Friday, March 30, 2012

ভারত টিপাইমুখ বাঁধ দিতে চাইছে ’৭২ সাল থেকেঃ এ ব্যাপারে প্রেম দেখানোর সুযোগ নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছেন যে, তার এবারকার ভারত সফর শতভাগ সফল হয়েছে। এ সাফল্যের নমুনা হিসেবে টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে তিনি একাধিকবার বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাকে আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশের বড় ধরনের ক্ষতি হবে এমন কোনো পদক্ষেপ ভারত নেবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফরঃ নাকের বদলে নরুণ পেলাম by আবুল কালাম আজাদ

গত ১০-১৩ জানুয়ারি, ২০১০ সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী ভারতে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। ১১ জানুয়ারি দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ১২ জানুযারি বৈঠকের ফলাফল সংবলিত ৫০ অনুচ্ছেদের যৌথ ইস্তেহার প্রকাশিত হয়।

সেক্টর কমান্ডারসঃ সমাধি ও সড়ক by মাহবুব তালুকদার

গুরুদেব ধ্যানমগ্ন হইয়া যোগাসনে উপবিষ্ট ছিলেন। তাহার মুখমণ্ডল হইতে এক অলৌকিক জ্যোতি বিচ্ছুরিত হইতেছিল। শিষ্য এইরূপ স্বর্গীয় দৃশ্য অবলোকন করিয়া আত্মহারা হইল। তাহার মনে প্রতীতী জন্মাইল যে, গুরুদেব বিশ্বসংসারের সকল রহস্য অবগত হইয়াছেন।

রাজধানীতে বাস ডাকাতিঃ অপরাধ কমছে না কিছুতেই

স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তার বড়গলায় বলা এই কথায় কোনো কাজ হয়নি। রাজধানীতে ক্রমাগতভাবে অপরাধ বেড়েই চলেছে। গত শনিবার রাতে তিন দিনের মধ্যে দ্বিতীয়বার বাস ডাকাতি এবং নিত্যদিন ছিনতাইসহ সন্ত্রাসী ঘটনা এ কথার সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট।

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নেইঃ দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে দ্রুত নিয়োগ দিন

দেশে দেশে পারস্পরিক সহযোগিতার জন্য দূতাবাস তথা রাষ্ট্রদূত থাকা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় একটি অপরিহার্য দিক। প্রাচীনকাল থেকেই দূত বিনিময়ের প্রথা প্রচলিত। বর্তমান বিশ্বে এর প্রয়োজনীয়তা বেড়ে গেছে বহুগুণ। দূত এখন সংশ্লিষ্ট দেশের অতিগুরুত্বপূর্ণ মুখপাত্র।

মিডিয়া সাম্রাজ্যবাদ by ফাহমিদ - উর - রহমান

সাম্রাজ্যবাদ মানে হচ্ছে একটি জাতি বা রাষ্ট্রের স্বার্থে এক বা একাধিক জাতি বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণাধীন রাখার মতবাদ এবং এই মতবাদের অনুসারীকে বলা হয় সাম্রাজ্যবাদী। কিন্তু এই মতটি স্থান-কাল-পাত্র বিচারে অন্যের ওপর প্রয়োগের জন্য সাম্রাজ্যবাদীকে নানারকম কৌশল অবলম্বন করতে হয়, যা সাম্রাজ্যবাদকে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে থাকে।

না কেউ ছিল না by আল মাহমুদ

একাকী বসে থাকলেও দিন তো আর বসে থাকে না। দিন চলে যায়। মাস চলে যায়। নানা টেনশন, তাগাদা ও ভেতরগত উত্তেজনার মধ্যে আমার মতো কবিরও দিন চলে যায়। কোনো কিছুই তো আর ফিরিয়ে আনা যায় না। যে চলে যায় এর মধ্যে এমন দু’একজনও আছেন যারা আর ফিরে আসেন না।

হিরোইন কারিনার ‘হালকাট জাওয়ানি’ by অনন্যা আশরাফ

মাধুর ভান্ডারকারের বিতর্কিত ছবি ‘হিরোইন’-এর একটি আইটেম গানে এবার দেখা যাবে কারিনার জাওয়ানি। এ ছবির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি  ‘হালকাট জাওয়ানি’ টাইটেলের নতুন একটি আইটেম গানে নেচেছেন কারিনা।

সেলিনার নামে ‘বয়ফ্রেন্ড’

ডিজনি অভিনেত্রী সেলিনা গোমেজের নামে তার বয়ফ্রেন্ড বিবার উৎসর্গ করেছেন একটি গান, যার নাম ‘বয়ফ্রেন্ড’। সম্প্রতি বিবারের এই নতুন গানটি বাজারে আসে। বিবারের ‘বিলিভ’ অ্যালবামে থাকবে পুরো গানটি। যা আসা মাত্রই সৃষ্টি করে আলোড়ন। গানের কথায় বিবার স্পষ্ট গোমেজকেই ফুটিয়ে তোলেন।

রা.ওয়ান অ্যানিমেটর চারুর অস্ত্রোপচার সফল

পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রেড চিলির অ্যানিমেটর চারু খন্ডাল। অটোরিক্সায় চড়ে যাওয়ার পথে দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারায় গুরুতর আহত হন চারু। কোকিলাবেন আম্বানি হাসপাতালে বৃহস্পতিবার তার ঘারে অস্ত্রোপচার হয়। জানা গিয়েছে, তার প্রথম অস্ত্রপচার সফল হয়েছে।

মুকুট না থাক, ব্যান্ডানা তো আছে

চাঁদিফাটা রোদ্দুরে পিঠে ল্যাপটপ, হাতে মোবাইল সামলে কাঁহাতক আর ছাতা ফুটিয়ে মাথা বাঁচানো যায় বলুন? বৃষ্টি এন্ট্রি নট-এর আশ্বাস না দিলেও, মাথা আর কেতা দুই বাঁচিয়ে চলার উপায় এখন শহরের ফুটপাথ থেকে পাঁচতারা মলে-সবেতেই। কী? না...এক টুকরো কাপড়।

রূপকথা বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার

ওয়াসিক ফারহান রূপকথা। ছয় বছর বয়সী এক বাংলাদেশী বালক। এই বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামারের পদবীটি দখল করে রূপকথা বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। শিরোনাম হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের।

হাসিনার ভারতনীতি ও সেদিনের আওয়ামী লীগ by মনজুর আহমদ


ভারত সফরকে ‘সাফল্য’ হিসাবে অভিহিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, তার এ সাফল্য শতভাগ। পক্ষান্তরে বিরোধীদল বিএনপি শেখ হাসিনার ভারত সফরের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার। তাদের দাবি প্রধানমন্ত্রীর এ সফর শতভাগই ব্যর্থ।

শতভাগ সাফল্যের দাবি প্রসঙ্গে কিছু কথা by মোহাম্মদ মতিন উদ্দিন


সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত চুক্তির পাশাপাশি শেখ হাসিনা ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করেছেন। চুক্তির শর্তে কি লেখা আছে সেটা তিনি জানেন এবং জেনেশুনেই এই চুক্তি তিনি করেছেন এবং বলছেন এই চুক্তিতে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।

বিশ্বমন্দা ও প্রধানমন্ত্রীর শান্তি পদক by এম এ নোমান


বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় বাংলাদেশকে দেয়া খাদ্য সহায়তা শতকরা আশি শতাংশ কমিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে ডব্লিউএফপির সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে, চলমান বিশ্বমন্দার কারণে ডব্লিউএফপি নিজেই এখন সঙ্কটে পড়েছে।

বাংলাদেশ কি কুরুক্ষেত্র by আতাউস সামাদ


 প্রধানমন্ত্রীশেখ হাসিনা কথা ভালো বলেন। বিশেষ করে দুটো ক্ষেত্রে। এক. কোনো আবেগপূর্ণ বিষয়ে— আর দুই. কথার পিঠে কথা বলতে, তা যদি হয় প্রতিপক্ষকে ঘায়েল করার প্রয়োজনে। তবে শেষের বেলায় সত্যাসত্যের সংমিশ্রণ করতে তিনি কখনও কখনও একটু উদার হয়ে পড়েন।

প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকের তত্পরতা যথেষ্ট নয়ঃ সরকারের ভূমিকাই গুরুত্বপূর্ণ


দেশের অর্থনীতি নিয়ে আশার কথা বলা মোটেই নতুন নয়। ক্ষমতাসীনদের মুখের কথা যদি সঠিক হতো, তবে বাংলাদেশের চেহারাই এতদিনে পাল্টে যেত। কিন্তু বাস্তবতা ভিন্ন। কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। আমাদের গণদারিদ্র্য, বেকারত্ব যেন চিরস্থায়ী।

প্রবাসে কর্মরত নারীরা হয়রানির শিকার হচ্ছেনঃ তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে


বিদেশে জনশক্তি রফতানি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের এই যে রমরমা, তার একটা বড় কারণ প্রতি মাসে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো মোটা অংকের রেমিটেন্স।

দখলমুক্ত সৈকত চাই by মুহম্মদ নূরুল হুদা


বাংলাদেশের অহঙ্কার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আমাদের প্রিয় দরিয়ানগর। কিন্তু যেভাবে পর্যটন বাণিজ্যের বরাত দিয়ে এখানে জমিদখল, বরাদ্দ ও স্থাপনা বাড়ছে তাতে আশঙ্কিত না হয়ে পারা যায় না। এই দখল, বরাদ্দ ও স্থাপনা যেমন বেপরোয়া, তেমনি অপরিকল্পিত।

শহিদুলের মৃত্যু, একটি সাঁকোর গল্প ও প্রধানমন্ত্রীর ভারত সফর by ড. তারেক শামসুর রেহমান


একজন শহিদুলকে বিএসএফ গুলি করে মেরেছে গত ১৬ জানুয়ারি। শহিদুল একজন কৃষক, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর-তেঁতুলবাড়িয়া সীমান্তে তার বাড়ি। তার অপরাধ নিজ বোরো জমিতে তিনি পানি দিতে গিয়েছিলেন। ফুলবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

মার্কিন যুদ্ধ ও ভারতের আগ্রাসী নীতি by আফসানুল আলম মুন্সী


কথা শুরু হয়েছিল আমেরিকান Forbes ম্যাগাজিনের একটা আগাম পূর্বাভাসকে কেন্দ্র করে। Forbes নেহায়েতই একটা ম্যাগাজিন নয়, স্ট্যাটিসটিক্যাল তথ্যের অ্যানালাইসিস থেকে প্রজেকশন করে বিভিন্ন রিপোর্ট সব সময়ই তারা করে থাকে।

কমরেড জ্যোতি বসু স্মরণে by হায়দার আকবর খান রনো


ভারতের রাজনীতিতে প্রবাদ পুরুষ ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা কমরেড জ্যোতি বসুর জীবনাবসান ঘটেছে ৯৫ বছর বয়সে। ভারতের সর্বস্তরের জনগণ এবং পক্ষে-বিপক্ষের সব রাজনৈতিক নেতা তার প্রতি যে ধরনের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তা একটি বিরল ঘটনা।

বিপর্যস্ত শিপিং করপোরেশনঃ হাল ধরুন শক্ত হাতে


চরম বিপর্যয়ের কবলে পড়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। অনেকটা ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো বিপন্ন এ সংস্থার নিয়মিত আয় বলতে এখন কিছু নেই। আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়া কমে যাওয়ায় খরচের অর্ধেকও উঠে আসছে না। এদিকে প্রায় অর্ধেক জাহাজই এখন অচল।

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতঃ দেশ ও বিশ্বজুড়ে শান্তি কামনা


আজ টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। দেশি-বিদেশি প্রায় ২৫ লাখ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত মুসলমানদের এই অন্যতম বৃহত্ ধর্মীয় সমাবেশের শেষ দিন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৪৬তম বিশ্ব ইজতেমা।

চীন-ভারত সম্পর্ক ও আমাদের অবস্থান by প্রকৌশলী এস এম ফজলে আলী


চীন-ভারত এশিয়া মহাদেশের দুটি বৃহত্ দেশ। চীন-ভারত উভয় দেশ প্রায় সমসাময়িক সময়ে বিদেশি দখলমুক্ত হয়। ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়। আর চীন ১৯৪৯ সালে চিয়াং কাইশেকের অপশাসন থেকে কমরেড মাও সেতুং-এর নেতৃত্বে মুক্ত হয়।

চারদিক-‘এইবার বাড়িত গেলে খালি খেলমু’ by শামসুজ্জামান শামস

এইবার বাড়িত গেলে আর আহুম না। খালি খেলমু। বাইট্টা হইয়া গেছি আর এট্টু বড় অইলে স্কুলে যামু। এরপর এইহানে পড়তে আমু।’ বলল জুয়েল আর জনি। মে দিবসের সকাল। গরম লোহার কড়াইয়ে রুটি ভাজছে জুয়েল। পাশেই আরেকটি লোহার কড়াইয়ে ডিম ভাজছে জনি। এদের একজনের বয়স ১০, অন্যজনের ১১।

ভূ-রাজনীতি-কেমন হবে ওসামা-উত্তর দুনিয়া by পেপে এসকোবার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তার পালে হাওয়া লেগেছে। তাঁর পুনর্নির্বাচন এখন অনেকটাই নিশ্চিত। বৈশ্বিক ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ (ওয়ার অল টেরর) জয়ের সর্ব-আমেরিকান উচ্ছ্বাসের আবহে তিনি নির্ভার বোধ করতেই পারেন। ‘ওয়ার অল টেরর’ নাম পাল্টে তাঁর প্রশাসন রেখেছে ‘ওভারসিজ কনটিনজেন্সি অপারেশনস’ (ওসিও)।

ভিরাট কোহেলিকে নিজের নগ্ন ছবি উপহার দিলেন পুনম পান্ডে

সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দূর্দান্ত এক সেঞ্চুরি করায় ভিরাট কোহেলিকে নিজের প্রায় নগ্ন একটি ছবি উপহার দিলেন বলিউডের আপ কামিং সেক্স সিম্বল পুনম পান্ডে। এর আগে গত বছর বিশ্বকাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে রাস্তায় দৌড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। সে ঘোষণায় তিনি ভারত তথা বিশ্বের অন্যতম আলোচিত মডেল হিসেবে পরিচিতি পান। কিন্তু তার সে কথা রাখেননি। তবে ক্রিকেটের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করতে গিয়ে আবারও একটি উদ্ভট কাণ্ড ঘটালেন বাংলাদেশে সদ্য সমাপ্ত এশিয়া কাপে।
এবার ভিরাট কোহেলির জন্য এবার প্রায় নগ্ন হলেন পুনম পান্ডে। স¤প্রতি এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বেশ সহজ জয় পায় ভারত। আর তাতে ১৮৩ রান করে সেই জয়ের নায়ক ছিলেন ভিরাট কোহেলি। আর এই কোহেলিরই দারুণ ভক্ত ভারতের এই সেক্স বোম্ব। তাই ম্যাচটি শেষ হওয়ার পর পরই ভিরাটকে উৎসর্গ করে নিজের একটি নগ্ন ছবি আপলোড করে দেন নিজের টুইটার একাউন্টে। এই ছবিতে শুধুমাত্র সাদা নেটি-স্লিম আন্ডারওয়্যার পরে একটি বেঞ্চের ওপর শুয়ে তিনি ছবিটিতে পোজ দিয়েছেন। ছবিটির পাশে তিনি লিখেছেন, এটি আমার নতুন ছবি।
টুইটারে তিনি বলেন, এইমাত্র দারুণ একটি ম্যাচ উপভোগ করলাম। লাভ ইউ ভিরাট কোহেলি। অনেক ভাল খেলেছো তুমি। তোমার স্পিরিট দেখে আমি হতবাক। তুমি আজ আমাদের সবাইকে গর্বিত করেছো। আমরা সবাই এই ইনিংসটি মনে রাখবো আজীবন। তবে এরকম কাণ্ড পুনমের এই প্রথম নয়। এ ধরনের ছবি এর আগেও অনেক বার অনেকের জন্যই আপলোড করেছেন তিনি। সূত্র : ইন্টারনেট

গদ্যকার্টুন-আমরা কাটিব রগ... by আনিসুল হক

রবিঠাকুরের ১৫০তম জন্মবর্ষ পালন করতে গিয়ে একটা লাভ হয়েছে। একটা নতুন শব্দ যোগ হয়েছে আমার শব্দভান্ডারে। সার্ধশত। সাধারণ বুদ্ধিতে বুঝি: স+অর্ধ+শত=সার্ধশত। অভিধানে দেখে নিয়েছি, সার্ধ মানে দেড় বা সাড়ে। সার্ধশত মানে দেড় শত। রবীন্দ্রনাথ নিজে সহজ শব্দ পছন্দ করতেন। তাঁর এক সহকারীর সংস্কৃত দাঁতভাঙা একটা নাম ছিল।

মা দিবস-‘ভালো’ মা হতে কি অধিকার হারাতে হয়? by নাসরিন খন্দকার

বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে ‘মা দিবস’টি বেশ শোনা যাচ্ছে, একটু-আধটু উদ্যাপিতও হচ্ছে। মাকে উপহার কিনে দিচ্ছেন বিত্তশালী সন্তানেরা। এই দিবস উপলক্ষে আর্চিস বা হলমার্কে কার্ডের বিক্রিবাটাও বেশ ভালো হচ্ছে। বিশ্বজুড়ে বিভিন্ন দিনে মা দিবস পালিত হলেও ‘পথিকৃৎ’ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে পালিত হয় মে মাসের দ্বিতীয়

অল্পবিদ্যা-আমিনীর জয় (!) হোক by আসিফ নজরুল

আমিনীর কর্মকাণ্ডে মুগ্ধ আমি। মুগ্ধ না হয়ে উপায় নেই। তিনি অনর্গল শাসিয়ে যাচ্ছেন সরকারকে। দুই দিন আগে বললেন, শেখ হাসিনা ক্ষমতার তরবারি দিয়ে ইসলাম ও কোরআনের ওপর আঘাত হানছেন। তিনি শেখ হাসিনার তরবারি ভেঙে দিতে বলেছেন। তরবারি ভেঙে ফেলার মানে খুব সুমধুর নয়।

সহজিয়া কড়চা-সংবিধান সংশোধন—খুউব সাবধান by সৈয়দ আবুল মকসুদ

যেকোনো ব্যাপারে যে কাউকে উপদেশ ও পরামর্শ দেওয়ায় বাঙালির অরুচি ও আপত্তি নেই। উপযাচক হয়ে উপদেশ দিতেও বাঙালি অদ্বিতীয়। কেউ পরামর্শ চাইলে তো কথাই নেই। পরামর্শ জিনিসটি যদি কোনো বস্তু হতো, তাহলে তাকে তুলনা করা যেত একটি দড়ি বা বাঁশের সঙ্গে—যার এক প্রান্ত যিনি পরামর্শ চাইছেন তিনি,

রাজধানীতে ভবনধস-অপরিকল্পিত নগরায়ণ বন্ধ হোক

বারবার একই ঘটনার পুনরাবৃত্তি! জেগে ঘুমাচ্ছে যেন দালান নির্মাতারা। কিংবা একেবারে বেপরোয়া আর ভ্রূক্ষেপহীন থাকছে এ ব্যাপারে। এ স্পর্ধার, এ দায়িত্বজ্ঞানহীনতার প্রতিকার কী! প্রায় দেড় কোটি মানুষের বসতি রাজধানী ঢাকায় অপরিকল্পিতভাবেই বাড়িঘর তৈরি হচ্ছে। এটি একটি বড় সমস্যা।

পাহাড় আবার অশান্ত-চাই শান্তিচুক্তির বাস্তবায়ন

পাহাড় আবার অশান্ত। আবার রক্তপাত! কবে শান্তি আসবে পাহাড়ে! পার্বত্য জেলা রাঙামাটির বরকল উপজেলার মিতিঙ্গাছড়িতে গত শনিবার দুর্বৃত্তদের গুলিতে শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতা-কর্মী নিহত হয়েছেন।

চরাচর-সর্প দংশন by আজিজুর রহমান

স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ও নিউ ক্যাসল ইউনিভার্সিটির সহায়তায় পরিচালিত এক জরিপ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এগুলোর মধ্যে ২২ প্রজাতির সাপ বিষধর। আবার বিষধর এ প্রজাতিগুলোর মধ্যে মাত্র চারটি প্রজাতি খুবই মারাত্মক। এগুলো হচ্ছে গোখরা, কালকেউটে, শঙ্খিনী ও চন্দ্রবোড়া। সাপ শীতল রক্তের প্রাণী।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

শোনা যায়, বিশ্বজুড়ে প্রায় এক কোটি বাংলাদেশি বাঙালি বসবাস করেন বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে। তাঁরা খুবই সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন পেশায় কাজ করেন। তাঁদের দেখলে কে বলবে যে বাঙালি অলস, কর্মবিমুখ! প্রতিবছর তাঁরা তাঁদের উপার্জিত অর্থের একটা বড় অংশ দেশে পাঠান। নিজ এলাকায় অনেক জনহিতকর কাজ করেন।

নজরুলের সঙ্গে রাজনৈতিক আলাপ by জাহিদ হায়দার

মনে করা যাক, কাজী আমিনউল্লাহ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান দুখু মিয়ার বয়স এখন ২৫ বছর। প্রায় আট বছর আগে ফিরেছেন সাম্রাজ্যবাদীদের আগ্রাসী লোভে বর্তমান বিশ্বে সৃষ্ট কোনো এক যুদ্ধক্ষেত্র থেকে। কামানের কাঁধে হাত রেখে, চোখ সম্মুখের ভবিষ্যতে বিদ্ধ করে দৃপ্তপ্রত্যয়ী একটি ছবিও তুলেছেন (এই ছবি থেকে আমরা ভাবতে পারি, নজরুল

যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ by ডা. ওয়াহিদ নবী

চিলাহাটি বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত রেলওয়ে স্টেশন। সেখান থেকে তিতুমীর রেলগাড়িটি ছাড়ে। রাজশাহী স্টেশনে এসে তার যাত্রা শেষ হয়। দূরত্বটা ঠিক কতটুকু ঠিক বলতে পারব না। গার্ড এবং চেকার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম। তাঁরাও ঠিক বলতে পারেননি। আমার সহযাত্রীদের জিজ্ঞাসা করেও ঠিক জানতে পারিনি।

প্রকৃতিকে বাঁচাতে হয় by সিরাজুল ইসলাম চৌধুরী

কেউ যদি বলেন, বর্ষা তাঁর মায়ের মতো, তবে এক মুহূর্ত বিলম্ব হবে না আমার তাঁর সঙ্গে একমত হতে। মায়ের মতোই। তেমনি স্নেহপ্রবণ ও উদ্বিগ্ন, বিষণ্ন, তবু সবাইকে কাছে পেয়ে প্রসন্ন। যেন সেবকের ভূমিকা, শাসকের নয়। শাসক হচ্ছে গ্রীষ্ম। কী তার আস্ফালন, কী তার দম্ভ! আমরা তো গ্রীষ্মপ্রধান,

'নাই' করদাতা!

'নাই' করদাতার ছড়াছড়ি_এই শিরোনামে ২১ মে কালের কণ্ঠের শীর্ষ প্রতিবেদনে যে চিত্র উপস্থাপিত হয়েছে তা একদিকে বিস্ময়কর, অন্যদিকে প্রশ্নবোধকও। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব অনুসন্ধানেও যেসব তথ্যচিত্র পাওয়া গেছে, তাও যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান পাওয়ার মতো।

সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা সারাইখানা, প্রজন্ম ডট কম প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info আউটসোর্সিং
আমি ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজ করতে আগ্রহী।

আপনি কি জানেন?-মৃত্যুদণ্ড

সাধারণত হত্যা বা এ ধরনের ভয়ংকর অপরাধের শাস্তি হিসেবে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তবে পৃথিবীব্যাপী এই দণ্ডের পক্ষে-বিপক্ষে অনুভূতি বিদ্যমান। স্পর্শকাতর মানবিক বোধসম্পন্ন মানুষ মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পক্ষে চালিয়ে যাচ্ছেন নানা ধরনের প্রচারণা।

বুক অব ফ্যাক্টস-অভিযান by আইজ্যাক আজিমভ

 প্রথম যে স্প্যানিশ জাহাজ নিউ ওয়ার্ল্ডে পৌঁছায়, তার নেতৃত্বে ছিলেন ইতালিয়ান ক্রিস্টোফার কলম্বাস। আর নিউ ওয়ার্ল্ডে পৌঁছানো প্রথম ইংরেজ জাহাজগুলোর নেতৃত্বে ছিলেন ইতালিয়ান জিওভান্নি কাবোটো (জন কাবোট)। নিউ ওয়ার্ল্ডে পৌঁছানো প্রথম ফরাসি জাহাজগুলোর নেতৃত্বে ছিলেন ইতালিয়ান জিওভান্নি ডা ভেরাজ্যানো।

বাজারে নতুন

রাজশাহী ১৯৭১ অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান সম্পাদনা: মোহাম্মদ লুৎফুল হক ও রাশেদুর রহমান
প্রকাশনা: প্রথমা প্রকাশন দাম: ৩০০ টাকা ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভৌগোলিক অবস্থানের কারণে রাজশাহী ছিল গুরুত্বপূর্ণ স্থান। এখানে যাঁরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অথবা এর শিকার হয়েছিলেন,

যা নিয়ে আছি-শ্রীকান্ত ও শেষের কবিতা

মুস্তাফা নূরউল ইসলাম, জাতীয় অধ্যাপক। দীর্ঘ সময় ধরে শিক্ষকতা, লেখালেখি ও গবেষণা করছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৫০। বাংলা একাডেমী, একুশে পদকসহ উল্লেখযোগ্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। নাওয়া-খাওয়া পর্যন্ত ভুলে যাই

রৌপ্যমুদ্রার আবিষ্কারে আমার কাঁপুনি শুরু হয়েযায়

সুফি মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক। ১৯৯৬ সাল থেকে উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং ২০০০ সাল থেকে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করেছেন। মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠানের সঙ্গে ২০১১ সালে রচনা করেছেন উয়ারী বটেশ্বর শেকড়ের সন্ধানে গ্রন্থ।

আমিও by সুনন্দন জওহর

শহীদ সেলিনা পারভীন, কবি ও সাংবাদিক। ৩১ মার্চ ১৯৩১ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। সম্পাদনা করেছেন শিলালিপি নামে অনিয়মিত সাহিত্য পত্রিকা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আল-বদর বাহিনীর সদস্যরা তাঁকে হত্যা করে। আগামীকাল তাঁর ৮১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর নাতির লেখা ছড়াটি প্রকাশক করা হলো।

হারু মামা by আবেদীন জনী

আমাদের মেজো মামা
নাম হারু উদ্দি
পেট ভরা আছে তার
এক ছালা বুদ্ধি।

অঙ্ক ছড়া by নাসের মাহমুদ

১ কে বলে ২
৩ হয়ে যাই—
আয় না কাছে তুই।

শিকু ও ইকরির রান্না রান্না খেলা

সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী,

অপ্রাপ্তি by ফাইয়াজ রহমান

রিয়ার খুব মন খারাপ। কারণ, মা আজ ওকে অকারণে বকা দিয়েছেন। মেরেছেনও। এমন কী আবদারটাই বা করেছিল? ও তো শুধু একটা অ্যাকুরিয়াম চেয়েছিল মায়ের কাছে। কয়েক দিন আগে ওর প্রিয় বান্ধবী রীতির বাসায় বেড়াতে গিয়েছিল রিয়া। রীতিদের বাসা এত্ত সুন্দর যে বলে বোঝানো যাবে না।

লেখালেখিতে ভাবনার চুরি by শাহনেওয়াজ বিপ্লব

নিজের নামকে সবার কাছে ছড়িয়ে দেওয়া অথবা বিখ্যাত হয়ে ওঠার চেষ্টা মানুষের নিরন্তর, কিন্তু চাইলেই তো আর বিখ্যাত হওয়া যায় না। লেখালেখি বা সাহিত্যে বিখ্যাত হওয়ার জন্য দরকার এমন কোনো বড় রকমের সাহিত্য বা শিল্পকর্ম, যা হতে হবে সর্বোচ্চ সৃজনশীল আর স্বতন্ত্র।

শুরু: ১২ এপ্রিল ২০১২, গ্যালারি: জলরঙ-শিল্পের মহাযজ্ঞ by সিলভিয়া নাজনীন

সৃষ্টিপ্রক্রিয়ার সময় শিল্প এবং শিল্পীর প্রয়োজন হয় যথাসম্ভব নির্জনতা, আর প্রকাশিত হওয়ার সময় জনারণ্যই শিল্পের আরাধ্য। একান্ত ব্যক্তিগত আবেগ-অনুভূতিকে সার্বজনীন করে তোলার ক্ষমতাই একটা দেশ, জাতি কিংবা সময়ের প্রতিনিধিত্বশীল হিসেবে শিল্পকে চিহ্নিত করে।

চারুশিল্প-বসন্তে অরণ্য by মোবাশ্বির আলম মজুমদার

১. ঋতুরাজ বসন্ত আমাদের জন্য নিয়ে আসে উজ্জ্বল উৎসবমুখর রঙের বার্তা। উজ্জ্বল রঙা প্রকৃতির সাজ আমাদের নিয়ে যায় মায়াময় রঙের ভুবনে। প্রকৃতি থেকে পাওয়া রঙের সাহায্যে নানা নকশা ও সুতার বুননে কাপড় তৈরি করে ‘অরণ্য’। দৃশ্যত পোশাক মনে হলেও শিল্পগুণ বিচারে প্রদর্শনীর কাপড় ও উপকরণগুলো প্রকৃতি থেকে আহরিত রঙের বৈচিত্র্যের

অক্তাবিও পাসের ভাবনায় বাংলাদেশ ও বাংলা কবিতা by রাজু আলাউদ্দিন

৩১ মার্চ অক্তাবিও পাসের ৯৮তম জন্মবার্ষিকী। জীবনের বড় একটা সময় তিনি ভারতবর্ষে কাটিয়েছেন। সেই অভিজ্ঞতা তাঁর কাছে নিছক অফলপ্রসূ আবেশমাত্র ছিল না। এই আবেশ কাজ করেছে তাঁর জীবন ও ভাবনার উদ্দীপক হিসেবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলা কবিতা নিয়েও আগ্রহ ছিল তাঁর।

কার্যকর সংসদের বিকল্প নেই

গণতান্ত্রিক রাজনীতিতে জাতীয় সংসদের ভূমিকা অনন্য। সংসদীয় গণতন্ত্রের অন্যতম স্তম্ভ এটি। শুধু আইন প্রণয়নই নয়, এখানকার আবহ দেশের রাজনীতিকে প্রভাবিত করে। রাজনীতিবিদদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়তা করে এবং সর্বোপরি দেশ পরিচালনায় দিকনির্দেশনার জন্য যুগের উপযোগী আইন প্রণয়ন করে।

চারদিক-এখানে ইতিহাস থমকে দাঁড়ায় by লাবণী খন্দকার

মোমের আলো জ্বালাচ্ছে যুগান্তর ভৌমিক। ক্লাস নাইনে পড়ে সে। ও বলল, ‘আমরা ক্লাসের বইয়ে ইতিহাস পড়ি। কিন্তু অপারেশন সার্চলাইট কতটা ভয়ংকর ছিল, তা এখন বুঝতে পারছি।’ একাত্তরের পঁচিশে মার্চ মাঝরাত পার হতেই প্রকম্পিত হতে থাকে ঢাকা শহর। পাকিস্তান সেনাবাহিনীর রুদ্ররোষে দাউ দাউ জ্বলতে থাকে নতুন বাজার।

ধর্ম-ঐক্য ও সংহতি জাতির অন্তর্নিহিত শক্তি by মুহাম্মদ আবদুল মুনিম খান

জাতীয় ঐক্য ও সংহতি স্বাধীনতার গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। ঐক্য ও সংহতি জাতির অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে, ঈমানি চেতনা ও মনোবলকে সুদৃঢ় করে। দেশের আপামর জনসাধারণের মধ্যে পারস্পরিক ঐক্য, মৈত্রী এবং সামাজিক সংহতি ও সম্প্রীতি যে অত্যন্ত প্রশংসনীয় এবং মানব জাতির একান্ত কাম্য এতে বিশ্বের বিভিন্ন জাতি-ধর্ম ও দলমত-নির্বিশেষে সবাই

অবিলম্বে কর্মবিরতির অবসান ঘটান-ডিএমসি হাসপাতালে রোগীদের ভোগান্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজকে (ডিএমসি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা দেওয়ার পর থেকে ডিএমসি হাসপাতালে রোগীদের ভোগান্তি শুরু হয়েছে। হাসপাতালটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহসেবক-সেবিকারা এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

লোডশেডিং না কমালে জন-অসন্তোষ বাড়বে-বিদ্যুতের মূল্যবৃদ্ধি

বিদ্যুতের মতো জরুরি সেবার মূল্যবৃদ্ধি ভোক্তার কাছে গ্রহণযোগ্য করতে হলে লোডশেডিং কমাতে হবে। পঞ্চমবারের মতো দাম বাড়ার সময় জনগণের বড় আক্ষেপ ও পরিহাস হবে, যখন ঘাটতি প্রকট হচ্ছে, তখন সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। বেশি দাম দেওয়ার কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু অব্যাহত লোডশেডিং অসহনীয়।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকরা বিপদে পড়লেই রাসুল (সা.)-এর কাছে আসে, অন্যথায় দুরভিসন্ধিতে লিপ্ত থাকে

৬১. ওয়া ইযা ক্বীলা লাহুম তা'আলাও ইলা মা আন্যালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিক্বীনা ইয়াসুদ্দূনা 'আন্কা সুদূদা। ৬২. ফা-কাইফা ইযা আসাবাত্হুম মুসীবাতুম; বিমা ক্বাদ্দামাত আইদীহিম ছুম্মা জাঊকা ইয়াহ্লিফূনা; বিল্লাহি ইন আরাদ্না ইল্লা ইহ্সানাও ওঁয়া তাওফীক্বা।

'পরিবর্তনকে অস্বীকার করা যাবে না'

১৯ মে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ঐতিহাসিক ভাষণ দেন। তাঁর ভাষণের পূর্ণ বিবরণ দুই কিস্তিতে কালের কণ্ঠের পাঠকদের জন্য প্রকাশ করা হলো। প্রথম কিস্তি পড়ুন আজ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা দয়া করে বসুন।

বিন লাদেন-পরবর্তী বিশ্বরাজনীতির চালচিত্র by তারেক শামসুর রেহমান

ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের পর অনেক প্রশ্ন এখন বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। খোদ মার্কিন মুল্লুকেই এখন বলা হচ্ছে, লাদেন 'অপরাধী' হতে পারেন; কিন্তু কমান্ডো পাঠিয়ে তাঁকে হত্যা করা কোনো ধরনের আইনের মধ্যে পড়ে না। দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে_এটাই আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা।

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-বিলুপ্তি রোধে সচেতনতা জরুরি by ধরিত্রী সরকার সবুজ

আজ ২২ মে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। বিশ্বব্যাপী মানুষের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির নিমিত্তে প্রতিবছর এই দিনটিকে পালন করা হয় বিশ্বজুড়ে। বন এবং বনের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি মানুষকে মনোযোগী করে তুলতে এবারকার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য 'বনের জীববৈচিত্র্য' (Forest

রঙ্গব্যঙ্গ-ছাত্রলীগ-আতঙ্ক! by মোস্তফা কামাল

লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছেন। কিছুক্ষণ পর পর তিনি পেছনের দিকে তাকাচ্ছেন আর দৌড়াচ্ছেন। তাঁকে কি কেউ তাড়া করছে নাকি ভয়ে-আতঙ্কে তিনি দৌড়াচ্ছেন! আশপাশের লোকজন ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। কিন্তু বুঝতে পারছে না। ব্যাপারটা তাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।

বৃত্তের ভেতর বৃত্ত-পূর্ণিমা : একটি প্রতীক by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

২০০১ সালে জাতীয় নির্বাচনোত্তর বাংলাদেশে যে অন্ধকার যুগ নেমে এসেছিল, এর শিকার হয়েছিল অসংখ্য মানুষ। তারা যে শুধু সংখ্যালঘু শ্রেণীর ছিল তা-ই নয়, নির্যাতিত-নিপীড়িত হয়েছিল সংখ্যাগুরু শ্রেণীর মানুষও; এবং সেই সংখ্যাও কম ছিল না। সেই তাণ্ডবের একটি তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে কয়েক দিন আগে।

নিরাপদ আবাস, না নিরাপত্তাহীন আবাস by এ এম এম শওকত আলী

জামায়াতে ইসলামীর অন্তত তিনজন শীর্ষস্থানীয় নেতা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে তাঁদের বিচারের প্রক্রিয়া চলছে। তদন্ত এখনো সম্পন্ন হয়নি। তাঁরা কারাগারে। সম্প্রতি অধিকতর তদন্তের স্বার্থে তদন্ত সংস্থা দুইজনকে রিমান্ডে নেওয়ার প্রার্থনা করে। প্রকাশিত সংবাদে দেখা যায়,

মোক্তাদির চৌধুরীকে শাসালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে শাসিয়েছেন। সংসদের নিয়মনীতি অনুসরণ এবং সংসদে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়, নতুন এ সংসদ সদস্যকে তাও শিখে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিদ্যুতের দাম ৩০ পয়সা বাড়ল

বিদ্যুতের দাম গতকাল বৃহস্পতিবার আরেক দফা বেড়েছে। এবার খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ইউনিটপ্রতি ৩০ পয়সা আর পাইকারি বিদ্যুতের (বাল্ক ট্যারিফ) দাম বাড়ানো হয়েছে ২৮ পয়সা। এ দাম কার্যকর হবে চলতি মার্চ মাসের ১ তারিখ থেকে। এই নিয়ে বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ল পাঁচ দফা।

৪ এপ্রিল হরতাল ডাকতে পারে বিএনপি

বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ জনদুর্ভোগের প্রতিবাদে আগামী ৪ এপ্রিল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিতে পারে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ সম্ভাবনার কথা জানা গেছে।

ঢাবি শিক্ষকের হাত ভেঙে হাসপাতালে পাঠাল র‌্যাব

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গত বুধবার রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখানে এ ঘটনা ঘটে। র‌্যাবের নির্যাতনে আহত ফিন্যান্স বিভাগের ওই শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দীন খানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেমন আছেন উত্তরাবাসী-২-আর কত দুর্ঘটনার পর হবে ফুট ওভারব্রিজ by আপেল মাহমুদ

উত্তরা মডেল টাউনের বিএনএস সেন্টারের ফটকে কালো কাপড়ের ব্যানারে একটি শোকবার্তা। সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ ব্যবসায়ী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে বার্তায়। গত ২৩ ফেব্রুয়ারি তিনি রাস্তা পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে অকালে মারা যান।

শেখ হাসিনার অভিযোগ-সদস্য পদ ও বেতন ভাতার জন্য বিএনপি সংসদে আসে

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'প্রধান বিরোধী দল বিএনপি সদস্য পদ রক্ষা ও বেতন-ভাতা নিতে সংসদে এসেছিল। কাজ শেষ করে যথারীতি চলে গেছে। এখন বাইরে গিয়ে চিৎকার-চেঁচামেচি করছে।' গতকাল বৃহস্পতিবার নবম সংসদের দ্বাদশ অধিবেশনের শেষ দিনে সমাপনী বক্তৃতায় সংসদ নেতা এ কথা বলেন।

ইসলামে পর্দার গুরুত্ব by মোঃ কামরুজ্জামান সোহাগ

পর্দা আল্লাহতায়ালার এক বিশেষ নির্দেশ। নারী ও পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ। এর সুফল দুনিয়া ও আখিরাতে পাওয়া যাবে। নারী-পুরুষকে পর্দার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহপাক বলেন, 'হে রাসূল! ঈমানদার পুরুষদের বলে দিন, তারা তাদের দৃষ্টি নত করুক আর গুপ্ত অঙ্গগুলো ঢেকে রাখুক।

আল্লাহতায়ালার গুণবাচক নামগুলো by মুফতি এনায়েতুল্লাহ

আসমাউল হুসনা হলো তাওহিদ বিষয়ক যাবতীয় জ্ঞানের মূল উৎস। আসমাউল হুসনা সম্পর্কে জানার মাধ্যমেই আল্লাহতায়ালার মহান সত্তার যথাযথ পরিচয় লাভ করা সম্ভব। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, 'আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে। তোমরা এসব নামেই তাকে ডাকো।

চীনে ইসলাম ও মুসলমান by জহির উদ্দিন বাবর

গণচীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ। সবচেয়ে জনসংখ্যাবহুল এ দেশটিতে বাস করে আট কোটি মুসলমান। তবে এখানকার মুসলমানরা আধুনিক চীনের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। চীনের যেসব এলাকায় উন্নতির ছোঁয়া এখনও তেমনটা লাগেনি সেখানেই বেশিরভাগ মুসলমানের বসবাস।

কে নিয়েছে, কী নিয়েছে... by আসিফ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠানে যারা সনদপত্র পাবেন তাদের বিশেষ ধরনের গাউন ও চৌকোনা টুপি পরতে হয়। এসব সরবরাহ করা হয় বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বের বিভিন্ন দেশেই শিক্ষার্থীরা এ ধরনের পোশাক পরে সমাবর্তন অনুষ্ঠানে হাজির হন। সমাবর্তন পোশাকে ছবি তোলার আগ্রহ থাকে সব শিক্ষার্থীর।

উন্মুক্ত পুরনো ক্ষত by এম আবদুল হাফিজ

বঙ্গবন্ধু বিশাল হৃদয় আবেগপ্রবণ মানুষ ছিলেন। সন্দেহ, সংশয় বা কোনো প্রকার ক্ষুদ্রতা তার মনে ঠাঁই পেত না। তাই তিনি অভ্যন্তরীণ বিষয়ে হোক বা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে হোক, অবলীলায় বড় বড় অঙ্গীকারে আবদ্ধ হতে পারতেন, যদিও পরে তার ফল সবসময় শুভ হয়নি।

নৌদুর্ঘটনা-ব্রজেন দাশের খোঁজে by আইরিন সুলতানা

দেশের কি শহর, কি গ্রাম_ সব স্কুল-কলেজে শরীরচর্চা ক্লাসে সাঁতারকে অন্তর্ভুক্ত করা হোক। শিক্ষাঙ্গনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার নিয়মিতভাবে যুক্ত হোক। নৌদুর্ঘটনাগুলোতে নারী যাত্রীদের অসহায়ত্বকে বিবেচনা করে সাঁতারে মেয়েদেরও বিশেষভাবে উৎসাহিত করা জরুরি।

প্রতিবেশী-ভারতে ছোট দলের চাপে জেরবার বড় দল by পার্থ চট্টোপাধ্যায়

মমতার ভয়ে গোটা মনমোহন মন্ত্রিসভা এখন তটস্থ। এ পর্যন্ত মমতা ইউপিএ সরকারের প্রায় সব ক'টি সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছেন। তা সে পশ্চিমবঙ্গে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বসানোর প্রস্তাবই হোক বা তিস্তা চুক্তির মতো একটি আন্তর্জাতিক নদীচুক্তিই হোক,

ডাক বিভাগের প্যাকিং মেশিন-অদক্ষতার মাত্রা আর যেন না বাড়ে

বাংলাদেশ ডাক বিভাগের দুর্দিন চলছে। তারা বেসরকারি খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পারছে না। একটি চিঠি পাঠাতে হলে এমনকি গ্রামের সাধারণ মানুষও ভরসা করে কুরিয়ার সার্ভিসের ওপর। তারা মনি অর্ডারও গ্রহণ এবং বিলি করে। এক সময় এসব কাজ ছিল ডাক বিভাগের একচেটিয়া।

শিশু হত্যা-কোথায় চলেছে সমাজ?

আবারও নিষ্ঠুর ও বর্বর মানুষের জিঘাংসার শিকার হলো একটি নিষ্পাপ শিশু। হত্যাকারী একই বিল্ডিংয়ে বসবাসকারী প্রতিবেশী। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হযরত আলীর বাসার ভাড়াটে জহিরুল ইসলাম অপহরণ করে ছোট শিশু তন্ময়কে। শিশুটিকে অপহরণ করার পর বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় হযরত আলীর কাছে।

সাঙ্গুর নতুন কূপের গ্যাস কেনার কেউ নেই! by শিমুল নজরুল

গ্যাসের অভাবে চট্টগ্রাম অঞ্চলে শিল্পোৎপাদন অর্ধেক হ্রাস পাওয়ার দুঃসহ সময়ে সুখবর হচ্ছে সাঙ্গুর নতুন কূপে গ্যাসপ্রাপ্তি। নতুন কূপ থেকে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত সান্তোস-সাঙ্গু গ্যাসফিল্ড লিমিটেড। কিন্তু এই গ্যাস বিক্রির জন্য এখনো ক্রেতা পায়নি গ্যাস উত্তোলনকারী সংস্থাটি।

খোকার বিরুদ্ধে মামলা-দিলকুশায় বহুতল বাণিজ্যিক-ভবন নির্মাণে দুর্নীতি

রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক হারুনার রশিদ।

পাহাড়ে 'লাদেন গ্রুপের' জমি কেনার ধুম-রহস্য খতিয়ে দেখছে প্রশাসন ও গোয়েন্দারা by তোফায়েল আহমদ

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে ২০০৯ সালের ১২ নভেম্বর সাড়ে তিন একর জমি বিক্রি-সংক্রান্ত একটি বায়নানামা দলিলের (নম্বর ১২৯৮) রেজিস্ট্রি সম্পন্ন হয়। দলিলে গ্রহীতার স্থলে লেখা হয়েছে, 'সভাপতি, মোহাম্মদীয়া জামেয়া শরীফ, বনপুর, ২৮৪/ইয়াংছা মৌজা, লামা, বান্দরবান'।

বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা -জাতির ভরসা কোথায়?

বিদ্যাশিক্ষা মানুষের মূল্যবোধ জাগ্রত করে। একজন মানুষকে নার্সিং করে তার মানসিকতাকে পরিশীলিত করে, রুচিবোধ জাগিয়ে তোলে, মানুষের মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। বিশ্বাস নয়, এটাই পৃথিবীব্যাপী পরীক্ষিত সত্য। আর এ বিদ্যাশিক্ষার প্রধান মাধ্যম হলো শিক্ষাপ্রতিষ্ঠান।

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন-আতঙ্ক বৃদ্ধি নয়, উপযুক্ত পদক্ষেপ চাই

কথাটা সম্ভবত একেবারে মিথ্যা নয়, 'রাজউক কর্মীদের শানশওকত বাড়ে, আর রাজধানীবাসীর আতঙ্ক বাড়ে।' আর সেই আতঙ্কের ঢোল খোদ মন্ত্রী থেকে শুরু করে রাজউকের কর্মকর্তারা পর্যন্ত বাজিয়ে যান। আমরাও আতঙ্কিত হয়ে শুনি। কিন্তু কেন এই আতঙ্ক বাড়ছে, তা কোনো দিন খতিয়ে দেখি না। গতকাল ছিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

চরাচর-রমনা পার্কের বিবর্ণ চিত্র by অনিক

রাজধানীবাসীর একটু মুক্ত, নির্মল, প্রাকৃতিক বাতাস, নিরিবিলি পরিবেশ পাওয়ার প্রত্যাশা ক্রমেই প্রতিবন্ধকতা-প্রতিকূলতার নিচে চাপা পড়ছে। ঐতিহ্যবাহী রমনা পার্ক মহানগরবাসীর কাছে নানা কারণে গুরুত্ববহ একটি ক্ষেত্র হলেও এর দুরবস্থা ক্রমেই প্রকট হয়ে উঠছে। শান্তিপ্রিয় মানুষের পক্ষে সেখানে যাওয়া যেন দুরূহই হয়ে পড়ছে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৯)-নির্বাসনে কলকাতায় by আলী যাকের

ত্রিপুরার ধর্মতলা থেকে আসামের লামডিং- এই পথটুকুর ঐতিহাসিক নাম পাহাড় লাইন, আগেই বলেছি। অবশ্যই ব্রিটিশদের দেওয়া নাম। এই রেলপথও ওদেরই তৈরি। আজও মনে আছে, আমার কোনো এক ভারতীয় রেল কর্মচারী বলেছিল আমাকে। ভারতের আর কোনো রেলপথ নেই, যা এতগুলো টানেলের মধ্য দিয়ে যায়।

সব ক্ষেত্রে ভোটের সংখ্যা বিচার কতটা কল্যাণকর by এম এইচ রহমতউল্লাহ

গণতান্ত্রিক ব্যবস্থার একটি চিরায়ত দুর্বলতা এই যে এই ব্যবস্থা প্রধানত ভোটের ওপর নির্ভরশীল বিধায় নির্বাচিত সরকার বা কর্তৃপক্ষকে সংখ্যাগরিষ্ঠ মানুষের তো বটেই, ছোটখাটো সংঘবদ্ধ গোষ্ঠীগুলোর অন্যায় আচরণ ও দাবি-দাওয়াও কখনো কখনো মেনে নিতে হয়। আশির দশকের মাঝামাঝি সময় সড়ক দুর্ঘটনার হার এতটাই বেড়ে গিয়েছিল যে ওই সময়কার একটি পত্রিকায় একটি কার্টুন ছাপা হয়- যাতে দেখা যায়,

পরিবর্তনের পরিপ্রেক্ষিত ও বাংলাদেশ by আবু এন এম ওয়াহিদ

১৯৯২ সাল। আমি তখন ইস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে পড়াই। ওই বছরের স্প্রিং সেমিস্টারে ইউনিভার্সিটি কন্টিনিউইং এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে আমাকে একটি বাড়তি কোর্স দেওয়া হলো। পড়াতে যেতে হতো অফ ক্যাম্পাস- আমাদের হোম টাউন চার্লস্টন থেকে প্রায় ৬০ মাইল উত্তরে শ্যানুট এয়ারফোর্স বেসে।

বহে কাল নিরবধি-জীবনের জন্য : চাই নদী, চাই পল্লবঘন বৃক্ষ by এম আবদুল হাফিজ

অসংখ্য নদীনালা, খালবিল, হাওর-বাঁওড়ে আকীর্ণ বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তিনটি বিশাল নদী- পদ্মা, যমুনা, মেঘনা বিধৌত এই দেশ। আমাদের ছোট নদী/ চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে। কবিগুরুর কবিতার চরণে বিধৃত সংবৎসর বহমান সেই নদীর দেশ কবেই হারিয়ে গেছে।

সিলেটে ব্যবসায়ী নিজ ঘরে খুন?

সিলেট নগরের জিন্দাবাজারের বিপণিবিতান ‘সিটি সেন্টার’-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবাসন ব্যবসায়ী সর্দার শামসুল হক ওরফে শাহিন সর্দারের (৪০) লাশ তাঁর নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বসতঘরের একটি কক্ষে দুর্বৃত্তদের হাতে তিনি খুন হয়েছেন—এ অভিযোগ তাঁর আত্মীয়দের।

চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১২ আজ শুক্রবার এনায়েত বাজার মহিলা কলেজ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। এর মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী,

বিচিন্তা সম্পাদক মিনার মাহমুদ আর নেই

আশির দশকের আলোচিত সাপ্তাহিক পত্রিকা বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদ আর নেই। গতকাল বৃহস্পতি-বার বিকেলে পুলিশ রাজধানীর একটি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ ও পরিবারের ধারণা, মিনার মাহমুদ আত্মহত্যা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

র‌্যাব সদস্যের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক মো. সাইফুদ্দিন খান র‌্যাব সদস্যের মারধরে আহত হয়েছেন। তাঁর ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে গেছে। তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। রাজধানীর দক্ষিণখানে গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের বেতনকাঠামো ২০০৯ থেকে কার্যকর

রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার শ্রমিকদের নতুন বেতন কাঠামো ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর করার দাবি অবশেষে মেনে নেওয়া হলো। শ্রমিকদের অন্যান্য প্রান্তিক সুবিধা ২০১০ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৫৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ আবু মঈন মো. আশফাকুস সামাদ, বীর উত্তম যুদ্ধ ক্ষেত্রের বীর শহীদ গভীর রাত। মুক্তিযোদ্ধারা নিঃশব্দে এগিয়ে যেতে থাকলেন। তাঁরা দুটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে আবু মঈন মো. আশফাকুস সামাদ।

মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৭ এপ্রিল

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না—এ বিষয়ে আদেশের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে শুনানি শেষে এ দিন ধার্য

সময়ের ৫ স্মার্টফোন

হাতের যন্ত্রটি দেখে বিস্ময় জাগে—এটি মোবাইল ফোন, না কম্পিউটার? এটি হচ্ছে স্মার্টফোন। মাতিয়ে দিয়েছেপ্রযুক্তিবাজার। সারা বিশ্বেই প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন নতুন সুবিধার এসব ফোনের জন্য মুখিয়ে থাকেন।

বাংলাদেশের নতুন ইতিহাস

হাজার বছরের নয়, আড়াই হাজার বছরেরও প্রাচীন আমাদের সংস্কৃতি। রাজধানী ঢাকার অনতিদূর নরসিংদীর উয়ারী-বটেশ্বরে মিলেছে এমন সব নিদর্শন, যার ভিত্তিতে লিখতে হচ্ছে বাংলাদেশের নতুন ইতিহাস। বিস্তারিত জানাচ্ছেন কাজল রশীদ

চয়ন মৌসুম-চা-পল্লিতে জীবনের জয়গান by উজ্জ্বল মেহেদী

চায়ের কচি পাতায় সূর্যের আলো। চিক চিক করছিল সবুজ। পাতায় আড়াল হয়ে থাকা হাতগুলো নড়ছিল পরম মমতায়। একটি একটি করে তোলা হচ্ছে গাছের ডগা থেকে কচি পাতা। বাগানজুড়ে কর্মমুখর হাতগুলোর সঙ্গে শোনা যাচ্ছিল গুনগুনিয়ে গান। ‘পাতি (পাতা) তোলা বড় সুখের কাম/বাগানের নাম—পাতি তোলা বড় সুখের কাম...’।

গরমে শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর দিতে হবে by শিশির মোড়ল

গত এক সপ্তাহে ডায়রিয়া, জন্ডিস, জ্বর, সর্দি-কাশির রোগী হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে বেশি এসেছে। টাইফয়েডের রোগীও বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, হঠাৎ গরম পড়ায় এমন হয়েছে। তাঁরা শিশু ও বয়স্কদের বিশেষ যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

ঢাকার আট অঞ্চল তপ্ত by ইফতেখার মাহমুদ

জলাশয় নেই বললেই চলে, সবুজ বনানী দিন দিন কমছে। রাজধানী শহর পরিণত হচ্ছে উত্তপ্ত ভূখণ্ডে। অগ্নিচুল্লির মতোই এখানে তাপ জমা হচ্ছে। সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না, শীতল হচ্ছে না। শহরবাসীর জীবন হয়ে উঠছে অসহনীয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের এক সমীক্ষায় দেখা গেছে,

খোলা চোখে-এক দেশ দুই ভাষা by হাসান ফেরদৌস

বছর দুয়েক আগে এই কলামে আমি একটি সবিনয় প্রস্তাব রেখেছিলাম। বাংলাদেশে যেভাবে ইংরেজি ক্রমশ আমাদের শাসকশ্রেণীর ভাষা হয়ে উঠছে, তাতে শুধু বাংলায় লেখাপড়া করে পাস করেছে এমন ছাত্ররা সামাজিকভাবে যেমন, তেমনি পেশাদারি জীবনেও পিছিয়ে পড়ছে। চাই বা না চাই,

প্রতিক্রিয়া-সমুদ্রসীমাবিষয়ক রায়: কতটা জয়? by ম ইনামুল হক

জার্মানির হামবুর্গ শহরে স্থাপিত সমুদ্রসীমাবিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস) ১৪ মার্চ বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমাবিষয়ক বিরোধ নিষ্পত্তির রায় প্রদান করেন। ১৫১ পৃষ্ঠাব্যাপী ৫০৬টি অনুচ্ছেদের এই রায় ইন্টারনেটের মাধ্যমে আমাদের হাতে পৌঁছানোর আগেই বাংলাদেশের জয় হয়েছে বলে সংবাদ আসতে থাকে।

সময়চিত্র-ভারতের দালাল (!), পাকিস্তানের দালাল (!) by আসিফ নজরুল

বাংলাদেশের বড় দুটো দল নাকি প্রতিবেশী রাষ্ট্রের ‘দালাল’! আওয়ামী লীগকে বিএনপি ও তার মিত্ররা ভারতের সেবাদাস, ভারতের প্রতি নতজানু, ভারতের আজ্ঞাবাহী নামে অভিহিত করে থাকে। সম্প্রতি আওয়ামী লীগের মিত্র দুটো দলের (ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টি) নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টাদের ভারতের হয়ে কথা

৪ এপ্রিল হরতাল দিতে পারে চার দল

বিদ্যুৎ-পরিস্থিতির প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বানের ব্যাপারে একমত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। ৪ এপ্রিল এই হরতাল দেওয়া হতে পারে। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার চারদলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে এ নিয়ে

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন-ডেসটিনি অবৈধ ব্যাংকিং করছে by ফখরুল ইসলাম

ডেসটিনি গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি অবৈধ ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া তারা একদিকে যেমন আমানত সংগ্রহ করছে, অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়েও শেয়ার বিক্রি করছে।

স্বৈরাচারের কারাগারে আর যেতে চাননি মিনার মাহমুদ by ফজলুল বারী

বিচিন্তা নিষিদ্ধ করে তার জীবনের ছন্দে পতন ঘটান স্বৈরাচারী এরশাদ। সেই সময়ের রোদের অক্ষরের একটি দ্রোহের প্রজন্মের পত্রিকাকে ভেঙে তছনছ করে দেন। ১৯৮৮’র ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় স্বৈরাচারের নির্দেশে গুলি, হামলা, গণহত্যা চালানো হয়

মিনার মাহমুদের মৃত্যু ঘিরে রহস্য, ‘স্ত্রী বললেন আত্মহত্যা’

এরশাদবিরোধী আন্দোলনের সময় ‘বিচিন্তা’ প্রকাশ করে হইচই ফেলে দেয়া মিনার মাহমুদ দুই দশকের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন নতুন আশায়। ২০০৯-এর শুরুতে দেশে এসে পুনরায় বিচিন্তা প্রকাশে তৎপর হন। ততদিনে দেশও বদলেছে। গণমাধ্যমের চিত্রও বদলেছে।

আগন্তুক

ইট-পাথরের এই নগরীতে প্রতিদিন মানুষ কেবল মানুষ দেখতেই অভ্যস্ত। প্রকৃতি যেখানে বিলীনপ্রায়, সেখানে হঠাৎ ভিড়ঠাসা ফুটপাতে একটি বানরের আবির্ভাব কতটা কৌতূহল আর বিস্ময় জাগাতে পারে, তা এই ছবি দেখলেই বোঝা যায়। গতকাল রাজধানীর বারিধারা লেকের পাড়ে কোথা থেকে যেন আগমন ঘটে বানরটির। আবার একসময় হারিয়েও যায় চোখের আড়ালে।
ছবি : শেখ হাসান