Friday, April 18, 2025
বর্ষসেরার খেতাব পেল গাজার ‘বিষণ্ন’ বালকের ছবি
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হাত হারানো ৯ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মাহমুদ আজজুরেরর বিষণ্ন ছবি ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। ছবিটি তুলেছেন গাজারই সাংবাদিক সামার আবু আল উউফ, যা দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। ছবিতে দেখা যায়, দুই হাতহীন ছোট্ট মাহমুদ এক গভীর, নিঃশব্দ অথচ তীব্র বার্তা বহন করছে।
সাংবাদিক সামার আবু আল উউফ বলেন, মাহমুদের মা আমাকে বলেছিলেন, যখন মাহমুদ বুঝতে পারে যে তার হাত কেটে গেছে, তখন প্রথম যে কথা সে বলেছিল তা ছিল— ‘আমি কীভাবে এখন তোমাকে জড়িয়ে ধরব, মা?’
২০২৪ সালের মার্চে এক ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে আহত মাহমুদকে পরে চিকিৎসার জন্য কাতারের দোহা শহরে স্থানান্তর করা হয়। সেই হামলায় বহু ফিলিস্তিনি নিহত ও আহত হন।
ওয়াল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা আল-জাইন খুরি বলেন, এই ছবিটি নীরব, তবে তার বার্তা গভীর বার্তা রয়েছে। এটি শুধু একটি শিশুর কাহিনী নয়, এটি এমন একটি যুদ্ধের প্রতিচ্ছবি যা বহু প্রজন্মকে প্রভাবিত করবে।
জুরি বোর্ড এই ছবিটির আলো ও কম্পোজিশনের দক্ষতা এবং এর গভীর বার্তার জন্য প্রশংসা করে বলেছে, এটি শিশুদের ভবিষ্যৎ এবং যুদ্ধ কীভাবে একটি গোটা অঞ্চলের মানবিকতা ধ্বংস করে দেয়, সেটিও তুলে ধরেছে। মছবিতে যুদ্ধক্ষতিগ্রস্ত গাজা, আন্তর্জাতিক সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা এবং সাংবাদিকদের টার্গেট করার বিষয়ও ফুটে উঠেছে বলে জানান বিচারকরা।
বর্তমানে মাহমুদ পা দিয়ে মোবাইল গেম খেলা, লিখতে শেখা এবং দরজা খোলা শিখছে। তবে খাওয়া ও পোশাক পরার মতো দৈনন্দিন কাজে এখনো তার বিশেষ সহায়তা প্রয়োজন।
ওয়াল্ড প্রেস ফটো কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদের স্বপ্ন খুব সাধারণ— সে চায় কৃত্রিম হাত এবং অন্য সব শিশুর মতো স্বাভাবিক জীবন।
![]() |
| ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কারপ্রাপ্ত ছবি। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরাইলের হামলায় ১৩ সদস্যের পরিবার নিশ্চিহ্ন
এতে বলা হয়, বেসামরিক ও মানবিক সাহায্য বিষয়ক অবকাঠামোর উপর অব্যাহত এবং ইচ্ছাকৃত হামলার মধ্যেই দক্ষিণ খান ইউনিসে তাঁবুতে তৈরি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলায় পুরো একটি পরিবার ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। ১২টি সাহায্য সংস্থার একটি দল বলেছে, গাজা ‘আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলির মধ্যে একটি’।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৬,৫০৫ জন আহত হয়েছেন। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয়। তারা জিম্মি করে ২ শতাধিক মানুষকে। ওদিকে ইসরাইল জানিয়েছে ইয়েমেন থেকে তাদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ওদিকে কানাডার প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরাইলের সপ্তাহব্যাপী অবরোধ শেষ করার এবং অবরুদ্ধ ছিটমহলে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ চাপ এবং সর্বোচ্চ উৎসাহ প্রদানের জন্য আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করা প্রয়োজন। এই মাসের শেষের দিকে কানাডার সাধারণ নির্বাচনের আগে কানাডার চারটি প্রধান দলের নেতাদের চূড়ান্ত বিতর্কে অংশ নেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এক্সে পোস্ট করে কার্নি ‘সকল জিম্মির মুক্তি’, ‘গাজার বেসামরিক নাগরিকদের জন্য আরও মানবিক সহায়তা এবং ‘স্থায়ী দ্বি-রাষ্ট্রীয় সমাধান’-এর আহ্বান জানিয়েছেন। ওদিকে, ইয়েমেনি বন্দরে মার্কিন সামরিক হামলায় নিহতের সংখ্যা আবারও বেড়েছে। ইয়েমেনের হোদেইদাহ গভর্নরেটের রাস ইসা বন্দরে মার্কিন সেনাবাহিনীর হামলায় মৃতের সংখ্যা কমপক্ষে ৩৮ জনে দাঁড়িয়েছে ও প্রায় ১০২ জন আহত হয়েছেন।
ওদিকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে বলছেন, সেখানে ৩৪ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে তাঁবুর ভিতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। অন্যদেরকে গাজার উত্তর অংশে বাস্তুচ্যুত পরিবারগুলিকে আশ্রয় দেয়া একটি স্কুলের আশ্রয়স্থলের ভিতরে হত্যা করা হয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গল্প- মুখোমুখি হব দুঃখগুলোর by সায়ন্তনী ত্বিষা
গোসলের পর নানুকে পরানো হলো একটা লাল পাড়ের সাদা শাড়ি, কপালে লাল টিপ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হলো ছায়ানটে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু প্রকৃতি (নানুর আরেক নাতনি, পার্থ তানভীরের মেয়ে) টেনেটুনে সামনে নিয়ে গেল। তারপর লিসা (নানুর পুত্রবধূ) ঠেলে দিল একেবারে নানুর কাছে; কারণ, আমার সঙ্গে আছে তুলা, যে তুলা দিয়ে একটু পরপর নানুর মুখ মুছে দিতে হবে আর তাড়াতে হবে মাছি। আমার সারা শরীর ভেঙে কান্না আসছিল, কিন্তু শত শত মানুষের ভিড়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেও পারছিলাম না। এর মধ্যে একের পর এক গান হয়েই যাচ্ছে, ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’, ‘আকাশ ভরা সূর্য তারা…’। ‘আগুনের পরশমণি’ যখন শুরু হলো, তখন আর কান্না চেপে রাখতে পারলাম না। চেষ্টা করলাম মাথা নিচু করে যতটুকু মানুষের চোখ এড়িয়ে কাঁদা যায়। এরপরই জাতীয় সংগীত। মনে হচ্ছিল আমার সুন্দর করে সাজানো–গোছানো পৃথিবীটা কেউ হাতুড়ি ঠুকে ঠুকে ভেঙে দিচ্ছে। এত দুঃখ কেন আসে জীবনে?
আমি নানু বা মায়ের মতো শক্ত মনের মানুষ নই। কেউ একটু চোখ রাঙিয়ে তাকালেই বুক ভেঙে কান্না পায়। যখনই মন খারাপ হতো, তখনই চলে যেতাম নানুর কাছে নালিশ করতে। নানু সব সময় উৎসাহ দিত আমাকে, যেন মনের কথাগুলো লিখে ফেলি। লিখে ফেললে মনটা হালকা লাগবে। এই কৌশল যে কতবার আমার জীবনে কাজে এসেছে, তা গুণে শেষ করতে পারব না।
জীবনের চাপে, সমাজের চাপে, মানুষের চাপে অনেকবারই মন ভেঙে গেছে। যখনই ভগ্ন হৃদয়ে নানুর কাছে যেতাম, নানু বলত গান করতে। অবশ্যই আমি নানুর কথা শুনতাম না। সুতরাং আমাকে ধরেবেঁধে নতুন গান শেখাতে শুরু করত নানু।
এভাবেই জীবনের বড় দুটো দুঃসময়ে নানুর কাছে শিখেছিলাম ‘বেলা গেল তোমার
পথ চেয়ে/ শূন্য ঘাটে একা আমি, পার ক’রে লও খেয়ার নেয়ে’ আর ‘মধুর মধুর
ধ্বনি বাজে হৃদয়কমলবনমাঝে’—এই দুটি গান।
যেহেতু আমি নাচ শিখেছি জীবনের বড় একটা সময়, নাচটা ভালোই দখলে ছিল। নানু ছোটবেলা থেকেই বলত নাচতে। নিজের মতো করে নিজের জন্য নাচতে। আমি বুঝেই পেতাম না কেন আমি নিজের জন্য নাচব! নাচ তো একটা পারফর্মিং আর্ট। এর মানেই হলো নাচতে হবে মানুষকে দেখানোর জন্য, মানুষের সামনে পারফর্ম করার জন্য। একা একা কেউ নাচে নাকি? নানু বলেছিল, নাচ এমন একটা জিনিস, যেটা সুদিনে মন আরও ভালো করে দেয় আর দুর্দিনে মনের ভার কমায়। ছোটবেলায় বেশি পাত্তা দিইনি কথাগুলো। তবে যত বড় হয়েছি, যত জীবনের ভারে জর্জরিত হয়েছি, ততই বুঝতে পেরেছি নানু আসলে কী বোঝাতে চেয়েছিল। মন খারাপ থাকলে বিছানা থেকেও উঠতে ইচ্ছা করে না। কিন্তু একটু কষ্ট করে বিছানা থেকে উঠে আধা ঘণ্টা নেচে ফেলতে পারলে মনে যে প্রশান্তি আসে, তা অতুলনীয়।
মা মারা যাওয়ার পর কিছুই ভালো লাগত না, খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, হাসতে পারতাম না। জগৎ–সংসারের সবকিছুর ওপর জেগে উঠেছিল পরম অভিমান আর চরম রাগ। নানু তখন কোথা থেকে যেন ৩৬ হাজার টাকার অল-ইনক্লুসিভ ট্রাভেল প্যাকেজ জোগাড় করল ভুটান যাওয়ার জন্য। একরকম নিমরাজি হয়েই নানুর সঙ্গে রওনা দিলাম ভুটানের উদ্দেশে। অনেক বছর লেগেছিল বুঝতে যে সেটা কোনো আনন্দভ্রমণ ছিল না, সেটা ছিল বিষাদভ্রমণ।
ভুটানের রাজধানী থিম্পু হিমালয়ে ঘেরা একটা উপত্যকা, আর হিমালয়ের পারো নদীর তীরে পারো শহর—এই দুই জায়গায় আমরা ঘুরেছিলাম সেবার। হিমালয়ের বিশালতার মধ্যে বারবার নিজেকে হারিয়ে ফেলছিলাম আবার খুঁজেও পাচ্ছিলাম অন্য এক আমাকে। সেখান থেকেই মায়ের মৃত্যুর শোক পরিক্রম করার প্রক্রিয়া শুরু হয় আমার। তখন থেকেই জানি, মন খারাপ হলেই চলে যেতে হয় দূর কোন পাহাড়ে বা হ্রদের ধারে। পৃথিবীর বিশালতার কাছে উজাড় করে দিতে হয় মনের যত দুঃখ, আর সেখান থেকেই শুরু হয় বিষাদ থেকে উত্তরণের পথযাত্রা।
নানু আর আমি ছিলাম বিপরীত মেরুর দুটি মানুষ। আমার সঙ্গে তার এমন বন্ধুত্ব হওয়াটা খুবই রহস্যজনক। একেই কি বলে ‘বিপরীত মেরুর প্রতি আকর্ষণ’?
নানুর প্রায় কোনো গুণই পাইনি আমি। কিন্তু যা পেয়েছি তা হলো, স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচার অসীম স্পৃহা, নির্ভয়ে অকপটে নিজের মতটা প্রকাশ করতে পারার, আর ভিন্ন মতটা যৌক্তিক ও বস্তুনিষ্ঠভাবে শোনার চেষ্টা এবং মানুষকে গভীরভাবে ভালোবাসার শক্তি।
নানু ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু, নিরাপদ আশ্রয়। এই আশ্রয় ছাড়া বেঁচে থাকাই মুশকিল হয়ে ওঠার কথা ছিল। কিন্তু এখন বুঝতে পারি, নানু আসলে জীবনের কঠিন মুহূর্তগুলোর জন্যই সারা জীবন ধরে আমাকে প্রস্তুত করেছে। নানুর মৃত্যু আমার জন্য ছিল কঠিনতম পরীক্ষা এবং এ পরীক্ষা পার হওয়ার পথও সে-ই দেখিয়ে দিয়ে গেছে।
যত্ন করে তুলে রাখলাম দুঃখগুলো। কোনো একদিন চলে যাব কোনো এক পাহাড়চূড়ায়, সেখানে একলা বসে নানুর শেখানো গানগুলো গুনগুন করব, একটু হয়তো নাচব বা লেখার চেষ্টা করব নানুকে না বলা কথাগুলো আর মুখোমুখি হব দুঃখগুলোর।
| সন্জীদা খাতুনের (মাঝে) সঙ্গে তাঁর তিন সন্তান—রুচিরা তাবাসসুম নভেদ্, পার্থ তানভীর নভেদ্ ও অপালা ফরহত নবেদ। ছবি: সন্জীদা খাতুনের অ্যালবাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। সূত্র হিসেবে যে সাইটের লিংক দেওয়া হয়েছে, সেই সাইট বিশ্লেষণ করে দেখা যায়, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে ভুয়া এই সংবাদ প্রকাশ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট গত বছরের (২০২৪) আগস্ট-পরবর্তী সময় থেকে এই ধরনের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটগুলোর ওপর নজর রাখছিল। চলতি এপ্রিল পর্যন্ত এমন অন্তত ১৬টি সাইটের সন্ধান পাওয়া গেছে, যেগুলোতে বাংলাদেশকে জড়িয়ে অপতথ্যের প্রচার ছিল নিয়মিত।
রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন কীভাবে তৈরি হয়
ব্লগস্পট হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে (http://www.blogger.com) বিনামূল্যে ব্লগ সাইট তৈরি করে তাতে নিয়মিত লেখা প্রকাশের সুবিধা রয়েছে। প্রক্রিয়াটিও বেশ সহজ। ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে পছন্দের নাম দিয়ে ব্লগসাইটটি খোলা হয়৷ বিনামূল্যে হওয়ায় ইউআরএলে blogspot শব্দটি থাকে। যেমন, কেউ যদি Bangladesh নাম দিয়ে ব্লগ খুলতে চান, তাহলে তার ইউআরএল হবে https://bangladesh.blogspot.com/।
এটি এসইও (SEO) ফ্রেন্ডলি ব্লগিং প্লাটফর্ম হওয়ায় গুগল থেকে অসংখ্য ভিজিটর আসে এই প্লাটফর্মে। ফলে যেকোনো লেখা সহজেই কম সময়ে অসংখ্য ভিজিটরদের কাছে পৌঁছে দেওয়া যায়। তা ছাড়া ফেসবুকে সাধারণত নেটিজেনরা কোনো তথ্যের পক্ষে সমর্থনমূলক লিংক খোঁজেন। এই সুযোগ নিয়ে এই ধরনের ব্লগসাইটের মাধ্যমে লেখা প্রকাশ করে লিংকটি পোস্টগুলোতে যুক্ত করে দেওয়ার প্রবণতা দেখা যায়, যা আলোচিত তথ্যটিকে বিশ্বাসযোগ্য করে তোলার প্রয়াস হিসেবে দেখা হয়। মূলত এই প্লাটফর্ম ব্যবহার করেই গেল বছরের অন্তত সেপ্টেম্বর থেকে একাধিক ব্লগসাইট তৈরি করে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার করা হচ্ছে।
ব্লগস্পটের একাধিক সাইটে অপতথ্য
গত বছরের (২০২৪) আগস্টে বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান ঘটে এবং এর প্রেক্ষিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ঠিক তার পরের মাসেই অপতথ্য প্রচারের নতুন এই কৌশল রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের নজরে আসে। ‘স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭’ নামের একটি সাইট থেকে ০৫ সেপ্টেম্বর প্রথম অপতথ্য প্রচারের হদিস মেলে। সে মাসে এই সাইটে অন্তত ৬৫টি কথিত সংবাদের মাধ্যমে লেখা প্রকাশ করে পরে ফেসবুকে তা ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তী মাসগুলোতেও একই কার্যক্রম চালানো হয়েছে।
একই প্রক্রিয়ায় অপতথ্যের প্রচার চালিয়েছে, এমন আরও অন্তত ১৫টি সাইটের সন্ধান মিলেছে। এসব সাইটের অন্তত পাঁচটিতে দেশি-বিদেশি গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে সাইটগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। তাতে সফল হয়েছে এমন প্রমাণও পেয়েছে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। এর মধ্যে ‘ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ’ জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার লোগো, ‘আমার দেশ’ জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার নাম ও লোগো, ‘ভোরের ডাক’ জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার নাম ও পরিবর্তিত লোগো, ‘বিবিসি নিউজ বাংলা ২৪৭০’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণের নাম ও লোগো এবং ‘আনন্দবাজার পত্রিকা’ ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজারের নাম ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে পাওয়া সাইটগুলোর সব অবশ্য এখন সক্রিয় নেই।
‘স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭’ নামের যে সাইটটি থেকে প্রথম অপতথ্যের প্রচার শুরু হয়, তাতে গত ফেব্রুয়ারির পর থেকে নতুন কোনো ‘সংবাদ’ প্রচার করা হয়নি। এমনকি অপতথ্য-সংবলিত পুরোনো সব সংবাদও সরিয়ে নেওয়া হয়েছে। তবে কাছাকাছি নামের (স্বাধীন নিউজ ২৪৭) সাইটটিতে এরপরই অপতথ্যের প্রচার শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। এ ছাড়া কার্যক্রম শুরুর পর বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এমন সাইটগুলোর মধ্যে রয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ, বিবিসি নিউজ বাংলা ২৪৭০, বাংলাদেশেরও, লিমা আক্তার ২০২২, বাংলাদেশ ৪৩৪৮, বাংলাদেশ ৩৪৪৭ এবং লিমা আক্তার ৩৪৪। শেষোক্ত পাঁচটি সাইটে এখন আর প্রবেশই করা যায় না।
এসব সাইটের অপতথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ঘটনাগুলো নিয়মিত নজর রাখেন এসব কথিত সংবাদ তৈরির কারিগররা। ঘটনার সঙ্গে মিল রেখে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ভুল তথ্য প্রকাশ করা হয়। যেমন গত ৭ মার্চ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজের মাধ্যমে জানান যে হাসপাতালে তার একটি সার্জারি হবে। এর প্রেক্ষিতে পরদিন ‘আমার দেশ’ নামের ব্লগস্পটের একটি ডোমেইন সাইটে দাবি করা হয়, পিনাকী ভট্টাচার্য হাসপাতালে অপারেশন টেবিলেই মারা গেছেন। অথচ পিনাকীর অপারেশন সফল হয়েছিল এবং তিনি সুস্থ আছেন। এসব সাইটে অপতথ্যগুলো প্রকাশের পর নির্দিষ্ট কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেগুলোর লিংক একই মতাদর্শের গ্রুপগুলোতে প্রচার করা হয়।
পেছনে সংঘবদ্ধ চক্র
ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটগুলো কারা পরিচালনা করছে, তা জানতে গেল কয়েক মাস ধরেই অনুসন্ধান চালাচ্ছিল রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। এসব সাইটে কথিত প্রকাশিত সংবাদগুলো ফেসবুকে কারা নিয়মিত প্রচার করছেন তা নজর রাখা হচ্ছিল। দীর্ঘ পর্যবেক্ষণে দেখা যায়, ভুয়া পরিচয় ব্যবহার করে চালু থাকা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপ নিয়মিত ভিত্তিতে শুধু এসব অপতথ্যই প্রচার করেছে।
অ্যাকাউন্টগুলোর পরিচয় ও কার্যক্রম বিশ্লেষণ করতে গিয়ে সংঘবদ্ধ অন্তত দুটি চক্রের সন্ধান পেয়েছে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট, যারা কিনা সমষ্টিগতভাবে এসব সাইটের অপতথ্য ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে একটি চক্রের সম্ভাব্য মূলহোতা হিসেবে থাকা একটি অ্যাকাউন্ট হচ্ছে তাপসী তাবাসসুম ঊর্মি (ইংরেজিতে অ্যাকাউন্টের নাম Tapasshe Tabassum Urmi)। এই অ্যাকাউন্টটিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গত বছরের ৭ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম ঊর্মির নাম এবং পরিচয় ব্যবহার করা হয়েছে। তবে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে এই ঘটনারও মাস ছয়েক আগে, গত বছরের ১ এপ্রিল। শুরুতে অ্যাকাউন্টটির নাম ছিল রিম ঝিম (Rim Jhim)। আগস্টের গণঅভ্যুত্থান-পূর্ববর্তী সময়ে এই অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে নারীদের স্পর্শকাতর ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রচারের কাজে। এই কাজে একটি গ্রুপকেও ব্যবহার করা হয়েছে, যার অ্যাডমিনও এই অ্যাকাউন্ট। সাত হাজারের অধিক ফলোয়ার সমৃদ্ধ এই অ্যাকাউন্ট থেকে গত বছরের সেপ্টেম্বরে ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনে তৈরি সাইটের অপতথ্য প্রচার শুরু হয়। অক্টোবরে তাপসী তাবাসসুম ঊর্মির ঘটনাটি দেশব্যাপী আলোচনার পর এই অ্যাকাউন্টটির নাম বদলে ঊর্মির নাম ও ছবি লাগানো হয়। এই অ্যাকাউন্টের পোস্টে নিয়মিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কমেন্ট করার প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট।
অ্যাকাউন্টটি অপতথ্যগুলো প্রচার করতে একটি পেজ এবং গ্রুপকে ব্যবহার করে আসছে। ‘স্বাধীন নিউজ ২৪৭’ নামের পেজটি ‘সজীব ওয়াজেদ জয়’ নামে খোলা হয় গত বছরের ৭ নভেম্বর। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাম বদলে বর্তমান নাম রাখা হয়। এই পেজ এবং তাপসী তাবাসসুম ঊর্মি নামের অ্যাকাউন্টটি ‘স্বাধীন বাংলাদেশ’ নামে একটি গ্রুপের অ্যাডমিন। গ্রুপটি অবশ্য বেশ পুরোনো। ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে এটি খোলা হয় ২০২০ সালের ৭ সেপ্টেম্বর। ২০২৩ সালে গ্রুপটিতে জুয়ার কার্যক্রম চালানো শুরু হয় ‘Betx365 official Agent group’ এই নামে পরিবর্তন করে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর ‘স্বাধীন বাংলাদেশের খবর ২৪/৭’ নাম রাখা হয়। এর মধ্যে ১৫ নভেম্বর ফের ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম রাখা হলেও সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি বর্তমান নামটি রাখা হয়। এই গ্রুপের আরেক অ্যাডমিন আকাশ ইসলাম (Akash Islam) নামের একটি অ্যাকাউন্ট।
২০২৪ সালের ২৯ মার্চ অ্যাকাউন্টটি চালুর সময় নিবিড় চৌধুরী নাম ছিল। সম্প্রতি নাম বদল করা হয়েছে। অ্যাকাউন্টটি চালুর পর শুরুর দিকে অ্যাকাউন্টধারী নিজেকে মোহাম্মদ আলী পরিচয় দিয়ে জুয়ার প্রচারণা চালাত। এই কাজের জন্য একটি ফোন নম্বরও ব্যবহার করা হয়। পরবর্তীতে গত বছরের সেপ্টেম্বরে আলোচিত অপতথ্যগুলোর প্রচারে নিয়োজিত হয় এই অ্যাকাউন্ট। অপ্রিয় সত্য নামে এমন আরেকটি অ্যাকাউন্টও রয়েছে এই চক্রে। ২০২১ সালের ১৩ অক্টোবর চালু হওয়া এই অ্যাকাউন্টের সেপ্টেম্বর পরবর্তী অপতথ্যের একাধিক পোস্টে তাপসী তাবাসসুম ঊর্মি ও আকাশ ইসলাম নামের অ্যাকাউন্ট দুটির রিয়েকশন পাওয়া যায়। এই চক্রে সত্যের সন্ধানে ও আমার দেশ নামে দুটি পেজ রয়েছে যেগুলো গত বছরের অক্টোবরে কাছাকাছি সময়ে (যথাক্রমে ৭ ও ১০ অক্টোবর) চালু করা হয়। দুটি পেজই চালুর সময় নাম ছিল Tapasshe Tabassum Urmi। পরবর্তীতে নাম বদলে ফেলা হয়। আওয়ামী লীগ পরিবার নিউজ, Md Rocky Ahmed, Jahid Hasan Noyan নামের অ্যাকাউন্টগুলোও একই চক্রের ছড়ানো অপতথ্যগুলো অনিয়মিতভাবে প্রচার করছে। এসব অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজের পোস্টগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট পরস্পরের মধ্যে সম্পর্ক থাকার বিষয়টি লক্ষ্য করেছে। যার যোগসূত্র হিসেবে কাজ করেছে মূলত Tapasshe Tabassum Urmi নামের অ্যাকাউন্টটি। এসব অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে borer-dak, Sadhinbangladeshnews247, bbcnews2470, sadhinnews247, amardeesh247, fullmoviedownload76246 এসব সাইটে প্রকাশিত অপতথ্যগুলো পোস্ট করা হচ্ছে।
এই অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজগুলো থেকে অপতথ্যের পোস্টগুলো নিয়মিত আওয়ামী লীগের দলীয় এবং রাজনীতিবিদদের নামে চালু থাকা অন্তত এক ডজন আনঅফিশিয়াল গ্রুপে (যেমন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ Bangladesh Awami League, বাংলাদেশ আওয়ামী লীগ (ছাএলীগ যুবলীগ), বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উওর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, Sheikh Fazlul Karim Selim, সায়েমা ওয়াজেদ পুতুল, Tulip Siddiq -MP Fans, প্রতিবাদী মুজিব সেনা ঐক্য পরিষদ অনলাইন ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন, ব্রিটিশ আওয়ামী লীগ সাপোর্ট টিম) পোস্ট করা হয়েছে। অনুসন্ধানের সুবিধার্থে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট এই চক্রকে ১ নং বলে অভিহিত করছে।
এই চক্রের বাইরে তানিয়া, রাহি, Shakib Hossain, Somi Akhter নামে অন্তত চারটি ফেসবুক অ্যাকাউন্ট এবং MD, Joumouna Tv, Johana Tv, News27, সময়, দৈনিক বাংলা নিউজ নামের অন্তত ছয়টি পেজের সন্ধান পেয়েছে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট, যারা সংঘবদ্ধভাবে bangladesar0, limaaktar2022, bangladesh4348, bangladesh3447, limaakhter344 নামের অন্তত পাঁচটি নিষ্ক্রিয় সাইট এবং banglanewsachehd, mdrasidhe44, bhdhdjjddh নামের অন্তত তিনটি সক্রিয় সাইটে প্রকাশিত অপতথ্য নিয়মিত পোস্ট করেছেন। অ্যাকাউন্টগুলোর অ্যাবাউট সেকশনে এদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া নেই। তবে পেজগুলো গত বছরের অক্টোবর থেকে চলতি এপ্রিলের মধ্যে খোলা হয়েছে। এসব পেজে শূন্য থেকে সর্বোচ্চ দুজন ফলোয়ার রয়েছে। এরাও মূলত বিভিন্ন গ্রুপে (যেমন, বাংলাদেশ প্রতিদিন, আমার দেশ, ফেসবুক মনিটাইজেশন সাপোর্ট) অপতথ্যগুলো পোস্ট করে আসছেন। অনুসন্ধানের সুবিধার্থে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট এই চক্রকে ২ নং বলে অভিহিত করছে।
কী ধরনের অপতথ্য প্রচার হচ্ছে
দুটি চক্রের প্রচার করা সাইটগুলোর অপতথ্যের বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট দেখতে পায়, ১ নম্বর চক্রের সাইটগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে যেসব অপতথ্য প্রচার করা হয়েছে, তার সবগুলোই সরকার ও ড. ইউনূসের বিপক্ষে যায়। এসব অপতথ্যের ৯০ শতাংশই সরকার ও ড. ইউনূসের পদত্যাগ সংক্রান্ত বিষয়ে। অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এসব সাইটে যেসব অপতথ্যের প্রচার করা হয়েছে, সবই তার পক্ষে গিয়েছে। এসব অপতথ্যের সিংহভাগই তার দেশে ফেরা সংক্রান্ত। এ ছাড়া আগস্ট পরবর্তী বিভিন্ন ঘটনাপ্রবাহে অপতথ্য প্রচারের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে যায়, এমন ভাষ্যে সংবাদ প্রচারের প্রবণতা দেখা গেছে এসব সাইটে। অপতথ্যগুলোয় বাহিনীগুলোকেও জড়ানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়েই অধিকাংশ অপতথ্য প্রচার করা হয়েছে।
২ নম্বর চক্রের ক্ষেত্রে অবশ্য অপতথ্যের প্রচারে একতরফা প্রবণতা দেখা যায়নি। এই চক্রের নিয়ন্ত্রণাধীন সাইটগুলোতে আওয়ামী লীগের পক্ষে যায়, এমন অপতথ্যের প্রচার যেমন ছিল, তেমনি দলটির বিপক্ষে যায় এমন ভুয়া তথ্যও প্রচার করা হয়েছে হরহামেশাই। এসব সাইটের একটি সাধারণ বিষয় হচ্ছে একই ‘সংবাদ’ কিছুদিন পরপর পুনরাবৃত্তি করে একই সাইট এবং একই চক্রের অন্যান্য সাইটে প্রকাশ করা হয়। এই কায়দায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গ্রেপ্তারের ভুয়া খবর দেওয়া হয়েছে অন্তত ছয়বার। এসব সাইটে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার করা হয়েছে, যার সব কটিই বাহিনীটির বিপক্ষে যাওয়ার সুযোগ রেখেছে। এসব সাইট বেশি দিন স্থায়ী হচ্ছে না। অধিকাংশই এখন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। কতিপয় সাইট ব্যবহারের সময় সাইটে প্রবেশের কয়েক সেকেন্ডের মধ্যেই ভিন্ন সাইটে নিয়ে যায়।
নীতিমালা আছে, কার্যকারিতা নিয়ে প্রশ্ন
ব্লগস্পট দিয়ে তৈরি সাইটগুলোর বিষয়ে ব্লগার কর্তৃপক্ষ উদার নীতিই অবলম্বন করে থাকে। তাদের ভাষ্যমতে, মতপ্রকাশের স্বাধীনতার আদর্শ যে পরিষেবার ভিত্তি, এই কন্টেন্ট সেন্সর করলে সেই আদর্শের বিরোধিতা করা হয়। তবে এসব মূল্যবোধ তুলে ধরার ক্ষেত্রে, তাদের পরিষেবা প্রদান করার ক্ষমতা ও মতপ্রকাশের স্বাধীনতার কাছে ভীতিপ্রদ হতে পারে, এমন অবমাননাকর আচরণ তারা প্রতিরোধ করবে বলেই জানিয়ে রেখেছে। ব্লগারের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেছে, এমন কন্টেন্ট সংক্রান্ত অভিযোগ জানাতে প্লাটফর্মটি তার পাঠকদের ওপর নির্ভর করে থাকে। এ ক্ষেত্রে যেকোনো পাঠক এখানে অভিযোগ জানাতে বলা হয়েছে।
ব্লগারের নীতিমালায় কোনো ব্যক্তি বা সংস্থার ছদ্মবেশ ধারণ না করতে বা নিজেকে ভুলভাবে উপস্থাপন না করতে সতর্ক করা হয়েছে। এমন কন্টেন্ট এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে, যা সংশ্লিষ্টদের আসল পরিচয় সম্পর্কে পাঠক-দর্শকদের বিভ্রান্ত করতে পারে। অথচ আলোচিত সাইটগুলোয় ছদ্মবেশে অন্য গণমাধ্যমের নাম ও লোগোর মতো পরিচয় ব্যবহার করে নিয়মিত অপতথ্যের প্রচার চালানো হচ্ছে।
কোনো রাজনৈতিক ব্যক্তি বা সরকারি কর্মকর্তা মারা গেছেন, কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন বা হঠাৎ গুরুতর কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন, এমন দাবি করে ভুয়া তথ্য ছড়ানো থেকেও সতর্ক থাকার কথা স্মরণে রাখতে বলা হয়েছে ব্লগারের এ সংক্রান্ত নীতিমালায়। তবু মাসের পর মাস বাংলাদেশে রাজনীতিবিদদের ক্ষেত্রে সমজাতীয় দাবিগুলো প্রচারে ব্লগারেরই বিনামূল্যের সাইটগুলোকে কাজে লাগানো হচ্ছে।
ব্লগার কর্তৃপক্ষ বলছে, কোনো ব্লগ তাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেছে বলে মনে হলে লঙ্ঘনের গুরুত্ব অনুযায়ী তারা বিভিন্ন ব্যবস্থা নিতে পারেন। এর মধ্যে রয়েছে ব্লগ অথবা পোস্ট দেখার আগে সংবেদনশীল কন্টেন্ট সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া, পোস্টটি প্রকাশ করা থেকে সরিয়ে দেওয়া, যাতে শুধু ব্লগের লেখকই এটি দেখতে পান, আপত্তিকর কন্টেন্ট, পোস্ট অথবা ব্লগ মুছে দেওয়া, লেখকের ব্লগার বা গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস বন্ধ করে দেওয়া, উপযুক্ত আইনি কর্তৃপক্ষের কাছে ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযোগ জানানো। অন্যদিকে এসব সাইটের অপতথ্যগুলো ফেসবুকে প্রচারের ক্ষেত্রে ভুয়া পরিচয় দিয়ে খোলা অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। মেটার ট্রান্সপারেন্সি সেন্টারে ফেক অ্যাকাউন্ট সম্পর্কে কঠিনভাবে সতর্ক বাণী দেওয়া হয়েছে।
বলা হয়েছে, তাদের লক্ষ্য ফেসবুক থেকে যতটা সম্ভব ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা। এর মধ্যে রয়েছে তাদের নীতি লঙ্ঘনের জন্য দূষিত উদ্দেশ্যে তৈরি করা অ্যাকাউন্টগুলো তারা দ্রুততম সময়ে মুছে ফেলার কাজ করেন। মেটার এ সংক্রান্ত নীতিমালা বেশ কঠোর হলেও বছরের পর বছর অন্যের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট চালু থাকছে, বিস্তার চলছে অপতথ্যের জাল।
![]() |
| রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একদিনে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, খাদ্য সংকটে তীব্র অপুষ্টিতে ধুঁকছে গাজার শিশুরা: সৈন্য রাখার ঘোষণা ইসরাইলের
জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজাকে অবরুদ্ধ করার ফলে সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। এতে শিশুদের খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে গাজার শিশুরা ভয়াবহ অপুষ্টিতে ধুঁকছে। মানবাধিকার সংস্থাটি পৃথক আরেক রিপোর্টে বলেছে, ১৮ মার্চ পুনরায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই শিশু। এখানে স্পষ্ট করার বিষয় হচ্ছে- এই ৫ লাখ ফিলিস্তিনিকে নতুন করে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরাইল।
শিশুদের ওপর এমন ভয়াবহ পরিস্থিতিও ইসরাইলকে ধ্বংসযজ্ঞ থেকে থামাতে পারছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, তার দেশের নীতি একদম পরিষ্কার। তারা গাজায় হামাসকে চাপে ফেলতেই মানবকি সহায়তা প্রবেশে অবরোধ দিয়েছে। ১৮ মাস ধরে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। তাদের হামলায় উপত্যকাটির ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৪৩২ জন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটি।
অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বেশি। তারা বলেছে, গাজায় মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনে পৌঁছেছে। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে নিখোঁজ ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। যাদের এখনও উদ্ধার করা হয়নি।
এদিকে গাজায় অবরোধ দেয়ার ফলে উপত্যকাটিতে যে মানবিক সহায়তার ঘাটতি তৈরি হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তারা বলেছে, পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে না দেয়ায় শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ওসিএইচএ- এর এক প্রতিবেদনে ইসরাইলি অবরোধের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মানবিক সহায়তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ প্রবেশ বন্ধ দেয়ার কারণে গাজায় খাদ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। গাজায় এখন মাংস, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, শাকসবজি এবং ফলমূলের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্যের পরিমাণ একেবারেই কমে গেছে।
ওসিএইচএ- এর তথ্যমতে, মার্চে অপুষ্টিতে ভোগা ৩ হাজার ৬৯৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে ফেব্রুয়ারিতে এর সংখ্যা তুলনামূলক কম ছিল। সেসময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দুই হাজার ২৭ জন শিশুকে। এসব পুষ্টিকর খাদ্যের পাশাপাশি গাজায় এখন বিশুদ্ধ খাবার পানিরও সংকট চলছে। বেঁচে থাকার জন্য অপরিহার্য এসব উপাদানও পাচ্ছে না গাজার শিশুরা।
গাজায় অনির্দিষ্টকালের জন্য সৈন্য রাখার ঘোষণা ইসরাইলের
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, গাজা, লেবানন এবং সিরিয়ার কথিত বাফার জোনে (নিরাপদ অঞ্চল) অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে। এ পর্যন্ত যেসব এলাকা দখলে নেয়া হয়েছে সব অঞ্চলের কথা উল্লেখ করে এ ঘোষণা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।
এতে বলা হয়, মার্চে একতরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইল। এ সময়ের মধ্যে উপত্যকাটির অর্ধেকের বেশি জায়গা দখল করে নিয়েছে তারা। গত বছর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও লেবাননের কিছু এলাকা থেকে নিজেদের দখলে ধরে রেখেছে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সে দেশেরও একটি বাফার জোন দখলে নেয় তেল আবিব। গাজাসহ লেবানন ও সিরিয়ার দখলকৃত অঞ্চলে তাদের সৈন্য মোতায়েন রাখার কথা জানিয়েছেন কাৎজ। তার এই ঘোষণার ফলে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে যেতে পারে।
বুধবার প্রকাশিত বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, অতীতের মতো ইসরাইলি সেনারা যেসব অঞ্চল দখল করেছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছে না। সেনাবাহিনী গাজা- একইসঙ্গে লেবানন এবং সিরিয়ার এসব নিরাপত্তা অঞ্চলে, যেগুলো ইসরায়েল এবং শত্রুদের অঞ্চল থেকে ইসরাইলি কমিউনিটিকে ভাগ করেছে, সেখানে অস্থায়ী অথবা স্থায়ীভাবে থাকবে। প্রতিরক্ষামন্ত্রীর এমন বিবৃতির পর ইসরাইলি জিম্মিদের পরিবার একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছেন, সরকার কথা দিয়েছিল জিম্মিরা সবার আগে মুক্তি পাবে। কিন্তু জিম্মিদের আগে ইসরাইল এখন ভূমি দখলকে প্রাধান্য দিচ্ছে। এই সমস্যার একমাত্র সমাধান হলো চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করে আনা। যদি এটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মাধ্যমেও হয়।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দেশটির যেসব এলাকায় ইসরাইলি বাহিনীর উপস্থিতি রয়েছে সেখানে যুদ্ধবিরতির চুক্তি অনুসারে লেবাননের সেনাবাহিনীর পূর্ণাঙ্গ মোতায়েন বাধাগ্রস্ত হতে পারে। লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে গত বছর প্রবল হামলা চালিয়েছে ইসরাইল। এতে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যে ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতলো
এই ছবি একটি বালকের কথা বলে। কিন্তু একই সঙ্গে একটি বিস্তৃত যুদ্ধের কথাও বলে, যে যুদ্ধ প্রজন্ম থেকে প্রজন্মকে প্রভাবিত করে। এ বছর পুরস্কারের জন্য দু’জনকে রানার আপ হিসেবে নির্বাচন করা হয়। তারা হলেন গেটি ইমেজেসের জন মুর এবং প্যানোস পিকচার্সের জন্য মুসুক নোলতে। জন মুর নির্বাচিত হয়েছেন ‘নাইট ক্রসিং’ এবং মুসুক নোলতে নির্বাচিত হয়েছেন ‘ড্রটস ইন দ্য অ্যামাজন’ ছবির জন্য। ড্রটস ইন দ্য অ্যামাজন বা অ্যামাজনে খরা ছবিতে দেখা যায়- একটি বালক অ্যামাজনের ম্যানাকাপুরু গ্রামে তার মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই ম্যানাকাপুরুতে একসময় বোটে করে পৌঁছা যেতো। কিন্তু এখন খরার কারণে তা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই বালকটি নদীর শুষ্ক বুক পেরিয়ে দুই কিলোমিটার হেঁটে যায়। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে পানির সঙ্কট কতটা গভীর তা প্রকাশ পায়। বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্টের ওই অঞ্চলে খরা কি ভয়াবহ রূপ নিতে তা ফুটিয়ে তোলে ওই ছবি। এ বছর এ পুরস্কারের জন্য ১৪১টি দেশের ৩৭৭৮ জন ফটোসাংবাদিক ৫৯,৩২০টি ছবি জমা দিয়েছিলেন। তার মধ্য থেকে সেরা ছবি নির্বাচন করা হয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আল আকসা চত্বরে হাজারো ইহুদি প্রার্থনাকারী
উল্লেখ্য, ১২ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত পালিত হয় পাসওভার উৎসব। কমপক্ষে তিন হাজার বছর আগে এ সময়ে মিশর থেকে ইসরাইলিদের দলে দলে বিতাড়ন শুরু করা হয়। বৃহস্পতিবার আল আকসা মসজিদ চত্বরে ‘তালমুদিক’ রীতি পালন করেন উগ্র ডানপস্থি রিলিজিয়াস জিওনিজম পার্টির এমপি জভি সুকোট। ‘তালমুদিক’ রীতে প্রার্থনাকারীরা মাথা নত করে মাটির সঙ্গে মিশায়।
অন্যদিকে পশ্চিম দেয়ালে ‘প্রিস্টস ব্লেসিং’ পালন করেন হাজারো ইহুদি প্রার্থনাকারী। উল্লেখ্য, আল আকসা মসজিদের পশ্চিম পাশের দেয়ালের বাইরে ওই ওয়াল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা রিপোর্ট করেছে যে, আল আকসাকে একটি সামরিক জোনে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। এ জন্য সেখানে তারা কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা নিয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশ প্রতিরোধ করা হয়েছে। ওদিকে মঙ্গলবার দখলীকৃত পশ্চিম তীরের দক্ষিণে হেব্রনে ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর ফলে সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেঘনা
এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল প্রতারণা করে অর্থ আদায় করা। আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল মেঘনাকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, বিচারকের অনুমতি নিয়ে মডেল মেঘনা আলম আদালতে কথা বলেন। তিনি আদালতের কাছে দাবি করেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই তার পরিচয় ছিল। সৌদি রাষ্ট্রদূত তাকে ফোনও করেছিলেন বলে দাবি করেন। এদিকে আদালতে উপস্থিত থাকা ব্যক্তিরা জানান, মডেল মেঘনা আলম দাবি করেন, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বিয়ে হয়। অন্যদিকে দেওয়ান সমিরও দাবি করেন, তাকে মেঘনা আলমের ‘বয়ফ্রেন্ড’ বলা হচ্ছে। বাস্তবে মেঘনা আলমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি। মামলায় মডেল মেঘনাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অন্যদিকে দেওয়ান সমিরকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়। ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।
এদিকে ধানমণ্ডি থানার মামলার এজাহার থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধপন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। দেওয়ান সমির কঅডঅওও এৎড়ঁঢ় নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের ফার্মের মালিক মর্মে জানা যায়। এছাড়া ইতিপূর্বে মির আই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বিভিন্ন আকর্ষণীয়, স্মার্ট মেয়েদের তার প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা এবং দেওয়ান সমির তার ম্যানপাওয়ার ও অন্যান্য ব্যবসাকে অধিকতর লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে তার সহযোগী আসামিদের সহায়তায় ও অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কুটনীতিককে টার্গেট করে ব্লাকমেইল করে বড় অঙ্কের টাকা চাঁদা হিসেবে দাবি করে আদায় করে থাকে। পুলিশের একটি সূত্র দাবি করে, মেঘনা আলম একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। যারা হাইপ্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতো। সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে আট মাস আগে মেঘনার পরিচয় হয়। পরবর্তীতে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর রাষ্ট্রদূতের কাছ থেকে ৫০ লাখ ডলার দাবি করা হয়। যার মূল পরিকল্পনায় ছিলেন মেঘলার বন্ধু দেওয়ান সমির। পরে চাপে পড়ে রাষ্ট্রদূত বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়। পরে ডিবি ঘটনার সত্যতা পেয়ে মেঘনাকে তার বাসা থেকে আটক করেন। আটকের কিছুক্ষণ আগে গত ৯ই এপ্রিল রাতে বসুন্ধরার একটি বাসা থেকে ফেসবুক লাইভে এসে জানান পুলিশ পরিচয়ে কিছু লোক তার দরজা ভাঙার চেষ্টা করছে। পরদিন আদালত তাকে ৩০ দিনের আটকাদেশ দেন। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় দেওয়ান সমিরকেও। এদিকে আটকের পরে মেঘনার পরিবার দাবি করেছে, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে গত বছরের ৪ঠা ডিসেম্বর গোপনে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পরে রাষ্ট্রদূত তার খোঁজ-খবর নিতেন না। তবে পুলিশের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয় এটি একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইল চক্রান্ত। এদিকে মেঘনার গ্রেপ্তার ও ডিবি হেফাজতে রাখার প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেন তার বাবা। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ গ্রেপ্তারের বৈধতা নিয়ে রুল জারি করেন। পুলিশের দাবি- মেঘনা আলমের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের টার্গেট করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন এবং অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনার জেরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককেও সরিয়ে দেয়া হয়। মেঘনা আলম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি বসুন্ধরা আবাসিকে একটি ভাড়া বাসায় থাকতেন এবং একজন উদ্যোক্তা এবং মডেল হিসেবেও কাজ করতেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধর্ষণের পর শিশু জুঁই’র মুখ এসিড দিয়ে পুড়িয়ে দেয়া হয় by অমর ডি কস্তা
এদিকে, ঘটনার তিনদিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। এতে ধর্ষণ বা হত্যার রহস্য এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। বৃহস্পতিবার সরজমিন ওই এলাকায় খোঁজ নেয়া হয়। অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, সোমবার বেলা ৩টার দিকে জুঁইর বৃদ্ধ দাদা সাইদুল ইসলাম ও দাদি জহুরা খাতুন তাদের মেয়ের (জুঁইর ফুফু) বাড়িতে বেড়াতে যায়। জুঁইয়েরা ৩ বোনের মধ্যে ১২ বছর বয়সী বড়বোন অন্যত্র আবাসিক মাদ্রাসায় পড়াশুনা করে। ওইদিন সে মাদ্রাসাতেই ছিল। ছোট ভাইয়ের বয়স প্রায় ৪ বছর। জুঁইয়ের বাবা জাহিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার পরও জুঁই কেন দাদির বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, তা স্পষ্ট নয়। এমন তথ্যটি রহস্যজনক।
পরদিন মঙ্গলবার সকাল ১০টায় বাড়ি থেকে মাত্র ৩০০ গজ অদূরে ভুট্টা ক্ষেতে লাশ টান টান করে শোয়া অবস্থায় পাওয়া যায়। পরনের প্যান্ট ছিল গলায় প্যাঁচানো। ভুট্টা ক্ষেতের চিত্র দেখে কোনোভাবেই বলা যাবে না সেখানে তাকে ধর্ষণ এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে বিকালে নয়, রাতেই অন্য কোথাও ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর লাশ যাতে চেনা না যায় এজন্য মুখমণ্ডলে এসিড ঢেলে দেয়া হয়েছে। পরে দুর্বৃত্তরা লাশটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে গেছে।
ইউপি সদস্য ফজিলা খাতুন বলেন, যারা জুঁইকে ধর্ষণ বা হত্যা করেছে তাদের তো কোনো প্রয়োজন ছিল না মুখমণ্ডল এসিড দিয়ে পুড়িয়ে দেয়ার। মূলত: জুুঁইকে যেন কেউ চিনতে না পারে তার জন্য ঘাতকরা চেষ্টা করেছে। কিন্তু তা পেরে ওঠেনি। মুখমণ্ডল এসিড দিয়ে ঝলসানোর কারণ সবার আগে খুঁজে বের করতে পারলে প্রকৃত দোষী ধরা পড়বে। কম্বাইন্ড হিউম্যান রাইটস নাটোর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান গণি সোহাগ বলেন, জুঁইর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। বাড়ির অদূরে লাশ পাওয়া গেলেও স্থানটি পাবনা জেলার চাটমোহর উপজেলা সীমানায়। প্রথম থেকেই ২ থানার মধ্যে মামলা গ্রহণ নিয়ে বেশ রেষারেষি হয়। পরবর্তীতে চাটমোহর থানায় মামলা রেকর্ড হয়। থানা ভিন্ন হওয়ায় এ মামলার অগ্রগতি আদৌ কতটুকু এগুবে- তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে শিশুকন্যা জুঁইকে ধর্ষণ ও হত্যা ঘটনায় বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী জেলা জুড়ে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে সড়ক ও মাঠে অবস্থান করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডন থেকে এ ঘটনার খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি জুঁইর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন। বুধবার বিকালে জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ উপজেলার নেতাকর্মীরা জুঁইর নিজ গ্রামে উপস্থিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন এবং স্থানীয়দের নিয়ে বিশাল মানববন্ধন করে এই নৃশংস ঘটনার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে ৩০০ গজ দূরে ভুট্টা ক্ষেত থেকে ৭ বছর বয়সী জুঁই এর মুখাবয়ব এসিডে ঝলসানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আগের দিন সোমবার বিকাল থেকে সে নিখোঁজ হয়। জুঁই ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়াশুনা করতো।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চাটমোহর থানাতে খবর নিয়েছি। এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। তবে দুই থানা পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলেটে হাওয়া হয়ে গেল তুষারের চিহ্নিত ঘাতকরা

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচনের আগে জামায়াতের তিন শর্ত
গতকাল সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামায়াতের আমীর এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারকে এমনভাবে নির্বাচন করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। সমপ্রতি বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। এই সফর শুরু হয় ৪ঠা এপ্রিল এবং শেষ হয় ১০ই এপ্রিল। এরপর তারা যুক্তরাজ্য সফর করে ১৩ই এপ্রিল দেশে ফিরে আসেন। তিনি বলেন, সফরে আমার সঙ্গে ছিলেন নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফর নিয়ে জামায়াত আমীর বলেন, আমাদের লক্ষ্য ছিল ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তাদের দেশে কীভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন সমপন্ন হয় ও জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে কীভাবে এক সঙ্গে কাজ করে তা জেনেছি। এসব অভিজ্ঞতা নিয়ে উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে আমরা এগিয়ে যেতে চাই। আমি মনে করি, এই সফর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একটি দায়িত্বশীল ইসলামী রাজনৈতিক দল হিসেবে মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ ও দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখা। এ সফরে আমরা ছয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা হলেন- ইউরোপিয়ান কাউন্সিলের ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরুনিকা মুসিলভা, বেলজিয়াম সরকারি প্রতিনিধি ফ্রান্সিস দেলহে, ইউরোপিয়ান ইউনিয়নের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল মাইকেল সটার, ইউরোপিয়ান কমিশন, বেলজিয়াম ইকোনমিকস মিশনস ও স্টেটস ফিজিট অ্যাফেয়ার্সের ডিরেক্টর। এর বাইরেও আমরা বিভিন্ন অধিকার নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি। ডা. শফিকুর রহমান বলেন, এই সফরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশের নির্বাচন কখন হবে, কীভাবে হবে। আমরা বলেছি, অনেক ত্যাগ ও চেষ্টার বিনিময়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের দাবি, তিনটা অপরিহার্য পরিবর্তন। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার; যারা গণহত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার প্রক্রিয়া জাতিকে দেখানো আর রাজনৈতিক দলগুলোকে পরস্পর শ্রদ্ধা ও সম্মান করার পরিবেশ তৈরি করা। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে দুষ্ট- এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, তারা নির্বাচনের সময় জানতে চেয়েছেন। আমরা বলেছি- প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেছেন। আমরা বলেছি- এটা গ্রহণযোগ্য। সরকারকে সকল ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। শফিকুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, জুলাই-আগস্ট সমগ্র জাতি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তারা একটানা তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন। আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ এরকম একটি দলকে গ্রহণ করবেন কিনা বা আওয়ামী লীগ তাদের ভুলগুলো স্বীকার করবে কিনা সেটা একটি বিশাল প্রশ্ন। এ কথা বলার পর তারা আর কিছু বলেনি। এ ছাড়া রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি- অমানবিক ভাবে তাদের নির্যাতন করে বিতাড়িত করেছে। তাদেরকে কিছু খাবার, আশ্রয় সমাধান নয়। সমাধান হচ্ছে তাদের সম্মানের সহিত তাদের দেশে ফিরিয়ে দেয়া। যদি ইউরোপ ও জাতিসংঘ ভূমিকা পালন করে তাহলে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। ইউরোপের জন্য একটি সেপশালাইজড ইকোনমিক জোন তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই যেন ইউরোপীয় দেশগুলোর জন্য একটি সেপশালাইজড ইকোনমিক জোন তৈরি করা হয়।
প্রবাসীদের জীবনমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমীরে জামায়াত বলেন, ৮০ ভাগ প্রবাসী দক্ষতার অভাবে মানবেতর জীবনযাপন করছে। তারা যদি স্কিলড হতো, তাহলে উন্নত জীবন পেতো। প্রবাসীদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি অথচ তাদের মৃত্যুর পর লাশ তাদের পারিবারিক খরচে দেশে আনতে হয়। অনেক সময় অর্থের অভাবে ফেরত না আসার কষ্টকর চিত্রগুলো আমাদের দেখতে হয়। এ জন্য আমি ইউরোপীয় দেশগুলোর কাছে অনুরোধ করেছি তারা যেন ভাষা, শিক্ষা এবং স্কিল্ড ট্রেইনিং একাডেমি বাংলাদেশে স্থাপন করে। এ ছাড়া সব ইউরোপীয় দেশের দূতাবাস বাংলাদেশে চালু করার আহ্বান জানিয়েছি, বিশেষ করে বেলজিয়ামকে আমরা অনুরোধ করেছি দূতাবাস স্থাপনের জন্য। তিনি বলেন, অর্থনৈতিক কো-অপারেশনের ব্যাপারে তাদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। আমরা জানি, আমাদের প্রধান রপ্তানি সেক্টর হচ্ছে গার্মেন্টস। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো হচ্ছে বড় বায়ার। তারা আমাদের কাছে কিছু শ্রমিক অধিকার চায়। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে। এই স্লোগানের ভিত্তিতে কেবল টেকসই শিল্প খাদ্য গড়ে তোলা সম্ভব। মালিক পক্ষ যদি শ্রমিকদের ভালোবাসা ও সম্মান দেয় তাহলে উৎপাদন আরও দ্বিগুণ হারে বাড়বে। কারণ শ্রমিক তখন আরও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি বলেন, আমরা গিয়েছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে। আমরা বৃটেনে গিয়ে লন্ডনে ঢুকেই প্রথমে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমাদের গ্রহণ করেছেন। নিকট স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে এখন ভালো আছেন। কিছু আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে; তবে তা যেন বিরোধে রূপ না নেয়। কেউ যেন কারও উপর কোনো কিছু চাপিয়ে না দেয়। তিনি আরও জানান, জামায়াতের পক্ষ থেকে ৪১টি সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং ৬টি মূল সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি আমাদের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার শক্তিশালী প্রমাণের দাবি বিজ্ঞানীদের
এতে বলা হয়, পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা করা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দলের নেতৃত্বে রয়েছেন প্রফেসর নিক্কু মধুসুধন। এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ পাওয়ার আশা করছেন তিনি। নিক্কু জানিয়েছেন, পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার এটিই সবচেয়ে শক্তিশালী প্রমাণ। তিনি বলেন, আমি বাস্তবসম্মতভাবে বলতে পারি যে আমরা এক থেকে দুই বছরের মধ্যে এই বিষয়ে নিশ্চিত হতে পারব।
কে২-১৮ বি পৃথিবী থেকে আড়াই গুণ বড় একটি গ্রহ। যেটি পৃথিবী থেকে প্রায় সাতশ ট্রিলিয়ন মাইল দূরে অবস্থিত। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে, এটি গ্রহের কক্ষপথে প্রদক্ষিণকারী ক্ষুদ্র লাল বামন তারার মধ্য দিয়ে আসা আলোর রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই দলটি আবিষ্কার করেছে যে, বায়ুমন্ডলে প্রাণের সঙ্গে সামঞ্জস্য দুটি গ্যাসের মধ্যে অন্তত একটিতে রাসায়নিক চিহ্নের প্রমাণ রয়েছে। বিজ্ঞানীরা গ্যাস দুটির নাম দিয়েছেন ডাইমিথাইল সালফাইড (ডিএমএস) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (ডিএমডিএস)। পৃথিবীতে এই গ্যাসগুলো সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদিত হয়।
প্রফেসর মধুসুদন বলেন, একটি পর্যবেক্ষণ উইন্ডোতে দৃশ্যত এত গ্যাস শনাক্ত করা হয়েছে যা অবাক করার মতো বিষয়। বায়ুমন্ডলে যে পরিমাণ গ্যাস রয়েছে বলে অনুমান করি তা পৃথিবীর চেয়ে হাজার গুণ বেশি। সুতরাং সেখানে প্রাণের অস্তিত্বের আলামত যদি সত্যি হয় তাহলে গ্রহটিতে অনেক বেশি প্রাণ থাকবে। যদি কে২-১৮ বি নামক ওই গ্রহটিতে প্রাণের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হওয়া যায় তাহলে গ্যালাক্সি জুড়ে প্রাণের অস্তিত্ব থাকাটা অস্বাভাবিক নয় বলে দবি করেছেন কেমব্রিজের ওই বিজ্ঞানী।
কে ২- ১৮ বি গ্রহটি একটি লাল বামন তারার চারপাশে এমন কক্ষপথে আবর্তিত হচ্ছে, যাকে ‘বাসযোগ্য অঞ্চল’ বলা হয়। সেখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে, যা জীবনের জন্য অপরিহার্য। ওই তারাটি আমাদের সূর্যের চেয়ে আকারে ছোট এবং কম উজ্জ্বল। এটি পৃথিবী থেকে প্রায় ১২৪ আলোকবর্ষ দূরে লিও নক্ষত্রমণ্ডলে অবস্থিত। জোতির্বিদ্যার ভাষায় এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকেই আলোকবর্ষ বলা হয়। আলো এক বছরে প্রায় ৫ দশমিক ৯ ট্রিলিয়ন মাইল (৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটার) অতিক্রম করে। লাল বামন তারার চারদিকে আরেকটি গ্রহের অস্তিত্বও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চারুশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাত্রলীগ নেতার স্ট্যাটাস-‘মিশন কমপ্লিট’, গ্রেপ্তার ৮
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে দেয়া রহস্যজনক স্ট্যাটাস ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। স্ট্যাটাসের ধরন ছিল “মিশন কমপ্লিট’’। পুলিশের সূত্র জানিয়েছে, আটককৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন অগ্নিসংযোগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছে। আটক সিজনের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ মনে করছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ (২১), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), মোশারফ হোসেন, সঞ্জিব ঘোষ। বৃহস্পতিবার বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সরজমিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের গ্রামের বাড়ি গড়পাড়া এলাকার ঘোষের বাজার ঘুরে দেখা গেল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িটিকে ঘিরে নানান কৌতূহল। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কয়েকজন নেতার বাড়ির আশপাশে এমন ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। তবে এলাকার মানুষজন নানা কারণে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িটি শুধু সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির পাশেই নয়, একই সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অর্থাৎ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত আফসার উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের বাড়িও একই এলাকায়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাহিদ মালেকের বাড়ি গড়পাড়া থেকেই জেলার রাজনীতি সহ সবকিছুরই কলকাঠি নাড়ানো হতো বলে জানান এলাকাবাসী। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী সহ তার আস্থাভাজন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই গাঢাকা দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে আগুনে ক্ষত চিত্রশিল্পীর বাড়ি পরিদর্শনে যান মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় তিনি ঘুরে দেখেন। এরপর মুখোমুখি হন সাংবাদিকদের সঙ্গে। ক্ষতিগ্রস্ত চিত্রশিল্পীর ঘর তৈরি করে দেয়ার দায়িত্ব নেন। বলেন, বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে সরকার। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাপ করা।
কবে নাগাদ ঘর তৈরি করে দেয়া হবে এ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত শেষেই ঘর তৈরি করে দেয়া হবে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোস্তাফিজুর রহমান ও মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন। তারাও ঘুরে ঘুরে দেখেন আগুনে ক্ষতের চিত্র।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশের পক্ষ থেকে রাত-দিন ২৪ ঘণ্টা চিত্রশিল্পী মানবেন্দ্র ও তার পরিবারের নিরাপত্তা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটার পর থেকেই আমাদের আইনগত কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় মামলায় এ পর্যন্ত আমরা ৮ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরাসরি তারা স্বীকার না করলেও তাদের কথাবার্তায় কিছু কিছু সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। অচিরেই বের করতে পারবো অগ্নিকাণ্ডের আসল রহস্য।
ঘটনার আগে চিত্রশিল্পী মানবেন্দ্রের থানায় জিডি প্রসঙ্গে এসপি বলেন, তখন থেকেই তার ওপর পুলিশি নিরাপত্তা রয়েছে এবং গোয়েন্দা নজরদারি প্রথম থেকেই অব্যাহত আছে। কিন্তু বাড়িকেন্দ্রিক যে নিরাপত্তার কথা উঠছে তিনি সেভাবে আমাদের কাছে ডিমান্ড করেননি বলে সেটা করা হয়নি। তবে চিত্রশিল্পীর নিজের ফিজিক্যাল নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি প্রথম থেকেই।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার। পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা পরিবারটিকে দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
এদিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কারও কখনো ক্ষতির কারণ হইনি। না কোনো দল, না কোনো মত- না কোনো ধর্মীয় বিষয়। আমি সব সময়ই দল-মত এবং ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল।
আমি সব সময় বলেছি- এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রাতে আমি একটি বাঘের প্রতিকৃতি তৈরি করছি হলুদ রংয়ের। সেটা দেশবাসী দেখেছেন। এটা তৈরি করতে গিয়ে খেয়ে না খেয়ে অনেক সময় ব্যয় করেছি। তার মধ্যেই এ ধরনের একটি ঘটনার মধ্যদিয়ে যেতে হচ্ছে। এ ঘটনা আমার চেয়ে আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল। এই ট্রমাটা কীভাবে কাটিয়ে উঠবো জানি না। তিনি আরও বলেন, রাষ্ট্রের কাছে একটাই প্রত্যাশা- সাধারণ মানুষ যারা একটু শান্তিপ্রিয় তারা যেন শান্তিতেই থাকতে পারে। প্রশাসনের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানান এই চিত্রশিল্পী।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হঠাৎ করেই কি একটি এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়? by মো. কামরুল ইসলাম
বর্তমানে চালুকৃত তিনটি বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা, নভো এয়ার, এয়ার অ্যাস্ট্রা। স্রোতের বিপরীতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ইউএস-বাংলা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। নব প্রতিষ্ঠিত এয়ার অ্যাস্ট্রা প্রায় দুই বছরের অধিক সময় পার করলেও সঠিক গন্তব্যে এখনো যেতে পারেনি। আরেকটি এয়ারলাইন্স নভো এয়ার নানা গুঞ্জনের ডালপালা ছড়ালেও সামনের দিকে অগ্রসর হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন লেখনীতে বলার চেষ্টা করেছি- বাংলাদেশের এভিয়েশনে দশ বছরের সময়কালটা যেকোনো এয়ারলাইন্সের জন্য অশনি সংকেত না শুভ সংকেত ! যেসব এয়ারলাইন্স দশ বছরের মাইলস্টোনটা ঠিক মতো অতিক্রম করতে পারেনি তাদের জন্যই বাংলাদেশে আকাশ পরিবহনের ব্যবসাটা হয়ে আসছে অশনি সংকেত হয়ে।
সাধারণ জনগণ হয়তো একদিন ঘুম ভেঙ্গে খবরের পাতায় চোখ বুলাতে বুলাতে দেখবে একটি খবর, যা শিরোনাম হয়ে ভেসে আসবে কিংবা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের জন্য ব্রেকিং নিউজ কিংবা দিনব্যাপী স্ক্রলে চলমান থাকবে দেশের আরেকটি এয়ারলাইন্সের অপারেশন বন্ধ। খারাপ লাগবে, মন খারাপ হবে। কিন্তু চরম বাস্তবতা হচ্ছে একটি এয়ারলাইন্সের এই ধরনের শিরোনাম হওয়ার পূর্বে অতিক্রান্ত প্রায় দুই বছরের সময়কালটা পর্যালোচনা করলে দেখা যাবে, বন্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর ইতিহাস প্রায় একই রকম। নানা রকম সংকেত পাওয়ার পরও ব্যবসায় সিরিয়াস হওয়ার লক্ষণ দেখা যায়নি।
একজন এভিয়েশন জনসংযোগবিধ হওয়ার কারণে বাংলাদেশ এভিয়েশনের উত্থান-পতন খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যার উপর ভিত্তি করে পর্যালোচনা করার চেষ্টা করছি। আকাশ পরিবহন ব্যবসায় একটি নতুন এয়ারলাইন্সের আগমনের জন্য প্রায় দু’বছরের ক্ষণ গণনা করতে হয় প্রতিটি এয়ারলাইন্সকে। ঠিক বিপরীত চিত্রও দেখতে পাওয়া যায়, একটি প্রতিষ্ঠিত এয়ারলাইন্সও বন্ধ হওয়ার মিছিলে শরিক হতে দু’বছরের কার্যক্রম ফলো করলেও প্রায় সবার একই রকম চিত্র দেখা যায়।
বিগত দিনের বন্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর কিছু নির্দিষ্ট চরিত্র দেখতে পাওয়া যায়। উল্লেখযোগ্য ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রেগুলেটরি অথরিটির কাছে দেনা হিসেবে বিভিন্ন চার্জ প্রদান না করার অভ্যাস। কারণ বন্ধ হওয়া এয়ারলাইন্স থেকে এখন পর্যন্ত বাকী টাকা উদ্ধারের নজির দেখা না পাওয়া। বন্ধ হওয়ার পূর্বে খরচ কমানোকে উপলক্ষ ধরে কর্মচারী-কর্মকর্তা ছাটাই যেন নিয়মিত ঘটনা।
এয়ারলাইন্সগুলো থেকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা না দেয়ার প্রবণতা। কর্মকর্তা-কর্মচারীদের প্রদেয় সুবিধাদি বন্ধ করা।
এয়ারলাইন্সগুলোর এয়ারক্রাফটগুলো নির্দিষ্ট সময়ে হেভী চেক বিশেষ করে সি-চেক, ডি চেকের মতো চেকগুলো নিয়মিত না করা। গ্রাউন্ডেড এয়ারক্রাফটকে সচল না রাখার প্রবণতাও দেখা যায়। এয়ারক্রাফটের মতো রুট চয়েসেও সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখা যায় এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। যাত্রী স্বল্পতার অজুহাত তুলে প্রতিনিয়ত সিডিউল ফ্লাইট বাতিল করতে দেখা যায়। ব্র্যান্ড ইমেজ রক্ষায় যাত্রী ও এজেন্সিদের ম্যানেজ করার জন্য ফ্লাইট অপারেশন বন্ধ করার পূর্বে বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা করা। যাতে এয়ারলাইন্সগুলোকে পুনরায় ব্যবসায় ফিরিয়ে আনা সহজতর হয় কিন্তু বাস্তবে বিগত দিনে বন্ধ হওয়া একটি এয়ারলাইন্সেরও পুনর্জন্ম ঘটতে দেখিনি।
বন্ধের অপেক্ষায় থাকা এয়ারলাইন্সগুলো যেমন কর্মচারি ছাঁটাই করতে থাকে তেমনি নিজস্ব সেলস অফিসগুলো বন্ধ করার জন্য তৎপর থাকে। প্যাসেঞ্জার গ্রোথের সাথে সাথে বিজনেস গ্রোথ যখন কমতে থাকে তখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে বিনিয়োগের পরিকল্পনা থেকে দূরে সরতে থাকে। যা একটা সময় একটি স্বপ্নের পতন ঘটে। একটি স্বপ্নসারথির সমাধি হিসেবে একটি অপারেশনাল এয়ারলাইন্সের যবনিকাপাত ঘটে।
লেখক: মহাব্যবস্থাপক-জনসংযোগ,ইউএস-বাংলা এয়ারলাইন্স

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
-
▼
2025
(3280)
-
▼
April
(427)
-
▼
Apr 18
(14)
- বর্ষসেরার খেতাব পেল গাজার ‘বিষণ্ন’ বালকের ছবি
- ইসরাইলের হামলায় ১৩ সদস্যের পরিবার নিশ্চিহ্ন
- গল্প- মুখোমুখি হব দুঃখগুলোর by সায়ন্তনী ত্বিষা
- রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি...
- একদিনে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, খাদ্য সংকটে তীব্র অ...
- যে ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতলো
- আল আকসা চত্বরে হাজারো ইহুদি প্রার্থনাকারী
- সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ম...
- ধর্ষণের পর শিশু জুঁই’র মুখ এসিড দিয়ে পুড়িয়ে দেয়া হ...
- সিলেটে হাওয়া হয়ে গেল তুষারের চিহ্নিত ঘাতকরা
- নির্বাচনের আগে জামায়াতের তিন শর্ত
- পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার শক্তিশালী প্র...
- চারুশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাত্রলীগ নেতার স্ট্...
- হঠাৎ করেই কি একটি এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়? by মো. ...
-
▼
Apr 18
(14)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

