Friday, September 27, 2013

সরল গরল- এক ‘ছোট্ট পরি’র মায়ের মৃত্যু by মিজানুর রহমান খান

ভাবলেশহীন চোখে বাবার কোলে নুসরাত সামিয়ার একটি হূদয়বিদারক আলোকচিত্র ২৫ সেপ্টেম্বরের প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে।

গ ল্প- ঘুড়িযাত্রা by শোয়ায়েব মুহাম্মদ

নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসেনদের বাড়িতে।

রাশেদ চৌধুরী- হাওয়াই দ্বীপে কীর্তিমান বাংলাদেশি by ইফতেখার মাহমুদ

যুক্তরাষ্ট্রের উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জবাসীর কাছে বাংলাদেশের ছেলে রাশেদ চৌধুরীর নাম অতটা পরিচিত নয়।

গল্প- এক ঢিলে দুই পাখি by আদনান মুকিত

এই মুহূর্তে টুশির মনটা খারাপ। মন খারাপ হওয়ারই কথা। কার্টুন দেখার সময় হয়ে গেছে, অথচ দেখতে পারছে না। টিভির রিমোটটা ক্যাডবেরি চকলেটের মতো আগলে রেখেছেন টুশির মামা।

খোলা চোখে- আমেরিকার কূটনীতিতে পালাবদল? by হাসান ফেরদৌস

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর পঞ্চমবারের মতো জাতিসংঘের বার্ষিক অধিবেশনে ভাষণ দিলেন বারাক ওবামা।

সাদাসিধে কথা- অস্ট্রেলিয়ায় ঝটিকা সফর by মুহম্মদ জাফর ইকবাল

১. যখন বয়স কম ছিল তখন দেশ বিদেশে ঘুরে বেড়ানোর একটা শখ ছিল। এখন আর নেই। পৃথিবীর নানা বিচিত্র দেশের চেয়ে নিজের এই সাদামাটা দেশটাকেই বেশি ভালো লাগে।

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতের কথা থাকুক ইশতেহারে by ডঃ কেএইচএম নাজমুল হুসাইন নাজির

রাজনৈতিক নেতৃবৃন্দের কথাবার্তা-জনসভা, টক-শো, পত্র-পত্রিকা বা ইলেক্ট্রনিক মিডিয়ার নড়াচড়া দেখে মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পালে মৃদু হাওয়া লেগেছে।

ফেনসিডিল, ইয়াবা ও ভারতীয় টিভি চ্যানেল by তুষার আবদুল্লাহ

ভারতীয় চ্যানেল দেখার সময় সংঘবদ্ধ দর্শক গোয়েন্দা পুলিশের হাতে আটক। এরকম খবর কবে গণমাধ্যমে দেখা যাবে? অপেক্ষায় আছি এ ধরনের খবর প্রচারের।

কলে যদি সাড়া না দেই? by তুষার আবদুল্লাহ

সংবাদকর্মী হিসেবে আমাদের টেলিফোন নম্বরটি’র গোপনীয়তা নেই। অনেকটা ‘চাহিবা মাত্র নম্বর জানাইতে বাধ্য’র মতো অবস্থা।

আতাউস সামাদ: তাত্ত্বিক ও প্রায়োগিক গুরু by পলাশ মাহবুব

লেখালেখির অভ্যাসটা আগে থেকেই ছিলো। সেই পালে একটু হাওয়া লাগলো স্থায়ীভাবে ঢাকায় আসার পর। চোখে স্বপ্ন আর বুকের সাহস ছিলো পূঁজি।

গার্মেন্ট মালিকরা, শ্রমিকের কান্না কি শুনিতে পাও? by পীর হাবিবুর রহমান

ভাগ্যের চাকা ঘোরে গার্মেন্ট মালিকদের। পোশাকশিল্পের বিকাশ তাদের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দেয়।

বিশেষ লেখা- ১০০ ডলার কি বেশি চাওয়া? by ইমদাদুল হক মিলন

আমার জাপানি বন্ধু তাকাহাসির বাংলাদেশ নিয়ে গভীর আগ্রহ। বাংলাদেশের যেকোনো দুর্ঘটনায় সে খুব বিচলিত হয়, রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন ইত্যাদি নিয়ে, মানুষের মৃত্যু নিয়ে দিশাহারা হয়।

মনক্ষুণ্ন হলেও নৌকাতেই ভোট দেবে জনগণ

আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই মানুষ ভোট দিয়ে জয়ী করবেন বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

দেশ ছাড়লেও গান ছাড়ছি না: নাওমি by কামরুজ্জামান মিলু

শুনলাম গান ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছেন। আরে না না.. কে বলল, এসব কথা। আমি দেশ ছেড়ে গেলেও গান ছেড়ে যাচ্ছি না।

পর্নো জগতে এষা গুপ্তা!

মহেশ ভাটের একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে কাজ করছেন সেক্সসিম্বল অভিনেত্রী এষা গুপ্তা। এসব ছবিতে ইমরান হাশমি ও রণদীপ হুদার বিপরীতে কাজ করছেন তিনি।

শুধু দেহ দেখাতে রাজি নন ফ্রিদা পিন্টো

শুধু দেহ দেখাতে রাজি নন তিনি। সুন্দরী, আকর্ষণীয়া, গালে টোল, মাথায় কোঁকড়া কালো চুল…এইসবেই খুশি ফ্রিডা পিন্টো৷

এবার নগ্নতার বৈধতা চাইলেন শার্লিন চোপড়া!

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাইলেন।

ঢাকায় কলগার্ল এজেন্সি!

ঢাকায় দিন দিন শক্তিশালী হচ্ছে কলগার্ল বিজনেস নেটওয়ার্ক। প্রশাসনের নাকের ডগা দিয়ে এরা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আর প্রশাসন এই ব্যবসার সাথে পুরোপুরি জড়িত বলেও প্রমাণ পাওয়া গেছে। রাজনীতির সাথে জড়িত প্রভাবশালী কর্তা ব্যক্তিরা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে।

ঘুড়িযাত্রা by শোয়ায়েব মুহাম্মদ

নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসেনদের বাড়িতে। টুকুকে এ বৈদ্যের খবর দিয়েছিল আমির হোসেন। তাদের পেছনের বাড়ি বৈদ্যের। টুকুর স্বামীর সঙ্গে বিদেশ থাকে সে। টুকু নয়, আসলে টুকুর স্বামীকেই খবরটা প্রথম দেয় আমির হোসেন। বৈদ্যবাড়িতে ঢোকার মুখেই চোখে পড়ে অনেকখানি নীলের মধ্যে এক টুকরো সাদা মেঘের মতো উঠোন। বৈদ্য অমল পারিয়াল বসে আছে উঠোনের এক কোনায়। সামনে টেবিল। টেবিলের পর রোগী বসার চেয়ার। হাতের ডান পাশে আরও লোকের বসার জন্য বেঞ্চি। টুকু বাড়িতে ঢুকেই বৈদ্যকে নমস্কার দেয়। নমস্কারের শব্দে ঘর থেকে দুজন মহিলা উঁকি দিয়ে দেখে তাকে। বৈদ্য টুকুকে তার সামনের চেয়ারে বসতে বলে। ভেতর থেকে উঁকি দিয়ে দেখা মহিলাদের একজন পান নিয়ে আসে। পানের প্লেট তার দিকে এগিয়ে দিয়ে বৈদ্য বলে, ‘পান খান।’ টুকু বলে, সে পান খায় না। পেকে ওঠা বেলের পেট-রং বিকেল বৈদ্যবাড়ির উঠোন ছাপিয়ে কোনার অর্জুনগাছের চুড়োয়। বৈদ্য টুকুকে বলে, ‘এটা পান না, ওষুধ মা।’ সে পান না খেয়ে বৈদ্যের কাছে বাড়ি ঘুরে দেখার অনুমতি চায়। আর তার স্বামী বসে থাকে বৈদ্যের পাশে।
২. উঠোনের পাশে যত্ন করে লাগানো তুলসীগাছ। টুকু তুলসীগাছ দেখে। পাতাগুলো হাতের পিঠ দিয়ে ছোঁয়। যে মহিলা প্লেটে পান এনেছিল, সে এসে তার পাশে দাঁড়ায়। তুলসীগাছের পাশেই গভীর নলকূপ। একটু দূরে কৃষ্ণচূড়াগাছ। তাতে পাশে দাঁড়ানো বউয়ের সিঁথির সিঁদুর রং—লাল ফুল ফোটা। লাল ফুল দেখে টুকুর খুব ভালো লাগে। সে ভাবে, তার বাড়িতে তিনটে গাছ লাগাবে পাশাপাশি—জারুল, সোনালু আর কৃষ্ণচূড়া। লাল, বেগুনি আর হলুদ ফুল ফুটবে চৈত্রে। ফুলের রং দেখে আকাশে ঘোরাঘুরি করতে করতে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে পড়বে চলন্ত মেঘেরা। দাঁড়িয়ে পড়া মেঘেদের ছায়া পড়বে তার বাড়িতে। সে দিনগুলোতে তার সঙ্গে হয়তো দেখা করতে আসবে বীরু...। স্বামীর বাড়ি আসার প্রথম দিকে উঠোনে তার বাগান করার শখ ছিল। বর্ষায় লাগিয়ে ছিল জিনিয়া। বীরুই তাকে বিচি এনে দিয়েছিল। সারা বাড়ি যেন খলখল করে হাসছিল জিনিয়ার রং। এ সময় এক দেবর তাকে বলে, ‘বাগানে ফুল ফুটায়ে কী লাভ? নিজের ফুল তো ফোটে না!’ শুনে বীরুর চোখ জল-ছলছল। টুকু ভাবে, বাড়িতে তিনটে গাছ লাগালে বাড়ির মানুষের মনও মেঘময় হবে। আকাশে ঘুরে বেড়ানো কোনো মেঘ হবে মন খারাপ করা, কোনোটা মন ভালো করা...আহা! তখন সে হয়তো উঠোনজুড়ে আঁকবে অনেক তরমুজ। চোখ বন্ধ করলেই সেই আঁকা তরমুজ চুরি হয়ে যাবে। আর চোরকে খুঁজতে খুঁজতে সে এসে দাঁড়াবে বাঁধানো ঘাটে।
পুকুরের ভাবনায় অথবা বৈদ্যবাড়ির নলকূপ দেখে টুকুর খুব জল খেতে ইচ্ছে করে। নলকূপ থেকে হাতের আঁজলায় জল নিয়ে পান করে সে। জলপান শেষ হলে সঙ্গের মহিলা তাকে বাড়ি ঘুরিয়ে দেখায়। ঢুকতেই পূর্বদিকে বৈদ্যের পড়ার ঘর। তার উল্টো দিকে দুটো ঘরের একটা বন্ধ—স্টোররুম। পাশের ঘরের চৌকাঠে এক বুড়ো মহিলা বসে। টুকুর সঙ্গী মহিলা বলে, ‘বৈদ্যের মা।’ বাড়ি দেখতে দেখতে এবার সঙ্গের মহিলাকে পরিচয় জিজ্ঞেস করে টুকু। মহিলা বলে, সে বৈদ্যের বড় বউ। সারা বাড়ি ঘুরে দেখে টুকু। গোবরজলে নিকানো পরিষ্কার উঠোন। তার একদিকে ঢেঁকিছাঁটা চালের গুঁড়ি শুকাতে দেওয়া। নতুন কোথাও গেলে বাড়ি ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে তার। ‘আপনার ছেলেসন্তান কয়জন?’—সঙ্গী বৈদ্যের বড় বউকে জিজ্ঞেস করে টুকু। মহিলার মুখে কালো তুলসীর মতো ছাইরঙের মেঘ ভর করে। কয়েক মুহূর্ত থাকে। তারপর মৃদু হেসে সে বলে, ‘ভগবান পাঠান নাই।’ টুকুর মন খারাপ হয়ে যায়। বৈদ্য অমল পারিয়াল চেয়ারে বসে পঞ্জিকা ঘাঁটছে। সারা বাড়ি ঘুরে বৈদ্যের পড়ার ঘরের সামনে দাঁড়ায় টুকু। ঘরের ভেতর অনেক বই। সে খোলা ঘরের ভেতরে ঢুকতে চাইলে বৈদ্যের ছোট বউ বলে, ‘বাইরের লোকের পড়ার ঘরে ঢোকার অনুমতি নাই।’ টুকু ঘরে ঢুকে বৈদ্যের বই দেখে। বড় বউয়ের মনে হয়, এই মেয়েটা অন্য রোগীদের মতো মনমরা নয়।
৩. অমল পারিয়াল ছেলেপেলে না-হওয়া দম্পতির চিকিৎসক। এ জেলা তো ও জেলা, বহু দূর থেকে তার কাছে লোক আসে। সারা বাড়ি ঘুরেটুরে এখন বৈদ্যের সামনে বসা টুকু। বৈদ্য তার দিকে তাকায়। মেঘের গায়ে সে সময় গাঢ় রক্তের লাল রং। প্লেটের পানটা এখনো টেবিলে রাখা। ‘আপনের বিয়া হৈছে কয় বছর?’—বৈদ্য টুকুকে জিজ্ঞেস করে। তার চোখে চোখ রেখে হেসে দেয় টুকু। বলে, ‘সাত বছর।’ ‘ডাক্তার দেখাইছেন?’ টুকুর ঘোরাঘুরির ফাঁকে তার স্বামী বৈদ্যকে সব বৃত্তান্তই বলেছে। টুকু বলে, ‘বুড়িগঙ্গায় নৌকায় ভাসা এক বেদেনি দেড় কেজি চাল নেবে বলে ওষুধ দিয়ে গেছে। ছয় মাসের গ্যারান্টি। ছয় মাস পর দেখা করে চাল নিয়ে যাবে।’ বৈদ্য তার দিকে তাকিয়ে সামনের খোলা পঞ্জিকা বন্ধ করে। স্বামীকে বলে, ‘আপনের বউয়ের ওপর জিনের আসর আছে।’ এবার সে টুকুকে টাকি মাছের রক্তে লেখা তাবিজ দেয়। ভাবলেশহীন মুখে বলে, ‘তাবিজটা কবরস্থানের মাটি দিয়ে ঘরে রাখতে হবে।’ টুকু ভাবে, অনেক দিন সে টাকি মাছ দেখেনি। সে রান্না করা টাকি মাছ খায় না কিন্তু টাকির ভর্তা খায়। বৈদ্য স্বামীকে বলে যে ঘনিষ্ঠ কেউ টুকুকে বান মেরেছে। শোল মাছের মাথার ওপর সে বান কাটতে হবে। এ সময় সে শর্ত দেয়, ‘বান কাটানি আর রক্তে লেখা তাবিজ দিছি বলে শোল আর টাকি মাছ খাওয়া আজীবন হারাম।’ ‘আমি এমনিতেও শোল আর টাকি মাছ খাই না।’—টুকু বলে। বৈদ্য তাকে ৪১ দিনের গ্যারান্টি দেয়। সঙ্গে কিছু ওষুধ। পরপর তিন দিন খেতে হবে।
৪. তারা যখন বৈদ্যের বাড়ি থেকে বের হচ্ছে, আকাশে তখন মেঘ জমেছে—দুধের ওপর সর জমার মতো। ধনমুড়ি আর তিলনারী—দুটো গ্রাম পেরিয়ে অনেকখানি পথ হাঁটে টুকুরা। দুই গ্রামেই অনেক চালতাগাছ। সব বাড়িতেই একাধিক। টুকুর চালতাগাছ দেখে ভালো লাগে, আবার মনও খারাপ হয়। এই গ্রামে এত চালতাগাছ আর তার বাড়িতে একটাও চালতাগাছ নেই। চালতা অথবা চালতার আচার খুব কার্যকর মেয়েলি অসুখের জন্য। সে মনে মনে বলে, এবার বৃক্ষমেলা থেকে বাড়ির জন্য একটা চালতাগাছ কিনব। ধনমুড়ি থেকে হাঁটতে হাঁটতে তিলনারী পেরিয়ে এলেও তারা কোনো রিকশা পায় না। টুকু সামনের দিকে তাকায়। আকাশে গাঢ় রক্তের লাল রং, সরের মতো জমে ওঠা মেঘ পেরিয়ে তার তখন বীরুর চোখ মনে পড়ে—বীরুর চোখ জল-ছলছল। পথের ধারে ঘাট বাঁধানো বড় একটা দিঘি। দিঘি দেখে টুকু থমকে দাঁড়ায়। তার খুব মুখ ধুতে ইচ্ছে করে। পাশে দাঁড়ানো স্বামীকে বলে, ‘আমি একটু মুখ ধুই?’ লাফিয়ে লাফিয়ে ঘাটের সিঁড়ি টপকে টুকু একেবারে শেষ ধাপে যায়। তার মুখে জলের আর্দ্রতার ছোঁয়া। এ সময় নেমে আসা সন্ধ্যার আলোয় দিঘির টলটলে জলের দিকে তাকালে হঠাৎ তার মনে হয়, দিঘির জলে যেন বীরুর মুখখানি ভাসছে। জলে ভিজে ওঠে তার চোখ। টুকু দিঘির জলে নিজের ভেজা চোখ ধোয়। চোখমুখ ধুয়ে ঘাটের চাতালে তাকিয়ে স্বামীকে দেখে। এই সন্ধ্যা, দিঘির টলটলে জল, বৈদ্যবাড়ি অথবা এ পথ—কিছুই ভালো লাগে না তার। টুকু ভাবে, এ মুহূর্তে তার হয়তো এই জীবনটাকেই ভালো লাগছে না। অনেক দূর থেকে একটা রিকশা আসার শব্দ শোনা যায়। দেখা যায় হারিকেনের মৃদু আলো।