Monday, July 2, 2012

গ্রেট হাউজওয়াইফ পেনেলোপে ক্রুজ

হাউজওয়াইফ হওয়াটা পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজ। নিজের অভিজ্ঞতা থেকে ৩৮ বছর বয়সী স্প্যানিশ বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী পেনেলোপে ক্রুজ সম্প্রতি এই মজাদার তথ্য জানিয়েছেন।

সাবেকদের সামনে অপ্রস্তুত কেট ও উইলিয়াম

নিবিড় কোনো মুহূর্তে অথবা কোন আনন্দঘন অনুষ্ঠানের আলোকঝলমলে পরিবেশে নিজের বাহুলগ্ন হয়ে থাকা আপনজনের সামনে হুট করেই যদি দেখা হয়ে যায় একসময়ের প্রিয় মনের মানুষের সাথে তাহলে কেমন লাগবে তখন! নিশ্চিত করে বলা যায় ভীষণ অপ্রস্ত্তত মুহূর্ত হবে সেটি।

তুমি বন্ধু, তুমি সখা

ভেবে দেখেছেন কি কখনও, বন্ধু মানে ঠিক কী? একরাশ মনখারাপের মাঝে যার কাছে উগরে দেয়া যায় দীনদুনিয়ার ক্ষোভ, সেই কি বন্ধু? যখন মধ্যরাতে পা থেকে মাথা পর্যন্ত টলমল, তখন যে শক্ত মুঠোয় হাত ধরে রাস্তা পার করে দেয়, সেই কি বন্ধু? হাজার মুখখারাপ করলেও যে কখনো ছেড়ে সরে যায় না, সেই কি বন্ধু?

সমুদ্রের বুকে সবুজ দ্বীপ by শম্পা ইফতেখার

নোনা সমুদ্রের বুকে ছোট একটা সবুজ দ্বীপ মহেশখালী। মহেশখালীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এই বৈশাখের দ্বিতীয় দিনে। হোটেলে নাশতা সেরে সকাল সকাল রওনা দিলাম ঘাটের উদ্দেশে। প্রথমেই ভ্রান্তি_ গেলাম ৬ নম্বর ঘাটে, সেখানে কোনো ট্রলার নেই। তারপর জনপ্রতি ৫ টাকা ভাড়া দিয়ে এলাম থানা ঘাটে।

আন্তর্জাতিক-বহুপাক্ষিকতার পথে বিশ্বব্যবস্থা by এম আবদুল হাফিজ

বিশ্বজুড়ে উন্নয়ন এজেন্ডার একটি স্থানান্তর ঘটছে। ঐতিহ্যগতভাবে এই এজেন্ডা উন্নত বিশ্বেই তৈরি, বাস্তবায়িত হতো এবং অতঃপর তা সমগ্র বিশ্বে চাপিয়ে দেওয়া হতো। এই প্রক্রিয়ার পুরোভাগে ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপান। রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্বব্যবস্থায় এরা এখনও সক্রিয় থাকবে; তবে চীন, ব্রাজিল,

সমকালীন প্রসঙ্গ-আমাদের একাত্তর ও কাদির খানের প্রলাপ by সুভাষ সাহা

পাকিস্তানিরা এই ভাবনাটা কবে ভাবতে শিখবে যে, তারা ভারতের সঙ্গে সখ্য গড়ে তুললে উপমহাদেশ নিশ্চিতভাবেই বিশ্বের বুকে একদিন পহেলা নম্বরের শক্তির স্থান দখল করে নিতে পারে, যার গর্বিত অংশীদার হবে তারাও। জনশক্তি, জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি, প্রাকৃতিক ও শক্তিসম্পদসহ অনেক কিছুই আমাদের রয়েছে।

ধনীদের কড়চা by গওসল আযম

মহাদেশে মহাদেশে, দেশে দেশে এবং একই দেশের অভ্যন্তরে আয়ের বৈষম্য সব ধরনের অর্থনৈতিক সংকটের মূল কারণ। আয়ের বৈষম্যের কথা বললেই আসে ধনী-গরিবের কথা। ধনী বলতে আমরা সাধারণত বুঝি আর্থিক সচ্ছলতা অর্থাৎ দৈব-দুর্বিপাকে এবং দুর্ভিক্ষে কারোর মুখাপেক্ষী না হয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকা।

শিক্ষা-ইউজিসির কাছে প্রত্যাশা by মাসুদ পারভেজ রানা

নতুন ইউজিসি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। আমি নিশ্চিত, তিনি তার ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান দুর্দশা দূরীকরণে ব্যবস্থা নেবেন। আশা করি, আগামীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও প্রমোশন প্রদানে অধিকতর যোগ্যতা প্রাধান্য দেওয়া হবে।

সমকালীন প্রসঙ্গ-সংবিধান সংশোধন ও নতুন রাজনৈতিক বাস্তবতা by বদিউল আলম মজুমদার

বিরাজমান ব্যবস্থায় নির্বাচিত সরকার মেয়াদ শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি অনির্বাচিত সরকারের কাছে সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করে, যা অনেকের মতেই অগণতান্ত্রিক। গণতন্ত্র আমাদের সংবিধানের মূলনীতির এবং মৌলিক কাঠামোর অংশ।

কৃষিঋণ বিতরণ-সব ব্যাংকের হিস্যা বাড়ূক

বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের অন্তত আড়াই শতাংশ কৃষি খাতে বিতরণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ সময়োপযোগী বলেই আমরা মনে করি। বাংলাদেশের দেশজ উৎপাদনে কৃষির অবদান গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের প্রধান খাতও এই কৃষি। সর্বোপরি রয়েছে খাদ্যনিরাপত্তা বিধানের ইস্যু।

পুরান ঢাকা-সেরে উঠুক রোগগ্রস্ত নগরী

নাগরিক ঐতিহ্যের সুদীর্ঘ পশ্চাৎপট নিয়ে আমাদের গর্বের মূল ভিত্তি পুরান ঢাকা। বুড়িগঙ্গার তীরে যখন ঢাকা শহরের পত্তন ঘটেছিল, তখন এ অঞ্চলে বহু বড় নগর অনাগত কালের গর্ভে ছিল। বিগত ৪০০ বছরে ঢাকা শহর দৈর্ঘ্যে, প্রস্থে, ঊধর্ে্ব প্রসারিত হয়েছে। বুড়িগঙ্গার তীরের ছোট শহরটি ক্রমান্বয়ে কোটি মানুষের আবাসে পরিণত হয়েছে।

খাদ্য নিরাপত্তা-আলু প্রধান সহযোগী খাদ্য হয়ে উঠুক by অসিত মুকুটমণি

আলু চাষের পরিবর্তে কৃষক আবার তামাক চাষের দিকে ঝুঁকছে_ কিছুদিন আগে সমকালে প্রকাশিত এমন এক খবর উদ্বেগের। বাংলাদেশে অন্তত ১৬.৪০ কোটি মানুষের বাস। তথ্য বলে, এ দেশের মোট ৩৬৭ লাখ হেক্টর জমির মধ্যে আবাদি জমি ১৯৩ লাখ হেক্টর, যা সমগ্রের ৫৩ শতাংশ। অবশিষ্ট ৪৭ শতাংশের মধ্যে ১৫-২০ শতাংশ পাহাড়িয়া,

সংবিধান সংশোধন-বিরোধ থেকেই গেল by তারেক শামসুর রেহমান

সংবিধান সংশোধন নিয়ে বিরোধিতা রয়েই গেল। সংবিধান সংশোধন নিয়ে যে জাতীয় কমিটি গঠিত হয়েছে, তারা প্রধান বিরোধী দলকে সংলাপে ডাকলেও বিএনপি ওই সংলাপে যায়নি। কেন তারা যায়নি, তা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েও দিয়েছে।

জাদুঘর ও স্মৃতি by আমিরুজ্জামান পলাশ

বর্তমান সময়ে জাদুঘর নিদর্শন সংবলিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং প্রদর্শন কেন্দ্র হিসেবে অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ। জাদুঘর ব্যক্তি, গোষ্ঠী ও জাতিগত সামগ্রিক পরিচয় এবং স্মৃতি ও ইতিহাসের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সঙ্গত কারণে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ঁহপরষ ড়ভ গঁংবঁসং ( ওঈঙগ) ১৯৭৭ সাল থেকে প্রতি বছর সুনিদিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করে

সাইবার অপরাধ-অ্যামেজিং অনুসন্ধান :একটি বিপদ সংকেত... by রাশেদ মেহেদী

বাস্তবে কেউ যদি একটি চমৎকার সাজানো-গোছানো ফুলের বাগান তৈরি করে তার মধ্যে একটি আফিম কিংবা হেরোইনের দোকান বসিয়ে দেয়, তাকে আপনি কী বলবেন? ফুলের বাগান করার জন্য তাকে ধন্যবাদ দেবেন, না ফুলের বাগানের আড়ালে আফিমের দোকান দেওয়ার জন্য তিরস্কার করবেন? অ্যামেজিং আড্ডার মতো এ ধরনের আন্ডারগ্রাউন্ড অনলাইন ফোরামকে তুলনা করা যায় আফিমের দোকানসহ একটি ফুলের বাগান হিসেবে।

কণ্ঠস্বর-সবুজের জয় by রাহাত খান

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বামফ্রন্টকে একেবারে ধসিয়ে দিয়ে বড় মার্জিনে জিতেছে তৃণমূল কংগ্রেস-কংগ্রেস জোট। জয় বর্ণনা করতে গিয়ে এভাবে বললেও হয় :'দাদার বদলে দিদি। লালের বদলে সবুজ। ভট্টাচার্যের বদলে বন্দ্যোপাধ্যায়।'

সখীপুরের বনাঞ্চল-অবৈধ করাতকল তুলে দিন

সখীপুরের সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে ৪৬টি অবৈধ করাতকল গড়ে ওঠার কারণ অনুসন্ধানের জন্য গভীর গবেষণার প্রয়োজন নেই। বনাঞ্চলের কাছাকাছি করাতকল থাকলে অবৈধভাবে গাছ চিরে সহজেই কাঠ বানিয়ে পাচার করা যায়। যেহেতু ব্যবসাটি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ, তাই এর সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও দুর্নীতিগ্রস্ত একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সমর্থন থাকাটা স্বাভাবিক।

জলবায়ু পরিবর্তন-উন্নত বিশ্ব কার্যকর সাড়া দিক

মূলত শিল্প ও প্রযুক্তিগত যথেচ্ছাচারের কারণে সংঘটিত জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবের মুখোমুখি আমরা দাঁড়িয়ে, তা মোকাবেলায় গ্রিন টেকনোলজি বা পরিবেশবান্ধব প্রযুক্তি হতে পারে অন্যতম উপায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬তম কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে এ ব্যাপারে

বুদ্ধ পূর্ণিমার শিক্ষা :বৌদ্ধ ধর্ম ও মানবতাবাদ by সুকোমল বড়ূয়া

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। ২৫৫৫ বুদ্ধবর্ষ। আড়াই হাজার বছরেরও অধিক আগে এমনই এক শুভ তিথিতে গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এ মহামানবের জন্ম খ্রিস্টপূর্ব ৬২৪ অব্দে। বুদ্ধত্ব লাভ খ্রিস্টপূর্ব ৫৮৯ অব্দে এবং তিনি মহাপরিনির্বাণ লাভ করেন খ্রিস্টপূর্ব ৫৪৪ অব্দে।

লাইবেরিয়া-সামাজিক উন্নয়ন কাজে বাংলাদেশি শান্তিরক্ষী by মোঃ লুৎফর রহমান

উন্নত শৃঙ্খলা ও মূল্যবোধের কারণে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশে-বিদেশে সমানভাবে প্রশংসিত। আদর্শ চরিত্র গঠনের জন্য সেনাবাহিনীতে চরিত্র গঠনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এর মাধ্যমে প্রত্যেকটি সেনাসদস্যকে আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য শিক্ষা দেওয়া হয়।

স্বদেশ প্রত্যাবর্তনন-রাজনীতিতে শেখ হাসিনা ফ্যাক্টর by সুভাষ সিংহ রায়

তারপরও শেখ হাসিনা ধৈর্য ধারণ করে একাগ্রচিত্তে দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। '৭৫-পরবর্তী বিধ্বস্ত একটি দলকে সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন। কাজটি খুবই কঠিন ছিল এবং এর জন্য অসংখ্যবার তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে।

কে শোনে কার কথা by আরিফ হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মৃত্যু হয়েছে কিছুদিন আগে। এখন কাজ চালাচ্ছেন ভারপ্রাপ্ত একজন, যিনি উপ-উপাচার্য পদে আসীন রয়েছেন। গতকাল সোমবার এ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কিছু পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ও শিক্ষক শহরে বসবাস করেন তাদের একটি অংশ ক্যাম্পাসে

মুক্তিযুদ্ধ-রণাঙ্গনের কলমসৈনিকদের যেন ভুলে না যাই by শেখ রোকন

এসব সংবাদপত্রের সম্পাদকদের যে কয়জন এখনও সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে বেঁচে আছেন, তাদের একটি সংবর্ধনার আয়োজন তো সরকার এখনই, এই বিজয় দিবসেই করতে পারে। তাতে রণাঙ্গনের ওই কলমসৈনিকরা যতখানি না, তার চেয়ে অনেক বেশি সম্মানিত হবো আমরা নিজেরাই

সমকালীন প্রসঙ্গ-পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল by বদরুদ্দীন উমর

তৃণমূলের নির্বাচন জয় ও সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের জনগণ এবার কর্মসূচির সন্ধান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সমালোচনা করে ও বড় বড় প্রতিশ্রুতি দিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে যে স্তরে নিয়ে গেছেন সেটা চরিতার্থ করা কংগ্রেসীদের কর্ম নয়।

সেবামূলক প্রতিষ্ঠান-ইউনিয়নের স্বেচ্ছাচারিতা নয়

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির খবর নতুন কিছু নয়। সেবামূলক প্রতিষ্ঠানও এই চরম ক্ষতিকারক ব্যাধির হাত থেকে রেহাই পায় না। এভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের নামে একশ্রেণীর অসাধু কর্মচারী নেতার আঙুল ফুলে কলাগাছ বনার ব্যাপারটা এখন ওপেন সিক্রেট।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি-মন্দ উত্তরাধিকার

গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা প্রসঙ্গে মন্তব্য করেছিল : সাধারণ নির্বাচন ঘনিয়ে এলে দলীয় সরকার যেসব অন্যায় বা পাপ করে তার মধ্যে অন্যতম হচ্ছে সম্ভাব্য দলীয় প্রার্থীদের স্বার্থ রক্ষিত হতে পারে এমন প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে গ্রহণ এবং তা বাস্তবায়নে অগ্রাধিকার প্রদান।

নাগরিকত্ব থাকলে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার

মিয়ানমার সরকার বাংলাদেশে অবস্থানরত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গার নাগরিকত্ব যাচাই করে দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত আছে। মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্ট গতকাল রবিবার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ কথা জানান।

ক্রমেই সেরে উঠছেন হুমায়ূন আহমেদ

নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের অবস্থা সংকটাপন্ন নয়। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের কয়েক দিন পর কিছুটা অবনতি ঘটলেও তাঁর অবস্থা এখন ভালোর দিকে। মাত্র ১০ দিনের ব্যবধানে দুবার অস্ত্রোপচার হওয়ায় এর ধকল সামলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর কিছুটা সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা!

'প্রথমে ভেবেছিলাম স্বামী আমার ওপর রাগ করে কবর খুঁড়ে আমাকে জীবন্ত কবর দেওয়ার ভয় দেখাচ্ছেন। কিন্তু সত্যি সত্যি যখন দেখলাম স্বামী আমাকে কবরে নামিয়ে মাটিচাপা দিচ্ছেন, তখন চিৎকার করলাম। এ সময় কোদাল দিয়ে স্বামী আমার মাথায় কোপ মারেন।'

সিটি করপোরেশন হলো রংপুর

রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আইন অনুযায়ী, আদেশ জারির ১৮০ দিনের মধ্যে নতুন এ সিটি করপোরেশনে নির্বাচন দিতে হবে।

বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে অযৌক্তিক, অন্যায্য বলল দুদক

বিশ্বব্যাংকের পদ্মা সেতু ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক, অনভিপ্রেত ও অন্যায্য বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল রবিবার বিকেলে দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান এ মন্তব্য করেন।

রাজনৈতিক নেতাদের বক্তব্য-পদ্মা সেতুর দুর্নীতির মাসুল আ. লীগকে দিতে হবে

আওয়ামী লীগকে পদ্মা সেতুর দুর্নীতির মাসুল দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি, বিকল্পধারাসহ সমমনা রাজনৈতিক দল ও সংগঠনগুলোর নেতারা। গতকাল রবিবার বিএনপি সংবাদ সম্মেলন করে এবং অন্যান্য দলের নেতারা পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।

কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধ-মহাখালীতে যুবলীগ অফিসে হামলায় তিনজন গুলিবিদ্ধ

রাজধানীর মহাখালীতে গতকাল রবিবার ঢাকা মহানগর (উত্তর) ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন (৩২), সদস্য মোহাম্মদ আলী (৩৪) এবং ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন নয়ন (৩১)। তাঁদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রধারীরা গুলি চালিয়ে হেঁটে চলে যায়।

নিবন্ধনহীন কাগজ বাজারে সরকারি প্রতিষ্ঠানও কিনছে

বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়াই বাজারে কাগজ সরবরাহ করছে কয়েকটি কাগজ উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠান। নিম্নমানের এসব কাগজ ব্যবহার হচ্ছে সরকারি প্রতিষ্ঠানেও। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার পাননি স্থানীয় উদ্যোক্তারা।

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসীর মামুনের সাক্ষ্য

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেছেন, 'গোলাম আযমরা পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ না করলে হয়তো ধ্বংসযজ্ঞের মাত্রা কম হতো। বাঙালি আরো আগেই বিজয়ী হতে পারত।'

অবাক চা-খোর! by সুমন্ত চক্রবর্তী

খুলনা প্রতিনিধি নাম তার মন্টু, খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের কালিপদ শীলের ভেড়া। কালিপদের আরও চারটি ভেড়া আছে। কলা-পাউরুটি দিয়ে নাশতা সারে তারা। তবে মন্টু আবার আরেক কাঠি সরেস; কিঞ্চিৎ চায়ের অভ্যাস আছে চারপেয়েটির। তেষ্টা পেলেই মনিবের দোকানে এসে চায়ের আবদার জুড়ে দেয় দু-পা তুলে।

গুণীজন কহেন

জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা হলো জ্ঞানের অভাবের ফলাফল। টেরি প্র্যাচেট, আইরিশ লেখক
স্টুপিড হতে হলে আপনাকে অবশ্যই মানুষ হতে হবে। টেরি প্র্যাচেট, আইরিশ লেখক আমরা কি আসলেই বিশ্বব্রহ্মাণ্ডকে জানতে পারি? হায় ঈশ্বর! চায়না টাউনে নিজের রাস্তা খুঁজে পাওয়াই তো কঠিন।

ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী বলুন তো আমি কেন লেখা পাঠালাম? উত্তর মিলে গেলে আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ডের ফটোকপি। আর উত্তর না মিললেও আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার।

স্বপ্ন-আ. কুরলিয়ান্দ্স্কি

ক্লিম সেমিওনভিচ একটা স্বপ্ন দেখলেন। বিদঘুটে ও বিচিত্র সেই স্বপ্ন; যেন তিনি ক্লিম সেমিওনভিচ নন, নন পাভেল কন্দ্রাতিয়েভিচ, দমিত্রি খ্রিস্তফরোভিচ বা সোফিয়া মার্কভনা। একেবারেই ভিন্ন কেউ। তবে ক্লিম সেমিওনভিচ নন নিশ্চিতভাবেই।

রুশ রস-সংক্ষেপিত গল্প-সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ

বরিস ইয়ারেমচুক এক চমৎকার সকালে লিখে ফেললাম এক রসগল্প। বত্রিশ পৃষ্ঠার। তারপর সেটাকে বগলদাবা করে চললাম আইভাইভাই শহরের উদ্দেশে। ‘কোরানো হর্সর‌্যাডিশ*’ নামের বিদ্রূপাত্মক পত্রিকা বের হয় সেখান থেকে।
‘গল্পের আইডিয়াটা সুন্দর,’ পত্রিকা অফিসে আমাকে বলা হলো, ‘তবে বেজায় লম্বা।

চলতি পথে-কমলা রানীর সাগরদিঘি by দীপংকর চন্দ

১৯৭১ সালের রক্তঝরা দিনগুলোয় ভারত সীমান্তবর্তী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে শক্ত ঘাঁটি গড়ে তুলেছিল পাকিস্তানি সেনারা। স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদর বাহিনীর স্থানীয় সদস্যদের সশস্ত্র সহযোগিতায় মুক্তিকামী বহু মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় বিরিশিরি বধ্যভূমিতে।

পাঠকের মন্তব্য-এখন বলবেন সব দোষ বিশ্বব্যাংকের!

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

ভবদহ-জোয়ারাধার বন্ধ মানে জলাবদ্ধতা by ইকবাল কবির জাহিদ ও অনিল বিশ্বাস

নতুন করে ভবদহে জলাবদ্ধতার আশঙ্কা যশোরবাসীকে আচ্ছন্ন করে ফেলেছে। একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষকে কেন্দ্র করে বিল কপালিয়ার জোয়ারাধার প্রকল্প বন্ধ হতে বসেছে। যশোরবাসীর জন্য এ এক অশনিসংকেত। অন্যদের মতো কপালিয়ার জনগণও বোঝে, জোয়ারাধার ছাড়া এলাকা বাঁচানোর আর কোনো উপায় নেই।

নির্বাচনী প্রচার চালাতে হলে চাকরি ছেড়ে তা করুন-এলজিইডির প্রকৌশলীর রাজনীতি

একজন রাজনীতিবিদ অন্যজন সরকারি কর্মকর্তা। তাঁরা বন্ধু হতে পারেন কিন্তু রাজনৈতিক সহযোগী হতে পারেন না। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এলাকায় সেতু নির্মাণের বাইরে প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানের আর কোনো কাজ থাকার কথা নয়।

বিশ্বাসযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তি হোক-পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল

দুর্নীতির আশঙ্কার অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সন্তোষজনক তদন্ত ও ব্যবস্থা গ্রহণ না করায় বিশ্বব্যাংক যেভাবে পদ্মা সেতু প্রকল্পে তাদের ঋণচুক্তি বাতিল করল, তার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। বিশ্বব্যাংক সরে যাওয়ায় এডিবি, জাইকাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাও হয়তো পদ্মা সেতুতে প্রতিশ্রুত ঋণসহায়তা দিতে ইতস্তত করবে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. দেলাওয়ার হোসেন, বীর প্রতীক দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে একদল মুক্তিযোদ্ধা গেরিলা অপারেশন করে মোগলহাট রেললাইনে।

সংবর্ধনা-অবারিত হোক জানার জগৎ

মূসা, মুহিত, নিশাত ও ওয়াসফিয়া—জীবনের ঝুঁকি নিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে জাতির জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁরা প্রমাণ করেছেন, অদম্য ইচ্ছাশক্তি, সাহস আর পরিশ্রম করার মানসিকতা থাকলে অসাধ্য সাধন অসম্ভব কিছু নয়।

সিটি করপোরেশন হলো রংপুর, আনন্দ, মিষ্টি বিতরণ

হরতালসহ নানামুখী আন্দোলনের পর রংপুর সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দিল সরকার। এ বিষয়ে গত ২৮ জুন প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। তবে সেটি গতকাল রোববার প্রকাশ করা হয় এবং ফ্যাক্সযোগে রংপুরে পাঠানো হয়।

মহাখালীতে যুবলীগ কার্যালয়ে গুলি, তিন নেতা গুলিবিদ্ধ

রাজধানীর মহাখালীতে ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে সন্ত্রাসীরা ঢুকে গতকাল রোববার গুলিবর্ষণ করেছে। এতে ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ (৩২) তিন নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ইউনিকের শুরু অর্ধেক দরে টাকা ফেরত দিচ্ছে লঙ্কাবাংলা by তৌহিদুল ইসলাম মিন্টু

প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বিক্রি করা কম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) মাধ্যমে শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই যে দরে প্লেসমেন্ট শেয়ার বিক্রি করা হয়েছে আইপিওতে শেয়ারের দর নির্ধারিত হয়েছে তার চেয়ে অনেক কম।

ফেনীতে পথসভায় খালেদা জিয়া-লজ্জা থাকলে সরকারের পদত্যাগ করা উচিত

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, 'পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এ সরকার মহা দুর্নীতিবাজ। নূ্যনতম লজ্জা থাকলে এক মুহূর্ত বিলম্ব না করে সরকারের পদত্যাগ করা উচিত।'

স্পেনের ইতিহাস by রাজীব হাসান

টিকি-টাকা বিরক্তিকর! টিকি-টাকা একঘেঁয়ে! টিকি-টাকা অর্থহীন-অকার্যকর! স্পেনের পাসিং ফুটবল নিয়ে সমালোচনার ফেনা তোলা নিন্দুকদের পাল্টা একটা জবাব দেওয়ার পণই যেন করেছিল ভিসেন্তে দেল বস্কের দল। নিজেদের সেরা জাদুটাও যেন জমিয়ে রেখেছিল আসল মঞ্চের জন্য।

ভারতকে ট্রানজিট দিতে নৌ প্রটোকলের পরিধি বাড়ছে! by রাহীদ এজাজ

অবকাঠামোর অভাব এবং আইনি-প্রক্রিয়া শেষ না হলেও সরকারের দায়িত্বশীল একটি মহল ভারতকে নৌ-পথে ট্রানজিট (পণ্য পারাপার) দিতে উদ্যোগী রয়েছে। ভারতকে ট্রানজিট দেওয়ার সুবিধার্থে দুই দেশের বিদ্যমান বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-পথ অতিক্রম ও জলবাণিজ্য প্রটোকল বা পিআইডব্লিউটিটি পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।

দুদকের সংবাদ সম্মেলন-আবুল হোসেনের ব্যাংক হিসাব জব্দের পরামর্শ দিয়েছিল বিশ্বব্যাংক

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট (ভ্রমণবৃত্তান্ত পেতে) জব্দের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেছিল বিশ্বব্যাংক। এই সঙ্গে মন্ত্রীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণবৃত্তান্ত সংগ্রহ ও ব্যাংক হিসাব জব্দ করার পরামর্শ দেয় তারা।

বিশ্বব্যাংককে দেওয়া সরকারের ছয় চিঠি-মন্ত্রীকে সরানোর পরামর্শ ছিল

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব ছিল বিশ্বব্যাংকের।
সর্বশেষ গত ২৯ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদের পক্ষ থেকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরোরকে লেখা চিঠিতে সে ইঙ্গিত আছে।

অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন-সিদ্ধান্ত পুনর্বিবেচনার অপেক্ষায়

পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক। এ ব্যাপারে বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি জারি করাটা অসম্মানজনক। এ কথা জানিয়ে বিষয়টি বিশ্বব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্বব্যাংকের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করব।’

সরকারের পদক্ষেপ আমলে নেয়নি বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

পদ্মা সেতুর কাজে দুর্নীতি যাতে সংঘটিত না হতে পারে, সরকার সর্বতোভাবে সেই প্রচেষ্টা চালিয়েছে। তাই বিশ্বব্যাংকের বিবৃতিতে সরকারের নিষ্ক্রিয়তার যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং সঠিকও নয়। সুষ্ঠুভাবে বিষয়টির সমাধানের জন্য সরকার এখনো বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা বহাল রেখেছে।

পদ্মা সেতুর সম্ভাবনা আছে

বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করলেও পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে সরকার কোনো ধরনের বাধার মুখে পড়বে না, বরং বিশ্বব্যাংক অর্থায়ন করবে না- এ বিষয়টি মাথায় রেখে সরকার গত বছরের নভেম্বর মাস থেকেই বিকল্প অর্থায়নের জন্য তৎপরতা শুরু করেছিল।

বর্ষায় ঢাকায় জনদুর্ভোগ-সবার আগে এডিস মশা দূর করুন

এই বর্ষায় ঢাকা মহানগরীর জীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে রাস্তা মেরামতের জন্য খোঁড়াখুঁড়ি। যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক রাস্তা হেঁটে পার হওয়াই মুশকিল। এই বিড়ম্বনার মাঝে বর্ষা শুরু হতে না হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে।

পদ্মা সেতু : ঋণচুক্তি বাতিল-বিশ্বব্যাংকের এ সিদ্ধান্ত দুঃখজনক

অবশেষে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে। দুর্নীতি বা সম্ভাব্য দুর্নীতির ব্যাপারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে তারা সন্তুষ্ট হতে পারেনি বলে জানিয়েছে। প্রায় ১৪ মাস ঝুলিয়ে রাখার পর মালয়েশিয়ার বিকল্প প্রস্তাব প্রদানের এক দিন পর বিশ্বব্যাংক এ ব্যাপারে যে সিদ্ধান্ত নিল তাকে বিশিষ্টজনদের অনেকেই প্রশ্নবিদ্ধ করেছেন এবং রহস্যজনক বলে উল্লেখ করেছেন।

পবিত্র কোরআনের আলো-কোরআন নিয়ে বিতর্কের জবাবে একটি সুরা রচনা করে দেওয়ার চ্যালেঞ্জ প্রদান করা হয়

৩৭. ওয়া মা- কা-না হা-যাল ক্বুরআ-নু আন ইয়্যুফতারা- মিন দূনিল্লা-হি ওয়ালা-কিন তাসদীক্বাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতা-বি লা রাইবা ফীহি মির্ রাবি্বল আ'-লামীন। ৩৮. আম্ ইয়াক্বূলূনাফ্তারা-হু ক্বুল ফা'তূ বিছূরাতিম্ মিছ্লিহী ওয়াদ্ঊ' মানিছ্ তাত্বা'তুম্ মিন দূনিল্লা-হি ইন কুনতুম সা-দিক্বীন।

টেলিফোনে নাগরিক মন্তব্য-ঋণচুক্তি বাতিল দুঃখজনক

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে ঋণচুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। ২০১১ সালের এপ্রিলে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তি বাতিলের বিষয়ে মতামত জানিয়েছেন পাঠকরা। গ্রন্থনা একরামুল হক শামীম ও রানা আব্বাস

বার্মা, মিয়ানমার কিংবা লাউ ও কদু by জামান সরদার

প্রায় আড়াই দশক পর ইউরোপ সফরে গিয়ে স্মৃতিআর্দ্র সু চিকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে তার দেশের মহাপরাক্রমশালী নির্বাচন কমিশন। ভালো কথা, অং সান সু চির 'দেশ' কোনটি? এ কেমন প্রশ্ন! কে না জানে! সু চি নিজেও কি দিনে তিনবেলা দেশের নাম নিচ্ছেন না! বারবার বলছেন- স্বদেশ বার্মায় তিনি আইনের শাসন চান।

পদ্মা সেতু নির্মাণ-বিশ্বব্যাংকের অর্থায়ন কি এতই জরুরি by ম. ইনামুল হক

বিশ্বব্যাংকের অর্থায়ন কি এতই জরুরি? যমুনা সেতু নির্মাণের সময় আমরা বিদেশি ঋণের দিকে না তাকিয়ে জনগণের টাকায় নিজস্ব অর্থায়নেই কাজ শুরু করেছি। পরে এসেছে অন্যান্য লগি্নকারী সংস্থা। আমরা তিস্তা ব্যারাজ নিজস্ব অর্থায়নে করেছি। পদ্মা সেতুর বেলাতেও কি আমরা একই কাজ করতে পারি না?

সমকালীন প্রসঙ্গ-পদ্মা সেতু প্রকল্প বৃত্তান্ত by জামিলুর রেজা চৌধুরী

পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদারের প্রাক-যোগ্যতা মূল্যায়নে 'কোয়ালিটি অ্যান্ড কস্ট বেইজড সিলেকশন' পদ্ধতি ব্যবহার করা হয় বিশ্বব্যাংকের গাইডলাইন অনুসারেই। ওইখানে কারিগরি মূল্যায়নের ওপর শতকরা ৯০ ভাগ 'ওয়েইটেজ' এবং ভিন্ন একটি খামে জমা দেওয়া আর্থিক প্রস্তাবের মূল্যায়নের ওপর শতকরা ১০ ভাগ ওয়েইটেজের মূল্যায়ন করা হয়।

সেরা রাঁধুনী পুরস্কার-যিনি চুল বাঁধেন, তিনি রাঁধেনও

কোনো রকম ভূমিকার আশ্রয় না নিয়েই আমরা 'স্কয়ার' আয়োজিত 'সেরা রাঁধুনী পুরস্কার' বিজয়ী তিন রন্ধনশিল্পী ফেরদৌস জাহান পাবন, জোবাইদা বেগম ও হুমায়রা রায়হান খানকে অভিনন্দন জানাই। বাঙালির অনেক সুনাম এখন বিবর্ণ, অনেক সুনাম লুপ্তপ্রায়। এ নিয়ে আমাদের মর্মবেদনা কম নয়।

সরকারি স্বাস্থ্যসেবা-বরাদ্দ বাড়ূক, হোক দরিদ্রবান্ধব

সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোগের যথেষ্ট অগ্রগতি হলেও সরকারি স্বাস্থ্যসেবাকে এখনও চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে অভিহিত করা হয়। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সমৃদ্ধি ও অগ্রগতি কাম্য; কিন্তু এগুলো সরকারি ব্যবস্থার বিকল্প হতে পারে না, হওয়া উচিতও নয়।

বিশেষ সাক্ষাৎকার : ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী-বিদ্যমান পরিস্থিতিতে সংলাপের কোনো বিকল্প নেই

দেশের রাজনীতি কোন পথে? আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে? দলীয়, তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন সরকার- এসব বিষয় নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

চরাচর-ঢাকার কামান by সাজ্জাদ কবির

ঢাকা একটি ঐতিহাসিক শহর। ৪০০ বছরের পুরনো এই শহর। আমাদের উপমহাদেশে এত পুরনো শহর হাতেগোনা। একটি ঐতিহাসিক পুরনো শহরের নানা রকম ঐতিহ্য থাকে। ঢাকা শহরের এ রকম অসংখ্য ঐতিহ্যবাহী বিষয় রয়েছে। আর এসবের মধ্যে ভারতখ্যাত যে ঐতিহ্য, সেটি হলো ঢাকার কামান।

পদ্মা সেতু সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ by ইফতেখারুজ্জামান

পদ্মা সেতু নিয়ে এ পর্যন্ত যা ঘটে গেল তার মধ্য দিয়ে সব কিছুর যে সমাপ্তি ঘটল, তা কিন্তু নয়। বরং আরেকটি নতুন অধ্যায় শুরু হলো। বিশেষ করে আমাদের সরকারের সামনে এখন একটি অগি্নপরীক্ষা। প্রথমে যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করে, সরকারের পক্ষ থেকে তা সম্পূর্ণরূপে অস্বীকার করার প্রবণতা লক্ষ করা গেছে।

পদ্মা সেতু : বিশ্বব্যাংকের না by মোহাম্মদ আবদুর রহমান খান

অবশেষে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করে দিল। বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে বিশ্বব্যাংক এ সেতুর ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেয়। এ নিয়ে বাংলাদেশে অর্থনৈতিক বিশেষজ্ঞসহ বিশিষ্টজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিব্রতকর অবস্থায় আমাদের কী করণীয়?

আমাদের সংবিধান ও চট্টগ্রাম ট্র্যাজেডি by শহিদুল ইসলাম

এক. চট্টগ্রামের বিয়োগান্ত পাহাড়ধসে মানুষের মৃত্যুতে প্রতিবছরের মতো এবারও এ দেশের মানুষ শোকাহত। যে কারণে প্রতিবছর পাহাড়ে ধস নামে এবং মানুষ মরে, প্রতিবছরের মতো এবারও তার বিচার-বিশ্লেষণ শুরু হয়েছে। বিভিন্নজন তার মতো করে এর কারণ খোঁজার চেষ্টা করছেন। আমার প্রথমেই প্রশ্ন- এটা কি প্রাকৃতিক বিপর্যয়?

স্ত্রীর মর্যাদা পেতে বিষের বোতল হাতে অনশন

শ্বশুর বাড়ির সামনে বিষের বোতল হাতে নিয়ে অনশন করেছেন মণিরামপুরের কলেজ ছাত্রী আঞ্জুমান আরা সাথী। তার দাবি, ‘হয় স্ত্রীর মর্যাদা দাও, নইলে আত্মহত্যা।’