Sunday, October 28, 2012

গাছের চূড়ায় নারিকেলের অঙ্কুরোদ্গম by এম মাঈন উদ্দিন

অবিশ্বাস্য হলেও সত্যি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছের চূড়াতেই নারিকেলের অঙ্কুরোদগম হয়েছে! এই গাছের মালিক মিরসরাই থানা। মিরসরাই থানার উত্তর সীমানার নারিকেল গাছগুলোতে দীর্ঘদিন ধরে অনেক নারিকেল পেকে ঝুলে আছে। কয়েকটি গাছে ৫০ থেকে ১০০টি পর্যন্ত নারিকেল পেকে আছে।

ঈদের ছুটিতে মানুষের ঢল রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে by শরীফ সুমন

ঈদের ছুটিতে রাজশাহী শহর এখন ফাঁকা। চিরচেনা প্রাণচাঞ্চল্য অনুপস্থিত। ঈদ-উল-আজহার ছুটির পর অফিস-আদালত খুলবে সোমবার। রোববারই কোরবানির ব্যস্ততা শেষ। তাই রাজশাহী মহানগরজুড়ে এখন চলছে ছুটির আমেজ।

নগ্ন হবেন মাইলি

এ সময়ের আলোচিত সংগীত তারকা মাইলি সাইরাসকে ইতিমধ্যে জনসম্মুখে বেশ খোলামেলাভাবে আসতে দেখা গেছে। শুধু তাই নয়, কয়েক মাস আগে একটি বিচে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে থাকতেও দেখা গেছে তাকে। তবে তার এই নগ্ন ছবি ক্যামেরাবন্দি করতে সমর্থ হননি পাপ্পারাজ্জিরা।

বিয়ের প্রস্তুতিতে বিশেষ ডায়েট

ছেলে বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। আর তাই বিশেষ ডায়েট করছেন তিনি। তিন বছর ডেট করার পর গেল বছর ডিসেম্বরে  ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি।

সঙ্গীতে বর্ষসেরা নারী কেটি পেরি

রক-পপ সঙ্গীতাঙ্গনে নবাগত জনপ্রিয় তারকাদের অন্যতম কেটি পেরির ২৮তম জন্মবার্ষিকী৷ মার্কিন এই তারকা বিগত কয়েক বছরে তার সঙ্গীত জীবনে পেয়ে আসছেন সাফল্য, খ্যাতি এবং স্বীকৃতি৷

রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টা, ৬০ জনকে ফেরত

মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের নতুন করে শুরু হওয়া দাঙ্গায় এ পর্যন্ত কমপক্ষে ৮২ জন মারা গেছে। এছাড়া অগ্নিসংযোগে অন্তত ২০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে। সহিংসতায় উপকূলীয় চাওপিউ শহরের রোহিঙ্গা মুসলিম-অধ্যুষিত একটি এলাকার পুরোটাই ধ্বংস হয়ে গেছে।

সরকার ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত পছন্দ করে নাঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলে তার সরকার ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় অনুভূতিতে কোনো প্রকার আঘাত পছন্দ করে না। তিনি বলেন, আমরা ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুভূতিতে কোনো ধরনের আঘাত দেখতে চাই না।

ঈদঃ কোনো আনন্দই স্পর্শ করে না ওদের! by শরীফ সুমন

প্রতি বছর ঈদ আসে। মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। খুশির জোয়ারে অন্য সব পরিবারের বাচ্চারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেও বোবা কান্নায় ওদের বুকটা কেঁপে ওঠে। নিজেরা আপন ভূবনে হাসি-খুশি থাকার চেষ্টা করলেও কাউকে দেখলেই মুখটা আড়ালে লুকিয়ে নেয়।

রাজধানীতে ৯০ শতাংশ বর্জ্য অপসারণের দাবি ডিসিসির

শনিবার সকালে পশু কোরবানির পর রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ শুরু করেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পরিচ্ছন্ন কর্মীরা। সন্ধ্যার আগে নগরীর বিভিন্ন স্থানের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন অঞ্চল পরিচ্ছন্ন কর্মকর্তারা।

‘কোরবানির মাংসই তো সব নয়, তাই বিক্রি করছি’ by মহিউদ্দিন মাহমুদ

ত্যাগের সুমহান আর্দশ নিয়ে শনিবার সারা দেশে পালিত হল মুসলমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা। এ উপলক্ষে দরিদ্র অসহায় অনেক মানুষই কোরবানির মাংস সংগ্রহ করেন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং শুরু।

টম ক্রুজের মানহানি মামলা

হলিউড তারকা টম ক্রুজ দুটি মার্কিন পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করলেন। সম্প্রতি লস এঞ্জেলসের একটি আদালতে ‘ইন টাচ’ এবং ‘লাইফ অ্যান্ড স্টাইল’ নামের দুটি পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে মামলায় ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মিশন ইমপসিবল খ্যাত টম ক্রুজ।