Wednesday, November 6, 2019
চুরি যাওয়া সৌদি যুবরাজের গহনার রহস্য: রক্তাক্ত এক অধ্যায়
![]() |
| ১৯৮৯ সালে সৌদি যুবরাজের ২০ মিলিয়ন মূল্যের গহনা চুরি করেছিলেন ক্রিয়াংক্রাই তেচামং |
![]() |
| উদ্ধার করা গহনা দেখাচ্ছে পুলিশ, পাশেই হাতকড়া পরা ক্রিয়াংক্রাই |
![]() |
| চুরি যাওয়া গহনার নথিপত্র দেখাচ্ছেন মোহাম্মদ সাইদ খোজা |
![]() |
| নিজের ক্ষেতে দাঁড়িয়ে ক্রিয়াংক্রাই তেচামং |
![]() |
| তিন বছর একটি বৌদ্ধ মন্দিরে কাটিয়েছে ক্রিয়াংক্রাই তেচামং |
![]() |
| বৌদ্ধ মন্দিরে যোগ দিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধান চেলোর কারর্থিস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পানি আয়রনমুক্ত করতে বালু-কয়লা ‘থেরাপি’ by জনি সাহা
দোকনদার সুবির সরকার চায়ের জন্য পানি আয়রনমুক্ত করছেন। একটি বড় লোহার স্ট্যান্ডের উপর দুই ধাপে দু’টি মাটির পাত্র থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তৃতীয় ধাপে একটি বালতিতে যে পানিটা পড়ছে তা আয়রনমুক্ত।
কিন্তু কিভাবে কি? রাজধানী ঢাকায় তো ফিল্টারের মাধ্যমেই পানি বিশুদ্ধ করা হয়। এটা আবার কি পদ্ধতি?
জানা গেলো সুবির সরকারের কাছেই। তিনি জানান, বালু, খোয়া, কয়লার মিশ্রণ তৈরি করে দুই ধাপে রাখা মাটির পাত্রে একটি প্লাস্টিকের ব্যাগের উপর সেগুলো মিলিয়ে দেওয়া হয়। পাত্র দু’টির তলার দিকে একটি করে ফুটো করে দেওয়া আছে। এরপর পাত্রের আকার অনুযায়ী এরমধ্যে পানি দেওয়া হয়।
প্রথম ধাপে পানি খানিকটা আয়রনমুক্ত হয়ে দ্বিতীয় ধাপে রাখা পাত্রে পড়ে। এরপর একই পদ্ধতির মধ্য দিয়ে তৃতীয় পাত্রে যে পানিটা সংগ্রহ করা হয় তা আনেকটা আয়রনমুক্ত বলে জানান সুবির।
পানি আয়রনমুক্ত করতে বালু-কয়লা ‘থেরাপি’
পরে এ পানি কেটলিতে নিয়ে গরম করে তা দিয়ে চা তৈরি করা হয়। পানি আয়রনমুক্তের এ যন্ত্র নিজেই তৈরি করছেন জানিয়ে সুবির বলেন, একবারে ২০-৩০ লিটার পানি আয়রনমুক্ত করা যায়। এতে আধঘণ্টা সময় লাগে।
তবে এটি তৈরির আগে এর উপকরণ বালু, খোয়া, কয়লা পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এ পদ্ধতিতে পানি আয়রনমুক্ত করা হয় ঠিকই, তবে এটি নিয়মিত পরিচর্যা না করলে আয়রন জমে উল্টো এর মুখ বন্ধ হয়ে যায়। প্রতি মাসে অন্তত দু’বার যন্ত্রটি পরিষ্কার করার কথা বলেন তিনি।
সুবির জানান, আয়রনমুক্ত পানি গরম করে চা বানানোর জন্য ব্যবহার করা হয়। আর গরম না করা পানি দিয়ে দোকানের চায়ের কাপ-প্লেট পরিষ্কার করা হয়।
তবে যে টিউবয়েলের পানি আয়রনমুক্ত করা হচ্ছে পাশেই তার অবস্থা খুবই নাজুক। পানি পড়ে এর শরীরে এতো আয়রন জমেছে যে, টিউবয়েলটি নিজেই আয়রনে জর্জরিত। তাই টিউবয়েলটিই সংস্কারের প্রয়োজন বলে জানান সুবির।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভুতুড়ে এক শহরে রূপার খোঁজে ২২ বছর
![]() |
| শেরো গর্ডোতে রবার্ট লুইস ডেমারাইস এর বাড়ি |
থাকার কী ব্যবস্থা
![]() |
| ডেমারাইসের বাড়ি থেকে পুরো শহরটা দেখা যায় |
শহরটি কিনেছেন ব্রেন্ট আর জন
![]() |
| রবার্ট লুইস ডেমারাইস |
পাহাড়ে ডেমারাইসের জীবন
![]() |
| তারা জ্বলা আকাশের দিকে তাকিয়ে থাকা ডেমারাইসের প্রিয় অবকাশ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আয়ুর্বেদিকেই আছে সমাধান
![]() |
| ক্লান্তি কাটাতে আয়ুর্বেদিক |
শত শত বছর ধরে ভারতের গোয়া ও কেরালায় মানুষ শরীরিক ও মানসিক সমস্যার সমাধানের জন্য নির্ভর করে আয়ুর্বেদিক পদ্ধতিতে। বিশেষজ্ঞরা বলেন, আয়ুর্বেদ শুধু বাইরের দিকে কাজ করে তা নয়, শরীরের ভেতরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, সঠিক রক্ত সঞ্চালনের জন্যও কাজ করে।
দাগহীন ত্বক পেতে
ত্বকে জমে থাকা মেল, ময়লা ও রোদে পোড়া দাগ দূর করতে অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা শসার রস মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল ও সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট তেরি করে নিন। প্যাক মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন, এবার ধুয়ে নিন। ব্রণের দাগ সারাতে ও ত্বক উজ্জ্বল করতে এই প্যাক চমৎকার কাজ করে।
হজম শক্তি বাড়াতে
আয়ুর্বেদিক বিদ্যায় একটি শব্দ আছে অগ্নি, যা পাচক অগ্নি হিসেবেও পরিচিত। সবচেয়ে ভালো হয়, সকালে ঘুম থেকে উঠে একগ্লাস কুসুম গরম পানি পান করলে। এর সঙ্গে আপনি লেবু বা মধু মেশাতে পারেন। এটি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে।
অনিয়মিত পিরিয়ডে
অনেক নারীর অনিয়মিত পিরিয়ডের পাশাপাশি ওজন বেড়ে যাওয়া, কোমরে ব্যথা, অ্যাকনে, অবসাদের সমস্যা দেখা দেয়। মঞ্জিষ্ঠা পাউডার ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন।
আবার পিরিয়ডের অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যায় যারা ভোগেন। তারা নিয়মিত হরতকী খেলে এই সমস্যায় উপকার পাবেন।
ক্লান্তি কাটাতে আয়ুর্বেদিক
ক্লান্ত-পরিশ্রান্ত হলে প্রশান্তি পেতে মেথি-কালোজিরা-আমলকি-নারকেল তেল মিশিয়ে হালকা গরম করে ১০ মিনিট ধরে মাথায় ম্যাসাজ করুন। মাথার সঙ্গে সঙ্গে ঘাড়েও ম্যাসাজ করুন, দ্রুত ক্লান্তি দূর করতে। এই ম্যাসাজ কিন্তু শুধু ক্লান্তিই দূর করে না। চুল পড়া কমাতেও সাহায্য করে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নোয়াখালী ও লক্ষ্মীপুরের যত দর্শনীয় স্থান by জুনাইদ আল হাবিব
![]() |
| নিঝুম দ্বীপ |
| নিঝুম দ্বীপ |
নোয়াখালীর সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় জেগে উঠেছে একটি দ্বীপ। চারটি প্রধান দ্বীপ আর কয়েকটি চরের সমষ্টি নিয়ে গঠিত এটি। এর নামই নিঝুম দ্বীপ। দেশি-বিদেশি পর্যটকদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়। কেওড়ার বন, বন্য হরিণ আর প্রকৃতি অনিন্দ্যসুন্দর হওয়ায় নিঝুম দ্বীপ অনায়াসে সবার মন কেড়ে নেয়।
| মুছাপুর ক্লোজার |
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মুছাপুর গ্রামে অবস্থিত মুছাপুর ক্লোজার ভ্রমণপিপাসু মানুষের জন্য মনমাতানো একটি জায়গা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা ও ফেনী নদীর পাশে অবস্থিত এটি। সমুদ্র সৈকতের অপরূপ প্রকৃতিতে চোখ ফেরালে দেখা মেলে পাখির ঝাঁক, বন্যপ্রাণীসহ মনোমুগ্ধকর দৃশ্য। মুছাপুর ক্লোজার ও মুছাপুর ফরেষ্ট বাগান দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়।
মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর মধ্যে একজন শহীদ মো. রুহুল আমিন নোয়াখালীর সোনাইমুড়ির সন্তান। তাঁর গ্রামে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ২০০৮ সালের ২০ জুলাই এটি স্থাপন করা হয়। এতে একটি সুপরিসর ও সুসজ্জিত পাঠ-কক্ষ ছাড়াও আছে অভ্যর্থনা কক্ষ। তত্ত্ববধায়ক ও লাইব্রেরিয়ানের জন্য রয়েছে আলাদা কক্ষ।
| বজরা শাহী মসজিদ |
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার উত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বজরা শাহী মসজিদ। দিল্লির শাহী জামে মসজিদের অনুকরণে নির্মিত হয়েছিল এটি। জনশ্রুতি আছে, দিল্লির সম্রাট বাহাদুর শাহ বেগমগঞ্জের বজরা অঞ্চলের জমিদারি দান করেছিলেন দুই সহোদর আমান উল্যা ও ছানা উল্যাকে। তারা একটি দীঘি খনন ও মসজিদ নির্মাণের জন্য ১০০ একর জমির বন্দোবস্ত দেন। বজরা শাহী মসজিদের সম্মুখভাগেই সেই দীঘি। মার্বেল পাথরের তৈরি মসজিদটির প্রধান ফটকের দুই পাশে আছে দুটি দেয়ালঘড়ি।
গান্ধী আশ্রম নোয়াখালীর একটি দর্শনীয় ও ঐতিহাসিক নিদর্শন। জেলা সদর মাইজদী কোর্ট থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কের পাশেই এর অবস্থান। তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে এটি স্থাপিত হয়। ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৬ সালের শেষভাগে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ে। তখন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব নোয়াখালীতে পড়ে। সেই থেকে ইতিহাসে গান্ধী আশ্রমের গুরুত্ব অনেক।
সোনাপুরে লুর্দের রানীর গির্জা, নোয়াখালীর উপকূলে নতুন জেগে ওঠা চরে বন বিভাগের সৃজনকৃত ম্যানগ্রোভ বনাঞ্চল, মাইজদী শহরে অবস্থিত নোয়াখালী জেলা জামে মসজিদ, নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার, মাইজদী বড় দীঘি, কমলা রানীর দীঘি ভ্রমণপ্রেমীদের ভালোলাগার জায়গা।
দালাল বাজার জমিদার বাড়ি লক্ষ্মীপুরের অন্যতম ও ঐতিহাসিক স্থান। জেলা সদরের পশ্চিম-লক্ষ্মীপুরের দালাল বাজারে এর অবস্থান। জমিদার রাজা লক্ষ্মী নারায়ণের বাড়িটির স্থাপত্যশৈলীতে প্রাচীন যুগের নিপুণতার ছোঁয়া রয়েছে। এটি দেখতে প্রতিনিয়ত জ্ঞানপিপাসুদের আসতে দেখা যায়। বাড়িটি নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। তবে সংরক্ষণের অভাবে দিন দিন এর জৌলুসে ভাটা পড়েছে। ভেতরে গিয়ে দেখা যায়, জঙ্গল তৈরি হওয়ায় বিবর্ণ অবস্থায় পড়ে আছে বাড়িটি।
জেলা সদরের পশ্চিম-লক্ষ্মীপুর গ্রামের কামাল খোলা বাজারের আধা কিলোমিটার উত্তরে অবস্থিত হরেন্দ্র বাবুর বাড়িটি। প্রাচীন জমিদার বাড়ি হিসেবে এর পরিচিতি আছে। এটিই কামান খোলা জমিদার বাড়ি। দুইশ’ বছরের পুরনো বাড়িটির সামনে একটি দ্বিতল ঠাকুরঘর। সুরক্ষিত প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে গেলে চোখে পড়বে রাজপ্রাসাদ। এমন সুন্দর বাড়ি দেখতে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় জমে।
জনশ্রুতি আছে, ৩০ বছরের আগে জিনেরা রাতের আঁধারে মসজিদটি নির্মাণ করেছে। মসজিদটি তৈরিতে টাকার যোগান দিয়েছে তারাই! এরপর কয়েক বছর ইবাদতও করেছে জিনেরা! গভীর রাতে তাদের জিকিরের আওয়াজ ভেসে আসতো। এর নাম মসজিদ-ই-আবদুল্লাহ। ১৮৮৮ সালে রায়পুর শহরের দেনায়েতপুর এলাকায় ৫৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় মসজিদটি। এর দৈর্ঘ্য ১১০ ফুট ও প্রস্থ ৭০ ফুট। এতে রয়েছে তিনটি গম্বুজ ও চারটি মিনার।
জেলার সর্বদক্ষিণের জনপদ রামগতির দক্ষিণ-পূর্বে তেগাছিয়া বাজার পেরিয়ে মেঘনার কূলেই স্লুইস গেট। এখানে রয়েছে বেশ প্রশস্ত বিশাল ঝাউবন। সূর্যাস্তে মেঘনাতীর একদিকে যেমন অনিন্দ্যসুন্দর, তেমনই সারি সারি ঝাউগাছের মাঝে বিকেলের সূর্যের উঁকি মন ছুঁয়ে যায়। তবে এতদিন এখানকার তেমন পরিচিতি ছিল না। সাম্প্রতিক সময়ে কিছুসংখ্যক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে তেগাছিয়াকে তুলে ধরায় ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করেছে।
| নোয়াখালী-লক্ষ্মীপুরের দর্শনীয় কয়েকটি স্থান |
নদী রক্ষা বাঁধ থেকে দর্শনীয় স্থানটির শুরু। এখানে মেঘনাতীরে বিকেলবেলায় পশ্চিম থেকে হেলে পড়া সূর্যাস্তের চিকচিক আলো আর নদীর বুকে জোয়ার-ভাটার ঢেউ খেলা জলের নিবিড় সখ্য নয়নাভিরাম সৌন্দর্যের সৃষ্টি করে। নদী রক্ষা বাঁধ আঁকা-বাঁকা হওয়াতে পূর্ব দিক থেকে সূর্যাস্তের দারুণ দৃশ্যের মাঝে হারিয়ে যান অনেকে। এটি জেলার পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম একটি। বিভিন্ন উৎসবে এখানে হাজার হাজার পর্যটকের হৃদয়ের জানালা খুলে দেয় এমন দৃশ্য।
জেলার কমলনগর উপজেলার মতিরহাট বাজার। বলতে গেলে মেঘনার কোলেই জেগে আছে মতিরহাট। বাজারের উত্তর-দক্ষিণ প্রান্তে মেঘনার জলের সঙ্গে মিশে থাকা তীরকে অনেকে ‘মিনি কক্সবাজার’ বলে। এখানে বিকেলবেলার সূর্যরশ্মির সঙ্গে জোয়ার-ভাটার দৃশ্য বেশ ঝলমলে। এখানকার দৃশ্যটা অন্য স্থানগুলোর তুলনায় একটু ব্যতিক্রম। এছাড়া মাত্র পাঁচ মিনিটের নদী পেরিয়ে পা রাখা যায় দ্বীপ রমণীমোহনের চর শামছুদ্দিনে। বিকেলবেলায় সেখানে বেশ চমৎকার দৃশ্য চোখে পড়ে।
আলেকজান্ডার নদীতীরের মতোই এর গল্প। নদী ভাঙন থেকে কমলনগরকে রক্ষার জন্য এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের পর এই স্থানও পর্যটকদের প্রিয় হয়ে উঠেছে। পর্যটন কেন্দ্রটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে সূর্যাস্তের মনোরম দৃশ্য। তাই গোধূলিতে এখানে তরুণ-তরুণীদের আড্ডা জমে ওঠে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ▼ 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...











