Monday, March 12, 2012

পল্টন এলাকা বিএনপির-বাকি ঢাকা আ. লীগের by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

সমাবেশ করার জন্য বিএনপিকে নয়াপল্টন এলাকায় সীমাবদ্ধ করে দেওয়া হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা থাকবেন রাজধানীজুড়ে। প্রধান বিরোধী দল বিএনপির 'ঢাকা চলো' কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত শাসক দল।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক-আজ আলটিমেটাম প্রয়োজনে হরতাল

নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে মহাসমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেক্ষেত্রে দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম, চারদলীয় জোট সম্প্রসারণের ঘোষণার পাশাপাশি সরকারের বিরুদ্ধে পর্যায়ক্রমে আন্দোলনের ডাক দেবেন তিনি।

আজ মহাসমাবেশ-কী জানি কী হয়!

শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট। সমাবেশস্থলের সীমানা নির্ধারণসহ ১১টি শর্তে এ মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতি পাওয়ার পর মিত্রদের নিয়ে প্রস্তুতি শেষ করেছে প্রধান বিরোধী দল।

শ্রদ্ধাঞ্জলি-তাঁকে মনে পড়ে by জাহীদ রেজা নূর

সুঠাম দেহের মানুষটিকে মনে পড়ে। সাদামাটা পাজামা আর ঢোলা পাঞ্জাবি পরিহিত মানুষটি হাতে একগাদা কাগজপত্র নিয়ে ঢুকছেন ১৯ নম্বর নিউ ইস্কাটনের বাড়িতে, সেই দৃশ্যটি ভুলতে পারি না। তাঁর ভরাট কণ্ঠস্বরকে ভয় পেতাম আমরা। বিশেষ করে সেই বয়সে, যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি।

যুক্তি তর্ক গল্প-এগোনোর রাজনীতি চাই by আবুল মোমেন

বাংলাদেশের রাজনৈতিক সংকট কিছুতেই কাটছে না বলে দিনে দিনে হতাশ মানুষের সংখ্যাও বাড়ছে। রাজনীতির নামে যা চলছে, তাকে তাঁরা ধ্বংসাত্মক উৎপাত মনে করছেন। দুর্ভাগ্য ও আশঙ্কার বিষয় হলো, এতে বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্যটা গুলিয়ে যাচ্ছে তাঁদের কাছে।

শিক্ষা-শুভ জন্মদিন, ঢাকা মেডিকেল কলেজ by মহিউদ্দিন কাউসার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান যে ভবন, সেটির জন্ম ঢাকা মেডিকেল কলেজের জন্মের ৪২ বছর আগে। তখন এটি ছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের সচিবালয়। চিকিৎসক নয়, ভবনের করিডরজুড়ে তখন পদচারণ ছিল কেতাদুরস্ত আমলাদের। ১৯২১ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়,

কূটনীতি-‘সন্ধিক্ষণে’ কৃষ্ণার ঢাকা সফর by রাহীদ এজাজ

পূর্বনির্ধারিতই ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার ঢাকা সফর। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক এক মন্তব্যের পর কৃষ্ণার সফর ঘিরে খুব স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ সৃষ্টি হয়েছিল। ‘বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রতি ২৫ শতাংশ লোকের সমর্থন রয়েছে, যারা প্রচণ্ড ভারতবিদ্বেষী এবং

বিশেষ সাক্ষাৎকার-বাইরের কারও নয়, নিজেদের অস্তিত্বের জন্য লড়ছি by রানা দাশগুপ্ত

রানা দাশগুপ্তের জন্ম ১৯৪৯ সালের ১ নভেম্বর, চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর তিনি ১৯৭৭ সালে আইন পেশায় যোগ দেন। থমসন ফাউন্ডেশনের ফেলো ছিলেন।

পাঠ্যপুস্তক সরবরাহে নৈরাজ্য বন্ধ করুন-নকলে নাকাল শিক্ষা

আসল জিনিস গুদামঘরে, নকল জিনিস খোলাবাজারে। কলিকালে নাকি সবই উল্টো হয়ে যায়, বাংলাদেশে এখন বুঝি সেই কলিকালই সমাসন্ন। উচ্চমাধ্যমিকের বাংলা ও ইংরেজি বইয়ের নকলে ভরে আছে পাঠ্যপুস্তকের বাজার। বেশি দামে, নিম্নমানের ছাপায় এবং ভুলসহ সেগুলোই কিনতে হচ্ছে শিক্ষার্থীদের।

দেশের ক্ষতি ও জনদুর্ভোগ বাড়াবে-আবার হরতাল

বুধ ও বৃহস্পতিবারের হরতালের পর মাঝে শুক্র ও শনি দুই দিন গেছে সরকারি ছুটি। আজ সকাল থেকে কাল সোমবার দুপুর পর্যন্ত আবার হরতাল। দুটি পক্ষের ডাকা এই দুই দফা হরতাল যে হিসাব-নিকাশ করেই দেওয়া হয়েছে, তাতে সন্দেহ নেই। নিজেদের হিসাব-নিকাশ পাকা হলেও হরতালে যাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন,

শ্রদ্ধাঞ্জলি-শুদ্ধ সংগীতের সংশপ্তক যোদ্ধা by মাহমুদ হাশিম

‘তিনি ছিলেন আমাদের দেশে উচ্চাঙ্গসংগীতের এক অতন্দ্র যোদ্ধা। তিনি হয়তো নীরবে চলে গেলেন, কিন্তু বড় কিছুর জন্য তাঁর যে স্বপ্ন, তাঁর যে অবদান, তা জাতি মনে রাখবে চিরদিন’—বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত প্রসারের অন্যতম পথিকৃৎ, সংগঠক শফিউর রহমানের কফিনের পাশে দাঁড়িয়ে এ মন্তব্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের।

রাজনীতি-হরতাল এবং তরুণ সমাজ by মোহীত উল আলম

শিক্ষকেরা সম্ভবত তরুণদের নিয়ে সবচেয়ে বেশি ভাবেন। হরতাল এলেই বেশির ভাগ শিক্ষক ভ্রু কুঞ্চিত করেন। কারণ, তাঁদের ছাত্রছাত্রীরা আবার না পড়ার গাড্ডায় পড়ে যাবে। না পড়তে পড়তে তারা জ্ঞানবিমুখ হবে। তাদের মধ্যে তুলনামূলক চিন্তার বিকাশ লাভ করবে না। তারা ভাববে না, পড়াটাই বুঝি মানবজীবনের ধর্ম, না জানাটাই বুঝি আসল কথা।

পারিবারিক নির্যাতন-বিচারের বাণী যেন নীরবে না কাঁদে by আসাদ উল্লাহ খান

গত এক মাসেরও বেশি সময় আমি অসুস্থ ছিলাম। এনলার্জড প্রস্টেটের কারণে সার্জারির পর নানা ধরনের জটিলতা কাটছে না। আমার অসুস্থতার খবর পেয়ে বন্ধু গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী গোলাম মওলা আমাকে দেখতে এলেন।

পঞ্চদশ সংশোধনী-মূল সংবিধানে ফিরে যাওয়ার ইতিবাচক চেষ্টা by শেখ হাফিজুর রহমান

বহুল আলোচিত সংবিধান (পঞ্চদশ সংশোধনী) আইন, ২০১১ পাস হয়েছে গত ৩০ জুন। পঞ্চদশ সংশোধনী বিষয়ে বেশ কটি বিশ্লেষণমূলক ও সমালোচনামূলক লেখা পড়লাম। তাতে যে কথাটা বলা হয়েছে তার সারমর্ম হলো, আওয়ামী লীগ এই সংশোধনীর মাধ্যমে লেজেগোবরে করে ফেলেছে।

কালের পুরাণ-‘মৃদু আঘাত’ ও ‘হালকা নাশতা’র গণতন্ত্র! by সোহরাব হাসান

বাংলা ভাষায় মৃদু শব্দটির সমার্থক শব্দ হলো নরম, সুকুমার, কোমল, আলত, হালকা, ক্ষীণ, অনুজ্জ্বল, শান্ত, ঠান্ডা ও উত্তেজনামুক্ত। এর কোনোটির সঙ্গে কি বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের নির্মম ও নির্দয় নির্যাতনের ঘটনা মেলানো যায়? অথচ সেই মিলই খুঁজে পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল

সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন-মেঘনা তীরের মাটি লুট

দীর্ঘ এক মাস ধরে মেঘনা নদীর তীরে মাটি লুটপাট করছে প্রভাবশালী একটি মহল। নারায়ণগঞ্জের সোনারগাঁ, কুমিল্লার মেঘনা ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সশস্ত্র পাহারা বসিয়ে এই লুটপাট চালানোর খবর উঠে এসেছে গত মঙ্গলবার প্রথম আলোর একটি প্রতিবেদনে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের নব অধ্যায়-আস্থার সফর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা তিন দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল শুক্রবার নয়াদিল্লি ফিরে গেছেন। আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে আসছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিশ্চয়ই গুরুত্ববহ। আনুষ্ঠানিক বৈঠক শেষে দুইদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন, মনমোহন সিংয়ের সফরকালে সীমান্ত-বিরোধ নিষ্পত্তি ও তিস্তার পানি বণ্টন চুক্তি হবে।

চারদিক-১২ বছরে পা by ইমাদুল হক

আজ আমাদের আনন্দের দিন। ১২ বছরে পা দিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আধুনিক কৃষিবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় প্রশাসন বিভাগে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্য নিয়ে ২০০০ সালের ৮ জুলাই যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই সবুজ ক্যাম্পাস পার করেছে ১১টি বছর।

দূরদেশ-বিজয়ী ইংলাকের সামনে কঠিন চ্যালেঞ্জ by আলী রীয়াজ

থাইল্যান্ডের রাজনীতিতে সেনাবাহিনী আবারও প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করবে কি না, দেশটির রাজনীতির পর্যবেক্ষক ও বিশ্লেষকদের কাছে এখন সেটাই বড় প্রশ্ন এবং উদ্বেগের বিষয়। ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সামরিক বাহিনী-সমর্থিত ডেমোক্র্যাটদের পরাজয়, বিশেষত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন

ধর্ম-মানবসম্পদ উন্নয়নে ইমামদের ভূমিকা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম মানবসম্পদ উন্নয়ন নিয়ে একটি ভারসাম্যপূর্ণ ধারণার ব্যাখ্যা করে, যেখানে নৈতিকতা ও আর্থসামাজিক অগ্রগতির ওপর বিশেষভাবে তাগিদ দেওয়া হয়। ইসলামে মানবশক্তির আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে পূত-পবিত্রতা ওতপ্রোতভাবে জড়িত এবং এটা মানবচরিত্রকে পরিবেষ্টন করে আছে,

দিল্লির চিঠি-বিহারের অগ্রযাত্রা কি থমকে গেল? by কুলদীপ নায়ার

শেষবার যখন বিহারে গিয়েছিলাম, তখন ১৫ বছর ধরে লালু প্রসাদ যাদবের অপশাসনের অবসানে পরিবর্তনের সুবাতাস টের পেয়েছিলাম। রাজ্যে আইন ও শৃঙ্খলা ফিরে এসেছিল। জনগণ সন্ধ্যায় বা রাতে নির্বিঘ্নে ঘরের বাইরে যেতে পারতেন—লালুর পান্ডাদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা না করেই।

সময়চিত্র-পঞ্চদশ সংশোধনী: অগণতান্ত্রিক এবং বিপজ্জনক by আসিফ নজরুল

বাংলাদেশে সংবিধান সংশোধন করা হয় সরকারি দলের স্বার্থে। কখনো তা ক্ষমতা পাকাপোক্ত করতে বা কখনো পরের নির্বাচনটিও জেতার পথ তৈরি করতে। মজার ব্যাপার হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে দোহাই দেওয়া হয় জনগণের, জনস্বার্থের, জনকল্যাণের।

সময়চিত্র-পঞ্চদশ সংশোধনী: অগণতান্ত্রিক এবং বিপজ্জনক by আসিফ নজরুল

বাংলাদেশে সংবিধান সংশোধন করা হয় সরকারি দলের স্বার্থে। কখনো তা ক্ষমতা পাকাপোক্ত করতে বা কখনো পরের নির্বাচনটিও জেতার পথ তৈরি করতে। মজার ব্যাপার হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে দোহাই দেওয়া হয় জনগণের, জনস্বার্থের, জনকল্যাণের।

অবৈধ অংশ অবিলম্বে ভেঙে দিন-নকশার বাইরে বহুতল ভবন

এনা টাওয়ার-ডি-অলিও এনা প্রপার্টিজ লিমিটেডের একটি প্রকল্প। রাজধানীর ধানমন্ডি মৌজার ৫৭/৩ ও ৫৭/৪ নম্বর পান্থপথে ১০ কাঠা জমির ওপর নির্মিত ১১ তলা ভবনটির সামনের দিক বাণিজ্যিক ও পেছনের দিক আবাসিক হিসেবে বিক্রি করা হচ্ছে। কিন্তু ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা মানা হয়নি। রাজউক এখন কী ব্যবস্থা নেবে?

পুলিশি তাণ্ডবের সুষ্ঠু তদন্ত হোক-অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয়

বিএনপি-জামায়াতে ইসলামী আহূত ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন সংসদ ভবন এলাকায় পুলিশ যেভাবে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর আক্রোশ ও উন্মত্ততা দেখিয়েছে, তা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও নিন্দনীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনপ্রতিনিধিদের ওপর এভাবে চড়াও হলে সাধারণ মানুষের ওপর তাদের

মানুষের মুখ-‘ছকরবনদের জীবনকথা by সালেক খোকন

উপজেলার নামটি কেন ‘বিরল’, জানা নেই তা স্থানীয়দের। আমাদের গন্তব্য বিরলের জগতপুর গ্রাম। সেখানে বন্ধু মহসিনের বাড়ি। মাস দেড়েক আগে যাই সেখানে। বিরলে পা রাখতেই দেখি অন্য দৃশ্য। আকাশে ছিটেফোঁটা মেঘের দেখা নেই। ফকফকে আকাশে জ্বলজ্বল করছে সূর্যটা।

ড্রোন-নামহীনতার অবসান by জিগমুন্ট বাউম্যান

গত ১৯ জুন একই দিনে দুটি আপাতসম্পর্কহীন খবর প্রকাশিত হলো। অবশ্য কারও নজর এড়িয়ে গেলে তাকে মাফ করা যেতে পারে...যেকোনো খবরের মতোই খবর দুটি এল ‘তথ্য-সুনামি’তে ভেসে। পাঠক বা শ্রোতাকে আমোদ দেওয়া এবং স্পষ্ট করার পাশাপাশি অস্পষ্ট ও বিভ্রান্ত করার যে খবরের বন্যা, তাতে মাত্র ছোট্ট দুই ফোঁটা।

মিডিয়া ভাবনা-হরতাল নিয়ে নতুন চিন্তা by মুহাম্মদ জাহাঙ্গীর

কী করে জানি না, হরতালের মতো একটি নেতিবাচক ও ধ্বংসাত্মক কর্মসূচি আমাদের রাজনৈতিক দলের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সাম্প্রতিককালে হরতালের আগের রাতে আট-দশটি গাড়ি পোড়ানো আরেকটি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত।

তবে চেহারাটা হরতালের মতো by সুকুমার সরকার

হরতাল নয়। তবে চেহারাটা হরতালের মতো। এক্ষেত্রে আরো একধাপ এগিয়ে বলা যায় কড়া হরতাল। অর্থাৎ হরতালে কিছু কিছু গাড়ি-ঘোড়া অন্তত চলে। শাসকদলের মালিকানাধীন লোকেদের কিছু বাস-মিনিবাস চলে ঢাকার রাস্তায়। বেসরকারি পর্যায়ে গাড়ি কম নামলে সরকার সেই ঘাটতি পুষিয়ে দিতে বিআরটিসি’র বাস নামায় রাস্তায়।

সমতলের আদিবাসী-প্রান্তিক মানুষের অনন্ত ভূমিযুদ্ধ by জোবাইদা নাসরীন

পেছনের দিকে তাকিয়েই আমরা সামনে আগাই। ব্রিটিশদের কাছে পরাধীনতার কালে সাঁওতাল হুল সেদিনের মহাজনের বুকে শূল হয়ে যেমন বিঁধেছিল, আজকের মহাজনকেও একইভাবে চ্যালেঞ্জ করে চলেছে আদিবাসী মানুষেরা।দেড় শ বছরেরও বেশি আগের সেই হুল ছিল ভূমি বাঁচানো, ভূমির অধিকার ও ফসলের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন।

তোমার জন্য হে মহাসমাবেশ! by ফজলুল বারী

তোমার জন্য হে মহাসমাবেশ, ঢাকা শহর থেকে বিচ্ছিন্ন হল দেশ!/থামিয়ে দেওয়া হল মহাসড়কে দূরপাল্লার বাস আর নদীতে হাঁসের মতো সাঁতরে আসা লঞ্চের চাকা!/ তন্ন তন্ন সব দেহ খোঁজা হল চেকপোস্টে, ভ্রাম্যমাণ আদালতে,/ তোমার জন্য ফের গণগ্রেফতার চালালো পুলিশ,/

দলতন্ত্র-জয়-জিন্দাবাদ ঝগড়াপুরী রাজনীতি! by ফারুক ওয়াসিফ

ঝগড়াপুরে রাজনৈতিক সাঁকো: রাজধানীতে যখন দুই দলের বিবাদ চরমে ওঠে, তখন কুষ্টিয়ার এক গহিন গ্রামে নদীর ওপর পাশাপাশি নির্মিত হয় দুটো দলীয় সাঁকো। ‘মহাজোটের সাঁকো’ বনাম ‘ঐক্যজোটের সাঁকো’। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, এমন রাজনৈতিক সাঁকোও দুনিয়ায় আর আছে কি না সন্দেহ। গ্রামবাসীর হয়েছে মহা জ্বালা।

বিএনপি নয়, দুর্ভোগ বাড়ালো সরকারই! by নূরনবী সিদ্দিক সুইন

‘সরকারই অচল করে দিলো ঢাকা’ উদ্বেগের নগরে অন্তহীন দুর্ভোগ, রাজধানীতে নেমেছে বিজিবি, ঢাকা যেনো নিষিদ্ধ নগরী, তল্লাশির নামে হয়রানি, দেশজুড়ে অঘোষিত হরতাল-আতঙ্ক, বিচ্ছিন্ন ঢাকা, চলছে না বাস, ট্রাক, লঞ্চ-স্টিমার, চলছে না ট্রেনও।

সময়ের প্রতিবিম্ব-আরও ভালো নয়, আরও মন্দ চাই না by এবিএম মূসা

প্রধানমন্ত্রী সমীপে বিনীত নিবেদন: পক্ষকাল রোগশয্যায়, তাই টক শোতে যাওয়া হয়নি, প্রথম আলোতে লেখালেখি করিনি। এরই মধ্যে গত ২৭ জুন সব সংবাদপত্রে আপনার একটি অনন্য প্রতিবেদন ‘ভালোর পসরা’ ছাপা হয়েছে। প্রতিবেদনটির আদিতে প্রদত্ত বক্তব্য প্রধানত আমার মতো কতিপয় কলামিস্ট আর টেলিভিশনের ‘গলাবাজের’ উদ্দেশে প্রদত্ত।

দেশের ভাবমূর্তি ও জনস্বার্থে সরকারের হস্তক্ষেপ কাম্য-আসল শ্রমিক নকল পর্যটক

প্রয়োজন যে অনেক সময় নিয়ম মানে না, ভ্রমণ ভিসায় মালয়েশিয়া গমনের হিড়িক তার উদাহরণ। গত বুধবারের প্রথম আলোর সংবাদ জানাচ্ছে, প্রতিদিনই কয়েক শ বাংলাদেশি ভ্রমণ ভিসায় এভাবে মালয়েশিয়াগামী বিমানে চড়ছেন। তাঁদের আশা, সেখানে গিয়ে শ্রমিক হিসেবে নাম লেখাবেন এবং থেকে যাবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে নারীর নিরাপত্তায় নজরদারি দরকার-অধঃপতিত শিক্ষক

একজন ছাত্রীর সঙ্গে একজন শিক্ষকের আচরণ কতটা নিচে নামতে পারে? আর সেই ছাত্রী যদি হয় স্কুল-পর্যায়ের! রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখায় একজন শিক্ষক তাঁর নিজের ছাত্রীর প্রতি জঘন্যতম নিপীড়নটিই করেছেন। ঘটনার শিকার স্কুলছাত্রীটির বাবা মেয়ের ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন শিক্ষক পরিমল

চারদিক-সেবকনিবাস by আকমল হোসেন

মৌলভীবাজার-শমশেরনগর সড়কের মাতারকাপন এলাকার চক্ষু হাসপাতালের পূর্বদিকের দক্ষিণমুখী রাস্তা দিয়ে এগিয়ে গেলে হাতের ডানদিকে চোখে পড়ে একটি পুকুর। সেই পুকুরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে একটি দ্বিতল ভবন। ওই ভবনের পাশ দিয়ে আরেকটু সামনে এগোলেই চোখের সামনে খুলে যায় ভিন্ন এক উদ্যান।

কলকাতার চিঠি-অন্য এক মমতা by অমর সাহা

এ কথা বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের এক বিরাট ঝড় তুলে ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের এপ্রিল-মে মাসের বিধানসভা নির্বাচনে ৩৪ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা বামফ্রন্টকে পরাস্ত করে ২০ মে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

সুনামির এক বছর-জাপানে এক নদীর পাগল হয়ে যাওয়া by মনজুরুল হক

নদী যেখানে সাগরে গিয়ে মেলে, মোহনার সেই দৃশ্য সাধারণত হয়ে থাকে মন ভোলানো আর প্রাণ কেড়ে নেওয়া। জাপানের মূল দ্বীপ হোনশুর উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদী কিতাকামির বেলায়ও ঠিক তেমনটাই চোখে পড়ে। কিতাকামি নামের অর্থ হলো উত্তরের দেবতা।

দ্বৈত অর্থ by ইকবাল খন্দকার

শব্দ এক, কিন্তু এর অর্থ একেকজনের কাছে একেক রকম। তেমনি কিছু শব্দ আপনাদের সামনে তুলে ধরেছেন
টিসি ক. স্কুলের ভীষণ দুষ্টু ছাত্রটির কাছে টিসি হচ্ছে আতঙ্কের নাম। যেকোনো সময় এটা দিয়ে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে। ও হ্যাঁ, তার কাছে টিসি মানে হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট।

বিশেষ কৃতজ্ঞতায়...

নাটক শেষ হওয়ার পর যখন লেখা উঠতে থাকে, তখন দেখবেন কিছু কিছু নাম তথা মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। কেন জানানো হয়, সেটা অবশ্য লেখা থাকে না। তবে আমরা বিস্তারিত লিখে দিচ্ছি। সঙ্গে থাকার জন্য অনুরোধ করছেন ইকবাল খন্দকার

পকেট রস by মারুফ রেহমান

ঘুম!! ঘুম আসে না। কোনোভাবেই ঘুম আসে না। বাদশা মিয়ার সমস্যা শুনে ডাক্তার ওষুধ দিলেন। বাদশা মিয়া ওষুধ খেল। তাও ঘুম আসে না। ডাক্তার টেস্ট দিলেন। বাদশা টেস্ট করাল। উহু! এবারও ঘুমের দেখা নেই। ডাক্তার বললেন, কিছুতেই যখন কাজ হচ্ছে না, তখন ভেড়া গুনুন।

সাড়ে বত্রিশ ভাজা by শরিফুল ইসলাম ভূঁইয়া

সকাল সকাল মোবাইল ফোনে খুদে বার্তা দেখে ঘাবড়ে যাই। জাকির মামার জরুরি তলব। তিনি লিখেছেন, ‘জলদি আয়। বিপদ!’ আমার ডেরা থেকে মামার বাসা বেশি দূরে নয়। হেঁটেই যাওয়া যায়। হন্তদন্ত হয়ে হাজির হলাম মামার সাত মসজিদ রোডের বাসায়।

রসকারণ-চাঁদের গন্ধ কি মিষ্টি-মধুর? by আব্দুল কাইয়ুম

প্রশ্নটা হাস্যকর মনে হতে পারে। চাঁদের আবার গন্ধ কী, তাই না? কিন্তু চাঁদের গন্ধ নিয়ে জল্পনা-কল্পনা চলে আসছে প্রাচীনকাল থেকেই। অনেক আগে ধারণা করা হতো, চাঁদের গন্ধ টাটকা পনিরের মতো। কারণ, সদ্য তৈরি পনিরে বিভিন্ন রঙের মিশ্রণ দেখা যায়, মনে হয় যেন চাঁদ। এ রকম তুলনা কাব্যে চলে, বিজ্ঞানে চলে না।

চারদিক-অবাঙালি মুক্তিযোদ্ধা জহির by আবদুর রব

তিনি ‘কওমকি গাদ্দার’ উপাধি পেয়েছিলেন। অবাঙালি জহির আহম্মদ খান নামেও লোকে তাঁকে চেনেন। আবার ন্যাংড়া (খোঁড়া) জহির বললেও যে কেউ তাঁকেচিনে নেন। প্রতিবন্ধী মানুষের নামের সঙ্গে ‘ন্যাংড়া’ ‘খোঁড়া’ যোগ করতে নেই, কিন্তু এলাকার মানুষ কি আর সে সব মানে? তাই একজন মানুষের নামের সঙ্গে যুক্ত হয় এসব শব্দ।

বস্ত্রশিল্প-ফিলিপ কটলারের স্বপ্ন সত্য করতে হবে by সাইফুদ্দীন চৌধুরী

কয়েক দিন আগে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বিশ্ব বিপণন সম্মেলন’। বিশ্বের নানা দেশের স্বনামখ্যাত বিপণন বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছিলেন। সম্মেলনে যোগ দিতে এসেছিলেন আধুনিক বিপণনের জনক অধ্যাপক ফিলিপ কটলার। কটলার তাঁর ‘মার্কেটিং ফর শেয়ার অব শৌল’ শীর্ষক বক্তব্যে উল্লেখ করেছেন, এখানকার তৈরি পোশাকই হতে পারে বাংলাদেশের

বিমানে অচলাবস্থা-যৌক্তিক সুরাহার পথ বের করুন

নানাবিধ সংকটে হাবডুবু খাচ্ছে বিমান। চার দশকে অতিক্রম করা জাতীয় আকাশ পরিবহন এ সংস্থাটি ক্রমেই বিবর্ণ হচ্ছে। বিশ্বের সিংহভাগ আকাশ পরিবহন সংস্থা যেখানে ক্রমেই তাদের পরিধি বিস্তৃত করে চলেছে। এবং তাদের ব্যবসায়িক সফলতা নিজ নিজ দেশের জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদ্যমান

গণতান্ত্রিক রাজনীতির বিকল্প নেই-সমাবেশ ঠেকানোর অগণতান্ত্রিক চেষ্টা কেন?

'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ'- সরকারি দল ও বিরোধী দলের অঘোষিত রণপ্রস্তুতি দেখে কবি শামসুর রাহমানের কবিতার এই পঙ্ক্তিটিই উচ্চারণ করতে হচ্ছে। বিরোধী দল একটি সমাবেশ করবে, আর তাকে ঠেকাতে গিয়ে সরকারি দলের নেতানেত্রীদের লাগামহীন কথাবার্তা, কর্মকাণ্ড জনমনে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে।

পবিত্র কোরআনের আলো-অবাধ্যরা তাদের প্রবৃত্তি ও অহমিকার কারণেই ইমান আনতে পারবে না

৩১. ক্বুল মান ইয়্যারযুক্বুকুম্ মিনাস সামা-য়ি ওয়ালআরদ্বি আম্মান ইয়্যামলিকুস সাম্আ' ওয়াল আবসা-রা ওয়ামান ইয়ুখরিজুল হাইয়্যা মিনাল মায়্যিতি ওয়া ইউখরিজুল মায়্যিতা মিনাল হাইয়্যি, ওয়া মান ইয়ূ্যদাবি্বরুল আমরা; ফাছাইয়াক্বূলূনাল্লা-হু ফাক্বুল আফালা- তাত্তাক্বূন।

রাহুলের ব্যর্থ সাধনা by সাবা নাকভি

রাহুল গান্ধীর রাজনৈতিক ধস নেমে গেছে কি? প্রশ্নটা সামনে আসে উত্তর প্রদেশে নির্বাচনে কংগ্রেসের বিধ্বস্ত হওয়া, পাঞ্জাব ও গোয়ায় মারাত্মক পরাজয়, হারতে হারতে কোনোমতে উত্তরাখণ্ডে টিকে থাকা এবং মণিপুরে সম্মানজনক বিজয়ের পর। যদিও বলা হতে পারে, মণিপুরের বিজয়ের জন্য তাঁর অবদান কতটকুই বা আছে।

বিশেষ সাক্ষাৎকার : ড. অশোক কান্তি সান্যাল-মানুষ বাঁচাতেই মাটিকে বাঁচাতে হবে

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। তাতে অংশ নিয়েছিলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) সাবেক পরিচালক ও বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ড. অশোক কান্তি সান্যাল।

চরাচর-চন্দ্রদ্বীপের দুর্গাসাগর by সাইফুল ইসলাম খান

প্রাচ্যের ভেনিস নামে খ্যাত আজকের বরিশালের পূর্বনাম চন্দ্রদ্বীপ। সে আমলে চন্দ্রদ্বীপের রাজধানী ছিল মাধবপাশায়। চন্দ্রদ্বীপের পালবংশের ইতিহাস থাকলেও সেখানে রাজবাড়ীর কোনো অস্তিত্ব নেই, এমনকি নেই কোনো ধ্বংসাবশেষও। একমাত্র দুর্গাসাগর দিঘিই টিকে আছে কালের সাক্ষী হয়ে। দেশের অনেক রাজবাড়ী টিকে আছে, আছে রাজার দিঘিও।

ভিন্নমত-হসপিটাল কিভাবে ইমারজেন্সি রোগী ফেরত দেয়? by আবু আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানজিলা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য তিনটি হাসপাতালে গিয়েছেন। কিন্তু কোনো হাসপাতালই তাঁকে ইমারজেন্সিতে চিকিৎসা দেয়নি। দুটি হাসপাতাল নাকি ফিরিয়েই দিয়েছে! শেষ পর্যন্ত চার ঘণ্টা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে তানজিলা মারা গেলেন।

নিত্যজাতম্‌-আজও ১২ মার্চ, তবে... by মহসীন হাবিব

মহাত্মা গান্ধীর কর্ম, সংগ্রাম ও জীবনকে উদাহরণ হিসেবে টানাটানি করি না বিশেষ দুটি কারণে। একটি হলো, রাজনৈতিক নিবন্ধ লিখতে গিয়ে লাখোবার নিবন্ধকাররা গান্ধী থেকে উদাহরণ দিয়েছেন এবং এখনো দিয়ে থাকেন। প্রথমত, হয়তো সে কারণে, নিবন্ধ পাঠকের কাছে গান্ধী থেকে উদ্ধৃতি ক্লেশে ঠেকতে পারে।

মত ও মন্তব্য-বৈঠক, আলোচনার বিকল্প নেই by হারুন হাবীব

দেশের রাজনীতির দুই প্রধান ধারার প্রতিপক্ষরা এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে। বিরোধী দলের ১২ মার্চের ঢাকা সমাবেশ বা 'ঢাকা চলো' কর্মসূচি নিয়ে প্রধান বিরোধী দল এবং তার ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক সহযোগীরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

ষড়্ঋতু-বসন্তবিলাস by মাহবুব আলম

বসন্ত আসে শীতের বিদায়-বার্তা নিয়ে। যাই যাই করেও ভোরের কুয়াশার চলে যেতে মৃদু অনিচ্ছা। বাতাসের হালকা শিরশিরে ভাব কখন যেন উধাও। বেলা বাড়ার সঙ্গে দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে ‘রুদ্র তাপস গ্রীষ্ম’, শহরের বাইরে গেলে চোখ আটকে যায় সরষেখেতের হলুদ বিস্তীর্ণ গালিচায়। সবুজ খেতের এক পাশে টুকটুকে লাল লঙ্কার স্তূপ।

কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-বেদনা ও রক্তপাতের গল্প কখনোই শেষ হয় না

শেষ পর্ব ২২ নভেম্বর বিএসএফের মহাপরিদর্শকের বাসভবনে মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বিভাগীয় কমিশনার মিলিত হন। রুস্তামজিও সেখানে ছিলেন। বিএসএফের মহাপরিদর্শক একটি টেলিফোন পেলেন, যাতে তাঁকে জানানো হয়, বনগাঁর বয়রায় দুটি পাকিস্তানি বিমান ভূপাতিত করা হয়েছে।

একজন ভোটারও যেন বাদ না পড়েন-ভোটার তালিকা হালনাগাদ

গত শনিবার সাভার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহের কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, প্রকৃত ভোটাররা যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক-বিরোধী দলের মহাসমাবেশ

রাজধানী ঢাকায় পরিস্থিতি বেশ অস্বাভাবিক। থমথমে। এর পেছনে বিরোধী দলের মহাসমাবেশ যতটা না ভূমিকা রেখেছে, তার চেয়েও বেশি অবদান রেখেছে সরকারের কিছু পদক্ষেপ। রাজধানীর প্রবেশপথগুলোতে পুলিশের তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। সেখানে বাস ও অন্যান্য যানবাহন থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি চালানো হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-উদার সঞ্চরণশীল বিশ্ববিদ্যালয় by আনোয়ারুল আজিম আরিফ

দায়িত্ব নিয়েই আমি বলেছিলাম, উপাচার্য হিসেবে আমার প্রথম কাজটিই হবে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে নিয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ তৈরি করা। এ ক্ষেত্রে সেশনজট একটি বড় বাধা, তা কমানোই হবে আমার মূল লক্ষ্য।

উত্তরসূরির স্বাধীনতা দর্শন by জিয়াউল হক মুক্তা

কেউ কেউ বলবেন, সামগ্রিক পরিকল্পনা বা অগ্রাধিকার-টগ্রাধিকার আবার কী? আসল কাজ সমাজ ও রাষ্ট্রের আমূল ও বৈপ্লবিক রূপান্তর। মানলাম, কিন্তু সোভিয়েত-উত্তর বিশ্ববাস্তবতায় এক দেশে বৈপ্লবিক রূপান্তরের ভূরাজনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনীতি বিবেচনা করবেন না? বিচ্ছিন্ন দ্বীপে থাকবেন? কে আপনাকে থাকতে দেবে?

লন্ডন অলিম্পিক ও ভুপাল গ্যাস ট্র্যাজেডি by মাহবুব মোর্শেদ

অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও মুখ খুললেন। তিনি বললেন, ভারত যদি লন্ডন অলিম্পিক বর্জন করে তবে সেটা হবে দুঃখজনক ঘটনা। ভুপাল গ্যাস ট্র্যাজেডিতে আহত ও নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করলেও তিনি মনে করেন, অলিম্পিক বর্জন সঠিক সিদ্ধান্ত হবে না। লন্ডন অলিম্পিকের আর বেশি দেরি নেই।

ধৈর্য ও সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে by এএসএম শাহজাহান

আজ সোমবার রাজধানী ঢাকাতে কী ঘটতে চলেছে, এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে সংবাদপত্র ও টেলিভিশনে। রাজনৈতিক নেতাদের কারও কারও বক্তব্য তো রীতিমতো যুদ্ধংদেহী। ১২ মার্চ চলো চলো ঢাকা চলো কর্মসূচি যারা দিয়েছে, তাদের একজন বলেছেন_ ঢাকার রাস্তায় এদিন রিকশা ও মোটরগাড়ি চলাচলের স্থানও

দিনটি হোক শান্তিপূর্ণ by সৈয়দ আবুল মকসুদ

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই বহু শুভবুদ্ধিসম্পন্ন নেতা রয়েছেন। তারা অতীতে বহু আন্দোলন-সংগ্রাম করেছেন। কী উপায়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশ অনুষ্ঠান করতে হয় সেটা তারা খুব ভালো করে জানেন সভা-সমাবেশ ও মিছিল আয়োজন করা গণতন্ত্র চর্চার অংশ।

অস্থিতিশীলতা সৃষ্টি গ্রহণযোগ্য হবে না by রাশেদ খান মেনন

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও স্বাধীন, নিরপেক্ষ নির্বাচনের ঐতিহ্য অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া। কোনো নেতা অথবা কোনো রাজনৈতিক দলের ক্ষমতার লিপ্সা, তাকে ধ্বংস করবে এটা জনগণ মেনে নেবে না। তারপরও আমি আশা করব,

রাজশাহী বিদ্যুৎকেন্দ্র-নিম্নমানের কাজের খেসারত

রাজশাহীর কাঁটাখালীর বিদ্যুৎকেন্দ্রটির ক্ষমতা বেশি নয়_ মাত্র ৫০ মেগাওয়াট। কিন্তু সরকারি ব্যয়ে পিকিং প্লান্টটির নির্মাণ কাজ শেষ হলে উত্তরাঞ্চলের এই জেলার বিদ্যুৎ সমস্যার খানিকটা লাঘব হতো। কিন্তু শনিবার বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণাধীন পাম্প হাউসের ছাদ ধসে পড়ে এবং এতে ১০ জন আহত হয়েছেন।

ভোটার তালিকা হালনাগাদ-নতুন ইসির জন্য পরীক্ষা

বিদ্যমান ভোটার তালিকা চার পর্যায়ে হালনাগাদ করার কাজ শনিবার যেভাবে শুরু হয়েছে তা অনেকের কাছেই আকস্মিক মনে হবে। অনেকে জানতেন না যে সেদিন গণতন্ত্র ও সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ শুরু হতে যাচ্ছে। অনবহিত ভোটারদের তথ্য সংগ্রহ করা স্বভাবতই কঠিন হবে। থাকবে ভুলভ্রান্তির ঝুঁকিও।

বিএনপির মহাসমাবেশ-ঢাকায় আন্তর্জাতিক সংস্থার কার্যালয় বন্ধ, বিদেশিরা সতর্ক

বিএনপির মহাসমাবেশকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি দেশের সংস্থা ঢাকায় অবস্থানরত তাদের কর্মীদের সতর্ক থাকতে বলেছে। এ ছাড়া জাতিসংঘের একটি সংস্থাসহ কিছু আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যালয় আজ সোমবার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

দুই শিক্ষার্থী ও যুবলীগের কর্মীসহ ছয়জন খুন

যশোরে যুবলীগের একজন কর্মী এবং ঝালকাঠি ও কিশোরগঞ্জে দুজন শিক্ষার্থীসহ আটটি জেলায় ছয়জন খুন হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার এসব হত্যাকাণ্ড ঘটে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

পাহাড় কাটছেন মুফতি ইজাহার! by প্রণব বল

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের লোকজন চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় একটি পাহাড়ের অংশ কেটে ফেলেছেন। পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে ইজাহারুলকে কারণ দর্শানোর নোটিশ ও পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছে। এতে পাহাড় কাটা আপাতত বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে যতটুকু পাহাড় কাটা হয়েছে, তাতে প্রায় ৫০টি পরিবার ঝুঁকির মধ্যে পড়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপন শুরু

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার অভিযোগ উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। ২০ মার্চ অভিযোগ উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাংবাদিক দম্পতি হত্যা-মা-বাবার খুনিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে মেঘ

মা-বাবার খুনিকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ এবার রাস্তায় দাঁড়িয়েছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনির সহকর্মীদের এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় পাঁচ বছরের মেঘ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৩৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। কাজী কামালউদ্দীন, বীর বিক্রম অনন্য সাহসী এক গেরিলা যোদ্ধা এই প্রতিবেদনের জন্য কাজী কামালউদ্দীনের কাছে তথ্য জানতে ফোন করলেই বলতেন, ‘কী হবে আর লিখে? এই বাংলাদেশের জন্যতো আমি যুদ্ধ করিনি।

অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি-নেতৃত্বমূলক ভূমিকা নেই অর্থ মন্ত্রণালয়ের

দেশের আর্থিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা চলছে। আর এ বিশৃঙ্খলার পেছনে রয়েছে অর্থ মন্ত্রণালয়। দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রণালয় কোনো নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে পারছে না। তিন বছরে এমন কোনো উদ্যোগ অর্থ মন্ত্রণালয় নিতে পারেনি, যাতে প্রবৃদ্ধির উল্লম্ফন হতে পারে।

এ বক্তব্য গ্রহণযোগ্য নয়: স্পিকার-বাজেট পর্যালোচনায় খালেদার সমালোচনা করে অর্থমন্ত্রীর বক্তব্য

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার জাতীয় সংসদে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট পর্যালোচনার সময় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। পরে স্পিকার আবদুল হামিদ বলেছেন, অর্থমন্ত্রীর এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।

জ্বালানির দাম আরও বাড়বে

চলতি অর্থবছরের বাজেট ঘাটতি হবে ৪৬ হাজার ৩২৮ কোটি টাকা। এ ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ১ শতাংশ, যা বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ। লক্ষ্যমাত্রার চেয়ে বিপুল পরিমাণ ভর্তুকি বাড়ায় এ বাড়তি দায় গিয়ে পড়বে পরবর্তী বছরে।

করুণ সুরের গায়ক পাখি by শরীফ খান

চরিত্রে অতি নিরীহ। চালচলনে একটা ধীরস্থির ভাব। মায়াবী চোখে করুণ চাহনি। স্বভাবে নম্রভদ্র। সব মিলিয়ে একটা বোকাসোকা ধরনের পাখি। নাম তাই ‘ভ্যাদাটুনি’। এটি বাগেরহাটের স্থানীয় নাম। এ নাম প্রাণিবিদ মনিরুল খান তাঁর লেখা একটি বইয়ে উল্লেখ করেছেন।

মার্চ ইজ টু মাচ ফর আস by শাহেদ মুহাম্মদ আলী

বছরের কোন মাস কত দিনে, তা মনে রাখার জন্য একটা টোটকা ছড়া ছোটবেলায় কমবেশি সবাইকে পড়তে হয়েছে: ৩০ দিনে হয় মাস সেপ্টেম্বর, সেই রূপে এপ্রিল, জুন আর নভেম্বর...। শিশু বয়সের পড়া। তাই ‘মাস’কে আমরা অনেকে ‘মার্চ’ বলে ভুল করেছি।

কবি by আসিফ মেহ্দী

কবিতার জোরে বেচারার নামই হয়ে গেছে ‘কবি’! বাবা-মায়ের দেওয়া নামে কেউ আর তাকে ডাকে না। ‘বেচারা’ বলার কারণ, গ্রামের মানুষ তাকে খ্যাপানোর জন্যই ‘কবি’ শব্দটা ব্যবহার করে; যেন যার কাজকর্মের যোগ্যতা নেই, সে-ই হয় কবি!

নতুন স্টাইলের ঝগড়া

বিয়ের পর ঝগড়া অতি কমন একটা ব্যাপার। বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হয়ে থাকে। সেই আদিকাল থেকেই চলে আসছে একই স্টাইলের ঝগড়া। সবকিছুতেই পরিবর্তন আসছে। তাই এই ঝগড়ায়ও কিছু পরিবর্তন আনা দরকার।

সরল গরল-শান্তিপূর্ণ সমাবেশের জন্য নতুন আইন দরকার by মিজানুর রহমান খান

জনসভার স্বাধীনতা এবং তা নিয়ন্ত্রণের নামে দুই বড় দল সংবিধান ও আইন লঙ্ঘন করে চলেছে। তারা পাল্টাপাল্টি কর্মসূচি ও দমনপীড়নে অভ্যস্ত হয়ে পড়লেও নিজেদের তারা আইনের আওতায় নিতে অনাগ্রহ দেখিয়ে চলেছে। তারা পারতপক্ষে আইন মানছে না। আইন থাকলেও তারা তা ভঙ্গ করারই প্রবণতা দেখিয়ে থাকে।

কালের পুরাণ-আমরা কি এই গণতন্ত্রই চেয়েছিলাম? by সোহরাব হাসান

বর্ষপঞ্জি অনুযায়ী, প্রতি চার বছর পর লিপইয়ার বা অধিবর্ষ আসে, সে বছরটি ফেব্রুয়ারি মাস ২৯ দিনে গণনা করা হয়। চলতি বছরটি অধিবর্ষ। ২০০৪ সালটিও ছিল অধিবর্ষ। এই দুটি বছরের মধ্যে একটি আশ্চর্য মিল লক্ষ করা যায়। দুটি বছরই বাংলাদেশে রাজনৈতিক দুর্যোগ নেমে এসেছে। মহাদুর্যোগ।

বাধা পেরিয়ে আজ চার দলের মহাসমাবেশ

সব বাধা পেরিয়ে আজ সোমবার রাজধানী ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মহাসমাবেশে নতুন কর্মসূচি দেবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মহাসমাবেশ ঘিরে কয়েক দিন ধরে দেশজুড়ে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা।

হতে হতে হলো না by উৎপল শুভ্র

পাকিস্তান: ৫০ ওভারে ২৬২/৮ বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৪১ ফল: পাকিস্তান ২১ রানে জয়ী মহাসমাবেশ-পূর্ব দিনটি টানটান উত্তেজনায় কাটল নাকি হরতালসম আয়েশি মেজাজে—এটা একটা প্রশ্ন বটে। কাল দুপুর থেকেই ঢাকার রাস্তাঘাট সুনসান। রাস্তায় বাস-টাস একেবারে হাতে গোনা যায় এমন। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের যখন টস হচ্ছে, গ্যালারিতে শূন্য চেয়ারের সারি।

উৎকণ্ঠার ১২ মার্চ আজ-সরকারই অচল করে দিল ঢাকা

ঘুম থেকে উঠেই কাল নগরবাসী দেখল অন্য এক ঢাকা। সপ্তাহের প্রথম দিনে নিত্য চেনা যানজট নেই। রাস্তাঘাট ফাঁকা। গণপরিবহন না থাকায় সকালবেলা রাস্তায় নেমেই ভোগান্তিতে পড়ে মানুষ। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশের আগের দিন গতকাল রোববার রাজধানী ঢাকার চিত্র ছিল হরতালের মতো।