Showing posts with label কনকচাঁপা. Show all posts
Showing posts with label কনকচাঁপা. Show all posts

Tuesday, August 7, 2012

সহজ-সরল-আমার সোনার বাংলা, আমি তোমায় খুঁজছি! by কনকচাঁপা

এসেছে ফাল্গুন-ঋতুরাজ। এসেছে প্রাণের একুশ। একুশ মানে মায়ের ভাষায় কথা বলার, স্বাধীনতার উপাত্ত। এসেছে ভালোবাসার বইমেলা। সবই এসেছে মহাবিশ্বের ঘূর্ণায়মান আবর্তে। আমাদের বাঙালি জাতির গর্বের মৌসুম! কিন্তু এটা কি শুধু একটা উপলক্ষ হয়ে থাকছে? সত্যিকারের, একদম সত্যিকারের উপলক্ষ হয়ে উঠতে পারছে? অ আ ক খ, শহীদ

Tuesday, May 15, 2012

সহজ-সরল-আসল-নকল চেনা শিখব কবে? by কনকচাঁপা

অধুনা, খুবই দুঃখের সঙ্গে জানছি যে ভুয়া ডাক্তারে দেশ ভরে যাচ্ছে। যাঁদের ওপর কি না সব আস্থা রেখে আত্মীয়-পরিজনদের নিয়ে ভিড় জমাচ্ছেন অসুখজনিত বিপদাক্রান্ত মানুষজন! যাঁদের কথায় অসুখ সারাতে ওষুধ খাচ্ছেন, শল্য চিকিৎসকের ছুরি-চাকুর নিচে নিজেকে মেলে দিচ্ছেন- তাঁরা ভুয়া! যে চিকিৎসকদের আমরা সাধারণ জনগণ স্যার বলে

Tuesday, May 8, 2012

সহজ-সরল-স্রষ্টার নিয়ামত কোন পাপে বিষ হয়ে যায় by কনকচাঁপা

ছোটবেলায় দেখেছি বাবা-চাচা-খালু-মামাদের রোজ সকালে হাটবাজারে যাওয়া। তরতাজা বাজার আনা থেকে কোটা-বাছা মা-খালাদের রান্নার তৎপরতা- সেই রান্নার সুগন্ধ নাসারন্ধ্রে ছড়িয়ে জিহ্বাকে উদ্বেলিত করার প্রয়াস। সে এক অদ্ভুত সুন্দর কিন্তু দৈনন্দিন ব্যাপার। রোজ রোজ একই কর্মযজ্ঞের পুনরাবৃত্তি।

Tuesday, May 1, 2012

সহজ-সরল-আর কত কিছু ভুলে গিয়ে বেঁচে থাকব আমরা? by কনকচাঁপা

জীবনের পথপরিক্রমায় চলতে-ফিরতে যা যা দেখি, শিখি, সবই নাকি আমাদের মগজ জমা করে রাখে। এভাবে জমতে জমতে পাহাড় হয়ে যায়। তাই কিছু কিছু তথ্য ভুলে যাওয়া উচিত! অগ্রাধিকারের ক্রমানুসারে তাদের বাছাই করে গুরুত্ব বিবেচনা করে কোনটা মনে রাখব, কোনটা ভুলে যাব তা নিজেকেই ঠিক করতে হবে।

Tuesday, April 10, 2012

সহজ-সরল-অজানা গন্ধের আশঙ্কায় আমি ও আমরা by কনকচাঁপা

গন্ধের প্রতি আকর্ষণ মানুষের প্রায় আদিম কাল থেকেই। যখন তারা জানল যে তারা মোটামুটি একটা সত্তা, তখন থেকে নিজেকে বাকল-ছালপাতা দ্বারা আবৃত করার প্রচেষ্টার সঙ্গে সঙ্গেই তারা গাছগাছালি, ফুল-ফল থেকে প্রাকৃতিক সুগন্ধি দিয়ে নিজেকে জড়িয়ে রাখতে সচেষ্ট হলো।

Tuesday, April 3, 2012

সহজ-সরল-স্রষ্টার নিয়ামত কোন পাপে বিষ হয়ে যায়! by কনকচাঁপা

ছোটবেলায় দেখেছি বাবা-চাচা-খালু-মামাদের রোজ সকালে হাট-বাজারে যাওয়া। তরতাজা বাজার আনা থেকে কোটা-বাছা- মা-খালাদের রান্নার তৎপরতা, সেই রান্নার সুগন্ধ নাসারন্ধ্রে ছড়িয়ে জিহ্বাকে উদ্বেলিত করার প্রয়াস। সে এক অদ্ভুত সুন্দর; কিন্তু দৈনন্দিন ব্যাপার। রোজ রোজ একই কর্মযজ্ঞের পুনরাবৃত্তি।

Tuesday, March 13, 2012

সহজ-সরল-পৃথিবী যতই বদলে যাক আমি এমনই থাকতে চাই! by কনকচাঁপা

আমার বাসার রান্নাঘরের বারান্দা। অনেক রকম টবে কিছু কিছু গাছ। সবজি, পুদিনা পাতা ও ধনে পাতা। সেখানে দুষ্ট চড়ুই পাখি শুধু জ্বালাতন করে। জ্বালাতন মানে সত্যি সত্যিই। মরিচ গুঁজে দিয়েছি টবে চারা বানাব- তারা দল বেঁধে কচি অঙ্কুরগুলো সালাদ ভেবে খেয়ে নিল। আমার মরিচ গাছের স্বপ্ন অঙ্কুরেই মিশে গেল।

Tuesday, March 6, 2012

সহজ-সরল-নীতিনির্ধারকরা ভুল করলেও গাছগুলো তো সত্য! by কনকচাঁপা

গেল বছরের কোনো একসময়ে আমার ঈদের বিশেষ সংগীতানুষ্ঠানের ভিডিও চিত্রগ্রহণ করতে একটা চ্যানেলের টিম বের হলো জায়গা খুঁজতে। ঢাকা শহরে তো খোলামেলা বৃক্ষরাজি বা উদ্যান-জাতীয় স্থান খুব কম। তাই খুঁজতে খুঁজতে ঢাকার বাইরে শেষমেশ একটা আবাসন প্রকল্প পাওয়া গেল। প্রকল্পটি আমাদের অনুমতি দিল শুটিং করার। দারুণ স্থান।

Friday, March 2, 2012

মধ্য গগনে থির দাঁড়িয়ে ভানু by কনকচাঁপা

'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে; দেখতে আমি পাইনি!' সত্যিই তো, দেখব কী করে? আঁখিনাথ যে আঁখিপল্লব দেখতে পায় না। একজন মানুষ_একজন প্রেমময় মানুষের প্রাণে_প্রাণের পাশাপাশি রবীন্দ্রনাথ স্বপ্নবীজের খোসায় ঘুমিয়ে থাকেন। দিনে দিনে, পলে পলে, জীবনে জীবনে, সুখে-দুঃখে, সংকটে, অভিমানে, সেই রবীন্দ্রনাথ অঙ্কুুরোদ্গম হয়।

Tuesday, February 28, 2012

সহজ-সরল-আমার সোনার বাংলা, আমি তোমায় খুঁজছি! by কনকচাঁপা

এসেছে ফাল্গুন-ঋতুরাজ। এসেছে প্রাণের একুশ। একুশ মানে মায়ের ভাষায় কথা বলার, স্বাধীনতার উপাত্ত। এসেছে ভালোবাসার বইমেলা। সবই এসেছে মহাবিশ্বের ঘূর্ণায়মান আবর্তে। আমাদের বাঙালি জাতির গর্বের মৌসুম! কিন্তু এটা কি শুধু একটা উপলক্ষ হয়ে থাকছে? সত্যিকারের, একদম সত্যিকারের উপলক্ষ হয়ে উঠতে পারছে? অ আ ক খ, শহীদ

Tuesday, February 14, 2012

সহজ-সরল-প্রাণের বইমেলা- তোমায় বড়ই ভালোবাসি by কনকচাঁপা

একুশের মাসটা আমাদের বিশেষ মাস। এত সুন্দর আবহাওয়া- না-ঠাণ্ডা না-গরম, ফুলে ফুলে ভরা চারপাশ! এর মাঝে যেন আরো আলো করে ফুটে থাকা বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের বইমেলা। বইকে কেন্দ্র করে সমগ্র বাঙালির মিলনমেলা। বই কেনা ও একটু বেড়ানোর সুন্দর একটা সুযোগ এই বইমেলা। তো এবার বইমেলাটা আমার জন্য খুবই 'স্পেশাল'। স্পেশাল না বলে বিশেষ বলাটাই বোধহয় উচিত ছিল। কিন্তু 'স্পেশাল' শব্দতেই এর বিশেষত্ব ফুটে উঠছে।

Thursday, February 9, 2012

সহজ-সরল-ঈদে জামা চাই না by কনকচাঁপা

'এবার আর ঈদের জামা চাই না' অতীত সর্বদাই মধুর স্মৃতিসম্পন্ন হয়ে থাকে। স্কুলের পড়া পড়তে পড়তে হঠাৎ শিক্ষক বললেন ছুটি কি? না_এক মাসের ছুটি, রোজা ও ঈদের ছুটি। আহ্, এর চেয়ে পরম শান্তির কী হতে পারে। আবার এক মাস সহপাঠীদের দেখব না অথবা মোটামুটি অনেকখানি হোমওয়ার্ক_এগুলো একটু অস্বস্তিকর হয়ে দাঁড়াত।

Tuesday, February 7, 2012

সহজ-সরল-ভদ্রলোকের রকমফের কার কার জানা! by কনকচাঁপা

গানের সুবাদে মোটামুটি একজন বাউলের মতো আমার জীবনসঙ্গীর সঙ্গে বাংলার ও পৃথিবীর কোনাকাঞ্চিতে ঘুরতে থাকি- এ কথা আমি অনেকবারই বলেছি। সে সফরগুলোতে অনেক অভিজ্ঞতা অর্জন করি। আমরা সব শিল্পীই সেজেগুজে হাসিমুখে গান করি, অনেক সম্মান-ভালোবাস পাই।

Sunday, February 5, 2012

সহজ-সরল-প্রথম জীবন তারপর ভ্রমণ by কনকচাঁপা

শাহরিয়ার আবিদ-সারা দেশ থেকে ছেঁকে তোলা একটি শিল্পীর নাম। শক্তি, সাহস, ভদ্রতা, শিক্ষা, সৌন্দর্য ও পরিশীলিত কণ্ঠ-সব কিছুর সমন্বয়েই তৈরি ছিল আবিদের অবয়ব। ওকে খুব কাছে থেকে দেখলাম দিগন্ত টিভির সরাসরি অনুষ্ঠানে। ওর চোখ দুটো চঞ্চল, কিন্তু গভীর। বার বার মনে হচ্ছিল, এ রকম আরেকটা ছেলে আমাদের থাকলে ভালো হতো।

Saturday, February 4, 2012

সহজ-সরল-ফলের সঙ্গে ডায়ালিসিস ফ্রি! by কনকচাঁপা

ছোটবেলায় আমাদের বাড়ির যে প্রতিবেশী ছিলেন, তাঁর খুব অসুখ হলো। ডাক্তার-বদ্যি কিছুই কাজে লাগছে না। যেন সেই রূপকথার হাড়মুড়মুড়ি ব্যারাম। এখানে বিষ, ওখানে বিষ, হাতে আগুন, পায়ে জ্বলুনি, মুখে নিসিন্দা, ডাক্তার তো তাঁর রোগ নির্ধারণ করতে পারেনই না_ভাষাও বোঝা দায়। দুধ-পথ্য-তরল-চোষ্য-চর্ব্য কোনো কিছুই কাজে আসছে না।

Thursday, February 2, 2012

সহজ-সরল-ঈদে জামা চাই না by কনকচাঁপা

এবার আর ঈদের জামা চাই না' অতীত সর্বদাই মধুর স্মৃতিসম্পন্ন হয়ে থাকে। স্কুলের পড়া পড়তে পড়তে হঠাৎ শিক্ষক বললেন ছুটি কি? না_এক মাসের ছুটি, রোজা ও ঈদের ছুটি। আহ্, এর চেয়ে পরম শান্তির কী হতে পারে। আবার এক মাস সহপাঠীদের দেখব না অথবা মোটামুটি অনেকখানি হোমওয়ার্ক_এগুলো একটু অস্বস্তিকর হয়ে দাঁড়াত। বড়দের সঙ্গে আমিও রোজা থাকব। বাড়ির অন্য সবাই আপত্তি করলেও মা আপত্তি করতেন না।

Tuesday, January 31, 2012

সহজ-সরল-অবশ্যই হিগস বোসনের চেয়ে বড় আবিষ্কারক আমরা! by কনকচাঁপা

বিজ্ঞান শাখার ছাত্রী না হয়েও আইনস্টাইনের আপেক্ষিকতা নীতি ভালোই বুঝি। অনুভবও করি! কিন্তু এত সময় পরে বৈজ্ঞানিকরা সেটা একটু ঝালিয়ে নিতে চাইছেন! আলোর বেগ সর্বোচ্চ ধরে নিয়ে সময়ের ওপর দাঁড়িয়ে যে বিশ্বাস, তা বোধ হয় টলমল পায়ে নড়েচড়ে উঠছে। নিউট্রিনো নামক কণার দ্রুততম চলাফেরায় আপেক্ষিকতার বিশ্বাসে ফাটল ধরছে! আর গত বছরের সবচেয়ে বড় আবিষ্কারের দাবি (মিনমিনে কণ্ঠে) করছে সার্ন নামক ইউরোপের পারমাণবিক গবেষণা কেন্দ্র। তাঁরা নাকি 'ঈশ্বর কণা'!

Saturday, January 28, 2012

সহজ-সরল-রাতে আমি শান্তিতে ঘুমাই by কনকচাঁপা

পান্থশালার মতো একটা পৃথিবী_তাও কয়দিনের, কত বছরের জন্য স্থায়ী, কেউ আমরা জানি না। তবু কত লোভেই না আমরা পড়ি। জমিজমা, টাকাপয়সা, গয়নাগাটি, সুনাম-সম্মান, আরো কত কিছু! তবে যাঁরা আমায় কাছে থেকে চেনেন, তাঁরা জানেন অনেক ধরনের লোভ থেকেই আমি মুক্ত। মনের কোনায় মেঘের মতো লোভের আভাস দেখা দিলেই দুই হাতে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করি।

Friday, January 27, 2012

সহজ-সরল-বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার by কনকচাঁপা

এই পৃথিবীতে যত রকম গান আছে তার মধ্যে সবচেয়ে প্রশান্তিময় গান দেশের গান। আর যত দেশের যত দেশাত্মবোধক গান আছে সবচেয়ে প্রিয় আমার দেশকে নিয়ে গানগুলো। যত সুন্দর আমাদের দেশ, ঠিক ততই সুন্দর আমাদের এই গানগুলো। শুধু সুন্দরই নয়, তা প্রাসঙ্গিকও বটে। ভাষা আন্দোলনের সময় দেশের সঙ্গে ভাষার প্রতি অপ্রতিরোধ্য শ্রদ্ধা নিয়ে তৈরি হয়েছে শ্রেষ্ঠতম গান আলতাফ মাহমুদের 'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।

Wednesday, January 25, 2012

সহজ-সরল-সবাই ভাবতে শিখি আমিও মূল্যবান by কনকচাঁপা

ড়ক দুর্ঘটনার নির্মমতায় আমরা আমাদের জীবনের দিশা হারাতে বসেছি। অচেনা মানুষ, চেনা গুণীজন, প্রতিটা দিন, প্রতিনিয়তই হারাচ্ছি। এর যেন কোনো বিরাম নেই। আজ ১০০ জন তো কাল ৩০০ জন। আর কত প্রাণ বিসর্জন দিলে আমরা মুক্তি পাব! রূপকথার একটা গল্পে আছে, পুকুর কাটলে তাতে পানি না উঠলে দেও-দৈত্য পুকুরের মালিককে তার 'প্রিয়জন'কে পুকুরের মধ্যখানে ছেড়ে দিতে বলে। সেই প্রিয়জনকে ছেড়ে দিলে পুকুর পানিতে ভরে যায়।