Showing posts with label ফ্যাশন. Show all posts
Showing posts with label ফ্যাশন. Show all posts

Sunday, March 4, 2018

নিজের কোঁকড়া চুল নিয়ে কী ভাবেন তারা?



কৃষ্ণাঙ্গ মেয়েদের বৈশিষ্ট্যপূর্ণ কোঁকড়া চুল অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে - কিন্তু তারা নিজেরা অনেকেই এ চুলকে পছন্দ করতে পারেননি। বিবিসির সাংবাদিক টেলর-ডিও রাম্বল বলছেন, কৃষ্ণাঙ্গ মেয়েদের মধ্যে এই কোঁকড়া চুলকে নিয়ে নানারকম প্রবণতা আছে। ‘কৃষ্ণাঙ্গ সমাজের মধ্যে চুলের যত্ন খুবই গুরুত্বপূর্ণ - কারণ আমার মতো অনেকেই এ ভাবনা নিয়ে বড় হয় যে তাদের চুল সুন্দর নয়’, বলছিলেন তিনি। এই চুলে নানা রকমের বেণী বা খোঁপা করতে মা-মাসীদের হয়রান হওয়া, চুলের জন্য মাখন, তেল বা ক্রীম কিনে পয়সা খরচ করা, বা সেলুনে চুলের সজ্জার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা - এগুলো নিয়মিত ব্যাপার। টেলর-ডিও রাম্বল বলেন, তিনি কয়েকজন কৃষ্ণাঙ্গ মেয়ের সাথে কথা বলেছেন - তাদের জীবনে চুলের ভূমিকা কি তা জানতে।
রিয়ানা ওয়ালকট
আমার চুল সারা জীবনই বিশেষ ধরনের বেণী করা ছিল। আমি যে স্কুলে গেছি তাতে বেশির ভাগই ছিল শ্বেতাঙ্গ ছেলেমেয়ে। তারা চুলে পেন্সিল ঢুকিয়ে দিত, নানাভাবে হয়রানি করতো। আমি এতে রেগে যেতাম, এখনও যাই। তবে আমার চুল আমার একটা গর্বের জিনিস। আমি যখন দেখি শ্বেতাঙ্গ মেয়েরা কালোদের মতো চুলের স্টাইল করে এবং একে ‘কুল’ বলে মনে করে, তখন আমার অবাক লাগে - কারণ আমার এই চুলের জন্য আমাকে যাতে কেউ ভয় না পায় তার জন্য আমাকে অন্য অনেক কিছু করতে হয়।
এসমে অলম্যান
আমার বাবা জ্যামাইকান, মা শ্বেতাঙ্গ। বাবা যখন আমাকে আফ্রো স্টাইলে চুল আঁচড়ে দিতেন তখন আমি ব্যথায় কোঁকাতাম। কিন্তু আমার মা একবার নিজেই আমার চুল কাটতে গিয়ে গোলমাল পাকানোর পর থেকে আমাকে সেলুনেই নিয়ে যেতেন। ‘সেলুনে গেলে লোকজন আমার দিকে তাকিয়ে থাকতো - কারণ আমার মা শ্বেতাঙ্গ, আর দোকানের বাকি সবাই কৃষ্ণাঙ্গ।’ ‘কৃষ্ণাঙ্গ নারীদের জন্য সেলুনটা একটা বিশেষ জায়গা - যেখানে তারা আরাম বোধ করে কারণ বাইরে তাদের নিয়মিত বর্ণবাদের শিকার হতে হয়।’
ডেনিস নোবল
আমার তিন বছর বয়সে আমার মা একবার অসুস্থ হয়ে পড়ার পর আমাকে কেয়ার হোমে নেয়া হয়েছিল একবার। সেখানে কৃষ্ণাঙ্গদের চুল কিভাবে বাঁধতে হবে তা কেউ জানতো না। আমার স্কুলে আমার ক্লাসে আমি ছিলাম একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়ে। অন্য মেয়েরা আমার চুলে হাত দিত। আমার সেটা ভালো লাগতো না। আমি রাজনীতি সচেতন ছিলাম, বুঝতাম যে এটা সম্মানসূচক নয়। বড় হতে হতে আমি বুঝলাম আমি যে কৃষ্ণাঙ্গ - এই সত্তাকেই আমাকে তুলে ধরতে হবে। ১৯৭০-এর দশকে আমি ছিলাম কলেজছাত্রী । সেসময়কার কৃষ্ণাঙ্গ ব্রিটিশ পরিচিতির আন্দোলন আমাকে বিপুলভাবে প্রভাবিত করেছে।
ম্যাগী এমওয়াঙ্গি
আমি বড় হয়েছি কেনিয়াতে। যখন যুক্তরাজ্যে এলাম, তখন অন্য মেয়েদের লম্বা স্বাভাবিক চুল দেখতাম। আমার চুল পড়ে যাবার সমস্যা ছিল তাই আমার মাথা কামানো ছিল। তাই আমি পরচুলা পরতে শুরু করলাম, অতিমাত্রায় আত্মসচেতন হয়ে উঠলাম। তবে সামাজিক মাধ্যম থেকে আমি পরে এ ব্যাপারে অনেক মানসিক সমর্থন পেয়েছি।
জেনমার সামুয়েলস
আমার কোঁকড়া চুল আমি একেবারেই পছন্দ করতাম না। মনে হতো আমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। শুধু যখন আমার চুল সোজা করলাম তখনই আমার চুল আমার নিজের ভালো লাগতো। কিন্তু যখন আবার আমার চুল কোঁকড়া হয়ে গজাতে থাকতো তখন আবার বিচলিত হয়ে পড়তাম। এ নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ আর হয়রানির শিকার হয়েছি। ১৬ বছর বয়েস পর্যন্ত আমি নিজেকে ঘৃণাই করতাম। কিন্তু এর পর অনলাইনে ন্যাচারাল হেয়ার কমিউনিটিতে যোগ দিয়ে আমার জীবন পাল্টে গেল। । এর শ্লোগান ছিল, ‘তোমার চুলকে ভালোবাসো’। এদের বিভিন্ন ভিডিও দেখে, অন্য নারীদের সাথে কথা বলতে বলতে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, কিভাবে আমার নিজের গায়ের রংকে ভালোবাসতে হবে, কিভাবে আমার স্বাভাবিক চুলের যত্ন নিতে হবে।
সূত্র: বিবিসি

Thursday, July 6, 2017

১৫ই জুন সাতকানিয়া সমিতি-চট্টগ্রামেরর ইফতার মাহফীল

আগামী ১৫ই জুন বৃহষ্পতিবার সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর এসএ খালেদ রোডস্থ রিমা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা রবিবার রাত ১০টায় আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাতকানিয়ার পৌর মেয়র ও সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়েরের সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও টেরিবাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি ওসমান গণি চৌধুরী, মোহাম্মদ রফিক, আমানুল আলম, আব্দুল মাবুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সমিতির সদস্য এটিএম রশিদ উদ্দিন শাহীন, অধ্যাপক শাব্বির আহমদ, ফারুক-এ- আজম, নুরুল আলম মন্টু, বশির উদ্দিন চৌধুরী, সালাহ উদ্দিন দিনার, মোঃ জাবেদ চৌ: প্রমুখ।
প্রস্তুতি সভায় ইফতার মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে বিস্তারিত আলোচনা ও কর্মকৌশল নির্ধারণ করা হয়। যথাসময়ে অনুষ্ঠান শুরু করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

Saturday, June 17, 2017

‘সাতকানিয়া সমিতি চট্টগ্রাম সেবামূলক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত’ -সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির

সাতকানিয়া সমিতি–চট্টগ্রামের উদ্যোগে গত বৃহস্পতিবার ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির আহ্বায়ক ও চিটাগাং চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাতকানিয়ার পৌর মেয়র ও সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়েরের সঞ্চলনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাশেম বক্কর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এডভোকেট এ কেএম সিরাজুল ইসলাম চৌধুরী, আলহাজ মুহাম্মদ আলী সিআইপি, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আবুল বশর আবু, উপ–পুলিশ কমিশনার (চট্টগ্রাম দক্ষিণ) মুস্তেইন হোছাইন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রিজিয়া রেজা চৌধুরী, সাহিদা আকতার জাহান, সমিতির উপদেষ্টা লায়ন আলহাজ ওসমান গণি চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, আলহাজ আমান উল্লাহ আমান, সরওয়ার উদ্দিন চৌধুরী, আলহাজ জসিম উদ্দিন, আলহাজ আহমদ হোছাইন, আব্দুল খালেক, মো. আবু তাহের বিএসসি, প্রফেসর মুহাম্মদ আলী, ফারুকে আজম, মোসাদ হোসাইন চৌধুরী, আবু তাহের জিন্নাহ, এ এইচ এম হানিফ, জসিম উদ্দিন মিঠুন, শামসুল আলম, সাংবাদিক অধ্যাপক শাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, বশির আহমদ, আরটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, শেখ সালাউদ্দিন দিনার, জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট মুহাম্মদ গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, আলহাজ নুরুল ইসলাম, আলহাজ আবুল কালাম আজাদ, মুহাম্মদ শাকের উল্লাহ, আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন, এটিএম রশিদ উদ্দিন শাহিন, কাজী গিয়াস উদ্দিন, নাজমুল আমিন আমিন, মাওলানা মাহমুদুল হক চেয়ারম্যান, আলহাজ এমএ মান্নান, আলহাজ হারুনুর রশিদ, মুহাম্মদ জাবেদ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন তার বক্তব্যে বলেন, ব্যবসা–ব্যাণিজ্যে সাতকানিয়াবাসীর সুনাম দেশব্যাপী। চট্টগ্রাম শহরের টেরীবাজার, রিয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদসহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে ব্যবসা করে আসছে। চট্টগ্রাম শহরে অবস্থিত সাতকানিয়াবাসীর সংগঠন সাতকানিয়া সমিতি–চট্টগ্রাম বহু উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত আছেন। আত্মমানবতামূলক সেবায় সাতকানিয়া সমিতি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।–বিজ্ঞপ্তি

Friday, June 16, 2017

সাতকানিয়াবাসীর কল্যাণে যে কোন সেবামূলক ও উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা প্রদান করা হবে: ড. আবু রেজা নদভী এমপি

সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে গতকাল ১৫ জুন, বৃহস্পতিবার নগরীর এসএ খালেদ রোডস্থ রিমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত  ইফতার মাহফিল ও দোয়া মাহফিল রূপ নিল সাতকানিয়াবাসির মিলন মেলায়। সমিতির আহ্বায়ক ও চিটাগাং চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাতকানিয়ার পৌর মেয়র ও সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়েরের সঞ্চলনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (চট্টগ্রাম দক্ষিণ) মুস্তেইন হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল বশর আবু, সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওসমানগণি চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ. মোতালেব সি.আই.পি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ আলী সি.আই.পি, প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সমিতির উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম শপ্ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইন,  তামাকুমন্ডিলেইন বনিক সমিতির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ম সম্পাদক ফারুকে আজম, ছদহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হানিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সাতকানিয়াবাসীর কল্যাণে নিবেদিত যে কোন উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, সাতকানিয়া সমিতি-চট্টগ্রামকে প্রতিষ্ঠার পর থেকে নিজের এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। সাতকানিয়াবাসীর কল্যাণে ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়িত এবং গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডর তুলে ধরেন এবং  সাতকানিয়াবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর একটি বিশাল  অংশ সাতকানিয়াবাসী। ব্যবসা-বাণিজ্যসহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সাতকানিয়াবাসীর অবদান অনস্বীকার্য। তিনি সদ্য ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ সাতকানিয়াবাসীর সাহায্যর্থে এগিয়ে আসার জন্য বিত্তবান ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সাতকানিয়া সমিতি-চট্টগ্রামের দোয়া ও ইফতার মাহফিলে ড. আবু রেজা নদভী এমপি

সাতকানিয়াবাসীর কল্যাণে যে কোন সেবামূলক ও উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা প্রদান করা হবে -নদভী।
সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে অদ্য ১৫ জুন, বৃহস্পতিবার নগরীর এসএ খালেদ রোডস্থ রিমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া মাহফিল রূপ নিল সাতকানিয়াবাসির মিলন মেলায়।
সমিতির আহ্বায়ক ও চিটাগাং চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাতকানিয়ার পৌর মেয়র ও সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়েরের সঞ্চলনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (চট্টগ্রাম দক্ষিণ) মুস্তেইন হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল বশর আবু, সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওসমানগণি চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ. মোতালেব সি.আই.পি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ আলী সি.আই.পি, প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সমিতির উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম শপ্ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, তামাকুমন্ডিলেইন বনিক সমিতির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ম সম্পাদক ফারুকে আজম, ছদহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হানিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সাতকানিয়াবাসীর কল্যাণে নিবেদিত যে কোন উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, সাতকানিয়া সমিতি-চট্টগ্রামকে প্রতিষ্ঠার পর থেকে নিজের এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। সাতকানিয়াবাসীর কল্যাণে ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়িত এবং গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডর তুলে ধরেন এবং সাতকানিয়াবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর একটি বিশাল অংশ সাতকানিয়াবাসী। ব্যবসা-বাণিজ্যসহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সাতকানিয়াবাসীর অবদান অনস্বীকার্য। তিনি সদ্য ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ সাতকানিয়াবাসীর সাহায্যর্থে এগিয়ে আসার জন্য বিত্তবান ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

Tuesday, June 13, 2017

বৃহস্পতিবার চট্টগ্রামস্থ সাতকানিয়া সমিতির ইফতার, প্রস্তুতি সভা সম্পন্ন

আগামী ১৫ই জুন বৃহষ্পতিবার সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর এসএ খালেদ রোডস্থ রিমা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা রবিবার রাত ১০টায় আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির আহ্বায়ক ও চিটাগাং চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাতকানিয়ার পৌর মেয়র ও সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়েরের সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও টেরিবাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি ওসমান গণি চৌধুরী, মোহাম্মদ রফিক, আমানুল আলম, আব্দুল মাবুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সমিতির সদস্য এটিএম রশিদ উদ্দিন শাহীন, অধ্যাপক শাব্বির আহমদ, ফারুক-এ- আজম, নুরুল আলম মন্টু, বশির উদ্দিন চৌধুরী, সালাহ উদ্দিন দিনার প্রমুখ।
প্রস্তুতি সভায় ইফতার মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে বিস্তারিত আলোচনা ও কর্মকৌশল নির্ধারণ করা হয়। যথাসময়ে অনুষ্ঠান শুরু করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

Monday, June 12, 2017

জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে না পারলে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কোন যুক্তিকতা নেই

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে না পারলে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া কোন যুক্তিকতা থাকতে পারে না। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী অবহেলিত সাতকানিয়া লোহাগাড়ায় উল্লেখযোগ্য কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সাতকানিয়া লোহাগাড়াবাসীর ভাগ্য পরিবর্তন ও অবকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া নদীর ভাঙ্গন প্রতিরোধ, জনগুরুত্বপূর্ণ সড়ক, ব্রীজ, কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মানে আরো কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ১৩৭ বছর পূর্বে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত কালের স্বাক্ষী ঐতিহ্যবাহী সাতকানিয়া আদালত প্রতিষ্ঠিত হলেও এর অবকাঠামোগত উন্নয়নে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি সাতকানিয়া আদালত ভবনের আধুনিকায়ন, উন্নয়ন ও সম্প্রসারণে আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সাতকানিয়া আইনজীবী সমিতির উদ্যোগে আজ ১১ জুন, রবিবার দুপুর ২ টায় সাতকানিয়া আদালত ভবন সম্প্রসারণ-নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে ড. আবু রেজা নদভী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুর রকিব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন কচিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সুনিল বড়–য়া, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক, এডভোকেট তাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট মাহমুদুর রহমান, এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, এডভোকেট আশীষ কুমার দত্ত, এডভোকেট মোহাম্মদ শাহেদ, এডভোকেট রাজিয়া সুলতানা, এডভোকেট রাশেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হানিফ, সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র এ.কে.এম. মোরশেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন প্রমুখ।

Tuesday, February 28, 2017

সাতকানিয়া সমিতি চট্টগ্রামের এডহক কমিটি গঠন

সাতকানিয়া সমিতি চট্টগ্রামের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার(২৭ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যা ৭ টায় নগরীর লালদিঘী পাড়স্থ ওরিয়েন্ট টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে সমিতির জরুরী মূলতবী সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক অহিদ সিরাজ চৌধুরী স্বপনকে আহ্বায়ক ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।
সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল বশর আবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সমিতির উপদেষ্টা লায়ন ওসমান গণি চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক আমান উল্লাহ জাহাঙ্গীর, এড. ফরিদ উদ্দিন, সরওয়ার আমিন বাবু, শাকের উল্লাহ, নুরুল আলম মুন্টু, জসিম উদ্দিন, শেখ সালাউদ্দিন দিদার, মাহমুদুল হাসান, ফারুক আজম, নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ ভুট্টু, কাজী গিয়াস উদ্দীন প্রমুখ। সভায় উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাহী কমিটি উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।