Tuesday, May 17, 2011
রাজনৈতিক প্রশ্নের মীমাংসা আদালতে হতে পারে কি? by মিজানুর রহমান খান
তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ও ১০ বছরের জন্য বৈধ বলে রায় দিয়ে সুপ্রিম কোর্ট সেই বিতর্কে সুচিন্তিতভাবে পক্ষ হলেন। এ কারণে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সুপ্রিম কোর্ট অনিবার্যভাবে মুখোমুখি হলেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডিগবাজিটা শতাব্দীর সেরা প্রহসন হিসেবেই চিহ্নিত হতে পারে। রাজনৈতিক সুবিধাবাদ ও নীতিহীনতা যে ভয়ংকর পর্যায়ে রয়েছে, তার একটা প্রমাণ আওয়ামী লীগের প্রতিক্রিয়া। তবে আমরা গোড়া থেকেই বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কোনো বুদ্ধিবৃত্তিক চিন্তার ফসল ছিল না। ছিল কৌশলগত। তবে উভয় দল এখনো নির্বাচন কমিশনকে বাগে রাখার মানসিকতা থেকে মুক্ত নয়।
পঞ্চম সংশোধনী মামলার রায়ের পরে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছিলেন, আপিল বিভাগের রায়ের পরে সংবিধান আপনা-আপনি সংশোধিত হয়ে গেছে। বাতিল ঘোষিত আইন নতুন করে আর বাতিল ঘোষণার দরকার নেই। বিশেষজ্ঞরা সংসদীয় কমিটিতে তা সমর্থন করেন।
সে হিসেবে অনেক প্রশ্ন ভিড় করল। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, ভাবী সাপেক্ষে ত্রয়োদশ সংশোধনী বাতিল ও এখতিয়ারবহির্ভূত ঘোষণা করা হলো। ১১ মে ডেইলি স্টার-এর প্রতিবেদন বলেছে, আদালতের রায় হলো, ত্রয়োদশ সংশোধনীর আওতায় দশম ও একাদশ সাধারণ নির্বাচন হতে পারে। আর সংসদ প্রধান উপদেষ্টা ও আপিল বিভাগের বিচারকদের বাদ দিয়ে ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে ‘প্রয়োজনীয়’ সংশোধনী আনতে পারে।
এই রায় পূর্ণাঙ্গ নয়। এমনকি সর্বসম্মত রায়ও নয়। আমাদের পোড়া কপাল, সাত সদস্যের মধ্যে ঠিক কতজন দিয়ে মেজরিটি হলেন, তা কিন্তু জানা গেল না। সংক্ষিপ্ত রায়মতে অর্থ দাঁড়ায়, বাংলাদেশ এখন সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারমুক্ত। প্রোসপেক্টিভ বা ভাবীসাপেক্ষ বাতিল কথাটি দ্বারা আমরা বুঝতে পারি না যে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপে সংসদের ক্ষমতাকে খর্ব করেছেন কি না। কেউ কেউ মনে করেন, এই ব্যবস্থা বিলোপে আওয়ামী লীগের নেতাদের যে ব্যাকুলতা ছিল, তা সমর্থিত হয়েছে। অনেকের সঙ্গে টেলিফোন আলাপে ধারণা হলো, তাঁরা আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ রায়ে সন্তুষ্ট। কারণ তাঁরা মনে করেন, দুই মেয়াদে এই ব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ থেকেছেন। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতির বিধান বাতিল করার মধ্যেও তাঁরা নিরপেক্ষতার বিষয়টি দেখেন। নীতিগতভাবে এবং বৈধ আকাঙ্ক্ষার দিক থেকে তাঁদের সঙ্গে আমি একমত। কিন্তু সামগ্রিকভাবে ও বাস্তবতার নিরিখে দেখলে রায় সমর্থনযোগ্য নয়।
প্রথমত, ভাবীসাপেক্ষ বাতিল কথাটি কয়েকটি প্রশ্ন ডেকে আনে। তা হলো, কেন এটি পঞ্চম ও সপ্তম সংশোধনীর মতো গোড়া থেকে বাতিল হলো না? সামরিক ফরমান ও সংসদের মধ্যে পার্থক্য রাখতেই কি না, সেই প্রশ্নের জবাব আমরা পূর্ণাঙ্গ রায়ে পেতে চাইব। আরেকটি কথা, ভাবী সাপেক্ষের সংজ্ঞা কী? কবে থেকে শুরু? কবে শেষ? আগামী ও তার পরের সাধারণ নির্বাচন কেয়ারটেকারের অধীনে করা কিন্তু বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক। সংক্ষিপ্ত আদেশের এই সংশ্লিষ্ট বাক্যটিতে ‘শ্যাল’ নয়, ‘মে’ কথাটি ব্যবহার করা হয়েছে। জনগণকে পিটিয়ে তক্তা করে এবং বহু লাশের বিনিময়ে যাঁরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করে আসছিলেন, এখন তাতে তাঁদের অনীহা কারও অজানা ছিল না। কিন্তু তারা সব মহল থেকেই বাধাগ্রস্ত হচ্ছিল। তারা মুখ লুকানোর উপায় পাচ্ছিল না। সুপ্রিম কোর্টের রায়ে তাদের মুখ রক্ষা হয়েছে।
মাননীয় আদালত আসলে এমন এক প্রেক্ষাপটে একটি সর্বোচ্চ স্পর্শকাতর রাজনৈতিক প্রশ্নের মীমাংসা দিলেন, যখন জনগণ জানে যে সরকারি ও বিরোধী দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল বিভাগের শুনানিতে বলেছিলেন, এই ব্যবস্থা থাকবে। রায়ের পরে তিনি বলেছেন, নীতিগতভাবে সঠিক রায় হয়েছে। তাঁর কথায়, ‘শ্যাল’ ও ‘যদি’র ব্যবহার দেখুন। তাঁর কথায়, ‘পরবর্তী দুই মেয়াদের সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, যদি সংসদ সংবিধান সংশোধন না করে।’ একটা সাংঘাতিক রাজনৈতিক বিষয়ে সরকারের পোয়াবারোটা দেখুন। বিরোধী দল ও জনগণকে তারা একটা দীর্ঘ সময় অন্ধকারে রাখতে পারবে এবং তা ‘বৈধভাবে’। সুপ্রিম কোর্টের রায়কে ‘সাহসী ও দূরদর্শী’ হিসেবে গণ্য করতে তাদের সভা করতে হয়নি। ঠোঁটস্থ ছিল। তত্ত্বাবধায়ক সরকারে কেন তাদের রুচি ছিল, কেন অরুচি ধরল, তার নির্দিষ্ট ব্যাখ্যা মিলল না।
সংসদীয় কমিটি বা সরকারি দলের তরফে এর আগে শঙ্কা ছড়ানো হয় যে, এই ব্যবস্থা তারা সংখ্যাগরিষ্ঠের জোরে বাতিল করতে পারে। এরপর বিএনপির হুমকির মুখে আশ্বস্ত করা হয় যে এটা করা হবে না। সুশীল সমাজের সঙ্গে কমিটির বিরল আলোচনার সময়ও বিড়ালটা থলের ভেতরে ছিল। তাঁদের কেউ কল্পনা করতেও পারেননি যে আদালত একটি জ্বলন্ত রাজনৈতিক প্রশ্ন এমন নাটকীয়তায় সামনে আনবেন। এখন কমিটি কি এই প্রশ্নে সুশীল সমাজের মত নেবে? উত্তর—না।
মার্কিন সুপ্রিম কোর্ট রাজনৈতিক প্রশ্নের বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছিলেন। তাঁরা বলেছিলেন, রাজনৈতিক প্রশ্নের উত্তর আদালত দেবেন না। তাঁরা আইনগত মীমাংসা দেবেন। আল গোরকে নির্বাচনে হারিয়ে বুশকে জেতানোর ঘটনার পর মার্কিন পণ্ডিতেরা ভাবতে বসেন, সুপ্রিম কোর্টের হলো কী। বিচারিক সংযমের যুগ কি অপস্রিয়মাণ? ১৯৯৫ সালে এক স্পেশাল রেফারেন্সে বাংলাদেশের আপিল বিভাগ অবশ্য বলেন, ‘বিচারিক সংযম রক্ষার ক্ষেত্রে কোনটি “রাজনৈতিক প্রশ্ন”, তা বিবেচনায় কোনো জাদু নেই। রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হবে কি না, এমন বিষয় নিষ্পত্তির চূড়ান্ত কর্তৃপক্ষ আদালত।’ (৪৭ ডিএলআর এডি: পৃষ্ঠা-১১১)
মার্কিন রাষ্ট্রপতিরা অনেক সময় বলেছেন, তা হলে সুপ্রিম কোর্টই এসে রায় বাস্তবায়ন করুন। রুজভেল্ট প্রধান বিচারপতি হফের সমালোচনা করে বলেছিলেন, ‘আমরা সংবিধানের অধীনে। অথচ বিচারপতিরা আমাদের বলছেন, সংবিধান মানে সেটাই, যেটা সুপ্রিম কোর্ট বলবেন। আমরা এমন সুপ্রিম কোর্ট চাই, যা সংবিধানের আওতায় বিচার দেবেন, সংবিধানের ঊর্ধ্বে উঠে নয়। আমাদের আদালতসমূহে আমরা আইনের সরকার চাই, ব্যক্তির নয়।’ এই রুজভেল্টই দলীয় বিচারকদের দিয়ে সুপ্রিম কোর্ট বগলদাবার (কোর্ট প্যাকিং) জন্য সমালোচিত হন।
অনেকের মতো আমিও গোড়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের বিরোধিতা করেছি। এটা অবশ্যই সংবিধানের মৌলিক কাঠামোবিরোধী, কিন্তু দরদি শত্রু। যে কারণে এর উদ্ভব, সেটা দূর না করে, কোনো উপযুক্ত বিকল্প বের না করে এটা বিলুপ্ত করে দিলে সমাজে, রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
সুপ্রিম কোর্টের দ্ব্যর্থক রায় একটি ভ্রান্তি বলেই আমরা মনে করি। মাননীয় বিচারকেরা দুই মেয়াদের কথা বলে প্রকারান্তরে বাস্তবতা মানতে বাধ্য হয়েছেন। তবে সেটা নিয়ে রাজনীতি না করার দায় ক্ষমতাসীন সরকারের। শাসক দল এ নিয়ে রহস্যজনক অবস্থান নিলে সংশ্লিষ্ট সব পক্ষই একদিন হয়তো অনুভব করতে পারবে যে তাঁরা প্রত্যেকে ভুল করেছেন। কিন্তু এর প্রতিকারের সময় পাওয়া যাবে কি?
অনেকের মতে, ক্রমশ সংসদের বিকল্প হয়ে উঠেছেন আদালত। এটা হতে পারে না। দুনিয়ার কোথাও হয়নি। ‘ক্রান্তিকাল’ নিয়ে হারুন আল রশীদ ‘১৯৯০ ও ১৯৯১ সরকারের সাংবিধানিক ভিত্তি প্রশ্নবিদ্ধ’ শীর্ষক প্রতিবেদন লিখেছেন গতকালের প্রথম আলোয়। এই প্রশ্নের জবাব আদালতের কাছেই প্রত্যাশিত। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর সঙ্গে একমত হতে পারলে বাধিত হতাম। ক্রান্তিকাল মানে মুক্তিযুদ্ধের নয় মাস। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়ার প্রবণতা দেখাচ্ছেন। পঞ্চম সংশোধনীর রায়ের একতরফা রিভিউ হলো। বিরোধী দলকে অন্ধকারে রেখে রাষ্ট্র অস্বচ্ছতার সঙ্গে সাংবিধানিক প্রশ্নের সুরাহা করল। সেখানে আপিল বিভাগ বললেন, ভূতাপেক্ষ বৈধতার কোনো জায়গা সংবিধানের চতুর্থ তফসিলে থাকবে না। আজ ত্রয়োদশ সংশোধনীর মামলায় আদালত যাকে ‘ভাবীসাপেক্ষ’ (প্রোসপেক্টিভ) বলছেন, কালই তা ভূতাপেক্ষ (রেট্রোসপেক্টিভ) হবে। তখন এর ধারাবাহিকতার কী হবে? সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ ঘোষিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আগামী দুই মেয়াদে হালাল হলে তার জায়গা সংবিধানে কী হবে? এমন বহু প্রশ্ন তৈরি হচ্ছে। উত্তর মিলছে না।
মনে হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি ক্রান্তিকাল অতিক্রম করছেন। শনিবার কাকরাইলে বিচারপতিদের জন্য তৈরি নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তাঁদের উভয়ের বক্তব্যে যে সত্যতা রয়েছে, তা অস্বীকার করা যাবে না।
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিঙ্গাপুরে জাতির জনকের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ
সর্বশেষ ৭ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের বাজে ফলাফলের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। তিনি ছেলে প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুংয়ের কাছে দলের নেতৃত্বভার হস্তান্তর করেন।
লি কুয়ান ও সাবেক প্রধানমন্ত্রী গোহ চক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘সিঙ্গাপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে তরুণদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’
১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লি কুয়ান। এরপর ক্ষমতায় আসেন গোহ চক, তিনি ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
স্বাধীন হওয়ার পর থেকে সিঙ্গাপুরের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি। তবে সর্বশেষ নির্বাচনে পিএপি মাত্র ৬০ শতাংশ ভোট পেয়েছে, যা ২০০৬ সালের চেয়ে ৬৭ শতাংশ এবং ২০০১ সালের চেয়ে ৭৫ শতাংশ কম।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলাস্কা ও মেক্সিকো উপসাগরে তেল অনুসন্ধান চালাব
২০১০ সালে গত সাত বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন সবচেয়ে কম দামে জ্বালানি তেল পাচ্ছে দেশটির জনগণ। তার পরও গত কয়েক মাসে তা বেড়ে প্রতি গ্যালন তেলের দাম চার ডলারে পৌঁছেছে।
প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষণে বলেন, ‘আমাদের তেল উৎপাদন আরও বাড়াতে হবে। যদিও পরিবেশের স্বাভাবিকতা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাও বাড়াব আমরা।’ তিনি আরও বলেন, আলাস্কার ন্যাশনাল পেট্রোলিয়াম রিজার্ভ অঞ্চলেও আটলান্টিক মহাসাগরের তেল ও গ্যাসক্ষেত্রগুলোকে ইজারা দেওয়া হবে। ইজারা দেওয়া হবে মেক্সিকো উপসাগরের তেলকূপগুলোও।
প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘২০১০ সালে মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) তত্ত্বাবধানে থাকা একটি তেলক্ষেত্রে দুর্ঘটনায় কোটি কোটি ব্যারেল তেল সাগরের পানিতে মিশে যায়। তার পরও ওই অঞ্চল আমাদের ভবিষ্যৎ জ্বালানির বড় অংশের জোগান দেবে।’ যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টি তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কয়েকটি বিল কংগ্রেসে উত্থাপনের পর প্রেসিডেন্ট ওবামা জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর এ ঘোষণা দেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাইতির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিশেল মারটেলি
গত শনিবার রাজধানী পোর্ট অ প্রিন্সে অবস্থিত হাইতির পার্লামেন্টের অস্থায়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মারটেলি। এ সময় দেশটির সাবেক প্রেসিডেন্ট রেনে প্রেভাল উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অন্য অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন। ক্লিনটন হাইতি রিকনস্ট্রাকশন কমিশনের কো-চেয়ার। শপথ গ্রহণের সময় মারটেলির এক হাজারেরও বেশি সমর্থক পার্লামেন্টের অস্থায়ী ভবনের বাইরে জড়ো হয়।
শপথ অনুষ্ঠানে মারটেলি হাইতির দ্রুত পুনর্গঠনসহ আধুনিক সেনাবাহিনী গড়ার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া পুলিশ বাহিনী ও বিচার বিভাগের উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা বৃদ্ধি ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিরও অঙ্গীকার করেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রেসিডেন্ট প্রার্থী হবেন না হাকাবি
এ সম্ভাবনার দুয়ার বন্ধ করে দিয়ে হাকাবি বলেছেন, ‘সবকিছু আমার অনুকূলে। পরিস্থিতি বলছে, সামনে পা বাড়াও। কিন্তু আমার মন বলছে, না।’
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে এ কথা বলেন হাকাবি।
টেলিভিশন ও রেডিও ব্যক্তিত্ব হাকাবি ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হওয়ার ব্যাপারে তাঁর অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘আমার জবাব স্পষ্ট। এবার প্রেসিডেন্ট পদে লড়তে রিপাবলিকানের মনোনয়ন চাইব না।’ তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তাঁর অন্তরে অবর্ণনীয় শান্তি ফিরে এসেছে।
রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অসম্মতি প্রকাশ করেছেন। অনেকে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেননি।
গত নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়েছিলেন সারাহ পেলিন। তিনিও আসন্ন নির্বাচনে লড়বেন কি না এ ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেননি।
তবে প্রেসিডেন্ট বারাক ওবামা গত এপ্রিলে ঘোষণা দিয়েছেন, ডেমোক্রেটিক পার্টির হয়ে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জয়ললিতা শপথ নেবেন আজ
দলীয় সূত্র জানায়, গতকাল সকালে এআইডিএমকের সদর দপ্তরে নবনির্বাচিত ১৪৬ জন এমএলএ সর্বসম্মতভাবে জয়ললিতাকে সংসদীয় দলের প্রধান নির্বাচন করেন। পরে সংসদীয় প্রধান নির্বাচিত হওয়ার বিষয়ে চিঠি নিয়ে রাজভবনে যান তিনি। সেখানে গভর্নর এস এস বারনালার সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেন। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, জয়ললিতাকে প্রথমে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন গভর্নর।
এআইএডিএমকের মুখ্য সচিব এস মালাথি জানান, আজ স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সিনেটর ভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তাঁদের নেত্রী জয়ললিতা।
প্রসঙ্গত, এর আগে ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন জয়ললিতা।
গভর্নরের সঙ্গে সাক্ষাতের আগে জয়ললিতা সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথমে জোর দেব রাজ্যের আইনশৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠার কাজে। গত পাঁচ বছরে রাজ্যের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করব।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিসিসিপির বন্যা থেকে শহর বাঁচাতে...
মিসিসিপি নদীর পানির উচ্চতা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত চার দশকের মধ্যে এবারই প্রথম লুইজিয়ানা ফ্লাডগেট খুলে দেওয়া হলো। বাটন রগের ৪৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত মরগানজা স্পিলওয়ে নামের এই ফ্লাডগেটটি খুলে দেওয়া হয়। সর্বশেষ ১৯৭৩ সালে এটি খুলে দেওয়া হয়েছিল।
প্রবল বৃষ্টি আর বরফগলা পানির কারণে মিসিসিপি ও এর অববাহিকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা বলছেন, ১৯২৭ সালের পর লুইজিয়ানায় এত বড় বন্যা আর দেখা যায়নি।
মার্কিন সেনাবাহিনী সতর্ক করে দিয়েছিল, ফ্লাডগেট উন্মুক্ত না করে দিলে নিউ অরলিন্স অঙ্গরাজ্য ২০ ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে। মরগানজা স্পিলওয়ে উন্মুক্ত করে দেওয়ায় নতুন করে ২৫ হাজার মানুষ ও ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। তাঁরা বলেন, খুলে দেওয়া ফ্লাডগেট থেকে প্রতি সেকেন্ডে ছয় লাখ কিউবিক ফুট পানি প্রবাহিত হবে, যা নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রতিদিন যে পরিমাণ পানি পতিত হয়, তার চেয়েও ছয় গুণ বেশি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন নিহত
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় গত শনিবার নির্বাচন-পরবর্তী সংঘর্ষে জিতেন নন্দী নামে সিপিএমের এক নেতা নিহত হন। এ ছাড়া আহত হন সিপিএমের তিন কর্মী। আহত কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএমের অভিযোগ, তৃণমূলের নেতা-কর্মীদের হামলায় হতাহতের এই ঘটানা ঘটে। জিতেন হত্যার প্রতিবাদে গড়বেতায় গতকাল রোববার অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে।
একই দিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে সংঘর্ষে শাহেদ আলী মোল্লা নামে তৃণমূলের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় সিপিএমকে দায়ী করছে তৃণমূল। সিপিএম এ অভিযোগ অস্বীকার করেছে।
সিপিএমের অভিযোগ, গত শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের নেতা-কর্মীদের ওপর হামলা শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। চন্দ্রকোনা শহর ও দাঁতনে সিপিএমের কার্যালয়ে ভাঙচুর ও সিপিএমের কর্মীদের মারধর করা হয়েছে। পাশকুড়ায় সিপিএমের সমর্থক ও কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তর ২৪ পরগনার সোদপুরের সিপিএম ও ফরোয়ার্ড ব্লকের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বিবির বাগানের সিপিএম কার্যালয় ভাঙচুর হয়েছে। জগদ্দলে সিপিএমের নেতার বাড়িতে বোমা হামলা হয়েছে। তবে তৃণমূল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হামলার তালিকায় যুক্তরাজ্যসহ ছয়টি দেশ
সানডে টেলিগ্রাফ-এ এই তথ্য প্রকাশের পর লাদেন হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাজ্যের মাটিতে আল-কায়েদার অনুসারীরা সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লাদেনের বাড়ি থেকে উদ্ধার করা নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছে। ভবিষ্যৎ হামলার সম্ভাব্য লক্ষ্যস্থল হিসেবে লাদেনের একাধিক নথিতে যুক্তরাজ্যের নাম উল্লেখ থাকায় ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। এ ছাড়া যুক্তরাজ্যের অভ্যন্তরে জঙ্গি কর্মকাণ্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহেও তাঁরা মরিয়া হয়ে উঠেছেন।
গোয়েন্দা সূত্র জানায়, যুক্তরাজ্যের পাশাপাশি লাদেনের সন্ত্রাসী হামলার তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল, জার্মানি ও স্পেনের নাম রয়েছে। তবে এসব দেশে কী ধরনের হামলা চালানো হবে সে ব্যাপারে গোয়েন্দা কর্মকর্তারা কিছু বলেননি।
এদিকে একটি প্রতিবেদন বেরিয়েছে, অ্যাবোটাবাদে থাকাকালে লাদেনের সঙ্গে বেশ কয়েকজন তালেবান নেতা এবং ধনাঢ্য আরব অনুসারী সাক্ষাৎ করেন। কোনো মধ্যস্থতাকারী না ধরে বিশ্বস্ত অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতেন লাদেন। তিনি বার্তাবাহকের মাধ্যমে পাঠানো বার্তার ওপর নির্ভর করতেন না।
আফগানিস্তানের একজন তালেবান কমান্ডার বলেন, দুই বছর আগে তিনি লাদেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় লাদেন বলেছিলেন, ‘নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও এ ছাড়া তাঁর অন্য কোনো উপায় নেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘সম্মানজনক’ বিদায়ের পথ খুঁজছেন গাদ্দাফি
গার্ডিয়ান বলেছে, লিবিয়া সরকারের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বলেছেন, গাদ্দাফি ‘সম্মানজনক’ বিদায় নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তিনি নিজেই এখন দেশকে স্বৈরশাসন থেকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে চাইছেন। গাদ্দাফি আশা করছেন, এর মাধ্যমে ন্যাটো লিবিয়ায় উপর্যুপরি বোমা হামলা চালানো বন্ধ করবে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যখন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চালাচ্ছে, ঠিক এমন সময় গাদ্দাফির এই পরিকল্পনার কথা জানা গেল।
লিবিয়া সরকারের ওই চার কর্মকর্তা বলেন, গাদ্দাফি জানেন তাঁর সময় শেষ হয়েছে। তবে তিনি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে চান না। এর আগে খবর বেরিয়েছিল গাদ্দাফি ভেনেজুয়েলায় আশ্রয় নিতে পারেন। তবে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানায়, তিনি ভেনেজুয়েলায় যাচ্ছেন না। তিনি সম্মানের সঙ্গে দেশে থাকতে চান। ওই কর্মকর্তা বলেছেন, গাদ্দাফি জাপানের সম্রাট বা কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর মতো সম্মান নিয়ে লিবিয়ার মাটিতেই জীবনের শেষ দিনগুলো কাটাতে চান। “
আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা জানি, বিশ্ব ও দেশের মানুষের কাছে তাঁর সম্মানহানি করে লিবিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। আবার এ নিয়ে কোনো সন্দেহ নেই যে দেশে সংস্কার আনার প্রয়োজন।’
কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ক্ষমতা মসৃণভাবে হস্তান্তরের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছেন গাদ্দাফি। ১৯৬৯ সালে ক্ষমতা দখলের পর এবারই প্রথম তিনি অন্যদের ক্ষমতা গ্রহণের সুযোগ দিতে চাইছেন।
এদিকে, ব্রিটিশ সেনাপ্রধান ডেভিড রিচার্ডস বলেছেন, গাদ্দাফি যাতে আর ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ না পান সে জন্য ন্যাটোকে অবশ্যই হামলার ব্যাপকতা এবং লক্ষ্যস্থলের সীমা সম্প্রসারিত করতে হবে। তিনি বলেন, গাদ্দাফি ও তাঁর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার্য অবকাঠামোগুলোতে সরাসরি হামলা বাড়াতে হবে। ব্রিটিশ সেনাপ্রধানের এ বক্তব্যে ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সমর্থন রয়েছে বলেও সানডে টেলিগ্রাফ দাবি করেছে।
গত ১৭ মার্চ লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠায় এবং গাদ্দাফির বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের’ সিদ্ধান্ত নেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ থেকে লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিমা যৌথ বাহিনী। পরবর্তী সময়ে অভিযানের দায়িত্ব নেয় ন্যাটো জোট। ত্রিপোলিতে গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়া চত্বরে ইতিমধ্যে কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ন্যাটো। এতে গাদ্দাফির এক ছেলেসহ তাঁর কয়েকজন নিকটাত্মীয় নিহত হয়েছেন। গাদ্দাফি বর্তমানে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে সহায়তা দেবে ইউএনডিপি
গতকাল রোববার শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে ইউএনডিপির কৌশলগত-সহায়তা কর্মসূচির ওপর আয়োজিত এক উপস্থাপনা কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার এসব কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ইউএনডিপি স্ট্র্যাটেজিক প্রোগ্রাম অন এনভায়রনমেন্ট, এনার্জি অ্যান্ড মিটিগেশন’ বিষয়ে এক প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর মো. তারিক-উল-ইসলাম। এতে বিএসইসি, বিএসটিআই, বিসিআইসি, বিএসএফআইসি, বিসিক, বিটাক, বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড (বেব), শিল্প মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ইউএনডিপির সম্ভাব্য সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে বক্তব্য দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ প্রয়োজন। ইউএনডিপি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহায়তা করতে পারে। তিনি পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা ও জাহাজ রিসাইক্লিং শিল্প বিকাশের লক্ষ্যে বাংলাদেশে একটি শিপবিল্ডিং ইনস্টিটিউট স্থাপনের জন্য ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, শিল্পায়নের জন্য নতুন প্রজন্মের উদ্যোক্তাদের মেধা বিকাশের উপযুক্ত সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ ও গবেষণা জোরদার করা প্রয়োজন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের আধুনিকায়ন এবং্র বিটাকের প্রশিক্ষণসুবিধা বৃদ্ধির ক্ষেত্রে ইউএনডিপির কারিগরি ও প্রযুক্তিগত-সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, বাংলাদেশে টেকসই শিল্পায়নের জন্য প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন। শিল্পনীতির সফল বাস্তবায়নের জন্য শিল্প আইন প্রণয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডাটাবেজ তৈরি এবং বিসিক শিল্পনগর ও রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনে ইউএনডিপির সহায়তা করতে পারে। তারা বাংলাদেশে জ্বালানি-সাশ্রয়ী বৈদ্যুতিক পণ্য ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে সোলার প্যানেলসহ বিভিন্ন পণ্যের গুণগতমান পরীক্ষার সুযোগ ফ্যাসিলিটি ্রবাড়াতে বিএসটিআইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের পরামর্শ দেন।
উল্লেখ্য, এ কর্মশালার সুপারিশের ওপর ভিত্তি করে ইউএনডিপি বাংলাদেশের শিল্প খাতে ‘বেটার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট’-এর ক্ষেত্রে সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন করবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে এ ধরনের প্রাক্-প্রকল্প আলোচনা লাগসই প্রকল্প প্রণয়নে অত্যন্ত সহায়ক হবে বলে ইউএনডিপির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিনটি শিল্পাঞ্চল স্থাপনের দাবি বিজিএমইএর
এ ছাড়া পোশাকশিল্পের বাড়িভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার এবং কাঁচামালের ওপর উৎসে আয়কর দশমিক ৪০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানায় সমিতি।
গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করে বিজিএমইএর প্রতিনিধিদলের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বাণিজ্যমন্ত্রী তাঁদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়ে বলেন, দেশের উদ্যোক্তারা অনেক ভালো মানের পোশাক তৈরি করে বিদেশে রপ্তানি করছেন। এ খাতে তাই আর কোনো বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাকশিল্প এবং শ্রমিকদের কল্যাণের জন্য বর্তমান সরকার সবকিছু করবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং এর জন্য গঠন করা হবে তদারক সেল। তিনি আরও জানান, ব্যাংকসুদের হার কমানো নিয়ে আলোচনা হচ্ছে। আর বর্তমানের ফ্যাশন ইনস্টিটিউটকে ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।
বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩০০ একর জমিতে শিল্পাঞ্চলের জন্য ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া গেছে। বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি ভালো হওয়ায় ভোলা ও সিলেটেও এ ধরনের শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
বিজিএমইএর পক্ষ থেকে এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের পরিবর্তে ছয় লেন করা, শ্রমিকদের থাকার জায়গার (ডরমিটরি) জন্য সুদমুক্ত ঋণ এবং বিজিএমইএ হাসপাতালের জন্য তহবিল বরাদ্দের দাবি জানানো হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ন্যাশনাল টির ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই সকাল ১০টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট আগামী ২২ জুন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২৬৫.৮৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৭৪০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৯৮ টাকা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে
জাতীয় বাজেট-ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে এই ঋণ নিয়েছে। যদিও ২০১০-১১ অর্থবছরের বাজেটে সরকারের ব্যাংক খাত থেকে মোট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। সেই বিবেচনায় সরকার এখনো লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে।
তবে বছরের প্রথম ছয় মাসে সরকারের ঋণ আগের বছরের একই সময়ের তুলনায় কম ছিল। হঠাৎ শেষভাগে এসে সরকারের ঋণ বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের অর্থপ্রাপ্তিতে সমস্যা দেখা দিয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলছে, সরকার এখন দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নিচ্ছে। অন্যান্য খাত থেকে সরকারের অর্থপ্রাপ্তি কমে যাওয়ায় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুসারে সরকার উপায়-উপকরণ আগাম হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ এক হাজার কোটি টাকা ঋণ নিতে পারে।
তবে বিগত অর্থবছর এবং চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত সরকারের এই উপায়-উপকরণ আগাম নেওয়ার পরিস্থিতি দেখা দেয়নি। কিন্তু উপাত্তে দেখা যায়, এপ্রিলে এসে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার পুরোটাই নিয়েছে। উপরন্তু, ওভারড্রাফট হিসেবে নেওয়া হয়েছে আরও প্রায় ৭৯৫ কোটি টাকা।
বিশ্লেষকেরা বলছেন, সরকার ব্যবস্থা থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে অর্থপ্রাপ্তিতে টানাটানি দেখা দিতে পারে। উপরন্তু, যে সময়ে এসে সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিচ্ছে, সে সময় বেসরকারি খাত ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না বলে বড় অভিযোগ উঠছে।
আবার সরকার ব্যাংক খাত থেকে ঋণ না নিয়ে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে বাংলাদেশ ব্যাংককে নতুন টাকা ছেপে সরকারের চাহিদা মেটাতে হয়। এতে রিজার্ভ মানি (মুদ্রা সরবরাহ) বাড়ে। ফলে, দেশের চলমান মূল্যস্তরের ওপর এর বিরূপ প্রভাব পড়ে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ২৮ এপ্রিল পর্যন্ত সরকারের মোট ব্যাংকঋণের স্থিতি হয়েছে ৬৩ হাজার ২০৩ কোটি নয় লাখ টাকা। আর আগের বছরের একই সময়ে তা ছিল ৪৭ হাজার ৪০৪ কোটি ৬৯ লাখ টাকা। গত জুন শেষে (৩০ জুন, ২০১০) ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি ছিল ৫১ হাজার ৮২০ কোটি টাকা। এক মাস আগে অর্থাৎ মার্চ পর্যন্ত ব্যাংক খাতে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল প্রায় ছয় হাজার কোটি টাকা। আর গত অর্থবছরের এপ্রিল শেষে সরকারের নিট ঋণ ছিল ঋণাত্মক, (-) আট হাজার ৭৯১ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের উপাত্ত থেকে জানা যায়, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে নিট ঋণ নিয়েছে দুই হাজার ৬৩৭ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল আট হাজার ৫৩০ কোটি টাকা। সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়া এবং মুনাফার ওপর কর ধার্য হওয়ায় সাধারণ মানুষের কাছে সরকারের এই ঋণ-প্রকল্প আকর্ষণ হারিয়েছে।
জাতীয় বাজেটে চলতি অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ৪৭৭ কোটি টাকা।
আবার বাজেটের লক্ষ্যমাত্রা অনুসারে সরকার চলতি বছর বৈদেশিক ঋণ ও সাহায্য তেমন আনতে পারেনি। বাজেটে এই সাহায্যপ্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৮৩৪ কোটি টাকা। মার্চ পর্যন্ত বৈদেশিক ঋণ এসেছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এসব কারণে সরকারকে এখন বাজেট-ঘাটতি মেটাতে ব্যাংক খাতের ওপরই নির্ভরশীল হতে হচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খায়রুল হোসেন পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ: শাকিল রিজভী
শাকিল রিজভী বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ যাতে রক্ষা হয়, সেদিক বিবেচনায় রেখে এসইসি সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এ ছাড়া জাতীয় অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের যাতে সমন্বয় হয়, সেদিকে সংস্থাটি গুরুত্ব দেবে ।
শাকিল রিজভী আরও বলেন, এসইসির চেয়ারম্যান একজন অধ্যাপক ও আইসিবির চেয়ারম্যান থাকায় বাজার সম্পর্কে অনেক কিছু জানেন। তাঁর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজার উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন চেয়ারম্যান ও সদস্যদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাজার স্থিতিশীল থাকবে বলেও আশা করেন শাকিল রিজভী।
বাজার সম্পর্কে শাকিল রিজভী বলেন, শেয়ারবাজার শুধু কেনা-বেচার জায়গা নয়। শেয়ারবাজারের মাধ্যমে উত্পাদন খাতে পুঁজি সরবরাহ করা হচ্ছে এর সবচেয়ে বড় কাজ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে পুঁজিবাজার গড়ে তোলা গেলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে।
তারল্য সংকট নিয়ে শাকিল রিজভী বলেন, তারল্য সংকট বাজারের মূল সমস্যা নয়। পুঁজির নিরাপত্তা ও বিনিয়োগকারীদের স্বস্তি তৈরি করা গেলে টাকা এমনিই আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএইর জ্যেষ্ঠ সহ সভাপতি আহসানুল ইসলাম, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক মো. রকিবুর রহমানসহ বেশ কয়েকজন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এসইসির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এম. খায়রুল হোসেন, নবনিযুক্ত সদস্য অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ।
এসইসির নব নিযুক্ত চেয়ারম্যান খায়রুল হোসেন পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে সকলকে এক সাঙ্গে কাজ করার আহ্বান জানান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুঁজিবাজারে আজ লেনদেন বেড়েছে
বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারের কারসাজি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের সুপারিশ করা হয়। তবে এসইসি পুনর্গঠনের বিষয়টি দেরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আস্থার সংকট সৃষ্টির হয়। ফলে অনেকে বাজার থেকে দূরে থাকেন। গতকাল এসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর অনেক বিনিয়োগকারী আবারও সক্রিয় হচ্ছেন। এর প্রভাবে বাজারে লেনদেন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৬০৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। আর সিএসইতে লেনদেন হয় ৮৩ কোটি টাকার, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।
আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২.৯৬ পয়েন্ট বেড়ে ৫৭৯১.১০ পয়েন্টে দাঁড়ায়। তবে আজ লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো।
আজ শুরুতে সূচক ৭৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সূচক কিছুটা নিচে নেমে আসে। এর পর আবার বাড়তে থাকে। বেলা একটার দিকে সূচক ৯০ পয়েন্টের বেশি বেড়ে যায়। বেশ কয়েকবার ওঠানামা করে দিন শেষে সূচক দুই পয়েন্ট বাড়ে।
আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, বেক্সিমকো, বে লিজিং, পিপলস লিজিং, বেক্সটেক্স, তিতাস গ্যাস, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, আফতাব অটো, গোল্ডেন সন, ইউনাইটেড এয়ার ও আরএন স্পিনিং।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে ১৬১৩৭.৯৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৭টি, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্যামির হাসিতে হাসল উইন্ডিজ
আনন্দের চেয়ে স্বস্তিও কম নয়। সাড়ে তিন দিনের উত্তেজনা শেষে জয়ী দলে থাকার স্বস্তি তো আছেই। তার চেয়েও বড় স্বস্তি, অনেকগুলো প্রশ্নের জবাব দিতে পারা। প্রশ্ন নম্বর এক: বিতর্কে জর্জরিত হীনবল এই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের সামর্থ্য আছে কি না। প্রশ্ন নম্বর দুই: অধিনায়কের একাদশে থাকার যোগ্যতা আছে কি না। লো-স্কোরিং ম্যাচ বিবেচনায় ৪০ রানের বেশ বড়সড় জয়, দুই দলেরই সম্ভাবনা নিয়ে শুরু চতুর্থ দিনে ৫টি আর ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা, দারুণ ক্যাপ্টেনসি— প্রশ্নগুলোকে আপাতত কিছুদিনের জন্য থামাতে পেরেছেন স্যামি। আর পাকিস্তান? ক্যারিবিয়ানে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণ থাকছে এবারও। আগামী শুক্রবার শুরু শেষ টেস্টটা এখন সিরিজ হার বাঁচানোর লড়াই।
পেন্ডুলামের মতো দুলতে দুলতে ম্যাচটা একটু থিতু হয়েছিল তৃতীয় দিন শেষে। ২ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা পাকিস্তান দিন শেষে আর কোনো উইকেট না হারিয়েই করেছিল ৮০। দুই দলই মোটামুটি সমতায়। দিন শেষে রবি রামপল দাবি করেছিলেন, একটা উইকেটে পেলেই ম্যাচটা তাঁদের মুঠোয় চলে যাবে। কাল সকালে দলকে কাঙ্ক্ষিত উইকেটটি এনে দিয়েছেন রামপল নিজেই। দারুণ এক ইনকাটারে উপড়ে ফেলেছেন আসাদ শফিকের মিডল স্টাম্প। কিন্তু ম্যাচ তখনো উইন্ডিজের হাতের মুঠোয় আসেনি। এনে দিয়েছেন স্যামি।
শফিকের সঙ্গে ম্যাচের সর্বোচ্চ ৮১ রানের জুটিটা ভাঙার পর উমর আকমলকে নিয়ে ৫২ রানের আরেকটি কার্যকর জুটি গড়েছিলেন মিসবাহ। রোচ-বিশুদের অকার্যকারিতায় বল হাতে নিলেন স্যামি, পাকিস্তানের সর্বনাশের শুরু। সাঈদ আজমলের দুসরায় যেমন দিশেহারা হয়েছে উইন্ডিজ ব্যাটসম্যানরা, পাকিস্তানিদের তেমন জবাব ছিল না স্যামির ইনকাটারের। জয়ের পথে মূল বাধা মিসবাহকে দিয়ে স্যামির শুরু। অষ্টম ইনিংসে সপ্তম ফিফটি পেয়েছেন পাকিস্তান অধিনায়ক, ম্যাচের একমাত্র ফিফটিও, কিন্তু দল যে চাইছিল আরও বড় কিছু!
এক বল পরই এলবিডব্লু সালমান। জয়ের পথে শেষ কাঁটা হয়ে থাকা উমর আকমলকেও সরিয়েছেন স্যামি, আজমলকে বোল্ড করে শেষটাও তাঁর হাতে। ১১ ওভারের টানা স্পেলে ১৪ রান দিয়ে ৫ উইকেট! অধিনায়ককে যোগ্য সংগত করেছেন রামপল। আগের ৫ টেস্টে তাঁর মাত্র ৪ উইকেট, এই টেস্টেই ৭!
দ্বিতীয় ইনিংসে বল হাতে সাফল্য পাননি, ম্যাচ জয়ে তবু বড় অবদান বিশুর। কীভাবে? গত পরশু চন্দরপলের সঙ্গে বিশুর শেষ উইকেট জুটিতে ৪৮ রান, পাকিস্তান হেরেছে ৪০ রানে! ওই জুটিটাই তো শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারক!
এলবিডব্লুর বিশ্ব রেকর্ড
বিশ্ব রেকর্ডটা এই দুদলেরই ছিল। ১৯৯৩ সালের ত্রিনিদাদ টেস্টে চার ইনিংস মিলিয়ে এলবিডব্লু হয়েছিলেন ১৭ জন। রেকর্ডটাকে আরেকটু ‘উন্নত’ করল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। এবার গায়ানা টেস্টে এলবিডব্লু হয়েছেন মোট ২০ জন! ক্রিকইনফোর এক পাঠকের তাই যৌক্তিক প্রশ্ন, ‘ব্যাটসম্যানরা কী ভুলে গেছে খেলাটা ফুটবল নয়, ক্রিকেট!’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংক্ষিপ্ত তালিকায় ফোর্ড-ল-নিউয়েল
পছন্দের ক্রমানুসারে তালিকা তৈরির কথা বললেও তালিকায় কারা আছেন, সেটি বলতে রাজি নন বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ, ‘নামগুলো এখনই বলা যাবে না। আমরা পছন্দের ক্রমানুসারে একটি তালিকা করেছি। সে তালিকা ধরে একজন একজন করে কোচের সঙ্গে কথা বলব। কারও সঙ্গে না মিললে পরের জনের সঙ্গে যোগাযোগ করব।’ ব্যক্তিগত সফরে কাল রাতে কানাডা গেলেও প্রধান নির্বাহী সেখান থেকেই সম্ভাব্য কোচদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। যোগাযোগ হবে ঢাকা থেকেও।
বিসিবি সূত্রে অবশ্য জানা গেছে, সংক্ষিপ্ত তালিকার কোচদের সঙ্গে যোগাযোগ শুরু হয়ে গেছে এর মধ্যেই। তালিকায় থাকা কোচদের মধ্যে বর্তমানে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট লর সঙ্গেই আগে কথা বলবে বোর্ড। এর পরই আছেন কাউন্টি ক্রিকেট দল কেন্টের কোচ গ্রাহাম ফোর্ড। এই দুজনের কাউকেই না পেলে বোর্ড তৃতীয় পছন্দের দিকে যাবে। সে ক্ষেত্রে আছেন ইংল্যান্ড লায়ন্সের কোচ মিক নিউয়েল।
বিশ্বস্ত একটি সূত্র অবশ্য জানিয়েছে, ফোর্ড বা লকে পাওয়া না গেলে শ্রীলঙ্কার সদ্য সাবেক কোচ অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিসের নামটাও চলে আসতে পারে সম্ভাব্যদের তালিকায়। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দিয়েছেন বেলিস। নিউ সাউথ ওয়েলসের কোচ হতে আবেদন করেছিলেন। সেখানে চাকরি না হওয়ায় নাটকীয়ভাবে আবার উপমহাদেশে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। আরেক অস্ট্রেলিয়ান মাইকেল বেভানও নাকি বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। বেভান বর্তমানে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্বাধীনতা দিবস হকির শিরোপা ওয়ারীর
স্বাধীনতা কাপে আবাহনী, মোহামেডান, ঊষার মতো বড় দলগুলো অংশ নেয়নি। কিন্তু আবাহনীর মশিউর রহমান, আবদুস সাজ্জাদ, পুষ্কর খীসা, হাসান যুবায়েরদের নিয়ে শক্তিশালী দলই গড়ে ওয়ারী। অথচ এই দলটিকেই প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৭ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে অনেক সুযোগ অপচয়ের পর পুষ্করের পাস থেকে রিভার্স হিটে প্রথম গোলটি করেন নিলয়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে গোলটি শোধ করে দেন কৃষ্ণ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ওয়ারীর সাজ্জাদ, পুষ্কর, নান্নু ও রিপন গোল করলেও সেনাবাহিনীর মেহেদীর হিট পোস্টে লাগে, আর মালেকের হিট ঠেকিয়ে দেন ওয়ারীর গোলরক্ষক প্রবীর। সাব্বির ও রোকনুজ্জামান অবশ্য গোল করেন।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশিকুজ্জামান ভীষণ খুশি। জানালেন, ‘জয়টা প্রয়োজন ছিল। লিগ খেলার সুযোগ পাচ্ছি না, এসব টুর্নামেন্টে খেলেই অনুশীলন ধরে রাখছি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইমানুয়েলে পার জামাল
আরামবাগ প্রথমার্ধেই যা একটু দৌড়াদৌড়ি করল, দ্বিতীয়ার্ধে তাদের শরীর আর চলছিল না। শেখ জামাল একটু রয়ে-সয়ে খেলায় তুলনামূলক দমটা বেশি রাখতে পারল। ফলও তাই শেখ জামালের অনুকূলে (২-০)।
তবে আরামবাগ পয়েন্ট কাড়ার জন্যও সেভাবে খেলেনি। দ্বিতীয়ার্ধে খেলা দেখে মনেই হয়নি অন্তত একটা পয়েন্ট তারা নিতে চায়।
লিগ লড়াইয়ে টিকে থাকার পাশাপাশি আরামবাগের কাছে লিগের প্রথম পর্বে হারের শোধ নেওয়ার ব্যাপার ছিল শেখ জামালের। সেই কাজটা কাল করে দিয়েছেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ইমানুয়েল আউক। দুটি গোলই তাঁর এবং দুটিই ক্রস থেকে প্লেসিং। ৪১ মিনিটে প্রথমটি ওয়ালী ফয়সালের ক্রসে, ৭৭ মিনিটে নাসিরের ক্রসে দ্বিতীয়টি।
দুই ম্যাচ পর ফিরে দলকে জেতালেন ইমানুয়েল—শেখ জামালের বেঞ্চ কতটা শক্তিশালী এতেই বোঝা যাচ্ছে। কিন্তু এমিলি-এনামুলদের ভাগ্য বদলাল না। গত ম্যাচে দুই গোল করা এমিলি এদিন আবার পুরো সময় সাইড বেঞ্চে। এনামুলও তাই।
স্থানীয় তারকাদের সুযোগ দেওয়া না-দেওয়ার চেয়ে এখন শেখ জামালের কাছে বড় হয়ে উঠেছে তিনটি পয়েন্ট। এ ম্যাচের তিন পয়েন্টসহ ১৫ ম্যাচে জামাল পেল ৩৪ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনীর ৩৫, মুক্তিযোদ্ধার ৩৮।
ফরাশগঞ্জের জয়: ৫৫ মিনিটে জোনাপিউর দেওয়া একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে ফরাশগঞ্জ। কাল কক্সবাজার স্টেডিয়ামে পাওয়া এই জয়টা এবারের লিগে স্বাধীনতা কাপ জয়ীদের মাত্র তৃতীয় জয়। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া ফরাশগঞ্জ অবনমন সীমানায়, ১২ দলের মধ্যে তারা নবম। সমান ম্যাচে এখনো জয়শূন্য চট্টগ্রাম আবাহনী মাত্র চারটি ড্র ম্যাচের পয়েন্ট নিয়ে সবার নিচে।
আজকের খেলা: ঢাকা আবাহনী-রহমতগঞ্জ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪-১৫ মি.)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২৫ বছরে ৩৬ শিরোপা!
১৯৯৩ সালে প্রথম লিগ শিরোপা জিতেছিলেন ফার্গুসন, পরশু জিতলেন তাঁর নিজের দ্বাদশ। সব মিলিয়ে যেটি ম্যানইউর ১৯তম শিরোপা। এই শিরোপা দিয়েই লিভারপুলের ১৮ লিগ শিরোপার রেকর্ড পেরিয়ে গেল ম্যানইউ। ম্যানইউতে তাঁর ২৫ বছরের রাজত্বে ৩৬টি শিরোপা জিতলেন ফার্গুসন। আবারও উঠল প্রসঙ্গটি—ফার্গুসনই কি তবে সর্বকালের সেরা ইংলিশ কোচ?
অনেকে হয়তো বব পেইসলির নামই বলবেন। পেইসলি শিরোপা জিতেছেন ১৮টি, ফার্গুসনের ঠিক অর্ধেক। কিন্তু লিভারপুলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন মাত্র নয় বছর (১৯৭৪-১৯৮৩)। ফার্গুসনের প্রায় এক-তৃতীয়াংশ!
ফলে নিরেট পরিসংখ্যানের তুলনামূলক বিচারে সর্বকালের সেরা কোচকে বেছে নেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে পরিসংখ্যানের বাইরে তাকাতে হবে। এবং ফার্গুসনের মাহাত্ম্য তখনই উজ্জ্বল হয়ে ওঠে। ‘হায়ার অ্যান্ড ফায়ারের’ যুগে ইংলিশ ফুটবলের অন্তহীন চাপ সামলে টানা এতগুলো বছর ম্যানইউর মতো শীর্ষ ক্লাবের কোচ হয়ে থাকাটাই তো অনেক বড় কৃতিত্বের। তার ওপর ফার্গুসন ১৯৮৬ সালে এমন একসময় দলের হাল ধরেছিলেন, ম্যানইউ যখন হালভাঙা নৌকা।
লিগে পয়েন্ট টেবিলের তলানিতে দল, একের পর এক ব্যর্থতা, দলে শৃঙ্খলা আর ফিটনেসের অভাব, খেলোয়াড়দের মাত্রাতিরিক্ত মদ্যপান—ম্যানইউ যেন নৈরাশ্যের আঁধারে। সেই অবস্থা থেকে দলকে বের করে আনেন ধীরে ধীরে। দায়িত্ব নেওয়ার চার বছরের মাথায় আবার অদম্য দলে পরিণত হয় ম্যানইউ। ১৯৯০ সালে জেতে এফএ কাপ। চেলসির পর ম্যান সিটিও যখন টাকার বস্তা নিয়ে হাজির, তার মধ্যেও গত পাঁচটি লিগের চারটিই জিতিয়েছেন। ফার্গুসন নিজেও যেন দিনে দিনে আরও ক্ষুরধার হয়ে উঠছেন!
চেলসি এবং ম্যান সিটির বিশাল বিত্ত বাকি দলগুলোর খেলোয়াড় কেনার ক্ষমতাও কমিয়ে দিয়েছে। ফার্গুসনের বেলাতেও একই কথা সত্যি। এবং এখানেও তাঁর মাহাত্ম্য ফুটে ওঠে। বিশ্বের যেকোনো কোচের চেয়ে তিনি পাকা জহুরি। তরুণ প্রতিভা চিনতে ভুল হয় না। সেটা ডেভিড বেকহাম থেকে শুরু করে ওয়েইন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সত্যি; সত্যি এখনকার হাভিয়ের হার্নান্দেজের বেলাতেও। দলে অনিয়মিতভাবে সুযোগ পেয়েও যে হার্নান্দেজ এরই মধ্যে মৌসুমে করে ফেলেছেন ২০ গোল।
হার্নান্দেজ, রাফায়েল ডা সিলভা, ক্রিস স্মলিংয়ের মতো উঠতি প্রতিভার সঙ্গে গিগস-ফার্ডিনান্ডদের অভিজ্ঞতার মিশেলে এমন এক দল গড়ে তুলেছেন, ৩৭তম শিরোপাটি থেকেও খুব একটা দূরে নেই ফার্গুসন। অমরত্বের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়াটাও বেশি দূরে নয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিটির প্রেরণা ইউনাইটেড
ম্যানইউ কোচের ক্ষুধা অনন্ত। অনন্ত বলেই ৬৯ বছর বয়সেও ছুটে চলার প্রেরণা পান। আর এই অনন্ত ক্ষুধা ফার্গুসন ছড়িয়ে দিতে চান শিষ্যদের মধ্যেও। রুনি-নানি-গিগসদের লিগ শিরোপা জয়ের মাঝখানেই মন্তব্য করে বসেন একটা বড় অতৃপ্তি আছে তাঁর, ‘ইউরোপিয়ান কাপে আমাদের আরও ভালো করা উচিত ছিল। এই ট্রফিটা আমাদের আরও বেশি জেতা উচিত ছিল। এখন এটাই হবে আমাদের সমগ্র মনোযোগের কেন্দ্র।’
ইউরোপ-সেরার ট্রফিটা মাত্র তিনবার ঘরে তুলেছে ম্যানইউ। যেখানে রিয়াল মাদ্রিদ ট্রফিটা জিতেছে নয়বার, এসি মিলান সাতবার। ম্যানইউর চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলও জিতেছে পাঁচবার। তিনটি ইউরোপীয় শিরোপার দুটিই ফার্গুসনের রাজত্বে। ২০০৯ সালে ফাইনালে উঠে অবশ্য রানার্সআপের সান্ত্বনা নিয়ে ফিরতে হয়েছে। এবার সেই বার্সেলোনার বিপক্ষে প্রতিশোধ নেওয়ার সুযোগ। ২৮ মে লন্ডনের ওয়েম্বলিতে শিরোপা জিতে আরও একবার উৎসবে মাততে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।
পরশু শহরটি যেন আক্ষরিক অর্থেই পরিণত হয়েছিল উৎসবের নগরে। ম্যানইউর নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও ৩৫ বছরে শিরোপা-খরা মুছে এদিন জিতেছে এফএ কাপ। ৩০০ মিলিয়ন পাউন্ড ঢেলে নামী খেলোয়াড়দের দলে নিয়ে আসার প্রথম ফসলটি পেলেন ক্লাবের মালিক শেখ মনসুর।
ইয়াইয়া তোরের একমাত্র গোলে পরশু স্টোক সিটিকে হারিয়ে জেতা এই শিরোপাটিকে ‘আরও অনেক শিরোপার প্রথম’ বলছেন রবার্তো মানচিনি। এ ক্ষেত্রে ম্যানইউ থেকেই প্রেরণা খুঁজছেন ম্যান সিটি কোচ। ম্যানইউরও এমন প্রায় সিকি শতাব্দী খরা গিয়েছিল। ফার্গুসন দায়িত্ব নেওয়ার পর প্রথম শিরোপা জিততে বছর চারেক লেগেছিল। প্রথম লিগ জিততে লেগেছিল সাত বছর। সেখানে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বছরেই শিরোপা জেতালেন মানচিনি। সিটি আগামী চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছে।
ইউনাইটেডের মতো সিটিও এখন থেকে সাফল্যের পথে হাঁটবে কি না—এমন প্রশ্নের উত্তরে মানচিনি পরশু আশার গানই শুনিয়েছেন, ‘আমরা চেষ্টা করব। তবে কাজটা ইংল্যান্ডে খুবই কঠিন। এখানে ভালো দলের সংখ্যা বেশি। এফএ কাপ জেতাটা অনেক তৃপ্তির। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার চার দিনের ব্যবধানে আমরা এটা জিতলাম। এটা অনেক গুরুত্বপূর্ণ অর্জনও।’
উৎসবে তারা একই দিনে মেতেছে, তাই বলে দুই ক্লাবের সমর্থকেরা যে রেষারেষি ভুলে ভ্রাতৃত্বের জয়গান গাইছে, তেমনটা ভাবারও কারণ নেই। ম্যানইউ সমর্থকেরা আগেই জানিয়েছিল, লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর সিটি যদি এফএ কাপে হেরে যায়, তাদের উৎসব হবে দ্বিগুণ। সেখানে ভাটা তো পড়েছেই, এখন ওল্ড ট্রাফোর্ড থেকে ব্যানারটাও নামিয়ে ফেলতে হবে। টানা কতগুলো বছর কোনো শিরোপাই সিটি জেতেনি—সেটি স্মরণ করিয়ে খোঁচা দিতে টানানো হয়েছিল এই ব্যানার। মানচিনি গর্বভরেই বলছেন, ‘সময় এসেছে ব্যানারটি নামিয়ে ফেলার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
May
(582)
-
▼
May 17
(22)
- রাজনৈতিক প্রশ্নের মীমাংসা আদালতে হতে পারে কি? by ...
- সিঙ্গাপুরে জাতির জনকের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ
- আলাস্কা ও মেক্সিকো উপসাগরে তেল অনুসন্ধান চালাব
- হাইতির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিশেল মারটেলি
- প্রেসিডেন্ট প্রার্থী হবেন না হাকাবি
- জয়ললিতা শপথ নেবেন আজ
- মিসিসিপির বন্যা থেকে শহর বাঁচাতে...
- পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন নিহত
- হামলার তালিকায় যুক্তরাজ্যসহ ছয়টি দেশ
- ‘সম্মানজনক’ বিদায়ের পথ খুঁজছেন গাদ্দাফি
- পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে সহায়তা দেবে ইউএনডিপি
- তিনটি শিল্পাঞ্চল স্থাপনের দাবি বিজিএমইএর
- ন্যাশনাল টির ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা
- ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে
- খায়রুল হোসেন পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ: শা...
- পুঁজিবাজারে আজ লেনদেন বেড়েছে
- স্যামির হাসিতে হাসল উইন্ডিজ
- সংক্ষিপ্ত তালিকায় ফোর্ড-ল-নিউয়েল
- স্বাধীনতা দিবস হকির শিরোপা ওয়ারীর
- ইমানুয়েলে পার জামাল
- ২৫ বছরে ৩৬ শিরোপা!
- সিটির প্রেরণা ইউনাইটেড
-
▼
May 17
(22)
-
▼
May
(582)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...