Wednesday, August 22, 2012

প্রিন্স হ্যারির নগ্ন ছবি, ভিডিও ফাঁস

এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনায় এসেছিলেন প্রিন্স হ্যারি। এবার অলিম্পিকের পর আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন ব্রিটিশ রানির এই নাতি। লাস ভেগাসের এক হোটেলে রহস্যময়ী এক নারীর সঙ্গে প্রায় নগ্ন অবস্থায় দেখা গেছে হ্যারিকে। যুক্তরাষ্ট্রের এক ওয়েবসাইটে ছবিগুলো প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে আজ দেশে ফিরছেন তিনি।

ঐতিহ্য রক্ষা নয়, কেবলি টাকা কামানোর বাহন by আশরাফুল ইসলাম

ঘোড়ার গাড়ি। বহু শতাব্দী আগের ঐতিহ্যবাহী ও রাজকীয় এ যানবাহনের ব্যবহার বিশ্বজুড়ে এখনো সমাদৃত। তবে বাংলাদেশে এখন ঐতিহ্য রক্ষার নামে ঘোড়ার গাড়ির ব্যবহার হয় কেবল অর্থ কামানোর হাতিয়ার হিসেবে। ঘোড়ার প্রতি চরম নির্দয়তার পরিচয় দিয়ে সক্ষমতার চেয়ে বহুগুণ বেশি যাত্রী পরিবহন করা হয় ঘোড়ার টমটম বলে পরিচিত এসব ঘোড়ার গাড়ি দিয়ে।

মোমের মুর্তি হয়ে থাকবেন শ্রীদেবী

এবার মাদাম তুসোয় স্থান পাচ্ছেন শ্রীদেবী। সম্প্রতি একটি সেলিব্রেটি ব্লগার সাইট সূত্রে জানা গেছে। এখন পর্যন্ত খবরটি গোপন রাখা হলেও আনুষ্ঠানিক ঘোষণা হবে খুব শিগগিরই। এমনকী, বলিউডে শ্রীদেবীর প্রত্যাবর্তনের দিনই নাকি মাদাম তুসোয় তার মোম মূর্তি স্থাপিত হবে বলেও জানিয়েছে সাইটটি।

ধৈর্য ও সংযমের মাস রমজান by মাওলানা এম এ করিম ইবনে মছব্বির

রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। আল্লাহ তাআলা বলেন, 'রোজা আমার জন্য; এবং এর প্রতিদান আমি নিজ হাতে দেব।' রোজা দ্বারা খোদাভীতির যে পরাকাষ্ঠা প্রদর্শন করা হয়, তা অন্য কোনো ইবাদতে সম্ভব নয়। রোজাদারকে আল্লাহ তাআলা ভালোবাসেন।

রোহিঙ্গা ইস্যুতে আবার চাপে বাংলাদেশ-ওআইসিতে আলোচনা লন্ডনে বিক্ষোভ by মেহেদী হাসান

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় না দেওয়া এবং এ দেশে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাসংশ্লিষ্ট তিনটি বেসরকারি সংস্থার (এনজিও) কাজ বন্ধের নির্দেশ দেওয়া ইস্যুতে আবারও চাপের মুখে পড়েছে সরকার। গত রবিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলের সামনে রোহিঙ্গাদের পক্ষে প্রায় ২০০ ব্যক্তি সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

হিযবুত তাহ্‌রীরের ৩৫ কর্মী গ্রেপ্তার

রাজধানীর পান্থপথের আশিয়ানা নামের একটি রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের ৩৫ কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের মধ্যে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সফটওয়্যার প্রকৌশলীসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এটিএম বুথে ঈদের চাপ অর্থ মিলবে তো ছুটিতে! by শেখ শাফায়াত হোসেন

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা মজুদ থাকবে- ব্যাংকগুলোর এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না গ্রাহকরা। তাঁরা বলছেন, ছুটির আগেই বুথগুলোতে ঠিকমতো টাকা পাওয়া যাচ্ছে না, ছুটিতে এই ভোগান্তি আরো বেড়ে যেতে পারে।

আন্দোলনে মেডিক্যালে ভর্তীচ্ছুরা রিট-বিক্ষোভ

সরকারি সিদ্ধান্তের পরদিনই মাঠে নেমেছেন মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তীচ্ছুরা। তাঁরা প্রচলিত পরীক্ষা পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া বহাল রাখার দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন।

সরেজমিন-এই মাংস খাচ্ছি আমরা!

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'পশু জবাই ও মাংস পরীক্ষা' নীতিমালায় বলা হয়েছে, 'জবাইখানায় পশু রাখার শেড থাকতে হবে। সেই শেড শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে এবং ঝুলিয়ে গরুর চামড়া ছাড়াতে হবে যাতে মাটি স্পর্শ করতে না পারে। কমপক্ষে তিন দিন পশু রেখে ডাক্তারি পরীক্ষায় সার্টিফিকেট মিললেই জবাইয়ের জন্য নেওয়া হবে।

মেক্সিকোয় মেয়রকে গুলি করে হত্যা

মেক্সিকোয় নবনির্বাচিত এক মেয়রকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তাঁর নাম এদগার মোরালেস পেরেজ। ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) সদস্য মোরালেসের নির্বাচনী প্রচারবিষয়ক ব্যবস্থাপক হুয়ান ফ্রান্সিসকো হার্নান্দেজকেও একই সঙ্গে হত্যা করা হয়েছে। গত রবিবার একটি গাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বন্ধুতা

শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তার পর
তাও যদি পাই

বন্ধুত্ব, সে তো চিরদিনের

বন্ধুত্বের সম্পর্ক চিরদিনের সম্পর্ক এবং মধুর সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্ক রক্তের সম্পর্ক নয় কিংবা কামনা বাসনা দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত নয়। বন্ধুত্বের উৎসস্থল হল হৃদয় এবং বন্ধুত্ব হৃদয়ের ভালবাসা দিয়ে গড়া। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন “অনাত্মীয়কে আমরা ঢাক-ঢোল পিটিয়ে সাদরে গ্রহণ করি কিন্তু বন্ধুকে হৃদয় দিয়ে এবং হৃদয়ের হাসি দিয়ে বরণ করি।”

ফ্যাশন সচেতন তরুণ প্রজন্ম

সবাই চায় নিজেকে সুন্দর দেখাতে, সুন্দর থাকতে। আর এই সুন্দর দেখানোর জন্য; সুন্দর থাকার জন্য নিজের যতœ নিতে হবে এবং সেই সাথে থাকতে হবে পরিস্কার পরিচ্ছন্ন। ভাবতে/বলতে ভাল লাগছে তরুণদের মধ্যে বেড়েছে রুপ সচেতনতা। এমন সময় ছিল যে রুপ চর্চা বা রুপ সচেতনতা বিলে একেবারে মেয়েলী ব্যাপার।

আত্মহত্যার অন্যতম কারণ বিষণ্ণতা

মরিতে চাহিনা আমি এই সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে আমি বাঁচতে চাই, কবিগুরুর এ বাক্য উপেক্ষা করে অনেকে আত্মহত্যার দিকে ধাবিত হয়। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আত্মহত্যা, কেউ বিষ খেয়ে, কেউ ঘুমের ট্যাবলেট খেয়ে, কেউ গলায় ফাঁস দিয়ে আবার কেউ নীরবে সূক্ষ্মভাবে জীবন শেষ করে দিচ্ছে। এসবের পিছনে রয়েছে বিষণœতা নামক ব্যাধি।

এ্যালার্জিক রাইনাইটিস

এ্যালার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। এ্যালার্জি হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। হাঁচি হলো এবং এবং নাক দিয়ে পানি পড়ল, এটা কোন রোগ হলো? প্রথম প্রথম কেউই এ লক্ষণগুলোকে রোগ বলে মনে করেন না।

আপনি কি চান আপনার একটি জিনিয়াস বাবু জন্ম নিক

নিচের পদ্ধতিগুলো যদি আপনি ঠিক ঠিক অনুসরণ করতে পারেন তবে আপনার বাবুটাও হয়ত হতে পারে আরেকজন আইনস্টাইন পেটে থাকা অবস্থায় * বাবুটাকে যে কোন একটি নির্দিষ্ট নাম ধরে ডাকবেন। যেমন হতে পারে ‘বাবু’।
* প্রতিদিন আপনার বাবুর সঙ্গে কথা বলুন।

এ্যাপথাস স্টোমাইটাইটিস

এ্যাপথা বলতে বোঝায় আলসার বা ঘা। স্টোমাইটাইটিস হলো মিউকাস লাইনিং বা আবরণের প্রদাহ। প্রকৃতপক্ষে এ্যাপথাস স্টোমাইটিস এ্যাপথাস আলসার নামে সমধিক পরিচিতি। এছাড়া এ্যাপথাস আলসারকে ক্যাঙ্কার সোর নামেও চিহ্নিত করা হয়।

বেশি বয়সে অবসাদ

বৃদ্ধ বয়সে মন জোর হারাতে থাকে। শরীরের তো বটেই একই সঙ্গে মনে বাসা বাঁধতে থাকে বহুবিধ অসুখ-বিসুখ। বৃদ্ধ বয়সের মানসিক সমস্যার মধ্যে অবসাদ অন্যতম। যেসব বৃদ্ধ বা বৃদ্ধা নিজ বাড়িতেই থাকেন তাদের ১০% থেকে ১৫% অবসাদগ্রস্ত।

চলে গেলেন শাফায়াত জামিল

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শাফায়াত জামিল। শুক্রবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত এ্যাপোলো হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাবার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যু কেবল তাঁর পরিবারে শূন্যতা সৃষ্টি করেনি।

বস্তি উচ্ছেদ

বাংলাদেশে গত কয়েক দশক ধরে বস্তি ও বস্তিবাসীর বিষয়টি নগরজীবনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় বিশ্বের অনেক দেশেই এ সমস্যা আছে; কিন্তু বাংলাদেশে এ সমস্যা প্রকট। নিম্ন আয়ের দরিদ্র শ্রেণীর মানুষ সাধারণত এসব বস্তিতে বসবাস করে। অনেকেই এসব বস্তিকে কেন্দ্র করে তাদের জীবন ও জীবিকার ভিত্তি গড়ে তুলেছে।

শোকাবহ আগস্ট এবং ঈদের পরের রাজনীতি by ড. হারুন রশীদ

আগস্ট কান্নার মাস। বেদনার মাস। শোকাবহ আগস্টে বাঙালী জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগামীকাল ১৫ আগস্ট সেই বেদনাবিধুর শোকবিহ্বল দিন।

আওয়ামী ভেকধারীই আওয়ামী লীগের ক্ষতি করছে সাবধান by মমতাজ লতিফ

দেশে দুই ধরনের ঘটনা হঠাৎ করেই ঘটে চলেছে। একটু খেয়াল করলে বোঝা যায় দু’টির পেছনে উদ্দেশ্য আছে এবং সেজন্য ঘটনাগুলো পরিকল্পিত। একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার শিক্ষকদের নেতৃত্বে ধর্মঘট বা পাঠদান কর্মসূচী বন্ধ করা হয়েছে যে কাজটি সচরাচর শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো বা টিউশন ফি না বাড়ানো অথবা জাতীয়

মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে by অধ্যক্ষ এম.এ আউয়াল সিদ্দিকী

শিক্ষাব্যবস্থা, শিক্ষা প্রশাসন, যোগ্য শিক্ষকম-লী ও কারিকুলামের ওপর নির্ভর করে মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষার জন্য মনোরম পরিবেশ ও প্রয়োজনীয় ভৌত অবকাঠামোও দরকার। এর যে কোনটি দুর্বল হলে সুফল তেমন আশা করা যায় না। প্রাথমিক শিক্ষায় কাক্সিক্ষত ফল লাভের জন্য এসব বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

পানির দেশে পানির তৃষ্ণা- আমির খান- অনুবাদ : এনামুল হক

আমির খান ভারতের একজন স্বনামধন্য চলচ্চিত্র তারকা। তবে শিল্পী হিসাবে তিনি নিজেকে একজন এন্টারটেইনারেই শুধু আবদ্ধ রাখেননি, সেই গ-ি অতিক্রম করে আরও বহুদূর ব্যাপ্ত হয়েছেন। ব্যতিক্রমী ধরনের ও সামাজিক ইস্যুনির্ভর ছায়াছবি নির্মাণ করে একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতারও পরিচয় দিয়েছেন তিনি।

ড. ইউনূস ॥ দারিদ্র্যমুক্তির পথপ্রদর্শক না গরিব শোষণের আবিষ্কারক by মোনায়েম সরকার

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্ক আবার নতুন করে জমে উঠেছে। তার পক্ষে-বিপক্ষে নানা ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। তবে এক-এগারোর অনুঘটক এবং বেনিফিশিয়ারি হিসেবে যাঁরা পরিচিতি পেয়েছেন তাঁরা যেমন ড. কামাল হোসেন, মির্জা আজিজুল হক, হোসেন জিল্লুর রহমান অথবা আমলা হিসেবে বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী এবং

মুক্তিযুদ্ধের নাটক উত্তরবংশের উদ্বোধনী মঞ্চায়ন- সংস্কৃতি সংবাদ

স্বাধীনতাউত্তর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে এগিয়ে যাওয়া এবং পরের প্রজন্মের কাছে দায়িত্ব অর্পণ এমন বিষয়বস্তুকে উপজীব্য করে নাটক ‘উত্তরবংশ’। রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।

স্থগিতাদেশ প্রত্যাহারে সরকারের আবেদনের আংশিক শুনানি- গাড়ি পোড়ানো মামলা

হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা ঢাকার যে দ্রুত বিচার আদালতে বিচারাধীন, সেই আদালতের বিচার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সরকারের আবেদনের ওপর আংশিক শুনানি হয়েছে।

মেডিক্যালে ভর্তিতে পরীক্ষার দাবি, সড়ক অবরোধ, মানববন্ধন- সরকারী সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মেডিক্যাল কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সোমবার রাজধানীর প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। একই দাবিতে দেশের কয়েকটি জেলা শহরে মানববন্ধনও হয়েছে।

জুতোর বাজারও জমে উঠেছে, শতাধিক মডেল ও ডিজাইন- ঈদ বাজার by এম শাহজাহান

নতুন পোশাকের সঙ্গে চাই নতুন জুতো। তাই পোশাকের সঙ্গে মিলিয়ে পছন্দের জুতো কিনতে ক্রেতারা এখন ভিড় করছে পাদুকা বাজারে। শেষ বেলায় জমে উঠেছে ঈদের জুতোর বাজার। ক্রেতারা দেশে তৈরি জুতোর পাশাপাশি আমদানিকৃত জুতো-স্যান্ডেল কিনছে সমান তালে। দৈনিক বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার জুতো।

সুঁই সুতোয় নিপুণ কাজ তৈরি হচ্ছে বাহারি থ্রিপিস শাড়ি পাঞ্জাবি- নীলফামারীতে সরগরম কারুপল্লী by তাহমিন হক ববি

ঈদবাজারে বাহারি কাপড়ের জমিনে নকশা ফোটাতে সূচিশিল্পীদের অবসর নেই। অন্তহীন কাজ নিয়ে তারা দিন রাত পার করছে। হ্যান্ডিক্রাফটসে অভিজ্ঞ মেয়েদের সুঁইয়ের ফোঁড়ে লুকিয়ে আছে সুন্দর কারুকাজ। তাঁদের উৎপাদিত পণ্য সরাসরি চলে যাচ্ছে ঢাকার আলিশান শপিং সেন্টার কিংবা শপিং মলগুলোতে।

আমি উসাইন বোল্ট নই- ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সমর্থকদের সতর্ক করে বলেছেন, 'আমি উসাইন বোল্ট নই।' আগামী নির্বাচন লড়াই করে জিততে হবে। সহজ সাদামাটা দৌড়ে জয় পাওয়া যাবে না। শিকাগোতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে সময় বেঁধে দেওয়ার দাবি

পরমাণু কর্মসূচি পরিহার করতে ইরানকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে করে তারা। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালন তেহরানকে 'কয়েক সপ্তাহের' সময় দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্লামেন্ট অভিমুখে মিছিল যোগগুরু রামদেব আটক

ভারতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত যোগগুরু বাবা রামদেবকে গতকাল সোমবার আটক করা হয়েছে। তাঁর অনেক সমর্থকও আটক হয়েছে। কয়েক হাজার সমর্থক নিয়ে পার্লামেন্ট ভবন অভিমুখে মিছিল শুরু করার কিছুক্ষণ পরই তাঁদের আটক করা হয়। সংরক্ষিত এলাকায় প্রবেশ-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় তাঁদের।

দেশ ও জনগণের স্বার্থেই এ সিদ্ধান্ত : মুরসি-সেনা কর্মকর্তাদের অপসারণ

'দেশ ও জনগণের স্বার্থেই' শীর্ষ দুই জেনারেলকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গত রবিবার সশস্ত্র বাহিনী প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ি এবং সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে অবসরে যাওয়ার নির্দেশ দেন মুরসি।

ইরানে ভূমিকম্প-মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ ত্রাণ তৎপরতা জোরদার-বিদেশি সাহায্যের প্রস্তাব নাকচ

ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। হতভাগ্যদের অধিকাংশই নারী ও শিশু। বেড়েছে আহতদের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিন হাজার ৩৭ জন আহত হয়েছে। আহতদের উপচেপড়া ভিড় সামাল দিতে গলদঘর্ম হচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।

জালিয়াতির মাধ্যমে অর্থ লুট-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে

এরই নাম হরিলুট, এরই নাম পুকুরচুরি। ভুয়া ঋণপত্র দেখিয়ে জালিয়াতির মাধ্যমে একাধিক অখ্যাত কম্পানি সরকারের ট্রেজারি ব্যাংক হিসেবে দায়িত্বপ্রাপ্ত সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। এর মধ্যে হলমার্ক নামে একটি অখ্যাত প্রতিষ্ঠান একাই নিয়েছে আড়াই হাজার কোটি টাকা।

মেডিক্যালের ভর্তি পদ্ধতি-স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার। বছরের পর বছর ধরে যে পদ্ধতিতে এমবিবিএস ও ডেন্টাল কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, হঠাৎ সেই পদ্ধতি বাতিল করার কারণ খুঁজে হয়রান শিক্ষার্থী ও অভিভাবক মহল।

বিশেষ সাক্ষাৎকার : হাসানুল হক ইনু-দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু সাম্প্রতিক রাজনীতি, অর্থনীতি, সরকারের সফলতা-ব্যর্থতা ও বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে।

চরাচর-আলো ছড়ানো বোমাবাতি by ফাহমিদা আক্তার রিম্পি

'কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি/ শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি/ মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী/ আমার যেটুকু সাধ্য, করিব তা আমি।' কবিগুরুর কী অসাধারণ পর্যবেক্ষণ! সত্যিই তো সূর্যের আলো তো আর কেউ দিতে পারবে না। তবু রবিহারা রাতের ঘোর অন্ধকার দূর তো করতে হবে। রাত মানেই তো অন্ধকারে ডুবে থাকা নয়।

কথা সামান্যই-চীন কী করে এত মেডেল জিতল by ফজলুল আলম

শোনা কথা, হিটলারের সময়ে অলিম্পিকে দৌড়ে এক কৃষ্ণবর্ণের ব্যক্তি গোল্ড মেডেল পান। হিটলার তাতে খেপে গিয়ে চিৎকার করে বলেছিলেন, 'কোনো সাদা জার্মান পাওয়া গেল না!' উইম্বলডন টেনিসে বেশ কয়েকবার দুই কৃষ্ণবর্ণের মার্কিন বোন ফাইনালে যাচ্ছিলেন।

কল্পকথার গল্প-জানমাল নিজ দায়িত্বে রাখুন by আলী হাবিব

এ দেশের মানুষ কি ভোলাভালা! কোনো কিছুই কি মনে থাকে না? হতে পারে। একটা গল্পের কথা মনে পড়ছে। ভুলোমন বাঙালির গল্প। গল্পটা যে সময়ের, তখন রাস্তাঘাটে ছেলেমেয়েরা হাত ধরাধরি করে হাঁটত না। সে এক অন্য রকম সময় ছিল।

সময়ের প্রতিধ্বনি-বঙ্গবন্ধুর বাংলাদেশ ও ড. ইউনূস by মোস্তফা কামাল

শুরুতেই বঙ্গবন্ধু সম্পর্কে নোবেল পুরস্কার বিজয়ী তৎকালীন পশ্চিম জার্মানির নেতা ইউলি ব্রান্টের একটি মন্তব্য তুলে ধরছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তিনি বলেছিলেন, 'মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না।

তাকওয়া অর্জনের মাস রমজান by মাওলানা এম এ করিম ইবনে মছব্বির

মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করেছেন, হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদের। আল-কোরআনের এ আয়াত দ্বারা বোঝা যায় যে তোমাদের মধ্যে তাকওয়া অর্জনের গুণাবলি সৃষ্টি হয়ে যাবে।

বিএনপিতে জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য মতবিরোধ by শরীফুল ইসলাম

প্রধান বিরোধী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্দলীয় সরকারের বিষয়টি জোরেশোরে উচ্চারণ করলেও রূপরেখা কি হবে তা নিয়ে দলের ভেতরেই মতবিরোধ ও দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ নিয়ে দলের নেতারা প্রকাশ্যেই পরস্পরবিরোধী বক্তব্য দিতে শুরু করেছেন।

কাদের মোল্লা আমার স্বামীকে খুন করেছে- যুদ্ধাপরাধী বিচার- নূরজাহান বেগমের জবানবন্দী

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অষ্টম মহিলা সাক্ষী নুরজাহান বেগম জবানবন্দীতে বলেছেন, আমার শ্বশুরের কাছে শুনেছি জামায়াতের কাদের মোল্লা নামে এক লোক আমার স্বামীকে মেরে ফেলেছে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল স্বাধীন করে দেয়ার দাবি পাঁচ সংগঠনের- মানবতাবিরোধী অপরাধের বিচার

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে স্থায়ী এবং প্রশাসনিক ও আর্থিকভাবে স্বাধীন করে দেয়ার দাবি জানিয়েছে পাঁচ সংগঠন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ’৭১ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানিয়েছে।

উত্তরাঞ্চলে পুনরায় সংগঠিত হচ্ছে জঙ্গীরা!- কেন্দ্রস্থল বগুড়া

জনকণ্ঠ রিপোর্ট ॥ জঙ্গী মৌলবাদীরা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে। এখন হিংস্র হওয়ার কৌশল রপ্ত করছে। চতুরতার সঙ্গে অগ্রসর হচ্ছে। অতি গোপনীয়তার পাশাপাশি কোন প্রতিষ্ঠানের ভেতরে ঘাপটি মেরে থেকে ছদ্মাবরণে যোগাযোগ গড়ে তুলছে। একটি অংশ তাঁদের পুরনো জায়গাগুলোতে গিয়ে ছদ্মাবরণেই ঘাঁটি গেড়ে তুলছে।

পান্থপথে রেস্তরাঁ থেকে ৩৫ হিযবুত জঙ্গী গ্রেফতার- গোপন বৈঠক করছিল ॥ এক সঙ্গে এত বিপুলসংখ্যক জঙ্গী গ্রেফতার দেশে প্রথম

রাজধানীর পান্থপথের একটি রেস্তরাঁ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। দেশে একসঙ্গে কোন নিষিদ্ধ সংগঠনের এত নেতাকর্মী গ্রেফতারের এটিই প্রথম ঘটনা। হিযবুত তাহ্রীর নিষিদ্ধ হওয়ার পরেও সারাদেশে সাঁড়াশি অভিযানেও একত্রে এত নেতাকর্মী গ্রেফতারের ঘটনা ঘটেনি।

রোহিঙ্গা উদ্বাস্তু বিষয়ে ঢাকাকে চাপ না দিয়ে মিয়ানমারকে বলুন- লন্ডনে ব্রিটিশ মন্ত্রীকে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা উদ্বাস্তু ইস্যুতে বাংলাদেশকে চাপ দেয়ার বদলে এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে কথা বলার জন্য ব্রিটেন ও উদ্বিগ্ন দেশগুলোর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী এ্যান্ড্রু মিশেল রবিবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে লন্ডনে তাঁর হোটেল স্যুইটে সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী তাঁকে এ কথা বলেন। খবর বাসসর।

ঈদ বকশিশের নামে পরিবহন সেক্টরে তোলাবাজি ॥ বেপরোয়া চাঁদাবাজি- ০ মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ থেকে শুরু করে নানান নামে টাকা উঠানো হচ্ছে সব টার্মিনালেই -০ পিচ্চি হেলালের জেল খরচ ও মামলা চালানোর নামে গাড়িপ্রতি ৪শ’ টাকা তোলা হচ্ছে by রাজন ভট্টাচার্য

ঈদ বকশিশের নামে সারাদেশে পরিবহন সেক্টরে চলছে বেপরোয়া চাঁদাবাজি। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নামে চলছে অর্থ আদায়। নিজেদের ইচ্ছামতো সড়ক-মহাসড়কসহ টার্মিনালের বিভিন্ন পয়েন্টে ‘তোলা’ উঠছে। চাঁদা না দিলে মালিকদের দেয়া হচ্ছে হত্যার হুমকি।

ঈদে কয়েক পদ চিকেন বুখারা

যা যা লাগবে মাঝারি আকারে দেশী মুরগি ২টি (প্রত্যেকটি চার টুকরো করা), ঘি ১০০ গ্রাম, তেল ৫০ গ্রাম, পেঁয়াজ-রসুন-আদা পরিমাণ মতো (বাটা), জায়ফল-জয়িত্রী-লবণ-চিনি আন্দাজ মতো, টক দই ১০০ গ্রাম, কুচানো পেঁয়াজ ২টি, হলুদ, মরিচ ও ধনেগুঁড়ো আধা চা চামচ করে। কেওড়ার জল-অল্প (ইচ্ছা)।

ঈদের সাজে বসার ঘর

দুয়ারে ঈদ। চলছে ব্যাপক প্রস্তুতি। সে প্রস্তুতির ছোঁয়া লেগেছে ঘরেও। তাই ধুম পড়েছে ঘর সাজাতে। যে কারণে সবার আগে নজরে আসে বসার ঘর। বসার ঘর সাজানোর কিছু টিপ্স দেয়া হল।

ঈদে ঘরের রং

সামনে আসছে ঈদ। দ্রব্যসামগীর অগ্নিমূল্যের কারণে আপনি ঈদের বাজেট করতে হিমশিম। অথচ আপনার ছোট ফ্ল্যাটটি রং করা জরুরী। ফ্ল্যাটটির এমন অবস্থা যে ম্যাড়ম্যাড়ে লাগছে। রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছা করে না। এক্ষেত্রে সামান্য রঙের ছোঁয়ায় কেমন করে ফিরে পাবে প্রাণের ছোঁয়া জেনে নিন।

ঈদে মেহেদির ছড়াছড়ি

মেহেদির রঙে হাত রাঙানো বাঙালী মেয়েদের এক বিশেষ ঐতিহ্য। বিয়ে বা হলুদে মেহেদি না পরতে পারলে সাজসজ্জাই যেন অসম্পূর্ণ থাকে। আর ঈদ এলেই হিড়িক পড়ে যায় হাতে মেহেদি লাগাবার। ঈদে মেহেদি যেন একটি অপরিহার্য বিষয়। মেহেদি ছাড়া নারীর ঈদ সাজ কোনক্রমেই সম্ভব নয়।

ঈদে ত্বকের যত্নে

নানা কারণে মুখম-লের ত্বকে দাগের সৃষ্টি হয়। কখনও কখনও দাগ এত প্রকট হয় যে, তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেকে মনে করেন দাগের সঙ্গে হরমোন সংক্রান্ত ভারসাম্যহীনতার সম্পর্ক আছে। সেবাইশ্যাস গ্রন্থি যদি অতিরিক্ত তেল উৎপাদন করে এবং যদি রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়, তবে দাগ দেখা দিতে পারে।

ঘরে বাইরে ঈদ উৎসবে by তাহমিনা মিলি

ঈদ মানেই আনন্দ। আর আনন্দের প্রকাশ ভঙ্গিতে থাকে উৎসবের আমেজ। ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি। সবাই পোশাক, জুয়েলারি, জুতা, সাজগোছের নানা সামগ্রী কিনছেন। পাশাপাশি ঘর-বাড়িও ঈদের উৎসবের আমেজে সাজিয়ে তুলছেন অনেক যতœ করে।

ঈদের বাড়তি বিড়ম্বনা

আর ক’দিন পরই ঈদ। তাই চারদিকে কেনাকাটার ধুম। রাজধানীর শপিং মলগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। যারা নাড়ির টানে গ্রামে ঈদ করতে যাবেন তারা দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। পছন্দের জিনিসটা কেনার জন্য এই দোকান থেকে সেই দোকানে ছুটছেন। পরিবার-পরিজনের জন্য পছন্দের জিনিসটি কিনতে গিয়ে গলদঘর্ম হচ্ছেন।

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা

খাদ্য নিরাপত্তার বিষয়টি যে কোন দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। খাদ্য নিরাপত্তার দিক দিয়ে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স প্রকাশিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০১২-এ এই তথ্য প্রকাশ পেয়েছে।

রিপোর্টারের ডায়েরি- বলী খেলা একটি আফসোস এবং ...

২৫ এপ্রিল বুধবার ॥ চট্টগ্রাম যাব। উপলক্ষ জব্বারের বলী খেলা। এ খেলা নিয়ে খুব আগ্রহ আমার ছিল না। তবে জানতাম, শতাধিক বছরের পুরনো ঐতিহ্য এটি। চট্টগ্রামের শুধু নয়, বাঙালী সংস্কৃতির অংশ। জব্বারের বলী খেলা নিয়ে বছরে একবার দারুণ মেতে উঠে চট্টলা।

ভোগান্তিবিহীন নিরাপদ যাত্রার আশায় ... by নিয়ামত হোসেন

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত যাবে রাজধানী থেকে নানা দিকে। ট্রেনে বাসে লঞ্চে যাবে অধিকাংশ মানুষ। এই সময় যাত্রী সংখ্যা এত বেড়ে যায় যে, কোন পথেই ভিড় সামলানো যায় না, চাহিদা মতো সবাইকে টিকেট দেয়া যায় না। যানের সংখ্যা যত বাড়ানো হোক, তাতেও কুলায় না।

ঈদে বাড়ি ফেরা-'টিকিট আছে, তবে ভিআইপিদের জন্য' by ফিরোজ এহতেশাম

ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নিজ বাড়িতে যাবেন মো. দোয়েল খান। তিনি চাকরিজীবী। কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে ১৬ আগস্টের টিকিট কিনতে গিয়েছিলেন। পাননি। বেরিয়ে আসছিলেন কাউন্টার থেকে।

লন্ডনে রোহিঙ্গা বিক্ষোভের মুখে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় বৈশ্বিক কর্মপন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার লন্ডনে বিশ্ব পুষ্টি সম্মেলনে ভাষণদানকালে তিনি এই আহ্বান জানান। এদিকে লন্ডনে প্রবাসী রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষক সুব্রত হত্যা মামলা-হাইকোর্টের আদেশ অমান্য, জামিন পেল প্রধান আসামি by আশরাফ-উল-আলম

রাজধানীর মিরপুরের মেথডিস্ট চার্চের সানডে স্কুলের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যা মামলার প্রধান আসামিকে জামিন দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। গতকাল রবিবার আসামি রিপন দাস আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম হারুনুর রশিদ তাকে জামিন দেন।

টিআইবির গবেষণা প্রতিবেদন-হিসাব মহানিয়ন্ত্রক অফিসে ২৩ খাতে ঘুষ দিতে হয়

অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে হিসাব মহানিয়ন্ত্রক অফিস (সিজিএ)। এই অফিসে ২৩ খাতে ঘুষ দিতে হয়। এসব খাতে ১ থেকে ১০ শতাংশ হারে ঘুষ দিয়ে কাজ সমাধান করতে হয়। ঘুষ না দিলে কাজ হয় না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-বোল্টের অমর কীর্তিতে শেষ হলো অলিম্পিক by মাসুদ পারভেজ

প্রশ্নের জবাব প্রশ্নেই দিলেন উসাইন বোল্ট! ২০০ মিটারে অলিম্পিক সোনা ধরে রাখার পরপরই নিজেকে জীবন্ত কিংবদন্তি ঘোষণা করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট জ্যাক রগে তা মানতে চাইছিলেন না। এ বিষয়ে বোল্ট নিজে কী বলেন, তা জানতে চাওয়াটা তাই অবধারিতই ছিল।

মেডিক্যালে ভর্তিতে আর পরীক্ষা নেওয়া হবে না-জিপিএ দেখে বাছাই, স্বচ্ছতা নিয়ে শঙ্কা

বাংলাদেশের সব মেডিক্যাল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আট হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর বিপরীতে ৫১ হাজার ২৩৬ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী গত বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয়। গড়ে একটি আসনের জন্য ছয়জনের একটু বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এ হার কম হলেও মেডিক্যালে ভর্তি নিয়ে চলে অনেক তোলপাড়।

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের নিচের সড়ক যেন ডোবা by জসীম রেজা

গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচের সড়কে এখন ছোট-বড় মিলিয়ে কয়েক শ গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে অনেকটা ডোবার আকার ধারণ করেছে সড়কটি। বিপজ্জনক এ সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ঈদে ঘরে ফেরা মানুষ। সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।

সিডনির মেলব্যাগ ॥ সর্বজনীন প্রবাসী উৎসবের আশাবাদ ও স্মরণ by অজয় দাশ গুপ্ত

ক’দিন বাদে বাংলাদেশে ঈদের আনন্দ আর উৎসবের ধুম পড়ে যাবে। সেই সাথে প্রবাসীরে হৃদয়েও ঈদের আগমন ঘটবে। প্রশান্ত পাড়ে নেই নেই করেও বিপুল সংখ্যক বাংলাদেশীর বসবাসে গড়ে উঠেছে অনবদ্য এক দেশী জগত। সমালোচনা বা তির্যক দৃষ্টিভঙ্গি সরিয়ে খোলা চোখে তাকলে ক্রমাগত সম্ভাবনার উদার এক ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

যারা আছেন হৃদয়পটে by ফকির আলমগীর

হৃদয়ের খুব কাছের মানুষ তারেক মাসুদ চলে গেলেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গেল বছর (২০১১) ১৩ আগস্ট শনিবার। মিডিয়া ব্যাক্তিত্ব মিশুক মনীরকেও আমরা হারাই একই দুর্ঘটনায়। যে কোন মৃত্যুই বেদনাদায়ক, শোকের। কিন্তু তাদের মাসুদ ও মিশুক মুনীরদের মতো প্রতিভাবান মানুষদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আন্তর্জাতিক

সুস্থ শিক্ষক-ছাত্র রাজনীতির প্রত্যাশায় by আবদুল মান্নান

ক’দিন আগে একটি জাতীয় দৈনিকে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারীদের দৌরাত্ম্য নিয়ে আমার একটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়েছিল। তাতে লিখেছিলাম কিভাবে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু অপরিণামদর্শী নেতাকর্মী নামধারীর কারণে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হয়ে পড়েছে এবং প্রধানমন্ত্রী

কক্সবাজার বিমানবন্দরের ঠিকাদার নির্বাচন-অর্থমন্ত্রীর যুক্তিই মানলেন প্রধানমন্ত্রী by রেজা রায়হান

কক্সবাজার বিমানবন্দরের ঠিকাদার নির্বাচন নিয়ে অর্থমন্ত্রীর যুক্তিই শেষ পর্যন্ত মানলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঠিকাদার নিয়োগের জন্য আবার দরপত্র আহ্বানের সুপারিশ করা হলে প্রধানমন্ত্রী তা অনুমোদন না করে পরবর্তী সভায় বিষয়টি আবার পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেন।

দুর্নীতির মূলে বিটিসিএল!-সচিবের দাবি, প্রমাণ পাওয়া যায়নি by কাজী হাফিজ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বিটিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুনীল কান্তি বোসের ধারণা, ক্যারিয়ারদের দুর্নীতি বন্ধের ব্যবস্থা নেওয়ার কারণেই আন্তর্জাতিক কল কমে গেছে। আন্তর্জাতিক ক্যারিয়ারদের জন্য এর আগে পোস্টপেইড ব্যবস্থা থাকায় তারা বেশি কল পাঠিয়ে সেই কলের চার্জ পরিশোধ না করে কেটে পড়ত।
এখন প্রি-পেইড ব্যবস্থা করে ওই অপকর্মের পথ বন্ধ করায় তারা কল কম পাঠাচ্ছে।

হাইকোর্টের রায় জাল করে ৬ আসামি ছাড়ানোর চেষ্টা by এম বদি-উজ-জামান ও তোফায়েল আহমদ

হাইকোর্টের ভুয়া রায় তৈরি করে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় আসামিকে কারাগার থেকে বের করে নেওয়ার অপচেষ্টার ভয়ংকর তথ্য পাওয়া গেছে। তবে কক্সবাজার জেলা জজ আদালত এবং কারা কর্তৃপক্ষের সতর্কতায় ওই কারামুক্তির চেষ্টা ব্যর্থ হয়েছে।

২৩ আগস্ট তফসিল ঘোষণা- গাজীপুর উপনির্বাচন

আগামী ২৩ আগস্ট গাজীপুর- ৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ( ইসি)। এ উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে ৩০ সেপ্টেম্বর। রবিবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ।

যেন হঠাৎই থেমে গেল তারেক মাসুদের স্বপ্নময় পথচলা- মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচী

স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ভাবনা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ভুবনে পা রেখেছিলেন তারেক মাসুদ। ইতিহাসের সঙ্গে জীবনবোধ আর লোকজ সংস্কৃতিকে ধারণ করেই এগিয়ে চলেছিল তাঁর চলচ্চিত্রের স্বপ্নযাত্রা। নির্মাণ কৌশল, গল্প বলার ধরন কিংবা চিত্রধারণ সবখানেই নিজস্বতা। দেশের চলচ্চিত্রশিল্পের ম্রিয়মাণ সময়ে নান্দনিক ও শিল্পমানসমৃদ্ধ ছবির

বিবিয়ানা বিদ্যুত কেন্দ্র নিয়ে সামিটের সঙ্গে মুখোমুখি অবস্থানে সরকার by রশীদ মামুন

বিবিয়ানা-১ বিদ্যুত কেন্দ্র নিয়ে সরকার এবং সামিট পাওয়ার লিমিটেড পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। বিদ্যুত কেন্দ্রের ‘জমির লিজ চুক্তি’ রেজিস্ট্রি করে না দেয়ায় সামিট বলছে তারা অর্থ সংস্থানের সময়সীমা (ফিন্যান্সিয়াল ক্লোজিং) এর জন্য চুক্তি অনুযায়ী সময় (ডে টু ডে এক্সটেনশন) পাবে।

মেয়ের অভিনয়ে আসার খবরে অগ্নিশর্মা অমৃতা

যশ রাজ ফিল্মসের ব্যানারে সারা আলি খানের বলিউডে পা রাখার খবর উড়িয়ে দিলেন অমৃতা সিং। হ্যালো ম্যাগাজিনের প্রচ্ছদে সারার আত্মপ্রকাশের পর থেকেই গুজব ছড়াতে থাকে খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান।

পিলখানা বিদ্রোহ মামলায় ৩৭ জনকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড- ৩৩৬ জনের মধ্যে ৩২৯ জনের সাজা ॥ ৭ জন খালাস

বিডিআর বিদ্রোহ মামলায় পিলখানার বিভিন্ন পরিদফতর ও রাইফেল ক্রীড়া বোর্ডের ৩৩৬ বিদ্রোহীর মধ্যে ৩২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ৩৭ জনকে সর্বোচ্চ ৭ বছরের কারাদ- দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ বিদ্রোহী জওয়ানকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তদের চাকরিতে পুনর্নিয়োগের প্রক্রিয়া চলছে।

নির্বাচিত চার শ’ বই ৪০ ভাগ ছাড়ে বিক্রি দুর্লভ সুযোগ- আজিজ সুপার মার্কেটে ঈদ বই উৎসব by মোরসালিন মিজান

ঈদ মানে পাঞ্জাবি থ্রিপিস। শাড়ি গহনা। সেমাই, পোলাও। সুরমা, আতর। এভাবে ভেবে অভ্যস্ত সবাই। সবাই? আসলে না। অনেকেই এর বাইরে গিয়ে আনন্দ খোঁজেন। তাঁদের একটি অংশ বইপ্রেমিক। ভীষণ বই ভালবাসেন। পাঠ করে আনন্দ পান। একইভাবে বই তাঁদের উৎসব আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

৫শ’ বছরের ঐতিহ্যের ঈদমেলায় লাখো মানুষের ঢল by শরীফ সুমন

রাজশাহীর বাঘায় প্রতি বছরই বসে ঈদমেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের দ্বিতীয় দিনে প্রায় ৫শ’ বছরের ঐতিহ্যবাহী এই মেলায় লাখো মানুষের সম্মিলন ঘটেছে। যেন গ্রামের মেঠো পথ ছুঁয়ে মানুষের মিলনমেলা বসেছে। গুড়ি গুড়ি বৃষ্টিতেও মেলায় আসা জনস্রোত বাধ মানেনি।

আশরাফুলের ঈদ কেটেছে পথে ঘাটে, মানুষ টেনে by মুনিফ আম্মার

কপাল থেকে ঝরছে ঘাম। গায়ে জড়ানো শীর্ণ জামাও ঘামে ভেজা। ভরদুপুরের রোদ মাথায় আশরাফুল দ্রুত পা চালাচ্ছে রিকশার প্যাডেলে। রিকশায় তখন এক বড় সাহেব বসে আছেন। সাহেবের গা থেকে সুগন্ধ ভেসে আসছে।

হলমার্কের ব্যাংক জালিয়াতির টাকা উদ্ধার কত দূর?

ঋণ পাওয়ার জন্য ব্যাংকের শাখায় শাখায় হন্যে হয়ে ঘুরতে হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের। পরিচালনা পর্ষদের বৈঠকের পর বৈঠকেও অনুমোদন মেলে না তাঁদের ঋণ প্রস্তাবের। তাঁদের পুরনো ঋণের পুনঃ তফসিলীকরণেও রয়েছে বাংলাদেশ ব্যাংকের কঠোর নিয়মকানুন। তবে ভুঁইফোড় অনেক প্রতিষ্ঠানের জন্য বাধা নয় কোনো কিছুই।

পাকিস্তানে বন্দি তালেবান নেতার সঙ্গে আফগান কর্মকর্তাদের বৈঠক

পাকিস্তানে বন্দি এক তালেবান নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগান কর্মকর্তারা। দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন। এ বৈঠক তালেবানের সঙ্গে আলোচনা শুরুর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মুম্বাইয়ে বিক্ষোভ ও সহিংসতায় নিহত ২ আটক ২০

আসামে জাতিগত দাঙ্গায় হতাহতের প্রতিবাদে মুম্বাইয়ে ডাকা এক সমাবেশে সহিংসতায় দুইজন নিহত হয়েছে। গত শনিবার আয়োজিত ওই সমাবেশে ৪৪ জন আহত হয়। গতকাল রবিবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আল বিদা মাহে রমজান by অধ্যাপক মনিরুল ইসলাম রফিক

আজ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের স্মৃতি বিজড়িত পবিত্র মাহে রমজানের ২৪তম দিবস। রমজান মাসে কুরআন তিলাওয়াতকে প্রাধান্য দেয়া হয়। কুরআনুল কারীম হলো এক অফুরন্ত শিক্ষা ভা-ার। এতে রয়েছে মানুষের চলার পথের বিভিন্ন হুকুম আহকাম।

বর্ণিল সমাপনীতে পর্দা নামল লন্ডন অলিম্পিকের by জাহিদুল আলম জয়

অবিশ্বাস্য, অবিস্মরণীয়, তাক লাগানো, মনোমুগ্ধকর, জমকালো, বর্ণিল কোন উপমাই গ্রেট ব্রিটেনের জন্য যথেষ্ট নয়। এক কথায় বলতে হবে সর্বকালের অন্যতম সেরা অলিম্পিক গেমস উপহার দিয়েছে লন্ডন। মাঠ এবং মাঠের বাইরে সমান সফল হয়েছে দেশটি।

এবার এমবিবিএস বিডিএসে ভর্তি এসএসসি এইচএসসির ফলের ভিত্তিতে

এবার আসন্ন মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ভর্তি প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন সম্পর্কিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

শোকের মাস

আর মাত্র দু’দিন পরই সেই ভয়াল দিন। যে দিনে বাঙালী হারিয়েছিল তাঁর জাতির পিতাকে, দেশকে পিছিয়ে দেয়া হয়েছিল অগ্রমিছিল থেকে। বাঙালীর জীবনে শোকাহত ও অভিশপ্ত আগস্ট মাসের আজ তেরোতম দিন। শহরের মোড়ে, প্রধান সড়কে, অলিগলিতে উঠছে শোকতোরণ।

ডিসেম্বরে সৌদি আরবের সঙ্গে জেইসি বৈঠক নিয়ে অনিশ্চয়তা by হামিদ-উজ-জামান মামুন

যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকের আহ্বানে সাড়া দিচ্ছে না সৌদি আরব। প্রায় তিন মাস আগে বাংলাদেশ থেকে এ প্রস্তাব পাঠানো হলেও দেশটির পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি। ফলে নিদিষ্ট সময়ের মধ্যে বৈঠক হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মীর কাসেম আলীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ- যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রেন চলে না সিডিউল বিপর্যয়, ৩০ ভাগ ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ- ঈদে ঘরে ফেরা-ও. কাদের বললেন ঈদে সিডিউল ঠিক রাখতে পারব না ॥ যাত্রী দুর্ভোগ চরমে by রাজন ভট্টাচার্য

মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ৩০ ভাগের বেশি ট্রেন। এসব ইঞ্জিন দিয়ে দ্রুত গতিতে ট্রেন চলে না। যে কোন সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সাধারণ থেকে শুরু করে এসি কামরা সঙ্কট চরমে। চালকসহ রেলওয়ের জনবল সমস্যা তো আছেই। কমলাপুর থেকে সময়মতো ছাড়াছে না ৫০ ভাগ মেইল ট্রেন।

অর্থমন্ত্রী মুহিতের সাফ কথা ॥ দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী-লন্ডনে গ্লোবাল নিউট্রিশন সম্মেলনে ভাষণ by ওবায়দুল কবির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দারিদ্র্য ও ক্ষুধা আজ আর কেবল কোন একক দেশের জাতীয় ইস্যু নয়। বরং এর প্রভাব বিশ্বের সর্বত্রই। সমগ্র বিশ্বকে তাদের সম্পদ কাজে লাগানো, অভিজ্ঞতা, গবেষণালব্ধ ফলাফল ও প্রযুক্তি ভাগাভাগি

এরশাদের বৈদেশিক নীতি আ’লীগ- বিএনপি’র চেয়ে স্মার্টঃ আসিফ নজরুল

এরশাদের ভারত সফর প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ৷ এবং আগামী নির্বাচনে এরশাদের অংশ নেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত৷ বললেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুল৷

ড. ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে দেশের জন্য ক্ষতিকর ॥ প্রচার চালাচ্ছেন

গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায় না। ড. ইউনূস অপ্রয়োজনীয় প্রচারণা চালাচ্ছেন। যেটা দেশের জন্য ক্ষতিকর। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মহাসাগর রক্ষায় জাতিসংঘের 'ওশানস কমপ্যাক্ট' কর্মসূচি

মহাসাগর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সমুদ্রের পরিবেশ ও প্রতিবেশ অটুট রাখার জন্য 'ওসানস কমপ্যাক্ট' কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ কর্মসূচির আওতায় রয়েছে সাগরদূষণ, অতিরিক্ত মাছ শিকার ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রোধ করা।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন-কায়রো-ওয়াশিংটনের নিরাপত্তা আলোচনা জোরদার

সিনাই উপদ্বীপের উত্তর সীমান্তে সাম্প্রতিক জঙ্গি হামলার পর নিরাপত্তাবিষয়ক আলোচনা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও মিসর। উপদ্বীপটির ক্রমশ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় নতুন একটি নিরাপত্তা সহায়তা প্যাকেজ প্রণয়নের ব্যাপারে আলোচনা করছেন দেশ দুটির কর্মকর্তারা।

সিরিয়া সংকট নিয়ে আরব লিগের বৈঠক শেষ মুহূর্তে স্থগিত

সিরিয়া সংকট নিয়ে ডাকা আরব লিগের জরুরি বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার সৌদি আরবের লোহিত সাগর-তীরবর্তী শহর জেদ্দায় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে বসার কথা ছিল। এদিকে আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ইরানে ভূমিকম্প-মৃত ২২৭, উদ্ধারকাজ সমাপ্ত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২৭ বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে এক হাজার ৩৮০ জন। প্রথম দিকে মৃতের সংখ্যা আড়াই শ উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করা হয়।

রেলে খুন-দমন করতে হবে দুর্বৃত্তদের

মাত্র এক মাসের মধ্যে ৪৭ জন মানুষ খুন হয়েছে রেলে। এটা যদি সারা বাংলাদেশের পরিসংখ্যান হতো, তাহলেও মেনে নেওয়া কঠিন হতো। অথচ এই নৃশংস হত্যাকাণ্ডের তথ্য জয়দেবপুর-টাঙ্গাইল রেলপথের কিছু অংশের। বাড়িমুখো যাত্রীদের টাকাকড়ি ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা।

মাতৃত্বকালীন ছুটি শেষ ঐশ্বরিয়ার

দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটির পর রোববার জনসমক্ষে এলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এদিন কেরালা রাজ্যের কোচি শহরে কল্যাণ জুয়েলারির ৩৬তম শো’রুম উদ্বোধন করেন সাবেক এ বিশ্ব সুন্দরী।