Showing posts with label সুমন বর্মণ. Show all posts
Showing posts with label সুমন বর্মণ. Show all posts

Friday, December 28, 2012

চরাচর-হাতিরদিয়া দিবস by সুমন বর্মণ

আজ ২৯ ডিসেম্বর, হাতিরদিয়া দিবস। ১৯৬৮ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে মওলানা ভাসানীর ডাকা হরতাল পালনকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া হাটে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কৃষক আন্দোলনের চার নেতা-কর্মী।

Saturday, September 15, 2012

শনিবারের সুসংবাদ-শিবপুরের প্লাবন ভূমিতে মাছ চাষে দিনবদল by সুমন বর্মণ

পাল্টে গেছে নরসিংদীর শিবপুরের টিলা এলাকার অর্থনীতির চিত্র, বিশেষ করে বর্ষাকালের চিরচেনা রূপে এসেছে ব্যাপক পরিবর্তন। এসেছে আলাদা গতিময়তা। নেপথ্য কারণ বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ। স্থানীয় কৃষকরা টিলার ঢালু প্লাবন ভূমিতে মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন।

Sunday, July 1, 2012

মেয়র লোকমান হত্যাকাণ্ড-১২ জনের বিরুদ্ধে চার্জশিট, মন্ত্রীর ভাইয়ের নাম নেই by সুমন বর্মণ

নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। তবে অভিযোগপত্রে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভাইসহ এজাহারভুক্ত ১১ আসামির নাম নেই।

Monday, June 11, 2012

পুলিশ এবার বিচারকের গায়ে হাত তুলল-নরসিংদীতে তিন পুলিশ প্রত্যাহার by সুমন বর্মণ

এবার এক বিচারককে লাঞ্ছিত করেছে পুলিশ। কর্মক্ষেত্রে প্রবেশের সময় প্রধান ফটকে পুলিশের সঙ্গে ওই বিচারকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ উত্তেজিত হয়ে তাঁর গায়ে হাত তোলে। লাঞ্ছনার শিকার এই বিচারক হলেন নরসিংদীর যুগ্ম জেলা দায়রা জজ-২ মো. ইমান আলী শেখ।

Wednesday, April 4, 2012

ফলোআপ : 'বন্দুকযুদ্ধে' নিহত ৬-পরিবারের প্রশ্ন, এ কী করল র‌্যাব by সুমন বর্মণ

নরসিংদীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ছয়জনের মধ্যে দুজন ছাত্র। তারা হলো নরসিংদী শহরের দক্ষিণ বিলাসদী এলাকার হোসেন মোল্লার ছেলে নাহিদ মোল্লা এবং ভেলানগর এলাকার আবুল হাসেমের ছেলে আরিফ মিয়া। তাদের মধ্যে নাহিদ মোল্লা সাটিরপাড়া মীর এমদাদ উচ্চ বিদ্যালয় এবং আরিফ মিয়া কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।

Thursday, January 12, 2012

রায়পুরা নরসিংদী : আওয়ামী লীগ-মন্ত্রী ও তাঁর ভাইয়ের পকেটে by সুমন বর্মণ

রসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর হাতে বন্দি রায়পুরা আওয়ামী লীগ। বর্তমান সরকারের আমলে রায়পুরায় উন্নয়ন হলেও বিভিন্ন কারণে ক্রমেই তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব বাড়ছে এই প্রবীণ রাজনীতিবিদের। এর সঙ্গে যোগ হয়েছে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো। এতে উপজেলা আওয়ামী লীগ এবং শহর আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। অন্যদিকে, প্রবীণ এই নেতার কোনো রাজনৈতিক উত্তরসূরি এখানে তৈরি না হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে হিসাব-নিকাশ।

Wednesday, December 14, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-ক্ষোভ থেকেই মোবারকের মদদে খুন করে শরীফ-নেপথ্যে রাজনীতিসহ একাধিক কারণ by সুমন বর্মণ

রসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের মূল হত্যাকারী নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ দাবি করেছে, ভাড়া নয়, ক্ষোভ থেকেই মোবারক হোসেন মোবার সহায়তায় মেয়র লোকমান হোসেনকে খুন করে সে। মোবারক অন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে সে মেয়র লোকমানকে হত্যা করতে মোবারকের কাছ থেকে কোনো টাকা নেয়নি বলে দাবি করেছে।

Tuesday, December 13, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-মূল হত্যাকারী কিলার শরীফসহ গ্রেপ্তার ৪ by সুমন বর্মণ

নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফের গুলিতেই নিহত হয়েছেন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন। নির্মম এ হত্যাকাণ্ডের ৪০ দিন পর ধরা পড়েছে এই পেশাদার কিলার। আটক করা হয়েছে আরো তিনজনকে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার ও ২২টি তাজা গুলি, হত্যা মিশনে অংশ নেওয়ার সময় পরা কাপড় ও মুখোশ। জেলা পুলিশ সুপার গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। এদিকে মূল খুনি ধরা পড়ায় স্বস্তি প্রকাশের পাশাপাশি

Monday, December 12, 2011

যুবলীগ নেতা আফজালের স্ত্রীর দাবি, এটি 'প্রকাশ্য গুপ্তহত্যা' by সুমন বর্মণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুবলীগ নেতা আফজাল হোসেন। ২০০৯ সালে র‌্যাবের সদস্যরা সাদা পোশাকে তাঁকে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজনের তৎপরতায় র‌্যাব তাঁকে গ্রেপ্তারের কথা স্বীকার করে একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরই কিছুদিন পর ২০১০ সালের অক্টোবরে রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে

Thursday, December 1, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-মূল আসামিরা ধরা পড়েনি, প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর আকুতি by সুমন বর্মণ,

রসিংদীবাসীর প্রিয় মেয়র লোকমান হোসেনকে হারানোর এক মাস হলো আজ পয়লা ডিসেম্বর। কিন্তু এত দিনেও লোকমান হত্যা মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা ও ভয়ে আছে সাধারণ মানুষ। সন্ধ্যা ৭টার পরপরই বেশির ভাগ দোকান এখনো বন্ধ হয়ে যায় শহরে। তদন্তের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়রের স্ত্রী নুসরাত জাহান বুবলী। তিনি বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি প্রার্থনা করেছেন।

Wednesday, November 30, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-জবানবন্দি শেষে কারাগারে আশরাফ-আলম গ্রেপ্তার, কবির আটক by সুমন বর্মণ,

রসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় শহর যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান।এদিকে গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন শহরের সাটিরপাড়ার কুমিল্লা কলোনি থেকে কাজী আলমকে গ্রেপ্তার ও কবির হোসেনকে আটকের কথা স্বীকার

Tuesday, November 29, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-সন্দেহভাজন আরো দুজন গ্রেপ্তার, এসপির অস্বীকার by সুমন বর্মণ,

রসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় সন্দেহভাজন আরো দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোর ৪টায় শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনি থেকে কাজী আলম (৪৫) ও কবির হোসেন (২৫) নামের দুজনকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বলে গ্রেপ্তারকৃতদের পরিবারের লোকজন জানিয়েছে। তবে পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন দুজন গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে গ্রেপ্তার কাজী আলমের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Saturday, November 26, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-টিপ্পন কারাগারে, সম্পৃক্ততার দাবি পুলিশের-আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি ঘোষণা by সুমন বর্মণ,

রসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি কাজী মাসুদুর রহমান টিপ্পনকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের দাবি, হত্যাকাণ্ডে টিপ্পন জড়িত থাকার তথ্য মিলেছে। আগামীকাল রবিবার ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নেওয়া হবে। এদিকে হত্যাকারীদের বিচার দাবিতে আগামী ৭ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

Friday, November 25, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-নরসিংদী সদরের ওসি প্রত্যাহার by সুমন বর্মণ,

রসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যার ঘটনায় সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে মঙ্গলবার নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) হেলাল উদ্দিনকে নোয়াখালীতে বদলি করা হয়। এদিকে ছাত্রলীগের কর্মসূচির মুখে রায়পুরায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর আগামীকাল শনিবারের জনসভা বাতিল করা হয়েছে।

Thursday, November 24, 2011

পরিবারে টানাপড়েন-কে হবেন মেয়র প্রার্থী-স্ত্রী বুবলী, না ভাই কামরুজ্জামান by পারভেজ খান ও সুমন বর্মণ

রসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর কেটেছে মাত্র ২৩ দিন। এখনো শোকার্ত নরসিংদীর মানুষ। হত্যা মামলার প্রধান আসামি বা নেপথ্য নায়করা এখনো ধরাছোঁয়ার বাইরে। এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র একজন। আতঙ্ক ছড়িয়ে আছে সর্বত্র। এ অবস্থায়ই শুরু হয়েছে আরেক নাটকীয়তা। আর সেটা খোদ লোকমানের পরিবারের মধ্যেই।

Wednesday, November 23, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-'এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার করা যায় না'-আসামি গ্রেপ্তার না হওয়া ও তদন্তে ধীরগতিতে ক্ষোভ by পারভেজ খান ও সুমন বর্মণ,

রসিংদীবাসীর কাছে মঙ্গলবার হলো শোকের দিন, হারানোর দিন। কারণ এমনই এক মঙ্গলবারে নরসিংদীবাসী হারিয়েছে তাদের প্রিয় নেতা পৌর মেয়র লোকমান হোসেনকে। লোকমান হত্যাকাণ্ডের পর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গেছে তিনটি মঙ্গলবার। কিন্তু স্বজনহারা নরসিংদীবাসীর চোখের জল যেন নাড়া দিতে পারেনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে। ঘটনার দীর্ঘ ২১ দিনে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও এদের মধ্যে এজাহারভুক্ত

Tuesday, November 22, 2011

প্রকৃতি-লাল শাপলায় রাঙা হালদার বিল by সুমন বর্মণ,

লাল শাপলাকে গ্রামগঞ্জের মানুষ রক্ত শাপলাও বলে থাকে। এ লাল শাপলার সৌন্দর্যে ঝলমল করছে নরসিংদীর রায়পুরা উপজেলার রাজবাড়ী গ্রামের হালদার বিল। শাপলার রাঙা রূপে জুড়িয়ে যায় চোখ। সৌন্দর্যপিপাসুদের মন কেড়ে নিচ্ছে লাল শাপলা। পাশাপাশি ওষুধ ও সবজি হিসেবেও এ শাপলার চাহিদা রয়েছে ব্যাপক।শাপলা বাংলাদেশের জাতীয় ফুল।

মেয়র লোকমান হত্যাকাণ্ড-নরসিংদীতে সন্ত্রস্ত মানুষ ভীত মন্ত্রী-এমপিরাও by পারভেজ খান ও সুমন বর্মণ

পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পার হয়ে গেলেও নরসিংদীর বাসিন্দাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে ওঠেনি। বাইরে থেকে দৈনন্দিন চালচিত্র স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কেমন যেন এক অজানা আশঙ্কায় সন্ত্রস্ত সাধারণ মানুষ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন রাজনীতিবিদ আর জনপ্রতিনিধিরাও। সবাই একই কথা বলছেন-নরসিংদীতে খুনখারাবি আর সন্ত্রাস নতুন কিছু নয়। কিন্তু লোকমানকে হত্যার ঘটনা ব্যতিক্রম।

Monday, November 21, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-খুনের দায় স্বীকার-গ্রেপ্তার ছয়জনের জবানবন্দি ভিডিও ক্যামেরায় ধারণ by পারভেজ খান ও সুমন বর্মণ

রসিংদী পৌরসভার মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এ পর্যন্ত যে সাতজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ছয়জনই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। কেউ অংশ নিয়েছে সরাসরি কিলিং মিশনে, আবার কেউ ছিল পরিকল্পনায়। পুলিশ সবার জবানবন্দিই ভিডিও ক্যামেরায় ধারণ করছে। লিপিবদ্ধ হচ্ছে কার্যবিধির ১৬১ ধারা মতে জবানবন্দি।

Sunday, November 20, 2011

মেয়র লোকমান হত্যাকাণ্ড-খুনের সম্ভাব্য কারণ ৯ রকমের বিরোধ by পারভেজ খান ও সুমন বর্মণ

রসিংদীর মেয়র লোকমান হত্যাকাণ্ডের মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে নরসিংদীবাসী উদ্বিগ্ন। আশঙ্কা লোকমানের পরিবারের সদস্যদের মাঝেও। তাঁরা বলছেন, একটা বিষয় তাঁরা স্পষ্ট বুঝতে পারছেন যে তদন্তের নেপথ্যে অনেক নাটক তৈরি করা হচ্ছে।তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলছে, তারা তদন্তের স্বার্থেই নীরবতাসহ নানা কৌশল অবলম্বন করছে; কাউকে ছাড় দিতে নয়।