মন্তব্যের পাতায় বিচিত্র পোস্ট আসতে থাকে। এর অধিকাংশই চলমান বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধের মতামত।

চট্টগ্রাম বরিশাল নৌপথ বন্ধ নয় মাস by নিয়াজ তুহিন

চট্টগ্রাম-বরিশাল নৌপথে দীর্ঘ নয় মাস যাবৎ জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জাহাজ-সংকটের কারণে ব্যস্ততম এ নৌপথটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফলে ভোগান্তি বাড়ছে বরিশালগামী যাত্রীদের।

রেললাইনের ওপর বাজার by মিঠুন চৌধুরী

নগরের দুই নম্বর গেট রেলক্রসিং, ঝাউতলা ও দেওয়ানহাটসহ বেশ কয়েকটি এলাকায় রেললাইনের ওপর নিয়মিত অস্থায়ী বাজার বসে । ট্রেন আসার আগমুহূর্তে বিক্রেতারা তরিতরকারিসহ তাঁদের সরঞ্জাম সরিয়ে নেন দ্রুত। তবে ট্রেন এলেও রেললাইনের পাশঘেঁষেই চলে কেনা-বেচা। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সাক্ষাৎকার-আমাদের আমলের প্রকল্প নিয়ে কৃতিত্ব দেখানোর কিছু নেই by আমীর খসরু

প্রথম আলো: পলোগ্রাউন্ডের মহাসমাবেশে প্রধানমন্ত্রী অনেক প্রকল্প বাস্তবায়নের কথা বলেছেন। আপনারা দাবি করছেন এসব প্রকল্প নাকি জোট সরকারের আমলে নেওয়া। এটা নিয়ে রাজনীতি হয়ে যাচ্ছে না? আমীর খসরু মাহমুদ চৌধুরী: আমরা তো রাজনীতি করছি না। এখানে সত্য ও অসত্যের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

সাক্ষাৎকার-চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন হচ্ছে যা দৃশ্যমান by মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলো: পলোগ্রাউন্ডের মহাসমাবেশে প্রধানমন্ত্রী নতুন কোনো প্রতিশ্রুতি দেননি। চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে কোনো ঘোষণা দিতে আপনারা কি প্রধানমন্ত্রীকে তাগাদা দিয়েছিলেন? এ বি এম মহিউদ্দিন চৌধুরী: মহাসমাবেশের আগে আমরা নেত্রীকে তাগাদা দিয়েছিলাম। উনি বলেছেন, যে প্রকল্পগুলো আগে হাতে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হোক।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর-উন্নয়নের কৃতিত্ব নিয়ে দুদলের বাগ্যুদ্ধ by একরামুল হক

নগরের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ কেন্দ্র করে বাগ্যুদ্ধে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। উন্নয়নের কৃতিত্ব নিয়ে চলছে এই বাগ্যুদ্ধ। ইতিমধ্যে দল দুটি এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছে।
চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর

প্রতিক্রিয়া-সন্তান নিয়ে অপবাদ এবং ওয়ারেন্ট জারির গল্প

গত ২৬ ফেব্রুয়ারি ‘আইন অধিকার’ পাতায় ‘সন্তান নিয়ে অপবাদ এবং ওয়ারেন্ট জারির গল্প’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে ব্যথিত হলাম যে বিলকিসের মতো একজন শিক্ষিত মেয়েও এখনো সামাজিক বৈষম্যের বৃত্ত থেকে বের হতে পারেননি। গর্ভে ধারণ করা নিজ সন্তানকে নিয়ে বিলকিস যে মিথ্যা অপবাদ ও নিষ্ঠুর নির্যাতনের শিকার, তা আমাদের সমাজব্যবস্থা যে

নাবালিকার জিম্মা বিড়ম্বনা by মোবারক হোসেন

প্রিয়াংকা রায় (ছদ্মনাম)। বয়স অনুমান ১৪-১৫ বছর। দশম শ্রেণীর ছাত্রী। মোটামুটি আকর্ষণীয় চেহারার অধিকারী সে। তার বাবা ছোটখাটো ব্যবসা করেন, আর মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ঘটনাক্রমে প্রিয়াংকা তাদের এলাকার এইচএসসি পড়ুয়া এক বখাটে মুসলমান ছেলে রুবেলের (ছদ্মনাম) প্রেমে পড়ে যায়।

সন্তানকে কাছে পেতে মায়ের লড়াই by তানজিম আল ইসলাম

মেয়েটির জীবনের দুটি পর্ব। প্রথম পর্বটি অনেক করুণ, অনেক কষ্টের। এ পর্বের পাট চুকিয়ে তিনি এখন দ্বিতীয় পর্বে। এখন নতুন এক যুদ্ধে লিপ্ত এ পর্বে এসে। যুদ্ধটি তাঁর গর্ভজাত সন্তানকে এক পলক দেখার। ছেলেটির বয়স এখন চার। আইন অনুযায়ী সাত বছর পর্যন্ত ছেলেটির মা তাকে নিজের কাছে রাখার হকদার।

দেয়াললিখন ও পোস্টার লাগানো অপরাধ by আকরামুল ইসলাম

লোকে বলে, দেয়ালেরও কান আছে। প্রাণহীন দেয়ালের অগোচরীয় কান থাকলেও চোখ দিয়ে দেখার, মুখ দিয়ে বলার, কিংবা হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা নেই। সুযোগসন্ধানী হিসেবে সামান্যতম সুযোগের সদ্ব্যবহার করা থেকে আমরা পিছপা হতে রাজি নই।

পাঠক কর্নার: সেরা চিঠি-এ অশ্রু প্রেরণার

এশিয়া কাপের ফাইনালটা শেষ হতে পারত আনন্দাশ্রু দিয়ে। তা হয়নি বলে যতটা না আক্ষেপ আর হতাশা, তার চেয়ে বেশি হূদয়ে বেজেছে স্বপ্নভঙ্গের করুণ ধ্বনি। ১৬ কোটি হূদয়ে লালন করা এক অপ্রত্যাশিত জয়কে হাতের মুঠোয় এনে ছেড়ে দেওয়ার যে যন্ত্রণা, তা শুধু হূদয়ে রক্তক্ষরণই করেনি, কাঁদিয়েছে দলের ক্রিকেটারদের, পুরো দেশকে।

সপ্তম স্বর্গে ফিল্যান্ডার by সিয়াম রহমান

মুষ্টিবদ্ধ হাত দুটো ছুড়ছেন আকাশের দিকে। তাঁর ছুটে যাওয়া শরীরী ভাষায় আক্রমণ, গলায় আস্ফাালন, চোখে হুঁশিয়ারি—ঘুমের ঘোরে এমন কিছুই ঘুরপাক খায় ফাস্ট বোলারদের মানসপটে। কিন্তু ইতিহাস গড়েও আবেগে ভাসলেন না ফিল্যান্ডার। আর দশজন ফাস্ট বোলারের মতো আক্রমণাত্মক মেজাজ আছে তাঁরও।

সাকিবের জন্মদিন এবং... by শাহরিয়ার ফিরোজ

এপ্রিল এলেই মনের মধ্যে ভাসতে থাকে, শচীন টেন্ডুলকারের জন্মদিনের মাস এটি। না ভেসে উপায়ই বা কী! ভারতীয় ওয়েবসাইটগুলো তো বটেই, সংবাদ সংস্থাগুলোও বিভিন্নভাবে মনে করিয়ে দেয়, ২৪ এপ্রিল আসতে আর এত দিন বাকি! জন্মদিনটা তিনি কীভাবে কাটাবেন, কোথায় কাটাবেন, এসব খবরাখবর তো থাকেই।

যে আঁধার আলোর অধিক by সানাউল হক খান

এখন আমার নিজের কথাগুলোই উচ্চারিত হচ্ছে অবচেতন মনে, ঘুরেফিরে, বারবার:
‘ঘৃণা বলছে চিৎকার করে—ভালোবাসা, ও হে ভালোবাসা,
আমার বিজয় এই একবিংশেই
তুমি কার মুখপানে চেয়ে থাকবে অনন্তকাল?

ঈদ উৎসব by এহতেশামুল হক

ঈদ শব্দের অর্থ বারবার ফিরে আসা। এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহতায়ালা আমাদের আবার দিনের বেলা পানাহারের সুযোগ করে দেন। ঈদের বিধান আমাদের জন্য আল্লাহর রহমত ও দয়াস্বরূপ। রাসূল (সা.) ইরশাদ করেছেন, 'পাঁচটি রাত জেগে যে ব্যক্তি ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। রাতগুলো হলো_ জিলহজের রাত,

স্মরণ-সুন্দরবনকে ভালোবাসতেন তিনি by কামাল লোহানী

তোহা খান। সাংবাদিক, লেখক ও প্রগতি চিন্তার এক সচেতন মানুষ ছিলেন। অসাম্প্রদায়িক চেতনা তাঁকে ঋদ্ধ করেছিল প্রবলভাবে। ছোটবেলায় মনুষ্যসৃষ্ট ছিয়াত্তরের (বাংলা সন) মন্বন্তর ও ইংরেজি ছেচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গা এবং অখণ্ড ভারতকে সাম্রাজ্যবাদী চক্রান্তে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দুই ভাগ করে পাকিস্তান-হিন্দুস্থান করার কারসাজি প্রত্যক্ষ

বিশেষ সাক্ষাৎকার-বারকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখব by মোমতাজ উদ্দিন আহমদ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়নে যথাক্রমে জয়নুল আবেদীন সভাপতি এবং মো. মমতাজ উদ্দিন আহমেদ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্ব নেবেন।

বিশেষ সাক্ষাৎকার-বার-বেঞ্চের ভাষা হতে হবে বিনম্র by জয়নুল আবেদীন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়নে যথাক্রমে জয়নুল আবেদীন সভাপতি এবং মো. মমতাজ উদ্দিন আহমেদ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্ব নেবেন।

যাত্রীসেবার মান বাড়িয়ে লাভজনক করা সম্ভব-রেলওয়ের কালো বিড়াল

আমাদের পরিবহন খাতে যেখানে সর্বত্র অনিয়ম ও অব্যবস্থা জেঁকে বসেছে, সেখানে ট্রেন চলাচলের সময়সূচি মোটামুটি ঠিক রাখতে পারা সাফল্য হিসেবেই বিবেচিত হবে। যেখানে ‘নয়টার গাড়ি কয়টায় ছাড়বে’ বলে যাত্রীদের মনে ক্ষোভ ছিল, সেখানে ৭২ দশমিক ৬৭ শতাংশ ট্রেনের সময়সূচি মেনে চলা উল্লেখযোগ্য উন্নতি বলেই প্রতীয়মান হয়।

রাজধানীকে বাসযোগ্য রাখার উদ্যোগ কই?-তপ্ত শহর ঢাকা

সামনের দিনগুলোতে রাজধানী ঢাকা আর বাসযোগ্য থাকবে কি না, সে প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিচ্ছে। দেশের যেকোনো স্থানের তুলনায় রাজধানী ঢাকার তাপমাত্রা বৃদ্ধির হার বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয়, যেসব কারণে এই তাপমাত্রা বেড়ে চলেছে, তা অব্যাহত থাকলেও প্রতিকারের উদ্যোগ বা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না।

একটি অভিযোগ ও প্রাসঙ্গিক কিছু বক্তব্য by তারেক শামসুর রেহমান

একটি গুরুতর অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ মার্চ ১৪ দল আয়োজিত সমাবেশে খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেছেন, 'পাকিস্তানে চলে যান।' কালের কণ্ঠ পত্রিকায় এ সংবাদটা এভাবেই ছাপা হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে সম্প্রতি পাকিস্তানের আদালতে আইএসআইয়ের প্রধান বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনের সময়

চরাচর-আর্সেনিকের ভয়াবহতা by আলম শাইন

আর্সেনিক একধরনের ধূসর ধাতব পদার্থ। একে সহজেই ভেঙে গুঁড়ো করা যায়। এর রাসায়নিক সংকেত অঝ। সাধারণত দুই রকম আর্সেনিক বিদ্যমান। জৈব ও অজৈব আর্সেনিক। জৈব অপেক্ষা অজৈব আর্সেনিক বেশি ক্ষতিকর। পানিতে প্রধানত অজৈব আর্সেনিক বেশি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ পিপিএম।

বিদ্যুৎ : লোডশেডিং ও মূল্যবৃদ্ধি by ড. এম শামসুল আলম

দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ ও উৎকণ্ঠা কমেনি। জ্বালানি উপদেষ্টা ২২ মার্চ এক মতবিনিময় সভায় বলেছেন, 'বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে যত কাজ হয়েছে ও হচ্ছে, অতীতে কখনোই তা হয়নি। এ সময়ের মধ্যে ২১ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বৃত্তের ভেতরে বৃত্ত-ভুয়া মুক্তিযোদ্ধা কি শুধু সওজেই? by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের মহান স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। কিন্তু এই অর্জন এবং অধ্যায় নিয়ে স্বাধীনতা-উত্তর হীনমন্যকারীরা নানা রকম কেলেঙ্কারি করেছে, কেউ কেউ সুবিধা লুটে নিয়েছে এসব শ্রেষ্ঠত্বের গায়ে কালিমা লেপন করে।

পরিবহন খাতের সুষম উন্নয়ন by এ এম এম শওকত আলী

পরিবহন ব্যবস্থার সুষম উন্নয়নের বিষয়টি বর্তমানে গুরুত্বসহকারে বিবেচিত হচ্ছে। রেল উন্নয়নের বিষয়ে সম্প্রতি এক সেমিনারে বিশেষজ্ঞসহ নবনিযুক্ত রেলমন্ত্রী কিছু তথ্য প্রদান করেন। এ তথ্যের অন্যতম দিক ছিল ১৯৭২ সালের তুলনায় রেল পরিবহন খাতের জন্য প্রদত্ত অর্থ বরাদ্দ ক্রমান্বয়ে হ্রাস করা হয়েছে। ফলে এ খাত বহুলাংশে অচল।

পাহাড়ের নিচে আতঙ্কিত জীবন-নিরুপায় মানুষের পাশে দাঁড়ান

নিরুপায় মানুষ বাছাই করার সুযোগ থাকে না। আর তাই মৃত্যু হতে পারে জেনেও স্ত্রী-সন্তান নিয়ে বহু মানুষকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করতে হয়, এই মুহূর্তে যেমনটা করতে হচ্ছে চট্টগ্রামের অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর পাদদেশে। এমন বহু পরিবার সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যারা জানে যেকোনো সময় পাহাড়ধসে তাদের মৃত্যু হতে পারে।

বিমানের আকাশে কালো মেঘ-সমস্যা সমাধানের উদ্যোগ প্রয়োজন

আবারও নতুন এক সমস্যায় পড়তে যাচ্ছে বিমান। শুধু বিমান নয়, এবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের জন্য রয়েছে অশনিসংকেত। আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত জাতিসংঘের সহযোগী সংস্থা আইকাও বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করে ফেলতে পারে।

পবিত্র কোরআনের আলো-আল্লাহ ও তাঁর রাসুলের অনুগত লোকেরা নবী-রাসুলদের সঙ্গী হবেন

৬৭. ওয়া ইযান লাআ-তাইনাহুম্ মিল্লাদুন্না আজরান আ'যীমা। ৬৮. ওয়া লাহাদাইনাহুম সিরাত্বাম মুছতাক্বীমা। ৬৯. ওয়া মান ইউতিয়ি'ল্লাহা ওয়াররাসুলা ফাউলায়িকা মাআ'ল্লাযীনা আনআ'মাল্লাহু আ'লাইহিম্ মিনান নাবিয়্যীনা ওয়াস্সিদ্দীক্বীনা ওয়াশ্শুহাদায়ি ওয়াস্সা-লিহীনা ওয়া হাছুনা উলা-য়িকা রাফীক্বা।

অরুন্ধতি রায়-ওদের প্রতিচ্ছবি

মন্ত্রী বলেছেন, ভারতের স্বার্থে জনগণের গ্রাম ছেড়ে শহরে চলে আসা উচিত। তিনি হার্ভার্ড থেকে লেখাপড়া করেছেন। তিনি গতি এবং বড় সংখ্যার জনগণে বিশ্বাস করেন। ৫০ কোটি মানুষ শহরে চলে এলে তা বাণিজ্যের জন্য একটি ভালো উদাহরণ হবে বলে মনে করেন।

রাষ্ট্রক্ষমতায় ইন্দ্রজাল by এ কে এম শাহনাওয়াজ

বাংলাদেশের মানুষ অনেকটা খাঁচায় বন্দি পাখি। তেমন একটা বিকল্প না থাকায় কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপির খাঁচাতে ডানা ঝাপটাতে হয়। আর এই দুই দলও জনগণের রাজনীতি করার মতো মানসিক শক্তি হারিয়ে ফেলেছে অনেক আগেই।

চরাচর-তাদের শরীরজুড়ে পেরেক-ক্ষত! by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

গাছগুলো বুকে ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে! সাইনবোর্ডে ঢেকে যাওয়া এ রকম কোনো কোনো গাছ দৃশ্যমান হলেই সেদিকে আমাদের চোখ আটকে যায়। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখি, গাছগুলো তাদের শরীরে অসংখ্য পেরেক-ক্ষত নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে! শৈশবে মায়ের কাছে প্রথম শুনেছিলাম, গাছদের প্রাণ আছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সীমান্তবাসীর চাওয়া-পাওয়া by ফখরে আলম

মমতাকে আমি চিনতেই পারিনি। আমার সঙ্গে একজন ফটোসাংবাদিক ছিলেন। তিনিও ভুল করেছেন। আর এ কারণে তিনি মমতার কোনো ছবি তুলতে পারেননি। ২০০১ সালের ২১ জানুয়ারি তৃণমূল নেত্রী ভারতের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল্প সময়ের জন্য বেনাপোলে এসেছিলেন।

কল্পকথার গল্প-'সোনার চাঁদ পিতলা ঘুঘু' নয় by আলী হাবিব

যদিও 'চকচক করিলেই সোনা হয় না', তবু সোনা নিয়ে স্বপ্ন বোনা আমাদের পুরনো অভ্যাস। এককালে সোনার দামে সব কিছু বিবেচনা করা হতো। সোনার দাম বেড়ে যাওয়ার পর মানুষ অন্য ধাতুতে মনোনিবেশ করেছে। এককালে তো সোনার গয়নার বিকল্প কিছু ভাবাই যেত না।

ভারত-আম আদমির আন্দোলন ও নেতৃত্ব by সুভাষ সাহা

ভারতের সাধারণ মানুষ তাদের নেতা পেয়ে গেছেন। এই নেতা, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রিত্বের পদ প্রত্যাশী নন। গাড়ি-বাড়ি বা পার্থিব সুখ-স্বচ্ছন্দও তার চাহিদার তালিকায় নেই। আমরা যেই অর্থে পরিবার বুঝি, সেই পরিবার-পরিজনও নেই তার। এহেন নেতার আহ্বানেই যেন অনেক যুগ আগের মহাত্মার কণ্ঠস্বর শুনতে পেল মানুষ।

সমকালীন প্রসঙ্গ-ভারতে আন্না হাজারের অনশন ও দুর্নীতি সমাচার by বদরুদ্দীন উমর

রাজনৈতিক প্রতিবাদ ও দাবি আদায়ের পদ্ধতি হিসেবে ভারতে অনশনের প্রচলন করেন কংগ্রেস নেতা গান্ধী। সেই থেকে অনশনকে আন্দোলনের হাতিয়ার হিসেবে অনেকেই অনেক সময় ব্যবহার করে আসছেন। গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে ভারত থেকে দুর্নীতি নির্মূল করার উদ্দেশ্যে সরকারকে লোকপাল বিল পাস করতে বাধ্য করার জন্য আমরণ অনশন করেন।

ঈদের উৎসবে আশিকের পাশে by অজয় দাশগুপ্ত

১৭ ফেব্রুয়ারি, ১৯৯০_২০ মে, ১৯৯৩! তিন বছর, তিন মাস, তিন দিন! একটি শিশুর আয়ুষ্কাল। ওই সময়টি ছিল পিতা-মাতা ও স্বজনদের জন্য বড় কষ্টের। মরণব্যাধি ক্যান্সারে অতি শৈশবেই সে আক্রান্ত হয়। তাকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা চলে।

সাক্ষাৎকার-তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 'জাতীয় ঐকমত্য' হবে by মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাক্ষাৎকার গ্রহণ :লোটন একরাম সমকাল : বিএনপির প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্ণ হলো। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তা কতখানি বাস্তবায়ন সম্ভব হয়েছে? মির্জা ফখরুল : যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিএনপি গঠিত হয়েছিল তা ছিল প্রধানত_ ১. বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র-নামে আছে কাজে নেই

সিরাজগঞ্জ সদর উপজেলার মা ও শিশু কেন্দ্রটিতে প্রসব বেদনায় কাতর গৃহবধূ আলেয়া বেগমের ঠাঁই হয়নি। ডাক্তারের অনুপস্থিতির কারণে একজন আয়া তাকে খিঁচুনি রোগ থাকার কথা বলে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এই স্থানান্তরের পথেই চিকিৎসা কেন্দ্রটির মাত্র তিনশ' গজ দূরে স্কুটারেই তাকে সন্তান জন্ম দিতে হয়েছে।

ঈদুল ফিতর-উৎসব বয়ে আনুক সৌহার্দ্যের বার্তা

পবিত্র রমজান শেষে শাওয়াল মাস সমাগত প্রায়। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল উদযাপিত হবে ঈদ। আর আগামীকাল চাঁদ দেখা গেলে ঈদ পালিত হবে পরশু দিন। ঈদের চাঁদ দেখা গেলে চাঁদরাতজুড়ে টেলিভিশন, রেডিও, মোবাইলের রিংটোনে বাজতে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই মোহময় সঙ্গীত 'ও মন

লোডশেডিং বনাম আর্থ আওয়ার by শেখ রোকন

বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে নাগরিকের এন্তার অভিযোগ। অনিয়ম, অব্যবস্থাপনা প্রভৃতি তো রয়েছেই; অনেকে মনে করেন, জনগুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই বিভাগ যদি ঠিকমতো কাজ করত, তাহলে বিদ্যমান সম্পদ ও কাঠামোতেও পরিস্থিতির উন্নয়ন সম্ভব হতো। জনপ্রত্যাশায় সাড়া দিয়েই কি-না জানি না, বৃহস্পতিবার তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে নতুন

সাম্প্রতিক প্রসঙ্গ-দুটি অনন্য বিজয় by হাফিজুর রহমান কার্জন

২০০৮ সালের জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা বিপুলভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর পরবর্তী ২/৩ বছর রাজনৈতিকভাবে বিএনপির অবস্থা ছিল নাজুক। কিন্তু রোডমার্চের সময় থেকে বিএনপির সমাবেশে বিপুল জনসমাগম পরিলক্ষিত হতে থাকে।

রাজনীতি-বটতলা ও আজকের রাজনীতি by ইমতিয়াজ আহমেদ

মধুর ক্যান্টিনের মালিক মধুসূদন দে'কেও পরিবারের কয়েকজন সদস্যসহ হত্যা করা হয়। তার অপরাধ ছিল, 'মধুর ক্যান্টিনে' ছাত্রনেতারা ভবিষ্যৎ কর্মপন্থা প্রণয়নের জন্য আলোচনায় বসেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। একটি ক্যান্টিনের মালিক রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রবল রোষের শিকার হয়েছে, এমন নজির বিশ্বে বিরল।

মিনার ভাই :যদ্যপি আমার গুরু by অম্লান দেওয়ান

বুকভরা অভিমান নিয়ে চলে গেলেন আশির দশকের আলোচিত সাপ্তাহিক পত্রিকা 'বিচিন্তা'র সম্পাদক মিনার মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাজধানীর একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও পরিবারের ধারণা, মিনার মাহমুদ আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।

দিবস-ছয় দশকের দীপ্ত পথচলা by মুজাহিদুল ইসলাম সেলিম

২৬ এপ্রিল কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সকাল ১১টায় ছাত্র ইউনিয়ন পরিবারের হাজার হাজার সদস্যের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে এক ঘণ্টার অনুষ্ঠান শেষে একটি সুসজ্জিত র‌্যালি বের করা হবে।

স্কুল ভবনে নিম্নমানের সামগ্রী-এত সাহস ঠিকাদারের!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরকালকিনি হাজী এচহাক প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণ কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করার অভিযোগ উঠেছে। শনিবার সমকালে এ সংক্রান্ত যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে বলা হয়, নির্মাণ কাজে ব্যবহার করা ইট নিম্নমানের। সিমেন্ট ব্যবহারও পরিমিত নয়।

নগরে পানি সংকট-স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ চাই

গৃহস্থালি পানির দাবিতে রাজধানীর তেজকুনীপাড়ার বাসিন্দারা সোমবার বিজয় সরণিতে সড়ক অবরোধ করে যে বিক্ষোভ দেখিয়েছিলেন, সৌভাগ্যবশত তা বেশিদূর গড়ায়নি। কিন্তু তাই বলে স্বস্তিতে থাকার অবকাশ নেই। সংশ্লিষ্টরা একে ওয়েক আপ কল হিসেবে গ্রহণ করলে সবার জন্যই মঙ্গল।

ঘুম থেকে চির ঘুমে

দিনের কর্মব্যস্ততা শেষে দুই মেয়েকে নিয়ে নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন মা। রাত পোহালে আবার শুরু হবে তাঁর সাংসারিক কাজ, বিদ্যালয়ে যাবে দুই মেয়ে। কিন্তু বালুবোঝাই ট্রাকের চাপায় তাঁরা তিনজনই চলে গেছেন না ফেরার দেশে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এই ঋণ শোধ হবে না

৩৫৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ মো. আবুল কাশেম ভূঁইয়া, বীর বিক্রম যুদ্ধক্ষেত্রে শহীদ এক তরুণ যোদ্ধা মো. আবুল কাশেম ভূঁইয়া ১৯৭১ সালে ছিলেন এসএসসি পরীক্ষার্থী। টগবগে তরুণ। মুক্তিযুদ্ধ শুরু হলে নিজেকে আর স্থির রাখতে পারেননি।

তৃণমূল নেতাদের প্রধানমন্ত্রী-নারায়ণগঞ্জের কমিটি হবে কেন্দ্র থেকে

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কমিটি কেন্দ্রীয়-ভাবে করে দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সিটি করপোরেশন হওয়ায় সেখানে মহানগর ও জেলা কমিটি নামে দুটি কমিটি হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা কমিটি গঠনে নারায়ণগঞ্জের তৃণমূল নেতাদের লিখিত পরামর্শ চেয়ে বলেন, ‘আপনারা দীর্ঘ দিনেও কাউন্সিল

বিশুদ্ধ পানির জন্য ছোটাছুটি by অরূপ দত্ত

‘সিদ্ধ করে, এমনকি ফিটকারি দিয়েও কোনো লাভ হয় না, পানির দুর্গন্ধ আর ময়লা যায় না। অনেক দিন ধরে কষ্ট করছি, এখন এই পাম্প, ওই পাম্পে ছোটাছুটি করি।’ বাসাবো ধর্ম মহারাজিক বৌদ্ধবিহারের কল থেকে পানি তুলতে তুলতে এমন মন্তব্য করেন গৃহিণী তসলিমা বেগম। জানালেন, রাজারবাগে তাঁর বাসা। রিকশা ভাড়া বাবদ চলে যায় অনেক টাকা।

কে ভাঙবে টেন্ডুলকারের রেকর্ড

শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড কি আদৌ ভাঙবে? ভবিষ্যতের কোনো ব্যাটসম্যানের জন্য এই মাইলফলক ছোঁয়াটা কতটা কঠিন? টেন্ডুলকার ঢাকায় শততম আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়ার পর থেকেই ক্রিকেট-বিশ্বে ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে এসব প্রশ্ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়’-সমাবর্তনে তারুণ্যের জয়গান

কালো রঙের টুপিগুলো উড়ছে। আনন্দে আত্মহারা সবাই। দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার সমাপনী সনদ নিয়েছেন তাঁরা। উচ্চশিক্ষার কৃতিত্বের স্বীকৃতি পাওয়ার উচ্চ্ছ্বাস ছড়িয়ে দিয়েছেন তাঁরা পুরো ক্যাম্পাসে।
গতকাল শনিবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন।

মিডিয়া ভাবনা-পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ও নির্দল ছাত্রছাত্রীরা by মুহাম্মদ জাহাঙ্গীর

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে দুটি ভালো খবর সম্প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ১. আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ‘ডাকসু’ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলনিরপেক্ষ একটি ছাত্রগোষ্ঠী সংঘবদ্ধ হয়েছে ও তারা ডাকসু নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

চিকিৎসাশিক্ষা-ভালো চিকিৎসক কাকে বলব by এ কে আজাদ খান ও ফরিদ কবির

ভালো চিকিৎসার জন্য ভালো ডাক্তার দরকার। কিন্তু কাকে আমরা ভালো ডাক্তার বলব? একজন ভালো ডাক্তারের কী কী গুণ ও দক্ষতা থাকলে আমরা বলব, এই ডাক্তার ভালো! প্রশ্নটা সরল, কিন্তু উত্তরটা তত সরল নয়। কেউ কেউ বলতে পারেন মেধা, দক্ষতা ও পেশাদারি যাঁর মধ্যে আছে, তিনিই ভালো ডাক্তার।

লিমনের এগিয়ে চলা by মো. আক্কাস সিকদার

র‌্যাব গুলি করার পর মনে করেছিলাম, আমি হয়তো মারা যাব। কোনোমতে বেঁচে থাকলেও বাকি জীবন ভিক্ষা করে খেতে হবে। কিন্তু প্রথম আলোসহ অন্যান্য সংবাদপত্র ও টেলিভিশন আমাকে নিয়ে প্রতিবেদন করার পর সবকিছু পাল্টে যেতে থাকে। প্রতিদিন অনেক সাধারণ মানুষ আমাকে ফুল ও ফল দিয়ে যেতেন। তখন আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করি। মানুষের ভালোবাসাই আমাকে স্বপ্ন দেখাতে শেখায়।’

বৃক্ষরোপণের নামেও অর্থ সংগ্রহ করছে ডেসটিনি by ফখরুল ইসলাম

সরকারের অনুমোদন না নিয়েই খাস ও ইজারা দেওয়া জমিতে গাছ লাগিয়েছে ডেসটিনি ২০০০ লিমিটেড। আর এই গাছে বিনিয়োগ করতে মানুষকে উদ্বুদ্ধ করছে তারা। কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতির আওতায় তারা এভাবেই জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।

একটু বিশ্রাম চাই by সাকিব আল হাসান

অর্জন বা অভিজ্ঞতা বলা যায়, এমন চারটি ঘটনা আছে আমার জীবনে। দুটিই ঘটেছে গত এক বছরে। প্রথম দুটি হলো ওয়েস্ট ইন্ডিজে হঠাৎ অধিনায়কত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো আর নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করা। পরের দুটি বিপিএল আর সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সাফল্য।

‘এখান থেকে আর পিছিয়ে যাব না’

নেতৃত্ব পাওয়ার পর থেকেই একটার পর আরেকটা চ্যালেঞ্জ এসে দাঁড়াচ্ছে সামনে। তবে কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেভাবে। বরং এশিয়া কাপের সাফল্য বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখাচ্ছে নতুন স্বপ্ন। সাক্ষাৎকার নিয়েছেন তারেক মাহমুদ

বিদ্যুতের দাবিতে আ.লীগের বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে চিঠি

বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল শনিবার পাবনা ও খুলনায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। পাবনায় বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক নেতা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মসজিদে মসজিদে বৃষ্টির জন্য করা হচ্ছে মোনাজাত।

অনুসন্ধান কমিটি থেকে ইউনূসকে বাদ দিতে নানা কৌশল by জাহাঙ্গীর শাহ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনুসন্ধান কমিটি নিয়ে নতুন করে জটিলতা শুরু হয়েছে। নানা ধরনের কৌশল করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এ জন্য নতুন করে পরিচালনা পর্ষদও গঠন করা হয়। এসব কারণে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া যাচ্ছে না।