Wednesday, November 23, 2011

চরাচর-গানপাগল প্রতিবন্ধী বিশ্বেশ্বর

মা আমায় ঘুরাবি কতো, কলুর চোখঢাকা বলদের মতো...। একবার খুলে দে মা চোখের ঠুলি, দেখি শ্রীপদ মনের মতো।' হয়তো এই গানের সঙ্গেই তিনি তাঁর জীবনের মিল খুঁজে পেয়েছেন। পেয়েছেন নিজের বাস্তবতা। তাই তো যখনই কোথাও গান গাওয়ার সুযোগ পাচ্ছেন, ভক্তদের তিনি গানটি গেয়ে শোনাচ্ছেন। নাম তাঁর বিশ্বেশ্বর রাজবংশী। জন্ম থেকেই অন্ধ। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেননি।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৪৮)-প্রিয় শহর, আদি ও অকৃত্রিম ঢাকা by আলী যাকের

ঝুনুর তখন নিজের সংসার হয়েছে। থাকত মতিঝিল কলোনিতে। ওর ওখানে গিয়ে বললাম, 'তোর এখানে আজ খাব।' ঝুনু, দিদি বা মায়ের মতোই ভালো গরুর মাংস রান্না করতে পারত। সেদিন থালা ভরে ভাত খেলাম। তারপর লম্বা একটা ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ভুলেই গেলাম কোনো কালে আমি চাকরি করতাম। বোনকে বিদায় জানিয়ে চললাম আমাদের এক পুরনো আড্ডায়, রমনা পার্কের রমনা রেস্টুরেন্টে। পেঁৗছেই তুমুল আড্ডা। যেন কিছুই হয়নি।

শেকড়ের ডাক-তারুণ্যের জয়, সত্য ও সুন্দরের জয় by ফরহাদ মাহমুদ

চ্ছা, আপনি কি বিশ্বাস করেন, মানুষ এখনকার মতো সব সময় একে অন্যকে হত্যা করে এসেছে, আর তারা সব সময় মিথ্যাবাদী, প্রতারক, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, দস্যু, আহাম্মক, চোর, বদমাশ, পেটুক, মদ্যপায়ী, কৃপণ, হিংসুটে, দুরাশা পোষণকারী, রক্তপিপাসু, পরনিন্দুক, ব্যভিচারী, গোঁড়া, কপট আর বোকা ছিল?' ফরাসি দার্শনিক ভলতেয়ারের (১৬৯৪-১৭৭৮) ক্যানডিড নাটকের মূল চরিত্র ক্যানডিড ওই নাটকেরই আরেক চরিত্র মারটিনকে এ প্রশ্ন করেছিলেন।

চৈতন্যের মুক্ত বাতায়ন-পাকিস্তানের মদদপুষ্ট বাংলাদেশের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী by যতীন সরকার

৯৭১ সালে স্বাধীন রাষ্ট্ররূপে বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত পাকিস্তানের যে অংশটি পরিচিত ছিল 'পশ্চিম পাকিস্তান' নামে, সেটিই এখন পাকিস্তান। সেই পাকিস্তানের কিছু মানুষের চৈতন্যের বাতায়ন উন্মুক্ত থাকলেও তাদের সংখ্যা কত, তা আমরা জানি না। অনুমান করতে পারি, সে সংখ্যা খুব বেশি হবে না এবং তারা সংগঠিতও নয়। তবে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানপ্রেমিক কুলাঙ্গারের সংখ্যা মোটেই কম নয় এবং তারা সাংগঠনিক শক্তিতেও একান্তই শক্তিমান।

প্রকল্পে অনিয়ম-পিছিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত উন্নয়ন

প্রকল্প আছে। আছে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ। কিন্তু প্রকল্পের কাজই শুরু হয়নি। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের টাকাও খরচ করা হয়নি বা খরচ করা যায়নি। সময়ের ব্যবধানে প্রকল্প ব্যয় বেড়ে গেছে। এখন প্রকল্প শুরু করতে গেলে লাগবে বাড়তি বরাদ্দ। সেই বাড়তি বরাদ্দের অপেক্ষায় থাকতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন।
প্রয়োজনীয় বরাদ্দ থাকা সত্ত্বেও সরকারের অনেক উন্নয়ন প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি বলে পত্রিকান্তরে প্রকাশিত

পরমাণু বিদ্যুৎ উৎপাদন চুক্তি-বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করতে হবে

রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল। আশা করা হচ্ছে, আগামী বছর প্রকল্প নির্মাণের কাজ শুরু হবে। শেষ হতে সময় লাগবে পাঁচ বছরের মতো। এতে খরচ পড়বে দেড় থেকে দুই শ কোটি মার্কিন ডলার এবং এর পুরোটাই রাষ্ট্রীয় ঋণ হিসেবে জোগান দেবে রাশিয়া। অর্থায়নের ব্যাপারে শিগগিরই আরেকটি চুক্তি স্বাক্ষরিত হবে।

সহানুভূতির ঈদ by আ ফ ম খালিদ হোসেন

জিলহজ মাসের ৯ তারিখ আরাফাহ দিবস নামে পরিচিত। এর বিশেষ ফজিলত ও বিশেষত্ব রয়েছে। রাসূলুল্লাহর (সা.) মতে, 'আরাফাহ দিবসের রোজা দু'বছরের (বিগত ও অনাগত) গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। আরাফাহর দিন আল্লাহতায়ালা তাঁর বান্দাদের এত অধিকসংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্যদিনে দেন না।'

আব্দুর রাজ্জাককে মন্ত্রী করুন, প্লিজ! by ফজলুল বারী

বেশ কিছুদিন আব্দুর রাজ্জাক ভাইয়ের চিকিৎসা কিংবা শারীরিক অবস্থার কোনো আপডেট আমরা জানি না। সবশেষ সুরঞ্জিত সেনগুপ্ত লন্ডনের হাসপাতালে তাকে দেখতে যাওয়ার সূত্রে মুক্তিযুদ্ধের এ নেতার চিকিৎসার কিছু তথ্য প্রকাশ পায়। সেই সময় বাংলানিউজ ওই নেতার যে ছবিটি ছাপে, তা দেখে অনেকে চোখের পানি সামাল দিতে পারেননি। আশা করা হয়েছিল, বর্ষীয়ান এ নেতার শারীরিক অবস্থা-চিকিৎসার বিষয়-আশয় নিয়ে নিয়মিত মেডিক্যাল বুলেটিন দেবে আওয়ামী লীগ।

গোশত বণ্টনে সচেতনতা by মাসউদুল কাদির

দেখতে দেখতেই কোরবানি আমাদের দুয়ারে এসে কড়া নাড়ছে। গরুর হাট জমে উঠেছে সারাদেশে। যারা খুব যতন করে গরুটাকে মোটাতাজা করে তোলেন তার ভাগ্যে সে গরুর গোশত জোটে না। গরুর মালিক হলেও তিনি লাভের জন্য বিক্রি করে দেন। কিনে নেন অন্য কোনো এক ব্যক্তি। পরিবারের প্রায় সদস্যই গরুর হাটে কোরবানির পশু কেনার জন্য ছুটে যান। সেটা আনন্দও বটে। আর যে শুধুই গরুর পেছনে পরিশ্রম করে সে দিনমজুর, যাকে শ্রমিক বলা চলে_

টের পাই নাড়ির টান by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

‘নান্দিনা’ শব্দের অর্থ আমি জানি না। কোনোদিন অভিধানে বা নামকরণ গ্রন্থেও শব্দার্থ খুঁজতে চেষ্টা করি নি। তবে কেনো জানি মনে হয়- ‘নান্দিনা’র সাথে নান্দনিকতা, নম্রতা, নন্দিত, নৈতিকতা ইত্যাদির সম্পর্ক আছে। না থাকলেও নান্দিনার সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে, রয়েছে প্রোথিত শেকড়, নাড়ির টান।

হজ পালনে করণীয় by সৈয়দ শামসুল হুদা

মুসলমানদের পাঁচটি মৌলিক ভিত্তির অন্যতম হলো হজ। এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই ইবাদতে শারীরিক কষ্ট, মালের কোরবানি, সময়ের কোরবানি সবকিছুই রয়েছে। হজ পালন যেমন আনন্দের, তেমনি কষ্টের। এর বিধানাবলি যথাযথভাবে পালন করাটা গৌরবের, আনন্দের, মুক্তির, সৌভাগ্যের। যারা ঠিকমতো হজের বিধানাবলি পালন শেষে দেশে ফিরতে পারেন তাদের আনন্দের কোনো সীমা থাকে না। হজের গুরুত্ব বহুমুখী।

কোরবানি :শুধু প্রতীকী পশু জবাই নয় by মুফতি এনায়েতুল্লাহ

গামী ৭ নভেম্বর সোমবার 'ঈদুল আজহা' পালিত হবে। ঈদুল আজহা 'কোরবানির ঈদ' নামেও সমধিক পরিচিত। হজরত ইবরাহীমের (আ.) সুন্নত হিসেবে মুসলমানরা 'কোরবানি' করে থাকেন। হজরত ইবরাহীম (আ.) আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহর নামে কোরবানি করার জন্য পুত্র হজরত ইসমাঈলের (আ.) গলায় ছুরি চালিয়েছিলেন। আল্লাহতায়ালা হজরত ইবরাহীমের (আ.) অন্তরের ঐকান্তিকতাকে গ্রহণ করলেন আর হজরত ইসমাঈলের (আ.)

চিঠিপত্র-নাসিক নির্বাচন বয়কটে বিএনপির প্রাপ্তি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বয়কটে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নেই বিএনপির। নির্বাচনে সেনা মোতায়েন না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার শেষ মুহূর্তে এসে রণে ভঙ্গ দেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। তার বক্তব্য থেকে বোঝা গেল, দলের হাইকমান্ড থেকে আসা নির্দেশে উইকেটের পতন হলো। তাদের ধারণা ছিল, এটি একটি গরম ইস্যু হবে। কিন্তু ফলাফলের জের টানতে গিয়ে দেখা যায় তা কোনো ভালো রেজাল্ট নয়। কেননা

একনায়কের দশ দিন by জামান সরদার

যুক্তরাষ্ট্র বা ন্যাটোর মতো বহুল বিতর্কিত শক্তির সহায়তায় 'গণঅভ্যুত্থান' কতটা ন্যায়সঙ্গত, সে নিয়ে তর্ক চলতেই পারে; কিন্তু দুনিয়াজুড়েই যে একনায়কদের এখন চরম দুর্দিন, তাতে সন্দেহ নেই। সাদ্দাম হোসেন, বেন আলি, হোসনি মোবারক, মুয়াম্মার গাদ্দাফি_ গত কয়েক বছরে এক নামে পরিচিত একনায়কদের দিন ফুরিয়েছে। বাকি যারা এখনও টিকে আছেন, তারাও স্বস্তিতে নেই। অবশ্য সবাই নয়। চীন ও কিউবায় আরব ধাঁচের বসন্ত এখনও অনেক দূর। সেখানে আরও অনেক দিন শৈত্যপ্রবাহ চলবে।

সমকালীন প্রসঙ্গ-উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে কেন? by মোহাম্মদ নুরুল হক

য়াসার পানি সংকটে, প্রায়ই বিদ্যুৎ সংকটে, সাময়িকভাবে যানজট নিরসনে, জাতীয় ভোটার তালিকা তৈরির গুরুদায়িত্বে, মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির মতো দায়িত্বে এবং পাহাড়সম জাতীয় বিপর্যয়গুলোতে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনেই ডাকা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনসহ দেশের যে কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি কি জনগণের মধ্য থেকে ওঠে না? এগুলো সশস্ত্র বাহিনীর কোনো বাড়তি কাজ নয়। নৈতিক দায়িত্ব

ধর নির্ভয় গান-যখন চড়ূই খেলা করে সোনালি আলোয় by আলী যাকের

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের সাম্প্রতিক নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে শত প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শন সত্ত্বেও যদি সাধারণ মানুষ একযোগে কারও পেছনে দাঁড়ায়, তাহলে জয় তার জন্য সুনিশ্চিত এবং সাধারণ মানুষ দাঁড়ায় তাদেরই পক্ষে, যারা সত্যিকার অর্থে সৎ এবং গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। এক কথায় যারা অন্ধকারাচ্ছন্ন পথ ছেড়ে আলোর পথকেই জীবনের মোক্ষ হিসেবে বেছে নিয়েছে। নারায়ণগঞ্জের নির্বাচনের ফল দেশবাসী সবাইকে

মসলায় ভেজাল-প্রতারণার শেষ কোথায়?

যারা জাদুবিদ্যা রপ্ত করেছেন, তাদের পক্ষে বিভ্রম তৈরি করা সহজ। হাজার লোকের সামনে আস্ত ট্রেন হাপিস করা কিংবা লোকচক্ষুর সামনে একজনের বুকে ছুরি চালিয়ে পরক্ষণে আবার তাকেই জ্যান্ত হাজির করার মতো অসম্ভব কাজ তারা অনায়াসে করতে পারেন। বিভ্রম তৈরির এমন ক্ষমতার জন্য জাদুকররা জনপ্রিয়। মানুষ তাদের কৌশল ও কসরত দেখে আনন্দ লাভ করে। আমাদের সমাজে আরেক ধরনের লোক আছেন যারা জাদুকর না হলেও বিভ্রম

রূপপুর বিদ্যুৎকেন্দ্র-স্বপ্নযাত্রা নির্বিঘ্ন হোক

পাকিস্তান আমলে ষাটের দশক থেকেই পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্বপ্ন দেখা শুরু। এ জন্য বহু আবেদন-নিবেদন করা হয়েছে। এর প্রায় পাঁচ দশক পর বুধবার ঢাকায় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে এ লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে রাষ্ট্রীয় পরমাণু করপোরেশনের প্রধান সের্গেই ভি কিরিয়েনকো।

জবাবদিহিতা জরুরি-সুশাসন by রণেশ মৈত্র

বাবদিহিতামূলক গণতন্ত্রের মাহাত্ম্য যারা উপলব্ধি করেন, যারা এর প্রয়োজনীতা গভীরভাবে বিশ্বাস করেন, তারা অত্যন্ত উৎসাহিত বোধ করেছিলেন যখন বিগত প্রধান বিচারপতি তার সম্পত্তির হিসাব দাখিল করেছিলেন এবং অতঃপর পরপর আরও তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতি তা দাখিল করেন। তখন আমি লিখেছিলাম, একটি চমৎকার নজির সৃষ্টি হলো। এখন এটাকে কার্যকর একটি ব্যবস্থায় পরিণত করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টসহ অধস্তন সব বিচারক

ঢাকা-কাবুল রেল যোগাযোগের স্বপ্ন দেখি-সাক্ষাৎকার by ড. শাম এল বাথিজা

সাক্ষাৎকার গ্রহণ :অজয় দাশগুপ্তসমকাল : রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মানবিক গল্পের সারিতে স্থান পেয়েছে। আপনি এখন কাবুলের বাসিন্দা এবং সে অর্থে কাবুলি। কিন্তু কাবুলিওয়ালা গল্পের রহমানের সঙ্গে একেবারেই মিল নেই যে...।বাথিজা : [রহমানের মতোই অট্টহাস্যে ফেটে পড়ে]... সময় যে বদলে গেছে অনেক। এখন বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম গর্বিত দেশ।

চিঠিপত্র-এসএম হলের ওয়াইফাই

ফেসবুকের স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের একজন শিক্ষার্থী লিখেছে, 'এসএম হলের ওয়াইফাই আর কতদিন ডিস্টার্ব করবে।' সেখানে তার এক বন্ধু মন্তব্য করেছে, 'যতদিন তুমি এসএম হলের আবাসিক ছাত্র থাকবে ততদিন ওয়াইফাই ডিস্টার্ব করবে।' ধরেই নিলাম এসএম হলের শিক্ষার্থী হিসেবে আমাদের এ দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা তো কেবল ডিস্টার্ব নয়।

ভুলের দায় by জাহিরুল ইসলাম

রীক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। ভর্তি পরীক্ষা বাতিল করায় চান্স পাওয়া শিক্ষার্থী এবং অভিভাবকরা আন্দোলন শুরু করেছে। কয়েকজন আদালতেরও দ্বারস্থ হয়েছেন। উপাচার্য জানিয়েছেন, পুনরায় পরীক্ষা গ্রহণ ছাড়া আর কোনো উপায় নেই। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হলেও কিছু কথা থেকেই যায়।

নির্বাচনী আনন্দবন্যার পলল-রাজনীতি by আসিফ কবীর

ৎসবমুখর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তিন সপ্তাহের বেশি পার হওয়ার পর কয়েকটি প্রতিআলোচ্য এখন আমাদের সামনে। ইলেকট্রিক ভোটিং পদ্ধতির ব্যবহার, তৈমুর আলম খন্দকারের নির্বাচন নিয়ে মূল্যায়ন, সেনাবাহিনী মোতায়েন না করায় নির্বাচন অনুষ্ঠানের আগে-পরের বিপরীতমুখী প্রতিক্রিয়া, গণমাধ্যমের শক্তিমত্তা অনুভব করা ইত্যাদিই এর মধ্যে প্রধান।

থিম্পুতে ছোট অথচ গুরুত্বপূর্ণ এক জলবায়ু সম্মেলন-সমকালীন প্রসঙ্গ by কাজী খলীকুজ্জমান আহমদ

ঢাকায় ক'দিন আগে অনুষ্ঠিত হয়ে গেল জলবায়ু পরিবর্তনে বিপন্নতম দেশগুলোর জোট বা সিভিএফ (ক্লাইমেট ভালনারেবল ফোরাম)ভুক্ত দেশগুলোর সম্মেলন। আবার এ মাসের শেষের ক'দিন ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে চলবে জলবায়ু পরিবর্তন বিষয়ে ইউএনএফসিসি (টঘঋঈঈ) বার্ষিক শীর্ষ সম্মেলন,কোপ-সেভেনটিন (ঈড়হভবৎবহপব ড়ভ ঃযব চধৎঃরবং ১৭)। এই দুই বড় আয়োজন নিয়ে আমাদের দেশের সংবাদমাধ্যম

নাব্যতা সংকট-নৌপথ পুনরুদ্ধার জরুরি

নাব্যতা সংকটের কারণে চট্টগ্রাম থেকে আসা সারবোঝাই কার্গোগুলো মাঝে মধ্যেই মানিকগঞ্জের মোল্লার চর এলাকায় যমুনা নদীতে আটকে যাচ্ছে_ সমকালের লোকালয় পাতায় প্রকাশিত খবরটি উদ্বেগজনক হলেও নতুন নয়। বস্তুত প্রতি বছর শুকনো মৌসুমের শুরুতেই উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ নৌরুটটিতে ডিজেল বা সারবাহী জাহাজ আটকে থাকার খবর পাওয়া যায়।

চিকিৎসাসেবা-জনবান্ধব নীতি চাই

সাম্প্রতিক অতীতেও নাগরিকদের মৌলিক অধিকারের তালিকায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সঙ্গে চিকিৎসার কথা উচ্চারিত হতো। নাগরিক অধিকার বিষয়ে সচেতন রাজনৈতিক দল ও সংগঠনগুলো নানাভাবে এগুলো বাস্তবায়নে সরকারের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিত। বলা হতো, নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এখন বেসরকারি খাতের প্রবল উত্থানের মুখে এসব দাবির কথা সেভাবে উচ্চারিত

চার মাসে ১৫ শতাংশ এডিপি বাস্তবায়ন by জাফর আহমেদ

লতি ২০১১-২০১২ অর্থবছরের অক্টোবর পর্যন্ত চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের এ হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি। গত চার মাসে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয়ের মধ্যে ৬টির এডিপি বাস্তবায়ন হার জাতীয় গড়ের নিচে। অন্যদিকে সেতু বিভাগের এডিপি বাস্তবায়নের হার হতাশাব্যঞ্জক। এ বিভাগটি চার মাসে মাত্র ২ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। তবে বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ ২৬ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

পাকিস্তানকে শুল্কমুক্ত সুবিধা না দিতে ইইউর প্রতি বিজিএমইএর অনুরোধ

পাকিস্তানি তৈরি পোশাক পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিলে দেশের প্রধান রফতানি খাত এবং সার্বিক অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। এ কারণে পাকিস্তানকে শুল্কমুক্ত রফতানি সুবিধা না দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আবারও আহ্বান জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। গতকাল মঙ্গলবার বাংলাদেশি পোশাকের বাজার সম্প্রসারণবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথি

শ্রেষ্ঠ দশ কর্মকর্তাকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্যাংক

ক্ষতার সঙ্গে কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ দশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড- ২০০৯ ও ২০১০' নামে মঙ্গলবার এ পুরস্কার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন গভর্নর ড. আতিউর রহমান।২০০৯ সালের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত,

প্রাইভেটাইজেশন কমিশনে কোটি কোটি টাকার অডিট আপত্তি by আবু হেনা মুহিব

প্রাইভেটাইজেশন কমিশনে উল্লেখযোগ্য কোনো কাজ নেই, তবু আছে কোটি কোটি টাকার অডিট আপত্তি। যোগসাজশে নির্ধারিত মূল্যের কম মূল্যে সরকারি প্রতিষ্ঠান বিক্রি, সরকারি অর্থ আত্মসাৎ, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে শর্তের অতিরিক্ত সুবিধা দেওয়া, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের জন্য অতিরিক্ত টাকা গ্রহণসহ অন্তত ৬৬টি আপত্তি উঠেছে কমিশনের বিরুদ্ধে। এসব আপত্তির কথা স্বীকার করেছেন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল

দেশে অবৈধ বিদেশি ফুটবলারের ছড়াছড়ি by রফিকুল ইসলাম

মৌসুম শুরুর আগে ঢাকায় আসেন ঝাঁকে ঝাঁকে বিদেশি ফুটবলার, যাদের বেশির ভাগই আফ্রিকান। ঢাকায় এখন বিদেশি ফুটবলারের হাটও বসে। এ ভবঘুরে বিদেশি ফুটবলারদের উদ্দেশ্য পেশাদার ফুটবল লীগে খেলা। অনেকে বিভিন্ন ক্লাবে খেলার সুযোগও পান। তাদের পরখ করতে সম্প্রতি ট্রায়ালের ব্যবস্থা করেছিল ব্রাদার্স। গত বছরও এভাবে হাট বসিয়ে বিদেশি ফুটবলার নির্বাচন করেছিল ক্লাবটি।

লরগাতের আর ইচ্ছা নেই

ন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী পদে নির্ধারিত সময়ের বেশি আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন হারুন লরগাত। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার হারুন লরগাত ২০০৮ সালে আইসিসির প্রধান নির্বাহী পদে দায়িত্ব গ্রহণ করেন। ইতিমধ্যে নির্ধারিত সময় থেকে এক বছর বাড়িয়ে নিয়েছিলেন তিনি। সুযোগ ছিল আর তিন বছর বাড়ানোর।

পার্থক্যটা অনেক বেশি

র যাই হোক, অতিথির সঙ্গে এমনটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। ব্যাগের মধ্যে ডায়মন্ডের নাকের নথ এনে পুরস্কার মঞ্চে ডেকে ডেকে বাংলাদেশি মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর পাশে দাঁড়িয়ে জয়ী দলের মেয়েরা তা হা করে দেখছেন। প্রথমে লংকান মেয়েরাও ভেবেছিলেন, তাদেরও দেওয়া হবে, কিন্তু একটু পরই জানানো হলো বাংলাদেশ মহিলা দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে একটি করে নথ দেওয়া হচ্ছে; কিন্তু তাই বলে লংকানদের পুরস্কার

বিশ্বকাপের স্বপ্ন শেষ

থাটি সুইয়ের মতো বিঁধেছিল। 'আপনারা সবাই জেনে নিন, বাংলাদেশ আর কোনোভাবেই ২০১৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। তবে হ্যাঁ, পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে ওয়ানডে স্ট্যাটাস পেতে পারবে।' শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারার পর বাংলাদেশি সাংবাদিকদের দেখে এ আসরে আইসিসির মিডিয়া ম্যানেজার জুলি বেঞ্জামিন এভাবেই খোঁচা দিয়েছিলেন। যদিও এটি তার কাজের মধ্যেই পড়ে, তারপরও সেটা মনে

মায়াবতীকে রুখতে রাহুলের 'জনসম্পর্ক যাত্রা'

ত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে রুখতে জনসম্পর্ক যাত্রা শুরু করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে এখনই প্রচার শুরু করেছেন রাহুল। এ সময় রাহুল উত্তর প্রদেশকে ভারতের সবচেয়ে সফল রাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা

রানের পরমাণু কার্যক্রমের সূত্র ধরে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্য ইরানের ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে। কানাডা জানিয়েছে, তারা দেশটিতে তেল ও গ্যাস ক্ষেত্রে কাজে লাগে এ রকম কোনো পেট্রোকেমিক্যাল জাতীয় দ্রব্য রফতানি করবে না। খবর বিবিসি ও এএফপির।

দুর্নীতির মামলা-হাজি সেলিমের স্ত্রী কারাগারে

ম্পদের তথ্য গোপনের মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার সাবেক সাংসদ হাজি মোঃ সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মনির আহমেদ পাটোয়ারী এ নির্দেশ দেন। সকালে গুলশান আরা বেগম আদালতে হাজির হন। তার পক্ষে আইনজীবী প্রাণনাথ আত্মসমর্পণের আবেদন

দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সমাপনী-নতুন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার

সাম্য, স্বাধীনতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার সাধারণ জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম-২০১১ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে পুঁজিবাদকে নব্য-উদারতাবাদ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়। গতকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে পাঁচ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন ফোরামের যুক্ত

এক রাতের ফুল

দ্ভিদবিজ্ঞানীরা এই প্রথম দুর্লভ প্রজাতির অর্কিড ফুল আবিষ্কার করেছেন। সোনালি হলুদ রঙের এ ফুলগুলো দেখা গেছে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপে। এ বিশেষ অর্কিডের ফুলগুলো শুধু রাতেই ফোটে। তবে এর বিচিত্র স্বভাব সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও বিস্তারিত জানতে পারেননি। নেদারল্যান্ডসের এক উদ্ভিদবিজ্ঞানী নিউগিনিতে অভিযান পরিচালনার সময় এর সন্ধান পান। লিনিয়ান সোসাইটির বোটানিক্যাল জার্নালে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তিনি

উত্তাল মিসর

সেনাশাসন অবসানের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে আবারও লাখো মানুষের বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মিসর। ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল এলবারাদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছে। তবে এলবারাদি এখনও প্রস্তাবটি গ্রহণ করেছেন কি-না তা জানা যায়নি। এর আগে সোমবার গভীর রাতে সামরিক শাসকগোষ্ঠীর অধীনে গঠিত মন্ত্রিসভা সেনাশাসন বিরোধী ব্যাপক সহিংস আন্দোলনের মুখে পদত্যাগ

ইভেন্ট অব দ্য উইক-হাসি-গানে কাটল দিন by পিন্টু রঞ্জন অর্ক

ন্ধুদের কেউ দুষ্টুমির ছলে আবীরে রাঙিয়ে দিচ্ছে বন্ধুর মুখ, টি-শার্টে মনের কথা লিখছে কেউ, কারো ব্যস্ততা স্মরণীয় এসব দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতে। ছেলেদের গায়ে মেরুন রঙের টি-শার্ট। তাতে লেখা, 'মনের গহিনে প্রদীপ জ্বেলে এসো বন্ধু বিদায় জানাই'। মেয়েরা পরেছেন আকাশি নীল শাড়ি। ১৭ নভেম্বর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের 'র‌্যাগ ডে' অনুুষ্ঠান।

চারপাশ : বাকৃবি-নদের বুকে আনন্দ

ড্ডা, গল্প কিংবা নৌকায় ঘুরে বেড়ানো_সব মিলিয়ে দারুণ জমজমাট থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুত্র নদের পাড়। ক্যাম্পাস ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদুল ইসলামবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পূর্ব দিক ঘেঁষে বয়ে যাওয়া পুরনো ব্রহ্মপুত্রের পাড় ছোট-বড় আড্ডায় মুখরিত থাকে প্রতিদিনই। ছাত্রছাত্রীদের কেউ মনের মানুষটির সঙ্গে একান্ত সময় কাটান শান বাঁধানো নদীর ঘাটে বসে। কেউ আবার আপন মনে হেঁটে বেড়ান কোল ঘেঁষে ইট বাঁধানো পথে।

জমে উঠেছে বিসিএস আইসিটি মেলা

মে উঠেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী 'বিসিএস আইসিটিওয়ার্ল্ড ২০১১'। গতকাল প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। এ ছাড়া মেলার ওয়েব ফেয়ারেও দর্শক সমাগম লক্ষ্য করা গেছে। মেলায় প্রায় প্রতিটি পণ্যে ছাড় ও উপহার দেওয়ায় বিক্রিও বেড়েছে বলে আয়োজক সূত্র জানায়।

সচেতনতার বিকল্প নেই

দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া মোটরসাইকেল দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে কথা বলেছেন বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাসিব মোহাম্মদ আহসানষবর্তমান সময়ে মোটরসাইকেলের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে, এর কারণ কী বলে আপনি মনে করেন?ষষমোটরসাইকেলে অন্য গাড়ির চেয়ে তুলনামূলক তাড়াতাড়ি চলাফেরা করা যায়। আর তরুণ যুবকদের মধ্যে মোটরসাইকেলের চাহিদাও একটু বেশি।

দুর্ঘটনা :কান্না থামে না

কারও বাসায় বেড়াতে গেলেও মায়ের হাতে ছাড়া খাবার খেতে চাইত না নেহা। মা-ই ছিল নেহার সবকিছু। চোখের সামনে সেই মায়ের মৃত্যু রাজধানীর উদয়ন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী শিশু নেহা কোনোভাবেই মানতে পারছে না। গত ১০ নভেম্বর রাজধানীর আসাদ গেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন নেহার মা মাসুদা বেগম চাঁদনী । ঢাকার পলাশী এলাকার বাসা থেকে বান্ধবীর স্বামী মোফাজ্জেল হোসেনের সঙ্গে মেয়ে নেহাকে নিয়ে বান্ধবীর বাসা উত্তরায়

গোটা পরিবারই একসঙ্গে!

রাজপথে প্রায়ই চোখে পড়ে এক মোটরসাইকেলে চড়ে এক পরিবারের সবাই যাতায়াত করছেন। ঝুঁকি জেনেও এক মোটরসাইকেলে বাবা-মা তাদের ছোট ছোট শিশুকে নিয়ে এমন বিপজ্জনকভাবে চলাচল করছেন। শিশুর বয়স দুই থেকে তিন বছর হলে তাকে মোটরসাইকেলের একদম সামনে বসানো হয়। মাঝখানে এর চাইতে বয়সে বড় শিশুটিকে বসিয়ে বাবা-মা আগে-পিছে বসেন।

বেপরোয়া মোটরসাইকেল

ঢাকাসহ সারাদেশে যানজট, পরিবহন সংকট মোকাবেলা, স্বল্প খরচ এবং দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দেখতে সুন্দর ও ফ্যাশনেবল হওয়ায় অনেক সময় এটি হয়ে উঠছে অবস্থাপন্ন বহু তরুণের প্রতিদিনের ফ্যাশনের অংশ। গ্রামাঞ্চলেও যাত্রী পরিবহনের জন্য ভাড়ায় চলছে মোটরসাইকেল। তবে আশঙ্কার কথা হলো, মোটরসাইকেলের ব্যবহার দিন দিন যত বাড়ছে, দুর্ঘটনাও তত বাড়ছে।

পুলিশের সহযোগিতায় মাদক সেবন! by ফিরোজ শিবলী,

ট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার মাদক মামলার আসামি নিজামউদ্দিন (২৭)। হাজিরা দেওয়ার জন্য তাকে কারাগার থেকে আদালতে পাঠানো হয়। রাখা হয় আদালতের মহানগর হাজতখানায়। আসামির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ টাকা পেলে ভুলে যায় নিজের দায়িত্ব। ২০০ টাকা দিয়ে হাজতখানা থেকে বেরিয়ে পুলিশের সহায়তায় হেরোইন সেবন করে নিজাম। পরিমাণে বেশি খাওয়ায় তার মুখ দিয়ে ফেনা ঝরে।

বিক্রির নতুন কৌশল-কোমল পানীয়ের বোতলে বাংলা মদ by শহীদ উদ্দীন চৌধুরী,

ক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার সর্বত্র ফেলে দেওয়া বিভিন্ন কোমল পানীয়র খালি বোতলে ভরে বাংলা চোলাই মদ বিক্রি হচ্ছে। মাদক ব্যবসায়ীরা এলাকার কোমল পানীয়ের দোকানগুলো থেকে বিক্রি করা কোমল পানীয়ের খালি বোতল নামমাত্র মূল্যে কিনে নিয়ে ওইসব বোতলে বাংলা চোলাই মদ ভরে তা কোমল পানীয়ের নামে নির্বিঘ্নে বিক্রি করে দিচ্ছে মাদকাসক্তদের কাছে। আর মাদকসেবীরাও নিশ্চিন্তে ওইসব মদ পান করে যাচ্ছে।

সর্বনাশা জাহিদ by মাসুম মিজান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করেছেন হাফিজুর রহমান জাহিদ। বিত্তশালী ও সুন্দরী পাত্রীর অভিভাবকরাই ছিল তার প্রধান টার্গেট। নিখুঁত অভিনয়ের মাধ্যমে নিমেশেই তাদের মন জয় করতেন জাহিদ। এরপর শুরু হতো ওইসব পরিবারকে সর্বস্বান্ত করার অমানবিক খেলা। এভাবে গত চার বছরে অসংখ্য মেয়ের চরম সর্বনাশ করা হয়েছে।

ওরাও ভয়ঙ্কর by সাহাদাত হোসেন পরশ ও আতাউর রহমান

রা কেউ পেশাদার কিলার নয়। নিজেদের ভাণ্ডারে নেই কোনো আগ্নেয়াস্ত্র। তাদের কেউই কিলিং মিশনে ভাড়ায়ও খাটে না। অথচ তারা অবলীলায় মানুষকে খুন করছে। দেখে মনেই হবে না, ওদের মাধ্যমেই সংঘটিত হচ্ছে ভয়ঙ্কর সব খুনের ঘটনা। গা শিউরে ওঠা সব খুনের পর আলামত নষ্ট করে দায় এড়াতেও চেষ্টার ত্রুটি নেই তাদের। নিত্য-নতুন কৌশলে আলমত নষ্ট করে অন্যকে ফাঁসিয়ে দেওয়ায়ও তারা সিদ্ধহস্ত।

জিন্স রঙিন তারুণ্য by রিয়াসাদ হোসাইন সানভী

তারুণ্য মানেই যেন একটি নাগরিক ব্যাপার! এমন ধারণার পক্ষে-বিপক্ষে বিতর্ক থাকতে পারে; থাকা উচিত। তবে শহুরে হাওয়া এ শব্দটির গায়ে লাগুক বা না লাগুক, এ প্রজন্মের পোশাক ভাবনা ও খাদ্যাভ্যাস থেকে শুরু করে সঙ্গীতের ধারা নির্বাচন_ সবকিছুতেই থাকে সময়ের সঙ্গে তাল মেলানোর তাড়া।এই যেমন পোশাক-আশাকের কথাই ধরা যাক না। কয়েকদিন আগেই চলে গেল ঈদ। সবসময়ই দেখা যায় ঈদের কেনাকাটায় সবচেয়ে এগিয়ে তরুণরাই।

বিপদ সামলাও-বুদ্ধি দিয়ে by আশিক মুস্তাফা

রে অতিথি আসার আগে কলিংবেল চেপে আসে। কিন্তু বিপদটা তাও করে না। হঠাৎ এসে সব প্ল্যান-প্রোগ্রাম মাটিতে মিশিয়ে দেয়। হতাশায় ভাসিয়ে টুপ করে একটা ডুব দিয়ে হারিয়ে যায়। বিপদ কখনও সময় মাথায় নিয়ে আসে না। যার ঘাড়ে ভর করে, তার অবস্থা সম্পর্কে মোটেও ভাবে না। যে কোনো সময় যে কাউকে নাকানি-চুবানি খাওয়ানোই তার কাজ। তাই বলে বিপদকে তো তোমরা মাথা চাড়া হয়ে দাঁড়াতে দিতে পার না।

থাকা না থাকার কাব্যকথা by আসিফ

মাদের অজ্ঞাতে, অবহেলায় পৃথিবীর বুক থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে অনেক কিছু। আর এভাবে নিজেদের ভুলে ও দোষে আমরা মানুষরাই দিনদিন পরিবেশ-প্রতিবেশকে করে তুলছি এমন আতঙ্কজনক। একদিন হয়তো ডোডরা পাখি কিংবা ডাইনোসরের মতো মানুষদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর বুকে। এমন আশঙ্কার বিষয়ে নিজের বোধকে উস্কে দিতে এ সংখ্যার প্রচ্ছদ রচনা লিখেছেন পেশাদার বিজ্ঞানবক্তা আসিফ

অবহেলিতদের মাঝে শেরপুর সুহৃদ by দবাশীষ ভট্টাচার্য

শেরপুরে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে গত ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে হরিজন ও বাসফোর সম্প্রদায়ের অবহেলিত শতাধিক শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শেরপুর শহরের শীতলপুর হরিজন পল্লীতে সমকালের শেরপুর প্রতিনিধি এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সকালে জেলা সুহৃদ সমাবেশের বন্ধুদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশের মধ্য দিয়ে সুহৃদ নবযাত্রা শুরু করবে-গোলাম সারওয়ার by সালমান তারেক শাকিল

গামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমীতে আয়োজিত সুহৃদ মহাসমাবেশ সফল করতে সারাদেশের সুহৃদদের আহ্বান জানিয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।১৯ নভেম্বর বিকেলে সমকাল কার্যালয়ে মহাসমাবেশ প্রস্তুতি সভায় তিনি বলেন, মহাসমাবেশ হচ্ছে সমকাল এবং সুহৃদ সমাবেশের নতুনভাবে আত্মপ্রকাশের অংশ। এদিন থেকে সমকালের নবযাত্রা শুরু হবে।

গৌতমের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ by হাসানউজ্জামান

সুহৃদ ও সহকর্মীদের চোখের জল, শ্রদ্ধা ও ভালোবাসায় ১৭ নভেম্বর ফরিদপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সমকালের সাবেক ব্যুরোপ্রধান গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে গৌতমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বক্তারা গৌতমের খুনের বিচার প্রক্রিয়া দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

নতুন দিনের স্বপ্ন আঁকা নবান্ন দিন

তুন ধানের ঘ্রাণে এখনও গ্রামবাংলার বাতাসভরে ওঠে। বর্ষার শেষে লাগানো আমন কাটা হয় শীতের শুরুতেই। সেই নতুন ধানে তৈরি হয় খই, মুড়ি-মুড়কি আর রকমারি পিঠা-পায়েস। রাতভর চলতে থাকে গুরু-শিষ্যের লড়াই, লোকগানের আসর। নতুন ধান কাটাও রীতিমতোউৎসবের ব্যাপাররাজু আহমেদ বনিনগরজীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও একটু কৃত্রিম সুখ পাই যখন প্রাণ-প্রকৃতি বিষয়গুলো চিন্তা করি। সঙ্গে সঙ্গে সংক্রমিত হয় দুশ্চিন্তার বিষয়টিও।

শীতের সবজি গাজর উপকারী

ধুনিক বিশ্বে গাজর অতি পরিচিত একটি সবজি। প্রাচীনকালেই গ্রিক এবং রোমানরা এ সবজিটি খাদ্য হিসেবে গ্রহণ করেছিল।গাজরে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, শ্বেতসার, ক্যালসিয়াম এবং ফসফরাস।ষ গবেষকদের তথ্যমতে, গাজরের আদিভূমি ভূমধ্যসাগরীয় এলাকা।প্রতি ১০০ গ্রাম গাজরে যেসব উপাদান আছে তা হলো_ আমিষ ১.২ গ্রাম, শর্করা ২.৭ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, খনিজ লবণ ০.৯ গ্রাম, ভিটামিন-এ ৮৩৫ মাইক্রোগ্রাম, ভিটামিন-বি-১

রান্না হবে বাতাসে

তেলে ভাজা খাবার মজাদার হলেও তাতে আছে কোলেস্টেরলের ভয়। অ্যাসিডিটিও একটা সমস্যা। তবু রসনা যেন কোনো বাধা মানতে চায় না। মজার ব্যাপার হলো, এখন আর কোনো খাবার তেলে ভাজতে হবে না। বাতাসেই সব কাজ সারা যাবে। নিছক গল্প মনে হলেও এটিই এখন সত্য। সম্প্রতি ইলেকট্রনিকস কোম্পানি ফিলিপস 'এয়ার ফ্রায়ার' নামে একটি ফ্রায়িং মেশিন আবিষ্কার করেছে। এতে তেল ছাড়া সবকিছু ভাজা যাবে।

নরওয়ের কহিনূরের সঙ্গে লালন

জকের সরাসরি অনুষ্ঠানে কোন গানগুলো গাইবেন?অনুষ্ঠানটি যদিও লাইভ চলবে, তার পরও আমরা কিছু গান পছন্দ করে রেখেছি। এর মধ্যে আছে আমাদের নতুন অ্যালবামের ৪-৫টি গান। অ্যালবামে থাকা বাউলসম্রাট শাহ আবদুল করিমের 'বসন্ত বাতাসে' ও 'আমি গান গাইতে পারি না' গানগুলো করব। এ ছাড়া আমাদের দুটি একক 'ক্ষ্যাপা' ও 'বিপ্রতীপ' অ্যালবামের গানগুলো লাইভে পরিবেশন করব।

খেলব কই? by পিন্টু রঞ্জন অর্ক

শীত এলেই ক্যাম্পাসে শুরু হয় খেলার ধুম। হলের আঙিনা থেকে খেলার মাঠে চলে হরেক খেলার প্রতিযোগিতা। নানা কারণে ক্যাম্পাসগুলোতে কমে যাচ্ছে খেলাধুলা। ক্যাম্পাসে খেলাধুলার হালহকিকত নিয়ে লিখেছেন পিন্টু রঞ্জন অর্কক্রীড়াক্ষেত্রে ঢাবি : মুহসীন হলের মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন তরুণ। খেলা থামিয়ে এই দলেরই একজন তীর্থ জানালেন, 'সময় পেলেই আমরা খেলতে আসি। মাঝেমধ্যে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়েও খেলি।' ঢাকা

লিবিয়ায় নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা-'সাইফকে হস্তান্তর করা হবে না'

লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে। এ মন্ত্রিসভার মাধ্যমেই প্রথমবারের মতো এনটিসির একজন সামরিক কমান্ডারকে মন্ত্রী করা হয়েছে। ওসামা আল জুয়ালি নামের এ কমান্ডার গত আগস্টে গাদ্দাফি বাহিনীর হাত থেকে ত্রিপোলির নিয়ন্ত্রণ নেওয়ার সময় বিদ্রোহীদের নেতৃত্ব দেন। নতুন মন্ত্রিসভা জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে।

লেন্সই ভেসে উঠবে ই-মেইল!

টারমিনেটর ধাঁচের সায়েন্স ফিকশন চলচ্চিত্রেই সচরাচর এমনটি দেখা যায়। যন্ত্র-মানবের চোখে ভেসে উঠছে কম্পিউটারজাত হলোগ্রাফিক ছবি। এবার বাস্তবের মানুষের ক্ষেত্রেও বিষয়টি সত্য হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বিজ্ঞানীদের দাবি, তাঁরা এমন ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত কন্টাক্ট লেন্স উদ্ভাবনের পথে রয়েছেন, যার মাধ্যমে আপনার চোখের সামনেই কোনো টেঙ্ট, ই-মেইল বার্তা বা ছবি ভেসে উঠবে।

এনকাউন্টারের নামে ঠাণ্ডা মাথায় খুন!

ভারতের গুজরাট রাজ্যে পুলিশের সঙ্গে 'গুলি বিনিময়ে' কলেজছাত্রী ইশরাত জাহানসহ চারজনের মৃত্যুর ঘটনা সম্পূর্ণ সাজানো। বিশেষ তদন্তদলের (এসআইটি) প্রতিবেদনে উঠে এসেছে এ সত্য। ২০০৪ সালের ১৫ জুন ওই ঘটনার পর থেকে পুলিশ দাবি করছিল, ইশরাতসহ নিহত চারজনই জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) সক্রিয় সদস্য ছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করতে চেয়েছিল তারা। ২০০২ সালের দাঙ্গার ঘটনার প্রতিশোধ নিতে এ পরিকল্পনা করা হয়েছিল।

ইরানের ওপর নতুন অবরোধ যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডার

রানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে গত সোমবার এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা। অবরোধের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। রাশিয়া বলেছে, এ অবরোধ 'অবৈধ ও অর্থহীন'।যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জানিয়েছে, এ মাসের শুরুর দিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরান প্রসঙ্গে যে প্রতিবেদনটি দিয়েছে, তার

স্বপ্নের বাড়ির খোঁজে

কসময় সিঙ্গাপুর সম্পর্কে যে কথাটি বলা হতো, এখন মুম্বাই সম্পর্কে ঠিক সেই কথাটাই বলা হচ্ছে। শহরটি আর পাশে বাড়ার সম্ভাবনা নেই। এখন বাড়ছে ওপরের দিকে। সোজাভাবে বলতে গেলে, মুম্বাই শহরে এখন আর কোনো খোলা জমি নেই যেখানে নতুন বাড়ি তৈরি হতে পারে। অথচ বলিউড সুপারস্টার আমির খান সেই অসাধ্য সাধনের চেষ্টায় রয়েছেন। স্বপ্নের বাড়ি তৈরির জন্য তিনি মুম্বাইয়ের বুকে খুঁজছেন একখণ্ড জমি।

'রকস্টার'-এর পর by ফারহানা আদৃতা

নার্গিস ফখরির রুপালি পর্দায় অভিষেক হলো 'রকস্টার' ছবির মাধ্যমে। শুরুতেই দর্শকদের মন কেড়েছেন বিদেশিনী এই সুন্দরী। 'রকস্টার' ছবির সাফল্য নায়ক রণবীর কাপুরের ঝুলিতে গেলেও নতুন নায়িকা নার্গিসকে নিয়েও বেশ তোলপাড় শুরু হয়েছে বলিউডে। অগণিত দর্শক সুন্দরী, আকর্ষণীয় এই নবাগতার প্রেমে পড়ে গেছেন। অনেক চিত্রনির্মাতা এরই মধ্যে তাঁকে বেশ কিছু নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাবও দিয়েছেন।

সাক্ষাৎকার-সিল্ক স্মিতার মতো সাহসী হওয়ার চেষ্টা করেছি by অনন্য রেজা করিম

দ্য ডার্টি পিকচার' ছবিটি নির্মাণের আগে থেকেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী ২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। দক্ষিণী ছবির একসময়ের হট সেনসেশন সিল্ক স্মিতার বাস্তব জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত বায়োগ্রাফিক্যাল ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। এত দিন বিভিন্ন ছবিতে তাঁকে যে রূপে দেখা গেছে, এর চেয়ে সম্পূর্ণ বিপরীত ও ভিন্ন ইমেজে তাঁকে দেখা যাবে এ ছবিতে।

সাক্ষাৎকার-নজরুলসংগীতের একক অ্যালবাম করব

রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে রয়েছে নীরব খানের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ফোনোলাইভ স্টুডিও কনসার্ট 'মিউজিক ক্লাব'। অনুষ্ঠানের আজকের শিল্পী কণা। অনুষ্ঠান এবং অন্যান্য বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন রবিউল ইসলাম জীবনআপনি গান প্র্যাকট্রিস করছেন নাকি? পাশে যন্ত্রের শব্দ শোনা যাচ্ছে।
হ্যাঁ। আমি এখন রামপুরার রকার্স অপেরা প্র্যাকটিস প্যাডে।

৩০ বছর পূর্তিতে পরিচালকদের নানা আয়োজন by সুদীপ কুমার দীপ

বছরই বাংলাদেশ পরিচালক সমিতি প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে। ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর এফডিসির আবদুল জব্বার খান পাঠাগারে ৪০ জন সদস্য নিয়ে সমিতিটি যাত্রা শুরু করে। সমিতির ৩০ বছর পূর্তিতে পরিচালকরা এবার জোর উদ্যোগ নিয়েছেন। ২৩ ডিসেম্বর থেকে ঢাকার বলাকা, মধুমিতা, সনি ও এশিয়া প্রেক্ষাগৃহে তাঁরা আয়োজন করছেন কালজয়ী পরিচালকদের নির্মিত ছবির প্রদর্শন। সপ্তাহজুড়ে অন্তত ৩০টি ছবি সেখানে প্রদর্শিত হবে।

মৌসুমী নয় মৌমি... by গোলাম রাব্বানী

লচ্চিত্রে এসে নিজেদের প্রকৃত নাম পরিবর্তন করেছেন, এমন উদাহরণ কম নয়। সেই তালিকায় এবার লাঙ্ তারকা মৌসুমীও যুক্ত হয়েছেন। এত দিন তিনি মৌসুমী নামেই কাজ করছিলেন নাটকে। তবে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে নামটা তাঁর পরিবর্তন করতেই হলো। অনিমেষ আইচের পরিচালনায় 'না মানুষ' ছবিতে এই লাঙ্ তারকা মৌমি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আর এখন থেকে তিনি মৌমি নামটাই ব্যবহার করবেন চলচ্চিত্র ও নাটকে।

নিরুত্তাপ, নিরাসক্ত রোনালদো

ছরে কয়টি এল ক্লাসিকো-ই বা হয়! সত্যিকার অর্থে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ওই লড়াইগুলোতেই পরস্পরের মুখোমুখি হন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু অন্য সব খেলাতেও যে প্রচ্ছন্নে থাকেন তাঁরা। বৈশ্বিক শ্রেষ্ঠত্বের অদৃশ্য এক দ্বৈরথে প্রতি ম্যাচেই লড়তে হয় তাঁদের। মেসিকে রোনালদোর বিপক্ষে, রোনালদোকে মেসির।
সাম্প্রতিক সময়ে রোনালদোকে মোকাবিলা করতে হচ্ছে আরেক সমস্যার।

ভারতের ক্যাচ ফেলার মহড়া, দিন ওয়েস্ট ইন্ডিজের

প্রথম দুই টেস্টেই হার, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় শেষ টেস্টে খেলতে নামার আগে জানা গেল এ ম্যাচে খেলতে পারছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। কিন্তু মুম্বাই টেস্টের প্রথম দিনে সব দুশ্চিন্তা একেবারে উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চার তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান। এক থেকে চার নম্বর পর্যন্ত নামা চার ব্যাটসম্যানই পেরিয়েছেন ৫০, সুবাদে প্রথম দিনশেষে ২ উইকেটে ২৬৭ রান তুলে নিয়ে হোয়াইটওয়াশের শঙ্কা কিছুটা দূরে ঠেলে দিয়েছে সফরকারীরা।

বোলারদের দিনে ব্যাটিং-ব্যর্থতা

রেকটু হলে ম্যাচে তাঁর দ্বিতীয় হ্যাটট্রিকের অনন্য কীর্তিই গড়ে ফেলেছিলেন মোহাম্মদ শরীফ! আগের দিন নিজের প্রথম ওভারেই সেটি করে দেখানো এ পেসার কাল টানা দুই বলে উইকেট নিলেন তৃতীয় ওভারে এসে। বরিশাল অধিনায়ক জাভেদ ওমর ঢাকার অধিনায়কের হ্যাটট্রিক ঠেকালেও জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচগুলোর দ্বিতীয় দিন বোলারদের সাফল্যের বিপরীতে ব্যাটিং-ব্যর্থতার ছবিও কম বড় হয়ে উঠছে না।

বার্সা-ইন্টারের 'সেরা' হওয়ার ম্যাচ

চ্যাম্পিয়নস লিগের একটি মাত্র গ্রুপেই দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে গেছে নক আউট পর্বের দুই দল। 'এইচ' গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে সেই দুই দল। কেবল গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ বাকি বলে এই লড়াইয়ের গুরুত্ব কম থাকার কথা। এই দুই দলের দ্বৈরথই আজকের হাইলাইটস। দল দুটির নাম যে বার্সেলোনা ও এসি মিলান।বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে। আজকের লড়াই সানসিরোতে।

মুখোমুখি প্রতিদিন-বেশি স্থানীয় খেলোয়াড় খেলিয়ে ঝুঁকি নিতে চাইনি

দায়িত্ব নিয়েই পোখরা সফল কাপে শেখ জামালকে চ্যাম্পিয়ন করেছেন সাইফুল বারী টিটু। কিন্তু এ টুর্নামেন্টের মান নিয়ে অনেকের মধ্যেই রয়ে গেছে প্রশ্ন। দলের কোচের কাছ থেকে এটিসহ আরো অনেক বিষয়েই জানার চেষ্টা করেছে কালের কণ্ঠ স্পোর্টসকালের কণ্ঠ স্পোর্টস : প্রথমত আপনাকে অভিনন্দন। দায়িত্ব নিয়েই একটি টুর্নামেন্টে শেখ জামালকে চ্যাম্পিয়ন করিয়েছেন। কিন্তু টুর্নামেন্টটির মান সম্পর্কে কেউ কেউ প্রশ্ন তুলছেন...

হারে টেস্ট ক্রিকেটের জয় দেখছেন স্মিথ

ভারত-ওয়েস্ট ইন্ডিজের ইডেন টেস্টের প্রথম বলটা ক্রিজে পড়ার সময় গ্যালারিতে দর্শক ছিল ২০০ জন! ৬৭ হাজার দর্শকের ইডেনে যা সিন্ধুতে বিন্দুও নয়। খাঁ খাঁ ইডেন দেখে ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টির উচ্ছলতায় টেস্টের মৃত্যুঘণ্টা শুনছিলেন অনেকে। তবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার জোহানেসবার্গ টেস্টের পর গ্রায়েম স্মিথ জানাচ্ছেন, এখনই টেস্টের 'জুরাসিক পার্ক' হয়ে যাওয়ার সময় হয়নি।

'আমরা সবাই বোলার'

কোনো ইনিংসে দলের ১১ জন ক্রিকেটারই বল করেছেন_টেস্ট ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে ১০ জন বল করার সাধ মিটিয়েছেন একবার দুবার নয়, ১৪ বার! অথচ কদিন আগে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেটকিপিং গ্লাভস খুলে বল করতে শুরু করায় কপিল দেবের মতো ক্রিকেটারও কী সমালোচনাটাই না করলেন! ধোনি বল হাতে তুলে নিয়েছিলেন জহির খানরা ইনজুরিতে পড়ায়।

বিদেশি কোচের সন্ধানে আবাহনী

বার তারা আটঘাট বেঁধেই নামতে চাইছে লড়াইয়ে। গত লিগের চতুর্থ দল আবাহনী ভুল শুধরে হয়েছে শক্তিশালী। এই দলকে সঠিক পথে চালাতে লাগবে একজন দক্ষ চালক। যথারীতি সেই চালক হবেন বিদেশি। সেই উপযুক্ত বিদেশি কোচের খোঁজে নেমেছে আকাশি-নীলরা।গত শনিবার থেকে নতুন মৌসুমের আবাহনীর প্র্যাকটিস শুরু হয়ে গেছে পুরনো যোদ্ধা অমলেশ সেনের তত্ত্বাবধানে। আজীবন আবাহনীর সঙ্গী অমলেশ; আগেও ছিলেন, এখনো আছেন।

সান্ত্বনা শুধু সালমা আর নাকফুল by কামরুল হাসান

ধরা স্বপ্নটা সত্যি হলো না।আপাতত কফিনবন্দি হয়ে যাওয়া সেই স্বপ্ন চাপা দিয়ে রাখতে হবে আরো অনেক দিন। তারপর আরো একটা বিশ্বকাপ বাছাই পর্ব আসবে। আমাদের সালমা-শুকতারা-খাদিজারা আটঘাট বেঁধে নামবেন। আমরা স্বপ্ন কফিনের ডালা খুলব...।সে অনেক দূরের কথা যদিও। দূরের আশা। কিন্তু সাকিব-মুশফিক আর তামিমদের মতো সালমা-খাদিজাদেরও বিশ্বকাপে দেখতে হলে সম্বল সেই ধন্য আশা কুহকিনী!

ঢাকা বইমেলা এবার ঢাকায় থাকছে না-গ্রন্থকেন্দ্রের আয়োজনে ভেন্যু রাজশাহী by আজিজুল পারভেজ

'ঢাকা বইমেলা' এবার ঢাকায় থাকছে না। টানা ১৭ বছর চলার পর এবার এর ব্যত্যয় ঘটছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এ মেলা এখন থেকে এক বছর পর পর অনুষ্ঠিত হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবার ঢাকা বইমেলার বদলে রাজশাহীতে বইমেলা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঐতিহ্য-আহছান মঞ্জিল জাদুঘর আসছে নতুন রূপে by নওশাদ জামিল

পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহছান মঞ্জিল জাদুঘর দেখা যাবে নতুন রূপে। জাতীয় জাদুঘরের পর ডিজিটাইজড হচ্ছে এ জাদুঘরও। এর সুবাদে জাদুঘরের গ্যালারিতে স্থান পাওয়া নিদর্শনগুলো ইন্টারনেটে দেখার সুযোগ হবে।সরেজমিনে দেখা যায়, ডিজিটাইজ করার লক্ষ্যে আহছান মঞ্জিল জাদুঘরের গ্যালারিগুলো সাজানো হয়েছে নতুন রূপে। আগের ২৩ গ্যালারির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ১১টি গ্যালারি। সেসব গ্যালারির জন্য সংগ্রহ করা হয়েছে ৯২টি নিদর্শন।

রহস্যে ঢাকা সুপ্তির স্বেচ্ছাবন্দিত্ব-স্বামী আশরাফকে খুঁজছে পুলিশ by রাব্বী রহমান

রাজধানীর সেগুনবাগিচা থেকে উদ্ধার হওয়া আজমেরী সুপ্তি জেসি ও তাঁর সন্তানের স্বেচ্ছাবন্দিত্বের বিষয়ে পুলিশ এখনো রহস্যাচ্ছন্ন। তেজগাঁওয়ে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে সুপ্তি আগের মতোই আচরণ করছেন; তাঁর কথাবার্তা অসংলগ্ন। ঢাকায় তাঁর স্বামীর বড় ভাই ও কয়েকজন আত্মীয়ের খোঁজ পাওয়া গেছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু-অনিয়মের দায়ে ৪০০ এনজিওর সঙ্গে চুক্তি বাতিল by অভিজিৎ ভট্টাচার্য্য

সারা দেশে গত বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনিয়মের কারণে ৪০০ এনজিওর সঙ্গে চুক্তি বাতিল করেছে মন্ত্রণালয়। কালো তালিকাভুক্ত করা হয়েছে তিনটি এনজিওকে। এ অবস্থায় এনজিও-সংশ্লিষ্টতার বাইরে থেকেই আজ বুধবার শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী।

অপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত by আবুল কাশেম

রাজস্ব আয় বাড়াতে অপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে বিলাসবহুল প্রসাধনসামগ্রী ও বিত্তবানদের আনা খাদ্যপণ্য। এসব পণ্যের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাও দশমিক ৫ শতাংশ বাড়ানো হচ্ছে। সরকার আশা করছে, বিশ্বমন্দা সত্ত্বেও রপ্তানি বাড়বে। এ ক্ষেত্রে সরকার নির্ভর করছে তৈরি পোশাক খাতের ওপর।

সশস্ত্র বাহিনী বিভাগের ব্যাখ্যা-চার কারণে নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হয়নি by কাজী হাফিজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কেন সেনাবাহিনী মোতায়েন করা যায়নি_নির্বাচন কমিশনকে (ইসি) এর ব্যাখ্যা জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। এতে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকে সশস্ত্র বাহিনীর সঙ্গে কোনো আলোচনা না হওয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে সেনাবাহিনী মোতায়েনের বিস্তারিত কর্ম-পরিকল্পনা পরে জানানো হবে বলা, সময় স্বল্পতার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না নিতে পারা এবং গোয়েন্দা প্রতিবেদনে

মেয়র লোকমান হত্যাকাণ্ড-'এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার করা যায় না'-আসামি গ্রেপ্তার না হওয়া ও তদন্তে ধীরগতিতে ক্ষোভ by পারভেজ খান ও সুমন বর্মণ,

রসিংদীবাসীর কাছে মঙ্গলবার হলো শোকের দিন, হারানোর দিন। কারণ এমনই এক মঙ্গলবারে নরসিংদীবাসী হারিয়েছে তাদের প্রিয় নেতা পৌর মেয়র লোকমান হোসেনকে। লোকমান হত্যাকাণ্ডের পর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গেছে তিনটি মঙ্গলবার। কিন্তু স্বজনহারা নরসিংদীবাসীর চোখের জল যেন নাড়া দিতে পারেনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে। ঘটনার দীর্ঘ ২১ দিনে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও এদের মধ্যে এজাহারভুক্ত

আশিয়ান হাউজিংয়ে রাজউকের উচ্ছেদ অভিযান

নুমোদনহীন হাউজিং কম্পানি আশিয়ান হাউজিংয়ের প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে দুটি বিলবোর্ড ও কিছু অবকাঠামো উচ্ছেদ করেছে রাজউক। গতকাল মঙ্গলবার পূর্বাচল প্রকল্পসংলগ্ন এলাকায় রাজউকের উচ্ছেদকারী দল এ অভিযান চালিয়ে আশিয়ান হাউজিংয়ের এসব অবৈধ বিলবোর্ড ও স্থাপনা গুঁড়িয়ে দেয়।রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা কালের কণ্ঠকে জানান, নিয়ম লঙ্ঘনের অভিযোগে রাজউক এর আগেও আশিয়ান সিটিকে

পবিত্র কোরআনের আলো-মুসা (আ.)-এর সঙ্গে মোকাবিলায় জাদুকররা শোচনীয়ভাবে পরাজিত ও লাঞ্ছিত হয়

১৫. ক্বা-লূ ইয়া-মূছা ইম্মা আন্ তুলকি্বইয়া ওয়া ইম্মা আন্ নাকূনা নাহ্নুল মুলক্বীন।১১৬. ক্বা-লা আলক্বূ; ফালাম্মা আলক্বাও ছাহারূ আ'ইউনান না-ছি ওয়াছ্তার্হাবূহুম ওয়া জা-ঊ বিছিহ্রিন আ'যীম। ১১৭. ওয়া আওহাইনা ইলা মূছা আন আলকি্ব আ'সা-কা; ফাইযা হিয়া তাল্ক্বাফু মা ইয়া'ফিকূন। ১১৮. ফাওয়াক্বাআ'ল হাক্কু ওয়াবাত্বালা মা কা-নূ ইয়া'মালূন। ১১৯. ফাগুলিবূ হুনা-লিকা ওয়ানক্বালাবূ সা-গিরীন।

কায়সার জামান অ্যাডভোকেট-আগামী দশকে এশিয়ার বিশুদ্ধ পানি সংকট

পানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সসীম ও অপরিবর্তনীয় একটি উৎস, যা জীবনের জন্য অত্যাবশ্যকীয়। পানি শস্য উৎপাদনে, স্বাস্থ্যরক্ষায়, অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক এবং প্রতিবেশ ও প্রাচুর্য রক্ষা করে। জীবনরক্ষায়, জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পানির ভূমিকা কী, তা বলার অপেক্ষা রাখে না। জল বা স্থল ব্যবহারকারী একটি প্রাণী বোঝে, পানিতে যদি সে ডিম ছাড়তে না পারে, তাহলে আর নতুন প্রাণের জন্ম হবে না।

পরিকল্পিত হত্যাকাণ্ড ও প্রতিকারের উপায় by মমতাজউদ্দীন পাটোয়ারী

সুনির্দিষ্ট লক্ষ্য সাধনে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কাউকে হত্যা করার নাম পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি বা ব্যক্তিরা হত্যার আশঙ্কা করলেও হত্যার দিন, ক্ষণ ও স্থান জানেন না। অন্যদিকে পরিকল্পনাকারী দীর্ঘদিন ধরেই হত্যাকাণ্ড সম্পন্ন করার জন্য একাধিক দিন, ক্ষণ ও স্থান নির্ধারণ করে অবশেষে তা ঘটিয়ে থাকে। এ ক্ষেত্রে পরিকল্পনাকারীচক্র নিজের অংশগ্রহণ ছাড়াও বিশ্বস্ত, দক্ষ ও অভিজ্ঞ হত্যাকারীকেও পরিকল্পিতভাবে যুক্ত করে থাকে।

হারিয়ে যাচ্ছে কত জাতের ধান!-সংরক্ষণে জরুরি উদ্যোগ নিতে হবে

ছোটবেলায় পড়া সেই বিখ্যাত ছড়াটির কথা মনে পড়ছে। সব ভুলে যেত বলে চাকরটি বাজারের ফর্দ মুখস্থ করতে করতে যাচ্ছিল, অবশ্য সেখানেও সে গোল বাধিয়েছিল। ফর্দটিতে ছিল, দাদখানি চাল, মসুরের ডাল, চিনিপাতা দই, ডিমভরা কই_এমন আরো কিছু জিনিস। কিন্তু এখন ঢাকার প্রধান বাজারগুলো খুঁজলেও দাদখানি চাল পাওয়া যাবে কি না সন্দেহ। তেমনি রাজদিঘা, লক্ষ্মীদিঘা, বাঁশফুল, চিনিবিলাস_আরো কত রকমের ধান ছিল।

নিষ্ক্রিয় বিআরটিএ-সংস্থাটিকে দুর্নীতিমুক্ত ও যুগোপযোগী করুন

রকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোর মধ্যে বিআরটিএ বোধ হয় সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান। চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং রুট পারমিট দেওয়ার ব্যাপারে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে। দেশের যেসব স্থানে বিআরটিএর অফিস আছে, সেখানেই ঘুষ-দুর্নীতির আখড়া গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া যায়। বিআরটিএ অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না, টাকা দিলে মেলে সবকিছু_এমন অভিযোগ নতুন কিছু নয়। সেখানে প্রকাশ্যেই চলে ঘুষের কারবার।

চরাচর-মাঘী পূর্ণিমার দিঘি

রাজধানী ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর। যদিও হালে দলিল-দস্তাবেজের মাধ্যমে নামকরণ করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা, তথাপিও মানুষের অন্তরে গেঁথে রয়েছে 'বিক্রমপুর' নামটি। বিক্রমপুর বলতে মানুষ যেমন স্বাছন্দ্যবোধ করে, তেমনি নামটি নিয়ে গর্ববোধও করে অনেকে। তাই তো গুণীজনরা দাবি তুলেছেন জেলাটির নামের সঙ্গে অন্তত যেন বিক্রমপুর নামটি জুড়ে দেওয়া হয়। অর্থাৎ মুন্সীগঞ্জ-

ওয়ারেন বাফেট : একজন বিস্ময়কর ব্যক্তি by আবু এন এম ওয়াহিদ

র্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তিন নম্বর হলেন আমেরিকার ওয়ারেন বাফেট। মেঙ্েিকার টেলিকমিউনিকেশন টাইকুন কার্লোস স্লিম এবং মাইক্রোসফটের বিল গেটসের পরই তাঁর স্থান। ব্যবসা জগতে তিনি 'ওরাকল অব ওমাহা' বা 'ওমাহার বিচক্ষণ জন' বলে পরিচিত। তিনি মাল্টিবিলিয়ন ডলার কনগ্লোমারেট 'বার্কশায়ার হ্যাথাও'-এর মূল মালিক এবং চেয়ারম্যান। বর্তমানে তাঁর নিট সম্পদের পরিমাণ তিন হাজার ৭০০ কোটি ডলার।

রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বেসরকারীকরণ by আবুল কাসেম হায়দার

দেশের শিল্প খাত বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে বর্তমানে প্রায় অর্ধেক পরিমাণ মিল-কারখানার উৎপাদন হ্রাস পেয়েছে। পাঁচ বছর যাবৎ দেশে গ্যাস ও বিদ্যুতের অভাবে নতুন কোনো কারখানা গড়ে ওঠেনি। বিদেশি বিনিয়োগ বর্তমানে দেশে নেই বললেই চলে।অন্যদিকে সরকারি শিল্পপ্রতিষ্ঠানের চিত্র আরো করুণ। দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর চিত্র নিয়ে কিছু পর্যালোচনা দরকার।

সময়ের প্রতিধ্বনি-বাংলাদেশকে না জানিয়ে টিপাইমুখ বাঁধ কেন? by মোস্তফা কামাল

বার একটি অঘটন ঘটাল ভারত। ট্রানজিটের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই ভারত আরেকটি বিতর্কিত ইস্যু সামনে নিয়ে এল। এ মুহূর্তে কেন ভারত টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং স্বয়ং বাংলাদেশকে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, 'বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু ভারত করবে না।

সোনার মূল্যবৃদ্ধি-যশোরে স্বর্ণশিল্পীরা বেকায়দায় by ফখরে আলম,

সোনার মূল্যবৃদ্ধির কারণে যশোরের প্রায় হাজারখানেক স্বর্ণশিল্পী বেকায়দায় পড়েছেন। আয় কমে যাওয়ায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। অনেকে ভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সোনার মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে মৃৎ, বাঁশ ও বেত শিল্পের মতো বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্বর্ণ শিল্পেও বিপর্যয় নেমে আসবে।

বসুন্ধরা সিমেন্টের সেমিনারে বক্তারা-অপরিকল্পিত দালান গড়ে কোটি মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে

ধুনিক নগরজীবনের প্রায় সব সুযোগ-সুবিধা এখন ঢাকা শহরে রয়েছে। এ কারণে প্রতিনিয়ত শত শত মানুষ জীবন ও জীবিকার সন্ধানে ছুটে আসছেন রাজধানীতে। অতিরিক্ত জনসংখ্যার চাপে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে দালানকোঠা। আর অপরিকল্পিতভাবে দালানকোঠা গড়ে কোটি মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এ শহরে ভূকম্পনের ঝুঁকি যেভাবে বেড়ে চলেছে, তাতে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

খরচ কমাতে জ্বালানি তেল আসছে বিশাল জাহাজে-দুই লাখ টন তেল নিয়ে কুতুবদিয়ায় দুই 'মাদার ভ্যাসেল' by আসিফ সিদ্দিকী,

ট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল আমদানি হচ্ছে দেড় লাখ টনের বিশাল জাহাজে। মূলত খরচ কমাতে ও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সাগরের গভীরতা কম থাকায় 'মাদার ভ্যাসেল' নামে পরিচিত এসব জাহাজ বন্দরের বহির্নোঙরে আসতে পারে না। তাই গভীর সমুদ্রে অর্থাৎ কুতুবদিয়া এলাকায় এসব জাহাজ নোঙর করে ছোট জাহাজ দিয়ে তেল খালাস করে বিপিসির গুদামে নিয়ে আসা হচ্ছে।

বাংলাদেশের ব্র্যান্ডিং-প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বিজিএমইএ

ন্নত দেশগুলোয় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে রপ্তানিমুখী পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। 'এমাজিং পিপল অব বাংলাদেশ' নামের ওই প্রামাণ্যচিত্রটি ইউরোপসহ বিভিন্ন দেশে দেখানোর মাধ্যমে বাংলাদেশের মানুষ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির চেষ্টা করবে বিজিএমইএ।গতকাল মঙ্গলবার ওই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজিএমইএ ভবনে।

পাটের নতুন বাজার খুঁজছে সরকার-প্রতিনিধিদল যাচ্ছে বিভিন্ন দেশে by ফারজানা লাবনী

রকারি-বেসরকারি পাটকলগুলোর উৎপাদিত পণ্য বিক্রিতে অচলাবস্থা চলছে প্রায় ছয় মাস ধরে। গুদামে অবিক্রীত পড়ে আছে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার পাট ও পাটজাত দ্রব্য। তাই পাটের নতুন বাজার খুঁজছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক প্রতিনিধিদল।

গেটম্যান করেছে পয়েন্টসম্যানের কাজ-হরিয়ানে ইঞ্জিন লাইনচ্যুত পাঁচ ঘণ্টা ট্রেন চলেনি

রাজশাহীর হরিয়ান রেলস্টেশনে গতকাল মঙ্গলবার ভোরে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় পাঁচ ঘণ্টা রাজশাহী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইন পরিবর্তনকারী পয়েন্টসম্যান না থাকায় গেটম্যান ওই দায়িত্ব পালন করতে গিয়ে ইঞ্জিনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে অভিযোগ উঠেছে।

মিরসরাই ট্র্যাজেডি-অভিযোগপত্র পরিবর্তনের আবেদন করা হবে

ট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডি মামলার অভিযোগপত্র পরিবর্তনের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পিপি আবুল হাশেম। এই মামলায় গতকাল মঙ্গলবার আরো পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ২৯ জনের সাক্ষ্য নেওয়া সম্পন্ন হলো। বাকি দুজনের সাক্ষ্য আগামীকাল বৃহস্পতিবার নেওয়া হবে। একই দিন অভিযোগপত্র পরিবর্তনের আবেদন করবেন পিপি। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিনের আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে।

উত্তরায় পোশাক কারখানায় আগুন-আহত একজনকে উদ্ধার

রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার রাতে একটি বহুতল ভবনে অবস্থিত তৈরি-পোশাক কারখানায় অগি্নকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় 'লাসমা ফ্যাশন' নামের প্রতিষ্ঠানটির আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবন থেকে অগি্নদগ্ধ এক যুবককে জীবিত উদ্ধার করে। এ ছাড়া প্রাথমিকভাবে আর কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কারখানাটির মালামাল পুড়ে গেছে।

আলোচনা সভায় আকবর আলি খান-সম্প্রচার নীতিমালার নামে মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায় সরকার

রকার সম্প্রচার নীতিমালার নামে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চায়। নীতিমালা করে এটা আদৌ সম্ভব না। আইন সব কিছুর সমাধান দিতে পারে না।গতকাল মঙ্গলবার বিকেলে 'সম্প্রচার সাংবাদিকতার এক যুগে কী পেয়েছি আমরা?' শীর্ষক আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান এসব কথা বলেন। বিশ্ব টেলিভিশন দিবস-২০১১ উপলক্ষে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মিডিয়া মিউজিয়াম ও সিডনি ইন্টারন্যাশনাল স্কুল।

ঢাকা ঘোষণা পাঠ-শেষ হলো দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম সম্মেলন

পাঁচ দফা অঙ্গীকার-সংবলিত 'ঢাকা ঘোষণা'র মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম বাংলাদেশ-২০১১। গতকাল মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে সমাপনী অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধি ও দক্ষিণ এশিয়ার মানবাধিকার নেতা ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ঢাকা ঘোষণা পাঠ করেন ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম প্রতিনিধি অমিত সেন।

ডিপিডিসির প্রস্তাবে বিইআরসির গণশুনানি-গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ

রাজধানীতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিপিডিসি এর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, এর ওপর গণশুনানির পর বিইআরসির মূল্যায়ন কমিটি এই সুপারিশ করে। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

মোটর শ্রমিক ইউনিয়ন-বগুড়ায় নির্বাচন ঘিরে শ্রমিকদের সংঘর্ষ পাঁচজন আহত

গুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। গতকাল মঙ্গলবার শহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহনকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা সিটি নির্বাচন-ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি-ইসিকে সতর্ক করল বিএনপি

বগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৫ জানুয়ারি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর শুক্রবার। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর (রবি ও সোমবার) এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর বুধবার।

ইভিএমের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-আফজল খানকে নিয়ে ধূম্রজাল by মাসুক আলতাফ চৌধুরী,

ফসিল ঘোষণার মধ্য দিয়ে নগরজুড়ে পুরোমাত্রায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের রঙবেরঙের পোস্টার, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে নগরীর সর্বত্র। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, মতবিনিময়, মিছিল_ সবই চলছে পুরোদমে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নতুন গতি পেয়েছে।

বাঁধ নির্মাণ বন্ধে ভারতের সঙ্গে কথা বলুন-ধামরাইয়ে ছাত্র গণজমায়েতে খালেদা জিয়া by গোবিন্দ আচার্য্য ও মোকলেছুর রহমান,

টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকারকে ভারতের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, টিপাইমুখসহ সব আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদ করতেই হবে। এখনও সময় আছে, বাঁধ নির্মাণ বন্ধে ভারতের সঙ্গে আলোচনায় বসুন। আমরাও সহযোগিতা করব। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অধিকার আদায়ে ভয় পেলে চলবে না।

উদ্যোক্তা-পরিচালকদের নূ্যনতম ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির কমপক্ষে ৩০ শতাংশ এবং এককভাবে পরিচালকদের ২ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। বর্তমানে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের একক বা সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ উলি্লখিত সীমার কম রয়েছে তাদের ক্ষেত্রে আগামী ছয় মাসের মধ্যে শেয়ার কিনে শর্ত পূরণের বাধ্যবাধকতা আরোপ করতে

টিপাইমুখ বাঁধ নিয়ে আগে আলোচনা প্রয়োজন : ঢাকা

ভাটির দেশ হিসেবে বরাক নদীর মতো অভিন্ন নদীতে কোনো প্রকল্প শুরুর আগে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশ বলেছে, টিপাইমুখের প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোনো ধরনের উদ্বেগ ও ভুল বোঝাবুঝি এড়াতে ভারতের 'স্বচ্ছতা'র সঙ্গেই বাংলাদেশকে তথ্য দেওয়া উচিত। ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীতে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি বিষয়ে প্রতিবেদন প্রকাশের চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার

শেয়ারবাজার-সরকারের চূড়ান্ত ঘোষণা আজ

বারবার দিন বদলের পর অবশেষে শেয়ারবাজার নিয়ে সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণার জন্য আনুষ্ঠানিক দিন ধার্য করল সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার বিকেল ৪টায় এসইসির সভাকক্ষে সরকারের এই বিশেষ প্রণোদনা ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

অভিন্ন নদ-নদীতে হস্তক্ষেপ করার আগে আলোচনার তাগিদ ঢাকার

রাকের মতো বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ-নদীগুলোতে হস্তক্ষেপ (ইন্টারভেন) করার আগে এ দেশের সঙ্গে পরামর্শ করার তাগিদ দিয়েছে ঢাকা। বরাক নদের ওপর টিপাইমুখ এলাকায় প্রকল্প নিয়ে অব্যাহত বিতর্কের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে বলে সরাসরি উল্লেখ করা হলেও টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে ভারতকে স্বচ্ছতার

দিল্লির বিবৃতি-বাঁধ হবে, তবে বাংলাদেশের ক্ষতি হবে না

বিতর্কিত টিপাইমুখ বাঁধ নিয়ে অগোচরে চুক্তি করার বিষয়টি স্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের অগ্রগতির কথা জানিয়ে বলেন, ওই প্রকল্পের কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা ও চাষাবাদের জন্য পানি না সরানোর কথা ২০০৯ সালে ভারত সফরকারী বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছিল বলেও তিনি জানান।

খরা তো বটেই, বড় ভূমিকম্পেরও কারণ হতে পারে টিপাইমুখ by আরিফুজ্জামান তুহিন ও ওবায়দুর রহমান মাসুম

সুরমা ও কুশিয়ারার প্রাকৃতিক জলপ্রবাহ শুকিয়ে গিয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ধান আগের মতো ফলবে না। বন্ধ হয়ে যাবে হাওর অঞ্চলের একফসলি জমিতে ধানচাষ। শুধু সিলেট ও মৌলভীবাজারেই যথাক্রমে ৩০ হাজার ১২৩ হেক্টর এবং ৫২০ হেক্টর প্লাবনভূমি কমে যাবে। বর্ষায় জলমগ্ন হবে না সুরমা ও কুশিয়ারার উজানের ৭১ শতাংশ এলাকা।

টিপাইমুখ নিয়ে প্রতিবাদ করুন আমরাও সঙ্গে আছি : খালেদা by মোশাররফ বাবলু ও আবু হাসান,

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'আওয়ামী লীগ জনগণের সরকার নয়, তাঁবেদার সরকার। তাই টিপাইমুখ বাঁধ নির্মাণে কোনো প্রতিবাদ করছে না। সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদ করছে না। ওরা ৫২ নদীতে বাঁধ দিয়েছে। যে কারণে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে।' তিনি সরকারের উদ্দেশে বলেন, 'ভয়ের কিছু নেই। প্রতিবাদ করুন, আমরাও আপনাদের সঙ্গে থাকব। এই নদী শুধু ভারতের নয়, এতে আমাদের ন্যায্য অধিকার রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-একাত্তরের সাকা ভয়ংকর by এম বদি-উজ-জামান

ট্টগ্রামের কোতোয়ালি থানার রামজয় মহাজন লেনের বাসিন্দা মতিলাল চৌধুরী ও শান্তি কুসুমের সন্ধান গত ৪০ বছরেও মেলেনি। তাঁদের ১৯৭১ সালের ৫ এপ্রিল বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বাড়ি গুডহিলে। একই সঙ্গে ধরে নেওয়া হয় সুনীলসহ আরো ছয়জনকে। এর মধ্যে মতিলাল চৌধুরীর কর্মচারী সুনীলকে ছেড়ে দেওয়া হয় মারাত্মক আহত অবস্থায়।

কড়াইল বস্তি-২: ভোট এলে দাম বাড়ে ভোট গেলে যেই সেই by মনোয়ারুল ইসলাম

ময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সব বিষয়েই ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবর্তন হয়নি বস্তিবাসী বলে পরিচিত জীবিকার তাগিদে শহরে ঠাঁই নওয়া দরিদ্র মানুষের ভাগ্য। এখানকার শিশুরা নানা সমস্যা ও আতংক মাথায় নিয়ে বড় হয়। বস্তির ঘিঞ্জি পরিবেশ, অপ্রতুল পয়:নিষ্কাশন ব্যবস্থা এবং অধিক ভাড়ার পাশাপাশি নানা দুরবস্থা এখানকার জীবনসঙ্গী। স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা নেই।