Showing posts with label সাইদুজ্জামান. Show all posts
Showing posts with label সাইদুজ্জামান. Show all posts

Wednesday, January 9, 2013

আমি আপনার বিশ্বজিৎ by সাইদুজ্জামান

তাকিয়ে ছিলাম একজন বিশ্বজিতের জন্য
হাজারো বন্ধুর মধ্য থেকে
নিশ্চয় একজন বিশ্বজিৎকে খুঁজে পাব।

Wednesday, January 2, 2013

অণুকথা- আবার আসিব ফিরে by সাইদুজ্জামান

আমরা খুব ভোরবেলা বরিশাল গিয়ে পৌঁছাই। বরিশালের কয়েকজন বন্ধু আগেই জানিয়ে রেখেছিল ওরা লঞ্চঘাটে আসবে। ভোর পাঁচটা বিশ বাজে তখন। তীব্র শীত। এর আগে কি বরিশালে এমন শীত পড়েছিল কখনো! উত্তরবঙ্গের তীব্র শীতের সঙ্গে পরিচিত ছিলাম। এবার টের পেলাম বরিশালের শীতেরও।

Wednesday, December 26, 2012

শেষ মুহূর্তের প্রস্তুতি by সাইদুজ্জামান

‘বাংলার মুখ আমি দেখিয়াছি।’ আমরা সবাই বাংলার মুখ দেখেছি। দেশের রূপ দেখেছি। তাই বাংলাকে, বাংলাদেশকে আমরা এত ভালোবাসি। কবি জীবননান্দ দাসের কবিতার লাইন এটি। এটি আমাদের বরিশাল বন্ধু উৎসবের কথা, স্লোগান।

Wednesday, December 5, 2012

আরেকটি সোনালি দিনের আশায় by সাইদুজ্জামান

'সবাই জানতে চাচ্ছে কেন রান পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা একটা ঘটনা মাত্র, কোনো ব্যক্তি নয়। জন্মেছি জেতার জন্য', সোমবার ঢাকায় ফিরে করা ক্রিস গেইলের টুইটের প্রতিটি শব্দ থেকে যেন ঠিকরে বের হচ্ছে জেদ।

Sunday, November 18, 2012

স্বপ্নের সেই চেনা মৃত্যু by সাইদুজ্জামান

মুশফিকুর রহিম নির্দিষ্ট করে বলতে পারলেন না জয়ের আবাহন থেকে ঠিক কোন মুহূর্তটায় পিছলে পড়ল তাঁর দল। ১০ থেকে শুরু করে ১৬৭ রানে শেষ হওয়া ইনিংসে কি আর 'টার্নিং পয়েন্ট' বলে কিছু থাকে? তার পরও আছে এবং সেটি দেখা গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে।

Saturday, November 17, 2012

ড্র খুবই সম্ভব, এমনকি জয়ও by সাইদুজ্জামান

সংবাদমাধ্যমের সামনে এখনো গুছিয়ে কথা বলাটা রপ্ত করে উঠতে পারেননি নাসির হোসেন। তবে রংপুরের এ তরুণের উত্তরের ভাবার্থ বুঝতে অসুবিধা হয়নি কারো। ওয়েস্ট ইন্ডিজের ৫২৭ রান তাড়া করে যে এগিয়ে যাওয়ার কথা- ইনিংসের শুরুতে ভাবেনি বাংলাদেশ। আর গতকাল চতুর্থ দিনের শেষ ঘণ্টায় জেগে ওঠা 'নতুন সম্ভাবনা' তো রীতিমতো কল্পনাতীত ব্যাপার।

Saturday, November 10, 2012

আজ জিততেই হবে by সাইদুজ্জামান

বাংলাদেশ ৪ আয়ারল্যান্ড ২। ওয়ানডের এ হিসাবটাই উল্টে দিচ্ছে বিশ্বকাপ; আয়ারল্যান্ড ২ বাংলাদেশ ০। প্রতিশোধের ব্যাপারটা তাই এসে যায়। তবে সাকিব আল হাসানের কাছে এ ম্যাচের গুরুত্ব আরো বেশি। আজ হারলেই যে ঘরের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল স্বপ্ন ফিকে হয়ে যাবে! আয়ারল্যান্ডে ক্রিকেট উন্মাদনা এখনো স্বাভাবিক তাপমাত্রাই পায়নি।

Wednesday, November 7, 2012

বিশ্বজুড়ে বাংলা বিশ্বজুড়ে প্রথম আলো- ভালো কাজে বন্ধুসভা by সাইদুজ্জামান

কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা কৃষকের জমি চাষ করে দিয়েছেন। তাঁরা শহর থেকে দূরে ঝুনকারচড়ে গিয়ে কৃষকের জমি চাষ করেছেন। শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বেলা ১১টায়। নৌকায় তিন ঘণ্টার পথ। নৌকা থেকে নেমে হেঁটে ঝুনকারচড়।

Wednesday, September 12, 2012

অণুকথা- কাল থেকে উৎসব by সাইদুজ্জামান

আজ ৫০ জন ফিক্সড মেম্বার নিয়ে ঢাকায় হচ্ছে বিশেষ প্রস্তুতি বৈঠক। এই টিমের সদস্যরা সারা দেশে (ছয়টি জোনে) ঘুরে বেড়াবেন। যেখানে অনুষ্ঠান সেখানে তাঁরা আগের দিন পৌঁছাবেন। স্থানীয় ৩০ জন বন্ধুকে সহায়তা করবেন। ঢাকাসহ দেশের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা রয়েছেন এই বিশেষ দলে।

Monday, August 20, 2012

আয়ারল্যান্ডের জন্য তৈরি হচ্ছে ঘূর্ণিফাঁদ by সাইদুজ্জামান

উঁচু ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে ভর দিয়ে পড়লেন শফিউল ইসলাম। সেখান থেকে মাইকেল হেনরির সাহায্যে তাঁর বেরিয়ে আসা দেখে বাংলাদেশ দলের প্র্যাকটিস দেখতে আসা ছোট ভিড়ে গুঞ্জন, 'তবে কি মাশরাফি বিন মুর্তজার স্বপ্নের পালে হাওয়া লাগল?' কিছুক্ষণ শুশ্রূষা দিয়ে বাংলাদেশ দলের অস্ট্রেলীয় ফিজিও পরিষ্কার বাংলায় সে হাওয়া

Wednesday, July 4, 2012

অণুকথা-শাস্তি পেতে হবে by সাইদুজ্জামান

টাঙ্গাইলসভার প্রায় সবার সঙ্গে দেখা হলো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। একটি কঠিন কাজ কতটা সুশৃঙ্খলভাবে বন্ধুরা সমাধা করেন, তা না দেখলে বিশ্বাসই করা যায় না। একদল বন্ধু, নিবেদিতপ্রাণ বন্ধু, বরাবরের মতো এবারও প্রমাণ করলেন, তাঁরা পারেন। এমন কোনো কাজ আছে কি, যা বন্ধুরা পারেন না?

Wednesday, June 20, 2012

অণুকথা চির কল্যাণ কর by সাইদুজ্জামান

জয়পুরহাটের বন্ধু দিলীপ সেন বললেন, বছরে আমাদের এখানে একবার আসুন, আমরা আর কিছু চাই না।
আমরাও বারবার ভাবি যে প্রত্যেক বন্ধুসভাতেই আমাদের যাওয়া দরকার। কিন্তু সে রকমভাবে যাওয়া হচ্ছে কই? দিলীপ সেন ঠিকই বলেছেন।

Wednesday, May 9, 2012

বালাগঞ্জের বন্ধুরা by সাইদুজ্জামান

বালাগঞ্জ বন্ধুদের কথা বলছি। তাঁরা একজন কৃষকের সহযোগিতায় এগিয়ে এসেছেন। বন্ধুরা কৃষকের জমি পরিষ্কার করেন এবং তাঁর হাতে তুলে দেন শস্যবীজ। প্রথম আলোর গত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ তাঁরা গ্রহণ করেছিলেন।

Wednesday, April 11, 2012

অণুকথা-আমাদের স্বপ্নের মতো by সাইদুজ্জামান

সিলেটে পৌঁছাতে পৌঁছাতে রাত নয়টা পার হয়ে গেল। নেমেই পেলাম বন্ধু পাপলুকে। পাপলু আমাদের নিতে এসেছে। জানতে চাই, কী অবস্থা ভাষা প্রতিযোগের। ‘খুব ভালো। বন্ধুরা এখনো ভেন্যুতে আছে। কাজ এখনো শেষ হয়নি।’ সে কারণেই মাঝেমধ্যে বলি, ‘বন্ধুরা রাত-দিন কাজ করেন।’

Friday, April 6, 2012

প্রযুক্তির নতুন ছোঁয়ায় স্যামসাং by সাইদুজ্জামান

ব্যাংকক বিমানবন্দরে নেমেই পাওয়া গেল অর্কিড শুভেচ্ছা। আমাদের হাতে তুলে দেওয়া হলো অর্কিড। হাতে বেমানান লাগছে। অতঃপর তা লাগিয়ে দেওয়া হলো বুকপকেটে। বিমানবন্দরে এসেছিলেন স্যামসাংয়ের দুজন কর্মী। তাঁদের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘স্যামসং ফোরাম ২০১২’।

Saturday, March 17, 2012

বাঘের দাপুটে জয় by সাইদুজ্জামান

ক্রিকেট ইতিহাসের অনন্য দিন হয়ে থাকবে ১৬ মার্চ ২০১২। শচীন রমেশ টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির শুভেচ্ছাবার্তায় ভাসতে ভাসতে কিনা ম্যাচশেষে দেশজুড়ে আরেকবার বাঘের গর্জন! ৪ বল বাকি থাকতে মাহমুদউল্লাহর ম্যাচ জেতানো শটে মিরপুরের বিস্ফোরণে শচীনের কীর্তি যেন নিছকই একটি 'ল্যান্ডমার্ক'।

Friday, March 16, 2012

প্রতিপক্ষ ভারত, স্বপ্ন আজ... by সাইদুজ্জামান

একসময় বলা হতো শুধু মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে। এশিয়া কাপে তাঁর সঙ্গে যোগ হয়ে গেছে পুরো বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দারুণ কিছু ঘটিয়ে ফেলে বাংলাদেশ- গত কদিনের ঢালাও এ ফিসফাসের সঙ্গে কিন্তু নূ্যনতম মিল নেই পরিসংখ্যানের। ২৩ ম্যাচের ২১টিতেই হারা দল কিনা স্বপ্ন দেখছে! তবে ক্রিকেটের পরিসংখ্যান তো গাধা।

Sunday, March 11, 2012

এশিয়া কাপ-আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এবং এশিয়া কাপ by সাইদুজ্জামান

মিরপুরে ২৩৩ রান করলে ম্যাচ জেতা যায়। পাকিস্তানের বিপক্ষে এ ব্যবধানে হারের অতীতই আছে বাংলাদেশ দলের। হতাশার এশিয়া কাপের ২৯ ম্যাচে তবু দুটি জয় আছে বাংলাদেশের। সেখানে পাকিস্তানের বিপক্ষে সমসংখ্যক ম্যাচে একটিই জয় বাংলাদেশের। তবু খেলাটা এমন যে আগেই হেরে মাঠে নামার উপায় নেই।

Sunday, December 18, 2011

শুরুর হতাশা ভুলিয়ে দেওয়া একটি দিন-বাংলাদেশ : ৬৮ ওভারে ২৩৪/৫ by সাইদুজ্জামান

বাংলাদেশের শুরুটা মধ্যবিত্তের। শাহরিয়ার নাফীস-সাকিব আল হাসানের ১৮০ রানের জুটিতে সেই বাংলাদেশই বিত্তবান! বিত্তবানেরও কিছু আক্ষেপ থাকে। উমর গুলের ফণা তোলা বাউন্সার যেমন মাত্র ৩ রান আগে কেড়ে নেয় শাহরিয়ার নাফীসের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বপ্ন। আবার পরের বিনিয়োগে আরো ধনী হয়ে ওঠার সম্ভাবনাও থাকে। যেমন ঢাকা টেস্টের প্রথম দিনই করে ফেলা দ্বিতীয় সেঞ্চুরিটাকে আজ আরো দীর্ঘ করার সুযোগ আছে সাকিবের

Friday, December 2, 2011

এমন বছর বাংলাদেশের ক্রিকেটে আর আসেনি by সাইদুজ্জামান

০১১ বিশ্বকাপ ডামাডোলের ঢোলে আরো জোর বাড়ি পড়েছিল তৎকালীন অধিনায়কের একটি মন্তব্যে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানের ভরাডুবির পর টিভি টক শো এবং পত্রিকার সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটাররা বিস্তর সমালোচনা করেছিলেন। যার জবাবে সাবেক ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে নিন্দিত হয়েছিলেন সাকিব আল হাসান। গতকাল পাকিস্তানের বিপক্ষে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর সেই তুল্যদণ্ড তুলে ধরা হলো মুশফিকুর রহিমের